1
00:00:11,130 --> 00:00:13,010
আজকেও প্রচন্ড গরম পড়েছে।
2
00:00:14,220 --> 00:00:17,770
এই গরমে এমন কাপড় পরে আছেন,
গরম লাগছে না?
3
00:00:18,270 --> 00:00:20,270
ওটা কী?
4
00:00:20,270 --> 00:00:22,270
পেপারটা তিন দিন আগের না?
5
00:00:23,270 --> 00:00:26,520
পেপারে দেখলাম আরেকটা মধ্যবয়স্ক দম্পতির
খুন হয়েছে, ভারদেনে।
6
00:00:26,520 --> 00:00:29,360
লিখেছে যে একজন ডাক্তারের কাজ এটা, তাই না?
7
00:00:30,070 --> 00:00:33,490
আপনিও তো বলেছিলেন যে আপনি
ভারদেন যাচ্ছেন, তাই না?
8
00:00:33,490 --> 00:00:34,870
পরিচিত কেউ ওখানে থাকে নাকি?
9
00:00:35,950 --> 00:00:36,830
হুম...
10
00:00:37,790 --> 00:00:39,580
জানিনা তার সাথে দেখা হবে কি-না...
11
00:00:40,330 --> 00:00:41,870
...কিন্তু তবুও আমাকে যেতে হবে।
12
00:02:15,150 --> 00:02:18,900
An Old Soldier and a Little Girl
13
00:02:51,560 --> 00:02:55,860
গিসসেন থানা
14
00:02:54,420 --> 00:02:56,720
আপনি আগে ফ্রেঞ্চ ফরেন লেজিওনে ছিলেন।
15
00:02:57,550 --> 00:02:59,130
একজন ভাড়াতে সৈন্য হয়ে যাওয়ার পর...
16
00:02:59,130 --> 00:03:02,220
...আপনি ১৯৭৯ সালে নিকারাগুয়া যুদ্ধে অংশ নেন।
17
00:03:03,140 --> 00:03:05,600
১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত...
18
00:03:05,600 --> 00:03:08,770
...আপনি আফগানিস্তানের সরকার বিরোধী
গেরিলা বাহিনীর সাহায্য করেছিলেন।
19
00:03:08,770 --> 00:03:10,150
১৯৮৭ সালে...
20
00:03:10,150 --> 00:03:13,980
...মোসাদের একটা ইসলামী জঙ্গি সংগঠনের
সদস্যদের, হত্যার সিক্রেট মিশনে...
21
00:03:13,980 --> 00:03:16,860
...আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
22
00:03:18,740 --> 00:03:21,530
আপনার এই লড়াইয়ের ক্যারিয়ার বেশ ভালোই,
বলতে হয়...
23
00:03:21,530 --> 00:03:24,030
...মি. হুগো বার্নহার্ড।
24
00:03:27,000 --> 00:03:31,210
যেহেতু আপনার মতো অসাধারণ একজন ভাড়াটে
সৈন্য সেই ট্রেনিং সেমিনার চালায়...
25
00:03:31,210 --> 00:03:35,550
...আমি ধরেই নিচ্ছি যে সেখান থেকে পাশ করা
ছাত্ররাও অসাধারণ।
26
00:03:38,470 --> 00:03:41,760
যদি আমাদের তরুণ অফিসারদের আপনার ক্লাসে....
27
00:03:41,760 --> 00:03:44,680
...পাঠিয়ে আবার ট্রেনিং করানো যেত।
28
00:03:44,680 --> 00:03:46,060
হ্যাঁ, তাহলে তো ভালোই...
29
00:03:48,140 --> 00:03:49,560
কোনোভাবে কি...
30
00:03:50,850 --> 00:03:53,480
...এই লোকটাও আপনার ছাত্র ছিল?
31
00:03:53,480 --> 00:03:55,150
প্রায় পাঁচ মাস আগে...
32
00:03:55,150 --> 00:03:58,110
...সে হয়তো আপনার ট্রেনিং গ্রাউন্ডে গেছিল।
33
00:03:59,530 --> 00:04:02,030
স্ক্যালপেল হাতে সে জিনিয়াস, কিন্তু...
34
00:04:02,030 --> 00:04:05,080
...বন্দুক হাতেও কি সে জিনিয়াস ছিল?
35
00:04:08,290 --> 00:04:12,080
আমি আমার ছাত্রদের ব্যাপারে কথা বলিনা।
36
00:04:13,580 --> 00:04:15,090
ওহ আচ্ছা।
37
00:04:46,100 --> 00:04:49,720
পাঁচ মাস আগে
38
00:04:49,710 --> 00:04:51,670
কিভাবে বন্দুক চালাতে হয় তা আগে কোথাও শিখেছেন?
39
00:04:51,670 --> 00:04:52,580
না...
40
00:04:53,540 --> 00:04:55,710
তাহলে আপনি নিজে নিজেই শিখেছেন।
41
00:04:55,710 --> 00:04:56,090
না...
42
00:04:57,800 --> 00:04:59,470
আমি আগে কখনো বন্দুক চালাইনি।
43
00:05:00,550 --> 00:05:01,840
একবারও না?
44
00:05:01,840 --> 00:05:03,050
না।
45
00:05:03,050 --> 00:05:05,100
আমি জানি আমি যা বলছি তা অসম্ভব শোনাচ্ছে।
46
00:05:05,510 --> 00:05:06,970
কিন্তু...
47
00:05:06,970 --> 00:05:08,600
...আপনার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার
আর কোনো উপায় নেই।
48
00:05:10,520 --> 00:05:14,900
যে-ই আমার কাছে ট্রেনিং নিতে আসে, তাকেই
আমি আগে শেখা সবকিছু ভুলে যেতে বলি।
49
00:05:16,060 --> 00:05:17,190
কিন্তু...
50
00:05:18,480 --> 00:05:21,740
এই প্রথম, আগে কখনো বন্দুক চালায়নি
এমন কেউ এখানে এসেছে।
51
00:05:55,060 --> 00:05:55,850
দড়িলাফ।
52
00:05:56,940 --> 00:05:58,860
কারো অভিজ্ঞতা থাক আর না থাক...
53
00:05:58,860 --> 00:06:00,820
...আমি সবসময়ই এটা দিয়ে ট্রেনিং শুরু করি।
54
00:06:00,820 --> 00:06:02,360
মেয়েটার মতো করুন।
55
00:06:14,040 --> 00:06:15,370
দাঁড়িয়ে থাকবেন না!
56
00:06:16,170 --> 00:06:16,880
তাড়াতাড়ি শুরু করুন!
57
00:06:17,420 --> 00:06:18,250
আচ্ছা!
58
00:06:29,970 --> 00:06:31,270
দ্রুত!
59
00:06:34,520 --> 00:06:35,810
আরো দ্রুত!
60
00:06:42,780 --> 00:06:44,150
ব্যালেন্স! ব্যালেন্স ধরে রাখুন!
61
00:06:52,620 --> 00:06:54,160
আরো দ্রুত!
62
00:06:59,210 --> 00:07:00,590
দ্রুত!
63
00:07:26,610 --> 00:07:29,200
আমি তোমার মতো ভালো লাফাতে পারিনা।
64
00:07:34,450 --> 00:07:38,710
ইন্সট্রাক্টরের হয়ে তুমি কি তার ছাত্রদের
সবসময় দেখে রাখো?
65
00:07:42,210 --> 00:07:43,920
আচ্ছা।
66
00:07:43,920 --> 00:07:45,690
আমার দিকে ওভাবে তাকিয়ে থাকতে হবে না।
শুরু করছি।
67
00:07:46,440 --> 00:07:47,490
আমাকে...
68
00:07:48,510 --> 00:07:50,220
...এটা যেভাবেই হোক করতে হবে...
69
00:08:04,440 --> 00:08:05,610
একটা ব্র্যাম্বলিং পাখি...
70
00:08:06,490 --> 00:08:08,820
মনে হয় এর বাচ্চার জন্য খাবার খুঁজছে।
71
00:08:55,450 --> 00:08:58,160
এতো হাঁপিয়ে গেছেন যে ক্ষুধা চলে গেছে?
72
00:08:59,500 --> 00:09:00,330
হ-হ্যাঁ...
73
00:09:01,040 --> 00:09:03,170
খাওয়াও ট্রেনিংয়ের একটা অংশ।
74
00:09:04,590 --> 00:09:05,540
আচ্ছা।
75
00:09:30,650 --> 00:09:31,650
ও কি আপনার মেয়ে...?
76
00:09:31,650 --> 00:09:33,610
নাকি নাতনি?
77
00:09:34,200 --> 00:09:35,070
কিছুই না।
78
00:09:39,200 --> 00:09:42,290
আমি তার মাকে মেরে ফেলেছি।
79
00:09:44,120 --> 00:09:45,830
তার চোখের সামনে।
80
00:09:46,840 --> 00:09:48,210
মায়ানমারে...
81
00:09:51,970 --> 00:09:55,050
জঙ্গলের মধ্যে এক কুঁড়েঘরে ঢুকে...
82
00:09:55,050 --> 00:09:57,390
...আমি তাদের দুজনকে ভেতরে দেখতে পাই।
83
00:10:09,020 --> 00:10:11,110
মেয়েটার মায়ের হাতে একটা বন্দুক ছিল।
84
00:10:12,190 --> 00:10:16,050
আমি ওর মাকে না মারলে, ওর মা আমাকে গুলি করতো।
85
00:10:16,050 --> 00:10:19,100
মেয়েটাকে আমি আমার সাথে করে নিয়ে আসি।
86
00:10:21,580 --> 00:10:23,120
যখন থেকে মেয়েটা আমার সাথে আছে...
87
00:10:23,960 --> 00:10:26,330
...সে একবারও হাসেনি।
88
00:10:27,330 --> 00:10:28,840
সে সম্ভবত সারাজীবন আমাকে...
89
00:10:29,960 --> 00:10:31,880
...ঘৃণা করে যাবে।
90
00:10:36,180 --> 00:10:39,300
হাতে বন্দুক তুলে নিলে এসবই ঘটে।
91
00:10:39,300 --> 00:10:41,350
এসব না চাইলে...
92
00:10:41,350 --> 00:10:43,120
...হাতে বন্দুক তুলে নিবেন না।
93
00:12:49,180 --> 00:12:50,850
কিসের গন্ধ আসছে?
94
00:12:50,850 --> 00:12:52,810
গন্ধটা সুন্দর।
95
00:12:52,830 --> 00:12:54,500
মনে হচ্ছে ড্যাফনে।
96
00:13:21,280 --> 00:13:22,320
ধন্যবাদ...
97
00:13:36,340 --> 00:13:37,380
যথেষ্ট হয়েছে।
98
00:13:39,340 --> 00:13:40,420
তাহলে...
99
00:13:41,170 --> 00:13:42,880
এখন দৌড়াতে যাওয়ার সময় হয়েছে।
100
00:13:45,090 --> 00:13:46,600
ওহ, ঠিক আছে...
101
00:13:46,600 --> 00:13:49,430
দৌঁড়ানো হয়ে গেলে, বাসার পিছনে নিচু
জায়গাটায় আসুন।
102
00:13:50,520 --> 00:13:51,500
নিচু জায়গা?
103
00:13:51,500 --> 00:13:52,870
ফায়ারিং এরিয়া।
104
00:13:54,690 --> 00:13:56,110
ফায়ারিং এরিয়া...
105
00:14:00,490 --> 00:14:01,490
ভালোভাবে শুনুন।
106
00:14:01,490 --> 00:14:02,400
দুইবার গুলি চালাবেন।
107
00:14:03,320 --> 00:14:06,700
বন্দুক চালানোর সময়, সবসময় দুইবার ট্রিগার টানবেন।
108
00:14:06,700 --> 00:14:10,950
দুইবার ট্রিগার টানলে কাউকে মারার চান্স অনেক বেড়ে যায়।
109
00:14:11,950 --> 00:14:13,920
যদি তা না করতে পারেন...
110
00:14:14,670 --> 00:14:17,000
...বেঁচে থাকার আশা করবেন না।
111
00:15:09,100 --> 00:15:10,470
এটা কী?
112
00:15:11,060 --> 00:15:13,850
আপনি সবসময় খাবার রান্না করেন...
113
00:15:13,850 --> 00:15:16,480
...তাই আজ আমি কিছু জাপানিজ খাবার রান্না করলাম।
114
00:15:17,100 --> 00:15:18,940
এটার নাম নিকুজাগা।
115
00:15:18,940 --> 00:15:20,480
আশা করি ভালো লাগবে।
116
00:15:22,190 --> 00:15:23,320
এগুলো হলো চপস্টিক।
117
00:15:23,320 --> 00:15:24,990
কাঠ কেটে এগুলো বানিয়েছি।
118
00:15:25,950 --> 00:15:28,990
ভাবলাম যে, চপস্টিক থাকলে খাবারটাকে
আরো জাপানিজ মনে হবে।
119
00:15:41,960 --> 00:15:43,000
ওয়াও।
120
00:15:44,090 --> 00:15:46,470
তুমি তো ভালোভাবেই চপস্টিক ধরতে পার।
121
00:16:25,130 --> 00:16:26,210
আবার!
122
00:16:29,220 --> 00:16:30,340
এইম করুন!
123
00:16:31,550 --> 00:16:32,800
আবার!
124
00:16:35,350 --> 00:16:36,430
এইম করুন!
125
00:17:18,310 --> 00:17:19,640
কী হয়েছে?
126
00:17:26,360 --> 00:17:27,650
এটা তো একটা বাচ্চা ব্র্যাম্বলিং।
127
00:17:28,570 --> 00:17:30,070
মনে হয় বাসা থেকে পড়ে গেছে।
128
00:17:31,700 --> 00:17:33,910
না! বাচ্চাটাকে ওর বাসায় রেখে দিতে হবে!
129
00:17:34,620 --> 00:17:35,620
নয়তো বাচ্চাটা মরে যাবে!
130
00:17:37,370 --> 00:17:40,370
পাখির বাসা ছাড়া এভাবে এটাকে বড় করা অনেক কঠিন।
131
00:17:40,370 --> 00:17:42,620
ওভাবে ওকে বাঁচিয়ে রাখাই মুশকিল।
132
00:17:49,460 --> 00:17:50,590
এটাকে এর বাসায় রেখে দেই চলো।
133
00:17:51,380 --> 00:17:52,630
এর মায়ের কাছে...
134
00:18:27,290 --> 00:18:28,920
তিন সেকেন্ড!
135
00:18:28,920 --> 00:18:30,800
তিন সেকেন্ডে সবকিছু ঠিক হয়ে যাবে!
136
00:18:30,800 --> 00:18:34,220
যদি আপনি কোনো গন্ডগোল করেন বা গুলি চালাতে দ্বিধাবোধ করেন,
যে প্রথমে গুলি খেয়ে মরবে....
137
00:18:34,220 --> 00:18:35,260
...সে হল আপনি!
138
00:18:44,910 --> 00:18:48,620
...কেমন গ্রেড নিয়ে সে পাশ করেছিল?
139
00:18:49,290 --> 00:18:51,870
তার স্কোর পারফেক্ট ছিল।
140
00:18:51,870 --> 00:18:53,890
আর তার শারিরীক অবস্থারও উন্নতি হয়েছিল।
141
00:18:53,890 --> 00:18:56,730
মোটকথা হল সে অনেক মনোযোগী ছিল।
142
00:18:57,790 --> 00:18:58,380
যাইহোক...
143
00:18:59,630 --> 00:19:00,340
যাইহোক...?
144
00:19:00,880 --> 00:19:04,300
সে কাউকে গুলি করতে পারবে কি-না এটা
আরেকটা ব্যাপার।
145
00:19:04,300 --> 00:19:05,720
ওহ?
146
00:19:05,720 --> 00:19:08,350
তার প্রথম শিকারকে সে গুলি করতে পারবে কি-না...
147
00:19:09,220 --> 00:19:10,850
...তার উপরই নির্ভর করছে যে...
148
00:19:11,560 --> 00:19:14,520
...সে আদৌও বন্দুক ব্যবহার করতে পারবে কি-না।
149
00:19:14,520 --> 00:19:16,100
ওহ।
150
00:19:16,100 --> 00:19:18,440
সে কী করবে বলে আপনার মনে হয়?
151
00:19:20,780 --> 00:19:22,570
আচ্ছা, রাখুন সেসব কথা।
152
00:19:22,570 --> 00:19:25,360
তো, আপনি জানেন সে কোথায় গেছে?
153
00:19:30,330 --> 00:19:33,870
যদি জানেন, আমিও সেটা জানতে চাই।
154
00:19:47,550 --> 00:19:49,390
গত পাঁচ মাসের জন্য ধন্যবাদ।
155
00:19:50,510 --> 00:19:53,390
এখানে ট্রেনিংয়ের বাকি বেতন আছে।
156
00:19:53,980 --> 00:19:56,640
আর, নিকুজাগা খেয়ে নেবেন।
157
00:19:57,520 --> 00:19:59,650
সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
158
00:20:13,200 --> 00:20:14,620
ধুর...
159
00:20:27,680 --> 00:20:28,760
ধুশশালা!
160
00:20:40,350 --> 00:20:41,730
মেয়েটা হেসেছে....
161
00:20:45,900 --> 00:20:47,860
তাহলে?
162
00:20:47,860 --> 00:20:50,160
আপনি জানেন সে কোথায় গেছে, তাই না?
163
00:20:57,040 --> 00:20:58,410
আমি আপনাকে তা বলতে পারব না।
164
00:21:04,710 --> 00:21:06,010
খুব ভালো।
165
00:21:06,010 --> 00:21:07,470
আপনি এখন আসতে পারেন।
166
00:21:13,300 --> 00:21:14,510
এই দিকে।
167
00:22:29,510 --> 00:22:35,000
অনুবাদক:
ফেরদৌস শুভ
168
00:23:49,110 --> 00:23:53,490
Next Episode:
A Past Erased