1
00:00:01,120 --> 00:00:04,160
আমিই ওর জীবন বাঁচিয়েছিলাম।
2
00:00:05,920 --> 00:00:08,500
আমিই সেই মন্সটারের জীবন বাঁচিয়েছিলাম...
3
00:00:14,550 --> 00:00:15,470
এইতো!
4
00:00:18,140 --> 00:00:19,180
কিছু খুঁজে পেলেন?
5
00:00:19,640 --> 00:00:22,140
শুবাল্টের বই অনুদানের অনুষ্ঠান!
6
00:00:24,020 --> 00:00:25,430
তেনমা সেখানে আছে?
7
00:00:26,770 --> 00:00:28,190
ডিটার, তুমি এখানেই থাকো!
8
00:00:29,190 --> 00:00:30,150
আমার পেছন পেছন এসো না!
9
00:00:34,820 --> 00:00:35,780
শুবাল্ট!
10
00:00:37,860 --> 00:00:40,120
আমি হান্স গেয়র্গ শুবাল্টের সাথে দেখা করতে চাই।
11
00:00:40,870 --> 00:00:42,200
তাকে কল করুন।
12
00:00:42,120 --> 00:00:42,870
জ্বী, স্যার।
13
00:00:44,910 --> 00:00:49,880
যদি ভুল না করি, তিনি এখন মিউনিখ বিশ্ববিদ্যালয়ের
লাইব্রেরিতে এক বই অনুদান অনুষ্ঠানে আছেন।
14
00:00:51,380 --> 00:00:52,550
আমরা এই মূহুর্তে সেখানে যাচ্ছি।
15
00:00:54,550 --> 00:00:57,840
তেনমার এবারের টার্গেট শুবাল্ট।
16
00:01:02,100 --> 00:01:03,180
নিনা!
17
00:01:08,440 --> 00:01:10,350
লট্টে! আসার জন্য ধন্যবাদ।
18
00:01:12,730 --> 00:01:18,240
দুঃখিত। আমি যাকে খুঁজছিলাম তাকে এখানে
পেলাম না। মনে হয়না ও এখানে আছে...
19
00:01:18,990 --> 00:01:20,870
তোমার মতো ভালো একটা বন্ধু পেয়ে গেলাম!
20
00:01:20,870 --> 00:01:21,740
কিন্তু, আমাকে চলে যেতে হবে...
21
00:01:22,870 --> 00:01:26,000
তোমরা দুজনে যমজ, তাই না?
22
00:01:28,040 --> 00:01:28,540
ঠিক বলিনি?
23
00:01:29,330 --> 00:01:30,250
ঠিক বলিনি আমি?!
24
00:01:31,540 --> 00:01:32,840
এই পিকচার বুকটার ব্যাপার কী?
25
00:01:33,500 --> 00:01:35,710
এটা দেখার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল।
26
00:01:38,380 --> 00:01:39,050
পিকচার বুক?
27
00:02:19,130 --> 00:02:20,550
ওকে... মেরে ফেলো...
28
00:03:54,430 --> 00:03:55,560
অনেক, অনেক বছর আগে...
29
00:03:56,350 --> 00:04:00,230
দূরের কোনো এক দেশে, এক নামহীন
দানব বাস করত।
30
00:04:04,020 --> 00:04:08,610
সেই দানবটির একটি নামের খুব শখ ছিল।
31
00:04:11,280 --> 00:04:15,620
তাই, একটি নাম খুঁজে পেতে, সে এক
যাত্রায় বেরিয়ে পড়ল।
32
00:04:18,450 --> 00:04:25,210
কিন্তু পৃথিবী এতো বড় ছিল যে, সে দুই ভাগে
ভাগ হয়ে ভিন্ন ভিন্ন পথে যাত্রা শুরু করল।
33
00:04:26,630 --> 00:04:31,170
একজন গেল পূর্বে, আর অন্যজন গেল পশ্চিমে।
34
00:04:33,090 --> 00:04:36,300
যেজন পূর্বে গিয়েছিল, সে একটি গ্রাম খুঁজে পেল।
35
00:04:38,310 --> 00:04:41,180
গ্রামের প্রবেশপথেই এক কামার বাস করত।
36
00:04:42,520 --> 00:04:45,980
“কামার চাচা, দয়াকরে আমাকে আপনার
নাম দিয়ে দিন।”
37
00:04:47,110 --> 00:04:48,860
“আমি তোমাকে আমার নাম দিতে পারব না।”
38
00:04:50,360 --> 00:04:55,870
“আপনি আমাকে আপনার নাম দিলে, আমি আপনার
ভেতরে প্রবেশ করে আপনাকে শক্তিশালী বানিয়ে দেবো।”
39
00:04:56,700 --> 00:05:00,500
“সত্যি? তুমি আমাকে শক্তিশালী বানাতে পারলে,
আমি তোমাকে আমার নাম দিয়ে দেবো।”
40
00:05:05,080 --> 00:05:08,590
দানবটি সেই কামারের মধ্যে ঢুকে পড়ল।
41
00:05:10,550 --> 00:05:13,550
দানবটি হয়ে গেল অটো-কামার।
42
00:05:15,470 --> 00:05:19,060
অটো কামার গ্রামের মধ্যে সবচেয়ে
শক্তিশালী লোক হয়ে গেল।
43
00:05:20,390 --> 00:05:21,280
কিন্তু একদিন সে বলে উঠল...
44
00:05:21,280 --> 00:05:28,400
“দেখো আমাকে। দেখো আমাকে। দেখো, আমার
মধ্যে লুকিয়ে থাকা দানবটি কতটা বড় হয়ে গেছে।”
45
00:05:30,150 --> 00:05:31,150
কচ্ কচ্!
46
00:05:31,150 --> 00:05:32,360
মচ্ মচ্!
47
00:05:32,360 --> 00:05:33,280
কুড়-মুড়!
48
00:05:33,280 --> 00:05:33,860
গাপ্!
49
00:05:36,740 --> 00:05:41,700
সেই ক্ষুধার্ত দানব অটোকে ভেতর
থেকে বাইরে খেয়ে ফেলল।
50
00:05:43,790 --> 00:05:47,580
দানবটি আবার এক নামহীন দানব হয়ে গেল।
51
00:05:50,590 --> 00:05:52,590
যখন সে হান্স মুচির মধ্যেও ঢুকে পড়ল...
52
00:05:55,510 --> 00:06:00,180
কচ্ কচ্! মচ্ মচ্! কুড়-মুড়! গাপ্!
53
00:06:01,810 --> 00:06:04,770
আবার সে এক নামহীন দানব হয়ে গেল।
54
00:06:06,400 --> 00:06:08,770
যখন যে শিকারি থমাসের মধ্যে প্রবেশ করল...
55
00:06:10,020 --> 00:06:10,440
কচ্ কচ্!
56
00:06:11,280 --> 00:06:11,940
মচ্ মচ্!
57
00:06:12,780 --> 00:06:13,490
কুড়-মুড়!
58
00:06:14,150 --> 00:06:14,650
গাপ্!
59
00:06:15,950 --> 00:06:18,530
আবারও সে আগের মতো এক নামহীন
দানব হয়ে গেল।
60
00:06:20,620 --> 00:06:24,870
একটি সুন্দর নামের খোঁজে দানবটি
এক রাজপ্রাসাদে চলে এলো।
61
00:06:30,290 --> 00:06:34,300
রাজপ্রাসাদে, এক অসুস্থ ছেলে বাস করত।
62
00:06:37,510 --> 00:06:40,970
“তুমি আমাকে তোমার নাম দিলে,
আমি তোমাকে শক্তি দেবো।”
63
00:06:42,180 --> 00:06:45,060
“তুমি যদি আমাকে সারিয়ে তুলো আর আমাকে
শক্তি দাও, আমি তোমাকে আমার নাম দেবো।”
64
00:06:46,440 --> 00:06:50,020
দানবটি ছেলেটির মধ্যে ঢুকে পড়ল।
65
00:06:53,730 --> 00:06:56,030
ছেলেটি সুস্থ হয়ে উঠল।
66
00:06:57,240 --> 00:07:03,870
রাজা অনেক খুশি হয়ে গেলেন! রাজকুমার
ভালো হয়ে গেছে! রাজকুমার ভালো হয়ে গেছে!
67
00:07:05,040 --> 00:07:08,580
দানবটির সেই ছেলেটির নাম পছন্দ হলো।
68
00:07:09,710 --> 00:07:11,880
প্রাসাদে থাকতেও তার ভালো লাগছিল।
69
00:07:13,000 --> 00:07:16,210
তাই, তার ক্ষুধা লাগলেও, সে ক্ষুধা চেপে রইল।
70
00:07:17,260 --> 00:07:21,340
রোজ তার পেট ক্ষিদের চোটে গুড়গুড়
করত, কিন্তু সে তা সহ্য করে গেল।
71
00:07:22,510 --> 00:07:25,890
কিন্তু, একদিন সে আর ক্ষুধা সহ্য করতে
না পেরে বলে উঠল...
72
00:07:26,890 --> 00:07:32,770
"দেখো আমাকে। দেখো আমাকে। দেখো, আমার
মধ্যে লুকিয়ে থাকা দানবটি কতটা বড় হয়ে গেছে!"
73
00:07:34,820 --> 00:07:39,030
ছেলেটি রাজা এবং তার দাসদেরও খেয়ে ফেলল।
74
00:07:43,490 --> 00:07:44,080
কচ্ কচ্!
75
00:07:45,410 --> 00:07:46,080
মচ্ মচ্!
76
00:07:47,290 --> 00:07:47,910
কুড়-মুড়!
77
00:07:49,170 --> 00:07:49,750
গাপ্!
78
00:07:53,460 --> 00:07:58,010
সেখানে আর কেউ না থাকায়, ছেলেটি
এক যাত্রায় বেরিয়ে পড়ল।
79
00:08:03,100 --> 00:08:05,720
সে দিনের পর দিন ধরে হাঁটতে থাকল।
80
00:08:11,400 --> 00:08:16,070
একদিন, পশ্চিমে যাওয়া দানবটির
সাথে ছেলেটির দেখা হয়ে গেল।
81
00:08:19,240 --> 00:08:22,240
“আমি একটি নাম খুঁজে পেয়েছি।
নামটি আমার খুব পছন্দ হয়েছে।”
82
00:08:23,370 --> 00:08:30,710
পশ্চিমে যাওয়া দানবটি বলল,“আমার কোনো
নামের দরকার নেই। আমি নাম ছাড়াই খুশি।”
83
00:08:32,210 --> 00:08:35,630
“আমাদের শুধু মেনে নিতে হবে যে,
আমরা নামহীম দানব।”
84
00:08:37,630 --> 00:08:41,840
ছেলেটি পশ্চিমে যাওয়া দানবটিকে খেয়ে ফেলল।
85
00:08:44,350 --> 00:08:49,600
অবশেষে সে একটি নাম খুঁজে পেল, কিন্তু তাকে
সেই নাম ধরে ডাকার মতো আর কেউ রইল না।
86
00:08:51,270 --> 00:08:53,900
দুঃখজনক! কারণ ইয়োহান নামটি সত্যিই সুন্দর!
87
00:08:59,100 --> 00:09:03,060
A Nameless Monster
88
00:09:09,830 --> 00:09:12,160
তাহলে তুমি এই পিকচার বুকের কথা জানতে?
89
00:09:13,290 --> 00:09:14,670
তুমি চেক পড়তে পারো?
90
00:09:15,960 --> 00:09:17,000
তুমি কি চেক?
91
00:09:20,800 --> 00:09:22,010
জানিনা।
92
00:09:22,550 --> 00:09:24,090
জানোনা? মানে কী?
93
00:09:24,720 --> 00:09:25,220
মনে হচ্ছে...
94
00:09:26,890 --> 00:09:31,520
আমার যেন মনে হচ্ছে... কেউ অনেক আগে
এই বইটা আমাকে পড়ে শুনিয়েছিল।
95
00:09:32,980 --> 00:09:33,980
তুমি কে?
96
00:09:35,100 --> 00:09:38,230
তুমি কি সত্যিই নিনা ফর্তনার?
97
00:09:39,860 --> 00:09:41,280
আমাকে সোজাসাপটা উত্তর দাও।
98
00:09:41,780 --> 00:09:43,400
তুমি কে?
99
00:09:48,580 --> 00:09:49,490
আমি জানিনা।
100
00:09:52,160 --> 00:09:54,750
তুমি জানোনা? আমি তোমার ব্যাপারে
কথা বলছি!
101
00:09:55,830 --> 00:09:57,380
তুমি জানোনা, তা হতেই পারেনা।
102
00:09:58,540 --> 00:10:01,800
উত্তর দাও! এই বইটার মানে কী বলো আমাকে!
103
00:10:01,800 --> 00:10:05,880
এটা পড়ার সময় আমার এমন খারাপ
অনুভূতি হচ্ছে কেন?
104
00:10:06,890 --> 00:10:10,310
নিজেকে শুবাল্টের ছেলে বলে দাবি করা,
ফারেন নামের সেই ছেলেটার আত্মহত্যা।
105
00:10:10,970 --> 00:10:13,480
শুবাল্টের ভাড়া করা সেই ডিটেকটিভের
ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা ।
106
00:10:14,020 --> 00:10:17,230
মার্গোট ল্যাঙ্গার নামের সেই পতিতাকে
গুলি করে হত্যা...
107
00:10:18,520 --> 00:10:21,610
এই বইটা পড়ার পর, আমার মনে হচ্ছে কিছুদিন
ধরে ঘটতে থাকা এসব অদ্ভুত ঘটনা...
108
00:10:21,610 --> 00:10:23,820
একে অপরের সাথে যুক্ত।
109
00:10:23,820 --> 00:10:25,650
আমার সাথে এমন কেন হচ্ছে?
110
00:10:26,280 --> 00:10:30,200
আমার কেন মনে হচ্ছে এসব কিছু
কোনোভাবে ইয়োহানের সাথে যুক্ত?
111
00:10:33,160 --> 00:10:33,700
সরি।
112
00:10:34,580 --> 00:10:35,870
হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়েছিলাম।
113
00:10:40,290 --> 00:10:44,960
যে ছেলেটা এই বইটা দেখার পর
অজ্ঞান হয়ে গেছিল...
114
00:10:46,470 --> 00:10:48,180
তার মুখের সাথে আমার এতোটা মিল আছে?
115
00:10:51,220 --> 00:10:52,010
যেন সে আমার যমজ ভাই।
116
00:10:53,930 --> 00:10:56,060
তাকে একেবারে আমার কোনো
যমজ ভাইয়ের মতো দেখতে?
117
00:10:57,390 --> 00:10:59,190
তোমার বন্ধু, ইয়োহানকে।
118
00:11:02,780 --> 00:11:03,860
এখন সে কোথায়?
119
00:11:05,740 --> 00:11:09,860
সে মিউনিখ বিশ্ববিদ্যালয়ের এক
বই অনুদান অনুষ্ঠানে আছে।
120
00:11:18,420 --> 00:11:21,670
আরে, দাঁড়াও, নিনা।
121
00:11:21,670 --> 00:11:23,670
দাঁড়াও!
122
00:11:27,300 --> 00:11:33,850
আজ, শুবাল্ট গ্রুপের প্রধান, হান্স গেয়র্গ শুবাল্ট
তার নিজের সংগ্রহ করা বিপুল পরিমাণ বই...
123
00:11:34,520 --> 00:11:41,695
পূর্ব মিউনিখ বিশ্ববিদ্যালয়ের ফ্রেডরিখ
এমানুয়েল লাইব্রেরিতে দান করছেন।
124
00:11:41,700 --> 00:11:44,820
এই বইগুলো অন্তত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ।
125
00:11:44,820 --> 00:11:48,070
বলা যেতে পারে, এই বইগুলো হলো
জার্মান ভাষা সাহিত্যের সম্পদ।
126
00:11:49,360 --> 00:11:55,790
পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য
মানবজাতির এই জ্ঞানকে সংরক্ষণ করা...
127
00:11:55,790 --> 00:11:59,040
আমাদের সকলের দায়িত্ব।
128
00:12:08,340 --> 00:12:12,800
এখন ফ্রেডরিখ এমানুয়েল লাইব্রেরির
প্রধান লাইব্রেরিয়ান তার বক্তব্য রাখবেন...
129
00:12:35,790 --> 00:12:36,790
ধুর।
130
00:12:39,910 --> 00:12:45,000
যদি এই ট্রিগারটা টানতে পারি,
তাহলেই সব কিছুর সমাপ্তি।
131
00:12:46,800 --> 00:12:47,590
নড়।
132
00:12:48,880 --> 00:12:50,130
বাঁচান আমাকে, ডাক্তার!
133
00:12:50,840 --> 00:12:52,010
আমি মরতে চাইনা!
134
00:12:52,470 --> 00:12:53,550
ডাক্তার!
135
00:12:55,260 --> 00:12:56,850
ডাক্তার!
136
00:13:20,960 --> 00:13:22,080
মি. মাউলার!
137
00:13:33,050 --> 00:13:33,760
আমায় গুলি চালাতে হবে।
138
00:13:43,270 --> 00:13:44,390
আমার ওকে গুলি করতে হবে!
139
00:14:12,970 --> 00:14:16,470
আর এখন, মঞ্চে আসছেন
আমাদের সম্মানিত অতিথি।
140
00:14:17,510 --> 00:14:22,790
141
00:14:19,810 --> 00:14:22,970
142
00:14:19,860 --> 00:14:21,230
—মন দিয়ে দেখুন...
143
00:14:21,230 --> 00:14:23,780
—গুলি চালাতে হয় এভাবে!
144
00:14:17,510 --> 00:14:25,480
—তিনি শুধু বায়ার্নেরই নন, পুরো ইউরোপীয়
ইউনিয়নের অর্থনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
145
00:14:25,480 --> 00:14:30,120
আর এই বিশাল বইয়ের সংগ্রহ
বিশ্ববিদ্যালয়ে দান করার মাধ্যমে,
146
00:14:30,120 --> 00:14:35,410
তিনি আরো একবার আমাদের প্রিয়
বায়ার্নের সংস্কৃতিকে সমৃদ্ধ করলেন।
147
00:14:35,530 --> 00:14:40,950
তাকে আপনাদের সাথে পরিচয়
করিয়ে দিতে পেরে আমি গর্বিত।
148
00:14:41,490 --> 00:14:47,460
সম্মানিত সুধীমন্ডলী, হান্স গেয়র্গ শুবাল্ট!
149
00:14:53,130 --> 00:14:54,590
গুলি চালাতে হয়...
150
00:14:55,670 --> 00:14:57,430
এভাবে।
151
00:15:05,740 --> 00:15:06,950
গুলি চালাতে হয়...
152
00:15:08,410 --> 00:15:09,790
এভাবে।
153
00:15:26,930 --> 00:15:30,140
অনেক লোকজন এসেছে দেখছি।
মনে হচ্ছে লোকটা বেশ প্রভাবশালী।
154
00:15:30,890 --> 00:15:34,100
এই মি. শুবাল্ট ভালোই জনপ্রিয় লোক।
155
00:15:35,230 --> 00:15:36,230
সত্যিই।
156
00:15:40,740 --> 00:15:45,460
আর এত বিশাল বইয়ের সংগ্রহ
বিশ্ববিদ্যালয়ে দান করার মাধ্যমে...
157
00:15:45,470 --> 00:15:50,790
তিনি আরো একবার আমাদের প্রিয়
বায়ার্নের সংস্কৃতিকে সমৃদ্ধ করলেন।
158
00:15:50,790 --> 00:15:55,790
তাকে আপনাদের সাথে পরিচয়
করিয়ে দিতে পেরে আমি গর্বিত।
159
00:15:56,790 --> 00:16:02,510
সম্মানিত সুধীমন্ডলী, হান্স গেয়র্গ শুবাল্ট!
160
00:16:50,600 --> 00:16:53,390
তোমার লক্ষ্য তো আমিই, তাই না?
161
00:16:54,680 --> 00:16:56,180
আজ অনেক মানুষ সমবেত হয়েছে।
162
00:16:58,190 --> 00:17:01,570
আপনাকে দেখার জন্য দলে দলে
লোকেরা এখানে এসেছে।
163
00:17:26,930 --> 00:17:28,880
এই তাহলে ব্যাপার!
164
00:17:30,180 --> 00:17:31,720
অবিশ্বাস্য!
165
00:17:37,810 --> 00:17:38,690
একটুও শব্দ করবেন না।
166
00:17:40,520 --> 00:17:43,110
মুখ বন্ধ রেখে শুধু দেখে যান। বুঝেছেন?
167
00:17:49,700 --> 00:17:52,910
সবাই আমার কথা মন দিয়ে শুনুন।
168
00:17:53,740 --> 00:17:57,500
সবাই শান্ত হয়ে আমার কথা শুনুন।
169
00:17:59,370 --> 00:18:01,210
আমি বলতে গেলে অন্ধ।
170
00:18:02,790 --> 00:18:07,460
এখানে কতজন মানুষ এসেছে
আমি তা দেখতে পাচ্ছিনা।
171
00:18:08,760 --> 00:18:11,180
সবাই একসাথে ছোটাছুটি করবেন না।
172
00:18:22,520 --> 00:18:25,730
হ্যাঁ। এখানে চুপচাপ শুয়ে থাকুন।
173
00:18:28,280 --> 00:18:30,820
আমি কী করছি দেখে যান।
174
00:18:44,880 --> 00:18:46,960
সবাই একটা লাইন বানিয়ে...
175
00:18:46,960 --> 00:18:50,260
সাবধানে এখান থেকে বেরিয়ে যায়।
176
00:19:39,100 --> 00:19:39,600
কী হচ্ছে?
177
00:19:40,020 --> 00:19:40,390
কী সমস্যা?
178
00:19:42,520 --> 00:19:43,100
বইগুলো!
179
00:19:43,850 --> 00:19:44,440
আগুন!
180
00:19:50,780 --> 00:19:51,650
আগুন নেভাও!
181
00:19:51,650 --> 00:19:52,190
তাড়াতাড়ি!
182
00:20:08,920 --> 00:20:10,130
কী হচ্ছে এসব?
183
00:20:10,630 --> 00:20:13,800
আমার তো শুবাল্টকে গুলি করার কথা।
184
00:20:13,800 --> 00:20:14,880
কী হচ্ছে?
185
00:20:20,930 --> 00:20:21,810
বুঝেছি!
186
00:20:21,810 --> 00:20:23,730
তুমি তোমার মন বদলে ফেলেছ, ইয়োহান।
187
00:20:24,810 --> 00:20:27,100
এভাবেই বেশি ভালো! এটাতেই বেশি মজা!
188
00:20:28,150 --> 00:20:31,820
সবাই একেবারে পিঁপড়াদের মতো
আগুন থেকে বাঁচতে দৌড়াদৌড়ি করছে!
189
00:20:35,820 --> 00:20:38,160
অসাধারণ! অসাধারণ, ইয়োহান!
190
00:20:38,160 --> 00:20:39,240
দারুণ!
191
00:20:52,010 --> 00:20:54,210
দেখুন একবার।
192
00:21:08,190 --> 00:21:09,980
বইগুলো... বইগুলো জ্বলছে!
193
00:21:15,740 --> 00:21:16,990
সবাই দৌড়াদৌড়ি করছে।
194
00:21:17,820 --> 00:21:21,070
পালাবার জন্য সবাই হাহাকার করছে।
195
00:21:24,910 --> 00:21:26,000
অনুভব করতে পারছে?
196
00:21:27,580 --> 00:21:28,790
ভয়।
197
00:21:40,850 --> 00:21:41,470
আমায় গুলি করতে হবে।
198
00:21:44,100 --> 00:21:45,720
আপনি পারবেন না।
199
00:21:46,100 --> 00:21:47,230
আমায় গুলি করতে হবে।
200
00:21:48,390 --> 00:21:49,770
আপনি কাউকে গুলি করতে পারবেন না।
201
00:21:50,100 --> 00:21:51,230
আমায় গুলি করতে হবে।
202
00:21:51,610 --> 00:21:53,360
আপনিই শুধুই একজন ডাক্তার।
203
00:21:55,190 --> 00:21:58,570
আপনি শুধু মানুষের জীবন বাঁচাতে পারেন।
204
00:22:00,660 --> 00:22:03,120
মানুষের জীবন নেওয়া আমার কাজ।
205
00:22:07,370 --> 00:22:09,330
আপনি পারবেন না।
206
00:22:27,330 --> 00:22:34,330
অনুবাদক:
ফেরদৌস শুভ
207
00:23:45,330 --> 00:23:52,900
Next Episode:
The Demon In My Eyes