1 00:00:07,200 --> 00:00:07,700 2 00:00:07,701 --> 00:00:08,201 বঙ্গা 3 00:00:08,202 --> 00:00:08,702 বঙ্গানু 4 00:00:08,703 --> 00:00:09,203 বঙ্গানুবা 5 00:00:09,204 --> 00:00:09,704 বঙ্গানুবাদে 6 00:00:09,705 --> 00:00:10,205 বঙ্গানুবাদে - 7 00:00:10,206 --> 00:00:10,706 বঙ্গানুবাদে - মা 8 00:00:10,707 --> 00:00:11,207 বঙ্গানুবাদে - মারি 9 00:00:11,208 --> 00:00:11,708 বঙ্গানুবাদে - মারিব 10 00:00:11,709 --> 00:00:12,209 বঙ্গানুবাদে - মারিব সি 11 00:00:12,210 --> 00:00:12,710 বঙ্গানুবাদে - মারিব সিরা 12 00:00:12,711 --> 00:00:25,640 বঙ্গানুবাদে - মারিব সিরাজ 13 00:00:28,299 --> 00:00:31,610 হাজার হাজার বছর ধরে বিড়ালগুলো ইস্তাম্বুলে বাস করছে। 14 00:00:31,611 --> 00:00:38,020 হাজার হাজার বছর ধরে বিড়ালগুলো ইস্তাম্বুলে বাস করছে। ওরা এই সাম্রাজ্যের উত্থান-পতন ও শহরের ভাঙ্গা-গড়ার চাক্ষুষ সাক্ষী। 15 00:00:38,547 --> 00:00:41,596 {\an8}অনেকে ওদের যত্ন করলেও ওরা মালিক ছাড়াই বাস করে। 16 00:00:41,596 --> 00:00:50,139 {\an8}অনেকে ওদের যত্ন করলেও ওরা মালিক ছাড়াই বাস করে। ওদের আদর, অবহেলা বা উপেক্ষা করা হলেও, ওরা নিঃসন্দেহে সবার দৈনন্দিন জীবনের একটা অংশ। 17 00:00:51,475 --> 00:01:09,130 Bangla Subtitle By Marib Siraj 18 00:01:14,617 --> 00:01:16,911 ইস্তাম্বুল শহরে, বিড়াল শুধুমাত্র একটি সাধারণ প্রাণী নয়। 19 00:01:18,329 --> 00:01:22,875 এই বিড়াল যেমন ইস্তাম্বুলের নানান বিশৃংখলার কারণ, 20 00:01:23,125 --> 00:01:26,337 তেমনি, এখানকার সংস্কৃতিতে বিড়াল এক অনন্য মাত্রা যোগ করেছে। 21 00:01:27,797 --> 00:01:32,593 বিড়াল ছাড়া ইস্তাম্বুল যেন অকল্পনীয় ও অসম্পূর্ণ। 22 00:01:32,843 --> 00:01:35,513 এবং পৃথিবীর অন্য কোথাও এমনটা খুঁজে পাওয়া যাবে না। 23 00:01:41,634 --> 00:01:44,202 🐈 কেদি (বিড়াল) 🐈 24 00:01:44,202 --> 00:01:56,312 🐈 কেদি (বিড়াল) 🐈 অনুবাদ ও সম্পাদনা মারিব সিরাজ 25 00:04:16,966 --> 00:04:19,927 ও এখন পুরোদস্তুর শিকারী হয়ে উঠেছে। আগে কিন্তু ও এমন ছিল না। 26 00:04:20,386 --> 00:04:22,179 বাচ্চা জন্ম দেওয়ার পরই ওর এই পরিবর্তন। 27 00:04:24,890 --> 00:04:28,936 বাচ্চা দেওয়ার আগে ও সারাদিন শুধু ঘুমাতো আর ঘুরে বেড়াতো। 28 00:05:05,347 --> 00:05:06,932 মাঝে মাঝে আমি ওর সাথে কথা বলি। 29 00:05:07,182 --> 00:05:08,976 আর ও কিন্তু আমার কথার জবাবও দেয়। 30 00:05:09,226 --> 00:05:11,812 ওর মধ্যে একগুয়েমি ভাব আছে। 31 00:05:12,062 --> 00:05:13,772 ও সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকবে। 32 00:05:14,023 --> 00:05:17,151 আপনি যদি ওকে তাড়িয়ে দিতে চেষ্টা করেন, ও যাবে না, বরং আপনার দিকে তাকিয়ে থাকবে। 33 00:05:17,401 --> 00:05:18,527 ও বলবে, "আমি যাবো না," 34 00:05:18,777 --> 00:05:21,238 "তুমি আমাকে কোথায় যেতে বলছো, শুনি? আমি চলে গেলেও, এখানেই ফিরে আসবো।" 35 00:05:21,488 --> 00:05:23,741 "তো? এখন তুমি কী করতে চাচ্ছো?" 36 00:05:24,450 --> 00:05:27,453 ওর আচরণে আপনি দৃঢ়তা লক্ষ্য করবেন। 37 00:05:28,370 --> 00:05:30,748 ও সত্যিই ব্যাক্তিত্ব সম্পন্ন। 38 00:05:30,998 --> 00:05:36,503 কিছু বিড়ালের মুখ দেখলেই আপনি ওদের অভিসন্ধি টের পাবেন। 39 00:05:48,599 --> 00:05:50,893 আমি মনে করি ওদের ঘরে আটকে রেখে শাস্তি দেওয়াটা অন্যায়... 40 00:05:51,143 --> 00:05:52,519 আমরা চাইলেই ওদের পালতে পারি। 41 00:05:52,770 --> 00:05:55,272 বাইরে লক্ষ লক্ষ বিড়াল আছে, আমরা চাইলেই যত ইচ্ছা পুষতে পারি। 42 00:05:56,565 --> 00:06:00,069 ওদের সাথে কথা বলতে হলে... 43 00:06:00,319 --> 00:06:01,862 ওদের ভাষাতেই কথা বলতে হবে। 44 00:06:02,112 --> 00:06:03,197 তাছাড়া, ওরা বুঝতে পারে... 45 00:06:03,447 --> 00:06:05,199 কে ওদের পছন্দ করছে আর কে করছে না। 46 00:06:06,200 --> 00:06:07,534 ওরা সব লক্ষ্য করে। 47 00:06:08,619 --> 00:06:10,329 আর ওরা শুভ শক্তির ধারক। 48 00:06:10,579 --> 00:06:12,539 ওরা মানুষের অভ্যন্তরীন সকল অশুভ শক্তি শুষে নেয়। 49 00:06:16,502 --> 00:06:19,171 আমরা ভাগ্যবান। ওরা আমাকে ভালো নজরেই দেখে। 50 00:06:19,421 --> 00:06:21,256 আবার সময় হয়ে গেছে। 51 00:06:21,924 --> 00:06:24,426 এখন ও ঘুরতে যাবে। এরকম যাওয়ার আসার মধ্যেই থাকবে। 52 00:07:43,589 --> 00:07:45,883 ও প্রথম যেদিন এসেছিল, আমি বুঝেছিলাম ওর পেটে বাচ্চা ছিল। 53 00:07:46,133 --> 00:07:47,801 নিঃসন্দেহে ও কোথাও বাচ্চা প্রসব করেছে। 54 00:07:48,844 --> 00:07:51,889 ও আমাকে ওর পিছন পিছন নিয়ে গেল, ওর বাচ্চাগুলোকে দেখানোর জন্য। 55 00:07:52,139 --> 00:07:53,390 এটা দারুণ ছিল... 56 00:07:53,724 --> 00:07:55,184 ওরা ঠিক মানুষেরই মত। 57 00:08:10,782 --> 00:08:13,035 পশু পাখির প্রতি ভালোবাসা এক অন্যরকম ভালোবাসা। 58 00:08:13,285 --> 00:08:16,413 যারা ওদের ভালোবাসে না তারা মানুষকেও ভালোবাসতে পারে না। 59 00:08:16,872 --> 00:08:18,290 এটা আমি হলফ করে বলতে পারি। 60 00:09:54,970 --> 00:09:55,971 বেঙ্গু! 61 00:09:59,474 --> 00:10:00,726 বেঙ্গু! 62 00:10:01,727 --> 00:10:03,937 আয়। আয়, বিল্লি। 63 00:10:21,204 --> 00:10:22,831 চারটি বিড়াল ছানার মধ্যে ও ছিল একটা। 64 00:10:25,792 --> 00:10:28,795 ছানাগুলোর মধ্যে ও-ই ছিল সবচেয়ে রুগ্ন আর কুৎসিত। 65 00:10:30,255 --> 00:10:31,632 বাকি তিনটি ছানা চলে গেল, কিন্তু ও রয়ে গেল। 66 00:10:32,799 --> 00:10:34,301 মাঝে মাঝে ওর কারণে আমার মেজাজ খারাপ হয়। 67 00:10:34,551 --> 00:10:36,511 কিন্তু কেন? আমি এটা নিয়ে কখনো ভাবিনি। 68 00:10:36,762 --> 00:10:39,181 হয়তো তখন আমার মেজাজ আগে থেকেই খারাপ ছিল। 69 00:10:39,723 --> 00:10:41,266 কিন্তু আমি কখনই ওকে আঘাত করিনি। 70 00:10:41,516 --> 00:10:45,145 আমি ওকে বহুবার তাড়িয়ে দিতে চেয়েছি। কিন্তু ও বারবারই আমার দরজায় ফিরে এসেছে। 71 00:10:53,153 --> 00:10:56,156 বেঙ্গু আমাদের সাথে আছে আট কি নয় বছর হবে। 72 00:10:56,865 --> 00:10:58,700 ও বাচ্চা অবস্থায় এসেছিল... 73 00:10:58,950 --> 00:10:59,868 এবং কখনও ছেড়ে যায়নি। 74 00:11:00,577 --> 00:11:03,955 সত্যি বলতে, বেঙ্গু আদর নিতে ভালোবাসে। 75 00:11:04,206 --> 00:11:07,751 যখন ওকে আদর করা হয়, ও যেন অন্য ভুবনে চলে যায়। 76 00:11:24,476 --> 00:11:28,689 এটা কোনো পুরোনো তুর্কি মেলোড্রামা নয়... 77 00:11:29,064 --> 00:11:30,524 তবুও আমি ওকে খুঁজতে থাকি। 78 00:11:30,899 --> 00:11:32,901 যদি আমি ওকে না দেখি, বা ওর আওয়াজ না শুনতে না পাই... 79 00:11:33,151 --> 00:11:35,821 আমি যদি সকালে এসে ওকে এখানে না দেখি... 80 00:11:36,446 --> 00:11:39,241 আমি চিন্তিত হয়ে ওকে খুঁজতে থাকি। হয়তোবা ও আমার সন্তানের মতো। 81 00:11:39,491 --> 00:11:42,911 মানুষ তাদের সন্তানকে মিস করে, তাই না? আমিও ওকে মিস করি। 82 00:11:46,957 --> 00:11:48,500 বেঙ্গু খুবই আদুরে। 83 00:11:48,750 --> 00:11:52,504 আপনি ওর সামনে অন্য কোনো বিড়ালকে আদর করলে ও হিংসায় জ্বলে যাবে। 84 00:11:52,754 --> 00:11:55,716 বেঙ্গু খুবই সংবেদনশীল। 85 00:11:57,259 --> 00:11:58,760 এখানটায়। 86 00:11:59,136 --> 00:12:00,387 ঠিক এখানটায়। 87 00:12:00,929 --> 00:12:02,931 এখানে চুলকানো হয়ে গেছে, তারপর এখানে। 88 00:12:03,432 --> 00:12:04,891 আর এখানে। 89 00:12:11,189 --> 00:12:13,358 ওর আনন্দটা দেখুন একবার। 90 00:12:15,861 --> 00:12:17,571 তুই সত্যিই বাঁচতে জানিস। 91 00:12:24,661 --> 00:12:28,081 বেঙ্গু বাচ্চা দিয়েছে, কিন্তু কোথায় দিয়েছে জানিনা। 92 00:12:32,669 --> 00:12:36,256 ওর বাচ্চাদের কিছু করতে যান, তখনই ওর অন্য রূপ দেখতে পাবেন। 93 00:13:29,810 --> 00:13:34,606 আমি শুনেছি মানুষ সবসময়ই জাহাজে একটা বিড়াল রাখে। 94 00:13:34,856 --> 00:13:38,777 কারণ এরা মানুষের অতিরিক্ত শক্তি শোষণ করে নেয়। যতদূর জানি, মাটিও একই কাজ করে। 95 00:13:39,027 --> 00:13:41,363 তজবিও আমার ক্ষেত্রে একই কাজ করে। 96 00:13:41,780 --> 00:13:43,907 এই বিড়ালটাও আমার জন্য শুভ। 97 00:13:45,700 --> 00:13:48,203 তাছাড়া, আমরা ওর সাথে অভ্যস্ত হয়ে গেছি। 98 00:13:48,995 --> 00:13:50,580 আর সেও আমাদের একজন হয়ে গেছে। 99 00:13:51,498 --> 00:13:53,834 যখন ইচ্ছা যাচ্ছে, যখন ইচ্ছা আসছে। 100 00:13:54,334 --> 00:13:55,710 আর কথা বলে যাচ্ছে। 101 00:14:00,674 --> 00:14:02,717 এই কাপগুলো বিড়াল এবং কুকুরের জন্য। 102 00:14:02,968 --> 00:14:07,639 যদি আপনি পরবর্তী জীবনে এক কাপ পানির জন্য হাহুতাশ করতে না চান... 103 00:14:07,889 --> 00:14:10,141 তাহলে এই কাপগুলো স্পর্শ করবেন না। 104 00:14:10,392 --> 00:14:13,103 ওরা চাইলেই পাখির মতো উড়ে চলে যেতে পারে না। 105 00:14:13,353 --> 00:14:18,108 সাধ্যমতো ওদের যত্ন নেওয়াটা আমাদের কর্তব্য়ের মধ্যেই পড়ে। 106 00:14:28,743 --> 00:14:31,663 বলা হয়ে থাকে, বিড়ালরা আল্লাহর অস্তিত্বর ব্যাপারে সচেতন... 107 00:14:31,913 --> 00:14:34,666 কিন্তু কুকুররা তেমনটা নয়। 108 00:14:34,916 --> 00:14:39,504 কুকুর মানুষকে প্রভু মনে করে, কিন্তু বিড়াল তা করে না। 109 00:14:39,754 --> 00:14:43,049 বিড়ালরা জানে, মানুষের উসিলায় আল্লাহ্‌ তাদের সাহায্য করেন। 110 00:14:43,300 --> 00:14:45,886 ওরা অকৃতজ্ঞ নয়, ওরা অপেক্ষাকৃত বুদ্ধিমান। 111 00:15:25,967 --> 00:15:29,471 বিড়াল পোষার কারণে আমি এক অন্যরকম নিরাপত্তা বোধ করি। 112 00:15:30,430 --> 00:15:33,558 যদিও আমরা আলাদা ভাষায় কথা বলি, 113 00:15:33,808 --> 00:15:36,353 কিন্তু আমরা একে অন্যের ভাব ঠিকই বুঝতে পারি। 114 00:15:36,937 --> 00:15:39,564 আমি মনে করি বিড়ালের সাথে বন্ধুত্ব করা... 115 00:15:39,814 --> 00:15:42,442 অনেকটা এলিয়েনের সাথে বন্ধুত্ব করার মতোই। 116 00:15:42,692 --> 00:15:47,072 আপনি সম্পূর্ণ ভিন্ন এক প্রজাতির সাথে... 117 00:15:47,322 --> 00:15:49,741 কোনো প্রকার বাঁধা ছাড়াই যোগাযোগ স্থাপন করছেন... 118 00:15:49,991 --> 00:15:51,868 এবং কথাও বলছেন। 119 00:16:10,345 --> 00:16:12,973 ওরা আমাদের থেকে আলাদা, অনেক বেশিই আলাদা। 120 00:16:13,223 --> 00:16:16,768 শারীরিকভাবে হোক, বা মানসিকভাবে, কিংবা সামর্থ্যের বিচারেও... 121 00:16:17,018 --> 00:16:18,520 ওরা সম্পূর্ণ আলাদা। 122 00:16:18,770 --> 00:16:21,064 তারপরও, ওদের সাথে আমাদের সম্পর্ক বিদ্যমান। 123 00:18:10,715 --> 00:18:13,009 অবশ্যই আমি ওদের মায়ের জায়গা নিতে পারবো না... 124 00:18:13,259 --> 00:18:14,761 কিন্তু আমি আমার সাধ্যমত করি। 125 00:18:22,977 --> 00:18:25,897 আমি ওদের আবার খাওয়াবোই কি না! 126 00:18:29,234 --> 00:18:31,277 আচ্ছা, আচ্ছা, আমি খাওয়াবো তোমাদের। 127 00:18:32,654 --> 00:18:34,697 ওদের পেট ভরে গেলে ওরা আর শব্দ করে না। 128 00:18:37,033 --> 00:18:38,493 ওরা সত্যিই ক্ষুধার্ত। 129 00:18:42,038 --> 00:18:45,875 কেউ ওদের দোকানগুলোর সামনে ফেলে রেখে গিয়েছিল। 130 00:18:47,544 --> 00:18:49,712 আমি এখানে আছি বলেই হয়তো। 131 00:18:54,175 --> 00:18:56,970 বিড়াল নিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, আপনি শুনলে রীতিমতো অবাক হবেন। 132 00:18:57,470 --> 00:19:00,056 প্রায় পনের বছর আগের কথা। 133 00:19:02,016 --> 00:19:04,894 আমার নৌকা ওখানে নোঙ্গর করা ছিল, নৌকাটা ঝড়ে ডুবে গিয়েছিল। 134 00:19:05,145 --> 00:19:09,899 আমি আমার যা কিছু ছিল সব নৌকা মেরামতের কাজে ব্যয় করলাম। 135 00:19:10,150 --> 00:19:11,776 নৌকাটা ঠিক হলো। 136 00:19:12,527 --> 00:19:15,071 এক সপ্তাহের মতো ব্যবহার করার পর নৌকাটি আবার ডুবে গেল। 137 00:19:16,489 --> 00:19:18,992 তারপর, আমি সেখানে পাথরের ধার বেয়ে হাঁটছিলাম... 138 00:19:20,451 --> 00:19:22,662 অবাক করা বিষয়টি আমি আপনাকে বলছি... 139 00:19:23,329 --> 00:19:27,333 আমি হাঁটছি আর দেখছি একটি বিড়াল আমাকে একটি মানিব্যাগের দিকে ইঙ্গিত করছে। 140 00:19:27,584 --> 00:19:31,254 ঠিক এই বিড়ালের রঙেরই। মিথ্যা বলছি না। 141 00:19:31,504 --> 00:19:33,131 হুবহু একই রঙের। 142 00:19:33,381 --> 00:19:35,508 মিউ মিউ মিউ! আমি ভাবলাম, এই বিড়ালের আবার কী হলো? 143 00:19:35,758 --> 00:19:38,386 এর কি জলাতঙ্ক হলো নাকি? আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। 144 00:19:39,053 --> 00:19:42,724 তাই একটু চা খেতে গিয়েছিলাম। কিন্তু কী মনে করে মানিব্যাগটি কুড়িয়ে নিয়েছিলাম। 145 00:19:42,974 --> 00:19:44,934 এমনকি চা ওয়ালাও জিজ্ঞেস করলো আমি ঠিক আছি কিনা। 146 00:19:45,185 --> 00:19:47,770 আমি বললাম, আমি জানি না, অদ্ভুত কিছু হচ্ছে বলে মনে হচ্ছে। 147 00:19:48,021 --> 00:19:51,149 আমি যখন উঠে যাচ্ছিলাম, মানিব্যাগের ভিতরে একবার দেখলাম... 148 00:19:52,150 --> 00:19:55,528 সত্যি বলছি, আমার ১২০ লিরা দরকার ছিল, আর সেই মানিব্যাগের ভিতরে ঠিক ১২০ লিরাই ছিল। 149 00:19:57,488 --> 00:20:00,116 অনেকেই হয়তো আমার এই ঘটনা অবিশ্বাস করে কানেও তুলবে না। 150 00:20:00,366 --> 00:20:02,535 আপনি কি কখনও কল্পনা করেছেন? মহান আল্লাহ যে সর্বশক্তিমান! 151 00:20:03,912 --> 00:20:05,496 এটা আল্লাহ প্রদত্ত নয়তো কী? 152 00:20:05,747 --> 00:20:07,832 এভাবেই পশুর প্রতি আমার ভালোবাসার শুরু। 153 00:20:08,082 --> 00:20:12,837 সেই মানিব্যাগটি পাওয়ার পর থেকেই আমি বিড়ালদের যত্ন নেওয়া শুরু করি। 154 00:20:15,548 --> 00:20:18,051 বিড়ালের যত্ন নেওয়া কিন্তু সহজ নয়। 155 00:20:19,594 --> 00:20:22,597 ওদের বাঁচিয়ে রাখতে হলে, আমাকে দুধ খাওয়াতেই হবে। 156 00:20:23,306 --> 00:20:26,351 এই ছানারা যথেষ্ঠ বড় হয়েছে, ওরা হয়তো বেঁচে যাবে। 157 00:20:27,060 --> 00:20:30,021 কিন্তু কয়েক দিনে ঠিকমতো খেয়াল না রাখলেই ওরা মারা যাবে। 158 00:20:32,148 --> 00:20:34,901 ওরা একটা বাক্সের ভেতর ছিল, বক্সটা উষ্ণ ছিল বলেই ওরা টিকতে পেরেছিল। 159 00:20:35,151 --> 00:20:37,779 আর ঐ মোটা হুলোটা এখানে এসে ওদের মায়ের দায়িত্ব নেয়। 160 00:20:38,863 --> 00:20:41,824 সে ওদের উষ্ণ রাখে। আমার মনে হয় সেও নিজেকে ওদের মা মনে করে। 161 00:20:42,075 --> 00:20:44,202 একই সাথে বাবা এবং মা। 162 00:20:45,078 --> 00:20:47,163 সে একই সাথে ওদের বাবা, তেমনি মা-ও। 163 00:20:48,539 --> 00:20:51,084 - আপনার বাসায় দুই সন্তান আছে, তাই না? - হ্যাঁ, আমার দুই সন্তান। 164 00:20:51,334 --> 00:20:53,503 তাহলে আপনি জানেন পিতামাতা হওয়ার দায়িত্বটা কেমন। 165 00:20:53,753 --> 00:20:55,380 হ্যাঁ, অনেক কঠিন। 166 00:23:50,847 --> 00:23:54,517 আমরা পছন্দ করি বা না করি, এরকম সমুদ্রতীরবর্তী এলাকায় ইঁদুর থাকেই। 167 00:23:54,767 --> 00:23:59,355 আর আমরা যেহেতু মানুষ, তাই আমরা এগুলোকে থাকতে দিই না। 168 00:24:00,148 --> 00:24:02,900 এগুলো দেখতে যেমন বাজে... 169 00:24:03,151 --> 00:24:06,112 তেমনি মানুষের খাবার দাবারের পাশে এগুলোর উপস্থিতি মোটেই সুখকর নয়। 170 00:24:11,033 --> 00:24:14,495 আমরা ইঁদুর মারতে প্রয়োগের কথা ভেবেছিলাম, অতীতেও আমরা তাই করতাম। 171 00:24:14,745 --> 00:24:18,708 কিন্তু ঠিক যখন আমরা সিদ্ধান্ত নিলাম ইঁদুরগুলোকে বাঘের মাসি... 172 00:24:18,958 --> 00:24:22,753 বিড়ালের হাতেই ছেড়ে দেবো। 173 00:24:24,464 --> 00:24:29,760 আর রাতের বেলা সহজাতভাবেই ও ইঁদুরগুলোকে সামলায়। 174 00:25:26,984 --> 00:25:30,404 আমাদের ওকে ইঁদুর শিকার করতে বলতে হয় না, ও এটাকে নিজের কর্তব্য মনে করেই করে। 175 00:25:30,655 --> 00:25:33,950 সত্যি বলতে, ও এভাবেই জীবিকা নির্বাহ করে । 176 00:25:34,200 --> 00:25:39,121 একটা কথা তো নিশ্চয়ই জানেন? "কেউ ভালোবাসলে তার প্রতিদান দিতে হয়।" 177 00:25:39,372 --> 00:25:43,042 ও ঠিক সেটাই করে। ও এভাবেই ওর প্রতি ভালোবাসার প্রতিদান দেয়। 178 00:25:43,918 --> 00:25:45,211 আমরা ওর প্রতি কৃতজ্ঞ। 179 00:26:43,269 --> 00:26:44,895 জীবন সুন্দর। 180 00:26:45,146 --> 00:26:47,732 যদি তুমি তা উপভোগ করতে জানো। 181 00:26:47,982 --> 00:26:51,277 তুমি তখনই ভালোবাসতে পারবে যখন তোমার হৃদয়ের চোখ খোলা থাকবে। 182 00:26:53,863 --> 00:26:57,033 সবকিছুই তোমার কাছে সুন্দর মনে হবে যদি তুমি ভালোবাসা নিয়ে তাকাও। 183 00:26:57,283 --> 00:27:03,539 যদি বিড়াল, পাখি বা ফুলের উপস্থিতি তোমাকে আনন্দ দেয়... 184 00:27:04,165 --> 00:27:08,586 আমি হলফ করে বলে দিতে পারি, এই দুনিয়া তোমার। 185 00:27:34,487 --> 00:27:37,114 এখানকার সবগুলো মেনির মধ্যে ও সবচেয়ে ধূর্ত। 186 00:27:39,116 --> 00:27:41,160 সব জেলেদের জন্য ও একটা আতংক। 187 00:27:41,911 --> 00:27:43,287 ও একটা মাছ চোর। 188 00:27:43,537 --> 00:27:45,915 কুকুরের আজন্মের শত্রু। 189 00:27:46,916 --> 00:27:50,252 ও সব ক'টাকে টেক্কা দেয়, এই পিট বুলটাকেও। 190 00:27:56,050 --> 00:27:58,678 ও এই পাড়ার সাইকোপ্যাথ। 191 00:28:10,064 --> 00:28:12,108 নরম সরম ভালোবাসায় ওর মন গলে না। 192 00:28:14,235 --> 00:28:17,530 ও চায় আদুরে শাসন। 193 00:28:27,206 --> 00:28:31,836 দেখবেন, ও গির্জার চূড়া থেকে শুরু করে... 194 00:28:32,086 --> 00:28:35,589 পুরো এলাকায় টহল দেবে। 195 00:28:35,965 --> 00:28:38,300 ও খুবই আকর্ষণীয় একটা প্রাণী। 196 00:28:39,552 --> 00:28:41,971 এই মাছ চুরির স্বভাবটা বাদে। 197 00:28:42,221 --> 00:28:44,432 ও সেখানে গিয়ে মাছ বিক্রেতাদের সামনে দাঁড়িয়ে থাকবে। 198 00:28:44,682 --> 00:28:47,226 তারা ওকে তাড়িয়ে দিতে চাইলেও ও তাদের সেই চেষ্টা গায়েও মাখবে না। 199 00:28:47,476 --> 00:28:50,271 ফ্যাঁসা মাছ বা ম্যাকেরেল কিন্তু ও নেবে না, ওর পছন্দ হলো ব্লু ফিশ। 200 00:28:50,896 --> 00:28:54,692 মাছটা নিয়ে জেলেদের তাড়া খেয়ে ও তবেই সেই এলাকা ছাড়বে। 201 00:29:06,287 --> 00:29:08,247 আরাম আয়েশের জীবন ওর খুব পছন্দ। 202 00:29:11,500 --> 00:29:14,545 ওর সঙ্গী হুলোটাও ওকে সমীহ করে চলে। 203 00:29:15,671 --> 00:29:17,214 মাঝে মাঝে তো হুলোটাকে তাড়াও খেতে হয়। 204 00:29:32,146 --> 00:29:33,939 ও চলে যাচ্ছে, হুলোটা এখন খেতে পারবে। 205 00:29:39,320 --> 00:29:42,031 এইবার, ওসমান পাশা সুযোগ পেল। 206 00:30:16,649 --> 00:30:19,568 ও কিন্তু অন্য কোনো কোনো মেনিকে হুলোটার ধারেও ঘেষতে দেবে না। 207 00:30:20,861 --> 00:30:25,407 সংসার বাঁচাতে নারীকে তো হিংস্র হতেই হবে, তাই না? 208 00:30:26,200 --> 00:30:30,246 ঈর্ষান্বিত হওয়া তো ওদের সহজাত বৈশিষ্ট্য। 209 00:30:45,386 --> 00:30:47,930 ও খুব কড়া স্বভাবের স্ত্রী, 210 00:30:48,180 --> 00:30:51,767 হিংসুটেও বটে, যে নিজের স্বামীকে মোটেও একা ছাড়ে না। 211 00:30:54,562 --> 00:30:56,730 আর অন্য মেনিগুলোকেও হুলোর ধারে ঘেঁষতে দেয়না। 212 00:31:17,126 --> 00:31:21,881 একটু আদর নেওয়ার দরকার হলে ও এখানে চলে আসে। 213 00:31:22,131 --> 00:31:24,383 আর আদর নেওয়া শেষ হলেই চলে যায়। 214 00:31:29,096 --> 00:31:30,681 তখন চাইলেও আর আদর করা যায় না। 215 00:31:30,931 --> 00:31:32,892 আমি একবার ওর লেজ ধরেছিলাম, ও আমার হাত কামড়ে দিয়েছিল। 216 00:31:34,894 --> 00:31:36,770 তবে ও চাইলে ধরতে দেয়। 217 00:31:37,021 --> 00:31:39,648 এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে... 218 00:31:39,899 --> 00:31:45,237 ও কখনই ওর স্বাধীনতায় কারও হস্তক্ষেপ পছন্দ করে না। 219 00:31:48,365 --> 00:31:50,242 ওর ভেতরে একটা যোদ্ধা যোদ্ধা মনোভাব আছে। 220 00:31:51,452 --> 00:31:53,037 সেটাই আমার পছন্দ। 221 00:31:54,747 --> 00:31:58,542 প্রত্যেক মানুষের মধ্যেই ওর গুণগুলো থাকা উচিত। 222 00:32:24,151 --> 00:32:27,071 ওদের ভঙ্গিমা আমার কাছে খুবই মেয়েলি মনে হয়। 223 00:32:27,321 --> 00:32:31,909 আজকাল মেয়েদের মধ্যে আমি সেই কমনীয়তা দেখতে পাই না। 224 00:32:32,159 --> 00:32:34,995 আমরা এই গুণটা হারিয়ে ফেলেছি, কিন্তু বিড়ালরা এটা ঠিকই ধরে রেখেছে। 225 00:32:44,797 --> 00:32:48,717 বিশেষ করে এই দেশে, এইরকম একটি শহরে... 226 00:32:48,968 --> 00:32:52,304 একজন নারী হয়ে চলাটা খুব কঠিন। 227 00:32:52,554 --> 00:32:57,226 আপনার নারীত্ব প্রকাশ করতে হলে, আপনাকে নারীত্বের ধারক হয়েই প্রতিবাদী হতে হবে। 228 00:33:02,147 --> 00:33:04,733 নারী হয়ে যদি... 229 00:33:04,984 --> 00:33:07,403 নিজেকে "ছোট্ট সুন্দর জিনিস" মনে করেন... 230 00:33:07,653 --> 00:33:10,864 তাহলে আপনার মনে হবে সবকিছুর জন্য আপনিই দায়বদ্ধ। 231 00:33:28,507 --> 00:33:30,634 যখন আমরা দীর্ঘ সময় একা থাকি 232 00:33:30,884 --> 00:33:34,638 আমি বিশ্বাস করি সে সময় আমাদের মধ্যে পশু পাখিদের প্রবৃত্তিগুলো আরও জোরালো হয়। 233 00:33:34,888 --> 00:33:38,392 হয়তো এই গুণটি আরও বেশি করে সকলের মধ্যেই বিকশিত করা উচিত। 234 00:33:38,642 --> 00:33:42,146 যদি এটা মানুষ হিসাবে আরও আধুনিক হতে সহায়ক হয়। 235 00:33:42,396 --> 00:33:46,191 আপনি আপনার মধ্যে বন্য পশুর হিংস্রতার অস্তিত্বও টের পাবেন। 236 00:33:46,442 --> 00:33:49,153 আমি মনে করি প্রত্যেকেরই নিজস্ব সত্ত্বার প্রকৃত রূপের সন্ধান করা উচিত। 237 00:33:54,033 --> 00:33:55,617 বিড়ালরা বেঁচে থাকাকেই নিজেদের জন্য যথেষ্ট মনে করে। 238 00:33:55,868 --> 00:33:59,038 আর ওরা ওদের স্বভাব সম্পর্কেও ওয়াকিবহাল। 239 00:33:59,288 --> 00:34:02,166 কিন্তু শুধু বেঁচে থাকাই আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের চাহিদা আরও বেশি। 240 00:34:02,416 --> 00:34:05,502 এই মানসিকতা আমাদের বিষিয়ে তোলে আর সবকিছু ধ্বংস করে দেয়। 241 00:34:05,753 --> 00:34:09,506 আর হয়তো অদূর ভবিষ্যতে, দুই বা তিন বছরের পর... 242 00:34:09,757 --> 00:34:12,509 এই বিড়ালদের আমরা হয়তো আর রাস্তায় দেখতে পাবো না। 243 00:35:44,726 --> 00:35:47,479 মানুষের মতো ওদের সবারই কিন্তু ব্যক্তিত্ব আছে, 244 00:35:47,729 --> 00:35:49,481 আপনি আরও ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, আমরা একই। 245 00:35:50,023 --> 00:35:53,861 কেউ হয়তো স্নেহ চায়, আর কেউ হয়তো আপনাকে ওদের সমস্ত সমস্যার কথা বলবে। 246 00:35:54,111 --> 00:35:56,947 কেউ কেউ আবার চিন্তাশীল, ওরা আপনাকে কিছুই বলবে না। 247 00:35:57,197 --> 00:35:59,283 কেউ কেউ আবার উচ্চাভিলাষী। 248 00:35:59,533 --> 00:36:02,786 কেউ আবার প্রাণ চাঞ্চল্যে ভরপুর... 249 00:36:03,036 --> 00:36:07,040 কোনো এক মহিলার মতো, যে হ্যালো বলতে কুণ্ঠা বোধ করে না। 250 00:36:09,877 --> 00:36:11,628 বিড়ালরাও ঠিক এরকম। 251 00:36:11,879 --> 00:36:15,966 কিছু আছে, যাদের আপনি ডাকলে ফিরেও তাকাবে না। 252 00:36:16,216 --> 00:36:19,511 আমি বিশ্বাস করি ওদের বৈশিষ্ট্যগুলো ঠিক আমাদেরই মতো। 253 00:36:24,099 --> 00:36:25,392 ডেনিজ! 254 00:36:26,810 --> 00:36:28,061 ডেনিজ! 255 00:36:28,645 --> 00:36:30,355 ও একদম এতটুকু ছোট্ট ছিল! 256 00:36:30,606 --> 00:36:32,816 ও সেখান থেকে আমার দিকে তাকাচ্ছিলো। 257 00:36:33,066 --> 00:36:35,819 আমরা ভাবলাম, এই ছোট্ট বাচ্চাটা কোত্থেকে এখানে এলো? 258 00:36:36,486 --> 00:36:38,322 আমি ওকে ছাদ থেকে নামিয়ে আনলাম। 259 00:36:38,572 --> 00:36:41,158 ও কোথা থেকে এসেছিল কে জানে! 260 00:36:43,535 --> 00:36:45,787 অল্প বয়সী হুলো হওয়ায় প্রথম সাক্ষাতেই ও আমাদের আক্রমণ করেছিল। 261 00:36:46,246 --> 00:36:53,670 কয়েক মাস পর, ও খাবারের জন্য আমাদের কাছে আসতে শুরু করে। 262 00:36:53,921 --> 00:37:00,802 ওর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর থেকেই ও যেন আমাদের পোষ মেনে গেল। 263 00:37:03,597 --> 00:37:07,267 এখন তো ও আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে। 264 00:38:11,373 --> 00:38:16,586 এই বিল্ডিংগুলো গড়ে ওঠায় গত পাঁচ বছরে এখানে অনেক পরিবর্তন এসেছে। 265 00:38:18,088 --> 00:38:21,717 চারপাশে সবুজের সমারোহ ছিল। বাগান ছিল... 266 00:38:21,967 --> 00:38:26,930 বাগানে নানা রকম ফসলের চাষ হতো। 267 00:38:29,850 --> 00:38:33,786 এই বিল্ডিংগুলো হওয়াতে সব নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই প্রাকৃতিক পরিবেশটা আর নেই। 268 00:38:55,334 --> 00:38:57,377 আরে, কি সুন্দর! 269 00:38:57,627 --> 00:39:00,088 দেখো একবার, সাতটি নাদুসনুদুস বিড়ালছানা! 270 00:39:01,798 --> 00:39:05,052 তারা এই জায়গাটা ভেঙ্গে ফেললে এই বিড়াল ছানাগুলোর কী হবে! 271 00:39:05,427 --> 00:39:07,512 আমরা সত্যিই জানি না কী করবো। 272 00:39:08,180 --> 00:39:10,390 এই জায়গাটা মেইন রোড হবে। 273 00:39:11,141 --> 00:39:13,518 তারা সেই বিল্ডিংগুলোর সাথে রাস্তাটি সংযুক্ত করতে চায়। 274 00:39:20,859 --> 00:39:24,488 এই বিড়ালগুলোর কী হবে এই চিন্তায় আমরা উদ্বিগ্ন। 275 00:39:24,738 --> 00:39:26,698 তখন আমাদেরই বা কী হবে! 276 00:39:27,240 --> 00:39:30,369 যদি এই জায়গাটি ভেঙ্গে ফেলা হয় তাহলে হয়তো... 277 00:39:30,619 --> 00:39:32,662 এই বিড়ালগুলোকে দেখার মতো আর কেউ থাকবে না। 278 00:39:41,630 --> 00:39:43,340 ওরা হয়তো এই জায়গাটা মিস করবে। 279 00:39:43,590 --> 00:39:45,717 এখানে ওরা মাটিতেই... 280 00:39:46,426 --> 00:39:48,553 প্রাকৃতিক কাজ সারতে পারে। 281 00:39:49,012 --> 00:39:51,306 বাসা বাড়িতে ক্যাট লিটারে এসব করানো কিন্তু যথেষ্ট ঝামেলার। 282 00:39:51,556 --> 00:39:53,975 কিন্তু বাইরে ওরা নিজেরাই মাটি খুঁড়ে কাজটা সেরে ফেলছে। 283 00:39:54,976 --> 00:39:56,228 আরে, ওকে কোথায় পেলেন? 284 00:39:56,478 --> 00:39:59,356 - একটি বড় বিড়াল ওর উপর হামলা করেছিল। - আহারে বেচারা... 285 00:39:59,606 --> 00:40:02,818 - আমি তখনই আপনার কথা ভাবলাম। - এখন ওকে নিয়ে কী করা যায় বলুন তো? 286 00:40:04,277 --> 00:40:06,071 তুমি তো খুবই দূর্বল। 287 00:40:13,745 --> 00:40:15,414 বাচ্চাটা মরে গেল নাতো? 288 00:40:27,801 --> 00:40:31,471 বড় বিড়ালটা নিশ্চয়ই ওকে মাটিতে আছাড় মেরেছে। 289 00:40:31,721 --> 00:40:34,099 এসব প্রাকৃতিকভাবেই ঘটে। 290 00:41:27,110 --> 00:41:28,862 ও ছিল আমার প্রথম সন্তান। 291 00:41:29,112 --> 00:41:32,616 আমার প্রথম বিড়াল বলেই যে ও স্পেশাল, তা কিন্তু না... 292 00:41:32,866 --> 00:41:35,076 ও খুবই ভদ্র স্বভাবের ছিল। 293 00:41:35,327 --> 00:41:37,037 ও ব্রেস্ট ক্যান্সারে মারা যায়। 294 00:41:38,663 --> 00:41:44,211 আমি ওকে জামা পরিয়ে রাখতাম যাতে ও ওর ক্ষত স্থানটা চাটতে না পারে। 295 00:41:45,170 --> 00:41:47,547 ওর মতো আরেকটা বিড়াল আমি অনেক খুঁজেছি... 296 00:41:47,797 --> 00:41:52,135 কিন্তু আমি বুঝতে পারলাম সে চেষ্টা নিরর্থক, কারণ ওর মতো বিড়াল একটাই হয়। 297 00:41:52,886 --> 00:41:55,972 ওর জন্য আমার আকাঙ্ক্ষা এতটাই যে, আমি পরকালেও... 298 00:41:56,223 --> 00:41:58,767 আমার দাদীকে দেখতে না চেয়ে বরং ওকে দেখতে চাইবো। 299 00:42:06,733 --> 00:42:09,027 আমরা প্রতিদিন বিশ পাউন্ড মুরগি রান্না করি। 300 00:42:10,070 --> 00:42:12,739 আমরা ওদের শুকনো ক্যাট ফুড বা কৃত্রিম কিছু খাওয়াই না। 301 00:42:28,255 --> 00:42:34,177 আমার থেরাপিস্ট বলেন, ওদের সেবা করেই আমি নিজের ব্যথা দূর করার চেষ্টা করি। 302 00:42:34,427 --> 00:42:38,431 ওদের খাবার খাইয়ে এবং ওদের চাহিদাগুলোকে পূরণ করে। 303 00:42:39,432 --> 00:42:44,354 আমার ক্ষত হয়তো অনেক গভীরে পৌঁছে গেছে... 304 00:42:44,604 --> 00:42:48,525 অনেক কিছু করার পরও তা নিরাময় হয়নি। 305 00:42:48,900 --> 00:42:51,611 আমি মনে করি, ওরা সুস্থ হয়ে উঠলে আমিও সুস্থ হয়ে উঠবো। 306 00:43:00,120 --> 00:43:03,540 একটা সময় ছিল, যখন আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। 307 00:43:03,915 --> 00:43:07,419 আমি মৃত্যুর কাছেই নিজেকে সঁপে দিয়েছিলাম... 308 00:43:08,503 --> 00:43:11,339 কিন্তু তারপরও এত কষ্ট সহ্য করে বেঁচে আছি। 309 00:43:11,590 --> 00:43:13,550 জীবন-মৃত্যুর মাঝামাঝি আছি বলতে পারেন। 310 00:43:23,268 --> 00:43:25,729 এখন আমরা সকালের খাবার খাওয়াতে বের হবো। 311 00:43:26,313 --> 00:43:31,234 এটা আমাদের প্রাত্যহিক রুটিন, রবিবার সহ, সপ্তাহের সাত দিন। 312 00:43:34,988 --> 00:43:37,282 সবুর কর বাছা, সবুর কর। 313 00:43:39,034 --> 00:43:40,952 আয়, মেনি আয়। 314 00:43:41,828 --> 00:43:44,289 আমার ছোট্ট সোনামণিরা। 315 00:43:49,502 --> 00:43:51,129 আয়, তোদের জন্য খাবার নিয়ে এসেছি! 316 00:43:58,011 --> 00:44:03,266 ৬০ টা বিড়াল ছিল কিন্তু গত ২ সপ্তাহে ৫টা মারা গেছে। 317 00:44:03,975 --> 00:44:05,602 ক্যান্সারে আক্রান্ত হয়েই। 318 00:44:06,853 --> 00:44:09,939 আমরা মনে করি ক্যান্সার শুধু মানুষেরই হয়, পশু-পাখিদেরও কিন্তু ক্যান্সার হয়। 319 00:44:10,190 --> 00:44:13,151 আমরা একই রকম খাবার খাই, একই উৎসের পানি খাই। 320 00:44:23,203 --> 00:44:25,288 আমরা অনেক বিড়াল পুষেছি। 321 00:44:25,538 --> 00:44:29,959 কিছু বিড়াল বুড়ো হয়ে মারা গেছে, কিছু আবার পালিয়েও গেছে। 322 00:44:30,335 --> 00:44:35,215 আমরা জানি, ভালোবাসার বস্তু একদিন হারিয়েও যেতে পারে। 323 00:44:35,465 --> 00:44:40,887 সেটাই আমরা মেনে নিয়েছি। 324 00:44:41,429 --> 00:44:43,682 আমাদের উঠোনে বিড়ালের কবরস্থান ছিল। 325 00:44:43,932 --> 00:44:47,477 আমি আর আমার বড় ভাই আচার অনুষ্ঠান করেই মৃত বিড়ালদের কবর দিতাম। 326 00:44:47,727 --> 00:44:51,314 কারণ আমরা কাউবয় মুভিগুলোতে ক্রস দেখতে পেতাম... 327 00:44:51,564 --> 00:44:54,734 দ্য গুড, দ্য ব্যাড এবং দ্য আগলি মুভির শেষ দৃশ্যের মতো... 328 00:44:54,984 --> 00:44:56,528 আমরা ভেবেছিলাম এভাবে করলে হয়তো বিষয়টা চিত্তাকর্ষক হয়। 329 00:44:56,778 --> 00:44:59,781 আমরা কিন্তু খ্রিস্টান নই, কিন্তু সিনেমায় তাদের দুর্দান্ত লাগতো... 330 00:45:00,031 --> 00:45:04,619 আর তখন তো আমাদের পক্ষে পাথর খোদাই করা ফলক বসানো সম্ভব ছিল না... 331 00:45:04,869 --> 00:45:07,414 তাই আমরা গাছের ডাল দিয়ে ক্রস বানাতাম। 332 00:45:07,664 --> 00:45:10,792 তারপর একদিন বাবা আমাদের দেখতে পেলেন আর সেসব ক্রস দেখে আঁতকে উঠলেন। 333 00:45:11,042 --> 00:45:12,544 আর দেরি না করে আমাদের মাদরাসায় পাঠিয়ে দিলেন। 334 00:45:12,794 --> 00:45:15,588 যাতে আমরা আবার খ্রিস্টান না হয়ে যাই! 335 00:45:15,839 --> 00:45:18,550 আমরা বলেছিলাম, আমাদের নিয়ে দুশ্চিন্তা কোরো না। 336 00:45:19,426 --> 00:45:24,055 যদি বিড়ালদের সাথে আমার দেখাই না হতো, আমার বাল্যকাল হয়তো বাজেভাবে কাটতো। 337 00:45:24,305 --> 00:45:27,642 কারণ শুধুমাত্র মানুষের সাথে মিলেমিশে থাকার শিক্ষাটাই যথেষ্ট নয়... 338 00:45:27,892 --> 00:45:30,353 আর বিশেষ করে বড়দের সাথে থাকা তো আরও কঠিন। 339 00:45:37,277 --> 00:45:41,197 আমার সেসব বিড়াল পছন্দ যেগুলো পুরনো জিনিসের দোকানে গিয়ে কাগজের গন্ধ শুঁকে বেড়ায়... 340 00:45:41,448 --> 00:45:43,408 আর পুরানো রেকর্ডের দোকানে গিয়ে শরীর টানা দেয়। 341 00:45:44,367 --> 00:45:46,369 এটা আমার জন্য সত্যিই স্বস্তিদায়ক, স্কেচ করার সময় যখন ও... 342 00:45:46,619 --> 00:45:49,038 এন্টিকের দোকানের সেই বিড়ালটার মতো ড্রয়ারে ঘুমিয়ে থাকে। 343 00:45:49,289 --> 00:45:51,332 আমি মাঝে মাঝে ড্রয়ার চেক করে দেখি... 344 00:45:51,583 --> 00:45:54,210 সে ঠিক আছে কিনা, তারপর আবার স্কেচ করতে থাকি। 345 00:45:54,461 --> 00:45:56,421 কারণ ছবি আঁকতে হয় নিরিবিলিতে, 346 00:45:56,671 --> 00:45:59,466 একটি ঘুমন্ত বিড়াল সত্যিই আপনাকে একটি শান্তিপূর্ণ সঙ্গ দিতে পারে। 347 00:46:06,973 --> 00:46:10,560 মাঝে মাঝে অকৃতজ্ঞের মতো আচরণ যেন ওদের স্বভাবের মধ্যেই পড়ে। 348 00:46:10,810 --> 00:46:12,896 ক্ষমা চাওয়া নিয়ে বিড়ালদের কোনো মাথাব্যথা নেই। 349 00:46:13,146 --> 00:46:16,733 আমার মনে হয়, এমন মানুষও হয়তো আছে যারা বিড়ালের কাছ থেকে এটা আশা করে। 350 00:46:16,983 --> 00:46:21,154 "আমি তোমাকে খাবার দিয়েছি আর তুমি কিনা আমার কোলেও আসবে না"। 351 00:46:21,404 --> 00:46:23,865 এমন একটি সম্পর্কের, যেখানে তারা প্রতিদান আশা করে। 352 00:46:33,750 --> 00:46:38,797 অটোমান সাম্রাজ্যের সময় পাহাড়ের পাদদেশে একটি বড় বন্দর ছিল। 353 00:46:39,047 --> 00:46:43,301 নরওয়ে এবং অন্যান্য জায়গা থেকে জাহাজগুলো নানা ধরণের পণ্য নিয়ে আসতো। 354 00:46:43,551 --> 00:46:49,015 নাবিকরা ইঁদুর থেকে বাঁচার জন্য জাহাজে বিড়াল পুষতো। 355 00:46:49,265 --> 00:46:51,309 কার্গো থেকে মালামাল নামানোর সময়, বিড়ালগুলো জাহাজ থেকে নেমে গেল... 356 00:46:51,559 --> 00:46:53,436 ওরা ভেবেছিল এটাই ওদের গন্তব্যস্থল। 357 00:46:53,686 --> 00:46:56,439 আর নেমেই ওরা পাহাড় চূড়ায় উঠে গেল। 358 00:46:56,689 --> 00:47:00,443 তারপর, ওরা জাহাজটি মিস করে আর এই চেহাঙ্গীরেই থাকতে শুরু করে। 359 00:47:00,693 --> 00:47:02,487 এখন এই এলাকায় এতো জাতের বিড়াল আছে যে গুনে শেষ করা যাবে না। 360 00:47:02,737 --> 00:47:07,116 নরওয়ের বিড়াল তো আছেই, সারা পৃথিবীর বিভিন্ন জাতের বিড়াল আছে। 361 00:47:07,367 --> 00:47:08,785 নানা জাতের বিড়াল। 362 00:47:13,206 --> 00:47:20,338 পরবর্তীতে, অটোমানরা শহরের এই অংশে প্রথম নর্দমা তৈরি করে। 363 00:47:21,548 --> 00:47:28,638 আর বড় বড় ইঁদুরের উৎপাতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। 364 00:47:28,888 --> 00:47:32,225 সেজন্যই প্রত্যেক বাড়িতেই আপনি বিড়াল দেখতে পাবেন। 365 00:47:32,475 --> 00:47:35,854 ওরাই সেই দৈত্যাকার ইঁদুরগুলোকে শিকার করতো। 366 00:48:25,778 --> 00:48:28,656 আমরা প্রথমে ওর নাম দিয়েছিলাম "মিল্কম্যান"। 367 00:48:28,907 --> 00:48:32,493 কারণ ও প্রতিদিন দুধ খেতে আসতো আর খেয়েই চলে যেতো। 368 00:48:32,869 --> 00:48:36,831 ওর বয়স ছিল তখন এক বছর। ওকে তখনও নিউটার করানো হয়নি। 369 00:48:37,707 --> 00:48:39,751 তারপর শুরু হলো ওর দাদাগিরি ফলানোর খেলা। 370 00:48:40,293 --> 00:48:43,171 মেনিগুলোর সামনে অন্য হুলোগুলোর সাথে বেদম মারপিট করতো। 371 00:48:43,421 --> 00:48:46,966 একবার মার খেয়ে এক পা খোঁড়া করে বাসায় ফিরেছে। 372 00:48:48,593 --> 00:48:51,512 আরেকদিন কুকুরের কামড় খেয়ে অনেকখানি পাছার মাংসও হারিয়েছে। 373 00:48:51,930 --> 00:48:56,059 তবুও ওর মুডের কোনো পরিবর্তন নেই। আগের মতো উৎফুল্লই আছে। 374 00:48:56,601 --> 00:49:00,897 আমার পাশের বাসার বড়ভাই ওকে ভাগ্যবান-বেপরোয়া-সুখী বিলাই বলে ডাকতো। 375 00:49:01,773 --> 00:49:03,358 তাই ওর নাম হয়ে গেল 'বেপরোয়া গামসিজ' 376 00:49:07,362 --> 00:49:11,282 আমাদের ভেট (পশু চিকিৎসক) এলিফ মনে করে গামসিজ নাকি তার প্রেমে পড়েছে। 377 00:49:11,532 --> 00:49:14,494 কারণ, কখনও কখনও সপ্তাহে দুইবার করে ওকে তার কাছে নিয়ে যেতে হতো। 378 00:49:14,744 --> 00:49:16,454 প্রতিনিয়ত ঝামেলা পাকিয়েই যেতো। 379 00:49:17,163 --> 00:49:22,043 একদিন এক্সিডেন্ট, আরেকদিন হয়তো চোট, নয়তো চামড়ায় কোনো ঘা বাঁধিয়ে ফেলতো। 380 00:49:22,293 --> 00:49:26,089 কয়েক মাস ধরে, আমরা দুই সপ্তাহ পর পর ভেটের কাছে যাচ্ছি। 381 00:49:26,506 --> 00:49:29,634 একবার তো পুরো শীতকালটাই ও হাসপাতালে কাটিয়েছে। 382 00:49:31,552 --> 00:49:33,805 এসব তো নিশ্চয়ই ব্যয়বহুল? 383 00:49:34,347 --> 00:49:37,600 খরচ তো একটু হয়ই। কিন্তু আমাদের সবাই নিয়মিতভাবেই ভেটের কাছে যাওয়া আসা করে। 384 00:49:37,850 --> 00:49:40,520 পাড়ায় আমার মতো আরও অনেক লোক আছে। 385 00:49:41,187 --> 00:49:45,316 সব ভেটের কাছেই আমাদের খাতা খোলা আছে। 386 00:49:47,527 --> 00:49:51,114 তাছাড়া আমরা অনুদানও সংগ্রহ করি যা এই ব্যয়ে অনেকটাই সাহায্য করে। 387 00:49:53,116 --> 00:49:56,327 আমাদের দান বাক্সে যা উঠে, তার সবটুকু বিড়ালরাই পায়। 388 00:50:19,767 --> 00:50:22,520 গামসিজ কিছুটা রাগী স্বভাবের। 389 00:50:22,770 --> 00:50:25,773 এই স্বভাবের জন্য পাড়ায় ওর বিশেষ পরিচিতি আছে। 390 00:50:31,571 --> 00:50:34,866 কিন্তু, রাতে বাইরে যাওয়ার জন্য আপনি যদি সঙ্গী খুঁজে থাকেন, 391 00:50:35,116 --> 00:50:39,746 গামসিজকে সবসময়ই আপনি সাথে পাবেন। 392 00:50:39,996 --> 00:50:41,748 ও খুবই মজার। 393 00:50:53,259 --> 00:50:55,553 রাস্তার ওপারে লেসিন এর বাসা। গামসিজ তাকে খুব পছন্দ করে। 394 00:50:56,971 --> 00:51:03,811 সে আমাকে বলেছে, গামসিজ নাকি তার ঘরে ঢোকার জন্য জানালার পাশে বসে থাকে। 395 00:51:04,187 --> 00:51:07,857 নয়তো বিল্ডিংএ ঢোকার জন্য দরজার সামনে অপেক্ষা করে। 396 00:51:08,107 --> 00:51:10,526 সে এটাও বলেছে, মাঝে মাঝে ও নাকি সারারাত সেখানেই কাটিয়ে দেয়। 397 00:51:12,695 --> 00:51:15,239 যখন ওর সসেজ খেতে ইচ্ছা হয়, ও ফিলিজের বাসায় চলে যায়। 398 00:51:16,365 --> 00:51:17,950 ওকে একেকজন একেকরকম জিনিস খাওয়ায়... 399 00:51:18,201 --> 00:51:20,745 কিছু মানুষকে ওরা এজন্যই বেছে নেয়। 400 00:51:20,995 --> 00:51:22,538 গামসিজের ক্ষেত্রে সেই তালিকা অনেক লম্বা। 401 00:51:22,789 --> 00:51:27,960 আমি ওর জীবনের প্রধান নায়ক, বাকিরা সবাই পার্শ্বচরিত্র। 402 00:51:35,676 --> 00:51:42,183 যেহেতু আমি নিচের তলায় থাকি, তাই গামসিজ প্রায়ই আমার এখানে আসে। 403 00:51:43,059 --> 00:51:47,688 আমার এখানে অনেক বিড়ালই আসে কিন্তু আমি ওদের খুব একটা ঢুকতে দিই না। 404 00:51:47,939 --> 00:51:49,732 কারণ আমার নিজেরও একটা বিড়াল আছে। 405 00:51:49,982 --> 00:51:52,860 মুরাত শুধুমাত্র একটা বিড়ালেরই দেখাশোনা করে না। 406 00:51:53,111 --> 00:51:56,906 সে অনেকগুলো বিড়ালের দেখভাল করে আর সে ওদের সবার স্বভাব জানে। 407 00:51:57,156 --> 00:52:01,577 একটা ক্যাফেতে গামসিজের সাথে আমার দেখা হয়েছিল, ও তখন সোফায় শুয়ে ছিল। 408 00:52:01,828 --> 00:52:07,083 আর যখন আমি বসার চেষ্টা করলাম, ও আমাকে খামচি দিল। এভাবেই আমাদের পরিচয়। 409 00:52:07,333 --> 00:52:09,836 এরপর, আমি ওকে আদর করে দিয়েছিলাম। 410 00:52:10,461 --> 00:52:13,172 ওরা কিন্তু এসব ওদের স্মৃতিতে গেঁথে নেয়। 411 00:52:13,422 --> 00:52:18,136 আপনি ওদের আদর করলে ওরা আপনাকে মনে রাখবে। 412 00:52:19,137 --> 00:52:22,431 ফলস্বরূপ, ও এখানে এসেছিল। প্রথমে আমি ওকে ঢুকতে দিইনি। 413 00:52:22,682 --> 00:52:25,810 কিন্তু অন্য সবার চেয়ে আলাদা ভঙ্গিতে ও দরজায় দাঁড়িয়েছিল। 414 00:52:26,185 --> 00:52:27,145 ঠিক এভাবে। 415 00:52:27,395 --> 00:52:29,021 একটা থাবা উঁচু করে। 416 00:52:31,858 --> 00:52:34,652 দেখে মনে হচ্ছে ও যেন দরজায় কড়া নাড়তে চাইছে। 417 00:52:36,195 --> 00:52:37,947 ও সব সময়ই এরকম করে। 418 00:52:38,197 --> 00:52:41,826 যেখানে আমারটা সহ অন্যান্য সব বিড়াল সামনের দিকে ঝুকে দাঁড়িয়ে থাকে। 419 00:52:42,076 --> 00:52:46,289 কিন্তু ও, জানালা বা দরজা যে দিক দিয়েই আসুক না কেন... 420 00:52:46,539 --> 00:52:48,416 সবসময় এই ভঙ্গিতেই দাঁড়িয়ে থাকে। 421 00:52:48,666 --> 00:52:51,043 আর এই মোহনীয় ভঙ্গিতে নক করে। 422 00:52:51,586 --> 00:52:56,465 আর এই থাবা দিয়ে ও আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। 423 00:52:56,716 --> 00:52:59,927 যদি আপনি ওকে উপেক্ষা করেন, ও আরও নাছোড়বান্দা আচরণ করে। 424 00:53:00,178 --> 00:53:04,765 বিশেষ করে আপনি যদি সেখানে দাঁড়িয়ে থাকেন... 425 00:53:05,016 --> 00:53:10,146 ও সত্যিই অনেক রেগে যায় আর ঢুকতে দেওয়ার জন্য আপনাকে বাধ্য করেই ছাড়ে। 426 00:53:10,396 --> 00:53:12,607 এজন্যই আমি ওকে অনেক সম্মান করি। 427 00:53:13,191 --> 00:53:17,361 ওর সবচেয়ে বিশেষ গুণ হলো ও যা করতে চায়, তা-ই করে। 428 00:53:17,612 --> 00:53:20,072 ধরুন, একবার ও কোনো বিষয়ে মনস্থির করে ফেললো... 429 00:53:20,448 --> 00:53:23,451 যেমন, ও সিদ্ধান্ত নিলো এখানে এসে গেসের খাবার খাবে... 430 00:53:23,701 --> 00:53:26,412 এটাই হবে ওর ঐ দিনের মিশন... 431 00:53:26,662 --> 00:53:28,289 ওকে কেউ থামাতে পারবে না। 432 00:53:32,710 --> 00:53:35,046 আয়, গেস! 433 00:53:38,049 --> 00:53:41,761 ঠিক আছে, যথেষ্ট হয়েছে। সবাই বাইরে চলে গেছে। 434 00:53:49,727 --> 00:53:53,439 জিঞ্জার এই পাড়ায় নতুন। আমরা অল্প কিছুদিন ধরে ওকে দেখছি। 435 00:53:58,319 --> 00:54:02,615 কিন্তু ও সত্যিই এই পাড়া নিজের দখলে নিতে সংকল্পবদ্ধ। 436 00:54:59,880 --> 00:55:03,092 ও এই জায়গায় কর্তৃত্ব ফলাতে চায়। 437 00:55:03,342 --> 00:55:04,593 "সু স্বাগতম।" 438 00:55:05,136 --> 00:55:08,764 "হতে পারি আমি এই এলাকায় নতুন, কিন্তু আমিই সবচেয়ে শক্তিশালী।" 439 00:55:09,015 --> 00:55:10,558 "আমি এক আদর্শ বিড়াল।" 440 00:55:10,808 --> 00:55:14,645 "তুই দেখ, কীভাবে এই সাম্রাজ্য আমি নিজের করে নিই।" 441 00:55:14,895 --> 00:55:16,856 ও যেন ঠিক এটাই বলতে চাইছে। 442 00:56:46,278 --> 00:56:49,573 আমিই হয়তো প্রথম, যে বিড়ালদের নিয়ে এভাবে প্রশংসা করে... 443 00:56:50,032 --> 00:56:53,577 ঠিক যেমনটা আমি স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো সুপারহিরোদের বেলায় করে থাকি... 444 00:56:53,828 --> 00:56:56,247 আমি বিশ্বাস করতাম বিড়ালদেরও সুপার পাওয়ার আছে। 445 00:56:56,747 --> 00:57:01,210 ওদের প্রতি আমার ভক্তি কখনও কমেনি। 446 00:57:05,548 --> 00:57:10,553 নিজেকে যেকোনো পরিস্থিতিতে বাঁচিয়ে চলা, আর চার পায়ে ল্যান্ডিং করার ক্ষমতা... 447 00:57:10,803 --> 00:57:13,389 আমরা যদি চার পায়ে ল্যান্ডিং করতে পারতাম! 448 00:57:13,639 --> 00:57:17,810 আমরা ল্যান্ডিং করি দুই পায়ে আর পা দুটিও যেন ডালপালার মতো ছড়িয়ে যায়। 449 00:58:36,388 --> 00:58:37,806 আমাকে গতকাল খুব সকাল বেলা বের হতে হয়েছিল। 450 00:58:38,057 --> 00:58:41,477 বেশি খাবার আনতে পারিনি বলে আমার মন খারাপ ছিল। 451 00:58:41,727 --> 00:58:47,149 আমি সুস্থির ভাবে রাতের খাবারটাও খেতে পারিনি। 452 00:58:47,691 --> 00:58:50,319 আমি যখন ওদের কথা ভাবি তখনই অভিভূত হই। 453 00:58:51,654 --> 00:58:54,949 আমার অনেক বন্ধু আছে যারা জানে আমি এখানে ঠিক কী করি... 454 00:58:55,533 --> 00:58:57,243 কিন্তু তারা বুঝে উঠতে পারে না, কেন আমি কাজটাকে দায়িত্ব হিসাবে নিয়েছি। 455 00:58:57,493 --> 00:59:00,162 তারা মনে করে আল্লাহই ওদের খাওয়াবেন। 456 00:59:00,913 --> 00:59:03,666 আল্লাহ অবশ্যই খাওয়াবেন, কিন্তু আমি উসিলা হিসাবে কাজ করি। 457 00:59:03,916 --> 00:59:06,710 তাছাড়া, ক্যাফেতে বসে থাকার চেয়ে এখানে আমার সময় ভালো কাটে। 458 00:59:51,338 --> 00:59:53,507 বয়স কম হলেও, ও কিন্তু মাছ পছন্দ করে। 459 00:59:54,174 --> 00:59:56,635 ওদের একজনের চোখে ইনফেকশন হয়েছে। 460 00:59:59,096 --> 01:00:03,017 তাই আমাকে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে। 461 01:00:03,767 --> 01:00:06,103 ভেটের কাছে এতবার যাওয়া-আসার মাঝে আমি এরকম কিছু জিনিস নিয়ে এসেছিলাম। 462 01:00:19,617 --> 01:00:20,951 আমি ওদের সবাইকে চিনি। 463 01:00:21,201 --> 01:00:25,289 আমি ওর মা'কে চিনি, ওর খালাকেও চিনি, ওদের পাঁচটা প্রজন্মের সবাইকে চিনি। 464 01:00:25,873 --> 01:00:27,458 আমি ওর পরিবারের সকল সদস্যদের মনে রাখি। 465 01:00:29,501 --> 01:00:32,338 মাত্র ক'দিন হলো এই বিড়ালটা বাচ্চা জন্ম দিয়েছে... 466 01:00:32,588 --> 01:00:35,466 ও হলো এই বিড়ালটার ছোট বোন। 467 01:00:36,800 --> 01:00:40,304 শীতকালে, ওরা ঐ পাথরের নীচে আশ্রয় নেয়। 468 01:00:40,763 --> 01:00:44,683 ওরা সমুদ্রের উষ্ণতায় বেঁচে থাকে। 469 01:00:45,267 --> 01:00:47,645 তা ছাড়া, ওদের তো কোনো বাড়ি নেই। 470 01:00:52,024 --> 01:00:55,944 এখানে একটা বিড়াল অনুপস্থিত। ও বাচ্চা জন্ম দিয়েছে। 471 01:00:56,320 --> 01:00:58,364 দেখি, আমি ডাকলে ও আসে কিনা। 472 01:01:17,216 --> 01:01:19,551 ২০০২ সালে আমি মানসিকভাবে অনেক ভেঙ্গে পড়েছিলাম। 473 01:01:19,802 --> 01:01:22,054 সেই সময় থেকেই বিড়ালদের সাথে আমার ঘনিষ্টতা বাড়ে। 474 01:01:24,556 --> 01:01:26,350 এই কাজটাই আমাকে সুস্থ রাখে। 475 01:01:32,648 --> 01:01:35,859 আমি এতটাই ভেঙ্গে পড়েছিলাম যে, আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। 476 01:01:36,235 --> 01:01:38,904 এটা আমার জন্য থেরাপির মতো কাজ করে। 477 01:01:39,738 --> 01:01:42,950 এখন আমি সত্যিই মানসিকভাবে অনেক সুখী। ওদের ধন্যবাদ। 478 01:01:43,200 --> 01:01:46,244 নয়তো আমি বেঁচেই থাকতাম না। কোনো ওষুধ আমাকে বাঁচাতে পারতো না। 479 01:01:49,790 --> 01:01:53,085 ওরা সবাই এখানে আমার জন্য অপেক্ষা করছে। ওদের খাওয়ানোর সময় প্রায় হয়ে এসেছে। 480 01:01:54,086 --> 01:01:57,005 আমি বিশ্বাস করি, ওদের সেবা করেই আমি আগের মতো সুস্থ হয়ে উঠবো। 481 01:01:57,256 --> 01:02:00,217 আগে, আমি হাসতাম না, কারো সাথে কথাও বলতাম না। 482 01:02:00,926 --> 01:02:03,554 কিন্তু এখন... 483 01:02:04,221 --> 01:02:07,391 শুধু এটুকু বলতে পারি, আপনি ওদের ভালো না বেসে থাকতেই পারবেন না। 484 01:04:03,757 --> 01:04:06,927 আপনি ঠিক যেভাবে বিড়ালকে লক্ষ্য করেন, বিড়ালও আপনাকে ঠিক সেভাবেই লক্ষ্য করে। 485 01:04:07,177 --> 01:04:09,012 এক্ষেত্রে আমাদের মিল আছে বলতেই হবে। 486 01:04:09,388 --> 01:04:12,891 এটা এতটাই সামঞ্জস্যপূর্ণ যে, এটা আমাকে সামান্য হলেও মুগ্ধ করে। 487 01:04:13,725 --> 01:04:15,185 ঠিক যেন একটা আয়নার মতো। 488 01:06:25,691 --> 01:06:28,068 দুমান গত দুই বছর ধরে আমাদের সাথে আছে। 489 01:06:29,277 --> 01:06:31,446 আমার ধারণা ওকে কেউ তাড়িয়ে দিয়েছিল। 490 01:06:32,239 --> 01:06:34,700 কারণ প্রথম যে রাতে ওর সাথে আমার দেখা... 491 01:06:34,950 --> 01:06:37,035 আমি ওকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখেছিলাম... 492 01:06:37,285 --> 01:06:39,079 আর ও যেন কাকে উঁচু স্বরে বকাবকি করছিল। 493 01:06:56,388 --> 01:06:58,473 ও কিন্তু অন্য বিড়ালদের মতো পোষ মানবে না। 494 01:07:00,225 --> 01:07:03,145 ও কখনই আমাদের কাস্টমারদের খাবারের জন্য বিরক্ত করে না। 495 01:07:03,395 --> 01:07:06,898 একটা সময় আমি বুঝতে পারলাম, ও অন্য বিড়ালগুলোর চেয়ে আলাদা। 496 01:07:07,149 --> 01:07:09,401 ও নিজের ভদ্রতা রক্ষা করে চলে। 497 01:07:09,651 --> 01:07:12,946 দরজা খোলা থাকলেও ও ভিতরে আসবে না। ও যতই ক্ষুধার্ত থাকুক না কেন। 498 01:07:15,032 --> 01:07:19,202 ও জানালায় থাবা দিয়ে আমাদের বোঝায় যে ও ক্ষুধার্ত। 499 01:07:20,120 --> 01:07:21,747 ও কিন্তু অল্প স্বল্প পেটুকও বটে। 500 01:07:25,083 --> 01:07:30,338 ও জানে, ওর প্রিয় খাবার এখানে আনা হয়েছে। 501 01:07:30,589 --> 01:07:36,636 তাই ও যখনই আমাদের এখানে দেখে, তখনই ও উত্তেজিত হয়ে পড়ে। 502 01:07:40,474 --> 01:07:43,268 প্রথম যখন ও এখানে আসে, তখন ও অনেকটাই মোটা ছিল...প্রায় বারো পাউন্ড। 503 01:07:43,810 --> 01:07:47,522 আমাদের ভেটের পরামর্শে আমরা ওকে ডায়েটে রাখার সিদ্ধান্ত নিলাম। 504 01:07:47,898 --> 01:07:51,526 আমরা ওকে কম করে খাবার দিতাম... নয়তো শুধু সেদ্ধ মাংস খেতে দিতাম। 505 01:07:54,946 --> 01:07:58,575 আমরা ওকে অল্প মানচেগো বা এমেন্টালের মতো নরম পনির খেতে দিই। 506 01:07:59,076 --> 01:08:01,161 আর অল্প সেদ্ধ করা টার্কি। 507 01:08:02,329 --> 01:08:06,792 অবশ্যই, ও মাংসের ব্যাপারে বেশ সৌখিন। 508 01:08:07,250 --> 01:08:11,379 ও আগে রোস্ট করা গরুর মাংস খেতো, কিন্তু এখন শুধু টার্কি খেতে চায়। 509 01:08:36,571 --> 01:08:38,281 আমি বলবো ও বেশ সুখেই আছে। 510 01:08:38,657 --> 01:08:42,077 ও যদিও বাইরে ঘুরে বেড়ায়। 511 01:08:42,327 --> 01:08:45,622 কিন্তু কখনোই অন্য বিড়ালের সাথে ঘুরে না। 512 01:08:45,872 --> 01:08:48,125 ও সবসময় একাই থাকে। সবসময় একা। 513 01:08:48,834 --> 01:08:51,461 যদিও ওকে রাস্তা থেকে তুলে আনার অনেকটা সময় পেরিয়ে গেছে। 514 01:08:52,671 --> 01:08:55,799 তবুও ওর আভিজাত্যপূর্ণ চেহারার আড়ালে এখনও সেই রাস্তায় বেড়ে ওঠা বাচ্চাটির ছায়া দেখা যায়। 515 01:09:37,257 --> 01:09:40,969 এক কথায় বলতে গেলে, এই রাস্তার প্রাণীগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। 516 01:09:41,219 --> 01:09:46,141 ইস্তাম্বুল এবং বিড়াল... কত বিড়াল যে এই শহরের রাস্তায় রাস্তায় ঘুরছে! 517 01:09:46,391 --> 01:09:49,102 ওরা ইস্তাম্বুলের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে উঠেছে। 518 01:09:54,983 --> 01:09:57,360 বিড়াল ছাড়া রাস্তা আমার কাছে খালি খালি মনে হয়... 519 01:09:58,320 --> 01:10:01,156 কিন্তু যদিও এই পরিস্থিতিটা অস্বাভাবিক। 520 01:10:01,781 --> 01:10:03,825 আমি সত্যিই দ্বিধায় পড়ে যাই। 521 01:10:04,993 --> 01:10:07,829 এই শহর হয়তো ওদের আর বেশিদিন আশ্রয় দেবে না। 522 01:10:08,079 --> 01:10:10,698 হয়তো বাড়িতে ওদের ঠাই হবে, আমার নিজের বিড়ালগুলোর থেকে ধারণা নিয়ে বলছি... 523 01:10:10,749 --> 01:10:13,043 ওরা ওদের এই বিড়ালত্ব বা সহজাত বৈশিষ্ট্য ভুলে যাবে। 524 01:10:25,597 --> 01:10:30,894 রাস্তার বিড়ালগুলো আর শহরের মানুষ নিয়ে আমাদের উদ্বেগ... 525 01:10:31,144 --> 01:10:33,855 সম্পূর্ণভাবেই একে অপরের সাথে সম্পর্কিত। 526 01:10:35,315 --> 01:10:40,737 আপনি হয়তো বলতে পারেন, রাস্তার বিড়াল ও অন্যান্য প্রাণীদের সমস্যাগুলোর সাথে... 527 01:10:40,987 --> 01:10:43,240 আমাদের জীবনের সমস্যাগুলোর কোনো যোগসাজশ নেই। 528 01:10:49,955 --> 01:10:53,667 রাস্তার বিড়ালগুলোকে সমস্যা মনে করে... 529 01:10:53,917 --> 01:10:56,753 এড়িয়ে যাওয়াটাই হয়তো সহজ। 530 01:10:58,296 --> 01:11:02,717 কিন্তু আমরা যদি আবারও একসাথে থাকার অভ্যাস করি, 531 01:11:02,968 --> 01:11:07,806 হয়তো ওদের সমস্যার সমাধানের মাধ্যমে আমরা নিজেদের সমস্যা সমাধানের পথও খুঁজে পাবো। 532 01:11:08,056 --> 01:11:13,228 আর আমি নিশ্চিত যে, আমরা আমাদের পূর্বের সেই হাস্যরসাত্বক অনুভূতিকে পুনরুজ্জীবিত করতে পারবো। 533 01:11:13,478 --> 01:11:18,233 এবং নির্জীব হয়ে যাওয়া জীবনে সজীবতা বয়ে আনতে পারবো। 534 01:12:47,280 --> 01:12:50,367 দেখুন, কীভাবে ও আমার কাছে আসে, এটা কি আশ্চর্যজনক নয়? 535 01:12:50,617 --> 01:12:52,118 আমি আল্লাহ্‌র কাছে শুকরিয়া আদায় করি। 536 01:12:53,328 --> 01:12:56,247 তাই না, বোম্বিস? 537 01:12:57,832 --> 01:12:59,667 আমার আদরের বোম্বিস! তাই তো? 538 01:13:09,219 --> 01:13:13,473 আল্লাহ তা'আলা বলেন, "আমি মানুষকে পরীক্ষা করি"। 539 01:13:14,974 --> 01:13:21,564 আল্লাহ নানা উসিলায় আমাদেরকে তাঁর নিকটবর্তী হওয়ার সুযোগ দেন। 540 01:13:21,815 --> 01:13:25,235 আমার জন্য, এই প্রাণীগুলোই হয়তো সেই উসিলা। 541 01:13:26,778 --> 01:13:29,072 আমি মনে করি, তিনি আমাকে ভালোবাসেন। 542 01:15:36,658 --> 01:15:40,828 একটা বিড়াল আপনার পা ঘেঁষে মিউ মিউ করছে মানে... 543 01:15:41,079 --> 01:15:43,164 আপনার জীবন আপনার দিকে প্রফুল্ল দৃষ্টিতে তাকিয়ে আছে। 544 01:15:44,499 --> 01:15:47,168 সেই মুহূর্তগুলোই আমাদের সৌভাগ্যকে ইঙ্গিত করে... 545 01:15:47,418 --> 01:15:50,755 আর ওরা মনে করিয়ে দেয়, আমরা এখনও বেঁচে আছি। 546 01:16:16,063 --> 01:17:12,878 অনুবাদ ও সম্পাদনা মারিব সিরাজ 547 01:17:13,128 --> 01:18:28,644 বাংলা সাবটাইটেল দিয়ে প্রামাণ্যচিত্রটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না :) 548 01:18:28,829 --> 01:18:58,121 আমার সাথে যোগাযোগের ঠিকানা maribsiraj@gmail.com