1
00:01:59,200 --> 00:02:18,000
:.:.: NAVARASA :.:.:
9 Stories, 9 Emotions
Episode 03 : Wonder
(বিস্ময়)
2
00:02:22,333 --> 00:02:24,375
সবেমাত্র আমার জ্ঞান ফিরলো।
3
00:02:26,166 --> 00:02:28,833
শারীরিকভাবে
কিছুটা অন্যরকম অনুভব করছি।
4
00:02:29,708 --> 00:02:33,791
শরীরের স্নায়ুগুলো ঠিক আছে।
কিন্তু স্মৃতি কিছুটা গোলমেলে।
5
00:02:36,833 --> 00:02:41,833
শৈশবের প্রত্যেকটা ঘটনা
আমি মনে করতে পারছি।
6
00:02:43,250 --> 00:02:45,666
ভুলতে চাওয়া ঘটনাগুলোর
কথাও মনে করতে পারছি।
7
00:02:48,875 --> 00:02:52,958
জানি না স্বাভাবিক জীবনে
কখনো ফিরতে পারব কিনা।
8
00:02:55,083 --> 00:02:58,666
বুদ্ধিমত্তার বাইরে কিছু দেখার আকাঙ্ক্ষা
9
00:03:00,416 --> 00:03:01,708
কখনো ভালো ধারণা নয়।
10
00:03:05,166 --> 00:03:06,416
সেটা আমাদের ধ্বংস করে দেবে
11
00:03:08,708 --> 00:03:10,041
কোনো না কোনো উপায়ে।
12
00:03:16,993 --> 00:03:30,276
PROJECT AGNI
13
00:03:30,708 --> 00:03:33,041
বাবা?
14
00:03:35,791 --> 00:03:38,708
ছেলেটা কতক্ষণ ধরে ডাকছে।
শুনতে পাচ্ছো না?
15
00:03:40,916 --> 00:03:43,250
অনেকদিন পর বাসা থেকে বের হলাম।
16
00:03:43,333 --> 00:03:44,875
স্যরি, সেজন্য কিছুটা...
17
00:03:45,458 --> 00:03:48,708
তোমাকে এখানে নিয়ে এসেছিলাম
যেন একদিন এসব নিয়ে না ভাবো।
18
00:03:48,791 --> 00:03:49,875
তাহলে কেন?
19
00:03:51,125 --> 00:03:52,791
পুরনো অভ্যাস সহজে বদলায় না।
20
00:03:53,416 --> 00:03:54,750
দূর হও, ভিষ।
21
00:03:56,958 --> 00:03:58,000
আরে, লক্ষ্মী।
22
00:03:59,208 --> 00:04:00,791
রেগে গেলে, বাপরে!
23
00:04:01,458 --> 00:04:03,416
গিয়ে তোমার কাজকে জড়িয়ে ধরো।
24
00:04:03,500 --> 00:04:06,958
তোমার ছেলে আর আমি যেদিন থাকবো না
সেদিন তুমি আমাদের গুরুত্ব বুঝতে পারবে।
25
00:04:07,041 --> 00:04:08,000
জানেমান,
26
00:04:08,083 --> 00:04:09,166
আমার কথা শোনো।
27
00:04:09,833 --> 00:04:11,375
আমার কাজের কেবল মনটা দরকার।
28
00:04:12,416 --> 00:04:14,916
কিন্তু আমার হৃদয় সব সময় তোমার
পিছনে ঘোরে, তুমি যেখানেই থাকো।
29
00:04:15,000 --> 00:04:15,833
কেমন লাগলো?
30
00:04:17,125 --> 00:04:18,250
ভাগো।
31
00:04:30,375 --> 00:04:31,458
ফোন করেছিলি?
32
00:04:32,500 --> 00:04:33,416
কৃষ্ণা...
33
00:04:34,708 --> 00:04:35,875
এটা আমার নতুন নাম্বার।
34
00:04:37,166 --> 00:04:38,208
কেমন আছিস?
35
00:04:38,708 --> 00:04:40,208
কাজের চাপে, সবসময়ের মতো।
36
00:04:41,333 --> 00:04:43,166
সোজাসুজি কথায় আসি।
37
00:04:43,833 --> 00:04:45,291
চেন্নাই আসতে পারবি?
38
00:04:45,375 --> 00:04:48,625
গুরুত্বপূর্ণ কিছু একটা পেলাম,
আর যেটা তোর জানা উচিত।
39
00:04:49,250 --> 00:04:52,125
'তোর' বলতে ISRO এর লোকদের?
[ISRO - ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা]
40
00:04:52,208 --> 00:04:53,500
হুম।
41
00:04:54,333 --> 00:04:56,833
তাহলে আমাদের এটা পেশাদার আলাপ,
42
00:04:56,916 --> 00:04:59,958
নাকি পুরনো বন্ধুর সাথে ব্যক্তিগত আলাপ?
43
00:05:01,166 --> 00:05:03,208
আসলে, খুবই ব্যক্তিগত ধরণের।
44
00:05:05,041 --> 00:05:06,000
ঠিক আছে, তাহলে।
45
00:05:06,750 --> 00:05:08,291
কখনো আমাকে এমন
জরুরি তলব করিসনি,
46
00:05:08,375 --> 00:05:11,291
সুতরাং ধরে নিচ্ছি যে তোর মনে
যুগান্তকারী কিছু একটা এসেছে।
47
00:05:13,291 --> 00:05:14,333
রাতের ফ্লাইটে রওনা হব।
48
00:05:15,000 --> 00:05:16,208
হতাশ করিস না।
49
00:05:16,875 --> 00:05:18,708
বিশ্বাস কর, করব না।
50
00:05:19,875 --> 00:05:20,750
দেখা হবে তাহলে।
51
00:05:58,583 --> 00:06:00,916
- হেই, কৃষ্ণা। আসার জন্য ধন্যবাদ।
- আরে!
52
00:06:01,000 --> 00:06:03,375
- সফর কেমন ছিল?
- কিছুটা ঝাঁকুনির।
53
00:06:08,916 --> 00:06:10,166
তোর ছেলে কোথায়?
54
00:06:10,916 --> 00:06:12,625
মা আর ছেলে বাইরে গেছে।
55
00:06:14,083 --> 00:06:15,666
কীসের এতো জরুরি তলব?
56
00:06:16,375 --> 00:06:17,416
মাত্র এখানে আসলি।
57
00:06:17,500 --> 00:06:19,750
কিছুটা সময় দে, বুঝে যাবি।
58
00:06:19,833 --> 00:06:21,000
ওখানে চল।
59
00:06:21,875 --> 00:06:22,833
শোন...
60
00:06:23,541 --> 00:06:26,625
আমি কোনো সাধারণ অফিসে
কাজ করি না, ISRO অফিসে।
61
00:06:27,958 --> 00:06:30,083
সারাদিন কাজ করার পর,
এখানে আসলাম।
62
00:06:30,916 --> 00:06:32,000
আমার আসা যেন স্বার্থক হয়।
63
00:06:32,541 --> 00:06:33,708
হুইস্কি নাকি কফি?
64
00:06:34,250 --> 00:06:36,166
- কফি দিয়ে শুরু করি।
- নিশ্চয়ই।
65
00:06:40,916 --> 00:06:41,958
জানিস,
66
00:06:42,041 --> 00:06:43,833
চাইলে এখন তুই আমার সাথে
সেখানে কাজ করতে পারতি।
67
00:06:44,708 --> 00:06:48,583
তোর জিনিয়াস লেভেলের দক্ষতায়
এতো দিনে আমার বস হয়ে যেতি।
68
00:06:49,208 --> 00:06:51,541
অফারের চিঠিটা প্রত্যাখ্যান করা
তোর উচিত হয়নি।
69
00:06:52,708 --> 00:06:55,416
কিন্তু কী, সবকিছুর পরেও এখন
তুই বিশেষ কোনো ভবঘুরে বাবা।
70
00:06:56,041 --> 00:06:59,208
তোর ফোন পাওয়ার সাথে সাথে দেশের
সর্বোচ্চ বিজ্ঞানীরা আসতে রেডি থাকে।
71
00:06:59,291 --> 00:07:01,333
- যেমন আজ আমি এখানে।
- হেই।
72
00:07:02,250 --> 00:07:03,791
আমাকে অনুশোচনায় ফেলার
চেষ্টা করিস না।
73
00:07:03,875 --> 00:07:04,833
পারবি না।
74
00:07:04,916 --> 00:07:08,208
আমি এতো নিয়ম-কানুন অনুসরণ করে
অবরুদ্ধ জায়গায় কাজ করতে পারি না।
75
00:07:08,291 --> 00:07:09,541
চা'ও খেতে পারি না।
76
00:07:09,625 --> 00:07:10,625
বা কফি যাই বলিস!
77
00:07:12,708 --> 00:07:14,166
আমার মন মুক্ত থাকতে চায়
78
00:07:15,291 --> 00:07:16,291
আর জ্ঞান ভাগ করতে চায়।
79
00:07:16,375 --> 00:07:19,250
হুম? বলতে থাক। মন ছুঁয়ে যাচ্ছে।
80
00:07:19,833 --> 00:07:22,291
বেশি সময় নেব না। মাত্র ১৫ মিনিট।
81
00:07:26,208 --> 00:07:27,083
তোর সময় শুরু হচ্ছে এখন।
82
00:07:32,166 --> 00:07:33,958
২০১২ সালের ২১ ডিসেম্বর।
83
00:07:34,958 --> 00:07:36,333
তোর কাছে এটার মানে কী?
84
00:07:38,250 --> 00:07:41,583
মায়ান সভ্যতা অনুসারে,
প্রায় সব প্রাচীন সভ্যতা
85
00:07:41,666 --> 00:07:43,708
তারিখটাকে পৃথিবীর শেষ দিন
হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিল।
86
00:07:43,791 --> 00:07:47,250
তারিখটা পার হয়ে ৮ বছর হয়ে গেল।
কেন আমরা ধ্বংসের মুখোমুখি হইনি?
87
00:07:48,666 --> 00:07:50,208
হয়তো তারা ভুল হিসাব করেছিল?
88
00:07:50,916 --> 00:07:52,583
দেখ, এটাই সমস্যা।
89
00:07:52,666 --> 00:07:55,666
কোনো ঘটনা ঘটলে তখন
আমরা সেটা তদন্ত করি।
90
00:07:55,750 --> 00:07:57,125
অন্যথায় সেটা উপেক্ষা করি।
91
00:07:58,250 --> 00:07:59,583
সেদিন কিছু একটা ঘটেছিল।
92
00:08:02,083 --> 00:08:03,500
তোর কথায় এখন আগ্রহ পাচ্ছি।
93
00:08:04,583 --> 00:08:06,833
সুমেরীয় সভ্যতা সম্পর্কে কতটুকু জানিস?
94
00:08:08,625 --> 00:08:11,041
পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা।
95
00:08:11,833 --> 00:08:13,666
বহু উদ্ভাবনের সূচনা ছিল এই সভ্যতায়।
96
00:08:13,750 --> 00:08:18,166
জ্যোতির্বিজ্ঞান, গণিত, বিজ্ঞান, কৃষি,
97
00:08:18,250 --> 00:08:19,916
নগর পরিকল্পনা ইত্যাদির ইত্যাদির।
98
00:08:20,000 --> 00:08:21,458
তারা কখনোই এটা করতে পারতো না
99
00:08:21,541 --> 00:08:24,833
কোনো উন্নত সভ্যতার সাহায্য ছাড়া।
100
00:08:24,916 --> 00:08:27,375
তারা কোনো রকম সাহায্য ছাড়া
এসব অর্জন করতে পারতো না।
101
00:08:28,208 --> 00:08:29,625
তো, আমি যদি এখন তোকে বলি,
102
00:08:30,166 --> 00:08:33,166
আমাদের পৃথিবীতে মানুষের
আবির্ভাবের কারণ ঈশ্বর না,
103
00:08:33,250 --> 00:08:34,708
কোনো উন্নত বহিরাগত জাতি।
104
00:08:35,250 --> 00:08:36,500
তুই সেটা বিশ্বাস করবি?
105
00:08:40,291 --> 00:08:42,375
গতকাল সারারাত 'Interstellar' দেখেছিলি?
106
00:08:42,875 --> 00:08:47,416
আমি জানি যে তুই নোলানের বিশাল ভক্ত।
কিন্তু বিজ্ঞানের কথা বল, আষাঢ়ে গল্প না।
107
00:08:47,500 --> 00:08:49,500
আষাঢ়ে গল্প বলা শুরু করলে
তুই এখানে টিকতে পারবি না।
108
00:08:49,583 --> 00:08:50,750
যাই হোক।
109
00:08:51,583 --> 00:08:53,583
আমেরিকানরা কখনো চাঁদে অবতরণ করেনি।
110
00:08:53,666 --> 00:08:59,000
ডিরেক্টর স্ট্যানলি কুব্রিক 'Area 51' স্থানে
নকল চাঁদের অবতরণ ভিডিও করেছিল।
111
00:08:59,708 --> 00:09:01,708
কয়েক দশক ধরে সেটা গোপন ছিল।
112
00:09:01,791 --> 00:09:04,333
কিন্তু 'The Shining' মুভিতে তা
সূক্ষ্মভাবে সে প্রকাশ করেছিল।
113
00:09:04,416 --> 00:09:06,375
তাই সরকার তাকে বহিষ্কার করেছিল।
114
00:09:06,458 --> 00:09:07,541
তাই না?
115
00:09:08,666 --> 00:09:10,875
- তুই কি মাতাল, ভিষ?
- আষাঢ়ে গল্প এরকম।
116
00:09:11,708 --> 00:09:13,291
আমি যেটা বলছিলাম তা গুরুতর।
117
00:09:13,375 --> 00:09:15,166
প্লিজ, মনযোগ দিয়ে শোন।
118
00:09:15,791 --> 00:09:16,750
ঠিক আছে, বলতে থাক।
119
00:09:17,833 --> 00:09:19,791
আমাদের পৃথিবী আর মহাবিশ্বের
120
00:09:19,875 --> 00:09:21,791
সৃষ্টি এবং উপনিবেশ জানা মতে
121
00:09:21,875 --> 00:09:23,666
আনুন্নাকীদের দ্বারা হয়েছিল।
122
00:09:24,583 --> 00:09:26,958
অত্যন্ত বুদ্ধিমান কোনো প্রজাতি...
123
00:09:27,041 --> 00:09:28,375
যারা ভবিষ্যত থেকে এসেছিল।
124
00:09:31,458 --> 00:09:33,250
তোর মাথাটা ঘুরতে থাকলে,
আমি আর কীভাবে বলবো?
125
00:09:33,333 --> 00:09:35,333
কেবল তো শুরু করলাম, বন্ধু।
126
00:09:36,000 --> 00:09:37,791
দ্বিতীয় অনুচ্ছেদ নিয়ে কথা বলি।
127
00:09:38,291 --> 00:09:39,125
জ্যোতির্বিদ্যা।
128
00:09:39,208 --> 00:09:40,791
- কী?
- তারকাদের ভবিষ্যদ্বাণী।
129
00:09:40,875 --> 00:09:42,791
আমাদের জীবনে গ্রহের প্রভাব।
130
00:09:42,875 --> 00:09:44,333
তুই এসবে বিশ্বাস করিস?
131
00:09:45,041 --> 00:09:46,000
কোনোভাবেই না।
132
00:09:46,083 --> 00:09:47,041
সেরকমই ভেবেছিলাম।
133
00:09:48,875 --> 00:09:50,416
গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে,
134
00:09:50,500 --> 00:09:53,375
জ্যোতিষীরা কীভাবে আমাদের জীবনের
অনেক ঘটনারই পূর্বাভাস দিয়ে থাকে?
135
00:09:53,458 --> 00:09:55,500
কখন আমাদের কী করতে হবে সেসব।
136
00:09:55,583 --> 00:09:59,041
সঠিকভাবে করা হলে, বেশিরভাগ
সময়ে তারা সঠিক হয়। কীভাবে?
137
00:10:02,583 --> 00:10:06,333
দেখ, আমাদের শরীর সেই একই উপাদান
দিয়ে গঠিত যা মহাবিশ্বকে তৈরি করেছে।
138
00:10:07,958 --> 00:10:11,625
আমাদের জন্মের সময়ে গ্রহের অবস্থান
ঠিক করে আমাদের জীবন কেমন হবে।
139
00:10:12,750 --> 00:10:14,250
তো তুই বলার চেষ্টা করছিস
140
00:10:14,333 --> 00:10:16,125
আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নেই।
141
00:10:17,125 --> 00:10:18,833
আফসোসের ব্যাপার, কিন্তু হ্যাঁ।
142
00:10:19,458 --> 00:10:20,291
দাঁড়া।
143
00:10:20,833 --> 00:10:22,916
প্রথমে পৃথিবীর উৎপত্তির ব্যাপারে
144
00:10:23,000 --> 00:10:24,500
কিছু অদ্ভুত ধারণার কথা বললি।
145
00:10:25,000 --> 00:10:26,500
আর এখন জ্যোতির্বিদ্যার কথা বলছিস।
146
00:10:28,166 --> 00:10:30,166
এসব বলে আসলে কী বোঝাতে চাইছিস?
147
00:10:34,291 --> 00:10:35,875
আমরা কম্পিউটার সিম্যুলেশনে আছি।
148
00:10:35,958 --> 00:10:38,333
কী বললি? আবার বল।
149
00:10:38,416 --> 00:10:40,375
আমাদের এই সমগ্র মহাবিশ্ব
150
00:10:40,458 --> 00:10:42,750
কোনো কম্পিউটার সিম্যুলেশন
যেটা আনুন্নাকিদের দ্বারা তৈরি।
151
00:10:43,333 --> 00:10:45,833
কোনো প্রাচীন সিম্যুলেশন, সুনির্দিষ্টভাবে।
152
00:10:45,916 --> 00:10:48,750
আমার মাত্র বলা জ্যোতির্বিদ্যা
আর গ্রহের অবস্থান এইগুলো
153
00:10:48,833 --> 00:10:51,541
প্রত্যেকটা মানুষের জীবনের সংকেত।
154
00:10:52,041 --> 00:10:54,250
যেন কোনো ডিভাইসের
কাস্টমাইজড প্রোগ্রাম।
155
00:10:54,958 --> 00:10:56,125
ভিডিও গেমের মতো।
156
00:10:56,208 --> 00:10:59,583
আমরা যেটা সত্য মনে করি
তা বাস্তব হওয়া জরুরি না।
157
00:11:02,666 --> 00:11:05,416
আমাদের মনে কখন কীসের চিন্তা আসবে
158
00:11:05,500 --> 00:11:07,000
আর কীভাবে আমরা প্রতিক্রিয়া জানাবো
159
00:11:07,083 --> 00:11:08,333
সবকিছুই পূর্বনির্ধারিত করা থাকে।
160
00:11:08,416 --> 00:11:10,458
স্বাধীন চিন্তার বিষয়টা যেন রসিকতা।
161
00:11:11,083 --> 00:11:12,708
সকলে একইরকম চিন্তা করা শুরু করলে,
162
00:11:12,791 --> 00:11:14,208
সমাজ বলে কোনো কিছু থাকবে না।
163
00:11:14,291 --> 00:11:16,083
মনযোগ দিয়ে ইতিহাস পড়লে দেখা যায়
164
00:11:16,666 --> 00:11:18,333
মানবজাতির প্রতিটা গুরুত্বপূর্ণ ঘটনার
165
00:11:18,416 --> 00:11:21,291
অন্যান্য উপায়ে পুনরাবৃত্তি ঘটছে।
166
00:11:22,583 --> 00:11:24,625
তুই জানিস? আসলে, এটা একটা রসিকতা।
167
00:11:24,708 --> 00:11:26,291
তোকে বিশ্বাস করে এতো দূর আসলাম।
168
00:11:26,375 --> 00:11:28,250
আর তুই আমাকে মনগড়া গল্প শুনাচ্ছিস।
169
00:11:29,583 --> 00:11:31,500
তোর আষাঢ়ে গল্প যথেষ্ট শুনলাম।
170
00:11:39,916 --> 00:11:41,250
কোথায় যাচ্ছিস?
171
00:11:41,875 --> 00:11:42,791
বস।
172
00:11:51,166 --> 00:11:52,833
মাত্র ১৫ মিনিট সময় চেয়েছিলাম।
173
00:11:53,666 --> 00:11:55,583
সময় এখনো বাকি আছে।
বস।
174
00:12:11,000 --> 00:12:12,125
আমার এখন হুইস্কি লাগবে।
175
00:12:14,291 --> 00:12:15,958
ভগবান! নিজের চেহারাটা দেখ।
176
00:12:17,208 --> 00:12:19,708
সবকিছুর ব্যাখ্যা করে শেষে
ডেমো দেখাবো ভেবেছিলাম,
177
00:12:20,958 --> 00:12:22,291
কিন্তু তুই তাড়াহুড়ো করছিলি।
178
00:12:26,750 --> 00:12:29,250
মাত্র যা ঘটলো সেটা বুঝিয়ে বলবি?
179
00:12:29,833 --> 00:12:30,750
মোটেও না।
180
00:12:31,500 --> 00:12:33,083
আগে, তুই রিল্যাক্স হয়ে বস।
181
00:12:36,916 --> 00:12:38,458
আমাদের দুটো দুনিয়া আছে, কৃষ্ণা।
182
00:12:39,250 --> 00:12:41,541
একটা হলো সচেতন বাস্তবতার দুনিয়া,
183
00:12:41,625 --> 00:12:42,958
যেখানে আমরা এখন আছি।
184
00:12:43,041 --> 00:12:43,958
অন্যটা...
185
00:12:44,041 --> 00:12:46,083
আমাদের অবচেতন বাস্তবতার দুনিয়া।
186
00:12:46,791 --> 00:12:47,708
আমাদের স্বপ্নের জগত।
187
00:12:48,375 --> 00:12:50,791
যদি একটা CPU হয়,
তাহলে অন্যটা ব্যাটারি।
188
00:12:51,541 --> 00:12:54,166
একটা সহজে চালানোর জন্য,
অন্যটা বিদ্যুৎ সরবরাহ করে।
189
00:12:55,833 --> 00:12:57,125
আর আমাদের এই দুনিয়ায়,
190
00:12:58,541 --> 00:13:02,125
প্রতিটা মানুষের মন একটা উচ্চতর
নেটওয়ার্কের সাথে সংযোগ করা।
191
00:13:02,208 --> 00:13:06,291
সেটাকে বলতে পারিস আনুন্নাকি, ঈশ্বর,
কোনো অতি বুদ্ধিমান সত্তা বা যা খুশি।
192
00:13:06,375 --> 00:13:07,291
সবগুলোই এক।
193
00:13:07,791 --> 00:13:11,125
তাই আমি যেটা দেখি বা শুনি
তুইও সেটা দেখিস বা শুনিস।
194
00:13:11,208 --> 00:13:12,875
আমরা সবাই সংযুক্ত।
195
00:13:15,083 --> 00:13:17,541
মাত্র যা ঘটলো তার সাথে
এসব কীভাবে সম্পর্কিত?
196
00:13:20,041 --> 00:13:22,291
২০১২ সালের ২১ ডিসেম্বর,
197
00:13:22,875 --> 00:13:25,125
আমাদের অবচেতন বাস্তবতার দুনিয়া,
198
00:13:25,208 --> 00:13:27,750
আমাদের স্বপ্নের জগত,
বিচ্ছিন্ন হতে শুরু করে।
199
00:13:28,875 --> 00:13:29,708
ঠিক আছে।
200
00:13:30,291 --> 00:13:32,375
পৃথিবীর জনসংখ্যা প্রায় আট বিলিয়ন।
201
00:13:33,125 --> 00:13:35,291
যার মানে প্রায় আট বিলিয়ন সংযোগ
202
00:13:35,375 --> 00:13:38,000
আমাদের স্বপ্নের জগতে
স্থিতিশীল হওয়া জরুরি।
203
00:13:38,083 --> 00:13:42,458
কিন্তু গত আট বছরে,
সংযোগগুলো অদৃশ্য হতে শুরু করে।
204
00:13:43,250 --> 00:13:45,833
সামনের আরও ৫০ বছরে,
আমাদের স্বপ্নের জগত মুছে যাবে।
205
00:13:45,916 --> 00:13:47,041
তার সাথে,
206
00:13:47,125 --> 00:13:50,833
মানবজাতি আর স্বপ্ন দেখতে পারবে না।
207
00:13:52,500 --> 00:13:55,541
সেক্ষেত্রে, এটা তো কেবল
একটা ব্যাকআপ, তাই না?
208
00:13:55,625 --> 00:13:58,333
মূল সিস্টেম তো এখনো কাজ করছে।
209
00:13:58,416 --> 00:14:00,166
যেমনটা বলেছিলাম, বিজ্ঞান রহস্যময়।
210
00:14:01,208 --> 00:14:03,958
আমরা যা কল্পনা করি,
তার বিপরীত ঘটনা ঘটতে পারে।
211
00:14:06,458 --> 00:14:07,500
আয়।
212
00:14:15,375 --> 00:14:17,041
মন উন্মুক্ত রাখিস, কৃষ্ণা।
213
00:14:49,500 --> 00:14:50,875
কী এসব?
214
00:14:51,375 --> 00:14:53,083
এটাকে বলা হয় ড্রিফটার।
215
00:14:53,875 --> 00:14:56,500
স্বপ্নের অবস্থা আরো অধ্যয়ন করার
জন্যই আমি এটা তৈরি করেছিলাম।
216
00:14:57,125 --> 00:14:59,625
কিন্তু আমাদের চাওয়া অনুসারে
বিজ্ঞান তো আর কাজ করে না।
217
00:15:00,500 --> 00:15:03,666
ঠিক আছে, স্বপ্ন নিয়ে অধ্যয়ন করা
আমার কাছে জটিল মনে হচ্ছে না।
218
00:15:04,375 --> 00:15:06,666
হ্যাঁ, কিন্তু আমার আইডিয়া ছিল
মনকে মুক্ত ভাবে ছেড়ে দেওয়া,
219
00:15:06,750 --> 00:15:10,083
যেন আমরা ভিতরে সংঘটিত অবচেতন
মনের কার্যকলাপ রেকর্ড করতে পারি।
220
00:15:10,833 --> 00:15:11,875
আর?
221
00:15:11,958 --> 00:15:14,833
আর আমি নিচে যা যা বলেছিলাম
তার সাথে এগুলোকে সংযুক্ত কর।
222
00:15:14,916 --> 00:15:16,125
তোর প্রশ্নের জবাব পেয়ে যাবি।
223
00:15:16,625 --> 00:15:18,625
কিছুই মাথায় ঢুকছে না, ভিষ্ণু।
224
00:15:20,875 --> 00:15:23,583
বলেছিলাম না জন্ম নেওয়ার সময়
আমাদের মৃত্যু নির্ধারিত হয়ে যায়?
225
00:15:23,666 --> 00:15:24,958
আমি বোঝাতে চেয়েছিলাম
226
00:15:25,041 --> 00:15:27,833
আমাদের পুরো জীবনটা আমাদের
অবচেতন মনে পূর্ব-নির্ধারিত করা।
227
00:15:27,916 --> 00:15:30,208
আর সেটা নিয়ন্ত্রণ করতে পারলে,
228
00:15:30,291 --> 00:15:31,791
ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
229
00:15:31,875 --> 00:15:33,041
শুধু তাই নয়।
230
00:15:33,625 --> 00:15:35,583
স্রষ্টাকেও নিয়ন্ত্রণ করা যেতে পারে।
231
00:15:36,166 --> 00:15:37,250
মানে?
232
00:15:37,333 --> 00:15:40,083
আমি 'ঈশ্বর' শব্দটার ব্যবহার
করতে চাই না কিন্তু স্রষ্টা, হ্যাঁ।
233
00:15:45,833 --> 00:15:46,666
আর এটা কী?
234
00:15:47,625 --> 00:15:49,458
সত্যটা বললে,
বিচার করতে আসবি না তো?
235
00:15:49,541 --> 00:15:52,875
বিশ্বাস কর। বিচার করার হলে,
অনেক আগে করতে পারতাম।
236
00:15:54,666 --> 00:15:55,541
ঠিক আছে।
237
00:15:56,250 --> 00:15:57,791
DMT এর একটা নির্যাস।
[DMT - হ্যালুসিনোজেনস গ্রুপের একটা মাদক]
238
00:15:58,791 --> 00:15:59,916
ঐশ্বরিক অণু।
239
00:16:00,000 --> 00:16:00,916
কী?
240
00:16:01,958 --> 00:16:03,916
- ভ্রম সৃষ্টি করা ড্রাগ?
- সেরকমই।
241
00:16:05,583 --> 00:16:10,000
সুতরাং, বিজ্ঞান আর গবেষণার নামে,
তুই প্রত্যেকদিন নেশা করিস, তাই না?
242
00:16:10,875 --> 00:16:12,291
আমি ড্রাগস সমর্থন করি না।
243
00:16:13,000 --> 00:16:16,166
কিন্তু কিছু ডায়মেনশনে যাওয়ার
জন্য সেগুলোই একমাত্র উপায়।
244
00:16:17,791 --> 00:16:19,666
- এবার, আমার উত্তর পেলাম।
- কী?
245
00:16:21,041 --> 00:16:22,083
কিছু না।
246
00:16:22,583 --> 00:16:24,791
মানুষের বিবর্তন হাজার বছরের,
247
00:16:25,333 --> 00:16:26,791
আমরা যতোই উন্নতি করি না কেন,
248
00:16:26,875 --> 00:16:30,250
জীবনের চূড়ান্ত উদ্দেশ্য কী,
তার উত্তর এখনো অজানা।
249
00:16:31,625 --> 00:16:34,083
সব ধর্মই দাবি করে, তারা উত্তরটা জানে।
250
00:16:34,166 --> 00:16:37,791
কিন্তু অনুসন্ধান করতে গেলে বলে
শুধুমাত্র ঈশ্বরই তার উত্তর জানে।
251
00:16:39,083 --> 00:16:41,291
কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো।
252
00:16:42,833 --> 00:16:44,333
আমি কঠিনভাবে সেটা
বুঝতে পেরেছিলাম।
253
00:16:45,916 --> 00:16:47,541
ড্রিফটার বানানোর পর, আমি...
254
00:16:48,791 --> 00:16:49,875
সেটা ব্যবহার করেছিলাম।
255
00:17:25,375 --> 00:17:28,125
যখন আমি আমার অবচেতন মনের
গভীরে যাওয়ার প্রত্যাশা করছিলাম,
256
00:17:29,125 --> 00:17:30,708
এটা আমাকে অতীতে নিয়ে গিয়েছিল।
257
00:17:31,458 --> 00:17:32,458
কী?
258
00:17:33,041 --> 00:17:34,583
সেটা কীভাবে সম্ভব?
259
00:17:34,666 --> 00:17:38,250
সময় বিবেচনায় অতীত, বর্তমান,
ভবিষ্যত এগুলো ভিন্ন মাত্রা নয়।
260
00:17:38,333 --> 00:17:41,958
সবগুলো সমান্তরালভাবে ঘটছে।
সময় নিজেই একটা ভিন্ন ক্ষেত্র।
261
00:17:42,041 --> 00:17:45,291
আর তা নিয়ন্ত্রণ করতে হলে
সচেতন মন পার করতে হবে।
262
00:17:45,375 --> 00:17:47,208
টাইম ট্রাভেলের মতো।
263
00:17:48,000 --> 00:17:50,583
কিন্তু শুধুমাত্র আমাদের মন
অতীত আর ভবিষ্যতে ভ্রমণ করে।
264
00:17:50,666 --> 00:17:51,833
শরীর বর্তমানেই থাকে।
265
00:17:52,416 --> 00:17:54,125
সেজন্যই এটার নাম ড্রিফট দিয়েছিলাম।
266
00:17:54,208 --> 00:17:55,583
সমস্যা হলো...
267
00:17:55,666 --> 00:17:57,666
আমরা তারিখ আর সময়
নির্ধারণ করতে পারি না।
268
00:17:58,416 --> 00:17:59,916
ড্রিফটে থাকাকালীন সময়ে,
269
00:18:00,000 --> 00:18:02,750
সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা
সেখানে আছি জানতেই পারি না।
270
00:18:03,500 --> 00:18:07,333
তো আমরা তাতে বর্তমানের
স্মৃতি বহন করতে পারি না।
271
00:18:07,416 --> 00:18:08,333
না।
272
00:18:09,333 --> 00:18:12,375
যখন আমি ড্রিফট করেছিলাম,
সেটা মাত্র দশ মিনিটের ছিল।
273
00:18:13,375 --> 00:18:14,625
কিন্তু সেটা না বুঝে,
274
00:18:14,708 --> 00:18:17,958
আমার মন আমার পুরো জীবন
আবার পুনরুজ্জীবিত করেছিল।
275
00:18:18,041 --> 00:18:21,541
খোদা! সবচেয়ে কষ্টের
শাস্তির মতো শোনাচ্ছে।
276
00:18:23,000 --> 00:18:24,000
সেরকমই।
277
00:18:25,083 --> 00:18:27,416
যতো বড় কষ্ট, ততো বড় পুরস্কার।
278
00:18:27,500 --> 00:18:30,375
তাহলে বল,
কেন সময় নির্ধারণ করা যায় না?
279
00:18:31,041 --> 00:18:34,083
সবাই ভাবে অতীত আমাদের বর্তমান
আর ভবিষ্যত জীবন প্রভাবিত করে।
280
00:18:34,750 --> 00:18:39,166
যদি আমি বলি যে ভবিষ্যত আমাদের
অতীত ও বর্তমানকে প্রভাবিত করে?
281
00:18:40,416 --> 00:18:41,500
ভেবে দেখ।
282
00:18:42,083 --> 00:18:43,458
আজ থেকে দশ বছর পর,
283
00:18:43,541 --> 00:18:46,125
তোর ভবিষ্যত সংস্করণ জানে
তুই কেমন হবি।
284
00:18:47,250 --> 00:18:50,916
তোর অতীত আর বর্তমান জানবে কীভাবে
তারা তোর নেয়া সিদ্ধান্তের সাথে যুক্ত হবে।
285
00:18:51,000 --> 00:18:52,666
গন্তব্যের রাস্তার মানচিত্রের মতো।
286
00:18:53,541 --> 00:18:55,666
তাহলে স্বাধীন চিন্তার বিষয়টা রসিকতা?
287
00:18:56,791 --> 00:19:00,458
ড্রিফট শেষ করার পর বুঝতে পেরেছিলাম
আমি বিশাল বড় একটা ভুল করেছিলাম।
288
00:19:01,666 --> 00:19:03,666
ভয়ঙ্কর কিছু একটা ঘটেছিল, কৃষ্ণা।
289
00:19:04,875 --> 00:19:05,958
ভিষ্ণু?
290
00:19:07,708 --> 00:19:08,958
কী হয়েছিল?
291
00:19:09,041 --> 00:19:10,791
যখন আমি ড্রিফটে ছিলাম,
292
00:19:11,750 --> 00:19:13,833
মনে হয় আমি আমার অতীতের
কিছু একটা পরিবর্তন করেছিলাম।
293
00:19:15,208 --> 00:19:16,083
যখন আমি জেগে উঠলাম,
294
00:19:17,083 --> 00:19:18,708
আমার স্ত্রী আর ছেলে সেখানে ছিল না।
295
00:19:20,166 --> 00:19:22,458
যেন তাদের কোনো অস্তিত্ব নেই।
296
00:19:23,916 --> 00:19:27,750
লক্ষ্মীর সাথে কখনো আমার বিয়ে হয়নি।
তারা বর্তমানে আমার জীবনের অংশ না।
297
00:20:05,166 --> 00:20:06,291
লক্ষ্মী!
298
00:20:07,875 --> 00:20:08,958
ঋষি?
299
00:20:33,458 --> 00:20:36,208
বুদ্ধিমত্তার বাইরে কিছু দেখার আকাঙ্ক্ষা
300
00:20:38,750 --> 00:20:40,333
কখনো ভালো ধারণা নয়।
301
00:20:41,041 --> 00:20:42,083
সেটা আমাদের ধ্বংস করে দেবে
302
00:20:44,541 --> 00:20:45,791
কোনো না কোনো উপায়ে।
303
00:20:46,875 --> 00:20:50,041
এখন আমি এমন একটা পৃথিবীর
স্মৃতি আঁকড়ে, যার অস্তিত্বই নেই।
304
00:20:50,875 --> 00:20:53,583
শুরুতে আমার বলা আনুন্নাকীর ধারণা,
305
00:20:53,666 --> 00:20:57,458
আর পৃথিবীটা একটা কম্পিউটার
সিম্যুলেশন প্রোগ্রাম সবটাই সত্য।
306
00:20:58,541 --> 00:21:01,583
প্রোগ্রামে কোনো গোলমাল হয়ে
সমস্যা তৈরি হলে তখন কী হয়?
307
00:21:02,500 --> 00:21:05,666
আমি আমার অতীতে গিয়ে
প্রোগ্রামে বদল এনেছিলাম।
308
00:21:06,458 --> 00:21:10,000
আর তারপর আমার অবচেতন মন
বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করে।
309
00:21:10,958 --> 00:21:14,583
বাইরে যা দেখেছিলি তা আমার
অবচেতন মনের শারীরিক রূপ।
310
00:21:14,666 --> 00:21:15,958
আমাকে শুধু ভাবতে হয়,
311
00:21:16,458 --> 00:21:18,583
আর আমার অবচেতন মন
আমার জন্য কাজটা করে।
312
00:21:26,208 --> 00:21:28,333
এই পৃথিবীর শারীরিক আইন
সেটার জন্য প্রযোজ্য নয়।
313
00:22:00,666 --> 00:22:03,458
আমি এই পৃথিবীতে সবচেয়ে
বড় অস্ত্র নিয়ে এসেছি, কৃষ্ণা।
314
00:22:04,750 --> 00:22:07,208
কল্পনাকে বাস্তবে পরিণত করার ক্ষমতা।
315
00:22:09,458 --> 00:22:11,125
সঠিকভাবে ব্যবহার করা না হলে,
316
00:22:12,541 --> 00:22:13,833
সেটা বিশ্বকে ধ্বংস করতে পারে।
317
00:22:19,000 --> 00:22:19,958
তুই এসব কী করলি?
318
00:22:28,291 --> 00:22:30,250
আমার চাওয়া ১৫ মিনিট শেষ।
319
00:22:31,833 --> 00:22:33,208
আসার জন্য ধন্যবাদ।
320
00:22:36,041 --> 00:22:37,000
কী এটা?
321
00:22:37,666 --> 00:22:38,708
PROJECT AGNI
322
00:22:40,125 --> 00:22:42,541
গাড়িতে ফিরে যাওয়ার সময় দেখিস,
এখন না।
323
00:22:45,250 --> 00:22:47,333
তুই কীভাবে এটা নিশ্চিত যে
এখন তুই ড্রিফ্টের মধ্যে নেই?
324
00:22:49,208 --> 00:22:50,750
জানি আমি একটা পাগল,
325
00:22:51,333 --> 00:22:54,166
কিন্তু এটা আবার করার মতো
সাহস আমার মধ্যে আর নেই।
326
00:22:55,500 --> 00:22:57,250
পরিশেষে একটা 'কী হবে?' প্রশ্ন
থেকেই যায়।
327
00:22:57,333 --> 00:23:00,791
কী হবে যদি তুই ভবিষ্যত থেকে এখন
৫-১০ বছর পেছনের ড্রিফটে থাকিস?
328
00:23:01,958 --> 00:23:05,125
সেটা ঘটতে হলে, আমাকে ক্ষমার
অযোগ্য এক অপরাধ করতে হতো
329
00:23:06,166 --> 00:23:07,666
মহাপ্রলয়ের সৃষ্টির মাধ্যমে,
330
00:23:08,583 --> 00:23:11,458
আর কোথায় আছি না জেনে
পুনরায় ড্রিফটের সিদ্ধান্ত নিয়ে
331
00:23:12,083 --> 00:23:14,041
আর কীভাবে তা থামাব
তারও হদিস না জেনে।
332
00:23:27,458 --> 00:23:29,333
আমাকে বলা কেন দরকার ছিল?
333
00:23:30,583 --> 00:23:31,916
কারণ...
334
00:23:32,000 --> 00:23:34,666
কারণ জ্ঞান ভাগাভাগি না করা অপরাধ।
335
00:23:35,208 --> 00:23:36,250
সেই কারণে।
336
00:23:36,333 --> 00:23:37,708
আমার সাথে চল।
337
00:23:37,791 --> 00:23:39,166
দিল্লিতে মিটিংয়ের ব্যবস্থা করে দেব।
338
00:23:39,250 --> 00:23:41,083
সবাইকে এর গম্ভীরতা জানা।
339
00:23:41,166 --> 00:23:43,375
আমি পারব না, কৃষ্ণা।
আমার এখানে কিছু অসমাপ্ত কাজ আছে।
340
00:23:43,958 --> 00:23:45,166
এসবের চেয়েও গুরুত্বপূর্ণ?
341
00:23:46,083 --> 00:23:46,958
অনেকটা।
342
00:23:49,833 --> 00:23:50,833
ঠিক আছে।
343
00:24:22,333 --> 00:24:23,416
প্রিয় কৃষ্ণা,
344
00:24:24,333 --> 00:24:26,333
বুদ্ধির প্রাচুর্যতা একটা অভিশাপ।
345
00:24:27,166 --> 00:24:29,541
দেরিতে হলেও সেটা বুঝতে পারলাম।
346
00:24:30,375 --> 00:24:33,375
গত পাঁচ বছর ধরে,
আমার একজন সহকারী ছিল।
347
00:24:34,333 --> 00:24:36,000
তার নাম কাল্কি।
348
00:24:37,291 --> 00:24:39,833
ড্রিফটার তৈরি করার সময়
সে অনেক সাহায্য করেছিল।
349
00:24:40,416 --> 00:24:42,958
পরীক্ষার অংশ হিসাবে,
সে'ও ড্রিফট হয়েছিল।
350
00:24:43,041 --> 00:24:45,875
সে তার অবচেতন রূপ
বাস্তবতায় নিয়ে আসে।
351
00:24:56,125 --> 00:24:57,875
ক্ষমতা মানুষকে বদলে দেয়।
352
00:24:59,125 --> 00:25:02,458
হয়তো তাই স্রষ্টা সিদ্ধান্ত নিয়েছিল
ক্ষমতা নিজের কাছে রাখার।
353
00:25:03,708 --> 00:25:08,500
অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার চিন্তা
কাল্কির মনকে কলুষিত করেছিল।
354
00:25:09,291 --> 00:25:11,916
সেটা ছিল কোনো দানব সৃষ্টির সূচনা।
355
00:25:12,958 --> 00:25:14,916
যে দানব পৃথিবীকে ধ্বংস করতে পারে।
356
00:25:25,541 --> 00:25:28,500
চলে যাওয়ার সময়ে তার সাথে
ব্লু-প্রিন্টের কপি নিয়ে গিয়েছিল
357
00:25:28,583 --> 00:25:30,541
আরেকটা ড্রিফটার তৈরির অভিপ্রায়ে।
358
00:25:30,625 --> 00:25:34,458
সুতরাং, দ্রুতই কাল্কিকে খুঁজে বের কর
আর দেরি হওয়ার আগে শেষ করে দে।
359
00:25:35,875 --> 00:25:39,750
ড্রিফটারের ব্লু-প্রিন্ট আর তার স্যলুশন
A এর প্রয়োজনীয় কেমিক্যাল ফর্মুলা
360
00:25:39,833 --> 00:25:41,416
ব্রিফকেসে রাখা আছে।
361
00:25:41,500 --> 00:25:44,708
তোদের লোকদের দেখাস যেন
তারা আমার গল্প বিশ্বাস করে।
362
00:25:45,375 --> 00:25:46,916
কাল্কির কাছে শুধু ব্লু-প্রিন্ট আছে,
363
00:25:47,583 --> 00:25:50,625
কিন্তু স্যলুশন A ছাড়া, সেটা অকার্যকর।
364
00:25:53,958 --> 00:25:56,666
নিজের পরিবারকে নিশ্চিহ্ন করার
অনুশোচনা নিয়ে বাঁচতে পারব না।
365
00:25:59,000 --> 00:26:01,166
বিশ্বাস রেখে ঝুঁকি নিচ্ছি।
366
00:26:02,458 --> 00:26:03,541
হয় আমি জেগে উঠবো,
367
00:26:04,500 --> 00:26:05,750
নয়তো চিরতরে হারিয়ে যাব।
368
00:26:07,500 --> 00:26:10,791
অতীত আর ভবিষ্যতের অনুসন্ধানে
আমি এতোটা আচ্ছন্ন ছিলাম যে...
369
00:26:10,875 --> 00:26:13,750
আমি বেমালুম ভুলে গিয়েছিলাম
বর্তমানের প্রশংসনীয় সৌন্দর্যটা,
370
00:26:14,375 --> 00:26:17,541
প্রিয় রক্ত-মাংসের মানুষগুলোর
সাথে কাটানো সেই মুহূর্তগুলো।
371
00:26:19,250 --> 00:26:20,958
আমার বিশ্বাস তুই সঠিক কাজটা করবি।
372
00:26:22,583 --> 00:26:23,958
বিদায়, বন্ধু আমার।
373
00:26:44,166 --> 00:26:45,125
হাই, ভিষ।
374
00:26:45,875 --> 00:26:46,750
সারপ্রাইজ!
375
00:26:47,250 --> 00:26:48,583
স্যরি, দোস্ত। ফ্লাইট বিলম্ব।
376
00:26:51,083 --> 00:26:53,458
সে এখানে আসার সুযোগ খুঁজছিল।
377
00:26:53,541 --> 00:26:54,875
তোর কলেরই দরকার ছিল।
378
00:26:58,208 --> 00:26:59,291
আর কী লাগে ম্যাডামের!
379
00:27:02,583 --> 00:27:03,750
কৃষ...
380
00:27:16,166 --> 00:27:17,333
কী হচ্ছে এখানে?
381
00:27:17,916 --> 00:27:21,875
ড্রিফটারের ব্লু-প্রিন্ট আর তার স্যলুশন
A এর প্রয়োজনীয় কেমিক্যাল ফর্মুলা
382
00:27:21,958 --> 00:27:23,375
ব্রিফকেসে রাখা আছে।
383
00:27:26,166 --> 00:27:29,458
বাইরে যা দেখেছিলি তা আমার
অবচেতন মনের শারীরিক রূপ।
384
00:27:31,125 --> 00:27:32,500
আমাকে শুধু ভাবতে হয়,
385
00:27:32,583 --> 00:27:34,833
আর আমার অবচেতন মন
আমার জন্য কাজটা করে।
386
00:27:35,875 --> 00:27:37,541
আমি একটা বড় ভুল করেছি।
387
00:27:38,416 --> 00:27:40,083
- এবার আমার উত্তর পেলাম।
- কী?
388
00:27:41,541 --> 00:27:42,375
কিছু না।
389
00:27:47,000 --> 00:27:48,166
কী ভুল?
390
00:27:50,041 --> 00:27:51,583
কাল্কির কাছে শুধু ব্লু-প্রিন্ট আছে,
391
00:27:52,250 --> 00:27:55,041
কিন্তু স্যলুশন A ছাড়া, সেটা অকার্যকর।
392
00:28:03,437 --> 00:28:39,621
সাবটাইটেল অনুবাদ ও সম্পাদনায়
সাইফুল ইসলাম সাকিব
[সাবটাইটেলটি ভালো লাগলে "গুড রেটিং" দেবেন।
ফিডব্যাকের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না।]