1 00:00:07,507 --> 00:00:08,799 মহোদয়গণ, উপস্থাপন করছি, 2 00:00:08,967 --> 00:00:10,259 সবথেকে বাজে ট্যাপিওকা পুডিং যা... 3 00:00:10,427 --> 00:00:14,263 অন্য যে কোনো সেরা স্বাদের পুডিং এর থেকে ভালো। 4 00:00:15,056 --> 00:00:18,934 প্রথমত, সর্বজনস্বীকৃত হিসেবে এটা ভুল কারণ সেরা পুডিং হচ্ছে চকলেট। 5 00:00:20,020 --> 00:00:24,356 দ্বিতীয়ত, ট্যাপিওকার জৈব গঠন এটাকে মৃত্যু কার্যকরী জিগ্লিং বোল হিসেবে উপস্থাপন করে। 6 00:00:24,524 --> 00:00:28,986 -এর নির্যাস গাছ থেকে নেয়া হয়... -এই, আমি ভাবছি গোঁফ রাখব। 7 00:00:29,446 --> 00:00:31,238 ওহ, তাই নাকি। 8 00:00:31,406 --> 00:00:34,033 -একটা ফু মাঞ্চু, হ্যান্ডেলবার, পেন্সিল? -এটার নির্যাস নেয়া হয়... 9 00:00:34,200 --> 00:00:37,077 আমি বুঝতে পারছি না। জর্জ ক্লুনির একটা আছে। 10 00:00:37,245 --> 00:00:39,413 সত্যি? আমি ওনাকে একবার র‍্যালফ এ শপিং করতে দেখেছিলাম। 11 00:00:39,581 --> 00:00:40,914 উনি টাকিলা কিনছিলেন। 12 00:00:41,499 --> 00:00:45,627 ওয়াও, ভাবাই যায় না এরকম মানুষের টাকিলা আসক্তি থাকতে পারে। 13 00:00:49,549 --> 00:00:50,716 আচ্ছা, নির্দয় হয়ে যাচ্ছে। 14 00:00:50,884 --> 00:00:53,510 ওর মাথা ফেটে যাওয়ার আগে ওকে কথা শেষ করতে দেয়া উচিত। 15 00:00:53,678 --> 00:00:55,512 ঠিক আছে, শেল্ডন, কেন ট্যাপিওকা...? 16 00:00:55,680 --> 00:00:58,265 ট্যাপিওকা ম্যানিহট এসকুলেন্টা থেকে সংগ্রহ করা হয়। 17 00:00:58,433 --> 00:01:00,309 সায়ানাইডের মাত্রা অধিক হওয়ার কারণে এটা ... 18 00:01:00,477 --> 00:01:03,687 কাঁচা অবস্থায় বিষাক্ত আর ভুলভাবে তৈরি করলে প্রাণঘাতী। 19 00:01:06,316 --> 00:01:07,775 ভালো লাগছে এখন? 20 00:01:07,942 --> 00:01:11,487 এছাড়া, ব্রাজিলে এটা সুলভ, যেমনটা কোকোয়া বিন যেটা থেকে আমরা চকলেট পাই সেরা পুডিং এর জন্য। 21 00:01:11,654 --> 00:01:14,073 তোমরা বলেছিলে এরকম আর করবে না। 22 00:01:15,492 --> 00:01:18,577 -হেই হফস্ট্যাডার। -হেই, ক্রিপকি। 23 00:01:18,745 --> 00:01:20,871 তোমার নতুন অ্যান্টি প্রোটন ক্ষয়ের পরীক্ষার কথা শুনলাম। 24 00:01:21,039 --> 00:01:24,208 বিশ হাজার ডাটা রান হয়েছে আর পরিসংখ্যানগত কোনো সার্থক ফল নেই। 25 00:01:24,375 --> 00:01:26,543 খুবই চিত্তাকর্ষক। 26 00:01:28,213 --> 00:01:29,713 কি ফালতু লোক। 27 00:01:29,881 --> 00:01:33,175 মন খারাপ কোরো না লেনারড। নেগেটিভ ফলাফল ও এক ধরণের ফলাফল। 28 00:01:33,343 --> 00:01:36,220 -এমনকি যদি সেটা বিশ হাজারও হয়, তাও। -আচ্ছা হয়েছে। 29 00:01:37,514 --> 00:01:39,431 প্লিজ আর মন ভালো করতে হবে না আমার। 30 00:01:39,599 --> 00:01:41,892 আরে, ওর কথায় গুরুত্ব দিয়ো না। ও ক্রিপকি। 31 00:01:42,060 --> 00:01:44,561 হ্যাঁ, ও একটা বড়সড় টিউমার। 32 00:01:44,729 --> 00:01:48,857 এই জন্যই ওকে এই মজার টেবিলে না বসে একা একা খেতে হয়। 33 00:01:49,359 --> 00:01:51,443 একদম। 34 00:01:54,614 --> 00:01:58,617 এটা সত্যি, ক্রিপকির মধ্যে সাধারণ সামাজিক দক্ষতার অভাব আছে যা আমরা সাধারণত ধরে নেই। 35 00:01:59,953 --> 00:02:02,204 কিন্তু ও নতুন ওপেন সাইন্স গ্রিড কম্পিউটার নিয়ন্ত্রণ করে... 36 00:02:02,372 --> 00:02:06,208 যেটা আমার আগেকার পৃথিবীর আকার নির্মাণের গাণিতিক মডেলিং জানার জন্য দরকার। 37 00:02:06,376 --> 00:02:10,087 সময় পাওয়ার জন্য শুভ কামনা। ও শুধু ওর বন্ধুদেরকেই ওটা ব্যবহার করতে দেয়। 38 00:02:10,255 --> 00:02:12,381 আচ্ছা, তাহলে তো সমাধান খুবই সহজ। 39 00:02:12,549 --> 00:02:14,508 আমি ওর সাথে বন্ধুত্ব করবো। 40 00:02:14,676 --> 00:02:16,260 ক্রিপকি। 41 00:02:16,594 --> 00:02:18,387 হ্যাঁ? 42 00:02:18,555 --> 00:02:21,765 তুমি আর আমি যদি বন্ধু হই এ ব্যাপারে তুমি কি বল? 43 00:02:21,933 --> 00:02:23,308 আমি বলব... 44 00:02:23,476 --> 00:02:26,395 আমার তোমার বন্ধু হওয়ার কোনো শখ নেই। 45 00:02:26,855 --> 00:02:30,065 সত্যি? এটা কেবল একজনের সংক্ষিপ্ত দৃষ্টি... 46 00:02:30,233 --> 00:02:33,360 ক্ষমতার প্রকাশ করলো যাকে পুরোপুরি অপ্রিয় মনে করা হয়। 47 00:02:35,113 --> 00:02:36,989 ভেবে দেখার জন্য একটু সময় নাও। 48 00:02:37,157 --> 00:02:38,198 হ্যাঁ, সেটা করব। 49 00:02:41,077 --> 00:02:43,162 আমার মনে হয় আমাদের শুরুটা দারুণ হয়েছে। 50 00:02:46,504 --> 00:02:49,402 S02 E13 · The Friendship Algorithm 51 00:03:09,689 --> 00:03:11,773 এই নাও, এবার ওয়ালোউইজের থেকে যে কোনো ইমেইল 52 00:03:11,941 --> 00:03:14,234 সরাসরি তোমার স্প্যাম ফোল্ডারে যাবে। 53 00:03:14,861 --> 00:03:16,778 ধন্যবাদ। আর কোনো ইমেইল আমাকে বিরক্ত করে না যতটা 54 00:03:16,946 --> 00:03:20,115 ওর গোসলের কাপড়ে ছুটি কাটানোর ছবি করে। 55 00:03:20,617 --> 00:03:22,492 হ্যাঁ, আমিও এরকমই একটা পেয়েছি। 56 00:03:22,660 --> 00:03:26,163 আর ওটা গোসলের কাপড় না, ট্যানলাইন। 57 00:03:31,085 --> 00:03:33,629 হ্যালো, শেল্ডন কুপার বলছি, 58 00:03:33,796 --> 00:03:37,132 আমি বেরি ক্রিপকির জন্য একটা মেসেজ রাখছি, 59 00:03:37,300 --> 00:03:41,720 বেরি, তোমাকে আজ ক্যাফেটেরিয়ায় দেখে খুব ভালো লাগলো। 60 00:03:41,888 --> 00:03:44,848 তোমাকে শেফ এর সালাদ কিনতে দেখলাম, 61 00:03:45,016 --> 00:03:47,476 সত্যি বলতে, তুমি জানো না যে শেফ এর সালাদ... 62 00:03:47,644 --> 00:03:50,938 বেঁচে যাওয়া মাংস ব্যবহার করার এক ধরণের কৌশল। 63 00:03:52,315 --> 00:03:54,983 যাই হোক, আশা করি তুমি উপভোগ করেছ। 64 00:03:55,151 --> 00:03:57,486 আমি আমাদের অসম্পন্ন বন্ধুত্ব সম্পন্ন করার আশা রাখছি। 65 00:03:57,654 --> 00:04:01,949 আর আমি এর অবস্থানের ব্যাপারে তোমার থেকে শোনার অপেক্ষায় থাকলাম। 66 00:04:02,325 --> 00:04:04,534 শেল্ডন কুপার। 67 00:04:06,663 --> 00:04:08,872 ইকাবড এর কি হয়েছে? 68 00:04:09,666 --> 00:04:11,375 ওহ, ও নতুন বন্ধু বানানোর চেষ্টা করছে। 69 00:04:11,542 --> 00:04:13,335 ওহ তাই? ভালোই তো। 70 00:04:13,503 --> 00:04:15,712 যতক্ষণ না ও জিপেটোর মত কাঠ দিয়ে কিছু বানিয়ে নিচ্ছে, (জিপেটো পিনকিও এর নির্মাতা) 71 00:04:15,880 --> 00:04:17,589 আমার মনে হয় না এমন কিছু হবে। 72 00:04:19,175 --> 00:04:21,051 তোমরা কিভাবে ওর বন্ধু হলে? 73 00:04:21,219 --> 00:04:24,221 ইউনিভারসিটির বুলেটিন বোর্ডে একটা ফ্লায়ারে লেখা ছিল, 74 00:04:24,389 --> 00:04:28,183 "রুমমেট আবশ্যক। শিষ বাজানো লোকজনের আবেদনের দরকার নেই।" 75 00:04:28,685 --> 00:04:29,851 আর তুমি তাও চলে এলে? 76 00:04:30,019 --> 00:04:31,687 আমি ভেবেছি ও মজা করেছে। 77 00:04:31,854 --> 00:04:36,233 তুমি জেনে অবাক হবে অনেক আণবিক পদার্থবিদদের খামখেয়ালিপনা থাকে। 78 00:04:36,401 --> 00:04:39,444 আর হাওয়ারড আর রাজ? ওরা কিভাবে ওর বন্ধু হল? 79 00:04:39,612 --> 00:04:42,447 জানি না। কার্বন পরমাণু বেনজিন রিং কিভাবে তৈরি করে? 80 00:04:42,615 --> 00:04:44,866 ইলেকট্রন এর নৈকট্য আর যোজ্যতা। 81 00:04:46,327 --> 00:04:49,037 হ্যাঁ, নিশ্চয়ই, যদি তুমি ওভাবে মেলাতে চাও। 82 00:04:49,580 --> 00:04:51,581 কিন্তু কাজ তো চলছে তাই না? 83 00:04:51,749 --> 00:04:52,874 মনে হয়। 84 00:04:53,042 --> 00:04:55,085 আমি শিষ বাজানো মিস করি অবশ্য। 85 00:04:55,253 --> 00:04:56,545 কি বল... সত্যি? 86 00:04:58,006 --> 00:04:59,589 প্রথম সতর্কবানী। 87 00:05:03,386 --> 00:05:04,428 পেনি। 88 00:05:04,595 --> 00:05:06,305 পেনি। পেনি। 89 00:05:07,640 --> 00:05:09,516 এটা তোমার জন্য। 90 00:05:10,143 --> 00:05:11,518 হ্যালো শেল্ডন। 91 00:05:12,061 --> 00:05:13,645 হাই। 92 00:05:16,232 --> 00:05:18,734 -এটা কি? -আমার রচিত প্রশ্নমালা। 93 00:05:18,901 --> 00:05:21,778 আমার অফিসের একজন সহকর্মীর সাথে বন্ধুত্ব করতে সমস্যা হচ্ছে... 94 00:05:21,946 --> 00:05:26,366 তাই আমি ছোট একটা গবেষণা করছি যে আমার বর্তমান বন্ধুরা কেন আমাকে পছন্দ করে। 95 00:05:27,452 --> 00:05:30,454 হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। 96 00:05:30,621 --> 00:05:33,165 কিন্তু সেটা বোঝার জন্য কি এটা সেরা উপায়? 97 00:05:33,333 --> 00:05:34,541 আমি সহমত। 98 00:05:34,709 --> 00:05:36,501 সামাজিক বিজ্ঞান একটা বড় ধাপ্পা। 99 00:05:36,669 --> 00:05:40,339 কিন্তু আমার বন্ধুত্বের ব্যাপারে তোমার মস্তিষ্কে বিদ্যুৎ পরিবাহ করে তোমার... 100 00:05:40,506 --> 00:05:43,592 প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার থেকে এটুকুই করা সম্ভব আমার জন্য। 101 00:05:43,760 --> 00:05:45,427 আচ্ছা, এক নম্বর প্রশ্নঃ 102 00:05:45,595 --> 00:05:49,348 "শেল্ডন কুপারের গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিম্নের বৈশিষ্ট্য ক্রম করুনঃ 103 00:05:49,515 --> 00:05:52,267 বুদ্ধিমত্তা, পরিচ্ছনতার দিকে নির্দয় মনোযোগ, 104 00:05:52,435 --> 00:05:55,093 রসিকতাবোধ, জাভা-অ্যাপলেট লেখালিখি"? 105 00:05:57,523 --> 00:06:00,233 জানি, আমি হয়তো একদম নিশ্চিত গুলো দিয়ে শুরু করেছি। 106 00:06:00,401 --> 00:06:02,652 আমার আকর্ষণীয়তার সবথেকে সেরা বৈশিষ্ট্যঃ 107 00:06:02,820 --> 00:06:04,821 রসিকতাবোধ। 108 00:06:04,989 --> 00:06:08,283 তাহলে তুমি এটাকে নাম্বার ওয়ান হিসেবে ক্রম করে দিয়ো কেমন? আর এখন থেকে তুমি বাকিটুকু একাই করবে। 109 00:06:08,451 --> 00:06:10,452 এতে তোমার তিন ঘণ্টার বেশি লাগবে না। 110 00:06:10,620 --> 00:06:13,497 দাড়াও, কয়টা প্রশ্ন আছে এখানে? 111 00:06:13,664 --> 00:06:14,748 মাত্র ২১১ টা। 112 00:06:16,334 --> 00:06:20,587 চিন্তা কোরো না, তোমার কথা ভেবে আমি প্রশ্নগুলো হাই স্কুল ডিগ্রিধারীর বোঝার লেভেলেই রেখেছি। 113 00:06:22,298 --> 00:06:23,465 ধন্যবাদ দোস্ত। 114 00:06:23,633 --> 00:06:25,801 তুমি পারবে, বান্ধবী। 115 00:06:27,303 --> 00:06:30,347 শেল্ডন, সোনা, তুমি কি কখনো, আমি জানি না মানে আনন্দজনক হয়ে বন্ধু বানানোর 116 00:06:30,515 --> 00:06:32,641 চেষ্টা করে দেখেছ? 117 00:06:33,309 --> 00:06:35,894 অবশ্যই এটা চিন্তা করার মত অনুমান। 118 00:06:36,062 --> 00:06:39,398 আমি কি এটা তোমার রচনার বিষয়বস্তু হিসেবে দিতে পারি? 119 00:06:45,134 --> 00:06:48,323 তোমার উত্তরগুলো খুবই হতাশাজনক। 120 00:06:51,160 --> 00:06:53,036 আমি সবগুলো উত্তর করেছি, শেল্ডন। 121 00:06:53,204 --> 00:06:55,789 তুমি মাল্টিপল চয়েস প্রশ্নগুলো নির্দিষ্ট ধরণে উত্তর করেছ। 122 00:06:55,957 --> 00:07:01,002 A-B-B-A-C, A-B-B-A-C. 123 00:07:02,672 --> 00:07:05,507 -ওহ, তুমি এটা নিয়ে পড়েছ এখন? -হ্যাঁ,... 124 00:07:05,675 --> 00:07:06,716 কিভাবে না পড়ি। 125 00:07:06,884 --> 00:07:09,511 আরে ভাই ২০০ টার ওপর প্রশ্ন। 126 00:07:09,679 --> 00:07:11,304 আর কয়েকটা দেখো... 127 00:07:11,472 --> 00:07:16,393 "শেল্ডন মহাশূন্য রকেটের মত কমরেড হবে "শূন্যস্থান"এর। 128 00:07:16,561 --> 00:07:20,689 এখানে কয়েকটা গ্রহণযোগ্য উত্তর আছে। যেমন, C পৃথিবীর কাছাকাছি পরিবহন। 129 00:07:20,857 --> 00:07:23,984 কিন্তু অবশ্যই B না, অ্যাভোকেডো র‍্যাঞ্চ পরিচালক। 130 00:07:25,820 --> 00:07:28,113 তোমার রচনা বলছে যে আমার ভালো বন্ধু পাওয়ার আশা রয়েছে... 131 00:07:28,281 --> 00:07:31,116 যদি আমি সাইলোনেরা পৃথিবী দখল করা পর্যন্ত অপেক্ষা করি? 132 00:07:32,034 --> 00:07:33,702 প্লিজ। 133 00:07:33,870 --> 00:07:35,745 আমি এটার পিছনে শ্রম তো দিয়েছি। 134 00:07:35,913 --> 00:07:38,206 হ্যাঁ, অন্তত ওয়ালোউইজ যা করেছে তার থেকে ভালো হয়েছে। 135 00:07:38,374 --> 00:07:43,044 ও একটা রেকুন এঁকেছে যেটা দেখতে ফুলে ওঠা অণ্ডকোষ মনে হচ্ছে। 136 00:07:45,047 --> 00:07:46,173 ভালোই হয়েছে দেখতে। 137 00:07:47,383 --> 00:07:50,135 -যেহেতু এটা তোমাকে দেয়া হয়েছে। -হ্যাঁ। 138 00:07:50,303 --> 00:07:54,389 আমি কিভাবে নতুন সম্পর্কে যাওয়ার আশা করবো যদি আমার বর্তমান বন্ধুরাই... 139 00:07:54,557 --> 00:07:57,434 নিজেদের জীবনের কিছু ঘণ্টা সময় দিয়ে আমাকে সাহায্য করতে না পারে? 140 00:07:57,602 --> 00:08:01,229 শেল্ডন, আমি ওই বড় অণ্ডকোষের রেকুনের সাফাই গাইছি না। 141 00:08:01,731 --> 00:08:02,939 আমিও বুঝতে পারছি না কিভাবে গাওয়া যায়। 142 00:08:03,107 --> 00:08:06,776 আমি যা বলতে চাইছি তা হল, তুমি এটাকে পুরোপুরি বুদ্ধিগত... 143 00:08:06,944 --> 00:08:08,904 দিক দিয়ে আগাতে পারবে না। 144 00:08:10,156 --> 00:08:12,073 কি বলতে চাইছ? 145 00:08:12,575 --> 00:08:17,204 আচ্ছা, মনে আছে তুমি একবার ইন্টারনেট থেকে সাঁতার শেখার চেস্টা করেছিলে? 146 00:08:18,289 --> 00:08:20,290 সাঁতার আমি শিখেছি। 147 00:08:20,833 --> 00:08:22,751 মেঝেতে। 148 00:08:22,919 --> 00:08:25,587 যে কোনো দক্ষতা হস্তান্তর করা যায়। 149 00:08:25,755 --> 00:08:28,423 আমার পানিতে যাওয়ার কোনো রকম আগ্রহ ছিল না তাই। 150 00:08:28,591 --> 00:08:29,966 তাহলে সাঁতার শিখেছ কেন? 151 00:08:30,134 --> 00:08:31,760 বরফের চাঙ্গর গলে যাচ্ছে লেনারড। 152 00:08:31,928 --> 00:08:34,763 ভবিষ্যতে সাঁতারটা ঐচ্ছিক হবে না। 153 00:08:35,640 --> 00:08:39,434 কিন্তু তুমি একটা ভালো পয়েন্ট তুলেছ। আমার এখানে নতুন করে কিছু করার দরকার নেই। 154 00:08:39,602 --> 00:08:41,436 আমি নিশ্চিত এগুলো নিয়ে গবেষণা বিদ্যমান আছে। 155 00:08:42,021 --> 00:08:45,857 না। না, আমার কথা হচ্ছে, যদি তুমি নতুন বন্ধু পাতানো শিখতে চাও, 156 00:08:46,025 --> 00:08:48,944 তাহলে বাইরে যাও, কোনো কফি শপ বা জাদুঘরে। 157 00:08:49,111 --> 00:08:52,113 মানুষের সাথে পরিচিত হও। কথা বল। তাদের জীবন সম্পর্কে জানো। 158 00:08:53,199 --> 00:08:55,450 পাগলের প্রলাপ লাগছে। 159 00:08:56,577 --> 00:08:58,036 -এসো। -কোথায় যাচ্ছ? 160 00:08:58,204 --> 00:09:00,455 তুমি আমাকে মলে নামিয়ে দেবে আমি বই কিনব... 161 00:09:00,623 --> 00:09:04,167 যেসবে বন্ধু বানানোর ওপর সকল বর্তমান থিওরি সংক্ষেপে দেয়া থাকে। 162 00:09:05,461 --> 00:09:08,713 তার থেকে তোমার মেঝেতে শুয়ে সাঁতার কাটলে কি হয়? 163 00:09:13,094 --> 00:09:16,221 "প্রিয় ব্যাক্তির মৃত্যুতে কিভাবে নিজেকে সামলাবেন।" 164 00:09:16,973 --> 00:09:19,641 -আমার সমবেদনা। -ধন্যবাদ। 165 00:09:20,476 --> 00:09:21,601 পরিবার নাকি বন্ধু? 166 00:09:21,769 --> 00:09:23,186 -পরিবার। -খারাপ হল। 167 00:09:24,021 --> 00:09:27,399 যদি বন্ধু হত, তাহলে আমি সেই অভাব অভাব পূরণ করতে পারতাম। 168 00:09:32,572 --> 00:09:35,782 এছাড়া, ওনার গা থেকে কর্পূরের গন্ধ আসছিল। 169 00:09:36,200 --> 00:09:40,161 আচ্ছা, তুমি যদি এভাবে মানুষকে শুকে বেড়াও, আমি গরম প্রেটজেল আনতে গেলাম। 170 00:09:41,581 --> 00:09:42,622 মাফ করবেন। 171 00:09:42,790 --> 00:09:45,667 আপনাদের এখানে বন্ধু বানানোর ওপর কোনো বই আছে? 172 00:09:45,835 --> 00:09:48,044 হ্যাঁ, ওগুলো তো বাচ্চাদের জন্য। 173 00:09:48,212 --> 00:09:51,089 ওহ, আমার ধারণা যে কোনো দক্ষতা জানা এবং হস্তান্তর করা যায়। 174 00:09:51,507 --> 00:09:54,593 হতে পারে। ওগুলো একদম ওই কাঠের ট্রেন সেটের ওদিকে, স্যার। 175 00:09:54,760 --> 00:09:58,263 ওহ! আমি ট্রেন ভালবাসি। 176 00:09:59,557 --> 00:10:01,391 আমি নিশ্চিত আপনি বাসেন। 177 00:10:03,936 --> 00:10:07,147 ওহ, ইশ ! কি পরিমাণ আঠালো। 178 00:10:09,442 --> 00:10:11,067 ঠিক আছে। 179 00:10:11,235 --> 00:10:13,194 দেখা যাক। 180 00:10:15,364 --> 00:10:19,159 "বারনি খরগোশের এখন দুজন বাবা।" 181 00:10:19,327 --> 00:10:22,287 হয়তো এটা সমকামী খরগোশের ওপর। 182 00:10:23,372 --> 00:10:26,666 "নেংটি ইঁদুর জেরি এবং বাসের উত্যক্তকারীরা" 183 00:10:26,834 --> 00:10:29,210 পড়েছি, উপকারী না। 184 00:10:29,920 --> 00:10:32,672 আচ্ছা, এটা পড়া যায়। 185 00:10:32,840 --> 00:10:36,426 "কাকাতুয়া স্টু চিড়িয়াখানায় নতুন।" 186 00:10:37,470 --> 00:10:39,095 "লেখিকা সারাহ কারপেন্টার... 187 00:10:39,263 --> 00:10:41,890 তার স্বামী ও প্রিয় বন্ধু মার্ক 188 00:10:42,058 --> 00:10:45,018 এবং তাদের কাকাতুয়া স্টু এর সাথে ইন্ডিয়ানার 189 00:10:45,186 --> 00:10:47,103 ফোরট ওয়েইনে থাকেন।" 190 00:10:48,356 --> 00:10:51,650 বন্ধু বানানোতে তার দক্ষতা প্রায় নেই বললেই চলে, কি বল? 191 00:10:51,817 --> 00:10:53,902 আমার পাখি পছন্দ না, ভয় লাগে। 192 00:10:54,779 --> 00:10:56,821 আমারও। 193 00:10:57,782 --> 00:11:00,408 বেশির ভাগ মানুষই সেটা বোঝে না। 194 00:11:02,578 --> 00:11:03,703 তুমি কি পড়ছ? 195 00:11:03,871 --> 00:11:05,038 কৌতূহলী জর্জ। 196 00:11:05,206 --> 00:11:06,831 ওহ, আমার বানর ভালো লাগে। 197 00:11:06,999 --> 00:11:08,416 কৌতূহলী জর্জ বানরই। 198 00:11:08,959 --> 00:11:12,629 কিছুটা মানুষের মতই, কিন্তু হ্যাঁ। 199 00:11:13,255 --> 00:11:15,090 আচ্ছা... 200 00:11:15,257 --> 00:11:17,926 তুমি আর আমি কোনো সময়ে বানর দেখতে যেতে পারি। 201 00:11:18,094 --> 00:11:20,095 -তুমি কি বল? -ঠিকাছে। 202 00:11:20,680 --> 00:11:22,263 শেল্ডন, তুমি কি করছ? 203 00:11:22,932 --> 00:11:25,100 আমি এই ছোট মেয়ের সাথে বন্ধুত্ব করছি। 204 00:11:25,267 --> 00:11:26,935 -তোমার নাম কি? -রেবেকা। 205 00:11:27,103 --> 00:11:29,437 হাই রেবেকা, আমি তোমার নতুন বন্ধু শেল্ডন। 206 00:11:29,605 --> 00:11:31,147 -না একদম না, চলো। -আরে... 207 00:11:31,982 --> 00:11:33,400 আমাদের একে অন্যকে ভালো লেগেছে। 208 00:11:33,567 --> 00:11:35,610 ওপরে তাকিয়ো না, ক্যামেরা আছে। 209 00:11:40,449 --> 00:11:43,326 আমি জানতে চাচ্ছিলাম, "শেল্ডন কে আপনি কতটুকু চেনেন?" সেকশনে... 210 00:11:43,494 --> 00:11:46,079 ওর প্রিয় অ্যামিনো এসিড কি দিয়েছ তোমরা? 211 00:11:47,373 --> 00:11:48,498 লাইসিন। 212 00:11:48,666 --> 00:11:50,500 ধুর! আমি লাইসিন ভেবেছিলাম পরে আরেকটা দিয়েছি। 213 00:11:51,293 --> 00:11:53,211 ওহ, ভালো হয়েছে, তোমরা ঠিক সময়ে এসেছ। 214 00:11:53,379 --> 00:11:57,549 আমার ধারণা আমি বন্ধু বানানোর অ্যালগোরিদম পৃথক করতে পেরেছি। 215 00:11:57,717 --> 00:12:00,635 শেল্ডন, বন্ধু বানানোর কোনো অ্যালগোরিদম হয় না। 216 00:12:00,803 --> 00:12:04,305 ওর কথাটা শোনো। যদি ও সেরকম কিছু বানাতে পারে, তাহলে আমরা কমিক-কন এ একটা বুথ খুলে... 217 00:12:04,473 --> 00:12:06,141 টাকা কামাতে পারবো। 218 00:12:06,559 --> 00:12:09,853 দেখো, কাকাতুয়া স্টু যেমন নতুন চিড়িয়াখানায় গিয়ে জর্জরিত ছিল, 219 00:12:10,020 --> 00:12:13,815 ঠিক একই ভাবে ক্রিপকির প্রতি আমার প্রাথমিক পন্থাতেও ঘাটতি ছিল। 220 00:12:14,900 --> 00:12:16,651 কাকাতুয়া স্টু? 221 00:12:16,819 --> 00:12:18,987 হ্যাঁ, ও চিড়িয়াখানায় নতুন। 222 00:12:19,488 --> 00:12:22,991 অসাধারণ বই। আমি এটার সারমর্ম একটা সাধারণ ফ্লো চার্টে ছেকে নিয়েছি... 223 00:12:23,159 --> 00:12:24,826 যেটা আমাকে এই প্রক্রিয়াতে পথ প্রদর্শন করবে। 224 00:12:26,203 --> 00:12:28,079 তুমি কি বাহিরে যাওয়ার আগে ওকে একটা 225 00:12:28,247 --> 00:12:30,206 খাঁচায় রাখার চিন্তা করেছ? 226 00:12:30,833 --> 00:12:33,585 হ্যালো ক্রিপকি। হ্যাঁ, শেল্ডন কুপার বলছি। 227 00:12:33,753 --> 00:12:36,504 আসলে, তুমি আমার কোনো কল ব্যাক করো নি... 228 00:12:36,672 --> 00:12:40,341 কারণ, আমি তোমাকে আমাদের বন্ধুত্ব অনুধাবন করার মত কোনো প্রস্তাব করি নি। 229 00:12:40,509 --> 00:12:45,263 হ্যাঁ, হয়তো আমরা দুজন একসাথে কিছু খেতে পারি। 230 00:12:45,806 --> 00:12:47,056 হ্যাঁ, বুঝতে পারছি। 231 00:12:47,224 --> 00:12:51,186 আচ্ছা, তাহলে হয়তো কোনো গরম পানীয় পানের সময় হবে? 232 00:12:51,353 --> 00:12:55,064 জনপ্রিয় পছন্দের মধ্যে চা, কফি, কোকোয়া আছে। 233 00:12:55,316 --> 00:12:57,400 বুঝতে পারছি। না, না, দাড়াও। কেটো না। 234 00:12:57,568 --> 00:13:00,361 তাহলে কোনো বিনোদনমূলক কর্মকাণ্ড? 235 00:13:00,529 --> 00:13:02,697 আমি নিশ্চিত আমাদের কোনো কমন শখ থাকবে? 236 00:13:02,865 --> 00:13:05,700 তোমার কোনো শখের নাম বল। 237 00:13:05,868 --> 00:13:09,162 সত্যি? আসল ঘোড়ার ওপর? 238 00:13:10,706 --> 00:13:13,541 অন্য কোনো শখের ব্যাপারে বল। 239 00:13:13,709 --> 00:13:17,879 ওহ, দুঃখিত, আমার পানিতে নামার কোনো শখ নেই যদি না খুব দরকার হয়। 240 00:13:18,047 --> 00:13:20,256 অন্য কোনো শখ সম্পর্কে বল। 241 00:13:20,424 --> 00:13:23,051 -ওহহো, ও অনন্ত লুপে আটকে গেছে। -আমি ঠিক করছি। 242 00:13:24,887 --> 00:13:29,432 এটা চমৎকার কিন্তু ভেন্ট্রিলোকুইজম কি তাত্ত্বিক ভাবে একক কাজ না? 243 00:13:29,600 --> 00:13:32,936 হ্যাঁ, অন্য কোনো শখের কথা বল। 244 00:13:34,563 --> 00:13:37,315 তুমি কি কোনোভাবে বানর পছন্দ করো? 245 00:13:37,733 --> 00:13:39,067 হ্যাঁ, তোমার সমস্যা কি? 246 00:13:39,235 --> 00:13:41,611 সবাই বানর পছন্দ করে। 247 00:13:42,071 --> 00:13:43,279 দাড়াও, ক্রিপকি। 248 00:13:45,741 --> 00:13:50,411 লুপের বিপরীতে কোনো কম আপত্তিজনক কর্মকাণ্ডের মাধ্যমে পরিত্রাণ। 249 00:13:50,579 --> 00:13:52,247 হাওয়ারড, অসাধারণ। 250 00:13:52,414 --> 00:13:54,749 আমি অবাক হয়েছি তুমি এটা ভেবেছ। 251 00:13:55,918 --> 00:13:59,254 আচ্ছা, শেল্ডন কেন বন্ধু জোটাতে পারে না? 252 00:13:59,797 --> 00:14:03,383 ঠিক আছে ক্রিপকি, শেষের শখটা আমার কাছে কম আপত্তিজনক বলে মনে হয়েছে। 253 00:14:03,551 --> 00:14:07,095 আর আমি চাইবো এটা একসাথে করতে। 254 00:14:07,263 --> 00:14:08,930 কালকে। 255 00:14:09,431 --> 00:14:11,432 হ্যাঁ, টাকা আমি দেবো। 256 00:14:11,600 --> 00:14:13,434 ঠিক আছে, গুডবাই। 257 00:14:13,602 --> 00:14:15,603 ঠিক আছে। 258 00:14:15,771 --> 00:14:18,398 এবার পাহাড়ে চড়া শিখতে হবে। 259 00:14:26,198 --> 00:14:29,492 তুমি জানো, আমি না ভেন্ট্রিলোকুইজম এর ভক্ত। 260 00:14:29,660 --> 00:14:33,288 হয়তো তুমি, আমি আর তোমার পুতুল গরম পানীয় নিতে পারি। 261 00:14:33,455 --> 00:14:35,957 তুমি যখন পান করবে তখন ও কথা বলল। 262 00:14:36,458 --> 00:14:38,960 না, আমি পাহাড়ে চড়তে চাই। 263 00:14:44,008 --> 00:14:49,596 এটা তো আমি ল্যাপটপে যেমন দেখেছিলাম তার থেকে অনেক বেশি খাড়া লাগছে। 264 00:14:50,139 --> 00:14:54,642 যেমন কেউ হোমিনিডদের হাড় দিয়ে অস্ত্র বানানো শেখা দেখতে যাচ্ছে। 265 00:14:54,810 --> 00:14:56,978 -তুমি কি উচ্চতা ভয় পাও নাকি, কুপার? -না বললেই চলে। 266 00:14:57,146 --> 00:14:59,480 উচ্চতার ভয় অযৌক্তিক জিনিস। 267 00:14:59,648 --> 00:15:03,026 অন্যদিকে পড়ে যাওয়ার ভয় দূরদর্শিতা এবং বিবর্তনমূলক। 268 00:15:03,652 --> 00:15:05,737 আচ্ছা তোমার মতে আমাকে সর্বনিম্ন কতটা উচ্চতায়... 269 00:15:05,905 --> 00:15:08,489 উঠতে হবে আমাদের নতুন বন্ধুত্ব কে পাকাপোক্ত করতে চাইলে? 270 00:15:09,074 --> 00:15:13,036 আরে ভাই, এখানে জন্মদিনের পার্টি হয়, ছোট বাচ্চারা এটাতে চড়ে। 271 00:15:14,246 --> 00:15:16,998 হয়তো বাচ্চা হোমিনিড হবে। 272 00:15:20,252 --> 00:15:22,670 তো এটাই আপনার চাকরী? 273 00:15:23,088 --> 00:15:25,381 আপনার পিতা-মাতা গর্বিত নিশ্চয়ই। 274 00:15:26,258 --> 00:15:27,592 চলো কুপার। 275 00:15:27,760 --> 00:15:29,594 আসছি ক্রিপকি। 276 00:15:29,762 --> 00:15:33,431 আচ্ছা, হারনেস নিরাপদই লাগছে। 277 00:15:33,933 --> 00:15:38,186 ছোট একটু স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণের অভাব কিন্তু ওয়েবসাইটে বলেছে সেটা আশা করে রাখা উচিত। 278 00:15:39,688 --> 00:15:41,356 এই। 279 00:15:42,066 --> 00:15:44,192 অতটাও খারাপ লাগছে না। 280 00:15:44,693 --> 00:15:47,111 অনেকটা খাড়া সাঁতার এর মত লাগছে। 281 00:15:48,238 --> 00:15:50,365 আরে দেখো কুপার, তুমি তো প্রায় অর্ধেক চলেই এসেছ। 282 00:15:50,532 --> 00:15:51,866 তাই? আমি... 283 00:15:54,411 --> 00:15:55,703 ভুল ভেবেছি। 284 00:15:55,871 --> 00:15:58,373 এটা উচ্চতারই ভয়। 285 00:15:58,540 --> 00:16:00,708 -তুমি ঠিক আছ কুপার? -খুব একটা না। 286 00:16:00,876 --> 00:16:04,879 আমার মনে হচ্ছে আমি একটা সরল অসীম পথের ওপর একটা বক্ররেখা। 287 00:16:05,047 --> 00:16:07,298 -তুমি বলছ তুমি আটকে গেছ? - "সরল অসীম পথের... 288 00:16:07,466 --> 00:16:09,634 ওপর একটা বক্ররেখা" র কোন জায়গা তুমি বুঝতে পারছ না? 289 00:16:09,802 --> 00:16:12,428 পুরোটাই বুঝেছি, আমি গাধা না। 290 00:16:12,596 --> 00:16:13,638 উঠতে থাকো। 291 00:16:14,682 --> 00:16:15,890 আমার মনে হয় না পারবো। 292 00:16:16,058 --> 00:16:17,558 আচ্ছা, তাহলে নিচে চলে যাও। 293 00:16:18,894 --> 00:16:21,562 না, সেটাও আর সম্ভব মনে হচ্ছে না। 294 00:16:21,730 --> 00:16:23,231 তো তোমার পরিকল্পনা কি কুপার? 295 00:16:23,732 --> 00:16:28,403 এটাকে ঠিক পরিকল্পনা বলে না কিন্তু আমার মনে হচ্ছে আমি জ্ঞান হারাবো। 296 00:16:38,247 --> 00:16:40,415 আমি দুঃখিত, কিন্তু আর মাত্র একবার করতে পারি? 297 00:16:40,582 --> 00:16:41,708 ঠিক আছে। 298 00:16:41,875 --> 00:16:44,252 এক, দুই, এক, দুই, তিন... 299 00:16:58,517 --> 00:17:01,769 কত ছোট একটা জিনিস কিন্তু অনেক মিস করি। 300 00:17:02,396 --> 00:17:03,479 হ্যালো সবাই। 301 00:17:03,647 --> 00:17:07,025 আমি আমার নতুন বন্ধু বেরি ক্রিপকি কে ডিনারে নিয়ে এসেছি। 302 00:17:09,445 --> 00:17:11,112 তোমাদেরও হ্যালো। 303 00:17:11,613 --> 00:17:12,947 পাহাড় চড়া কেমন ছিল? 304 00:17:13,115 --> 00:17:14,490 ও অজ্ঞান হয়ে গেছিল। 305 00:17:14,658 --> 00:17:16,993 বড় একটা সালামির মত ঝুলছিল। 306 00:17:18,746 --> 00:17:20,371 এই এই এই... ওখানে আমি বসি। 307 00:17:20,539 --> 00:17:23,624 ওহ, তোমার বিশেষ জায়গাও আছে? কোন জাতের পাগল তুমি? 308 00:17:24,585 --> 00:17:26,836 কত সময় আছে তোমার হাতে? 309 00:17:28,005 --> 00:17:29,630 তুমি চাইনিজ খাবার খাবে? 310 00:17:29,798 --> 00:17:31,966 দারুণ, ডেন্টাল ফ্লস আছে? 311 00:17:32,593 --> 00:17:33,801 বাথরুমে। 312 00:17:33,969 --> 00:17:35,303 আসছি। 313 00:17:35,471 --> 00:17:39,849 যদি চাইনিজ খেতে যাই, আগে আমার দাঁত থেকে ইন্ডিয়ান খাবার ফ্লস করতে হবে। 314 00:17:41,268 --> 00:17:42,643 শেল্ডন, তুমি ঠিক আছ? 315 00:17:42,811 --> 00:17:46,022 আরে হ্যাঁ, আমি সবসময়ই জ্ঞান হারাই। 316 00:17:46,190 --> 00:17:49,984 কিন্তু এতে লাভ হয়েছে। ক্রিপকির সাথে আমার বন্ধনের যথেষ্ট অগ্রগতি হয়েছে... 317 00:17:50,152 --> 00:17:52,653 যার কারণে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। 318 00:17:52,821 --> 00:17:55,656 -কি সেটা? -পাঁচটা বন্ধুত্ব রক্ষা করা... 319 00:17:55,824 --> 00:17:59,160 অনেক কঠিন কাজ বলে মনে হচ্ছে। 320 00:17:59,328 --> 00:18:01,704 তাই আমার তোমাদের কোনো একজনকে ছাড়তে হবে। 321 00:18:04,166 --> 00:18:06,793 আমি, আমি, যেন আমি হই। 322 00:18:08,295 --> 00:18:12,173 লেনারড, তুমি আমার রুমমেট, আমার যাতায়াতের বাহন... 323 00:18:12,341 --> 00:18:16,344 এবং তুমি আমার চাদরগুলো ড্রায়ার থেকে বের হওয়ার পর সেগুলো ভাজ করতে সাহায্য করো। 324 00:18:16,512 --> 00:18:18,346 তুমি নিরাপদ। 325 00:18:19,515 --> 00:18:21,849 -শিষ দিতে পারি? -একদম না। 326 00:18:22,601 --> 00:18:23,643 হাওয়ারড... 327 00:18:23,811 --> 00:18:25,561 তোমার পি এইচ ডি নেই। 328 00:18:26,021 --> 00:18:29,023 তোমার সুগন্ধি দ্রব্য ব্যবহার ঘ্রাণ ইন্দ্রিয়ের জন্য অত্যাচার। 329 00:18:29,191 --> 00:18:32,860 এবং ইহুদিদের উৎসবের দিনগুলোতে তোমাকে ভিডিও গেমের জন্য পাওয়া যায় না। 330 00:18:34,071 --> 00:18:36,531 -অপরাধ স্বীকার করছি, আমি বাদ। -না। 331 00:18:36,698 --> 00:18:38,241 তুমিও নিরাপদ। 332 00:18:39,618 --> 00:18:42,495 আরে, কি করতে হবে আর? 333 00:18:42,704 --> 00:18:44,872 আচ্ছা, শোনো... আমি বুঝতে পারছি আলোচনা কোথায় যাচ্ছে। 334 00:18:45,040 --> 00:18:46,249 আমি তোমাদের কেউ না। 335 00:18:46,416 --> 00:18:48,209 -আমি বিজ্ঞানী না, কাজেই আমাকে বলে... -পেনি... 336 00:18:48,377 --> 00:18:51,379 তুমি যা বললে সবই সত্যি কিন্তু প্লিজ আমাকে বলতে দাও। 337 00:18:51,547 --> 00:18:53,714 রাজ, তুমি বাদ। 338 00:18:59,138 --> 00:19:01,055 ভালো প্রশ্ন। 339 00:19:01,223 --> 00:19:03,599 যেখানে তুমি সমগোত্রীয়দের মধ্যে একটা নির্দিষ্ট ভিন্ন... 340 00:19:03,767 --> 00:19:08,229 সংস্কৃতির বাহক, সেখানে তোমার উত্তরগুলো সত্যিই অনেক বেশি বিরক্তিকর ছিল। 341 00:19:08,397 --> 00:19:12,567 তুমি এক মুহূর্তের জন্যেও কিভাবে ভাবলে যে আমার প্রিয় অ্যামিনো এসিড গ্লুটামিন? 342 00:19:14,570 --> 00:19:16,571 -ও লাইসিন ভেবেছিলো, পরে পাল্টে দিয়েছে। -হ্যাঁ। 343 00:19:16,738 --> 00:19:19,073 এখন বলে লাভ নেই, রাজ। 344 00:19:21,910 --> 00:19:23,661 আমি খাওয়ার আগে ফ্লস করতে পছন্দ করি... 345 00:19:23,829 --> 00:19:26,914 যাতে আমার মাড়ির পকেট নতুন খাবারের জন্য তৈরি থাকে। 346 00:19:30,711 --> 00:19:32,670 হ্যালো। 347 00:19:34,256 --> 00:19:36,465 তোমাকে না দেখে কিভাবে চলে গেলাম? 348 00:19:36,633 --> 00:19:37,758 আমি বেরি। 349 00:19:38,260 --> 00:19:40,761 -পেনি। -খুব একটা সুন্দর নাম না। 350 00:19:42,264 --> 00:19:44,098 আমি তোমাকে "রক্সেন" বলে ডাকবো। 351 00:19:45,684 --> 00:19:46,934 ওহ, পট স্টিকার (চাইনিজ ডামপ্লিং)। 352 00:19:48,270 --> 00:19:51,022 আচমকা আমাকে বেশ ভালোই মনে হচ্ছে, কি বল? 353 00:19:54,443 --> 00:19:57,570 তো, আহ, ক্রিপকি, আমি জানতে চাচ্ছিলাম আমাকে ওপেন সাইন্স গ্রিড 354 00:19:57,738 --> 00:20:00,907 কম্পিউটার ব্যবহারের জন্য একটু সুযোগ করে দিতে পারবে তুমি? 355 00:20:01,074 --> 00:20:02,533 না। 356 00:20:02,701 --> 00:20:03,784 না? 357 00:20:03,952 --> 00:20:05,286 কিন্তু আমরা তো বন্ধু। 358 00:20:05,996 --> 00:20:10,124 দুঃখিত, পারবো না, বন্ধু। 359 00:20:10,959 --> 00:20:12,210 বুঝলাম না। 360 00:20:12,377 --> 00:20:16,130 আমাকে জানানো হয়েছিল যে তুমি তোমার বন্ধুদের ওই মেশিনে সময় দাও। 361 00:20:16,298 --> 00:20:18,591 না, ভুল কথা। অফিশিয়াল সময়সূচী করা থাকে। 362 00:20:18,759 --> 00:20:20,801 এর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। 363 00:20:23,055 --> 00:20:28,392 ওহ, তাহলে তো এই পুরো প্রচেষ্টা নিরর্থক হয়ে গেলো। 364 00:20:29,311 --> 00:20:31,229 রাজ, তুমি ফিরে এসেছ। 365 00:20:33,982 --> 00:20:35,483 ও বানর পছন্দ করে। 366 00:20:41,657 --> 00:20:45,117 ওকে এই কাজের পিছে লেগে থাকার কৃতিত্ব দিতেই হবে। 367 00:20:45,494 --> 00:20:47,912 আমি ভাবিই নি এই দক্ষতা ওর মধ্যে আছে। 368 00:20:48,080 --> 00:20:50,623 এইবার ও প্রায় ওপরে পৌঁছেই গেছিল। 369 00:20:55,036 --> 00:20:58,268 Translated by Sheikh Tasnuva Tasneem.