1 00:00:02,290 --> 00:00:07,250 রাইখবাইন কাউন্সেলিং সেন্টার (মিউনিখ) 2 00:00:02,580 --> 00:00:05,590 এর মধ্যে কি আর মদ খেয়েছ? 3 00:00:05,590 --> 00:00:07,710 এক ফোঁটাও না। 4 00:00:08,380 --> 00:00:09,880 তাও ভালো। 5 00:00:09,900 --> 00:00:14,120 ঐ জিনিস থেকে যত বেশি দূরে থাকতে পারো, ততই তোমার মঙ্গল। 6 00:00:14,120 --> 00:00:18,580 যতদিন আপনার কাছে প্রতি সপ্তাহে কাউন্সেলিংয়ের জন্য আসছি, আমার মনে হয়না আর মদ খাওয়ার সুযোগ হবে। 7 00:00:19,430 --> 00:00:21,310 আমি আপনার রোষানলে পড়ে মরতে চাইনা। 8 00:00:21,310 --> 00:00:22,600 আমার রোষানল? কী যা-তা বকছ? 9 00:00:23,060 --> 00:00:26,380 আমি শুধু তোমার কাউন্সেলিং করছি। 10 00:00:26,380 --> 00:00:29,380 আসলে, আমার মদ খাওয়ার মতো সময় নেই। 11 00:00:29,380 --> 00:00:33,030 প্রাইভেট ডিটেকটিভ হওয়ার পর, এই প্রথম একটা বড় কেস হাতে পেয়েছি। 12 00:00:33,030 --> 00:00:34,350 বড় কেস? 13 00:00:35,050 --> 00:00:37,850 ডাক্তার, এই লোকের ব্যাপারে কী বলবেন? 14 00:00:37,850 --> 00:00:38,850 কী বলব? 15 00:00:39,590 --> 00:00:47,300 [ফিজিওগনোমি:মানুষের মুখ দেখে তার চরিত্র ও বৈশিষ্ট্য অনুমান করা। এক ধরণের অপবিজ্ঞান] 16 00:00:39,600 --> 00:00:44,560 আপনার ফিজিওগনোমির জ্ঞান দিয়ে, বলতে পারবেন এই লোকটার চরিত্র কেমন? 17 00:00:45,060 --> 00:00:47,400 ফিজিওগনোমি? 18 00:00:47,400 --> 00:00:48,360 রিচার্ড! 19 00:00:48,360 --> 00:00:51,570 আমাকে কি কোনো গণক বলে মনে হয়? 20 00:00:52,030 --> 00:00:58,330 মানে, মানুষের মুখ দেখে তার সম্পর্কে বলার ব্যাপারে, আপনার বেশ নামডাক আছে। 21 00:00:58,870 --> 00:01:03,330 এতো বছর ধরে মানুষের কাউন্সেলিং করার অভিজ্ঞতার কারণেই, কিছুটা আন্দাজ করতে পারি। 22 00:01:03,330 --> 00:01:08,340 তাহলে আপনার সেই অভিজ্ঞতা দিয়ে বলতে পারবেন, এই লোকটা ঠগবাজ কি-না? 23 00:01:08,960 --> 00:01:10,090 ঠগবাজ? 24 00:01:11,470 --> 00:01:13,720 হুম্ফ! না, তা সম্ভব নয়। 25 00:01:13,720 --> 00:01:15,600 এই ছেলেটা মিথ্যা বলতে পারেনা। 26 00:01:16,220 --> 00:01:19,600 বললেও, সহজেই ধরা পড়ে যায়। 27 00:01:19,600 --> 00:01:21,100 আচ্ছা। 28 00:01:21,100 --> 00:01:23,100 ওর পক্ষে কি আত্মহত্যা করা সম্ভব? 29 00:01:23,660 --> 00:01:25,480 না, একেবারেই না। 30 00:01:25,480 --> 00:01:28,110 ওর চেহারা দেখে মনে হয়না ও আত্মহত্যা করতে পারে। 31 00:01:28,440 --> 00:01:34,110 আপনি এতোটা আত্মবিশ্বাস নিয়ে বলছেন, সত্যিই আপনার ফিজিওগনোমির জ্ঞানে মুগ্ধ হলাম। 32 00:01:34,550 --> 00:01:36,760 এসব শুধুই আমার অনেক বছর কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা। 33 00:01:36,760 --> 00:01:39,560 তো, এই ছেলেটার ব্যাপার কী? 34 00:01:39,560 --> 00:01:41,870 হান্স গেয়র্গ শুবাল্ট। 35 00:01:41,870 --> 00:01:43,120 শুবাল্ট? 36 00:01:43,790 --> 00:01:45,630 আপনি তাকে চেনেন, তাই না ডাক্তার? 37 00:01:46,420 --> 00:01:48,520 হ্যাঁ, সেই কোটিপতি লোকটা। 38 00:01:48,520 --> 00:01:50,840 বায়ার্নের ভ্যাম্পায়ার। 39 00:01:51,380 --> 00:01:54,880 হ্যাঁ। সেই কোটিপতিই আমাকে কাজ দিয়েছে। 40 00:01:54,880 --> 00:02:01,390 ছবির এই ছেলেটি, এডমুন্ড ফারেন, নিজেকে তার ছেলে বলে দাবি করছিল। 41 00:02:01,930 --> 00:02:04,560 হুম্ফ! তার মিথ্যা তাড়াতাড়িই ধরা পড়ে যায়, ঠিক? 42 00:02:04,560 --> 00:02:08,230 না, শুবাল্ট তার কাহিনী পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিল। 43 00:02:09,400 --> 00:02:15,450 পুরো ঘটনাই ছিল সাজানো। কিছুটা খোঁজখবর করেই বুঝতে পারি ছেলেটা ভাঁওতাবাজ। 44 00:02:16,030 --> 00:02:19,870 কিন্তু, একটা জিনিস এখনো বুঝতে পারছিনা। 45 00:02:19,870 --> 00:02:25,500 সে শুবাল্টের ছেলের সম্পর্কে এতো ভালো করে কীভাবে জানলো, যে তার কথা শুনে শুবাল্ট তাকে বিশ্বাসই করে ফেলল? 46 00:02:26,330 --> 00:02:29,250 সেটা বরং তাকেই জিজ্ঞাসা করো। 47 00:02:29,840 --> 00:02:34,990 আসলে, ঘটনা হচ্ছে, ছেলেটা আত্মহত্যা করেছে। 48 00:04:02,300 --> 00:04:06,050 The Secret Forest 49 00:04:04,700 --> 00:04:06,620 আরে শোনো না, মার্টিন। 50 00:04:07,830 --> 00:04:09,120 আরে আমরা তো বন্ধুই, তাই না? 51 00:04:10,370 --> 00:04:13,100 আমাকে এডমুন্ড ফারেনের সুইসাইড নোটটা দেখতে দাও। 52 00:04:13,090 --> 00:04:15,550 হাতের লেখা পরীক্ষার কাজ হয়ে গেছে। 53 00:04:15,550 --> 00:04:18,400 ওটা তারই লেখা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 54 00:04:18,400 --> 00:04:20,840 বাইরের কাউকে সেটা দেখানোর কোনো মানেই হয়না। 55 00:04:21,630 --> 00:04:24,640 যারা তার লাশ খুঁজে পায়, কার্ল নয়মান আর লটে ফ্রাঙ্ক... 56 00:04:25,370 --> 00:04:28,520 তারা ফারেনের সাথেই কাজ করতো, তাই না? 57 00:04:29,350 --> 00:04:30,730 ওরা শুধুই বন্ধু ছিল। 58 00:04:31,350 --> 00:04:32,940 শুধু বন্ধু, হাহ? 59 00:04:33,670 --> 00:04:36,830 তো, তোমাদের কী অবস্থা? আগেকার মতোই? 60 00:04:36,830 --> 00:04:39,690 হ্যাঁ, আগের মতোই যথেষ্ট লোকবলের অভাব। 61 00:04:40,690 --> 00:04:44,950 তোমার পজিশন পাওয়ার পর থেকে, খুব ব্যস্ত সময় যাচ্ছে। 62 00:04:46,780 --> 00:04:49,580 মাথামোটা মার্টিন ভালোই উঁচুতে চড়ে গেছে মনে হচ্ছে, হাহ? 63 00:04:49,580 --> 00:04:51,750 আমাকে আর ঐ নামে ডাকবে না। 64 00:04:52,890 --> 00:04:56,040 তুমিও আর আমার বস নও, আমিও আর তোমার আন্ডারে কাজ করিনা। 65 00:04:56,040 --> 00:04:57,460 আরে, ছাড়ো তো, মার্টিন... 66 00:04:57,460 --> 00:05:01,420 তোমার কোনো ধারণাই নেই, সেই সময় আমরা কতটা ঝামেলার মধ্যে দিয়ে গেছি। 67 00:05:02,420 --> 00:05:07,180 সিরিয়াল কিলারটাকে খুঁজতে আমরা কতটা পরিশ্রম করেছিলাম, আর যখন তাকে হাতের নাগালে পেয়ে গেলাম... 68 00:05:07,180 --> 00:05:10,390 ...তুমি মদের নেশা হুঁশ হারিয়ে ওকে গুলি করে দিলে... 69 00:05:10,390 --> 00:05:12,390 তোমার সেই কাজের জন্য, আমাদের কতটা ঝামেলা পোহাতে হয়েছে জানো না। 70 00:05:15,190 --> 00:05:17,270 এখন, প্লিজ এখান থেকে যাও। 71 00:05:17,270 --> 00:05:22,070 একটা সুইসাইড কেস নিয়ে পড়ে থাকার সময় আমার নেই। 72 00:05:24,450 --> 00:05:24,660 ওহ। 73 00:05:25,780 --> 00:05:27,830 আমি ঘটনাস্থলটা একটু চেক করতে চাই। 74 00:05:27,830 --> 00:05:29,870 সবকিছু আগের মতোই আছে তো? 75 00:05:30,490 --> 00:05:35,040 যেহেতু ওখানে কোনো অপরাধই ঘটেনি, তাই আমি সব সরিয়ে ফেলার অনুমতি দিয়ে দিয়েছি। 76 00:05:35,040 --> 00:05:38,630 আজই মনে হয় ওরা ছেলেটার সব জিনিস সরিয়ে ফেলবে। 77 00:05:39,550 --> 00:05:40,670 ধ্যাৎ! 78 00:05:42,050 --> 00:05:45,510 মাথামোটা-মার্টিন কখন এতো চালু হয়ে গেল? 79 00:05:50,510 --> 00:05:52,680 ভালো, ঠিক সময়েই এসে পড়েছি। 80 00:05:52,680 --> 00:05:55,810 ওরা কিছুক্ষণেই মধ্যেই সব সরিয়ে ফেলতে এসে পড়বে, যদিও। 81 00:05:55,810 --> 00:05:58,860 ওহ, আমি শুধু কয়েক মিনিট সময় নেব। 82 00:06:04,670 --> 00:06:07,320 এই পাইপেই দড়ি ঝুলিয়েছিল, হাহ? 83 00:06:09,870 --> 00:06:13,040 ও এই টেবিলে সুইসাইড নোটটা লিখেছিল। 84 00:06:14,660 --> 00:06:17,250 ও রিসার্চ পেপার লিখছিল... 85 00:06:18,170 --> 00:06:23,300 "কষ্টের সূচনা", "কার্যধারা এবং বাস্তবতা", "বিশ্বের চেতনা।" 86 00:06:24,130 --> 00:06:27,380 বই দেখেই বোঝা যাচ্ছে, দর্শনের ছাত্র। 87 00:06:29,050 --> 00:06:32,970 এই বইগুলোর উপর ভিত্তি করেই ও রিসার্চ পেপার লিখছিল। 88 00:06:32,970 --> 00:06:36,350 হুম? এটা "গ্যালিক যুদ্ধের ইতিহাস।" 89 00:06:37,160 --> 00:06:39,690 এটা এখানে কেন? অন্য বইগুলোর সাথে তো এর কোনো সম্পর্ক নেই। 90 00:06:40,690 --> 00:06:43,650 স্প্যানিশ? না, ল্যাটিন? 91 00:06:43,650 --> 00:06:44,900 কোন ভাষা বুঝতেই পারছিনা। 92 00:06:49,070 --> 00:06:52,700 পুরো বইটা নতুন, কিন্তু শুধু এই লাইনটাই আন্ডারলাইন করা কেন? 93 00:06:52,700 --> 00:06:54,700 রুম ২০৪... আহ, এই তো এখানে। 94 00:06:56,040 --> 00:06:58,210 আমাদের আরো বক্স লাগবে! 95 00:07:00,710 --> 00:07:02,800 আগে বইগুলো বক্সে ঢুকাও। 96 00:07:02,800 --> 00:07:03,880 আচ্ছা। 97 00:07:03,880 --> 00:07:05,340 কাজ চালিয়ে যান। 98 00:07:05,340 --> 00:07:07,490 এটার কী করব? 99 00:07:07,490 --> 00:07:09,280 ওহ, ওটা এখানে হবে। 100 00:07:09,300 --> 00:07:09,800 আচ্ছা। 101 00:07:17,890 --> 00:07:18,270 জ্বী? 102 00:07:19,020 --> 00:07:21,810 আমি আপনার প্রতিবেশীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। 103 00:07:22,310 --> 00:07:24,780 আমি যা জানতাম সবকিছুই আপনাদের বলে দিয়েছি। 104 00:07:24,780 --> 00:07:28,110 আরে, আমি পুলিশের লোক নই। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। 105 00:07:28,110 --> 00:07:30,380 আপনি কে তাতে কিছু আসে যায় না। 106 00:07:30,380 --> 00:07:34,030 আমাকে কালকের মধ্যে একটা পেপার জমা দিতে হবে, আপনাদের এই গন্ডগোলের কারণে... 107 00:07:34,030 --> 00:07:36,290 ...কিছুতেই আর মনোযোগ বসাতে পারছি না। 108 00:07:36,290 --> 00:07:37,790 বুঝতে পারছি। 109 00:07:37,790 --> 00:07:39,000 শুধু একটা প্রশ্ন। 110 00:07:39,750 --> 00:07:43,000 এই দুজন কি ফারেনের কাছের বন্ধু ছিল? 111 00:07:43,560 --> 00:07:47,340 না, এদেরকে আগে কখনো দেখিনি। 112 00:07:47,340 --> 00:07:51,340 ওর কোনো বন্ধু ছিল বলে তো মনে হয়নি। 113 00:07:51,340 --> 00:07:52,430 আচ্ছা... 114 00:07:52,430 --> 00:07:53,320 হয়ে গেছে? 115 00:07:53,320 --> 00:07:56,410 দাঁড়াও দাঁড়াও, আরেকটা প্রশ্ন... 116 00:07:56,410 --> 00:07:58,450 আর কী? 117 00:07:58,450 --> 00:08:00,660 এই লাইনটা একটু অনুবাদ করে দিতে পারবে? 118 00:08:00,660 --> 00:08:02,230 এই যে, আন্ডারলাইন করা অংশটুকু শুধু। 119 00:08:02,810 --> 00:08:03,730 কী? 120 00:08:04,730 --> 00:08:06,980 কী জ্বালাতন শুরু করলেন! 121 00:08:06,980 --> 00:08:10,280 আমি ক্লাসে ফেইল করলে আপনার দোষ। 122 00:08:10,280 --> 00:08:10,990 সরি। 123 00:08:13,340 --> 00:08:13,950 " আমি আর..." 124 00:08:14,740 --> 00:08:15,830 "...নাটক চালিয়ে যেতে..." 125 00:08:17,330 --> 00:08:18,830 "...পারব না।" 126 00:08:20,580 --> 00:08:21,460 হাহ? 127 00:08:22,330 --> 00:08:23,540 এর মানে কী? 128 00:08:23,540 --> 00:08:26,210 আমি কীভাবে বলব? এইটুকুই যথেষ্ট নয় কি? 129 00:08:26,880 --> 00:08:28,270 "আমি আর..." 130 00:08:28,270 --> 00:08:29,480 "...নাটক চালিয়ে যেতে..." 131 00:08:29,480 --> 00:08:30,970 "...পারব না।" 132 00:08:32,030 --> 00:08:34,570 আগে কোথায় শুনেছি এটা? 133 00:08:51,490 --> 00:08:53,200 তুমিও এখানে আসতে পছন্দ করো? 134 00:09:02,000 --> 00:09:04,500 ওহ, তুমি তো... ইয়োহান, তাই না? 135 00:09:05,250 --> 00:09:07,040 উপরে উঠে পড়ো। 136 00:09:07,040 --> 00:09:10,010 এখান থেকে চারপাশের দৃশ্য আরো সুন্দর। 137 00:09:10,460 --> 00:09:11,670 আচ্ছা। 138 00:09:21,270 --> 00:09:22,520 ধন্যবাদ। 139 00:09:27,230 --> 00:09:30,150 ওয়াও, আমার ভয় করছে। 140 00:09:30,150 --> 00:09:31,780 ভয় পাওয়ার কিছু নেই। 141 00:09:35,490 --> 00:09:37,910 আরে, থামো! 142 00:09:40,330 --> 00:09:44,290 থামো বলছি! এটা বিপদজনক! 143 00:09:47,750 --> 00:09:49,300 এখানে প্রায়ই আসো? 144 00:09:49,670 --> 00:09:51,510 হ্যাঁ। 145 00:09:52,340 --> 00:09:55,550 এই সময়ে আশেপাশের বাড়িগুলোতে বাতি জ্বলতে শুরু করে। 146 00:09:57,970 --> 00:10:00,510 সবাই নিজের বাসায় ফিরে আসে... 147 00:10:00,510 --> 00:10:04,060 বাতাসে রাতের খাবারের সুগন্ধ ছড়িয়ে পড়ে। 148 00:10:04,850 --> 00:10:06,980 আমার ওদের দেখে হিংসা হয়। 149 00:10:06,980 --> 00:10:08,310 ওদের দেখে হিংসা হয়? 150 00:10:08,310 --> 00:10:13,960 হ্যাঁ, ছোট থেকেই আমার এসবের সৌভাগ্য হয়নি। 151 00:10:13,960 --> 00:10:15,780 তোমার পরিবারে কে কে আছে? 152 00:10:20,280 --> 00:10:23,290 সরি, এই প্রশ্ন করা ঠিক হয়নি। 153 00:10:23,830 --> 00:10:29,040 আসলে, ছোট থেকেই ভিন্ন ভিন্ন পালক মা-বাবার কাছে বড় হয়েছি। 154 00:10:29,040 --> 00:10:31,420 কিছু মনে না করলে, আমাকে তোমার ব্যাপারে বলবে? 155 00:10:32,840 --> 00:10:34,260 তোমার অতীত সম্পর্কে? 156 00:10:40,550 --> 00:10:42,470 এইতো এটাই! 157 00:10:43,390 --> 00:10:46,310 "আমি আর নাটক চালিয়ে যেতে পারব না।" 158 00:10:46,310 --> 00:10:48,770 ফারেনের সুইসাইড নোট। 159 00:10:48,770 --> 00:10:51,940 কিন্তু, এগুলো ওর শেষ কথা নয়... 160 00:10:52,730 --> 00:10:56,200 সে শুধু বইটা থেকে এই লাইনগুলো অনুবাদ করছিল। 161 00:11:02,660 --> 00:11:05,000 এই হলো আমার জীবনের গল্প। 162 00:11:06,000 --> 00:11:08,920 ডিপ্রেসিং, তাই না? 163 00:11:09,880 --> 00:11:11,500 বড় অদ্ভুত... 164 00:11:11,500 --> 00:11:14,630 মনে হচ্ছে যেন, তোমাকে আমি সবকিছুই মন খুলে বলতে পারব। 165 00:11:15,300 --> 00:11:19,640 তোমার বড়লোক বাবাকে নিয়ে, এখনই যেটা বললে... 166 00:11:20,220 --> 00:11:21,640 তুমি শুবাল্টের কথা বলছ, তাই না? 167 00:11:40,950 --> 00:11:45,890 ইয়োহান, তুমি আমার জন্য... কাঁদছ? 168 00:11:53,130 --> 00:11:55,390 হেই, আমাদেরকে এই ব্যাপারে কিছু করতে হবে। 169 00:11:56,220 --> 00:12:01,520 আমি তার দেখাশোনা করি বলেই হয়তো, আমার তার ব্যাপারে চিন্তা হচ্ছে। 170 00:12:02,290 --> 00:12:07,020 ফারেন আত্মহত্যা করার পর থেকে, তিনি ঠিকঠাক খাবার খাচ্ছেন না। 171 00:12:08,360 --> 00:12:12,070 এরকমই চলতে থাকলে, তিনি তো মারাই যাবেন। 172 00:12:12,990 --> 00:12:16,530 কার্ল, তুমি যে তার আসল ছেলে, তা কেন তাকে বলে দিচ্ছ না? 173 00:12:18,280 --> 00:12:22,620 আমি শুধু জানতে চেয়েছিলাম তিনি কেমন মানুষ। 174 00:12:22,620 --> 00:12:32,260 আমি যদি তাকে সত্যিটা বলেও দেই, তিনি হয়তো মনে করবেন আমি তার টাকার লোভে এসব বলছি। 175 00:12:33,090 --> 00:12:38,140 শুবাল্ট এরকমই। টাকাই তার কাছে সবকিছু। 176 00:12:38,140 --> 00:12:40,770 আমার কেমন লাগে, তা তিনি বুঝবেন না। 177 00:12:41,350 --> 00:12:43,370 কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। 178 00:12:43,370 --> 00:12:47,020 তোমার নিজের বাবা বিষাদের সাগরে ঢুবে যাচ্ছেন। 179 00:12:50,730 --> 00:12:53,280 ওহ, এই তাহলে ব্যাপার। 180 00:12:53,960 --> 00:12:54,780 হাহ? 181 00:12:55,630 --> 00:12:57,490 এই ব্যাপারে, আমার একটা আইডিয়া আছে। 182 00:13:05,580 --> 00:13:08,250 "আমি আর নাটক চালিয়ে যেতে পারব না..." 183 00:13:09,250 --> 00:13:12,690 এগুলো ফারেনের শেষ কথা ছিল না। 184 00:13:12,690 --> 00:13:15,150 আমি তার রুমে এই ল্যাটিন বইটা খুঁজে পেয়েছি। 185 00:13:15,940 --> 00:13:21,220 সে শুধু "গ্যালিক যুদ্ধের ইতিহাস" বই থেকে এই লাইনগুলো অনুবাদ করেছিল। 186 00:13:21,220 --> 00:13:23,430 আমার এটাকে কোনো আত্মহত্যা বলে মনে হচ্ছে না। 187 00:13:24,390 --> 00:13:30,020 আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু পুলিশের চাকরি করার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারছি। 188 00:13:35,190 --> 00:13:37,450 আপনি শুনছেন, মি. শুবাল্ট? 189 00:13:37,450 --> 00:13:39,280 আপনাকে অসুস্থ মনে হচ্ছে। 190 00:13:39,910 --> 00:13:42,740 যথেষ্ট হয়েছে। 191 00:13:43,290 --> 00:13:44,000 হাহ? 192 00:13:45,120 --> 00:13:48,330 যথেষ্ট হয়েছে। 193 00:13:49,170 --> 00:13:52,750 কী বলছেন আপনি? এই ব্যাপারটা সুবিধার মনে হচ্ছেনা। 194 00:13:52,750 --> 00:13:57,590 যদি তার মৃত্যু আত্মহত্যা না হয়ে থাকে, তারমানে আপনার জীবনেরও হয়তো ঝুঁকি আছে। 195 00:13:59,430 --> 00:14:04,470 ও... ও আমার ছেলে ছিল। 196 00:14:04,990 --> 00:14:09,100 থামুন... আমি আপনাকে আগেই বলেছি। 197 00:14:09,100 --> 00:14:12,400 ওর জন্মস্থান বা অতীতের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। 198 00:14:13,610 --> 00:14:15,190 ও আপনাকে মিথ্যা বলেছিল। 199 00:14:16,320 --> 00:14:20,870 ফারেন ভালো ছেলেই ছিল, মানুষকে ঠকানোর মতো লোক ও ছিল না... 200 00:14:21,700 --> 00:14:24,370 ...কিন্তু সে আপনাকে ঠকানোর চেষ্টা করেছিল। 201 00:14:28,210 --> 00:14:29,890 স্যার এখন বিশ্রাম নেবেন। 202 00:14:29,890 --> 00:14:31,920 আপনি এখন আসতে পারেন। 203 00:14:33,130 --> 00:14:36,730 আমি আমার ইনভেস্টিগেশন থামাব না। 204 00:14:36,730 --> 00:14:40,930 আপনি আমাকে প্রচুর টাকা দিচ্ছেন বলে নয়। 205 00:14:41,970 --> 00:14:43,430 আমি টের পাচ্ছি! 206 00:14:44,060 --> 00:14:48,230 এসবের পেছনে আরো অশুভ কিছুর অস্তিত্ব রয়েছে। 207 00:14:49,770 --> 00:14:51,650 জীবনে... 208 00:14:52,690 --> 00:14:58,650 জীবনে কিছু জিনিস আছে, যাকে আগের অবস্থায় ফেরানো যায় না। 209 00:15:02,200 --> 00:15:05,410 আমার কথা বুঝতে পারছ? 210 00:15:08,200 --> 00:15:09,660 খুব ভালো করে বুঝতে পারছি। 211 00:15:09,660 --> 00:15:13,330 ইনভেস্টিগেশন চলতে থাকবে। 212 00:15:14,560 --> 00:15:15,550 বুঝেছেন? 213 00:15:21,760 --> 00:15:24,010 শিশু অধিকার আইন? 214 00:15:24,010 --> 00:15:28,680 হ্যাঁ, এটা অনেকটা, শিশুদের অধিকার রক্ষা করার... 215 00:15:28,680 --> 00:15:33,100 ...আন্তর্জাতিক আইনের মতোই। 216 00:15:33,100 --> 00:15:35,400 আমি এই টপিকের উপরই বর্তমানে কাজ করছি। 217 00:15:36,230 --> 00:15:40,780 অনাথ-আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করার সাথে এর কোনো সম্পর্ক নেই... 218 00:15:40,780 --> 00:15:43,610 এই কাজটা করতে ভালো লাগে বলেই করি। 219 00:15:44,410 --> 00:15:48,450 তো, একটু আগে যা বলছিলে সে ব্যাপারে বাকি অংশটুকু বলো... 220 00:15:48,450 --> 00:15:51,120 শুবাল্ট তিনবার দেউলিয়া হয়ে গেছিলেন, আর...? 221 00:15:51,960 --> 00:15:57,380 হ্যাঁ, সেই তিনবারই, তিনি হঠাৎ উধাও হয়ে যান... 222 00:15:57,380 --> 00:16:02,380 আর, আবার যখন তিনি ফিরে আসেন, শূণ্য থেকে শুরু করে আবার কোটিপতি বনে যান। 223 00:16:03,590 --> 00:16:10,910 এক শুক্রবারে বই পড়ার সময়, তার কাছ থেকে এই ব্যাপারে কিছুটা শুনেছি। 224 00:16:10,910 --> 00:16:14,540 তিনবার উধাও হওয়ার পর তিনি কোথায় গিয়েছিলেন, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেছ? 225 00:16:14,560 --> 00:16:14,900 হ্যাঁ। 226 00:16:15,690 --> 00:16:18,150 তাহলে চলো তাকে সেখানে নিয়ে যাই। 227 00:16:18,690 --> 00:16:21,940 সবারই একটা প্রিয় জায়গা থাকে, যেখানে গেলে তারা শান্তি অনুভব করে। 228 00:16:21,940 --> 00:16:26,370 যেমন তোমার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে চারপাশের দৃশ্য দেখা। 229 00:16:34,830 --> 00:16:35,830 মি. কুনৎস... 230 00:16:35,830 --> 00:16:39,130 বাথরুমের ড্রেনে মনে হয় পানি আটকে যাচ্ছে। 231 00:16:39,130 --> 00:16:41,050 আপনি একটু দেখতে পারবেন? 232 00:16:42,050 --> 00:16:44,470 ঐ বেসিনটাতে। 233 00:16:52,660 --> 00:16:55,480 লটে, কী সমস্যা এখানে? 234 00:17:00,210 --> 00:17:03,780 হেই, দরজা খোলো! মজা করা বন্ধ করো! 235 00:17:03,780 --> 00:17:05,030 ও কী করতে চাচ্ছে? 236 00:17:15,290 --> 00:17:17,580 দরজা খোলো বলছি! 237 00:17:17,580 --> 00:17:18,790 মি. শুবাল্টকে কোথায় নিয়ে যাচ্ছ? 238 00:17:19,670 --> 00:17:21,500 তার চোখের অবস্থা ভালো না, জানো না! 239 00:17:21,770 --> 00:17:24,130 খোলো! এটা কিডন্যাপিং! 240 00:17:24,130 --> 00:17:25,380 কিডন্যাপার কোথাকার! 241 00:17:30,450 --> 00:17:33,060 আচ্ছা! সবকিছু প্ল্যানমাফিক হয়েছে। 242 00:17:33,060 --> 00:17:33,890 ঠিক আছে, যাওয়া যাক! 243 00:17:34,350 --> 00:17:36,500 তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? 244 00:17:36,500 --> 00:17:37,750 সুন্দর একটা জায়গায়, দেখতেই পাবেন। 245 00:17:47,590 --> 00:17:50,870 আমি জানি তুমি মার্গোট ল্যাংগার নও। 246 00:17:51,910 --> 00:17:55,620 আমার শুধু মি. ফারেনের ব্যাপারে কিছু জানার আছে। 247 00:17:55,620 --> 00:17:58,210 সে তোমার কাছে এসেছিল, না? 248 00:17:58,210 --> 00:18:00,500 ফারেন? ফারেন আবার কোন জন? 249 00:18:00,500 --> 00:18:01,360 কোন জন...? 250 00:18:02,210 --> 00:18:04,820 দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে দুজন... 251 00:18:04,820 --> 00:18:07,380 ...নিজেকে শুবাল্টের ছেলে বলে দাবি করছিল। 252 00:18:08,090 --> 00:18:12,140 কার কথা বলছেন আপনি? কালো চুলওয়ালা ছেলেটা নাকি সোনালী চুলওয়ালা ছেলেটা? 253 00:18:12,140 --> 00:18:13,740 কালো চুলওয়ালা? 254 00:18:13,740 --> 00:18:17,060 কালো চুলের ছেলেটা একটা মেয়ের সাথে এসেছিল। 255 00:18:17,060 --> 00:18:20,100 বিশ্বাসই হচ্ছিল না, একটা মেয়েকে সে এমন একটা জায়গায় নিয়ে এসেছে। 256 00:18:20,900 --> 00:18:23,570 কালো চুলের একটা ছেলে আর একটা মেয়ে? 257 00:18:24,400 --> 00:18:26,690 দেখুন তো... এ দুজন নাকি? 258 00:18:28,740 --> 00:18:30,700 হ্যাঁ, এই দুজন। 259 00:18:31,450 --> 00:18:33,030 এই ছেলেটাও... 260 00:18:33,830 --> 00:18:36,700 ...নিজেকে শুবাল্টের ছেলে বলে দাবি করছিল? 261 00:18:40,960 --> 00:18:43,000 সত্যি এটাই সেই জায়গা? 262 00:18:43,000 --> 00:18:45,760 তাই তো হওয়ার কথা... আশেপাশেই হবে হয়তো। 263 00:18:46,230 --> 00:18:48,470 তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছ? 264 00:18:50,930 --> 00:18:53,180 আসলে, এটা হলো... 265 00:18:53,180 --> 00:18:55,470 ওরবেনবার্গ জঙ্গল। 266 00:18:59,770 --> 00:19:03,730 ভেবেছিলাম এই জায়গায় আসলে আপনার ভালো লাগবে। 267 00:19:06,110 --> 00:19:07,860 আমাকে বের হতে দাও। 268 00:19:14,870 --> 00:19:16,830 লেকটা কি দেখতে পাচ্ছ? 269 00:19:16,830 --> 00:19:19,250 হ-হ্যাঁ... 270 00:19:19,250 --> 00:19:22,000 শরৎকালে গাছের পাতার রঙ অনেক সুন্দর, তাই না? 271 00:19:22,500 --> 00:19:25,800 হ-হ্যাঁ, অনেক সুন্দর... 272 00:19:40,910 --> 00:19:42,770 রেন পাখিগুলো কোথায়? 273 00:19:43,600 --> 00:19:47,230 আমি রেন পাখির ডাক শুনতে পাচ্ছিনা... 274 00:19:50,400 --> 00:19:53,410 আমাদের...ক্ষমা করবেন। 275 00:19:54,240 --> 00:19:56,490 এখন এখানে গাছপালা কেটে বিল্ডিং বানানো হচ্ছে... 276 00:19:57,700 --> 00:19:59,200 শুনতে পাচ্ছেন না? 277 00:19:59,580 --> 00:20:00,500 হাহ? 278 00:20:01,540 --> 00:20:04,350 চোখ বন্ধ করে, মন দিয়ে শুনুন। 279 00:20:05,420 --> 00:20:08,210 কি সুন্দর পাখির কিচিরমিচির ডাক। 280 00:20:13,930 --> 00:20:17,510 গাছ থেকে কত আপেল মাটিতে পড়ে আছে। 281 00:20:23,270 --> 00:20:24,150 আপনার হাত দিন... 282 00:20:37,030 --> 00:20:39,370 একবার এখানে এসে দেখুন। 283 00:20:40,620 --> 00:20:42,500 কী চমৎকার দৃশ্য। 284 00:20:43,500 --> 00:20:47,960 অস্তমিত সূর্যের আলো পড়ায়, শরৎকালের গাছের পাতাগুলো চকমক করছে... 285 00:20:47,960 --> 00:20:52,630 লেকের স্থির পানির উপর সূর্যের কিরণ প্রতিফলিত হচ্ছে... 286 00:20:54,090 --> 00:20:55,970 আপনি দেখতে পাচ্ছেন না? 287 00:20:55,970 --> 00:21:00,640 এখানে না আসলে, এমন সুন্দর জায়গা আছে বলে, কখনো বিশ্বাসই হতো না। 288 00:21:13,490 --> 00:21:14,860 আমি দেখতে পাচ্ছি! 289 00:21:16,110 --> 00:21:17,780 আমি দেখতে পাচ্ছি! 290 00:21:37,180 --> 00:21:38,510 থামুন! 291 00:21:38,510 --> 00:21:39,720 এখনই কি বললেন? 292 00:21:40,220 --> 00:21:40,970 হাহ? 293 00:21:41,760 --> 00:21:44,700 বললেন দুটো আলাদা গ্রুপ এসেছিল, তাই না? 294 00:21:44,700 --> 00:21:48,000 কালো চুলের ছেলেটা একটা মেয়ের সাথে এসেছিল। 295 00:21:48,000 --> 00:21:51,250 তারমানে, ফারেনও একা আসেনি? 296 00:21:51,250 --> 00:21:54,900 হ্যাঁ, সোনালীচুলো ছেলেটার সাথে আরেকজন এসেছিল। 297 00:21:58,450 --> 00:22:02,410 ফারেন বলে যার কথা বলছেন, সে তো কোনো কথাই বলছিল না। 298 00:22:03,200 --> 00:22:08,250 ওর বন্ধুই তো সবকিছু বলল। 299 00:22:08,250 --> 00:22:10,460 আমি জানিনা সে কে... 300 00:22:13,420 --> 00:22:19,010 কিন্তু ও যদি নিজেকে শুবাল্টের ছেলে বলতো, আমি ওকে বিশ্বাস করে ফেলতাম। 301 00:22:20,390 --> 00:22:21,800 অন্য ছেলেটা... 302 00:22:22,760 --> 00:22:24,310 ...কে ছিল? 303 00:22:27,310 --> 00:22:34,310 অনুবাদক: ফেরদৌস শুভ 304 00:23:45,310 --> 00:23:53,000 Next Episode: Proof