1
00:00:00,370 --> 00:00:09,913
• • • অনুবাদে • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
রফিকুল রনি
2
00:00:10,370 --> 00:00:19,913
• • • সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
3
00:00:20,690 --> 00:00:25,830
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
4
00:00:26,190 --> 00:00:30,150
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
5
00:00:43,460 --> 00:00:46,950
[ JIRISAN ]
6
00:00:47,030 --> 00:00:49,430
[ এই ড্রামা ন্যাশনাল পার্কের রেঞ্জারদের উপর
ভিত্তি করে বানানো হয়েছে ]
7
00:00:49,510 --> 00:00:50,770
[ এবং সকল মানুষ, প্রতিষ্ঠান, ]
8
00:00:50,860 --> 00:00:52,160
[ ও ঘটনা এখানে কাল্পনিক। ]
9
00:00:52,790 --> 00:00:54,470
আগে যখন এখানে আহত হয়েছিলাম,
10
00:00:54,550 --> 00:00:55,600
তখন হলুদ ফিতা ছিল।
11
00:00:55,770 --> 00:00:57,490
সেগুলো অন্যদিকে বাধা ছিল,
উপরের দিকে নয়।
12
00:00:57,580 --> 00:01:01,360
ওরা আপনাকে বিভ্রান্ত করতে চাচ্ছে।
13
00:01:01,860 --> 00:01:03,540
আর এই হলুদ ফিতা?
14
00:01:03,670 --> 00:01:04,670
এর ব্যাপারে কিছু জানো?
15
00:01:04,760 --> 00:01:07,740
তুমি হলুদ ফিতার ব্যাপারে জিজ্ঞেস করছ কেন?
16
00:01:07,910 --> 00:01:11,270
ওখানে আর কিছু ছিল?
মানে, সন্দেহজনক কাউকে দেখেছ?
17
00:01:11,520 --> 00:01:13,539
না, মনে তো হয় না।
18
00:01:15,010 --> 00:01:18,030
কেউ আমার কলিগকে খুন করেছে।
19
00:01:19,710 --> 00:01:21,730
তোমাকে দই কে খেতে দিয়েছিল?
20
00:01:22,780 --> 00:01:26,640
যে হাইকার সেই গোলাপি পিঠব্যাগটা দেখছিল
সে ওকে দইটা দেয়।
21
00:01:26,810 --> 00:01:29,330
তারপর থেকেই, ওর মাথা ঘোরা,
গা বমি দেওয়া
22
00:01:30,000 --> 00:01:31,930
আর ভুলভাল দেখাও শুরু করে।
23
00:01:36,090 --> 00:01:37,600
আর সেই মানুষটা
24
00:01:37,690 --> 00:01:39,370
এখনও এই পর্বতে আছে।
25
00:01:41,340 --> 00:01:42,850
আজও এই পর্বতে
26
00:01:42,979 --> 00:01:44,530
মানুষ
27
00:01:44,870 --> 00:01:46,289
খুন করে বেড়াচ্ছে।
28
00:02:08,509 --> 00:02:10,699
[ ডেইলি লগ ]
29
00:03:21,420 --> 00:03:24,150
শেপটা বদলে গেছে।
30
00:04:43,030 --> 00:04:45,130
[ জিরিসান ন্যাশনাল পার্ক
হ্যেডং রেঞ্জার স্টেশন ]
31
00:04:56,300 --> 00:04:58,190
[ দুর্ঘটনার তারিখ: ৪ আগস্ট, ২০২০
ছেওনওয়াংবং চূড়া, রেস্ট্রিক্টেড ট্রেইল ]
32
00:05:10,750 --> 00:05:14,190
[ ডেইলি লগ, ৪ আগস্ট, ২০২০
জু দ্যে-জিন, ছুটি ]
33
00:05:16,670 --> 00:05:17,890
[ মুজিনডং মিসিং কেস রিপোর্ট ]
34
00:05:17,970 --> 00:05:19,230
[ ১৯ জুলাই, ২০২০,
মুজিনডং রেস্ট্রিক্টেড ট্রেইল ]
35
00:05:28,550 --> 00:05:31,030
[ ডেইলি লগ, ১৯ জুলাই, ২০২০
জু দ্যে-জিন, ছুটি ]
36
00:05:31,120 --> 00:05:32,040
[ জু দ্যে-জিন ]
37
00:05:33,470 --> 00:05:34,810
[ জু দ্যে-জিন, ছুটি ]
38
00:05:37,159 --> 00:05:38,340
[ ১৯ জুলাই, ২০২০ ]
39
00:05:58,580 --> 00:06:00,180
[ কাং হিউন-জু,
হ্যেডং রেঞ্জার স্টেশন, ২০১৯ ]
40
00:06:04,380 --> 00:06:06,270
[ লি জং-গু, ২০ জানুয়ারি, ২০১৮
বুয়াম ক্লিফ, ডকসরেয়ং থেকে পড়ে যায় ]
41
00:06:07,870 --> 00:06:09,630
[ কিম হ্যেওন-সু, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
ব্যেকতোগোলে রাক মার্চের সময় মারা যায় ]
42
00:06:15,970 --> 00:06:18,280
[ ডেইলি লগ, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
জু দ্যে-জিন, ছুটি ]
43
00:06:20,970 --> 00:06:23,070
[ স গেউম-জা, ১৬ নভেম্বর, ২০১৭
ইয়ংসবং চূড়া, দড়ি ছিড়ে যায় ]
44
00:06:23,410 --> 00:06:25,340
[ ডেইলি লগ, ১৬ নভেম্বর, ২০১৭
জু দ্যে-জিন, ছুটি ]
45
00:06:27,060 --> 00:06:29,330
[ লি জং-গু, ২০ জানুয়ারি, ২০১৮
বুয়াম ক্লিফ, ডকসরেয়ং থেকে পড়ে যায় ]
46
00:06:29,410 --> 00:06:30,250
[ জু দ্যে-জিন, ছুটি ]
47
00:06:30,340 --> 00:06:31,720
[ কিম জিন-ডক, ২৩ মার্চ, ২০১৮
নারিগোল, দ্যেইয়ং-রি থেকে পড়ে যায় ]
48
00:06:31,810 --> 00:06:32,650
[ ছুটি ]
49
00:06:32,730 --> 00:06:33,700
[ বিস্ফোরণ ঘটে মারা যায় ]
50
00:06:33,990 --> 00:06:35,420
[ ছুটি ]
51
00:07:34,680 --> 00:07:36,610
জানতাম না আপনি এখানে আছেন।
52
00:07:36,950 --> 00:07:39,380
স্যরি, আপনাকে ভয় পাইয়ে দিয়েছি।
চিৎকার করার জন্য মাফ করবেন।
53
00:07:41,150 --> 00:07:42,659
তুমি এক্ষুনি আসলে?
54
00:07:42,740 --> 00:07:45,300
আসতে গিয়ে কাউকে দেখেছ?
55
00:07:45,390 --> 00:07:46,400
না।
56
00:07:46,900 --> 00:07:50,760
কিন্তু আপনাকে একটা জিনিস দেখানোর আছে।
57
00:07:58,450 --> 00:08:00,590
অটোমেটেড ক্যামেরা চেক করেছ?
58
00:08:02,100 --> 00:08:03,150
বেশ...
59
00:08:03,240 --> 00:08:06,050
সবগুলোই চেক করেছি, কিন্তু...
60
00:08:35,870 --> 00:08:39,150
এইযে! কী হচ্ছে এসব?
61
00:08:40,740 --> 00:08:43,890
একটা ডাল নিজ থেকে কীভাবে নড়তে পারে?
62
00:08:45,660 --> 00:08:48,470
তাছাড়া, যখন আমি উপরে ছিলাম,
63
00:08:48,550 --> 00:08:50,490
আরেকটা ডাল নিজ থেকে ভেঙে পড়ে।
64
00:08:50,570 --> 00:08:53,720
- আর হঠাৎ করেই চারিদিক অন্ধকার হয়ে আসে,
- ডোওন উপত্যকা।
65
00:08:53,800 --> 00:08:56,580
আর বাতাস বইতে শুরু করে।
66
00:08:56,660 --> 00:08:58,420
- আমার এত ভয় করছিল।
- ডোওন উপত্যকা, সামগোল পাথর।
67
00:09:00,020 --> 00:09:01,030
জি?
68
00:09:01,530 --> 00:09:02,960
ওখানে কেউ মরবে।
69
00:09:03,550 --> 00:09:05,190
আমাদের ওখানে যেতে হবে।
70
00:09:21,270 --> 00:09:22,620
হ্যেডং রেঞ্জার স্টেশন কন্ট্রোল রুম থেকে বলছি।
71
00:09:22,700 --> 00:09:24,880
ডোওন উপত্যকার সামগোল পাথরের
কাছে থেকে সাহায্যের অনুরোধ এসেছে।
72
00:09:24,970 --> 00:09:25,810
আবারও বলছি।
73
00:09:25,890 --> 00:09:28,080
ডোওন উপত্যকার সামগোল পাথরের
কাছে থেকে সাহায্যের অনুরোধ এসেছে।
74
00:09:28,160 --> 00:09:29,000
সেসক এক।
75
00:09:29,080 --> 00:09:30,550
বিদাম এক,
ডোওন উপত্যকা থেকে এক কিলো দূরে।
76
00:09:30,640 --> 00:09:32,820
সামগোল পাথরের আশেপাশের
২ কিলোমিটার পথ টহল দাও।
77
00:09:32,910 --> 00:09:34,630
- আমরা এগোচ্ছি।
- আমরাও এগোচ্ছি।
78
00:09:36,220 --> 00:09:37,480
ভিক্টিম কেমন আছে?
79
00:09:38,160 --> 00:09:39,540
অবস্থা নিশ্চয়ই জরুরি।
80
00:09:39,630 --> 00:09:42,610
কল কাটার আগে বলেছিল
সে হারিয়ে গেছে।
81
00:09:43,410 --> 00:09:45,510
এটা তো ভুয়া রিপোর্ট।
82
00:09:45,970 --> 00:09:47,310
এতে সমস্যা নেই তো?
83
00:09:53,860 --> 00:09:55,540
হ্যেডং রেঞ্জার স্টেশন কন্ট্রোল রুম থেকে বলছি।
84
00:09:55,750 --> 00:09:57,640
অবস্থা কী? ওখানে পৌঁছেছ?
85
00:10:11,760 --> 00:10:13,230
আমরা ভিক্টিমকে খুঁজে পেয়েছি।
86
00:10:17,090 --> 00:10:18,310
ওর বেল্ট খুলে ফেলো!
87
00:10:19,570 --> 00:10:20,910
আরও কাত করো।
88
00:10:21,000 --> 00:10:22,420
মুখ!
89
00:10:22,510 --> 00:10:23,810
স্যার।
90
00:10:39,520 --> 00:10:41,200
[ ন্যাশনাল পার্ক ]
91
00:10:47,790 --> 00:10:50,020
[ সাংজিন হাসপাতাল ]
92
00:10:55,310 --> 00:10:56,360
ই-গাং।
93
00:10:56,900 --> 00:10:58,790
কেমন আছে?
94
00:10:59,510 --> 00:11:02,070
আরেকটু দেরি করলে
বিপদ হতে পারতো।
95
00:11:02,150 --> 00:11:03,670
যাক বাঁচা গেল।
96
00:11:03,750 --> 00:11:06,140
ওনার পাকস্থলী ওয়াশ করার পর
এখন অনেকটা ভালো আছেন।
97
00:11:08,120 --> 00:11:10,430
ওনার হয়েছিল কী? জিজ্ঞেস করেছ?
98
00:11:11,310 --> 00:11:14,920
উনি যে দই খেয়েছিলেন
তাতেই সমস্যা ছিল।
99
00:11:16,730 --> 00:11:18,160
দই?
100
00:11:18,240 --> 00:11:21,220
হ্যাঁ। কেউ নদীর ধারে দই ছেড়ে গেছিল।
101
00:11:21,310 --> 00:11:24,460
ওনার তৃষ্ণা পেয়েছিল,
তাই বেশিকিছু ভাবেননি।
102
00:11:24,540 --> 00:11:26,600
আর তারপরই অসুস্থ হয়ে পড়ে।
103
00:11:27,820 --> 00:11:28,950
শুনছেন!
104
00:11:33,440 --> 00:11:35,170
এটা পেলেন কোত্থেকে?
105
00:11:35,250 --> 00:11:37,940
কোনো হাইকার দিয়েছে বা
কোথাও থেকে উঠিয়ে নিয়েছেন?
106
00:11:38,020 --> 00:11:39,160
কেন?
107
00:11:39,240 --> 00:11:41,000
এটা কি পাহাড়ে আনা যাবে না?
108
00:11:41,090 --> 00:11:42,310
এটা তো মদ না।
109
00:11:42,390 --> 00:11:45,370
আমরা এখানে দইও খেতে পারব না?
110
00:11:45,790 --> 00:11:48,270
এর জন্য দুঃখিত।
নিজেদের খেয়াল রাখবেন।
111
00:11:59,060 --> 00:12:00,580
তোমার হয়েছে কী?
112
00:12:02,970 --> 00:12:05,570
পুলিশ কি গেউম-রির ঘটনাটা
আদৌও তদন্ত করেছে?
113
00:12:05,660 --> 00:12:08,300
বলেছি তো, ওটা দুর্ঘটনা বলে ধরা হয়েছে।
114
00:12:11,660 --> 00:12:13,470
আমি প্রাইভেট আনের সাথে
আবারও দেখা করেছি।
115
00:12:13,680 --> 00:12:17,120
বললো সেই হাইকার নাকি
পিঠব্যাগের চেন লাগাচ্ছিল।
116
00:12:43,540 --> 00:12:46,270
সে হয়তো ব্যাগে
বিষাক্ত মাশরুমগুলো রেখেছে।
117
00:12:46,820 --> 00:12:49,590
যাতে আমরা ভাবি ওনার মৃত্যু
বিষাক্ত মাশরুমের কারণে হয়েছে।
118
00:12:50,640 --> 00:12:54,960
কিন্তু যেহেতু প্রাইভেট আন দেখে ফেলেছিল,
তাই সে ওকেও মারার চেষ্টা করে।
119
00:12:55,590 --> 00:12:56,560
ও দেখতে কেমন ছিল?
120
00:12:56,980 --> 00:12:58,160
মনে আছে?
121
00:12:58,450 --> 00:12:59,540
অবশ্যই।
122
00:13:00,130 --> 00:13:01,350
১৭৫ সেন্টিমিটার
123
00:13:02,100 --> 00:13:04,250
লম্বা ছিল।
124
00:13:04,830 --> 00:13:06,850
দেখতে সাধারণ।
125
00:13:06,930 --> 00:13:10,040
বয়স বড়জোর ত্রিশ।
126
00:13:11,180 --> 00:13:13,820
তার পরনে ছিল কালো টি-শার্ট
যাতে সাদা দাগ লেগেছিল
127
00:13:14,240 --> 00:13:16,970
আর বেইজ হাইকিং প্যান্ট।
128
00:13:18,360 --> 00:13:19,870
আমাদের ব্যস তাকে খুঁজে বের করতে হবে।
129
00:13:20,750 --> 00:13:22,520
সেই আসল অপরাধী।
130
00:13:22,600 --> 00:13:24,410
এসব তোমার অনুমান।
131
00:13:24,490 --> 00:13:27,140
তোমার কি মনে হয় পুলিশের এত সময় হবে?
132
00:13:32,430 --> 00:13:35,280
ওনার পরিবারের উপর
এমনিতেই অনেক ধকল গেছে।
133
00:13:36,210 --> 00:13:39,110
আমরা অনিশ্চিত কিছুর জন্য
তাদের কষ্টটা আরও বাড়াতে পারি না।
134
00:13:43,180 --> 00:13:44,480
হ্যাঁ।
135
00:13:44,820 --> 00:13:46,160
উঠবেন না।
136
00:13:46,250 --> 00:13:47,510
শুয়ে থাকুন।
137
00:13:47,880 --> 00:13:50,570
আপনাকে যে কী বলে ধন্যবাদ জানাই!
138
00:13:50,660 --> 00:13:53,220
একদম দরকার নেই।
এটা আমাদের কাজ।
139
00:13:53,300 --> 00:13:54,640
তবুও...
140
00:13:54,730 --> 00:13:59,180
আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছি।
মনে করে উত্তরগুলো দিলে ভালো হয়।
141
00:13:59,850 --> 00:14:02,710
সেই দই...
142
00:14:02,790 --> 00:14:05,230
ওটা কোথায় কীভাবে খুঁজে পেয়েছিলেন?
143
00:14:20,940 --> 00:14:23,880
ওখানে অন্যকাউকে কি দেখেছিলেন?
144
00:14:23,960 --> 00:14:26,520
ওখানে কেউ থাকলেও,
সেটা দেখবার মতো পরিস্থিতিতে ছিলাম না।
145
00:14:26,610 --> 00:14:28,330
সাহায্যের জন্য কেউ ছিল না।
146
00:14:28,410 --> 00:14:29,710
আমার ফোনও কাজ করছিল না,
147
00:14:29,800 --> 00:14:31,600
অন্যদিকে বমি করেই যাচ্ছিলাম।
148
00:14:32,070 --> 00:14:34,000
ভেবেছিলাম আজ বুঝি মরেই যাবো।
149
00:14:35,930 --> 00:14:39,670
কাহিনীটা মনে হয় আসলেই সত্যি।
150
00:14:40,380 --> 00:14:42,150
জানেন তো, সেই ভূতের কাহিনী।
151
00:14:42,690 --> 00:14:43,700
ভূত?
152
00:14:43,990 --> 00:14:46,560
কিছুদিন ধরে একটা পুরুষ ভূতকে
পাহাড়ে দেখা যাচ্ছে।
153
00:14:46,640 --> 00:14:49,920
গুজব রটেছে, তাকে দেখা মাত্রই মানুষ মারা যায়।
154
00:14:50,130 --> 00:14:52,180
প্রথমে আমারও বিশ্বাস হয়নি।
155
00:14:52,270 --> 00:14:56,800
কিন্তু আমি সেই ভূতকে
নিজ চোখে দেখেছি।
156
00:14:57,010 --> 00:14:58,610
হ্যাঁ, আসছি!
157
00:14:58,690 --> 00:15:01,720
ওকে কোনো রেঞ্জার ভেবে
লুকিয়ে পড়েছিলাম,
158
00:15:03,940 --> 00:15:05,790
কিন্তু ওকে অদ্ভুত দেখাচ্ছিল।
159
00:15:05,880 --> 00:15:07,980
ওর শরীর পুরো রক্তাক্ত হয়ে ছিল।
160
00:15:08,940 --> 00:15:10,240
রেঞ্জার?
161
00:15:12,220 --> 00:15:15,120
আপনার ইউনিফর্মের সেই লোগোটা।
162
00:15:15,330 --> 00:15:18,770
এটা ওর জাম্পারে ছিল।
163
00:15:18,850 --> 00:15:22,630
সাদা আর এত লম্বা ছিল
164
00:15:23,050 --> 00:15:25,200
আর পিছনে এই লোগোটা ছিল।
165
00:15:25,990 --> 00:15:28,560
আপনি কি স্নো স্যুটের কথা বলছেন?
166
00:15:28,640 --> 00:15:30,570
জানি না কী ওটা।
167
00:15:37,170 --> 00:15:39,220
এই জাম্পারের কথা বলছেন?
168
00:15:40,690 --> 00:15:41,950
এ-ই ছিল।
169
00:15:44,010 --> 00:15:45,060
মানে?
170
00:15:45,140 --> 00:15:46,280
এ-ই ছিল!
171
00:15:46,360 --> 00:15:48,590
যে ভূতের কথা আমি বলছি।
172
00:15:49,390 --> 00:15:50,770
আমি একদম নিশ্চিত।
173
00:15:51,070 --> 00:15:52,700
কে ও?
174
00:15:52,790 --> 00:15:54,130
ও কি সত্যিই রেঞ্জার?
175
00:15:54,220 --> 00:15:57,070
তাহলে শরীর পুরো রক্তাক্ত ছিল কেন?
176
00:15:58,670 --> 00:16:00,890
আপনি দেখতে পান না বলেই
এই না যে ওগুলো মিথ্যা।
177
00:16:00,980 --> 00:16:01,820
এটা আমাকে উপহার দিয়েছে।
178
00:16:01,900 --> 00:16:02,950
মানুষকে বাঁচানোর।
179
00:16:03,040 --> 00:16:04,000
আমি ওসব দেখতে পাই।
180
00:16:04,090 --> 00:16:05,260
যেখানে নিখোঁজ হাইকাররা...
181
00:16:05,350 --> 00:16:06,560
কাং হিউন-জু।
182
00:16:09,420 --> 00:16:10,470
হ্যালো?
183
00:16:12,190 --> 00:16:14,920
ই-গাং ম্যাম! অনেকদিন পর কথা হচ্ছে।
184
00:16:15,550 --> 00:16:16,900
কেমন আছেন?
185
00:16:17,230 --> 00:16:20,510
আপনি কি রিহ্যাব ট্রেনিং চালিয়ে যেতে চান?
186
00:16:21,470 --> 00:16:24,410
তো আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
187
00:16:26,560 --> 00:16:27,610
বেশ...
188
00:16:28,490 --> 00:16:29,830
হিউন-জু...
189
00:16:31,180 --> 00:16:32,690
কেমন আছে?
190
00:16:37,850 --> 00:16:39,870
উনি ঠিক আছেন।
191
00:16:40,710 --> 00:16:42,310
ওর কি
192
00:16:44,030 --> 00:16:47,010
জ্ঞান ফিরেছে?
193
00:16:47,980 --> 00:16:50,200
না, কিছুই হয়নি এখনও।
194
00:16:51,040 --> 00:16:53,940
কিন্তু উনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
195
00:16:57,510 --> 00:16:58,850
ঠিক আছে, ধন্যবাদ।
196
00:17:07,589 --> 00:17:09,230
ই-গাং ম্যাম?
197
00:17:10,780 --> 00:17:13,260
শুনলাম আপনি ফিরেছেন।
আসলেই ফিরেছেন দেখছি।
198
00:17:13,970 --> 00:17:16,069
আপনার জন্য চিন্তা হচ্ছিল।
199
00:17:16,160 --> 00:17:17,800
আপনাকে সুস্থ দেখে ভালো লাগছে।
200
00:17:20,990 --> 00:17:23,880
আপনাকে কি রেঞ্জার স্টেশনে ছেড়ে দিব?
201
00:17:24,810 --> 00:17:26,450
না, ঠিক আছে।
202
00:17:27,290 --> 00:17:28,710
আচ্ছা, ঠিক আছে।
203
00:17:30,140 --> 00:17:31,610
আচ্ছা...
204
00:17:33,540 --> 00:17:35,310
বলেছিলে না...
205
00:17:37,320 --> 00:17:40,640
যে পর্বতে সব সম্ভব?
206
00:17:40,980 --> 00:17:42,070
হ্যাঁ।
207
00:17:47,070 --> 00:17:49,290
পাহাড়ে কি সত্যিই ভূত থাকতে পারে?
208
00:17:49,380 --> 00:17:52,780
পাহাড় নিয়ে তৈরি সব লোকগল্প
আপনার মিথ্যা মনে হয়?
209
00:17:53,540 --> 00:17:56,350
জানেন তো জিরিসান পর্বতকে
লোকে ধৈর্য্যের পর্বত বলে।
210
00:17:56,430 --> 00:17:58,870
ওখানে ওঠার পিছে সবার
কোনো না কোনো কারণ থাকে
211
00:17:58,950 --> 00:18:01,390
শখের বসে খুব কমই উঠে।
212
00:18:01,470 --> 00:18:03,870
মানুষের মনে দুঃখ আর আফসোস থাকে।
213
00:18:04,960 --> 00:18:07,270
আর দুঃখ আর আফসোস নিয়েই তো ভূতেরা।
214
00:18:07,940 --> 00:18:10,420
কারো শক্তিশালী আকাঙ্ক্ষা থাকলে
215
00:18:11,180 --> 00:18:13,440
সেখানে ভূত হিসেবে থাকতে পারবে।
216
00:18:16,340 --> 00:18:17,770
অবশ্যই।
217
00:18:18,860 --> 00:18:20,790
তো আবার দেখা হবে।
218
00:18:20,880 --> 00:18:22,680
[ এমার্জেন্সি ওয়ার্ড ]
219
00:18:37,130 --> 00:18:39,360
[ ২০১৮ সাল ]
220
00:18:39,480 --> 00:18:40,700
[ মাড ফেস্টিভ্যাল ]
221
00:18:43,140 --> 00:18:44,230
[ কোরিয়া ন্যাশনাল পার্ক সার্ভিস ]
222
00:18:50,740 --> 00:18:52,170
[ মাড ফেস্টিভ্যাল, রেজিস্ট্রেশন করুন এক্ষুনি! ]
223
00:18:55,020 --> 00:18:56,750
[ নাম: জং গু-ইয়ং ]
224
00:19:06,660 --> 00:19:07,960
- কী করছ?
- মা গো!
225
00:19:08,040 --> 00:19:09,050
[ মাড ফেস্টিভ্যাল ]
226
00:19:10,020 --> 00:19:11,110
কী?
227
00:19:11,820 --> 00:19:13,750
মেয়েদের এসব পছন্দ না।
228
00:19:13,840 --> 00:19:16,400
এজন্যই ইয়ং-সান তোমাকে পছন্দ করে না।
229
00:19:16,480 --> 00:19:17,870
লি ইয়ং-সান?
230
00:19:17,950 --> 00:19:19,260
আপনাদের প্রেম চলছে?
231
00:19:19,340 --> 00:19:20,940
একতরফা আরকি।
232
00:19:21,020 --> 00:19:22,200
একতরফা না!
233
00:19:22,280 --> 00:19:24,170
ও আজকাল আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে।
234
00:19:24,250 --> 00:19:26,730
যদি ওকে এই ফেস্টিভ্যালে নিয়ে যাবার চেষ্টা করো
তাহলে ও তোমাকে লুচ্চা মনে করবে।
235
00:19:26,820 --> 00:19:28,160
এটা এতই খারাপ?
236
00:19:28,240 --> 00:19:29,500
মেয়েরা এসব পছন্দ করে না।
237
00:19:29,590 --> 00:19:33,070
ওদের মেকআপ উঠে যাবে,
তখন আবার করা লাগবে।
238
00:19:33,330 --> 00:19:35,090
তুমি কীভাবে জানলে?
কোনো মেয়ের সাথে গেছিলে নাকি?
239
00:19:35,170 --> 00:19:36,350
হ্যাঁ।
240
00:19:38,870 --> 00:19:40,210
তাহলে ওকে কোথায় নিয়ে যাবো?
241
00:19:40,970 --> 00:19:42,900
আমাদের জিজ্ঞেস করছ কেন?
242
00:19:42,990 --> 00:19:45,040
ইয়ং-সানকে জিজ্ঞেস করো।
243
00:19:47,770 --> 00:19:50,380
আমাকে এসবগুলো ক্যান্সেল করতে হবে?
অনেক সময় লেগেছে।
244
00:19:50,460 --> 00:19:53,610
ওখানে কি আধা নেংটো ছেলেরা থাকবে নাকি?
245
00:19:53,700 --> 00:19:54,750
হ্যাঁ। যাবে নাকি?
246
00:19:54,830 --> 00:19:56,590
[ বিপন্ন প্রজাতির পুনরুদ্ধার কেন্দ্র ]
247
00:20:11,670 --> 00:20:13,140
এটা কীসের শব্দ?
248
00:20:13,230 --> 00:20:15,830
কীসের আবার? মুন ভাল্লুকের।
249
00:20:15,960 --> 00:20:17,590
এখানে ভাল্লুক আছে?
250
00:20:17,680 --> 00:20:19,020
শুধু ভাল্লুকই না।
251
00:20:19,110 --> 00:20:20,660
হরিণ, রেকুন, পাইথন...
252
00:20:20,740 --> 00:20:24,060
ওরা জিরিসান পর্বতের গাছপালা
ও পশুপাখির উপর স্টাডি করছে।
253
00:20:24,150 --> 00:20:26,670
তো আমরা এখানে এসেছি কেন?
254
00:20:28,680 --> 00:20:29,940
আসো, দেখতে পাবে।
255
00:20:43,760 --> 00:20:44,980
এই।
256
00:20:45,400 --> 00:20:47,880
কী জিজ্ঞেস করতে চাও?
257
00:20:47,960 --> 00:20:48,970
ও কে?
258
00:20:49,050 --> 00:20:50,060
নতুন নাকি?
259
00:20:50,520 --> 00:20:52,490
হ্যালো। আমি কাং হিউন-জু।
260
00:20:54,550 --> 00:20:56,610
চাইলে খেতে পারো।
261
00:20:56,690 --> 00:20:58,160
না। এগুলো ভাল্লুকদের জন্য।
262
00:20:58,250 --> 00:21:00,470
আমার বাচ্চাগুলো অনেক বদমাশ হয়েছে।
263
00:21:00,560 --> 00:21:02,410
ফল কেটে না দিলে
হাত দিতেই চায় না।
264
00:21:02,490 --> 00:21:04,380
যাইহোক। আমাকে ফোন কেন করেছিলে?
265
00:21:10,260 --> 00:21:11,560
এটা কি কোরিয়ান র্যাট স্নেক?
266
00:21:11,650 --> 00:21:12,610
হ্যাঁ।
267
00:21:12,700 --> 00:21:15,170
যেহেতু বিলুপ্তপ্রায় প্রজাতির উপর
ইকোলজিকাল স্টাডি হচ্ছিল,
268
00:21:15,260 --> 00:21:18,320
তাই আমরা দশটা সাপের মধ্যে
মাইক্রোচিপ ইঞ্জেক্ট করে তাদের ছেড়ে দিই।
269
00:21:18,410 --> 00:21:21,640
কিন্তু চার নম্বরটা নিখোঁজ।
270
00:21:21,980 --> 00:21:23,320
এর শেষ লোকেশন কোথায় ছিল?
271
00:21:23,410 --> 00:21:25,090
বামগোলের কাছে।
272
00:21:25,510 --> 00:21:28,110
কিন্তু সেখানে কোথাও সিগন্যাল পাইনি।
273
00:21:28,190 --> 00:21:31,010
মনে হয় সাপটা হ্যেডং রেঞ্জার
স্টেশনের দিকে গেছে।
274
00:21:31,470 --> 00:21:36,010
টহলে যাবার সময় একটু খুঁজে দেখো তো।
275
00:21:37,520 --> 00:21:39,240
এই নাও ট্র্যাকার।
276
00:21:40,120 --> 00:21:41,340
আচ্ছা, ডক্টর ইয়ুন।
277
00:21:42,260 --> 00:21:44,740
তুমি তো পাহাড়ে অনেক বছর ধরে কাজ করছ।
ব্যাপারটা এখনও বুঝতে পারোনি?
278
00:21:47,010 --> 00:21:49,490
আমাদের পাহাড়ে না,
অন্য কোথাও খুঁজতে হবে।
279
00:21:50,120 --> 00:21:55,160
[ আরোগ্যকারী খাবার ]
280
00:21:55,370 --> 00:21:56,590
স্বাগত।
281
00:21:57,800 --> 00:22:00,370
নির্দিষ্ট কিছু খুঁজছেন?
282
00:22:00,700 --> 00:22:01,630
আপনারা বিবাহিত?
283
00:22:01,710 --> 00:22:04,650
বাচ্চা নিতে চাচ্ছেন?
284
00:22:04,940 --> 00:22:06,670
সাপের মাথা মহিলাদের জন্য দারুণ কাজ করে।
285
00:22:08,720 --> 00:22:10,240
আসলে...
286
00:22:11,790 --> 00:22:13,930
যৌনক্ষমতার জন্য কোনটা ভালো?
287
00:22:14,560 --> 00:22:16,070
আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন।
288
00:22:17,000 --> 00:22:18,170
কচ্ছপের সুপ কেমনে হবে?
289
00:22:18,260 --> 00:22:20,650
আমরা দারুণ কচ্ছপ সুপ বানাতে পারি।
290
00:22:20,860 --> 00:22:23,890
না, বুঝেন তো কী বলতে চাচ্ছি।
291
00:22:23,970 --> 00:22:26,030
এমনকিছু যা সত্যিই কাজ করবে।
292
00:22:26,280 --> 00:22:27,540
যেমন...
293
00:22:30,190 --> 00:22:32,330
সাপ, বুঝেন তো?
294
00:22:44,970 --> 00:22:46,440
তুমি নিশ্চিত এরাই করেছে?
295
00:22:46,520 --> 00:22:47,530
হ্যাঁ।
296
00:22:47,610 --> 00:22:50,390
যদি এটা বামগোলের কাছে উধাও হয়ে থাকে,
তবে এখানে কোথাওই আছে।
297
00:22:50,470 --> 00:22:52,910
আর শুনেছি দোকানটা
সম্প্রতি অনেক টাকা কামিয়েছে।
298
00:22:52,990 --> 00:22:54,330
আমি নিশ্চিত এদের কাছেই আছে।
299
00:22:55,220 --> 00:22:57,360
তা জানি না।
300
00:22:57,440 --> 00:22:59,540
যদি সাপটা ৭০০ মিটারের মধ্যে থেকে থাকে,
তবে ট্র্যাকার অন হয়ে যাবে।
301
00:22:59,630 --> 00:23:01,350
কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই।
302
00:23:01,940 --> 00:23:03,620
অপেক্ষা করো।
303
00:23:03,700 --> 00:23:05,210
ওরা জলদিই বের হবে।
304
00:23:06,770 --> 00:23:10,000
শুনেছি আপনারা মাশরুমের উপরেও
স্টাডি করেছেন।
305
00:23:10,080 --> 00:23:13,990
কমন রাস্টগিলও?
306
00:23:14,830 --> 00:23:16,640
এটা খুবই বিপজ্জনক মাশরুম।
307
00:23:16,720 --> 00:23:18,150
অবশ্যই এটা নিয়ে স্টাডি করেছি।
308
00:23:19,200 --> 00:23:21,340
কোনো সাধারণ লোক
309
00:23:21,420 --> 00:23:23,230
এর থেকে বিষ বের করতে পারবে?
310
00:23:23,570 --> 00:23:25,790
সন্দেহ আছে।
311
00:23:25,880 --> 00:23:28,190
এর জন্য সরঞ্জাম লাগবে।
312
00:23:28,400 --> 00:23:30,450
এসব জিজ্ঞেস করছ কেন?
313
00:23:31,250 --> 00:23:32,680
এটা ওর ধারণা,
314
00:23:32,760 --> 00:23:37,130
যে কেউ দইয়ে বিষ মিশিয়ে
মানুষ খুন করছে।
315
00:23:37,220 --> 00:23:38,850
সত্যি? কে? কেন?
316
00:23:38,940 --> 00:23:40,450
বললাম তো এটা ওর ধারণা।
317
00:23:41,000 --> 00:23:42,470
আপনার কি এটা সম্ভব মনে হয়?
318
00:23:43,260 --> 00:23:46,040
অসম্ভব না।
319
00:23:46,670 --> 00:23:49,610
যদি কেউ বিষ বের করার পদ্ধতি জেনে থাকে
320
00:23:49,980 --> 00:23:53,640
আর জিরিসান পর্বতের ভূগোল ও
গাছপালার জ্ঞান থাকে, তবে পারবে।
321
00:23:54,100 --> 00:23:56,490
কিন্তু তা শুধু কোনো রেঞ্জার জানতে পারে...
322
00:23:57,000 --> 00:23:59,850
কিন্তু ন্যাশনাল পার্কের কোনো রেঞ্জার
323
00:23:59,940 --> 00:24:01,580
এমন করতে যাবে কেন?
324
00:24:04,430 --> 00:24:06,200
দাঁড়াও। দেখো!
325
00:24:07,040 --> 00:24:09,180
[ আরোগ্যকারী খাবার ]
326
00:24:09,350 --> 00:24:10,230
এই।
327
00:24:10,900 --> 00:24:11,910
ধরো এটা।
328
00:24:12,030 --> 00:24:13,170
লুকাও, লুকাও।
329
00:24:13,250 --> 00:24:14,090
জলদি! ওদের পিছনে যাও!
330
00:24:14,180 --> 00:24:16,400
সীট বেল্ট!
সীট বেল্টটা লাগিয়ে নিই।
331
00:24:16,490 --> 00:24:17,750
চালু হচ্ছে না কেন?
332
00:24:48,610 --> 00:24:51,430
অনেক কাছে চলে গেছ।
ওরা বুঝে ফেলতে পারে।
333
00:24:57,140 --> 00:24:59,320
সিগন্যাল পাওয়া গেছে!
334
00:25:34,730 --> 00:25:36,700
ওরা বের হচ্ছে না কেন?
335
00:25:37,920 --> 00:25:39,430
ভিতরে যাবো নাকি?
336
00:25:40,150 --> 00:25:41,660
দাঁড়াও।
337
00:25:42,330 --> 00:25:43,840
নাকি আগে পুলিশকে ফোন করব?
338
00:25:44,350 --> 00:25:45,610
ম্যাম!
339
00:25:46,490 --> 00:25:47,790
ম্যাম!
340
00:25:52,660 --> 00:25:54,180
নড়বে না!
341
00:25:55,440 --> 00:25:56,570
ম্যাম!
342
00:26:20,470 --> 00:26:22,520
নিজেকে কী মনে করো?
343
00:26:22,610 --> 00:26:24,200
এই পাহাড় কি তোমার বাপের?
344
00:26:24,830 --> 00:26:28,450
বন্য প্রাণী সুরক্ষার আইন
তোমার জানা নেই?
345
00:26:29,200 --> 00:26:31,090
দেখো! এই যে।
346
00:26:31,680 --> 00:26:35,540
"বিলুপ্তপ্রায় কোনো প্রাণী যদি
বিতরণ, প্রক্রিয়াকরণ বা মজুদ করো,"
347
00:26:35,630 --> 00:26:40,210
"তবে ২ বছরের জেল,
সাথে ২০ মিলিয়ন ওন জরিমানা হবে।"
348
00:26:40,290 --> 00:26:42,600
তুই কী জানিস রে, বাছা?
349
00:26:42,680 --> 00:26:45,880
আমার দাদা,
আমার দাদার দাদা থেকে শুরু করে
350
00:26:45,960 --> 00:26:47,850
এই গাছগাছালি সংগ্রহ
আর পশুপাখি ধরে আসছে।
351
00:26:49,820 --> 00:26:51,670
অনেক গর্বের ব্যাপার।
352
00:26:51,760 --> 00:26:54,150
- কী? এদিকে আয়!
- থামো।
353
00:26:54,230 --> 00:26:56,710
- আজ তোকে!
- এখানেই দাঁড়িয়ে আছি!
354
00:26:56,800 --> 00:26:58,350
কী করবি তুই?
355
00:26:58,430 --> 00:26:59,820
- কী পারবি করতে?
- থামুন।
356
00:27:00,450 --> 00:27:02,050
ন্যাশনাল পার্কের মায়েরে বাপ!
357
00:27:02,130 --> 00:27:04,690
মানুষ পাহাড়-পর্বতের আগে এসেছে!
358
00:27:05,360 --> 00:27:07,460
এজন্য এতগুলো সাপ ধরেছিস?
359
00:27:07,550 --> 00:27:09,900
তুই তো দেখি সমস্ত প্রাণীকুল সাফ করে ফেলবি!
360
00:27:09,980 --> 00:27:12,460
- তোকে দেখতে তো সাপের মতো!
- কী বললি?
361
00:27:12,550 --> 00:27:16,200
বেচারা সাপগুলো তোর কী ক্ষতি করেছিল?
362
00:27:16,280 --> 00:27:18,760
যখন আমাকে চোখ মেরেছিলি
আমার তখনই বুঝা উচিত ছিল।
363
00:27:18,970 --> 00:27:21,830
- এই! নিজেকে কী ভাবিস?
- তোর সাহস তো কম না অতগুলো সাপকে মেরেছিস?
364
00:27:21,910 --> 00:27:23,720
- আমার সাথে পাঙ্গা নিচ্ছিস কেন?
- কী বললি?
365
00:27:24,770 --> 00:27:27,370
- ছাড় আমাকে!
- কী?
366
00:27:27,460 --> 00:27:28,970
- বুড়ো ভাম!
- দেখে নিব তোকে!
367
00:27:38,840 --> 00:27:40,100
এটাই নতুনটা?
368
00:27:40,690 --> 00:27:41,900
হ্যাঁ।
369
00:27:43,420 --> 00:27:46,610
লম্বা আছে কিন্তু দেখতে সাধাসিধা।
370
00:27:47,450 --> 00:27:48,920
সাধাসিধা বলা যায় না।
371
00:27:49,250 --> 00:27:50,930
সাধারণ না, যদিও।
372
00:27:53,330 --> 00:27:54,920
তাই?
373
00:27:56,730 --> 00:27:58,830
লজ্জার বিষয়। যদিও যুবক আছে।
374
00:28:07,560 --> 00:28:10,340
২৩টা কালো, ১৮টা হলুদ র্যাট স্নেক,
375
00:28:10,420 --> 00:28:13,530
আর ৫৩টা টাইগার নিলব্যাক।
সব মিলিয়ে ৯৪টা।
376
00:28:16,850 --> 00:28:18,270
সাবাশ।
377
00:28:19,580 --> 00:28:20,790
অনেক অনেক ধন্যবাদ।
378
00:28:22,600 --> 00:28:23,520
শুভরাত্রি।
379
00:28:24,950 --> 00:28:26,170
ওহ, হ্যাঁ।
380
00:28:28,940 --> 00:28:30,500
আমাদের এখন ফিরে যাওয়া উচিত।
381
00:28:31,710 --> 00:28:32,760
হ্যাঁ।
382
00:29:34,840 --> 00:29:39,160
এই পথ তো রেস্ট্রিক্টেড এরিয়াগুলোর চেয়েও খারাপ।
383
00:29:39,250 --> 00:29:41,140
কোনো গাছগাছালি সংগ্রহকারীও এখানে আসে না।
384
00:29:41,220 --> 00:29:43,830
এখানে কোনো মানুষ আসে না বলে,
এটা পশুপাখিদের প্রাসাদ।
385
00:29:58,020 --> 00:29:59,320
আর...
386
00:29:59,910 --> 00:30:03,860
ছেওনওয়াংবং চূড়ায় এই একটা গোরস্থানই
তুমি দেখতে পাবে।
387
00:30:25,200 --> 00:30:26,460
এটাই কি?
388
00:30:27,420 --> 00:30:29,020
হ্যাঁ, এটাই।
389
00:30:51,990 --> 00:30:53,460
কিছু নেই, তাই না?
390
00:30:55,520 --> 00:30:57,750
হ্যাঁ, তাই তো মনে হয়।
391
00:30:58,420 --> 00:30:59,760
তো নিচে যাওয়া যাক।
392
00:31:00,520 --> 00:31:02,160
আমাদের টহল দিতে হবে।
393
00:31:09,760 --> 00:31:12,030
আজ কোনো প্রশ্ন না করেই
আমার সাথে এলেন যে?
394
00:31:12,490 --> 00:31:15,260
আমার উপর সবসময় চেঁচাতেন।
395
00:31:15,470 --> 00:31:17,820
কিন্তু আজ, কোনো নালিশ করেননি।
396
00:31:17,900 --> 00:31:19,160
অদ্ভুত ব্যাপার। আপনি আসলেই ডাইনী স।
397
00:31:20,470 --> 00:31:22,610
বেশিদিন বাঁচবার ইচ্ছা নেই নাকি?
398
00:31:35,920 --> 00:31:38,780
শালা! নিজেদের ভাবে কী?
399
00:31:39,830 --> 00:31:41,420
জলদি করো, অন্ধকার হবার আগেই
কাজ সারতে হবে।
400
00:31:42,180 --> 00:31:44,950
যদি আমরা আবার ধরা পড়ি?
401
00:31:45,160 --> 00:31:46,720
তাহলে আমরা জরিমানা দিব কীভাবে?
402
00:31:46,800 --> 00:31:48,520
বাচ্চাদের না খাইয়ে রাখবে?
403
00:31:49,070 --> 00:31:51,170
হয়তো করতে হবে নয় মরতে হবে।
404
00:31:55,580 --> 00:31:57,850
কী করছ? ওইদিকে যাও।
405
00:32:20,690 --> 00:32:23,510
ন্যাশনাল পার্কে এমন একটা
গোরস্থান কীভাবে থাকতে পারে?
406
00:32:23,590 --> 00:32:26,490
এসব সম্পত্তি দখলমুক্ত করার চেষ্টা করা হয় না?
407
00:32:26,570 --> 00:32:29,300
এই জায়গাটা ন্যাশনাল পার্ক হওয়ার
আগে থেকেই কবরগুলো ছিল,
408
00:32:29,390 --> 00:32:31,700
কোনো পরিবারই কবরগুলো
স্থানান্তরিত করতে রাজি হয় না।
409
00:32:31,780 --> 00:32:32,960
ওটার মতো।
410
00:32:34,050 --> 00:32:37,620
চুসেক শেষ হয়ে গেছে, আর
কোল্ড ফুড ফেস্টিভ্যাল এখনও এখানে শুরু হয়নি।
411
00:32:37,960 --> 00:32:41,020
কিছুটা সময় এখানে কেউ আসবে না,
মানে কেউ আহত হবে না।
412
00:32:41,110 --> 00:32:42,870
এখানে শুধু পরিবার আসে না।
413
00:32:42,950 --> 00:32:45,390
আশেপাশে অনেক প্রাণীও থাকে।
414
00:32:45,890 --> 00:32:50,770
বিশেষ করে পাথরের টেবিলের
নিচে অনেক সাপখোপের দেখা মেলে।
415
00:33:38,560 --> 00:33:41,040
হ্যেডং এক, সায়েমাগোল থেকে ৩ কি.মি দূরে।
একটা বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে!
416
00:33:41,120 --> 00:33:42,550
সাহায্য অনুরোধের রিপোর্ট জন্য চেক করো!
417
00:34:23,630 --> 00:34:24,929
আসবেন না!
418
00:34:25,010 --> 00:34:26,150
ওখানেই থাকুন!
419
00:35:11,250 --> 00:35:12,510
আলু বোমা?
420
00:35:13,310 --> 00:35:14,400
ঠিক বলেছেন।
421
00:35:14,490 --> 00:35:19,650
৬০ এবং ৭০ এর দশকে মুন ভাল্লুকদের
শিকারে শিকারীরা এমন বোমা ব্যবহার করত।
422
00:35:19,990 --> 00:35:23,980
ভাল্লুকের কলিজা আর পিত্তথলিকে তখন
বিলাসিতা মনে করা হত।
423
00:35:24,190 --> 00:35:27,090
তাই চোরা শিকারীরা জিরিসান পর্বতে
ওগুলো এখানে-সেখানে রেখে দিত।
424
00:35:27,250 --> 00:35:30,070
অনেকটা ল্যান্ডমাইনের মতো।
425
00:35:30,870 --> 00:35:32,970
ওগুলো কি এখনও পাহাড়ে আছে?
426
00:35:33,050 --> 00:35:35,440
৬০ এর দশকে, যখন ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়,
427
00:35:35,530 --> 00:35:37,590
তখন গ্রামবাসীরা সবাই খুঁজাখুঁজি করেছিল
428
00:35:37,670 --> 00:35:39,520
বাকি বোমাগুলো উদ্ধারের জন্য।
429
00:35:39,600 --> 00:35:42,460
কিন্তু তারা গভীর রেস্ট্রিকটেড ট্রেইলে পৌঁছাতে পারেনি।
430
00:35:43,930 --> 00:35:45,360
তারপরও এটা তো জিরিসান পর্বতই।
431
00:35:45,650 --> 00:35:48,800
কিন্তু কীভাবে এই পুরানো আবর্জনা বিস্ফোরিত হলো?
432
00:35:48,880 --> 00:35:51,780
আলু বোমার আবরণ সম্পূর্ণরূপে
মোম দিয়ে সিল করা ছিল।
433
00:35:51,870 --> 00:35:53,460
তাই বাতাস বা বৃষ্টি কিছুই
ভেতরে প্রবেশ করতে পারে না।
434
00:35:53,550 --> 00:35:55,940
নিশ্চয়ই ডেটোনেটর আর
বিস্ফোরক ভেতরে থেকে গিয়েছিল।
435
00:35:58,080 --> 00:36:00,980
আমরা মানুষজনকে ওখানে ঢুকতে বারণ করি।
436
00:36:04,590 --> 00:36:05,940
আচ্ছা ...
437
00:36:06,270 --> 00:36:07,950
আমার কিছু বলার আছে।
438
00:36:10,050 --> 00:36:13,450
দুর্ঘটনার আগে আমরা
ঘটনাস্থলে টহল দিয়েছিলাম।
439
00:36:15,680 --> 00:36:19,750
আমরা বিপজ্জনক কিছু দেখিনি।
440
00:36:20,510 --> 00:36:23,790
বোমা ওখানে ছিল না।
441
00:36:24,460 --> 00:36:25,550
এটা কি সত্যি?
442
00:36:29,330 --> 00:36:30,340
হ্যাঁ।
443
00:36:30,420 --> 00:36:32,020
পুরোটা সত্যিই ভালো করে দেখেছিলে?
444
00:36:32,100 --> 00:36:34,370
হয়তো অন্যকিছুর সাথে গুলিয়ে ফেলছ।
445
00:36:34,450 --> 00:36:35,420
না।
446
00:36:36,050 --> 00:36:37,940
ওখানে আসলেই কিছু ছিল না।
447
00:36:38,020 --> 00:36:39,110
আমি শতভাগ নিশ্চিত।
448
00:36:39,700 --> 00:36:41,260
তুমি নিশ্চিত?
449
00:36:45,460 --> 00:36:47,890
যদি নিশ্চিত হতে না পারো,
তাহলে ব্যাপারটা বিরাট ঝামেলার।
450
00:36:47,980 --> 00:36:51,500
তার মানে পার্ক রেঞ্জারের ভুলের জন্য
একজন বেসামরিক নাগরিক মারা গেছে।
451
00:37:04,650 --> 00:37:07,670
হায় ঈশ্বর!
452
00:37:08,430 --> 00:37:12,250
আমাকে সাথে নিয়ে যাও!
453
00:37:14,520 --> 00:37:16,450
আমাকে কীভাবে ফেলে যেতে পারলে?
454
00:37:16,540 --> 00:37:19,730
আপনাদের সমস্যাটা কী?
455
00:37:20,270 --> 00:37:23,470
ভাব ধরছেন আপনারা পাহাড়ের মালিক,
456
00:37:23,840 --> 00:37:27,290
চেয়ে দেখুন আপনারা আমার
স্বামীর কী করেছেন!
457
00:37:31,530 --> 00:37:32,660
দয়া করে শান্ত হোন আর ...
458
00:37:32,750 --> 00:37:35,690
কীভাবে একথা বলতে পারেন?
আমার চোখের সামনে আমার স্বামী মারা গেছে!
459
00:37:36,110 --> 00:37:37,410
ওকে ফিরিয়ে দিন!
460
00:37:37,750 --> 00:37:39,130
ওকে ফিরিয়ে দিন!
461
00:37:39,220 --> 00:37:41,020
আমার স্বামীকে ফিরিয়ে দিন!
462
00:37:41,480 --> 00:37:46,440
আমরা দূ্র্ঘটনার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি।
463
00:37:46,900 --> 00:37:48,080
দূ্র্ঘটনা?
464
00:37:48,540 --> 00:37:49,880
আপনারা এটাকে দূ্র্ঘটনা বলছেন?
465
00:37:50,640 --> 00:37:51,690
আমি ওই
466
00:37:52,110 --> 00:37:56,310
দুজনকে সেদিন পাহাড়ে দেখেছি।
467
00:37:56,810 --> 00:37:58,830
ওরা হাতগুটিয়ে ছিল।
468
00:37:58,910 --> 00:37:59,840
আমি কি ভুল বলছি?
469
00:37:59,920 --> 00:38:04,330
ওরা শুধু বোমাটা বিস্ফোরণ হতে দিয়েছে!
470
00:38:05,210 --> 00:38:08,280
সেদিন সে আপনাদের সবার জন্যই
471
00:38:09,670 --> 00:38:11,550
পাহাড়ে গিয়েছিল।
472
00:38:11,890 --> 00:38:17,520
সব সাপ ধরে কোনোমতে
টাকা কামানোর দরকার ছিল ওর!
473
00:38:17,600 --> 00:38:18,860
আপনারা
474
00:38:21,930 --> 00:38:24,110
আমার স্বামীকে মেরে ফেলেছেন!
475
00:38:28,980 --> 00:38:33,020
- মা ...
- আমি এভাবে ওকে ফেলে যেতে পারি না!
476
00:38:34,650 --> 00:38:36,960
দয়া করে শক্ত হোন!
477
00:38:37,130 --> 00:38:40,790
ওর জীবনের মূল্য চুকানো না অবধি
আমি এক পা'ও নড়ব না!
478
00:38:41,670 --> 00:38:46,620
আমি এখানে আমার স্বামীর সাথেই থাকব!
479
00:38:46,710 --> 00:38:48,300
শান্ত হোন।
480
00:38:48,470 --> 00:38:50,320
ওকে ফিরিয়ে আনুন!
481
00:38:52,340 --> 00:38:54,100
আমার খোকা।
482
00:38:55,740 --> 00:38:58,050
ওকে ফিরিয়ে দিন!
483
00:38:59,600 --> 00:39:02,160
আমার খোকা!
484
00:39:03,930 --> 00:39:05,650
হায় ঈশ্বর!
485
00:39:15,940 --> 00:39:18,040
[ আরোগ্যকারী খাবার ]
486
00:39:30,140 --> 00:39:33,410
[ জিরিসান ন্যাশনাল পার্ক জিওনবুক অফিস ]
487
00:39:33,500 --> 00:39:36,310
[ জিরিসান ন্যাশনাল পার্ক হ্যেডং রেঞ্জার স্টেশন ]
488
00:39:39,380 --> 00:39:41,010
[ "কফিন সরানো যাবে না। এটা কার দোষ?" ]
489
00:39:41,100 --> 00:39:44,290
[ "ন্যাশনাল পার্কের বাজে রক্ষণাবেক্ষণের
জন্য একজন মানুষের জীবন গেছে" ]
490
00:39:46,050 --> 00:39:48,410
ইতোমধ্যে কয়েকদিন কেটে গেছে।
491
00:39:48,660 --> 00:39:50,300
আমাদের কোনো একটা ব্যবস্থা নিতে হবে।
492
00:39:50,380 --> 00:39:51,220
হ্যাঁ।
493
00:39:51,300 --> 00:39:53,610
দিনের বেলায় এখনও প্রচন্ড গরম।
494
00:39:53,700 --> 00:39:57,900
লাশ পচতে শুরু করলে মিডিয়া
আরও উঠেপড়ে লাগবে।
495
00:39:57,980 --> 00:40:01,510
আমরা তাদের ক্ষতিপূরণ দিচ্ছি না কেন?
496
00:40:03,230 --> 00:40:04,570
অসম্ভব।
497
00:40:05,710 --> 00:40:08,020
যা হয়েছে তা দুঃখজনক,
498
00:40:08,230 --> 00:40:11,380
কিন্তু ঘটনাটা রেস্ট্রিকটেড এরিয়াতে ঘটেছে।
499
00:40:11,460 --> 00:40:13,060
আমরা যদি তাদের ক্ষতিপূরণ দিই,
500
00:40:13,140 --> 00:40:17,470
অবৈধ হাইকারদের নিয়ন্ত্রণের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
501
00:40:17,800 --> 00:40:19,610
আচ্ছা, আমরা তাদের এভাবে ছেড়ে দিতে পারি না।
502
00:40:19,690 --> 00:40:22,000
আমাদের কাউকে না কাউকে দায়ভার নিতে হবে।
503
00:40:22,090 --> 00:40:23,100
[ কোরিয়া ন্যাশনাল পার্ক সার্ভিসের প্রধান ]
504
00:40:23,470 --> 00:40:24,610
ঠিক বলেছ।
505
00:40:27,550 --> 00:40:28,810
কাউকে তো
506
00:40:30,610 --> 00:40:32,040
দায়ভার নিতেই হবে।
507
00:40:33,850 --> 00:40:35,070
স ই-গাং।
508
00:40:35,530 --> 00:40:37,840
কথাটা কি সত্যি
তোমরা দুর্ঘটনার আগমুহূর্তে ওখানে ছিলে?
509
00:40:38,300 --> 00:40:42,710
তুমি এমন একটা বিপজ্জনক জিনিস
চিনতে আর সরাতে পারতে।
510
00:40:42,790 --> 00:40:44,640
হ্যেডং স্টেশনের কী সমস্যা?
511
00:40:45,940 --> 00:40:48,460
আপনি কখনও আলু বোমা দেখেছেন?
512
00:40:48,840 --> 00:40:52,750
প্রশিক্ষণ ছাড়া এমন কিছু কীভাবে সরাবেন?
513
00:40:52,830 --> 00:40:54,180
ব্যাপারটা এমন নয়।
514
00:40:54,640 --> 00:40:57,870
গতবার জিউম-রিয়ের সাথেও এমন হয়েছে।
ওখানে এত দুর্ঘটনা ঘটছে কেন?
515
00:41:03,210 --> 00:41:05,350
আমি টিম লিডার হিসেবে কথাটা বলব।
516
00:41:06,150 --> 00:41:07,700
সবাই সতর্ক থাকো।
517
00:41:07,780 --> 00:41:10,050
বোকা টিম লিডারের যত্তসব ফালতু কথাবার্তা।
518
00:41:10,140 --> 00:41:12,570
তাহলে তোমারই টিম লিডার হওয়া উচিত ছিল।
519
00:41:22,270 --> 00:41:24,040
মিটিং কেমন হলো?
520
00:41:24,120 --> 00:41:25,800
চিফ কী বললেন?
521
00:41:26,220 --> 00:41:30,130
উনি দায়ভার নিয়ে পদত্যাগ করবেন।
522
00:41:39,700 --> 00:41:40,710
স্যার!
523
00:41:42,350 --> 00:41:43,690
হিউন-জু যা বলেছে তা সত্য।
524
00:41:43,780 --> 00:41:46,930
আমরা যখন টহলে ছিলাম
তখন ওখানে কিছুই ছিল না।
525
00:41:47,350 --> 00:41:49,910
আমাদের টহল শেষে কেউ
ওটা ওখানে রেখেছিল।
526
00:41:50,120 --> 00:41:51,290
আসল অপরাধীকে খুঁজে বের করতে পারলে,
527
00:41:51,710 --> 00:41:53,810
প্রমাণ করতে পারব
এতে আমাদের কোনো দোষ নেই।
528
00:41:53,900 --> 00:41:54,740
ঠিক আছে।
529
00:41:54,820 --> 00:41:57,640
ধরা যাক যে কেউ করেছে।
530
00:41:58,390 --> 00:42:01,750
তারপরও ওই ব্যক্তিকে খুঁজে
বের করা পুলিশের কাজ।
531
00:42:02,000 --> 00:42:03,050
কিন্তু...
532
00:42:03,140 --> 00:42:04,650
আমাদের নিজস্ব কাজ রয়েছে।
533
00:42:05,870 --> 00:42:07,840
আমাদের কাজ পাহাড়ে আসা ব্যক্তিদের রক্ষা করা।
534
00:42:10,660 --> 00:42:13,050
স্থানীয় বাসিন্দারাই এখানে সবচেয়ে বেশি আসে।
535
00:42:13,890 --> 00:42:15,860
তাদের আস্থা ফিরিয়ে আনাই
536
00:42:16,490 --> 00:42:17,960
এখন আমাদের অন্যতম কাজ।
537
00:42:20,950 --> 00:42:22,160
পরে দেখা হবে।
538
00:42:54,250 --> 00:42:55,600
ওকে ফিরিয়ে দিন!
539
00:42:56,440 --> 00:42:58,620
ওকে ফিরিয়ে দিন!
540
00:43:02,860 --> 00:43:05,420
আমার স্বামীকে ফিরিয়ে দিন!
541
00:43:06,390 --> 00:43:08,490
আমার স্বামীকে ফিরিয়ে দিন!
542
00:43:10,930 --> 00:43:12,520
ওকে ফিরিয়ে দিন!
543
00:43:14,120 --> 00:43:16,180
ওকে ছাড়া আমি কীভাবে বাঁচব?
544
00:43:18,150 --> 00:43:20,040
ওকে ফিরিয়ে দিন!
545
00:43:26,510 --> 00:43:29,070
[ জিরিসান ন্যাশনাল পার্ক হ্যেডং রেঞ্জার স্টেশন ]
546
00:43:38,690 --> 00:43:40,700
আমার খোকা...
547
00:43:54,350 --> 00:43:56,540
বাবা।
548
00:43:57,630 --> 00:43:59,140
বাবা!
549
00:44:01,490 --> 00:44:06,450
- বাবা।
- আমার খোকা...
550
00:44:13,800 --> 00:44:15,180
চলো ফিরে যাই।
551
00:44:18,170 --> 00:44:19,970
ব্যাপারটা এভাবে শেষ করা যাবে না।
552
00:44:21,780 --> 00:44:23,420
আর জলঘোলা কোরো না।
553
00:44:23,920 --> 00:44:26,820
চিফ পদত্যাগ করেছেন,
চেষ্টা করছেন ব্যাপারটা ধামাচাপা দেওয়ার।
554
00:44:29,420 --> 00:44:30,810
আমি একটা হাত দেখেছি।
555
00:44:32,530 --> 00:44:34,590
পাঁচটা আঁচড়ের দাগ ছিল।
556
00:44:35,050 --> 00:44:37,360
ছোটো কোনো প্রাণীর নখের।
557
00:44:38,120 --> 00:44:39,460
আমি কখনোই
558
00:44:40,760 --> 00:44:42,190
ওই হাতকে ভুলতে পারব না।
559
00:44:44,120 --> 00:44:45,420
যথেষ্ট হয়েছে।
560
00:44:49,370 --> 00:44:50,590
সেদিন,
561
00:44:52,270 --> 00:44:55,250
আরও একজন পাহাড়ে ছিল।
562
00:44:58,700 --> 00:45:00,380
আমি ওই লোকটাকে খুঁজে বের করব।
563
00:45:02,140 --> 00:45:03,610
তাতে যা হওয়ার হবে।
564
00:45:21,500 --> 00:45:25,200
[ যদি এই বিস্ফোরক দেখতে পান,
স্পর্শ করবেন না। ]
565
00:45:25,280 --> 00:45:29,190
[ অবিলম্বে ন্যাশনাল পার্ক অফিসে রিপোর্ট করবেন। ]
566
00:45:29,610 --> 00:45:31,960
[ সতর্ক হোন, বিস্ফোরক হতে মুক্ত হোন। ]
567
00:45:37,670 --> 00:45:39,220
[ সতর্ক হোন, বিস্ফোরক হতে মুক্ত হোন। ]
568
00:45:58,800 --> 00:45:59,890
কে ওখানে?
569
00:46:14,460 --> 00:46:15,850
এখানে কী কাজে?
570
00:46:16,140 --> 00:46:18,410
আমার কিছু জিজ্ঞাসা করার ছিল।
571
00:46:18,790 --> 00:46:21,770
আচ্ছা, এক সেকেন্ড।
572
00:46:25,130 --> 00:46:26,980
সবগুলো জিরিসান পর্বতে পাওয়া গেছে।
573
00:46:28,150 --> 00:46:30,170
জানো, বন্য প্রাণীদের শিকার করা হয়
574
00:46:30,510 --> 00:46:32,400
যেমন ভালুক, রেকুন, সাপ আর ব্যাজার।
575
00:46:33,490 --> 00:46:35,420
যদিও এবার একজনকে আত্মত্যাগ দিতে হলো।
576
00:46:41,640 --> 00:46:45,370
[ টাউন হল মিটিং, বিস্ফোরক সম্পর্কিত তথ্য অধিবেশন ]
577
00:46:45,500 --> 00:46:46,760
ধুর ছাই!
578
00:46:47,430 --> 00:46:49,490
আজ প্রচুর ব্যস্ততা।
579
00:46:49,620 --> 00:46:52,600
নতুনটাকে কেন আজ অসুস্থ হতে হলো?
580
00:46:53,310 --> 00:46:55,030
ব্যাপারটা অদ্ভুত।
581
00:46:55,120 --> 00:46:56,960
এত সকালে অসুস্থ ছেলেটা কোথায় গেল?
582
00:46:57,050 --> 00:46:58,180
সে বাসভবনে ছিল না।
583
00:46:58,270 --> 00:46:59,110
না?
584
00:46:59,190 --> 00:47:00,620
নিশ্চয়ই অসুস্থ হয়েছে।
585
00:47:00,950 --> 00:47:04,570
সে আমাকে তাড়াতাড়ি ডেকে বলল,
বড়ো কোনো হাসপাতালে পরীক্ষা করাবে।
586
00:47:04,730 --> 00:47:05,620
কী?
587
00:47:06,290 --> 00:47:07,210
সত্যিই?
588
00:47:07,510 --> 00:47:08,980
ওর কী হয়েছে?
589
00:47:12,000 --> 00:47:13,260
ওর মাথা।
590
00:47:13,930 --> 00:47:15,020
মাথা?
591
00:47:20,990 --> 00:47:22,040
মাথা?
592
00:47:22,250 --> 00:47:23,300
হেই।
593
00:47:23,760 --> 00:47:25,940
আমাদের পর্যাপ্ত পানীয় নেই।
আরো কিছু নিয়ে যাও।
594
00:47:26,780 --> 00:47:27,670
আচ্ছা।
595
00:47:27,750 --> 00:47:29,470
না, না। আমি নিয়ে যাচ্ছি।
596
00:47:29,560 --> 00:47:31,870
সাহায্য করো, ইয়াং-সান।
আমার সাথে এসো।
597
00:47:31,950 --> 00:47:34,340
সবার আজ এই অবস্থা কেন?
598
00:47:34,430 --> 00:47:35,690
না, শুধু জলদি করছি।
599
00:47:37,370 --> 00:47:39,300
ওরা একসাথে যাচ্ছে কেন?
600
00:47:39,380 --> 00:47:40,640
আলু বোমা?
601
00:47:41,110 --> 00:47:42,200
হ্যাঁ।
602
00:47:42,370 --> 00:47:45,980
শুনেছি আপনি এটা নিয়ে গবেষণা করছেন।
603
00:47:47,200 --> 00:47:48,460
সত্যিই কি
604
00:47:48,830 --> 00:47:51,980
৬০ এর দশকে শিকারীরা এটা ব্যবহার করত?
605
00:47:53,120 --> 00:47:54,500
কেউ কি শিকারের এই পদ্ধতিটা
606
00:47:54,590 --> 00:47:58,410
আবার ব্যবহার করছে?
607
00:47:58,830 --> 00:47:59,960
না।
608
00:48:00,340 --> 00:48:03,580
তুমি কোথাও বোমার কোনো অংশ পাবে না।
609
00:48:03,660 --> 00:48:06,810
আমি নিশ্চিত অতীতে
চোরাশিকারিরা এটাই ব্যবহার করত।
610
00:48:13,660 --> 00:48:15,210
আপনি বলেছিলেন
611
00:48:15,550 --> 00:48:18,320
ওরা আগে অনেকগুলো আলু বোমা সরিয়েছে।
612
00:48:18,700 --> 00:48:21,720
বোমাগুলো কি কোথাও পাঠানো হয়েছিল?
613
00:48:23,270 --> 00:48:26,590
মিউজিয়াম বা ন্যাশনাল পার্কের মতো কোথাও।
614
00:48:26,890 --> 00:48:29,620
পার্কে কেন এমন বিপজ্জনক জিনিস রাখা হবে?
615
00:48:30,370 --> 00:48:33,270
তাৎক্ষণিকভাবে সেগুলোকে নিষ্ক্রিয় করে পুড়িয়ে ফেলা হয়।
616
00:48:34,740 --> 00:48:36,500
আচ্ছা।
617
00:48:37,050 --> 00:48:39,820
এসব জিজ্ঞেস করছ কেন?
618
00:48:41,330 --> 00:48:43,850
তুমি এটাকে দুর্ঘটনা মনে করছ না?
619
00:48:47,880 --> 00:48:49,060
হ্যাঁ।
620
00:48:49,310 --> 00:48:51,750
খুবই অসম্ভাব্য।
621
00:48:52,000 --> 00:48:54,520
মানে, শহরে কিছু লোক ছিল
622
00:48:54,600 --> 00:48:58,380
যারা ওগুলো খুঁজে পেয়ে গোপনে
নিজেদের কাছে রেখে দিয়েছিল,
623
00:48:58,680 --> 00:49:01,320
কিন্তু আমি শুনেছি ওগুলোও
বাজেয়াপ্ত করা হয়েছে।
624
00:49:02,460 --> 00:49:04,560
ব্যক্তিগত মালিকানাধীন বোমা?
625
00:49:04,770 --> 00:49:05,940
কারা?
626
00:49:06,280 --> 00:49:10,610
কিছু শ্রমিক ওগুলো স্মৃতিচিহ্ন হিসেবে রেখেছিল।
627
00:49:11,030 --> 00:49:13,920
আমি তাদের নামের তালিকা পেতে পারি?
628
00:49:15,100 --> 00:49:16,990
আমি বলেছি।
629
00:49:18,250 --> 00:49:20,060
ব্যাপারটা অত্যন্ত অসম্ভাব্য।
630
00:49:20,640 --> 00:49:21,860
ঠিক আছে।
631
00:49:27,830 --> 00:49:29,510
আমাদের কাছে তালিকা নেই,
632
00:49:30,050 --> 00:49:33,920
কিন্তু আমি তখনকার একজন
শ্রমিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারি।
633
00:49:34,380 --> 00:49:39,960
সে সম্ভবত অন্যান্য কর্মীদের চিনে থাকবে।
634
00:50:04,790 --> 00:50:05,960
এটাও আমাকে দাও।
635
00:50:06,050 --> 00:50:07,430
- না, ঠিক আছে।
- চিন্তা কোরো না।
636
00:50:07,520 --> 00:50:10,160
আমি প্রচুর কাজ করি, তাই
আমার হাত অনেক শক্তিশালী।
637
00:50:10,250 --> 00:50:12,510
আরে, এগুলো তো তুলার মতো হালকা!
638
00:50:16,170 --> 00:50:17,600
ওহ, এটা না!
639
00:50:24,100 --> 00:50:27,040
তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছ।
640
00:50:27,720 --> 00:50:30,190
কীভাবে ওই গর্দভ আলু বোমা ...
641
00:50:30,280 --> 00:50:31,500
কে ওখানে?
642
00:50:34,440 --> 00:50:36,410
পিছনে পড়লে নাকি?
643
00:50:44,310 --> 00:50:45,940
চিন্তা কোরো না।
644
00:50:46,740 --> 00:50:48,420
আর কখনও এমন হবে না।
645
00:50:49,050 --> 00:50:51,740
এমনই হয় যখন তোমার
চারপাশের পরিবর্তন প্রয়োজন।
646
00:50:51,820 --> 00:50:54,720
ছুটির দিনে ড্রাইভ যেতে চাও?
647
00:50:55,140 --> 00:50:57,490
ছাগল দুধ দোহানোর ফেস্টিভ্যাল চালু হবে।
648
00:50:57,580 --> 00:50:59,130
সত্যিই অনেক মজা হবে।
649
00:51:00,810 --> 00:51:04,760
আমার সাথে ফেস্টিভ্যালে যাবে?
650
00:51:06,650 --> 00:51:09,970
আমি দুঃখিত,
আমাকে এখনই স্টেশনে যেতে হবে।
651
00:51:10,050 --> 00:51:11,060
দুঃখিত।
652
00:51:13,240 --> 00:51:14,550
ঠিক আছে।
653
00:51:20,760 --> 00:51:22,230
আবারও বোকা বনলাম।
654
00:51:23,790 --> 00:51:25,760
সমস্যাটা কী?
655
00:52:02,220 --> 00:52:03,350
হ্যালো?
656
00:52:06,330 --> 00:52:07,840
কেউ আছেন?
657
00:52:15,990 --> 00:52:17,040
কে আপনি?
658
00:52:17,120 --> 00:52:18,090
হ্যালো।
659
00:52:18,170 --> 00:52:19,520
আমি ন্যাশনাল পার্ক থেকে এসেছি।
660
00:52:20,990 --> 00:52:22,420
ন্যাশনাল পার্ক?
661
00:52:22,840 --> 00:52:25,860
রিস্টোরেশন সেন্টারের কাং সাহেব
আমাকে এখানে আসতে বলেছেন।
662
00:52:26,030 --> 00:52:29,640
শুনেছি আপনি বোমা অপসারণ
প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।
663
00:52:29,810 --> 00:52:31,400
হ্যাঁ, তো?
664
00:52:31,490 --> 00:52:35,060
আলু বোমা সম্পর্কে আমার কিছু প্রশ্ন রয়েছে।
665
00:52:45,680 --> 00:52:48,200
আমি কিছু জানি না।
666
00:52:48,370 --> 00:52:49,340
এক সেকেন্ড।
667
00:52:50,050 --> 00:52:51,900
জানি এসবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই।
668
00:52:51,980 --> 00:52:54,040
আমি শুধু চেক করতে বলছি।
669
00:52:55,510 --> 00:52:58,450
সাম্প্রতিক সময়ে ঘটা
বোমা দূর্ঘটনার ব্যাপারে কিছু জানেন?
670
00:52:59,040 --> 00:53:01,810
আমি কিছু জানি না!
671
00:53:01,900 --> 00:53:04,420
বোমাটা শুধু উধাও হয়ে গেছে!
672
00:53:05,720 --> 00:53:07,230
বোমা উধাও হয়ে গেছে?
673
00:53:09,920 --> 00:53:12,400
কসম করে বলছি
ওটা এখানেই ছিল।
674
00:53:12,480 --> 00:53:15,380
কিন্তু উধাও হয়ে গেছে।
675
00:53:15,710 --> 00:53:18,400
ব্যাপারটা কাউকে জানাতে চাইনি
কারণ মানুষজন ভুল বুঝতে পারে।
676
00:53:19,540 --> 00:53:21,550
তাই ভান ধরেছিলেন
যেন এটা কখনও দেখেনইনি।
677
00:53:22,140 --> 00:53:24,410
আমি আমার নাতনিকে কষ্ট দিতে চাই না।
678
00:53:26,420 --> 00:53:27,680
আপনার নাতনি?
679
00:53:30,330 --> 00:53:31,460
হ্যালো।
680
00:53:31,550 --> 00:53:32,980
মানুষজন কোথায়?
681
00:53:33,060 --> 00:53:34,700
শীঘ্রই আসার কথা।
682
00:53:35,750 --> 00:53:37,430
ওহ, নানীমা এসে পড়েছেন।
683
00:53:37,760 --> 00:53:38,980
হ্যালো!
684
00:53:41,710 --> 00:53:43,060
এত পরিশ্রমের জন্য ধন্যবাদ।
685
00:53:43,310 --> 00:53:44,360
স্বাগত।
686
00:53:49,350 --> 00:53:52,420
তুই অনেক দিন ধরে ফোন করিস না!
687
00:53:53,680 --> 00:53:55,440
খাওয়া দাওয়া ঠিকমতো করছিস না?
688
00:53:55,530 --> 00:53:58,850
শুধু আমি না।
আমরা সবাই ব্যস্ত ছিলাম।
689
00:54:00,480 --> 00:54:01,950
তুই ঠিক আছিস?
690
00:54:05,270 --> 00:54:08,090
একাই এসেছেন? বাকিরা কোথায়?
691
00:54:08,170 --> 00:54:10,520
বলেছে আসবে।
692
00:54:10,730 --> 00:54:12,710
ওহ, এইতো।
693
00:54:20,520 --> 00:54:22,070
আসার জন্য ধন্যবাদ।
694
00:54:22,160 --> 00:54:24,130
আমি আপনাদের ক্ষমা করতে আসিনি।
695
00:54:24,210 --> 00:54:26,270
দেখতে এসেছি
আপনারা কী বলেন।
696
00:54:29,460 --> 00:54:33,870
আগে ভেতরে চলো।
697
00:54:34,760 --> 00:54:36,520
এসো।
698
00:54:53,400 --> 00:54:55,500
[ হ্যেডং টাউন হল ]
699
00:55:05,330 --> 00:55:06,720
[ বিস্ফোরক সম্পর্কিত তথ্য অধিবেশন ]
700
00:56:07,320 --> 00:56:09,040
যদি এসব জানাজানি হয়,
701
00:56:09,340 --> 00:56:11,940
ও বিপদে পড়ে যাবে।
702
00:56:13,370 --> 00:56:15,050
তুমি ওর সহকর্মী।
703
00:56:15,470 --> 00:56:19,210
তাই দয়া করে এ নিয়ে
আর জলঘোলা কোরো না।
704
00:56:46,380 --> 00:56:47,850
আমি একটা হাত দেখেছি।
705
00:56:50,250 --> 00:56:52,430
পাঁচটটা আঁচড়ের দাগ ছিল।
706
00:56:53,310 --> 00:56:55,750
ছোটো কোনো প্রাণীর নখের।
707
00:57:39,370 --> 00:57:48,913
• • • অনুবাদে • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
রফিকুল রনি
708
00:57:49,370 --> 00:57:58,913
• • • সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
709
00:58:23,400 --> 00:58:26,300
[ JIRISAN ]