1
00:00:03,469 --> 00:01:27,606
অনুবাদে:
〄 AsadujJaman 〄
20
00:01:33,959 --> 00:01:35,824
আমাদের তো অতো পয়সা নেই।
21
00:01:36,629 --> 00:01:38,961
কিন্তু এর ওপর আপনার জীবন নির্ভর করছে।
22
00:01:39,265 --> 00:01:40,095
জি...
23
00:01:40,766 --> 00:01:41,267
[ ক্যাশিয়ার ]
24
00:01:41,267 --> 00:01:42,468
[ ক্যাশিয়ার ]
নিজের খেয়াল রাখবেন।
25
00:01:42,468 --> 00:01:44,993
[ ক্যাশিয়ার ]
26
00:01:45,337 --> 00:01:49,967
বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন শো,
Mellow Maromi, শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
27
00:01:50,476 --> 00:01:55,106
Ms. Sagi, Maromi ক্যারেক্টারটির
সৃষ্টিকর্তা হিসেবে, কেমন বোধ করছেন আপনি?
28
00:01:55,281 --> 00:02:00,116
আসলে, Maromi অনেক জনপ্রিয় হয়ে গেছে,
সকলের ভালোবাসা পাচ্ছে।
29
00:02:00,619 --> 00:02:02,177
জিনিসটা কীভাবে যে বলি...?
30
00:02:03,155 --> 00:02:08,354
আশা করি এই অ্যানিমেশনটি
মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে।
31
00:02:08,894 --> 00:02:11,624
এটার দিকে তাকালেই মনটা গলে যায়, তাই না?
32
00:02:11,864 --> 00:02:13,331
ধন্যবাদ।
33
00:02:13,499 --> 00:02:16,991
ভীষণ খুশি হলাম আপনার এমন লাগে বলে।
34
00:02:17,503 --> 00:02:20,267
বেশ, ভুলেও Mellow Maromi মিস করবেন না!
35
00:02:27,213 --> 00:02:30,148
সবাই বলছে শোনেন ব্যাট আবারো দেখা দিয়েছে।
36
00:02:30,249 --> 00:02:32,843
শুনেছি সে আর ছোট্টটি নেই!
37
00:02:33,752 --> 00:02:36,186
শুনেছি সে নাকি বজ্রকঠিন শক্তিশালী হয়ে গেছে।
38
00:02:37,823 --> 00:02:40,792
তার গোটা শরীর রুক্ষ আর এবড়োখেবড়ো আর...
39
00:02:42,761 --> 00:02:45,195
তার সারা মুখ এরকম ক্ষতবিক্ষত!
40
00:02:46,932 --> 00:02:50,095
সবাই বলে সে মানুষ নয় বরং জানোয়ার।
একটা জানোয়ার।
41
00:02:55,207 --> 00:02:58,870
[ ইকারি ]
42
00:03:08,420 --> 00:03:10,581
আমি জানি তুমি কে।
43
00:03:11,290 --> 00:03:13,155
আর এখানে কেন এসেছো।
44
00:03:16,929 --> 00:03:20,831
আমিই তোমাকে ডেকেছি, তাই না?
45
00:03:23,802 --> 00:03:28,205
স্বীকার করছি, চিন্তাটা সত্যিই মাথায় এসেছিল।
আমি উধাও হয়ে যেতে চেয়েছিলাম।
46
00:03:28,674 --> 00:03:30,809
অপারেশন পর্যন্ত যাওয়ার মতো অতোদিন...
47
00:03:30,809 --> 00:03:32,709
জীবনটা দীর্ঘায়িত করতে চাইছিলাম না।
48
00:03:33,812 --> 00:03:35,803
কিন্তু ভুল ভেবেছিলাম।
49
00:03:37,316 --> 00:03:40,080
কীভাবে এক মুহুর্তের জন্যও
মরার ইচ্ছে পোষণ করতে পারি আমি?
50
00:03:40,753 --> 00:03:44,780
আমি মারা গেলে, সেটা হবে আমার স্বামীর সাথে প্রতারণা।
51
00:03:45,724 --> 00:03:48,659
তুমিও তাকে খুব ভালো করেই চেনো।
52
00:03:49,695 --> 00:03:51,526
এখনো বুঝতে পারোনি?
53
00:03:52,064 --> 00:03:55,625
ঘরটার চারিদিকে দেখো।
কিছু কি বুঝতে পারছো না?
54
00:03:56,235 --> 00:03:58,726
[ প্রশংসাপত্র
পুলিশ সার্জেন্ট Keiichi Ikari.
চাকরিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। ]
55
00:04:00,039 --> 00:04:02,940
হ্যাঁ, আমার স্বামী হচ্ছে...
56
00:04:06,178 --> 00:04:08,078
আহ, ওদিকে যাওয়া যাবে না!
57
00:04:15,187 --> 00:04:20,887
[ প্রবেশ নিষেধ ]
58
00:04:21,293 --> 00:04:24,592
সবাই বলে তুমি নির্বিচারে মানুষকে আক্রমণ করছো...
59
00:04:24,797 --> 00:04:27,357
যারা-ই বাস্তবতা থেকে পালাতে চাইছে।
60
00:04:30,169 --> 00:04:33,696
তোমার কি ধারণা তুমি তাদের
কাঁধের বোঝা নামিয়ে দিচ্ছো?
61
00:04:34,473 --> 00:04:37,135
ওদেরকে মুক্তি দিচ্ছো?
62
00:04:39,445 --> 00:04:40,707
বসে পড়ো।
63
00:04:42,114 --> 00:04:44,582
আমি তোমাকে বোঝাবো যে...
64
00:04:44,984 --> 00:04:48,579
তুমি যতোটা ভাবো
মানুষ অতোটাও দুর্বল বা অসৎ নয়।
65
00:04:48,854 --> 00:04:50,788
ওখানেই বসো।
66
00:04:55,828 --> 00:04:58,456
আমি এক জটিল ব্যাধি নিয়ে জন্মেছিলাম।
67
00:04:58,764 --> 00:05:03,895
আমার পুরো ছেলেবেলা জুড়ে,
ডাক্তাররা বলেছে আমি বেশিদিন বাঁচবো না।
68
00:05:05,204 --> 00:05:07,206
তাই যৌবনে পা দেবার পরও...
69
00:05:07,206 --> 00:05:09,697
কখনোই বিয়ের স্বপ্ন দেখার দুঃসাহস করিনি।
70
00:05:10,242 --> 00:05:14,702
কিন্তু তারপর তার সাথে দেখা হলো,
আর সে বললো...
71
00:05:16,382 --> 00:05:19,078
সে আমার সবকিছু মেনে নিতে রাজি।
72
00:05:20,486 --> 00:05:23,046
বললো,"তোমাকে ছাড়া আর কাউকেই চাই না আমি।"
73
00:05:28,927 --> 00:05:30,360
মহাখুশি হয়েছিলাম।
74
00:05:31,297 --> 00:05:33,492
আমরা বিয়ে করলাম।
75
00:05:33,832 --> 00:05:36,266
এক পরিমিত, দরিদ্র জীবন কাটাতে লাগলাম।
76
00:05:36,802 --> 00:05:38,929
আমি সুখেই ছিলাম।
77
00:05:39,438 --> 00:05:40,200
কিন্তু...
78
00:05:41,006 --> 00:05:43,907
কিন্তু ওই সুখটা বেশিদিন টিকলো না।
79
00:05:44,543 --> 00:05:49,276
শীঘ্রই জানতে পারলাম
আমি সন্তানধারণে অক্ষম।
80
00:05:50,182 --> 00:05:53,174
আমার শরীর সন্তান জন্মদানের ধকল সইতে পারবে না।
81
00:05:54,119 --> 00:05:56,144
আমি ভেঙে পড়লাম।
82
00:05:56,922 --> 00:05:59,652
লজ্জায় স্বামীর সামনে মুখ দেখাতে পারছিলাম না।
83
00:06:00,259 --> 00:06:03,626
নিজেকে ক্রমাগত অভিশাপ দিয়ে যাচ্ছিলাম।
84
00:06:04,463 --> 00:06:06,260
এতোকিছুর পরও, সে...
85
00:06:08,000 --> 00:06:09,797
সে আমাকে ক্ষমা করে দিলো।
86
00:06:10,336 --> 00:06:15,000
শক্ত করে জড়িয়ে ধরে বললো,
"চলো বাস্তবতাকে মেনে নেই।"
87
00:06:15,641 --> 00:06:17,438
আমি কেঁদেছিলাম।
88
00:06:17,876 --> 00:06:22,643
তার বাহুডোরে কেঁদে বুক ভাসিয়েছিলাম।
89
00:06:23,816 --> 00:06:25,875
তার মতো এমন মহান আর...
90
00:06:26,852 --> 00:06:28,342
উদার মানসিকতার...
91
00:06:29,488 --> 00:06:31,217
কাউকে কখনো দেখিনি আমি।
92
00:06:32,157 --> 00:06:35,149
দেরি করে ফেলেছো!
কী দেখে ভাবলে দেরি করে আসতে পারবে?!
93
00:06:36,195 --> 00:06:39,062
মাফ করবেন।
আগের কাজটায় একটু দেরি হয়ে গেলো।
94
00:06:39,298 --> 00:06:41,734
নতুন লোকদের এসব তাল-বাহানা চলবে না!
95
00:06:41,734 --> 00:06:43,634
জলদি কাজে যাও, এক্ষুণি!
96
00:06:43,736 --> 00:06:44,498
জি, স্যার।
97
00:06:46,372 --> 00:06:48,135
এই, করছো কী তুমি?!
98
00:06:49,208 --> 00:06:50,232
দুঃখিত!
99
00:06:51,243 --> 00:06:56,078
সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তার যোগ্য স্ত্রী হয়ে উঠবো।
100
00:06:56,482 --> 00:06:59,451
ভগ্ন স্বাস্থ্যের জন্য নিজের প্রতি যত্নশীল না হয়ে...
101
00:06:59,451 --> 00:07:02,045
মরার আগ পর্যন্ত তার সেবায়
নিজেকে উৎসর্গ করে দেবো।
102
00:07:03,322 --> 00:07:07,459
কিন্তু একপর্যায়ে, তার প্রতি
আমার এমন মনোভাবের কারণে...
103
00:07:07,459 --> 00:07:11,327
সে আরো বেশি বেশি ঘরের বাইরে থাকা শুরু করলো।
104
00:07:11,897 --> 00:07:15,334
শুরুতে, নিজেকে প্রবোধ দিতাম
আমাকে এটা মেনে নিতে হবে...
105
00:07:15,334 --> 00:07:17,359
কারণ সে কাজে গেছে।
106
00:07:18,203 --> 00:07:22,833
কিন্তু যদি সে অবশেষে
আমার ওপর তিতিবিরক্ত হয়ে থাকে?
107
00:07:23,442 --> 00:07:27,503
যদি তার কাজ আমার কাছ থেকে
দূরে থাকার অজুহাত হয়ে থাকে?
108
00:07:28,180 --> 00:07:29,579
তাকে দোষ দিতে পারি না।
109
00:07:30,015 --> 00:07:34,145
দেখতেই পাচ্ছো, আমি এখনো
আগের মতোই অচল হয়ে আছি।
110
00:07:35,254 --> 00:07:36,619
ব্যাপারটা সইতে পারছিলাম না।
111
00:07:37,823 --> 00:07:43,523
তাকে হারানোর ভয় নয়, বরং তার
বোঝা হয়ে থাকাটাই বড্ডো পীড়াদায়ক হয়ে পড়েছিল।
112
00:07:44,229 --> 00:07:45,355
তারচেয়ে বরং...
113
00:07:45,464 --> 00:07:47,932
তার এতো ঝামেলার কারণ হওয়ার চাইতে বরং, আমি...
114
00:07:50,636 --> 00:07:51,603
আমি ভীষণ লজ্জিত!
115
00:07:52,671 --> 00:07:57,938
সে আমার জন্য হাড়ভাঙা খাটুনি খেটে মরছে।
116
00:07:58,076 --> 00:08:01,978
অথচ, তাকে বিশ্বাস করতে না পারলে
কী ধরণের স্ত্রী আমি?
117
00:08:02,448 --> 00:08:06,350
কতোটা নীচ, সাংঘাতিক ভাবনা ছিল ওটা।
118
00:08:07,085 --> 00:08:10,987
নিজের ওপর লজ্জিত হয়ে
তার বাড়ি ফেরার অপেক্ষা করেছি।
119
00:08:12,424 --> 00:08:19,421
হ্যাঁ, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে সে যেমন আমার
আশ্রয়স্থল, তেমনি আমিও তার আশ্রয়স্থল।
120
00:08:19,832 --> 00:08:22,130
আজ জলদি বাড়ি ফিরছো না কেন?
121
00:08:23,068 --> 00:08:24,937
তোমার স্ত্রী নিশ্চয়ই অপেক্ষা করছে।
122
00:08:24,937 --> 00:08:26,928
এটাই তো জলদি বাড়ি ফেরার সুযোগ।
123
00:08:27,139 --> 00:08:30,199
একটার পর একটা,
তিনটা কনস্ট্রাকশন সাইটে দৌড়ে বেড়াচ্ছো কেন?
124
00:08:30,442 --> 00:08:32,433
ব্যাপার না।
যতো যাইহোক, আমার আর...
125
00:08:35,514 --> 00:08:37,038
পরীক্ষার মায়রে বাপ।
126
00:08:37,149 --> 00:08:40,550
সিরিয়াসলি, বিশাল একটা প্যারা।
যদি শোনেন ব্যাট হাজির হতো!
127
00:08:40,886 --> 00:08:44,322
যদি সে সত্যিই কিছু করতে চায়,
স্কুলটাকে ধ্বংস করে দিক।
128
00:08:46,792 --> 00:08:48,157
দেখা যাক...
129
00:08:55,200 --> 00:08:56,497
কোথায় যেতে চাও তুমি?
130
00:08:56,702 --> 00:08:58,033
সমুদ্রের পাড়ে যেতে চাই।
131
00:08:59,304 --> 00:09:00,939
এই, কোথায় যেতে চাও তুমি?
132
00:09:00,939 --> 00:09:01,240
- ওহ, সত্যি?
133
00:09:01,240 --> 00:09:02,074
- ওহ, সত্যি?
- ক্ষুধা লেগেছে।
134
00:09:02,074 --> 00:09:02,941
- ক্ষুধা লেগেছে।
135
00:09:02,941 --> 00:09:04,340
এতো অসম্ভব।
136
00:09:12,918 --> 00:09:14,681
যতো যাইহোক, আমার আর কোনো...
137
00:09:29,468 --> 00:09:31,026
দুঃখিত দেরি হয়ে গেলো।
138
00:09:31,336 --> 00:09:33,305
আমি তোমাকে সব শিখিয়ে দেবো।
139
00:09:33,305 --> 00:09:35,296
জিনিসগুলো ওখানেই রেখে দিতে পারো।
140
00:09:36,341 --> 00:09:38,036
তো, কী করেছিলে তুমি?
141
00:09:38,644 --> 00:09:40,271
আমাকে বলতে পারো।
142
00:09:40,746 --> 00:09:43,015
এই বয়সে সিকিউরিটি গার্ড হওয়া মানে তো...
143
00:09:43,015 --> 00:09:44,607
বহুত বড়ো ফ্যাসাদে পড়েছিলে।
144
00:09:45,217 --> 00:09:46,149
দাঁড়াও।
145
00:09:46,919 --> 00:09:48,819
তোমার চেহারাটা দেখে মনে হচ্ছে...
146
00:09:49,321 --> 00:09:50,219
এটা?
147
00:09:50,422 --> 00:09:51,946
না, আমি...
148
00:09:52,257 --> 00:09:54,126
ধুর, ভুল ধরেছি।
149
00:09:54,126 --> 00:09:56,560
ভেবেছিলাম তুমি আমার মতো ছিলে।
150
00:09:57,062 --> 00:09:57,960
আপনি...?
151
00:09:58,497 --> 00:10:01,989
ওহ, আমি?
আমি পাঁচবছর জেলে ছিলাম।
152
00:10:02,568 --> 00:10:04,703
বেরোনোর পর, কোনো কাজ পাচ্ছিলাম না,
কিন্তু জানোই তো...
153
00:10:04,703 --> 00:10:07,205
সিকিউরিটি গার্ডের কাজে কোনো অভিজ্ঞতা বা...
154
00:10:07,205 --> 00:10:09,196
যোগ্যতা বা কিছু লাগে না, তাই...
155
00:10:11,843 --> 00:10:12,673
মিস্টার?
156
00:10:12,911 --> 00:10:14,208
মিস্টার ইকারি?
157
00:10:15,147 --> 00:10:18,048
আমি জানতাম!
তুমি মিস্টার ইকারি!
158
00:10:18,183 --> 00:10:21,710
এটা আমি।
তুমি আমাকে একবার ধরেছিলে।
159
00:10:22,888 --> 00:10:23,946
Inukai?
160
00:10:26,391 --> 00:10:28,393
তেমন একটা নজর না দিলেও...
161
00:10:28,393 --> 00:10:30,462
দিনশেষে সে এই জায়গাটাতেই ফিরে আসতো।
162
00:10:30,462 --> 00:10:33,727
এই জায়গাতেই সে তার
মনের শান্তিটাকে ঝালিয়ে নিতে পারতো।
163
00:10:34,499 --> 00:10:41,405
আমি তার সুযোগ্য স্ত্রী আর
আশ্রয়স্থল হয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি।
164
00:10:43,241 --> 00:10:46,378
প্রতিদিন তার তোশক শুকিয়েছি,
স্নানের ব্যবস্থা করেছি...
165
00:10:46,378 --> 00:10:48,437
যাতে সে যেকোনো সময় ঘরে ফিরতে পারে।
166
00:10:49,748 --> 00:10:53,819
মনে আছে একরাতে,
তার বাড়িতে খাবার খাওয়ার এক দুর্লভ মুহূর্তে...
167
00:10:53,819 --> 00:10:58,449
সে হঠাৎ বলে ওঠে,
"যতোযাই বলো, তোমার রান্নাই সেরা।"
168
00:10:58,957 --> 00:11:03,792
"তোমার কারণেই, আমি কাজে মনোযোগ দিতে পারছি।"
169
00:11:04,363 --> 00:11:06,263
তারপর একদিন, ঘটনাটা ঘটলো।
170
00:11:06,632 --> 00:11:13,435
এমনকিছু যা মুহূর্তে, আমার আর আমার স্বামীর
গড়ে তোলা সবকিছু হুমকিতে ফেলে দিলো।
171
00:11:16,441 --> 00:11:18,909
হ্যাঁ। তোমার কেসটা।
172
00:11:36,895 --> 00:11:38,590
হাস্যকর, তাই না?
173
00:11:38,830 --> 00:11:43,233
এক সাবেক গোয়েন্দা আর এক সাবেক চোরের
সহকর্মী হিসেবে আবার দেখা হওয়াটা।
174
00:11:43,635 --> 00:11:45,626
আসলে, আমিই বেশি অবাক হয়েছি।
175
00:11:46,004 --> 00:11:49,098
ভুলেও ভাবতে পারিনি এমন একটা জায়গায়
তোমার সাথে দেখা হয়ে যাবে।
176
00:11:49,207 --> 00:11:50,709
তবে আমি অভিভূত।
177
00:11:50,709 --> 00:11:52,142
তোমাকে দেখে...
178
00:11:52,344 --> 00:11:56,144
ভেবেছিলাম ছাড়া পাবার পর
তুমি তোমার পুরোনো পেশাতেই ফিরে যাবে।
179
00:11:56,515 --> 00:11:58,380
আরে, না, না।
180
00:11:58,650 --> 00:12:02,643
আজকাল আমার মতো সেকেলে চোরের ভাত নেই।
181
00:12:03,088 --> 00:12:05,791
এখন তো তালা ভাঙা লোকদের
বিদেশি নামকরণও করে ফেলেছে।
182
00:12:05,791 --> 00:12:06,917
হাস্যকর ব্যাপার।
183
00:12:07,025 --> 00:12:09,926
তখনকার সময়েও, তুমি পুরোনো ঢংয়েই চুরি করতে।
184
00:12:10,395 --> 00:12:12,330
মুখটা রুমাল দিয়ে ঢেকে...
185
00:12:12,330 --> 00:12:14,933
ত্রিপলের একটা বস্তায় ভরে
জিনিসপত্র কাঁধে বয়ে নিতে?
186
00:12:14,933 --> 00:12:16,435
তোমাকে ধরার সময় চমকেই গিয়েছিলাম।
187
00:12:16,435 --> 00:12:19,438
চোরেরা সবসময় পিঠে ত্রিপলের বস্তাই চাপিয়ে আসে।
188
00:12:19,438 --> 00:12:20,735
ঠিক বলেছো।
189
00:12:21,106 --> 00:12:23,508
চোর ত্রিপলের বস্তা চাপিয়ে আসে...
190
00:12:23,508 --> 00:12:25,499
মাতাল প্যাকেট করা সুশি নিয়ে ঘোরে...
191
00:12:25,744 --> 00:12:28,304
আর ওডেন (খাবার) গোল,
ত্রিকোণাকার, আর বর্গাকৃতির-ই হয়ে থাকে।
192
00:12:29,047 --> 00:12:31,481
এটাই জগতের নিয়ম।
193
00:12:33,385 --> 00:12:37,617
তবে, যাই বলো, সময় বদলে গেছে।
194
00:12:39,891 --> 00:12:41,688
বোধহয় সর্বক্ষেত্রেই।
195
00:12:42,794 --> 00:12:43,522
আসলে...
196
00:12:43,962 --> 00:12:50,060
জানি না কেন, কিন্তু তোমাকে দেখে,
কেন যেনো মনে হচ্ছে বাড়ি ফিরে এসেছি।
197
00:12:50,302 --> 00:12:52,031
তাই নাকি?
198
00:13:02,748 --> 00:13:05,945
তোমার সেই উপদেশটা এখনো মনে আছে।
199
00:13:07,953 --> 00:13:12,413
"গোটা দুনিয়া বেঠিক হলেও,
কিছু না কিছু একটা সঠিক থাকবেই।"
200
00:13:12,657 --> 00:13:15,524
"সেজন্যই আমরা নিশ্চিন্তে বাঁচতে পারি!"
201
00:13:21,466 --> 00:13:23,764
যেনো আমার স্বামীর বিশ্বাস ভাঙতেই..
202
00:13:26,004 --> 00:13:31,067
তুমি একের পর এক মানুষকে আক্রমণ শুরু করলে।
203
00:13:33,278 --> 00:13:38,807
সে আমাকে বলেছিল মূলহোতাকে
গ্রেপ্তারের আগ পর্যন্ত সে বাড়ি ফিরবে না।
204
00:13:39,651 --> 00:13:41,448
আমিও একমত হয়েছিলাম।
205
00:13:42,287 --> 00:13:46,053
আক্রমণকারীকে ধরতে যদি
সে সবকিছু বাজি ধরতে যায়...
206
00:13:46,625 --> 00:13:50,823
তাহলে স্ত্রী হিসেবে আমার কর্তব্য ছিল
তার সিদ্ধান্তকে সমর্থন করা ও উৎসাহ দেওয়া।
207
00:13:51,396 --> 00:13:54,854
পরস্পরের কাছ থেকে দূরে থাকলেও,
আমার হৃদয় তার সাথেই ছিল।
208
00:13:55,033 --> 00:13:58,867
আমরা একসাথে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম।
209
00:13:59,771 --> 00:14:00,703
কিন্তু...
210
00:14:01,306 --> 00:14:02,534
কিন্তু তারপর...!
211
00:14:05,977 --> 00:14:07,205
তো বরখাস্ত করে দিয়েছে?
212
00:14:08,513 --> 00:14:12,506
আমার মতো সেকেলে গোয়েন্দারও
আজকাল আর ভাত নেই।
213
00:14:13,084 --> 00:14:14,813
ঠিক তোমার মতো।
214
00:14:14,953 --> 00:14:17,581
তোমার কেবল ভাগ্যটা খারাপ ছিল।
215
00:14:18,156 --> 00:14:20,954
কেসটার কথা আমি খবরে শুনেছিলাম।
216
00:14:21,726 --> 00:14:26,823
এক বাচ্চা ছেলে মানুষকে পিটিয়ে বেড়াচ্ছে,
উদ্ভট কাজকারবার।
217
00:14:27,532 --> 00:14:30,160
জানোয়ারটা আজকালকার জেনারেশনের কুফল।
218
00:14:31,970 --> 00:14:35,201
হ্যাঁ, সে আসলেই একটা জানোয়ার।
219
00:14:39,010 --> 00:14:43,674
আমরা হেরে গেলাম।
স্বামী-স্ত্রী হিসেবে, আমরা হেরে গেলাম।
220
00:14:45,851 --> 00:14:51,756
সে তার চাকরিটা হারালো
আর আমরাও সবকিছু খোয়ালাম।
221
00:15:21,419 --> 00:15:24,217
কিন্তু আমরা হাল ছাড়িনি।
222
00:15:24,890 --> 00:15:27,882
আজীবন হতাশায় পড়ে থেকে কী লাভ?
223
00:15:28,493 --> 00:15:31,428
আমার স্বামী এখন নতুন একটা কাজ পেয়েছে।
224
00:15:32,163 --> 00:15:35,963
সে তার কাজ নিয়ে গর্বিত আর
কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য।
225
00:15:36,301 --> 00:15:40,863
হ্যাঁ, আমরা নতুন দিগন্তে পা বাড়িয়েছি!
226
00:15:43,308 --> 00:15:44,969
অনেক সয়েছিলাম, আসলে।
227
00:15:45,176 --> 00:15:47,212
শয়তানটার পিছু নিয়েছিলাম...
228
00:15:47,212 --> 00:15:50,282
কোনোকিছুর তোয়াক্কা না করেই,
অথচ টিকটিকির লেজের মতো আমাকেই ছুড়ে ফেললো।
229
00:15:50,282 --> 00:15:52,546
আর শেষমেষ কোথায় এসে ভিড়লাম দেখো।
230
00:15:53,218 --> 00:15:55,914
কিন্তু এই কাজটা অতোটাও খারাপ না।
231
00:15:56,221 --> 00:15:58,712
হুম, ঠিক, অতোটাও খারাপ না।
232
00:15:59,190 --> 00:16:01,385
যেকোনো লুজার এটা করতে পারবে।
233
00:16:06,197 --> 00:16:07,664
ওটা কী, বাপু?
234
00:16:10,535 --> 00:16:13,936
আমি একটা লুজার আর কুকুরটা সর্বজয়ী।
235
00:16:14,806 --> 00:16:16,205
রাস্তায় কুড়িয়ে পেয়েছি।
236
00:16:19,477 --> 00:16:20,979
এসো, জলদি চলো!
237
00:16:20,979 --> 00:16:22,981
জলদি ওখানে না পৌঁছালে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে!
238
00:16:22,981 --> 00:16:24,448
ওহ, মাফ করবেন।
239
00:16:24,749 --> 00:16:27,650
এখানে একটা নির্মাণকাজ চলছে,
দয়া করে সার্ভিস ডোরটা ব্যবহার করুন।
240
00:16:28,353 --> 00:16:29,377
ডিটেকটিভ?
241
00:16:30,121 --> 00:16:31,247
কিন্তু কেন...?
242
00:16:32,524 --> 00:16:35,254
সার্ভিস ডোরটা ব্যবহার করুন, প্লিজ!
243
00:16:37,329 --> 00:16:38,353
Ms. Sagi.
244
00:16:39,164 --> 00:16:42,565
কাছ থেকে দেখলে জিনিসটা আসলে বেশ কিউট।
245
00:16:51,042 --> 00:16:53,408
আমরা অর্থাভাবে পড়েছি।
246
00:16:54,045 --> 00:16:58,106
আর আমার ডাক্তারের খরচ বেড়েই চলেছে...
247
00:16:58,416 --> 00:17:01,180
যেটা পরিস্থিতিটাকে আরো কঠিন করে তুলছে।
248
00:17:01,853 --> 00:17:05,857
ওকে একদিন বলেছিলাম
তাকে এতো কষ্ট সইতে হতো না...
249
00:17:05,857 --> 00:17:08,758
যদি আমি তার ঘাড়ে এসে না জুটতাম।
250
00:17:09,828 --> 00:17:16,324
ও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো,
"জীবনেও আর ও কথা মুখে আনবে না।"
251
00:17:16,634 --> 00:17:19,569
"তুমি কেবল পালানোর চেষ্টা করছো।"
252
00:17:21,239 --> 00:17:23,639
"বাস্তবতা থেকে পালিয়ে বেরিয়ো না।"
253
00:17:23,908 --> 00:17:27,207
"সাময়িক মুক্তি ধোঁকা ছাড়া আর কিছুই নয়।"
254
00:17:27,779 --> 00:17:32,273
"যতোই কষ্ট হোক, পালাবে না,
আমরা একসাথে এটাকে কাটিয়ে উঠবো।"
255
00:17:32,684 --> 00:17:35,619
ভীষণ দৃঢ়তার সাথে কথাগুলো বলেছিল।
256
00:17:36,354 --> 00:17:40,984
সে ঠিক এরকমই এক লোক।
একজন মহান আর দৃঢ়চেতা মানুষ।
257
00:17:43,528 --> 00:17:47,862
তুমি একটা অসতর্ক মুহূর্তের সুযোগ নিয়ে
এখানে এসে হাজির হয়েছো।
258
00:17:48,233 --> 00:17:50,030
আমাকে মারতে।
259
00:17:50,335 --> 00:17:53,099
আমাকে মিথ্যে মুক্তি দিতে।
260
00:17:53,371 --> 00:17:55,737
কিন্তু আমি সহজে ভুলছি না।
261
00:17:56,074 --> 00:18:00,170
আমি জীবনেও আর মৃত্যু কামনা করবো না!
262
00:18:03,581 --> 00:18:06,573
হ্যাঁ, মানুষেরা ঠিক এমনই।
263
00:18:06,885 --> 00:18:11,652
বাস্তবতা যতো কঠিন-ই হোক,
আমরা তার মুখোমুখি হতে পারি!
264
00:18:15,393 --> 00:18:19,796
কিন্তু তুমি সেটা বোঝো না।
তোমরা, যারা মানুষ নও।
265
00:18:20,231 --> 00:18:23,601
তোমরা শুধু বিপদগ্রস্ত মানুষদের মেরে বেড়াও...
266
00:18:23,601 --> 00:18:26,304
আর নিজেদের প্রবঞ্চনা দাও যে
তোমরা তাদের কষ্ট লাঘব করছো।
267
00:18:26,304 --> 00:18:27,566
কতোবড়ো ভণ্ডামি!
268
00:18:28,039 --> 00:18:29,874
তোমরা কেবল একটি কাজ-ই পারো...
269
00:18:29,874 --> 00:18:32,043
তা হচ্ছে নিজেদের এমন কর্মকান্ড থেকে সুখ নেওয়া।
270
00:18:32,043 --> 00:18:34,944
তোমাদের অস্তিত্ব-ই তো একটা ধোঁকা মাত্র।
271
00:18:35,213 --> 00:18:38,842
হ্যাঁ, সাময়িক মানসিক প্রশান্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা।
272
00:18:39,217 --> 00:18:41,845
তোমরা ঠিক ওই Maromi জিনিসটার মতোই!
273
00:18:54,566 --> 00:18:56,966
আমি অবশ্যই অপারেশনটা করাবো।
274
00:18:59,804 --> 00:19:02,364
দুঃখিত জোর করে তোমাকে এখানে নিয়ে আসার জন্য।
275
00:19:02,640 --> 00:19:03,698
ব্যাপার না।
276
00:19:03,775 --> 00:19:05,844
আমরা দুজনেই ব্যর্থ লোক,
তাই উপভোগ করি চলো।
277
00:19:05,844 --> 00:19:08,312
মনটাকে উৎফুল্ল করো তো, বাপু।
278
00:19:08,513 --> 00:19:11,243
জীবন মানেই শুধু কাজকর্ম নয়।
279
00:19:11,649 --> 00:19:14,345
ওহহো, তোমার তো স্ত্রী আছে, তাই না?
280
00:19:14,853 --> 00:19:16,980
তবে, সে না-কি অসুস্থ বলেছিলে।
281
00:19:17,188 --> 00:19:19,179
ভাগ্যক্রমে, এখনো বেঁচে আছে।
282
00:19:19,257 --> 00:19:20,690
শুনে খুশি হলাম।
283
00:19:20,959 --> 00:19:24,053
একবার আমাকে বলেছিলে সে স্ত্রী হিসেবে অসাধারণ।
284
00:19:24,329 --> 00:19:26,092
হ্যাঁ, অসাধারণ।
285
00:19:26,731 --> 00:19:28,323
হয়তো একটু বেশিই অসাধারণ।
286
00:19:31,469 --> 00:19:35,701
বৃষ্টি হলেও আমার তোশক শুকিয়ে আনে।
287
00:19:36,107 --> 00:19:39,177
আমার গোসলের জন্য বাথটাবের পানি গরম করে রাখে...
289
00:19:39,177 --> 00:19:43,515
একবার একসপ্তাহের জন্য
একটা অনাকাঙ্ক্ষিত বিজনেস ট্রিপে যেতে হয়েছিল।
290
00:19:43,515 --> 00:19:47,246
বাড়ি ফিরে দেখি, টেবিলে তখনো
গত সপ্তাহের খাবারগুলো সাজানো।
291
00:19:48,119 --> 00:19:51,953
ও সেগুলোর সামনে বসে ছিল,
পুরোটা সময় ধরে আমার ফেরার অপেক্ষায় ছিল।
292
00:19:52,390 --> 00:19:53,448
এই নিন।
293
00:19:53,791 --> 00:19:57,158
ওর দীর্ঘ অসুস্থতা ওর মনকেও প্রভাবিত করে ফেলেছে।
294
00:19:58,863 --> 00:20:02,492
আমি আজও ওকে সহযোগিতার
সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
295
00:20:02,934 --> 00:20:05,061
কিন্তু হয়তো শেষ সীমানায় পৌঁছে গেছি।
296
00:20:05,303 --> 00:20:07,567
তুমি কেবল ক্লান্ত।
297
00:20:08,173 --> 00:20:10,107
নাও, ক'টা ওডেন খাও।
298
00:20:11,009 --> 00:20:14,045
সব ওই ফালতু কেসটার ফল।
299
00:20:14,045 --> 00:20:16,981
ওটার কথা ভুলে যাও, আর...
300
00:20:16,981 --> 00:20:18,676
সত্যি বলতে, আমি ধার ধারি না।
301
00:20:20,518 --> 00:20:24,010
আমি আর ওই কেস বা
শোনেন ব্যাটের ধার ধারি না।
302
00:20:24,088 --> 00:20:28,787
আমি শুধু জানি যে আমার সময়টা শেষ হয়ে এসেছে।
303
00:20:30,261 --> 00:20:33,264
ছোটবেলা থেকে আমি যে স্বপ্নটা দেখেছি তা হচ্ছে...
304
00:20:33,264 --> 00:20:35,266
পুলিশ হয়ে তোমার মতো...
305
00:20:35,266 --> 00:20:38,667
পিঠে ত্রিপলের বস্তা বয়ে বেড়ানো
চোরদের পিছু ধাওয়া করা।
306
00:20:39,404 --> 00:20:43,704
কিন্তু সেই স্বপ্ন এখন চিরতরে হারিয়ে গেছে।
307
00:20:44,042 --> 00:20:46,909
আমার আর যাবার কোনো জায়গা নেই।
308
00:20:48,379 --> 00:20:50,074
আমার তা মনে হয় না।
309
00:20:56,221 --> 00:20:57,347
চলো।
310
00:21:14,405 --> 00:21:15,429
এসব কী?
311
00:21:20,878 --> 00:21:22,209
ওই!
312
00:21:29,220 --> 00:21:30,710
[ সিগারেট ]
313
00:21:31,122 --> 00:21:32,111
কীভাবে সাহায্য করতে পারি?
314
00:21:32,257 --> 00:21:33,224
শর্ট হোপ দিন।
315
00:21:33,224 --> 00:21:34,054
আচ্ছা।
316
00:21:43,835 --> 00:21:45,063
চোর!
317
00:21:46,104 --> 00:21:46,938
কেউ ওই চোরটাকে ধরো!
318
00:21:46,938 --> 00:21:48,506
কেউ ওই চোরটাকে ধরো!
320
00:21:49,374 --> 00:21:50,241
থামো!
322
00:21:51,409 --> 00:21:52,637
থামো, থামো!
323
00:21:53,044 --> 00:21:54,145
এক্ষুণি হাল ছেড়ে দিয়ে চুপচাপ ধরা দাও!
324
00:21:54,145 --> 00:21:55,647
এক্ষুণি হাল ছেড়ে দিয়ে চুপচাপ ধরা দাও!
329
00:22:16,868 --> 00:22:17,802
Mrs. Ikari...
330
00:22:17,802 --> 00:22:19,667
সে বাড়ি ফেরেনি।
331
00:22:20,004 --> 00:22:23,496
সে এখনো বাড়ি ফেরেনি।
332
00:22:26,010 --> 00:22:27,375
চীফ?
333
00:22:31,441 --> 00:23:57,801
অনুবাদে:
〄 AsadujJaman 〄