1
00:00:02,190 --> 00:00:04,900
তিন বছর আগে আমার ডিভোর্স হয়।
2
00:00:05,290 --> 00:00:08,960
আসলে, সত্যি বলতে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়।
3
00:00:09,300 --> 00:00:13,720
কারণ, আমি আমার স্ত্রীর কথা শোনা বাদ দিয়ে,
4
00:00:13,720 --> 00:00:17,760
সবসময় এ জিনিসটায় রেকর্ড করা কথা শুনতাম।
5
00:00:17,760 --> 00:00:19,930
আমার স্ত্রী আমাকে বলেছিল,
6
00:00:19,930 --> 00:00:25,230
"তুমি শুধুই একজন সংগ্রাহক, যার কাজ
মানুষের মনের মধ্যে উঁকি দেওয়া।"
7
00:00:26,480 --> 00:00:27,440
ডাক্তার...
8
00:00:28,320 --> 00:00:29,900
আপনি স্বাভাবিক নন।
9
00:00:31,030 --> 00:00:32,780
হয়তো।
10
00:00:32,780 --> 00:00:37,580
মানুষের মনের অতল গহ্বরে উঁকি দেওয়া আর
তাদের মনের গভীরে বিচরণ করার এই কাজ
11
00:00:37,580 --> 00:00:43,250
আমাকে সে অতল গহ্বরে নিজেই তলিয়ে
যাওয়ার ঝুঁকিতে ফেলে দেয়।
12
00:00:44,250 --> 00:00:48,920
তো, তোমার চার নাম্বার শিকার ছিল মিউনিখের
একজন ১৮ বছর বয়সী মেয়ে, তাই তো?
13
00:00:48,920 --> 00:00:53,260
তাকে কাটার সময় কি যৌন উত্তেজনা অনুভব করছিলে?
14
00:00:56,260 --> 00:00:57,260
ডাক্তার...
15
00:00:58,100 --> 00:01:01,560
এর বদলে আমার বারো নাম্বার শিকারের কথা
জিজ্ঞাসা করছেন না কেন?
16
00:01:02,680 --> 00:01:05,690
তিনি হলেন ক্লপ হাউজ থেকে মিস. হান্না কেম্ফ।
17
00:01:06,020 --> 00:01:07,520
বায়ান্ন বছর বয়স, ঠিক?
18
00:01:08,110 --> 00:01:09,270
তার বেলায়...
19
00:01:09,630 --> 00:01:10,420
আমি—
20
00:01:10,440 --> 00:01:11,030
থামুন।
21
00:01:11,360 --> 00:01:13,420
আমি অন্য কোনো সময় তার ব্যাপারে জিজ্ঞাসা করবো...
22
00:01:13,420 --> 00:01:15,550
কিন্ত, এখন আমি তার আগের কেস,
23
00:01:15,570 --> 00:01:19,370
আপনার এগারো নাম্বার শিকারকে নিয়ে কথা বলতে চাই।
24
00:01:19,870 --> 00:01:20,790
ঠিক আছে?
25
00:01:21,240 --> 00:01:23,000
তাহলে, আমাকে এটা বলুন:
26
00:01:23,000 --> 00:01:25,620
কোন মূহুর্তে আপনি চরম যৌনসুখ অনুভব করেন?
27
00:01:25,620 --> 00:01:27,830
তাদেরকে মেরে ফেলার আগে?
28
00:01:27,830 --> 00:01:29,270
নাকি মারার পরে?
29
00:02:57,010 --> 00:02:59,890
যেমনটা আগে বললাম, ওর সব ভিক্টিমই ছিল...
30
00:02:57,360 --> 00:03:01,200
Monster's Abyss
31
00:02:59,890 --> 00:03:03,020
লম্বা চুলওয়ালা, ষোল থেকে আঠারো বছর বয়সী মেয়ে।
32
00:03:03,020 --> 00:03:07,400
এই কেসটাকে সম্পূর্ণভাবে সেক্সুয়াল মার্ডার
শ্রেণিতে ফেলা যায়।
33
00:03:07,400 --> 00:03:11,110
যাইহোক, সে বারো নাম্বার কেসেরও দোষ স্বীকার করেছে।
34
00:03:11,110 --> 00:03:14,420
এই কেসে, ভিক্টিম হলো, বায়ান্ন বছর বয়সী মিস. কেম্ফ...
35
00:03:14,420 --> 00:03:17,990
আর তার ক্ষেত্রে কোনো প্রকার যৌন নির্যাতনের
প্রমাণ পাওয়া যায়নি।
36
00:03:18,530 --> 00:03:22,540
তাড়াছাও, এক বন্ধুর অনুরোধে, সে এই খুনটা
করেছে বলে স্বীকার করে...
37
00:03:22,540 --> 00:03:25,170
ইনভেস্টিগেশনকে ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে—
38
00:03:29,130 --> 00:03:30,090
কে?
39
00:03:39,050 --> 00:03:40,720
কে ওখানে?
40
00:03:42,220 --> 00:03:43,850
আমি, রুডি।
41
00:03:49,980 --> 00:03:50,980
তেনমা!
42
00:03:53,280 --> 00:03:55,570
আমাকে তো তখন ভয় পাইয়ে দিয়েছিলে।
43
00:03:55,950 --> 00:03:57,070
সরি।
44
00:03:57,410 --> 00:03:59,580
তোমার সাথে দেখা করার, আর কোনো উপায় ছিলনা।
45
00:04:00,160 --> 00:04:01,830
তুমি তো কারণটা জানোই, তাই না?
46
00:04:01,830 --> 00:04:03,580
হ্যাঁ, আমি শুনেছি।
47
00:04:04,040 --> 00:04:07,210
তোমার কি আমাকে সিরিয়াল কিলার বলে মনে হয়?
48
00:04:08,250 --> 00:04:09,080
জানিনা।
49
00:04:09,880 --> 00:04:11,670
নিউপেপারের আর্টিকেল, টিভির নিউজ,
50
00:04:11,670 --> 00:04:15,300
আর পুরোনো ক্লাসমেটদের কাছ থেকে শোনা
গুজবের উপর ভিত্তি করে কিছু বলতে পারছিনা।
51
00:04:17,510 --> 00:04:21,140
কিন্তু তুমি আমার কাছেই আসলে কেন?
52
00:04:21,510 --> 00:04:25,100
আমরা তো খুব ভালো বন্ধুও ছিলাম না।
53
00:04:25,560 --> 00:04:27,730
বরং, তুমি আমাকে ছোট করে দেখতে।
54
00:04:29,650 --> 00:04:32,070
তোমার চোখে চোখ পড়লে, আমার এটাই মনে হতো।
55
00:04:32,070 --> 00:04:34,710
যে তুমি আমাকে ছোট করে দেখছো।
56
00:04:37,240 --> 00:04:38,950
ওহ, বুঝেছি।
57
00:04:38,950 --> 00:04:41,870
সেই সময়ের আমার কোনো ধারদেনা আছে,
যেটা ফেরত নিতে এসেছো, তাই না?
58
00:04:42,240 --> 00:04:43,160
টাকা?
59
00:04:43,160 --> 00:04:44,450
না। সেসব ব্যাপার না।
60
00:04:44,790 --> 00:04:47,920
শুনেছি তুমি বেশ বড় একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট।
61
00:04:48,540 --> 00:04:49,460
আমার কাছে কিছু আছে।
62
00:04:49,810 --> 00:04:51,840
আমি তোমাকে দেখাতে চাই।
63
00:04:55,690 --> 00:04:58,240
"দেখুন আমাকে! দেখুন আমাকে!
64
00:04:58,240 --> 00:05:03,070
আমার মধ্যে লুকিয়ে থাকা মন্সটার
কতটা বড় হয়ে গেছে, ড. তেনমা!"
65
00:05:04,160 --> 00:05:07,980
"বাঁচান আমাকে! আমার মধ্যে লুকিয়ে থাকা
মন্সটার বিস্ফোরিত হতে যাচ্ছে! "
66
00:05:09,310 --> 00:05:10,940
এসব কী?
67
00:05:14,270 --> 00:05:15,610
আচ্ছা।
68
00:05:15,980 --> 00:05:19,820
তো, এই ইয়োহানই হাসপাতালের ডিরেক্টরকে মেরেছিল...
69
00:05:19,820 --> 00:05:22,700
তারপর ওকে যারা লালন-পালন করেছিল,
তাদেরও এক এক করে মেরেছে...
70
00:05:22,700 --> 00:05:26,470
তারপর এই মেসেজ দিয়ে আবার উধাও হয়ে গেছে।
71
00:05:26,950 --> 00:05:30,000
যত দ্রুত সম্ভব আমার ওকে খুঁজে বের করতে হবে!
72
00:05:30,250 --> 00:05:34,500
আর তার মাধ্যমে যত দ্রুত সম্ভব নিজেকে
নির্দোষ প্রমাণ করবে।
73
00:05:41,840 --> 00:05:45,970
বিশ বছর আগে কোনো এক বিশ্ববিদ্যালয়ের
মেডিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে...
74
00:05:45,970 --> 00:05:49,020
একটা ছেলে ছিল, যে সবসময় ক্লাসে টপ হতো।
75
00:05:49,020 --> 00:05:55,020
কিন্তু, এক জাপানিজ ছেলে ক্লাসে ট্রান্সফার হয়ে
আসায়, তার পরিস্থিতি একেবারে বদলে গেল।
76
00:05:55,400 --> 00:05:59,400
জাপানিজ ছেলেটার আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ,
আর সে কিছুদিনের মধ্যেই সবার প্রিয় হয়ে উঠল।
77
00:05:59,400 --> 00:06:03,570
এবং, জাপানিজ ছেলেটা ভালো নাম্বার পেতে শুরু
করলো, আর সহজেই সেই ছেলেটাকে...
78
00:06:03,570 --> 00:06:06,490
প্রথম সেমিস্টারেই প্রথম স্থান থেকে সরিয়ে দিল।
79
00:06:07,750 --> 00:06:09,020
সেই ছেলেটা...
80
00:06:09,020 --> 00:06:12,580
দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় তার অবস্থান ফিরে
পেতে মরিয়া হয়ে উঠেছিল।
81
00:06:13,080 --> 00:06:15,880
সে প্রতিটি বিষয়েই অনেক ভালোভাবে পরীক্ষা দেয়...
82
00:06:16,300 --> 00:06:17,520
কিন্তু শেষ পরীক্ষা...
83
00:06:17,520 --> 00:06:22,800
...ছিল ফরেন্সিক মেডিসিনের উপর, যে বিষয়ে
সে একেবারেই ভালো ছিলনা।
84
00:06:23,220 --> 00:06:26,810
যদি সে ফেইল করতো, তার সব পরিশ্রম বৃথা হয়ে যেত।
85
00:06:30,620 --> 00:06:33,310
তাই সে একটা শেষ চেষ্টা করে।
86
00:06:34,270 --> 00:06:36,070
"এখন, আমিই ফার্স্ট হবো।"
87
00:06:36,900 --> 00:06:37,730
কিন্তু...
88
00:06:45,990 --> 00:06:49,200
জাপানিজ ছেলেটা কাউকে কিছু বলল না।
89
00:06:49,200 --> 00:06:52,790
ফলে, সেই ছেলেটা আবার তার প্রথম স্থান ফিরে পেল।
90
00:06:57,210 --> 00:07:01,590
তো, এই দুটো মেসেজ থেকে কিছু বুঝতে পারলে?
91
00:07:01,590 --> 00:07:04,390
তুমি যে মাল্টিপল পার্সোনালিটি ডিসওর্ডারের কথা
বললে, তার সেটা আছে কি-না জানতে চাচ্ছ?
92
00:07:06,390 --> 00:07:09,430
তুমি বলতে চাচ্ছ, ওর একটা সত্তা এই খুনগুলো করছে...
93
00:07:09,430 --> 00:07:13,370
আর আরেকটা সত্তা সেগুলো আটকানোর চেষ্টা করছে।
94
00:07:14,600 --> 00:07:17,440
অবশ্যই, এমন কিছু সিরিয়াল কিলিংয়ের ঘটনা আছে
95
00:07:17,440 --> 00:07:20,190
যেখানে ঘটনাস্থলে এমন নোট পাওয়া গেছে।
96
00:07:20,570 --> 00:07:22,690
কিন্তু, কখনো কখনো...
97
00:07:22,690 --> 00:07:25,860
সেই নোটগুলো নিজেকে নির্দোষ প্রমাণের এক
প্রকার "অজুহাত" হয়ে থাকে।
98
00:07:26,870 --> 00:07:32,040
এই দুই ধরণের সম্ভাবনার মধ্যে পার্থক্য খুঁজে
বের করাই, আমার মতো সাইকোলজিস্টের কাজ।
99
00:07:32,040 --> 00:07:37,250
বেশিরভাগ মানুষই মনে করে যে, সিরিয়াল
কিলারেরা ইন্ট্রোভার্ট হয়ে থাকে...
100
00:07:37,250 --> 00:07:38,880
কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভুল।
101
00:07:39,250 --> 00:07:43,880
এমনও কেউ আছে, যারা অনেক বুদ্ধিমান,
সামাজিক, ভালো করে কথা বলতে পারে।
102
00:07:44,550 --> 00:07:47,090
বুঝতেই পারছ, তারা ডাহা মিথ্যাবাদী।
103
00:07:49,930 --> 00:07:50,970
ও কি...
104
00:07:51,470 --> 00:07:53,600
আমার সাথে খেলছে?
105
00:07:53,980 --> 00:07:57,770
থামো, থামো। হঠাৎ কোনো সিদ্ধান্তে চলে যাওয়া
বুদ্ধিমানের কাজ হবে না।
106
00:07:57,770 --> 00:08:01,110
আমাকে ইয়োহানের ব্যাপারে বিস্তারিতভাবে বলতে পারবে?
107
00:08:01,730 --> 00:08:04,510
তিন বছর আগে আমার ডিভোর্স হয়।
108
00:08:04,510 --> 00:08:07,840
আসলে, সত্যি বলতে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়।
109
00:08:09,910 --> 00:08:11,160
ধন্যবাদ, রুডি।
110
00:08:11,160 --> 00:08:13,750
গল্পটা বেশ ইন্টারেস্টিং, তেনমা।
111
00:08:13,750 --> 00:08:16,330
আমি বিষয়টা নিয়ে একটু গবেষণা করব।
112
00:08:16,330 --> 00:08:18,630
এক সপ্তাহের মধ্যে আমার সাথে যোগাযোগ কোরো।
113
00:08:20,670 --> 00:08:22,590
তো, এই লোকের ব্যাপারে কী মনে হয়?
114
00:08:23,510 --> 00:08:24,800
আমি তাকে ভালোই বুঝতে পারছি।
115
00:08:25,300 --> 00:08:26,430
ওহ?
116
00:08:26,430 --> 00:08:28,590
কোন ব্যাপারে?
117
00:08:29,180 --> 00:08:30,100
যে...
118
00:08:31,100 --> 00:08:32,600
"মন্সটারের" কথা তিনি বললেন।
119
00:08:33,370 --> 00:08:34,680
আচ্ছা।
120
00:08:34,950 --> 00:08:36,310
তো একটা মন্সটার সত্যিই আছে।
121
00:08:37,310 --> 00:08:39,100
অবশ্যই আছে...
122
00:08:39,100 --> 00:08:41,110
তোমার মধ্যে, তার মধ্যে...
123
00:08:41,110 --> 00:08:43,860
আর আমার মধ্যেও।
124
00:08:43,860 --> 00:08:45,070
থামুন।
125
00:08:46,650 --> 00:08:48,240
ফালতু দার্শনিকমার্কা কথা আমাকে শোনাবেন না।
126
00:08:49,200 --> 00:08:50,070
কী?
127
00:08:51,050 --> 00:08:54,910
আমি বলছি যে এই পৃথিবীতে একটা মন্সটারের অস্তিত্ব আছে।
128
00:08:58,830 --> 00:09:00,880
আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন?
129
00:09:00,880 --> 00:09:03,050
আমার দিকে ওভাবে তাকাবে না!
130
00:09:08,300 --> 00:09:10,260
কেউ আমাকে অবজ্ঞার চোখে দেখাকে, আমি পছন্দ করিনা!
131
00:09:14,520 --> 00:09:15,390
তুমি কী...
132
00:09:19,480 --> 00:09:21,520
গার্ড...
133
00:09:25,530 --> 00:09:26,500
ভয় লাগছে?
134
00:09:27,130 --> 00:09:28,550
ভয় লাগছে?
135
00:09:28,570 --> 00:09:29,610
হাহ?
136
00:09:31,530 --> 00:09:32,700
কিন্তু শুনুন,
137
00:09:32,700 --> 00:09:35,580
এই পৃথিবীতে এর চেয়েও ভয়ানক জিনিস আছে।
138
00:09:36,750 --> 00:09:39,000
আপনাকে মজার কিছু শুনাচ্ছি।
139
00:09:40,460 --> 00:09:42,040
আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।
140
00:09:42,960 --> 00:09:46,340
সে সত্যিই আপনার সাথে দেখা করতে আসবে?
141
00:09:46,710 --> 00:09:48,340
হ্যাঁ।
142
00:09:48,550 --> 00:09:51,140
সে আসলে, আমি সাথে সাথে আপনাদের জানাবো।
143
00:09:51,930 --> 00:09:52,850
কিন্তু...
144
00:09:53,720 --> 00:09:54,850
কিন্তু?
145
00:09:55,430 --> 00:10:00,350
আপনারা তাকে গ্রেফতার করার পর,
আমি তাকে নিয়ে কিছু রিসার্চ করতে চাই।
146
00:10:00,560 --> 00:10:04,020
সে একজন অনেক ইন্টারেস্টিং অপরাধী...
147
00:10:04,020 --> 00:10:06,320
এই ডা. তেনমা।
148
00:10:15,330 --> 00:10:17,450
আপনাকে মজার কিছু শোনাচ্ছি।
149
00:10:19,580 --> 00:10:21,920
মিস. কেম্ফের বাসায় যান।
150
00:10:22,460 --> 00:10:24,330
বেসমেন্টের স্টোর রুম।
151
00:10:24,330 --> 00:10:27,420
সেখানে গেলেই বুঝবেন।
152
00:10:33,720 --> 00:10:35,930
এক মন্সটারের অস্তিত্বের...
153
00:10:36,870 --> 00:10:39,040
প্রমাণ আছে ওখানে।
154
00:10:44,220 --> 00:10:45,310
হ্যাঁ?
155
00:10:47,350 --> 00:10:48,730
হাই, তেনমা।
156
00:10:49,520 --> 00:10:51,690
হ্যাঁ, দেখা করলে ভালোই হয়।
157
00:10:52,900 --> 00:10:54,360
হ্যাঁ, অবশ্যই।
158
00:10:55,150 --> 00:10:56,610
আমি অপেক্ষা করবো তাহলে।
159
00:10:58,490 --> 00:11:00,030
ডিটেকটিভ কোল বলছেন?
160
00:11:00,030 --> 00:11:01,990
আমি তেনমার সাথে দেখা করতে চলেছি।
161
00:11:02,410 --> 00:11:06,120
আজ সন্ধ্যা ৮ টায়, ওদের পার্কে ঝরনার সামনে।
162
00:11:06,120 --> 00:11:07,120
আচ্ছা, রাখছি।
163
00:11:14,040 --> 00:11:15,380
আমি বর্তমানে...
164
00:11:15,380 --> 00:11:19,550
...অপরাধ সংঘটনের দিন বাড়িতে ঢোকার জন্য
ইয়ুরগেন্সের ব্যবহৃত পথ অনুসরণ করছি।
165
00:11:19,550 --> 00:11:20,970
তার বর্ণনা অনুযায়ী,
166
00:11:20,970 --> 00:11:24,640
সে স্টোর রুমে লুকিয়ে, কয়েক ঘণ্টা সেখানেই কাটায়।
167
00:11:25,470 --> 00:11:27,810
তারপর মিস. কেম্ফ বাড়ি ফেরার সাথে সাথে...
168
00:11:27,810 --> 00:11:29,890
সে দ্বিতীয় তলার বেডরুমে ঢুকে পড়ে,
169
00:11:29,890 --> 00:11:31,350
এবং মিস. কেম্ফকে হত্যা করে।
170
00:11:36,690 --> 00:11:38,900
ঘরটাতে অস্বাভাবিক কিছুই নেই...
171
00:11:39,360 --> 00:11:39,990
শুধু...
172
00:11:40,530 --> 00:11:42,200
কিছু ফ্রেমে বাঁধানো ছবি।
173
00:11:42,200 --> 00:11:43,280
অনেকগুলোতে...
174
00:11:44,620 --> 00:11:46,740
মিস. কেম্ফও রয়েছে।
175
00:11:57,630 --> 00:11:59,550
একটা পুতুল।
176
00:11:59,550 --> 00:12:01,550
তেমন বিশেষ কিছুই চোখে পড়ছে না।
177
00:12:01,880 --> 00:12:04,490
এখানে এমন কিছুই নেই, যা ইয়ুরগেন্সের বলা সেই মন্সটারের
178
00:12:04,490 --> 00:12:05,800
অস্তিত্বের প্রমাণ করে।
179
00:12:06,050 --> 00:12:08,810
যেমনটা ভেবেছিলাম, সে ডিটেকটিভদের উদ্ভ্রান্ত করতেই
180
00:12:08,810 --> 00:12:11,060
এই বারোতম খুনটা করেছে।
181
00:12:11,730 --> 00:12:15,560
সে বলেছে যে, সে এক বন্ধুর অনুরোধে
এই খুনটা করেছে।
182
00:12:15,940 --> 00:12:19,360
সেই বন্ধুকে একজন মন্সটার বলে...
183
00:12:41,210 --> 00:12:42,920
আমি যখন ছোট ছিলাম,
184
00:12:42,920 --> 00:12:45,510
আমার মা আমাকে প্রতিদিন মারতো।
185
00:12:46,470 --> 00:12:48,010
ঐ ঘরে...
186
00:12:48,010 --> 00:12:51,640
মায়ের পছন্দের, অনেক বড় একটা
187
00:12:52,020 --> 00:12:53,480
পুতুল ছিল।
188
00:12:53,480 --> 00:12:55,560
বড় চুলওয়ালা একটা মেয়ে পুতুল।
189
00:12:56,400 --> 00:13:00,230
আমার মা আমাকে মারলে, আমি সেই
পুতুলটার কাছে সাহায্য চাইতাম।
190
00:13:00,230 --> 00:13:04,700
কিন্তু পুতুলটা আমার দিকে তাকিয়ে শুধু হাসতো।
191
00:13:05,660 --> 00:13:09,830
সেই ঘরটা আমার মায়ের ছবিতে ভর্তি ছিল।
192
00:13:11,540 --> 00:13:14,790
যেদিকেই তাকাই, শুধু মা, মা, মা, মা, মা....
193
00:13:15,330 --> 00:13:18,710
তিনি সবসময় আমার উপর নজর রেখে চলতেন।
194
00:13:20,250 --> 00:13:21,710
এখানে কী হচ্ছে?
195
00:13:22,920 --> 00:13:24,550
ঘরটা তার বর্ণনার সাথে মিলে যাচ্ছে।
196
00:13:24,840 --> 00:13:26,680
ইয়ুরগেন্স কি...
197
00:13:26,680 --> 00:13:30,220
তার ছোটবেলার সেই স্টোররুমকে এখানে আবার বানিয়েছে?
198
00:13:41,900 --> 00:13:43,030
এটা তো...
199
00:13:43,030 --> 00:13:45,240
ইয়ুরগেন্সের ছোটকালের ছবি।
200
00:13:45,530 --> 00:13:46,570
অসম্ভব...
201
00:13:46,570 --> 00:13:49,530
ছোটকালে মিস. কেম্ফের সাথে তার কোনো
যোগাযোগ ছিল না।
202
00:13:51,410 --> 00:13:53,370
এই ছবিটা এমন কেন?
203
00:14:03,050 --> 00:14:06,380
ইয়ুরগেন্সের মুখ এখানে বসানো হয়েছে?
204
00:14:12,430 --> 00:14:13,180
এটাতেও!
205
00:14:13,470 --> 00:14:14,390
এটাতেও!
206
00:14:14,770 --> 00:14:15,810
আর এটাতেও!
207
00:14:16,980 --> 00:14:18,140
এটাতেও!
208
00:14:19,350 --> 00:14:22,150
মি. কেম্ফের কোনো সন্তান ছিল না।
209
00:14:23,730 --> 00:14:25,230
এই ছেলেটা...
210
00:14:26,530 --> 00:14:28,320
তুমি কে?
211
00:14:29,200 --> 00:14:31,720
এক মন্সটারের অস্তিত্বের...
212
00:14:31,720 --> 00:14:33,300
প্রমাণ সেখানে রয়েছে।
213
00:14:35,290 --> 00:14:39,620
আমার বন্ধুর চিঠিতে যা লেখা ছিল,
আমি শুধু সেটাই করেছি।
214
00:14:40,500 --> 00:14:41,630
ব-বন্ধু...?
215
00:14:41,960 --> 00:14:43,040
একদিন...
216
00:14:43,040 --> 00:14:48,420
আমি একটা খাম পাই, যার উপরে প্রেরকের
নাম বা ঠিকানা কিছুই লেখা ছিলনা।
217
00:14:49,010 --> 00:14:51,390
প্রথম প্রথম, তার এমন বন্ধুত্বপূর্ণ চিঠি,
218
00:14:51,390 --> 00:14:55,060
যাতে সে বলতো, সে আমাকে বুঝতে পারছে,
দেখে আমার মেজাজ খারাপ হতো।
219
00:14:55,720 --> 00:14:59,350
তারপর প্রতি সপ্তাহে চিঠি আসতে শুরু করল।
220
00:15:00,480 --> 00:15:02,400
সে চিঠি খুব পছন্দ করে।
221
00:15:05,440 --> 00:15:07,360
কিন্তু এক সময়,
222
00:15:07,360 --> 00:15:09,780
আমিও সেই চিঠিগুলোর জন্য অপেক্ষা
করতে শুরু করলাম।
223
00:15:10,280 --> 00:15:12,370
চিঠিগুলো মজার ছিল।
224
00:15:12,870 --> 00:15:13,820
আমি ভেবেছিলাম...
225
00:15:14,240 --> 00:15:17,790
সে হয়তো আমার সত্যিকারের বন্ধু।
226
00:15:18,200 --> 00:15:19,580
তারপর একদিন...
227
00:15:19,580 --> 00:15:21,750
চিঠিতে সে আমাকে একজায়গায় যেতে বলল।
228
00:15:22,170 --> 00:15:24,880
সে আমাকে একটা বাড়ির স্টোর রুমে যেতে বলল।
229
00:15:25,670 --> 00:15:27,920
মিস. কেম্ফের বাড়ির স্টোর রুমে?
230
00:15:32,260 --> 00:15:34,390
ভাবছি, সে কীভাবে জানলো।
231
00:15:36,430 --> 00:15:37,580
ভাবছি...
232
00:15:37,580 --> 00:15:40,950
সে কীভাবে আমার শৈশবের কথা জানলো।
233
00:15:42,080 --> 00:15:45,190
মিস. কেম্ফের বাড়িতে, আমার সব গুলিয়ে যেতে লাগলো।
234
00:15:45,690 --> 00:15:47,230
কী হচ্ছে?
235
00:15:47,780 --> 00:15:49,320
মিস. কেম্ফই কি...
236
00:15:49,780 --> 00:15:51,490
আমার মা?
237
00:15:53,240 --> 00:15:57,240
যতক্ষণে আমার হুঁশ হলো, আমি ইতোমধ্যেই
দ্বিতীয় তলায় গিয়ে...
238
00:15:58,700 --> 00:16:00,200
সে চিঠি খুব পছন্দ করতো।
239
00:16:01,080 --> 00:16:03,920
তার বন্ধু মিস. কেম্ফকেও চিঠি পাঠিয়েছিল?
240
00:16:17,720 --> 00:16:18,850
এটা...
241
00:16:22,310 --> 00:16:23,310
এটাও!
242
00:16:24,270 --> 00:16:25,310
আর এটা।
243
00:16:26,810 --> 00:16:27,820
আর এটা।
244
00:16:29,190 --> 00:16:30,480
"দেখুন আমাকে!
245
00:16:30,480 --> 00:16:31,780
দেখুন আমাকে!
246
00:16:31,780 --> 00:16:35,490
আমার মধ্যে লুকিয়ে থাকা মন্সটার কতটা বড় হয়ে গেছে!"
247
00:16:35,490 --> 00:16:36,660
"বাঁচান আমাকে!
248
00:16:36,660 --> 00:16:39,990
আমার মধ্যে লুকিয়ে থাকা মন্সটার
বিস্ফোরিত হতে যাচ্ছে!"
249
00:16:41,040 --> 00:16:42,960
এগুলো ইয়োহানের রেখে যাওয়া মেসেজ।
250
00:16:45,040 --> 00:16:46,290
এগুলোও একই!
251
00:16:52,050 --> 00:16:53,170
সেই বন্ধু...
252
00:16:53,420 --> 00:16:54,510
ইয়োহান...
253
00:16:55,680 --> 00:16:57,140
সত্যিই আছে!
254
00:17:05,850 --> 00:17:06,770
সে এখনো আসেনি?
255
00:17:07,270 --> 00:17:09,320
অনেক আগেই আটটা বেজে গেছে।
256
00:17:09,820 --> 00:17:10,940
ডিটেকটিভ কোল।
257
00:17:11,280 --> 00:17:12,190
এ তো...
258
00:17:16,160 --> 00:17:17,280
সে এসে গেছে।
259
00:17:18,160 --> 00:17:20,200
বড় বড় চুলওয়ালা এক এশিয়ান লোককে দেখা যাচ্ছে।
260
00:17:28,500 --> 00:17:30,920
তোমার কাজের সময় নষ্ট করানোর জন্য সরি, রুডি।
261
00:17:32,000 --> 00:17:34,970
তুমি যা বলেছিলে, সেসব বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম।
262
00:17:35,420 --> 00:17:37,430
ভেবেছিলাম সেসব কিছু মিথ্যা।
263
00:17:37,430 --> 00:17:39,930
ভেবেছিলাম, ইয়োহান বলে আসলে কেউ নেই
264
00:17:39,930 --> 00:17:43,180
আর সে শুধুই তোমার কল্পনা।
265
00:17:44,390 --> 00:17:45,940
রুডি, আমার কথা শোনো।
266
00:17:45,940 --> 00:17:46,660
আমি—
267
00:17:46,980 --> 00:17:52,320
এখন, আমি ইয়ুরগেন্স নামের এক সিরিয়াল
কিলারকে নিয়ে গবেষণা করছি...
268
00:17:52,320 --> 00:17:56,700
কিন্তু, একটা খুনের স্টাইল ওর করা
বাকি সব খুন থেকে আলাদা।
269
00:17:56,700 --> 00:17:59,200
ওর কথা বাদ দিয়ে আমার কথাটা শোনো!
270
00:17:59,410 --> 00:18:02,910
আচ্ছা বন্ধুরা, আজ এ পর্যন্তই!
271
00:18:02,910 --> 00:18:04,160
আবার এসো!
272
00:18:04,790 --> 00:18:06,370
উৎসব শেষ।
273
00:18:07,080 --> 00:18:08,540
সবাইকে বলে দাও
274
00:18:08,540 --> 00:18:11,000
আমার সিগনাল পেলেই যেন ওকে ঘিরে ধরে।
275
00:18:11,000 --> 00:18:11,380
রজার।
276
00:18:11,880 --> 00:18:14,380
ওদের কথোপকথনের প্রত্যেকটা শব্দ শুনবে, বুঝেছ?
277
00:18:14,800 --> 00:18:15,820
তেনমা
278
00:18:15,820 --> 00:18:18,110
তুমি আমাকে অবজ্ঞার চোখে দেখতে, তাই না?
279
00:18:19,090 --> 00:18:22,470
আমাকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকল
করতে দেখার পর থেকে
280
00:18:22,470 --> 00:18:25,470
তুমি আমাকে ঘৃণা করো।
281
00:18:25,470 --> 00:18:26,390
ঠিক বলিনি?
282
00:18:29,560 --> 00:18:30,710
ডিটেকটিভ কোল
283
00:18:30,710 --> 00:18:31,580
পরিস্থিতি ভালো না।
284
00:18:32,110 --> 00:18:35,530
ড. গিলেন আর তেনমা পশ্চিম দিকের গেটের দিকে যাচ্ছে।
285
00:18:36,110 --> 00:18:39,360
উৎসব শেষে বাসায় ফেরা মানুষদের ভিড়ে ওরা হারিয়ে যাবে।
286
00:18:39,990 --> 00:18:43,740
অবশ্যই, আমাকে ঘৃণা করাই উচিত।
287
00:18:43,740 --> 00:18:45,620
রুডি, এখন ওসবের সময়—
288
00:18:45,620 --> 00:18:47,040
তোমার মনে আছে?
289
00:18:47,040 --> 00:18:50,880
আমি নকলটা এখানে লুকিয়ে রেখেছিলাম।
290
00:18:51,710 --> 00:18:52,880
ঠিক এভাবে।
291
00:18:55,090 --> 00:18:56,050
"পালাও!
292
00:18:56,050 --> 00:18:57,590
পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে।"
293
00:18:58,170 --> 00:18:59,880
তাকিও না। হাঁটতে থাকো।
294
00:19:01,760 --> 00:19:03,640
ও কি ডাক্তারকে ভয় দেখাচ্ছে?
295
00:19:03,640 --> 00:19:07,100
চারপাশে এতো শোরগোল হচ্ছে যে তাদের কথা বোঝা যাচ্ছে না...
296
00:19:08,600 --> 00:19:09,730
কী?
297
00:19:09,730 --> 00:19:10,440
থামো!
298
00:19:11,400 --> 00:19:16,110
ইয়ুরগেন্স বলেছে যে, সে এক বন্ধুর অনুরোধে
মিস. কেম্ফকে মেরেছে।
299
00:19:18,650 --> 00:19:20,280
এ-এটা...
300
00:19:20,530 --> 00:19:23,280
মিস. কেম্ফের স্টোররুম থেকে পেয়েছি।
301
00:19:25,370 --> 00:19:28,040
মিস. কেম্ফের কোনো বাচ্চাকাচ্চা ছিল না।
302
00:19:29,120 --> 00:19:33,250
তুমি যে ইয়োহানের কথা বলছ, আর ইয়ুরগেন্সের সেই বন্ধু...
303
00:19:33,250 --> 00:19:34,790
সম্ভবত একজনই।
304
00:19:38,710 --> 00:19:40,170
ওরা পশ্চিম গেট পার হয়ে গেছে।
305
00:19:40,170 --> 00:19:41,430
আমরা কি ওকে গিয়ে ধরব?
306
00:19:41,430 --> 00:19:42,300
থামো!
307
00:19:42,300 --> 00:19:44,300
তেনমার কাছে বন্দুক থাকতে পারে!
308
00:19:45,050 --> 00:19:47,490
ইয়োহানের সেই একই মেসেজ
309
00:19:47,490 --> 00:19:49,680
মিস. কেম্ফের বাসায়তেও পাওয়া গেছে।
310
00:19:49,680 --> 00:19:54,940
ইয়োহান একসময় মিস. কেম্ফের কাছে থাকতো, তারপর
পরে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় তাকে মেরে ফেলেছে।
311
00:19:55,520 --> 00:19:58,820
যেমনটা তুমি বলেছিলে, নিজের অতীতকে
মুছে ফেলার জন্যই হয়তো।
312
00:20:01,530 --> 00:20:03,450
তুমি নির্দোষ।
313
00:20:05,240 --> 00:20:07,720
আমি তোমাকে বেশি ডিটেইলস বলতে পারব না।
314
00:20:07,720 --> 00:20:10,430
কিন্তু তোমাকে আমার বিশ্লেষণের ফলাফল বলছি।
315
00:20:10,750 --> 00:20:12,830
আমি জানিনা কীভাবে...
316
00:20:12,830 --> 00:20:15,460
কিন্তু ইয়োহান খুনিদের চিনতে পারে।
317
00:20:15,790 --> 00:20:18,710
সে তাদের নিঃসঙ্গতায় হানা দিয়ে
318
00:20:18,710 --> 00:20:20,170
তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে।
319
00:20:21,130 --> 00:20:25,640
আর, এখন পর্যন্ত, সে ১৮ বছর হওয়ার পর তার
যারা পালক মা-বাবা ছিল তাদের মেরেছে,
320
00:20:25,640 --> 00:20:27,680
এমন কোনো কেস তুমি কেন পাওনি...
321
00:20:28,350 --> 00:20:30,270
কারণ, সম্ভবত...
322
00:20:30,270 --> 00:20:33,230
তার এই বয়সে, এখন আর তার
পালক মা-বাবা দরকার নেই।
323
00:20:33,520 --> 00:20:35,860
আমি অন্য আরেকটা ব্যাপার ধারণা করছি, যদিও।
324
00:20:37,150 --> 00:20:42,190
ইয়োহান হয়তো তার জন্য আদর্শ পরিবার পেয়ে
গেছে, আর তাদের সাথে বাস করছে।
325
00:20:40,570 --> 00:20:42,190
326
00:20:42,450 --> 00:20:45,450
তবুও, কেন সে তার অতীত মুছে ফেলতে চায়?
327
00:20:45,450 --> 00:20:47,780
এসব করার কি কোনো কারণ আছে?
328
00:20:48,160 --> 00:20:53,210
যদি তা-ই হয়, তাহলে এখন কি সে কোনো
পরিবারে একটা বিশেষ উদ্দেশ্যে আছে?
329
00:20:53,660 --> 00:20:55,210
কিছু একটা পাওয়ার জন্য...
330
00:21:00,130 --> 00:21:01,130
এখন...
331
00:21:01,130 --> 00:21:02,970
আমরা বাস টার্মিনালে পৌঁছে গেছি।
332
00:21:03,300 --> 00:21:05,970
ও কোন বাসে উঠছে দেখো!
333
00:21:06,260 --> 00:21:08,030
টার্মিনালে গাড়িগুলো নিয়ে যাও!
334
00:21:08,030 --> 00:21:09,320
ওকে অনুসরণ করার জন্য তৈরি হও!
335
00:21:09,320 --> 00:21:09,970
জ্বী!
336
00:21:12,730 --> 00:21:15,600
আমি তোমার জন্য একটা বাস টিকিট এনেছি।
337
00:21:16,100 --> 00:21:17,020
তেনমা
338
00:21:17,520 --> 00:21:20,820
তোমার পুলিশের হাতে ধরা দিয়ে, নিজেকে
নির্দোষ প্রমাণ করার এখনো সময় আছে।
339
00:21:21,190 --> 00:21:22,820
আমি তোমাকে সাহায্য করব।
340
00:21:23,840 --> 00:21:24,880
আমি...
341
00:21:25,570 --> 00:21:28,820
আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য
ইয়োহানের খোঁজ করছি না।
342
00:21:29,240 --> 00:21:30,050
কী?
343
00:21:30,050 --> 00:21:32,160
ধন্যবাদ, রুডি।
344
00:21:31,200 --> 00:21:32,160
345
00:21:34,210 --> 00:21:35,080
তেনমা
346
00:21:35,080 --> 00:21:37,290
তুমি কি ওকে....
347
00:21:37,290 --> 00:21:38,830
ওহ, হ্যাঁ।
348
00:21:39,290 --> 00:21:42,000
আমি তোমাকে ছোট করে দেখতাম না।
349
00:21:42,380 --> 00:21:43,300
এটাই সত্যি।
350
00:21:43,670 --> 00:21:45,880
তোমাকে বেশ ভালো ছেলেই মনে হয়েছিল...
351
00:21:45,880 --> 00:21:47,390
কিন্তু তোমার সাথে আলাপ করার সুযোগ আমি পাইনি।
352
00:21:47,890 --> 00:21:50,510
কিন্তু, এখন আমরা বন্ধু হয়ে গেছি।
353
00:21:50,850 --> 00:21:52,100
কিন্তু...
354
00:21:52,100 --> 00:21:54,810
তুমি আমাকে নকল করতে দেখে ফেলেছিলে...
355
00:21:54,810 --> 00:21:57,810
তুমি মাথা তুলে আমার দিকে তাকালে...
356
00:21:59,900 --> 00:22:02,820
আমিও তখন নকল করছিলাম।
357
00:22:05,650 --> 00:22:07,050
কী?
358
00:22:07,050 --> 00:22:10,220
পাঁচটা বাস একই সময়ে ছেড়ে গেছে?
359
00:22:17,250 --> 00:22:18,370
তেনমা...
360
00:22:27,370 --> 00:22:34,370
অনুবাদক:
ফেরদৌস শুভ
361
00:23:39,370 --> 00:23:52,370
Next Episode:
Journey to Freiham