1 00:00:02,127 --> 00:00:04,420 আসলে, আপাতদৃষ্টিতে তুমি যেটা খাচ্ছ সেটা দই না। 2 00:00:04,587 --> 00:00:06,839 কারণ, এতে যথেষ্ট পরিমাণে অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া নেই। 3 00:00:07,007 --> 00:00:10,259 শুধু ঠাণ্ডা দুধের মধ্যে জমাট বাঁধানোর জন্য ক্যারেজেনান মেশানো। 4 00:00:10,427 --> 00:00:15,264 -আচ্ছা, খুবই চমৎকার। -এটা গোলাপি না, কোনো বেরি ও নেই। 5 00:00:16,558 --> 00:00:18,934 হ্যাঁ, কিন্তু তাতে আমার প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয় নি। 6 00:00:19,102 --> 00:00:21,729 -তোমার প্রশ্নটা যেন কি ছিল? -তুমি কি একটু খাবে? 7 00:00:23,773 --> 00:00:25,983 -আচ্ছা, না। আমার দুগ্ধ দ্রব্যে এলারজি। -ঠিক। 8 00:00:26,151 --> 00:00:28,277 -গ্যাস হয়ে যাবে। -বুঝতে পেরেছি। 9 00:00:29,237 --> 00:00:31,947 আচ্ছা, শুভ রাত্রি। 10 00:00:46,296 --> 00:00:49,631 -তুমি কি করছ? -ওদিকে বাতাস ছিল। 11 00:00:50,216 --> 00:00:51,592 আমি তো বাতাস টের পাই নি। 12 00:00:52,886 --> 00:00:56,680 -আমরা নাহয় তোমার ওদিকে যাই না হয়...? -ওহ হ্যাঁ। 13 00:00:56,848 --> 00:00:58,766 হয়তো আমাদের একটু ধীরে সুস্থে আগানো উচিত। 14 00:00:58,933 --> 00:01:01,477 না, আমি তোমার বাসায় গিয়ে দ্রুত সব করে ফেলার কথা বোঝাই নি। 15 00:01:01,644 --> 00:01:03,270 না, আমি জানি। 16 00:01:03,563 --> 00:01:06,607 আমি জানি তুমি কি বুঝিয়েছ। আসলে এটা মাত্র আমাদের প্রথম ডেট। 17 00:01:06,775 --> 00:01:07,816 আচ্ছা। নিশ্চয়ই। অসুবিধা নেই। 18 00:01:07,984 --> 00:01:10,277 আচ্ছা আমরা নাহয় বুঝে নেই যে এটা কোথায় যাচ্ছে, 19 00:01:10,445 --> 00:01:12,571 আর কখন আমরা ওই জায়গায় যাবো? 20 00:01:12,739 --> 00:01:16,617 আর তারপর সময়ের সাথে গতিবেগ সমান দূরত্ব। 21 00:01:18,536 --> 00:01:20,454 "আর" এর সমাধান। 22 00:01:21,539 --> 00:01:23,123 অথবা, আমরা এমনিই দেখতে পারি। 23 00:01:24,167 --> 00:01:26,126 তাতেও কাজ হতে পারে। 24 00:01:26,753 --> 00:01:28,837 -শুভ রাত্রি লেনারড। -শুভ রাত্রি। 25 00:01:33,927 --> 00:01:35,761 ও আসছে, স্ক্রিন সেভার! 26 00:01:40,391 --> 00:01:42,392 ওহ, হেই লেনারড। 27 00:01:42,560 --> 00:01:45,187 -তোমার ডেট কেমন ছিল? -খুবই নিচু কাজ! 28 00:01:47,357 --> 00:01:50,859 শেল্ডন, তুমি কিভাবে এখানে বসে ওদেরকে আমার ওপর নজরদারি করতে দিলে? 29 00:01:51,027 --> 00:01:52,069 ওরা চালাক, লেনারড। 30 00:01:52,237 --> 00:01:55,614 তুমি কি করছ না করছ তার ব্যাপারে আমার আগ্রহের কমতির সুযোগ ওরা কাজে লাগিয়েছে। 31 00:01:56,950 --> 00:01:59,910 তোমার আমাদেরকে ধন্যবাদ দেয়া উচিত। যখন ভবিষ্যৎ প্রজন্ম কেন তোমার আর 32 00:02:00,078 --> 00:02:02,704 পেনির সম্পর্ক ভেঙ্গে চুরমার হয়ে গেলো এটা নির্ধারণ করার চেষ্টা করবে... 33 00:02:02,872 --> 00:02:05,833 এই কালো বাক্সে এর পুরোটাই থাকবে। 34 00:02:06,000 --> 00:02:08,794 তুমি কিসের ব্যাপারে কথা বলছ? ডেট ভালোই গেছে। 35 00:02:08,962 --> 00:02:10,796 বন্ধু, ও বলেছে ও ধীরে সুস্থে আগাতে চায়। 36 00:02:10,964 --> 00:02:13,715 আচ্ছা, তো? সে বলেছে সে ধীরে সুস্থে আগাতে চায়। 37 00:02:13,883 --> 00:02:17,719 এটা অনেকটা এমন যে, " আমি সত্যিই খাবারটা উপভোগ করছি। 38 00:02:17,887 --> 00:02:20,722 তাই আমি ধীরে সুস্থে খাবো আর খাবারটা আস্বাদন করবো।" 39 00:02:20,890 --> 00:02:24,393 না, এটা এরকম যে, "এই মাছটা খেতে জঘন্য... 40 00:02:25,145 --> 00:02:28,063 তাই আমি ধীরে সুস্থে খাবো আর মুখ থেকে ফেলে দেবো।" 41 00:02:29,732 --> 00:02:32,067 -তুমি ওই মাছটা। -আমি মাছ নই। 42 00:02:32,235 --> 00:02:34,027 ওহ তাই নাকি? তোমরা কি পরের ডেট কবে করবে ঠিক করেছো? 43 00:02:34,195 --> 00:02:39,324 -না, আমরা আসলে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া এমনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। -আরে, আমি পর্যন্ত জানি এটা হাস্যকর! 44 00:02:39,826 --> 00:02:42,327 আচ্ছা, ঠিকাছে। তোমাদের অনুমান ধরে নেয়া যাক। 45 00:02:42,495 --> 00:02:46,039 আমরা ডিনারে গেলাম, কথা বললাম, হাসলাম, চুমু খেলাম। 46 00:02:46,207 --> 00:02:47,583 কোন জায়গায় ভুল হয়েছে আমার? 47 00:02:47,750 --> 00:02:50,919 আরও চিন্তা করো, লেনারড। ছোট খাট বিষয় মেয়েদের আগ্রহ কমিয়ে দিতে পারে। 48 00:02:51,087 --> 00:02:55,174 যেমন, " এই, ওই ওয়েট্রেস দেখতে অস্থির, আমি নিশ্চিত আমরা ওকে বাড়ি নিয়ে যেতে পারবো।" 49 00:02:56,050 --> 00:03:00,095 অথবা, " তোমার মায়ের ওজন কত? আমি জানতে চাই আমি কিসের মধ্যে ঢুকছি।" 50 00:03:00,263 --> 00:03:03,682 -আমি এরকম কিছু বলি নি। -ভালো। কারণ ওগুলো কাজ করে না। 51 00:03:04,434 --> 00:03:07,311 ওরা এসব দেখে না যে তুমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে জোরে শ্বাস নিচ্ছ কিনা। 52 00:03:07,478 --> 00:03:09,855 দুঃখজনক ভাবে, ওটা আমার সহবাসের বৈশিষ্ট্য। 53 00:03:10,356 --> 00:03:12,524 শোনো, সবকিছু ঠিকভাবে গেছে। 54 00:03:12,692 --> 00:03:16,737 এমনকি আমার পূর্ব প্রস্তুতি ছাড়া কথোপকথন শুরুর পদ্ধতিও কাজে লাগাতে হয় নি। 55 00:03:16,905 --> 00:03:19,239 পাশের বাসার ওই মেয়ে আমার প্রেমে পড়ে গেছে। 56 00:03:19,866 --> 00:03:21,450 ওই টেপ টা ছাড়া যাক। 57 00:03:23,411 --> 00:03:25,537 শুভ রাত্রির চুমুতে ওর প্রতিক্রিয়াটা দেখো। 58 00:03:25,705 --> 00:03:30,083 শ্বাস প্রশ্বাস, চোখের পিউপিল প্রসারণ, বুকের লাল আভার কোনো পরিবর্তন নেই। 59 00:03:30,251 --> 00:03:32,294 অনেক কাছেই গেছ কিন্তু। 60 00:03:32,629 --> 00:03:35,756 চমৎকার। ওর চিবুক লাগানো, জিহ্বায় প্রবেশ করা হয় নি। 61 00:03:35,924 --> 00:03:39,259 পরিষ্কারভাবেই, সহবাস সম্ভাব্য মনুষ্যদের মধ্যে খারাপ লক্ষণ। 62 00:03:39,636 --> 00:03:41,470 এটা কোনো খারাপ লক্ষণ না। 63 00:03:41,638 --> 00:03:45,224 প্লিজ। তোমরা নিশ্চয়ই দুটো ইগুয়ানা যাদের কোনো গলকম্বল প্রসারণ হয় না। 64 00:03:46,017 --> 00:03:48,644 আর সবথেকে খারাপ লক্ষণ হচ্ছে, তুমি এখানে আছো , ওখানে না। 65 00:03:48,811 --> 00:03:52,314 আমি ওখানে নেই, কারণ আমি ধীরে সুস্থে আগাচ্ছি। 66 00:03:52,482 --> 00:03:55,943 যেটা, অবশ্য তোমাদের তুলনায়, গুটিয়ে রাখা গতি মনে হতে পারে। 67 00:03:57,153 --> 00:04:00,155 আর ক্যামেরা নামিয়ে ফেলবে। 68 00:04:01,699 --> 00:04:04,660 যখন ওর কোনো আশা ছিল না, তখনি ও বেশি আনন্দে ছিল। 69 00:04:07,372 --> 00:04:09,289 ওকে সময় দাও। 70 00:04:09,550 --> 00:04:11,292 S02 E01 · The Bad Fish Paradigm 71 00:04:28,040 --> 00:04:30,384 Insta: tasnuva_sheikh 72 00:04:42,323 --> 00:04:44,491 -হাই। -ওহ, হাই পেনি। 73 00:04:44,659 --> 00:04:48,537 হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখছি, দুই নাম্বার মেশিনের গরম পানি কিন্তু পর্যাপ্ত না, তাই রঙ্গিন জামা দিয়ো ওটাতে। 74 00:04:48,705 --> 00:04:51,748 চার নাম্বার এখনো বেশি তাড়াতাড়ি কাপড় নরম করার তরল বের করছে 75 00:04:51,916 --> 00:04:55,252 -তাই আমি ওটা তোমার অন্তর্বাস ধোয়ার জন্য ছেড়ে দিয়েছি। -ধন্যবাদ। 76 00:04:58,047 --> 00:04:59,214 হায় খোদা। 77 00:04:59,382 --> 00:05:03,135 তুমি নাহয় তোমার জামা নিয়ে নদীর পাড়ে গিয়ে পাথর দিয়ে বাড়ি মারছ না কেন? 78 00:05:07,890 --> 00:05:10,475 শেল্ডন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? 79 00:05:10,977 --> 00:05:14,604 আমি চাইবো তুমি জিজ্ঞেস না করো, কিন্তু তা করতে নিষেধ করার জন্য অতদুর যাবোও না। 80 00:05:15,606 --> 00:05:17,441 ঠিক আছে, আমি "হ্যাঁ" শুনেছি, তাই... 81 00:05:18,609 --> 00:05:19,901 আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, 82 00:05:20,320 --> 00:05:25,073 লেনারড কি কখনো মানে, কোনো স্বাভাবিক মেয়ের সাথে ডেট করেছে? 83 00:05:26,242 --> 00:05:29,619 আমি ধারনা করছি তুমি স্বাভাবিক হজমশক্তির কথা জিজ্ঞেস করছ না। 84 00:05:30,872 --> 00:05:34,166 কারণ আমি জানতে পেরেছি যে এই ধরণের জিজ্ঞাসাবাদ গুলো করা অনুচিত। 85 00:05:34,917 --> 00:05:39,880 না, আমি বুঝিয়েছি ও কি কখনো এমন কারো সাথে সম্পর্কে গেছে যে মহাজ্ঞানী ধরণের না? 86 00:05:40,048 --> 00:05:42,257 ওহ! কয়েক বছর আগে, 87 00:05:42,425 --> 00:05:46,470 ও এক মেয়ের সাথে কিছুদিন ডেটে গিয়েছিল যার ফ্রেঞ্চ সাহিত্যে পি এইচ ডি ছিল। 88 00:05:47,263 --> 00:05:51,975 -তাহলে সেটা মহাজ্ঞানী হয় না কিভাবে? -প্রথমত, সে ফ্রেঞ্চ ছিল, 89 00:05:53,978 --> 00:05:56,605 আর আরেকটা কারণ, সাহিত্যে ছিল। 90 00:06:02,570 --> 00:06:04,029 তো... 91 00:06:05,323 --> 00:06:07,616 তোমার কি মনে হয় যদি লেনারড আর আমি ডেট করতে থাকি... 92 00:06:07,784 --> 00:06:10,202 ও কি একটা পর্যায়ে আমার সাথে বিরক্ত হয়ে যাবে? 93 00:06:16,167 --> 00:06:18,168 -ওটা নির্ভর করছে। -কিসের ওপর? 94 00:06:18,795 --> 00:06:21,254 তোমার কি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের কোনো সাধারণ জ্ঞান আছে? 95 00:06:21,422 --> 00:06:22,672 না। 96 00:06:22,840 --> 00:06:24,841 তুমি কি ক্লিঙ্গনে কথা বল? 97 00:06:25,385 --> 00:06:26,426 না। 98 00:06:26,803 --> 00:06:29,304 -তুমি কি কোনো কার্ড ট্রিক জানো? -আচ্ছা, 99 00:06:31,682 --> 00:06:35,685 আমি বুঝতে পেরেছি। লেনারডের একজন ওয়েট্রেস ওরফে অভিনেত্রীর সাথে জড়ানোর কোনো ইচ্ছা নেই, 100 00:06:35,853 --> 00:06:40,399 যেই মেয়ে এত নিরাপত্তাহীনতায় ভোগে, যে সে তাকে মিথ্যা বলেছে যে সে কমিউনিটি কলেজ শেষ করেছে। 101 00:06:40,566 --> 00:06:42,109 তুমি মিথ্যে কেন বললে? 102 00:06:42,276 --> 00:06:45,028 ও কলেজ তারপর স্নাতক স্কুল নিয়ে একটানা কথা বলে যাচ্ছিলো, 103 00:06:45,196 --> 00:06:48,698 আর আমি চাইনি ও ভাবুক আমি একটা নির্বোধ অভাগী। 104 00:06:48,866 --> 00:06:53,036 তুমি "নির্বোধ অভাগী" র বিপরীত কি "কমিউনিটি কলেজ এর স্নাতকধারী" ভেবেছিলে? 105 00:06:57,917 --> 00:07:00,460 এই দেশে আরও অনেক সফল মানুষ আছেন যারা... 106 00:07:00,628 --> 00:07:02,462 ... যারা কমুনিটি কলেজ এর স্নাতকধারী। 107 00:07:02,630 --> 00:07:04,840 হ্যাঁ, কিন্তু তুমি এর কোনোটাই না। 108 00:07:06,759 --> 00:07:09,052 ঠিক, আচ্ছা শোনো ব্যাপারটা তোমার আর আমার মধ্যে থাকবে। 109 00:07:09,220 --> 00:07:12,347 তুমি এর কিছুই লেনারড কে বলতে পারবে না। 110 00:07:13,516 --> 00:07:16,393 -তুমি কি আমাকে গোপন রাখতে বলছ? -হ্যাঁ। 111 00:07:16,561 --> 00:07:17,727 তাহলে আমি দুঃখিত। 112 00:07:17,895 --> 00:07:21,148 তোমার আসলে এই গোপন কথা বলার আগেই এটা বলে নেয়া উচিত ছিল... 113 00:07:21,315 --> 00:07:25,277 তাহলে আমি এই গোপন রাখারাখির চুক্তিতে যেতে চাই কিনা সেটা ভেবে নিতে পারতাম। 114 00:07:25,945 --> 00:07:29,531 তুমি ফাঁসির আসামি বানিয়ে কাউকে কিছু গোপন রাখতে বলতে পারো না। 115 00:07:30,825 --> 00:07:32,325 কি? 116 00:07:32,493 --> 00:07:35,787 কথা গোপন রাখা হচ্ছে একটা জটিল চেষ্টা। একজন মানুষকে, শুধু সে কি বলছে 117 00:07:35,955 --> 00:07:40,125 এটা চিন্তা করলেই হয় না, সাথে মুখভঙ্গি, স্বয়ংক্রিয় প্রতিফলনের ব্যাপারেও চিন্তা করতে হয়। 118 00:07:40,543 --> 00:07:41,877 যখন আমি কাউকে প্রতারণার চেষ্টা করি, 119 00:07:42,044 --> 00:07:46,715 আমার নিজের শরীরেই তখন লাইম ডিজিস গবেষণা কেন্দ্রের থেকে বেশি নার্ভাস টিক হয়। 120 00:07:52,013 --> 00:07:53,054 এটা একটা রসিকতা। 121 00:07:53,222 --> 00:07:57,017 রসিকতাটা "টিক" নামে দুটো সমার্থক শব্দের দুটো অর্থের ওপর ভিত্তি করে করা, 122 00:07:57,185 --> 00:07:59,644 একটা হল রক্তচোষক মাকড়শা আরেকটা মাংসপেশিতে আকস্মিক টান। 123 00:08:04,275 --> 00:08:05,442 আমি নিজে নিজে এটা বানিয়েছি। 124 00:08:08,279 --> 00:08:13,283 শোনো, লেনারড যদি জানতে পারে যে আমি ওকে মিথ্যা বলেছি, আমি লজ্জায় মরে যাবো। 125 00:08:13,451 --> 00:08:16,453 -শারীরিকভাবে অসম্ভব। -আরে, শেল্ডন, প্লিজ! 126 00:08:16,621 --> 00:08:18,622 আমি তোমাকে বন্ধু হিসেবে অনুরোধ করছি। 127 00:08:19,999 --> 00:08:22,334 তুমি বলছ এই কথা গোপন রাখার 128 00:08:22,502 --> 00:08:25,086 অন্তর্নিহিত প্রতিজ্ঞার মধ্যে বন্ধুত্ব লুকিয়ে আছে? 129 00:08:25,254 --> 00:08:28,673 -হ্যাঁ। -মজার তো। 130 00:08:29,217 --> 00:08:31,635 আরেকটা প্রশ্ন, হয়তো এটা আগেই করা উচিত ছিল। 131 00:08:31,802 --> 00:08:33,887 আমরা বন্ধু হয়েছি কবে? 132 00:08:36,390 --> 00:08:38,099 অর্থাৎ, আমি গ্রিন লান্ঠারন হতে পারতাম না... 133 00:08:38,267 --> 00:08:40,268 যদি না আমাকে ওয়া র অভিভাবকেরা মনোনীত করতেন, 134 00:08:40,436 --> 00:08:43,438 যথেষ্ট পরিমাণে প্রারম্ভিক মূলধন আর একটা পর্যাপ্ত গবেষণা কেন্দ্র দিলে, 135 00:08:43,606 --> 00:08:45,607 আমি ব্যাট্ম্যান হতে পারতাম। 136 00:08:49,570 --> 00:08:51,321 -তুমি ব্যাট্ম্যান হতে পারতে? -নিশ্চয়ই। 137 00:08:51,489 --> 00:08:52,572 আমি ব্যাট্ম্যান। 138 00:08:52,740 --> 00:08:53,782 দেখলে? 139 00:08:56,202 --> 00:08:57,244 -হাই ছেলেরা। -হেই। 140 00:08:57,411 --> 00:08:58,995 -হাই পেনি। -হেই। 141 00:09:00,081 --> 00:09:03,750 তোমার যদি শুক্রবার রাতে করার কিছু না থাকে, তাহলে আমরা সিনেমা দেখতে যেতে পারি। 142 00:09:03,918 --> 00:09:06,586 আমার মনে হয় শুক্রবারে আমার ডিনার শিফট আছে। 143 00:09:06,754 --> 00:09:09,464 -আচ্ছা, শনিবার? -আসলে আমি এখনি বলতে পারছি না। 144 00:09:09,632 --> 00:09:12,634 ম্যানেজার এখনো কাজের শিডিউল পোস্ট করে নি। আমি তোমাকে পরে জানাই নাকি? 145 00:09:12,802 --> 00:09:13,802 -দারুণ। -ঠিকাছে। 146 00:09:13,970 --> 00:09:19,599 তাহলে তুমি যখন জানবে, তখনি নাহয় আমাকে জানিয়ে দিয়ো, আচ্ছা, ঠিকাছে... হায় ঈশ্বর, নিশ্চয়ই আমি কিছু করেছি। 147 00:09:21,352 --> 00:09:24,437 -আমি কোন জায়গায় ভুল করলাম? -তুমি আমাকে কেন জিজ্ঞেস করছ? 148 00:09:24,981 --> 00:09:28,191 আমার কাছে তুমি যতটা বলেছ এর বেশি তোমার আর পেনির কথোপকথনের কোনো তথ্য নেই... 149 00:09:28,359 --> 00:09:31,319 আর না আমার কাছে এসব জেনে ফেলার ক্ষমতা আছে। 150 00:09:33,656 --> 00:09:35,574 -এর মানে কি? -কিছু না। 151 00:09:35,741 --> 00:09:38,952 তুমি নিশ্চয়ই আমার আর পেনির মধ্যে কোনো একটা কথোপকথনের ইঙ্গিত করছ। 152 00:09:39,120 --> 00:09:41,830 -যেটা অবশ্যই, কখনোই হয় নি। -না আমি এরকম কিছু বলি নি। 153 00:09:41,998 --> 00:09:45,250 আমার মনে হয় আপনি কি বোঝাচ্ছেন সেটার ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত স্যার। 154 00:09:47,795 --> 00:09:51,131 -তোমার কি হয়েছে? -আমিও তোমাকে একই প্রশ্ন করতে পারি। 155 00:09:51,299 --> 00:09:55,176 তুমি কি মনে করে আমাকে এমন একটা বিষয়ে টেনে আনলে যেখানে আমার কিছু না, 156 00:09:55,344 --> 00:09:59,180 বরং তোমার আর পেনির ব্যাপার, যার সাথে কিনা আমি সেভাবে কথাই বলি না? 157 00:10:07,023 --> 00:10:09,232 তোমার মুখের কি হয়েছে? 158 00:10:09,609 --> 00:10:12,569 এখানে আমার চেহারা টেনে আনার কোনো দরকার ছিল না। 159 00:10:14,196 --> 00:10:16,364 -ভালো থেকো লেনারড। -কি? 160 00:10:16,532 --> 00:10:18,825 আমি বলেছি ভালো থেকো। 161 00:10:21,621 --> 00:10:23,496 ভালো থাকবো? 162 00:10:25,207 --> 00:10:27,542 এছাড়াও আজকে আমাদের সদ্য ধরা আলাস্কার রুইমাছ আছে, 163 00:10:27,710 --> 00:10:29,919 টেরিয়াকি সসের গ্লেজ আর আঠালো ভাতের সাথে পরিবেশন করা হবে। 164 00:10:30,087 --> 00:10:32,922 -আমাদের আজকের সুপ হল... -তোমার আমাকে এই প্রতিজ্ঞা থেকে মুক্তি দিতে হবে। 165 00:10:36,218 --> 00:10:38,595 শেল্ডন, আমি কাজ করছি। 166 00:10:38,763 --> 00:10:40,764 আপনারা চিন্তা করুন কিছুক্ষণের জন্য কেমন? 167 00:10:42,933 --> 00:10:44,392 আমি এই কথা গোপন রাখতে পারবো না পেনি। 168 00:10:44,560 --> 00:10:49,105 আমি একটা শক্তি প্রধান ডে নোভো প্রোটিনের মত ধারনামূলক স্থানে নিজেকে গুটিয়ে ফেলতে যাচ্ছি। 169 00:10:50,066 --> 00:10:51,483 রেনেসান্স ট্রিপ্টিখ এর মত। 170 00:10:52,443 --> 00:10:54,361 সস্তা স্যুট এর মত। 171 00:10:54,654 --> 00:10:57,697 আচ্ছা, কেন তোমার জন্য একটা কথা গোপন রাখা এত কঠিন? 172 00:10:57,865 --> 00:10:59,407 আমি সাংবিধানিক ভাবে অক্ষম। 173 00:10:59,575 --> 00:11:03,203 এই কারণে খুবই মর্যাদাপূর্ণ সরকারি গবেষণা সংঘ থেকে আমার ছাড়পত্র প্রত্যাখ্যান করে দেয়া হয়। 174 00:11:03,371 --> 00:11:05,380 একটা গোপন মিলিটারি সুপারকোলাইডার থেকে 175 00:11:05,505 --> 00:11:10,335 যেটা একটা নকল কৃষি জমির নিচে মিশিগানের ট্রাভারস সিটি থেকে ১২.৫ মাইল দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। 176 00:11:15,132 --> 00:11:18,093 এটা তুমি আমার থেকে শোনো নি। 177 00:11:18,594 --> 00:11:21,471 আচ্ছা, তুমি ভুলে যাও যে আমি তোমাকে বলেছিলাম 178 00:11:21,639 --> 00:11:23,765 আমি কমিনিটি কলেজ থেকে স্নাতক করি নি, কেমন? 179 00:11:23,933 --> 00:11:27,936 ভুলে যাবো? তুমি চাও আমি ভুলে যাই? এই সৃতি শক্তি কখনো ভোলে না। 180 00:11:28,104 --> 00:11:31,856 আমার মা যেদিন থেকে আমাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করেছে, সেদিন থেকে আমি কিচ্ছু ভুলি নি। 181 00:11:33,275 --> 00:11:34,776 -দিনটা ছিল শীত শীত মঙ্গলবার। -আচ্ছা। 182 00:11:36,237 --> 00:11:38,238 তুমি আমাকে কথা দিয়েছ তুমি এটা গোপন রাখবে... 183 00:11:38,406 --> 00:11:41,116 সুতরাং, তুমি নিজেই উপায় খুঁজে নাও কিভাবে সেটা করবে। 184 00:11:42,284 --> 00:11:44,661 লেনারড, আমি চলে যাচ্ছি। 185 00:11:47,707 --> 00:11:49,999 চলে যাচ্ছ মানে? কেন? 186 00:11:50,167 --> 00:11:52,627 কারণ থাকতেই হবে এমন না। 187 00:11:53,921 --> 00:11:56,840 -হ্যাঁ, থাকতে হবে আসলে। -না ও থাকতে পারে। 188 00:11:57,007 --> 00:11:59,884 এটা হল মুঙ্কাউজেন এর তিনটা কঠিন উপায় থেকে একটা পছন্দ করার ক্লাসিক উদাহরণ। 189 00:12:00,052 --> 00:12:04,013 হয় কারণ টা অন্য উপ কারণের ধারা অনুযায়ী অনুমান করা হবে যা একটা পরিসংখ্যান গত ফলাফলে আসবে, 190 00:12:04,181 --> 00:12:07,809 অথবা, একটা ইচ্ছেমত সার্বজনীন বিবৃতি তে আসবে, অথবা, শেষ পর্যন্ত চক্রাকার হবে... 191 00:12:07,977 --> 00:12:11,146 কথা হচ্ছে, আমি চলে যাচ্ছি কারণ আমি চলে যাচ্ছি। 192 00:12:13,232 --> 00:12:14,441 আমি এখনো বুঝলাম না। 193 00:12:14,608 --> 00:12:17,694 লেনারড, আমি বুঝতে পারছি না এর থেকে সহজভাবে কিভাবে বলা যায়। 194 00:12:18,696 --> 00:12:21,364 এই, কি অবস্থা? 195 00:12:22,408 --> 00:12:25,410 আমরা এইমাত্র একটা প্লাস্টিকজাত মৃতদেহ সংরক্ষণের প্রদর্শনী থেকে ফিরলাম। 196 00:12:25,578 --> 00:12:28,705 কিছু চামড়া ছাড়া মেয়েদের শরীর সেই সুন্দর ছিল। 197 00:12:29,707 --> 00:12:32,751 যদি একটু সময় দাও, আমি জিনিস গোছাতে যাচ্ছি। 198 00:12:33,461 --> 00:12:37,839 মৃতদেহের প্রতি ছোট একটু নিরীহ আকর্ষণের প্রেক্ষিতে একটু বেশিই প্রতিক্রিয়া হলে গেলো। 199 00:12:39,300 --> 00:12:42,177 তোমার জন্য না হাওয়ারড। ও বলছে ও নাকি চলে যাবে। 200 00:12:42,595 --> 00:12:44,304 তুমি কি করেছো? 201 00:12:44,472 --> 00:12:47,849 তুমি কি টেলিভিশনের কন্ট্রাস্ট বা ব্রাইটনেস পাল্টিয়েছ? 202 00:12:48,017 --> 00:12:49,642 -না। -ওর সামনে কোনো ব্যান্ড এইড 203 00:12:49,810 --> 00:12:51,603 টান দিয়ে তুলেছ? 204 00:12:51,771 --> 00:12:53,688 -না। -ভিনেগার এর সস কিনেছ? 205 00:12:53,856 --> 00:12:57,317 সিঙ্ক পরিষ্কার করতে ভুলে গেছো? ওর সাথে কি বাথরুমের দরজা দিয়ে কথা বলেছ? 206 00:12:58,736 --> 00:13:02,405 থারমোস্ট্যাট এ হাত দিয়েছ? ধনেপাতা দিয়ে কিছু রান্না করেছো? "Often" এর T উচ্চারণ করেছ? 207 00:13:04,033 --> 00:13:05,074 না। 208 00:13:06,160 --> 00:13:08,703 তুমি কি ট্রেন নিয়ে মজা করেছ? 209 00:13:10,664 --> 00:13:13,917 আমি এসবের কিছুই করি নি। শুধু ও পাগল হয়ে গেছে। 210 00:13:14,084 --> 00:13:16,002 বেশ, আমরা সবাই ই জানতাম একদিন এমনটা হবে। 211 00:13:18,130 --> 00:13:19,631 তাড়াতাড়ি হয়ে গেছে দেখি। 212 00:13:19,799 --> 00:13:22,801 এটা হচ্ছে আমার আগেই প্যাক করে রাখা দুর্যোগ পাড়ি দেয়ার ব্যাগ। 213 00:13:24,094 --> 00:13:27,055 বাড়িঘরের নিরাপত্তা বিভাগ এবং সারাহ কনর, এটার 214 00:13:27,223 --> 00:13:29,224 পরামর্শ দিয়ে ছিলেন। 215 00:13:30,392 --> 00:13:31,726 তুমি থাকবে কোথায়? 216 00:13:31,894 --> 00:13:35,063 একটা স্থায়ী জায়গা না পাওয়া পর্যন্ত আমার বন্ধুদের সাথে থাকবো। 217 00:13:35,231 --> 00:13:36,314 গেলাম। 218 00:13:39,568 --> 00:13:43,154 আসলে, তুমি আমার সাথে থাকতে পারবে না। আমার বাসা খুবই ছোট। 219 00:13:43,322 --> 00:13:47,617 মাফ করবে, কিন্তু অতিথি আপ্যায়ন করা কি মনুষ্য ইয়াজনা 220 00:13:47,785 --> 00:13:52,622 অনুযায়ী হিন্দু গৃহকর্তাদের পাঁচটি প্রধান ধর্মীয় কর্তব্য বা ত্যাগের মধ্যে একটা না? 221 00:13:55,835 --> 00:13:58,461 আমার ট্রেন ভালো লাগে না। 222 00:14:03,634 --> 00:14:06,135 বাজে কথা বোলো না তো, তোমার ট্রেন ভালো লাগে। 223 00:14:07,429 --> 00:14:08,888 হ্যাঁ, ঠিকই বলেছ। এসো। 224 00:14:11,642 --> 00:14:13,685 দেখা হবে লেনারড। 225 00:14:19,900 --> 00:14:21,818 ভালোই হল মনে হচ্ছে। 226 00:14:31,370 --> 00:14:35,748 -খুবই পুরনো দালান। -ষাট বছর। ঘড়ির কারখানা ছিল। 227 00:14:37,534 --> 00:14:38,334 কি? 228 00:14:38,502 --> 00:14:42,547 তোমার কি রাতে বিকিরণকারী ডায়াল এর অবশিষ্ট রেডিয়াম নিয়ে চিন্তা হয় না? 229 00:14:42,715 --> 00:14:45,300 এতক্ষণ হয় নি। 230 00:14:46,010 --> 00:14:49,012 আমি ভাবতে পারছি না আমি আমার গিজার মাপক আনি নি। 231 00:14:49,471 --> 00:14:52,265 হ্যাঁ, আমার বিছানার ওপরেই ছিল আর প্যাক করতে ভুলে গেলাম। 232 00:14:52,725 --> 00:14:56,477 -তুমি যদি এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ না করো শেল্ডন... -মজা করলাম, প্যাক করেছি। 233 00:14:57,354 --> 00:15:01,190 এটা একটা রসিকতা ছিল। হ্যাঁ, আমি কথোপকথনের প্রত্যাশিত উত্তর ঘুরিয়ে দিয়েছি। 234 00:15:01,358 --> 00:15:05,445 আমার ধারণা এটাকে বিভ্রান্তিকর বাঁক বলা হয়। 235 00:15:06,322 --> 00:15:07,989 দারুণ। 236 00:15:11,660 --> 00:15:15,246 -এই মহিলা কি ঐশ্বরিয়া রাই? -হ্যাঁ। অসাধারণ অভিনেত্রী না? 237 00:15:15,414 --> 00:15:18,833 আসলে, আমি বলবো ও হচ্ছে গরিবের মাধুরী দীক্ষিত। 238 00:15:19,001 --> 00:15:21,044 কি বললে তুমি? 239 00:15:21,211 --> 00:15:23,254 ঐশ্বরিয়া রাই একজন দেবী। 240 00:15:23,422 --> 00:15:28,051 তার তুলনায় মাধুরী দীক্ষিত হচ্ছে একটা কুষ্ঠব্যাধিগ্রস্থ পতিতা। 241 00:15:29,511 --> 00:15:31,346 দুঃখিত, আমি তোমাকে আঘাত দিতে চাই নি। 242 00:15:33,390 --> 00:15:36,559 আবশ্যকভাবেই, তুমি ভারতীয় সিনেমার সাথে খুব একটা পরিচিত নও। 243 00:15:45,027 --> 00:15:46,235 কে? 244 00:15:46,403 --> 00:15:48,613 স্ট্রিপার-গ্র্যাম। (বিশেষ সময়ে বন্ধুরা একে অপরকে স্ট্রিপার এর মাধ্যমে খবর আদান প্রদান করিয়ে থাকে) 245 00:15:52,284 --> 00:15:54,577 ট্যাগ। এবার তুমি। 246 00:15:55,371 --> 00:16:00,083 ওকে একটা বাদামি কাগজের ব্যাগে ভরে আগুন ধরিয়ে দিতে পারলে না? 247 00:16:02,169 --> 00:16:05,505 আমি এর আগে কখনো এয়ার ম্যাট্রেসে ঘুমাই নি। 248 00:16:05,881 --> 00:16:08,758 কশেরুকার কোনো ঠেশই নেই। 249 00:16:09,426 --> 00:16:13,096 তাহলে হয়তো পার্কের বেঞ্চ তোমার জন্য ভালো হতো। 250 00:16:13,764 --> 00:16:16,432 এখানে পার্কের বেঞ্চ আনার কোনো উপায় দেখছি না। 251 00:16:17,393 --> 00:16:19,852 -তুমি কি অদলবদল করতে চাও? -না, ঠিক আছে। 252 00:16:20,020 --> 00:16:23,439 আমি একটা লাফানোর প্রাসাদে শুয়ে খুবই আরাম বোধ করছি। 253 00:16:25,859 --> 00:16:28,611 -ওখান থেকে ওঠো, আমরা পালটাচ্ছি। -এখন, যদি তুমি চাও আর কি। 254 00:16:28,779 --> 00:16:30,405 বিছানায় যেতে বলেছি। 255 00:16:30,614 --> 00:16:36,035 কি হচ্ছে? তোমরা কি মারামারি করছ? 256 00:16:36,662 --> 00:16:39,038 আমরা কথা বলছি, মা। 257 00:16:39,206 --> 00:16:41,249 তোমরা যদি এই মুহূর্তে শান্ত না হও, 258 00:16:41,417 --> 00:16:45,878 আমি কিন্তু তোমাদের আর একসাথে শুতে দেবো না। 259 00:16:46,046 --> 00:16:50,049 ঈশ্বরের দোহাই লাগে মা, আমার বয়স সাতাশ। 260 00:16:50,217 --> 00:16:52,427 আর কাল কাজ ও নেই! 261 00:16:57,099 --> 00:16:58,438 এখন আরাম পাচ্ছ? 262 00:17:04,314 --> 00:17:07,734 হ্যালি বেরির পোস্টারটা একটু ঘাবড়ে দেয়ার মত। 263 00:17:08,777 --> 00:17:10,611 তাহলে তাকিয়ো না। 264 00:17:10,779 --> 00:17:14,115 -ও হচ্ছে আমার চতুর্থ প্রিয় ক্যাট ওম্যান। -তাই নাকি? 265 00:17:14,283 --> 00:17:17,326 হ্যাঁ, জুলি নিউমার, মিশেল ফাইফার, আরথা কিট আর তারপর ও। 266 00:17:17,494 --> 00:17:21,664 -লি মেরিওয়েদার? -ওহ, ভুলেই গেছিলাম লি মেরিওয়েদার এর কথা। 267 00:17:22,124 --> 00:17:24,584 বেশ, সব মিটে গেছে দেখে খুশি হলাম। 268 00:17:25,002 --> 00:17:27,837 তাহলে হ্যালি বেরি আমার পঞ্চম প্রিয় ক্যাট ওম্যান। 269 00:17:28,005 --> 00:17:30,882 জুলি নিউমার, মিশেল ফাইফার, আরথা কিট, লি মেরিওয়েদার... 270 00:17:31,050 --> 00:17:36,846 -প্লিজ, হাতজোড় করছি, ঘুমাও এবার। -চেষ্টা করছি। আমি ক্যাট ওম্যানদের গুনছি। 271 00:17:41,101 --> 00:17:43,811 ও অবশ্য এক্স-মেন এর ছবিগুলোতে মিউট্যান্ট হিসেবে ভালোই করেছে। 272 00:17:43,979 --> 00:17:44,979 ওহ, খোদার দোহাই লাগে... 273 00:17:45,147 --> 00:17:48,649 অবশ্য এক্স মেন চরিত্রদের মধ্যে ও আমার প্রিয় না। ক্রমভাবে, সেটা হবে ওল্ভারিন, সাইক্লপস... 274 00:17:48,817 --> 00:17:52,320 ওহ, দাড়াও, প্রোফেসর এক্স এর কথা ভুলে গেছি। প্রোফেসর এক্স, ওল্ভারিন, সাইক্লপস, আইসম্যান... 275 00:17:52,488 --> 00:17:55,823 ... তারপর স্টোরম, অ্যাঞ্জেল, দা বি... না দাড়াও, নাইটক্রলার। 276 00:17:56,241 --> 00:18:01,329 প্রোফেসর এক্স, নাইটক্রলার, ওল্ভারিন, সাইক্লপস, আইসম্যান, তারপর স্টোরম, অ্যাঞ্জেল,... 277 00:18:02,706 --> 00:18:03,748 আসছি... 278 00:18:04,500 --> 00:18:06,876 হেই। 279 00:18:07,252 --> 00:18:10,880 এইতো... আমার প্রাণের বন্ধু। 280 00:18:16,970 --> 00:18:19,472 -কি হয়েছে ওর? -খুত্রাপালি ওকে আমার ঘাড়ে ফেলেছে। 281 00:18:19,640 --> 00:18:22,308 ও ঘুমাতে পারছিল না তাই আমি ওকে এক গ্লাস গরম দুধ খেতে দিয়েছিলাম... 282 00:18:22,476 --> 00:18:25,478 ... এক মুষ্টি আমার মায়ের বানানো ভ্যালিয়াম ঔষধ দিয়ে। 283 00:18:26,939 --> 00:18:30,066 কিন্তু ও এখনো চুপ করছে না সুতরাং, ট্যাগ, এবার তোমার পালা। 284 00:18:34,196 --> 00:18:36,697 আমি ফিরে এসেছি! 285 00:18:37,241 --> 00:18:40,493 -আমি এখনো বুঝতে পারছি না তুমি চলে গেছিলে কেন। -আমি বলতে পারবো না তোমাকে। 286 00:18:40,661 --> 00:18:44,205 -কেন? -আমি পেনিকে কথা দিয়েছি। 287 00:18:44,957 --> 00:18:49,377 -পেনিকে কি কথা দিয়েছ? -যে আমি তোমাকে ওই গোপন কথাটা বলবো না। 288 00:18:53,090 --> 00:18:56,384 কোন গোপন কথা? আমাকে বলো সেটা। 289 00:18:59,388 --> 00:19:02,265 মা গাড়িতে সিগারেট খায়। 290 00:19:04,059 --> 00:19:06,853 জিসাস এর সমস্যা নেই, কিন্তু বাবা কে বলা যাবে না। 291 00:19:09,439 --> 00:19:12,108 ওই গোপন কথা না, আরেকটা। 292 00:19:12,276 --> 00:19:14,902 -আমি ব্যাট ম্যান। -ধুরও শেল্ডন! 293 00:19:18,740 --> 00:19:22,326 তুমি বলেছ পেনি তোমাকে একটা গোপন কথা বলেছে। সেটা কি? 294 00:19:22,494 --> 00:19:26,080 আচ্ছা বলছি। কিন্তু তুমি লেনারড কে বলতে পারবে না। 295 00:19:27,374 --> 00:19:29,250 কথা দিচ্ছি। 296 00:19:29,751 --> 00:19:32,170 পেনি কমিউনিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেয়ার ব্যাপারে মিথ্যা বলেছে... 297 00:19:32,337 --> 00:19:35,715 ... কারণ ও ভেবেছে বুদ্ধিমত্তায় ও লেনারড এর উপযুক্ত না। 298 00:19:39,803 --> 00:19:42,430 তার মানে, আমি কিছুই করি নি? এটা ওর সমস্যা? 299 00:19:43,265 --> 00:19:46,100 আমি দুধ খেয়েছি যেটার স্বাদ অদ্ভুত ছিল। 300 00:19:49,980 --> 00:19:53,149 পেনি মনে করে আমি বুদ্ধিমত্তায় ওর থেকে ওপরে? হাস্যকর ব্যাপার। 301 00:19:53,317 --> 00:19:55,359 আমি জানি। 302 00:19:55,944 --> 00:19:59,363 তোমার বেশিরভাগ কাজই প্রচণ্ড পরিমাণে অমৌলিক। 303 00:19:59,531 --> 00:20:01,991 আর চিন্তা করো না, সেটা কোনো গোপন কথা না। 304 00:20:02,534 --> 00:20:04,619 সবাই জানে। 305 00:20:10,626 --> 00:20:11,792 -হাই। -হ্যাঁ, হাই... শোনো। 306 00:20:11,960 --> 00:20:15,129 আমি জানি তুমি আমাদের ঠিক কোন ব্যাপারে অস্বস্তিতে আছো আর আমার কাছে এর একটা সমাধান আছে। 307 00:20:15,297 --> 00:20:18,633 -কিসের ব্যাপারে কথা বলছ? -আমি বলতে চাই যে এখানে শেল্ডনের কোনো দোষ নেই। 308 00:20:18,800 --> 00:20:20,676 ও তোমার কথাটা গোপন রাখার প্রাণপণ চেষ্টা করেছে। 309 00:20:20,844 --> 00:20:24,347 যদি হাওয়ারড ওকে ড্রাগ না দিতো, ও ওই গোপন কথা নিয়ে কবর পর্যন্ত যেত। 310 00:20:24,848 --> 00:20:27,391 -ও তোমাকে বলে দিয়েছে? -হ্যাঁ, কিন্তু কোনো সমস্যা নেই। 311 00:20:27,559 --> 00:20:31,312 এখন যেহেতু আমরা জানি আমাদের সমস্যা কি, তাই এর একটা সহজ সমাধান আছে। 312 00:20:31,480 --> 00:20:37,109 -প্যাসাডিনা সিটি কলেজ? -মজার জায়গা, জ্ঞানের জায়গা। 313 00:20:39,988 --> 00:20:44,200 দেখেছো, এখানের মানুষটা হ্যাকি স্যাক খেলছে আর এই মেয়েটা আইনসংক্রান্ত সহকারী হতে চলেছে। 314 00:20:45,702 --> 00:20:48,496 ওহ, বুঝতে পেরেছি। কারণ ডক্টর লেনারড হফস্ট্যাডার... 315 00:20:48,664 --> 00:20:51,624 ... একটা দামী কলেজ ডিগ্রি ছাড়া মেয়ের সাথে প্রেম করতে পারবে না। 316 00:20:52,000 --> 00:20:55,503 আসলে এটা এতটাও দামী না। এটা শুধু একটা সিটি কলেজ। 317 00:20:56,338 --> 00:20:59,173 ঠিক। কিন্তু তোমার সাথে প্রেম করার জন্য আমার একটা ডিগ্রি নিতেই হবে? 318 00:20:59,341 --> 00:21:03,924 -এতে আমার কিছুই আসে যায় না। -তাহলে আমি যদি বুদ্ধিমতী না হই, তোমার আপত্তি নেই? 319 00:21:03,949 --> 00:21:05,638 একদম। 320 00:21:10,185 --> 00:21:13,020 আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি আমি কোথায় ভুল করেছি। 321 00:21:15,691 --> 00:21:17,525 আরে ধুর! 322 00:21:19,117 --> 00:21:22,328 Translated by Sheikh Tasnuva Tasneem.