1
00:00:19,000 --> 00:00:47,000
.:.:.: The Batman vs. Dracula (2005) :.:.:.
অনুবাদ ও সম্পাদনাঃ মোহাম্মদ ইউসুফ
1
00:02:22,536 --> 00:02:24,496
ডি-৭
2
00:02:32,629 --> 00:02:34,589
জি-৪৬
3
00:02:39,302 --> 00:02:42,562
এবং, পুলিশ আমাকে ধরে ফেলার আগেই
আমি ডলারগুলো লুকিয়ে ফেললাম!
4
00:02:42,764 --> 00:02:43,854
মিলিয়ন ডলার!
5
00:02:44,057 --> 00:02:46,307
এই, বস!
6
00:02:46,518 --> 00:02:48,148
আমার কথা শুনেছ?
মিলিয়ন ডলার!
7
00:02:48,353 --> 00:02:51,443
দেখছ না কী করছি?
8
00:02:51,648 --> 00:02:54,568
আরে পেঙ্গুইন, আমার
কথাটা তো শোনো!
9
00:02:57,779 --> 00:02:59,489
হয়ে গেছে!
10
00:03:05,620 --> 00:03:06,830
এন-১৭!
11
00:03:07,038 --> 00:03:09,418
আর্কহামে কাটানো ১০ বছর বাহিরের
জেলখানায় ২০ বছর কাটানোর মতো!
12
00:03:09,624 --> 00:03:11,424
- পেরেছি!
- কিন্তু, আসল কথা হচ্ছে...
13
00:03:11,585 --> 00:03:14,745
এই পাখির খোপে আমার আর
একটা দিনও থাকা সম্ভব নয়!
14
00:03:14,963 --> 00:03:19,093
ডলারগুলো সমান সমানভাবে
ভাগ করে নেবো...
15
00:03:20,093 --> 00:03:22,473
যদি তুমি আমাকে এখান থেকে
পালাতে সাহায্য করো!
16
00:03:23,096 --> 00:03:26,676
আচ্ছা, তো অই অমূল্য
গুপ্তধন কোথায় আছে?
17
00:03:27,309 --> 00:03:30,059
গোথাম কবরস্থানে, উত্তর প্রান্তে।
18
00:03:30,270 --> 00:03:34,020
কবরের ফলকে লাগানো
ক্রুশকাঠটার পেছনের সমাধিগৃহে!
19
00:03:34,483 --> 00:03:36,323
তবে, আমার মনে হয় সেখানে
একসাথে যাওয়ার আগ পর্যন্ত...
20
00:03:36,526 --> 00:03:39,526
সুনির্দিষ্ট ঠিকানা শুধু
আমি জানলেই চলবে!
21
00:03:39,738 --> 00:03:43,278
আমার উপর নিশ্চিন্ত মনে
ভরসা করতে পারো, বন্ধু!
22
00:03:43,492 --> 00:03:46,082
আমি বিশ্বাসের মর্যাদা রাখি!
23
00:03:46,286 --> 00:03:50,576
জানি পেঙ্গুইন, তুমি ওয়াদা রাখার ব্যাপারে
দৃঢ়প্রতিজ্ঞ! অন্য বদমাশদের মতো নও!
24
00:03:51,124 --> 00:03:52,834
তুমি আর কাউকে বলেছ নাকি?
25
00:03:53,001 --> 00:03:56,961
আসলে, তোমার চেয়েও বেশিবার এখান থেকে পালিয়েছে
এমন একজনের কাছে শুরুতে গিয়েছিলাম!
26
00:03:57,172 --> 00:03:59,342
- কে?
- মাথা ঠান্ডা করো! আমার মনে হয় না...
27
00:03:59,549 --> 00:04:01,509
-...আমার কথা সে কিছু বুঝেছে।
- কে? কে? কে?
28
00:04:01,718 --> 00:04:04,548
মানে, যার স্ক্রু এখানকার
সবার চেয়ে ঢিলা!
29
00:04:06,223 --> 00:04:09,063
তুমি ওকে বলেছ?
30
00:04:10,143 --> 00:04:12,443
জোকার! শালা পালিয়েছে!
31
00:04:20,362 --> 00:04:21,822
গুডবাই, আর্কহাম!
32
00:04:23,281 --> 00:04:26,281
হ্যালো, গোথাম!
33
00:04:33,250 --> 00:04:35,130
শালা আমার চেয়ে এক
ধাপ এগিয়ে আছে!
34
00:04:35,293 --> 00:04:37,213
উঠ, উঠ!
35
00:04:37,420 --> 00:04:38,590
তোকেই উঠতে বলেছি!
36
00:04:40,715 --> 00:04:42,715
- অই যে, জোকার!
- কে?
37
00:04:58,984 --> 00:05:00,784
পেয়েছি!
38
00:05:44,362 --> 00:05:46,952
আবারো দেখা হয়ে গেল!
39
00:05:47,282 --> 00:05:49,582
পেঙ্গুইন, আমাদের পক্ষী ভায়া!
40
00:05:49,785 --> 00:05:51,825
গোথামে কী করছ?
41
00:05:52,037 --> 00:05:53,577
তুমি যে জন্য এসেছ সে জন্য, ভাঁড় ভায়া!
42
00:05:53,789 --> 00:06:00,420
তবে, আমার মনে হয় গুপ্তধন যদি সমানভাগে ভাগ
করি, অনেক ঝামেলা থেকে আমরা বেঁচে যাবো!
44
00:06:00,962 --> 00:06:02,672
বুঝলাম!
45
00:06:02,881 --> 00:06:04,761
পার্টনার?
46
00:06:20,065 --> 00:06:24,185
পেঙ্গি বাবুটা, তোমাকে তো
একদম ঝাঁকিয়ে দিলাম!
47
00:06:36,498 --> 00:06:40,088
কর্মফল সাথে সাথেই পেতে হয়, জোকার!
48
00:06:56,309 --> 00:06:59,229
রেইনকোট ছাড়া বৃষ্টির মধ্যে
বের হয়ে ঠান্ডা লাগিয়ো না।
49
00:06:59,438 --> 00:07:03,188
ব্যাটসি, আমার কার্ডগুলো সামলাও!
50
00:07:19,833 --> 00:07:22,673
গোথাম কবরস্থান!
51
00:07:30,927 --> 00:07:32,547
গুপ্তধন, গুপ্তধন...
52
00:07:32,762 --> 00:07:35,602
কোথায় আছিস রে তোরা?
53
00:07:39,311 --> 00:07:42,061
উত্তরপ্রান্তে, কবরের ফলকে
লাগানো ক্রুশকাঠ!
54
00:07:42,230 --> 00:07:44,690
কবরের ফলকে লাগানো...
55
00:08:15,889 --> 00:08:17,519
ধরো!
56
00:08:50,090 --> 00:08:51,630
হাল ছেড়ে দাও।
57
00:09:04,646 --> 00:09:08,316
এবার দরকার হলে খুনোখুনি করব, ব্যাটসি!
58
00:09:14,948 --> 00:09:17,028
ক্রুশকাঠের পেছনে!
59
00:09:17,242 --> 00:09:19,452
এটাই নিশ্চয়ই সেই জায়গা!
60
00:09:21,329 --> 00:09:25,249
এক নাম্বার দরজা দিয়ে
প্রবেশ করা যাক!
61
00:09:46,104 --> 00:09:48,064
আমাকে থামানোর জন্য কত কাহিনী!
62
00:09:57,574 --> 00:10:00,664
টাকার মুখ দেখব এবার!
63
00:10:16,510 --> 00:10:18,510
রক্ত পড়ছে!
64
00:10:28,355 --> 00:10:32,475
আসলাম কিসের জন্য, আর আমার
সারিন্দা আমাকে দেখালোটা কী!
65
00:10:46,706 --> 00:10:49,536
লুটের মাল কোথায়?
66
00:11:33,378 --> 00:11:34,498
কিসের শব্দ ওটা?
67
00:12:08,663 --> 00:12:10,373
শো শেষ!
68
00:12:12,626 --> 00:12:15,456
শো'তো চালিয়ে যেতেই হবে!
69
00:12:24,888 --> 00:12:28,098
তুমি তো এভাবে আমাকে এখানে
মরার জন্য রেখে যাবে না, তাই না?
70
00:12:35,816 --> 00:12:37,356
আরেকটু হলেই ধরে ফেলেছিলাম!
71
00:12:37,526 --> 00:12:39,566
বাই, বাই, ব্যাটসি!
72
00:13:47,804 --> 00:13:49,434
রক্ত!
73
00:13:56,104 --> 00:13:58,154
এইযে, গোরস্থান এখন বন্ধ!
74
00:14:19,470 --> 00:14:22,060
আপাতত এতেই চলবে।
75
00:14:44,300 --> 00:14:46,260
মনে হচ্ছে, আসল খাবার হচ্ছি আমিই!
76
00:14:51,480 --> 00:14:54,060
মরা মানুষ জ্যান্ত হলো কী করে?
77
00:14:56,690 --> 00:14:58,400
মরা নয়।
78
00:14:59,030 --> 00:15:01,780
জীবিত!
79
00:15:02,450 --> 00:15:05,780
শুনেই তো প্রস্রাব করে
দেব ভয়ে মনে হচ্ছে!
80
00:15:09,870 --> 00:15:13,210
আমার একজন মনুষ্য গোলাম লাগবে...
81
00:15:13,370 --> 00:15:17,880
যে আমি ঘুমাবার সময় আমার
কফিন পাহারা দেবে!
82
00:15:18,670 --> 00:15:20,380
তুমি।
83
00:15:22,970 --> 00:15:25,010
আপনাকে একটা কথা
জানিয়ে রাখি, স্যার...
84
00:15:25,220 --> 00:15:27,010
আমি জমিদার বংশ থেকে এসেছি
85
00:15:27,220 --> 00:15:31,350
জমিদারেরা আরেকজনের
গোলামি করে না!
86
00:15:44,820 --> 00:15:48,240
আমার নাম পেঙ্গুইন! এখন থেকে
আমি আপনার গোলাম!
87
00:16:09,470 --> 00:16:12,560
আমি আপনার পোশাক সেলাই
করে দিতে পারি, স্যার।
88
00:16:13,100 --> 00:16:14,270
স্যার?
89
00:16:14,480 --> 00:16:16,270
আপনাকে উদাস মনে হচ্ছে।
90
00:16:16,770 --> 00:16:18,900
অন্যান্য সময়ের চেয়ে।
91
00:16:19,110 --> 00:16:20,270
আলফ্রেড...
92
00:16:20,480 --> 00:16:23,400
আজ রাতে জোকার ওর জীবনের
শেষটা দেখে ফেলেছে।
93
00:16:25,320 --> 00:16:28,320
আর, আমাদের পুরনো বন্ধু, পেঙ্গুইন?
94
00:16:28,610 --> 00:16:31,950
পেঙ্গুইনের এখনো কোনো
হদিস পাওয়া যায়নি।
95
00:16:35,410 --> 00:16:38,620
দীর্ঘ একটা সময় ধরে বিশ্রাম নিয়েছি!
96
00:16:38,960 --> 00:16:41,630
ট্রান্সেলভ্যানিয়া বেশ বদলে গেছে!
97
00:16:41,790 --> 00:16:45,760
হে অন্ধকারের প্রভু, আপনি এখন
আর ট্রান্সেল্ভ্যানিয়াতে নেই!
98
00:16:46,300 --> 00:16:49,050
আপনি এখন গোথাম শহরে আছেন!
99
00:16:52,810 --> 00:16:58,310
যদি ট্রান্সেলভ্যানিয়ায় আমার
দূর্গে না থাকি...
100
00:16:58,520 --> 00:17:02,980
তাহলে, নিশ্চয়ই আমাকে মারতে আসা...
101
00:17:03,150 --> 00:17:07,990
বাহিরের শক্তির হাত আছে এতে।
102
00:17:10,610 --> 00:17:13,620
মনে হচ্ছে, আমার পরাজয়ের পর...
103
00:17:13,830 --> 00:17:16,500
আমার শরীরকে ট্রান্সেলভ্যানিয়া থেকে...
104
00:17:16,660 --> 00:17:20,290
বহুদূরে নিয়ে আসা হয়েছে।
105
00:17:22,790 --> 00:17:24,960
যাক।
106
00:17:25,300 --> 00:17:30,130
আমাকে এখন গোথাম শহরটাকে
ঘুরে ঘুরে দেখাও, বিদেশী গাইড।
107
00:17:30,680 --> 00:17:35,770
রাতটা বেশ সতেজ এবং আমার
তৃষ্ণাও এখনো মেটেনি।
108
00:17:48,110 --> 00:17:49,990
ওয়েইন ইন্ড্রাস্ট্রি ব্যবসায়ের পাশাপাশি...
109
00:17:50,200 --> 00:17:53,120
সমাজের কল্যানের জন্য কিছু
করার ব্যাপারেও দায়বদ্ধ।
110
00:17:53,320 --> 00:17:56,830
বিকল্প জ্বালানির উৎস খোঁজা যেমন
একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে।
111
00:17:57,040 --> 00:17:58,580
চমৎকার!
112
00:17:58,790 --> 00:18:01,040
এভাবে বললে বরং ভালো হয়, আমরা
আমাদের দায়িত্ব পালন করছি শুধু!
113
00:18:01,250 --> 00:18:05,710
মানে, চল্লিশ মিনিট ধরে এখানে আছো, অথচ
এখনো নিজের ব্যাপারেই কিছু বলোনি!
114
00:18:06,300 --> 00:18:09,050
আমার সবকিছু আমার কাজকে ঘিরেই!
115
00:18:09,220 --> 00:18:12,550
বেশ, একজন রিপোর্টারের কৌতুহল
নিবারণ করতে না পারা মানে...
116
00:18:12,720 --> 00:18:15,220
তাকে এক প্রকার প্রকার
প্রত্যাখ্যান করা, জানো তো?
117
00:18:15,430 --> 00:18:17,970
- তোমাকে একটা প্রশ্ন করি, ভিকি?
- বলে ফেলো।
118
00:18:18,640 --> 00:18:20,180
তোমার ক্যামেরাম্যান কোথায়?
119
00:18:21,020 --> 00:18:25,230
ওকে আজকে ছুটি দিয়েছি।
ভাবলাম, গোথাম টিভি নিউজে..
120
00:18:25,440 --> 00:18:28,780
ব্রুস ওয়েইনের ব্যাপারে মানুষ ভালোমন্দ
অনেক কিছু জানতে পারবে!
121
00:18:28,990 --> 00:18:32,070
গোথাম টিভি নিউজ
নাকি ভিকি ভ্যাল?
122
00:18:32,240 --> 00:18:36,740
আমি কিন্তু ইন্টারভিউয়ের জন্য এরইকম
খানদানি রেস্টুরেন্ট বেছে নেইনি।
123
00:18:45,380 --> 00:18:47,170
সরি, ভিকি!
124
00:18:47,340 --> 00:18:49,550
যদি তুমি অনুমতি দাও,
আজ এতটুকুই থাকুক
125
00:18:50,720 --> 00:18:52,170
বেশ প্রফেশনাল, ভ্যাল!
126
00:18:52,380 --> 00:18:55,140
না, আসলে আগামীকাল রাতে
অনুষ্ঠিত হতে যাওয়া...
127
00:18:55,340 --> 00:18:58,600
এনার্জি এক্সপোর জন্য হাতে
অনেক কাজ বাকি রয়েছে!
128
00:18:59,140 --> 00:19:02,440
- তুমি আসো না?
- কিন্তু, আমার রিপোর্ট টিভিতে দেখাবে কাল সকালে।
129
00:19:02,640 --> 00:19:04,600
মানে, আমার অতিথি হয়ে।
130
00:19:10,480 --> 00:19:14,780
গত সপ্তাহ থেকে গোথামে নিখোঁজ
মানুষের সংখ্যা বেড়েই চলেছে।
131
00:19:14,990 --> 00:19:22,460
গোথাম পুলিশ ডিপার্টমেন্ট এখনো এই নিখোঁজদের
উদ্ধার করার ব্যাপারে কোনো ক্লু খুঁজে পায়নি।
133
00:19:22,660 --> 00:19:25,210
শহরজুড়ে একটা চাপা
আতংক বিরাজ করছে।
134
00:19:25,420 --> 00:19:28,790
শুধু গোথাম পুলিশ ডিপার্ট্মেন্টই
এসব ঘটনায় হতবাক নয়।
135
00:19:29,300 --> 00:19:31,960
কোনোভাবে পেঙ্গুইন এসবের
পেছনে জড়িত থাকতে পারে?
136
00:19:32,130 --> 00:19:34,090
কোনো মুক্তিপণ চায়নি!
এটা ওর সাথে যায় না।
137
00:19:34,300 --> 00:19:38,760
আচ্ছা, সুন্দরী ভিকি ভ্যালের সাথে
ডিনার কেমন হলো আপনার?
138
00:19:40,310 --> 00:19:43,060
অল্প সময় ছিলাম, তবে
সময়টা ভালো কেটেছে।
139
00:19:43,270 --> 00:19:45,730
কাল রাতের এক্সপোতে ওকে
আসার জন্য নিমন্ত্রণ করেছি।
140
00:19:45,940 --> 00:19:48,230
এবং, শনিবারেও এখানে ডিনার
করার জন্য আসতে বলেছি।
141
00:19:48,440 --> 00:19:52,070
ওহ, আমি তো ভেবেছিলাম আপনি ভিলেনদের
সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করেন!
142
00:19:54,150 --> 00:19:55,610
সেভাবে বললে...
143
00:19:55,820 --> 00:19:59,490
আজ রাতে পেঙ্গুইন কিংবা নিখোঁজ কাউকে
খুঁজে পাওয়া যায় কিনা দেখা যাক।
144
00:19:59,700 --> 00:20:01,080
জোকারকে হারিয়েছি।
145
00:20:01,240 --> 00:20:04,250
চাই না আর কেউ আমার
নজরদারীর বাইরে থাকুক।
146
00:20:46,210 --> 00:20:47,330
আমার পার্স!
147
00:20:55,920 --> 00:20:58,180
বালের পুলিশ!
148
00:21:18,740 --> 00:21:19,950
অসংখ্য ধন্যবাদ আপনাকে!
149
00:21:20,280 --> 00:21:21,820
মনে হচ্ছে, আমার ওখানে
যাওয়ার প্রয়োজন নেই।
150
00:21:21,990 --> 00:21:24,660
আমার ব্যাগটা পেয়েছেন?
151
00:23:18,020 --> 00:23:20,860
একজন মানুষ, যার সাজপোশাক বাদুড়ের মতো।
152
00:23:21,030 --> 00:23:22,190
আরে, ধুর!
153
00:23:22,400 --> 00:23:26,870
ব্যাটম্যানের সাজপোশাক অমন হলেও,
আপনার তুলনায় ও কিছুই না!
154
00:23:27,160 --> 00:23:29,120
ব্যাপারটা আসলে ভাবলে মন্দ না।
155
00:23:29,330 --> 00:23:33,370
কেউ তো অন্তত আমার
ঐতিহ্য ধরে রেখেছে!
156
00:23:36,830 --> 00:23:38,790
ভ্যাম্পায়ার, মাস্টার ব্রুস?
157
00:23:39,000 --> 00:23:42,010
ঘুমহীনতার কারণে চোখে
ধাঁধা দেখছেন নাতো?
158
00:23:42,170 --> 00:23:44,050
এসব আমিও বিশ্বাস করতে
চাই না, আলফ্রেড।
159
00:23:44,220 --> 00:23:47,390
কিন্তু, আমি জানি কী দেখেছিঃ শ্বদন্ত
[শ্বদন্ত- সূচাল লম্বা দাঁত]
160
00:23:47,550 --> 00:23:51,100
এগুলো হ্যালোউইন সুপারস্টোরে
সহজেই পাওয়া যায়!
161
00:23:51,680 --> 00:23:54,140
শুধু দাঁত হলেই কথা ছিল!
162
00:23:55,100 --> 00:23:57,940
ওদের নড়াচড়া, চোখের দৃষ্টি...
163
00:23:58,110 --> 00:24:01,030
- ওরা মানুষ নয়।
- হ্যাঁ, একটা জিনিস কথার খাতিরে মনে করিয়ে দেই...
164
00:24:01,190 --> 00:24:04,280
এসব অতিপ্রাকৃত ব্যাপারসেপার নিয়ে
মশগুল হয়ে যাওয়ার আগেই...
165
00:24:04,490 --> 00:24:09,410
আজ রাতে ওয়েইন ইন্ড্রাস্ট্রি
এনার্জি এক্সপোর হোস্ট আপনি।
166
00:24:09,620 --> 00:24:13,450
আপনার বাহুডোরে ভিকি ভ্যালও থাকবে।
167
00:24:23,170 --> 00:24:27,090
মাস্টারের ঘুম থেকে উঠার
সময় হয়ে গেছে!
168
00:24:28,390 --> 00:24:31,220
জেগে উঠার সময় হয়েছে,
সন্ধ্যা নামলো মাত্র!
169
00:24:31,430 --> 00:24:35,230
এখন মানুষের রক্ত
শুষে খাওয়ার সময়!
170
00:24:48,820 --> 00:24:53,490
এই রক্তিম পোশাকে আপনার
আভিজাত্য আরো বেড়ে গেছে!
171
00:24:53,700 --> 00:24:56,540
উঠো, আমার আঁধারের সন্তানেরা!
172
00:24:56,710 --> 00:25:00,080
আমরা গোথামের প্রতিটা মানুষের...
173
00:25:00,290 --> 00:25:02,960
ঘাড়ে আমাদের নৃশংসতার চিহ্ন রাখবো..
174
00:25:03,130 --> 00:25:08,720
যতক্ষণ না পুরো শহর আমাদের
মতো জীবন্মৃতে পরিণত হচ্ছে!
175
00:25:09,010 --> 00:25:12,100
আমাদের তমসাচ্ছন্ন উদ্দেশ্য চরিতার্থের জন্য..
176
00:25:12,260 --> 00:25:17,180
গোথামের অভিজাত মানুষদেরকে
আমার হাতের পুতুল বানাতে হবে।
177
00:25:17,390 --> 00:25:21,190
বেশ, এরকম হোমরা
চোমরা একজন আছে...
178
00:25:21,400 --> 00:25:25,360
যে আপনার হাতের পুতুল হলে
অনেক কাজই সহজ হয়ে যাবে!
180
00:26:04,860 --> 00:26:06,820
তুমি, খাওয়ার টেবিলে আরো
ন্যাপকিন নিয়ে যাও।
181
00:26:07,030 --> 00:26:09,780
তুমি, মেহমানদের কিছু লাগবে
কিনা জিজ্ঞেস করো।
182
00:26:10,450 --> 00:26:12,280
তুমি, স্টাইপ্স...
183
00:26:12,490 --> 00:26:15,410
বুঝতে পারছি, এই কাজটা তোমার কাছে
তেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না...
184
00:26:15,580 --> 00:26:20,210
কিন্তু, অন্তত নিজের কোঁচকানো
শার্টটা তো ঠিক করে পরবে?
185
00:26:20,370 --> 00:26:22,630
আরে ভাই, চিল!
186
00:26:23,130 --> 00:26:24,750
চিল?
187
00:26:24,960 --> 00:26:29,010
আলফ্রেড পেনিওর্থ, প্রধান ভৃত্য,
যার চিল করার সময় নেই।
188
00:26:42,310 --> 00:26:45,230
অপার্থিব সুন্দর!
189
00:26:45,400 --> 00:26:48,860
ওহ, আমার নেকলেস?
এটা পারিবারিকভাবে পেয়েছি।
190
00:26:49,070 --> 00:26:50,610
আপনার পরিচয়...?
191
00:26:50,820 --> 00:26:52,450
অ্যালুকার্ড।
192
00:26:52,610 --> 00:26:54,990
ড. অ্যালুকার্ড।
193
00:26:55,200 --> 00:26:58,200
ব্রুস ওয়েইন। মনে হয় না এর
আগে আমাদের সাক্ষাৎ হয়েছে।
194
00:26:58,370 --> 00:26:59,540
আমি গোথামে নতুন এসেছি।
195
00:26:59,750 --> 00:27:02,500
পূর্ব ইউরোপ থেকে এসেছি।
196
00:27:02,710 --> 00:27:06,540
- তাই? কী নিয়ে কাজ করেন আপনি?
197
00:27:06,750 --> 00:27:10,170
আপনাদের শহরের ব্যাটম্যানের
ব্যাপারে জানতে এসেছি।
198
00:27:10,840 --> 00:27:14,590
আমাদের শহর? আপনি বলতে চাচ্ছেন,
বুদাপেস্টেও এরকম ব্যাটম্যান আছে?
199
00:27:14,800 --> 00:27:17,180
রহস্যময় বিরল স্বত্বা যাদের
ব্যাপারে নথিতে উল্লেখ রয়েছে...
200
00:27:17,390 --> 00:27:20,310
যার সাথে বাদুড়ের ভালো সাদৃশ্য আছে...
201
00:27:20,470 --> 00:27:23,560
যে পুরনো কিংবা আধুনিক সকল
সময়ের প্রতিনিধিত্ব করছে!
202
00:27:23,770 --> 00:27:27,980
আমার বিশ্বাস, এই অতিমানবীয়
স্বত্বা রাতের অন্ধকারে...
203
00:27:28,190 --> 00:27:33,950
ঘাপটি মেরে থাকলেও দিনের বেলায় একজন সাধারণ
মানুষ হিসেবে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে।
204
00:27:34,110 --> 00:27:35,360
বেশ চিত্তাকর্ষক থিউরী!
205
00:27:35,660 --> 00:27:38,580
বাদুড়েরা চিত্তাকর্ষক এক জীব!
206
00:27:38,780 --> 00:27:40,580
আপনার মতোই, ডক্টর।
207
00:27:40,790 --> 00:27:42,250
যদি ক্ষমা করেন...
208
00:27:42,410 --> 00:27:44,460
আমাদের এখন যেতে হবে।
209
00:27:45,500 --> 00:27:47,540
মনে হচ্ছে, উনাকে আমার
টাইপের কেউ ভেবেছ?
210
00:27:47,750 --> 00:27:50,420
লম্বা, গম্ভীর, অদ্ভুত প্রকৃতির?
211
00:27:51,630 --> 00:27:53,800
আমার পেশা নিয়ে তো কথা হলো।
212
00:27:54,010 --> 00:27:55,970
আপনার ব্যাপারে কিছু বলবেন?
213
00:27:56,140 --> 00:27:57,760
রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট।
214
00:27:57,970 --> 00:28:01,060
ওয়েইন ইন্ড্রাস্ট্রির সর্বশেষ উদ্ভাবন "SL5"...
215
00:28:01,270 --> 00:28:05,230
এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে যুগান্তকারী প্রযুক্তি...
216
00:28:05,440 --> 00:28:07,400
সোলার এনার্জিকে সূর্যের আলো
হিসেবে সংরক্ষনের জন্য।
217
00:28:07,810 --> 00:28:11,610
অবশেষে, বিজ্ঞান সূর্যের আলোকে
নিয়ে ইতিবাচক কিছু করছে।
218
00:28:11,820 --> 00:28:13,610
মাফ করবেন?
219
00:28:16,110 --> 00:28:18,280
তাজা মাংস!
220
00:28:18,820 --> 00:28:20,790
অসাধারণ!
221
00:28:26,290 --> 00:28:28,670
আমি রান্না করা মাংসই
খেতে পছন্দ করি।
222
00:28:31,170 --> 00:28:32,380
রসুনের চাটনিমাখা চিংড়ি?
223
00:28:34,510 --> 00:28:35,880
এটা খান।
224
00:28:36,050 --> 00:28:38,220
এটাও খেতে কম অসাধারণ নয়!
225
00:28:47,310 --> 00:28:48,480
দয়া করে ক্ষমা করবেন।
226
00:28:48,690 --> 00:28:54,070
একটু হাতমুখ ধুয়ে ফ্রেশ
হতে হবে আমাকে।
228
00:28:56,400 --> 00:28:59,320
ব্রুস, তুমি ঠিক আছো?
229
00:28:59,490 --> 00:29:00,740
আমি এক্ষুনি আসছি।
230
00:29:00,950 --> 00:29:03,790
একটা কাজ বাকি রয়ে গেছে।
231
00:29:32,520 --> 00:29:33,650
মাস্টার ব্রুস..
232
00:29:33,900 --> 00:29:36,400
আমি জানি, গত রাতের অদ্ভুত
ঘটনাগুলো নিয়ে আপনি চিন্তিত...
233
00:29:36,610 --> 00:29:39,280
কিন্তু, মিস ভ্যাল আপনার
জন্য অপেক্ষা করছেন।
234
00:29:42,410 --> 00:29:44,330
স্যার, আপনি ঠিক আছেন?
235
00:29:44,540 --> 00:29:46,080
আলফ্রেড?
236
00:29:46,250 --> 00:29:48,290
এখানে কীভাবে এসেছি
ঠিক মনে পড়ছে না।
237
00:29:51,750 --> 00:29:53,880
অ্যালুকার্ড।
238
00:29:54,840 --> 00:29:56,210
স্যার?
239
00:29:57,760 --> 00:29:59,840
মাস্টার ব্রুস?
240
00:30:22,990 --> 00:30:25,120
একদম ভয় পাইয়ে দিয়েছিলেন।
241
00:30:25,330 --> 00:30:27,200
খাওয়ার জন্য কিছু খুঁজছেন?
242
00:30:36,560 --> 00:30:38,270
এই যে, তুমি!
243
00:30:38,480 --> 00:30:40,690
মেহমানদের পরিবেশন করো।
244
00:30:46,830 --> 00:30:48,370
হাত খালি?
245
00:30:48,580 --> 00:30:50,540
এবার তো মাথা আমার
গরম হয়ে যাচ্ছে!
246
00:30:51,080 --> 00:30:53,340
স্টাইপ্স, মি. স্টাইপ্স!
247
00:30:53,540 --> 00:30:55,340
তোমার ভুলটা কোথায় জানো?
248
00:30:55,550 --> 00:30:57,420
ঠিক ধরেছ, কোনো চিজ প্ল্যাটার নেই!
249
00:30:57,630 --> 00:31:00,300
যার মানে, তুমি ভুল দিকে যাচ্ছো!
250
00:31:00,470 --> 00:31:02,760
আর, তোমাকে না একবার বলেছি...
251
00:31:03,720 --> 00:31:06,390
আরে!
252
00:31:14,060 --> 00:31:15,980
ডেজার্ট না খেয়েই চলে যাচ্ছেন?
253
00:31:18,070 --> 00:31:19,950
পেট ভরে খেয়েছি...
254
00:31:20,150 --> 00:31:21,860
যদিও, পাশে আপনাকে পাইনি।
255
00:31:22,070 --> 00:31:23,700
আবার কি কখনো আমাদের দেখা হবে?
256
00:31:23,910 --> 00:31:27,080
আগামীকাল সকালে।
গোথাম টিভি নিউজে।
257
00:31:30,410 --> 00:31:31,710
বাঁচা গেল!
258
00:31:31,920 --> 00:31:34,920
সরি ভিকি, এখানেই থাকো। আসছি আমি।
259
00:31:49,980 --> 00:31:51,190
মাস্টার ব্রুস!
260
00:31:51,390 --> 00:31:54,230
আয়নায়, ওর কোনো প্রতিবিম্ব ছিল না!
261
00:31:55,730 --> 00:31:57,270
স্যার? আমার কথা শুনেছেন?
262
00:31:59,320 --> 00:32:02,070
মাফ করবেন! ধন্যবাদ।
263
00:32:05,410 --> 00:32:07,740
- কী লিখছেন?
- ওর নাম।
264
00:32:08,740 --> 00:32:10,750
অ্যালুকার্ড!
265
00:32:21,380 --> 00:32:25,970
তাহলে, বোঝা যাচ্ছে গোথামে সাধারণ
কোনো ভ্যাম্পায়ারের পা পড়েনি...
266
00:32:26,180 --> 00:32:28,470
বরং, ভ্যাম্পায়ারদের সম্রাট এসেছে এখানে!
267
00:32:29,560 --> 00:32:30,850
কাউন্ট ড্রাকুলা!
268
00:32:33,100 --> 00:32:36,400
গুড নিউজ হচ্ছে, রক্তে মাখামাখি কোনো
লাশ এখনো পাওয়া যায়নি...
269
00:32:36,610 --> 00:32:40,400
যার মানে, ড্রাকুলা এখন
পর্যন্ত কাউকে মারেনি।
270
00:32:40,610 --> 00:32:42,570
আর, খারাপ খবরটা কী?
271
00:32:42,780 --> 00:32:45,280
যদি নিখোঁজ সবাই এভাবে মানুষকে
কামড়ে ভ্যাম্পায়ার বানাতে থাকে...
272
00:32:45,490 --> 00:32:47,740
তাহলে তাদের সংখ্যা চক্রবৃদ্ধিহারে বেড়ে যাবে।
273
00:32:47,950 --> 00:32:50,790
ভ্যাম্পায়ারদের একটা সংগঠিত হয়ে যাবে।
274
00:32:51,500 --> 00:32:53,620
ড্রাকুলাকে থামানোটাই যথেষ্ট হবে না।
275
00:32:53,830 --> 00:32:56,500
ওর কব্জায় থাকা প্রত্যেকটা
ভিক্টিমকে উদ্ধার করতে হবে...
276
00:32:56,670 --> 00:32:58,790
গোথামে এই মহামারী
ছড়িয়ে যাওয়ার পূর্বেই।
277
00:32:59,000 --> 00:33:00,800
ভ্যাম্পায়ারদের উদ্ধার করবেন, স্যার?
278
00:33:00,960 --> 00:33:03,630
ভ্যাম্পায়ারিজম হয়তো অতিপ্রাকৃত
কোনো কিছুর সাথে সংযুক্ত...
279
00:33:03,800 --> 00:33:05,260
কিন্তু, এটা রক্তে সংক্রমন ঘটাচ্ছে।
280
00:33:05,430 --> 00:33:09,810
যদি, এটা একটা রোগ হয় তবে
অবশ্যই এর চিকিৎসাও রয়েছে।
281
00:33:12,600 --> 00:33:16,480
গোথামে আমাদের কাছেই রয়েছে
সর্ববৃহৎ মেডিক্যাল লাইব্রেরি...
282
00:33:16,690 --> 00:33:19,440
যা আমাদের বাড়িতেই অবস্থিত!
283
00:33:19,940 --> 00:33:23,530
হ্যাঁ, জ্ঞানের অন্বেষণ করা সবসময়ই
একটা গৌরবজনক ব্যাপার।
284
00:33:23,740 --> 00:33:28,450
সেজন্য বিশেষভাবে ড. থমাস ওয়েইনকে
আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে।
285
00:33:34,910 --> 00:33:37,120
কেনো তুমি আমার কাছে
থেকেও দূরে আছো?
286
00:33:37,330 --> 00:33:40,420
তোমার সুদর্শন লুক, সুঠাম দেহ...
287
00:33:40,630 --> 00:33:42,250
অগাধ অর্থ?
288
00:33:42,420 --> 00:33:45,170
কিছু যদি জানতে পারতাম!
289
00:33:46,090 --> 00:33:49,010
নিশ্চয়ই তোমার মধ্যে কোনো
রহস্য লুকিয়ে আছে।
290
00:33:50,470 --> 00:33:55,560
বিজ্ঞান এবং দাতব্য কাজের মাধ্যমে দুনিয়াকে
রক্ষা করতে চাইছো, মেনে নিলাম।
292
00:33:55,730 --> 00:34:00,110
কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমাকে রক্ষার জন্য অন্য
কাউকে কখন কাছে আসতে দেবে?
293
00:34:07,570 --> 00:34:09,370
ভিকি ভ্যাল।
294
00:34:10,320 --> 00:34:11,870
কী?
295
00:34:12,410 --> 00:34:14,120
এখনই আসছি।
296
00:34:17,670 --> 00:34:21,290
নিখোঁজদের ব্যাপারে এইমাত্রই আমরা
একটা ব্রেকিং নিউজ পেলাম।
297
00:34:21,500 --> 00:34:24,760
ভিকি ভ্যাল গোথামের উপকন্ঠে এখন অবস্থা
করছেন। তার কাছেই শুনুন বিস্তারিত।
298
00:34:24,920 --> 00:34:27,840
বাহ, দুই প্যাঁচা একই
কেসে তদন্ত করছে।
299
00:34:28,010 --> 00:34:30,470
আপনারা সত্যিই একে
ওপরের জন্য পারফেক্ট!
300
00:34:31,550 --> 00:34:34,060
শোনা যাচ্ছে, গোথাম পুলিশ
ডিপার্টমেন্ট রহস্যজনকভাবে ...
301
00:34:34,270 --> 00:34:36,390
মানুষের নিখোঁজ হওয়ার ব্যাপারে
নতুন তথ্য পেয়েছেন।
302
00:34:36,600 --> 00:34:39,520
একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে
আমরা এই ব্যাপারে কিছু শুনবো।
303
00:34:39,690 --> 00:34:41,310
আমি দেখেছি কে ওদের অপহরণ করছে।
304
00:34:41,480 --> 00:34:43,020
আমার নিজের চোখ দিয়ে দেখেছি!
305
00:34:43,230 --> 00:34:44,690
এটা একটা বাদুড় ছিল!
306
00:34:44,900 --> 00:34:48,280
আমি একটা বাদুড়ের বিশাল
বড় ছায়া দেখেছি।
307
00:34:48,490 --> 00:34:50,780
গোথাম পুলিশ ডিপার্টমেন্ট এই
সিদ্ধান্তে উপনীত হয়েছে...
308
00:34:50,990 --> 00:34:53,740
এই অদ্ভুত অপহরণের ঘটনাগুলোর পেছনে...
309
00:34:53,950 --> 00:34:55,160
যে জড়িয়ে আছে সে হচ্ছে...
310
00:34:55,950 --> 00:34:58,080
ব্যাটম্যান।
311
00:34:58,960 --> 00:35:02,210
সম্পর্ক শুরু হতে না
হতেই জট লেগে গেল!
312
00:35:10,050 --> 00:35:12,720
আজ ঘুমাতে বেশ দেরি করছেন, স্যার।
313
00:35:12,890 --> 00:35:15,350
প্রতি রাতে জনগণের নিখোঁজ হওয়ার পেছনে...
314
00:35:15,560 --> 00:35:17,770
যে বাদুড়ের ছায়া দৃশ্যমান হচ্ছে...
315
00:35:17,980 --> 00:35:20,440
তা শুধু এখন অপরাধীদের মনেই নয়...
316
00:35:20,640 --> 00:35:23,810
গোথামবাসীদের অন্তরেও এখন আতংক ছড়াচ্ছে।
317
00:35:23,980 --> 00:35:29,150
শহরের ত্রানকর্তা ব্যাটম্যান আপনার
করা সকল অপরাধের বলী হবে!
318
00:35:29,360 --> 00:35:31,320
বালছাল যত্তসব!
319
00:35:37,330 --> 00:35:39,830
পছন্দ হয়েছে? এটা বিশাল
বড় প্লাজমা স্ক্রিন।
320
00:35:40,040 --> 00:35:41,670
আপনার তো জানার কথা।
321
00:35:45,210 --> 00:35:46,920
ওহ, মেয়েটা...
322
00:35:47,090 --> 00:35:51,630
লম্বা একটা সময় কবরে
শায়িত ছিলেন, মাস্টার!
323
00:35:52,010 --> 00:35:54,010
ঘাড়টা সেই!
324
00:35:54,350 --> 00:36:00,180
এমনকি ওর নামটাও বেশ মোহনীয়।
325
00:36:00,350 --> 00:36:02,060
ভ্যাল।
326
00:36:02,270 --> 00:36:07,270
হয়তো সময় হয়েছে কিছুটা সময়
আমার স্ত্রীর সাথে কাটাবার।
327
00:36:14,370 --> 00:36:18,950
প্রথম যে লোকটা নিখোঁজ হয় সে গোথাম
গোরস্থানের একজন পাহারাদার।
329
00:36:19,660 --> 00:36:22,500
ভ্যাম্পায়ারকে পাকড়াও করার জন্য
যে কারো জন্যই আদর্শ জায়গা।
330
00:36:22,710 --> 00:36:25,460
বলে রাখা ভালো, ওয়েইন ম্যানশনের
দরজা জানালা বাদেও...
331
00:36:25,630 --> 00:36:29,300
অনেক কিছুতে রসুনের পরশ জুগিয়েছি!
332
00:36:44,980 --> 00:36:47,360
এটাই সে! ব্যাটম্যান!
333
00:36:47,570 --> 00:36:50,570
প্লিজ, একটু তাড়াতাড়ি আসুন! আমি নিখোঁজদের
তালিকায় নাম লেখাতে চাই না।
334
00:36:50,730 --> 00:36:52,360
সকল সোয়াট ইউনিট, অ্যাটেনশন...
335
00:36:52,530 --> 00:36:55,950
গোথাম কবরস্থানে ব্যাটম্যানকে দেখা গেছে!
336
00:37:09,040 --> 00:37:10,750
গোরস্থান হয়তো ঠিকমতো
ধোয়ামোছা করা হচ্ছে না!
337
00:37:11,210 --> 00:37:14,380
যদি না জায়গাটার দখন কোনো
ভ্যাম্পায়ারের কাছে থাকে।
338
00:39:22,300 --> 00:39:25,310
তাহলে, জনশ্রুতিই সত্য।
339
00:39:25,680 --> 00:39:27,930
গোথামে আরেকটা ব্যাট রয়েছে।
340
00:39:28,140 --> 00:39:30,480
কাউন্ট ড্রাকুলা, ঠিক বলেছি?
341
00:39:31,060 --> 00:39:35,190
তোমার সামনে দাঁড়িয়ে আছে
জীবন্ত এক কিংবদন্তি!
342
00:39:35,400 --> 00:39:36,860
নিজের ঢোল নিজে পিটিয়ো না।
343
00:39:37,070 --> 00:39:39,450
আমরা ছায়ায় চলাফেরা করি।
344
00:39:39,650 --> 00:39:41,280
খবরটা দেখোনি?
345
00:39:41,490 --> 00:39:42,700
আমি মানুষের ক্ষতি করি না!
346
00:39:42,910 --> 00:39:47,200
তোমার কোনো ধারণাই নেই যে চাইলে
আমি মানুষের কী ক্ষতি করতে পারি!
347
00:39:47,370 --> 00:39:50,920
অযথা একটা জীবনকে নিঃশেষ
করা আমার পছন্দ নয় বিধায়...
348
00:39:51,120 --> 00:39:54,750
আমি ওদেরকে আমার
গোলাম বানিয়ে রাখি!
349
00:39:54,960 --> 00:39:57,500
জীবিত? নাকি জীবিত থেকেও মৃত?
350
00:39:57,710 --> 00:40:02,430
ভ্যাম্পায়ার হওয়া মানে নিজের চেতনক্ষমতার
সর্বোচ্চটুকু কাজে লাগানো!
351
00:40:02,640 --> 00:40:06,680
ভ্যাম্পায়ার হওয়া মানে অতুলনীয় গতি,
শক্তি আর অমরত্বের সন্ধান পাওয়া!
352
00:40:19,440 --> 00:40:21,450
রসুনের নির্যাসে পরিপূর্ণ।
353
00:40:25,280 --> 00:40:28,370
এসব আমায় তেমন একটা
আক্রান্ত করতে পারে না।
354
00:41:09,660 --> 00:41:12,830
যতই চেষ্টা করো, আমাকে
তুমি হারাতে পারবে না।
355
00:41:40,900 --> 00:41:42,530
আমার সাথে হাত মেলাও, ব্যাটম্যান।
356
00:41:44,950 --> 00:41:48,620
আমার ভ্যাম্পায়ার আর্মিতে যোগ দাও!
357
00:41:48,820 --> 00:41:49,990
আগ্রহী নই।
358
00:41:55,120 --> 00:41:59,340
তাহলে, আমার অনুপস্থিতিতে আমার ঐতিহ্য
জিন্দা রাখার জন্য তোমাকে ধন্যবাদ।
359
00:41:59,540 --> 00:42:04,420
কিন্তু, গোথামে এখন শুধু একজন
ব্যাটম্যানই থাকতে পারবে।
360
00:42:23,900 --> 00:42:26,990
তুমি অমর হওয়ার সুযোগটা
পায়ে ঠেলে নষ্ট করেছ।
361
00:42:27,150 --> 00:42:34,200
পরেরবার, তোমার রক্ত মাংস দিয়ে
ভোজ না করা পর্যন্ত থামছি না!
363
00:42:46,170 --> 00:42:48,220
আলফ্রেড!
364
00:42:50,970 --> 00:42:52,430
স্যার!
365
00:43:56,410 --> 00:43:57,660
তুমি।
366
00:44:12,550 --> 00:44:14,850
সামান্য একটা দুঃস্বপ্ন, মাস্টার ব্রুস।
367
00:44:15,850 --> 00:44:18,310
গত রাতের ঘটনাটাও যদি
এরকম দুঃস্বপ্ন হতো।
368
00:44:18,520 --> 00:44:21,350
ড্রাকুলা, ব্যাটম্যানের চেয়েও
প্রতিদিন শক্তিশালী হয়ে উঠছে।
369
00:44:21,560 --> 00:44:23,350
শারীরিকভাবে, মানসিকভাবে।
370
00:44:23,520 --> 00:44:25,770
আমাকে ওর ঐতিহ্যের ধারক
হিসেবেও অভিহিত করেছে!
371
00:44:25,980 --> 00:44:26,980
স্যার?
372
00:44:28,940 --> 00:44:31,610
ব্যাটম্যান যত গোথামকে
সুরক্ষিত রাখতে চাইছে...
373
00:44:31,950 --> 00:44:33,320
গোথামের মানুষ ততোই
তাকে ভয় পাচ্ছে!
374
00:44:34,870 --> 00:44:37,540
যেন সে ড্রাকুলার সন্তান!
375
00:44:43,500 --> 00:44:45,040
মাস্টারকে এত দ্রুত জাগানো
উচিৎ হবে না!
376
00:44:45,210 --> 00:44:47,550
উনি সূর্যের আলো পছন্দ করেন না!
বেশি দেরি করা যাবে না!
377
00:44:47,750 --> 00:44:49,130
উনি ক্ষুধার্ত আর রাগান্বিত থাকবেন!
378
00:44:56,640 --> 00:44:59,010
প্রায় অন্ধকার হয়ে এসেছে।
379
00:45:04,270 --> 00:45:05,310
তুমি!
380
00:45:06,900 --> 00:45:09,570
ইদানিং মানুষ আমাকে
দেখে এত চমকে যায়!
381
00:45:09,780 --> 00:45:12,990
তুমি চমকালে, আমাকে উদ্ধার
করা জেলেটাও চমকালো!
382
00:45:13,320 --> 00:45:18,080
যাক, কে জানতো ইলেক্ট্রোশক থেরাপি
শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যাবে!
383
00:45:18,280 --> 00:45:23,540
কিন্তু, এখনকার তাজা খবর
হচ্ছে জোকার ফিরে এসেছে!
384
00:45:23,910 --> 00:45:26,330
হ্যাঁ, আরো অনেকেই ফিরে এসেছে!
385
00:45:26,540 --> 00:45:28,500
কবরের প্রসঙ্গ যেহেতু উঠলোই, পেঙ্গি...
386
00:45:28,710 --> 00:45:31,090
তুমি না লুকানো কোনো
গুপ্তধনের কথা বলেছিলে?
387
00:45:31,300 --> 00:45:33,170
না! এখানে কিছুই নেই!
388
00:45:35,300 --> 00:45:37,800
ভেবেছিলাম, আমরা পার্টনার!
389
00:45:43,270 --> 00:45:46,020
এখানে তো নিশ্চয়ই কিছু
লুকিয়ে রেখেছ, পেঙ্গি!
390
00:45:46,230 --> 00:45:48,230
নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে রেখেছ।
391
00:45:48,900 --> 00:45:50,440
তোমাকে সতর্ক করে দিচ্ছি, জোকার!
392
00:45:50,690 --> 00:45:52,650
এখানে তোমার জন্য কিছুই নেই!
393
00:46:13,630 --> 00:46:16,800
বাহ, ভল্টটা দেখতে বেশ
বড় আর চাকচিক্যময়!
394
00:46:17,640 --> 00:46:18,800
না, জোকার!
395
00:46:19,680 --> 00:46:22,260
ভেতরে রাজকীয় পোশাক
পরিহিত একটা লাশ!
396
00:46:32,480 --> 00:46:36,110
বেডে শুয়েই মাস্টার
নাশতা সেরে নিচ্ছে!
397
00:46:59,010 --> 00:47:00,090
আপনি...
398
00:47:00,300 --> 00:47:02,100
কি রক্ত দিতে এসেছেন?
399
00:47:09,440 --> 00:47:10,650
ব্যাংকে কেউ হানা দিয়েছে।
400
00:47:10,860 --> 00:47:13,940
যেহেতু আপনি অতিপ্রাকৃত
বিষয় নিয়ে তদন্ত করছেন...
401
00:47:14,150 --> 00:47:16,530
এই কেসটা কি পুলিশের হাতে
ছেড়ে দেওয়া যায় না?
402
00:47:16,860 --> 00:47:18,570
এটা একটা ব্লাড ব্যাংক।
403
00:47:36,090 --> 00:47:40,550
মনে হচ্ছে, চেরি ফলের স্বাদ পেলাম,
যার মধ্যে ওকের নির্যাস রয়েছে!
404
00:48:31,810 --> 00:48:33,520
জোকার?
405
00:48:33,690 --> 00:48:35,810
জীবন্মৃত এবং ছুটে বেড়াচ্ছি!
406
00:48:37,190 --> 00:48:41,320
মজার ব্যাপার হচ্ছে, আজ রাতে তোমাকে
নিয়ে দুজন ব্যাটম্যানকে দেখলাম!
407
00:48:41,530 --> 00:48:44,450
এবং, তোরা দুজনেই আমাকে
বিরক্ত করে ছেড়েছ!
408
00:48:54,330 --> 00:48:57,750
ব্যাটম্যান, আজকে তোমাকে মজা দেখাবো!
409
00:49:04,720 --> 00:49:06,430
রসুন!
410
00:50:21,270 --> 00:50:22,430
স্যার?
411
00:50:22,640 --> 00:50:24,770
তোমার গার্লিক বোমাটা
ভালোই কাজে দিয়েছে।
412
00:50:24,980 --> 00:50:27,730
পরীক্ষা করার জন্য
গিনিপিগ পেয়ে গেছি।
413
00:50:52,300 --> 00:50:54,630
- কিছু জানতে পারলেন, স্যার?
- জোকার কথা বলছে না।
414
00:50:54,840 --> 00:50:57,260
ও ড্রাকুলার বাসস্থলের
ঠিকানা দিবে না।
415
00:50:57,470 --> 00:51:00,850
যতক্ষণ না ওর ধমনীতে
ভ্যাম্পায়ারের রক্ত বইছে।
416
00:51:03,180 --> 00:51:06,640
জোকার মৃত্যুর চেয়েও
ভয়াবহ কিছু ভোগ করছে।
417
00:51:07,520 --> 00:51:10,360
ওকে জীবিতদের ভুবনে ফিরিয়ে আনবো।
418
00:51:10,520 --> 00:51:13,070
ওর রক্ত নিয়ে কিছু
কাজ বাকি আছে।
419
00:52:11,210 --> 00:52:12,590
এই, ছোট্ট মেয়ে!
420
00:52:12,920 --> 00:52:15,050
এখন তোমার বাহিরে
থাকা উচিৎ নয়!
421
00:52:41,200 --> 00:52:44,740
সোলার জেনারেটর প্রস্তুত, স্যার!
422
00:53:15,570 --> 00:53:18,820
জোকারের রক্ত সূর্যের আলোর
বিপক্ষে স্থিতিশীল থাকছে না!
423
00:53:49,850 --> 00:53:51,310
জানি, তুমি কাছাকাছিই আছো ব্যাটসি!
424
00:53:51,520 --> 00:53:55,810
তোমার ধমনীতে বয়ে চলা
রক্তের ঘ্রাণ পাচ্ছি!
425
00:54:03,860 --> 00:54:05,320
কিছু জানা গেল?
426
00:54:05,530 --> 00:54:08,530
সত্যি বলতে গেলে, ভ্যাম্পায়ার নিয়ে
এত উপকথা প্রচলিত যে...
427
00:54:08,700 --> 00:54:11,370
কোনটা আসল তথ্য আর কোনটা
গুজব সেটার তফাৎ করা মুশকিল!
428
00:54:13,370 --> 00:54:15,330
কারমিল্লা কার্ন্সটিন...
429
00:54:15,540 --> 00:54:17,710
কাউন্ট ড্রাকুলার স্ত্রী।
430
00:54:17,920 --> 00:54:22,300
কিংবদন্তি অনুযায়ী, তার রক্তের
তৃষ্ণা ড্রাকুলারই অনুরূপ ছিল।
431
00:54:22,550 --> 00:54:25,550
- মনে হচ্ছে তারা...
- একে ওপরের জন্য পারফেক্ট?
432
00:54:25,760 --> 00:54:29,180
যদি কিউপিড তার তীর দিয়ে এরকম অন্ধকার
হৃদয়েও ভালোবাসার সঞ্চার করতে পারে...
[কিউপিড-ভালোবাসার দেবতা]
433
00:54:29,390 --> 00:54:32,640
তাহলে, হয়তো এখনো কিছুটা
আশা আছে, মাস্টার ব্রুস।
434
00:54:34,560 --> 00:54:35,770
মিস ভ্যাল।
435
00:54:36,560 --> 00:54:37,770
আজ শনিবার রাত।
436
00:54:37,980 --> 00:54:43,570
ডিনার! এসব রক্তচোষা নিয়ে ঘাটাঘাটি
করতে গিয়ে একদম ভুলে গিয়েছি!
437
00:54:45,200 --> 00:54:46,660
ভয় পাও!
438
00:54:46,820 --> 00:54:49,740
ভয় পাও!
439
00:54:50,830 --> 00:54:53,000
ওকে বলে দিও, আমার
আসতে দেরি হবে।
440
00:54:57,710 --> 00:54:59,500
আসছি!
441
00:55:08,470 --> 00:55:09,680
মিস ভ্যাল।
442
00:55:09,890 --> 00:55:11,930
প্লিজ, ভেতরে আসুন!
443
00:55:15,730 --> 00:55:18,650
কেনো আমাকে কষ্ট দিচ্ছো, ব্যাটসি?
444
00:55:18,940 --> 00:55:21,190
ভেবেছিলাম, তুমি আমার যত্ন নেবে!
445
00:55:21,400 --> 00:55:24,400
বিশ্বাস করো, জোকার।
তোমাকে বাঁচানোর চেষ্টা করছি আমি।
446
00:55:24,570 --> 00:55:28,070
তাহলে, আমাকে খাওয়াও!
447
00:55:34,450 --> 00:55:36,080
ক্যাচাপ আছে?
448
00:55:39,580 --> 00:55:41,880
ব্রুস সভবত এই শোক এখনো
কাটিয়ে উঠতে পারেনি।
449
00:55:42,090 --> 00:55:45,340
মানে, এরকম যন্ত্রণার ভেতর দিয়ে
তো কেউ কখনো যায় না।
450
00:55:45,760 --> 00:55:49,010
মাস্টার ব্রুসের মনে সবসময়ই
একটা কষ্ট থাকে।
451
00:55:49,220 --> 00:55:51,760
সে নিশ্চয়ই ভালোবাসার মানুষদেরকে
হারানোর ব্যাপারে ভীত...
452
00:55:51,970 --> 00:55:57,810
যে জন্য ও কারো সাথে তেমন
গভীর সম্পর্কে জড়ায় না!
454
00:55:59,190 --> 00:56:02,610
আপনি যথেষ্ট ধৈর্যশীল মানুষ, মিস ভ্যাল!
455
00:56:06,690 --> 00:56:08,570
রসুনের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে?
456
00:56:09,320 --> 00:56:10,700
ডিনার সাজানো হচ্ছে তো, তাই!
457
00:56:18,290 --> 00:56:20,710
ও আসছে না, তাই না?
458
00:56:36,520 --> 00:56:38,140
পিপাসা!
459
00:56:38,350 --> 00:56:41,600
ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে!
460
00:56:42,230 --> 00:56:45,900
আমি আর এই কষ্ট
নিতে পারছি না!
461
00:56:50,110 --> 00:56:53,030
এই দুঃখী ভাঁড়টার উপর
একটু রহম করো!
462
00:57:01,870 --> 00:57:04,710
ড্রাকুলার ঠিকানা, বলো?
463
00:57:05,170 --> 00:57:06,380
দেখছ না?
464
00:57:06,590 --> 00:57:09,510
আমার কোনো সিদ্ধান্ত
নেওয়ার ক্ষমতা নেই!
465
00:57:10,050 --> 00:57:13,140
আমার আত্মা উনার জিম্মায়!
466
00:57:24,900 --> 00:57:26,360
ব্যাটসি...
467
00:57:26,570 --> 00:57:29,320
তুমি আমার তৃষ্ণা মিটিয়েছ!
468
00:58:06,310 --> 00:58:08,110
স্থিতিশীল আছে।
469
00:58:11,240 --> 00:58:12,860
ভিকি!
470
00:58:13,150 --> 00:58:16,410
উনি যতক্ষণ ছিলেন, শুধু আপনার
ব্যাপারেই কথা বলছিলেন।
471
00:58:29,590 --> 00:58:31,300
লাঞ্চ।
472
00:58:32,970 --> 00:58:34,880
খাবার সময়মত আনতে হয়, ব্যাটসি!
473
00:58:35,090 --> 00:58:36,470
তুমি দেরি করেছ!
474
00:58:41,390 --> 00:58:43,180
স্বাদটা একটু অন্যরকম!
475
00:58:43,390 --> 00:58:45,520
এটা ফ্রেশ রক্ত তো?
476
00:59:06,040 --> 00:59:09,250
কোনো ট্রিক্স খাটাবে না, জোকার!
ড্রাকুলা কোথায়?
477
00:59:09,460 --> 00:59:11,920
আমি তো ওকেই খুঁজছি!
পেঙ্গুইন কোথায়?
478
00:59:12,130 --> 00:59:14,340
- পেঙ্গুইন?
- গোথাম কবরস্থানটা কোথায়?
479
00:59:14,760 --> 00:59:16,130
কবরস্থান।
480
00:59:16,470 --> 00:59:17,930
আমি কি...আমি কি স্বপ্ন দেখছি?
481
00:59:18,090 --> 00:59:21,180
না, উন্মাদ আচরণ করছিলে শুধু।
482
00:59:21,350 --> 00:59:24,520
সেজন্যই তুমি আবার আর্কহামের
জেলে ফিরে যাবে!
483
00:59:27,480 --> 00:59:29,860
এই প্রতিষেধকটার একটা
পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
484
00:59:30,060 --> 00:59:33,070
যখন কারো ভেতর থেকে ভ্যাম্পায়ার
স্বত্বাটা বের হয়ে যায়...
485
00:59:33,480 --> 00:59:35,990
সাথে সাথে ভিক্টিমের এ সম্পর্কিত
সব স্মৃতিও মুছে যায়।
486
00:59:36,450 --> 00:59:37,910
হয়তো শাপে বর হয়েছে, স্যার।
487
00:59:38,070 --> 00:59:41,490
এমনিতেই গোথাম ব্যাটম্যানের ব্যাপারে
কোনো সিদ্ধান্তে আসতে পারছে না।
488
00:59:41,700 --> 00:59:44,620
ড্রাকুলার মতো কাউকে কি
তারা সামলাতে পারবে?
489
00:59:44,910 --> 00:59:47,920
আশা করি, আজ রাতে এটা
নিয়ে কোনো সমস্যা হবে না।
490
00:59:50,380 --> 00:59:52,590
ড্রাকুলা গোথাম কবরস্থানে আস্তানা গেড়েছে...
491
00:59:52,800 --> 00:59:56,220
যেখানে আমি ওকে স্থায়ীভাবে
কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
492
00:59:56,720 --> 00:59:57,930
মাফ করবেন, স্যার?
493
00:59:58,130 --> 01:00:02,350
এই ম্যাজিক বুলেট ড্রাকুলাকে আসলেই
পরাস্ত করতে পারবে, ভাবছেন?
494
01:00:02,560 --> 01:00:04,720
ড্রাকুলা মানুষের মতো
চলাফেরা করলেও...
495
01:00:04,930 --> 01:00:07,190
সে একজন মনস্টার!
496
01:00:08,850 --> 01:00:11,400
দাঁড়াও! দাঁড়াও!
497
01:00:29,460 --> 01:00:31,630
মিস ভ্যাল?
498
01:00:32,380 --> 01:00:33,670
ড. অ্যালুকার্ড?
499
01:00:33,880 --> 01:00:37,260
আপনাদের সবার বিষয়টা মাথায়
থাকা উচিৎ, মিস ভ্যাল।
500
01:00:37,470 --> 01:00:38,930
রাতে একাকী চলাফেরা করাটা?
501
01:00:39,130 --> 01:00:40,680
হ্যাঁ, বুঝতে পেরেছি।
নিখোঁজ সংক্রান্ত ইস্যু।
502
01:00:40,840 --> 01:00:42,890
আসলে, ভাবিনি যে ট্রেন
মিস করে ফেলব।
503
01:00:43,100 --> 01:00:46,100
পরের ট্রেন আসতে নিশ্চয়ই
কিছুটা সময় লাগবে।
504
01:00:46,270 --> 01:00:48,270
চলুন না, একসাথে একটু...
505
01:00:48,480 --> 01:00:50,350
ড্রিংক্স করি?
506
01:00:50,560 --> 01:00:52,940
ধন্যবাদ আপনাকে, কিন্তু আমার
অনেক দেরি হয়ে গেছে।
507
01:00:53,150 --> 01:00:55,110
একটা ক্যাবে করে চলে যাই।
508
01:00:55,270 --> 01:00:56,900
গুড নাইট, ডক্টর।
509
01:01:17,960 --> 01:01:19,260
সরি, ভিকি।
510
01:01:19,470 --> 01:01:22,800
আজ রাতে ড্রাকুলার
সাথে ডেট করব।
511
01:01:23,010 --> 01:01:25,220
ওয়েইন মেনশন থেকে বলছি।
512
01:01:25,430 --> 01:01:28,350
আপনি আপনার মেসেজ রেখে দিন।
513
01:01:40,740 --> 01:01:44,240
মাস্টার ব্রুস, জানি এই আতংকের অবসান
ঘটাতে আপনি ব্যাগ্র হয়ে আছেন।
514
01:01:44,450 --> 01:01:47,620
কিন্তু, সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা
করলে ভালো হয় না?
515
01:01:47,830 --> 01:01:50,290
যদি আপনি জয় না পান, স্যার...
516
01:01:51,040 --> 01:01:53,290
গোথাম হেরে যাবে।
517
01:01:53,920 --> 01:01:55,380
আমাকে প্রত্যেকটা সুযোগ
কাজে লাগাতে হবে।
518
01:01:55,590 --> 01:01:59,170
এবং, দিনের ফকফকা আলোয় ব্যাটম্যান
ড্রাকুলার চেয়ে এগিয়ে থাকবে।
519
01:01:59,380 --> 01:02:01,170
একটু বিশ্রাম নিন...
520
01:02:01,340 --> 01:02:03,720
ভিকির কল রিসিভ করার পর!
521
01:02:14,900 --> 01:02:16,190
ও ফোন তুলছে না!
522
01:02:16,400 --> 01:02:17,480
স্যার?
523
01:02:25,110 --> 01:02:26,660
ভিকি
524
01:02:29,290 --> 01:02:30,750
হাই, ব্রুস। ভিকি বলছি।
525
01:02:30,950 --> 01:02:33,080
এইমাত্র কার সাথে কথা বললাম
বিশ্বাস করবে কিনা জানি না!
526
01:02:33,290 --> 01:02:35,670
লম্বা, গম্ভীর এবং অদ্ভুত প্রকৃতির?
527
01:02:35,880 --> 01:02:39,550
ভাবছিলাম, আমাকে এখান থেকে
উদ্ধার করে নিয়ে যাবে কিনা...
528
01:02:39,750 --> 01:02:42,510
স্যার? সূর্যোদয় হতে এখনো
ঘন্টাখানেক বাকি আছে!
529
01:02:42,670 --> 01:02:45,010
ভিকি যথেষ্ট ধৈর্য ধরেছে।
530
01:02:45,840 --> 01:02:47,550
ঠিক আছে, তাহলে যান।
531
01:03:23,970 --> 01:03:26,010
আমার অন্ধকারের সন্তানেরা...
532
01:03:26,220 --> 01:03:30,600
জড়ো হও আর সাক্ষী হও এই
রক্তিম বিবাহ অনুষ্ঠানের!
533
01:03:36,940 --> 01:03:39,400
ভিকি ভ্যাম্পায়ার ভ্যাল।
534
01:03:39,610 --> 01:03:42,530
তো, উনাকে আমরা কী নামে
ডাকব? মিসেস ড্রাকুলা?
535
01:03:42,730 --> 01:03:44,440
তুমি বুঝতে পারোনি, পেঙ্গুইন।
536
01:03:44,610 --> 01:03:48,820
মিস ভ্যালের আমার সহধর্মিনী
হওয়ার মতো যোগ্যতা নেই।
537
01:03:48,990 --> 01:03:52,450
আমার আসল বধূর
সাথে পরিচিত হও।
538
01:04:01,130 --> 01:04:03,460
- কিন্তু, উনি তো...
- ছাই?
539
01:04:04,260 --> 01:04:08,300
কারমিল্লা সূর্যের আলো
দ্বারা হতাহত হয়েছে।
540
01:04:08,510 --> 01:04:11,430
যেটা প্রায় নিশ্চিত
মৃত্যুই ধরা চলে।
541
01:04:11,600 --> 01:04:16,930
ওকে রক্ত খাইয়ে জীবিত
করা যাবে না।
542
01:04:25,530 --> 01:04:27,150
আমার বধূকে পুনর্জীবিত করতে হলে...
543
01:04:27,320 --> 01:04:31,370
ওকে অন্য মানুষের আত্মা
শুষে নিতে হবে।
544
01:04:32,200 --> 01:04:35,950
মাস্টার, আমার আত্মা গ্রহণ করুন!
545
01:04:46,380 --> 01:04:48,630
জোকারের পায়ের ছাপ।
546
01:05:02,770 --> 01:05:06,320
তো, এভাবেই ড্রাকুলা ক্রুশকাঠকে ফাঁকি দিয়েছে!
547
01:05:07,070 --> 01:05:10,860
এরকম ভূগর্ভস্থ সমাধিক্ষেত্রেও আমিও
একবার কিছুদিন আস্তানা গেড়েছিলাম।
548
01:05:11,240 --> 01:05:13,990
সেও একই কাজ করেছে।
549
01:05:43,310 --> 01:05:45,270
একজন অনাহূত অতিথি।
550
01:08:05,580 --> 01:08:09,040
- নিখোঁজ ব্যাক্তিরা?
- আমরা কোথায়?
551
01:08:09,250 --> 01:08:12,000
জানি না, কিন্তু চলুন এখান
থেকে সবাই বের হই।
552
01:08:36,940 --> 01:08:39,950
তুমি অনুষ্ঠানে বাধা
দেওয়ার সাহস করেছ!
553
01:08:56,460 --> 01:08:58,550
তুমি জিততে পারবে না।
554
01:08:58,760 --> 01:09:02,390
কোনো মানুষ আমার ইচ্ছার
বাইরে কাজ করতে পারে না।
555
01:09:10,140 --> 01:09:11,440
ভালো ছেলে!
556
01:09:11,650 --> 01:09:14,820
যখন আমার বধূ আবার জীবিত হবে...
557
01:09:15,020 --> 01:09:19,400
ওকে তোমার লাশ উপহার হিসেবে দেব।
558
01:10:12,420 --> 01:10:13,620
আমার প্রিয়তমা!
559
01:10:27,560 --> 01:10:29,180
ব্যাটম্যান?
560
01:10:32,020 --> 01:10:35,400
যদি আমার বধূ তোমার আত্মা
না পায়, ভিকি ভ্যাল...
561
01:10:35,610 --> 01:10:37,730
তবে, আমি তোমার
রক্ত পান করব!
562
01:10:37,940 --> 01:10:39,320
পালাও!
563
01:10:51,200 --> 01:10:52,830
যাও!
564
01:10:58,840 --> 01:11:00,550
হয়তো তুমি ভালো করে শোনোনি।
565
01:11:00,710 --> 01:11:04,050
মাস্টার তোমার রক্ত পান করবে!
566
01:11:08,050 --> 01:11:11,140
এখন মধ্যরাত, ব্যাটম্যান।
567
01:11:11,390 --> 01:11:14,770
সূর্যের আলোর সাহায্য
এই মুহূর্তে পাবে না।
568
01:11:55,730 --> 01:11:58,270
তোমাকে না দেখে পেলেও
সমস্যা নেই, ব্যাটম্যান।
569
01:11:58,480 --> 01:12:01,570
আমি তোমার রক্তের গন্ধ পাচ্ছি!
570
01:12:09,620 --> 01:12:12,620
মাস্টার ব্রুস তার লোকেশন শেয়ার করছেন...
571
01:12:12,990 --> 01:12:15,910
একটা ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র থেকে?
572
01:13:05,420 --> 01:13:07,130
চলো!
573
01:14:05,400 --> 01:14:09,030
আশা করি, উনি ঠিকমতোই আছেন!
574
01:15:03,920 --> 01:15:05,460
কাউন্ট ড্রাকুলা!
575
01:15:19,140 --> 01:15:23,600
আমি তোমার রক্ত পান করব, আর তোমার পিঠের
চাদরকে ন্যাপকিন হিসেবে ব্যবহার করব।
576
01:15:23,890 --> 01:15:25,270
স্যার!
577
01:15:40,540 --> 01:15:45,210
জানেমান, কোথায় লুকালে?
578
01:15:48,290 --> 01:15:49,670
নক, নক!
579
01:15:53,300 --> 01:15:56,050
ঘুঘুর ফাঁদে পড়েছ!
580
01:16:26,540 --> 01:16:28,540
বেশ চিত্তাকর্ষক জায়গা!
581
01:16:28,750 --> 01:16:31,960
এখানেই তোমার সমাধি হবে!
582
01:16:34,960 --> 01:16:37,220
আগে এটা খা!
583
01:16:56,690 --> 01:17:00,570
তুমি হয়তো মনুষ্য ভিক্টিমদের ওষুধ
দিয়ে সুস্থ করতে পারবে...
584
01:17:00,780 --> 01:17:06,040
কিন্তু, জগতের কোন ওষুধই একটা
আধিভৌতিক স্বত্বাকে বদলাতে পারবে না!
585
01:17:17,420 --> 01:17:19,220
যা, পালাও!
586
01:17:19,800 --> 01:17:24,100
মানুষের চেয়েও আমি
বেশি কিছু, ব্যাটম্যান!
587
01:17:24,310 --> 01:17:27,560
আমি শয়তানের অবতার!
588
01:17:27,770 --> 01:17:29,890
আমি হচ্ছি অন্ধকারের...
589
01:17:33,480 --> 01:17:34,860
যুবরাজ?
590
01:17:35,440 --> 01:17:37,440
সূর্যের আলোর কথা বলছিলে না?
591
01:17:52,290 --> 01:17:53,750
তুমি...
592
01:17:53,960 --> 01:17:55,670
ব্রুস ওয়েইন!
593
01:18:00,050 --> 01:18:02,260
একইসাথে, ব্যাটম্যানও।
594
01:18:02,640 --> 01:18:05,180
তুমি হচ্ছো ধূলো-ময়লা!
595
01:18:28,930 --> 01:18:32,980
আমি ওর দেহাবশেষ সোজা
ডাস্টবিনে ফেলে দিচ্ছি।
596
01:18:38,370 --> 01:18:42,870
যখন মাস্টার তোমার...
597
01:18:43,080 --> 01:18:45,370
রক্ত পান করবে...
598
01:18:45,580 --> 01:18:47,750
কী নিয়ে যেন কথা বলছিলাম?
599
01:18:51,710 --> 01:18:53,880
গুপ্তধন!
600
01:18:54,800 --> 01:18:57,470
এটা নিয়েই তো কথা বলছিলাম!
601
01:18:57,680 --> 01:18:59,470
ফ্রিজ! !
602
01:19:07,730 --> 01:19:10,560
আজ রাতে, গোথাম শেষ পর্যন্ত
স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।
603
01:19:11,030 --> 01:19:13,450
নিখোঁজদের সন্ধান পাওয়া গেছে।
604
01:19:13,660 --> 01:19:17,330
ধারণা করা হচ্ছে, পেঙ্গুইন এসব
নিখোঁজদের জিম্মি করে...
605
01:19:17,540 --> 01:19:19,670
গুপ্তধন আত্মসাতের পাঁয়তারা করছিল...
606
01:19:19,870 --> 01:19:23,790
যদিও জিম্মিদের পুরনো
কোনো স্মৃতি মনে নেই...
607
01:19:24,000 --> 01:19:26,340
সম্ভবত, তাদেরকে হিপনোটাইজ করা হয়েছিল।
608
01:19:26,550 --> 01:19:28,670
তবে, জিম্মি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন।
609
01:19:28,880 --> 01:19:33,180
এবং, এটা প্রতীয়মান হচ্ছে যে ব্যাটম্যানকে অন্যায়ভাবে
পেঙ্গুইনের অপরাধের জন্য দোষারোপ করা হয়েছে।
610
01:19:33,390 --> 01:19:38,140
তাই, আমরা নিশ্চিন্তে তাকে ভিলেন থেকে
আবারো হিরো হিসেবে মর্যাদা দিতে পারি!
611
01:19:38,350 --> 01:19:41,020
এটা ভ্যাম্পায়ারের কাজ ছিল,
বারবার বলছি তোমাদেরকে!
612
01:19:41,190 --> 01:19:42,560
ভ্যাম্পায়ার!
613
01:19:42,730 --> 01:19:46,110
যাদের লম্বা লম্বা দাঁত থাকে!
614
01:19:47,360 --> 01:19:50,990
পেঙ্গুইনকে আবারও আর্কহাম
জেলে পাঠানো হচ্ছে।
616
01:19:51,700 --> 01:19:52,870
এখানে একটা চমক আছে।
617
01:19:53,070 --> 01:19:57,200
নিউজ কভার করার বদলে রিপোর্টার ভিকি
এখন নিজেই খবরের শিরোনাম হয়ে গেছেন!
618
01:19:57,410 --> 01:19:58,870
কোনো ভ্যাম্পায়ারকে দেখেছিলেন, ভিকি?
619
01:20:01,750 --> 01:20:03,790
শুধু বাদুড় দেখেছি।
620
01:20:35,037 --> 01:20:45,102
সাবটাইটেলটি ভাল লেগে থাকলে
যেকোনো পরিমাণ অর্থ বিকাশ করে চাইলে
অনুবাদককে সাপোর্ট করতে পারেন।
Bkash Personal: 01963791985