1 00:00:00,147 --> 00:00:16,895 - সাবটাইটেল পরিবেশনায় - “অনুবাদে অনুরণন” 2 00:00:17,622 --> 00:00:22,309 MR. SUNSHINE 3 00:00:23,290 --> 00:00:32,852 - অনুবাদ অংশগ্রহণে - আসাদুজ্জামান 4 00:00:33,584 --> 00:00:43,009 - সাবটাইটেল সম্পাদনায় - আসাদুজ্জামান 5 00:01:01,808 --> 00:01:03,991 MR. SUNSHINE 6 00:01:09,058 --> 00:01:11,579 "লিঙ্কন গুলিবিদ্ধ। অবস্থা গুরুতর।" 7 00:01:11,675 --> 00:01:13,919 "ডাক্তারদের রায় আগামীকাল ভোরের আলো দেখতে পাবেন না।" 8 00:01:19,403 --> 00:01:20,710 "আমরা দায়িত্ব পালন করেছি" 9 00:01:20,777 --> 00:01:21,869 "আপনি করবেন কী? ভূমি এবং সমুদ্রপথে দেশের সেবায় যোগ দিন।" 10 00:01:22,587 --> 00:01:24,011 "সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান বিল কীভাবে এড়াবেন!" 11 00:01:24,089 --> 00:01:25,475 "ইউএস নৌবাহিনীতে ১,০০০ লোক প্রয়োজন, ১২ মাসের জন্যে।" 12 00:01:25,550 --> 00:01:27,135 "$৫০,০০০,০০০ পুরষ্কার!" 13 00:01:34,486 --> 00:01:39,727 "নিউইয়র্ক মিউজিক বক্স।" 14 00:02:51,519 --> 00:02:52,519 এসো! 15 00:02:59,927 --> 00:03:01,142 না, ধন্যবাদ। 16 00:03:02,689 --> 00:03:04,167 আপনার হাসপাতালে থাকার কথা না? 17 00:03:04,307 --> 00:03:05,879 "ডালভাতের মতো সীমান্ত অঞ্চল দখল করছ চলেছি" 18 00:03:05,947 --> 00:03:07,580 ওরা বললো হাঁটতে পারবো। 19 00:03:08,064 --> 00:03:09,294 গুলি চালাতে পারবো না অবশ্য। 20 00:03:11,132 --> 00:03:12,132 ওহ। 21 00:03:12,932 --> 00:03:14,197 হ্যাঁ, সমস্যা নেই... 22 00:03:14,956 --> 00:03:16,189 অন্তত প্রাণে তো বেঁচেছি। 23 00:03:18,395 --> 00:03:20,672 যাইহোক, ওই গর্তটা থেকে আমাকে কীভাবে বের করলে? 24 00:03:22,723 --> 00:03:26,061 ভেবেছিলাম, কাজটা করলে হয়তো প্রোমোশন পাবো। 25 00:03:26,162 --> 00:03:27,324 ওহ, তোমার প্ল্যান স্বার্থক হয়েছে। 26 00:03:28,125 --> 00:03:30,797 ইউজিন, আমরা বিরাট অর্জন করেছি। 27 00:03:31,983 --> 00:03:35,478 প্রোমোশন পেয়েছি আর সাথে হোয়াইট হাউজ থেকে ডাক পেয়েছি। 28 00:03:42,825 --> 00:03:47,483 জেন্টলম্যান, এখন পর্যন্ত আমাদের আখের ভালোই যাচ্ছে... 29 00:03:47,595 --> 00:03:49,595 আর সেজন্য আমরা সীমান্ত অঞ্চলগুলোর কাছে ঋণী। 30 00:03:50,746 --> 00:03:55,507 স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের সৌজন্যে, আমরা নতুন সীমান্ত অঞ্চল দখল করতে পেরেছি, যেমনঃ 31 00:03:56,151 --> 00:03:59,691 ফিলাপাইন, গুয়াম আর পুয়ের্তোরিকো। 32 00:04:01,198 --> 00:04:05,696 এখন থেকে, আটলান্টিক ইউরোপিয়ান অঞ্চলে মনোযোগ দেবার‌ বদলে, 33 00:04:06,153 --> 00:04:09,656 চীনের পার্শ্ববর্তী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। 34 00:04:11,092 --> 00:04:12,778 মেজর কাইল মুর, 35 00:04:12,859 --> 00:04:14,468 ক্যাপ্টেন ইউজিন চোই। 36 00:04:14,558 --> 00:04:15,230 - জি, স্যার। - জি, স্যার। 37 00:04:15,312 --> 00:04:20,396 যেমন কুকুর তেমন মুগুর নীতি নেবে, আর জোসনে রওনা দেবে। 38 00:04:20,833 --> 00:04:21,833 - জি, স্যার। - জি, স্যার। 39 00:04:24,553 --> 00:04:26,553 এটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? 40 00:04:27,553 --> 00:04:30,697 মানে, জোসন এ যাওয়াটা কি সুসংবাদ? 41 00:04:31,894 --> 00:04:34,039 এমন একটা নাজুক সময়ে, 42 00:04:34,085 --> 00:04:36,102 একজন আমেরিকান কূটনীতিক হয়ে যাবে, 43 00:04:36,506 --> 00:04:38,126 জোসনের বেশ উপকারে আসবে তুমি। 44 00:04:39,308 --> 00:04:41,399 জোসন তোমার স্বদেশ, তাই না? 45 00:04:41,855 --> 00:04:42,855 কথাটা সত্যি নয়... 46 00:04:44,807 --> 00:04:48,871 আমি হয়তো কোরিয়ায় জন্মাতে পারি কিন্তু আমার স্বদেশ হচ্ছে আমেরিকা। 47 00:04:50,339 --> 00:04:52,386 জোসন কখনোই আমাকে টানেনি। 48 00:05:02,248 --> 00:05:04,177 "রিয়ার অ্যাডমিরাল জন রজার্সের রিপোর্ট" 49 00:05:43,271 --> 00:05:45,690 "এপিসোড ০১" 50 00:07:28,460 --> 00:07:31,046 "জুন ১০, ১৮৭১, গোজংয়ের রাজত্বের ৮ম বছর" 51 00:07:34,787 --> 00:07:38,499 গাংহোয়ার উপকূলীয় জলসীমায়, পাঁচটি যুদ্ধজাহাজ দেখা গেছে। 52 00:07:39,083 --> 00:07:41,252 তারা গাংহোয়া অঞ্চলে ঘাঁটি স্থাপনের অনুমতি চাইছে। 53 00:07:41,544 --> 00:07:46,841 অতীতে, তারা পিয়ংইয়ংয়ে ১৮৬৬ সালে আমাদের বিরুদ্ধে একটা বিদেশি জাহাজ পোড়ানোর অভিযোগ তুলেছিল। 54 00:07:47,758 --> 00:07:48,758 কিন্তু আজ, 55 00:07:49,135 --> 00:07:51,554 আমাদের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে। 56 00:07:54,348 --> 00:07:56,475 এই আমেরিকা দেশটা কেমন? 57 00:07:56,559 --> 00:08:00,646 আমেরিকা ওয়াংশিটনের হাতে প্রতিষ্ঠিত একটি দেশ... 58 00:08:00,855 --> 00:08:03,232 যে ইংল্যান্ডের সাথে সমঝোতা করেছিল। 59 00:08:03,399 --> 00:08:06,027 দেশটাকে ছোট একটা গ্রামের মতোই বলতে পারেন... 60 00:08:07,194 --> 00:08:10,489 আর লোকগুলো বর্বরদের চাইতে কোন অংশে কম নয়। 61 00:08:11,407 --> 00:08:12,450 ঠিক তাই। 62 00:08:12,867 --> 00:08:14,326 আপনার তাদের তাড়িয়ে দেওয়া উচিত। 63 00:08:14,410 --> 00:08:16,287 "হাইয়নের প্রশাসক" 64 00:08:18,039 --> 00:08:19,999 "গোজং" 65 00:08:24,253 --> 00:08:25,629 - তাহলে... - না। 66 00:08:26,547 --> 00:08:30,134 বর্বরগুলোর সাথে আমরা কুটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারি না। 67 00:08:32,928 --> 00:08:35,056 গাংহোয়া অঞ্চলে সেনা আর কামানের সংখ্যা বাড়ান। 68 00:08:35,639 --> 00:08:38,535 সেনা প্রশিক্ষণ দল থেকে, ২ দল, বিশেষ হামলাকারী দল থেকে, ৩০০ লোক, 69 00:08:38,559 --> 00:08:40,978 একহাজার কিলোগ্রাম বারুদ, ১০ জন ধনুকবাজ... 70 00:08:41,270 --> 00:08:42,563 আর ৩০০ তীরন্দাজ। 71 00:08:43,147 --> 00:08:46,400 মাত্র চারটে দল বাড়ানো হয়েছে গাংহোয়া এলাকায়? 72 00:08:46,484 --> 00:08:49,695 তাহলে তো সর্বসাকুল্যে ৫০০ জন হবে। 73 00:08:49,779 --> 00:08:51,572 এটা কী করে যথেষ্ট হতে পারে? 74 00:08:51,655 --> 00:08:53,699 ওদের সম্ভবত আমাদের চাইতে অস্ত্রশস্ত্র অনেক বেশি আছে। 75 00:08:54,283 --> 00:08:55,409 মন্ত্রীমশাইকে তো চেনেন। 76 00:08:55,743 --> 00:08:59,163 পশ্চিমা বর্বরগুলোর চাইতে বিদ্রোহ নিয়েই উনি বেশি মাথা ঘামান। 77 00:08:59,246 --> 00:09:03,584 ওনার দুঃশ্চিন্তা হচ্ছে আরো সৈন্য ছাড়া হলে কোনো অভ্যুত্থান ঘটে যেতে পারে। 78 00:09:05,419 --> 00:09:09,340 লোকটা ভালোই মাথা খাটাতে জানে, তাই না? 79 00:09:14,720 --> 00:09:16,263 এই কথায় মনে পড়লো, 80 00:09:16,680 --> 00:09:20,059 সম্ভ্রান্ত লোক হিসেবে আপনার গবেষণাগুলো প্রশংসনীয়, 81 00:09:20,643 --> 00:09:23,312 তবে যদি আপনি মন্ত্রীমশাইকে সাহায্য... 82 00:09:23,395 --> 00:09:24,897 দেশ নিয়ে আপনার দুঃশ্চিন্তা দেখে... 83 00:09:27,066 --> 00:09:29,527 মনে হচ্ছে আপনার আর কোনো কাজ নেই। 84 00:09:37,451 --> 00:09:39,411 শুনেছি আপনি আরো বড়ো বাড়িতে উঠেছেন। 85 00:09:40,287 --> 00:09:42,414 নিশ্চয়ই ওটায় আরো কাজের মেয়ে লাগবে। 86 00:09:49,755 --> 00:09:51,257 মন্ত্রীমশাইকে সাহায্য করতে, 87 00:09:52,007 --> 00:09:54,207 আমাকে সম্ভবত রাজধানীর প্রধান হাকিম হতে হবে। 88 00:09:55,094 --> 00:09:56,428 তাতো অবশ্যই। 89 00:09:58,305 --> 00:09:59,390 খোদা। 90 00:10:00,224 --> 00:10:02,810 কিন্তু জায়গাটায় না ইতোমধ্যেই একজন আছেন? 91 00:10:03,602 --> 00:10:05,479 সেটা তো আগামীকালও খালি হয়ে যেতে পারে। 92 00:10:08,607 --> 00:10:10,234 চালাক লোক। 93 00:10:11,235 --> 00:10:12,235 কিন্তু... 94 00:10:12,820 --> 00:10:15,114 ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। 95 00:10:15,447 --> 00:10:16,699 আপনাকে একটা কুমারী মেয়ের... 96 00:10:19,743 --> 00:10:20,870 আপনার অবস্থা দেখে, 97 00:10:20,953 --> 00:10:24,623 বোঝাই যাচ্ছে কেন আপনি বেশিদূর যেতে পারেননি। 98 00:10:24,915 --> 00:10:27,251 আপনি চাইলেই যেকোনো জায়গা খালি করতে পারেন... 99 00:10:27,334 --> 00:10:30,212 আর মেয়েটার স্বামীকে সরিয়ে দিতে পারেন। 100 00:10:31,422 --> 00:10:34,383 একদম ঠিক বলেছেন। নিন, পান করুন। 101 00:10:34,466 --> 00:10:37,845 এতে আপনাকে আরো এক পেয়ালা ঢেলে দিতে পারবো। 102 00:11:14,715 --> 00:11:15,799 কী দেখছো তুমি? 103 00:11:18,052 --> 00:11:19,428 আকাশটা, হুজুর। 104 00:11:20,304 --> 00:11:21,639 কিন্তু কেন? 105 00:11:23,933 --> 00:11:28,896 ভাবছিলাম একটা কাক কীভাবে আকাশের সৌন্দর্যটা নষ্ট করে দিতে পারে। 106 00:11:30,898 --> 00:11:32,191 কোন বাড়িতে কাজ করো তুমি? 107 00:11:34,652 --> 00:11:35,903 কেন জিজ্ঞেস করছেন? 108 00:11:36,528 --> 00:11:38,489 তোমার নজর মাটিতেই রাখা উচিত। 109 00:11:39,114 --> 00:11:40,574 আকাশটা তোমার স্থান নয়। 110 00:11:41,450 --> 00:11:43,452 দাসেরা বড়ো লক্ষ্যের স্বপ্ন দেখলে, 111 00:11:44,119 --> 00:11:45,663 তাদের অল্প বয়সেই মরতে হয়। 112 00:11:47,539 --> 00:11:49,083 আমি সেটা জানি, হুজুর। 113 00:12:05,641 --> 00:12:07,768 জানতাম কাল‌ রাতের স্বপ্নটা শুভ লক্ষণ ছিল। 114 00:12:07,851 --> 00:12:10,104 এখন এটাকেই আমি বলি ভাগ্য। 115 00:12:11,522 --> 00:12:13,691 দাস হয়ে পালানোর চেষ্টা করিস কোন সাহসে! 116 00:12:15,567 --> 00:12:16,567 বিশেষ করে... 117 00:12:17,486 --> 00:12:18,486 তোরা‌। 118 00:12:19,154 --> 00:12:21,156 এতো লোক থাকতে তোরাই? 119 00:12:25,995 --> 00:12:27,037 দাঁড়িয়ে কী দেখছিস? 120 00:12:27,621 --> 00:12:28,622 ব্যাটাকে মুড়ে ফেল। 121 00:12:28,706 --> 00:12:29,707 - জি, হুজুর। - জি, হুজুর। 122 00:12:32,501 --> 00:12:33,627 প্রভু, আমরা দুঃখিত। 123 00:12:34,294 --> 00:12:35,629 দয়া করে আমাদের ক্ষমা করুন! 124 00:12:35,713 --> 00:12:37,297 আমরা অনেক বড়ো ভুল করে ফেলেছি। 125 00:12:37,381 --> 00:12:40,926 দয়া করে ওকে মারবেন না। হুজুর, মাফ করে দিন! 126 00:12:41,010 --> 00:12:43,345 সে কিছুই করেনি। সব আমার দোষ। 127 00:12:43,929 --> 00:12:45,556 আমিই ওকে পালাতে বলেছিলাম। 128 00:12:45,639 --> 00:12:47,224 - দয়া করুন... - বাবা! মা! 129 00:12:47,307 --> 00:12:48,307 না, যাস না। 130 00:12:50,811 --> 00:12:52,062 ছেলেটাও হয়তো জানতো। 131 00:12:53,063 --> 00:12:54,356 - জানতো না! - ধর ওকে। 132 00:12:54,440 --> 00:12:57,026 ও জানতো না, হুজুর। দয়া করে বিশ্বাস করুন! 133 00:12:57,109 --> 00:12:59,570 দয়া করে ওদের মারবেন না, হুজুর! 134 00:12:59,653 --> 00:13:01,447 ছেলেটাকেও ওর বাপ-মায়ের অপরাধের শাস্তি পেতে হবে। 135 00:13:02,406 --> 00:13:04,116 তুই বসে বসে দেখ। 136 00:13:04,199 --> 00:13:06,577 দেখ আর শেখ আইন অমান্য করলে দাসদের... 137 00:13:07,244 --> 00:13:08,244 কী পরিণতি হয়। 138 00:13:08,704 --> 00:13:09,705 দাঁড়িয়ে কী দেখছিস? 139 00:13:10,164 --> 00:13:11,164 হতচ্ছাড়াকে পেটা। 140 00:13:27,306 --> 00:13:29,808 ছোট হুজুর, দয়া করে সাহায্য করুন। 141 00:13:29,892 --> 00:13:32,478 দয়া করে আমার বাবাকে বাঁচান, ছোট হুজুর। 142 00:13:32,561 --> 00:13:34,104 নইলে উনি মরে যাবে! 143 00:13:34,188 --> 00:13:36,028 কিছু করতে গেলে বাবা আমাকেও মেরে ফেলবেন। সরে যা। 144 00:13:36,065 --> 00:13:37,316 লোকজন দেখছে। ছাড়! 145 00:13:39,818 --> 00:13:40,903 মেরে ফেল। 146 00:13:41,779 --> 00:13:43,155 হয়তো কিছু লোকসান হবে, 147 00:13:44,156 --> 00:13:46,241 কিন্তু এতে অন্য দাসগুলো শিক্ষা পেয়ে যাবে, 148 00:13:46,784 --> 00:13:48,064 তাই একেবারে বৃথা যাবে না। 149 00:13:50,871 --> 00:13:52,581 ইয়ু-জিন! 150 00:13:53,248 --> 00:13:54,416 ইয়ু-জিন... 151 00:14:24,113 --> 00:14:25,322 তুই... 152 00:14:26,365 --> 00:14:27,783 - ওগো... - বউ! 153 00:14:28,700 --> 00:14:29,785 বাবা... 154 00:14:30,035 --> 00:14:31,787 দাঁড়িয়ে না থেকে শালীটাকে ধর! 155 00:14:31,870 --> 00:14:33,038 কেউ নড়বে না। 156 00:14:35,124 --> 00:14:36,917 নড়লে, ওনাকে মেরে ফেলবো। 157 00:14:37,000 --> 00:14:40,254 নড়বে না। তোমাদের স্থির থাকতে বলেছে! 158 00:14:40,629 --> 00:14:44,216 শালী, এতোবড়ো সাহস আমাকে মারার চেষ্টা করিস! 159 00:14:44,299 --> 00:14:45,968 পরের খোচাটা আরো গভীর হবে। 160 00:14:46,468 --> 00:14:48,178 আপনি আপনার বাচ্চাকে বাঁচান... 161 00:14:48,262 --> 00:14:49,972 আর আমি আমারটাকে বাঁচাবো। 162 00:14:53,267 --> 00:14:54,643 শালীর... 163 00:14:54,726 --> 00:14:56,770 তুলে নে। এক্ষুণি! 164 00:15:10,534 --> 00:15:12,054 ওটার দাম কমপক্ষে তিন মণ চাল। 165 00:15:12,870 --> 00:15:15,456 এরচাইতে কমে ছাড়বি না। নিয়ে পালিয়ে যা... 166 00:15:15,581 --> 00:15:16,748 আর কখনো ফিরে আসবি না। 167 00:15:19,168 --> 00:15:21,211 যা। পালা! 168 00:15:21,879 --> 00:15:22,879 মা... 169 00:15:24,089 --> 00:15:25,507 - যা বলছি! - চুপ কর! 170 00:15:25,591 --> 00:15:27,843 শালীটাকে ধর। না, ছেলেটাকে আগে ধর। 171 00:15:27,926 --> 00:15:30,345 ভুলেও ধরবেন না নয়তো এরপর বাচ্চাটাকে ছোরা মারবো। 172 00:15:33,015 --> 00:15:34,516 হারামী... 173 00:15:34,600 --> 00:15:36,894 সবুর করো। নিজেকে শক্ত করো। 174 00:15:36,977 --> 00:15:42,524 কথা না বলে কিছু একটা করো। আমি প্রায় মরতে বসেছি! 175 00:15:43,025 --> 00:15:45,736 যা, পিচ্চি, যা! পালা এখান থেকে! জলদি! 176 00:15:45,819 --> 00:15:47,779 আহাম্মকের দল। 177 00:15:48,489 --> 00:15:49,531 ছেলেটাকে থামা! 178 00:15:49,615 --> 00:15:50,908 কেউ নড়বে না! 179 00:15:51,950 --> 00:15:53,911 কেউ এক পাও এগোবে না। 180 00:15:54,411 --> 00:15:57,623 আমি সবাইকে দেখে রাখছি! 181 00:16:06,048 --> 00:16:07,049 মা... 182 00:16:08,592 --> 00:16:09,592 যা! 183 00:16:09,801 --> 00:16:11,053 দয়া করে যা... 184 00:16:15,474 --> 00:16:18,352 তুই পালালে আমাদের মৃত্যু বৃথা যাবে না! 185 00:16:19,937 --> 00:16:23,065 যা। যতোদূরে পারিস পালিয়ে যা। 186 00:16:36,328 --> 00:16:38,956 শালা হাদারামের বাচ্চারা... 187 00:16:40,457 --> 00:16:43,544 ওহ খোদা, ওনার প্রসববেদনা উঠেছে! 188 00:16:44,294 --> 00:16:47,631 - বউ, তুমি ঠিক আছো? - দেখে ঠিক আছি মনে হচ্ছে? 189 00:16:52,511 --> 00:16:53,929 গাধার বাচ্চা! 190 00:16:54,012 --> 00:16:55,264 সর! 191 00:17:17,244 --> 00:17:18,328 মেরে ফেলুন। 192 00:17:24,501 --> 00:17:25,711 মারতে হাত নিশপিশ করছে, 193 00:17:26,378 --> 00:17:29,006 কিন্তু আমার উত্থান ওর ওপরেই নির্ভর করছে... 194 00:17:29,756 --> 00:17:30,756 তাই মারবো না। 195 00:17:30,799 --> 00:17:34,595 আমি মরে যাচ্ছি। ব্যথায় মরে গেলাম গো! 196 00:17:44,438 --> 00:17:46,315 উঠোনের অবস্থা দেখতে পাচ্ছিস না? 197 00:17:47,274 --> 00:17:48,942 লাশটাকে ফেলে দিয়ে উঠোনটা পরিষ্কার কর। 198 00:17:49,901 --> 00:17:51,570 আর শালীকে, বন্দী কর... 199 00:18:51,171 --> 00:18:53,924 যা! দয়া করে যা... 200 00:18:56,009 --> 00:18:57,010 যা। 201 00:18:57,636 --> 00:18:59,471 যতোদূরে পারিস পালিয়ে যা। 202 00:19:32,713 --> 00:19:34,881 কোনদিকে গেল রে? খোঁজ। 203 00:19:36,550 --> 00:19:37,676 ওদিকে যা। 204 00:19:38,218 --> 00:19:39,302 এদিকে। 205 00:20:04,411 --> 00:20:06,037 ছেলেটার চোখগুলো খুব উজ্জ্বল। 206 00:20:06,413 --> 00:20:09,750 চুলগুলো উষ্কখুস্ক কিন্তু ভালোই মানায় আর নাকটা... 207 00:20:12,836 --> 00:20:15,881 কী? ছেলেটা তো সত্যিই ওরকম দেখতে। 208 00:20:17,132 --> 00:20:18,425 ছেলেটার বয়স নয় বছর। 209 00:20:19,009 --> 00:20:19,843 ছয়দিন সময় পাবে। 210 00:20:19,926 --> 00:20:21,595 চিন্তা করবেন না, প্রভু। 211 00:20:21,678 --> 00:20:23,388 খুঁজতে পয়সা কেন খরচ করছেন? 212 00:20:23,472 --> 00:20:24,765 এমনিতেই ঠান্ডায় জমে বা না খেয়ে... 213 00:20:24,848 --> 00:20:25,848 মুখ বন্ধ করো! 214 00:20:26,767 --> 00:20:28,101 ছেলেটা মূল্যবান। 215 00:20:30,645 --> 00:20:31,645 জলদি করো। 216 00:20:32,230 --> 00:20:33,230 জি, প্রভু। 217 00:21:12,312 --> 00:21:14,272 ছেলেটা ওই পথে গেছে। 218 00:22:50,952 --> 00:22:52,454 খাবারটা পছন্দ হয়েছে? 219 00:22:56,916 --> 00:22:58,418 এতো দ্রুত খেলে অসুস্থ হয়ে পড়বে। 220 00:22:59,961 --> 00:23:01,379 কুয়োটা ওদিকে। 221 00:23:29,115 --> 00:23:31,660 - কী? - এটা তিন মণ চালের সমান দামী, 222 00:23:31,743 --> 00:23:33,828 কিন্তু আমার আড়াই মণ হলেই চলবে। 223 00:23:34,245 --> 00:23:35,955 বাকিটা ওই খাবারের দাম। 224 00:23:37,165 --> 00:23:39,250 ওটা দিয়ে আমি কী করবো? 225 00:23:39,751 --> 00:23:40,585 কোমড়ে ঝুলিয়ে ঘুরবো? 226 00:23:40,669 --> 00:23:43,963 বিক্রি করলে অনেক লাভ পাবেন। 227 00:23:44,047 --> 00:23:45,047 কোথায় পেয়েছো ওটা? 228 00:23:46,091 --> 00:23:49,678 দেখে তো পালিয়ে আসা কোন দাস বা কোন কসাইয়ের পরিত্যক্ত ছেলে মনে হচ্ছে। 229 00:23:50,303 --> 00:23:52,597 চুরি করা জিনিস কীভাবে বিক্রি করবো? 230 00:23:53,348 --> 00:23:54,432 অতো বোকা না আমি। 231 00:23:54,516 --> 00:23:55,642 এটা চুরি করা না। 232 00:23:57,811 --> 00:23:59,562 আমার মা জীবন দিয়ে এটা পেয়েছে। 233 00:24:07,404 --> 00:24:10,407 ওটার দাম একজনের জীবন আর কিছু খাবারের সমতুল্য? 234 00:24:10,490 --> 00:24:11,490 কী দামীরে বাবা। 235 00:24:12,200 --> 00:24:13,702 ওটা আমার জন্য বেশিই দামী। 236 00:24:13,785 --> 00:24:15,412 ওটা নিয়ে দূর হও। আমি ব্যস্ত। 237 00:24:15,495 --> 00:24:18,498 তাহলে আমাকে দুই মণ চাল দিন আর রাতটা থাকতে দিন। 238 00:24:19,124 --> 00:24:20,333 আমি ভীষণ ক্লান্ত। 239 00:24:23,420 --> 00:24:25,046 বললাম না আমি ব্যস্ত। 240 00:24:25,130 --> 00:24:26,297 ইউন-সান! 241 00:24:26,798 --> 00:24:28,049 খোদা। 242 00:24:31,386 --> 00:24:33,763 আস্ত ভেঁপু গিলেছে না-কি? গলায় এতো জোর কেন? 243 00:24:33,847 --> 00:24:35,598 আবার এখানে কেন এসেছো? 244 00:24:36,099 --> 00:24:37,434 বলেছি না আমার চায়না বেচবো না। 245 00:24:37,559 --> 00:24:40,103 ইউন-সান, "ভেঁপু" জিনিসটা কী? মজার খাবার? 246 00:24:41,062 --> 00:24:43,106 একটা খাওয়ার চেষ্টা করে দেখো, বুঝবে। 247 00:24:43,606 --> 00:24:45,275 আচ্ছা। ওই আমেরিকান জাহাজটা এসেছিল। 248 00:24:45,984 --> 00:24:47,360 আজ পয়সা নিয়ে এসেছি। 249 00:24:47,444 --> 00:24:48,737 আপনার চায়নাগুলো দিয়ে দিন। 250 00:24:48,820 --> 00:24:52,699 এটা কিনুন, ওটা বেচুন। তোমাদের সমস্যা কী হে বাপু? 251 00:24:52,782 --> 00:24:53,825 দুজনেই ভাগো। 252 00:24:53,908 --> 00:24:55,577 অ্যাডমিরাল মশাই চায়না জিনিসপত্র পছন্দ করেন। 253 00:24:56,202 --> 00:24:57,579 আমাকে আমেরিকায় ফিরতে হবে। 254 00:24:57,662 --> 00:24:59,706 তো তোমাকে আঁটকে রেখেছি নাকি। যাও। 255 00:25:00,415 --> 00:25:01,415 তুমিও। 256 00:25:03,960 --> 00:25:05,211 ইউন-সান, দিন না। 257 00:25:06,880 --> 00:25:07,880 ওহ খোদা। 258 00:25:08,798 --> 00:25:10,008 কী চাও তুমি? 259 00:25:10,842 --> 00:25:12,385 আমেরিকা কোথায়? 260 00:25:59,808 --> 00:26:00,809 গোলা! 261 00:27:03,746 --> 00:27:04,998 গোলা ছোড়ো! 262 00:27:10,128 --> 00:27:11,754 বেরোও! 263 00:28:18,404 --> 00:28:19,989 হুশে এসো! 264 00:28:26,804 --> 00:28:28,920 শত্রুরা এখনো মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে... 265 00:28:31,257 --> 00:28:33,879 এমনকি নিশ্চিত পরাজয়ের মুখেও। 266 00:28:40,303 --> 00:28:42,687 পরাজয়ের মুখে থাকলেও, 267 00:28:44,064 --> 00:28:46,446 একজন লোকও পিছু হটেনি। 268 00:29:32,238 --> 00:29:37,533 আমাদের বাহিনীর প্রচন্ড সামরিক শক্তির সামনে কোনঠাসা হয়ে পড়লেও, 269 00:29:40,207 --> 00:29:44,992 শত্রুরা বারংবার একত্রিত হচ্ছিলো, 270 00:29:45,180 --> 00:29:47,905 তাদের সেনাপতির যুদ্ধের পতাকাতলে। 271 00:29:55,736 --> 00:30:02,867 যাদের তলোয়ার আর বল্লম ভেঙে গিয়েছিল, তারাও পাথর আর মাটি ছুড়ে লড়াই চালাচ্ছিল। 272 00:30:06,356 --> 00:30:10,142 আমি জীবনে কখনো এমন তীব্র আর প্রচন্ড যুদ্ধ দেখিনি। 273 00:30:41,756 --> 00:30:42,756 পানি। 274 00:30:43,883 --> 00:30:45,343 আগুন! 275 00:30:45,426 --> 00:30:47,053 আগুন। আগুন। 276 00:31:04,028 --> 00:31:05,028 আগুন। 277 00:31:07,740 --> 00:31:09,117 আগুন! 278 00:31:10,660 --> 00:31:13,246 বাবা। সময় থাকতে চলো পালাই। 279 00:31:13,329 --> 00:31:15,081 - আমরা সবাই মরবো! - গাধা! 280 00:31:16,916 --> 00:31:19,460 আমরা পালালে জায়গাটা পাহারা দেবে কে? 281 00:31:19,544 --> 00:31:20,544 আগুন! 282 00:31:21,212 --> 00:31:22,212 আগুন! 283 00:31:27,552 --> 00:31:28,928 বাবা, চলো পালাই। 284 00:31:29,011 --> 00:31:30,179 জলদি। জলদি! 285 00:31:30,263 --> 00:31:32,348 চলো পালাই! চলো। 286 00:32:02,545 --> 00:32:03,545 বাবা। 287 00:32:07,091 --> 00:32:09,051 বাবা, আমার সাথে থাকো। 288 00:32:09,594 --> 00:32:10,594 বাবা। 289 00:32:31,115 --> 00:32:32,116 বাবা। 290 00:32:35,036 --> 00:32:36,037 বাবা। 291 00:32:40,291 --> 00:32:41,667 বাবা। 292 00:32:44,545 --> 00:32:46,380 বাবা। 293 00:32:48,174 --> 00:32:50,301 বাবা! 294 00:32:52,929 --> 00:32:54,847 বাবা! 295 00:32:55,473 --> 00:32:57,934 বাবা... 296 00:32:59,393 --> 00:33:00,853 বাবা। 297 00:33:18,663 --> 00:33:19,872 তুই এ কাজ করেছিস? 298 00:33:20,957 --> 00:33:22,917 তুই কি ওদের দলপতি? 299 00:34:38,576 --> 00:34:41,162 যুদ্ধে সর্বমোট ২৪৩ জন জোসন সেনা মারা গেছে... 300 00:34:43,205 --> 00:34:44,415 আর ১০০ জন ডুবে মরেছে। 301 00:34:46,250 --> 00:34:49,962 সেনাপতি হেও যুদ্ধে মৃত্যুবরণ করেছেন। 302 00:34:58,888 --> 00:35:00,890 জোসন কি হেরে গেছে? 303 00:35:02,516 --> 00:35:04,310 অনেকেই জীবন দিয়েছে.. 304 00:35:04,393 --> 00:35:06,103 কিন্তু আমরা কুটনৈতিক সম্পর্ক স্থাপন করিনি। 305 00:35:06,187 --> 00:35:08,481 তাই হেরে গেছি বলা যাবে না, মহারাজ। 306 00:35:08,731 --> 00:35:11,108 তাহলে কি আমেরিকা হেরেছে? 307 00:35:13,277 --> 00:35:16,822 আমেরিকার শক্তিশালী সামরিক বাহিনী থাকতে পারে, 308 00:35:16,906 --> 00:35:18,908 কিন্তু কুটনৈতিকভাবে তারা হেরে গেছে। 309 00:35:18,991 --> 00:35:21,494 তারা নিষ্ফল জয়লাভ করেছে... 310 00:35:21,577 --> 00:35:24,538 আর আমরা ফলপ্রসূ পরাজয় বরণ করেছি। 311 00:35:26,374 --> 00:35:27,917 এমন পরাজয় বলেও কিছু আছে? 312 00:35:29,210 --> 00:35:32,254 তারা প্রায় ২০ জনকে বন্দী করেছে। 313 00:35:32,880 --> 00:35:35,007 - আমাদের তাদের ফিরিয়ে আনা... - তাহলে বলতে চাইছেন... 314 00:35:36,300 --> 00:35:38,636 আমাদের বর্বরগুলোর সাথে সমঝোতা করা উচিত? 315 00:35:39,261 --> 00:35:41,347 দেশের জন্য লড়াই করা লোকদের আমাদের বাঁচাতেই হবে। 316 00:35:41,430 --> 00:35:42,807 মুখ বন্ধ করুন! 317 00:35:44,725 --> 00:35:48,896 আমরা জানি না বন্দীদের বিনিময়ে তারা কী চেয়ে বসতে পারে! 318 00:35:50,940 --> 00:35:53,192 যারা তাদের হাতে বন্দী হয়েছে... 319 00:35:53,275 --> 00:35:55,795 হয়েছে কারণ তারা জীবন দিয়ে কর্তব্য পালন করেনি। 320 00:35:55,861 --> 00:35:57,279 কাপুরুষ ওরা। 321 00:35:59,031 --> 00:36:01,283 আমাদের দরবার তাদের ফিরিয়ে আনবে না। 322 00:36:01,367 --> 00:36:03,744 খবর পাঠান তাদের ফেরানো হবে না। 323 00:36:07,581 --> 00:36:08,958 শান্তি প্রস্তাবের কী হবে? 324 00:36:10,626 --> 00:36:11,626 শান্তি প্রস্তাব... 325 00:36:13,504 --> 00:36:16,090 দেশকে বিক্রি করে দেওয়ার সমান। 326 00:36:17,813 --> 00:36:21,932 আমরা এখনো কুটনৈতিক সম্পর্ক স্থাপনে সফল হইনি... 327 00:36:22,067 --> 00:36:24,145 জোসনের রাজদরবারের সাথে। 328 00:36:24,266 --> 00:36:26,889 মনে হচ্ছে জোসনের লোকজন সহজে হার মানতে চায় না। 329 00:36:28,829 --> 00:36:33,917 জাপানিদের মতো ভয়ের বশে তারাও বন্দরগুলো খুলে দেবে ভাবাটা আমাদের ভুল হয়েছে। 330 00:36:36,152 --> 00:36:38,904 এই গাধা। অনুবাদ করে দিচ্ছো না কেন? 331 00:36:38,988 --> 00:36:41,073 লোকটা এইমাত্র কী বললো? 332 00:36:43,909 --> 00:36:47,580 "আমরা জোসনের বর্বরগুলোকে সভ্য বানাতে চেয়েছিলাম।" 333 00:36:47,663 --> 00:36:50,040 "আগ্রহ না থাকলে, বাদ‌ দিন।" এটাই বলেছে। 334 00:36:52,543 --> 00:36:54,628 শালা বেয়াদবের বাচ্চা! 335 00:36:54,920 --> 00:36:58,048 এমন অপমান করে কথা বলিস! সামান্য একটা দোভাষী তুই! 336 00:37:16,883 --> 00:37:18,498 ১, ২, ৩... 337 00:37:18,716 --> 00:37:20,522 ইয়ে! 338 00:37:34,960 --> 00:37:35,960 ভাই। 339 00:37:36,962 --> 00:37:38,380 আমাদের এখন কী হবে? 340 00:37:38,839 --> 00:37:41,300 জোসন দরবার থেকে কোনো খবর পেয়েছেন? 341 00:37:42,009 --> 00:37:43,469 পাইনি কথাটা কেন ভাবলে? 342 00:37:45,054 --> 00:37:49,517 তোমাদের জীবন-মরণ এখন ওই বিদেশীগুলোর হাতে। 343 00:37:50,142 --> 00:37:53,562 জোসন তোমাদের পরিত্যাগ করেছে। 344 00:37:53,646 --> 00:37:55,856 এ হতে পারে না। আপনি মিথ্যা বলছেন। 345 00:37:56,065 --> 00:37:58,734 কোনো দেশ তার লোকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। 346 00:37:58,818 --> 00:38:00,319 কী যা-তা বলছো? 347 00:38:00,402 --> 00:38:04,073 তোমরা এতোটা মূর্খ বলেই যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখেছিলে। 348 00:38:04,156 --> 00:38:07,284 দেশ তোমাদের জন্যে কবে কী করেছে? ঠিক বলিনি? 349 00:38:13,082 --> 00:38:14,416 এই হারামির বাচ্চা। 350 00:38:14,917 --> 00:38:18,295 তোকে আমি নিজহাতে মারবো। 351 00:38:18,379 --> 00:38:19,213 শুধু একটু অপেক্ষা কর। 352 00:38:19,296 --> 00:38:21,507 শালা বেঈমানের বাচ্চা। 353 00:38:21,590 --> 00:38:23,300 আপনি কোরিয়ান না? 354 00:38:23,384 --> 00:38:24,802 যদি এতোই কোরিয়ান সাজতে চাও, 355 00:38:25,135 --> 00:38:27,346 তাহলে সেটিই হয়ে থাকো। 356 00:38:30,080 --> 00:38:31,342 মিঃ লি। 357 00:38:32,369 --> 00:38:32,932 জি, স্যার? 358 00:38:33,028 --> 00:38:34,194 দয়া করে ওদের বুঝিয়ে দিন, 359 00:38:34,511 --> 00:38:36,455 সমস্ত যুদ্ধবন্দীদের মুক্ত করে দিন। 360 00:38:37,992 --> 00:38:39,071 কী? 361 00:38:39,532 --> 00:38:40,651 ছেড়ে দেবো? 362 00:38:40,767 --> 00:38:42,353 তারমানে, ওদের মারবেন না?! 363 00:38:42,439 --> 00:38:45,231 ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটি মহান দেশ। 364 00:38:45,304 --> 00:38:48,370 এই বন্দীরা নির্ভীকভাবে তাদের দেশের জন্য লড়েছে। 365 00:38:48,831 --> 00:38:51,398 ইউনাইটেড স্টেটস সম্মান প্রদর্শন পূর্বক তাদের মুক্ত করে দেবে। 366 00:38:53,247 --> 00:38:54,415 "মহান"? 367 00:38:55,124 --> 00:38:57,167 কী ফালতু কথাবার্তা। 368 00:38:57,877 --> 00:39:00,629 তো মহান বলেই তিনশোর বেশি মানুষ মেরে ফেলেছিস! 369 00:39:05,301 --> 00:39:06,427 তাহলে কি, 370 00:39:07,636 --> 00:39:09,179 জাপানের কাছে যাবো? 371 00:39:26,405 --> 00:39:27,405 বাবা। 372 00:39:32,244 --> 00:39:33,329 বাবা। 373 00:39:38,250 --> 00:39:40,044 বাবা। 374 00:39:43,589 --> 00:39:44,589 সং-গু। 375 00:39:52,431 --> 00:39:53,599 মশাই। 376 00:39:55,726 --> 00:39:58,020 মশাই, আমার বাবা... 377 00:39:59,813 --> 00:40:00,981 মশাই। 378 00:40:05,444 --> 00:40:06,820 বাবা। 379 00:40:08,864 --> 00:40:10,366 বাবা। 380 00:40:44,900 --> 00:40:45,900 কোনোকিছু ভাঙেনি, 381 00:40:47,486 --> 00:40:49,905 কিন্তু সারা শরীরে কাটাছেঁড়া আর জখম আছে। 382 00:40:51,365 --> 00:40:52,908 কিছুদিন অসুস্থ লাগবে। 383 00:40:55,285 --> 00:40:57,830 আপাতত এখানেই ঘুমাও... 384 00:40:58,956 --> 00:40:59,956 আর আগামীকাল, 385 00:41:00,958 --> 00:41:02,158 আমার সাথে কামারশালায় যেও। 386 00:41:04,753 --> 00:41:06,296 আমি কুড়েঘরে ফিরে যাচ্ছি। 387 00:41:07,172 --> 00:41:08,257 আমাকে বাড়ি যেতে হবে। 388 00:41:10,843 --> 00:41:12,052 বাবার বন্দুকগুলোও ওখানে। 389 00:41:13,345 --> 00:41:15,723 যখন একটা পিঁপড়েও মারতে পারবে না তো বন্দুক দিয়ে কী করবে? 390 00:41:16,473 --> 00:41:19,476 একজন বন্দুকবাজের ছেলে বন্দুকবাজ না হয়ে কী হবে? 391 00:41:20,894 --> 00:41:22,104 আমি ফাঁদ পাততে জানি... 392 00:41:22,187 --> 00:41:23,772 শেয়াল আর খরগোশের চামড়াও ছিলতে জানি... 393 00:41:23,856 --> 00:41:26,692 শীঘ্রই শীতকাল চলে আসবে। বসন্ত আসার পর যেও। 394 00:41:30,154 --> 00:41:31,488 চিন্তা করবেন না, মশাই। 395 00:41:32,114 --> 00:41:33,240 আমি না খেয়ে মরবো না। 396 00:41:39,913 --> 00:41:40,913 সং-গু। 397 00:41:45,878 --> 00:41:46,878 তোমার বাবা... 398 00:41:50,466 --> 00:41:52,217 এক মহান মৃত্যু বরণ করেছে। 399 00:41:55,763 --> 00:41:58,974 সে তার সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিয়েছে... 400 00:41:59,933 --> 00:42:01,493 যাতে সে এই দেশে বাঁচতে পারে। 401 00:42:03,729 --> 00:42:05,105 এটা ভুলে যেও না। 402 00:42:05,856 --> 00:42:08,025 মশাই, আমি... 403 00:42:16,533 --> 00:42:17,533 মশাই, আমি... 404 00:42:19,995 --> 00:42:22,289 আমি মোটেও আমার বাবার মতো মরবো না। 405 00:42:24,416 --> 00:42:26,210 সেজন্যই আবার বন্দুক তুলে নিচ্ছি। 406 00:42:29,963 --> 00:42:31,924 এই জঘন্য দেশটাকে ধ্বংস করতে... 407 00:42:34,009 --> 00:42:35,719 যারা তার লোকদের পরিত্যাগ করেছিল। 408 00:42:45,187 --> 00:42:46,522 মশাই, আমি... 409 00:42:53,654 --> 00:42:54,947 আমি একজন বিদ্রোহী হবো। 410 00:43:26,478 --> 00:43:27,521 কে তোমরা? 411 00:43:27,604 --> 00:43:30,274 আপনিই এই জায়গার মালিক? একটা প্রশ্ন করতে দিন। 412 00:43:30,357 --> 00:43:32,526 এতোটুকুন কোনো ছেলেকে দেখেছেন? 413 00:43:32,609 --> 00:43:33,609 দেখার কি কথা ছিল? 414 00:43:34,153 --> 00:43:35,863 এই যে দেখুন, মশাই। 415 00:43:44,246 --> 00:43:46,123 আপনি অবশ্যই তাকে দেখেননি। চলো। 416 00:43:48,292 --> 00:43:49,292 ইল-সিক! 417 00:44:11,607 --> 00:44:12,691 এটা কি কোনো ফুলদানি? 418 00:44:14,359 --> 00:44:16,236 এমন কিছু কি কখনো বানিয়েছিলাম? 419 00:44:17,571 --> 00:44:19,990 জিনিসটা ভাঙে কিনা দেখি তো? 420 00:44:25,621 --> 00:44:27,206 তোমাকে চলে যেতে বলেছিলাম না! 421 00:44:30,626 --> 00:44:32,294 আমার যাবার কোনো জায়গা নেই। 422 00:44:33,712 --> 00:44:34,712 তো? 423 00:44:35,631 --> 00:44:37,591 আমার বাবাকে পিটিয়ে মারা হয়েছে... 424 00:44:39,051 --> 00:44:42,137 আর মা কুয়োয় ঝাঁপ দিয়েছেন। 425 00:44:43,388 --> 00:44:44,890 নিজেই তো দেখলেন, 426 00:44:45,224 --> 00:44:47,267 দাস শিকারীগুলো আমাকে খুঁজে বেড়াচ্ছে। 427 00:44:49,978 --> 00:44:51,578 ধরতে পারলে পিটিয়ে মারবে... 428 00:44:53,065 --> 00:44:56,109 নয়তো আমাকে না খেয়ে মরতে হবে। 429 00:44:57,986 --> 00:45:01,573 গোটা দেশে আমার যাবার কোনো জায়গা নেই। 430 00:45:03,492 --> 00:45:05,744 দয়া করে আমাকে সাহায্য করুন। 431 00:45:09,122 --> 00:45:10,290 সেটা তোমার সমস্যা। 432 00:45:10,666 --> 00:45:12,000 আমার হাতে অনেক ঝামেলা, খোকা। 433 00:45:12,209 --> 00:45:13,377 দয়া করে সাহায্য করুন। 434 00:45:14,711 --> 00:45:16,922 আমি আমেরিকা বা যেখানেই হোক চলে যাবো। 435 00:45:18,465 --> 00:45:21,593 শুধু ভান করুন আমাকে কখনোই দেখেননি। 436 00:45:27,349 --> 00:45:28,475 ইউন-সান! 437 00:45:32,688 --> 00:45:35,857 ইউন-সান, কী হয়েছে? এই ছেলেটার কী সমস্যা? 438 00:45:41,697 --> 00:45:44,866 "ঈশ্বর" নামে যে লোকটাকে বিশ্বাস করো। 439 00:45:45,617 --> 00:45:46,617 সে কি সত্যিই আছে? 440 00:45:47,077 --> 00:45:48,077 অবশ্যই। 441 00:45:49,413 --> 00:45:51,999 প্রার্থণা করলে লোকটা কি সত্যিই তা শোনে? 442 00:45:53,583 --> 00:45:54,583 অবশ্যই। 443 00:45:56,086 --> 00:45:57,629 তাহলে জোরেশোরে প্রার্থণা করো। 444 00:45:58,422 --> 00:46:00,674 তোমার লোকদের হাতে মরা জোসনের সব মানুষগুলোর জন্য। 445 00:46:01,550 --> 00:46:03,101 সে যেনো এই ছেলেটাকে দেখে রাখে। 446 00:46:03,427 --> 00:46:04,720 তার মানে? 447 00:46:04,803 --> 00:46:08,432 তাকে আমেরিকা না কী যেনো নাম ওখানে নিয়ে যাও। 448 00:46:08,515 --> 00:46:10,058 আমি? কেন? 449 00:46:11,560 --> 00:46:12,728 ইউন-সান, আসলেই? 450 00:46:13,770 --> 00:46:15,689 বিপদে পড়ে যাবো। ছেলেটাকে তো চিনি না। 451 00:46:15,772 --> 00:46:18,817 ধন্যবাদ, হুজুর। অসংখ্য ধন্যবাদ। 452 00:46:20,235 --> 00:46:22,404 এটা আপনার জন্য। 453 00:46:22,487 --> 00:46:25,407 আপনার দয়ার প্রতিদান আমি শোধ করবো। 454 00:46:26,158 --> 00:46:28,827 এমনকি জীবন দিয়ে হলেও আমি... 455 00:46:28,910 --> 00:46:31,038 ফালতু না বকে জান বাঁচাও... 456 00:46:31,663 --> 00:46:33,206 আর আমেরিকায় চলে যাও। 457 00:46:33,999 --> 00:46:35,834 তুমি আমার সাথে এসো। তোমাকে ফুলদানি দিচ্ছি। 458 00:46:36,877 --> 00:46:38,420 কী এক মুসিবতে পড়লাম। 459 00:46:39,421 --> 00:46:41,214 ইউন-সান, দাঁড়ান। 460 00:50:27,816 --> 00:50:28,816 ওহ খোদা! 461 00:50:30,235 --> 00:50:32,320 ভয়ের চোটে জোসনের ভাষা বলে ফেলেছি! 462 00:50:32,654 --> 00:50:33,989 আমার পেছনে আসছো কেন? 463 00:50:34,072 --> 00:50:36,116 - আমার যাবার কোনো জায়গা নেই। - কী? 464 00:50:36,700 --> 00:50:37,951 দয়া করে আমাকে সাথে নিন, হুজুর। 465 00:50:38,034 --> 00:50:40,662 এই, পোলা। আমার হাতে এমনিতেই অনেক দায়িত্ব। 466 00:50:41,121 --> 00:50:43,957 তুমি আমেরিকা আসতে চেয়েছিলে। এটাই আমেরিকা। 467 00:50:44,040 --> 00:50:45,583 আমি তোমাকে সাহায্য করেছি। 468 00:50:46,167 --> 00:50:47,669 আপনার পায়ে পড়ি, হুজুর। 469 00:50:48,211 --> 00:50:50,547 আপনি যা বলবেন তাই করবো। 470 00:50:52,007 --> 00:50:54,759 কম খাবো আর কঠিন পরিশ্রম করবো। 471 00:50:55,552 --> 00:50:57,137 শুধু মাথা গোঁজার একটা ঠাই দিন। 472 00:50:59,097 --> 00:51:01,308 জোসনের লোকগুলো তো ভয়ঙ্কর জিনিস। 473 00:51:01,391 --> 00:51:04,436 তোমাকে বসতে দিয়েছি বলে এখন শুতে চাইছো? 474 00:51:05,854 --> 00:51:08,857 আপনি বলেছিলেন ঈশ্বর সবজায়গায় থাকে, হুজুর। 475 00:51:09,774 --> 00:51:11,568 বলেছিলেন উনি সবকিছু শোনেন। 476 00:51:13,194 --> 00:51:14,321 উনি কি এখানে নেই? 477 00:51:15,363 --> 00:51:17,991 বাহ, পিচ্চি দেখছি ভালোই... 478 00:51:18,867 --> 00:51:20,243 কথা বলতে জানে। 479 00:51:23,580 --> 00:51:24,581 ঠিক আছে। 480 00:51:26,750 --> 00:51:28,209 পোড়া কপাল... 481 00:51:34,841 --> 00:51:36,885 আমি কিছুদিনের জন্য তোমাকে সাহায্য করবো। 482 00:51:37,385 --> 00:51:39,262 আজীবন তোমাকে দেখে রাখতে পারবো না। 483 00:51:39,346 --> 00:51:40,472 জি, হুজুর। 484 00:51:40,847 --> 00:51:43,350 তুমি আমাকে জোসন ভাষা শেখাবে... 485 00:51:43,641 --> 00:51:46,144 আর আমি তিনবছর পর জোসনে ফিরে যাবো। 486 00:51:46,895 --> 00:51:48,021 জি, হুজুর। 487 00:51:48,980 --> 00:51:50,023 তোমার নাম কী? 488 00:51:50,607 --> 00:51:52,359 চোই ইয়ু-জিন, হুজুর। 489 00:51:53,360 --> 00:51:54,361 "ইয়ু-জিন"? 490 00:51:55,403 --> 00:51:56,403 ইউগিনিয়াস। 491 00:51:57,280 --> 00:51:59,866 - অ্যাহ? - তোমার নামটা চমৎকার। 492 00:52:00,241 --> 00:52:02,118 এই নামটা আমাদের এখানেও আছে। 493 00:52:03,036 --> 00:52:04,079 ইউজিন। 494 00:52:05,622 --> 00:52:07,832 মহান এবং অভিজাত। 495 00:52:24,347 --> 00:52:25,347 এই খোকা! 496 00:52:32,732 --> 00:52:35,110 ধন্যবাদ, স্যার। ধন্যবাদ! 497 00:54:11,108 --> 00:54:12,469 চায়নায় ফিরে যা! 498 00:55:02,587 --> 00:55:04,921 যা ভাগ! এটা আমার। 499 00:55:06,478 --> 00:55:08,367 আচ্ছা, নিয়ে নাও। 500 00:55:09,145 --> 00:55:11,145 আমি আরেকটা জিনিস পেয়ে গেছি। 501 00:55:12,101 --> 00:55:14,180 কোথায় ওটা? আর কী পেয়েছিস? 502 00:55:16,561 --> 00:55:18,561 আমেরিকান হওয়ার উপায়। 503 00:55:18,747 --> 00:55:19,854 কী? 504 00:55:47,969 --> 00:55:52,265 আমি এক গরীব বরগা চাষীর পঞ্চম পুত্র হয়ে জন্মেছিলাম। 505 00:55:52,557 --> 00:55:55,977 নিঃস্ব হওয়ার জন্যে আমি আমার পরিবারকে দোষারোপ করতাম। 506 00:55:56,728 --> 00:56:01,065 কিন্তু পরে বুঝতে পারলাম আমি অসাধারণ কিছু একটা নিয়ে জন্মেছি। 507 00:56:01,733 --> 00:56:05,570 এমনকিছু যা নিশ্চিতভাবেই অনেক ধনদৌলত এনে দেবে। 508 00:56:06,696 --> 00:56:07,739 কী জিনিস সেটা? 509 00:56:11,909 --> 00:56:13,661 সেটা হচ্ছে জোসন। 510 00:56:15,580 --> 00:56:16,831 জোসন। 511 00:56:17,415 --> 00:56:19,334 দয়া করে আমাকে ৫০,০০০ ওন দিন। 512 00:56:19,709 --> 00:56:23,171 দিতে পারলে, আমি আপনাকে জোসন এনে দেবো। 513 00:56:24,797 --> 00:56:27,258 মাত্র ৫০,০০০ ওনের বিনিময়ে জোসন! 514 00:56:28,509 --> 00:56:31,262 ওটার দাম এর চাইতে বেশি না। 515 00:56:32,430 --> 00:56:33,765 এই মুহূর্তে, 516 00:56:34,057 --> 00:56:38,603 জোসনের গুরুত্বপূর্ণ সেনানিবাসগুলোতে মাসখানেকের জন্য রসদ সরবরাহ বন্ধ হয়ে আছে। 517 00:56:39,187 --> 00:56:40,772 একটা কামানবাহী রণতরী দিয়ে, 518 00:56:40,897 --> 00:56:45,485 এক আঘাতেই আমরা গোটা জোসন তছনছ করে ফেলতে পারবো। 519 00:56:46,653 --> 00:56:47,904 ওরা বন্দরগুলো খুলে দেবে... 520 00:56:48,321 --> 00:56:51,115 নয়তো কামানের ঘোলার আঘাতে নিরীহ জোসনবাসীদের জীবন উৎসর্গ করবে। 521 00:56:51,908 --> 00:56:53,284 যেটাই করুক, 522 00:56:53,618 --> 00:56:56,120 জাপানের কোনো লোকসান হবে না। 523 00:57:41,207 --> 00:57:42,917 শুধু তোমরা কেন ফিরে এসেছো? সাং-ওয়ান কোথায়? 524 00:57:43,001 --> 00:57:46,004 ব্যাগ গোছাও। বাচ্চাটাকে পিঠে বেঁধে নাও। আমাদের পালাতে হবে। 525 00:57:48,423 --> 00:57:50,675 বিদ্রোহ কি ব্যর্থ হয়েছে? 526 00:57:50,758 --> 00:57:52,385 কেবল একটা গুলির আওয়াজ এসেছে। 527 00:57:52,677 --> 00:57:54,887 শুধু একটা, কোনোরকম ফিরতি গুলি ছাড়া। 528 00:57:55,179 --> 00:57:57,557 এর মানে আমাদের কেউ বেঈমানি করেছে। 529 00:57:58,141 --> 00:57:59,381 সেটা যেই হোক, আমাদের পালাতে হবে। 530 00:58:00,685 --> 00:58:01,936 আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি। 531 00:58:02,020 --> 00:58:04,230 চলো। পরে ঠান্ডা মাথায় ভাবা যাবে। 532 00:58:18,119 --> 00:58:19,537 আমি গতকাল-ই সন্তান প্রসব করেছি। 533 00:58:20,204 --> 00:58:21,956 আমি গেলে, সবাইকে মরতে হবে। 534 00:58:22,790 --> 00:58:24,292 - জলদি যাও। - বলছো কী তুমি? 535 00:58:24,375 --> 00:58:25,460 যাও! 536 00:58:40,600 --> 00:58:43,144 আমি যতোটা সম্ভব সময় আদায়ের চেষ্টা করবো কিন্তু বেশি পারবো না। 537 00:58:44,479 --> 00:58:47,440 তোমাদের বাঁচতে হবে আর সাং-ওয়ান আর আমার বাচ্চাকে রক্ষা করতে হবে। 538 00:58:47,523 --> 00:58:48,523 হুই-জিন! 539 00:58:50,359 --> 00:58:51,527 বিদায়, বন্ধুরা। 540 00:59:04,373 --> 00:59:05,416 বিদায়, মামুনি। 541 01:00:10,356 --> 01:00:11,691 ওটা কুড়িয়ে নিচ্ছো না কেন? 542 01:00:12,275 --> 01:00:13,651 তোমার পুরষ্কার চাও না? 543 01:00:22,034 --> 01:00:23,119 বন্দুক... 544 01:00:24,328 --> 01:00:25,328 নিচে নামাও। 545 01:00:28,249 --> 01:00:29,542 পারবো না। 546 01:00:30,293 --> 01:00:33,712 শত হলেও, আমি এক মহান বাহিনীর সদস্য। 547 01:00:35,464 --> 01:00:36,549 কতো পয়সা দিয়েছে তোমাকে? 548 01:00:38,134 --> 01:00:40,636 আজীবন এক নির্লজ্জ বাবা... 549 01:00:41,804 --> 01:00:43,764 আর এক নির্লজ্জ সন্তান হয়ে... 550 01:00:45,057 --> 01:00:46,517 আত্মসম্মান হারিয়ে... 551 01:00:49,020 --> 01:00:50,271 দেশহারা হয়ে, 552 01:00:50,813 --> 01:00:52,315 বেঁচে থাকবার জন্যে, 553 01:00:53,524 --> 01:00:54,817 কতো পয়সা লেগেছে? 554 01:01:14,337 --> 01:01:16,005 জোসনের স্বার্থে, আমি... 555 01:01:17,340 --> 01:01:18,340 লি... 556 01:01:18,883 --> 01:01:20,468 ওয়ান-ইক, 557 01:01:22,762 --> 01:01:24,722 তোমাকে জিজ্ঞেস করছি। 558 01:01:39,362 --> 01:01:42,949 শেষপর্যন্ত, উত্তরটা জেনে যেতে পারলে না... 559 01:01:44,283 --> 01:01:46,786 কারণ বন্ধু হিসেবে তুমি এক বাটপারকে বেছে নিয়েছিলে। 560 01:01:47,662 --> 01:01:48,662 অবশ্যই। 561 01:01:51,374 --> 01:01:52,875 সাং-ওয়ান কখনোই... 562 01:02:00,007 --> 01:02:03,052 কাজটা তোমার ছিল। তুমিই সেই বেঈমান। 563 01:02:05,346 --> 01:02:06,973 তোমরা ভেবেছো আমাকে মারলেই... 564 01:02:07,515 --> 01:02:09,141 জোসনের নিয়তি বদলে যাবে? 565 01:02:15,314 --> 01:02:16,314 তোমার পেছনে, 566 01:02:17,358 --> 01:02:18,567 তোমার পাশে, 567 01:02:19,151 --> 01:02:20,444 আর তোমার সম্মুখে... 568 01:02:21,112 --> 01:02:24,657 বহুলোক জোসনের নিয়তি ভাঙিয়ে খাচ্ছে। 569 01:02:27,326 --> 01:02:28,411 আপনার ধারণা... 570 01:02:29,996 --> 01:02:33,958 আমাদের সংগঠনকে সরিয়ে দিলে আপনার নিয়তি বদলে যাবে? 571 01:02:34,542 --> 01:02:36,168 শালী, তুই মরতে যাচ্ছিস। 572 01:02:37,670 --> 01:02:39,255 শুধু আমার প্রশ্নের উত্তর দে। 573 01:02:39,922 --> 01:02:41,382 অন্য সদস্যরা কোথায়? 574 01:02:45,344 --> 01:02:47,054 ওরা আপনাকে মারার শপথে বেরিয়েছে। 575 01:02:51,392 --> 01:02:52,810 যতোই সময় লাগুক... 576 01:02:54,770 --> 01:02:57,982 ওরা আপনাকে অবশ্যই মারতে আসবে। 577 01:03:04,905 --> 01:03:06,032 তাই করুক। 578 01:03:06,490 --> 01:03:07,490 আসুক। 579 01:03:08,701 --> 01:03:12,079 আমি তিলে তিলে জোসনকে নিংড়ে খাবো। 580 01:03:18,753 --> 01:03:21,589 ছোট হুজুর! 581 01:03:22,631 --> 01:03:26,010 ছোট হুজুর! 582 01:03:27,136 --> 01:03:28,929 ওহ, খোদা। 583 01:03:29,722 --> 01:03:33,059 বেচারা ছোট হুজুর! 584 01:03:35,936 --> 01:03:38,105 ছোট হুজুর! 585 01:03:47,031 --> 01:03:51,035 এই বাচ্চাটি সাং-ওয়ান আর ওনার প্রেমিকার ঔরশে জন্মেছে। 586 01:03:53,537 --> 01:03:54,538 বাচ্চাটা মেয়ে। 587 01:03:54,622 --> 01:03:56,207 ছোট হুজুর! 588 01:04:00,461 --> 01:04:02,755 ওহ, না! 589 01:04:03,756 --> 01:04:05,216 দেবী। 590 01:04:06,717 --> 01:04:08,886 অভাগা দেবী। 591 01:04:22,483 --> 01:04:23,484 এভাবেই... 592 01:04:25,528 --> 01:04:27,613 আমার দাদাজানের সাথে প্রথমবার মিলিত হয়েছিলাম। 593 01:04:29,865 --> 01:04:32,076 বড়োজোর আধা ফুট লম্বা ছোট একটা বাক্সে, 594 01:04:34,620 --> 01:04:38,249 আমার বাবা আর মায়ের ভস্ম সাথে নিয়ে। 595 01:04:42,294 --> 01:04:43,754 আর সেই শরতে, 596 01:04:57,643 --> 01:05:00,438 যে জোসনকে বাঁচাতে বহুলোক প্রাণ দিয়েছিল... 597 01:05:01,480 --> 01:05:03,774 জাপানি নৌবাহিনীর অবতরণে তা ধ্বংসস্তূপে পরিণত হলো। 598 01:05:05,651 --> 01:05:07,278 তাদের বাহিনীর সংখ্যা ছিল... 599 01:05:09,321 --> 01:05:10,656 মাত্র ১৪ জন। 600 01:05:13,242 --> 01:05:17,204 "১৮৯৪, গোজংয়ের রাজত্বের ৩১তম বছর" 601 01:05:18,414 --> 01:05:19,665 "গাবো সংশোধনী" 602 01:05:21,500 --> 01:05:23,711 এখানে কী লিখেছে? পড়ো তো। 603 01:05:24,628 --> 01:05:25,963 ওহ, খোদা। 604 01:05:26,797 --> 01:05:28,716 ইল-সিক, আমরা শেষ। 605 01:05:28,799 --> 01:05:30,509 মানে কী বলতে চাইছো? 606 01:05:31,302 --> 01:05:33,095 একটা আইন জারি হয়েছে... 607 01:05:33,179 --> 01:05:35,639 আর দাসত্ব বিলুপ্ত করে দিয়েছে। 608 01:05:36,599 --> 01:05:38,767 - এখন আমাদের কী হবে? - কী? সত্যি? 609 01:05:42,313 --> 01:05:43,481 ওনাদের কী সমস্যা? 610 01:05:43,564 --> 01:05:46,734 যেসব সম্ভ্রান্তরা পরীক্ষার জন্য পড়াশোনা করেছিল তারাও বাঁশ খেয়েছে। 611 01:05:46,817 --> 01:05:49,862 দাসত্ব আর বেসমরিক চাকরি দুটোই বিলুপ্ত করে দিয়েছে। 612 01:05:50,446 --> 01:05:52,448 এমনিতেও তো পাস করতো বলে মনে হচ্ছে না। 613 01:05:52,531 --> 01:05:54,700 - ইল-সিক, আস্তে বলো। - আরে, ওঠো। 614 01:05:56,577 --> 01:05:59,622 চলো। বিপদের সময় অনেক সুযোগও আসে। 615 01:05:59,705 --> 01:06:02,833 নতুন দুনিয়ায় দাসরা আর যেসব সম্ভ্রান্ত ব্যক্তি সরকারি চাকরিতে... 616 01:06:03,417 --> 01:06:05,419 ঢুকতে পারবে না তাদের মূলত কী লাগবে? 617 01:06:05,836 --> 01:06:06,962 কী লাগবে? 618 01:06:09,465 --> 01:06:10,799 "আপনি যা চান" 619 01:06:12,134 --> 01:06:14,178 আমরা আড়তগুলোর মতো জিনিস বন্ধক রাখবো, 620 01:06:14,261 --> 01:06:16,180 গোয়েন্দা সংস্থার মতো মানুষদের খুঁজে বের করবো, 621 01:06:16,722 --> 01:06:19,475 আর মুদি দোকানের মতো সব জিনিস বেচবো। 622 01:06:19,558 --> 01:06:22,520 যে যা চাইবে, আমরা তা-ই করবো। 623 01:06:22,728 --> 01:06:24,522 সেজন্যই এটার নাম "আপনি যা চান"। 624 01:06:25,105 --> 01:06:26,305 একটা না একটা কাজে লেগে যাবেই... 625 01:06:26,357 --> 01:06:28,067 - তাই না? - অবশ্যই। 626 01:06:28,150 --> 01:06:31,362 বাহ ইল-সিক, তোমার মাথায় তো জব্বর বুদ্ধি। 627 01:06:31,445 --> 01:06:33,489 মানুষ ভাবে আমার নামের অর্থ "বলদ", 628 01:06:33,572 --> 01:06:34,782 কিন্তু শালারা কিছুই জানে না। 629 01:06:34,865 --> 01:06:38,077 কিন্তু ঠিকই তো বলে। তোমার নামের অর্থ তো আসলেই "বলদ"। 630 01:06:38,160 --> 01:06:39,160 একদম না! 631 01:06:43,332 --> 01:06:46,460 আমার নামের অর্থ "না খেয়ে থাকবে না।" 632 01:06:46,585 --> 01:06:48,212 মা আমাকে কখনো না খেয়ে থাকতে বলতো। 633 01:06:48,712 --> 01:06:51,423 আরে ইল-সিক, কাঁদছো নাকি? 634 01:06:55,261 --> 01:06:56,595 এই ইল-সিক, একজন মক্কেল। 635 01:06:56,679 --> 01:06:57,930 কোথায়? 636 01:06:59,014 --> 01:07:01,392 ওটা তো ইও পরিবারের সেই দাসটা। 637 01:07:01,475 --> 01:07:03,185 আমরা তাকে খুঁজে বের করেছিলাম। 638 01:07:03,519 --> 01:07:05,396 ইও পরিবারের দাস? তাহলে আমরা পরিচিত? 639 01:07:05,479 --> 01:07:06,855 ভাই কেমন আছেন? 640 01:07:06,939 --> 01:07:08,440 তার সাথে অবস্থা ভালো না। 641 01:07:08,524 --> 01:07:11,860 আমরা লাথি গুঁতো মেরে তাকে পিটিয়েছিলাম। 642 01:07:13,696 --> 01:07:14,947 আমাদের চেহারা দেখেছিল? 643 01:07:15,030 --> 01:07:17,408 আমার একজনকে খুঁজতে হবে। আমার কাছে পয়সা আছে। 644 01:07:18,200 --> 01:07:22,663 বলার দরকার নেই। আপনি আপনার বউকে ভাগিয়ে নিয়ে যাওয়া লোকটাকে খুঁজছেন। 645 01:07:22,746 --> 01:07:23,872 আমি অবিবাহিত। 646 01:07:24,915 --> 01:07:26,125 আমি যে লোকটাকে খুঁজছি... 647 01:07:26,208 --> 01:07:28,627 সে হচ্ছে ইও পরিবারের কর্তা, ইও জং-মিয়ং। 648 01:07:28,711 --> 01:07:29,962 যে আমাকে ধরে এনেছিল। 649 01:07:30,045 --> 01:07:31,380 কী? 650 01:07:31,839 --> 01:07:33,799 আমাদের তো সম্ভ্রান্তদের ধরার অভিজ্ঞতা নেই। 651 01:07:33,882 --> 01:07:35,759 দুনিয়াটা পুরাপুরি উল্টে গেছে। 652 01:07:37,761 --> 01:07:39,680 মনে হয় গাবো বর্ষটা পরিবর্তনের বছর। 653 01:07:41,265 --> 01:07:46,145 এটা কীভাবে করতে পারলেন, প্রভু? 654 01:07:46,812 --> 01:07:50,774 আমার খরার সময়ে করা দেনা এখনো শোধ হয়নি। 655 01:07:50,858 --> 01:07:52,985 যদি বরগা চাষের জমিটা বিক্রি করে দেন, 656 01:07:53,569 --> 01:07:57,740 আমি না খেয়ে মরবো, প্রভু! 657 01:07:59,908 --> 01:08:01,660 এতোবড়ো সাহস তোর! 658 01:08:02,536 --> 01:08:04,204 খরা কি আমি নামিয়েছিলাম? 659 01:08:05,039 --> 01:08:06,707 আমার জমি আমি বেচবো। 660 01:08:06,790 --> 01:08:11,712 ওই জমিটা আমার নাতিকে একটা ঘড়ি কিনে দিতে আর বিলেতে ওর পড়ার খরচ মেটাতে বিক্রি করতে হবে। 661 01:08:12,296 --> 01:08:15,674 তোর উচিত তোর পূর্বপুরুষদের অভিশাপ দেওয়া। 662 01:08:15,758 --> 01:08:17,676 এখানে এসে ঝামেলা বাঁধানোর সাহস কোথায় পেলি! 663 01:08:17,760 --> 01:08:20,512 দেনা শোধ করতে আমাদের জমিটা প্রয়োজন। 664 01:08:21,096 --> 01:08:25,059 আমাকে তো খেয়ে-পরে বাঁচতে হবে, প্রভু! 665 01:08:25,601 --> 01:08:27,978 দয়া করে আমাকে বাঁচান, প্রভু! 666 01:08:28,562 --> 01:08:32,191 আমার পরিবারে সাত-সাতটা লোক, প্রভু! 667 01:08:32,274 --> 01:08:34,360 শালার... তোর শাস্তিই পাওয়া উচিত। 668 01:08:35,027 --> 01:08:37,738 কোনো জমি না থাকলে, তাহলে তোর শরীর বেঁচে খা। 669 01:08:37,905 --> 01:08:39,198 চাষবাস করে দেনা শোধ না হলে, 670 01:08:39,323 --> 01:08:42,409 তোর কামলা খাটার কথা ভাবা উচিত। 671 01:08:42,993 --> 01:08:45,621 তা না করে, এখানে হাতেপায়ে ধরতে এসেছিস। 672 01:08:45,746 --> 01:08:48,582 এজন্যেই তোরা জীবনে উন্নতি করতে পারবি না। 673 01:08:50,084 --> 01:08:51,669 ব্যাটাকে চোখের সামনে থেকে সরা! 674 01:08:51,752 --> 01:08:55,047 প্রভু! প্রভু! আমার পরিবারকে দয়া করুন! 675 01:08:55,130 --> 01:08:56,799 ছাড়ো! 676 01:08:56,882 --> 01:08:59,426 প্রভু! আমার পরিবার! 677 01:08:59,510 --> 01:09:01,428 আমার পরিবারকে দয়া করুন! 678 01:09:01,512 --> 01:09:03,389 প্রভু! 679 01:09:03,472 --> 01:09:05,099 দুনিয়া বদলে গেছে বলে... 680 01:09:05,641 --> 01:09:09,186 ছোটলোকগুলো ধরে নিয়েছে মনে যা আসে তাই বলতে পারবে। 681 01:09:12,147 --> 01:09:13,147 হ্যাঁ। 682 01:09:13,941 --> 01:09:16,527 ছোট চুলে তোমাকে সুদর্শন দেখাচ্ছে। 683 01:09:17,152 --> 01:09:18,445 আমার উপহার পছন্দ হয়েছে? 684 01:09:22,449 --> 01:09:25,786 আমি ভাবতে পারিনি আপনি আমাকে এতো দামী কিছু দেবেন। 685 01:09:28,372 --> 01:09:31,417 আমার নাতি বিলেতে পড়তে যাচ্ছে। ভীষণ গর্বিত আমি। 686 01:09:34,712 --> 01:09:36,755 ওখানে গিয়ে নিজের জ্ঞান বাড়াবে, 687 01:09:37,339 --> 01:09:39,925 আর একবছর পর, ফিরে এসে বিয়েশাদী করবে। 688 01:09:40,801 --> 01:09:41,802 ফেরার পর, 689 01:09:42,886 --> 01:09:44,638 তোমার জন্য একটা পদের ব্যবস্থা করে দেবো। 690 01:09:47,266 --> 01:09:48,266 আমি... 691 01:09:50,018 --> 01:09:51,437 দেশের কাজের প্রতি আগ্রহী নই। 692 01:09:51,520 --> 01:09:53,897 কেউ কি তোমাকে দেশের কাজ করতে বলেছে? 693 01:09:54,690 --> 01:09:57,651 ওই পদটাই তোমার কাজ করে দেবে। 694 01:09:59,194 --> 01:10:00,654 তোমার পিতা অনির্ভরযোগ্য বলে, 695 01:10:01,572 --> 01:10:04,783 এই অশান্ত পৃথিবীতে তুমিই আমার একমাত্র ভরসার পাত্র। 696 01:10:05,534 --> 01:10:07,161 আমি যা অর্জন করেছি, 697 01:10:08,120 --> 01:10:09,455 তোমাকে তা রক্ষা করতে হবে। 698 01:10:09,747 --> 01:10:11,290 আরো বড়ো করতে হবে। 699 01:10:12,124 --> 01:10:15,294 আর সেটা করতে হলে, তোমার অল্পতে সন্তুষ্ট হওয়া চলবে না, 700 01:10:16,378 --> 01:10:18,922 আর নিজের অর্জনের খাতায় কোনো সীমারেখা টানা যাবে না। 701 01:10:26,889 --> 01:10:27,889 এটার মতো... 702 01:10:28,766 --> 01:10:30,601 অন্ততকাল ক্ষুধার্ত থাকবে। 703 01:10:35,022 --> 01:10:36,315 বুঝতে পেরেছো? 704 01:11:21,235 --> 01:11:23,070 কী মনে হয়, দেবী? 705 01:11:25,072 --> 01:11:26,114 সবগুলোই সুন্দর। 706 01:11:26,990 --> 01:11:28,992 আপনি একদমই মিথ্যে বলতে পারেন না। 707 01:11:49,721 --> 01:11:51,557 কী অস্বাভাবিক মানুষ আপনি। 708 01:11:52,182 --> 01:11:56,478 মনে হয় গহনাগুলোর চাইতে দৈনিক সংবাদপত্রগুলোতেই আপনার আগ্রহ বেশি। 709 01:11:57,855 --> 01:11:59,523 দু সপ্তাহ পর আবার আসবেন। 710 01:11:59,773 --> 01:12:02,276 এগুলো পড়তে পড়তে, আরো ভালো কিছু জোগাড় করে আনবেন। 711 01:12:02,359 --> 01:12:03,944 জি, দেবী। 712 01:12:11,034 --> 01:12:14,288 গতকালটি যেনো সুদূর অতীত, আজকের দিনটি অচেনা, 713 01:12:15,414 --> 01:12:18,417 আর আগামীকালটি ছিল ভয়াবহ, ঝঞ্ঝাপূর্ণ। 714 01:12:20,127 --> 01:12:23,797 আমরা প্রত্যেকে নিজেদের মতো করে, 715 01:12:24,756 --> 01:12:27,301 দ্রুত পরিবর্তিত জোসনের সাথে মানিয়ে নিচ্ছিলাম। 716 01:13:01,574 --> 01:13:09,933 - সাবটাইটেল পরিবেশনায় - “অনুবাদে অনুরণন” 717 01:13:10,275 --> 01:13:14,856 - অনুবাদ অংশগ্রহণে - আসাদুজ্জামান 718 01:13:15,101 --> 01:13:19,848 - সাবটাইটেল সম্পাদনায় - আসাদুজ্জামান 719 01:13:20,344 --> 01:13:25,043 MR. SUNSHINE