1
00:00:04,838 --> 00:00:06,396
{\an5}Bangla Subtitle By Marib Siraj
2
00:00:14,559 --> 00:00:18,993
Bangla Subtitle By Marib Siraj
3
00:00:21,609 --> 00:01:00,656
বঙ্গানুবাদে - মারিব সিরাজ
4
00:01:38,662 --> 00:01:39,720
রাতের খাবার!
5
00:01:44,802 --> 00:01:46,064
উঠে পড়!
6
00:01:47,604 --> 00:01:49,299
আমরা রাতের খাবার খাবো।
7
00:01:50,774 --> 00:01:54,039
- আমার তেমন ক্ষুধা নেই।
- আসো তো... খাও।
8
00:01:54,411 --> 00:01:57,039
- না খেলে মাছ ধরবে কী করে।
- আমি খেয়েছি।
9
00:01:58,182 --> 00:02:00,582
আমি বেঁচে থাকতে তুমি
না খেয়ে মাছ ধরতে যেতে পারবে না।
10
00:02:01,819 --> 00:02:05,277
তাহলে দীর্ঘজীবী হও
আর নিজের যত্ন নাও।
11
00:02:16,000 --> 00:02:18,696
সান্তিয়াগো,
আমি আবারও তোমার সাথে যেতে পারতাম।
12
00:02:19,603 --> 00:02:21,127
আমরা বেশ কিছু টাকা কামিয়েছি।
13
00:02:21,505 --> 00:02:25,635
না, না...
তুমি এখন একটা পয়মন্ত নৌকায় আছো।
14
00:02:26,110 --> 00:02:28,601
আমি জানি তুমি হতাশ হওনি বলেই
আমাকে ছেড়ে যাওনি।
15
00:02:28,779 --> 00:02:31,407
শেষবার মাছ পেয়েছিলাম
৮৪ দিন আগে।
16
00:02:31,915 --> 00:02:33,212
ওদের সাথে থাকো।
17
00:02:33,984 --> 00:02:35,975
বাবা আমাকে যেতে বলেছিল।
18
00:02:36,754 --> 00:02:40,520
আমি একটা ছোট্ট ছেলে
আর আমার উচিত তার কথা শোনা।
19
00:02:40,691 --> 00:02:43,251
আমি জানি...
সেটাই স্বাভাবিক।
20
00:02:46,263 --> 00:02:49,289
যখন আমি তোমার বয়সী ছিলাম
আমি আফ্রিকাগামী...
21
00:02:49,366 --> 00:02:52,358
এক পালতোলা জাহাজে
চড়ে বসেছিলাম।
22
00:02:52,503 --> 00:02:56,098
আমি সেখানকার সৈকতে
সন্ধ্যাবেলায় সিংহ দেখেছি।
23
00:02:56,273 --> 00:02:58,764
হ্যাঁ, আমি জানি।
তুমি আগেও এটা বলেছো।
24
00:03:01,545 --> 00:03:04,742
আগামীকাল ভালোই যাবে,
যদি এরকম স্রোত থাকে।
25
00:03:05,582 --> 00:03:06,674
তুমি কোথায় যাবে?
26
00:03:07,117 --> 00:03:10,518
দূরে কোথাও,
যেখানে বাতাস নিয়ে যাবে।
27
00:03:14,992 --> 00:03:19,019
সান্তিয়াগো, তুমি যখন আমাকে প্রথম নৌকাতে
নিয়ে গিয়েছিলে তখন আমার বয়স কত ছিল?
28
00:03:19,463 --> 00:03:22,523
পাঁচ বছর, আর তুমি প্রায় মরতে বসেছিলে।
29
00:03:22,733 --> 00:03:24,826
আমি মাছটা আগেভাগেই
তুলে ফেলেছিলাম,
30
00:03:26,537 --> 00:03:29,267
আর মাছটা নৌকাকে
প্রায় ভেঙ্গেই ফেলেছিল।
31
00:03:31,041 --> 00:03:32,201
মনে পড়ে?
32
00:03:32,342 --> 00:03:35,634
আমরা যেদিন থেকে একসাথে যাচ্ছি
তার সব ঘটনাই আমার মনে আছে।
33
00:03:59,203 --> 00:04:01,171
শুভকামনা, মেনোলিন।
34
00:04:02,606 --> 00:04:04,471
শুভকামনা, বুড়ো।
35
00:04:45,182 --> 00:04:47,446
সে কিছু একটা পেয়েছে।
36
00:05:21,685 --> 00:05:24,176
আহ! এই তো তুমি, ছোট্ট মাছ।
37
00:05:30,427 --> 00:05:32,088
তুমি একটা সুন্দর টোপ হবে।
38
00:05:36,133 --> 00:05:39,125
মনে হচ্ছে এখানে একটা
বড় মাছ আছে।
39
00:05:40,504 --> 00:05:43,940
এটা কাছাকাছি কোথাও আছে।
40
00:05:54,384 --> 00:05:57,911
হ্যাঁ...হ্যাঁ!
এই তো।
41
00:06:00,090 --> 00:06:02,115
আমি এই সুযোগটা হারাতে পারবো না।
42
00:06:03,126 --> 00:06:07,153
এই গভীর সমুদ্রে,
এটা এ মাসের সবচেয়ে বড় মাছ হবে।
43
00:06:09,466 --> 00:06:10,524
টোপ টা খা!
44
00:06:11,902 --> 00:06:13,961
আয়, মাছ... খা!
45
00:06:19,176 --> 00:06:20,575
মাছটা টোপ গিলবেই।
46
00:06:21,311 --> 00:06:23,438
ঈশ্বর ওকে এটা খাওয়াবে।
47
00:06:27,117 --> 00:06:29,108
ধীরে সুস্থে আয়...
48
00:06:29,519 --> 00:06:32,511
আর আমাকে তোর উপর
হার্পুন ছুঁড়তে দে।
49
00:06:33,257 --> 00:06:34,554
তুই তৈরী তো?
50
00:06:35,892 --> 00:06:36,916
এখন!
51
00:06:55,679 --> 00:06:57,010
এটা কী?
52
00:06:58,515 --> 00:07:01,040
ঈশ্বর! এতো ওজন!
53
00:07:08,558 --> 00:07:11,322
মাছটা আমাকেই টেনে নিয়ে যাচ্ছে।
54
00:09:23,293 --> 00:09:25,625
এটা এত বড় হতেই পারে না!
55
00:09:59,596 --> 00:10:05,193
আমি চাইবো, মাছটা না জানুক
শুধু একা একজন মানুষ তাকে ধরেছে... একজন বৃদ্ধ মানুষ।
56
00:10:06,436 --> 00:10:08,802
মাছটাকে অবশ্যই আমার
শক্তির জানান দিতে হবে।
57
00:10:10,240 --> 00:10:14,677
সেই সময়, এক সন্ধ্যায়,
কাসাব্লাঙ্কায় এক পাঞ্জা লড়াইয়ে...
58
00:10:15,145 --> 00:10:17,978
এক নিগ্রোর বিপক্ষে
সবাইকে আমার শক্তির প্রমাণ দেখিয়েছিলাম।
59
00:10:18,048 --> 00:10:20,346
যে ছিল ঘাটের
সবচেয়ে শক্তিশালী ব্যাক্তি।
60
00:10:22,252 --> 00:10:25,688
আমরা পুরো এক দিন এবং এক রাত
একে অন্যের বিপক্ষে লড়েছি।
61
00:10:26,623 --> 00:10:29,922
আমাদের হাত ছিল সোজা আর
পাঞ্জা শক্ত করে ধরা ছিল।
62
00:10:30,594 --> 00:10:33,859
আমরা একে অন্যের হাতকে
টেবিলে স্পর্শ করানোর চেষ্টা করে যাচ্ছিলাম।
63
00:10:38,802 --> 00:10:40,463
অনেকেই জুয়ায় সামিল হয়েছিল...
64
00:10:42,172 --> 00:10:45,073
আর সেই রুমে কেরোসিন বাতির নিচে...
65
00:10:45,976 --> 00:10:47,876
মানুষের আনাগোনা ক্রমেই বাড়ছিল।
66
00:10:48,745 --> 00:10:51,043
এগারো ঘন্টা গত হয়েছে
এবং লড়াই এখনও চলছে।
67
00:10:54,818 --> 00:10:59,482
তারা প্রতি চার ঘন্টা পর পর রেফারি পরিবর্তন করছিল
যাতে তারা ঘুমিয়ে নিতে পারে।
68
00:11:07,931 --> 00:11:10,491
অনেক জুয়াড়ি অধৈর্য হয়ে
ড্রয়ের অনুরোধ জানাচ্ছিল।
69
00:11:10,567 --> 00:11:14,059
কারণ তাদের জাহাজে
চিনির বস্তা বোঝাই করার কাজ ছিল।
70
00:11:15,539 --> 00:11:19,669
নয়তো প্রত্যেকেই সেই লড়াইয়ের
শেষ দেখতে চেয়েছিল।
71
00:11:37,093 --> 00:11:39,891
এইতো, সান্তিয়াগো!
আরেকটু!
72
00:11:40,096 --> 00:11:41,495
তুমি পারবে!
73
00:11:42,198 --> 00:11:44,291
চালিয়ে যাও!
ওকে হারিয়ে দাও!
74
00:11:47,003 --> 00:11:49,062
- এই বেয়ারা!
- তোমার জন্য, ইয়াং ম্যান!
75
00:11:49,139 --> 00:11:50,800
আমরা বিজয়ীকে পেয়ে গেছি।
76
00:11:52,142 --> 00:11:54,736
সেই লড়াই শুরু হয়েছিল
রবিবার সকালে...
77
00:11:56,713 --> 00:11:59,238
আর শেষ হয়েছিল
সোমবার সকালে।
78
00:12:00,283 --> 00:12:04,617
এরপর থেকে অনেক দিন পর্যন্ত
তারা আমাকে চ্যাম্পিয়ন বলে ডেকেছে।
79
00:12:09,960 --> 00:12:13,555
বিশাল পাখি বা জন্তু জানোয়ারের কাছে
মানুষ হয়তো কিছুই না।
80
00:12:14,397 --> 00:12:17,389
কিন্তু ওরা আমাদের মতো এতটা বুদ্ধিমান নয়
তাই আমরা ওদের শিকার করি।
81
00:12:18,034 --> 00:12:20,502
ওরা অনেক উদার এবং সক্ষমও বটে।
82
00:12:21,838 --> 00:12:26,605
বরং আমিই এই অন্ধকার সমুদ্রে
জানোয়ারের ভূমিকা পালন করছি।
83
00:12:39,489 --> 00:12:41,719
মাছটা আমার ভাই...
84
00:12:42,726 --> 00:12:44,489
তবুও তাকে আমায় হত্যা করতে হবে।
85
00:12:54,170 --> 00:12:57,105
আমি আনন্দিত যে
আমাদের আকাশের তারা শিকার করতে হয় না।
86
00:12:58,742 --> 00:13:02,303
ভাবুন তো, প্রতিদিন যদি কোনো মানুষ
চাঁদকে হত্যা করতে চাইতো।
87
00:13:02,779 --> 00:13:04,212
চাঁদটা পালিয়ে যেতো।
88
00:13:05,448 --> 00:13:09,407
এটাও ভাবুন, যদি প্রতিদিন মানুষের
সূর্যকে হত্যা করার তাড়া থাকতো...
89
00:13:10,620 --> 00:13:12,349
আমরা সৌভাগ্যবান।
90
00:13:12,856 --> 00:13:17,020
সমুদ্রের উপর বাস করে এই সত্যিকারের
ভাইদের হত্যা করেই আমাদের চাহিদা মিটছে।
91
00:13:18,194 --> 00:13:22,654
এমন কোনো মাছের কথা
আমি কখনও শুনিনি এমনকি দেখিওনি।
92
00:13:23,199 --> 00:13:27,260
আর এখন,
আমরা একই সুতোয় আটকা পড়েছি।
93
00:14:05,675 --> 00:14:08,940
সাবধান, সান্তিয়াগো!
94
00:14:48,852 --> 00:14:52,515
মাছ, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত
তোকে ধরে রাখবো!
95
00:14:56,059 --> 00:14:58,118
ওহ ঈশ্বর, আমার হাত!
96
00:15:23,286 --> 00:15:28,280
ঈশ্বর, আমাকে সহ্য করার শক্তি দাও!
97
00:16:09,899 --> 00:16:12,060
যদি ছেলেটা এখানে থাকতো!
98
00:16:13,803 --> 00:16:15,430
সে আমার জন্য গর্বিত হতো।
99
00:16:16,105 --> 00:16:18,266
আমি এক ক্লান্ত বুড়ো মানুষ...
100
00:16:18,808 --> 00:16:21,402
তবে আমি এটা করেছি!
101
00:16:37,360 --> 00:16:40,124
এতক্ষণ তো সব ভালোই ছিল...
102
00:16:40,763 --> 00:16:41,889
হাঙ্গর!
103
00:17:45,662 --> 00:17:49,257
আমি বেশিক্ষণ তোকে
রাখতে পারলাম না, মাছ।
104
00:17:50,800 --> 00:17:53,360
আমি দুঃখিত, মাছ।
105
00:18:42,385 --> 00:18:43,477
বসতে যেও না!
106
00:18:46,222 --> 00:18:47,280
এটা খাও।
107
00:18:47,890 --> 00:18:49,881
ওরা আমাকে হারিয়ে দিলো, মেনোলিন।
108
00:18:50,426 --> 00:18:52,792
মাছটা তো তোমাকে হারায়নি।
109
00:18:53,029 --> 00:18:56,123
না। এটা পরের কথা।
110
00:18:57,734 --> 00:19:00,532
- ওরা কি আমাকে খুঁজতে এসেছিল?
- অবশ্যই।
111
00:19:01,504 --> 00:19:04,667
- তোমাকে কতটা কষ্ট করতে হয়েছিল?
- অনেক...
112
00:19:05,708 --> 00:19:10,372
- জানো...আমি তোমাকে মিস করেছি।
- এখন থেকে আমরা আবার এক সাথে মাছ ধরবো।
113
00:19:12,081 --> 00:19:14,072
আমি আর ভাগ্যবান নই।
114
00:19:14,917 --> 00:19:17,442
ভাগ্য চুলায় যাক!
আমি নিজে ভাগ্যকে ডেকে আনবো।
115
00:19:18,087 --> 00:19:19,315
দ্রুত সুস্থ হয়ে ওঠো...
116
00:19:19,422 --> 00:19:22,858
কারণ আমার এখনও অনেক কিছু শেখার আছে
আর তুমিই আমাকে সবকিছু শেখাবে।
117
00:19:24,927 --> 00:19:26,690
আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।
118
00:19:27,397 --> 00:19:28,921
বিশ্রাম করো, বুড়ো।
119
00:20:02,497 --> 00:20:49,252
অনুবাদ এবং সম্পাদনা
মারিব সিরাজ
120
00:20:50,662 --> 00:20:56,568
আমার সাথে যোগাযোগের ঠিকানা
maribsiraj@gmail.com
121
00:20:57,694 --> 00:21:08,265
{\an5}Bangla Subtitle By Marib Siraj