1
00:00:18,393 --> 00:00:19,394
রাত।
2
00:00:24,399 --> 00:00:30,364
এক ছায়াচ্ছন্ন জগত যার আড়ালে লুকিয়ে থাকে
আমাদের গ্রহের অর্ধেকের বেশি প্রাণী।
3
00:00:33,534 --> 00:00:38,747
এখন পর্যন্ত, ক্যামেরায় কেবল তাদের
জীবনধারার এক ঝলক ধরা পড়েছে।
4
00:00:41,750 --> 00:00:44,837
কিন্তু নেক্সট-জেনারেশন টেকনোলজির সহায়তায়,
5
00:00:44,920 --> 00:00:49,842
আমরা রাতকে দিনের মতোই স্পষ্ট দেখতে পারি।
6
00:00:56,515 --> 00:01:00,769
মানুষের চোখের তুলনায়
শতগুণ সেন্সিটিভ ক্যামেরার সাহায্যে...
7
00:01:04,063 --> 00:01:06,859
আমরা এখন রাতের
সৌন্দর্যকে ধারণ করতে পারছি...
8
00:01:09,319 --> 00:01:10,445
রঙিন অবস্থায়।
9
00:01:15,325 --> 00:01:17,202
ভিন্ন জগতের ভূদৃশ্য।
10
00:01:20,205 --> 00:01:24,835
অন্ধকারে জেগে ওঠা অদ্ভুত প্রাণীকূল।
11
00:01:27,713 --> 00:01:30,215
অদেখা আচরণ।
12
00:01:37,222 --> 00:01:40,767
এখন আমরা প্রাণীদের জীবনযাত্রা
অনুসরণ করতে পারছি...
13
00:01:41,602 --> 00:01:44,104
পৃথিবীর শেষ সত্যিকারের বিজনপ্রদেশে...
14
00:01:46,565 --> 00:01:47,566
রাত।
15
00:01:49,026 --> 00:02:01,271
:.:.: Earth at Night in Color :.:.:
S02 E03 [Kangaroo Valley]
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
16
00:02:18,347 --> 00:02:21,183
আরও একটি দীর্ঘ, উত্তপ্ত দিনের সমাপ্তি।
17
00:02:24,478 --> 00:02:29,233
আর দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার পর্বতমালার
ওপরে সূর্য অস্ত যেতে শুরু করেছে।
18
00:02:35,072 --> 00:02:38,283
এখানে প্রতি বর্গ কিলোমিটারে
পৃথিবীর যেকোনো স্থানের চেয়ে
19
00:02:39,493 --> 00:02:41,662
বেশি ক্যাঙ্গারু রয়েছে।
20
00:02:49,294 --> 00:02:52,381
ক্যাঙ্গারুরা ছোটো ছোটো পরিবারে
দলবদ্ধভাবে বাস করে।
21
00:02:54,424 --> 00:02:56,969
এই পরিবারে আছে ছয়টি নারী,
22
00:02:57,553 --> 00:03:01,390
যারা তাদের বাচ্চাদের
দেখাশোনা করে সময় কাটায়।
23
00:03:04,977 --> 00:03:07,187
থলিতে করে তাদের নিয়ে ঘুরে বেড়ায়...
24
00:03:12,609 --> 00:03:14,027
তাদের সাথে খুনসুটি করে...
25
00:03:17,197 --> 00:03:19,283
আর মিছেমিছি বক্সিং খেলে..
26
00:03:24,913 --> 00:03:29,751
সবকিছু একটি বড়ো পুরুষের
সতর্ক দৃষ্টির তত্বাবধানে।
27
00:03:32,796 --> 00:03:36,967
ওজনে প্রায় ৪৫ কেজি আর পেশীবহুল।
28
00:03:38,510 --> 00:03:41,889
সে স্ত্রী সদস্যদের
যেকোনো মূল্যে নিরাপদ রাখবে
29
00:03:42,890 --> 00:03:46,518
যাতে সে পরবর্তী প্রজন্মের বাবা হতে পারে।
30
00:03:51,690 --> 00:03:53,275
সূর্যাস্তের পর...
31
00:03:56,653 --> 00:03:58,488
তাকে সতর্ক থাকতে হয়।
32
00:04:03,410 --> 00:04:05,704
দিনের উত্তাপ একবার শেষ হয়ে গেলে...
33
00:04:09,041 --> 00:04:13,504
অস্ট্রেলিয়ার শীর্ষ শিকারীরা
অন্ধকার থেকে বের হয়।
34
00:04:17,841 --> 00:04:18,966
ডিঙ্গো।
35
00:04:24,848 --> 00:04:28,810
তাপমাত্রা নেমে আসায়,
উপত্যকায় তাদের আগমন ঘটে।
36
00:04:30,395 --> 00:04:34,900
এখানে, তাদের প্রায়
অর্ধেক ডায়েট হচ্ছে ক্যাঙ্গারু।
37
00:04:43,242 --> 00:04:44,993
ডিঙ্গোরা দলবেঁধে কাজ করে...
38
00:04:47,120 --> 00:04:50,832
একত্রে শিকার করে
দলের দুর্বলতম সদস্যকে কুপোকাত করে।
39
00:04:59,007 --> 00:05:00,884
কিন্তু দিনের শেষ আলোয়...
40
00:05:05,138 --> 00:05:07,140
ক্যাঙ্গারুর দল আক্রমণ টের পেয়ে যায়।
41
00:05:14,565 --> 00:05:17,317
মা আর বাচ্চারা ছড়িয়ে পড়ে।
42
00:05:32,708 --> 00:05:37,337
কিন্তু বড়ো পুরুষটি নিজের অবস্থানে অটল থাকে।
43
00:05:42,301 --> 00:05:45,804
এই সামান্য সময়টুকু দলের
বাকিদের পালানোর সুযোগ করে দেয়...
44
00:05:48,140 --> 00:05:50,100
আর আক্রমণ ছত্রভঙ্গ করে দেয়।
45
00:05:58,775 --> 00:05:59,776
নিরাপদ...
46
00:06:00,986 --> 00:06:01,987
আপাতত।
47
00:06:11,121 --> 00:06:14,249
কিন্তু ডিঙ্গো আর
ক্যাঙ্গারুরা বেশি সক্রিয় হয়
48
00:06:15,542 --> 00:06:17,294
সূর্য ডোবার পর।
49
00:06:29,932 --> 00:06:31,767
অন্ধকার নেমে আসে...
50
00:06:37,147 --> 00:06:39,650
বদলে যায় ভূ-দৃশ্য।
51
00:07:02,256 --> 00:07:04,466
হয়ে ওঠে তারকাখচিত পটভূমি
52
00:07:05,300 --> 00:07:10,055
যেখানে রাতের শীতলতায় ক্যাঙ্গারুর দল
নিজেদের গোপন জীবন যাপন করে।
53
00:07:19,189 --> 00:07:21,191
চাঁদ ওঠার পর,
54
00:07:22,442 --> 00:07:25,904
বড়ো পুরুষ আর তার দলটি
উপত্যকার সমতলভূমির দিকে যাত্রা করে...
55
00:07:29,533 --> 00:07:32,202
তাজা ডাল-পাতা খাওয়ার উদ্দেশ্যে।
56
00:07:37,624 --> 00:07:41,420
কিন্তু এই সুস্বাদু খাবার তারা একলা খাবে না।
57
00:07:42,254 --> 00:07:43,255
যেন...
58
00:07:45,174 --> 00:07:46,884
জাদুর মতো...
59
00:07:48,510 --> 00:07:50,095
অন্য ক্যাঙ্গারুরা আবির্ভূত হয়...
60
00:07:53,682 --> 00:07:56,476
তারার আলোয় ভোজ উৎসবে মাততে...
61
00:07:59,980 --> 00:08:02,691
গঠন করে একটি বৃহৎ দল।
62
00:08:06,862 --> 00:08:09,781
রাতের বেলা এই প্রাচ্য ধূসর প্রাণীসমূহ,
63
00:08:09,865 --> 00:08:12,951
ক্যাঙ্গারুদের মধ্যে
সবচেয়ে সামাজিক প্রজাতিটির...,
64
00:08:14,077 --> 00:08:17,039
শত শত সদস্য একত্রিত হয়।
65
00:08:28,550 --> 00:08:30,802
এত শত ঝুঁকির মাঝে,
66
00:08:32,346 --> 00:08:35,890
এই সম্মেলন তাদেরকে তুলনামূলক
নিরাপদে ভোজের সুযোগ করে দেয়।
67
00:08:43,899 --> 00:08:45,025
অন্ধকারে...
68
00:08:47,528 --> 00:08:50,364
...আসন্ন বিপদ দেখতে তাদের কষ্ট হয়।
69
00:08:52,658 --> 00:08:54,826
কিন্তু তারা এটা শুনতে পায়।
70
00:09:01,291 --> 00:09:04,503
ক্যাঙ্গারুর কান স্বাধীনভাবে ঘুরতে পারে,
71
00:09:07,506 --> 00:09:10,843
যা তাদেরকে প্রায় ৩৬০ ডিগ্রি
শ্রবণক্ষমতা প্রদান করে।
72
00:09:17,558 --> 00:09:19,601
কোনো অপরিচিত শব্দ পেলেই...
73
00:09:22,813 --> 00:09:24,106
...তারা দৌড়ে পালায়।
74
00:09:31,780 --> 00:09:36,034
ছত্রভঙ্গ হয়ে, তারা গাছের নিরাপত্তার
উদ্দেশ্যে জিগজ্যাগ ভাবে দৌড়ায়...
75
00:09:42,499 --> 00:09:45,460
যেখানে ডিঙ্গোর দল
তাদের এডভান্টেজ হারিয়ে ফেলে।
76
00:09:59,975 --> 00:10:05,480
অস্ট্রেলিয়ার ৯০% এর অধিক
স্তন্যপায়ী প্রাণী নিশাচর।
77
00:10:13,405 --> 00:10:18,160
একদল অদ্ভুত প্রাণী যাদেরকে
পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না।
78
00:10:22,831 --> 00:10:25,209
অধিকাংশই তৃণভোজী।
79
00:10:29,213 --> 00:10:31,465
কিন্তু এই ইউক্যালিপটাস বন
80
00:10:32,841 --> 00:10:36,428
এক ভয়ঙ্কর নিশাচর শিকারীর আবাসস্থল।
81
00:10:42,184 --> 00:10:44,645
ওজনে এক কিলোর কম...
82
00:10:46,730 --> 00:10:49,191
এই ক্ষুদ্র প্রাচ্য কুওল
83
00:10:49,983 --> 00:10:53,862
পোকামাকড়, স্তন্যপায়ী আর
এমনকি মাঝে মাঝে সাপও
84
00:10:53,946 --> 00:10:57,032
শিকারের জন্য সুসজ্জিত।
85
00:11:04,748 --> 00:11:07,835
এই স্ত্রীটি পাঁচ সন্তানের মা।
86
00:11:08,961 --> 00:11:11,046
আর, তার থলের চেয়ে
আকারে বড়ো হয়ে যাওয়ায়,
87
00:11:12,214 --> 00:11:16,301
তাদেরকে সে নিজের গর্তের সুরক্ষায় রেখেছে।
88
00:11:21,932 --> 00:11:23,100
এখন পর্যন্ত।
89
00:11:26,728 --> 00:11:29,690
আজ রাতে, তার তিন-মাস বয়সী বাচ্চারা
90
00:11:29,773 --> 00:11:33,193
প্রথমবারের মতো জঙ্গল অভিযানে বের হচ্ছে...
91
00:11:37,865 --> 00:11:41,660
পোকামাকড় আর শূককীট শিকারের জন্য।
92
00:12:01,096 --> 00:12:05,017
কিন্তু বাহিরে কুওলরাই একমাত্র
মধ্যরাতের ভোজনবিলাসী নয়।
93
00:12:10,022 --> 00:12:11,398
ঝোপঝাড়ে সামান্য আলোড়ন...
94
00:12:13,650 --> 00:12:15,402
বাচ্চাদের আতঙ্কিত করে তোলে।
95
00:12:18,280 --> 00:12:20,490
সৌভাগ্যক্রমে, মা কাছেই রয়েছে।
96
00:12:21,658 --> 00:12:24,703
আর তারা পিঠে করে
নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়।
97
00:12:28,332 --> 00:12:31,710
কিন্তু তাদের চিন্তার কিছু ছিল না।
98
00:12:33,337 --> 00:12:36,340
এই অনুপ্রবেশকারী স্রেফ একটা বন্ধুবৎসল বেটং।
99
00:12:39,760 --> 00:12:44,640
অস্ট্রেলিয়ার আরও একটি
উল্লেখযোগ্য নিশাচর প্রাণী।
100
00:13:18,715 --> 00:13:20,384
কয়েক রাত পর...
101
00:13:23,554 --> 00:13:24,930
বড়ো পুরুষ,
102
00:13:25,681 --> 00:13:28,725
তার স্ত্রীরা আর তাদের বাচ্চারা...
103
00:13:30,352 --> 00:13:32,938
বৃহৎ দলে ফিরে এসেছে।
104
00:13:37,276 --> 00:13:40,612
বাচ্চারা এখনও তাদের মায়ের কাছাকাছি থাকে
105
00:13:45,200 --> 00:13:48,328
শীঘ্রই যারা আরও
বাচ্চা জন্মদানে প্রস্তুত হয়ে যাবে।
106
00:13:54,459 --> 00:13:57,504
আর সেটা বড়ো পুরুষটির জন্য একটি সমস্যা।
107
00:14:01,341 --> 00:14:05,804
আশেপাশের সব ব্যাচেলরই
অন্ধকারের আড়াল ব্যবহার করে...
108
00:14:08,390 --> 00:14:11,310
তার স্ত্রীদের মন জয়ের চেষ্টা করে।
109
00:14:21,528 --> 00:14:23,906
কিন্তু সে এত সহজে হাল ছাড়বে না।
110
00:14:27,409 --> 00:14:31,663
ছোটো প্রতিদ্বন্দ্বীর জলদিই সটকে পড়ে।
111
00:14:35,292 --> 00:14:40,714
কিন্তু পূর্ণবয়স্ক পুরুষরা
পৌরুষত্বের প্রতিযোগিতায় নামে।
112
00:14:46,136 --> 00:14:47,137
সঙ্গীর ওপর অধিকার...
113
00:14:49,848 --> 00:14:52,267
সবচেয়ে শক্তিশালী ক্যাঙ্গারুর।
114
00:14:55,437 --> 00:15:00,275
তাই চ্যালেঞ্জাররা হেলেদুলে চলে,
নিজেদের পেশী প্রদর্শন করে।
115
00:15:03,153 --> 00:15:06,448
আঁচড়ের মাধ্যমে
নিজেদের শক্তিমত্তা প্রদর্শিত হয়...
116
00:15:07,783 --> 00:15:11,787
আর এর পূর্ণতা পায়
কিছুটা ঔদ্ধত্যের সংমিশ্রণে।
117
00:15:16,416 --> 00:15:21,088
বুক ঘষার মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের
নাকে নিজেদের পুরুষালি ঘ্রাণ জাহির করে...
118
00:15:22,714 --> 00:15:29,221
আর উঁচু হয়ে দাঁড়ানোর আক্ষরিক অর্থ,
"আমি তোর চেয়ে বড়ো।"
119
00:15:33,016 --> 00:15:37,437
বেশিরভাগ ক্যাঙ্গারু বড়ো পুরুষটির
মোকাবেলায় দাঁড়ানোর সাহস পর্যন্ত করে না।
120
00:15:40,482 --> 00:15:43,026
কিন্তু আজ রাতে, এখানে একজন রয়েছে...
121
00:15:45,529 --> 00:15:47,781
যে ঝুঁকি নিতে প্রস্তুত।
122
00:15:57,916 --> 00:16:01,628
আঁচড়ের মাধ্যমে সে প্ররোচনার সূচনা করে।
123
00:16:04,756 --> 00:16:08,635
বড়ো পুরুষটি পাল্টা জবাবের মাধ্যমে
নিজের শক্তিমত্তার প্রদর্শনী করে।
124
00:16:16,810 --> 00:16:18,979
কিন্তু ভাব-ভঙ্গিতে যখন কাজ হয় না,
125
00:16:20,272 --> 00:16:22,191
আর প্রতিদ্বন্দ্বীটি পিছু হটে না,
126
00:16:26,987 --> 00:16:28,488
তাকে অবশ্যই লড়াইয়ে নামতে হবে।
127
00:16:37,456 --> 00:16:42,753
কেবল এখন আমরা দেখতে পাচ্ছি
এই নিশাচর যুদ্ধ কতটা বিপজ্জনক হতে পারে।
128
00:17:05,192 --> 00:17:09,613
চোখে খামচি খাওয়া এড়াতে
তারা নিজেদের মাথা পেছনে হেলিয়ে রাখে।
129
00:17:16,578 --> 00:17:19,164
বড়ো পুরুষটি চ্যালেঞ্জারকে চেপে ধরে,
130
00:17:20,290 --> 00:17:21,415
তাকে লাথি দিতে বাধ্য করে।
131
00:17:24,377 --> 00:17:31,009
আসন্ন হার টের পাওয়া
ক্যাঙ্গারুর জন্য এটা শেষ ভরসা।
132
00:17:40,561 --> 00:17:42,521
নিশ্চিতভাবেই...
133
00:17:42,604 --> 00:17:46,400
...চ্যালেঞ্জার পরাজয় স্বীকার করে নেয়।
134
00:17:50,070 --> 00:17:52,114
বড়ো পুরুষটি বিজয়ী হয়।
135
00:17:53,740 --> 00:17:57,244
আর আরও একটা রাত
সংগ্রামের জন্য বেঁচে থাকে।
136
00:18:07,212 --> 00:18:13,010
অস্ট্রেলিয়ান রাতের আকাশ পৃথিবীর
অন্যতম দর্শনীয় তারকারাজি দৃশ্যসমৃদ্ধ।
137
00:18:24,521 --> 00:18:28,775
কিন্তু এই পর্বতমালায় তারকারাজিই
একমাত্র আলোক প্রজ্জ্বলনকারী না।
138
00:18:38,160 --> 00:18:40,621
পাথরের তাক আর শৈলস্তবকের নিচে,
139
00:18:42,080 --> 00:18:47,044
বায়োলুমিনেসেন্স এক জাদুর মায়ায় মোহাচ্ছন্ন করে।
140
00:18:50,964 --> 00:18:52,466
একটি রাসায়নিক বিক্রিয়া...
141
00:18:54,801 --> 00:18:56,345
গ্লো-ওর্মদের ভেতরে।
142
00:19:10,317 --> 00:19:14,446
তাদের লেজের আলো
অন্ধকারে এক বাতিঘরের সৃষ্টি করে...
143
00:19:15,906 --> 00:19:20,577
আর সেই সাথে গ্লো-ওর্মরা তৈরি করে
চমৎকার রেশমি সুতা।
144
00:19:27,000 --> 00:19:30,754
কিন্তু এই অলঙ্কৃত গোছার
একটা অন্ধকার দিকও রয়েছে।
145
00:19:34,758 --> 00:19:39,346
সুতাগুলো আঠালো গ্লু এর ফিতা।
146
00:19:42,558 --> 00:19:45,394
প্রতিটি আলো এক একটি ফাঁদ।
147
00:19:50,983 --> 00:19:54,778
আলোর আকর্ষণে আসা পতঙ্গরা
148
00:19:56,238 --> 00:19:59,908
চট করে এই অনিবার্য ফাঁদে আটকে যায়।
149
00:20:03,161 --> 00:20:04,413
আর একবার আটকে গেলে...
150
00:20:07,666 --> 00:20:11,670
গ্লো-ওর্ম শিকারকে নিজের কাছে টেনে নেয়।
151
00:20:20,095 --> 00:20:21,889
জীবন্ত কাউকে ভক্ষণের দৃশ্য...
152
00:20:24,808 --> 00:20:27,019
এর চেয়ে সুন্দর কোথাও হয় না।
153
00:20:46,496 --> 00:20:50,792
প্রতিটি রাতে,
অন্ধকারের শেষ প্রহর
154
00:20:51,376 --> 00:20:54,421
ক্যাঙ্গারুরদের জন্য
সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে।
155
00:20:55,214 --> 00:20:56,965
বৃহৎ দলটি ভেঙ্গে গিয়েছে,
156
00:20:57,508 --> 00:21:00,886
উপত্যকায় ক্যাঙ্গারুগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
157
00:21:03,096 --> 00:21:04,640
আর তারা একা নয়।
158
00:21:07,392 --> 00:21:09,228
ডিঙ্গোরা ফিরে এসেছে।
159
00:21:21,907 --> 00:21:26,995
দলটিকে আক্রমণ চালানোর আগে
যথাসম্ভব কাছাকাছি পৌঁছাতে হবে।
160
00:21:34,044 --> 00:21:36,255
হামলা করার মতো দূরত্বে
সন্তর্পণে এগিয়ে,
161
00:21:37,089 --> 00:21:39,049
তারা একদম কাছাকাছি চলে আসে।
162
00:21:41,343 --> 00:21:42,970
কিন্তু যে মুহূর্তে তারা ধরা পড়ে যায়...
163
00:21:46,473 --> 00:21:48,767
...ধাওয়া শুরু হয়।
164
00:22:05,033 --> 00:22:09,913
ক্যাঙ্গারু ঘণ্টায়
৬০ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম।
165
00:22:12,249 --> 00:22:13,876
কিন্তু অবিশ্বাস্য স্ট্যামিনার সাহায্যে...
166
00:22:14,459 --> 00:22:18,380
ডিঙ্গোর দল তাদেরকে
৫ কিলোমিটার পর্যন্ত তাড়া করতে পারে।
167
00:22:21,842 --> 00:22:24,595
আর প্রভাতের পূর্বের শীতল আলোয়,
168
00:22:26,013 --> 00:22:29,725
তারা একটা দুর্ভাগা তরুণকে
দল থেকে আলাদা করে ফেলেছে।
169
00:22:42,321 --> 00:22:49,203
দলবদ্ধভাবে কাজ করে, তারা এটিকে
তাদের সবচেয়ে অভিজ্ঞ শিকারীর দিকে ঠেলে দেয়।
170
00:23:09,223 --> 00:23:13,060
একটি তরুণ ক্যাঙ্গারুর জীবনগাঁথার সমাপ্তি।
171
00:23:19,233 --> 00:23:24,029
আপাতত, দলের বাকিদের জন্য
বিপদের ঝুঁকি শেষ।
172
00:23:35,958 --> 00:23:39,503
সূর্যের উত্তাপ উপত্যকায়
আরও একবার স্পর্শ করলে...
173
00:23:44,591 --> 00:23:47,386
ক্যাঙ্গারুরা আবার দলবদ্ধ হতে শুরু করে।
174
00:23:59,523 --> 00:24:03,026
দিনের উষ্ণতা অবশেষে
তাদের ফুরসত দেয় বিশ্রাম করার।
175
00:24:05,112 --> 00:24:06,989
আর শক্তি পুনরুদ্ধারের।
176
00:24:13,453 --> 00:24:16,331
বৃহৎ দলের সংখ্যাধিক্যের নিরাপত্তা
177
00:24:17,457 --> 00:24:19,835
আর বড়ো পুরুষটির সাহসিকতা
178
00:24:19,918 --> 00:24:22,588
তাদেরকে রাতের বেলা টিকিয়ে রেখেছে।
179
00:24:39,646 --> 00:24:42,649
কিন্তু তাকে চ্যালেঞ্জের জন্য
প্রতিদ্বন্দ্বীরা উদ্যত হচ্ছে,
180
00:24:43,525 --> 00:24:47,237
তার রাজত্ব এক বছরের সামান্য
বেশি সময় টিকবে।
181
00:24:49,198 --> 00:24:51,241
আপাতত, তাকে বিশ্রাম করতে হবে
182
00:24:51,325 --> 00:24:56,747
আর গোত্রপ্রধান হিসেবে তার অবশিষ্ট
সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
183
00:25:02,376 --> 00:25:11,452
:.:.: Earth at Night: Shot in the Dark :.:.:
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
184
00:25:12,262 --> 00:25:16,058
এই এপিসোডের জন্য, ক্রুদের
মুখোমুখি হওয়া সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল
185
00:25:16,141 --> 00:25:20,145
অত্যন্ত বুদ্ধিমান এবং গোপনীয়
ডিঙ্গোদের চিত্রধারণ করা।
186
00:25:20,687 --> 00:25:25,275
ডিঙ্গোরা সাধারণত চঞ্চল প্রাণী,
তাদের চিত্রধারণ করা কঠিন।
187
00:25:25,359 --> 00:25:28,445
তাই এবারই হবে রাতের বেলা
ডিঙ্গোদের শিকারের প্রথম চিত্রধারণ।
188
00:25:29,613 --> 00:25:32,658
ডিঙ্গোরা ক্যাঙ্গারুর প্রধান শিকারী।
189
00:25:32,741 --> 00:25:35,661
আর তাদের সংখ্যা নিয়ন্ত্রণে
রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
190
00:25:36,411 --> 00:25:39,289
সাধারণত আমরা স্রেফ ক্যাঙ্গারুর সবগুলো
দলের দিকে খেয়াল রাখতে পারি।
191
00:25:39,373 --> 00:25:41,959
ওরা আমাদেরকে বলতে পারবে
আশেপাশে কোনো ডিঙ্গো আছে কি না।
192
00:25:44,002 --> 00:25:46,672
আমরা মাত্রই একটা ক্যাঙ্গারুকে
ফ্রেমের বাইরে চলে যেতে দেখলাম।
193
00:25:46,755 --> 00:25:49,341
তাই এখন আমরা কারণ খোঁজার জন্য
চারপাশে স্ক্যান করছি।
194
00:25:50,801 --> 00:25:51,885
ডিঙ্গো হতে পারে।
195
00:25:53,220 --> 00:25:54,471
ওইতো তারা।
196
00:25:55,013 --> 00:25:58,809
একটা সাদা, কালো আর বাদামী ডিঙ্গোকে
একত্রে চলতে দেখছি আমরা।
197
00:26:01,353 --> 00:26:05,816
ডিঙ্গোদের খুঁজে পাওয়ার পর,
টিম আরও বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হয়:
198
00:26:07,526 --> 00:26:09,736
এবড়োথেবড়ো ভূমির ওপর
দিয়ে তাদেরকে অনুসরণ করা।
199
00:26:10,696 --> 00:26:12,030
এইতো।
200
00:26:14,199 --> 00:26:19,162
দলটির সাথে তাল মিলিয়ে চলার জন্য, তারা
ব্যবহার করেছেন উন্নতমানের ড্রোন টেকনোলজি,
201
00:26:19,246 --> 00:26:21,748
যার সাথে যুক্ত ছিল
অত্যাধুনিক নাইট ক্যামেরা।
202
00:26:24,585 --> 00:26:26,253
ভূমি থেকে মুক্ত হয়ে,
203
00:26:26,962 --> 00:26:30,340
এবার তারা ডিঙ্গোদেরকে যেকোনো
জায়গায় অনুসরণ করতে পারছিলেন।
204
00:26:31,508 --> 00:26:33,719
ডিঙ্গোরা বহুদূর চলতে পারে।
তারা খুব দ্রুত পথ চলতে পারে।
205
00:26:34,386 --> 00:26:37,806
কয়েক মিনিটের মধ্যে
তারা কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
206
00:26:38,974 --> 00:26:40,851
ওপরে উঠেছে।
ওপরে উঠেছে। ইয়াহ।
207
00:26:40,934 --> 00:26:43,604
পরবর্তী তিন সপ্তাহ জুড়ে,
208
00:26:43,687 --> 00:26:47,232
ক্রু আকাশপথে কয়েকশো
কিলোমিটার পথ পাড়ি দেয়
209
00:26:47,316 --> 00:26:50,986
দলটির জীবনযাত্রা
ঘনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে দেখার জন্য।
210
00:26:51,069 --> 00:26:55,032
এখান থেকে আমরা যে ছবিগুলো পেয়েছি,
তা স্রেফ অবিশ্বাস্য।
211
00:26:56,200 --> 00:26:58,952
এই নতুন এরিয়েল পারস্পেক্টিভ থেকে
212
00:26:59,411 --> 00:27:03,248
তারা অবশেষে দিন রাত জুড়ে
দলটিকে অনুসরণ করতে সক্ষম হোন।
213
00:27:05,918 --> 00:27:10,339
ধারণ করেন ডিঙ্গোদের
দলবদ্ধভাবে শিকারের দুর্লভ ফুটেজ ।
214
00:27:11,381 --> 00:27:13,008
হুম, এটা অসাধারণ।
215
00:27:15,260 --> 00:27:19,097
ব্র্যান্ড নিউ টেকনোলজি
আর কয়েক সপ্তাহের অধ্যাবসায় এর ফলে,
216
00:27:19,806 --> 00:27:22,434
অস্ট্রেলিয়ার সবচেয়ে আইকনিক দুটো প্রাণীর
217
00:27:22,518 --> 00:27:27,272
নিশাচর দ্বৈরথ তুলে ধরতে সক্ষম হয় টিম।
218
00:27:29,314 --> 00:27:32,181
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।
219
00:27:32,776 --> 00:27:36,424
ধন্যবাদান্তে: নূরুল্লাহ মাশহুর
Contact: nmashhur@gmail.com