1 00:00:11,803 --> 00:00:12,970 শুভ সকাল লেনারড। 2 00:00:14,947 --> 00:00:16,598 অফিসে যাওয়ার আগে আমাদের পটারি বার্নে 3 00:00:16,766 --> 00:00:20,102 থামতে হবে। আমি এই স্টার ওয়ার্স এর চাদর কিনেছিলাম। 4 00:00:20,270 --> 00:00:24,898 দেখা যাচ্ছে এটা রাতে ভালো ঘুমের সাহায্যের থেকে একটু বেশিই উত্তেজক। 5 00:00:26,651 --> 00:00:29,319 ডারথ ভেডার আমার দিকে যেভাবে তাকিয়ে থাকে, সেটা ভালো লাগে না। 6 00:00:30,780 --> 00:00:32,031 আমি অফিসে যাচ্ছি না। 7 00:00:32,198 --> 00:00:36,660 তোমার ক্যারিয়ার গত কয়েক বছর ধরে স্থবির হয়ে গেছে বলে হাল ছেড়ে দিতে হবে এমন না। 8 00:00:37,120 --> 00:00:40,456 শেল্ডন, আমি সারা রাত সজাগ ছিলাম আমার এক্স রে বিচ্ছুরণের পরীক্ষায় 9 00:00:40,623 --> 00:00:42,708 নতুন ফ্রি-ইলেকট্রন নিয়ে কাজ করে। 10 00:00:42,876 --> 00:00:45,711 লেজার কি দুর্ঘটনাবশত তোমার চোখের রেটিনা পুড়িয়ে ফেলেছে? 11 00:00:46,129 --> 00:00:48,630 -না। -তাহলে ড্রাইভ করতে পারবে, চলো। 12 00:00:51,051 --> 00:00:55,179 আমি কি তোমাকে বলি নি যে আমি এখন রাতে কাজ করবো আর তোমাকে অন্য ব্যবস্থা করে নিতে হবে? 13 00:00:55,346 --> 00:00:56,597 -বলেছ। -তাহলে? 14 00:00:56,765 --> 00:00:58,557 আমি করি নি। 15 00:00:59,476 --> 00:01:00,768 চলো। 16 00:01:01,811 --> 00:01:02,853 শুভ রাত্রি শেল্ডন। 17 00:01:03,021 --> 00:01:05,773 -কিন্তু আমি অফিসে কিভাবে যাবো? -বাসে যাও। 18 00:01:05,940 --> 00:01:08,358 কিন্তু আমি বাসে যেতে পারবো না। বাসের সিটে সিটবেল্ট থাকে না। 19 00:01:08,526 --> 00:01:11,862 আর ওরা বাঞ্জি তার দিয়ে সিটের সাথে নিজেকে বেঁধে ফেলতেও দেয় না। 20 00:01:12,322 --> 00:01:15,157 তুমি নিজেকে বাঞ্জি তার দিয়ে সিটের সাথে বাধার চেষ্টা করেছো? 21 00:01:15,325 --> 00:01:17,910 আমি চেষ্টা করি নি, সফল হয়েছিলাম। 22 00:01:18,661 --> 00:01:22,706 কিন্তু কোনো একটা কারণে অন্য যাত্রীরা সতর্ক হয়ে গেছিলো তাই আমাকে নামিয়ে দিয়েছিলো। 23 00:01:22,874 --> 00:01:25,542 আচ্ছা, তুমি প্রাপ্তবয়স্ক মানুষ, কিছু একটা বের করে ফেলবে। 24 00:01:25,710 --> 00:01:27,544 এমন ভাবে কথা বল না যে আমি একটা বাচ্চা। 25 00:01:27,712 --> 00:01:31,006 এখন আমাকে এই স্টার ওয়ার্সের চাদর ফেরত দেয়ার জন্য নিয়ে চলো। 26 00:01:32,884 --> 00:01:34,009 পেনি? 27 00:01:34,177 --> 00:01:36,011 পেনি? পেনি? 28 00:01:36,846 --> 00:01:39,389 শেল্ডন, কি হয়েছে? 29 00:01:39,557 --> 00:01:41,642 লেনারড ঘুমাচ্ছে। 30 00:01:43,603 --> 00:01:44,937 আপডেট এর জন্য ধন্যবাদ। 31 00:01:45,105 --> 00:01:47,022 না, দাড়াও। 32 00:01:47,232 --> 00:01:48,816 তোমার আমাকে অফিসে নিয়ে যেতে হবে। 33 00:01:49,359 --> 00:01:52,027 আচ্ছা, আমার তা মনে হয় না। 34 00:01:52,529 --> 00:01:54,988 কিন্তু আমি ড্রাইভ করি না আর আমি বাসে যেতে পারবো না। 35 00:01:55,156 --> 00:01:57,866 তুমি ঠিক আছো যতক্ষণ না ওই বাঞ্জি তারের কীর্তি করছ। 36 00:01:58,034 --> 00:01:59,326 পেনি। 37 00:02:00,537 --> 00:02:03,413 তুমি কি কয়দিন আগে বলো নি যে তুমি আর আমি বন্ধু? 38 00:02:04,666 --> 00:02:07,543 হ্যাঁ, শেল্ডন আমরা বন্ধু। 39 00:02:07,710 --> 00:02:10,337 তাহলে এত দ্বারা নির্দেশ করে আমি যেটা বুঝতে পারছি... 40 00:02:10,505 --> 00:02:13,882 সেটা বন্ধুত্বের চুক্তির একটা অবিচ্ছেদ্য অংশের ইঙ্গিত করে। 41 00:02:17,720 --> 00:02:19,555 উপকার টা। 42 00:02:20,723 --> 00:02:22,266 হায় ঈশ্বর। 43 00:02:23,059 --> 00:02:26,687 আমি দুঃখিত আমি বুঝতে পারি নি আমি তোমার সকালের প্রার্থনায় ব্যাঘাত ঘটাচ্ছি। 44 00:02:28,022 --> 00:02:30,149 তোমার হয়ে গেলে, আমরা যাবো। 45 00:02:31,625 --> 00:02:34,960 S02 E05 · The Euclid Alternative 46 00:02:56,926 --> 00:02:59,011 আমাকে অফিসে নেয়ার জন্য ধন্যবাদ। 47 00:02:59,179 --> 00:03:00,971 তুমি কি জানো আজকে আমার ছুটি, শেল্ডন? 48 00:03:01,139 --> 00:03:03,599 ওহ, ভালোই হল... আমি তোমাকে কোনো কাজ থেকে সরিয়ে রাখছি না। 49 00:03:07,061 --> 00:03:09,771 তোমার ইঞ্জিন চেকের লাইট অন হয়ে আছে। 50 00:03:10,899 --> 00:03:14,526 সাধারণত, ওটা তোমার বুঝতেই পারছ ইঞ্জিন চেকের ইনডিকেটর। 51 00:03:14,694 --> 00:03:17,487 সব ঠিকই আছে, এটা এক মাস ধরে অন। 52 00:03:18,406 --> 00:03:22,659 আচ্ছা, আসলে এর মানে অনেক কিছুই হতে পারে, যেমন ধরো ইঞ্জিন টা চেক করতে হবে। 53 00:03:23,494 --> 00:03:26,955 -শেল্ডন, সব ঠিক আছে। -যদি সব ঠিক থাকতো, তাহলে এই লাইট টা জ্বলত না। 54 00:03:27,123 --> 00:03:31,001 এই কারণে এই গাড়ির নির্মাতা এই লাইট টা সেট করে দিয়েছে যাতে তুমি জানো যে সব ঠিক নেই। 55 00:03:31,169 --> 00:03:32,878 হয়তো লাইট টা নষ্ট হয়ে গেছে। 56 00:03:34,130 --> 00:03:37,132 কোথাও কি ইঞ্জিন চেকের লাইট এর চেক লাইট আছে? 57 00:03:40,220 --> 00:03:41,511 কি? 58 00:03:41,679 --> 00:03:45,307 গবেষণা বলে যে, ড্রাইভ করার সময়ে খাওয়া দাওয়া, ফোনে কথা বলা 59 00:03:45,475 --> 00:03:48,393 বা কফি খাওয়ার মত কাজ করলে এক আউন্স 60 00:03:48,561 --> 00:03:50,646 অ্যালকোহল পান করার সমান মনোযোগ কমায়। 61 00:03:50,813 --> 00:03:53,357 -তোমার কাছে কি অ্যালকোহল আছে? -অবশ্যই না। 62 00:03:53,524 --> 00:03:55,484 কেন যে নেই। 63 00:03:57,987 --> 00:04:01,156 তুমি কি ইউক্লিড অ্যাভিনিউ দিয়ে যাবে? 64 00:04:01,324 --> 00:04:02,991 লেনারড লস রোব্লেস অ্যাভিনিউ দিয়ে যায়। 65 00:04:03,159 --> 00:04:04,785 আচ্ছা, ভালো তো। 66 00:04:04,953 --> 00:04:08,497 ইউক্লিড অ্যাভিনিউ একেবারেই ছোট রাস্তা কিন্তু ওতে অনেক স্পিড ব্রেকার আছে। 67 00:04:08,665 --> 00:04:12,709 সেগুলো আবার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে বাড়তেই থাকে, তাই চয়েস হিসেবে ভালো না। 68 00:04:14,754 --> 00:04:16,213 কিন্তু সমস্যা তো থাকেই। 69 00:04:20,260 --> 00:04:24,680 তুমি যদি স্পিড ব্রেকারের সময় গতি না কমাও, তাহলে আমি আমার আপত্তি উঠিয়ে নেবো। 70 00:04:26,474 --> 00:04:28,016 একটা মজার প্রশ্ন করি। 71 00:04:28,184 --> 00:04:30,727 তুমি কি জানো পৃথিবীতে কোন নামের রাস্তা সবথেকে বেশি? 72 00:04:30,895 --> 00:04:33,438 -না। -উত্তর টা জটিল। 73 00:04:34,524 --> 00:04:35,691 সেকেন্ড স্ট্রিট। 74 00:04:35,858 --> 00:04:37,567 তুমি নিশ্চয়ই ভাবছ এটা ফার্স্ট স্ট্রিট হতে পারতো। 75 00:04:37,735 --> 00:04:41,071 বেশিরভাগ শহরে, ফার্স্ট স্ট্রিট গুলোর নাম পাল্টে ফেলা হয়েছে। 76 00:04:41,239 --> 00:04:42,781 যেমন ধরো, মেইন স্ট্রিট। 77 00:04:42,949 --> 00:04:44,283 ব্রড স্ট্রিট। 78 00:04:44,450 --> 00:04:46,535 মিশিগান অ্যাভিনিউ। 79 00:04:46,703 --> 00:04:48,453 লেনারড আর আমি প্রায়ই এই যাতায়াতের সময়টা... 80 00:04:48,621 --> 00:04:51,248 এই ধরণের ব্রেইন টিজার দিয়ে মাথা খাটানোর প্র্যাকটিস করি। 81 00:04:51,708 --> 00:04:54,042 আমরা গেম ও খেলি। 82 00:04:55,253 --> 00:04:56,545 তুমি খেলতে চাও একটা? 83 00:04:56,963 --> 00:04:59,089 -না। -আরে খেলো না! মজা হবে। 84 00:04:59,882 --> 00:05:02,092 উহু! আরেকটা ঝাঁকুনি। 85 00:05:03,553 --> 00:05:07,055 আচ্ছা, আহ... আমি একটা জিনিসের নাম বলবো আর তুমি আরেকটা জিনিসের নাম বলবে... 86 00:05:07,223 --> 00:05:10,726 যেটার নাম আমি যেটা বলবো তার শেষ অক্ষর দিয়ে শুরু হয়, ঠিকাছে? 87 00:05:11,894 --> 00:05:12,936 আমি শুরু করছি। 88 00:05:14,564 --> 00:05:16,231 হিলিয়াম। 89 00:05:19,569 --> 00:05:21,737 এবার তুমি বলতে পারো মারকিউরি। 90 00:05:21,904 --> 00:05:23,447 তাতে আমি একটা Y পাচ্ছি। 91 00:05:23,614 --> 00:05:26,241 ওহ, বিরাট চালাকি... একটু কঠিন হবে। 92 00:05:26,784 --> 00:05:28,076 তাহলে আমি বলছি ইটারবিয়াম। 93 00:05:28,244 --> 00:05:29,786 তাতে তুমি আবার একটা M পাচ্ছ। 94 00:05:29,954 --> 00:05:31,580 তাহলে তুমি বল মলিবডেনাম। 95 00:05:31,748 --> 00:05:33,749 তাহলে আমি বলবো ম্যাগনেসিয়াম। 96 00:05:33,916 --> 00:05:35,208 আর তুমি বলবে ম্যাঙ্গানিজ। 97 00:05:35,376 --> 00:05:37,169 তারপর আমি বলবো ইউরোপিয়াম। 98 00:05:37,337 --> 00:05:38,962 তারপর তোমার কাছে শুধু মেন্ডালিভিয়াম পড়ে থাকবে। 99 00:05:39,130 --> 00:05:42,090 তাতে আর কোনো M পড়ে থাকবে না... কারণ আমার মনে হয় মাইটনেরিয়াম কে ... 100 00:05:42,258 --> 00:05:46,178 একাইরিডিয়াম বলা যায়... সুতরাং, অভিনন্দন তুমি জিতে গেছ। 101 00:05:50,933 --> 00:05:52,768 আবার খেলবে? 102 00:05:53,478 --> 00:05:55,812 এবার কিছুক্ষণ চুপচাপ থাকলে কেমন হয়? 103 00:05:56,397 --> 00:05:57,439 ঠিক আছে। 104 00:06:02,987 --> 00:06:05,364 দুঃখিত। আসলে তোমার ইঞ্জিন চেক লাইট এর ব্যাপারে 105 00:06:05,531 --> 00:06:08,200 তোমার বেপরোয়া ঔদাসীন্য আমার প্রচণ্ড বিরক্ত লাগছে। 106 00:06:12,330 --> 00:06:13,872 বের হও। 107 00:06:15,166 --> 00:06:18,418 আগেই বলে নিচ্ছি আমার ইঞ্জিনের ভেতরকার সংযোগ সম্পর্কে 108 00:06:18,586 --> 00:06:20,337 হালকা পাতলা কিছু জ্ঞান আছে, 109 00:06:20,505 --> 00:06:23,173 আমি কিন্তু নিশ্চিত না যে ওই জ্ঞান দিয়ে সমস্যা বের করতে পারবো। 110 00:06:23,341 --> 00:06:25,175 বের হতে বলেছি। 111 00:06:25,343 --> 00:06:27,135 ঠিক আছে, চেষ্টা করে দেখছি। 112 00:06:41,818 --> 00:06:43,777 ওহ লেনারড, এইতো তুমি। 113 00:06:43,945 --> 00:06:45,320 আমি বাড়ি যাওয়ার জন্য তৈরি। 114 00:06:47,156 --> 00:06:48,323 আমি মাত্র আসলাম। 115 00:06:48,491 --> 00:06:50,409 বাহ, একদম ঠিকঠাক সময়। 116 00:06:50,868 --> 00:06:54,329 শেল্ডন, আমি তোমাকে বলেছি ফ্রি ইলেকট্রন লেজার আমি শুধু রাতেই ব্যাবহার করতে পারি। 117 00:06:54,497 --> 00:06:56,832 -আমি আগামী কয়েক সপ্তাহ তোমাকে আনা নেয়া করতে পারবো না। -না। 118 00:06:56,999 --> 00:07:00,168 তুমি বলেছ তুমি আমাকে অফিসে আনতে পারবে না। কিন্তু এবার অফিস থেকে ফেরার পালা। 119 00:07:01,170 --> 00:07:02,504 হাওয়ারড, আমাকে সাহায্য করো। 120 00:07:03,005 --> 00:07:06,508 না, শুধু মজা দেখার জন্য হলেও আমি ওর পক্ষই নেব। 121 00:07:07,677 --> 00:07:09,594 এবার, তুমি কি বল যে আমি কিভাবে বাড়ি ফিরব? 122 00:07:10,263 --> 00:07:13,098 -তুমি এখানে এলে কিভাবে আজকে? -পেনি। 123 00:07:13,266 --> 00:07:16,017 কিন্তু আমার ধারণা সেটা আর কাজ করবে না। 124 00:07:17,145 --> 00:07:18,603 শোনো, আমাকে লেজার ল্যাবে যেতে হবে। 125 00:07:18,771 --> 00:07:22,441 তুমি অন্য কাউকে খুঁজে নাও তোমাকে বাড়ি দিয়ে আসার জন্য। 126 00:07:28,406 --> 00:07:31,366 ওহ, ধ্যাত... আমি ভুল পক্ষ বেছে নিয়েছি। 127 00:07:36,747 --> 00:07:39,374 ও খোদা, ইউক্লিড অ্যাভিনিউ না! 128 00:07:46,507 --> 00:07:49,634 যাইহোক, হাওয়ারড তোমাকে রাস্তার মাঝখানে ফেলে গেলো কেন? 129 00:07:51,053 --> 00:07:52,554 আমাদের ভিন্ন মতামত ছিল। 130 00:07:52,722 --> 00:07:54,222 কোন ব্যাপারে? 131 00:07:54,390 --> 00:07:56,892 ও আমাকে মারার চেষ্টা করছিলো কিনা এই ব্যাপারে। 132 00:07:57,059 --> 00:07:59,269 সত্যি বলতে, আমার ধারণা ও করছিলো। 133 00:08:01,314 --> 00:08:03,273 -তুমি কোথায় যাচ্ছ? -তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। 134 00:08:03,441 --> 00:08:05,567 কিন্তু আমি বাসায় যাব না। আজকে বুধবার। 135 00:08:05,735 --> 00:08:09,571 বুধবারে নতুন কমিক বই কেনার দিন। আমাদের কমিক বই এর দোকানে যেতে হবে। 136 00:08:09,739 --> 00:08:13,575 আর তারপর সুপপ্ল্যান্টেশনে রাখতে হবে, আজকে ক্রিমি টমেটো সুপ খাওয়ার দিন। 137 00:08:13,743 --> 00:08:17,078 আর রেডিওশ্যাক এও যেতে হবে। ট্রিপল এ ব্যাটারির ওপর সেল চলছে। 138 00:08:17,246 --> 00:08:20,123 পটারি বার্নে যেতে হবে আমার স্টার ওয়ার্স এর চাদর ফেরত দেয়ার জন্য। 139 00:08:20,958 --> 00:08:22,250 আমার কাছে আরও ভালো বুদ্ধি আছে। 140 00:08:23,336 --> 00:08:25,837 আগে পটারি বার্নে যেতে চাও? 141 00:08:37,099 --> 00:08:39,601 তুমি কি আমাকে পটারি বার্নে নিয়ে যেতে পারবে? 142 00:08:45,358 --> 00:08:48,902 যদি আমি রাতে ডিম লাইট বন্ধ করে দেই তাহলে হয়তো এই চাদর রাখা যাবে। 143 00:09:00,790 --> 00:09:02,457 শুভ সকাল। 144 00:09:03,668 --> 00:09:05,669 শুভ সকাল। 145 00:09:05,878 --> 00:09:07,462 শেল্ডন, বসো। 146 00:09:08,089 --> 00:09:09,130 ও আমার জায়গায়। 147 00:09:12,218 --> 00:09:15,220 এভাবে তাকিয়ো না, সবাই জানে ওটা আমার জায়গা। 148 00:09:20,476 --> 00:09:21,851 শেল্ডন... 149 00:09:22,019 --> 00:09:24,396 তুমি তো জানো আমরা তোমাকে ভালবাসি। 150 00:09:24,564 --> 00:09:28,358 আর যেহেতু আমরা তোমাকে ভালবাসি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে কিছু বলা দরকার। 151 00:09:33,322 --> 00:09:35,407 তুমি তোমার আশে পাশের মানুষদের কষ্ট দিচ্ছ সোনা। 152 00:09:35,575 --> 00:09:39,202 তাই আমরা তোমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি আর আমরা চাই তুমি এটা রাখো। 153 00:09:40,871 --> 00:09:44,249 "মোটরচালিত যানবাহন ডিপার্টমেন্ট এর নতুন ড্রাইভারদের হ্যান্ডবুক"? 154 00:09:48,004 --> 00:09:50,171 কিন্তু আমার কোনো সমস্যা নেই। 155 00:09:51,340 --> 00:09:53,842 শেল্ডন, তোমাকে ড্রাইভ করা শিখতে হবে। 156 00:09:54,010 --> 00:09:56,344 এই পাগলামিকে শেষ করতে হবে। 157 00:09:57,888 --> 00:10:00,181 পেনি তোমাকে ডি এম ভি তে নিয়ে যাচ্ছে। আমি বিছানায় যাচ্ছি। 158 00:10:00,349 --> 00:10:03,101 -পেনি কেন? -কারণ পাথর কাচিকে ভাঙ্গে। 159 00:10:03,269 --> 00:10:04,853 শুভ রাত্রি। 160 00:10:05,354 --> 00:10:08,023 -ঠিক আছে, এসো শেল্ডন। -দাড়াও। 161 00:10:08,190 --> 00:10:09,441 একটা শর্ত আছে। 162 00:10:09,609 --> 00:10:12,444 -কি? -আমাদের পটারি বার্নে রাখতে হবে। 163 00:10:13,195 --> 00:10:14,487 আচ্ছা। 164 00:10:14,655 --> 00:10:16,448 আর রেডিওশ্যাক। 165 00:10:16,991 --> 00:10:18,074 বেশ। 166 00:10:19,118 --> 00:10:21,703 -আর কমিক বই এর দোকান। -ঠিক আছে! 167 00:10:22,163 --> 00:10:24,205 আমি কমিক বই এর দোকানে যেতে চাই। 168 00:10:43,809 --> 00:10:45,977 আমার কমিক বই ভালো লাগে। 169 00:10:51,233 --> 00:10:54,069 আমি এখনো বুঝতে পারছি না আমার ড্রাইভার লাইসেন্স কেন লাগবে। 170 00:10:54,236 --> 00:10:57,280 আলবার্ট আইনস্টাইন এর কখনো ড্রাইভার লাইসেন্স ছিল না। 171 00:10:57,907 --> 00:11:02,535 হ্যাঁ, কিন্তু আলবার্ট আইনস্টাইন ঘণ্টায় চল্লিশ মাইল বেগে আমাকে ভিজিয়ে দেন নি। 172 00:11:03,079 --> 00:11:05,997 হ্যাঁ, আর আমি কখনো আলবার্ট আইনস্টাইনের মিডল পয়েন্টে লাথি মারতে চাই নি। 173 00:11:09,960 --> 00:11:13,838 আচ্ছা, আমার জিজ্ঞেস করতেই হচ্ছে, তুমি অন্য সবার মত ১৬ বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স করাও নি কেন? 174 00:11:14,006 --> 00:11:16,716 আমি অন্য কাজে ব্যাস্ত ছিলাম। 175 00:11:17,426 --> 00:11:18,760 কি কাজ? 176 00:11:18,928 --> 00:11:22,263 সুপারসিমেট্রিক থিওরি এন=৪ এ পারটারবেটিভ অ্যামপ্লিটিউড পরীক্ষা করতে যেটা 177 00:11:22,431 --> 00:11:25,100 আধুনিক টুইস্টর থিওরি ব্যাবহার করে মাল্টি লুপ এন=৮ এর 178 00:11:25,267 --> 00:11:29,646 সুপারগ্র্যাভিটির আল্ট্রাভায়লেট এর আনুসাঙ্গিক বিষয় পুনরায় পরীক্ষা করে। 179 00:11:32,650 --> 00:11:35,610 আচ্ছা, সতের বছর বয়সে? 180 00:11:36,612 --> 00:11:38,780 এটা টেস্টিং এলাকায় নিয়ে যান। সবার ওপর নাম লিখবেন। 181 00:11:38,948 --> 00:11:41,366 নিচে সাইন। প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবার নিয়ে আসুন, পরেরজন। 182 00:11:47,998 --> 00:11:49,040 আবেদনপত্র? 183 00:11:50,126 --> 00:11:52,836 আমি পেশায় একজন থিওরি নির্মাতা। 184 00:11:54,380 --> 00:11:57,382 তোমার হাতের আবেদনটা, ওনাকে দাও। 185 00:12:02,096 --> 00:12:04,222 টেস্টিং এলাকায় নিয়ে যান, সবার ওপরে নাম লিখবেন। 186 00:12:04,390 --> 00:12:07,100 নিচে সাইন, প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবার এখানে আনুন, পরের জন। 187 00:12:07,268 --> 00:12:10,979 মাফ করবেন, কিন্তু প্রশ্নের ব্যাপারে আমার একটু জিজ্ঞাসা আছে। 188 00:12:11,897 --> 00:12:13,815 এই সাইন টা দেখুন। 189 00:12:13,983 --> 00:12:17,610 -হ্যাঁ? -এখানে কি লেখা আছে, "এটা আমার মাথাব্যাথা"? 190 00:12:19,697 --> 00:12:22,240 -না। -কারণ আমার মাথাব্যাথা না। 191 00:12:22,658 --> 00:12:25,452 একটু দেখুন। দেখুন, প্রথম প্রশ্নটার কোনো মানেই নেই। 192 00:12:25,619 --> 00:12:29,247 দেখুন, "গাড়ি চালানোর সময়ে সামনের গাড়ির সাথে কয়টা গাড়ির দূরত্ব রাখা উচিত?" 193 00:12:29,415 --> 00:12:31,624 এটার কোনো সম্ভাব্য সঠিক উত্তর নেই। 194 00:12:31,792 --> 00:12:35,378 গাড়ির দৈর্ঘ্য কখনোই পরিমাপের কোনো শুদ্ধ মাপক না। 195 00:12:36,213 --> 00:12:38,047 সাইনটা দেখুন। 196 00:12:38,632 --> 00:12:41,718 -শেল্ডন, C হবে। C লিখে দাও। -আমি তোমার সাহায্য চাই না, পেনি। 197 00:12:41,886 --> 00:12:44,637 -বাচ্চা মেয়েটার কথা শোনো, বাছা। C লিখে দাও। -না না। 198 00:12:44,805 --> 00:12:47,223 দাঁড়ান, না... দাঁড়ান। পরের প্রশ্নটা দেখুন। 199 00:12:47,391 --> 00:12:50,894 শেল্ডন, তুমি ডি এম ভি এর সাথে তর্ক কেন করছ? 200 00:12:51,061 --> 00:12:53,396 নাহলে ওরা শিখবে কিভাবে? 201 00:12:55,065 --> 00:12:57,025 দেখুন, দুই নং প্রশ্নঃ 202 00:12:57,193 --> 00:12:59,444 "কোন সময়ে রাস্তাঘাট বেশি পিচ্ছিল থাকে?" 203 00:12:59,612 --> 00:13:01,988 এখানে তিনটা উত্তর আছে, কোনোটাই সঠিক নয়। 204 00:13:02,156 --> 00:13:06,201 সঠিক উত্তর হচ্ছে, "যখন পরিমিত পানি দ্বারা আবৃত টায়ার আর 205 00:13:06,368 --> 00:13:09,120 রাস্তার সহগ কমিয়ে স্থিতিশীল ঘর্ষণকে শুন্য বানায় 206 00:13:09,288 --> 00:13:12,540 আবার এতটাও গভীর না যেটা নতুন ঘর্ষণের উৎস তৈরি করে।" 207 00:13:16,796 --> 00:13:19,339 এই যে আপনার শিক্ষার অনুমতিপত্র। যান এখান থেকে। 208 00:13:20,591 --> 00:13:24,093 কিন্তু আমার শেষ হয় নি। আমার আরও কিছু জিজ্ঞাসা আছে এসব প্রশ্নের ব্যাপারে। 209 00:13:24,261 --> 00:13:27,597 -আমাকে কাউন্টারে চড়তে বাধ্য করবেন না। -ঠিক আছে, চলে এসো, চলো যাওয়া যাক। 210 00:13:29,225 --> 00:13:30,892 পরের জন ! 211 00:13:31,060 --> 00:13:32,644 শেষমেশ বিজয় ! 212 00:13:35,272 --> 00:13:39,150 আচ্ছা, হয়ে গেছে। এবার বুট করা যাক। 213 00:13:39,318 --> 00:13:40,568 বুটিং হচ্ছে। 214 00:13:41,320 --> 00:13:43,196 এটা হল এখনকার সবচেয়ে উন্নত সিমুলেটর। 215 00:13:43,364 --> 00:13:45,949 আমার এক বন্ধুর আর্মির জন্য ডিজাইন করা একটা জিনিসের আদলে বানিয়েছি। 216 00:13:46,116 --> 00:13:48,034 এই কারণেই কি আমাকে ফালুজাতে 217 00:13:48,202 --> 00:13:50,829 একটা সশস্ত্র হাম্ভির চালক হিসেবে দেখা যাচ্ছে? 218 00:13:51,247 --> 00:13:53,915 আমি এটা এখনো কনফিগার করি নি। 219 00:13:54,083 --> 00:13:58,795 আচ্ছা, ব্র্যাডলি ট্যাংক, পরিবহন ট্যাংক, ব্যাট্মবিল। 220 00:13:58,963 --> 00:14:01,256 না! 221 00:14:01,674 --> 00:14:05,969 হয়ে গেছে... ২০০৬ এর লাল রঙের ফোরড টুরাস এবার প্যাসেডিনার রাস্তায়। 222 00:14:08,264 --> 00:14:10,056 -কি? -পরিসংখ্যান অনুযায়ী, পুলিশ 223 00:14:10,224 --> 00:14:12,767 অন্য রঙের গাড়ির থেকে লাল গাড়ি অনেক বেশি আটকায়। 224 00:14:12,935 --> 00:14:15,728 আমি পুলিশের সাথে কোনো ঝামেলায় যেতে চাই না। 225 00:14:16,355 --> 00:14:18,606 আচ্ছা, তাহলে কোন রং চাও? 226 00:14:18,774 --> 00:14:22,694 তোমার কি লুক স্কাইওয়াকার এর ফ্যাকাশে নীল লাইটসেবার এর কথা মনে আছে? 227 00:14:23,779 --> 00:14:26,948 ওটা ডিজিটালি রিমাস্টার করার আগে? 228 00:14:28,826 --> 00:14:30,159 কালো দিচ্ছি। 229 00:14:32,121 --> 00:14:36,124 আচ্ছা। এবার তুমি শুরুতে যেটা করবে তা হল, ইগ্নিশন লাইট অন করে ড্রাইভ এ পালটাবে। 230 00:14:36,292 --> 00:14:38,293 আমি এখনো সিটবেল্ট বাঁধি নি। 231 00:14:40,671 --> 00:14:42,422 আচ্ছা, বাঁধো সিটবেল্ট। 232 00:14:49,680 --> 00:14:51,139 ক্লিক। 233 00:14:52,975 --> 00:14:55,143 -কোনো এয়ার ব্যাগ আছে? -এয়ার ব্যাগ লাগবে না। 234 00:14:55,311 --> 00:14:57,020 যদি কোনো সিমুলেট করা ভ্যান আমাকে ধাক্কা দেয়? 235 00:14:57,187 --> 00:14:59,939 আমি তোমার মুখে বালিশ দিয়ে বাড়ি দেবো। 236 00:15:08,782 --> 00:15:10,992 আচ্ছা, এবার ড্রাইভ এ শিফট করো। 237 00:15:11,160 --> 00:15:13,286 আর ট্রাফিকের মধ্যে আস্তে টান দাও। 238 00:15:14,830 --> 00:15:16,706 তুমি কি? সামলে... 239 00:15:16,874 --> 00:15:19,792 -আরে পথচারীদের সামলে। -ও খোদা, দাড়াও। 240 00:15:21,170 --> 00:15:22,545 ব্রেক মারো! ব্রেক মারো! 241 00:15:34,725 --> 00:15:36,351 ধন্যবাদ। 242 00:15:39,772 --> 00:15:41,940 দুঃখিত। মাফ করবেন। 243 00:15:44,026 --> 00:15:45,485 অত্যন্ত দুঃখিত। 244 00:15:48,030 --> 00:15:50,031 স্টুডেন্ট ড্রাইভার। 245 00:15:51,325 --> 00:15:55,286 তুমি গ্লেন্ডেল গ্যালারিয়ার সেকেন্ড ফ্লোরে কিভাবে পৌঁছালে? 246 00:15:55,996 --> 00:15:57,413 আমি জানি না। 247 00:15:57,581 --> 00:15:59,791 আমি প্যাসাডিনার টোল ফ্রি হাইওয়ে তে ছিলাম, পরে এক্সিট মিস করছি। 248 00:15:59,959 --> 00:16:03,419 তারপর ওভারপাস দিয়ে গেছি, তারপর অজান্তে কিভাবে কি হল... 249 00:16:05,381 --> 00:16:07,840 নাহলে আজকে ছেড়ে দাও, কাল আবার চেষ্টা কোরো। 250 00:16:08,008 --> 00:16:09,759 না।একেবারে ছাড়ছি। 251 00:16:18,227 --> 00:16:20,979 আহারে, পোষা প্রাণীর দোকানটা। 252 00:16:22,231 --> 00:16:26,609 ওয়ালোউইজ কে সফটওয়্যারটার ব্যাপারে ধন্যবাদ দেয়ার কথা মনে করিয়ে দিয়ো তো। ডিটেইল খুবই ভালো ছিল। 253 00:16:27,987 --> 00:16:29,946 আচ্ছা দাড়াও, তুমি কি হাল ছেড়ে দিচ্ছ? 254 00:16:30,114 --> 00:16:31,489 না, আমি হাল ছাড়ছি না। 255 00:16:31,657 --> 00:16:33,741 না, আমি কখনোই হাল ছাড়ি না। 256 00:16:34,410 --> 00:16:36,244 তাহলে তুমি এখন কি করছ? 257 00:16:36,745 --> 00:16:40,957 আমি... আহ... পরিস্থিতি অতিক্রম করে গেছি। 258 00:16:44,253 --> 00:16:48,673 আমি স্পষ্টভাবেই, ড্রাইভিং করার থেকে অতি বিবর্তিত। 259 00:16:51,010 --> 00:16:53,553 -এর মানে কি? -লেনারড... 260 00:16:53,721 --> 00:16:57,265 তোমার কি কখনো মনে হয়েছে কেন আমার পায়ের আঙ্গুল আর খাবার চাবানোর দাঁতগুলো... 261 00:16:57,433 --> 00:17:02,103 আমার আকৃতির কোনো স্বাভাবিক মানুষের থেকে অতি মাত্রায় ছোট? 262 00:17:03,230 --> 00:17:06,941 আমি তোমার সম্পর্কে অনেক কিছুই ভাবি, শেল্ডন, কিন্তু এটা ভাবি নি। 263 00:17:07,526 --> 00:17:09,152 আচ্ছা, এগুলো হচ্ছে ইঙ্গিত... 264 00:17:09,319 --> 00:17:12,655 যে আমি স্বাভাবিক মানবজাতির বিবর্তনের স্কেলে অনেক এগিয়ে। 265 00:17:12,823 --> 00:17:15,283 -ও তাই? -হ্যাঁ, দাড়াও... না... আমি অতদুরেও যাবো না... 266 00:17:15,451 --> 00:17:18,661 এটা বলার জন্য যে আমি মানবজাতির সম্পূর্ণ আলাদা একটা ধাপের প্রতিনিধিত্ব করি। 267 00:17:18,829 --> 00:17:21,456 যেমন, হোমো নোভাস, যদি বলতে চাও। 268 00:17:22,708 --> 00:17:24,792 না, সেটা নৃবিজ্ঞানীরা সিদ্ধান্ত নেবে। 269 00:17:25,461 --> 00:17:28,755 কিন্তু আমি বুঝে গেছি যে ড্রাইভিং এর মত এইসব আলতুফালতু কাজে আমার 270 00:17:28,922 --> 00:17:32,842 দক্ষতা অর্জন করতে না পারার কারণ হচ্ছে এটা আমার দরকার নেই। 271 00:17:33,010 --> 00:17:35,136 হ্যাঁ, দরকার আছে। তোমার জানতে হবে কিভাবে ড্রাইভ করতে হয়। 272 00:17:35,304 --> 00:17:37,930 -দয়া করে ড্রাইভিং টা শেখো। -না, না। 273 00:17:38,098 --> 00:17:41,851 লেনারড, আমার আরও বড় কাজ করা উচিত, যেমন পৃথিবীর রহস্য উৎঘাটন। 274 00:17:42,019 --> 00:17:46,814 হাইওয়ের বাইরে স্কুল বাস থামানো থাকলে কখন পাশ দিয়ে যাওয়া নিরাপদ সেটা ঠিক করা না। 275 00:17:48,609 --> 00:17:51,652 -কখনোই নিরাপদ না। -হ্যাঁ, আচ্ছা, এখন জানলাম। 276 00:17:53,280 --> 00:17:56,282 বেশ। তুমি যা বলছ সেটা যদি সত্যি ধরে নেই... 277 00:17:56,450 --> 00:17:59,327 তাহলে হোমো নোভাস কাল সকালে অফিসে যাওয়ার জন্য জৈবিকভাবে 278 00:17:59,495 --> 00:18:01,287 কিভাবে উচ্চতর? 279 00:18:01,789 --> 00:18:04,082 হোমো নোভাস জানে না। 280 00:18:05,042 --> 00:18:07,126 বেশ, চেষ্টা করতে থাকো... 281 00:18:07,294 --> 00:18:09,796 হয়তো পরে তোমার বিবর্তন পাখাসহ কিছু একটায় হবে। 282 00:18:21,308 --> 00:18:22,850 -শুভ সকাল মহোদয়গণ। -হেই। 283 00:18:23,018 --> 00:18:24,936 শুভ সকাল। 284 00:18:25,979 --> 00:18:29,315 কোনো নতুন ধরণের ক্যাসুয়াল ড্রেসে শুক্রবার চালু হল নাকি যা আমি জানি না? 285 00:18:29,775 --> 00:18:31,526 না, ও এখানে থাকে এখন। 286 00:18:32,402 --> 00:18:33,444 সত্যি? কেন? 287 00:18:33,612 --> 00:18:36,697 যেহেতু, ও বাসে চড়বে না, আর ড্রাইভ শেখার থেকেও অতি বিবর্তিত... 288 00:18:36,865 --> 00:18:38,699 তাই ও ভেবেছে অফিসে ঘুমানো আর রেডিয়েশন ল্যাবে 289 00:18:38,867 --> 00:18:42,286 গোসল করা ওর জন্য সুবিধা হবে যতদিন না আমি আমার কাজ শেষ করছি। 290 00:18:43,330 --> 00:18:46,290 কিন্তু তোমার কাজ তো এক সপ্তাহ আগেই শেষ। 291 00:18:49,962 --> 00:18:51,295 হ্যাঁ। 292 00:19:02,182 --> 00:19:05,059 [ স্প্যানিশ ] হায় ঈশ্বর! আবার? 293 00:19:06,290 --> 00:19:07,657 নিশ্চয়ই ইঁদুর হবে। 294 00:19:08,587 --> 00:19:11,265 ইঁদুর টোস্ট বানায় না। 295 00:19:11,383 --> 00:19:13,555 আর কিনারা কাটে না। 296 00:19:23,036 --> 00:19:26,122 আপনারা কিচ্ছু দেখেন নি। 297 00:19:30,239 --> 00:19:33,848 Translated By Sheikh Tasnuva Tasneem.