1
00:00:04,710 --> 00:00:06,670
এই নিন। একটা ম্যানহাটন।
2
00:00:06,670 --> 00:00:09,090
আরে, লাল চেরি কোথায়?
3
00:00:09,090 --> 00:00:10,300
কী?
4
00:00:10,300 --> 00:00:14,350
চেরি ছাড়া ম্যানহাটন হয় নাকি!
5
00:00:14,350 --> 00:00:15,830
ওহ ভুলে গেছি।
6
00:00:16,480 --> 00:00:18,730
আরে ভাই, আরেকটু মনোযোগ দেবেন তো।
7
00:00:26,780 --> 00:00:29,380
এইটা মুখে থাকলেই তো আমার ধান্দা ভালো চলবে।
8
00:00:31,280 --> 00:00:33,560
নইলে, মারা খাবো!
9
00:02:02,180 --> 00:02:05,600
ভারদেন, জার্মানি।
স্প্রিংগার ম্যানশন।
10
00:02:06,850 --> 00:02:10,440
A Past Erased
11
00:02:10,880 --> 00:02:16,130
প্লিজ, দামি কোনো জিনিস যেন এখনো থাকে।
12
00:02:25,250 --> 00:02:26,730
আচ্ছা! আচ্ছা!
13
00:02:26,730 --> 00:02:27,770
ঠিক যেমনটা ভেবেছিলাম!
14
00:02:28,170 --> 00:02:30,380
সবকিছু আগের মতোই অক্ষত আছে।
15
00:02:30,380 --> 00:02:31,790
একেবারে মালামালে ভরপুর!
16
00:02:32,250 --> 00:02:36,800
তাহলে, দেখা যাক, এই গ্রেট হেকেলের
নেওয়ার মতো কিছু আছে কি-না।
17
00:02:39,050 --> 00:02:40,800
জীবন আসলেই ক্ষণস্থায়ী।
18
00:02:40,800 --> 00:02:42,790
স্টেট গভর্নরের পদের প্রার্থী বা যা-ই হও...
19
00:02:42,790 --> 00:02:45,620
...মারা গেলে এগুলা সবই অর্থহীন।
20
00:02:45,620 --> 00:02:48,270
আহ, নিজের কাজে ফিরি।
21
00:02:51,100 --> 00:02:53,520
ওদের লকারটা এখানেই কোথাও থাকার কথা।
22
00:03:00,360 --> 00:03:02,620
আরে আরে আরে এমন অনুভূতি হচ্ছে কেন?!
23
00:03:02,620 --> 00:03:04,660
জীবনে কখনো তো এমন খারাপ অনুভূতি হয়নি...
24
00:03:06,100 --> 00:03:08,830
কেউ কি এই রুমে আছে...?
25
00:03:11,170 --> 00:03:13,840
হ্যাঁ, ঠিক!
26
00:03:13,840 --> 00:03:16,460
আমি ভয় পাচ্ছি কেন? আমি তো এমন নই।
27
00:03:16,460 --> 00:03:17,420
নড়বে না!
28
00:03:18,320 --> 00:03:19,660
মাথার পেছনে হাত রাখো!
29
00:03:20,680 --> 00:03:23,430
শালারে, ব্যাটা আমার পেছনেই ছিল?
30
00:03:23,430 --> 00:03:24,810
আজকের দিনটাই খারাপ...
31
00:03:24,810 --> 00:03:27,930
বারটেন্ডারটা চেরি দিতে ভুলে যাওয়াতেই এমন হচ্ছে।
32
00:03:28,520 --> 00:03:29,620
তাড়াতাড়ি মাথার পেছনে হাত রাখো!
33
00:03:29,620 --> 00:03:32,270
হ্যাঁ হ্যাঁ।
34
00:03:32,270 --> 00:03:34,520
অফিসার, আমাকে কি একটু ছাড় দেওয়া যায়না?
35
00:03:34,520 --> 00:03:36,880
আমি এখনো কিছু নেইনি।
36
00:03:36,880 --> 00:03:37,940
আমি পুলিশের লোক নই।
37
00:03:39,050 --> 00:03:41,140
কী? আপনিও এই ধান্দা করেন নাকি?
38
00:03:41,140 --> 00:03:44,560
তাহলে ভয়ংকর জিনিসটা ফেলে দিয়ে আমরা
একটু শান্ত হয়ে আলাপ করি...
39
00:03:44,580 --> 00:03:45,540
মাথার পেছনে হাত রাখো!
40
00:03:47,040 --> 00:03:48,520
এই লোকের সমস্যা কী?
41
00:03:48,520 --> 00:03:51,210
ব্যাটাকে পুলিশের চেয়েও বেশি বদ মনে হচ্ছে।
42
00:03:52,330 --> 00:03:53,790
পুলিশ!
43
00:03:53,790 --> 00:03:55,710
আপনি নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছেন!
44
00:03:55,710 --> 00:03:56,590
আমি পালালাম!
45
00:03:57,300 --> 00:03:58,900
আমার পেছনে আসবেন না!
46
00:03:58,900 --> 00:03:59,950
আপনাদের মতো লোকদের জন্যই...
47
00:04:00,660 --> 00:04:02,060
... আমাদের ঝামেলায় পড়া লাগে!
48
00:04:02,060 --> 00:04:03,600
ধুর বাল!
49
00:04:04,700 --> 00:04:06,200
আমার পেছনে আসতে মানা করলাম না!
50
00:04:06,610 --> 00:04:09,190
আজকের দিনটা সত্যিই খারাপ!
51
00:04:12,350 --> 00:04:13,600
আচ্ছা...
52
00:04:13,600 --> 00:04:15,610
এজন্যই আপনাকে চেনা চেনা লাগছিল।
53
00:04:15,610 --> 00:04:20,990
আপনি সেই ডাক্তার না, যার ছবি পেপারে ছাপা হয়েছে?
স্প্রিংগার এমপির হত্যার কেসে আপনি গুরুত্বপূর্ণ এক সাক্ষী।
54
00:04:20,990 --> 00:04:22,280
তুমি একটা চোর?
55
00:04:22,280 --> 00:04:23,450
ঠিক ধরেছেন।
56
00:04:23,450 --> 00:04:26,810
কিন্তু, আপনার মতো, আমি মানুষ মারার
মতো ফালতু কাজ করিনা।
57
00:04:26,830 --> 00:04:29,930
ওই বাসায় ঘটা ঘটনা সম্পর্কে তুমি কি কিছু জানো?
58
00:04:29,980 --> 00:04:31,060
কে জানে?
59
00:04:31,080 --> 00:04:32,790
তাড়াতাড়ি ভাগুন এখান থেকে।
60
00:04:32,790 --> 00:04:33,790
গেলাম।
61
00:04:38,460 --> 00:04:39,630
হেই, ডাক্তার!
62
00:04:40,570 --> 00:04:43,070
মনে পড়ল, আপনি তো অনেক বড়
একজন ডাক্তার ছিলেন, তাই না?
63
00:04:43,930 --> 00:04:47,190
আমার এই মগজ থেকে এখনই এক দারুণ বুদ্ধি বেরোলো!
64
00:04:48,360 --> 00:04:51,150
আপনার কি মনে হয় আমাদের দুজনের
দেখা হওয়া কাকতালীয় ব্যাপার, ডাক্তার?
65
00:04:51,150 --> 00:04:52,480
আমার তা মনে হয়না।
66
00:04:52,480 --> 00:04:56,150
কিছু মানুষের দেখা হওয়াটা নিয়তির খেল।
67
00:04:56,150 --> 00:04:59,410
একে অন্যের পার্টনার হওয়া আমাদের ভাগ্যে লেখা আছে।
68
00:05:00,370 --> 00:05:05,470
আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার লোক আছে,
যাদের আপনার মতো কাউকে দরকার।
69
00:05:05,470 --> 00:05:09,600
ধরা পড়ে যাওয়ার ভয়ে, মৃত্যুর কোলে ঢলে পড়া
অনেকে কোনো ডাক্তারের কাছে যেতে পারেনা।
70
00:05:10,250 --> 00:05:12,960
সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব এই
হেকেলের উপর ছেড়ে দিন!
71
00:05:12,960 --> 00:05:16,430
আমি আপনাকে বিশ্বের সেরা
আন্ডারওয়ার্ল্ডের ডাক্তার বানিয়ে দেব।
72
00:05:16,430 --> 00:05:18,720
আন্ডারওয়ার্ল্ড আরো অনেক বেশি টাকা কামাতে পারবেন!
73
00:05:18,720 --> 00:05:21,510
মুহূর্তের মধ্যে লাখপতি বনে যাবেন...
74
00:05:21,510 --> 00:05:23,970
আরে, যাচ্ছেন কোথায়, ডাক্তার?!
75
00:05:24,560 --> 00:05:27,980
আমার কিছু কাজ করার আছে।
76
00:05:27,980 --> 00:05:29,730
আরে, একটু দাঁড়ান।
77
00:05:29,730 --> 00:05:32,820
আপনি সেই ম্যানশনে মার্ডারের ব্যাপারে জানতে চান, তাই তো?
78
00:05:34,650 --> 00:05:37,280
আসলে, আমি খুনিকে নিজের চোখে দেখেছি।
79
00:05:37,910 --> 00:05:39,070
কী?!
80
00:05:40,910 --> 00:05:41,880
কী বলতে চাও?
81
00:05:41,880 --> 00:05:43,130
জানতে চান?
82
00:05:43,130 --> 00:05:47,010
খুনি কি প্রায় বিশ বছর বয়সী সোনালী চুলের কোনো ছেলে?
83
00:05:47,010 --> 00:05:47,970
কী যা-তা বলছেন?
84
00:05:48,620 --> 00:05:50,720
আমাকে খুনিটার ব্যাপারে বলো!
85
00:05:51,390 --> 00:05:54,140
আমার সাথে টিমে কাজ করলেই শুধু বলব।
86
00:05:56,620 --> 00:05:58,380
ও এই বিল্ডিংয়ের তিন তলায় আছে।
87
00:05:59,380 --> 00:06:01,210
তুমি কীভাবে জানলে?
88
00:06:01,210 --> 00:06:05,720
ঐ এমপির বাড়িটা নজরে পড়ার পর,
একমাস যাবৎ আমি সব খোঁজ খবর নিচ্ছিলাম।
89
00:06:05,720 --> 00:06:08,390
যখনই আমার কাজ শুরু করার কথা
ভাবতে শুরু করেছি, এই লোকের দেখা পেলাম।
90
00:06:09,090 --> 00:06:12,600
যখন জানালা দিয়ে ভেতরে তাকালাম,
দেখলাম ওরা মরে পড়ে আছে।
91
00:06:12,600 --> 00:06:17,140
তো ভাবলাম যে, একে ভয় দেখিয়ে কিছু টাকা
-পয়সা কামিয়ে নেব, তাই তাকে ফলো করালাম।
92
00:06:17,640 --> 00:06:21,360
তো, আপনি যে নির্দোষ, সেটা প্রমাণ হয়ে গেল।
93
00:06:21,360 --> 00:06:23,570
পুলিশকে গিয়ে বুঝিয়ে বলুন, বা যা মন চায় করুন।
94
00:06:24,440 --> 00:06:30,530
তারপর কোথাও বসে একটু মাল খেতে খেতে,
আমাদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে কথা বলা যাবে...
95
00:06:30,530 --> 00:06:31,950
হেই!
96
00:06:33,620 --> 00:06:35,080
ওর সাথে দেখা করে কী লাভ?!
97
00:06:35,080 --> 00:06:36,710
ও একটা খুনি!
98
00:06:36,710 --> 00:06:38,960
আপনিও মারা পড়বেন!
99
00:06:38,960 --> 00:06:40,710
এই লোক যে কী ভাবছে সে-ই জানে?!
100
00:06:40,710 --> 00:06:42,380
এই লোকের সাথে পারা যাচ্ছেনা!
101
00:06:45,960 --> 00:06:50,390
কিন্তু এর মতো একজনকে, যাকে ব্যবহার করে
ভালো টাকা কামানো যাবে, পাওয়া মুশকিল...
102
00:06:51,830 --> 00:06:54,830
বেশি ঝুঁকি নেওয়া আমার নীতির মধ্যে পড়েনা, কিন্তু...
103
00:07:17,560 --> 00:07:18,610
হাই।
104
00:07:22,420 --> 00:07:24,630
আজ খুব গরম, তাই না?
105
00:07:26,420 --> 00:07:29,970
আমি একজনকে খুঁজছি।
106
00:07:31,720 --> 00:07:33,550
হেই, ডাক্তার! বেঁচে আছেন তো?!
107
00:07:35,350 --> 00:07:36,060
ডাক্তার...?
108
00:07:38,140 --> 00:07:39,890
আপনি তো গাধা! ওর হাতে বন্দুক আছে!
109
00:07:41,140 --> 00:07:44,400
এরকম কোনো গ্রীষ্মের দিনেই...
110
00:07:47,090 --> 00:07:49,720
...এক সূর্যমুখীর বাগানের পাশের রাস্তায়...
111
00:07:49,720 --> 00:07:52,140
...আমি আমার মাকে নিয়ে হাঁটতে বেরোতাম...
112
00:07:52,140 --> 00:07:55,350
কিন্তু তিনি অনেক বছর আগেই মারা গেছেন।
113
00:07:56,080 --> 00:08:00,910
কোনো একজনের কথায়, আপনি ঐ বন্দুকটা
ব্যবহার করেছেন, তাই না?
114
00:08:00,910 --> 00:08:01,920
একজন লোকের কথায়...
115
00:08:02,500 --> 00:08:03,900
একজন লোক...?
116
00:08:03,900 --> 00:08:05,020
ওহ, হ্যাঁ...
117
00:08:05,020 --> 00:08:07,420
ও সাথে আমার একদিন একটা বারে কথা হয়েছিল।
118
00:08:08,210 --> 00:08:10,510
প্রায় বিশ বছর বয়সী, এক সোনালী চুলের তরুণ...?
119
00:08:11,430 --> 00:08:12,260
হ্যাঁ...
120
00:08:12,260 --> 00:08:15,930
হ্যাঁ, এরিকের হাসি ছিল খুব সুন্দর...
121
00:08:17,060 --> 00:08:18,680
ও এইবার নিজেকে এরিক বলে পরিচয় দিয়েছে...
122
00:08:19,100 --> 00:08:23,400
কয়েকবার দেখা হওয়ার পর ওর সাথে আমার বন্ধুত্ব হয়...
123
00:08:23,400 --> 00:08:26,300
তারপর ও আমাকে ওর বাসায় আমন্ত্রণ জানায়।
124
00:08:26,300 --> 00:08:28,760
এমপি স্প্রিংগারের বাসায়...
125
00:08:28,760 --> 00:08:31,530
ও এতোদিন ঐ বাসায় বাস করছিল...?!
126
00:08:31,530 --> 00:08:36,700
হ্যাঁ, সে বলেছিল, এক বছর যাবৎ তারা ওকে,
নিজেদের ছেলের মতোই দেখাশোনা করছে...
127
00:08:37,370 --> 00:08:41,710
হেই, আমি প্রায় একমাস ঐ বাসায় উপর নজর
রেখেছিলাম, আমি তো এমন কাউকে দেখিনি।
128
00:08:42,460 --> 00:08:45,040
কী সুন্দর ছিল তাদের পরিবার।
129
00:08:45,040 --> 00:08:48,710
এই যে, আমার আর তাদের পরিবারের একটা ছবি।
130
00:08:49,630 --> 00:08:50,760
কিন্তু...
131
00:08:50,760 --> 00:08:52,720
আমি তাদেরকে একটা ব্যাপারের জন্য ক্ষমা করতে পারিনি।
132
00:08:55,140 --> 00:08:59,500
ওদের বাসায় একটা সূর্যমুখী ফুলের বাগান ছিল...
133
00:08:59,500 --> 00:09:03,830
...কিন্তু তারা গাড়ি পার্কিংয়ের রুম বানাতে,
সেটা নষ্ট করে ফেলে।
134
00:09:04,690 --> 00:09:07,020
আমি যখন বললাম, কাজটা করা ঠিক হলো না...
135
00:09:07,020 --> 00:09:09,440
...এরিক আমার সাথে একমত হয়েছিল।
136
00:09:10,150 --> 00:09:13,780
বলবেন না যে, এই কারণে আপনি তাদের মেরে ফেলেছেন?!
137
00:09:13,780 --> 00:09:17,740
আর, এরিক আমাকে বলেছিল...
138
00:09:17,740 --> 00:09:20,580
...যে, এমপির একজন প্রেমিকা আছে।
139
00:09:21,700 --> 00:09:24,040
সে আরো বলেছিল...
140
00:09:24,040 --> 00:09:29,040
...যে, সে আর এমপি স্প্রিংগারের ছেলে হয়ে থাকবে না।
141
00:09:29,040 --> 00:09:32,300
যে, সে আর ঐ পরিবারের সদস্য নয়।
142
00:09:33,420 --> 00:09:35,470
ও আমাকে ওর একটা উপকার করে দিতে বলেছিল।
143
00:09:36,050 --> 00:09:38,470
ও আমাকে ঐ পরিবারকে সরিয়ে দিতে বলেছিল।
144
00:09:41,270 --> 00:09:43,540
কারো সাথে এমন প্রেম-পরকীয়া করা খুব খারাপ জিনিস...
145
00:09:43,540 --> 00:09:47,210
আমার মা... তারও কোনো এক লোকের সাথে সম্পর্ক ছিল...
146
00:09:47,810 --> 00:09:49,150
হেই...
147
00:09:49,150 --> 00:09:52,730
এসবের কথা বাদ দিয়ে, তুমি কি জানো
ওদের লকারটা কোন জায়গায় ছিল?
148
00:09:53,320 --> 00:09:56,490
মনে হয়, দ্বিতীয় তলায় স্টাডি রুমে।
149
00:09:56,820 --> 00:09:59,120
আচ্ছা!
150
00:09:59,120 --> 00:10:01,990
আপনারও তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়া উচিত, ডাক্তার!
151
00:10:05,080 --> 00:10:06,750
আপনি কি জানেন?
152
00:10:06,750 --> 00:10:09,250
নিজের অতীতকে মুছে ফেলা সম্ভব।
153
00:10:09,250 --> 00:10:10,750
যদি নিজের অতীত পছন্দ না হয়...
154
00:10:10,750 --> 00:10:13,170
...সেসব কিছু মুছে ফেলা সম্ভব।
155
00:10:14,090 --> 00:10:16,430
নিজের জীবনকে পুনরায় শুরু করা সম্ভব।
156
00:10:17,130 --> 00:10:19,340
আমার তা মনে হয়না।
157
00:10:19,340 --> 00:10:22,930
নিজের অতীতকে ভোলা সম্ভব,
কিন্তু মুছে ফেলা সম্ভব নয়।
158
00:10:24,930 --> 00:10:26,440
ঠিক বলেছেন...
159
00:10:28,100 --> 00:10:31,360
কেন আমি সবকিছু এভাবে ভাবছিলাম, জানিনা।
160
00:10:31,360 --> 00:10:36,450
কেন আমার মনে হচ্ছিল, ট্রিগারটা চাপলে,
আমি আমার অতীতকে মুছে ফেলতে পারব?
161
00:10:37,200 --> 00:10:40,700
কেন... আমি তার অনুরোধে রাজি হলাম?
162
00:10:44,620 --> 00:10:46,790
আমার আর কিছু বলার নেই।
163
00:10:46,790 --> 00:10:48,830
চলে যান।
164
00:10:52,170 --> 00:10:53,840
ওহ, হ্যাঁ।
165
00:10:55,340 --> 00:10:58,180
আপনি ডা. তেনমা, তাই না?
166
00:10:59,260 --> 00:11:01,260
প্লিজ তার মেসেজটা দেখবেন।
167
00:11:01,260 --> 00:11:03,720
সে আপনার জন্য একটা মেসেজ রেখে গেছে।
168
00:11:03,720 --> 00:11:05,720
ঐ ম্যানশনের স্টাডি রুমে।
169
00:11:07,730 --> 00:11:11,310
সে জানতো যে আপনি আসবেন।
170
00:11:11,310 --> 00:11:12,940
এরিক নিজে বলেছিল।
171
00:11:13,820 --> 00:11:16,940
আপনার ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে।
172
00:11:18,030 --> 00:11:19,570
বিদায়...
173
00:11:22,370 --> 00:11:23,170
ডাক্তার!
174
00:11:25,880 --> 00:11:27,920
এইজন্যই আপনাকে বলেছিলাম...!
175
00:11:29,720 --> 00:11:31,840
আপনি এই লোকটাকে...
176
00:11:33,090 --> 00:11:34,930
ওহ, আত্মহত্যা।
177
00:11:35,750 --> 00:11:37,800
ভাইরে...
178
00:11:43,800 --> 00:11:46,060
মরায় কী মজা আছে?
179
00:11:46,430 --> 00:11:49,310
মরলে তো সবকিছুই শেষ।
180
00:11:49,310 --> 00:11:51,560
বেঁচে থাকাটাই আসল, তাই না, ডাক্তার?
181
00:11:51,940 --> 00:11:53,060
হ্যাঁ।
182
00:11:53,060 --> 00:11:54,630
মাঝে মাঝে তোমার মুখ থেকে ভালো কথাও বেরোয়।
183
00:11:54,630 --> 00:11:56,550
কী বলতে চাচ্ছেন?!
184
00:11:57,780 --> 00:12:03,670
তো, আপনি এই ভয়ংকর সিরিয়াল কিলার,
ইয়োহানকে খুঁজে বের করবেন?
185
00:12:04,120 --> 00:12:07,580
এসব ফালতু জিনিসের কথা ভুলে গিয়ে,
আমার পার্টনার হয়ে গেলে ভালো হয়না?
186
00:12:08,080 --> 00:12:14,080
মনে পড়ল, আমি যখন এর আগে এই রুমে ঢুকতে যাচ্ছিলাম,
আমার একটু অন্যরকম অনুভূতি হয়েছিল...
187
00:12:30,930 --> 00:12:31,640
এটা কী?
188
00:12:36,480 --> 00:12:38,650
এভাবে কাঁপছেন কেন, ডাক্তার?
189
00:12:40,490 --> 00:12:43,990
"তাকাও, তাকাও আমার দিকে!"
190
00:12:43,990 --> 00:12:45,970
"আমার ভেতরের মন্সটারটা..."
191
00:12:45,970 --> 00:12:49,140
"...কতটা বড় হয়ে গেছে, ডা.তেনমা!"
192
00:12:50,120 --> 00:12:51,620
ইয়োহান...
193
00:12:51,620 --> 00:12:54,170
ও...এসবে মজা নিচ্ছে!
194
00:12:57,150 --> 00:12:58,600
হেই, ডাক্তার!
195
00:12:59,310 --> 00:13:01,320
আরে, থামুন!
196
00:13:01,320 --> 00:13:02,650
আমার কথাটা শুনুন!
197
00:13:02,650 --> 00:13:04,440
হেই, ডাক্তার!
198
00:13:05,900 --> 00:13:08,160
আপনার জন্য ভালো কিছুর ব্যবস্থা করেছি।
199
00:13:08,160 --> 00:13:09,850
আপনার আমাকে ধন্যবাদ জানানো উচিত।
200
00:13:09,870 --> 00:13:12,020
আপনি আমার সাথে টিমে কাজ করবেন
বলে কথা দিয়েছিলেন, না?
201
00:13:12,040 --> 00:13:13,540
আমি তোমার সাথে টিমে কাজ করার কথা কখনো বলিনি।
202
00:13:14,000 --> 00:13:15,080
আরে!
203
00:13:16,750 --> 00:13:20,130
পুলিশের থেকে পালাতে, আপনারও
তো টাকা দরকার, তাই না?
204
00:13:27,010 --> 00:13:28,550
গাড়িতে উঠে পড়ুন।
205
00:13:29,010 --> 00:13:31,260
আপনার প্রথম কাস্টমার।
206
00:13:31,260 --> 00:13:33,510
ও আপনাকে রোগীর কাছে নিয়ে যাবে।
207
00:13:35,730 --> 00:13:37,600
আমি আপনার জিনিসপত্র আমার কাছে রাখছি।
208
00:13:37,600 --> 00:13:40,940
যদি এটা ফেরত চান, গিয়ে কাজ লেগে পড়ুন,
আর টাকা কামিয়ে আনুন...
209
00:13:40,940 --> 00:13:42,900
...তারপর গ্রাশতেন স্ট্রিটে ফ্যাঙ্কের ওখানে চলে আসবেন।
210
00:13:46,070 --> 00:13:46,940
পরে দেখা হচ্ছে!
211
00:13:46,940 --> 00:13:49,160
পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন!
212
00:13:51,490 --> 00:13:54,080
একেবারে সেই রকম লাভের ব্যবসা।
213
00:13:54,080 --> 00:13:56,660
তো, যেহেতু ওরা আমাকে আগেই পেমেন্ট করে দিয়েছে...
214
00:13:56,660 --> 00:13:58,120
...গিয়ে পেটে একটু মাল ঢেলে আসি!
215
00:14:03,040 --> 00:14:05,130
"উকিল-সাহেব", আমি একজন ডাক্তারকে এনেছি!
216
00:14:10,680 --> 00:14:12,720
ধন্যবাদ, ডাক্তার...
217
00:14:12,720 --> 00:14:15,390
তাড়াতাড়ি... রক্তপাত থামান...
218
00:14:18,480 --> 00:14:21,310
আপনার বগলের কাছে একটা ধমনী ক্ষতিগ্রস্ত হয়েছে...
219
00:14:21,310 --> 00:14:22,900
কোনো শটগান দিয়ে গুলি করা হয়েছে?
220
00:14:22,900 --> 00:14:24,400
হ্যাঁ...
221
00:14:24,400 --> 00:14:26,730
হেই, ডাক্তার তো খালি হাতে এসেছে।
222
00:14:26,730 --> 00:14:28,530
সার্জারির জিনিসপত্র নিয়ে এসেছ?
223
00:14:28,530 --> 00:14:29,650
না...
224
00:14:29,650 --> 00:14:32,530
শহরে যাওয়া অনেক বিপদজনক, তাই আনতে পারিনি...
225
00:14:33,700 --> 00:14:36,740
আমার কাছে যন্ত্রপাতি থাকলেও,
আমি এখানে অপারেশন করতে পারতাম না।
226
00:14:38,290 --> 00:14:40,460
আপনার উনাকে কোনো আসল
ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত।
227
00:14:40,460 --> 00:14:42,580
ক্ষমতা থাকলে আমরা সেটাই করতাম!
228
00:14:42,580 --> 00:14:44,230
তাড়াতাড়ি ওর চিকিৎসা করুন!
229
00:14:44,230 --> 00:14:45,570
কতক্ষণ আগে উনার গুলি লেগেছে?
230
00:14:45,960 --> 00:14:47,630
ফালতু প্রশ্ন জিজ্ঞাসা করবেন না!
231
00:14:54,680 --> 00:14:55,890
চার ঘণ্টা আছে, হাহ?
232
00:14:57,020 --> 00:15:00,060
আপনারা সকালের সেই সন্ত্রাসীরা!
233
00:15:00,060 --> 00:15:02,060
তো কী হয়েছে?!
234
00:15:03,150 --> 00:15:03,900
পারব না।
235
00:15:05,860 --> 00:15:07,230
কী বললেন?!
236
00:15:07,610 --> 00:15:10,740
যে এমন বিবেকহীনের মতো সন্ত্রাসী হামলা করে,
আমি তার চিকিৎসা করব না!
237
00:15:11,150 --> 00:15:12,320
চুপ করুন!
238
00:15:12,320 --> 00:15:15,490
কোনো পরিস্থিতির মধ্যে আপনি আছেন, তা জানেন?
239
00:15:16,280 --> 00:15:17,740
হেই, থামো...
240
00:15:18,620 --> 00:15:20,040
হেই, ডাক্তার...
241
00:15:20,040 --> 00:15:23,250
আমাদেরকে সাহায্য করতে গ্রুপের বাকি সদস্যরা শীঘ্রই এসে পড়বে।
242
00:15:23,250 --> 00:15:26,040
ততক্ষণে, অন্তত রক্তপাত বন্ধ করুন।
243
00:15:30,380 --> 00:15:31,720
এই রকম আচরণের মানে কী?
244
00:15:31,720 --> 00:15:32,510
মরতে চান নাকি?
245
00:15:33,070 --> 00:15:34,620
আমি তোমাকে থামতে বললাম না...
246
00:15:34,620 --> 00:15:36,490
কি-কিন্তু... উকিল সাহেব...
247
00:15:37,260 --> 00:15:41,270
যাইহোক, আমার জীবন এখন এই ডাক্তারের হাতে...
248
00:15:41,980 --> 00:15:45,730
আমি মারা গেলে, উনাকে গুলি কোরো।
249
00:15:48,360 --> 00:15:52,400
আমরা কোনো দাতব্য-প্রতিষ্ঠান খুলে রাখিনি, বুঝেছ?
250
00:15:52,400 --> 00:15:56,370
আমাদের প্রাপ্য, ২৫০০০ মার্ক শোধ করবে না, হেকেল?
251
00:15:56,370 --> 00:15:59,120
আমি... আমার ধার-দেনা মিটিতে দিতে চাই, মি.গ্রোস...
252
00:15:59,200 --> 00:16:00,700
শুনে ভালো লাগলো।
253
00:16:00,700 --> 00:16:02,830
কথাটা শুনেই আমার মন-প্রাণ জুড়িয়ে গেল।
254
00:16:05,420 --> 00:16:07,590
তো প্রথমেই, ওর দুটো হাতই ভেঙে দাও।
255
00:16:09,300 --> 00:16:10,170
আচ্ছা!
256
00:16:10,170 --> 00:16:11,590
ফিরিয়ে দিব! আপনার টাকা ফিরিয়ে দিব!
257
00:16:12,060 --> 00:16:13,160
লক্ষ্মী ছেলে।
258
00:16:13,170 --> 00:16:15,550
তাই প্লিজ আরেকটা মাস অপেক্ষা করুন।
259
00:16:13,200 --> 00:16:18,040
আজ সকালে এরফুর্ত স্টেশনে, জঙ্গি হামলার ঘটনায়,
যারা ছোট অটোমেটিক গান ব্যবহার করেছিল...
260
00:16:15,550 --> 00:16:17,050
ওর দুটো পা-ও ভেঙে দাও।
261
00:16:18,540 --> 00:16:21,960
...একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের উপর ভিত্তি করে...
262
00:16:21,960 --> 00:16:25,670
...জঙ্গিদের ম্যাক্স স্টাইনডর্ফ আর কার্ল ব্রান্ডত
বলে সনাক্ত করা গেছে।
263
00:16:24,810 --> 00:16:26,310
একটু থামুন!
264
00:16:25,670 --> 00:16:26,840
জি.ডাব্লিউ.ই জানিয়েছে...
265
00:16:27,040 --> 00:16:29,460
...জঙ্গিদের সন্ধান দাতাকে...
266
00:16:29,460 --> 00:16:32,420
...৩ লাখ মার্ক পুরস্কার প্রদান করা হবে।
267
00:16:33,360 --> 00:16:35,030
এরাই তাহলে?!
268
00:16:35,740 --> 00:16:37,300
আমি... আমি আপনার টাকা ফিরিয়ে দিতে পারব!
269
00:16:37,300 --> 00:16:39,430
আমি... আমি জানি এরা কোথায় আছে!
270
00:16:39,450 --> 00:16:41,040
আপনার সব ধার-দেনা আমি মিটিয়ে দেব!
271
00:16:41,040 --> 00:16:42,450
তোমার কথা মিথ্যা না হলেই হয়।
272
00:16:42,450 --> 00:16:44,710
মিথ্যা হলে, তোমার ঘাড় মটবে দেব।
273
00:16:44,710 --> 00:16:45,600
সত্যি বলছি! সত্যি!
274
00:16:45,600 --> 00:16:46,980
একেবারে সত্যি!
275
00:16:50,500 --> 00:16:54,470
আহ, কিন্তু তেনমা এখন ওখানে আছে...
276
00:16:54,470 --> 00:16:56,380
ওহ, তাতে আমার কী...
277
00:16:58,850 --> 00:17:01,310
আপনি বললেন যে, আমি বিবেকহীনের মতো...
278
00:17:01,310 --> 00:17:03,390
...সন্ত্রাসী হামলা করেছি, না?
279
00:17:04,100 --> 00:17:05,890
আপনি নিশ্চয়ই মজা করছেন!
280
00:17:05,890 --> 00:17:08,600
আমি যা করেছি তার একটা কারণ আছে...
281
00:17:10,960 --> 00:17:12,340
আমার...
282
00:17:12,360 --> 00:17:16,030
...আমার জি.ডাব্লিউ.ই-র ঐ হারামি
প্রেসিডেন্টকে মেরে অনেক ভালো লাগছে...
283
00:17:17,240 --> 00:17:20,120
...এখন মরে গেলেও আমার খারাপ লাগবে না...
284
00:17:20,620 --> 00:17:22,160
উকিল সাহেব...
285
00:17:22,160 --> 00:17:25,330
আমি পূর্ব জার্মানিতে একজন উকিল ছিলাম।
286
00:17:25,330 --> 00:17:27,940
আর এ ছিল একজন রাজনীতিবিদের সেক্রেটারি।
287
00:17:27,940 --> 00:17:30,820
বার্লিন প্রাচীর ভেঙে ফেলার পর, সবাই চাকরি হারিয়ে ফেলে।
288
00:17:31,430 --> 00:17:35,640
ডাক্তার, আপনি জানেন আমাদের কেমন লেগেছিল?
289
00:17:36,590 --> 00:17:38,590
ঐ জি.ডাব্লিউ.ই কোম্পানি...
290
00:17:38,590 --> 00:17:40,910
...প্রাচীরের পতনের পরপরই...
291
00:17:40,910 --> 00:17:44,720
...পূর্ব জার্মানিতে জোর করে ঢুকে পড়ে।
292
00:17:44,720 --> 00:17:49,520
ওরা জোরে করে আমাদের জমিতে... ফ্যাক্টরি তৈরি করে...
293
00:17:49,520 --> 00:17:51,900
একটার পর একটা...
294
00:17:51,900 --> 00:17:55,110
ওটা আমাদের দেশ ছিল...
295
00:17:55,110 --> 00:17:57,610
আমি ঐ হারামিকে গর্বের সাথে হত্যা করেছি।
296
00:17:58,570 --> 00:18:00,870
গর্বের সাথে... হত্যা করেছি...
297
00:18:01,870 --> 00:18:04,080
উকিল সাহেব!
298
00:18:04,080 --> 00:18:06,980
ঠান্ডা লাগছে...
299
00:18:06,980 --> 00:18:08,230
হাল ছাড়বেন না!
300
00:18:08,230 --> 00:18:09,920
অন্যরা তাড়াতাড়িই চলে আসবে।
301
00:18:10,670 --> 00:18:11,900
কেউ আসবে না...
302
00:18:13,940 --> 00:18:16,150
কেউ আসবে না...
303
00:18:16,150 --> 00:18:17,820
আমার মনে হচ্ছে...
304
00:18:21,680 --> 00:18:22,470
রক্তপাত বন্ধ করুন!
305
00:18:23,100 --> 00:18:24,350
এখনই!
306
00:18:24,350 --> 00:18:25,470
নাহলে আমি গুলি চালাব!
307
00:18:28,390 --> 00:18:30,230
আপনাকে মেরে ফেলব!
308
00:18:30,230 --> 00:18:31,420
আমি মরতে চাইনা...
309
00:18:33,840 --> 00:18:37,220
আমি মরতে চাইনা...
310
00:18:43,950 --> 00:18:45,240
ভয় লাগছে?
311
00:18:45,240 --> 00:18:46,240
মরতে ভয় লাগছে?
312
00:18:48,710 --> 00:18:50,920
সবাই এভাবেই মারা গেছিল!
313
00:18:50,920 --> 00:18:54,250
যে বারো জনকে আপনি মেরেছেন,
তাদেরও এমনই লেগেছিল!
314
00:18:56,630 --> 00:18:58,760
কাউকে মেরে ফেলার মানে বোঝেন?!
315
00:19:01,470 --> 00:19:03,140
জীবাণুনাশক আর কাঁচি আনুন।
316
00:19:04,050 --> 00:19:05,300
সেটা তো অন্তত আছে?
317
00:19:10,390 --> 00:19:12,350
ধমনীর হ্যামারেজ।
318
00:19:12,350 --> 00:19:14,770
নিম্ন রক্তচাপের কারণে উনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবেন।
319
00:19:14,770 --> 00:19:17,230
আমি আঙুল দিয়ে কিছু ধমনী চেপে রক্তপাত বন্ধ করছি।
320
00:19:19,320 --> 00:19:21,470
ক্ষতস্থান সেলাই করতে হবে!
321
00:19:21,470 --> 00:19:22,300
একটা সুঁই আর কিছু সুতো এনে দিন!
322
00:19:22,300 --> 00:19:23,970
আমাদের কাছে ওসব নেই।
323
00:19:23,970 --> 00:19:25,430
তাহলে একটা স্ট্যাপলার এনে দিন!
324
00:19:25,450 --> 00:19:27,080
স্ট্যাপলার?
325
00:19:27,080 --> 00:19:28,080
তাড়াতাড়ি আনুন!
326
00:19:28,080 --> 00:19:29,000
আচ্ছা!
327
00:19:44,180 --> 00:19:44,970
আচ্ছা।
328
00:19:48,680 --> 00:19:50,600
আপনি কী করতে যাচ্ছেন?
329
00:19:50,600 --> 00:19:52,310
প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
330
00:19:52,310 --> 00:19:54,270
উনাকে কোনো হাসপাতালে নিয়ে যাচ্ছি।
331
00:19:58,440 --> 00:19:59,780
হাসপাতালে...?
332
00:19:59,780 --> 00:20:01,470
আপনি ভাবছেন টা কী?
333
00:20:01,470 --> 00:20:03,140
ওকে নামিয়ে না রাখলে, গুলি চালাব!
334
00:20:04,320 --> 00:20:05,700
চাইলে গুলি করুন!
335
00:20:06,490 --> 00:20:08,530
যদি আমাকে গুলি করেনই...
336
00:20:08,530 --> 00:20:11,450
...তাহলে আপনার ইনাকে হাসপাতালে বয়ে নিয়ে যেতে হবে।
337
00:20:29,100 --> 00:20:31,870
আমাকে নামান... এখানে...
338
00:20:31,870 --> 00:20:33,000
আপনাকে পালাতে হবে।
339
00:20:34,600 --> 00:20:36,690
আমার কেবল মনে পড়ল...
340
00:20:36,690 --> 00:20:39,270
মনে হচ্ছিল, আপনাকে আগে কোথাও দেখেছি...
341
00:20:39,270 --> 00:20:42,820
আপনি সেই ডাক্তার না, যিনি কয়েকটি
সিরিয়াল মার্ডার কেসের সন্দেহভাজন?
342
00:20:43,820 --> 00:20:45,410
তাড়াতাড়ি আমাকে নিচে নামান।
343
00:20:49,080 --> 00:20:50,740
আমার কাজ...
344
00:20:50,740 --> 00:20:52,830
...কোনো বিবেকহীনের সন্ত্রাসী হামলা ছিলনা।
345
00:20:53,200 --> 00:20:55,040
আমি...
346
00:20:55,040 --> 00:20:57,290
...জি.ডাব্লিউ.ই-র প্রেসিডেন্ট...
347
00:20:57,290 --> 00:21:00,880
...ওর পা চাটার দল, আর বডিগার্ডের মেরেছি।
348
00:21:00,880 --> 00:21:03,840
বলছেন যে, অন্যকেউ সেই ঝামেলার মধ্যে পড়েনি?
349
00:21:06,260 --> 00:21:08,850
দোকানে... সেই বাচ্চার কথা বলেছেন?
350
00:21:09,470 --> 00:21:13,350
তো ওকে জেনে-বুঝেই গুলি চালিয়েছেন।
351
00:21:17,150 --> 00:21:20,440
আমার মতো একজনকে কেন বাঁচালেন?
352
00:21:20,440 --> 00:21:24,440
গুলি খাওয়ার ভয়ে তো নয়, তাই না?
353
00:21:24,440 --> 00:21:28,240
আপনার চোখ দেখে মনে হয়না, আপনি মৃত্যুকে ভয় করেন...
354
00:21:29,200 --> 00:21:33,120
কেন... আমার মতো একটা সন্ত্রাসীকে বাঁচালেন...?
355
00:21:34,580 --> 00:21:38,620
কারণ আমি বিশ্বাস করি আপনি মানুষ...
356
00:21:41,590 --> 00:21:42,750
তাড়াতাড়ি পালান!
357
00:21:42,750 --> 00:21:44,210
পুলিশ আসছে!
358
00:21:45,200 --> 00:21:46,410
আপনাকে বাঁচতে হবে।
359
00:21:51,330 --> 00:21:52,620
আপনি...
360
00:21:54,180 --> 00:21:56,310
আপনি একজন অসাধারণ ডাক্তার...
361
00:22:00,520 --> 00:22:02,860
তো পয়সা কড়ির কী হলো?
362
00:22:04,070 --> 00:22:05,230
হেই, ডাক্তার!
363
00:22:05,230 --> 00:22:07,820
বলবেন না যে, ওকে শুধু চিকিৎসা করে ফিরে চলে এসেছেন!
364
00:22:05,800 --> 00:22:11,760
এরফুর্ত স্টেশনে হামলাকারী জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে।
365
00:22:11,160 --> 00:22:13,330
কিছু বলছেন না কেন?!
366
00:22:11,760 --> 00:22:13,970
তারা যেখানে লুকিয়ে ছিল, পুলিশ তা ঘেরাও করে...
367
00:22:13,970 --> 00:22:15,980
...কিন্তু অপ্রত্যাশিতভাবে, তারা বাধা দেওয়ার চেষ্টা না করে...
368
00:22:15,980 --> 00:22:17,810
...চুপচাপ পুলিশের হাতে ধরা দেয়।
369
00:22:22,170 --> 00:22:24,920
আমরা কোনো দাতব্য-প্রতিষ্ঠান চালাচ্ছি না, বুঝেছেন?!
370
00:22:24,920 --> 00:22:26,170
হেই!
371
00:22:27,500 --> 00:22:34,500
অনুবাদক:
ফেরদৌস শুভ
372
00:23:39,070 --> 00:23:53,530
Next Episode
511 Kinderheim