1 00:00:01,627 --> 00:00:03,086 পূর্বে যা দেখানো হয়েছে... 2 00:00:05,631 --> 00:00:07,382 অনুবাদে: সাদিয়া বিনতে কামাল 3 00:01:25,377 --> 00:01:27,253 ঠিকাছে, আবার বলো। 4 00:01:27,463 --> 00:01:28,546 এটা অনেকটা গোলকধাঁধার মতো। 5 00:01:28,756 --> 00:01:30,173 সুরঙ্গ দিয়ে আমরা বাধ পর্যন্ত যাবো। 6 00:01:30,382 --> 00:01:31,716 তাদের সবকিছু মাটির নিচের রাস্তার সাথে সংযুক্ত রয়েছে। 7 00:01:31,925 --> 00:01:34,052 আর এটাই হবে আমাদের প্রবেশপথ। 8 00:01:34,261 --> 00:01:37,221 হ্যাঁ, যদি আমরা রিপার'স আর মাউন্টেন মানুষদেরকে মোকাবিলা করতে পারি। 9 00:01:38,599 --> 00:01:40,141 কসম করে বলছি, তোমার মা যদি শীঘ্রই কোন, 10 00:01:40,350 --> 00:01:42,435 মিশনের ব্যবস্থা না করে, তবে আমি নিজেই তাদের উদ্ধারে বেড়িয়ে পড়বো। 11 00:01:42,644 --> 00:01:44,645 শুধু তুমি একা না। 12 00:01:50,944 --> 00:01:52,904 মনে হচ্ছে বিচারকার্য শেষ হয়েছে। 13 00:01:54,948 --> 00:01:56,866 যাইহোক, ফিনের কি খবর? 14 00:01:57,076 --> 00:01:59,118 আমরা ফিরে আসার পর থেকে আমি তার সাথে আর কথা বলি নি। 15 00:02:00,621 --> 00:02:03,206 আমি জানিনা তাকে কি বলবো। 16 00:02:04,666 --> 00:02:06,542 সে গুলি করতেই ছিল অনর্গল। 17 00:02:06,752 --> 00:02:08,836 আমরা একটা যুদ্ধে আছি, ক্লার্ক। 18 00:02:09,046 --> 00:02:11,589 আমরা সবাই কিছু না কিছু করেছি। 19 00:02:11,799 --> 00:02:13,883 এই। 20 00:02:14,093 --> 00:02:16,052 এই। 21 00:02:20,349 --> 00:02:22,308 পরে কথা হবে। 22 00:02:34,321 --> 00:02:35,947 মাউন্ট ওয়েদার? 23 00:02:36,156 --> 00:02:37,532 প্লানটা কি? 24 00:02:37,741 --> 00:02:40,118 এখনো ভাবছি। 25 00:02:40,327 --> 00:02:42,286 আহ! খুঁজে দেখো। 26 00:02:42,496 --> 00:02:44,622 আবারো মন্টিকে উদ্ধার যেমনটা ড্রপ-শিপে হয়েছিল। 27 00:02:44,832 --> 00:02:49,085 এখন, মনে হচ্ছে তুমি চাইছ তারা যেন কেবল মন্টিকে উদ্ধার করে, হাহ? 28 00:02:49,294 --> 00:02:50,878 ধীরে। আমি কেবল মজা করছিলাম। 29 00:02:53,799 --> 00:02:57,552 ওকে। তুমি, আহ, তাকে বলেছিলে যে তদন্ততে আমাদের খালাস দেয়া হয়েছে? 30 00:02:58,887 --> 00:03:00,012 না। 31 00:03:00,180 --> 00:03:01,889 ভালো, এটা অনেকটা দয়ার মত লাগছে, 32 00:03:02,099 --> 00:03:04,350 যদিও আমরা টিকে থাকার লড়াইয়ে তাদের মেরেছি। 33 00:03:04,560 --> 00:03:06,435 এখন মনে হচ্ছে আরও বড় শত্রুদের শেষ করতে হবে। 34 00:03:06,645 --> 00:03:08,604 আমাদের সেটা করতে বাধ্য হয়েছিলাম। 35 00:03:10,065 --> 00:03:12,316 আমাকে যেতে হবে। 36 00:03:13,610 --> 00:03:15,945 কাবাব মে হাড্ডি হয়ে গেলাম? 37 00:03:17,531 --> 00:03:21,534 তারা তোমাদের ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আমিও তোমাদের ক্ষমা করে দিয়েছি। 38 00:03:26,832 --> 00:03:28,666 ক্লার্ক। 39 00:03:28,876 --> 00:03:30,418 দূর হও, মারফি। 40 00:03:30,627 --> 00:03:33,421 যাক, দেরীতে হলেও ভালো কেও এসেছে। 41 00:03:34,715 --> 00:03:36,174 আমি জানি কেন আমরা অন্য স্টেশনের, 42 00:03:36,383 --> 00:03:38,968 কোন সিগনাল পাচ্ছি না। কারণ, 43 00:03:39,178 --> 00:03:40,553 মাউন্ট ওয়েদার সিগনালের মধ্যে জ্যাম তৈরি করছে। 44 00:03:42,598 --> 00:03:43,890 দেখাও আমায়। 45 00:03:50,189 --> 00:03:53,441 আমি সাউন্ড বক্সে খোঁচা মেরেছিলাম আর এটা পেয়েছি। 46 00:03:55,611 --> 00:03:58,070 প্রত্যেক কম্পাঙ্কতে একই রকম শব্দ। 47 00:03:58,280 --> 00:04:00,448 দূরপাল্লার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 48 00:04:00,657 --> 00:04:02,783 আর এই একই কারণে আমাদের ওয়াকিটকি একটু দূরেই কাজ হয় না। 49 00:04:02,993 --> 00:04:04,785 এটা একই শব্দ যেটা মন্টি শুনেছিল, 50 00:04:04,995 --> 00:04:06,954 এক্সোডাস শিপের ব্লাক বক্স থেকে। 51 00:04:07,164 --> 00:04:09,332 তার মানে মাউন্ট ওয়েদার এক্সোডাস শিপকে ক্রেশ করিয়েছিল? 52 00:04:09,541 --> 00:04:10,833 তুমি কি সিগনালটিকে অকেজো করতে পারবে? 53 00:04:11,043 --> 00:04:12,376 অকেজো? না। 54 00:04:12,586 --> 00:04:14,921 কিন্তু যদি আমি সেই টাওয়ার এর কাছে যেতে পারি যেটা থেকে এটা ব্রডকাস্ট করা হচ্ছে, 55 00:04:15,130 --> 00:04:17,298 আমি সেই টাওয়ারটিকে উড়িয়ে দিতে পারবো। 56 00:04:17,507 --> 00:04:19,550 কেও কোথায় যাবে না। 57 00:04:19,760 --> 00:04:20,968 মা, আমার কথা শোনো.. আমি তোমার কথা, 58 00:04:21,136 --> 00:04:22,386 শুনে সব কাজ করবো? 59 00:04:22,596 --> 00:04:24,388 তুমি আর তোমার বন্ধুরা কোন সেনা হও, 60 00:04:24,598 --> 00:04:26,390 কিন্তু সেরকম আচরণ করছ আর 61 00:04:26,600 --> 00:04:27,975 নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছ। 62 00:04:28,185 --> 00:04:31,354 তুমি বুঝতে পারছ না। রেভেন কিছু পেয়েছে। 63 00:04:31,563 --> 00:04:33,689 মাউন্ট ওয়েদার আমাদের যোগাযোগে জ্যাম তৈরি করছে। 64 00:04:33,899 --> 00:04:36,984 সত্যি বলছি। আরও কিছু স্টেশন এখনোও জমিনে থাকতে পারে। 65 00:04:37,194 --> 00:04:39,403 আর অনেক গার্ডও থাকতে পারে। তুমি বলেছিলে আমাদের যথেষ্ট লোকবল নেই, 66 00:04:39,613 --> 00:04:40,988 ২টা আলাদা আলাদা যুদ্ধের জন্য। 67 00:04:41,198 --> 00:04:43,574 মা, ইতিমধ্যেই আমরা একটা যুদ্ধে আছে। 68 00:04:43,784 --> 00:04:45,952 ফিনের হত্যাকাণ্ডের জন্য গ্রাউন্ডাররা প্রতিশোধ নিতে, 69 00:04:46,161 --> 00:04:48,454 যেকোনো সময় হামলা করতে পারে, আর তখন আমাদের, 70 00:04:48,664 --> 00:04:50,456 প্রত্যেক মানুষকে চাই যারা ক্যাম্পকে রক্ষা করতে পারবে। 71 00:04:50,666 --> 00:04:52,875 তাহলে যেতে দাও আমাদের। 72 00:04:53,085 --> 00:04:54,585 তোমরা থামবে না, তাই না? 73 00:04:54,795 --> 00:04:56,420 আমাদের বন্ধুদের উদ্ধার না করা পর্যন্ত থামবো না। 74 00:05:00,842 --> 00:05:02,385 ঠিকাছে। 75 00:05:03,762 --> 00:05:05,221 কিন্তু আমি তোমাদের সঙ্গে যাবো। 76 00:05:05,430 --> 00:05:07,056 ম্যাম, আমি বলছিলাম কি.. 77 00:05:07,266 --> 00:05:09,141 এটা কয়েকদিনের ব্যাপার। 78 00:05:09,351 --> 00:05:11,686 হয়ত ক্যান গ্রাউন্ডারদের কমান্ডার এর সাথে মিলে এগিয়ে গেছে। 79 00:05:11,895 --> 00:05:15,523 অথবা সে এখন বেচেই নেই আর তারা আমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। 80 00:05:15,774 --> 00:05:18,276 হতে পারে... 81 00:05:18,485 --> 00:05:20,903 আর এজন্যই আমাদের আরও গার্ড লাগবে। 82 00:05:23,699 --> 00:05:25,574 তাহলে এটাই শেষ কথা। 83 00:05:26,994 --> 00:05:29,537 আমরা মাউন্ট ওয়েদারে ফেরত যাচ্ছি। 84 00:06:06,325 --> 00:06:09,201 স্যার ৩ দিন হয়েছে, 85 00:06:09,411 --> 00:06:11,704 মায়ার মত বাকিদের সংখ্যাও বাড়ছে। 86 00:06:11,913 --> 00:06:14,040 এটা বিশ্বাস করতে হয়ত কষ্ট হবে কিন্তু আমার মনে হচ্ছে, 87 00:06:14,249 --> 00:06:18,419 মায়ার দেহ নিজেই রেডিয়েশন সহ্য করতে পারছে। 88 00:06:22,507 --> 00:06:25,384 জ্যাস্পার এর রক্ত ৮ গুণ বেশি কার্যকর, 89 00:06:25,594 --> 00:06:27,887 বাহিরের আর যাদেরটা পরীক্ষা করেছিলাম তাদের তুলনায়। 90 00:06:28,096 --> 00:06:30,723 আমি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছি কিন্তু, 91 00:06:30,932 --> 00:06:33,017 তার দেহে রক্তের কাজ সত্যিই খুব দ্রুত হচ্ছে। 92 00:06:33,226 --> 00:06:35,811 তুমি বলছ যে এটা একটা চিরস্থায়ী সমাধান? 93 00:06:36,021 --> 00:06:37,646 মায়া কি জমিনে গেলে টিকে থাকতে পারবে তাহলে? 94 00:06:37,856 --> 00:06:40,107 আমি বলছি-হ্যাঁ, এটা সম্ভব। 95 00:06:40,317 --> 00:06:41,400 আমি তার দিকে নজর রাখবো। 96 00:06:41,610 --> 00:06:43,819 এখন কথা হচ্ছে গিয়ে, স্যার, আপনাকে আমাকে, 97 00:06:44,029 --> 00:06:45,988 তাদের বাকি ৪৭ জনকে দিয়ে কাজ করতে দিতে হবে। 98 00:06:53,997 --> 00:06:55,456 না। 99 00:06:55,665 --> 00:06:58,501 বাবা, আমি..আমি তার সাথে একমত। 100 00:06:58,710 --> 00:07:00,086 আমি জানি প্লান ছিল, 101 00:07:00,295 --> 00:07:01,879 তাদের অঙ্গ কাজে লাগানো কিন্তু 102 00:07:02,089 --> 00:07:04,965 এই কাজটা করলে আমাদের সব সমস্যার সমাধান মিলবে। 103 00:07:05,175 --> 00:07:07,551 সে এটা কেবল মনে করে।এখনো এটা প্রমাণিত হয় নি। 104 00:07:07,761 --> 00:07:09,303 মিঃ প্রেসিডেন্ট, 105 00:07:09,513 --> 00:07:12,139 এটা যদি চিরস্থায়ী সমাধান নাও হয়, 106 00:07:12,349 --> 00:07:13,766 তাদের রক্ত যদি কাজে নাও লাগে, 107 00:07:13,975 --> 00:07:16,519 তখন আমরা তাদের দিয়ে আমাদের সচরাচর চিকিৎসা নিয়েই অনেকদিন সুস্থ থাকতে পারবো। 108 00:07:16,728 --> 00:07:18,437 আর আমাদের শরীর আরও ভালো অনুভব হবে। 109 00:07:18,647 --> 00:07:20,439 জ্যাস্পার সেচ্ছাসেবী ছিল। 110 00:07:20,649 --> 00:07:22,775 আমি বাচ্চাদের বন্দী করতে পারবো না, 111 00:07:22,984 --> 00:07:24,068 পশুগুলোর মতো। 112 00:07:24,277 --> 00:07:27,154 সেটা কেও চাইছে না। 113 00:07:27,364 --> 00:07:29,615 তুমি যদি বাকিদের স্বেচ্ছাসেবী হিসেবে রাজি করাতে পারো, 114 00:07:29,825 --> 00:07:32,118 তাহলে ভালো, কিন্তু না পারলে কি করবে? 115 00:07:33,620 --> 00:07:36,247 প্রতিদিন তুমি বাহিরের জগৎটা আঁক, 116 00:07:36,456 --> 00:07:39,166 আর যদি ড. সিং ঠিক হয়, 117 00:07:39,376 --> 00:07:42,378 তুমি বাহিরটা আবারো দেখতে পারবে, বাবা। 118 00:07:46,967 --> 00:07:48,551 আমার কথা শোনো। 119 00:07:48,760 --> 00:07:51,220 তোমাকে এটা বুঝতে হবে। 120 00:07:51,430 --> 00:07:54,265 আমি যদি এদেরকে তোমার কাছে ছেড়ে দেই, 121 00:07:54,474 --> 00:07:57,351 আমাকে আর এদের দেখতে হবে না। 122 00:08:03,275 --> 00:08:05,067 তুমি কোথায় যাচ্ছ? 123 00:08:07,112 --> 00:08:09,655 তোমাকে কিছু স্বেচ্ছাসেবী এনে দিতে। 124 00:08:14,995 --> 00:08:17,204 আহেম! 125 00:08:17,414 --> 00:08:18,456 সে রাজি করিয়েই আসবে। 126 00:08:18,665 --> 00:08:20,082 আর যদি না পারে? 127 00:08:20,292 --> 00:08:23,252 যদি তারা স্বেচ্ছায় দিতে না চায়? 128 00:08:25,380 --> 00:08:27,882 তাহলে আমাদের কাজটা যেভাবেই হোক করতে হবে। 129 00:08:33,180 --> 00:08:35,556 আমার বিশ্বাস হচ্ছে না তারা ফিনকে সাথে নিয়েছে। 130 00:08:35,765 --> 00:08:37,808 সে সবচেয়ে ভালো পথ চেনে। 131 00:08:38,018 --> 00:08:39,643 আশেপাশে নজর রাখতে ভুলো না। 132 00:08:39,853 --> 00:08:41,854 গ্রাউন্ডাররা গাছ ব্যবহার করে। 133 00:08:42,063 --> 00:08:44,106 জন বেজ কে আমরা সেভাবে হারিয়েছি। 134 00:08:46,151 --> 00:08:48,611 তুমি তাদের সাথে নিতে বলে ভালোই করেছ। 135 00:08:48,820 --> 00:08:50,738 চিন্তা করো না। 136 00:08:52,449 --> 00:08:54,950 তোমার গার্ডদের তারা পৌঁছে দেবে। 137 00:08:56,661 --> 00:08:59,997 আমি জানি তুমি ফিনকে নিয়ে চিন্তিত। 138 00:09:01,708 --> 00:09:03,918 তাকে মুক্তি দিতে ভোট করার জন্য তোমাকে ধন্যবাদ দিতে হচ্ছে। 139 00:09:04,127 --> 00:09:06,879 ভেবেছিলাম সে বন্ধুদের জন্য জীবন বাজি ধরেছিল। 140 00:09:07,088 --> 00:09:11,008 প্রশ্ন হচ্ছে সে কি নিজেকে নিজে ক্ষমা করতে পারছে? 141 00:09:19,726 --> 00:09:22,019 ক্যান, থামো। 142 00:09:22,229 --> 00:09:24,104 তারা যদি আমাদের মারতেই চাইতো, 143 00:09:24,314 --> 00:09:26,607 এতক্ষণে তারা সেটা করেই ফেলত। 144 00:09:26,816 --> 00:09:29,610 ওহ, ২ দিন খাবার আর পানি ছাড়া আছি। 145 00:09:29,819 --> 00:09:30,945 আরে, 146 00:09:31,154 --> 00:09:32,655 আর্কে কতবার আমরা না খেয়ে কাটিয়েছি, 147 00:09:32,864 --> 00:09:34,949 আর এখন ২ দিন? 148 00:09:35,158 --> 00:09:36,700 এটা... 149 00:09:36,910 --> 00:09:39,537 এভাবে আমরা শেষ হয়ে যাবো না, মারকুস। 150 00:09:39,746 --> 00:09:41,789 আমরা পৃথিবীর একই ট্রেন স্টেশনে, 151 00:09:41,998 --> 00:09:43,832 আবার মিলিত হয়েছি, 152 00:09:44,042 --> 00:09:45,918 সেটা কি কেবল একসাথে মরতে? 153 00:09:48,046 --> 00:09:50,381 আমাদের এখনো অনেক কাজ করা বাকি। 154 00:09:50,590 --> 00:09:53,008 তুমি কি করে নিশ্চিত হচ্ছো? 155 00:09:54,427 --> 00:09:56,971 আমার ছেলে বলেছে। 156 00:10:25,417 --> 00:10:27,251 থামো। 157 00:10:27,460 --> 00:10:29,753 আমরা ভদ্র আচরণ করেছি। 158 00:10:29,963 --> 00:10:32,214 আর আমরা শান্তি চাই! প্লিস! 159 00:10:41,891 --> 00:10:43,684 তুমি শান্তির কথা বলছ? 160 00:10:43,893 --> 00:10:47,146 আমাদের একটা গ্রামে ঘাতক পাঠিয়ে? 161 00:10:47,355 --> 00:10:49,148 এসব কি বলছ তুমি? 162 00:10:49,357 --> 00:10:52,067 রক্তের পরিবর্তে রক্ত। 163 00:10:55,196 --> 00:10:58,032 তোমাদের যেকোনো একজনকে মরতে হবে, 164 00:10:58,241 --> 00:11:01,452 এখানে, আজকেই, একজন আরেকজনের হাতে। 165 00:11:01,661 --> 00:11:04,038 যে বেচে থাকবে তার কাছে থেকে আমি, 166 00:11:04,247 --> 00:11:06,457 আত্মসমর্পণ এর শর্ত শুনবো। 167 00:11:36,780 --> 00:11:39,239 তারা চায় আমরা একে অপরকে মারি। 168 00:11:39,449 --> 00:11:42,409 তারা সুবিচার চায়। 169 00:11:48,500 --> 00:11:52,252 ২ দল থেকেই মানুষ মারা গেছে। 170 00:11:55,799 --> 00:11:58,884 আর এজন্যই আমরা এই যুদ্ধের সমাপ্তি চাই! 171 00:12:16,152 --> 00:12:17,945 তোমার নাম কি? 172 00:12:19,531 --> 00:12:20,989 লেক্সা। 173 00:12:21,241 --> 00:12:22,950 লেক্সা। 174 00:12:23,159 --> 00:12:25,953 আমি থেলোনিয়াস... 175 00:12:26,162 --> 00:12:28,706 আর সে মারকুস। 176 00:12:30,250 --> 00:12:32,835 তোমার কমান্ডার গ্রামের কোন এক, 177 00:12:33,044 --> 00:12:35,421 ঘাতকের কথা বলছিল। 178 00:12:37,132 --> 00:12:38,674 হ্যাঁ। 179 00:12:38,883 --> 00:12:42,219 আমাদের ১৮ জন লোককে মেরে গেছে। 180 00:12:42,429 --> 00:12:44,471 বৃদ্ধ... 181 00:12:44,681 --> 00:12:46,849 শিশু... 182 00:12:51,688 --> 00:12:53,772 আমরা এরকম কিছুই করি নি। 183 00:12:53,982 --> 00:12:55,816 তাতে কিচ্ছু যায় আসে না। 184 00:12:56,025 --> 00:12:59,319 কমান্ডার ভাবছে তোমরা করেছো। 185 00:12:59,529 --> 00:13:02,072 তোমাদের যে কাওকে ছুড়ি তুলে নিতেই হবে। 186 00:13:03,616 --> 00:13:05,284 এটাই আমাদের নিয়ম। 187 00:13:05,493 --> 00:13:07,911 আর যদি তা না করি? 188 00:13:12,000 --> 00:13:15,252 তাহলে কমান্ডার সেই ছুড়ি দিয়ে তোমাদের উভয়ের গলাই কেটে ফেলবে। 189 00:13:29,517 --> 00:13:31,351 জ্যাস্পার। 190 00:13:31,561 --> 00:13:34,021 আমি ভেবেছিলাম তোমার সাথে, 191 00:13:34,230 --> 00:13:35,981 ড. অব্যাহতি দেয়ার আগেই দেখা করবো। 192 00:13:36,191 --> 00:13:39,067 তোমার সাহস দেখে আমি একাই অভিভূত এমনটা নয় দেখছি। 193 00:13:39,277 --> 00:13:41,069 ওহ, যে কেও আমার জায়গায় থাকলে এটাই করতো। 194 00:13:41,279 --> 00:13:43,155 তুমি সাহসী ভাবতেই আমার বেশি ভালো লাগবে। 195 00:13:43,364 --> 00:13:44,782 তোমার সাথে কিছুদূর হাটতে পারি? 196 00:13:44,991 --> 00:13:46,742 অবশ্যই। 197 00:13:46,951 --> 00:13:48,952 মায়ার সাথে যা হল তারপর, 198 00:13:49,162 --> 00:13:52,039 তুমি বুঝতেই পারছ যে আমরা, 199 00:13:52,248 --> 00:13:55,709 এখানে এখনও সম্পূর্ণভাবে নিরাপদ নই। 200 00:13:55,919 --> 00:13:59,087 মাউন্ট ওয়েদার এতকাল ধরে টিকে থাকার মত করে তৈরি হয়নি। 201 00:13:59,297 --> 00:14:02,716 সময়ের সাথে সাথে, সামান্য রেডিয়েশন কিছু যায়গায় ঢুকতে শুরু করেছে। 202 00:14:02,926 --> 00:14:05,719 আস্তানার ব্রীচই সেটার সবচেয়ে বড় উদাহরণ। 203 00:14:05,929 --> 00:14:08,055 সেটা সামলাতে আমাদের সচরাচর চিকিৎসা নিতে হয়। 204 00:14:08,264 --> 00:14:10,474 কিন্তু সত্যি বলতে, তোমার আর মায়ার ঘটনা দেখে, 205 00:14:10,683 --> 00:14:13,519 আমাদের কাছে এখন বিশেষ পদ্ধতি রয়েছে। 206 00:14:13,728 --> 00:14:15,521 স্যার, আমি... 207 00:14:15,730 --> 00:14:17,689 আমার মনে হয় না আমি যা করেছি সেটা সবার জন্যই করতাম। 208 00:14:17,941 --> 00:14:20,150 অবশ্যই না, কিন্তু তুমি চাইলেই পারো, 209 00:14:20,360 --> 00:14:23,570 তোমাকে উদাহরণ বানিয়ে নিজের বন্ধুদের উদ্বুদ্ধ করতে, 210 00:14:23,780 --> 00:14:26,448 তাকে কিভাবে সাড়িয়ে দিয়েছ সেটা বলে। 211 00:14:34,332 --> 00:14:36,875 ওইতো। আমি দেখতে পাচ্ছি। 212 00:14:37,085 --> 00:14:38,877 দাও তো। 213 00:14:46,427 --> 00:14:48,220 শীঘ্রই অন্ধকার নামবে।আর তখন, 214 00:14:48,429 --> 00:14:50,222 আমরা তাদের ফাঁদগুলো চিহ্নিত করতে পারবো না। 215 00:14:50,431 --> 00:14:53,976 আমাদেরকে এখানে ক্যাম্প বানাতে হবে, আর আলো ফুটতেই রওনা দিবো। 216 00:14:58,731 --> 00:15:00,274 দুইজন কম আছে। 217 00:15:03,444 --> 00:15:04,570 তারা কোথায় গেল? 218 00:15:04,779 --> 00:15:06,989 বেলোমি! অক্টাভিয়া! 219 00:15:07,198 --> 00:15:09,366 ক্লার্ক, আমরা শত্রুর পরিসীমায়, 220 00:15:09,576 --> 00:15:11,869 আর তাদের জীবনের দায় আমার এখন। 221 00:15:13,329 --> 00:15:14,955 তারা ভিতরে প্রবেশের পথ খুঁজতে গেছে। 222 00:15:15,164 --> 00:15:17,749 ভেতরে ঢুকার পথ। মিশনটা এরকম ছিল না। 223 00:15:17,959 --> 00:15:19,418 তাদের জন্য এরকম। 224 00:15:21,212 --> 00:15:23,046 খুঁজো তাদের। 225 00:15:23,256 --> 00:15:24,673 তাদের ফিরিয়ে আনো। জি, ম্যাম। 226 00:15:24,883 --> 00:15:26,675 তোমরা দু'জন আমার সাথে এসো। চলো যাই। 227 00:15:26,885 --> 00:15:28,844 আমিও তাদের সাথে যাচ্ছি। 228 00:15:29,053 --> 00:15:30,804 ফিন, দাড়াও। 229 00:15:31,014 --> 00:15:32,890 তোমাকে এখানে প্রয়োজন। 230 00:15:33,099 --> 00:15:35,934 কেন? যাতে তোমরা আমাকে নজরে রাখতে পারো? 231 00:15:38,563 --> 00:15:41,899 আমাকে আটকাতেও তোমাকে আমার দিকে তাকাতে হবে। 232 00:15:42,108 --> 00:15:43,275 ফিন... 233 00:15:43,484 --> 00:15:45,569 আমি কি করবো বলে তোমরা মনে করছ? 234 00:15:45,778 --> 00:15:47,321 ফিন। 235 00:15:52,160 --> 00:15:54,119 আমি তাকে নিয়ে আসছি। 236 00:16:01,294 --> 00:16:03,211 ফিন! চলে এসো। 237 00:16:09,177 --> 00:16:10,677 ওটা একটা দুর্ঘটনা ছিল। 238 00:16:13,932 --> 00:16:15,641 এটা কি ছিল? 239 00:16:17,852 --> 00:16:19,186 ভাগো! 240 00:16:26,319 --> 00:16:27,819 এসিড কুয়াশা! কভার নাও! 241 00:16:28,029 --> 00:16:29,988 যদি আমার কথা শুনে থাকো, তাঁবু ব্যবহার করো! 242 00:16:30,198 --> 00:16:32,574 আমার তাঁবু! আমার ব্যাগ আনতে ভুলে গেছি! 243 00:16:32,784 --> 00:16:35,035 ব্যাপার না! আমরা সেই জাহাজের ভাঙা অংশে ঢুকবো। 244 00:16:36,913 --> 00:16:38,580 ক্লার্ক এর কথা অনুযায়ী, বোম বিস্ফোরণের আগে, 245 00:16:38,790 --> 00:16:40,207 এখানের সব জায়গায় দালান ছিল। 246 00:16:40,416 --> 00:16:43,085 আমার মনে হচ্ছে তাদের কিছু ভাঙা অংশ এখনো আছে। 247 00:16:43,294 --> 00:16:45,003 তাই আমরা এমনকিছু খুঁজছি, 248 00:16:45,213 --> 00:16:47,255 যা হাতে তৈরি কোন অস্ত্র, ভাঙার কাজের জন্য, বুঝেছ? 249 00:16:47,465 --> 00:16:49,341 এই! বেলোমি! 250 00:16:49,550 --> 00:16:51,551 চলো, এখুনি। 251 00:16:51,761 --> 00:16:53,387 ভুলে যেও না, 252 00:16:53,596 --> 00:16:54,638 আমরা তোমার কমান্ডে চলছি না। 253 00:16:54,847 --> 00:16:55,889 আমাদেরকে জোর করতে বাধ্য করো না। 254 00:16:56,099 --> 00:16:57,933 ভাই, স্কট, আমাদের ৪৭ জন লোক, 255 00:16:58,142 --> 00:16:59,476 মাউন্টেইন এ বন্দী রয়েছে। 256 00:16:59,686 --> 00:17:01,353 আর এজন্য আমরা আছি। মিথ্যা। 257 00:17:01,562 --> 00:17:04,147 তোমরা এসেছ আর্কের অন্য স্টেশনগুলো খুঁজতে। 258 00:17:04,357 --> 00:17:06,233 আর আমরা এসেছি আমাদের বন্ধুদের নিতে। 259 00:17:06,442 --> 00:17:07,943 বেল। 260 00:17:13,449 --> 00:17:15,283 তারা কোথায় যাচ্ছে? 261 00:17:17,453 --> 00:17:19,454 দৌড়চ্ছে। 262 00:17:22,583 --> 00:17:23,750 এসিড কুয়াশা! 263 00:17:23,960 --> 00:17:25,335 আমাদের কভার লাগবে! এখুনি! 264 00:17:25,545 --> 00:17:26,753 তাঁবু বের করো! চলো! 265 00:17:31,092 --> 00:17:33,051 হ্যাঁ, পেয়েছি 266 00:17:33,261 --> 00:17:35,053 সবকিছু বের করে খুঁজো। 267 00:17:35,263 --> 00:17:38,348 ও! ও! 268 00:17:38,558 --> 00:17:40,142 যেখানে আছো সেখানেই থাকো। 269 00:17:41,728 --> 00:17:42,978 বেল! 270 00:17:43,187 --> 00:17:44,646 এখানে কিছু একটা আছে। 271 00:17:44,856 --> 00:17:46,148 হয়ত এটাই সেই অংশ। 272 00:17:46,357 --> 00:17:47,649 এই! এই! এখানে এসো! 273 00:17:47,859 --> 00:17:50,402 চলো যাই! এসো! এসো! 274 00:17:50,611 --> 00:17:52,571 পেয়েছি। 275 00:17:55,199 --> 00:17:57,034 এসো, টানো। দ্রুত! 276 00:18:00,329 --> 00:18:03,206 এই! জলদি! ভেতরে এসো! 277 00:18:03,416 --> 00:18:05,751 এসো, দৌড়ও! চলো! 278 00:18:10,548 --> 00:18:13,133 সরো! দেরী হয়ে গেছে! 279 00:18:18,097 --> 00:18:20,307 তুমি ঠিক আছো? 280 00:18:20,516 --> 00:18:22,184 হ্যাঁ, ঠিক আছি। 281 00:18:22,393 --> 00:18:23,518 আমি ঠিক আছি। 282 00:18:58,763 --> 00:19:00,222 ক্লার্ক? 283 00:19:00,431 --> 00:19:02,224 ক্লার্ক, আমার কথা শুনতে পাচ্ছ? 284 00:19:04,060 --> 00:19:05,602 আমরা শব্দের উৎসের কাছাকাছি। 285 00:19:05,812 --> 00:19:07,521 এটা এখন স্বল্প দূরত্বের যোগাযোগও কেটে দিচ্ছে। 286 00:19:08,898 --> 00:19:11,149 ক্লার্ক, শুনতে পাচ্ছ? 287 00:19:11,359 --> 00:19:12,776 ধুর! 288 00:19:12,985 --> 00:19:14,319 ক্লার্ক আর ফিন জানে এমন অবস্থায় কি করতে হয়। 289 00:19:14,529 --> 00:19:16,571 সে তার ব্যাগ রেখে গেছে, আর তার তাঁবু ব্যাগের মধ্যে। 290 00:19:16,781 --> 00:19:18,782 They'll find shelterতারা আশ্রয় খুঁজে নিবে। 291 00:19:27,041 --> 00:19:29,251 এটা কি? বুঝতে পারছি না। 292 00:19:29,460 --> 00:19:32,003 মনে হচ্ছে তারা সবগুলো ফ্রিকোয়েন্সি জ্যাম করে দিচ্ছে এটা বাদে। 293 00:19:32,213 --> 00:19:33,922 তুমি শুনলে? 294 00:19:34,132 --> 00:19:36,216 এটা স্পষ্ট শোনা যাচ্ছে। 295 00:19:36,425 --> 00:19:37,884 এটা তোমার কাছে স্পষ্ট লাগছে? 296 00:19:38,094 --> 00:19:39,719 এনক্রিপ্ট করলেই স্পষ্ট শোনাবে। 297 00:19:39,929 --> 00:19:41,721 ওকে, সোজা-সাপটা, রেভেন। তুমি কি বোঝাতে চাচ্ছো? 298 00:19:41,931 --> 00:19:45,475 এটার মানে... আমরা মাউন্ট ওয়েদারের কথা শুনতে পাবো। 299 00:19:47,145 --> 00:19:49,104 চলো যাই। 300 00:19:53,651 --> 00:19:56,236 আমরা কোথায় আছি? 301 00:19:59,157 --> 00:20:00,991 দেখে কোন গ্যারেজ মনে হচ্ছে। 302 00:20:01,200 --> 00:20:02,576 সমাধিস্থল বললে আরও ভালো হয়। 303 00:20:07,999 --> 00:20:10,417 দেখ, তোমার বন্ধুর জন্য দুঃখিত, 304 00:20:10,626 --> 00:20:12,377 কিন্তু আমাদেরকে মাউন্ট ওয়েদারে ঢুকার পথ খুঁজতে হবে। 305 00:20:12,587 --> 00:20:14,546 এই, এত জলদি না। স্যার, এসিড কুয়াশা আমাদের, 306 00:20:14,755 --> 00:20:17,674 এই পথটা খুঁজে দিয়েছে... 307 00:20:17,884 --> 00:20:20,385 আমরা অপেক্ষা করছি। ১৫ মিনিটের মধ্যে এখানে চলে এসো। 308 00:20:21,762 --> 00:20:23,555 সাবধানে। 309 00:20:25,099 --> 00:20:27,100 চলো। 310 00:20:37,653 --> 00:20:38,987 দাড়াও। 311 00:20:41,199 --> 00:20:43,116 আমি জানি তারা ঠিক আছে। 312 00:20:43,326 --> 00:20:45,285 সবার কাছে তাঁবু আছে। 313 00:20:50,833 --> 00:20:53,376 প্রথমে তুমি আমার দিকে তাকাতেই পারছিলে না, 314 00:20:53,586 --> 00:20:56,254 আর এখন এমনভাবে তাকাচ্ছ যেন আমি তোমার শত্রু। 315 00:20:58,257 --> 00:21:00,717 আমি তোমার দিকে সেভাবে তাকাই নি। 316 00:21:00,927 --> 00:21:03,553 হ্যাঁ, আর সেভাবেও তাকাচ্ছ না যেভাবে আগে তুমি আমাকে দেখতে। 317 00:21:13,064 --> 00:21:16,566 আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম যখন তোমাকে এটা দিতে পারবো। 318 00:21:16,776 --> 00:21:19,319 মনে হচ্ছিল সেই সময়টাই হয়তো আর পাবো না। 319 00:21:26,786 --> 00:21:29,287 আমি জানি এটা তোমার কাছে কত মূল্যবান। 320 00:21:32,333 --> 00:21:34,417 তুমি এটা কোথায় পেলে? 321 00:21:34,627 --> 00:21:36,336 এটা তার গলায় ছিল। 322 00:21:55,982 --> 00:21:58,483 বন্ধুরা, একবার ভাবো তারা আমাদের জন্য কি না করেছে। 323 00:21:58,693 --> 00:22:01,236 আমি বোঝাতে চাইছি মাথার উপর এই ছাদ, পরিষ্কার পোশাক। 324 00:22:01,445 --> 00:22:02,821 তারা আমাদের গ্রাউন্ডারদের কাছ থেকে নিরাপদে রেখেছে। 325 00:22:04,991 --> 00:22:07,951 মিলার? তারা তোমার জীবন বাঁচিয়েছিল, বাচায় নি? 326 00:22:08,160 --> 00:22:10,287 দাদা, তুমি ৩ দিন এডমিট ছিলে সুস্থ হওয়ার জন্যে। সেটা ভিন্ন ব্যাপার ছিল। 327 00:22:10,496 --> 00:22:12,580 তাদের চিকিৎসা এতটাও খারাপ ছিলো না। 328 00:22:12,790 --> 00:22:14,332 - তারা এটাই বলেছিল? - তো?তারপর? 329 00:22:14,542 --> 00:22:15,583 তারা ১ দিন করে রাখবে? 330 00:22:15,876 --> 00:22:17,252 নাহ। আমি পারবো না। 331 00:22:17,461 --> 00:22:18,920 দুঃখিত, জ্যাস্পার। 332 00:22:19,130 --> 00:22:21,006 আমিও পারবো না। 333 00:22:22,425 --> 00:22:24,050 আরে!!! 334 00:22:24,260 --> 00:22:26,219 কেক দেয়ার কথা ভাবো অন্তত.. 335 00:22:26,429 --> 00:22:29,014 আমার কাছে সাইন করার জন্য শিট দিয়েছে। ভাই। 336 00:22:29,223 --> 00:22:31,808 তুমি এসব কি করছ? কি? 337 00:22:32,018 --> 00:22:34,352 তাদের হয়ে কাজ করা শুরু করেছ কবে থেকে? 338 00:22:34,562 --> 00:22:35,687 একটা কথা বলবো? 339 00:22:35,896 --> 00:22:37,105 কিছু মনে করো না। 340 00:22:37,315 --> 00:22:38,565 যেহেতু তুমি এখন সুস্থ হয়েই গেছ, 341 00:22:38,774 --> 00:22:40,442 আমি এখন ক্লার্কের কাছে যাচ্ছি। 342 00:22:40,651 --> 00:22:42,777 এটা অবশ্যই সঠিক সময়। 343 00:22:42,987 --> 00:22:44,654 এই, বন্ধুরা। জ্যাস্পার। 344 00:22:44,864 --> 00:22:46,865 আমি খুশি যে তুমি সুস্থ অনুভব করছ। 345 00:22:48,451 --> 00:22:50,243 ধন্যবাদ। আমি.. 346 00:22:51,954 --> 00:22:54,622 তোমাকে...উমম, বিশ্রাম নিয়ে এসেছ মনে হচ্ছে। 347 00:22:54,832 --> 00:22:58,251 এই, আজকে পিজ্জা হয়েছে। হেহ! কে ক্ষুধার্ত শুনি? 348 00:23:13,893 --> 00:23:16,353 আমাদের বেশি সময় নেই, এখানে কথা বললে কেও শুনবে না। 349 00:23:16,562 --> 00:23:19,272 কি হচ্ছেটা কি, মায়া? 350 00:23:19,482 --> 00:23:20,732 মায়া? 351 00:23:20,941 --> 00:23:22,984 আমি দুঃখিত। 352 00:23:23,194 --> 00:23:24,652 কিসের জন্য? কি? 353 00:23:24,862 --> 00:23:27,405 ওটা একটা দুর্ঘটনা ছিল না মানে কি? 354 00:23:27,615 --> 00:23:29,282 সে বলতে চাইছে তারা ইচ্ছে করে তাকে রেডিয়েশনে পুড়িয়েছে। 355 00:23:29,492 --> 00:23:31,368 আমি বাজি লেগে বলতে পারি তারা এটা তোমার, 356 00:23:31,577 --> 00:23:33,536 রক্ত নিয়ে পরীক্ষা চালানোর জন্য করেছে। 357 00:23:33,746 --> 00:23:35,455 আমি জানতাম। ক্লার্ক ঠিক ছিল। 358 00:23:35,664 --> 00:23:37,499 মন্টি, আস্তে। 359 00:23:37,708 --> 00:23:39,542 তুমি এটা জানতে? 360 00:23:39,752 --> 00:23:42,045 না। আর তারা এটা তোমার সাথে কেন করবে? 361 00:23:42,254 --> 00:23:45,757 কারণ সচারচর চিকিৎসা বিশেষ চিকিৎসার তুলনায় কিছুই না। 362 00:23:45,966 --> 00:23:47,509 ডেন্টিও এটাই বলেছিল। 363 00:23:47,718 --> 00:23:49,803 সচারচর চিকিৎসা কোনটা আবার? 364 00:23:50,012 --> 00:23:51,638 ওখানে দেখো। 365 00:24:09,698 --> 00:24:12,117 ওহ,খোদা। 366 00:24:12,326 --> 00:24:14,786 তারা কি.... 367 00:24:14,995 --> 00:24:16,913 সব গ্রাউন্ডারেরা? 368 00:24:17,123 --> 00:24:18,706 এক সেকেন্ড দাড়াই। 369 00:24:18,916 --> 00:24:21,709 তুমি আমাদের কেন এটা দেখাচ্ছ? 370 00:24:21,919 --> 00:24:23,378 কারণ আমার ভয় লাগছে। 371 00:24:23,587 --> 00:24:25,004 কিসের? 372 00:24:25,214 --> 00:24:27,924 এখানে পরবর্তী পালা তোমাদের হওয়ার। 373 00:24:35,850 --> 00:24:37,809 এটা সম্পর্কে আর কে কে জানে? 374 00:24:38,018 --> 00:24:39,144 সবাই, 375 00:24:39,353 --> 00:24:40,687 কিন্তু এ বিষয়ে কেও কথা বলে না। 376 00:24:40,896 --> 00:24:43,648 আমাদেরকে প্রশ্ন করতে মানা করা হয়েছে। 377 00:24:43,858 --> 00:24:46,568 দেখ, সচারচর কিংবা বিশেষ।চিকিৎসা ছাড়া আমরা মরবো। 378 00:24:46,777 --> 00:24:47,944 তাহলে আমাদের আর কি করার আছে? 379 00:24:48,154 --> 00:24:49,320 মরার আছে। 380 00:24:52,825 --> 00:24:54,451 আমাদের এখান থেকে বের হতে হবে। 381 00:24:54,660 --> 00:24:56,119 ডেন্টি বলেছিল আমরা বের হতে পারবো, তাইনা? 382 00:24:56,328 --> 00:24:57,787 সে মিথ্যা বলছিল। 383 00:24:57,997 --> 00:24:59,873 সে জানতো আমি চলে যেতে ভয় পাবো, 384 00:25:00,082 --> 00:25:03,585 যেমনটা সে জানতো মায়াকে বাচাতে আমি যেকোনো কিছু করতাম। 385 00:25:03,794 --> 00:25:05,587 তাই আমরা প্রশ্ন করবো না। 386 00:25:05,796 --> 00:25:07,589 যদি ক্লার্ক বের হতে পারে, আমরাও পারবো। 387 00:25:07,798 --> 00:25:10,216 তোমরা পারবে না। ক্লার্কের পালানোর পর, 388 00:25:10,426 --> 00:25:12,469 মাউন্টেনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 389 00:25:12,678 --> 00:25:14,637 আমাদের চেষ্টা করে তো দেখতে হবে। আমরা পালাবো না। 390 00:25:14,847 --> 00:25:17,891 বাকিদের ফেলে আমি যেতে পারবো না। 391 00:25:18,100 --> 00:25:19,851 তাহলে তারা এখানে এভাবে শেষ হবে। 392 00:25:20,060 --> 00:25:22,312 তাহলে আমাদের কি করার আছে? 393 00:25:23,981 --> 00:25:25,899 আমরা স্বেচ্ছাসেবী হবো। 394 00:25:27,776 --> 00:25:30,153 এত সময় লাগছে কেন? 395 00:25:30,362 --> 00:25:31,779 প্রায় হয়ে গেছে। 396 00:25:31,989 --> 00:25:33,740 তারা এখানে কোন অডিও মডুলেশন ব্যবহার করছে, 397 00:25:33,949 --> 00:25:35,200 অনেকটা ফিডব্যাক লুপের মত। 398 00:25:35,409 --> 00:25:36,618 এই লুপের সূত্রপাত আমাকে বের করতে হবে, 399 00:25:36,827 --> 00:25:38,870 আর তারপর পেয়ে যাবো এই বিশুদ্ধ ট্রান্সমিশন। 400 00:25:39,079 --> 00:25:41,539 আমাকে শুধু সঠিকটা খুঁজে পেতে হবে... 401 00:25:46,587 --> 00:25:48,671 ... সাইডে দেখো আর রিপোর্ট করো। অভার। 402 00:25:48,881 --> 00:25:50,507 - হয়েছে। - কপি। 403 00:25:50,716 --> 00:25:53,468 ওয়েস্টার্ন বাউন্ডারি লাইন চেক করো সারিবদ্ধভাবে। ওভার। 404 00:25:53,677 --> 00:25:55,512 স্যার, কাওকে দেখতে পাচ্ছি না। ওভার। 405 00:25:55,721 --> 00:25:57,555 কুয়াশা ছড়ানো বন্ধ করে দিয়েছ? ওভার। 406 00:25:57,765 --> 00:26:00,850 না, স্যার। ৯০% এরিয়া খোঁজা শেষ। ওভার। 407 00:26:01,060 --> 00:26:02,435 কাওকে পাও কিনা খুঁজতে থাকো। 408 00:26:02,645 --> 00:26:03,686 যখন তারা তাঁবু সরাবে, 409 00:26:03,896 --> 00:26:06,648 তাদের আবারো মারবে। ওভার আর আউট। 410 00:26:08,067 --> 00:26:09,150 "আচ্ছাদন"। 411 00:26:09,360 --> 00:26:10,818 তারা কুয়াশার কথা বলছে। 412 00:26:11,028 --> 00:26:12,820 এটা তাদের একটা অস্ত্র। 413 00:26:13,030 --> 00:26:14,989 তার মানে তারা আমাদের আক্রমণ করেছে। 414 00:26:19,286 --> 00:26:21,120 সার্জেন্ট পর্টার? 415 00:26:21,330 --> 00:26:23,122 জি, ম্যাম? 416 00:26:23,332 --> 00:26:25,375 বোম রেডি করো। 417 00:26:25,584 --> 00:26:28,545 কুয়াশা থামা মাত্রই, টাওয়ার কে উড়িয়ে দেবে। 418 00:26:28,754 --> 00:26:31,089 কপি? কপি, ম্যাম। 419 00:26:31,298 --> 00:26:32,340 কি হল? 420 00:26:32,550 --> 00:26:35,343 আমরা শত্রুর কথোপকথন শুনছি। 421 00:26:35,553 --> 00:26:38,304 এন্টেনাসহ উড়ে গেলে আমরা আর শুনতে পারবো না। 422 00:26:38,514 --> 00:26:40,765 এটা না উড়িয়ে দিলে আমরা যোগাযোগ করতে পারবো না, 423 00:26:40,975 --> 00:26:43,518 আর্কের বেচে যাওয়া বাকি স্টেশন মানুষদের সাথে,আর আমাদের লোকবল দরকার রেভেন। 424 00:26:43,727 --> 00:26:45,687 কঠিন সিদ্ধান্ত। 425 00:26:45,896 --> 00:26:48,022 আমি জানি ক্লার্ক হলে কি করতো। 426 00:26:55,781 --> 00:26:57,198 বন্ধু, এই শব্দটা আমার ভালো লাগছে না 427 00:27:25,894 --> 00:27:27,937 খুঁজে দেখো কোথা থেকে আসছে। 428 00:27:41,660 --> 00:27:43,369 কে ওখানে? 429 00:27:43,579 --> 00:27:45,413 বেলোমি! 430 00:27:45,623 --> 00:27:46,956 বেলোমি, তুমি কি? 431 00:27:48,125 --> 00:27:49,834 আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। 432 00:27:59,261 --> 00:28:02,722 ♪♪ লা লা লা লা লা লা♪♪ 433 00:28:02,931 --> 00:28:06,184 ♪♪ লা লা লা লা লা.. ♪♪ 434 00:28:10,564 --> 00:28:12,190 স্কট? 435 00:28:13,859 --> 00:28:15,652 তুমি কি সেখানে? 436 00:28:28,832 --> 00:28:31,250 বেল, ওটা কি ছিল? 437 00:28:35,631 --> 00:28:37,507 Reapers. রিপার'স। 438 00:28:45,099 --> 00:28:47,016 ও। কি? 439 00:28:47,226 --> 00:28:49,143 এটা ধরো।। 440 00:29:02,199 --> 00:29:04,200 Don't.গুলি করো না। 441 00:29:06,829 --> 00:29:08,621 এটা লিংকন। 442 00:29:08,831 --> 00:29:10,957 লিংকন। 443 00:29:11,166 --> 00:29:13,418 লিংকন, এটা আমি। 444 00:29:14,920 --> 00:29:16,921 আমি..অক্টাভিয়া। 445 00:29:19,967 --> 00:29:22,552 ওহ! অক্টাভিয়া! 446 00:29:27,099 --> 00:29:28,850 আহ! 447 00:29:34,857 --> 00:29:36,524 উঠো। উঠো। 448 00:29:36,734 --> 00:29:39,110 আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। 449 00:29:43,115 --> 00:29:45,575 অনেক হয়েছে। 450 00:29:45,784 --> 00:29:49,120 এটা সমাধানের অন্য কোন পথ নিশ্চয়ই থাকবে... 451 00:29:49,329 --> 00:29:51,372 এমনকিছু যা আমরা এখনো ভেবে দেখি নি। 452 00:29:51,582 --> 00:29:53,416 এরকম কিচ্ছু নেই। 453 00:29:53,625 --> 00:29:56,753 সে ঠিক বলছে। তারা নড়ছে ও না। 454 00:30:01,133 --> 00:30:04,010 আমরা তাদের একটা অফার দিতে পারি। 455 00:30:04,219 --> 00:30:07,889 এই লোকগুলো আদিম। আমি দেখেছি তারা কিভাবে বেচে আছে। 456 00:30:08,098 --> 00:30:10,057 আমাদের প্রযুক্তি, আমাদের আধুনিক চিকিৎসা। 457 00:30:10,225 --> 00:30:12,852 এ সবকিছুই আমরা তাদের দিতে পারি শান্তির বিনিময়ে। 458 00:30:13,061 --> 00:30:16,439 যদি আমরা সত্যিই শান্তি চাই... 459 00:30:16,648 --> 00:30:18,816 সে বলে গেছে সেটা কিভাবে আনতে হবে। 460 00:30:19,026 --> 00:30:21,402 খুন করে? 461 00:30:21,612 --> 00:30:23,946 ত্যাগ স্বীকার করে। 462 00:30:39,797 --> 00:30:42,632 মারকুস, কি করছ তুমি? 463 00:30:42,841 --> 00:30:45,218 আমরা নিজেরা বেছে না নিলে... 464 00:30:45,427 --> 00:30:48,012 তাহলে আমরা উভয়ই মরবো। 465 00:30:52,392 --> 00:30:54,268 আর এই হত্যাও বন্ধ হবে না। 466 00:31:05,531 --> 00:31:08,157 এসব থেকে বের হবার একটাই পথ। 467 00:31:19,461 --> 00:31:21,337 তোমাকে আমাকে মারতে হবে। 468 00:31:25,926 --> 00:31:27,385 তোমাকে এটা করতেই হবে। 469 00:31:27,594 --> 00:31:28,719 এটাই আমাদের একমাত্র সুযোগ। 470 00:31:28,929 --> 00:31:31,222 ক্যান, না। 471 00:31:31,431 --> 00:31:32,723 তারা শক্তিকে সম্মান করে। 472 00:31:32,933 --> 00:31:34,350 আমাদের শক্তি দেখিয়ে দাও। 473 00:31:34,560 --> 00:31:37,436 বললাম তো...না। 474 00:31:39,731 --> 00:31:42,441 তুমি হত্যার আদেশ দাও নি। 475 00:31:43,777 --> 00:31:45,403 না তা করি নি, কিন্তু.. 476 00:31:45,612 --> 00:31:48,656 মারকুস, তোমার দায়-মোচন করার দরকার নেই। 477 00:31:48,866 --> 00:31:51,784 আর্কের সিদ্ধান্তগুলো টিকে থাকার জন্য নেয়া হয়েছিল। 478 00:31:51,994 --> 00:31:54,954 আমরা আর্কে যা করছি সব মানুষের প্রজন্মকে টিকিয়ে রাখতে। 479 00:31:55,163 --> 00:31:57,039 আর এখন দেখলাম মানুষরা ইতিমধ্যেই টিকে থাকছে। 480 00:31:57,249 --> 00:31:58,374 তাহলে সেটা আমরা কেবল আমাদের লোকদের জন্য করেছিলাম। 481 00:31:58,584 --> 00:32:00,501 হ্যাঁ, আর এখন আমাদের এটা করতেই হবে। 482 00:32:02,379 --> 00:32:03,754 এটাই একমাত্র পথ। 483 00:32:03,964 --> 00:32:05,882 তা হবে না। 484 00:32:11,054 --> 00:32:14,015 তুমি একটু বেশিই ভালো মানুষ, থেলোনিয়াস। 485 00:32:16,226 --> 00:32:19,645 আমি তোমাকে আমার জন্য মরতে দিবো না। 486 00:32:19,855 --> 00:32:21,355 মারকুস, না! 487 00:32:26,612 --> 00:32:28,738 এসো। আমাদের সাহায্য করো। প্লিস। 488 00:32:28,947 --> 00:32:30,865 প্লিস। 489 00:32:36,747 --> 00:32:38,915 এসো, প্লিস। 490 00:32:39,124 --> 00:32:40,666 ধন্যবাদ। 491 00:32:45,797 --> 00:32:47,173 আমি বলেছিলাম তোমায়, 492 00:32:47,382 --> 00:32:49,216 আমরা এভাবে এতদূর এসেছি, 493 00:32:49,426 --> 00:32:50,885 মরতে নয়। 494 00:32:55,390 --> 00:32:57,141 থেলোনিয়াস! না! 495 00:32:57,351 --> 00:32:59,518 আমি বেচে থাকতে চাইছি। 496 00:33:02,230 --> 00:33:05,191 সে একজন রিপার? 497 00:33:06,693 --> 00:33:08,486 এটা কিভাবে হতে পারে? 498 00:33:08,695 --> 00:33:10,738 সে আমার চোখের দিকেও তাকিয়ে ছিল। 499 00:33:12,574 --> 00:33:14,241 শশশ। কিভাবে? 500 00:33:14,451 --> 00:33:16,077 হাহ? 501 00:33:18,121 --> 00:33:20,247 সে কি আমাদের দেখেছে? 502 00:33:20,457 --> 00:33:22,583 আমি জানি না। 503 00:33:35,097 --> 00:33:36,889 শশশ। আমার কথা শোনো। 504 00:33:37,099 --> 00:33:39,475 আমরা তাকে ফিরিয়ে আনবো। ওয়াদা রইলো। 505 00:33:44,481 --> 00:33:46,440 শিকল খোলো। 506 00:33:46,650 --> 00:33:49,819 থেলোনিয়াস, প্লিস। সে কেবল একটা নিষ্পাপ মেয়ে। 507 00:34:00,038 --> 00:34:02,498 ঠিকাছে। 508 00:34:25,063 --> 00:34:26,772 তুমিই কমান্ডার? 509 00:34:30,819 --> 00:34:33,112 তোমার সম্পর্কে আমার জানা হয়ে গেছে। 510 00:34:33,321 --> 00:34:35,072 এটা পরিষ্কার যে তোমার উদ্দেশ্য ভালো। 511 00:34:35,282 --> 00:34:37,116 তুমি সত্যিই শান্তি চাও। 512 00:34:44,332 --> 00:34:45,916 পরে আমাদের কথা হবে। 513 00:34:46,126 --> 00:34:47,668 পরবর্তীতে তোমার বন্ধুকে ব্যবহার করা হবে, 514 00:34:47,878 --> 00:34:49,253 একটা বার্তা পাঠাতে। 515 00:34:49,463 --> 00:34:50,755 না। 516 00:34:50,964 --> 00:34:52,381 না। না। 517 00:34:52,591 --> 00:34:54,008 তাকে মেরো না। থামো! 518 00:34:55,427 --> 00:34:58,220 থামো! থামো! প্লিস! 519 00:35:05,645 --> 00:35:09,190 হত্যাকাণ্ডের জবাব দিতেই হবে, 520 00:35:09,399 --> 00:35:12,151 রক্তের পরিবর্তে রক্ত। 521 00:35:23,163 --> 00:35:25,539 তুমি নিশ্চিত তুমি করতে পারবে? 522 00:35:27,125 --> 00:35:30,086 ওকে। তাকে এখানে নিয়ে এসো। বাকিটা আমি দেখছি। 523 00:35:40,180 --> 00:35:42,389 লিংকন! 524 00:35:44,309 --> 00:35:45,684 লিংকন! 525 00:35:45,894 --> 00:35:47,770 আমাকে শুনতে পাচ্ছ তুমি? 526 00:35:54,611 --> 00:35:56,070 -আমি দুঃখিত। -এই! 527 00:36:06,331 --> 00:36:08,582 এখন কি হবে? 528 00:36:08,792 --> 00:36:11,168 এখন তাকে আমরা বাড়ি নিয়ে যাবো। 529 00:36:20,178 --> 00:36:22,138 কুয়াশা থেমেছে। 530 00:36:31,314 --> 00:36:33,190 ক্লার্ক? 531 00:36:37,779 --> 00:36:40,322 তারা নিরস্ত্র ছিল। 532 00:36:41,616 --> 00:36:42,950 আমাদের যেতে হবে। 533 00:36:44,661 --> 00:36:48,247 আমি আসলে জানিও না আসলে তুমি কে। 534 00:37:01,261 --> 00:37:03,220 আমিও না। 535 00:37:09,811 --> 00:37:12,354 আমরা কি হয়ে গেলাম? 536 00:37:18,320 --> 00:37:21,155 প্রায় সব রেডি হয়ে গেছে, মন্টি। 537 00:37:21,364 --> 00:37:24,283 এনেস্থিসিয়া শীঘ্রই কাজ শুরু করবে। 538 00:37:24,492 --> 00:37:26,243 তুমি কোন ব্যথাই অনুভব করবে না। 539 00:37:29,664 --> 00:37:31,207 মেজাজ কতটা গরম তোমার? 540 00:37:31,416 --> 00:37:33,042 ওহ, আমি জানি না। আমি শুধু জানি, 541 00:37:33,251 --> 00:37:35,669 একটা ৬ ইঞ্চি স্পাইক আমার ঘাড়ে বসানো। 542 00:37:37,297 --> 00:37:38,756 ওহ। 543 00:37:43,511 --> 00:37:45,888 আমাকে বলতেই হবে যে আমি বিমোহিত, জ্যাস্পার আর 544 00:37:46,097 --> 00:37:48,432 আর অনেক কৃতজ্ঞ। 545 00:37:49,726 --> 00:37:51,602 এরা প্রথমবারের স্বেচ্ছাসেবী, স্যার। 546 00:37:51,811 --> 00:37:53,103 পরে আরও আসবে। 547 00:37:53,313 --> 00:37:54,855 তাতে আমার কোন সন্দেহ নেই। 548 00:37:55,065 --> 00:37:58,108 আপনারাই আমাদের বাঁচিয়েছিলেন। এতটুকু আমরা করতেই পারি। 549 00:38:16,294 --> 00:38:18,587 তুমি দেখলে, ডক্টর? 550 00:38:18,797 --> 00:38:20,923 তারাই আমাদের ভবিষ্যৎ। 551 00:38:21,132 --> 00:38:24,885 তোমার মানুষের মানবতার প্রতি একটু বিশ্বাস রাখা উচিত। 552 00:38:28,723 --> 00:38:30,516 আশাকরি তারা সবাই এরকম বিনয়ী। 553 00:38:32,018 --> 00:38:33,519 তার কথা ভেবো না, বাবা। 554 00:38:33,728 --> 00:38:36,814 ড. সিং নিজের ভুল মেনে নিতে পারেন না। 555 00:38:37,023 --> 00:38:38,857 কিন্তু আমি অনেক খুশি তোমার ওপর। 556 00:38:39,025 --> 00:38:41,819 আমরা সবচেয়ে কার্যকরী চিকিৎসা নিতে যাচ্ছি, 557 00:38:42,028 --> 00:38:44,989 যা কেবল তোমার বিনয়ী আচরণ দিয়ে। 558 00:38:49,286 --> 00:38:51,745 আমাকে তোমার বোকা মনে হয়? 559 00:38:51,955 --> 00:38:54,665 আশাকরি ব্রীচের ঘটনার পিছনে তুমি নেই, 560 00:38:54,874 --> 00:38:57,084 যা মায়াকে প্রায় মেরে ফেলছিল। 561 00:38:57,294 --> 00:38:58,752 না আমি কিছু করি নি। 562 00:38:58,962 --> 00:39:02,548 বাবা, আমি... আমি এসব করতে পারি না। 563 00:39:02,757 --> 00:39:05,384 আমি তোমায় ভালোবাসি, কেজ। 564 00:39:05,593 --> 00:39:07,803 আমার অফিসে একটা ওয়ালেস আছে, 565 00:39:08,013 --> 00:39:10,723 বোম বিস্ফোরণের পর থেকেই কিন্তু যদি আমি, 566 00:39:10,932 --> 00:39:13,475 দেখি তুমি মিথ্যা বলেছ, কেও পারবে না আমার হাত থেকে, 567 00:39:13,685 --> 00:39:15,519 তোমাকে বাচাতে। 568 00:39:17,564 --> 00:39:19,773 আমি বোঝাতে পেরেছি? 569 00:39:26,990 --> 00:39:29,700 খুঁজে দেখো। 570 00:39:29,909 --> 00:39:31,535 গানটা ভালো লাগে। 571 00:39:32,954 --> 00:39:36,790 ♪♪ আমার ভিনদেশি তারা একা রাতেরি আকাশে.. ♪♪ 572 00:39:37,000 --> 00:39:39,835 ♪♪..তোমার গায় লাগে না ধুলো...♪♪ 573 00:39:40,045 --> 00:39:41,920 ঠিকাছে, এখন কথা বলা যেতে পারে। 574 00:39:42,130 --> 00:39:43,672 আমাদের কিছু সময় রয়েছে হাতে কিন্তু আমাদেরকে, 575 00:39:43,882 --> 00:39:46,216 আরও কিছু লোকদের এই বিষয়ে জানাতে হবে যাদের আমরা বিশ্বাস করি। 576 00:39:46,426 --> 00:39:47,718 আমরা এখানে রক্ত দিয়ে আর কতটুকু সময় কিনতে পারবো বলে মনে হচ্ছে? 577 00:39:47,927 --> 00:39:48,969 সেটাই। 578 00:39:49,179 --> 00:39:51,221 ক্লার্ক দেরীতে হলেও আমাদের বাচাতে আসবে। 579 00:39:51,431 --> 00:39:54,183 আমরা জানিও না ক্লার্ক বেচে আছে কিনা। 580 00:39:54,392 --> 00:39:55,976 তাকে থাকতে হবে। 581 00:39:56,186 --> 00:39:59,021 ভালো, তাহলে তার জলদি করা উচিত। 582 00:40:16,915 --> 00:40:18,791 বেলোমি আর অক্টাভিয়া? 583 00:40:19,000 --> 00:40:20,376 তারা জানে এখানে আসতে হবে। 584 00:40:20,585 --> 00:40:22,419 তুমি রেডিওতে কিছু পেলে? 585 00:40:22,629 --> 00:40:25,089 এখনো জ্যামে। তুমি এখনো টাওয়ার উড়িয়ে দাও নি। 586 00:40:25,298 --> 00:40:28,050 রেভেন মাউন্ট ওয়েদারের কথা শোনার একটা পথ বের করেছে। 587 00:40:28,259 --> 00:40:30,886 আমরা যদি এন্টেনাটা নষ্ট করে ফেলি, আমরা সেটা আর পাবো না। 588 00:40:32,347 --> 00:40:34,390 বাকি আর্ক স্টেশনের কি অবস্থা? 589 00:40:34,641 --> 00:40:36,475 আমরা জানিনা তারা বেচে আছে কিনা। 590 00:40:36,684 --> 00:40:38,936 আমরা এখন যা করবো তা হল আমাদের, 591 00:40:39,145 --> 00:40:41,021 ৪৭ জন বন্দীদের মাউন্টেইন থেকে, 592 00:40:41,231 --> 00:40:43,273 বের করে আনবো। 593 00:40:50,365 --> 00:40:52,199 আমি দুঃখিত। 594 00:40:53,827 --> 00:40:56,787 আমাদের সবারই যুদ্ধের আঘাতের দাগ রয়েছে, ফিন। 595 00:40:58,248 --> 00:41:00,457 বাদ দাও.. 596 00:41:00,667 --> 00:41:03,252 আর নিজেকে মজবুত করে নাও। 597 00:41:05,213 --> 00:41:06,755 সাহায্য করো! 598 00:41:06,965 --> 00:41:08,715 এখানেই থাকুন, চ্যান্সেলর। 599 00:41:08,925 --> 00:41:10,509 সাহায্য করো! 600 00:41:11,761 --> 00:41:13,720 তোমার হাত উঁচু করো। 601 00:41:20,520 --> 00:41:23,188 নিচু হও। 602 00:41:27,152 --> 00:41:28,652 থেলোনিয়াস। 603 00:41:40,832 --> 00:41:42,666 গ্রাউন্ডারদের কমান্ডার আমাকে দিয়ে, 604 00:41:42,876 --> 00:41:44,835 বার্তা পাঠিয়েছে, 605 00:41:46,754 --> 00:41:49,214 এই জায়গা ছেড়ে দিতে, 606 00:41:49,424 --> 00:41:52,009 না হয় মরতে প্রস্তুত হতে। 607 00:41:53,720 --> 00:41:55,679 আমাদেরকে ২ দিন সময় দিয়েছে।