1 00:00:02,210 --> 00:00:04,086 ওহ, দেখো, স্যাটার্ন থ্রি শুরু। 2 00:00:04,254 --> 00:00:07,464 আমি স্যাটার্ন থ্রি দেখতে চাই না। ডিপ স্পেস নাইন এর থেকে ভালো। 3 00:00:07,632 --> 00:00:10,509 ডিপ স্পেস নাইন কিভাবে স্যাটার্ন থ্রি এর থেকে ভালো? 4 00:00:11,428 --> 00:00:14,263 সাধারণ বিয়োগ বলবে যে ছয় সমান ভালো। 5 00:00:16,558 --> 00:00:17,975 সমঝোতা করো, ব্যাবিলন ফাইভ দেখো। 6 00:00:19,936 --> 00:00:22,271 কোন আন্দাজে এটা সমঝোতা? 7 00:00:22,439 --> 00:00:26,567 ফাইভ হচ্ছে মধ্যবর্তী তিনটা... বাদ দাও। 8 00:00:27,110 --> 00:00:29,403 আমি তোমাকে বলছি। রক, পেপার, সিজরস করলে কেমন হয়? 9 00:00:29,571 --> 00:00:31,030 ওহ... আমার তা মনে হয় না। 10 00:00:31,197 --> 00:00:34,450 পূর্বানুমান প্রমাণাদি বলে যে এই রক, পেপার, সিজরস গেমে... 11 00:00:34,617 --> 00:00:38,120 খেলোয়াড়েরা একে অন্যের সাথে পরিচিত থাকলে ৭৫ থেকে ৮০ ভাগ সময় এক হয়... 12 00:00:38,288 --> 00:00:40,289 সীমিত ফলাফলের কারণে। 13 00:00:40,457 --> 00:00:44,626 আমি বলছি, রক, পেপার, সিজরস, লিজারড, স্পক। 14 00:00:45,712 --> 00:00:48,088 -কি? -খুবই সোজা। 15 00:00:48,256 --> 00:00:50,674 কাচি কাগজকে কাটে, কাগজ পাথরকে ধরে... 16 00:00:50,842 --> 00:00:53,427 ... পাথর টিকটিকি কে চাপা দেয়, টিকটিকি স্পক কে বিষাক্ত করে... 17 00:00:53,595 --> 00:00:56,221 ... স্পক কাচিকে ভাঙে, কাচি টিকটিকি কে কাটে... 18 00:00:56,389 --> 00:00:58,640 ... টিকটিকি কাগজ খায়, কাগজ স্পক কে মিথ্যে প্রমাণ করে... 19 00:00:58,808 --> 00:01:03,604 ... স্পক পাথরকে উড়িয়ে দেয়, আর যেমনটা সবসময় হয় পাথর কাচিকে ভাঙে। 20 00:01:06,316 --> 00:01:08,275 আচ্ছা, মনে হয় বুঝতে পেরেছি। 21 00:01:10,445 --> 00:01:12,988 রক, পেপার, সিজর, লিজারড, স্পক। 22 00:01:20,663 --> 00:01:22,664 হ্যালো ছেলেরা। 23 00:01:23,083 --> 00:01:25,501 (নাবিকদের ভাষায়) হ্যালো, বন্ধু। 24 00:01:25,752 --> 00:01:27,503 চোখের প্যাচ টা দেখতে পেয়েছ, তাই না? 25 00:01:27,670 --> 00:01:31,173 এসব কিভাবে মেয়ে তুলতে হয় তার ব্যাপারে আমার পড়াশোনা করা কৌশলের অংশ। 26 00:01:31,341 --> 00:01:33,217 তুমি চাক্ষুষ একটা প্রদর্শনী করছ... 27 00:01:33,384 --> 00:01:38,097 যেটা তোমাকে আলাদা এবং স্মরণীয় করার জন্য ডিজাইন করা। 28 00:01:38,264 --> 00:01:40,974 ওহ হ্যাঁ, যেমন পুরুষ ময়ূরের চমৎকার পেখম... 29 00:01:41,142 --> 00:01:44,353 বা, গেয়ো বেবুনের ভরপেটে সহবাসরত অবস্থা। 30 00:01:45,063 --> 00:01:48,190 অথবা এই ক্ষেত্রে, বার মিটজভার ছেলে যার চোখ ওঠা। 31 00:01:48,942 --> 00:01:51,068 যত চাও মজা নিতে পারো, কিন্তু এটা কাজ করে। 32 00:01:51,236 --> 00:01:53,070 তুমি আলাদা ভাবে হাজির হবে,... 33 00:01:53,238 --> 00:01:55,447 নিজের লক্ষ্য বেছে নেবে আর নেগ ছুড়ে মারবে। 34 00:01:55,615 --> 00:01:58,283 -নেগ কি জিনিস? -নেগ হচ্ছে নেতিবাচক প্রশংসা... 35 00:01:58,451 --> 00:02:01,036 ... যা সুন্দরী কোনো মেয়েকে তার গেম থেকে হটিয়ে দেবে, যেমনঃ 36 00:02:01,204 --> 00:02:05,624 "সাধারণত, বড় দাঁত আমাকে আকৃষ্ট করে না কিন্তু তোমার বেলায় করছে।" 37 00:02:06,543 --> 00:02:09,545 আমার কাছে এগুলোর পুরো লিস্ট আছে। তোমরা কে আমার সহকারী হতে চাও? 38 00:02:09,712 --> 00:02:13,215 তোমার সহকারী লাগবে না, মেডিক্যাল সেবা লাগবে। 39 00:02:14,092 --> 00:02:16,635 হাওয়ারড, তোমার স্কুটার আমার গাড়ি ব্লক করছে। 40 00:02:16,803 --> 00:02:19,304 ওহ, তোমার কি আবার চোখ উঠেছে? 41 00:02:21,182 --> 00:02:23,517 স্টেপ ওয়ানঃ ও চোখের প্যাচটা দেখেছে। 42 00:02:24,894 --> 00:02:28,230 একটা কথা বলবো পেনি, অধিকাংশ মেয়েদের তেল চিটচিটে চুলে ভালো লাগে না ... 43 00:02:28,398 --> 00:02:30,983 যেমনটা তোমাকে লাগছে। 44 00:02:38,074 --> 00:02:42,369 আমি তোমার ওই স্কুটার উঠিয়ে ডাস্টবিনে ফেলার আগে ওটা সরাও। 45 00:02:50,041 --> 00:02:53,135 S02 E08 · The Lizard-Spock Expansion 46 00:03:13,443 --> 00:03:17,112 আমি দুঃখিত, কিন্তু আমি ক্লোন ওয়ার্স টিভি সিরিজ দেখবো না... 47 00:03:17,280 --> 00:03:19,823 যতক্ষণ না আমি ক্লোন ওয়ার্স মুভি দেখছি। 48 00:03:20,825 --> 00:03:24,494 আমি চাই জর্জ লুকাস আমাকে সেভাবেই আশাহত করুক যেভাবে উনি পরিকল্পনা করেছেন। 49 00:03:26,331 --> 00:03:27,873 আচ্ছা, আমি এটা এখনি দেখতে চাই। 50 00:03:28,291 --> 00:03:29,833 তাহলে আমার ধারণা আমরা আরও একটা 51 00:03:30,001 --> 00:03:34,004 সাধারণ রক, পেপার, সিজরস, লিজারড, স্পক খেলার মুহূর্তে আছি। 52 00:03:39,302 --> 00:03:41,136 তোমার যা ইচ্ছে দেখো। 53 00:03:42,096 --> 00:03:43,972 আমি বুঝেছি তুমি কি করেছ। 54 00:03:44,807 --> 00:03:46,141 কি করেছি? 55 00:03:50,730 --> 00:03:53,565 হ্যালো? হেই হাওয়ারড। 56 00:03:53,733 --> 00:03:55,359 কি সমস্যা? 57 00:03:55,526 --> 00:03:57,694 আচ্ছা, আচ্ছা। আমরা আসছি। 58 00:03:58,488 --> 00:04:00,739 -কি হয়েছে? -হাওয়ারড মার্স রোভার ল্যাবে। 59 00:04:00,907 --> 00:04:02,950 ও বলছে কি ঝামেলা হয়েছে। ডেফকন ফাইভ। 60 00:04:03,117 --> 00:04:06,870 ডেফকন ফাইভ? তাহলে তাড়াহুড়োর কোনো দরকার নেই। 61 00:04:07,664 --> 00:04:10,040 -কি? -ডেফকন ফাইভ মানে বিপদ না। 62 00:04:10,208 --> 00:04:12,042 ডেফকন ওয়ান হচ্ছে জরুরী অবস্থা। 63 00:04:12,210 --> 00:04:14,211 ফাইভ কেন ওয়ানের থেকে খারাপ হতে পারে না? 64 00:04:14,379 --> 00:04:16,213 স্টার ট্রেক ফাইভ ওয়ানের থেকে বাজে। 65 00:04:18,424 --> 00:04:21,218 প্রথমত, তুলনাটা মানের, ক্ষমতার নয়। 66 00:04:21,386 --> 00:04:26,098 দ্বিতীয়ত, স্টার ট্রেক ওয়ান গুরুত্বের ক্ষেত্রে স্টার ট্রেক ফাইভের থেকে খারাপ। 67 00:04:26,266 --> 00:04:27,307 মজা করছ নাকি? 68 00:04:27,475 --> 00:04:30,519 স্টার ট্রেক ফাইভ হচ্ছে সকল খারাপ পরিমাপকের মানদণ্ড। 69 00:04:30,687 --> 00:04:31,728 না, না, না। 70 00:04:32,438 --> 00:04:35,232 স্টার ট্রেক ফাইভের গল্প আর পরিচালনার মধ্যে নির্দিষ্ট কিছু ব্যর্থতা আছে। 71 00:04:35,400 --> 00:04:37,484 যেখানে স্টার ট্রেক ওয়ান সবদিকেই ব্যর্থ। 72 00:04:37,652 --> 00:04:40,195 আর্ট পরিচালনা, কস্টিউম, মিউজিক, সাউন্ড এডিটিং। 73 00:04:40,363 --> 00:04:43,782 আচ্ছা শোনো, আমি "ডেফকন" বলেছিলাম এটা ভুলে কি আমরা এখন যেতে পারি? 74 00:04:45,076 --> 00:04:47,494 স্টার ট্রেক ফাইভ। 75 00:04:49,247 --> 00:04:52,332 তুমি কি এটা নির্দিষ্ট করে বলবে যে স্টার ট্রেক ফোরঃ দা ভইয়াজ হোম... 76 00:04:52,500 --> 00:04:54,251 অকারণেই সবথেকে সেরা? 77 00:04:54,419 --> 00:04:57,546 আমি তিনটা শব্দই বলতে চাইঃ র‍্যাথ অফ খান। 78 00:04:58,673 --> 00:05:00,757 -ঈশ্বরকে ধন্যবাদ তোমরা এসেছ। -জরুরী কি দরকার? 79 00:05:00,925 --> 00:05:03,969 আমি মার্স রোভারকে একটা ফাটলে ফেলে দিয়েছি। 80 00:05:04,220 --> 00:05:06,221 -কোথায়? -বেকারসফিল্ড এর বাইরে একটা 81 00:05:06,389 --> 00:05:09,266 ধুলোবালি ভরা হাইওয়েতে। তোমার কি মনে হয়? মঙ্গলগ্রহে। 82 00:05:10,852 --> 00:05:14,438 -হাওয়ারড, সব ঠিক আছে? -হ্যাঁ, বেবি। আমি এখনি আসছি। 83 00:05:15,898 --> 00:05:18,650 তুমি মার্স রোভার কন্ট্রোল রুমে মেয়ে নিয়ে এসেছ? 84 00:05:18,818 --> 00:05:21,153 হ্যাঁ, আমি ওকে বার থেকে তুলেছি। ও ডক্টর। 85 00:05:21,321 --> 00:05:22,487 একটা ফ্রি বেরিয়াম স্নান... 86 00:05:22,655 --> 00:05:25,198 আর আমার মা পাত্তাও দেবে না যে ও ইহুদি না। 87 00:05:26,701 --> 00:05:29,328 এক মিনিট, তাহলে এই চোখের প্যাচ আর অপমান কাজ করেছে? 88 00:05:29,495 --> 00:05:32,956 না, আরও তিনজন ছিল চোখের প্যাচ পরা। চরম ব্যর্থতা ছিল। 89 00:05:34,625 --> 00:05:38,503 যেটা কাজ করেছে টা হল, "তুমি কি একটা গোপন সরকারি কেন্দ্র দেখতে আগ্রহী?" 90 00:05:38,671 --> 00:05:40,672 তো, তুমি আমাদের দিয়ে ঠিক কি করাতে চাও? 91 00:05:40,840 --> 00:05:45,010 তুমি আর রাজ আমাকে রোভারটা বের করতে সাহায্য করবে, আর তুমি স্টেফানিকে কেউ দেখার আগে এখান থেকে বের করবে। 92 00:05:45,178 --> 00:05:46,803 ওর কাছে ছাড়পত্র নেই। 93 00:05:46,971 --> 00:05:49,556 তাই? ওরা হঙ্কি-টঙ্কস থেকে আসা অপরিচিত মেয়েদের... 94 00:05:49,724 --> 00:05:52,976 দূরবর্তী গ্রহের ২০০ ডলারের সরকারি প্রজেক্ট দিয়ে খেলতে দেয় না? 95 00:05:53,144 --> 00:05:57,189 হ্যাঁ, আমি খারাপ ছিলাম। হয়তো ও আমার পাছায় মারবে। এখন কি বাদ দেবে দয়া করে? 96 00:05:59,067 --> 00:06:02,611 হেই হাওয়ারড, দেরি হয়ে যাচ্ছে। তো আমি কি ওটা ড্রাইভ করতে পারবো নাকি? 97 00:06:03,029 --> 00:06:05,364 হ্যাঁ, না আমি দুঃখিত, কিন্তু একটা সমস্যা হয়েছে। 98 00:06:05,531 --> 00:06:07,366 অনেকটা মার্স রোভার... 99 00:06:07,533 --> 00:06:11,119 মার্স-রোভার- আসতে-পারে-কি-হাওয়ারড ... 100 00:06:11,287 --> 00:06:14,664 ... ধরণের অবস্থা। 101 00:06:16,626 --> 00:06:19,336 তাই আমার বন্ধু লেনারড তোমাকে বাড়ি পৌঁছে দেবে। 102 00:06:19,504 --> 00:06:22,005 ওহ, ঠিকাছে, চলো তাহলে বন্ধু লেনারড। 103 00:06:22,173 --> 00:06:23,673 -আচ্ছা। -আমি তোমাকে কল দেবো। 104 00:06:23,841 --> 00:06:26,301 আচ্ছা, তুমিও কি হাওয়ারড এর মত বিজ্ঞানী? 105 00:06:26,469 --> 00:06:29,429 হাওয়ারড এর মত বিজ্ঞানী কেউই না। 106 00:06:30,306 --> 00:06:32,682 আমার মা ওকে সেই ভালবাসবে। 107 00:06:32,850 --> 00:06:36,895 কি চমৎকার। হয়তো জেলে তোমাকে দেখতে যাওয়ার সময় ওনারা কারপুল করতে পারে। 108 00:06:43,403 --> 00:06:47,322 দুঃখিত, তোমার কথায় বাঁধা দিলাম। কি বলছিলে তুমি? 109 00:06:47,490 --> 00:06:50,117 -না বললাম হাওয়ারড চমৎকার ছেলে। -হ্যাঁ। 110 00:06:51,244 --> 00:06:53,912 ওর রসিকতাবোধ প্রবল। 111 00:06:54,080 --> 00:06:56,706 মাকে অনেক ভালবাসে। 112 00:06:56,874 --> 00:06:58,750 কিছু মানুষ বলে মাত্রাতিরিক্ত। 113 00:06:59,669 --> 00:07:04,005 -আমার খুব ভালো লাগছে যে তুমি বন্ধু হিসেবে সৎ। -হ্যাঁ, আমি সৎ। 114 00:07:04,173 --> 00:07:06,216 মানে যদি ভবিষ্যৎ এর দিকে দেখো আর কি... 115 00:07:09,679 --> 00:07:14,307 মানে, আহ... কৌতূহলবশত জানতে চাচ্ছিলাম, ওর সাথে কি মানে তোমার কোনো সম্ভাবনা ছিল? 116 00:07:14,475 --> 00:07:17,519 তুমি কি পাগল? ওই লোক চোখের প্যাচ পরা ছিল। 117 00:07:18,396 --> 00:07:22,732 -তাহলে তুমি কেন...? -ও বলেছিল আমি মঙ্গল গ্রহে গাড়ি চালাতে পারবো। 118 00:07:23,693 --> 00:07:25,277 -বুঝেছি। -হ্যাঁ। 119 00:07:26,654 --> 00:07:29,030 তো তোমাকে আবার কি দেখতে পাবো? 120 00:07:29,198 --> 00:07:31,658 তোমার তো এখানেই আমাকে দেখা শেষ হয় নি। 121 00:07:34,203 --> 00:07:35,787 ভালো। 122 00:07:41,586 --> 00:07:42,711 কিছু হল? 123 00:07:43,463 --> 00:07:45,338 আসলে, আমি আমার ইমেইল চেক করছিলাম। 124 00:07:46,966 --> 00:07:49,759 কিন্তু, আহ... না... রোভার এখনো নড়ছে না। 125 00:07:49,927 --> 00:07:53,263 আমার মনে হয় এখানে উপযুক্ত রূপক হবে এক নদী মল্মুত্র 126 00:07:53,431 --> 00:07:57,392 আর কোনো নিষ্কাশন এর উপায় ছাড়া একটা স্থানীয় অ্যামেরিকান বদনা। 127 00:07:57,768 --> 00:07:59,936 দাড়াও, অন্য কোনো উপায় নিশ্চয়ই থাকবে। 128 00:08:00,104 --> 00:08:02,522 তুমি AAA কে কল করতে পারো। 129 00:08:03,024 --> 00:08:06,610 কিন্তু নাসার সম্প্রতি সময়সূচী অনুযায়ী ওরা আগামী ৩৫ বছরে ওখানে পৌঁছাবে না। 130 00:08:07,778 --> 00:08:12,741 এছাড়া, আমি ধারণা করছি ওদের গাড়িতে উঠতে গেলে তোমাকে ওই কার্ড সহ দাড়িয়ে থাকতে হবে। 131 00:08:12,909 --> 00:08:13,992 কি দিলে! 132 00:08:15,369 --> 00:08:16,411 কি দিলাম? 133 00:08:17,497 --> 00:08:20,290 -আচ্ছা, আমার মনে হয় আমাদের প্ল্যান "বি" তে যাওয়া উচিত। -প্ল্যান বি কোনটা? 134 00:08:20,458 --> 00:08:25,086 হার্ড ড্রাইভ মুছে টেপগুলো নিয়ে নাও, আমাদের আঙ্গুলের ছাপ প্রত্যেকটা জায়গা থেকে মুছে ফেলো আর ভাগো। 135 00:08:25,254 --> 00:08:26,963 এটা প্ল্যান "এ" ছিল না কেন? 136 00:08:29,675 --> 00:08:32,594 "নাসার একজন মুখপাত্র বলেছেন ডাটা হারানোর ফলে... 137 00:08:32,762 --> 00:08:35,597 তারা মার্স রোভারের ত্রুটির কারণ খুঁজে বের করতে 138 00:08:35,765 --> 00:08:38,433 সক্ষম হচ্ছেন না।" 139 00:08:40,686 --> 00:08:43,313 প্ল্যান "বি" এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। 140 00:08:44,565 --> 00:08:46,858 হাওয়ারড, তুমি কি বলেছিলে না তুমি মার্স রোভারের ওপর কাজ করছ? 141 00:08:47,026 --> 00:08:49,236 না, তোমার ভুল হচ্ছে। 142 00:08:49,820 --> 00:08:50,946 হ্যাঁ, যখন আমাদের প্রথম দেখা হয়েছিলো। 143 00:08:51,113 --> 00:08:54,115 তুমি বলেছিলে যে যদি আমি তোমার সাথে ডেটে যাই, তাহলে আমি মঙ্গল গ্রহে গাড়ি চালাতে পারবো। 144 00:08:56,577 --> 00:08:59,621 আমি বুঝতে পারছি না তুমি কিসের ব্যাপারে কথা বলছ। 145 00:09:03,000 --> 00:09:04,125 তোমরা একটু মাফ করবে? 146 00:09:04,293 --> 00:09:07,420 লেনারড ইশারা করছে যে ও আমার সাথে গোপনে কথা বলতে চায়। 147 00:09:09,298 --> 00:09:11,383 না। হ্যাঁ, আমার ভালমতো মনে আছে। 148 00:09:11,551 --> 00:09:16,346 তুমি শুরুতেই জিজ্ঞেস করেছিলে আমি মঙ্গলগ্রহ থেকে এসেছি কি না কারণ আমার হিপ পারলৌকিক। 149 00:09:18,975 --> 00:09:21,351 এরকম কথা তো আমিই বলি, কিন্তু না। 150 00:09:22,603 --> 00:09:23,812 কোনো সমস্যা? 151 00:09:23,980 --> 00:09:27,983 হ্যাঁ, আসলে, শোনো, আমার কিছুক্ষণের জন্য বাইরে যেতে হবে। 152 00:09:28,442 --> 00:09:31,444 -আচ্ছা, গুডবাই। -না, শোনো। 153 00:09:31,612 --> 00:09:34,197 যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে বলবে তুমি জানো না। 154 00:09:34,365 --> 00:09:37,284 -তুমি কোথায় যাচ্ছ? -সেটা তোমাকে বলতে পারবো না। 155 00:09:38,035 --> 00:09:39,744 আচ্ছা, আমাকে জিজ্ঞেস করবে কে? 156 00:09:40,830 --> 00:09:42,998 সেটাও বলতে পারবো না। 157 00:09:43,666 --> 00:09:46,876 তুমি আমাকে এখানে এনেছ এটা বলার জন্য যে তুমি কোথায় যাচ্ছ সেটা আমাকে বলতে পারবে না, 158 00:09:47,044 --> 00:09:49,754 আর এটাও বলতে পারবে না কে জিজ্ঞেস করতে পারে? 159 00:09:51,173 --> 00:09:54,009 হ্যাঁ, আমি আসলেই এত কিছু ভাবি নি। 160 00:09:55,928 --> 00:09:57,971 -লেনারড, এক সেকেন্ড। -কি? 161 00:09:58,139 --> 00:10:00,473 যদি কেউ... যেহেতু তুমি জানো না কে হতে পারে, 162 00:10:00,641 --> 00:10:03,059 জিজ্ঞেস করে যে তুমি কোথায় গেছ, আমি কি বলবো? 163 00:10:03,227 --> 00:10:05,478 জানি না, বোলো আমি অফিসে গেছি। 164 00:10:05,646 --> 00:10:07,397 -তুমি কি অফিসে যাচ্ছ? -না। 165 00:10:07,565 --> 00:10:11,776 -তাহলে আমি কিভাবে এত দৃঢ় ভাবে বলবো? -এভাবে বলবে, "লেনারড অফিসে গেছে।" 166 00:10:11,944 --> 00:10:16,114 ঠিক আছে। "লেনারড অফিসে গেছে।" 167 00:10:20,494 --> 00:10:22,662 এটা কি...? না, এভাবে না। 168 00:10:22,830 --> 00:10:24,581 এভাবে, "লেনারড অফিসে গেছে"। 169 00:10:24,749 --> 00:10:28,126 এটা তখনি কাজ করতো যদি তুমি সত্যিই আমাকে বলতে যে তুমি অফিস যাচ্ছ। 170 00:10:28,294 --> 00:10:29,502 আমি অফিসে যাচ্ছি। 171 00:10:30,379 --> 00:10:32,255 দেখলে? কেন তোমাকে বিশ্বাস করি না? 172 00:10:37,637 --> 00:10:40,680 -আমি একটু বাইরে যাচ্ছি। -ঠিক আছে। 173 00:10:50,066 --> 00:10:52,859 কেউ কি জানতে চাও না ও কোথায় যাচ্ছে? 174 00:10:54,695 --> 00:10:56,196 আচ্ছা, কোথায় যাচ্ছে? 175 00:10:56,364 --> 00:10:59,658 লেনারড অফিসে যাচ্ছে। 176 00:11:14,090 --> 00:11:16,633 -তো, অফিস কেমন ছিল? -ব্যাস্ত। 177 00:11:16,801 --> 00:11:21,179 আমি একটা অ্যাপেন্ডিক্স, একটা গল ব্ল্যাডার আর দেড় ফুট এর মত একটা হাগু বের করেছি। 178 00:11:22,348 --> 00:11:24,015 আশা করছি তিনজন আলাদা লোক ছিল। 179 00:11:26,102 --> 00:11:27,936 না, একজনেরই। 180 00:11:29,271 --> 00:11:30,939 উনি বাঁচেন নি। 181 00:11:32,525 --> 00:11:33,858 তো, তোমার দিন কেমন গেলো? 182 00:11:34,944 --> 00:11:38,530 জানোই তো আমি পদার্থবিদ, তো বিভিন্ন বিষয়ে চিন্তা করলাম। 183 00:11:40,116 --> 00:11:43,535 -এইটুকুই? -কিছু লিখেও রেখেছি। 184 00:11:45,037 --> 00:11:46,746 -খাওয়া শেষ? -হ্যাঁ। 185 00:11:46,914 --> 00:11:48,581 ওহ, ভালো। 186 00:11:51,711 --> 00:11:55,296 আমি যদি জানতাম তুমি অপেক্ষা করছ, তাহলে পুরো লাযানিয়া একসাথে গিলে ফেলতাম। 187 00:11:57,717 --> 00:11:59,801 "আপনি ডক্টর স্টেফানি বারনেট এর ফোনে ঢুকেছেন। 188 00:11:59,969 --> 00:12:01,010 মেসেজ রেখে যান।" 189 00:12:02,388 --> 00:12:04,305 হেই, স্টেফ, আবার আমি বলছি, হাওয়ারড। 190 00:12:04,473 --> 00:12:07,892 তুমি যদি শুক্রবার ফ্রি থাকো, তাহলে আমার বাসায় কিছু খাওয়ার জন্য আসতে পারো। 191 00:12:08,060 --> 00:12:10,937 আমার মা দারুণ ব্রিস্কেট বানায়। 192 00:12:12,022 --> 00:12:14,023 আমাকে জানিয়ো। হাওয়ারড বলছি। 193 00:12:16,902 --> 00:12:19,487 আমি ওনার ব্রিস্কেট খেয়েছি। মুখে দিলেই গলে যায়। 194 00:12:23,909 --> 00:12:27,162 মনে হয় আমাদের শোবার ঘরে যাওয়া উচিত। 195 00:12:27,329 --> 00:12:31,833 ভালো বুদ্ধি, কারণ ওখানে বিছানা আছে আর আমি বিছানায় খুব খুব খুব ভালো। 196 00:12:34,378 --> 00:12:37,464 "আপনি ডক্টর স্টেফানি বারনেট এর ফোনে ঢুকেছেন। মেসেজ রেখে যান।" 197 00:12:38,841 --> 00:12:41,134 হেই, আবারও আমি। 198 00:12:41,302 --> 00:12:45,680 তোমাকে শুক্রবার ডিনারের ব্যাপারে জানানোর জন্য ফোন দিলাম, ওটা হচ্ছে না। 199 00:12:45,848 --> 00:12:49,726 আমার বেটি আন্টি আর এলিওট আঙ্কেল পালম স্প্রিংস থেকে আসছে। 200 00:12:49,894 --> 00:12:54,689 ওহ, আর কেউ যদি জিজ্ঞেস করে, বলবে তুমি তোমার মায়ের দিক থেকে আধা ইহুদি। 201 00:12:55,191 --> 00:12:58,318 ঠিকাছে, কল দিয়ো। হাওয়ারড। 202 00:13:00,488 --> 00:13:03,573 তোমার কি ওকে কল দিয়ে বলা উচিত না যে তুমি আগ্রহী নও? 203 00:13:03,741 --> 00:13:06,743 তুমি চাও এখানে থেমে এখনি ওকে কল ব্যাক করি? 204 00:13:06,911 --> 00:13:08,703 আরে, না। 205 00:13:11,248 --> 00:13:12,540 ওহ, লেনারড। 206 00:13:16,128 --> 00:13:19,214 "আপনি ডক্টর স্টেফানি বারনেট এর ফোনে ঢুকেছেন। মেসেজ রেখে যান।" 207 00:13:20,549 --> 00:13:24,052 হেই, আবার আমি বলছি, হাওয়ারড। 208 00:13:24,637 --> 00:13:28,097 শোনো, আমার কাজিন প্লেনে আসছে ফোরট লউডারডেল থেকে তোমার সাথে দেখা করতে। 209 00:13:28,265 --> 00:13:32,143 ... তার মানে ডিনারটা আমাদের রেস্টুরেন্টে করতে হবে। 210 00:13:32,311 --> 00:13:36,397 ওকে বলো আমরা অলিভ গার্ডেনে যাচ্ছি। 211 00:13:36,649 --> 00:13:39,567 আমার কাছে পেপারের একটা কুপন আছে। 212 00:13:40,152 --> 00:13:44,155 আমরা অলিভ গার্ডেনে যাচ্ছি না, মা। 213 00:13:44,323 --> 00:13:48,910 ওহ, মিস্টার শক্তি মানব ওনার লাল গলদা চিংড়ি নিয়ে আছেন। 214 00:13:49,995 --> 00:13:53,081 আমি তোমাকে পরে সব ঠিক করে বিশদ ভাবে জানিয়ে দেবো। 215 00:13:54,083 --> 00:13:55,750 হাওয়ারড বলছি। 216 00:14:01,173 --> 00:14:02,590 -ওহ, হেই। -হেই। 217 00:14:02,758 --> 00:14:04,384 -নতুন শার্ট? -হ্যাঁ, কয়েকটা। 218 00:14:04,552 --> 00:14:06,427 -সুন্দর। -ধন্যবাদ। 219 00:14:06,595 --> 00:14:08,304 তো মেয়েটা কে? 220 00:14:09,598 --> 00:14:12,100 -কি বললে? -আসলে, শেষবার যখন তুমি শার্ট কিনেছিলে, 221 00:14:12,268 --> 00:14:13,518 যখন আমরা ডেট করছিলাম। 222 00:14:13,686 --> 00:14:16,771 আচ্ছা, আমরা যা করেছি সেটা ডেট ছিল? 223 00:14:18,274 --> 00:14:20,358 হ্যাঁ, আমরা একটা ডেটে গিয়েছিলাম। 224 00:14:20,526 --> 00:14:22,610 সেটাই। ধন্যবাদ। 225 00:14:23,445 --> 00:14:27,115 একটা উপকার করো, পরের বার খুত্রপালির সাথে দেখা হলে এটা বলে দিয়ো। 226 00:14:27,783 --> 00:14:29,367 তো, কে সে? 227 00:14:29,785 --> 00:14:32,787 -ওহ, ও ডক্টর। -ওহ, ভালো। 228 00:14:32,955 --> 00:14:36,332 ডক্টর "ডক্টর" নাকি তোমার মত ডক্টর? 229 00:14:36,792 --> 00:14:39,460 "ডক্টর" ডক্টর। সার্জারি রেসিডেন্ট। 230 00:14:39,628 --> 00:14:41,462 বুদ্ধিমতী, সুন্দরী। 231 00:14:43,382 --> 00:14:44,632 আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, 232 00:14:46,302 --> 00:14:48,636 যদি তোমার বন্ধু চিন্তা করে যে সে কাউকে ডেট করছে... 233 00:14:48,804 --> 00:14:51,306 কিন্তু আসলে না, কারণ, তুমি তাকে ডেট করছ... 234 00:14:51,473 --> 00:14:53,224 তাতে কি তুমি খারাপ হচ্ছ? 235 00:14:53,392 --> 00:14:55,476 -সেটা নির্ভর করছে। -কিসের ওপর? 236 00:14:55,644 --> 00:14:57,812 বন্ধুটা কি ওয়ালোউইজ? 237 00:14:59,690 --> 00:15:01,649 -হ্যাঁ। -বাদ দাও, চালিয়ে যাও। 238 00:15:04,445 --> 00:15:07,989 -তুমি নিশ্চিত? -তুমি কি এখনও ওর সাথে শুয়েছ? 239 00:15:09,658 --> 00:15:12,076 কুত্তা! 240 00:15:13,203 --> 00:15:14,495 ভালো করেছ। 241 00:15:15,080 --> 00:15:17,582 -তাতে কি কিছু পাল্টাচ্ছে? -না। 242 00:15:18,542 --> 00:15:22,503 -তাহলে জিজ্ঞেস করলে কেন? -আমি কৌতূহলী। দেখা হবে। 243 00:15:27,593 --> 00:15:30,345 হাওয়ারড, দরজা খোলো! 244 00:15:31,555 --> 00:15:34,265 তাই? কেউ নক করলে কি তুমি এরকমই করো? 245 00:15:34,433 --> 00:15:37,435 ধন্যবাদ। আমার জানা ছিল না! 246 00:15:39,313 --> 00:15:43,524 হেই বন্ধু, আমার এই ছোট নরকের খন্ডে কিভাবে আসা হল তোমার? 247 00:15:43,692 --> 00:15:46,778 -কে এসেছে? -লেনারড! 248 00:15:46,946 --> 00:15:49,322 তোমরা বাইরে খেলো গিয়ে! 249 00:15:49,490 --> 00:15:53,034 আমি আপ্যায়ন করার অবস্থায় নেই। 250 00:15:53,202 --> 00:15:55,370 কারো যায় আসে না মা! 251 00:15:55,537 --> 00:15:57,246 তো, কি ব্যাপার? 252 00:15:57,873 --> 00:16:00,458 শোনো, একটা ব্যাপারে তোমার সাথে কথা বলা দরকার। 253 00:16:03,379 --> 00:16:04,420 এক সেকেন্ড। 254 00:16:05,381 --> 00:16:06,547 হ্যালো? 255 00:16:06,715 --> 00:16:10,134 ও স্টেফানি, কল ব্যাক করার জন্য ধন্যবাদ। আমার চিন্তা হচ্ছিলো। 256 00:16:22,648 --> 00:16:26,401 না আমি বুঝতে পারছি। নিশ্চয়ই, আমরা বন্ধু হয়ে থাকতে পারি। অবশ্যই। 257 00:16:26,568 --> 00:16:27,986 কল করার জন্য ধন্যবাদ। 258 00:16:28,153 --> 00:16:30,905 হ্যাঁ, তোমার দিনও ভালো কাটুক। 259 00:16:32,282 --> 00:16:33,449 তুমি আমার কাছে মৃত। 260 00:16:39,748 --> 00:16:42,041 আচ্ছা, অতিরিক্ত ডামপ্লিং টা কে খাবে? 261 00:16:46,964 --> 00:16:48,965 রক, পেপার, সিজরস, লিজারড, স্পক। 262 00:16:52,469 --> 00:16:55,430 আচ্ছা, আমাদের মধ্যে একজনের স্পক দেয়া বন্ধ করতে হবে। 263 00:16:55,597 --> 00:16:56,931 সেটা কিভাবে ঠিক করা যায়? 264 00:16:57,808 --> 00:16:59,726 রক, পেপার, সিজরস, লিজারড, স্পক। 265 00:17:02,730 --> 00:17:04,647 -ওহ হেই সবাই। -হেই। 266 00:17:06,108 --> 00:17:07,817 হাই হাওয়ারড। 267 00:17:10,320 --> 00:17:12,905 -হাওয়ারড? -শেল্ডন। 268 00:17:13,115 --> 00:17:15,324 হাওয়ারড স্কুলে আঙ্গিনার খেলার দৃষ্টান্তে বোঝাতে চাইছে 269 00:17:15,492 --> 00:17:18,953 যেখানে তুমি প্রত্যেকটা বাস্তবিক ঘটনায় মৃত। 270 00:17:20,289 --> 00:17:22,790 ও সেভাবেই চলতে চাচ্ছে তোমার সাথে কথা না বলে... 271 00:17:22,958 --> 00:17:25,418 তুমি যখন কথা বলবে সেটা শুনতে না পারার ভান করে... 272 00:17:25,586 --> 00:17:28,463 ... অর্থাৎ তোমার অস্তিত্বকে অস্বীকার করে। 273 00:17:28,964 --> 00:17:31,466 এটা হাস্যকর। তুমি ওকে কেন সমর্থন দিচ্ছ? 274 00:17:31,633 --> 00:17:34,302 আমি নিয়ম বানাই না লেনারড। 275 00:17:35,637 --> 00:17:38,056 হাওয়ারড প্লিজ... আমি কিছুই ইচ্ছে করে করি নি। 276 00:17:38,223 --> 00:17:42,727 এগুলো এভাবেই হয়ে যায়। সাধারণত আমার সাথে না, কিন্তু হয়। 277 00:17:43,771 --> 00:17:46,439 কেউ কি একটা ঠাণ্ডা বাতাস অনুভব করলে? 278 00:17:47,191 --> 00:17:49,650 আমার ধারণা এটা মৃত্যুর রূপকের বিস্তার। 279 00:17:50,486 --> 00:17:53,112 এই ঠাণ্ডা বাতাস একটা তথাকথিত বিদেহী আত্মার 280 00:17:53,280 --> 00:17:55,156 অ্যাক্টোপ্লাজমিক অবস্থানে চলে যাওয়া। 281 00:17:56,492 --> 00:17:59,118 ধুর বাদ দাও, আমিই ডামপ্লিং টা খেয়ে নিচ্ছি। 282 00:18:03,957 --> 00:18:05,208 -ওহ, হাই স্টেফ। -হেই। 283 00:18:05,375 --> 00:18:07,251 -ভেতরে এসো। -কোনো সমস্যা? 284 00:18:07,419 --> 00:18:10,505 হ্যাঁ, কিন্তু আমি কোনোদিকে সমস্যা ছাড়া কিছু দেখছি না, তাই... 285 00:18:11,340 --> 00:18:14,425 ওহ, এটা মিসেস আমার কাছে মৃত না? 286 00:18:15,219 --> 00:18:16,260 হ্যালো হাওয়ারড। 287 00:18:16,428 --> 00:18:18,513 -শেল্ডন? -দুঃখিত। তুমি মাত্র ওর অস্তিত্ব 288 00:18:18,680 --> 00:18:22,266 স্বীকার করে মৃতের রূপকের আইন লঙ্ঘন করেছ, আমি নেই আর। 289 00:18:23,685 --> 00:18:25,353 ও আমার কথাই শুনছে না। 290 00:18:25,521 --> 00:18:28,064 আচ্ছা, তাহলে আমরা তিনজনই থাকবো কি বল। 291 00:18:28,232 --> 00:18:31,442 -হ্যাঁ, লিসা খুবই অসন্তুষ্ট হবে। -হ্যাঁ। 292 00:18:31,610 --> 00:18:33,027 লিসা? 293 00:18:33,570 --> 00:18:36,114 হ্যাঁ, আমার রুমমেট। ও কিছুদিন আগে একটা বাজে ব্রেকাপের মধ্যে দিয়ে গেছে। 294 00:18:36,281 --> 00:18:39,033 আমি ভেবেছিলাম ও তোমার মত মজার কারো সাথে দেখা করলে খুশি হবে। 295 00:18:40,285 --> 00:18:44,705 লেনারড, স্টেফানি, তোমরা বেঁচে আছো! কি বিস্ময়কর! 296 00:18:47,543 --> 00:18:49,877 তো, যাইহোক, লিসা... আমি শুধু তোমাকে আবার বলতে চাচ্ছিলাম... 297 00:18:50,045 --> 00:18:54,966 ওই রাত আমি কতটা উপভোগ করেছি আর আবারও, আমি দুঃখিত এভাবে এটা শেষ হল। 298 00:18:56,677 --> 00:18:59,011 কিন্তু আবার, যদি তুমি শুক্রবারের ব্যাপারে আমাকে জানাতে পারো, 299 00:18:59,179 --> 00:19:02,723 আমার মা কে আগে বলতে হবে যাতে উনি বুঝতে পারেন ব্রিস্কেট টা কত বড় করতে হবে। 300 00:19:02,891 --> 00:19:05,150 হাওয়ারড, এটা দেখো। 301 00:19:05,561 --> 00:19:08,646 যাই হোক, কল দিয়ো। হাওয়ারড বলছি। 302 00:19:10,107 --> 00:19:13,025 "এটা অস্পষ্ট কিভাবে মার্স রোভার ওই ফাটলে পড়েছিল... 303 00:19:13,193 --> 00:19:14,652 কিন্তু একটা ব্যাপার নিশ্চিতঃ 304 00:19:14,820 --> 00:19:18,573 যে ডাটা এটি ফেরত পাঠিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে... 305 00:19:18,740 --> 00:19:22,034 ... যে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান থাকতে পারে। 306 00:19:23,078 --> 00:19:24,829 এটি একটি বৈজ্ঞানিক আবিষ্কার... 307 00:19:24,997 --> 00:19:27,832 যেটি পুরো মানবজাতির জন্য বিস্ময়কর ইঙ্গিত বহন করে। 308 00:19:28,000 --> 00:19:32,211 দুর্ভাগ্যজনকভাবে, আমরা কোনদিনও জানবো না এর জন্য দায়ী কারা।" 309 00:19:36,550 --> 00:19:39,510 কুত্তার বাচ্চা। 310 00:19:39,715 --> 00:19:43,105 Translated by Sheikh Tasnuva Tasneem.