1 00:00:06,339 --> 00:00:08,132 সমস্যাটা অমীমাংসিত মনে হচ্ছে। 2 00:00:08,299 --> 00:00:10,384 হয়তো আমরা কিছু কম্পিউটার সিমুলেশন চালাতে পারি। 3 00:00:10,552 --> 00:00:12,803 বিকল্প অনেক, আজীবন লাগবে। 4 00:00:12,971 --> 00:00:15,180 আমরা নিশ্চয়ই কিছু বাদ দিচ্ছি। 5 00:00:15,348 --> 00:00:16,598 আচ্ছা, আরেকবার শুরু করা যাক। 6 00:00:16,766 --> 00:00:20,227 সিনেমাটা এখানে হচ্ছে ৭:২০ এ, এখানে ৭:৪০ এ... 7 00:00:20,395 --> 00:00:22,646 এখানে ৮:১০ এ আর এখানে ৮:৪৫ এ। 8 00:00:23,273 --> 00:00:25,691 ঠিক আছে, এই থিয়েটারগুলো বাদ দিতে হবে। 9 00:00:25,859 --> 00:00:29,319 কেন? ওদের সিস্টেম উন্নত, ডিজিটাল প্রজেকশন, বারো চ্যানেলের সারোউন্ডিং সাউন্ড। 10 00:00:29,487 --> 00:00:32,156 হ্যাঁ, কিন্তু ওদের কোনো আইসি মেশিন নেই। 11 00:00:32,949 --> 00:00:36,076 বলে রাখছি, আমার আক্রমণাত্মক চিঠি যুদ্ধের পরও। 12 00:00:36,786 --> 00:00:39,663 এখানে এই মাল্টিপ্লেক্স কেমন হয়? সিটগুলো দারুণ। 13 00:00:39,831 --> 00:00:44,585 ওরা রেড ভাইনের বদলে টুইজলার ক্যান্ডি রাখে। কোনো সিটের কশেরুকার অবলম্বন তার পরিপূরক হতে পারে না। 14 00:00:45,587 --> 00:00:49,298 খেতে অন্তত এক ঘণ্টা লাগবে আর আমি শেল্ডনের অনুমোদিত থিয়েটারের কাছাকাছি... 15 00:00:49,466 --> 00:00:51,884 শেল্ডনের অনুমোদিত রেস্টুরেন্ট দেখছি না। 16 00:00:52,052 --> 00:00:54,553 -আমরা সিনেমা দেখার পর খেতে পারি। -অগ্রহণযোগ্য। 17 00:00:54,721 --> 00:00:58,223 খাওয়ায় দেরি করে পরে আগামীকাল সকালের হাগু অফিসে ধরবে। 18 00:00:59,476 --> 00:01:02,561 দাড়াও, দাড়াও, এখানে একটা ৭:১১ আছে। 19 00:01:02,729 --> 00:01:06,315 আমরা আমাদের কোটের নিচে স্লারপি নিয়ে নেবো যেটা মূলত আইসি... 20 00:01:06,483 --> 00:01:10,903 দারুণ একটা আহারের পর এখানে, এখানে বা এখানে। 21 00:01:11,404 --> 00:01:12,446 ওয়াও। 22 00:01:12,614 --> 00:01:14,615 -বুঝলাম না এটা কিভাবে বাদ পড়লো। -মাফ করবে, 23 00:01:14,783 --> 00:01:18,368 কোন দুনিয়াতে স্লারপি আইসি? 24 00:01:19,704 --> 00:01:21,663 এভাবে বাদ পড়েছে। 25 00:01:22,040 --> 00:01:24,666 শেল্ডন, তুমি কি আইনের ভিত্তিতে না গিয়ে জরুরী বিশেষ... 26 00:01:24,834 --> 00:01:27,711 বিবেচনায় স্লারপি আর আইসি কে এক বলে ধরবে? 27 00:01:27,879 --> 00:01:31,215 ওহ লেনারড, তুমি জানো আমি পারবো না। 28 00:01:32,509 --> 00:01:34,593 ঠিক আছে, তাহলে আমার মনে হয় একটাই রাস্তা আছে। 29 00:01:34,761 --> 00:01:36,386 হ্যাঁ, এটা ছাড়া আর উপায় দেখছি না। 30 00:01:37,514 --> 00:01:38,597 -বাই শেল্ডন। -দেখা হবে। 31 00:01:38,765 --> 00:01:40,182 পরে, বন্ধু। 32 00:01:46,314 --> 00:01:48,065 ওরা ঠিকই বলেছে, এটাই একমাত্র উপায় ছিল। 33 00:01:51,082 --> 00:01:53,855 S02 E14 · The Financial Permeability 34 00:02:17,679 --> 00:02:19,638 -ওহ, ওহ, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। -কেন? 35 00:02:19,806 --> 00:02:21,390 আরে করো না। 36 00:02:25,645 --> 00:02:28,605 -ভেতরে এসে দরজা লাগাতে বলেছি। -তুমি নির্দিষ্টভাবে বলো নি। 37 00:02:32,068 --> 00:02:34,903 -লেনারড আছে? -ও আমাকে ছাড়া সিনেমা দেখতে গেছে। 38 00:02:35,071 --> 00:02:37,406 এটাই একমাত্র উপায় ছিল। 39 00:02:45,707 --> 00:02:49,001 দুঃখিত, আমি বুজতে পারছি না এটা কোন ধরণের সামাজিক পরিস্থিতি। 40 00:02:49,169 --> 00:02:51,295 তুমি কি আমাকে বুঝতে সাহায্য করবে? 41 00:02:52,672 --> 00:02:54,923 বিল্ডিং এর ম্যানেজার নিচে একটা এপার্টমেন্টে এসেছে... 42 00:02:55,091 --> 00:02:58,468 -আমি বাড়িভাড়া দেই নি। -ওহ, বুঝতে পারছি। 43 00:02:58,803 --> 00:03:00,804 পেনি, ২৩১১ উত্তর লস রোব্লেস কর্পোরেশন ... 44 00:03:00,972 --> 00:03:03,849 থেকে পলাতকদের আশ্রয় দিতে আমি খুব একটা স্বস্তি বোধ করি বলে মনে করি না। 45 00:03:04,267 --> 00:03:06,810 তেমন কিছু না। আমি বিলে একটু পিছিয়ে পড়েছি। 46 00:03:06,978 --> 00:03:09,897 কারণ রেস্টুরেন্টে আমার ঘণ্টাপ্রতি টাকা কমে গেছে আর আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। 47 00:03:10,064 --> 00:03:11,273 তোমার যদি মনে পড়ে... 48 00:03:11,441 --> 00:03:15,235 আমি কয়েক মাস আগে "ইঞ্জিন চেক" লাইটের কথা বলেছিলাম। 49 00:03:15,653 --> 00:03:20,115 না, চেক ইঞ্জিন লাইট ঠিকই আছে। এখনো জ্বলছে নিভছে। 50 00:03:20,450 --> 00:03:23,327 ইঞ্জিনটা কাজ করা বন্ধ করে দিয়েছে। 51 00:03:24,078 --> 00:03:26,288 ১২০০ ডলার লেগেছে ওটা সারাতে। 52 00:03:27,332 --> 00:03:32,127 আমার মনে হয়, তুমি বেশি টাকা আয় করে সব সমস্যার সমাধান করতে পারো। 53 00:03:35,256 --> 00:03:38,050 হ্যাঁ, আমারও মনে হয়। 54 00:03:38,968 --> 00:03:40,802 এক সেকেন্ড দাড়াও। 55 00:03:50,480 --> 00:03:52,189 এই যে, কিছু নাও। 56 00:03:52,565 --> 00:03:54,107 যখন পারবে ফেরত দিলেই হবে। 57 00:03:54,275 --> 00:03:55,984 ওয়াও, তোমার এখানে তো অনেক টাকা। 58 00:03:56,152 --> 00:03:58,612 এই কারণে এটাকে সাপ দিয়ে পাহারা দেয়া হয়। 59 00:04:01,241 --> 00:04:02,991 -নাও যা লাগে। -আরে বোকা নাকি। 60 00:04:03,159 --> 00:04:04,910 আমি বোকা না। 61 00:04:06,496 --> 00:04:08,538 -নাও। -না, আমি পারব না। 62 00:04:08,706 --> 00:04:10,582 -তোমার কি টাকা লাগবে না? -হ্যাঁ, লাগবে, কিন্তু... 63 00:04:10,750 --> 00:04:12,125 এই টাকা আমি ব্যবহার করছি না। 64 00:04:12,293 --> 00:04:13,460 কিন্তু যদি লাগে তখন? 65 00:04:13,628 --> 00:04:17,464 আয়কর দেয়ার পর বাকি টাকা থেকে আমার খরচ ৪৬.৯ শতাংশ। 66 00:04:17,632 --> 00:04:20,300 বাকিটা দুটো ছোট সেভিং অ্যাকাউন্টে যায়... 67 00:04:20,468 --> 00:04:22,678 এই বিভ্রান্তিকর পিনাট বাটারের বয়াম... 68 00:04:22,845 --> 00:04:25,931 আর একটা সুপারহিরোর অ্যাকশন ফিগারের ফাঁপা পাছার ভেতর... 69 00:04:26,099 --> 00:04:29,184 যে নিজের নিরাপত্তার জন্য নামহীন থাকবে... 70 00:04:31,354 --> 00:04:34,856 অথবা সুপারহিরোইনের নিরাপত্তার জন্য... 71 00:04:37,443 --> 00:04:40,153 -নাও। -সত্যি? মানে তুমি নিশ্চিত? 72 00:04:40,321 --> 00:04:42,197 আমি এর মধ্যে বড় কোনো খরচের জায়গা দেখছি না... 73 00:04:42,365 --> 00:04:44,825 যদি না ওল্ভারিন এর মত অ্যাডামেন্টিয়াম দিয়ে আমার কঙ্কালকে ফিউজ করার মত... 74 00:04:44,993 --> 00:04:47,577 সাশ্রয়ী কোনো প্রযুক্তি বের হয়। 75 00:04:48,788 --> 00:04:51,123 কাজ চলছে নাকি এর ওপর? 76 00:04:51,291 --> 00:04:53,500 আমি মনেপ্রাণে আশা করছি। 77 00:04:55,878 --> 00:04:59,214 আচ্ছা, ধন্যবাদ তোমাকে। 78 00:05:21,904 --> 00:05:23,155 হায় ঈশ্বর, না, পারবো না। 79 00:05:23,323 --> 00:05:26,366 শেল্ডন, আমি চাই না আমাদের মধ্যে অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হোক। 80 00:05:26,534 --> 00:05:30,120 যদি তোমাকে প্রতিদিন অফিসে যাওয়ার পথে আমার হ্যালো বলতে হয়, তোমাকে যদি রেফ্রিজারেটরে 81 00:05:30,288 --> 00:05:34,166 থাকতে হয় আর বৃষ্টির পানিতে চুল ধুতে হয় তাহলে কি আরও বেশি অসুবিধা হবে না? 82 00:05:35,585 --> 00:05:37,377 সম্ভব হলেই আমি তোমাকে টাকা দিয়ে দেবো। 83 00:05:37,545 --> 00:05:39,004 অবশ্যই দেবে। 84 00:05:39,505 --> 00:05:41,840 সম্ভব না হলে তোমার পক্ষে আমার টাকা ফেরত দেয়া অসম্ভব। 85 00:05:42,925 --> 00:05:47,179 ধরে নাও তুমি সময় এবং কার্যকরণ সম্পর্কিত রৈখিক বোধগম্যতায় সম্মত হয়েছ। 86 00:05:48,431 --> 00:05:50,891 আমার এখন থেকেই আফসোস হচ্ছে। 87 00:05:54,520 --> 00:05:57,230 জানো, আমি এই ব্যাপারে চিন্তা করেছি... 88 00:05:57,398 --> 00:06:01,902 আর সিদ্ধান্ত নিয়েছি আমি স্বেচ্ছায় প্রখর বুদ্ধিমান এলিয়েন গোষ্ঠীর বাড়িতে পোষা হয়ে থাকবো। 89 00:06:04,030 --> 00:06:05,614 ভালো তো। 90 00:06:05,782 --> 00:06:07,699 জিজ্ঞেস করো কেন। 91 00:06:08,451 --> 00:06:09,951 করতেই হবে? 92 00:06:10,119 --> 00:06:12,829 অবশ্যই। এভাবে আমরা একটা কথোপকথনকে সামনে আগাই। 93 00:06:13,790 --> 00:06:14,956 কেন? 94 00:06:15,124 --> 00:06:17,459 প্রচুর শেখার সুযোগ হবে। 95 00:06:17,627 --> 00:06:18,710 এছাড়া... 96 00:06:18,878 --> 00:06:21,463 আমি পেটে আঁচড়ানো উপভোগ করি। 97 00:06:23,716 --> 00:06:25,634 -হেই পেনি... কাজ কেমন গেল? -দারুণ। 98 00:06:25,802 --> 00:06:29,805 আশা করি, চিজকেক ফ্যাক্টরিতে আমি সারাজীবন ওয়েট্রেস ই রয়ে যাবো। 99 00:06:29,972 --> 00:06:31,348 ঠাট্টা ছিল? 100 00:06:32,016 --> 00:06:33,141 না। 101 00:06:33,309 --> 00:06:34,518 এটা ঠাট্টা ছিল? 102 00:06:34,977 --> 00:06:36,478 হ্যাঁ। 103 00:06:36,646 --> 00:06:38,855 -এটা ঠাট্টা ছিল? -বন্ধ করো। 104 00:06:40,316 --> 00:06:41,650 পেনি? 105 00:06:41,818 --> 00:06:44,069 -তোমার একটা প্যাকেজ এসেছে লাগছে। -ওহ, ধন্যবাদ। 106 00:06:44,237 --> 00:06:45,821 নিশ্চয়ই আমার অর্ডার করা বেরে। 107 00:06:45,988 --> 00:06:48,740 কয়েক মাস আগে অর্ডার করা। আবার অর্ডার করেছি। 108 00:06:49,325 --> 00:06:51,243 তুমি কি জানো বেরে হচ্ছে পুরুষ মিলিটারি 109 00:06:51,411 --> 00:06:54,996 ইউনিফর্ম থেকে অনুকরণ করা মেয়েদের ফ্যাশনের টুপির উদাহরণ? 110 00:06:55,164 --> 00:06:59,000 আরও একটা আকর্ষণীয় উদাহরণ হল এপালেট। 111 00:07:00,378 --> 00:07:03,588 ও মিথ্যা বলছে না, ওর কাছে এটা আকর্ষণীয়ই লাগে। 112 00:07:04,507 --> 00:07:05,674 আচ্ছা, দেখো... যাই হোক... 113 00:07:05,842 --> 00:07:08,844 এমন তো না যে আমি ওপরে উঠছি আর নামছি আর দোকানে গিয়ে বেরে কিনছি... 114 00:07:09,011 --> 00:07:12,264 আমি এক মাস আগে একটাই কিনেছি যেটা আবার অর্ডার করেছি। অবশেষে এটা এসেছে। 115 00:07:12,432 --> 00:07:13,849 -ঠিক আছে? -ঠিক আছে। 116 00:07:14,016 --> 00:07:16,810 হায় ঈশ্বর! আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করবে একটু? 117 00:07:19,564 --> 00:07:21,231 -অদ্ভুত। -ওহ, ভালো হয়েছে। 118 00:07:21,399 --> 00:07:24,651 তাহলে এটা অস্বাভাবিক কথাবার্তাই ছিল। আমি নিশ্চিত ছিলাম না। 119 00:07:25,903 --> 00:07:28,697 -তোমাদের কি ঝগড়া হয়েছে? -না। 120 00:07:28,865 --> 00:07:31,533 তুমি অবশ্যই ওকে বিরক্ত করার মত কিছু করেছ। 121 00:07:31,701 --> 00:07:33,076 আমি হতবুদ্ধি। 122 00:07:33,244 --> 00:07:37,205 তুমি যদি চাও তাহলে আমার সামাজিক কথোপকথনের দৈনিক এন্ট্রি দেখতে পারো ... 123 00:07:37,373 --> 00:07:40,250 আর বের করতে পারো কোনো ভুল আমি উপেক্ষা করে গেছি কিনা। 124 00:07:41,711 --> 00:07:42,836 এই নাও। 125 00:07:43,004 --> 00:07:45,881 ওহ, তোমার থেকে আরও ২ ডলার পাই, মুশু শুকরের মাংসের দাম বেড়েছে। 126 00:07:47,258 --> 00:07:50,594 খারাপ ইহুদি হওয়াটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। 127 00:07:52,221 --> 00:07:54,347 এই নাও পেনি। লবস্টার সস দিয়ে শ্রিম্প। 128 00:07:54,515 --> 00:07:55,807 ধন্যবাদ। কত দিতে হবে? 129 00:07:55,975 --> 00:07:59,561 -ওটা ভেবো না, আমার তরফ থেকে। -না, সত্যি। কত টাকা? 130 00:07:59,729 --> 00:08:01,021 হবে হয়তো, দশ, এগারো ডলার। 131 00:08:01,189 --> 00:08:02,898 আচ্ছা কত? দশ নাকি এগারো? 132 00:08:03,065 --> 00:08:05,066 ১৪.৫০। কিন্তু কোনো ব্যাপার না। 133 00:08:05,735 --> 00:08:07,652 তুমি পরের বার দিয়ো। 134 00:08:10,573 --> 00:08:11,698 কি? 135 00:08:12,033 --> 00:08:15,577 ও বলছিল যদি ও আঁটসাঁট জিনস আর ট্যাংক টপ পরে, 136 00:08:15,745 --> 00:08:18,747 তাহলে ও ফ্রি তে ওর শিম্প লু মেইন পাবে কিনা। 137 00:08:20,249 --> 00:08:23,460 কি বলতে চাইছ? যে আমি শরীর ব্যবহার করে ডিনার খাচ্ছি? 138 00:08:23,628 --> 00:08:26,129 যে আমি এক ধরণের চাইনিজ খাবার পতিতা? 139 00:08:28,674 --> 00:08:31,134 হ্যাঁ, রাজ, কি বলছ তুমি? 140 00:08:31,302 --> 00:08:34,095 তোমাদের একটা কথা বলি। আমি এই পৃথিবীতে নিজের টাকা নিজে দেই। 141 00:08:34,263 --> 00:08:35,597 কারো ওপর নির্ভর করি না। 142 00:08:42,104 --> 00:08:44,356 -কি হয়েছে ওর? -বেশি মানসিক চাপে থাকলে... 143 00:08:44,524 --> 00:08:46,733 ওর মুত্রথলিতে চাপ পড়ে। 144 00:08:47,818 --> 00:08:50,028 অনেকটা কুকুরছানার মত। 145 00:08:51,781 --> 00:08:54,950 এই যে লেনারড। ১০, ১১, ১২... ১৪ ডলার। 146 00:08:55,952 --> 00:08:58,119 ১৪.৫০, কিন্তু ঠিক আছে। 147 00:08:59,413 --> 00:09:01,081 ওহ ভালো... ডিনার এসে গেছে। 148 00:09:01,249 --> 00:09:03,667 হ্যাঁ, ডিনার এসে গেছে আর আমি খাচ্ছি। আমি টেক আউট খাচ্ছি। 149 00:09:03,834 --> 00:09:05,460 -ঠিক আছে। -হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। 150 00:09:05,628 --> 00:09:09,881 আমি রেস্টুরেন্টের বাথরুমে বসে চারদিন বেঁচে যাওয়া খাবার খেয়েছি আর আজকে ভিন্ন কিছু খেতে চেয়েছি, কাজেই মামলা করো। 151 00:09:10,049 --> 00:09:14,636 মাফ করবে পেনি, কিন্তু সেটা পুরোপুরি ছেলেমানুষি কাজ হবে। 152 00:09:15,555 --> 00:09:18,723 শেল্ডন শোনো, যতদ্রুত সম্ভব আমি তোমার টাকা দিয়ে দেবো, আমাকে সময় দিতে হবে। 153 00:09:18,891 --> 00:09:21,476 -ওহ, দাড়াও, তুমি ওকে ধার দিয়েছ? -ওর টাকার দরকার ছিল। 154 00:09:21,644 --> 00:09:24,938 তোমাকে অনেক দুশ্চিন্তাগ্রস্থ লাগছে। আমি কি তোমাকে পর্যাপ্ত টাকা দেই নি? 155 00:09:25,106 --> 00:09:26,231 কারণ আমি তোমাকে আরও দিতে পারি। 156 00:09:26,399 --> 00:09:30,610 হ্যাঁ তাই তো... তোমার তো খুব ভালো লাগছে তাই না? 157 00:09:30,778 --> 00:09:31,903 হ্যাঁ। 158 00:09:32,321 --> 00:09:35,156 তোমার তো ছোট সাপের কৌটো খুলে একটা মেয়ের দিকে টাকা ছুড়ে 159 00:09:35,324 --> 00:09:38,201 মারতে ভীষণ ভালো লাগবে যে তার বিল দিতে পারছে না। 160 00:09:39,829 --> 00:09:41,371 -কোথায় যাচ্ছ? -বাসায়। 161 00:09:41,539 --> 00:09:44,374 যেখানে অন্তত আমাকে আসামির মত জিজ্ঞাসাবাদ করা হবে না। 162 00:09:49,338 --> 00:09:51,923 আমার ফরচুন কুকি ফেলে গেছি। 163 00:09:55,761 --> 00:09:58,096 তোমাদের মনে যদি কোনো চুরির চিন্তা থাকে... 164 00:09:58,264 --> 00:10:01,349 তোমাদের জানিয়ে রাখছি, আমি সাপের কৌটো থেকে আমার টাকা সরিয়ে ফেলেছি। 165 00:10:04,687 --> 00:10:08,898 কিন্তু তোমার যদি টাকা কম পড়ে, অনেকগুলো ৫০ সেন্ট পাবে গ্রিন ল্যান্ঠারন এর পাছায়। 166 00:10:19,285 --> 00:10:21,161 -হেই। -হেই। 167 00:10:21,329 --> 00:10:23,371 একটু মন হালকা করা, নাকি? 168 00:10:23,539 --> 00:10:26,750 হ্যাঁ, যেহেতু আমি বিল দিতে পারি নি, পানি আর ইলেক্ট্রিসির বিভাগ ভেবেছে... 169 00:10:26,917 --> 00:10:29,669 আমি এরকম পরিবেশ পছন্দ করবো। 170 00:10:30,379 --> 00:10:33,298 হ্যাঁ, ওরা এই ব্যাপারে অনেক সহানুভূতিশীল। 171 00:10:33,466 --> 00:10:37,636 আমি শেল্ডনের টাকা দিয়ে ভাড়া দিয়েছি তারপর প্রায় ১৪ ডলারের মত বাকি ছিল। 172 00:10:38,846 --> 00:10:41,264 চৌদ্দ ডলার, না? 173 00:10:41,641 --> 00:10:44,976 পকেটে ঢোকাও অথবা আমি অন্য জায়গা খুঁজে নেবো ঢোকানোর। 174 00:10:46,103 --> 00:10:48,480 পকেটে ফেরত যাচ্ছে। 175 00:10:48,898 --> 00:10:52,525 দেখো, তুমি বুঝতে পারছ তো যে শেল্ডন ওর টাকা ফেরত পাওয়া নিয়ে মাথা ঘামায় না। 176 00:10:52,693 --> 00:10:54,861 এটা আসলে ওর হাতেগোনা কয়েকটা ভালো দিকের একটা... 177 00:10:55,029 --> 00:10:58,031 যাতে অন্তত তুমি ওকে খুন করার চিন্তা করবে না। 178 00:10:58,491 --> 00:11:00,909 হ্যাঁ, আসলে এটা আমার বড় সমস্যা না। 179 00:11:01,077 --> 00:11:04,329 তুমি বিল দেয়ায় একটু পেছনে পড়েছ। সবাই বিলের ক্ষেত্রে পেছনে পড়ে। 180 00:11:04,497 --> 00:11:06,665 হ্যাঁ, জানি, আসলে... এটা পরিকল্পনা ছিল না। 181 00:11:07,083 --> 00:11:08,667 জীবনটা এভাবে যাওয়ার কথা ছিল না। 182 00:11:08,834 --> 00:11:11,086 আচ্ছা, কি পরিকল্পনা ছিল? 183 00:11:11,253 --> 00:11:14,547 ছয় মাস ওয়েট্রেস এর কাজ তারপর সিনেমার স্টার হওয়া। 184 00:11:17,718 --> 00:11:18,885 কোনো বিকল্প পরিকল্পনা? 185 00:11:19,053 --> 00:11:20,679 টিভি স্টার। 186 00:11:22,598 --> 00:11:25,475 আচ্ছা, হয়তো সবকিছু এতটাও খারাপ না যতটা তুমি ভাবছ। দেখা যাক। 187 00:11:25,643 --> 00:11:28,103 হয়তো আমরা টুকটাক কিছু কাটতে পারবো। 188 00:11:28,270 --> 00:11:29,604 ওহ, এখানে একটা। 189 00:11:29,772 --> 00:11:33,441 যদি তোমার ইলেক্ট্রিসিটি না থাকে, তাহলে হয়তো কেবল ও প্রয়োজন নেই। 190 00:11:35,736 --> 00:11:38,113 একটা পরামর্শ দিলাম শুধু। 191 00:11:39,490 --> 00:11:41,866 অভিনয়ের ক্লাসের জন্য ১১৭ ডলার? 192 00:11:42,034 --> 00:11:45,245 ওহ না, আমি অভিনয়ের ক্লাস ছাড়তে পারবো না। আমি পেশাদার অভিনেত্রী। 193 00:11:46,622 --> 00:11:48,248 এমন কোনো অভিনয়ের কাজ করতে যেখানে টাকা পেতে? 194 00:11:49,625 --> 00:11:52,168 এটা পেশাদার অভিনেত্রীর সংজ্ঞা না। 195 00:11:55,589 --> 00:11:57,632 আসলে এটাই সংজ্ঞা। আরও দেখা যাক। 196 00:12:01,804 --> 00:12:05,432 লস এঞ্জেলস এর দেশের সর্বোচ্চ আদালতে এই ১৮০০ ডলার কিসের? 197 00:12:05,599 --> 00:12:07,267 ওহ, ওটা কিছু না। 198 00:12:07,435 --> 00:12:08,476 কিছু না? 199 00:12:08,644 --> 00:12:13,606 মনে হচ্ছে তুমি ৪০০০ মাইল ঘণ্টা গতিবেগে যাওয়ার কারণে ধরা খেয়েছ। 200 00:12:14,150 --> 00:12:15,483 কার্ট কে মনে আছে? 201 00:12:15,651 --> 00:12:17,777 তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড? 202 00:12:17,945 --> 00:12:21,239 হ্যাঁ, ও একটা পুলিশের গাড়িতে হিশু করার কারণে গ্রেফতার হয়েছিল। 203 00:12:21,407 --> 00:12:22,490 -কি? -আরে ও মদ্যপ ছিল। 204 00:12:23,159 --> 00:12:25,326 সেটাই হওয়ার কথা। 205 00:12:25,494 --> 00:12:29,038 যাইহোক, ওর অনেকগুলো অনাদায়ী পারকিং টিকিট আর গ্রেফতারের নির্দেশ ও ছিল, তাই আমি... 206 00:12:29,206 --> 00:12:30,790 আমি ওর জরিমানা দিয়েছিলাম। 207 00:12:30,958 --> 00:12:32,000 ও কি তোমাকে টাকা ফেরত দিয়েছে? 208 00:12:32,168 --> 00:12:33,251 না, কিন্তু দিয়ে দেবে। 209 00:12:33,836 --> 00:12:36,755 আর সেটা টাকা সহজে ফেরত দেয় লোকের ওপর ভিত্তি করে বলছ... 210 00:12:36,922 --> 00:12:40,633 যারা মাতাল হয়ে পুলিশের গাড়িতে হিসু করে বেড়ায়? 211 00:12:40,801 --> 00:12:44,012 লেনারড, আমি কার্ট কে কল দিয়ে টাকা চাইতে পারবো না। 212 00:12:45,806 --> 00:12:47,015 তাহলে কি করবে? 213 00:12:47,183 --> 00:12:50,351 জানি না, হয়তো আমার আরেকটু সস্তার কোনো জায়গা খুঁজতে হবে থাকার জন্য। 214 00:12:50,519 --> 00:12:52,312 ওহ, না। 215 00:12:53,689 --> 00:12:55,815 না, এটা করা ঠিক হবে না। 216 00:12:55,983 --> 00:12:57,025 কেন? 217 00:12:57,193 --> 00:12:59,694 বাসা পাল্টানো অনেক ঝামেলার কাজ। 218 00:12:59,862 --> 00:13:04,157 তোমার... সুপারমার্কেটে যেতে হবে, বক্স কিনতে হবে... 219 00:13:04,325 --> 00:13:07,952 তারপর ওগুলো পরিষ্কার না থাকলে তোমার বইয়ের মধ্যে তরমুজ এর গন্ধ করবে... আর... 220 00:13:09,538 --> 00:13:11,873 তুমি একটা রুমমেট নিয়ে এখানে থাকলে কেমন হয়? 221 00:13:12,041 --> 00:13:13,333 তুমি কাউকে চেনো? 222 00:13:13,501 --> 00:13:17,921 আমি নিশ্চিত শেল্ডনের সাথে থাকা ছেলেটা তোমার সাথে থাকতে অপছন্দ করবে না। 223 00:13:19,965 --> 00:13:23,051 ওহ লেনারড, সোনা, আমরা যদি একসাথে থাকা শুরু করি, 224 00:13:23,219 --> 00:13:26,221 তাহলে তোমার থেকে নিজেকে দুরে রাখতেই পারবো না। 225 00:13:28,557 --> 00:13:29,974 সত্যি? 226 00:13:31,560 --> 00:13:34,562 আর তুমি ভাবছিলে আমার অভিনয়ের ক্লাস মানে টাকা নষ্ট। 227 00:13:39,735 --> 00:13:43,738 এই মুশু শুকরের মাংসটা আমার ডুওডেনাম জ্বালিয়ে দিচ্ছে। 228 00:13:44,782 --> 00:13:47,534 লেভিটিকাস ১১:৩ (বাইবেল এর) 229 00:13:47,701 --> 00:13:52,705 " যে সকল পশুর ক্ষুর দুইভাগে বিভক্ত এবং জাবর কাটে সেসকল পশু তোমরা খেতে পারবে।" 230 00:13:54,750 --> 00:13:59,379 এই, আমি কি তোমার ভগবৎ গীতা নিয়ে মজা নেই যখন তুমি গাদার গাদা মাংস গেলো? 231 00:14:04,134 --> 00:14:08,012 -এই, কি করছ? -আমরা ভ্যালি অফ ফায়ারে অনুসন্ধান করছি একটা গোপন মুকুট উদ্ধারের জন্য। 232 00:14:08,180 --> 00:14:10,932 তোমরা ভ্যালি অফ ফায়ার চাও? সেটা এই এখানে। 233 00:14:12,852 --> 00:14:14,853 এই, তোমরা আসল জীবনের অনুসন্ধানে যেতে চাও? 234 00:14:15,020 --> 00:14:17,397 বাইরে? আমি মাত্র কোকো বানালাম। 235 00:14:18,607 --> 00:14:19,899 চলো না, মজা হবে। 236 00:14:20,067 --> 00:14:21,442 সেটা কি? 237 00:14:21,610 --> 00:14:23,862 তোমাদের কি পেনির প্রাক্তন বয়ফ্রেন্ড এর কথা মনে আছে? 238 00:14:27,283 --> 00:14:28,283 হ্যাঁ, সেই। 239 00:14:28,450 --> 00:14:32,954 তো, জানতে পেরেছি যে ওর কাছে পেনি বেশ কিছু টাকা পায় আর আমি ওর কাছে থেকে সেটা আনতে যাচ্ছি। 240 00:14:33,122 --> 00:14:34,789 কে যাবে সাথে? 241 00:14:38,544 --> 00:14:40,378 আরে, দুটো ছয়। 242 00:14:40,546 --> 00:14:43,047 আসলেই? তোমরা আমাকে একা যেতে দেবে? 243 00:14:43,215 --> 00:14:45,633 ওহ, সেই। আমি তলোয়ার পেয়েছি। 244 00:14:45,801 --> 00:14:47,552 একটু সাহায্য পেলে ভালো লাগত। 245 00:14:47,720 --> 00:14:49,137 নাও। 246 00:14:50,931 --> 00:14:52,348 তোমরা কাপুরুষ। 247 00:14:52,516 --> 00:14:55,685 তোমরা একটা বানানো অ্যাডভেঞ্চার গেম খেলছ অথচ যেখানে বাস্তব জীবনে অ্যাডভেঞ্চার... 248 00:14:55,853 --> 00:14:57,979 এর সুযোগ আছে, সেখানে তোমরা পালাচ্ছ। 249 00:14:58,147 --> 00:15:01,232 লেনারড, তোমার কি মনে নেই আগের বার এই ভদ্রলোকের সাথে দেখা করে কি হয়েছিল? 250 00:15:01,400 --> 00:15:03,943 আমরা প্যান্ট ছাড়া বাড়ি ফিরেছিলাম। 251 00:15:05,613 --> 00:15:07,488 -মনে আছে। -তুমি নিশ্চিত? 252 00:15:07,656 --> 00:15:09,908 কারণ তোমার পরামর্শ শুনে মনে হচ্ছে মনে নেই। 253 00:15:10,284 --> 00:15:11,409 আমি ওকে ভয় পাই না। 254 00:15:11,577 --> 00:15:13,995 ঠিক আছে। লেনারড একটা প্রশ্ন করেছে, 255 00:15:14,163 --> 00:15:16,331 আমাদের খেলা ছেড়ে কে ওর সাথে গিয়ে... 256 00:15:16,498 --> 00:15:19,334 পেনির স্টেরয়েড নেয়া প্রাক্তন বয়ফ্রেন্ড এর মুখোমুখি হয়ে... 257 00:15:19,501 --> 00:15:22,921 একটা আত্মহত্যার মিশনে নেমে ওর কাছে টাকা নিতে যেতে চাও? 258 00:15:25,090 --> 00:15:27,508 কার্ট কে আমাদের হয়ে হাই বোলো। 259 00:15:28,844 --> 00:15:29,928 মাফ করবে... 260 00:15:30,095 --> 00:15:32,805 যখন ফ্রোডো শাইর ছেড়ে গেছিল একটা আংটি নিয়ে মোরডোরে যাওয়ার জন্য... 261 00:15:32,973 --> 00:15:34,933 স্যামওয়াইস, পিপিন আর ম্যারি কি ওর সাথে যায় নি? 262 00:15:35,100 --> 00:15:36,309 -গিয়েছে। -তাহলে? 263 00:15:36,477 --> 00:15:38,937 ওদের সময়টা খুব খারাপ যাচ্ছিলো, লেনারড। 264 00:15:40,606 --> 00:15:43,024 এছাড়া, কেউ ওদের প্যান্ট কেড়ে নেয় নি। 265 00:15:44,068 --> 00:15:45,151 বেশ। 266 00:15:45,319 --> 00:15:48,696 তোমাদের খেলা উপভোগ করো। আমি একাই এই অনুসন্ধানে যাবো। 267 00:15:48,864 --> 00:15:50,031 লেনারড, দাড়াও। 268 00:15:50,199 --> 00:15:52,992 একটা জ্যাকেট নিয়ে যাও, একটু বৃষ্টি হয়েছে। 269 00:15:53,953 --> 00:15:55,954 তোমরা খুব খারাপ। 270 00:15:58,874 --> 00:16:01,042 চলো না প্লিজ, ও অনেক বড়সড়। 271 00:16:03,879 --> 00:16:07,674 -আচ্ছা, সবাই কি পরিকল্পনা বুঝেছ? -হ্যাঁ, খুত্রাপালি নিজেকে ভিজিয়ে ফেলবে... 272 00:16:07,841 --> 00:16:11,636 আমি বমি করে দেবো, শেল্ডন পালিয়ে যাবে, আর তুমি মরবে। 273 00:16:13,222 --> 00:16:15,515 ঘড়ি কি মিলিয়ে নেবো? 274 00:16:15,683 --> 00:16:18,142 ভাই, আমরা এখানে চারজন, ও একা। 275 00:16:18,310 --> 00:16:21,187 যার মানে ওর বিজয় আরও বড় মাপের হবে। 276 00:16:22,231 --> 00:16:24,857 মিন্সট্রালস ওর জন্য গান লিখবে। 277 00:16:25,025 --> 00:16:28,736 আচ্ছা, এটা কেমন হয়? আমি কথা বলব, তোমরা আমার পিছে শক্তিশালী প্রতিপক্ষের... 278 00:16:28,904 --> 00:16:30,071 মত থাকবে। 279 00:16:35,911 --> 00:16:38,121 আসার আগে হিসু করে আসা উচিত ছিল। 280 00:16:39,957 --> 00:16:40,999 হ্যাঁ? 281 00:16:44,753 --> 00:16:46,921 -হাই কার্ট। -লেনি, তাই না? 282 00:16:47,464 --> 00:16:50,675 লেনি নামে কেউ ডাকে না অবশ্য, কিন্তু ঠিক আছে... 283 00:16:50,843 --> 00:16:53,594 তোমার শেল্ডন, হাওয়ারড আর রাজকে মনে আছে? 284 00:16:54,096 --> 00:16:55,763 না। 285 00:16:56,056 --> 00:16:58,182 -কি চাও? - ওর আমাকে মনে নেই? 286 00:16:58,350 --> 00:17:00,518 -আমাকে মনে না থাকে কিভাবে? -শেল্ডন, এখন না। 287 00:17:00,686 --> 00:17:02,520 আমার ওকে মনে আছে। 288 00:17:03,105 --> 00:17:05,898 আচ্ছা, কথা হল, পেনি অর্থনৈতিক ভাবে একটু ঝামেলায় আছে... 289 00:17:06,066 --> 00:17:09,444 আর যে টাকাটা ও তোমার থেকে পায় সেটা পেলে সমস্যাটা দুর হয়ে যায়। 290 00:17:09,611 --> 00:17:13,948 -আর ও তোমাকে পাঠিয়েছে টাকাটা নেয়ার জন্য? -না, ও টাকার কথা বলতে রাজি না। 291 00:17:14,116 --> 00:17:16,951 অপরদিকে, আমার মনে হয় তোমার এই ঋণ মেটানো উচিত। 292 00:17:17,119 --> 00:17:18,578 তাই? 293 00:17:22,124 --> 00:17:24,709 "মনে হয়" কথাটা একটু শক্ত হয়ে যায়... 294 00:17:24,877 --> 00:17:27,545 কিন্তু আমার ধারণা... এটা তোমাকে ভালো মানুষ হিসেবে তুলে ধরবে। 295 00:17:27,713 --> 00:17:29,797 ওর যখন টাকা পাওয়ার, তখন পাবে। 296 00:17:33,886 --> 00:17:37,096 ব্যাস, হয়ে গেলো। সমস্যা সমাধান। 297 00:17:37,598 --> 00:17:41,559 একটা সার্থক অনুসন্ধান। এবার চলো একটা গ্যাস স্টেশন খুঁজি যেটার বাথরুম পরিষ্কার। 298 00:17:42,144 --> 00:17:44,145 না, সমস্যা সমাধান হয় নি। 299 00:17:44,313 --> 00:17:45,396 ও আমাদের পাত্তাই দিচ্ছে না। 300 00:17:45,564 --> 00:17:47,482 বুঝেছি। 301 00:17:47,649 --> 00:17:51,819 ওর আমাকে মনে নেই কারণ শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, আমি হ্যালোইন কস্টিউমে ছিলাম। 302 00:17:53,614 --> 00:17:56,491 -এসো লেনারড, চলো। -না। তোমরা চাইলে যেতে পারো। 303 00:17:56,658 --> 00:17:59,827 -আমি এর শেষ দেখে ছাড়বো। -ঠিকাছে। 304 00:18:05,375 --> 00:18:08,127 আমার ধারণা এটা বলাটা ভুল ছিল। 305 00:18:14,176 --> 00:18:16,135 আমি পেনির টাকা ছাড়া এখান থেকে যাচ্ছি না। 306 00:18:17,679 --> 00:18:19,889 তোমার ব্যাকআপ এর কি হল? 307 00:18:20,641 --> 00:18:22,558 আমার ব্যাকআপ এর প্রয়োজন নেই। 308 00:18:22,726 --> 00:18:24,185 অধিকার আমার পক্ষে আছে। 309 00:18:29,191 --> 00:18:32,276 আর আমি আমার প্যান্ট এর নিচে কারগো শর্টস পড়ে আছি। 310 00:18:34,863 --> 00:18:36,364 অভিনন্দন। 311 00:18:36,532 --> 00:18:38,616 তুমি টাকা নিয়ে সফল না হলেও... 312 00:18:38,784 --> 00:18:41,702 ঋণের একটা আনুষ্ঠানিক স্বীকারোক্তি নিশ্চিত করতে পেরেছ। 313 00:18:47,126 --> 00:18:50,461 হয়তো আমরা তোমার মাথা দলিল করে রাখতে পারি। 314 00:18:53,006 --> 00:18:55,967 যদি কারো চিন্তা থাকে, আমার কিন্তু হিশু করতে হবে। 315 00:19:02,474 --> 00:19:03,975 হেই। 316 00:19:05,519 --> 00:19:07,186 -হেই, শেল্ডন আছে? -হ্যাঁ, দাড়াও। 317 00:19:07,354 --> 00:19:08,396 শেল্ডন। 318 00:19:08,564 --> 00:19:10,314 -সুন্দর টুপি। -ওই আর কি... 319 00:19:10,482 --> 00:19:13,568 এখনকার এক রকম ফ্যাশনেবল লুক। 320 00:19:13,735 --> 00:19:16,737 হতে পারে যদি তুমি টুনা বোটে কাজ করো। 321 00:19:17,239 --> 00:19:19,574 -হ্যালো পেনি। -শেল্ডন, এই যে তোমার টাকা। 322 00:19:19,741 --> 00:19:21,701 অনেক ধন্যবাদ। অনেক উপকার হয়েছে আমার। 323 00:19:22,327 --> 00:19:24,162 ঠাট্টা? 324 00:19:24,913 --> 00:19:26,122 -না। -ধুর। 325 00:19:26,290 --> 00:19:28,624 আমি ঠাট্টার ব্যাপারটা আয়ত্ত করতেই পারছি না। 326 00:19:29,626 --> 00:19:33,212 এই, আচ্ছা আমি জানি এটা জিজ্ঞেস করা ঠিক হচ্ছে না, কিন্তু এই টাকা আসলো কোথা থেকে? 327 00:19:33,380 --> 00:19:35,464 আমি আমার খরচ কমিয়েছি যেমনটা তুমি বলছিলে... 328 00:19:35,632 --> 00:19:37,758 আর রেস্টুরেন্টে কয়েক ঘণ্টা বাড়িয়ে নিয়েছি। 329 00:19:37,926 --> 00:19:40,595 আর সবথেকে বড় ব্যাপার হল, হুট করে কার্ট দেখা করেছিল, 330 00:19:40,762 --> 00:19:42,430 আর আমি যে টাকা পেতাম, সেটা ফেরত দিয়ে গেছে। 331 00:19:43,807 --> 00:19:44,891 তাই নাকি? 332 00:19:45,058 --> 00:19:47,310 ও কি বলেছে কেন? 333 00:19:47,477 --> 00:19:51,564 হ্যাঁ, বলেছে ওর অপরাধবোধ কাজ করছিলো আর সঠিক কাজটাই করতে চাইছিল। 334 00:19:54,735 --> 00:19:56,402 এইটুকুই? 335 00:19:57,738 --> 00:20:02,658 ও কি তোমাকে কোনো কারণ বলে নি যে কেন ও এই নৈতিক আকস্মিক উপলব্ধিতে আসলো? 336 00:20:03,160 --> 00:20:06,329 না। আমার শুধু মনে হচ্ছে ও সত্যিই পাল্টে গেছে। 337 00:20:08,790 --> 00:20:11,959 আমরা আগামীকাল রাতে ডিনারে যাচ্ছি। আর আমি নতুন বেরে ও পরতে পারবো। 338 00:20:12,794 --> 00:20:14,587 বাই ছেলেরা। 339 00:20:14,796 --> 00:20:16,297 বাই। 340 00:20:20,594 --> 00:20:23,137 সাবাস লেনারড। 341 00:20:24,598 --> 00:20:26,849 সত্যিকারের বীর কখনো তোষামোদ চায় না। 342 00:20:27,017 --> 00:20:30,686 সে অধিকার আদায়ের জন্য লড়াই করে এবং স্বাভাবিকভাবেই, তাদের সাধারণ প্রকৃতি অনুযায়ী ন্যায়বিচার করে। 343 00:20:31,146 --> 00:20:33,606 পেনি ওর লম্পট প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে শুতে যাচ্ছে... 344 00:20:33,774 --> 00:20:36,984 আর আমি আমার কপালে স্থায়ী কালি নিয়ে ঘুরছি। 345 00:20:37,152 --> 00:20:41,197 ওটা তোমার সম্মানের পরিচয়। ওটা তোমার... যোদ্ধার ক্ষতচিহ্ন, যদি বলতে চাও। 346 00:20:41,365 --> 00:20:42,865 আমি ভুল ছিলাম। 347 00:20:43,033 --> 00:20:46,202 মিন্সট্রালস তোমাকে নিয়ে গান লিখবে। 348 00:20:47,955 --> 00:20:49,538 দারুণ। 349 00:20:49,706 --> 00:20:53,417 ♪ একদা এক সাহসী ছেলে ছিল লেনারড নামে ♪ 350 00:20:53,627 --> 00:20:56,754 ♪ যাকে অবজ্ঞা করা হতো ♪ 351 00:20:56,922 --> 00:20:59,757 ♪ সে মুখোমুখি হয়েছিল ভয়ঙ্কর এক দৈত্যের ♪ 352 00:20:59,925 --> 00:21:03,344 ♪ যখন রাজ কেবল হিশু করতে চাইছিল। ♪ 353 00:21:04,398 --> 00:21:06,921 Translated by Sheikh Tasnuva Tasneem.