1 00:00:02,127 --> 00:00:04,503 আচ্ছা, রাজের ছিল কুং পাও চিকেন। 2 00:00:04,671 --> 00:00:07,548 -আমি ডামপ্লিং। -হ্যাঁ, তুমি তাই। 3 00:00:08,550 --> 00:00:10,426 ভয়াবহ, হাওয়ারড। 4 00:00:10,593 --> 00:00:12,094 ভয়াবহ ভালো নাকি খারাপ? 5 00:00:13,471 --> 00:00:16,181 -লবস্টার সসের শ্রিম্প কে ছিল? -আমি ছিলাম। 6 00:00:16,349 --> 00:00:19,893 পাপার কাছে এসো, অতৃপ্তিকর পরমানন্দ। 7 00:00:20,645 --> 00:00:23,105 আমি কিন্তু খাবারের সাথে কথা বলছি না। 8 00:00:28,611 --> 00:00:30,237 ওইদিকে বসো। 9 00:00:34,993 --> 00:00:36,744 ওইদিকে বসো। 10 00:00:46,129 --> 00:00:48,422 -বাচ্চাদের তোয়ালে? -বাচ্চাদের তোয়ালে কেন...? 11 00:00:48,590 --> 00:00:50,466 -না, জানতে চেয়ো না। -না, জানতে চেয়ো না। 12 00:00:51,634 --> 00:00:52,676 আমি বলছি কেন। 13 00:00:54,137 --> 00:00:56,638 আমার হাত জীবাণুমুক্ত করতে হয়েছে কারণ ইউনিভারসিটির... 14 00:00:56,806 --> 00:00:59,933 বাথরুমে পেপার তোয়ালে সরিয়ে গরম বাতাসের ব্লোয়ার রাখা হয়েছে। 15 00:01:00,101 --> 00:01:02,144 আমি ভাবতাম ব্লোয়ার বেশি জীবাণুনাশক। 16 00:01:02,312 --> 00:01:03,687 -কেন? -কোরো না। 17 00:01:04,064 --> 00:01:08,442 গরম বাতাসের ব্লোয়ার হচ্ছে বাচ্চা রাখার ইনকিউবেটর, আর ব্যাকটেরিয়া আর প্লেগ রোগ এর বাহক। 18 00:01:08,610 --> 00:01:11,403 এর থেকে প্লেগ রোগের বাহক উল্লুক রাখলেই বেশি স্বাস্থ্যকর হতো, আমার হাতে 19 00:01:11,571 --> 00:01:13,822 হাঁচি মেরে শুকানোর জন্য। 20 00:01:13,990 --> 00:01:17,242 সবাই শোনো, আমি এইমাত্র সবচেয়ে আশ্চর্যের খ... 21 00:01:19,704 --> 00:01:23,373 রাজ, তোমার কি মনে হয় তুমি কখনো আমার সাথে মদ না খেয়ে কথা বলতে পারবে? 22 00:01:26,211 --> 00:01:29,213 ঠিক আছে, আমি তাহলে আমার জায়গায় গিয়ে খাই। 23 00:01:29,380 --> 00:01:31,298 -তোমার যেতে হবে না। -না ঠিক আছে। 24 00:01:31,466 --> 00:01:34,676 ওর কথা না বলা আর ওর বলা আর ওর বলার মধ্যে... 25 00:01:36,888 --> 00:01:38,680 একা থাকলেই আমার জন্য ভালো। 26 00:01:38,848 --> 00:01:41,266 বিদায়, বেচারা আজব মানুষ। 27 00:01:46,022 --> 00:01:48,857 -ও অনেক বুঝদার। -তো, তোমার খবর টা কি? 28 00:01:49,025 --> 00:01:51,860 মনে আছে আমি কাইপার বেল্ট এর পেছনে গ্রহের মত একটা ছোট জিনিস আবিষ্কার করেছিলাম? 29 00:01:52,028 --> 00:01:54,071 ওহ, হ্যাঁ। ২০০৮-এনকিউ সাব-১৭। 30 00:01:54,239 --> 00:01:57,199 অথবা, যেমনটা আমি ডাকি, বলিউড গ্রহ। 31 00:01:57,617 --> 00:01:59,201 যাইহোক, আমার আবিষ্কারের জন্য, 32 00:01:59,369 --> 00:02:02,830 পিপল ম্যাগাজিন ওদের ৩০ এর মধ্যে ৩০ এর তালিকায় আমার নাম দিচ্ছে বিবেচনার জন্য। 33 00:02:02,997 --> 00:02:05,958 -রাজ, দারুণ খবর! -অভিনন্দন। 34 00:02:06,126 --> 00:02:11,463 বুঝলাম না, ত্রিশ কিসের মধ্যে ত্রিশ কি কোনটা বিবেচনার জন্য? 35 00:02:11,881 --> 00:02:14,299 ত্রিশ জন স্বপ্নদর্শী যারা ত্রিশ বছরের নিচে আর বিবেচনা হচ্ছে... 36 00:02:14,467 --> 00:02:17,678 তাদের নিজ নিজ জায়গার ধারনাকে ওরা চ্যালেঞ্জ করে কিনা। 37 00:02:17,846 --> 00:02:20,848 যদি আমার দশ লক্ষ টা অনুমানের সুযোগ থাকতো, তাও এটা পারতাম না। 38 00:02:21,933 --> 00:02:25,310 ভালোই হয়েছে, ওরা আমাকে একটা ছেলের সাথে ফেলেছে, যে ইন্দোনেশিয়াতে ক্ষুধা নিবারণমূলক কিছু একটা করছে। 39 00:02:25,478 --> 00:02:28,564 একজন মনোঃবিশেষজ্ঞ যে বন্দিদের পুনর্বাসন করার জন্য ডলফিন ব্যাবহার করছে... 40 00:02:28,731 --> 00:02:33,360 আর এলেন পেজ, জুনো নামের মুগ্ধকর স্বতন্ত্র সিনেমার স্টার। 41 00:02:33,778 --> 00:02:36,572 পারলে ওই মেয়ের সাথে শুতাম। 42 00:02:38,032 --> 00:02:40,450 ডলফিনের সাথে শুতে তুমি। 43 00:02:41,119 --> 00:02:42,202 আমার কথা কি উল্লেখ করা হবে... 44 00:02:42,370 --> 00:02:45,247 যে আমি তোমার ব্যাবহার করা টেলিস্কোপ ক্যামেরা রাখার কাঠামো বানিয়েছিলাম? 45 00:02:45,415 --> 00:02:48,458 দুঃখিত, এটা আমার হৃদয়স্পর্শী ব্যাক্তিগত গল্পের সাথে যায় না... 46 00:02:48,626 --> 00:02:50,794 যেখানে একজন নিউ দিল্লি থেকে আসা একজন নিরহঙ্কার ছেলে 47 00:02:50,962 --> 00:02:55,382 দারিদ্র এবং কুসংস্কারকে জয় করে অ্যামেরিকাতে তারার রাজ্য জয় করতে এসেছিলো। 48 00:02:55,550 --> 00:02:59,136 দারিদ্র? তোমার বাবা একজন ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। ওনার বেন্টলি গাড়ি আছে। 49 00:03:00,096 --> 00:03:01,471 ওটা ইজারায় নেয়া। 50 00:03:04,642 --> 00:03:08,604 আমি বুঝলাম না। ওখানে কি কোনো মূল্যায়ন কমিটি ছিল... 51 00:03:08,771 --> 00:03:11,106 কোন বিজ্ঞানীকে মনোনীত করা হবে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য? 52 00:03:11,274 --> 00:03:14,985 মূল্যায়ন? পিপল ম্যাগাজিন এটা। জনগণ আমাকে বেছে নিয়েছে। 53 00:03:15,445 --> 00:03:18,238 -কোন জনগণ? -জনগণের জনগণ। 54 00:03:18,406 --> 00:03:20,824 কি? আচ্ছা, কিন্তু এই জনগণটা কারা? 55 00:03:20,992 --> 00:03:23,660 তাদের প্রমাণাদি কি? তারা কিভাবে যোগ্যতা পেল? 56 00:03:23,828 --> 00:03:26,246 কি এমন হল যাতে দুর্ঘটনাবশত একটা পাথরের দলা আবিষ্কার করা... 57 00:03:26,414 --> 00:03:29,291 যেটা কিনা সৌর জগতে বিলিয়ন বছর ধরে ঘোরাফেরা করছিলো... 58 00:03:29,459 --> 00:03:34,213 সেটা কিভাবে ত্রিশ বছরের নিচে অন্য কারো বৈজ্ঞানিক অর্জনের থেকে বেশি লক্ষণীয় হল? 59 00:03:34,672 --> 00:03:38,133 ভাইরে ভাই, এলেন পেজের বন্ধুরা নিশ্চয়ই তাকে এসব ফালতু প্যাঁচাল শোনাচ্ছে না। 60 00:03:43,556 --> 00:03:44,681 তোমার কি নিজেকে নিয়ে গর্ব হচ্ছে? 61 00:03:45,850 --> 00:03:48,018 সাধারণভাবে, হ্যাঁ। 62 00:03:48,228 --> 00:03:51,064 S02 E04 · The Griffin Equivalency 63 00:04:16,714 --> 00:04:19,508 ওহ, এই যে আমার হারিয়ে যাওয়া নিউট্রিনো। 64 00:04:19,676 --> 00:04:22,135 তুমি আমার থেকে একটা অসম চার্জ হয়ে লুকাচ্ছিলে... 65 00:04:22,303 --> 00:04:25,138 তাই না, পিচ্চি অতিপারমানবিক বজ্জাত? 66 00:04:26,057 --> 00:04:28,892 -হাই শেল্ডন। -এই দেখো, আমি আমার হারিয়ে যাওয়া নিউট্রিনো খুঁজে পেয়েছি। 67 00:04:29,060 --> 00:04:31,687 ওহ ভালোই তো, তাহলে আমরা ওটাকে দুধের কারটন থেকে সরিয়ে ফেলতে পারবো। (এক সময় মিল্ক কারটনের গায়ে হারিয়ে যাওয়া বাচ্চাদের ছবি দিয়ে হারানো বিজ্ঞপ্তি দেয়া হতো) 68 00:04:33,398 --> 00:04:35,732 আমরা রাজের কাছে ক্ষমা চাবো আর ওকে ডিনারের আমন্ত্রণ জানাবো। 69 00:04:35,900 --> 00:04:37,734 ক্ষমা? কিসের জন্য? 70 00:04:37,902 --> 00:04:42,114 ও কালকে রাতে একটা ভালো খবর নিয়ে এসেছিল আর আমরা খুব একটা উৎসাহজনক ছিলাম না। 71 00:04:43,283 --> 00:04:45,701 আমি ধারণা করছি তুমি আমাকে কিছু একটা বলার চেষ্টা করছ। 72 00:04:46,244 --> 00:04:49,371 তুমি চূড়ান্ত অপমান করেছো। 73 00:04:49,914 --> 00:04:53,125 ওহ, না। আমি অসম্মতি প্রকাশ করছি। 74 00:04:53,293 --> 00:04:55,752 আমাদের তিনজনের মধ্যে, আমিই একমাত্র সবথেকে বেশি উৎসাহজনক ছিলাম। 75 00:04:55,920 --> 00:04:57,587 তাই নাকি? কিভাবে? 76 00:04:57,755 --> 00:05:01,425 রাজ কিভাবে সত্যিকারের খ্যাতিতে পৌঁছাবে যদি ওর বন্ধুরাই ওর সেরার মান কমিয়ে দেয়? 77 00:05:01,884 --> 00:05:06,054 আমার বয়স যখন এগারো, আমার বোন আমাদের বাবার জন্য একটা কফি মগ এনেছিল "পৃথিবীর সেরা বাবা" লেখা। 78 00:05:06,222 --> 00:05:09,391 সত্যি বলতে ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত আর কিছুর চেষ্টাই করে নি। 79 00:05:10,893 --> 00:05:12,394 আচ্ছা, অন্যভাবে চেষ্টা করা যাক। 80 00:05:12,562 --> 00:05:15,814 যদি এমন হয় যে এই পিপল ম্যাগাজিনে আসতে পারাই রাজের জীবনের শ্রেষ্ঠ অর্জন? 81 00:05:17,567 --> 00:05:20,527 -আমি তো এটা ভাবি নি। -এসো। 82 00:05:20,903 --> 00:05:23,655 আমি প্রায়ই ভুলে যাই যে অন্যদের সীমাবদ্ধতা আছে। 83 00:05:23,823 --> 00:05:25,866 খুবই দুঃখজনক। 84 00:05:26,367 --> 00:05:28,952 -ও দুঃখ বোধ করতে পারে? -মোটেই না। 85 00:05:29,120 --> 00:05:31,163 আমি বা তুমি এই বোধ কে বলি নিজেকে শ্রেষ্ঠ ভাবা। 86 00:05:32,957 --> 00:05:36,084 আমরা যখন ওখানে যাবো রাজ কে বোঝাতে হবে যে আমরা ওর জন্য খুশি। 87 00:05:36,252 --> 00:05:37,961 কিন্তু আমি খুশি না। 88 00:05:39,380 --> 00:05:41,423 আচ্ছা, তাহলে অভিনয় কোরো, আমাকে দেখো... 89 00:05:41,591 --> 00:05:45,218 আমি এই সত্যিটা নিয়ে ওকে নাকাল করতে পারতাম যে আমার বানানো টেলিস্কোপ স্থায়ীভাবে রাখার কাঠামো ছাড়া 90 00:05:45,386 --> 00:05:49,473 ও কখনোই ওই আজাইরা পিচ্চি মহাজাগতিক ময়লার ঝোপ পেত না। 91 00:05:51,309 --> 00:05:53,143 কিন্তু আমি এর থেকে উদার। 92 00:05:53,603 --> 00:05:55,312 আচ্ছা, আমাকে কি করতে বলছ? 93 00:05:55,938 --> 00:05:57,189 হাসো। 94 00:06:04,822 --> 00:06:08,450 ওরে বাপরে... ভয়াবহ অবস্থা। 95 00:06:10,161 --> 00:06:12,496 আমরা খুত্রপালির সাথে দেখা করতে যাচ্ছি। ব্যাট্ম্যান কে মারতে না। 96 00:06:14,499 --> 00:06:16,792 কম দাঁত বের করে দেখো। 97 00:06:21,631 --> 00:06:23,924 আচ্ছা চলবে। চলো। 98 00:06:25,885 --> 00:06:28,053 -হেই রাজ। -হেই সবাই। কি খবর? 99 00:06:28,221 --> 00:06:30,347 আমরা তোমাকে ডিনারে দাওয়াত করতে চাচ্ছিলাম। 100 00:06:30,515 --> 00:06:34,643 তোমার ত্রিশ এর মধ্যে ত্রিশ উদযাপন করার জন্য, তাই না শেল্ডন? 101 00:06:38,189 --> 00:06:40,899 -তোমাদের ধন্যবাদ। আমি যাবো। -হ্যালো ছেলেরা। 102 00:06:41,067 --> 00:06:42,734 -ডক্টর গেবলহাইজার। -ডক্টর খুত্রপালি। 103 00:06:42,902 --> 00:06:44,444 -ডক্টর গেবলহাইজার। -ডক্টর হফস্ট্যাডার। 104 00:06:44,612 --> 00:06:45,946 -ডক্টর গেবলহাইজার। -ডক্টর কুপার। 105 00:06:46,114 --> 00:06:49,241 -ডক্টর গেবলহাইজার। -মিস্টার ওয়ালোউইজ। 106 00:06:50,034 --> 00:06:54,246 তোমাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। এই ঘরের মধ্যে কে একটা তারকা আবিষ্কার করেছে? 107 00:06:54,414 --> 00:06:57,290 আসলে, ২০০৮-এনকিউ সাব-১৭ গ্রহের অংশ। 108 00:06:57,458 --> 00:06:59,668 আমি তোমার কথা বলছি না, আমার কথা বলছি। 109 00:06:59,836 --> 00:07:04,506 তুমি, আমার বিদেশি ছোট্ট বন্ধু, তুমি হলে আমার তারকা। 110 00:07:04,674 --> 00:07:07,509 কিন্তু আপনি ওকে আবিষ্কার করেন নি। আপনি তো ওকে সেভাবে লক্ষ্যই করেন নি... 111 00:07:07,677 --> 00:07:10,345 ঠিক যেমনটা ও করেছে ওই ২০০৮-এনকিউ সাব-১৭ এর সাথে। 112 00:07:10,513 --> 00:07:13,306 -শেল্ডন। -উফ, দুঃখিত। 113 00:07:16,018 --> 00:07:20,230 তোমাকে একটা ভালো অফিস দেয়া উচিত আমাদের। এমন কিছু যা তোমার স্ট্যাটাস এর সাথে যায়। 114 00:07:20,398 --> 00:07:23,650 -আপনাকে এসব কিছু করতে হবে না। -ভন গারল্যাচ এর পুরনো অফিস কেমন হয়? 115 00:07:23,818 --> 00:07:26,903 -আমি এর থেকে ফিশবাইন সাহেবেরটা চাই, ওটা বড়। -হয়ে যাবে। 116 00:07:27,071 --> 00:07:29,072 দাঁড়ান, আমি ফিশবাইন সাহেবের অফিস চেয়ে রেখেছিলাম... 117 00:07:29,240 --> 00:07:32,659 যেদিন থেকে উনি বাথরোব পরে অফিসে আসা শুরু করেছিলেন। 118 00:07:32,827 --> 00:07:35,829 ও একটা নতুন অফিস পাচ্ছে আর আমি বাথরুমে পেপার টাওয়াল পেতে পারি না? 119 00:07:35,997 --> 00:07:38,707 -শেল্ডন? -ধুর... বহুত কঠিন। 120 00:07:45,548 --> 00:07:48,592 আমি তোমাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি মনে হয় এই জায়গায় কি চলে? 121 00:07:55,057 --> 00:07:56,141 -বিজ্ঞান? -টাকা। 122 00:07:56,309 --> 00:07:57,893 বলেছিলাম। 123 00:07:58,394 --> 00:08:00,896 আর পিপল ম্যাগাজিনে এই ছেলেটার ছবি 124 00:08:01,063 --> 00:08:03,607 আমাদের জন্য টাকা নিয়ে আসবে যার স্তূপ অন্তত 125 00:08:04,400 --> 00:08:06,109 তোমার থেকে লম্বা হবে। 126 00:08:07,904 --> 00:08:11,156 -আমার একটা স্নাতকোত্তর ডিগ্রি আছে। -কার নেই? 127 00:08:12,700 --> 00:08:16,077 ডক্টর খুত্রপালি, তুমি কি কখনো প্রেসিডেন্ট এর ডাইনিং রুমে খেয়েছ? 128 00:08:16,245 --> 00:08:18,747 আমি তো জানতামই না প্রেসিডেন্ট এর ডাইনিং রুম বলতে কিছু আছে। 129 00:08:18,915 --> 00:08:21,500 ক্যাফেটেরিয়ার খাবারের মতই, শুধু সতেজ। 130 00:08:21,667 --> 00:08:23,752 -চলে এসো, ছোট বন্ধু। -ঠিক আছে, বড় বন্ধু। 131 00:08:23,920 --> 00:08:25,837 রাতে দেখা হবে। 132 00:08:28,633 --> 00:08:31,134 তুমি হাসি থামাতে পারো। 133 00:08:33,596 --> 00:08:36,139 তো যাইহোক, একটা অসাধারণ লাঞ্চ এর পর... 134 00:08:36,307 --> 00:08:38,767 সাথেই সাথেই আমাকে পিপল ম্যাগাজিনের ফটো শুটে নিয়ে যাওয়া হল। 135 00:08:38,935 --> 00:08:40,936 -তোমরা কেউ কখনো ফটো শুট করেছো? -না। 136 00:08:41,103 --> 00:08:42,896 অসাধারণ ব্যাপার। 137 00:08:43,272 --> 00:08:46,816 দেখা যাচ্ছে, ক্যামেরা আমাকে ভালবাসে আর আমিও তাকে। 138 00:08:47,568 --> 00:08:52,656 ওরা একটা নক্ষত্রময় ব্যাকগ্রাউন্ডের সামনে আমার ছবি তুলেছে যেখানে আমি এভাবে পোজ দিয়েছি। 139 00:08:57,537 --> 00:08:59,496 ওরা ডিজিটাল ভাবে একটা সুপারনোভা লাগিয়ে দেবে। 140 00:08:59,664 --> 00:09:02,666 ওরা বলছে এটা নাকি আমার দ্যুতিময় প্রতিভার জন্য যথাযথ রূপক। 141 00:09:02,833 --> 00:09:07,879 হ্যাঁ, একটা টকটকে গরম বল যেটা নিজের ওপরেই ধসে পড়ে। 142 00:09:09,632 --> 00:09:11,716 মাফ করবে, ওহ আমার সহকারী, ট্রেভর। 143 00:09:11,884 --> 00:09:13,510 খুত্রপালি বলছি। 144 00:09:13,928 --> 00:09:15,512 ওরা ওকে সহকারী দিয়েছে? 145 00:09:15,680 --> 00:09:19,599 আমি যদি একটা নতুন কলমও চাই, তাহলে তার কাটার যন্ত্র নিয়ে আমার ব্যাংকে যেতে হয়। 146 00:09:20,309 --> 00:09:22,561 আমরা কি আমাদের সামাজিক দায়িত্ব পালন করে ফেলেছি? 147 00:09:22,728 --> 00:09:23,812 এখনো না। 148 00:09:23,980 --> 00:09:27,399 আচ্ছা, আমার ক্যালেন্ডারে রেখে দাও, কিন্তু আমি যেতে পারছি না কেন সেটার কারণও ভাবা শুরু করে দাও। 149 00:09:27,567 --> 00:09:30,068 ঠিক আছে? খুত্রপালি রাখছে। 150 00:09:30,319 --> 00:09:31,361 ঈশ্বর ওই ছেলের মঙ্গল করুক। 151 00:09:31,529 --> 00:09:34,781 -ওকে ছাড়া কি যে করতাম, কে জানে। -তুমি ওকে আজ বিকেলে মাত্র পেয়েছ। 152 00:09:34,949 --> 00:09:37,951 হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে একটা ল্যাকি থাকা আমার জন্য ভালোই। 153 00:09:38,911 --> 00:09:41,329 -ল্যাকি? -আমি দুঃখিত, ভুল বললাম কি? 154 00:09:41,497 --> 00:09:44,165 ভারতে, আমরা এদের বলি অচ্ছুৎ। 155 00:09:45,126 --> 00:09:47,210 -এখন? -প্রায়। 156 00:09:47,378 --> 00:09:50,463 আচ্ছা অচ্ছুৎ এর কথায় মনে পড়লো, তোমাদের জন্য আমার কাছে দারুণ খবর আছে। 157 00:09:52,300 --> 00:09:56,344 পিপল ম্যাগাজিনে এই শনিবার একটা রিসেপশন হচ্ছে, আর আমি তোমাদের আমন্ত্রণ করার ব্যাবস্থা করেছি। 158 00:09:56,512 --> 00:09:59,055 -ওহ, বাহ, ধন্যবাদ। -আরে তোমাদের স্বাগতম। 159 00:09:59,223 --> 00:10:01,683 অবশ্য আমি তোমাদের ভি আই পি সেকশনে নিতে পারি নি। 160 00:10:01,851 --> 00:10:06,855 কারণ, বোঝোই তো, ওটা ভি আই পি দের জন্য, আর তোমরা হলে কেবল বন্ধু বান্ধব। 161 00:10:08,107 --> 00:10:10,317 পাপুয়া নিউ গিনি তে একটা উপজাতি আছে, 162 00:10:10,484 --> 00:10:13,945 সেখানে যখন একজন শিকারি তার সামর্থ্য সবার সামনে প্রদর্শন করে, 163 00:10:14,113 --> 00:10:18,241 ওরা ওই শিকারিকে মেরে ফেলে আর তার চামড়া দিয়ে ড্রাম বানিয়ে অপশক্তি তাড়ায়। 164 00:10:18,409 --> 00:10:22,912 কুসংস্কারী ভ্রান্ত ধারণা নিশ্চয়ই, কিন্তু কি বলতে চাওয়া হচ্ছে, বোঝা গেছে নিশ্চয়ই। 165 00:10:29,587 --> 00:10:32,505 এই নাও রাজ, এবারেরটা একটু ধীরে খেয়ো। 166 00:10:32,673 --> 00:10:35,925 ঠিক আছে, তাহলে শনিবার রাত, আমি কি আমার বাহিনীকে পাশে পাচ্ছি? 167 00:10:36,093 --> 00:10:39,304 গেলে ভালো লাগত রাজ, কিন্তু আমি পারবো না। 168 00:10:39,472 --> 00:10:40,889 ওহ, আচ্ছা, লেনারড? 169 00:10:41,599 --> 00:10:43,141 আসলে... 170 00:10:43,726 --> 00:10:46,686 না, আমি পারতাম... না। 171 00:10:47,563 --> 00:10:50,940 -শেল্ডন? -আমি পারবো, কিন্তু আমি যাবো না। 172 00:10:51,609 --> 00:10:55,403 -তোমরা কি নিয়ে কথা বলছ? -আমার আর্টিকেলের একটা রিসেপশন আছে এই শনিবার। 173 00:10:55,571 --> 00:10:56,613 তোমরা যাচ্ছ না? 174 00:10:57,782 --> 00:11:00,909 আমি ভাবতে পারছি না। রাজ একটা প্রশংসাযোগ্য অর্জন উৎযাপন করছে। 175 00:11:01,077 --> 00:11:02,577 তোমরা ওকে সমর্থনের জন্য ওখানে থাকবে না? 176 00:11:02,745 --> 00:11:06,206 প্রশংসাযোগ্য অর্জন তখন হতো যদি ওর আবিষ্কার করা গ্রহের অংশ 177 00:11:06,374 --> 00:11:09,668 পৃথিবীর দিকে ধাবিত হতো, আর ও সেটাকে ওর মস্তিষ্ক দিয়ে ধ্বংস করতো। 178 00:11:11,295 --> 00:11:14,130 ওরকম হলে দারুণ হতো। তাহলে আমি যেতাম। 179 00:11:14,590 --> 00:11:17,467 কি বলছ, মস্ত বড় ব্যাপার। রাজ পিপল ম্যাগাজিনে থাকবে... 180 00:11:17,635 --> 00:11:20,970 এমনকি তার জন্য ওকে ব্রিটনি স্পিয়ারস এর বোনের মাথায় বাড়ি দিয়ে অজ্ঞানও করতে হয় নি। 181 00:11:21,889 --> 00:11:23,932 তুমি কি যাবে আমার সাথে? 182 00:11:24,100 --> 00:11:26,184 অবশ্যই যাবো। আমি নিজেকে ধন্য মনে করবো। 183 00:11:26,352 --> 00:11:27,727 সত্যি? দারুণ। 184 00:11:27,895 --> 00:11:30,063 তোমাদের জন্য লজ্জা হচ্ছে আমার। 185 00:11:32,817 --> 00:11:35,777 দেখো, পেনির সাথে আমার একটা ডেট ঠিক হয়ে গেলো। 186 00:11:36,237 --> 00:11:38,238 ভাবতে পারছি না তোমার পুরো এক বছর লেগেছে। 187 00:11:40,241 --> 00:11:41,825 -এখন? -এখন। 188 00:11:47,289 --> 00:11:50,458 এই যে শুনছেন, আমি পিপল ম্যাগাজিনে থাকছি। 189 00:11:50,626 --> 00:11:53,294 আচ্ছা, ওদের কভার হলে, আমাকে ফোন দিয়ো। 190 00:12:04,640 --> 00:12:06,433 আরে রাজ... দারুণ লাগছে তোমাকে। 191 00:12:06,600 --> 00:12:11,146 আমি জানি। আমি মধ্য গগনের সূর্যের মত জ্বলজ্বল করছি, কি বল? 192 00:12:12,148 --> 00:12:15,567 হ্যাঁ, এখনি শ্যাম্পেইন শুরু? একটু তাড়াতাড়ি হয়ে গেলো না? 193 00:12:15,735 --> 00:12:18,570 লিমো তে ছিল। ওরা লিমো পাঠিয়েছে। আমার লিমো। 194 00:12:18,738 --> 00:12:21,281 লিমো বলতে ভালোই লাগছে। এই নাও। 195 00:12:21,699 --> 00:12:24,409 -এক ঢোক খেয়ে নাও রেডি হওয়ার আগে। -আমি রেডি। 196 00:12:25,119 --> 00:12:26,870 এই জামা পরছ? 197 00:12:28,581 --> 00:12:30,832 হ্যাঁ, কেন? কি সমস্যা? 198 00:12:31,208 --> 00:12:36,713 কিছু না। আমি আসলে আরেকটু বুঝতেই পারছ জমকালো আশা করেছিলাম। 199 00:12:42,845 --> 00:12:47,015 আচ্ছা, আজ রাতের জন্য এইটুকু জমকালোই পাবে। 200 00:12:47,850 --> 00:12:50,226 ঠিকাছে, ঠিকাছে। যাওয়া যাক। 201 00:12:50,394 --> 00:12:53,021 ঠিক আছে, এবার শুধু পার্টি হবে... 202 00:12:54,565 --> 00:12:55,690 হেই, লেনারড। 203 00:12:55,858 --> 00:12:56,941 -হেই। -বন্ধু। 204 00:12:57,109 --> 00:13:00,695 -তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। -ধন্যবাদ। 205 00:13:02,406 --> 00:13:04,365 -এসো, শুভ রাত্রি লেনারড। -শুভ রাত্রি। 206 00:13:04,533 --> 00:13:08,203 -লেনারড, তুমি কি নিচে আমার লিমো টা দেখেছো? -হ্যাঁ। 207 00:13:08,370 --> 00:13:10,955 ওই লিমো আমার দাদু যেই বাড়িতে বড় হয়েছিল তার থেকেও বড়। 208 00:13:11,123 --> 00:13:12,791 -দারুণ। -এতে খাবারও বেশি। 209 00:13:12,958 --> 00:13:15,376 আচ্ছা, চলো, চলো। 210 00:13:27,056 --> 00:13:28,431 -হেই। -হেই, ভালো খবর। 211 00:13:28,599 --> 00:13:30,642 তোমাকে পেনির জন্য আর গোমড়া হয়ে থাকতে হবে না। 212 00:13:30,810 --> 00:13:35,063 এখানে শত শত ক্রোয়েশিয়ান নারী তোমার জন্য অপেক্ষা করছে ওদের সাথে কথা বলার জন্য। 213 00:13:35,439 --> 00:13:38,942 "গ্রিন-কার্ডের জন্য যে কোনো কিছু.কম"? 214 00:13:40,569 --> 00:13:44,322 আমি তোমাকে আমার ইউজার নেমও ব্যাবহার করতে দেবো। "পয়সাওয়ালা বড় লিঙ্গ"। 215 00:13:45,741 --> 00:13:48,243 -মজা করছ নাকি। -কথা সহজ ভাষায় বলবে। 216 00:13:48,410 --> 00:13:50,578 ওরা মাত্র ইংরেজি শিখছে। 217 00:13:51,413 --> 00:13:52,497 থাক। 218 00:13:52,665 --> 00:13:54,833 ওদিকে পেনি কুইকি মারটের ডক্টর অপুর 219 00:13:55,000 --> 00:13:58,753 সাথে ঘুরতে গেছে, আর তুমি এখানে বসে মনমরা থাকবে? 220 00:13:59,171 --> 00:14:01,923 এটা ডেট না, আর এটা বর্ণবাদের শামিল। 221 00:14:02,091 --> 00:14:06,427 এটা বর্ণবাদ হতেই পারে না। সে "দি সিম্পসন" এর সবার পছন্দের চরিত্র। 222 00:14:07,346 --> 00:14:09,138 চলো খাওয়া দাওয়া করি যাতে আমি তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারি। 223 00:14:09,306 --> 00:14:13,184 যদি ভাগ্য খারাপ থাকে, আজ রাতে হয়তো নিদ্রাজনিত শ্বাসকষ্ট ভোগাবে আমাকে। 224 00:14:16,981 --> 00:14:19,440 তুমি কি মনে করে চিকেন কিউব করে কাটতে বলেছ কুচি কুচি না? 225 00:14:19,608 --> 00:14:21,776 -হ্যাঁ। -যদিও মেনুতে বলা ছিল কুচি কুচি করে কাঁটা? 226 00:14:21,944 --> 00:14:23,361 -হ্যাঁ। -বাদামি ভাত, সাদা না? 227 00:14:23,529 --> 00:14:25,864 -হ্যাঁ। -গাড়ি থেকে নেমে দোকানে আমার হট মাস্টারড সস আনতে গিয়েছিলে? 228 00:14:26,031 --> 00:14:28,157 -হ্যাঁ। -বাজার থেকে আমার কম সোডিয়ামের সয়াসস এনেছ? 229 00:14:28,325 --> 00:14:29,742 -হ্যাঁ। -ধন্যবাদ। 230 00:14:29,910 --> 00:14:31,452 স্বাগতম। 231 00:14:32,288 --> 00:14:33,413 এত দেরি হল কেন তোমার আসতে? 232 00:14:35,291 --> 00:14:38,293 -চুপচাপ বসে খাও। -বেশ। 233 00:14:41,380 --> 00:14:43,965 আচ্ছা, মাংস কুচি কুচি করা, এখন কি চাও কি করবো আমি? 234 00:14:44,133 --> 00:14:46,301 আমি চাই তুমি অর্ডার বুঝে পাওয়ার পর সেটা দেখে নেবে। 235 00:14:46,468 --> 00:14:48,094 দুঃখিত। 236 00:14:48,971 --> 00:14:50,722 তুমি কি এই কথা ভেবে অন্যমনস্ক ছিলে যে খুত্রপালি 237 00:14:50,890 --> 00:14:53,725 আজ রাতে পেনির সাথে সহবাস করতে পারে? 238 00:14:56,312 --> 00:14:58,396 ও পেনির সাথে শোবে না। 239 00:14:58,564 --> 00:15:00,481 তাহলে এই চিকেনের জন্য কোনো অজুহাত চলবে না। 240 00:15:02,568 --> 00:15:07,572 জানো, খুত্রপালির এই অবস্থা, আমার ছোট বেলার একটা ঘটনা মনে করিয়ে দিলো। 241 00:15:07,740 --> 00:15:10,658 ওরে ভাইরে, প্যান এর হ্যান্ডেলের আরও কাহিনী। 242 00:15:10,826 --> 00:15:13,953 সেটা উত্তর পশ্চিম টেক্সাস, আমি পূর্ব টেক্সাস এর। উপসাগরীয় এলাকা... 243 00:15:14,121 --> 00:15:16,915 যেটা প্রচুর ভিয়েতনামিজ চিংড়ির জায়গা। 244 00:15:17,416 --> 00:15:19,584 তোমার গল্পে কি চিংড়ির কথা আছে? 245 00:15:20,669 --> 00:15:22,086 না। 246 00:15:22,838 --> 00:15:25,214 যাইহোক, আমার বয়স যখন আট... 247 00:15:25,382 --> 00:15:30,094 একটা মন্টগোমেরি ওয়ার্ড ডেলিভারি ভ্যান আমাদের বিড়াল "ভাগ্যবান" কে চাপা দিয়ে চলে গেলো। 248 00:15:31,555 --> 00:15:33,431 -"ভাগ্যবান"? -হ্যাঁ, "ভাগ্যবান"। 249 00:15:33,599 --> 00:15:36,267 ও রসিকতা বুঝতে অক্ষম। বাদ দাও। 250 00:15:37,019 --> 00:15:39,854 আচ্ছা, মৃত বিড়ালের নাম ভাগ্যবান। বলে যাও। 251 00:15:40,022 --> 00:15:41,689 যখন অন্য সবাই ভাগ্যবানের জন্য শোকপ্রকাশ করছিলো... 252 00:15:41,857 --> 00:15:46,152 আমি বুঝতে পারছিলাম যে ওর অকালবিয়োগ আমাকে ওকে বাদ দিয়ে অন্য কিছু আনার সুযোগ দিচ্ছে 253 00:15:46,320 --> 00:15:48,613 যা কিনা আমার পোষা প্রাণী রাখার প্রয়োজনের সাথে যায়... 254 00:15:48,781 --> 00:15:51,449 একটা বিশ্বস্ত সঙ্গী যার সাথে রাতে ঘষাঘষি করা যায়... 255 00:15:51,617 --> 00:15:55,536 আবার টেলিপ্যাথিক কমান্ড করে কাউকে খুন করতে পারে। 256 00:15:57,414 --> 00:15:59,666 তাহলে কুকুরছানা না? 257 00:15:59,875 --> 00:16:01,668 আরে... না... এত সাধারণ কিছু না। 258 00:16:01,835 --> 00:16:04,462 আমি একটা গ্রিফিন চাচ্ছিলাম। 259 00:16:05,381 --> 00:16:09,133 -গ্রিফিন? -হ্যাঁ, অর্ধেক ঈগল, অর্ধেক সিংহ। 260 00:16:09,927 --> 00:16:12,303 আর পৌরাণিক। 261 00:16:13,097 --> 00:16:14,472 অপ্রাসঙ্গিক। 262 00:16:15,307 --> 00:16:17,558 হ্যাঁ, আমি ডি এন এ মিলিত করার ব্যাপারে পড়াশোনা করছিলাম। 263 00:16:17,726 --> 00:16:19,811 আর আমি নিশ্চিত ও ছিলাম যে একটা বানিয়ে ফেলবো। 264 00:16:19,979 --> 00:16:24,732 কিন্তু আমার বাবা মা আমাকে ঈগলের ডিমে সিংহের বীর্য মেশানোর প্রয়োজনীয়তাকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়। 265 00:16:26,735 --> 00:16:29,988 অবশ্য, আমার বোন কিন্তু সাঁতার শিখতে চাওয়া মাত্র তাকে শিখতে দেয়া হয়েছিলো। 266 00:16:32,408 --> 00:16:37,745 শেল্ডন, আমরা তোমার এই সিংহের বীর্যের সুন্দর গল্প শুনতে চাচ্ছি না তা না, 267 00:16:38,330 --> 00:16:39,414 কিন্তু তোমার মূল বক্তব্য কি? 268 00:16:39,581 --> 00:16:45,044 আমার বক্তব্য হল, যদি খুত্রপালি একটা তুচ্ছ, অনুপযুক্ত খ্যাতির দিকে যায়, 269 00:16:45,212 --> 00:16:48,840 তাহলে, হয়তো আমাদের চতুর্থ কাউকে বানানোর এই উপযুক্ত সুযোগ। 270 00:16:49,299 --> 00:16:52,010 তুমি কি নতুন জনের জন্ম দেবে? 271 00:16:52,928 --> 00:16:55,096 এটা একটা উপায়, কিন্তু এত সময় কার? 272 00:16:55,764 --> 00:16:57,056 কিন্তু এটা ভাবো... 273 00:16:57,224 --> 00:17:00,768 জাপানিরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যাপক কাজ চালাচ্ছে। 274 00:17:00,936 --> 00:17:05,148 এবার, ডিজনির কোনো ছদ্মবেশীকে ধরে ওই অ্যানিমেট্রনিক্স মিলিয়ে দাও। 275 00:17:05,315 --> 00:17:09,944 এর পর দেখা যাবে, আমরা বহুভাষী আব্রাহাম লিঙ্কনের সাথে হেলো খেলছি। 276 00:17:10,612 --> 00:17:14,198 শেল্ডন, আমাকে ভুল বুঝো না, কিন্তু তুমি ভারসাম্যহীন। 277 00:17:15,117 --> 00:17:19,203 সেটা হতে পারে, কিন্তু সত্যিটা হল এটা নতুন কারো সাথে বন্ধুত্ব করার জন্য আমাদের খুন করতে যাবে না। 278 00:17:19,371 --> 00:17:22,290 যতদূর জানি, এটা নতুন মানুষের দেখা করার জন্য আমাদের খুন করতে পারে। 279 00:17:23,917 --> 00:17:27,920 ওরা খুনি হতে পারে অথবা কোনো বিশেষ রোগজীবাণুর বাহক হতে পারে। 280 00:17:28,422 --> 00:17:31,883 আর আমি ভারসাম্যহীন না, আমার মা আমাকে টেস্ট করিয়েছিল। 281 00:17:35,304 --> 00:17:38,139 যদি আমরা নতুন কোনো বন্ধু পাই, তাহলে তাকে আমাদের বিশ্বাসযোগ্য হতে হবে। 282 00:17:38,307 --> 00:17:40,141 যেমনটা ধরো, যে আপদে বিপদে পাশে থাকে। 283 00:17:40,309 --> 00:17:43,978 ওর টাকা পয়সা থাকতে হবে এবং সমুদ্রের ধারে কোনো সুন্দর জায়গায় থাকতে হবে যেখানে আমরা পার্টি করতে পারবো। 284 00:17:44,146 --> 00:17:48,316 -ওকে আমাদের মত প্রযুক্তি প্রেমিক হতে হবে। -আর মেয়েদের ব্যাপারে প্রচুর জ্ঞান থাকতে হবে। 285 00:17:48,650 --> 00:17:51,837 আচ্ছা, দেখা যাক, টাকা, মেয়েমানুষ, প্রযুক্তি। আচ্ছা, আমরা রাজি। 286 00:17:51,862 --> 00:17:55,490 আমাদের নতুন বন্ধু হবে আয়রন ম্যান। 288 00:18:03,332 --> 00:18:06,084 রাজ মহলে তোমাকে স্বাগতম। 289 00:18:06,585 --> 00:18:08,336 হ্যাঁ, খুব সুন্দর। শুভ রাত্রি রাজ। 290 00:18:08,504 --> 00:18:10,505 -দাড়াও, সন্ধ্যা এখনো শেষ হয় নি। -না, শেষ হয়ে গেছে। 291 00:18:10,672 --> 00:18:14,342 না, এবার আর কেলির গান ছেড়ে চুমুর পালা। 292 00:18:15,511 --> 00:18:17,178 ঠিকই আছে, সন্ধ্যা শেষ হয়ে গেছে। 293 00:18:18,639 --> 00:18:21,182 দাড়াও, দাড়াও, দাড়াও। আমার মা আর বাবা ইন্ডিয়া থেকে কল করছে। 294 00:18:21,350 --> 00:18:22,850 আমি তোমাকে তাদের সাথে আলাপ করাতে চাই। 295 00:18:23,018 --> 00:18:24,477 দাড়াও, আলাপ করবো মানে? 296 00:18:27,481 --> 00:18:31,984 হ্যালো, মা বাবা, তোমাদের দেখে ভালো লাগছে। কেমন আছো? আমি মাতাল না। 297 00:18:32,528 --> 00:18:35,488 -এই কথা কেন বলছ? -কথা শুরু করলাম আর কি... 298 00:18:35,656 --> 00:18:38,783 মা বাবা, আমি তোমাদের আমার নতুন সঙ্গী পেনির সাথে আলাপ করাতে চাই। 299 00:18:38,951 --> 00:18:41,869 আমি তোমার সঙ্গী না, কোনো সঙ্গী টঙ্গি নেই এখানে। 300 00:18:42,037 --> 00:18:44,539 আমি ওকে দেখতে পাচ্ছি না। ওকে ফ্রেমে আনো। 301 00:18:44,706 --> 00:18:46,958 এই যে দেখো, সুন্দরী না? 302 00:18:47,709 --> 00:18:49,627 ও তো ভারতীয় না। 303 00:18:49,795 --> 00:18:52,255 ও ভারতীয় না তো কি? ছেলেটা নিজের যৌবন উপভোগ করছে। 304 00:18:52,422 --> 00:18:55,842 না, না, না। কোনো উপভোগ না, কোনো সঙ্গী না, কোনো চুমুটুমু না। 305 00:18:57,052 --> 00:18:58,469 যদি প্রেগন্যান্ট করে ফেলে তাহলে? 306 00:18:58,637 --> 00:19:02,181 তুমি কি চাও এই সুন্দরী তোমার নাতি নাতনির মা হোক? 307 00:19:02,724 --> 00:19:05,393 আরে আমার বাচ্চা কার পেটে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার অধিকার তোমাদের কে দিয়েছে? 308 00:19:05,561 --> 00:19:07,812 দেখো, রাজেশ, আমি বুঝতে পারছি। তুমি অ্যামেরিকাতে আছো... 309 00:19:07,980 --> 00:19:10,356 তুমি "দেশীয় রান্না" খেয়ে দেখতে চাও... 310 00:19:10,524 --> 00:19:14,485 কিন্তু বিশ্বাস করো, তুমি কিন্তু সেটাকে তোমার স্থায়ী ডায়েট করতে পারবে না। 311 00:19:15,070 --> 00:19:19,407 এবার তুমি আমার কথা শোনো, আমি আর বাচ্চা না আর তোমরা আমাকে বাচ্চার মত বোঝাও, সেটা আমি চাই না। 312 00:19:19,575 --> 00:19:22,577 এবার, আমাকে যদি একটু যেতে দাও, আমার বমি করতে হবে। 313 00:19:24,580 --> 00:19:27,081 -ওর কি হয়েছে? -আমি জানি না। 314 00:19:27,249 --> 00:19:29,834 হয়তো, "দেশীয় রান্না" র কেরামতি। 315 00:19:33,755 --> 00:19:37,758 ঠিক আছে, তাহলে, কথা বলে ভালো লাগলো। 316 00:19:37,926 --> 00:19:40,428 আপনাদের এখানে রেখে দিচ্ছি। 317 00:19:40,929 --> 00:19:44,348 আর আমি চলে যাচ্ছি, তাই নমস্কার। 318 00:19:47,436 --> 00:19:50,771 আর আরেকটা কথা, আমার মত বউমা পেলে আপনারা নিজেদের ভাগ্যবান মনে করবেন। 319 00:19:53,025 --> 00:19:54,775 কি উগ্র! 320 00:19:54,943 --> 00:19:56,777 আমার ভালো লেগেছে। 321 00:20:07,539 --> 00:20:09,749 রাজ, কি করছ? 322 00:20:13,045 --> 00:20:15,838 না, চিঠি নেবো না, তোমার যদি কিছু বলার থাকে, মুখে বল। 323 00:20:30,979 --> 00:20:32,813 দুঃখিত। 324 00:20:33,690 --> 00:20:36,817 ওহ, সোনা... ঠিক আছে। 325 00:20:52,952 --> 00:20:56,874 Translated by Sheikh Tasnuva Tasnem.