1
00:00:00,400 --> 00:00:04,900
MOVE TO HEAVEN - S01E08
2
00:00:06,006 --> 00:00:09,009
হান জ্যেং-উ, ট্রমা ক্লিনার
3
00:00:10,719 --> 00:00:14,055
সাং-গু'র বড় ভাই!
তাদের সাক্ষাত নিশ্চিত করবেন!
4
00:00:22,188 --> 00:00:23,148
বোকা কোথাকার।
5
00:01:14,240 --> 00:01:15,575
সু-চিওলের ব্যাপারে শুনেছি।
6
00:01:16,826 --> 00:01:17,952
এখানে কবে আসবে?
7
00:01:18,870 --> 00:01:20,705
- যাওয়া আর হচ্ছে না।
- কী?
8
00:01:21,790 --> 00:01:23,500
আমি আর রিংয়ে লড়বো না।
9
00:01:24,209 --> 00:01:25,585
না লড়ে উপায় আছে কে বলেছে?
10
00:01:26,127 --> 00:01:27,212
আমি বলেছি।
11
00:01:27,295 --> 00:01:29,005
তুমি কি পাগল হয়ে গেলে?
12
00:01:30,423 --> 00:01:31,841
আমি ঋণ পরিশোধ করে দিবো,
13
00:01:32,383 --> 00:01:34,094
তবুও আর লড়বো না।
14
00:01:34,177 --> 00:01:36,930
তুমি যদি না আসো,
আমরা দুজনেই তলায় গিয়ে পড়বো।
15
00:01:37,013 --> 00:01:38,431
সেটাই ভালো হবে মনে হচ্ছে।
16
00:02:30,191 --> 00:02:32,443
চো সাং-গু চাচার কাছ থেকে একটি মেসেজ।
17
00:02:35,572 --> 00:02:36,406
কী?
18
00:02:41,327 --> 00:02:43,413
সে গত কয়েকদিন ধরে বাসায় আসেনি।
19
00:02:43,496 --> 00:02:45,290
নোটিশ ছাড়া কাজ কামাই?
20
00:02:46,332 --> 00:02:49,544
তার মধ্যে নিশ্চয়ই কোনো দায়িত্বজ্ঞান নেই।
21
00:02:49,627 --> 00:02:52,380
আমি যদি তার বস হতাম,
এখনই তাকে বের করে দিতাম।
22
00:02:53,339 --> 00:02:54,799
না!
23
00:02:55,967 --> 00:02:57,302
আমরা বড় সমস্যায় পড়েছি!
24
00:03:01,055 --> 00:03:01,931
এটা কী ছিল?
25
00:03:02,599 --> 00:03:03,808
এদিক দিয়ে কি কিছু একটা গেল?
26
00:03:03,892 --> 00:03:06,728
হ্যাঁ, এটা উসাইন বোল্টের চেয়ে দ্রুত
তোমার মেয়ে ছিল।
27
00:03:08,479 --> 00:03:09,898
আপনি পারেন না!
28
00:03:09,981 --> 00:03:12,609
কেন? কী হচ্ছে? সমস্যা কী?
29
00:03:12,692 --> 00:03:14,027
চাচা--
30
00:03:14,110 --> 00:03:15,028
তার কী হয়েছে?
31
00:03:15,987 --> 00:03:17,155
সে বাড়ি থেকে পালিয়েছে।
32
00:03:17,238 --> 00:03:18,114
কী?
33
00:03:20,325 --> 00:03:22,660
আমার জন্য অপেক্ষা করো না
আমি ফিরে আসবো না
34
00:03:23,912 --> 00:03:24,746
চলো তাকে খুঁজি।
35
00:03:25,496 --> 00:03:26,748
পুলিশকে ফোন করি।
36
00:03:27,498 --> 00:03:29,876
সে কোন বাচ্চা নয়।
তারা এটাকে আমলে নিবে না।
37
00:03:31,336 --> 00:03:32,503
তো আমরা কী করবো?
38
00:03:32,587 --> 00:03:33,588
কী আর করবো?
39
00:03:33,671 --> 00:03:35,298
তাকে ছাড়াই বসবাস করবো।
40
00:03:36,382 --> 00:03:37,467
আমি তা পারবো না।
41
00:03:37,550 --> 00:03:38,593
না কেন?
42
00:03:38,676 --> 00:03:40,929
পরিবারের কেউ হারিয়ে গেলে,
আমরা তাকে খোঁজার চেষ্টা করবো।
43
00:03:41,512 --> 00:03:43,223
আমরা তাকে ছাড়া এভাবে থাকতে পারি না।
44
00:03:43,306 --> 00:03:46,100
কিন্তু কীভাবে? তুমি কি তার ব্যাপারে কিছু জানো?
45
00:03:46,601 --> 00:03:47,518
জানি না।
46
00:03:47,602 --> 00:03:49,062
তুমি জানো নাকি?
47
00:03:49,145 --> 00:03:50,772
এই, আমি কীভাবে…?
48
00:03:55,944 --> 00:03:57,987
না! আমি কিছু জানি না।
49
00:03:59,011 --> 00:04:09,011
অনুবাদ ও সম্পাদনায়
এ আর আকিব
50
00:04:45,618 --> 00:04:49,289
পোরোরো বাচ্চাদের ব্যান্ডেজ
51
00:05:33,291 --> 00:05:34,709
আমার নিখোঁজ চাচার সন্ধান চাই
52
00:05:34,792 --> 00:05:37,628
সর্বশেষ দেখা গেছে ৭ই জুন
কুতসিত, বলিষ্ঠ, মারামারিতে ভালো
53
00:05:49,557 --> 00:05:50,975
তাকে দেখলে যোগাযোগ করুন
54
00:06:27,762 --> 00:06:30,306
মিসড কলঃ গেয়-রু, না-মু, ম্যাডাম
55
00:06:40,566 --> 00:06:44,153
ম্যাডামঃ তোমার ভাইপো তোমাকে খুঁজছে
56
00:06:50,118 --> 00:06:51,661
ধুর।
57
00:07:01,254 --> 00:07:03,673
ধুর, তাতে আমার কী?
58
00:07:05,466 --> 00:07:07,427
বিরতি শেষ হয়েছে, কাজে যাও!
59
00:07:12,682 --> 00:07:14,225
…দুই চোখের মধ্যবর্তী জায়গাটা খালি থাকে।
60
00:07:14,308 --> 00:07:17,812
এদের মেরুদন্ডের উপর থেকে শুরু করে
লেজ পর্যন্ত ধারালো কাঁটা থাকে।
61
00:07:17,895 --> 00:07:20,273
সেগুলো ক্রমান্বয়ে মাথা পর্যন্ত বিস্তৃত হয়...
62
00:07:20,356 --> 00:07:22,650
- পেটের দিকে--
- লাইটগুলো জ্বেলে দাও!
63
00:07:25,903 --> 00:07:27,071
হ্যালো, ম্যাম।
64
00:07:40,501 --> 00:07:41,711
তোমার চাচা
65
00:07:42,253 --> 00:07:43,337
এখানে আসবে।
66
00:07:44,922 --> 00:07:45,840
সত্যি বলছেন?
67
00:07:46,466 --> 00:07:49,760
যদি মিথ্যা বলেন তাহলে আপনাকে নরকে গিয়ে
দৈনিক ৩০০০ সুচের ফোঁড় খেতে হবে।
68
00:07:50,511 --> 00:07:51,637
বইয়ে পড়েছি।
69
00:07:52,305 --> 00:07:53,681
হ্যাঁ, সত্যি বলছি।
70
00:07:55,516 --> 00:07:57,351
আপনি কি আমার চাচার বন্ধু?
71
00:07:59,437 --> 00:08:00,563
ধরো সেরকম কেউ।
72
00:08:07,653 --> 00:08:09,113
মনে হচ্ছে তোমার চাচা এসে গেছে।
73
00:08:11,532 --> 00:08:12,450
আমাকে আর
74
00:08:14,243 --> 00:08:15,661
সুচের ফোঁড় খেতে হবে না, তাই না?
75
00:08:23,377 --> 00:08:24,545
চাচা!
76
00:08:25,087 --> 00:08:26,255
কে রে তুই?
77
00:08:30,384 --> 00:08:31,802
কীরে?
78
00:08:33,429 --> 00:08:35,097
- পথ থেকে সর!
- তাকে আসতে দাও।
79
00:08:36,265 --> 00:08:37,558
চাচা!
80
00:08:38,309 --> 00:08:39,185
গেয়-রু।
81
00:08:40,895 --> 00:08:41,854
গেয়-রু।
82
00:08:43,105 --> 00:08:45,066
- তুমি ঠিক আছো তো?
- আমি ঠিক আছি।
83
00:08:46,275 --> 00:08:47,777
- এসব কী?
- চাচা!
84
00:08:50,029 --> 00:08:51,155
উত্তেজিত হবেন না।
85
00:08:51,239 --> 00:08:54,325
আপনার মেয়ে বন্ধু খারাপ লোক নয়।
86
00:09:00,122 --> 00:09:02,792
তুমি কি সত্যিই সব বন্ধন ছিন্ন করে
চলে যেতে চেয়েছিলে?
87
00:09:04,627 --> 00:09:07,171
আমি কখনো ভাবিনি চো সাং-গু
88
00:09:08,506 --> 00:09:09,507
তা করতে পারে।
89
00:09:10,424 --> 00:09:12,593
সু-চিওলকে কবর দেওয়ার সময়
নিজের কাছে শপথ করেছিলাম।
90
00:09:13,678 --> 00:09:14,804
আর লড়ব না।
91
00:09:19,475 --> 00:09:20,726
তার মৃত্যুর ব্যাপারে আমি দুঃখিত।
92
00:09:20,810 --> 00:09:22,061
যাইহোক,
93
00:09:23,229 --> 00:09:24,522
প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞা-ই।
94
00:09:24,605 --> 00:09:25,856
যদি না বলতে থাকি তবে কী হবে?
95
00:09:26,482 --> 00:09:29,151
সু-চিওলের মৃত্যুর পর
বুঝতে পারছিলাম না কী করবো,
96
00:09:29,235 --> 00:09:30,319
কিন্তু সৌভাগ্যবশত,
97
00:09:31,070 --> 00:09:33,155
আমি তোমার নতুন দুর্বলতা খুঁজে পেয়েছি।
98
00:09:35,324 --> 00:09:39,328
তাকে এখানে নিয়ে আসাটা একটা মহড়া ছিলো,
তবে ফলাফলটা বেশ ভালোই পেয়েছি।
99
00:09:44,792 --> 00:09:47,128
তার সাথে আমার কোনো সংযোগ নেই।
100
00:09:47,211 --> 00:09:50,006
সেজন্যই কি তুমি এত জলদি এখানে এসেছ?
101
00:09:50,881 --> 00:09:53,342
তার বাবা আমার চোখের শত্রু ছিলো।
102
00:09:53,426 --> 00:09:55,386
যদি তুমি তার কিছু একটা করে ফেলো তাতে
103
00:09:55,469 --> 00:09:57,138
আসলে আমার উপকার হবে।
104
00:09:57,221 --> 00:09:59,015
তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো শুধু।
105
00:09:59,974 --> 00:10:02,101
আমি একটা শিশুকে আঘাত করার মতো
হীন কাজ করতে চাই না।
106
00:10:13,154 --> 00:10:14,822
বেশ, তবে তার আগে
107
00:10:14,905 --> 00:10:18,117
আমাকে বাড়ির দলিল এবং যে কাগজে
স্বাক্ষর করেছিলাম সেটা ফেরত দিতে হবে।
108
00:10:18,200 --> 00:10:19,035
না।
109
00:10:19,785 --> 00:10:20,703
খেলার দিনে
110
00:10:21,329 --> 00:10:23,414
এখানে এসে নিজেই নিয়ে যেও।
111
00:10:30,546 --> 00:10:31,547
কী করছো তুমি?
112
00:10:33,090 --> 00:10:34,008
চলো বাড়ি যাই।
113
00:10:39,597 --> 00:10:40,806
হে ইশ্বর।
114
00:10:40,890 --> 00:10:41,849
কোথায় সে?
115
00:10:45,102 --> 00:10:45,936
গেয়-রু!
116
00:10:46,520 --> 00:10:47,605
কোথায় ছিলে?
117
00:10:48,606 --> 00:10:49,982
আমি চাচাকে খুঁজে পেয়েছি।
118
00:10:51,317 --> 00:10:53,152
খোদা, দেখো কারবার।
119
00:10:53,235 --> 00:10:56,030
আপনি তার চাচা। হঠাৎ করে
গায়েব হয়ে যেতে পারলেন কীভাবে?
120
00:10:56,947 --> 00:10:58,449
কেমন অভিভাবক আপনি?
121
00:10:58,532 --> 00:11:00,201
অভিভাবক মানে কী জানেন?
122
00:11:00,284 --> 00:11:03,663
আপনাকে গেয়-রু'র খেয়াল রাখতে হবে
এবং তাকে রক্ষা করতে হবে, বুঝলেন?
123
00:11:04,872 --> 00:11:08,292
সবার জীবনেই ব্যক্তিগত কাজ বলে কিছু থাকে।
124
00:11:09,418 --> 00:11:10,628
কাউকে খুঁজছেন?
125
00:11:11,337 --> 00:11:12,546
এখানে তেমন কেউ নেই।
126
00:11:16,717 --> 00:11:18,135
কারণ তার কাছে শুধু আপনিই আছেন।
127
00:11:25,267 --> 00:11:26,560
গেয়-রু'র কাছে, আপনিই হলেন
128
00:11:27,144 --> 00:11:28,521
একমাত্র পরিবার।
129
00:11:36,028 --> 00:11:38,447
আমার নিখোঁজ চাচার সন্ধান চাই
130
00:11:40,116 --> 00:11:42,118
আমার ইমেজ রাইট লঙ্ঘন করেছ তোমরা।
131
00:11:44,829 --> 00:11:46,539
এর চেয়ে ভালো ছবি পেলে না?
132
00:12:06,517 --> 00:12:08,519
আপনি যখন ছিলেন না তখন
আমি গাছগুলোতে পানি দিয়েছি।
133
00:12:11,230 --> 00:12:12,565
আপনি ফিরে আসায় আমি খুশি হয়েছি।
134
00:12:16,444 --> 00:12:17,278
গেয়-রু।
135
00:12:18,279 --> 00:12:19,113
জি?
136
00:12:19,655 --> 00:12:21,073
এটা আমার বাড়ি নয়।
137
00:12:22,158 --> 00:12:23,951
এবং আমিও তোমার পরিবার নয়।
138
00:12:25,202 --> 00:12:26,871
তাই আমি যদি আবার লাপাত্তা হয়ে যাই,
139
00:12:30,374 --> 00:12:31,751
কখনো আমাকে খুঁজতে বের হবে না।
140
00:12:32,460 --> 00:12:33,961
একা একা ঘুরে বেড়াবে না।
141
00:12:34,670 --> 00:12:36,714
যদি আগন্তুকরা তোমাকে আবার তুলে নিতে চায়,
142
00:12:38,841 --> 00:12:40,926
তাহলে সাথে সাথে না-মু'কে
অথবা পুলিশ বন্ধুকে ফোন করবে।
143
00:12:41,886 --> 00:12:43,012
বুঝেছ?
144
00:12:46,682 --> 00:12:48,726
আপনি কি আমাকে নিতে আসবেন না, চাচা?
145
00:12:56,567 --> 00:12:57,401
না।
146
00:12:59,195 --> 00:13:00,070
কখনো না।
147
00:13:19,215 --> 00:13:20,299
সবাইকে ডাকো।
148
00:13:22,802 --> 00:13:24,303
এবার বড় কিছু করা যাক।
149
00:13:25,346 --> 00:13:26,347
ঠিক বলেছ।
150
00:13:27,056 --> 00:13:28,599
এবারে সবকিছু নিয়েই নামতে হবে।
151
00:13:37,441 --> 00:13:39,318
অঙ্গীকারনামা
নামঃ চো সাং-গু
152
00:13:45,074 --> 00:13:47,284
#মুভ টু হ্যাভেন#
153
00:13:50,371 --> 00:13:51,455
তুমি কি সত্যিই যাচ্ছ?
154
00:13:51,539 --> 00:13:52,498
হ্যাঁ, যাচ্ছি।
155
00:13:52,581 --> 00:13:54,250
তোমার বাবাকে ছাড়া যেতেই হবে?
156
00:13:55,000 --> 00:13:55,835
হ্যাঁ, যেতে হবে।
157
00:13:56,002 --> 00:13:59,088
ঠিক আছে। তাহলে..
চলো আগামীকাল আমার সাথে যাই।
158
00:13:59,171 --> 00:14:00,965
পারবো না, আমাকে আজ যেতে হবে।
159
00:14:02,258 --> 00:14:03,759
তাহলে সাথে তোমার চাচাকে নাও।
160
00:14:03,843 --> 00:14:04,760
পারবো না।
161
00:14:05,427 --> 00:14:06,762
আমাকে একা যেতে হবে।
162
00:14:06,846 --> 00:14:08,347
আমার বিশ্বাসই হচ্ছে না।
163
00:14:08,430 --> 00:14:09,932
তুমি কি সত্যি বলছ?
164
00:14:10,015 --> 00:14:11,934
এই ভ্রমণটা শুধুমাত্র আমার এবং বাবার জন্য।
165
00:14:12,017 --> 00:14:14,228
এখন বাবা এখানে নেই,
তাই আমাকে একা যেতে হবে।
166
00:14:14,311 --> 00:14:15,563
অন্য কারো সাথে নয়।
167
00:14:16,564 --> 00:14:17,898
আজকের বিশেষত্ব এটাই।
168
00:14:38,377 --> 00:14:41,672
প্রতি বছর এই সময়ে গেয়-রু
তার বাবার সাথে বনভোজনে যেত।
169
00:14:41,755 --> 00:14:43,924
বনভোজন? কোথায় যেত?
170
00:14:45,384 --> 00:14:46,468
কে জানে।
171
00:14:46,552 --> 00:14:49,471
তুমি যদি এতই চিন্তিত হও,
তার পিছু পিছু যাচ্ছ না কেন?
172
00:14:49,555 --> 00:14:51,307
পারলে তো যেতাম,
173
00:14:51,390 --> 00:14:54,310
কিন্তু মা আমাকে আজ ছুটি দিবে না, তাই...
174
00:14:54,393 --> 00:14:55,269
তাই?
175
00:14:55,352 --> 00:14:57,271
- আপনি তার পিছু পিছু যাবেন।
- আমি?
176
00:15:02,443 --> 00:15:03,611
পরে দেখা হবে।
177
00:15:04,320 --> 00:15:05,404
হ্যাঁ, দেখা হবে।
178
00:15:05,487 --> 00:15:06,488
মজা করো।
179
00:15:10,951 --> 00:15:14,204
একজন অভিভাবক তার
পোষ্য ব্যক্তির নিরাপত্তাকে প্রাধান্য দেয়।
180
00:15:14,288 --> 00:15:15,998
মনে নেই?
181
00:15:17,207 --> 00:15:18,292
আমি যেতে চাই না!
182
00:15:18,375 --> 00:15:20,127
আমি যাচ্ছি না। তাতে তোমার কী?
183
00:15:23,547 --> 00:15:24,965
নজর সরাবেন না
184
00:15:25,049 --> 00:15:25,883
এবং ধরা খাবেন না।
185
00:15:28,135 --> 00:15:29,303
- যান!
186
00:15:38,854 --> 00:15:40,147
কত? এই দিলাম।
187
00:16:28,904 --> 00:16:29,905
কী রে…?
188
00:16:29,989 --> 00:16:31,740
এ তো দেখি আসলেই
একটা বনভোজনের জায়গা।
189
00:17:02,980 --> 00:17:04,565
সে শুধু তাকিয়ে দেখছে কেন?
190
00:17:25,210 --> 00:17:26,045
অসম্ভব।
191
00:17:26,628 --> 00:17:28,922
সে কি এখানকার সব রাইডে চড়তে যাচ্ছে?
192
00:17:34,386 --> 00:17:35,637
১৮০০ ওন।
193
00:17:36,430 --> 00:17:37,389
সে কী কিনছে?
194
00:17:38,348 --> 00:17:39,183
ধন্যবাদ।
195
00:17:48,692 --> 00:17:49,568
না।
196
00:17:49,651 --> 00:17:51,153
আমাকে করতে দে।
197
00:17:51,236 --> 00:17:52,905
- অসম্ভব।
- আরে দে।
198
00:17:52,988 --> 00:17:54,073
আমাকে করতে দে!
199
00:17:54,156 --> 00:17:55,365
সমস্যা কী?
200
00:17:57,201 --> 00:18:00,037
পাবলিক প্লেসে পানির কল
ছেড়ে রাখা উচিত হয়নি।
201
00:18:00,120 --> 00:18:01,705
পানি জনগণের সম্পদ।
202
00:18:04,291 --> 00:18:05,167
কী?
203
00:18:05,250 --> 00:18:07,252
এই হতভাগা এইমাত্র কী বললো?
204
00:18:07,336 --> 00:18:08,921
তুই কে হে আমাদের শেখাতে এসেছিস?
205
00:18:09,546 --> 00:18:13,258
দর্শনীয় স্থানগুলোতে ধুমপান নিষিদ্ধ,
এবং অপ্রাপ্তবয়স্কদের ধুমপান করা উচিত নয়।
206
00:18:13,342 --> 00:18:14,718
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
207
00:18:14,802 --> 00:18:16,500
এর কারণে ফুসফুস, গলা এবং মুখে ক্যান্সার হয়,
208
00:18:16,579 --> 00:18:19,515
হৃদরোগ, স্ট্রোক হয় এবং যৌনক্ষমতা হ্রাস পায়।
209
00:18:19,598 --> 00:18:21,058
ব্যাটার সমস্যাটা কী?
210
00:18:21,141 --> 00:18:23,435
তুই কি রোবট?
তোর মুখে কী হয়েছে?
211
00:18:23,519 --> 00:18:25,270
তুই সিনেমার এআই রোবট নাকি?
(এআই = কৃত্রিম বুদ্ধিমত্তা)
212
00:18:25,354 --> 00:18:27,898
সে নিশ্চয়ই মানুষের চামড়া মোড়ানো মেশিন।
213
00:18:27,981 --> 00:18:30,275
এই, তার মোড়ক খুলে ফেলা যাক।
214
00:18:30,359 --> 00:18:33,362
বাহ, দাঁড়া। মজা শুরু হচ্ছে।
তোর সিগারেটটা দে।
215
00:18:33,445 --> 00:18:35,781
না, এমন করবেন না। এটা ঠিক না!
216
00:18:35,864 --> 00:18:36,740
বাবা!
217
00:18:36,824 --> 00:18:38,117
- নড়বি না!
- বাবা!
218
00:18:38,200 --> 00:18:40,202
- বাবা!
- সে তার বাবাকে খুঁজছে।
219
00:18:40,285 --> 00:18:41,745
মাকে খুঁজছিস না কেন?
220
00:18:42,287 --> 00:18:43,413
এমন করবেন না!
221
00:18:43,497 --> 00:18:45,082
- নড়বি না।
- প্লিজ না।
222
00:18:45,165 --> 00:18:46,333
এটা ঠিক না!
223
00:18:46,416 --> 00:18:49,128
- এমন করবেন না, প্লিজ থামুন।
- নড়বি না, ধুর।
224
00:18:50,796 --> 00:18:52,881
পুলিশ এসেছে, নড়বে না!
225
00:18:56,969 --> 00:18:58,137
বটম স্কেট(একধরণের সামুদ্রিক মাছ)…
226
00:18:58,220 --> 00:19:01,223
- খোদা, সিগারেটের গন্ধ আসছে।
-…কর্ডাটা, অ্যানিমেলিয়া।
227
00:19:01,306 --> 00:19:03,142
- এদের তরুনাস্থি…
- তুমি কি ঠিক আছ?
228
00:19:03,225 --> 00:19:04,977
এদের মাথায় এবং বুকের উপরে পাখনা...
229
00:19:06,895 --> 00:19:07,855
পুলিশ আসেনি?
230
00:19:11,400 --> 00:19:13,986
তোমাদের বলা হয়েছে এটা ধুমপানমুক্ত এলাকা।
231
00:19:14,069 --> 00:19:16,363
কে তুমি?
232
00:19:19,158 --> 00:19:20,117
সমস্যা কী তোমার?
233
00:19:32,671 --> 00:19:35,841
সব সিগারেট আমাকে দিয়ে দাও,
একটা লুকালে ১০টা থাপ্পড় খাবে।
234
00:19:41,138 --> 00:19:42,723
শৌচাগারের ওই ছেলেটা
235
00:19:43,473 --> 00:19:44,975
রোবট নয়, বিশেষ প্রতিভাসম্পন্ন।
236
00:19:46,602 --> 00:19:50,606
তোমাদের সবার মাথা মিলিয়ে
যত বুদ্ধি হবে সে তার চেয়ে ১০ গুণ বুদ্ধিমান।
237
00:19:50,689 --> 00:19:53,650
তাছাড়াও সে বয়সে তোমাদের চেয়ে বড়
তাই তোমরা তাকে সম্মান করবে।
238
00:19:53,734 --> 00:19:54,902
বুঝলে?
239
00:19:56,028 --> 00:19:57,237
সে তোমাদের কী বলেছিল?
240
00:19:57,321 --> 00:20:00,115
ধুমপানের ফলে হওয়া রোগগুলোর কথা।
241
00:20:00,199 --> 00:20:01,909
সে তোমাদের বলেছিল, তাই না? ওগুলোর নাম বলো।
242
00:20:01,992 --> 00:20:03,243
ফুসফুসের ক্যান্সার!
243
00:20:03,327 --> 00:20:04,453
ফুসফুসের ক্যান্সার বলেছিল, স্যার।
244
00:20:04,995 --> 00:20:06,997
গলার ক্যান্সার এবং মুখের ক্যান্সার।
245
00:20:07,080 --> 00:20:07,915
আর কী?
246
00:20:09,124 --> 00:20:09,958
ভুলে গেছ?
247
00:20:10,500 --> 00:20:13,003
- পিটিয়ে মনে করিয়ে দিব নাকি?
- যৌন…
248
00:20:13,086 --> 00:20:14,379
যৌন দুর্বলতা।
249
00:20:14,463 --> 00:20:15,631
ঠিক।
250
00:20:16,215 --> 00:20:17,799
যদি চাও তো ধুমপান করতে থাকো।
251
00:20:18,967 --> 00:20:23,096
এটাকে পৃথিবীতে তোমাদের বাচ্চাদের
আগমন ঠেকানোর একটা উপায় বলা যাবে
252
00:20:23,931 --> 00:20:25,265
যারা তোমাদের মতই হবে।
253
00:20:39,196 --> 00:20:40,239
হুররে!
254
00:20:43,742 --> 00:20:44,993
চাচা!
255
00:20:45,744 --> 00:20:47,871
চাচা, আপনি এখানে কী করছেন?
আপনি এখানে কেন?
256
00:20:48,997 --> 00:20:50,666
- আপনি কি আমাকে অনুসরণ করছেন?
- আমি?
257
00:20:51,375 --> 00:20:53,001
না। আমি এখানে মজা করতে এসেছি।
258
00:20:53,627 --> 00:20:56,213
কী? আমি কি এখানে আসতে পারি না?
259
00:20:56,296 --> 00:20:57,506
এই জায়গা কি তোমার একার?
260
00:20:58,340 --> 00:20:59,299
- না, তা নয়।
- এই!
261
00:20:59,383 --> 00:21:01,301
স্পেস ফাইটার! ওটাতে চড়ি চলো!
262
00:21:02,219 --> 00:21:03,679
ওহ না!
263
00:21:03,762 --> 00:21:05,555
অসম্ভব! আমি ওটাতে চড়তে পারবো না!
264
00:21:06,139 --> 00:21:09,268
চেষ্টা না করলে পারবে কি পারবে না
সেটা তো জানতে পারবে না।
265
00:21:09,351 --> 00:21:11,311
তুমি কি চেষ্টা করে দেখেছ?
এটা কঠিন কোন কাজ নয়।
266
00:21:11,812 --> 00:21:13,397
চেষ্টা করিনি, করতেও চাই না!
267
00:21:13,939 --> 00:21:14,773
আমি পারব না!
268
00:21:16,358 --> 00:21:17,234
সত্যি বলতে,
269
00:21:19,027 --> 00:21:19,903
আমিও চেষ্টা করে দেখিনি।
270
00:21:21,738 --> 00:21:22,614
আসো!
271
00:21:22,698 --> 00:21:24,324
অসম্ভব! না!
272
00:21:25,284 --> 00:21:27,160
এইতো। এটা উপরে যাচ্ছে!
273
00:21:27,244 --> 00:21:28,537
ভালো লাগছে না?
274
00:21:29,288 --> 00:21:30,622
হাওয়াটা অনুভব করো।
275
00:21:31,707 --> 00:21:32,666
বাহ!
276
00:21:33,250 --> 00:21:34,251
আরে।
277
00:21:34,751 --> 00:21:36,837
গেয়-রু, শুধু একবার।
278
00:21:36,920 --> 00:21:38,588
শুধু এক সেকেন্ডের জন্য তোমার চোখদুটো খোলো।
279
00:21:39,089 --> 00:21:40,340
প্লিজ শুধু এক সেকেন্ডের জন্য।
280
00:21:59,609 --> 00:22:00,610
কেমন লাগছে?
281
00:22:01,320 --> 00:22:02,279
অসাধারণ না?
282
00:23:23,735 --> 00:23:24,986
এটাই শেষ রাইড।
283
00:23:25,070 --> 00:23:26,238
আমাদের ওটাতে চড়তে হবে।
284
00:23:27,155 --> 00:23:29,866
আরেকটা? আমরা বাড়ি চলে যাচ্ছি না কেন?
285
00:23:30,909 --> 00:23:31,827
না।
286
00:23:31,910 --> 00:23:35,205
এই দিনটা আমার এবং বাবার
মেরি-গো-রাউন্ডে চড়ার মাধমে শেষ হতে হবে।
287
00:25:04,127 --> 00:25:06,463
বেশ, এখন বাড়ি যাওয়া যাক।
288
00:25:08,507 --> 00:25:09,841
আপনি বাড়ি যান, চাচা।
289
00:25:10,592 --> 00:25:12,010
কী? তুমি যাবে না?
290
00:25:12,511 --> 00:25:13,803
আমার একা করার কিছু কাজ আছে।
291
00:25:13,887 --> 00:25:15,222
কী? আমি কি তোমার সাথে যেতে পারি?
292
00:25:15,305 --> 00:25:16,139
না, পারেন না।
293
00:25:16,765 --> 00:25:18,892
এখান থেকে আমি একা যাব।
294
00:25:18,975 --> 00:25:20,310
আমার পেছন পেছন আসবেন না, চাচা।
295
00:25:22,270 --> 00:25:23,647
ঠিক আছে তাহলে।
296
00:25:23,730 --> 00:25:25,690
আমি এখানেই কিছুক্ষণ থেকে যাচ্ছি।
297
00:25:25,774 --> 00:25:27,275
ঠিক আছে, বাড়িতে দেখা হবে।
298
00:25:32,906 --> 00:25:35,617
অকৃতজ্ঞ ছেলে।
আমি তোকে সারাদিন সঙ্গ দিয়েছি।
299
00:25:36,201 --> 00:25:39,120
একা থাকলে তুমি আবারও ঝামেলায় পড়তে পারো।
300
00:25:53,009 --> 00:25:54,636
আমি আমার মূল্যবান সময় নষ্ট করছি।
301
00:26:00,809 --> 00:26:02,352
মুরগি
302
00:26:03,144 --> 00:26:05,230
হ্যাঁ, খাবার সময় হয়ে গেছে।
303
00:26:08,400 --> 00:26:09,568
আহ, আমি ক্ষুধায় মরছি।
304
00:26:19,077 --> 00:26:20,036
অ্যাঁ?
305
00:26:20,120 --> 00:26:21,246
কী?
306
00:26:21,830 --> 00:26:24,165
সে মুরগি খাওয়ার পর পিজ্জা খাচ্ছে?
307
00:26:24,249 --> 00:26:25,292
ভাইরে ভাই।
308
00:26:30,130 --> 00:26:31,590
এখন চাইনিজ রেস্টুরেন্টে?
309
00:26:32,716 --> 00:26:34,384
সে মুকবাং এর শুটিং করছে নাকি?
(মুকবাং = প্রচুর পরিমাণে খাবার খাওয়া নিয়ে ভিডিও)
310
00:26:35,427 --> 00:26:36,344
অবিশ্বাস্য।
311
00:26:38,096 --> 00:26:39,180
তার কি বেশি খাওয়ার রোগ হয়েছে?
312
00:26:39,806 --> 00:26:42,267
#চাইনিজ রেস্টুরেন্ট#
313
00:26:46,855 --> 00:26:47,814
ধুর!
314
00:26:53,194 --> 00:26:55,905
খাবারযোদ্ধা এখন যাচ্ছে কোথায়?
315
00:27:30,273 --> 00:27:31,191
কোথায় এলাম?
316
00:27:58,593 --> 00:28:01,805
১৯৯৪ সাল
317
00:28:05,892 --> 00:28:10,355
বিপজ্জনক লাইনে হাঁটবেন না
318
00:28:13,983 --> 00:28:14,818
টা-ডা!
319
00:28:15,777 --> 00:28:16,611
বাহ!
320
00:28:29,374 --> 00:28:31,251
- তুমি কি ইচ্ছা প্রকাশ করেছ?
- ভুলে গেছি!
321
00:28:31,334 --> 00:28:34,587
ধুরো। চোখ বন্ধ করে তোমার ইচ্ছা প্রকাশ করো।
322
00:28:35,588 --> 00:28:37,424
আমি জানিনা প্রথমে কী চাইব।
323
00:28:38,007 --> 00:28:41,678
তোমার জন্মদিন উপলক্ষে যা খুশি চাইতে পারো।
324
00:28:41,761 --> 00:28:43,763
আমার অনেক ইচ্ছা আছে!
আমি কি সবগুলো চাইতে পারি?
325
00:28:44,431 --> 00:28:45,849
নিশ্চয়, কেন নয়?
326
00:28:46,933 --> 00:28:48,101
তুমি কী করতে চাও?
327
00:28:48,184 --> 00:28:50,311
বেশ, আমার প্রথম ইচ্ছা হচ্ছে
328
00:28:50,395 --> 00:28:54,482
একটা প্রমোদ-উদ্যানে গিয়ে
সেখানকার সকল রাইডে চড়ে দেখা।
329
00:28:54,566 --> 00:28:56,443
সকল রাইড?
330
00:28:56,526 --> 00:28:59,154
হ্যাঁ, এবং আমি মুরগি এবং পিজ্জা খেতে চাই।
331
00:28:59,863 --> 00:29:01,531
তো, এবং তারপর…
332
00:29:02,115 --> 00:29:03,324
তারপর আরো খাবার?
333
00:29:03,408 --> 00:29:05,076
জাজাংমিওন ও খেতে হবে।
(জাজাংমিওন + বিশেষ চীনা খাবার)
334
00:29:05,994 --> 00:29:08,413
তুমি এতসবকিছু একদিনে খেতে চাও?
335
00:29:08,496 --> 00:29:10,707
হ্যাঁ, একটাও বাদ দিতে পারব না।
336
00:29:11,916 --> 00:29:14,043
- শুধু এগুলোই?
- আরো অনেক আছে।
337
00:29:14,127 --> 00:29:15,962
আমার একটা জন্মদিনের উপহার চাই।
338
00:29:16,045 --> 00:29:18,006
আচ্ছা, শুরু থেকে বলি।
339
00:29:18,089 --> 00:29:21,176
তুমি পার্কে যাবে এবং এত এত খাবার খাবে।
এখন আবার উপহারও লাগবে?
340
00:29:21,259 --> 00:29:24,387
উপহার ছাড়া বনভোজন করা যায়,
জন্মদিন পালন নয়।
341
00:29:25,180 --> 00:29:26,222
বুঝেছি।
342
00:29:27,015 --> 00:29:29,267
তো, তুমি কোন ধরণের উপহার চাও?
343
00:29:32,854 --> 00:29:34,189
ছেড়ে দে।
344
00:29:34,272 --> 00:29:35,440
জ্যেং-উ এটা আমাকে দিয়েছে।
345
00:29:35,523 --> 00:29:37,859
এটা আমার জন্মদিনের উপহার!
346
00:29:37,942 --> 00:29:40,737
তোর মতো তেলাপোকা জন্ম দিয়ে আমি ভুল করেছি।
347
00:29:41,821 --> 00:29:43,031
এটা আমাকে দে।
348
00:29:43,114 --> 00:29:44,824
- ছেড়ে দে বলছি!
- থামো!
349
00:29:47,827 --> 00:29:49,579
- দয়া করে থামো।
- ধুর।
350
00:29:50,455 --> 00:29:51,748
তোর মা মরে গেছে।
351
00:29:51,831 --> 00:29:53,583
তুই এখনো এখানে কেন? বেরিয়ে যা।
352
00:29:53,666 --> 00:29:54,751
বেরিয়ে যা!
353
00:29:54,834 --> 00:29:55,794
সাং-গু'র কী হবে?
354
00:29:55,877 --> 00:29:57,921
সে আমার ছেলে। এখন যা!
355
00:29:58,004 --> 00:30:00,006
চলে যা, অসভ্য!
356
00:30:00,089 --> 00:30:01,341
চলে যা বলছি!
357
00:30:01,424 --> 00:30:02,967
জ্যেং-উ, যেওনা।
358
00:30:03,051 --> 00:30:05,136
- আমি খুব শীঘ্রই ফিরে আসব।
- এই!
359
00:30:05,220 --> 00:30:06,387
- আমাকে তোমার সাথে নাও!
- বের হ!
360
00:30:06,471 --> 00:30:07,347
- সাং-গু!
- বের হ!
361
00:30:07,430 --> 00:30:09,974
- জ্যেং-উ!
- চলে যা, অসভ্য!
362
00:30:10,058 --> 00:30:12,101
শোকাহত
363
00:30:14,813 --> 00:30:15,688
নিন।
364
00:30:15,772 --> 00:30:17,816
#এক বছর পর#
365
00:30:36,292 --> 00:30:37,168
জ্যেং-উ।
366
00:30:37,252 --> 00:30:38,419
বাবা মারা গেছে।
367
00:30:40,880 --> 00:30:44,092
- জানি।
- তারা বলছে আমাকে অনাথাশ্রমে দিয়ে আসবে।
368
00:30:45,426 --> 00:30:46,678
দিবে না।
369
00:30:48,304 --> 00:30:49,180
আমি দিতে দিব না।
370
00:30:49,264 --> 00:30:50,139
সত্যি?
371
00:30:53,977 --> 00:30:55,687
তোমার যা যা দরকার সেসব জিনিস নিয়ে
372
00:30:56,229 --> 00:30:57,814
আগামী পরশু রাতে পালিয়ে যাবে, ঠিক আছে?
373
00:30:59,315 --> 00:31:01,526
স্টেশনে লুকিয়ে থেকো।
আমি এসে তোমাকে নিয়ে যাব।
374
00:31:02,652 --> 00:31:04,028
আমি আসার আগ পর্যন্ত
375
00:31:05,238 --> 00:31:07,073
কারো কাছে ধরা পড়ে যেও না, ঠিক আছে?
376
00:31:08,283 --> 00:31:09,200
চিন্তা করো না।
377
00:31:09,284 --> 00:31:10,827
আগামী পরশু রাতে তাহলে।
378
00:31:10,910 --> 00:31:12,120
২৯শে জুন।
379
00:31:12,829 --> 00:31:13,663
ভুলে যেও না।
380
00:31:14,247 --> 00:31:15,415
তুমিও ভুলে যেও না।
381
00:31:17,125 --> 00:31:20,003
- ভুলব না, ওইদিন তোমার জন্মদিন।
- ঠিক।
382
00:31:20,837 --> 00:31:21,963
ওইদিন আমার জন্মদিন
383
00:31:22,046 --> 00:31:24,299
এবছর আমি তোমার সব ইচ্ছা পূর্ণ করবো।
384
00:31:24,883 --> 00:31:25,884
সত্যি?
385
00:31:25,967 --> 00:31:27,218
তোমাকে কথা দিয়েছিলাম, মনে নেই?
386
00:31:30,513 --> 00:31:35,768
#সু-ইন স্টেশন#
387
00:31:52,577 --> 00:31:53,745
সে আসবে।
388
00:31:56,831 --> 00:31:58,541
সে আসবে বলে কথা দিয়েছে।
389
00:32:00,710 --> 00:32:01,961
আমার ভাই
390
00:32:03,588 --> 00:32:04,881
কখনো মিথ্যা বলে না।
391
00:32:13,514 --> 00:32:14,432
জ্যেং-উ!
392
00:32:15,808 --> 00:32:17,101
কোথায় তুমি?
393
00:32:18,227 --> 00:32:19,729
এত দেরী করছ কেন?
394
00:33:04,023 --> 00:33:05,316
এসব কী?
395
00:33:05,400 --> 00:33:07,402
কী করছ তুমি?
396
00:33:08,903 --> 00:33:10,238
আপনি আমার পিছু পিছু এসেছেন কেন?
397
00:33:11,030 --> 00:33:12,490
দুনিয়ায় এত জায়গা থাকতে এখানে কেন এসেছ?
398
00:33:13,992 --> 00:33:15,743
বাবার সাথে আমি প্রতিবছর এখানে আসতাম।
399
00:33:16,661 --> 00:33:17,495
বাবা
400
00:33:18,913 --> 00:33:20,581
এভাবে তার ইচ্ছা প্রকাশ করত।
401
00:33:21,582 --> 00:33:23,543
তাই আমি তার হয়ে ইচ্ছা প্রকাশ করছি।
402
00:33:26,337 --> 00:33:27,213
ইচ্ছা?
403
00:33:28,256 --> 00:33:29,424
কীসের জন্য?
404
00:33:29,507 --> 00:33:31,509
সে ভালোবাসে এমন কেউ একজন ।
405
00:33:32,260 --> 00:33:34,262
যাতে সুস্থ এবং সুখে থাকে সেটা চাইত
406
00:33:39,267 --> 00:33:40,893
কী জ্বালায় পড়লাম?
407
00:33:41,436 --> 00:33:42,520
এখনও আমাকে জ্বালাতন করছে?
408
00:33:45,023 --> 00:33:46,399
আমি এসবের ধার ধারি না!
409
00:33:46,482 --> 00:33:48,609
সে এর চেয়ে জরুরি কিছু করতে ভুলে গিয়েছিল।
410
00:33:49,318 --> 00:33:52,238
আর এখন আমি তাকে এই সামান্য জিনিস
মনে রাখার জন্য ধন্যবাদ দিব?
411
00:33:53,031 --> 00:33:55,575
এখন এসব নাটক করো না!
412
00:33:59,287 --> 00:34:00,121
ধ্যাত্তেরি।
413
00:34:02,957 --> 00:34:03,875
চাচা।
414
00:34:19,849 --> 00:34:20,683
জ্যেং-উ।
415
00:34:23,269 --> 00:34:24,395
কোথায় তুমি?
416
00:34:26,064 --> 00:34:26,981
কোথায়?
417
00:34:27,482 --> 00:34:29,108
কোথায় গেলে তুমি?
418
00:34:39,077 --> 00:34:42,038
সর্বাগ্রে নিরাপত্তা, প্রবেশ নিষেধ
419
00:34:52,673 --> 00:34:54,634
তুমি পারলে না কেন?
420
00:34:54,717 --> 00:34:56,594
তুমি আসলে না কেন?
421
00:34:56,677 --> 00:34:58,846
আমি অপেক্ষার প্রহর গুণছিলাম।
422
00:34:59,555 --> 00:35:01,182
আমি সত্যিই ভয় পেয়েছিলাম।
423
00:35:02,558 --> 00:35:03,559
কেন?
424
00:35:03,643 --> 00:35:04,644
কেন?
425
00:35:06,771 --> 00:35:10,525
বাবা বলেছিল সে কাউকে দেওয়া কথা
রাখতে না পারায় সে দুঃখিত ছিল।
426
00:35:13,027 --> 00:35:14,695
আমি তার জন্য তিনদিন অপেক্ষা করেছিলাম।
427
00:35:15,321 --> 00:35:19,826
১০ বছর বয়সী এক বালক তিনদিন অপেক্ষা করেছিল,
তার ভাইকে বিশ্বাস করেছিল বলে।
428
00:35:20,660 --> 00:35:22,161
কিন্তু সে আসেনি।
429
00:35:24,122 --> 00:35:27,041
আমার যে ভাইকে আমি সবচেয়ে বেশি সম্মান করতাম…
430
00:35:29,585 --> 00:35:30,670
সে আমাকে পরিত্যাগ করেছিল।
431
00:35:32,171 --> 00:35:34,340
আপনাদের কবে দেখা হওয়ার কথা ছিল?
432
00:35:37,051 --> 00:35:38,636
১৯৯৫ সালে।
433
00:35:38,719 --> 00:35:39,971
১৯৯৫ সাল।
434
00:35:40,054 --> 00:35:41,305
১৯শে জুন!
435
00:35:44,225 --> 00:35:46,060
বাবার পিঠে একটা বড় আঘাতের দাগ ছিল।
436
00:35:47,353 --> 00:35:49,814
একটা বড় দুর্ঘটনায় সে দাগ হয়েছিল।
437
00:35:50,314 --> 00:35:51,274
দুর্ঘটনা?
438
00:35:52,608 --> 00:35:53,568
তার মানে
439
00:35:54,152 --> 00:35:56,445
সে একটা বড় দুর্ঘটনায় পড়েছিল বলে..
440
00:35:57,363 --> 00:35:58,614
আসতে পারেনি?
441
00:35:59,574 --> 00:36:01,325
এটাই কি তার অজুহাত হতো?
442
00:36:01,409 --> 00:36:03,286
ধুর, এটা খুবই বাজে অজুহাত হতো।
443
00:36:06,455 --> 00:36:08,583
১৯৯৫ সালের ২৯শে জুন।
444
00:36:09,667 --> 00:36:12,128
সিউলের সেওকো-ডং এর
সামপুং ডিপার্টমেন্ট স্টোর
445
00:36:12,211 --> 00:36:14,505
কাঠামোগত ব্যর্থতার কারণে হঠাৎ ধসে পড়ে,
446
00:36:14,589 --> 00:36:17,216
যে ঘটনায় প্রায় ১০০০ হতাহতের ঘটনা ঘটেছিল।
447
00:36:17,300 --> 00:36:19,010
সেখানে চাকরিজীবী এবং ক্রেতা ছিল।
448
00:36:21,888 --> 00:36:25,474
দুর্ঘটনার দিন সকালে পঞ্চম তলা
ধসে যাওয়ার পূর্বলক্ষণ পরিলক্ষিত হয়েছিল
449
00:36:26,017 --> 00:36:29,353
কিন্তু তারা সমস্যাটা মেরামত করে
দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
450
00:36:30,813 --> 00:36:32,565
বিকাল ৫:৫২ মিনিটে,
451
00:36:32,648 --> 00:36:36,110
২০ সেকেন্ডের মধ্যে পুরো স্থাপনা
ধসে পড়ে ধুলোর সমাধি হয়ে যায়।
452
00:36:37,653 --> 00:36:39,822
ক্ষতির পরিমাণ ধরা হয় ২ লাখ ৭০ হাজার কোটি ওন।
453
00:36:39,906 --> 00:36:42,074
হতাহতদের মধ্যে ৫০১ জন নিহত,
454
00:36:42,575 --> 00:36:45,453
৬জন নিখোঁজ এবং ৯৩৭ জন আহত হয়।
455
00:36:46,579 --> 00:36:49,165
কোরিয়ান যুদ্ধের পর এটাই ছিল
সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
456
00:37:02,053 --> 00:37:05,139
সামপুং ডিপার্টমেন্ট স্টোর ধসের
457
00:37:05,223 --> 00:37:08,184
সাত মিনিট পরের
ফুটেজ সম্বলিত একটি ভিডিও টেপ
458
00:37:08,267 --> 00:37:09,602
প্রকাশিত হয়েছে।
459
00:37:09,685 --> 00:37:11,437
পুরো ফুটেজে বের হওয়ার
চেষ্টারত লোকদের আর্তচিৎকার
460
00:37:11,520 --> 00:37:14,273
এবং সাহায্যের জন্য
কান্নাকাটি করতে দেখা গিয়েছে।
461
00:37:14,357 --> 00:37:16,108
ইয়ুন ইয়ুং-চিওলের প্রতিবেদন দেখুন।
462
00:37:17,235 --> 00:37:20,154
গতকালও এখানে শোভা পেত
আমদানি করা বিভিন্ন বিলাসদ্রব্য,
463
00:37:20,238 --> 00:37:23,115
কিন্তু এখন পুরো স্থাপনা নিশ্চিহ্ন,
যেন এখানে বোমাবর্ষণ করা হয়েছে।
464
00:37:24,533 --> 00:37:26,452
- শুধু ধ্বংসাবশেষ…
- ওটা কোনো তালপাতার কুঁড়েঘর নয়।
465
00:37:26,535 --> 00:37:28,996
- এভাবে ভেঙে পড়লো কীভাবে?
- ...বিষাদময়।
466
00:37:29,080 --> 00:37:31,832
শুনেছি ওই ধ্বংসস্তুপের নিচে
অনেকেই সমাহিত হয়ে আছে।
467
00:37:51,602 --> 00:37:54,605
বাবা বলেছিল সেখানে তিনদিন
আটকে থাকার পর তাকে উদ্ধার করা হয়।
468
00:37:57,400 --> 00:38:00,152
সে গুরুতর আহত ছিল তাই তাকে
অনেকদিন হাসপাতালে রাখা হয়েছিল।
469
00:38:00,820 --> 00:38:03,030
আমার মায়ের সাথে তার
ওই হাসপাতালে দেখা হয়েছিল।
470
00:38:05,533 --> 00:38:08,369
মা-ও অসুস্থ ছিল,
তাই সে হাসপাতালে থাকাকে ঘৃণা করত।
471
00:38:09,328 --> 00:38:13,666
সে বলেছিল ওখানে ঘটা একমাত্র
ভালো জিনিস হলো বাবার সাথে দেখা হওয়া।
472
00:38:16,836 --> 00:38:19,505
দেখলে? সে ভাগ্যবান ছিল।
473
00:38:20,965 --> 00:38:23,342
সে বাজেভাবে আহত ছিল। ভাগ্যবান ছিল কীভাবে?
474
00:38:25,011 --> 00:38:26,595
কারণ সে মরেনি
475
00:38:27,305 --> 00:38:29,307
এবং তোমার মায়ের মতো মেয়ের দেখা পেয়েছিল,
476
00:38:30,141 --> 00:38:31,726
তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল।
477
00:38:32,810 --> 00:38:34,854
"তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল" মানে কী?
478
00:38:38,024 --> 00:38:39,984
মানে তার জীবন বদলে গিয়েছিল।
479
00:38:40,735 --> 00:38:41,610
তা ঠিক।
480
00:38:41,694 --> 00:38:44,905
বাবা বলেছিল ওই দুর্ঘটনার কারণে
তার জীবন বদলে গিয়েছিল।
481
00:38:46,991 --> 00:38:50,369
সে বলেছিল তারপর থেকে সে
উদ্ধারকর্মী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
482
00:39:12,099 --> 00:39:15,519
#৪, হানেউসান-রো, ২৯-গিল#
483
00:39:23,527 --> 00:39:24,403
এই।
484
00:39:24,904 --> 00:39:25,905
কোথায় যাচ্ছ?
485
00:39:27,865 --> 00:39:29,950
এটাকে গুদামঘরের
গোপন আলমারিতে রেখে আসার জন্য।
486
00:39:30,951 --> 00:39:32,536
গোপন আলমারিতে? কেন?
487
00:39:32,620 --> 00:39:33,704
কোনো কারণ নেই।
488
00:39:33,788 --> 00:39:35,915
এই ভ্রমণের পর আমরা সবসময়
এটাকে ওখানে রেখে আসতাম।
489
00:39:36,415 --> 00:39:37,583
বাবা এটা করতেন।
490
00:40:39,311 --> 00:40:40,146
ধুর।
491
00:41:17,391 --> 00:41:19,768
আমার নিখোঁজ ভাইয়ের সন্ধান চাই
নামঃ চো সাং-গু
492
00:41:22,813 --> 00:41:25,524
বয়সঃ ১০, জন্ম ১৯৮৬ সালে
সর্বশেষ দেখা গিয়েছে ৩০শে জুন, ১৯৯৫
493
00:42:08,984 --> 00:42:11,403
তো তুমি কোন ধরণের উপহার চাও?
494
00:42:12,863 --> 00:42:14,114
নাইকি।
495
00:42:14,198 --> 00:42:15,616
- নাইকি?
- হ্যাঁ।
496
00:42:15,699 --> 00:42:16,825
জুতার কথা বলছ?
497
00:42:16,909 --> 00:42:18,953
আমার আসলগুলো চাই, নকলগুলো নয়।
498
00:42:19,036 --> 00:42:22,122
সিউলের কোনো বড় ডিপার্টমেন্ট স্টোর থেকে
কিনতে হবে ওগুলো।
499
00:42:23,040 --> 00:42:24,500
আচ্ছা, তোমাকে ওগুলো নিয়ে দিব।
500
00:42:25,125 --> 00:42:25,960
সত্যি?
501
00:42:42,184 --> 00:42:43,143
এই নাও।
502
00:42:54,697 --> 00:42:55,781
এবছর
503
00:42:56,282 --> 00:42:58,200
আমি তোমার সকল ইচ্ছা পূর্ণ করবো।
504
00:43:02,371 --> 00:43:07,376
#সামপুং ডিপার্টমেন্ট স্টোর#
505
00:43:45,164 --> 00:43:45,998
সাং-গু।
506
00:43:46,498 --> 00:43:47,333
সাং-গু।
507
00:43:48,083 --> 00:43:48,917
সাং-গু।
508
00:44:03,807 --> 00:44:06,894
সাং-গু, শুভ জন্মদিন!!
509
00:44:06,977 --> 00:44:11,398
২৯শে জুন, ১৯৯৫
তোমার ভালোবাসার ভাইয়ের পক্ষ থেকে
510
00:44:16,820 --> 00:44:18,322
সাং-গু!
511
00:44:19,323 --> 00:44:21,241
সাং-গু! এটা আমি, তোমার ভাই!
512
00:44:22,284 --> 00:44:23,285
সাং-গু।!
513
00:44:49,895 --> 00:44:51,980
তিনি মারা গেছেন। মানে মি. হান।
514
00:45:03,033 --> 00:45:06,286
শুভ ১৪তম জন্মদিন, সাং-গু
২৯শে জুন, ১৯৯৯। জ্যেং-উ'র পক্ষ থেকে
515
00:45:06,912 --> 00:45:09,748
শুভ ১৫তম জন্মদিন, সাং-গু
২৯শে জুন, ২০০০। জ্যেং-উ'র পক্ষ থেকে
516
00:45:23,262 --> 00:45:24,221
জ্যেং-উ…
517
00:46:09,558 --> 00:46:11,852
দত্তকগ্রহণের প্রমাণপত্র
518
00:46:11,935 --> 00:46:15,731
নামঃ হান গেয়-রু
519
00:46:15,814 --> 00:46:16,690
"দত্তকগ্রহণ"?
520
00:46:19,067 --> 00:46:20,277
তাহলে গেয়-রু
521
00:46:21,695 --> 00:46:22,905
পোষ্যপুত্র?
522
00:46:23,500 --> 00:46:36,500
অনুবাদ ও সম্পাদনায়
এ আর আকিব
523
00:46:36,524 --> 00:46:43,524
সাবটাইটেলের মান এবং ভুলত্রুটি সম্পর্কে জানাবেন