1 00:00:18,430 --> 00:00:19,440 রাত। 2 00:00:24,440 --> 00:00:30,410 এক ছায়াচ্ছন্ন জগত যার আড়ালে লুকিয়ে থাকে আমাদের গ্রহের অর্ধেকের বেশি প্রাণী। 3 00:00:33,580 --> 00:00:38,790 এখন পর্যন্ত, ক্যামেরায় কেবল তাদের জীবনধারার এক ঝলক ধরা পড়েছে। 4 00:00:41,790 --> 00:00:44,880 কিন্তু নেক্সট-জেনারেশন টেকনোলজির সহায়তায়, 5 00:00:44,960 --> 00:00:49,880 আমরা রাতকে দিনের মতোই স্পষ্ট দেখতে পারি। 6 00:00:56,560 --> 00:01:00,810 মানুষের চোখের তুলনায় শতগুণ সেন্সিটিভ ক্যামেরার সাহায্যে... 7 00:01:04,100 --> 00:01:06,900 আমরা এখন রাতের সৌন্দর্যকে ধারণ করতে পারছি... 8 00:01:09,360 --> 00:01:10,490 রঙিন অবস্থায়। 9 00:01:15,370 --> 00:01:17,240 ভিন্ন জগতের ভূদৃশ্য। 10 00:01:20,250 --> 00:01:24,880 অন্ধকারে জেগে ওঠা অদ্ভুত প্রাণীকূল। 11 00:01:27,750 --> 00:01:30,260 অদেখা আচরণ। 12 00:01:37,260 --> 00:01:40,810 এখন আমরা প্রাণীদের জীবনযাত্রা অনুসরণ করতে পারছি... 13 00:01:41,640 --> 00:01:44,150 পৃথিবীর শেষ সত্যিকারের বিজনপ্রদেশে... 14 00:01:46,610 --> 00:01:47,610 রাত। 15 00:01:48,150 --> 00:02:00,938 :.:.: Earth at Night in Color :.:.: S02 E01 [Elephant Plains] অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 16 00:02:08,630 --> 00:02:11,130 জিম্বাবুয়ের ধূলিধূসর সমতলভূমি। 17 00:02:12,130 --> 00:02:14,130 শুষ্ক মৌসুম পৌঁছেছে সর্বোচ্চ চূড়ায়। 18 00:02:19,310 --> 00:02:21,180 গোধূলি বেলায়... 19 00:02:22,270 --> 00:02:24,690 একটা পরিবার যাত্রা করছে। 20 00:02:36,530 --> 00:02:39,660 মা, বোন, আন্ট আর কাজিনরা 21 00:02:40,290 --> 00:02:42,540 পানির খোঁজে পরিযায়ী হয়েছে। 22 00:02:47,250 --> 00:02:52,460 তাদের নেতৃত্ব দিচ্ছে গোত্রের সবচেয়ে বয়স্ক, এবং সবচেয়ে অভিজ্ঞ সদস্য, 23 00:02:54,260 --> 00:02:55,590 নানী। 24 00:03:02,180 --> 00:03:05,180 তার পরিবারে চারটি শাবক রয়েছে। 25 00:03:07,310 --> 00:03:11,400 একজন, সদ্যজাত শিশু যার জন্ম মাত্র কয়েক মাস আগে। 26 00:03:20,870 --> 00:03:22,370 সে তাদের নিয়ে এগিয়ে চলছে... 27 00:03:25,160 --> 00:03:28,580 তার স্মৃতিতে গাঁথা পথ অনুসরণ করে। 28 00:03:41,050 --> 00:03:46,100 কিন্তু এই শুষ্ক ভূমিতে পানি খুঁজে পাওয়ার আশা... 29 00:03:46,180 --> 00:03:50,020 প্রায় সময়ই সমাপ্তি ঘটে... 30 00:03:51,650 --> 00:03:52,980 হতাশায়। 31 00:04:00,240 --> 00:04:03,620 এই গ্রীষ্মে, দক্ষিণ আফ্রিকার হাতিগুলো 32 00:04:04,620 --> 00:04:07,960 ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে খরার মধ্য দিয়ে যাচ্ছে। 33 00:04:12,210 --> 00:04:17,510 এখানকার প্রাণীদের প্রাণশক্তি যোগানো পানির গর্তগুলো 34 00:04:17,590 --> 00:04:20,930 এখন পরিণত হয়েছে স্রেফ কাদামাটিতে। 35 00:04:25,810 --> 00:04:31,020 হাতি পানি পান ব্যতীত সর্বোচ্চ তিন দিন টিকতে পারে। 36 00:04:33,230 --> 00:04:35,610 তাদেরকে শীঘ্রই পানি খুঁজে পেতে হবে। 37 00:04:46,700 --> 00:04:50,920 সূর্য ডুবে যাওয়ার পর, দিনের উত্তাপ কমতে শুরু করে। 38 00:04:53,420 --> 00:04:57,840 দলটি রাতের শীতলতায় বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে। 39 00:05:01,930 --> 00:05:07,060 এই মহাকাব্যিক নিশাচর যাত্রায় কী ঘটে তা আমরা কখনও দেখার সুযোগ পাইনি। 40 00:05:11,560 --> 00:05:14,400 কিন্তু চাঁদের আলোয় চিত্রধারণ উপযোগী ক্যামেরার সাহায্যে... 41 00:05:15,610 --> 00:05:22,030 আমরা এখন পৃথিবীর সর্ববৃহৎ স্থলজ স্তন্যপায়ী প্রাণীদের রাতের জীবনধারা দেখতে পাচ্ছি। 42 00:05:42,470 --> 00:05:45,760 হাতিরা রাতের বেলা শুধু তাদের দৃষ্টিশক্তিই ব্যবহার করে না। 43 00:05:47,850 --> 00:05:52,480 তাদের রয়েছে সবচেয়ে নিখুঁত নাইট ন্যাভিগেশন ইকুইপমেন্ট: 44 00:05:54,940 --> 00:05:59,530 একটা দুই মিটার লম্বা শুঁড় যা তারা পেরিস্কোপের মতো ব্যবহার করে। 45 00:06:04,070 --> 00:06:07,580 একটা ব্লাডহাউন্ডের চেয়ে দ্বিগুণ ঘ্রাণ রিসেপ্টরসমৃদ্ধ, [Bloodhound= এক প্রজাতির শিকারী কুকুর] 46 00:06:07,660 --> 00:06:11,000 তারা তাদের শুঁড় উঁচু করে অন্ধকার স্ক্যান করে, 47 00:06:13,040 --> 00:06:16,330 রাতের মৃদু বাতাসে ভেসে আসা সূক্ষ্মতম ঘ্রাণও অনুভব করতে পারে। 48 00:06:25,010 --> 00:06:27,850 তারা পানির নিখুঁত অবস্থান টের পায়... 49 00:06:28,430 --> 00:06:30,560 প্রায় এক কিলোমিটারেরও বেশি দূর থেকে। 50 00:06:36,650 --> 00:06:41,190 রাতের বেলা, দলটি তাদের চলার ধরণেও পরিবর্তন আনে। 51 00:06:45,700 --> 00:06:48,320 তারা আরও আঁটসাঁট হয়ে চলে, 52 00:06:48,780 --> 00:06:52,040 দলের মধ্যিখানে তাদের শাবকদের সুরক্ষিত রাখে। 53 00:06:55,710 --> 00:06:58,590 কোনোকিছুর কারণে যদি বাচ্চারা ভয় পায়... 54 00:07:03,840 --> 00:07:07,430 তাদের অভয় দেওয়ার জন্য সবসময় একটি পূর্ণবয়স্ক হাতি তার পাশেই থাকে। 55 00:07:17,900 --> 00:07:21,320 আর তরুণ সদস্যদের সুরক্ষার ব্যাপারে পরিবারের পদক্ষেপ সঠিক। 56 00:07:33,580 --> 00:07:34,790 রাতের বেলা... 57 00:07:37,540 --> 00:07:40,960 অন্ধকারে কী লুকিয়ে আছে তা দেখা খুব কঠিন। 58 00:07:44,090 --> 00:07:47,930 কিন্তু আমাদের ক্যামেরা তাদের আসন্ন বিপদকে দৃশ্যমান করে তোলে। 59 00:07:52,760 --> 00:07:53,890 সিংহ। 60 00:07:59,060 --> 00:08:03,520 এরকম অনেক গোত্র রয়েছে যারা রাতের আঁধারে হাতি শিকারের ব্যাপারে স্পেশালাইজড। 61 00:08:06,320 --> 00:08:09,530 তারা পরিচিত পানির রাস্তাগুলোতে অপেক্ষা করে। 62 00:08:12,330 --> 00:08:16,120 শিকারের খোঁজে। 63 00:08:29,300 --> 00:08:34,100 বিপদের আঁচ পেয়ে, পরিবারটি দ্রুত সরে যায়। 64 00:08:40,810 --> 00:08:44,770 হাতি ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি বেগে চলতে পারে। 65 00:09:03,420 --> 00:09:07,050 কিন্তু তরুণ সদস্যরা এই বেগে বেশিক্ষণ চলতে পারে না। 66 00:09:10,800 --> 00:09:14,760 সিংহদের স্রেফ চাপ প্রয়োগ অব্যাহত রেখে... 67 00:09:19,680 --> 00:09:21,600 সুযোগের অপেক্ষায় থাকতে হবে। 68 00:09:26,230 --> 00:09:31,910 দ্রুত চলার তাড়ায়, একটা শাবক দল থেকে আলাদা হয়ে গিয়েছে। 69 00:09:33,620 --> 00:09:39,660 একটা শক্তিশালী সিংহীর হাতে কাবু হওয়ার মতো সে যথেষ্ট ছোটো। 70 00:09:59,020 --> 00:10:02,480 বিপদ সংকেত পেয়ে দলটি সতর্ক হয়। 71 00:10:10,900 --> 00:10:13,740 তিন টন ওজনের হাতির একটা পরিবার 72 00:10:14,780 --> 00:10:19,120 সিংহের সবচেয়ে বড়ো দলটিকেও তাড়িয়ে দিতে সক্ষম। 73 00:10:36,680 --> 00:10:39,140 সবচেয়ে অভিজ্ঞ নেতৃত্ব বিশিষ্ট পালগুলোরই 74 00:10:39,850 --> 00:10:43,060 তাদের শাবকদের রক্ষা করতে পারার সম্ভাবনা সবচেয়ে বেশি। 75 00:10:44,480 --> 00:10:49,570 কিন্তু পরিবারটি আসন্ন রাতগুলোতে আরও বড়ো হুমকির মুখোমুখি হবে। 76 00:10:57,240 --> 00:11:00,740 তৃণভূমিতে, হাতির পায়ের নিচে লুকিয়ে থাকে, 77 00:11:00,830 --> 00:11:06,080 আফ্রিকার সবচেয়ে গোপন নিশাচর অভিযাত্রী। 78 00:11:09,960 --> 00:11:12,590 একে দেখতে ক্ষুদ্র ডায়নোসরের মতো লাগতে পারে, 79 00:11:13,880 --> 00:11:18,090 কিন্তু এটা পৃথিবীর একমাত্র সম্পূর্ণ শল্কাবৃত স্তন্যপায়ী। 80 00:11:19,050 --> 00:11:20,470 প্যাংগোলিন। 81 00:11:23,810 --> 00:11:29,230 দিনের বেলা তারা গর্তে কাটায় আর অন্ধকার নেমে আসার পর বের হয়। 82 00:11:42,290 --> 00:11:47,750 অসাধারণ ঘ্রাণশক্তির সাহায্যে তারা রাতের আঁধারে পোকামাকড় খুঁজে বেড়ায়... 83 00:11:49,540 --> 00:11:53,210 লম্বা, বাঁকানো নখর দ্বারা খুঁড়ে তাদের বের করে। 84 00:12:02,350 --> 00:12:07,770 আজ রাতে পিপীলিকার একটি ট্রেইল এই পুরুষটিকে তার কম্ফোর্ট জোন থেকে বের করে এনেছে। 85 00:12:15,360 --> 00:12:20,160 প্যাংগোলিনের কিছু প্রজাতি গাছ আরোহনে অভিযোজিত। 86 00:12:22,240 --> 00:12:23,280 কিন্তু এটা... 87 00:12:25,290 --> 00:12:26,410 তাদের অন্যতম নয়। 88 00:12:31,380 --> 00:12:34,590 গ্রাউন্ড প্যাংগোলিন বৃক্ষারোহী না হলেও... 89 00:12:35,920 --> 00:12:41,010 এটি এক রাতের অভিযানে ৬ কিলোমিটারের বেশি হাঁটতে পারে। 90 00:12:43,930 --> 00:12:47,020 সে সত্যিকার অর্থে যার খোঁজ করছে তা হচ্ছে... এটা। 91 00:12:48,850 --> 00:12:51,150 একটা দানবাকার উইপোকার ঢিবি। 92 00:12:54,190 --> 00:13:00,150 একটা ক্ষুধার্ত প্যাংগোলিনের জন্য, এটা একটা বিশাল ভোজের ভাণ্ডার। 93 00:13:04,620 --> 00:13:06,450 আঠালো জিহ্বা ব্যবহার করে... 94 00:13:09,040 --> 00:13:12,080 যা প্রায় তার দেহের সমান লম্বা... 95 00:13:13,380 --> 00:13:17,590 একটা প্যাংগোলিন এক রাতে ৩০,০০০ পর্যন্ত পোকামাকড় খেতে পারে... 96 00:13:19,920 --> 00:13:25,390 যাকে আখ্যায়িত করা যায় আফ্রিকার অন্যতম অদ্ভুত মধ্যরাতের ভোজ উৎসব হিসেবে। 97 00:13:37,780 --> 00:13:39,240 এক সপ্তাহ পেরিয়ে গেছে। 98 00:13:41,490 --> 00:13:44,570 হাতিগুলো এখনও পানির খোঁজ করছে। 99 00:13:54,500 --> 00:13:58,710 এতদিন পর্যন্ত তারা টিকে আছে পথিমধ্যে পাওয়া প্রায় শুষ্ক পানির গর্তের 100 00:13:58,800 --> 00:14:01,130 শেষ ফোঁটাটা পর্যন্ত শুষে নেওয়ার মাধ্যমে। 101 00:14:04,300 --> 00:14:09,930 পালের বয়স্কতম সদস্যটিকে খুব শীঘ্রই তাদেরকে পানির কাছে নিয়ে যেতে হবে। 102 00:14:13,060 --> 00:14:16,560 কয়েক দশক জুড়ে তৈরি হওয়া মানসচিত্র ব্যবহার করে, 103 00:14:16,650 --> 00:14:19,360 সে পরিবারটিকে একটা প্রাচীন ধারার নিকট নিয়ে এসেছে, 104 00:14:20,400 --> 00:14:24,070 যেখানে ভূগর্ভস্থ কূপ থেকে পানি ওপরে উঠে আসে। 105 00:14:30,200 --> 00:14:33,410 এটা খরার সময়ের লুকায়িত লাইফলাইন। 106 00:14:38,380 --> 00:14:41,840 হাতিরা মাটির ভেতর দিয়ে পানির ঘ্রাণ অনুভব করতে পারে, 107 00:14:43,170 --> 00:14:46,470 আর তারা জানে এর কাছে পৌঁছাতে হলে, তাদেরকে খনন করতে হবে। 108 00:14:50,390 --> 00:14:52,600 পূর্ণবয়স্কদের জন্য, এটা সহজ কাজ। 109 00:14:56,730 --> 00:14:58,020 কিন্তু শাবকদের জন্য... 110 00:15:01,570 --> 00:15:03,110 এটা চ্যালেঞ্জিং। 111 00:15:06,910 --> 00:15:11,330 দুই বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তাদের খনন করার মতো গজদন্ত গজায় না। 112 00:15:17,420 --> 00:15:21,090 আজ রাতে তাদের অত্যন্ত প্রয়োজনীয় পানি পাওয়ার সম্ভাবনা 113 00:15:21,170 --> 00:15:23,380 কমে আসতে চলেছে। 114 00:15:35,980 --> 00:15:38,810 পালটিকে আতঙ্কিত মনে হচ্ছে। 115 00:15:43,610 --> 00:15:44,780 অন্ধকারে... 116 00:15:50,410 --> 00:15:52,410 ওখানে কী আছে তা দেখা মুশকিল। 117 00:15:59,830 --> 00:16:02,460 কিন্তু নাইট ক্যামেরায় উন্মোচিত হয়... 118 00:16:05,760 --> 00:16:07,760 এক দল হায়েনা। 119 00:16:11,470 --> 00:16:16,480 তারা এখানে এসেছে কুদু নামক একটি বিশাল কৃষ্ণমৃগের আকর্ষণে 120 00:16:17,770 --> 00:16:19,600 যেটা কাদায় আটকা পড়েছে। 121 00:16:40,670 --> 00:16:44,880 একটি পূর্ণবয়স্ক হাতি হায়েনার তুলনায় ৪০ গুণ ভারী। 122 00:16:46,460 --> 00:16:49,880 কিন্তু দলটি জানে তাদের শাবকগুলোর তবুও ঝুঁকি রয়েছে। 123 00:16:51,760 --> 00:16:53,850 এখন সরে যাওয়ার পালা। 124 00:16:57,390 --> 00:16:59,600 সবাইকে তাল মিলিয়ে চলতে হবে। 125 00:17:15,700 --> 00:17:17,700 কুদুর কাছে পৌঁছানোটা মুশকিল। 126 00:17:21,210 --> 00:17:25,590 হায়েনাগুলো নিজেরাই কাদায় আটকে যাওয়ার ঝুঁকি নিতে পারে না। 127 00:17:37,720 --> 00:17:42,900 কিন্তু চাঁদের আলোয় দলটি আরও আকর্ষণীয় একটি টার্গেটের দেখা পায়। 128 00:17:46,440 --> 00:17:52,030 একটি মা হাতি তার এক মাসেরও কম বয়সী সদ্যজাত শাবকের পরিচর্যা করছে। 129 00:18:00,120 --> 00:18:05,250 সে উদ্বিগ্ন, কেবল বুঝতে পারছে যে তারা পেছনে পড়ে গিয়েছে। 130 00:18:09,710 --> 00:18:11,670 হায়েনারা সাধারণত তাদের জন্য হুমকি না, 131 00:18:12,340 --> 00:18:14,840 কিন্তু দক্ষিণ আফ্রিকার এই অংশে 132 00:18:14,930 --> 00:18:18,390 তারা রাতের আঁধারে হাতির শাবকের ওপর আক্রমণ চালানোর ব্যাপারে সুপরিচিত। 133 00:18:40,620 --> 00:18:44,080 হাতির শাবক শিকারের জন্য হায়েনাদের একটা ভয়ঙ্কর পন্থা রয়েছে। 134 00:18:48,250 --> 00:18:49,710 তারা লেজ টার্গেট করে। 135 00:18:54,090 --> 00:18:55,220 যদি এটা ধরতে পারে... 136 00:18:57,850 --> 00:19:00,270 তারা শাবকটিকে হ্যাঁচকা টানে শুইয়ে ফেলতে পারবে। 137 00:19:15,990 --> 00:19:19,870 মা হাতিটিকে তার বাচ্চাকে সুরক্ষার জন্য অবশ্যই তার পায়ের নিচে রাখতে হবে। 138 00:19:41,560 --> 00:19:43,980 কিন্তু যখনই সে তাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে উদ্যত হয়, 139 00:19:44,980 --> 00:19:47,690 শাবকটি বিপজ্জনকভাবে উন্মুক্ত হয়ে যায়। 140 00:19:58,200 --> 00:20:00,620 আরও হায়েনা আক্রমণে যোগ দেয়। 141 00:20:09,500 --> 00:20:12,420 মায়ের আর কোনো উপায় নেই। 142 00:20:20,600 --> 00:20:22,010 কিন্তু তাদের সংগ্রামে... 143 00:20:28,230 --> 00:20:29,650 অবশেষে সাড়া মেলে। 144 00:21:06,020 --> 00:21:10,230 অন্ধকারে, হাতিদের শক্তিশালী পারিবারিক বন্ধন... 145 00:21:12,650 --> 00:21:18,070 তাদের মহামূল্যবান শাবকদের বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। 146 00:21:40,930 --> 00:21:46,180 দূরবর্তী এক ঝড় খরার সমাপ্তির আভাস দেয়। 147 00:21:50,940 --> 00:21:55,940 আশ্চর্যজনকভাবে, হাতিরা বজ্রধ্বনির নিম্ন-কম্পাঙ্কের গর্জন শনাক্ত করতে পারে, 148 00:21:56,480 --> 00:21:58,820 ১০০ কিলোমিটার দূর থেকে। 149 00:22:01,780 --> 00:22:06,620 ধারণা করা হয় তাদের উচ্চ সংবেদনশীল পা মাটির মাধ্যমে এই কম্পনগুলো অনুভব করে। 150 00:22:11,870 --> 00:22:16,380 সহজাতভাবে, পালের সবচেয়ে বয়স্ক সদস্য 151 00:22:16,460 --> 00:22:19,460 তার পরিবারকে বৃষ্টির দিকে নিয়ে চলে। 152 00:22:37,190 --> 00:22:39,190 কয়েক সপ্তাহের পথচলা... 153 00:22:43,150 --> 00:22:47,160 আর রাতের শীতল আবহাওয়ায় শত শত কিলোমিটার পথ 154 00:22:47,240 --> 00:22:48,580 অতিক্রম করে শক্তি সংরক্ষণ করে... 155 00:23:02,170 --> 00:23:05,970 পরিবারটি অবশেষে তাদের কাঙ্ক্ষিত বস্তুর দেখা পায়। 156 00:23:35,290 --> 00:23:37,460 রাতের পর রাত জুড়ে হাতিদের অনুসরণের মাধ্যমে জানা সম্ভব হয়েছে... 157 00:23:42,460 --> 00:23:48,800 অন্ধকার নেমে আসার পর এই বৃহত্তম স্থলজ স্তন্যপায়ীরা কতটা অরক্ষিত হয়ে পড়ে। 158 00:23:52,560 --> 00:23:54,640 আর রাতের আঁধারে অদৃশ্য বিপদের হাত থেকে... 159 00:23:56,690 --> 00:23:58,100 শাবকদের রক্ষা করার জন্য... 160 00:23:59,860 --> 00:24:02,530 পালটিকে কতদূর যেতে হয়। 161 00:24:14,203 --> 00:24:21,277 :.:.: Earth at Night: Shot in the Dark :.:.: অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 162 00:24:23,550 --> 00:24:28,380 Earth at Night টিম দুই বছর ধরে দক্ষিণ আফ্রিকার সমতলভূমি চষে বেড়িয়েছে... 163 00:24:30,220 --> 00:24:33,180 অন্ধকারের পর হাতিদের জীবনধারা... 164 00:24:34,850 --> 00:24:38,270 আর নিশাচর শিকারীদের থেকে তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা তুলে ধরার উদ্দেশ্যে। 165 00:24:40,060 --> 00:24:44,070 সিংহ শিকারী হিসেবে খুব সফল, যেহেতু তারা দলবেঁধে শিকার করে, 166 00:24:44,150 --> 00:24:48,360 আর এ কারণেই সিংহরা তাদের চেয়ে আকারে অনেক বড়ো প্রাণীকেও কুপোকাত করতে পারে। 167 00:24:49,070 --> 00:24:53,660 জিম্বাবুয়ের হাতিরা রাতের বেলা আক্রমণের শিকার হওয়ার ঝুঁকিতে থাকে, 168 00:24:53,740 --> 00:24:58,000 আর আবহাওয়ার ক্রমাগত পরিবর্তন পরিস্থিতি আরও জটিল করে তুলছে। 169 00:25:00,210 --> 00:25:03,550 চার দশকের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর খরার সম্মুখীন হওয়ার ফলে... 170 00:25:04,800 --> 00:25:09,090 যৎসামান্য পানির উৎসের চারপাশে 171 00:25:09,180 --> 00:25:11,140 অনেক বেশি হাতি একত্রিত হতে বাধ্য হচ্ছে। 172 00:25:12,100 --> 00:25:15,100 আর সিংহরা এর সুবিধা নেওয়া শিখে গিয়েছে। 173 00:25:15,770 --> 00:25:18,060 এখানে ৩৫,০০০ এর বেশি হাতি রয়েছে, 174 00:25:18,140 --> 00:25:21,810 তাই সবাইকে এই খুব সামান্য অবশিষ্ট পানির উৎসগুলোর কাছাকাছি আসতে হয়। 175 00:25:23,730 --> 00:25:27,070 সিংহরা বুঝতে পেরেছে যে এটা তাদের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ খাদ্যের উৎস। 176 00:25:27,150 --> 00:25:29,990 তাই একসময় তাদের শিখে নিতে হবে এদের কীভাবে শিকার করা যায়। 177 00:25:34,580 --> 00:25:37,120 এই মুহূর্তে, আমার নিজের চোখে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। 178 00:25:37,200 --> 00:25:40,540 শুধু কয়েকটা সিংহের আওয়াজ শুনতে পাচ্ছি ওখানে। 179 00:25:40,620 --> 00:25:43,080 কিন্তু দুর্ভাগ্যবশত এখনও চাঁদ ওঠেনি 180 00:25:43,170 --> 00:25:44,880 তাই আমরা অ্যাপে চেক করছি। 181 00:25:44,960 --> 00:25:47,300 চাঁদ উঠতে এখনও ১৫ মিনিট বাকি। 182 00:25:52,220 --> 00:25:57,310 আশেপাশে সিংহ থাকায়, চিত্রধারণের জন্য ক্রুদের বিশেষায়িত গাড়ি ব্যবহার করতে হয়েছে, 183 00:25:58,350 --> 00:26:02,060 যার সাথে যুক্ত ছিল জাইরো-স্ট্যাবিলাইজড মুনলাইট ক্যামেরাসমূহ। 184 00:26:04,860 --> 00:26:08,530 এই জয়স্টিকের ওপর দিয়ে আমার হাত নাড়ালে, ক্যামেরা নড়ে। 185 00:26:08,990 --> 00:26:11,570 দেখতে পাচ্ছেন বাইরে কতটা অন্ধকার। 186 00:26:12,410 --> 00:26:15,530 এটা সম্পূর্ণ অজানা এক দুনিয়া দেখার সুযোগ করে দিচ্ছে। 187 00:26:16,740 --> 00:26:20,000 রাতের পর রাত, সিংহের এলাকার মধ্য দিয়ে তাদের এই বিপজ্জনক যাত্রায় 188 00:26:20,080 --> 00:26:22,870 টিম হাতির পালটিকে অনুসরণ করেছে। 189 00:26:26,790 --> 00:26:32,300 কিন্তু একটা অপ্রত্যাশিত বিপদের আগমনে, ক্রুরা চমকে যায়। 190 00:26:34,140 --> 00:26:36,350 এগুলো হায়েনা? 191 00:26:38,010 --> 00:26:39,310 এটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে। 192 00:26:40,180 --> 00:26:41,640 ও ১১ ও'ক্লকে আছে। 193 00:26:41,730 --> 00:26:44,150 - ওকে, ফোকাস... - হ্যাঁ, আমি বাচ্চাটার ওপর ফোকাস রেখেছি। 194 00:26:44,230 --> 00:26:46,860 দারুণ। ও পেছন দিকে ধাওয়া দিচ্ছে। 195 00:26:48,070 --> 00:26:51,950 গবেষণায় দেখা গিয়েছে যখন সাত বা তার বেশি হায়েনা একত্রে শিকার করে, 196 00:26:52,030 --> 00:26:54,410 তারা একটা হাতির বাচ্চাকে মেরে ফেলতে পারে। 197 00:26:54,490 --> 00:26:56,570 ওইতো একটা হায়েনা। ও এখন কুদুটার দিকে দৌড়াচ্ছে। 198 00:26:56,660 --> 00:26:58,660 ওরা এগোচ্ছে, তাই জাস্ট ওয়াইড রাখো। 199 00:27:00,250 --> 00:27:03,620 এটা ছিল অন্ধকারের মাঝে এক সত্যিকারের জীবন-মরণ সংগ্রাম 200 00:27:10,260 --> 00:27:12,470 যা আগে কখনোই ক্যামেরায় ধারণ করা হয়নি। 201 00:27:24,890 --> 00:27:28,650 দুটো শুষ্ক মৌসুম জুড়ে রাতের বেলা হাতিগুলোকে অনুসরণ 202 00:27:28,730 --> 00:27:33,900 টিমকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্থলজ প্রাণীর জীবনের ব্যাপারে নতুন ধারণা প্রদান করে। 203 00:27:36,450 --> 00:27:41,580 এটা আমাদের সামনে তুলে ধরে যে এই রাজকীয় প্রাণীদের সত্যিকারের শক্তির 204 00:27:41,660 --> 00:27:46,670 উৎস হচ্ছে তাদের দলবদ্ধ হয়ে একত্রিত থাকা। 205 00:27:48,584 --> 00:27:54,448 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ। 206 00:27:54,840 --> 00:27:58,552 ধন্যবাদান্তে: নূরুল্লাহ মাশহুর Contact: nmashhur@gmail.com