1 00:00:15,050 --> 00:00:18,520 ঐ নব-নাৎসিগুলো শহর জ্বালানোর পাঁয়তারা করছে! 2 00:00:21,270 --> 00:00:23,980 তুর্কি মহিলাটাকে মেরে ফেলা হয়েছে। 3 00:00:27,530 --> 00:00:30,950 আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইয়োহানের বলা জায়গায় পৌঁছে যাব। 4 00:00:31,360 --> 00:00:33,530 কী হবে জানিনা... 5 00:00:33,530 --> 00:00:35,450 আপনি বন্দুক চালাতে জানেন তো? 6 00:00:37,990 --> 00:00:40,160 ফ্রাঙ্কফুর্ট চলুন! 7 00:00:40,160 --> 00:00:41,660 আমাকে ক্যালভিন স্ট্রিটে নিয়ে চলুন! 8 00:00:41,660 --> 00:00:44,750 ভেবেছিলাম আপনি ইয়োহানকে মারতে যাচ্ছেন? 9 00:00:44,750 --> 00:00:46,040 ওটা পরে করা যাবে। 10 00:00:46,040 --> 00:00:46,710 তাড়াতাড়ি চলুন! 11 00:00:47,300 --> 00:00:50,170 আপনার ক্ষমতা জেনে, ইয়োহানকে মারার কাজে আপনাকে নিয়োগ করার পর... 12 00:00:50,170 --> 00:00:53,590 ...এসব শুনলে, আমি সিওর জেনারেল উলফ হতাশ হবেন... 13 00:00:54,550 --> 00:00:55,720 নিয়োগ? 14 00:00:56,300 --> 00:00:58,770 কেউ আমাকে নিয়োগ দেয়নি। 15 00:00:58,770 --> 00:01:00,730 আমি স্বেচ্ছায় ইয়োহানকে মারব! 16 00:01:01,430 --> 00:01:03,040 এখন শুধু ক্যালভিন স্ট্রিটে চলুন! 17 00:02:31,920 --> 00:02:35,800 Reuninon 18 00:02:36,990 --> 00:02:40,740 আমি খবর পেয়েছি, আগুল লাগানোর সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। 19 00:02:41,240 --> 00:02:42,450 ওয়েল ডান। 20 00:02:42,450 --> 00:02:46,910 উজ্জ্বল অগ্নিশিখা দিয়ে আমাদের, উচ্চবংশীদের অনুষ্ঠান উদযাপিত হবে। 21 00:02:46,910 --> 00:02:47,750 জ্বী, স্যার। 22 00:02:49,290 --> 00:02:50,500 তাহলে... 23 00:02:50,500 --> 00:02:51,630 এদের সাথে কী করা উচিত? 24 00:02:52,380 --> 00:02:55,710 আমাদের উচ্চবংশের মধ্যে এমন মানুষও রয়েছে। 25 00:02:55,710 --> 00:02:57,450 একজন চোর... 26 00:02:57,450 --> 00:02:58,740 আর ছেলেটা... 27 00:02:58,760 --> 00:03:02,100 ...ও আমাদের এই প্ল্যান তুর্কিদের জানাবার চেষ্টা করছিল। 28 00:03:02,100 --> 00:03:03,640 এই দুজনেই জাতির কলঙ্ক। 29 00:03:04,010 --> 00:03:05,180 এদেরকে বিশুদ্ধ করা আবশ্যক। 30 00:03:06,140 --> 00:03:08,190 ঠিক বলেছ ভাই। 31 00:03:08,190 --> 00:03:10,650 যেহেতু আমরা এই জায়গাটা পুড়াতেই যাচ্ছি... 32 00:03:16,440 --> 00:03:18,610 কাঁদে না, কাঁদে না। 33 00:03:18,610 --> 00:03:21,160 তোমার আম্মু খুব তাড়াতাড়িই ফিরে আসবে। 34 00:03:23,870 --> 00:03:24,910 আয়শে? 35 00:03:25,970 --> 00:03:26,930 আয়...! 36 00:03:29,670 --> 00:03:32,040 আপনি বেঁচে আছে? 37 00:03:32,920 --> 00:03:34,500 এই জায়গার খোঁজ পেলেন কী করে? 38 00:03:34,500 --> 00:03:37,630 ডিটার আমাকে ঠিকানাটা কিছুটা বলে দিয়েছিল... 39 00:03:37,630 --> 00:03:38,840 ডিটার...? 40 00:03:38,840 --> 00:03:42,390 তো আপনিই সেই তেনমা, যার কথা ও বলছিল। 41 00:03:43,260 --> 00:03:44,470 ডিটার কোথায়? 42 00:03:44,470 --> 00:03:45,510 ও এখানে এসেছিল তো? 43 00:03:46,310 --> 00:03:47,930 না... 44 00:03:47,930 --> 00:03:48,600 ও আসেনি? 45 00:03:49,060 --> 00:03:50,100 আয়শের কী খবর? 46 00:03:51,520 --> 00:03:53,730 এটা আয়শের ছেলে। 47 00:03:53,730 --> 00:03:56,020 আমি ওর ছেলেকে আবার ওর কোলে দেখতে চাই... 48 00:04:01,450 --> 00:04:02,610 বলবেন না যে... 49 00:04:02,780 --> 00:04:05,530 আমি বিশ্বাস করিনা! 50 00:04:05,530 --> 00:04:07,290 এই বাচ্চাটার কী হবে? 51 00:04:07,290 --> 00:04:10,370 এতো ছোট বয়সে বাচ্চাটা ওর মাকে হারালো? 52 00:04:10,370 --> 00:04:11,920 ও এখন কী করবে ? 53 00:04:14,420 --> 00:04:15,380 আমি... 54 00:04:16,210 --> 00:04:17,590 আমি আর কাউকে মারা যেতে দেবনা! 55 00:04:19,380 --> 00:04:21,880 আমাকে শহরের নেতাদের সাথে দেখা করান! 56 00:04:30,680 --> 00:04:31,890 তোমাদের কী মনে হয়? 57 00:04:32,390 --> 00:04:35,310 শহরে আগুন লাগবে, অ্যাঁ? 58 00:04:35,310 --> 00:04:39,570 ফ্যাসিবাদীগুলো তো সারাবছর ধরেই এই ভয় দেখিয়ে যাচ্ছে। 59 00:04:39,570 --> 00:04:41,820 ওদের সাথে সময় নষ্ট করে লাভ নেই। 60 00:04:41,820 --> 00:04:43,700 তাছাড়াও, এই জাপানিজ লোকটা... 61 00:04:43,700 --> 00:04:47,370 আপনাকে অন্যরা ধাওয়া করা সত্ত্বেও, এখানে আসাটা তো আরো সন্দেহজনক। 62 00:04:47,370 --> 00:04:49,040 আপনারা! 63 00:04:49,040 --> 00:04:51,250 এর কারণে আয়শে মারা গেছে! 64 00:04:51,250 --> 00:04:54,750 আপনাদের সতর্ক করতে চেয়েছিল বলেই ও মরেছে! 65 00:04:54,750 --> 00:04:56,340 ওহ, তাই নাকি... 66 00:04:56,340 --> 00:04:59,250 আয়শে তো তোমার মতোই বেশ্যা ছিল, ঠিক? 67 00:04:59,250 --> 00:05:04,380 জার্মানদের সাথে ঐ এলাকায় ধান্দা চালানোর পর, গুম হয়ে যাওয়া সাধারণ ব্যাপার। 68 00:05:04,380 --> 00:05:06,680 তোমরা আমাদের, তুর্কিদের কলঙ্ক। 69 00:05:06,680 --> 00:05:09,140 কে জানে এই বাচ্চার বাপ কে... 70 00:05:11,480 --> 00:05:16,270 নিজেদের জীবন চালাতে, ওরা বাধ্য হয়ে এসব করছে, আপনারা তা ভালো করেই জানেন! 71 00:05:16,270 --> 00:05:19,230 যদি বাঁচতে চান, দয়াকরে আমার কথা শুনুন। 72 00:05:20,650 --> 00:05:21,650 যথেষ্ট হয়েছে! 73 00:05:21,650 --> 00:05:23,050 আপনাদের যা মন চায় করুন! 74 00:05:23,050 --> 00:05:24,630 সবাই পুড়ে মরুন! 75 00:05:25,320 --> 00:05:27,530 আচ্ছা, সবাই থামো। 76 00:05:29,200 --> 00:05:31,620 আপনি কি আমাদেরকে চারপাশ পাহারা দিতে বলছেন? 77 00:05:31,620 --> 00:05:35,620 এই জাপানিজ লোকটা যা বলছেন, তা করার চেষ্টা করে দেখা যাক। 78 00:05:36,080 --> 00:05:37,290 মি. দেনিজ... 79 00:05:37,290 --> 00:05:39,880 আপনি এই সন্দেহজনক জাপানিজ লোকটার কথা শুনবেন? 80 00:05:40,590 --> 00:05:42,590 তাকে দেখে নিশ্চয়ই সন্দেহজনক লাগছে... 81 00:05:42,590 --> 00:05:43,630 কিন্তু জানো কি? 82 00:05:43,630 --> 00:05:47,090 এমন জাপানিজও আছে যাদের ভরসা করা যায়। 83 00:05:47,510 --> 00:05:50,060 যেমন, জেনারেল নোগি। 84 00:05:50,060 --> 00:05:51,720 জেনারেল... নোগি...? 85 00:05:52,560 --> 00:05:54,770 কী? তাকে চেনেন না? 86 00:05:54,770 --> 00:05:56,900 অনেক আগে, নোগি নামের একজন জাপানিজ জেনারেল... 87 00:05:56,900 --> 00:06:01,610 ...প্রশান্ত মহাসাগরে আটকে পড়া কিছু তুর্কি নৌবাহিনীর সদস্যকে উদ্ধার করেছিলেন। 88 00:06:04,440 --> 00:06:07,110 শহরের সব লোককে জড়ো করো! 89 00:06:10,490 --> 00:06:12,120 খুব সুস্বাদু মনে হচ্ছে! 90 00:06:12,120 --> 00:06:14,540 আজকের ডিনার মনে হচ্ছে খুব স্পেশাল! 91 00:06:14,540 --> 00:06:18,130 থামো, থামো। এতো তাড়াহুড়ো করে খেও না! 92 00:06:18,960 --> 00:06:22,130 নয়তো আসল শো শুরু হওয়ার আগেই খাওয়া শেষ হয়ে যাবে। 93 00:06:22,630 --> 00:06:27,660 যতক্ষণে মেইন ডিশ দেওয়া হবে, ততক্ষণে শোয়ের ক্লাইম্যাক্স সিন দেখা যাওয়ার কথা। 94 00:06:27,660 --> 00:06:34,040 আজকের সন্ধ্যার জন্য বিশেষভাবে আনানো, '৭৬ শাতু লাতুরের স্বাদ আস্বাদন করতে করতে আমরা সেই দৃশ্য দেখব। 95 00:06:36,890 --> 00:06:42,770 ...আর তারপর আমার প্রিয় কাঁচা হ্যালিবাট ক্যাভিয়ার দিয়ে আমাদের রসনাকে তৃপ্ত করব... 96 00:06:45,110 --> 00:06:47,860 তা করতে করতে... 97 00:06:47,860 --> 00:06:48,660 দেখো! 98 00:06:49,320 --> 00:06:52,910 ঐ যে দেখো! আগুন জ্বলতে শুরু করেছে। 99 00:06:53,490 --> 00:06:57,290 কিন্তু, ওটাকে শুধুই হালকা মুখরোচক খাবার বলা যায়। 100 00:06:57,290 --> 00:06:59,290 মেইন ডিশ কখন আসবে? 101 00:06:59,290 --> 00:07:02,340 আমি তাড়াহুড়ো করতে মানা করিনি? 102 00:07:02,340 --> 00:07:06,630 আমাদেরকে শুধু শো দেখতে দেখতে খাবারটা উপভোগ করতে হবে... 103 00:07:07,880 --> 00:07:09,130 মেইন ডিশ কোথায়? 104 00:07:10,720 --> 00:07:12,390 যদি, ওখানে লাগানো আগুন হালকা মুখরোচক খাবার হয়ে থাকে... 105 00:07:13,260 --> 00:07:15,640 মেইন ডিশের জন্য কোথায় আগুন লাগানো হবে? 106 00:07:15,720 --> 00:07:16,620 এই দিকে! 107 00:07:15,910 --> 00:07:17,460 পানি! আরো পানি আনুন! 108 00:07:17,460 --> 00:07:19,460 আগুন নেভাও! 109 00:07:17,460 --> 00:07:19,620 আমাদের যথেষ্ট পরিমাণে অগ্নিনির্বাপক যন্ত্র নেই! 110 00:07:21,150 --> 00:07:22,560 সবাই একসাথে ভেতরে যাবেন না! 111 00:07:22,560 --> 00:07:24,360 যারা কিছু করছেন না, তারা আমার সাথে আসুন! 112 00:07:25,030 --> 00:07:27,030 বাতাসের গতির বিপরীতে আগুন লেগেছে! 113 00:07:27,950 --> 00:07:29,740 তারমানে এইদিকেও আগুন ছড়িয়ে পড়বে! 114 00:07:29,740 --> 00:07:31,030 তিনটি দলে ভাগ হয়ে যান! 115 00:07:31,450 --> 00:07:35,540 ওহ খোদা। আরেকজন সুন্দরী দেখছি আমার সাথে ডিনার করতে চলে এসেছে। 116 00:07:35,740 --> 00:07:36,200 কত বড় স্পর্ধা... 117 00:07:36,200 --> 00:07:37,540 নড়বে না! 118 00:07:38,080 --> 00:07:39,580 আমি সত্যিই গুলি চালাবো! 119 00:07:39,580 --> 00:07:42,080 এই ভয়ংকর জিনিসটা কোথাও ফেলে দিচ্ছনা কেন? 120 00:07:42,080 --> 00:07:44,920 আমরা দুজনে একসাথে খাবার উপভোগ করি। কেমন হয়? 121 00:07:45,800 --> 00:07:48,300 দুঃখজনকভাবে, তোমার মুখরোচক খাবার উধাও হয়ে যাচ্ছে দেখছি। 122 00:07:50,380 --> 00:07:53,100 কোনো ব্যাপার না। সামান্য মুখরোচক খাবারই তো। 123 00:07:55,390 --> 00:07:57,350 কিন্তু এটা আপনার প্রিয়, তাই না? 124 00:07:59,060 --> 00:07:59,770 খুব বাজে হলো। 125 00:08:00,350 --> 00:08:03,110 দুজনে একসাথে এই মূহুর্তটা উপভোগ করলে হয়না? 126 00:08:03,110 --> 00:08:08,030 হাজার হোক, তোমার ভাইকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করে নিতেই এই আয়োজন। 127 00:08:08,780 --> 00:08:11,150 ইয়োহান এসব চায়নি! 128 00:08:12,570 --> 00:08:14,870 তুমি কীভাবে জানলে? 129 00:08:15,530 --> 00:08:17,490 আমি দেখেছি। 130 00:08:17,490 --> 00:08:20,000 আমি ওর বলা জায়গায় গেছিলাম। 131 00:08:21,170 --> 00:08:23,250 ইয়োহান এসব কখনো চায়নি! 132 00:08:23,880 --> 00:08:26,250 কী দেখেছ তুমি? 133 00:08:28,210 --> 00:08:29,300 ও... 134 00:08:31,510 --> 00:08:33,390 ও কিছুই চায়নি! 135 00:08:33,890 --> 00:08:35,220 আচ্ছা। 136 00:08:35,220 --> 00:08:37,930 রিল্যাক্স। শান্ত হও। 137 00:08:37,930 --> 00:08:39,390 তুমি আয়শেকে মেরে ফেলেছ! 138 00:08:40,250 --> 00:08:42,770 আমি তোমাদেরকে আর বাজে কিছু করতে দিবনা! 139 00:08:42,770 --> 00:08:43,850 মেইন ডিশ কোথায়? 140 00:08:44,420 --> 00:08:46,790 শহরের কোন অংশে তোমরা আগুন লাগাবে? 141 00:08:49,190 --> 00:08:50,240 ধুর ছাই! 142 00:08:50,240 --> 00:08:54,700 এমন জায়গায় আগুন লেগেছে, ফায়ার ব্রিগেডের গাড়ি যেতেই পারছে না! 143 00:08:54,700 --> 00:08:55,950 আহতদের এখান থেকে বের করুন! 144 00:08:55,950 --> 00:08:57,620 আমি কিছু পরেই যাচ্ছি! 145 00:08:57,620 --> 00:08:58,490 তেনমা! 146 00:08:59,540 --> 00:09:00,950 ডিটারকে খুঁজে পেলেন? 147 00:09:00,950 --> 00:09:04,750 একজন লোক বলল, সে ডিটারের মতো দেখতে কাউকে বিকালে পার্কে দেখেছে... 148 00:09:06,210 --> 00:09:07,130 ডিটার... 149 00:09:22,100 --> 00:09:25,270 ওকে আটকাবেন না? 150 00:09:25,270 --> 00:09:26,020 না... 151 00:09:26,190 --> 00:09:29,530 আগের মতোই ডিনার চলতে থাকবে। 152 00:09:30,070 --> 00:09:31,740 কিন্তু ঐ মেয়েটা... 153 00:09:31,740 --> 00:09:33,990 কোনো সন্দেহ নেই যে, ও-ই ইয়োহানের বোন। 154 00:09:35,490 --> 00:09:38,030 একটু আগেই ওর চোখ... 155 00:09:38,330 --> 00:09:41,040 ও সত্যিই আমাকে মেরে ফেলতো। 156 00:09:41,540 --> 00:09:47,290 চাপে পড়ে, মেইন ডিশের ঠিকানা ওকে প্রায় বলেই বসেছিলাম। 157 00:09:47,290 --> 00:09:49,670 তাহলে, আপনার ডিনার চালিয়ে যাবেন? 158 00:09:49,670 --> 00:09:50,670 না। 159 00:09:50,670 --> 00:09:52,590 তার আগে, আমাকে একটা নতুন জাঙ্গিয়া এনে দাও। 160 00:09:56,550 --> 00:09:58,510 মেয়েটা অনেক ভয়ংকর। 161 00:10:22,660 --> 00:10:23,580 দাঁড়ান! 162 00:10:23,580 --> 00:10:24,250 আমি আগুন নেভাচ্ছি! 163 00:10:30,920 --> 00:10:32,840 ভালো করেছ। 164 00:10:32,840 --> 00:10:34,260 এখন সব ঠিক আছে। 165 00:10:35,130 --> 00:10:38,390 আমি জানিনা আপনি কে ম্যাডাম, কিন্তু আপনাকে ধন্যবাদ। 166 00:10:38,800 --> 00:10:41,560 আপনারা এখানে কেন...? 167 00:10:41,560 --> 00:10:42,390 কারণ... 168 00:10:43,470 --> 00:10:45,390 সব এই ছোঁড়ার জন্য! 169 00:10:45,390 --> 00:10:48,190 আরেকটু হলেই তো মরতাম! 170 00:10:48,190 --> 00:10:50,810 আমি আর এসবের মধ্যে নেই। 171 00:10:51,940 --> 00:10:56,030 ওরা এইটুকু আগুন লাগিয়েই শান্ত হওয়ার মতো লোক না! 172 00:10:56,030 --> 00:10:56,650 কী? 173 00:10:57,950 --> 00:11:02,080 আমি ভালো করেই জানি, আমি ছোটকালে এই শহরেই থাকতাম। 174 00:11:02,080 --> 00:11:03,910 আমি যদি এই শহরটা জ্বালিয়ে দিতে চাইতাম... 175 00:11:03,910 --> 00:11:05,540 ...আমি এমন একটা জায়গায় আগুন লাগাতাম না। 176 00:11:07,460 --> 00:11:09,750 বলতে চাচ্ছি যে, এটা শুধুই একটা টোপ ছিল! 177 00:11:15,170 --> 00:11:18,380 তিনটি জায়গারই আগুন নেভানো হয়ে গেছে... 178 00:11:18,380 --> 00:11:20,640 আমরা আপনার কাছে ঋণী, মি. তেনমা। 179 00:11:20,640 --> 00:11:21,850 তাই না, ভাইসব? 180 00:11:21,850 --> 00:11:22,890 হ্যাঁ। 181 00:11:22,890 --> 00:11:25,890 আপনার জন্যই বাড়াবাড়ি কিছু ঘটেনি। 182 00:11:25,890 --> 00:11:26,930 ওসব ভুলে যান। 183 00:11:26,930 --> 00:11:28,020 আমাদের প্রথমে আহতদের সাহায্য করতে হবে! 184 00:11:28,600 --> 00:11:30,650 আমি আর কাউকে বিপদে পড়তে দিবনা... 185 00:11:30,650 --> 00:11:31,730 ...যা-ই হয়ে যাক না কেন! 186 00:11:32,360 --> 00:11:34,530 টোপ বলতে কী বোঝাচ্ছেন? 187 00:11:34,530 --> 00:11:36,240 বাতাসের দিক বদলাতে চলেছে। 188 00:11:37,150 --> 00:11:40,590 প্রতিরাতে এই সময়, বাতাস বওয়া কিছুক্ষণের জন্য থেমে যায়। 189 00:11:40,590 --> 00:11:43,220 কিন্তু তারপরেই, নদীর দিক থেকে বাতাস বইতে শুরু করে। 190 00:11:50,580 --> 00:11:52,150 বাতাস... 191 00:11:52,150 --> 00:11:53,230 বওয়া থেমে গেছে... 192 00:11:55,880 --> 00:11:57,260 তাহলে... 193 00:11:58,300 --> 00:12:01,470 মেইন ডিশের সময় এসে গেছে। 194 00:12:08,390 --> 00:12:09,600 আচ্ছা। 195 00:12:09,600 --> 00:12:11,230 এইতো হয়ে গেছে। 196 00:12:11,230 --> 00:12:13,190 ধন্যবাদ, ডাক্তার। 197 00:12:13,190 --> 00:12:14,670 একটু খাওয়া-দাওয়া চলবে নাকি? 198 00:12:14,670 --> 00:12:16,000 কী বলছেন এসব? 199 00:12:16,020 --> 00:12:17,900 আপনার আঘাত লেগেছে, আপনি বিশ্রাম নিন। 200 00:12:17,900 --> 00:12:19,980 এতো কঠোর হবেন না প্লিজ। 201 00:12:19,980 --> 00:12:20,480 তাই না? 202 00:12:20,860 --> 00:12:21,720 হ্যাঁ, ও ঠিক বলেছে। 203 00:12:21,720 --> 00:12:25,870 আপনার জন্যই, শহরে আগুন বেশি ছড়াতে পারেনি। 204 00:12:25,870 --> 00:12:30,330 আগুন বেশি ছড়ায়নি জেনে, ফ্যাসিবাদীগুলোর নিশ্চয়ই মেজাজ বিগড়ে গেছে। 205 00:12:30,330 --> 00:12:31,540 একদম! 206 00:12:31,540 --> 00:12:33,660 তুর্কিদের কখনো খাটো করে দেখবে না! 207 00:12:35,580 --> 00:12:38,090 বাকি আহত লোকদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? 208 00:12:38,090 --> 00:12:39,750 নদীর পাশের মসজিদে। 209 00:12:41,460 --> 00:12:43,340 হেই, ডা. তেনমা! 210 00:12:43,340 --> 00:12:45,760 একটু বিরতি নিয়ে, একটু কিছু খেলে কেমন হয়? 211 00:12:46,300 --> 00:12:47,970 আহতদের চিকিৎসা বেশি জরুরি। 212 00:12:49,720 --> 00:12:52,430 যদি ওসব আগুন লাগানো কোনো টোপ হয়ে থাকে... 213 00:12:52,430 --> 00:12:54,520 ...তাহলে ওরা আসলে কোথায় আগুন লাগাতে যাচ্ছে? 214 00:12:54,850 --> 00:12:56,100 ভুলে যান। 215 00:12:56,100 --> 00:12:59,110 এখানে কী হলো না হলো সেটা নিয়ে কে ভাবে? 216 00:12:59,110 --> 00:13:03,240 তারচেয়েও বড় কথা, আমার অন্য একটা কাজ আছে। 217 00:13:03,240 --> 00:13:04,740 থামুন! 218 00:13:04,740 --> 00:13:06,030 প্লিজ বলুন আমাকে! 219 00:13:06,030 --> 00:13:08,320 আপনি হলে, আপনি কোথায় আগুন লাগাতেন? 220 00:13:08,320 --> 00:13:10,450 আমি তো বললামই! 221 00:13:11,370 --> 00:13:13,370 একটু পরেই নদীর দিক থেকে বাতাস বইতে শুরু করবে। 222 00:13:14,160 --> 00:13:18,040 যদি নদীর ধারের কোনো পরিত্যক্ত কারখানায় আগুন লাগানো হলেই, খেল খতম। 223 00:13:18,040 --> 00:13:22,000 হয়তো এখনো ওখানে যথেষ্ঠ কেমিক্যাল আছে। 224 00:13:27,050 --> 00:13:28,640 সময় হয়ে এসেছে। 225 00:13:29,100 --> 00:13:31,350 এখন মেইন ডিশের সময়। 226 00:13:32,140 --> 00:13:34,980 এখন, আমার ক্ষুধা মিটবে। 227 00:13:39,730 --> 00:13:41,820 সব প্ল্যান হিসাবমতোই চলছে... 228 00:13:41,820 --> 00:13:44,820 এখন উচ্চবংশীয়দের উৎসবের সময়। 229 00:14:03,000 --> 00:14:05,610 আমার পেছন পেছন কেন এলে? 230 00:14:05,610 --> 00:14:07,650 আমাকে আগুন নেভাতে হবে। 231 00:14:07,650 --> 00:14:09,360 আমি তেনমাকে কথা দিয়েছি। 232 00:14:10,930 --> 00:14:11,930 তেনমা? 233 00:14:21,440 --> 00:14:23,480 এটাই সেই জায়গা। একটা গুদামঘর! 234 00:14:25,230 --> 00:14:26,610 ভালোই হলো। 235 00:14:26,610 --> 00:14:28,860 মনে হচ্ছে ওরা এই জায়গার ব্যাপারে জানতো না। 236 00:14:29,490 --> 00:14:31,240 এগুলো সব কি কেমিক্যাল? 237 00:14:31,700 --> 00:14:34,200 এই কেমিক্যালে যদি আগুন লাগে... 238 00:14:34,200 --> 00:14:35,790 ...শহর পুড়ে ছারখার হয়ে যাবে! 239 00:14:36,910 --> 00:14:39,120 ঠিক আছে, আমি এই জায়গা রক্ষা করব! 240 00:14:39,120 --> 00:14:41,290 আমি ওদের এখানে আগুন লাগাতে দিব না! 241 00:14:43,250 --> 00:14:44,300 ঠিক আছ? 242 00:14:44,300 --> 00:14:45,710 পিছলে গেছি.. 243 00:14:46,710 --> 00:14:47,760 এগুলো কী? 244 00:14:52,260 --> 00:14:53,350 পেট্রোল? 245 00:14:58,810 --> 00:14:59,770 কেউ... 246 00:15:00,310 --> 00:15:01,310 ...এখানে আছে... 247 00:15:03,190 --> 00:15:06,480 ঠিক আছে। আমি একাই হাঁটতে পারব। 248 00:15:06,480 --> 00:15:09,030 ঐ আশ্রয়কেন্দ্রে চলুন, তারপর আমি দেখছি কোথায় চোট লেগেছে। 249 00:15:09,570 --> 00:15:10,740 এসবের জন্য দুঃখিত। 250 00:15:10,740 --> 00:15:14,530 বাপ-দাদার আমলের কিছু জিনিস বাঁচাতে গিয়ে পা মচকে গেছে। 251 00:15:17,160 --> 00:15:19,460 যতক্ষণ আমার কাছে এই কার্পেট আছে... 252 00:15:19,460 --> 00:15:21,500 ...আমার এই শহরে থাকার আর দরকার নেই! 253 00:15:21,710 --> 00:15:22,670 ৮ লাখ... 254 00:15:22,670 --> 00:15:26,250 না, এই জিনিসটার দাম অন্তত ১০ লাখ মার্কস তো হবেই! 255 00:15:26,250 --> 00:15:26,960 হেকেল! 256 00:15:30,630 --> 00:15:31,590 ধুশ শালা! 257 00:15:32,640 --> 00:15:33,590 ডিটারের কী হয়েছে? 258 00:15:33,590 --> 00:15:35,850 মানে, আসলে... 259 00:15:36,390 --> 00:15:38,520 ডিটার কোথায় গেছে, বলো? 260 00:15:38,520 --> 00:15:43,230 ওহ! ঐ ছেলেটা নদীর পাশের একটা পরিত্যক্ত কারখানায় গেছে। 261 00:15:43,230 --> 00:15:44,110 কারখানা...? 262 00:15:44,480 --> 00:15:47,000 একটু পরেই, নদীর দিক থেকে বাতাস বইরে শুরু করবে... 263 00:15:47,000 --> 00:15:49,260 যদি কারখানার কেমিক্যালে আগুন লাগে... 264 00:15:49,280 --> 00:15:51,070 ...তাহলে এই শহর শেষ। 265 00:15:56,160 --> 00:15:57,830 দেখলেন, এই বাতাসের কথাই বলছিলাম। 266 00:15:59,580 --> 00:16:02,290 প্লিজ আশ্রয়কেন্দ্রের সবাইকে নদীর কাছ থেকে দূরে চলে যেতে বলুন! 267 00:16:02,830 --> 00:16:03,520 তাড়াতাড়ি! 268 00:16:03,520 --> 00:16:04,270 কী? 269 00:16:05,170 --> 00:16:06,290 চলো, হেকেল! 270 00:16:06,290 --> 00:16:06,840 হাহ? 271 00:16:11,010 --> 00:16:11,970 কে...? 272 00:16:13,380 --> 00:16:15,220 কে ওখানে? 273 00:16:32,110 --> 00:16:33,150 নড়বে না! 274 00:16:33,820 --> 00:16:37,160 তো, তুমিই ইয়োহানের বোন? 275 00:16:37,450 --> 00:16:38,870 লাইটারটা ফেলে দাও! 276 00:16:39,330 --> 00:16:42,620 আমি যদি আগুন লাগাই, পেট্রোল জ্বলে উঠবে... 277 00:16:42,620 --> 00:16:45,370 ...আর এই পুরো গুদামঘর এক মূহুর্তে নরককুণ্ডে পরিণত হবে। 278 00:16:45,790 --> 00:16:48,210 তা ঘটার আগেই আমি তোমার মাথায় গুলি চালাবো! 279 00:16:48,210 --> 00:16:49,900 তোমার মস্তিষ্কের স্নায়ুতে আঘাত হানলে পারলে... 280 00:16:49,900 --> 00:16:51,360 ...আমি তোমাকে থামাতে পারব! 281 00:16:51,960 --> 00:16:53,380 তাই নাকি? 282 00:16:53,380 --> 00:16:56,550 আমি গত ছয় মাস ধরে ট্রেনিং করছি। 283 00:16:56,550 --> 00:16:59,140 এতোটুকু দূরত্বে, আমার নিশানা একেবারে পারফেক্ট! 284 00:16:59,470 --> 00:17:01,470 তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। 285 00:17:01,470 --> 00:17:04,810 ইয়োহানকে আমাদের দলের একজন সদস্য হিসেবে গ্রহণ করে নিতে... 286 00:17:04,810 --> 00:17:06,650 ...আমাদের উচ্চবংশীয়দের একটা উৎসব এটি। 287 00:17:07,270 --> 00:17:09,360 ইয়োহান সেটা চায়না! 288 00:17:11,320 --> 00:17:14,700 ইয়োহান ফ্রাঙ্কফুর্টে এসেছিল। 289 00:17:14,700 --> 00:17:19,120 কিন্তু তোমাদের একজন নেতা আর তার চামচাদের মেরে ও চলে গেছে। 290 00:17:19,580 --> 00:17:21,120 ও একটা মেসেজ রেখে গেছে। 291 00:17:22,160 --> 00:17:23,370 মেসেজ? 292 00:17:23,540 --> 00:17:27,420 তোমরা ওকে যেমনটা মনে করো, ও তেমন নয়! 293 00:17:27,420 --> 00:17:30,360 ব্যাপারটা আরো বেশি জটিল... 294 00:17:30,360 --> 00:17:32,110 কী বলতে চাচ্ছ তুমি? 295 00:17:32,110 --> 00:17:35,450 ওর ব্যাপারটা আরো বেশি ভয়ংকর... 296 00:17:35,470 --> 00:17:39,050 ...বিষাদের এক অতল গহ্বরে হারিয়ে ...ও কষ্ট পেয়ে চলেছে... 297 00:17:42,350 --> 00:17:47,310 এই লোকদের সাথে গন্ডগোলে না জড়ালেই ভালো হতো। 298 00:17:47,310 --> 00:17:48,350 গুদামঘর কোথায়? 299 00:17:48,810 --> 00:17:51,070 হেই, হেই। এটুকুই যথেষ্ট নয়? 300 00:17:52,610 --> 00:17:54,070 আমি এখান থেকে ভাগছি... 301 00:17:54,740 --> 00:17:56,110 কী বলছ তুমি? 302 00:17:56,110 --> 00:17:58,220 ডিটারকে এভাবে মারা যেতে দেবে? 303 00:17:58,220 --> 00:17:59,300 গুদামঘরটা কোথায়? 304 00:17:59,320 --> 00:18:02,490 আচ্ছা, বলছি! বলছি, বাল! 305 00:18:04,950 --> 00:18:08,460 তুমি বলেছিলে, তোমার বন্ধুর নাম তেনমা, তাই না? 306 00:18:09,500 --> 00:18:12,550 আমিও তেনমা নামের কাউকে চিনি। 307 00:18:12,550 --> 00:18:13,750 সত্যি? 308 00:18:13,750 --> 00:18:15,380 সে-ও কি অনেক সাহসী? 309 00:18:15,920 --> 00:18:17,380 হ্যাঁ। 310 00:18:17,380 --> 00:18:20,220 আমি চাইনি সে কখনো গুলি চালাক। 311 00:18:21,010 --> 00:18:23,390 আমি চাইনি সে কাউকে মারুক। 312 00:18:23,720 --> 00:18:26,730 তুমিও কাউকে মারবে না, যা-ই হোক না কেন! 313 00:18:26,730 --> 00:18:28,100 লোকটা অনেক বাজে হলেও? 314 00:18:28,520 --> 00:18:29,520 ঠিক! 315 00:18:29,520 --> 00:18:31,610 আমি যা এখন করব, তুমি তা কখনো কোরো না! 316 00:18:33,770 --> 00:18:34,610 চোখ বন্ধ করো! 317 00:18:34,940 --> 00:18:35,610 তাকিও না! 318 00:18:37,990 --> 00:18:39,360 গুলি কোরো না! 319 00:18:43,410 --> 00:18:44,240 তেনমা! 320 00:18:56,630 --> 00:18:57,550 হেকেল, আগুন নেভাও! 321 00:18:59,010 --> 00:19:00,260 কার্পেটটা চাপিয়ে দাও! জলদি! 322 00:19:04,850 --> 00:19:06,020 আরে, থাম গাধা! 323 00:19:18,360 --> 00:19:22,030 আমার... ১০ লাখ... 324 00:19:23,660 --> 00:19:24,530 নিনা... 325 00:19:25,950 --> 00:19:27,040 তেনমা...? 326 00:19:32,790 --> 00:19:34,210 ধুর! পুলিশ এসে পড়েছে! 327 00:19:34,590 --> 00:19:35,170 পালান! 328 00:19:35,670 --> 00:19:37,550 লোকটাকে আমার হাতে ছেড়ে দিন! 329 00:19:38,050 --> 00:19:39,170 নদীর পাশে একটা নৌকা রাখা আছে! 330 00:19:39,590 --> 00:19:41,380 তাড়াতাড়ি পালান, তেনমা! 331 00:19:51,640 --> 00:19:53,270 মেইন ডিশ... 332 00:19:53,270 --> 00:19:54,860 ...ঠাণ্ডা হয়ে গেল... 333 00:20:01,990 --> 00:20:04,450 সাহায্যের জন্য ধন্যবাদ। 334 00:20:04,450 --> 00:20:06,280 একটু জিজ্ঞাসাবাদের জন্য আপনি কি থানায় আসতে পারবেন... 335 00:20:08,410 --> 00:20:09,310 একটু দাঁড়ান! 336 00:20:09,310 --> 00:20:09,980 আমি এখনই ফিরে আসছি! 337 00:20:10,000 --> 00:20:11,790 আরে, দাঁড়ান! 338 00:20:24,680 --> 00:20:25,760 তেনমা! 339 00:20:27,310 --> 00:20:27,850 নিনা! 340 00:20:28,810 --> 00:20:30,810 নিনা, আমাকে কথা দাও! 341 00:20:30,810 --> 00:20:31,350 গুলি চালাবেনা! 342 00:20:31,930 --> 00:20:33,350 কাউকে কখনো গুলি করবেনা! 343 00:20:33,940 --> 00:20:36,360 আমি ইয়োহানের মেসেজ দেখেছি! 344 00:20:36,940 --> 00:20:38,480 আমিও দেখেছি! 345 00:20:38,480 --> 00:20:39,610 আমি এখন ওখানেই যাচ্ছি! 346 00:20:40,230 --> 00:20:41,400 সেই সময়... 347 00:20:41,400 --> 00:20:42,420 ...দশ বছর আগে... 348 00:20:42,420 --> 00:20:43,930 ...আমি যখন ইয়োহানকে গুলি করেছিলাম... 349 00:20:43,950 --> 00:20:48,120 ...আমি এতোদিনে বুঝতে পেরেছি, ও কেন আমাকে ওর মাথায় গুলি করতে বলেছিল! 350 00:20:50,490 --> 00:20:51,540 ইয়োহান... 351 00:20:51,540 --> 00:20:52,710 ...একা নয়! 352 00:20:53,410 --> 00:20:54,710 ওর ভেতরে দুজন ইয়োহান আছে! 353 00:21:07,680 --> 00:21:10,810 তাই... ডা. তেনমা... 354 00:21:10,810 --> 00:21:14,230 তাই... আপনার কোনো দোষ নেই... 355 00:21:18,670 --> 00:21:20,670 আমি... 356 00:21:20,690 --> 00:21:22,740 আরেকবার, আমাকে... 357 00:21:23,820 --> 00:21:26,240 ...ইয়োহানের মাথাকে লক্ষ্য করে... 358 00:21:36,670 --> 00:21:40,130 এখানে সময় নষ্ট করা বন্ধ করুন... 359 00:21:40,130 --> 00:21:42,420 তাড়াতাড়ি চলুন এখান থেকে! 360 00:21:42,420 --> 00:21:45,340 এসব আর নিতে পারছিনা। 361 00:21:45,340 --> 00:21:46,630 খিদা লেগেছে... 362 00:21:46,630 --> 00:21:47,760 আমার কাছে কোনো টাকাও নেই... 363 00:21:48,840 --> 00:21:51,010 যদি আমার কাছে ঐ কার্পেটটা থাকতো... 364 00:21:51,010 --> 00:21:52,770 বালের! 365 00:21:57,650 --> 00:21:59,020 এটা আবার কী? 366 00:22:01,150 --> 00:22:03,230 এটা... 367 00:22:13,740 --> 00:22:15,290 "আমাকে বাঁচান!" 368 00:22:15,290 --> 00:22:18,880 "আমার মধ্যে লুকিয়ে থাকা মন্সটার বিস্ফোরিত হতে যাচ্ছে!" 369 00:22:22,250 --> 00:22:23,590 তাহলে, ইয়োহানের... 370 00:22:24,510 --> 00:22:26,300 ...দুটো আলাদা সত্তা আছে? 371 00:22:27,300 --> 00:22:34,300 অনুবাদক: ফেরদৌস শুভ 372 00:23:49,070 --> 00:23:53,530 Next Episode: Five Sugars