1
00:01:01,001 --> 00:01:19,996
⭐⭐⭐ Translated By :~ Anisur Rahman ⭐⭐⭐
2
00:00:02,500 --> 00:00:05,250
এটাই কি মহাবিশ্বের সবচেয়ে মহান শক্তি ?
3
00:00:07,291 --> 00:00:09,791
একজন ফেরারি আসামী
আমাদের মিনিটম্যানদের খুন করে বেড়াচ্ছে.
4
00:00:13,208 --> 00:00:16,000
এই আসামী যেই হোক না কেন,
আমরা তাকে খুঁজে পেতে সক্ষম হইনি.
5
00:00:16,750 --> 00:00:20,708
সময় অনৈক্য কর্তৃপক্ষ
আর অ্যাসগার্ডের দেবতারা, এক এবং একই.
6
00:00:20,791 --> 00:00:22,750
ক্ষমতার মোহে আচ্ছন্ন, সত্যকে চোখে দেখে না.
7
00:00:22,833 --> 00:00:26,000
সময়-রক্ষীরা এই কেসের
প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখছে.
8
00:00:26,083 --> 00:00:28,000
ও মহাবিপর্যয়গুলোর মাঝে লুকিয়ে আছে.
9
00:00:29,208 --> 00:00:32,416
আমাকে পাকড়াও করার জন্য
টি-ভি-এ তোর মতো বোকাকে নিয়ে এসেছে.
10
00:00:32,500 --> 00:00:34,250
আমাকে, আমি মনে করি.
11
00:00:34,333 --> 00:00:36,083
আমি সময়-রক্ষীদের উৎখাত করব.
12
00:00:36,166 --> 00:00:39,041
সময় অনৈক্য কর্তৃপক্ষের উপর
খবরদারি করার কোনো আগ্রহ নেই আমার.
13
00:00:40,875 --> 00:00:42,166
আমি ওটা দিয়ে দিয়েছি.
14
00:00:42,250 --> 00:00:43,833
সময়-রক্ষীরা যেখানে আছে
সেখানকার ঠিকানা.
15
00:00:43,916 --> 00:00:45,041
কী চাস তুই ?
16
00:00:51,541 --> 00:00:52,875
না ! না !
লোকি, থামো !
17
00:00:52,958 --> 00:00:55,791
থামো ! লোকি, থামো !
18
00:00:56,250 --> 00:00:57,666
না ! লোকি, থামো !
19
00:01:38,750 --> 00:01:42,208
আমরা পটাটো স্কিন
বা বাফালো ফিঙ্গার খেতে পারি...
20
00:01:42,291 --> 00:01:43,916
অথবা আমরা অন্যকিছু খেতে পারি.
21
00:01:44,000 --> 00:01:45,375
তুই কেন এই জায়গাটাকে ঘৃণা করিস ?
22
00:01:45,458 --> 00:01:47,166
আমি ঘৃণা করি না,
আমি এই জায়গাকে ভয় করি.
23
00:01:47,250 --> 00:01:48,375
তুই কি জানিস স্বাস্থ্য বিভাগ...
24
00:01:48,458 --> 00:01:50,958
কতবার এই জায়গাটা বন্ধ করেছে ?
25
00:01:51,041 --> 00:01:52,500
তবে ড্রিঙ্কসগুলো তো
সমস্যা বলে মনে হয় না.
26
00:01:52,583 --> 00:01:53,666
উমম...
27
00:01:56,583 --> 00:01:58,583
ওহ, শিট !
28
00:01:59,166 --> 00:02:00,166
আহ, ব্রেইন ফ্রিজ !
29
00:02:00,250 --> 00:02:02,083
ব্রেইন ফ্রিজ কী জিনিস তা তো জানিস, নাকি ?
30
00:02:02,166 --> 00:02:03,166
আবার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল.
31
00:02:03,250 --> 00:02:05,500
যখন খুব ঠাণ্ডা জিনিসে চুমুক দেওয়া হয়...
32
00:02:05,583 --> 00:02:08,125
ঠাণ্ডার কারণে ব্রেইন ফ্রিজ করে.
বুঝেছি.
33
00:02:08,208 --> 00:02:09,208
এক মিনিট, আমি ইয়ার্কি মারছি না কিন্তু.
34
00:02:09,291 --> 00:02:14,250
তো, ঠাণ্ডা পানি তোর মুখের তালু দিয়ে প্রবেশ করে
আর ওটা তোর ব্রেইনের সংযোগস্থলগুলো জমিয়ে দেয়.
35
00:02:14,333 --> 00:02:17,833
তার মানে তোর স্মৃতিও ওই মুহূর্তে জমে যায়.
36
00:02:19,000 --> 00:02:21,666
- এটা একেবারেই ভুয়া কথা.
- এটা সত্যি !
37
00:02:21,750 --> 00:02:25,333
ঠিক আছে. চেষ্টা করে দেখ.
তুই যা ভাবছিস কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবে.
38
00:02:25,416 --> 00:02:26,708
আমি তোকে একটা প্রশ্ন করব,
39
00:02:26,791 --> 00:02:30,291
আর তুই সেই প্রশ্নের উত্তর দিতে পারবি না
যতক্ষণ পর্যন্ত না সংযোগস্থলের জমাট না গলছে.
40
00:02:30,375 --> 00:02:31,583
চ্যালেঞ্জ গ্রহণ করলাম.
41
00:02:35,958 --> 00:02:37,166
ঠিক আছে, প্রশ্ন কর.
42
00:02:37,250 --> 00:02:39,916
কতজন লোক
সময়-রক্ষীদের পাহারা দিচ্ছে ?
43
00:02:41,416 --> 00:02:42,416
ঠিকমতো শুনতে পাইনি, কী বললি ?
44
00:02:49,458 --> 00:02:52,458
হেই, কতদিন ধরে আমরা বেস্ট ফ্রেন্ড আছি ?
45
00:02:53,666 --> 00:02:54,666
অনেকদিন ধরে.
46
00:02:54,750 --> 00:02:56,958
তাহলে, তুই তো আমাকে
সবকথা বলতে পারিস, তাইতো ?
47
00:02:57,041 --> 00:02:58,166
অবশ্যই.
48
00:02:58,250 --> 00:03:01,333
তাহলে আমাকে বল কতজন লোক
সময়-রক্ষীদের পাহারা দিচ্ছে ?
49
00:03:01,416 --> 00:03:02,666
ওহ, আসলে...
50
00:03:07,125 --> 00:03:08,125
এই জায়গাটা... আমি...
51
00:03:09,291 --> 00:03:11,291
আমি এই জায়গাটা চিনতে পেরেছি.
52
00:03:15,333 --> 00:03:16,458
কিন্তু আমি তো তোকে চিনি না.
53
00:03:16,541 --> 00:03:19,708
সমস্যা নেই.
হয়তো তুই ক্লান্ত বলে চিনতে পারছিস না.
54
00:03:21,958 --> 00:03:25,125
হ্যাঁ, হয়তো ক্লান্ত বলে চিনতে পারছি না.
55
00:03:27,875 --> 00:03:29,666
আমি লিফট খুঁজে পাবো কীভাবে ?
56
00:03:30,750 --> 00:03:32,125
ওগুলো সোনালি রংয়ের.
57
00:04:03,166 --> 00:04:05,416
সকল মিনিটম্যান অস্ত্রাগারে প্রবেশ করো.
58
00:04:05,500 --> 00:04:07,000
টাইমলাইন রক্ষা করো.
59
00:04:09,958 --> 00:04:12,083
সকল মিনিটম্যান অস্ত্রাগারে প্রবেশ করো.
60
00:04:12,166 --> 00:04:13,458
টাইমলাইন রক্ষা করো.
61
00:04:17,750 --> 00:04:18,833
আমি জানি না, স্যার.
62
00:04:52,750 --> 00:04:54,958
সকল মিনিটম্যান অস্ত্রাগারে প্রবেশ করো.
63
00:04:55,041 --> 00:04:56,416
টাইমলাইন রক্ষা করো.
64
00:05:24,208 --> 00:05:26,083
হেই ! থাম !
65
00:05:43,625 --> 00:05:44,958
কিছু প্রশ্ন করার আছে.
66
00:05:45,041 --> 00:05:46,875
তোর খেয়ে-দেয়ে আর কোনো কাজ নেই নাকি ?
67
00:05:46,958 --> 00:05:48,291
অভদ্র আচরণ.
68
00:05:50,125 --> 00:05:51,833
তুই কি নিশ্চিত যে তুই লোকি ?
69
00:05:51,916 --> 00:05:53,666
- তুই আমার পথের কাঁটা.
- তুই আমার পথ.
70
00:05:57,916 --> 00:06:00,000
আমি মনে করেছিলাম
আমরা একসাথে কাজ করতে পারব.
71
00:06:06,333 --> 00:06:09,041
কিন্তু এখন আমি বুঝলাম
তোর দূরদৃষ্টির অভাব আছে.
72
00:06:11,666 --> 00:06:13,458
তো, হয় তুই নিজেই ইচ্ছায় আসবি...
73
00:06:16,250 --> 00:06:19,000
অথবা না আসবি. উভয় দিক দিয়েই,
আমি এভাবে সময়-রক্ষীদের কাছে পৌঁছাব.
74
00:06:19,083 --> 00:06:20,458
ধ্যাৎতেরি. গ্যাজানো বন্ধ কর !
75
00:06:20,541 --> 00:06:22,583
হেই !
76
00:06:26,583 --> 00:06:28,125
আর একটুও কাছে আসলে
আমি ওকে খুন করে ফেলব.
77
00:06:28,791 --> 00:06:30,833
ফেল খুন করে.
78
00:06:45,208 --> 00:06:46,458
আমার পা ছাড় !
79
00:06:52,000 --> 00:06:53,916
বিদায়, আসামী.
80
00:06:55,083 --> 00:06:58,166
চার্জ নেই.
81
00:06:58,250 --> 00:06:59,458
এটা কাজ করছে না.
82
00:07:09,000 --> 00:07:10,000
ঠিক বলেছিস...
83
00:07:10,083 --> 00:07:12,666
ওটা আমাকে দিয়ে দে.
তুই জানিস না ওটা কীভাবে চার্জ দিতে হয়.
84
00:07:12,750 --> 00:07:15,666
অবশ্যই আমি জানি.
তুই একাই প্রযুক্তি সম্পর্কে জ্ঞাত লোকি না.
85
00:07:15,750 --> 00:07:16,958
আমাকে ওটা বলে আর কখনো ডাকবি না.
86
00:07:18,000 --> 00:07:19,875
- প্রযুক্তি সম্পর্কে জ্ঞাত ?
- না, লোকি.
87
00:07:22,875 --> 00:07:24,333
তুই তাহলে পুরোপুরি একজন জাদুকর ?
88
00:07:24,416 --> 00:07:28,333
হ্যাঁ. আমার পরবর্তী কৌশল হিসেবে,
আমি তোকে অদৃশ্য করে দেবো.
89
00:07:32,958 --> 00:07:35,416
- এটা কি তোর একটা শক্তি ?
- তুই আমাদের কোথায় পাঠিয়েছিলি ?
90
00:08:01,875 --> 00:08:04,041
নির্বোধ কোথাকার !
এটা ল্যামেনটিস ওয়ান !
91
00:08:04,125 --> 00:08:05,375
আমি জানি না ওটার মানে কী !
92
00:08:06,833 --> 00:08:09,625
খানিক বাদে চাঁদের মাতো ওই গ্রহটা
ভেঙ্গে পড়বে আর এই গ্রহটা ধ্বংস হয়ে যাবে.
93
00:08:10,833 --> 00:08:14,208
ওই টেমপ্যাডে যতগুলো মহাবিপর্যয় সেভ করা ছিল
সেগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ !
94
00:08:14,291 --> 00:08:16,041
এখান থেকে কেউ পার পায় না !
95
00:08:16,125 --> 00:08:17,500
সাবধান !
96
00:08:18,166 --> 00:08:21,208
দুঃখিত, ম্যাডাম. এখানকার ব্যাপারে
বিস্তারিত জানার সময় পাইনি.
97
00:08:22,583 --> 00:08:24,541
ওহ, একটা কথা, আমি তো জানতাম
তুই চাস আমি যেন মারা যাই.
98
00:08:24,625 --> 00:08:26,291
আমি তো জানি না তুই ওই টেমপ্যাড
কোথায় লুকিয়ে রেখেছিস,
99
00:08:26,375 --> 00:08:29,083
তুই বিষ্ফোরিত হলে ওটাও বিস্ফোরিত হবে
আর তারপর আমি এখানে মারা পড়ব.
100
00:08:29,166 --> 00:08:30,708
ওখানে !
101
00:08:30,791 --> 00:08:32,791
- তাহলে কি আমরা এখন একই দলে ?
- একদমই না !
102
00:08:34,875 --> 00:08:36,000
মাথা নিচু কর !
103
00:08:36,916 --> 00:08:38,291
তোর সাহায্যের দরকার নেই !
104
00:08:38,375 --> 00:08:39,833
তুই খুবই অদ্ভুত মানুষ !
105
00:09:20,625 --> 00:09:21,833
কী করছিস তুই ?
106
00:09:22,375 --> 00:09:23,583
তুই কী করছিস ?
107
00:09:24,375 --> 00:09:25,916
আমাকে জাদু করার চেষ্টা করছিস ?
108
00:09:27,791 --> 00:09:29,041
আমাকে জাদু করতে পারবি না.
109
00:09:29,791 --> 00:09:31,333
কেন ?
তুই জাদুকর বলে ?
110
00:09:31,416 --> 00:09:34,166
- না, কারণ আমার মাইন্ড অত্যাধিক শক্তিশালী বলে.
- ঠিক আছে !
111
00:09:36,791 --> 00:09:39,750
আমরা কি সত্যিই মারামারি করতে চলেছি ? আবার ?
112
00:09:39,875 --> 00:09:41,208
এছাড়া তোর কাছে
অন্য কোনো সাজেশন্স আছে ?
113
00:09:41,291 --> 00:09:42,458
অবশ্য একটা আছে.
যুদ্ধবিরতি চুক্তি ?
114
00:09:43,875 --> 00:09:46,208
কথা শোন. আমাদের কেউই
এখান থেকে বের হতে পারব না...
115
00:09:46,291 --> 00:09:47,833
যদি আমরা ওই টেমপ্যাড চালু করতে না পারি.
116
00:09:47,916 --> 00:09:49,333
ওটা তুই কোথায় লুকিয়ে রেখেছিস ?
117
00:09:49,416 --> 00:09:51,583
- আমার হৃদয়ের ভিতরে.
- তাহলে আমি তোর হৃদয় কেটে ওটা বের করব.
118
00:09:51,666 --> 00:09:53,541
সুন্দর. খুবই হাস্যকর. চমৎকার.
119
00:09:54,416 --> 00:09:56,833
ঠিক আছে, হ্যাঁ,
আমার কাছে টেমপ্যাড আছে,
120
00:09:56,916 --> 00:09:59,916
কিন্তু আমি বেশিদূর যেতে পারব না
যদি তুই বারবার আমাকে খুন করার চেষ্টা করিস.
121
00:10:00,000 --> 00:10:02,833
তোরও হাত বাঁধা কারণ ওটা চার্জ দেয়ার জন্য
তোর আমাকে প্রয়োজন.
122
00:10:02,916 --> 00:10:05,541
এই কারণেই তখন তুই আমাকে বাঁচিয়েছিলি.
123
00:10:06,875 --> 00:10:08,000
হতে পারে.
124
00:10:08,083 --> 00:10:10,250
হ্যাঁ, সেটাই. তোকে বাঁচানোর ওটাও একটা কারণ.
125
00:10:11,125 --> 00:10:14,333
অথবা আমরা এখানে
একে অপরকে কচুকাটা করতে পারি.
126
00:10:14,416 --> 00:10:16,333
- তুই কী বলিস ?
- আমি রাজি.
127
00:10:20,000 --> 00:10:23,958
তুই যে প্লানে বাঁধা দিয়েছিস
সেটা তৈরি করতে বহুবছর লেগেছে.
128
00:10:24,666 --> 00:10:26,333
- বহুবছর !
- ঠিক আছে, বুঝতে পেরেছি.
129
00:10:26,416 --> 00:10:28,583
যখনই আমি ওই টেমপ্যাড চালু করতে পারব,
130
00:10:28,666 --> 00:10:32,416
আমি সোজা টি-ভি-এ’তে ফিরে যাবো
আর আমি যা শুরু করেছিলাম সেটা শেষ করব.
131
00:10:32,500 --> 00:10:33,541
ভালো.
132
00:10:33,625 --> 00:10:35,791
- তারপর আমি তোকে খুন করব.
- অথবা আমি তোকে খুন করব.
133
00:10:37,916 --> 00:10:38,916
কোথায় যাচ্ছিস তুই ?
134
00:10:39,750 --> 00:10:41,625
এই চাঁদে কোথাও না কোথাও পাওয়ার আছে.
135
00:10:41,708 --> 00:10:44,875
আমাদের শুধু আন্ত-মাত্রিক সময় ও মহাশূন্য
পাড়ি দেয়ার মতো যথেষ্ট ভ্রমণ করা দরকার.
136
00:10:47,833 --> 00:10:48,833
আজব !
137
00:10:49,208 --> 00:10:50,250
হ্যাঁ.
138
00:11:03,333 --> 00:11:05,125
তো, প্লান কী ?
139
00:11:06,041 --> 00:11:08,416
এখানে আশেপাশে একটা শহর আছে.
আর তুই কি মুখটা বন্ধ রাখতে পারবি ?
140
00:11:08,500 --> 00:11:11,750
তোর সাথে একসাথে কাজ করতে হচ্ছে বলে
মনে করিস না আমি তোর গলার আওয়াজ শুনতে চাই.
141
00:11:11,833 --> 00:11:15,458
ঠিক আছে, ধীরে চল, আসামী.
142
00:11:15,541 --> 00:11:18,333
আসন্ন মরণের কোন অংশ তোকে বিভ্রান্ত করছে ?
143
00:11:18,916 --> 00:11:20,333
আর আমাকে “আসামী” বলে ডাকবি না.
144
00:11:21,083 --> 00:11:25,125
দুঃখিত, কিন্তু কোনো বিবর্ণ ফটোকপিকে
আমি “লোকি” বলে ডাকতে পারব না.
145
00:11:25,208 --> 00:11:29,375
ভালো. কারণ আমি আর আগের আমি নেই.
এখন আমার নাম সিলভি.
146
00:11:30,041 --> 00:11:31,458
তুই তোর নাম পাল্টে ফেলেছিস. শাবাশ.
147
00:11:31,541 --> 00:11:32,541
এটাকে বলে উপনাম.
148
00:11:32,625 --> 00:11:33,708
এটা লোকির স্বভাবের সাথে যায় না.
149
00:11:33,791 --> 00:11:36,875
আচ্ছা ? তা কীসে আসলে
একজন লোকিকে লোকিতে পরিণত করে ?
150
00:11:36,958 --> 00:11:40,958
স্বাধীনতা, কর্তৃত্ব, স্টাইল.
151
00:11:41,041 --> 00:11:44,041
তাহলে, তুই নিজের ইচ্ছায় বিরক্তিকর,
নিপীড়ক সময় পুলিশের হয়ে কাজ করতে গিয়েছিলি.
152
00:11:44,125 --> 00:11:46,291
আমি ওদের হয়ে কাজ করি না.
আমি ওদের একজন উপদেষ্টা.
153
00:11:46,833 --> 00:11:48,291
তুই কী চাস সেটা তুই নিজেই জানিস না.
154
00:11:48,375 --> 00:11:49,583
ওহ, আচ্ছা ? আর তুই ?
155
00:11:50,625 --> 00:11:54,166
তোর বহুবছর ধরে তৈরি করা
প্লান ছিল ওই জায়গাটা তছনছ করা,
156
00:11:54,250 --> 00:11:58,083
চূড়ান্ত ক্ষমতার শূন্যস্থান তৈরি করা,
আর তারপর লেজ গুটিয়ে চলে যাওয়া.
157
00:11:59,000 --> 00:12:00,250
আমি হলে কখনোই এমনটা করতাম না.
158
00:12:00,333 --> 00:12:02,083
তাই ? কিন্তু আমি তো আর “তুই” না.
159
00:12:03,250 --> 00:12:04,958
এখন কি এই আলোচনার শেষ নামাতে পারি ?
160
00:12:15,166 --> 00:12:17,000
মনে হচ্ছে আগে ভাগেই সবাই পালিয়ে গেছে.
161
00:12:17,458 --> 00:12:19,083
পালিয়ে গেলেও, কোনো লাভ নেই.
162
00:12:20,625 --> 00:12:21,916
আমাদের হাতে আর কত সময় আছে ?
163
00:12:22,000 --> 00:12:25,916
১২ ঘণ্টার মতো.
এখন থেকে পরিস্থিতি শুধু খারাপের দিকে যাবে.
164
00:12:26,000 --> 00:12:28,625
যত উল্কা পড়বে, গ্রাভিটি নষ্ট হতে থাকবে,
165
00:12:28,708 --> 00:12:32,041
আর অবশ্যই,
বিনাশের মুখে সমাজের পতন হবে.
166
00:12:34,708 --> 00:12:36,250
ওটা দিয়ে কি টেমপ্যাড চার্জ দেয়া যাবে ?
167
00:12:36,791 --> 00:12:37,791
হয়তো.
168
00:12:43,416 --> 00:12:46,125
আমি শুধু সংযোজক চেক করে দেখছি.
চার্জ দেয়া যাবে কিনা নিশ্চিত হচ্ছি.
169
00:12:46,208 --> 00:12:47,375
আচ্ছা.
170
00:12:48,166 --> 00:12:49,541
ওকে. ওটা আমার কাছে দে.
171
00:12:52,583 --> 00:12:55,916
দুঃখজনক. আমি ওটা তোর হাতে দেবো না.
ওটা নেয়ার জন্য তোকে আরো বেশি চেষ্টা করতে হবে.
172
00:12:57,250 --> 00:13:00,208
তাহলে আমাকে তোর “প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান” দিতে আসিস না.
173
00:13:00,875 --> 00:13:04,833
টেমপ্যাড চার্জ দিতে বিশাল শক্তির উৎস লাগে,
নাইট লাইটে কাজ নেই.
174
00:13:33,041 --> 00:13:36,958
গায়ের জোর কখনো
কূটনীতি আর ধূততার বিকল্প হতে পারে না.
175
00:13:37,625 --> 00:13:38,791
বুঝলাম.
176
00:13:49,791 --> 00:13:53,000
তুই এতদূর আসতে পেরেছিস কপালের জোরে.
177
00:13:54,208 --> 00:13:55,250
ওভাবে দরজা খোলার জন্য দুঃখিত.
178
00:13:55,333 --> 00:13:57,833
সমস্যা নেই.
আমি এটা উপভোগ করেছি.
179
00:13:57,916 --> 00:13:59,750
ওহ... আমিও উপভোগ করেছি.
180
00:13:59,833 --> 00:14:01,208
কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি,
181
00:14:01,291 --> 00:14:04,666
আমার সাথে থাকা ব্যক্তি
পশুর মতো আচরণ করলেও...
182
00:14:05,833 --> 00:14:09,083
...আহ, আমাদের আপনাকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই.
আমরা তো সামান্য ক্লান্ত পর্যটক.
183
00:14:09,166 --> 00:14:10,250
অবশ্যই তোরা ক্লান্ত পর্যটক.
184
00:14:25,583 --> 00:14:26,750
হ্যালো, সোনা.
185
00:14:28,041 --> 00:14:29,041
প্যাট্রিস ?
186
00:14:32,166 --> 00:14:34,958
অনেক... অনেকদিন পর দেখা হলো.
187
00:14:36,083 --> 00:14:37,375
তুমি আগের মতোই সুন্দর আছো...
188
00:14:44,791 --> 00:14:48,000
প্যাট্রিস আমার সাথে ৩০ বছরের ভিতরে
কখনো এত ভালো ব্যবহার করিনি.
189
00:14:49,041 --> 00:14:51,333
তোরা পর্যটক না, তোরা শয়তান.
190
00:14:52,958 --> 00:14:54,625
ওটা কী ছিল ? কূটনীতি ?
191
00:14:54,708 --> 00:14:57,291
- নাকি...
- থাম. বলার দরকার নেই.
192
00:15:02,958 --> 00:15:04,875
তোরা শয়তানেরা
আমার কাছে কী চাস ?
193
00:15:05,750 --> 00:15:09,208
আমরা শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই.
সবাই কোথায় ?
194
00:15:10,375 --> 00:15:11,375
উদ্ধারতোরণ ?
195
00:15:14,916 --> 00:15:17,375
খালিকরণ ট্রেন.
196
00:15:18,416 --> 00:15:21,833
ওটাতে হয়তো টেমপ্যাডে
চার্জ দেয়ার মতো যথেষ্ট এনার্জি থাকবে.
197
00:15:24,166 --> 00:15:25,375
আমরা ওখানে যাবো কীভাবে ?
198
00:15:27,000 --> 00:15:31,833
ট্রেন স্টেশন শহরের কিনারায়.
কিন্তু তোরা হয়তো টিকিট জোগাড় করতে পারবি না.
199
00:15:33,333 --> 00:15:34,458
দাঁড়িয়ে থাকিস না. চল.
200
00:15:54,541 --> 00:15:55,541
শান্ত হোন !
201
00:15:58,416 --> 00:15:59,500
জায়গায় ফিরে যান !
202
00:15:59,833 --> 00:16:01,333
কী হচ্ছে এসব ?
203
00:16:01,666 --> 00:16:05,333
উদ্ধারতোরণ আজরাতে ছেড়ে যাবে
আর আমরা ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছি.
204
00:16:06,333 --> 00:16:07,750
ঘণ্টার পর ঘণ্টা ধরে.
205
00:16:09,666 --> 00:16:11,041
এটা মজার হবে বলে মনে হচ্ছে.
206
00:16:11,750 --> 00:16:12,791
মজার হবে কেমনে ?
207
00:16:13,291 --> 00:16:15,000
আমরা কিন্তু মারামারি করে
ট্রেনের ভিতরে ঢুকতে পারব না.
208
00:16:15,083 --> 00:16:16,541
আমি কি বলেছি মারামারি করে ঢুকব ?
209
00:16:16,625 --> 00:16:18,916
- তোর সব প্লানই তো মারামারি করার প্লান.
- এবার না.
210
00:16:19,000 --> 00:16:22,416
আমি একটা রক্ষীকে জাদু করব,
ওকে দিয়ে আমরা নিজেদের ট্রেনের ভিতরে নিয়ে যাবো,
211
00:16:22,500 --> 00:16:24,541
আর কেউ যদি আমাদের সমস্যা করে...
212
00:16:24,625 --> 00:16:26,083
ওকে দিয়ে গুলি করানো শুরু করবি ?
213
00:16:26,166 --> 00:16:29,000
আর তারপর কী, সকল গার্ডকে খুন করে
ট্রেনটা হাইজ্যাক করবি ?
214
00:16:29,083 --> 00:16:31,791
মারামারি হবে নাকি হবে না সেটা
পুরোটাই ওদের উপর নির্ভর করছে.
215
00:16:32,541 --> 00:16:35,583
আমরা এটা আমার পদ্ধতিতে করব.
216
00:16:38,208 --> 00:16:40,541
- আমাকে কেমন দেখাচ্ছে ?
- মনে হচ্ছে কেউ একজন জঘন্য প্লান হাতে নিয়েছে.
217
00:16:40,625 --> 00:16:41,916
- এটা দারুণ প্লান.
- হুমম.
218
00:16:42,625 --> 00:16:44,250
শুধু আমার নেতৃত্ব অনুসরণ কর.
219
00:16:45,833 --> 00:16:48,250
- আমরা কেন উঠতে পারব না ?
- আমাদের উঠতে দাও ! প্লিজ !
220
00:16:48,458 --> 00:16:50,250
শ্রূতে ? এই দিকে, স্যার.
221
00:16:50,333 --> 00:16:52,916
আমাদের উঠতে দাও ! নারী ও শিশুদের...
222
00:16:54,083 --> 00:16:57,291
ওরা শুধু টাকাওয়ালাদের টিকিট দিচ্ছে !
223
00:16:57,375 --> 00:16:59,333
কিন্তু আমাদের কী হবে ?
224
00:17:03,166 --> 00:17:04,458
টিকিট দেখান ?
225
00:17:12,291 --> 00:17:14,000
ওয়া ! হেই !
226
00:17:14,916 --> 00:17:16,500
ওকে শ্রূতে নিয়ে যাচ্ছি.
227
00:17:16,583 --> 00:17:19,541
ঠিক আছে. কিন্তু টিকিট ?
228
00:17:19,625 --> 00:17:21,708
উপর থেকে ওকে ট্রেনে উঠানোর নির্দেশ আছে.
229
00:17:22,333 --> 00:17:23,833
স্যার, এটা...
230
00:17:25,958 --> 00:17:27,125
সবকিছু ঠিক আছে ?
231
00:17:27,208 --> 00:17:28,541
হ্যাঁ. সবকিছু ঠিক আছে.
232
00:17:28,625 --> 00:17:31,625
হ্যাঁ, আমার এইমাত্র মনে পড়ল
আজ সকালে সদর দপ্তর থেকে...
233
00:17:31,708 --> 00:17:33,666
ওদের জন্য রিকুয়েস্ট এসেছিল.
234
00:17:38,916 --> 00:17:40,000
ঠিক আছে.
235
00:17:41,208 --> 00:17:42,250
ঠিক আছে.
236
00:17:45,291 --> 00:17:46,333
টিকিট ?
237
00:17:55,458 --> 00:17:57,708
শুভ সন্ধ্যা, যাত্রীসকল. হাই.
238
00:18:01,583 --> 00:18:04,208
উম, আহ, দেখ,
আমি ট্রেনে উঠে পিছন দিকে যেতে পারব না.
239
00:18:04,291 --> 00:18:06,125
আর আমি কখনো
দরজা পিছনে রেখে বসি নাই.
240
00:18:06,208 --> 00:18:08,708
কী ? এখানে তো দুই পাশেই দরজা আছে.
241
00:18:08,791 --> 00:18:10,416
ওহ, বসে পড় বলছি.
242
00:18:13,666 --> 00:18:15,375
ওটা আসলে কোনো প্লানই ছিল না.
243
00:18:15,458 --> 00:18:16,458
ওহ, তাই নাকি ?
244
00:18:16,541 --> 00:18:18,041
প্লানে কয়েকটা ধাপ থাকে.
245
00:18:18,125 --> 00:18:21,375
রক্ষীর বেশ ধরে ট্রেনে উঠে পড়া
প্লানের একটা ধাপ মাত্র.
246
00:18:25,666 --> 00:18:28,791
ওহ, তুই ক্লান্ত হয়ে পড়েছিস ?
একটু বিশ্রাম নিতে পারিস.
247
00:18:31,666 --> 00:18:33,458
আমি এমন একটা জায়গায় ঘুমাতে পারব না.
248
00:18:34,375 --> 00:18:35,708
তুই একটা ট্রেনে ঘুমাতে পারবি না ?
249
00:18:35,791 --> 00:18:38,583
না, চারিপাশে অবিশ্বাসযোগ্য লোক
থাকা অবস্থায় আমি ঘুমাতে পারব না.
250
00:18:38,666 --> 00:18:40,208
ওহ, আমি আবিশ্বাসযোগ্য ?
251
00:18:40,291 --> 00:18:41,958
কিন্তু তুই ছোট্ট করে
একটা ঘুম দিতে পারিস.
252
00:18:42,583 --> 00:18:43,875
বিফল চেষ্টা.
253
00:18:43,958 --> 00:18:46,708
আমি টেমপ্যাড খুঁজে সময় নষ্ট করব না...
254
00:18:46,791 --> 00:18:49,416
যেহেতু কেউ তোকে
খুব ভালো জাদু শিখিয়েছে.
255
00:18:49,500 --> 00:18:50,500
আমার মা শিখিয়েছে.
256
00:18:59,458 --> 00:19:00,625
সে কেমন ছিল ?
257
00:19:03,541 --> 00:19:05,666
মা, উমম...
258
00:19:10,041 --> 00:19:12,041
অ্যাসগার্ডের রানী ছিল.
259
00:19:13,333 --> 00:19:16,916
মা খুবই ভালো ছিল.
খুবই শালীন.
260
00:19:18,666 --> 00:19:21,166
তুই কি নিশ্চিত সে তোর মা ছিল ?
261
00:19:21,250 --> 00:19:23,166
ওহ, না, সে আসলে আমার মা ছিল না.
আমি ছিলাম তার পালিত সন্তান.
262
00:19:23,250 --> 00:19:25,458
তোকে স্পয়লার দিয়ে দিলাম নাকি ?
দিয়ে থাকলে দুঃখিত.
263
00:19:25,541 --> 00:19:27,083
না, আমি জানতাম
আমি পালিত সন্তান.
264
00:19:27,166 --> 00:19:29,250
কী ? তারা তোকে বলেছিল ?
265
00:19:29,333 --> 00:19:32,625
- হ্যাঁ. তারা তোকে বলেনি ?
- না.
266
00:19:34,333 --> 00:19:36,708
পরে অবশ্য বলতে বাধ্য হয়েছিল.
267
00:19:37,458 --> 00:19:41,708
এক সেকেন্ড দাঁড়া.
তো, তোর মা সম্পর্কে আমাকে বল.
268
00:19:42,333 --> 00:19:43,791
মা কেমন ছিল ঠিক মতো মনেই নেই.
269
00:19:44,541 --> 00:19:46,750
হালকা একটু স্বপ্নের মতো মনে আছে.
270
00:19:53,041 --> 00:19:57,250
যখন আমি ছোট ছিলাম, মা আমার জন্য
হালকা এই জাদুটুকু দেখাত.
271
00:19:58,833 --> 00:20:04,250
যেমন ফুলকে ব্যাঙয়ে পরিণত করা
বা পানির উপরে আতশবাজি ফোটানো.
272
00:20:05,458 --> 00:20:06,750
এই সবকিছু অসম্ভব মনে হতো.
273
00:20:06,833 --> 00:20:09,375
মা বলেছিল আমিও এটা করতে পারব কারণ...
274
00:20:11,416 --> 00:20:12,875
কারণ আমি সবকিছু করতে পারি.
275
00:20:16,041 --> 00:20:17,791
তুই দেখতে চাস ?
276
00:20:25,333 --> 00:20:26,500
ভালোই.
277
00:20:32,291 --> 00:20:35,375
মা এমন ধরনের লোক ছিল
যে হয়তো তোকে বিশ্বাস করত.
278
00:20:36,125 --> 00:20:37,541
মনে হচ্ছে সে বিশ্বাস করে.
279
00:20:39,125 --> 00:20:40,291
আসলে সে বিশ্বাস করেছিল.
280
00:20:43,000 --> 00:20:46,833
তো, কোথা থেকে তুই ওটা করা...
281
00:20:46,916 --> 00:20:50,000
- মানে... ওটার যা নাম আরকি ?
- আমি নিজেই শিখেছিলাম.
282
00:20:50,083 --> 00:20:52,458
- ওই জাদু তুই নিজে থেকে শিখেছিলি ?
- হ্যাঁ, নিজে থেকেই.
283
00:20:54,375 --> 00:20:55,541
কী, তাহলে তুই...
284
00:20:55,625 --> 00:20:59,458
মানুষের মনের ভিতরে প্রবেশ করিস
আর এক ধরনের ছলনা তৈরি করিস ?
285
00:20:59,541 --> 00:21:00,875
কাজটা আরো সোজা হবে যদি আমি...
286
00:21:00,958 --> 00:21:03,500
আমাকে জাদু করিস আর টেমপ্যাড নিয়ে
ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যাস ?
287
00:21:03,583 --> 00:21:05,208
- না, তা হবে না.
- জিজ্ঞাসা করিস না তাহলে.
288
00:21:05,291 --> 00:21:06,750
- ঠিক আছে.
- শ্যাম্পেইন ?
289
00:21:06,833 --> 00:21:09,333
আহ, হ্যাঁ.
অসংখ্য ধন্যবাদ.
290
00:21:10,000 --> 00:21:11,083
না, আমার লাগবে না. ধন্যবাদ.
291
00:21:11,166 --> 00:21:13,541
ওহ, ওরটা আমি নেবো. ধন্যবাদ.
292
00:21:15,083 --> 00:21:16,083
চিয়ার্স.
293
00:21:18,041 --> 00:21:19,666
পৃথিবীর সমাপ্তির তরে.
294
00:21:23,083 --> 00:21:25,583
ওই বৃদ্ধা মহিলাটা মরণের পথ বেছে নিয়েছে
বিষয়টা সত্যিই দুঃখজনক, তাই না ?
295
00:21:25,666 --> 00:21:28,500
- ও প্রেমে পড়েছিল.
- সে তাকে ঘৃণা করেছিল.
296
00:21:28,583 --> 00:21:30,041
হয়তো ভালোবাসাই ঘৃণা.
297
00:21:31,833 --> 00:21:33,750
লাইনটা হয়তো মনে রাখা দরকার.
298
00:21:34,541 --> 00:21:36,708
কী যেন কইলি ? "ভালোবাসাই..."
299
00:21:36,791 --> 00:21:38,875
- "ভালোবাসাই ঘৃণা."
- ওহ, বাদ দে !
300
00:21:42,666 --> 00:21:45,500
তো, ভালোবাসার কথা যেহেতু উঠল,
301
00:21:46,333 --> 00:21:50,375
এই ধর্মযুদ্ধের শেষে কি কোনো
ভাগ্যবান প্রণয়ী তোর জন্য অপেক্ষা করছে ?
302
00:21:51,041 --> 00:21:52,916
- হ্যাঁ, করছে একজন, আসলে.
- ওহ.
303
00:21:53,000 --> 00:21:56,708
একজন পোস্টম্যানের সাথে দূরে অবস্থান করে
সম্পর্কে রক্ষা করতে সক্ষম হয়েছিলাম...
304
00:21:56,791 --> 00:22:00,250
এক মহাবিপর্যয় থেকে
অন্য মহাবিপর্যয়ে ভ্রমণ করার সময়.
306
00:22:00,333 --> 00:22:02,833
তোর যে রূপের বাহার.
যে কেউ তোর প্রেমে পড়ে যাবে.
307
00:22:02,916 --> 00:22:06,375
নিশ্চিত মৃত্যুর মুখে
মানুষ প্রেমে পড়তে আগ্রহী হয়ে উঠে.
308
00:22:06,458 --> 00:22:07,750
আমি নিশ্চিত তারা আগ্রহী হয়ে উঠে.
309
00:22:09,250 --> 00:22:11,583
ওটা ছিল কেবলমাত্র নিজেকে
সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য.
310
00:22:13,083 --> 00:22:16,166
আর তুই ?
তুই তো একজন রাজকুমার.
311
00:22:16,250 --> 00:22:21,583
নিশ্চয় কোনো রাজকুমারী ছিল
অথবা হয়তো, আরেকজন রাজকুমার ছিল.
312
00:22:24,916 --> 00:22:28,375
দুটোই ছিল.
আমার ধারণা ঠিক যেমনটা তোর ছিল.
313
00:22:28,458 --> 00:22:30,125
কিন্তু, কখনো কোনোকিছু...
314
00:22:30,208 --> 00:22:31,375
সত্যি ?
315
00:22:33,625 --> 00:22:34,875
উমম...
316
00:22:37,166 --> 00:22:38,750
ভালোবাসা অনিষ্টের কারণ, তাহলে.
317
00:22:43,083 --> 00:22:44,208
না.
318
00:22:47,250 --> 00:22:49,416
ভালোবাসা হলো...
319
00:22:54,458 --> 00:22:59,166
আহ, ভালোবাসা কী সেটা নিয়ে চিন্তা করার জন্য
আমাকে আরেকটা ড্রিংক শেষ করতে হবে.
320
00:23:00,458 --> 00:23:02,250
তুই কি উপলব্ধি করতে
পারছিস যে আমরা একটু পরে...
321
00:23:02,333 --> 00:23:05,041
একটা সভ্যতার একমাত্র আশা যে পাওয়ার সোর্স
সেটা হাইজ্যাক করার চেষ্টা করব.
322
00:23:05,125 --> 00:23:06,875
- হ্যাঁ, পারছি.
- কাজটা কিন্তু অতটাই সহজ হবে না.
323
00:23:06,958 --> 00:23:08,125
আমাদের বিশ্রাম নেওয়া দরকার.
324
00:23:08,208 --> 00:23:11,833
ঠিক আছে. তুই তোর মতো রিল্যাক্স কর
আর আমি আমার নিয়মে রিল্যাক্স করব.
325
00:23:36,125 --> 00:23:37,750
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
326
00:23:37,833 --> 00:23:39,958
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
327
00:23:44,333 --> 00:23:45,875
তোর ইউনিফর্ম কোথায় ?
328
00:23:46,208 --> 00:23:49,541
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
329
00:23:49,625 --> 00:23:53,625
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
330
00:24:35,416 --> 00:24:40,666
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
যখন সে গান গায়, সে বাড়ি আসার গান গায়
331
00:24:40,750 --> 00:24:43,458
- সিলভির তরে, ভ্রাতারা !
- ইয়াহ !
332
00:24:45,458 --> 00:24:47,458
আরেকটা !
333
00:24:52,208 --> 00:24:53,291
তুই মাতাল হয়ে পড়েছিস.
334
00:24:53,375 --> 00:24:54,916
না, আমার পেট ভরে গেছে মাত্র.
335
00:24:55,000 --> 00:24:57,541
কিন্তু মাথায় রাখ,
আমার পেট কিন্তু পুরোপুরি ভরে গেছে.
336
00:24:57,625 --> 00:25:00,250
এখন, আমি তোকে
এটার স্বাদ গ্রহণ করাতে চাই.
337
00:25:00,333 --> 00:25:02,666
এটা ফিগি পোর্ট চাটনির সাথে খেতে দারুণ লাগে.
338
00:25:02,750 --> 00:25:04,416
কার কাছে ফিগি পোর্ট চাটনি আছে ?
339
00:25:05,208 --> 00:25:07,083
ফিগি পোর্ট চাটনির ব্যাপারে যা বললাম
তোকে সেটা বিশ্বাস করতেই হবে.
340
00:25:07,166 --> 00:25:09,375
তোর ইউনিফর্ম কোথায় ?
আমাদের ছদ্মবেশে থাকার কথা ছিল.
341
00:25:09,458 --> 00:25:11,625
কারো কোনো আসে যায় না.
এটা পৃথিবীর সমাপ্তিলগ্ন.
342
00:25:11,708 --> 00:25:13,708
- আমি মনে করি কিছু একটা হচ্ছে.
- হ্যাঁ.
343
00:25:13,791 --> 00:25:16,125
আহ, ওই গ্রহটা কিছুক্ষণ পরে
আমাদের মাথার উপর ভেঙ্গে পড়বে.
344
00:25:16,208 --> 00:25:19,083
নির্বোধের মতো কথা বলিস না.
আমি দেখেছি কিছু লোক তোর দিকে অন্যভাবে তাকাচ্ছে.
345
00:25:19,166 --> 00:25:20,333
কী ?
346
00:25:21,500 --> 00:25:23,125
তোর মাথা এত খারাপ হলো কবে থেকে ?
347
00:25:23,208 --> 00:25:25,375
যখন থেকে আমি আমার সারাটা জীবন তুই যে...
348
00:25:25,458 --> 00:25:27,875
...সর্বজ্ঞ ফ্যাসিবাদীদের হয়ে কাজ করিস
তাদের থেকে পালিয়ে বেড়ানো শুরু করেছি.
349
00:25:29,625 --> 00:25:31,250
দুঃখের বিষয় হলো ওটা নষ্ট হয়ে গেল.
350
00:25:32,166 --> 00:25:35,666
হেই ! টপিক পরিবর্তন.
আমি একটা উত্তর ভেবে বের করেছি.
351
00:25:35,750 --> 00:25:36,791
কিসের উত্তর ?
352
00:25:36,875 --> 00:25:38,291
তোর প্রশ্নের.
353
00:25:41,958 --> 00:25:44,791
ভালোবাসা হলো একটা ছুরি.
354
00:25:46,208 --> 00:25:51,500
এটা একটা অস্ত্র যেটা চালনা করা যায়
অনেক দূর থেকে আবার অনেক কাছ থেকে.
355
00:25:52,291 --> 00:25:55,583
তুই এটার ভিতরে নিজেকে দেখতে পাবি.
এটা খুবই সুন্দর.
356
00:25:57,791 --> 00:25:59,666
যতক্ষণ না এটা তোকে রক্তাক্ত করছে.
357
00:26:00,916 --> 00:26:03,416
কিন্তু পরিশেষে,
যখন তুই এটা ধরতে যাবি তখন দেখবি...
358
00:26:07,500 --> 00:26:09,583
- এটা নকল ছুরি.
- হ্যাঁ.
359
00:26:09,666 --> 00:26:10,916
ভালোবাসা হলো একটা কাল্পনিক ছুরি.
360
00:26:12,166 --> 00:26:13,375
কিছুই বুঝতে পারিসনি, তাই না ?
361
00:26:13,458 --> 00:26:15,041
না. জঘন্য উপমা.
362
00:26:15,125 --> 00:26:18,166
ধ্যাৎ. আমি মনে করেছিলাম
এটা কোনো একটা অর্থ বহন করবে.
363
00:26:18,875 --> 00:26:19,875
ওই সেই লোক.
364
00:26:19,958 --> 00:26:21,625
- শান্ত থাক.
- কোনো সমস্যা হবে না.
365
00:26:21,708 --> 00:26:23,500
স্যার, আমি কি আপনার টিকিট দেখতে পারি ?
366
00:26:26,416 --> 00:26:28,583
তুমি আবার এসেছ. হ্যালো.
367
00:26:28,666 --> 00:26:32,833
উম, টিকিট.
হ্যাঁ, অবশ্যই. এই নাও টিকিট.
368
00:26:36,708 --> 00:26:37,791
উপস.
369
00:26:37,875 --> 00:26:39,541
এটা কিন্তু দেখতে দারুণ লাগে, তাই নয় কী ?
370
00:26:39,625 --> 00:26:42,375
এটার কি সত্যিই কোনো দরকার আছে ?
বিষয়টা আমি বুঝিয়ে বলছি...
371
00:26:43,583 --> 00:26:44,625
- হেই.
- হাহ ?
372
00:26:44,708 --> 00:26:46,041
কী ? হেই !
373
00:26:49,083 --> 00:26:50,250
রাস্তা থেকে সরো.
374
00:27:23,291 --> 00:27:25,541
জঘন্য থ্রো.
375
00:27:25,625 --> 00:27:26,750
ওহ, তোমরা কি থামবে ?
376
00:27:32,000 --> 00:27:33,083
টা-টা.
377
00:27:38,541 --> 00:27:40,000
টেমপ্যাড.
378
00:27:59,916 --> 00:28:02,083
পরিস্থিতি কিন্তু আমাদের অনুকূলে ছিলনা.
379
00:28:02,166 --> 00:28:05,375
- টেমপ্যাড আমাকে দিয়ে দে.
- আচ্ছা. ঠিক আছে. দিচ্ছি.
380
00:28:13,666 --> 00:28:15,416
আছাড় খাওয়ার কারণে ভেঙ্গে গেছে.
381
00:28:15,500 --> 00:28:17,791
বাঞ্চোত কোথাকার.
এবার আমরা দুজনই মারা পড়ব.
382
00:28:17,875 --> 00:28:20,166
হয়তো আমরা এটা ঠিক করতে পারব.
ঠিক আছে ? উম...
383
00:28:23,625 --> 00:28:24,916
তুই আস্তো একটা ইয়ার্কিবাজ.
384
00:28:25,000 --> 00:28:26,291
ঠিক বলেছিস. আমি একজন দেবতা.
385
00:28:26,375 --> 00:28:29,250
তুই একটা সং.
তুই ট্রেনে মাতাল হয়ে গিয়েছিলি.
386
00:28:29,333 --> 00:28:32,166
- আমি আনন্দপ্রেমী. আনন্দ করাই আমার কাজ.
- আমি আনন্দপ্রেমী.
387
00:28:32,250 --> 00:28:36,083
তোর চেয়ে অনেক বেশি আনন্দপ্রেমী, শুনে রাখ.
কিন্তু কখনো মিশনের বারোটা বাজাই না.
388
00:28:36,166 --> 00:28:38,041
ওহ, মিশন ? মিশন ?
389
00:28:38,125 --> 00:28:41,375
কী, তোর মহৎ উদ্দেশ্য ?
অজাইরা স্বপ্ন. তুই ওদের হারাতে পারবি না.
390
00:29:00,166 --> 00:29:01,250
ওকে.
391
00:29:39,125 --> 00:29:42,250
চিল্লানোর পরে কি তোর, আহ, মনটা হালকা হয়েছে ?
392
00:29:47,750 --> 00:29:49,750
হ্যাঁ, হয়েছে.
393
00:29:51,208 --> 00:29:52,791
তোরও এটা মাঝেমাঝে চেষ্টা করে দেখা উচিত.
394
00:29:58,208 --> 00:29:59,541
এখন কী করা যায় ?
395
00:29:59,625 --> 00:30:02,083
- আমি জানি না. তুই টেমপ্যাড নষ্ট করে ফেলেছিস.
- ভুল করে...
396
00:30:02,166 --> 00:30:05,041
আর ওই গ্রহটা একটু পরে
আমাদের মাথার উপর ভেঙ্গে পড়বে.
397
00:30:06,041 --> 00:30:08,416
- তা অবশ্য ঠিক, কিন্তু...
- কিন্তু কী ?
398
00:30:08,500 --> 00:30:10,875
পুরো চাঁদটা তো ধ্বংস হয়ে গেছে, ঠিক ?
399
00:30:10,958 --> 00:30:13,333
হ্যাঁ. আর ওখানের সবাই মারা পড়বে.
400
00:30:13,416 --> 00:30:15,875
- আমরা সহ.
- হ্যাঁ, আমরা সহ.
401
00:30:19,875 --> 00:30:21,250
উদ্ধারতোরণে উঠলে কি পার পাওয়া যাবে ?
402
00:30:22,458 --> 00:30:24,791
উদ্ধারতোরণ কখনো ছেড়ে যায় না কারণ
ওটা ধ্বংস হয়ে গেছে.
403
00:30:27,166 --> 00:30:29,000
আমরা তো কখনো ওটাতে উঠিনি.
404
00:30:32,791 --> 00:30:36,791
উঠলে কী হবে ? আমরা উদ্ধারতোরণ হাইজ্যাক করব
আর নিশ্চিত করব যেন ওটা এই চাঁদ ছেড়ে যায় ?
405
00:30:39,416 --> 00:30:41,541
আমার কাছে তো আইডিয়াটা ভালোই মনে হচ্ছে.
406
00:30:45,125 --> 00:30:46,166
ঠিক আছে.
407
00:30:48,166 --> 00:30:49,250
সত্যিই ?
408
00:31:05,291 --> 00:31:09,125
আমি কিন্তু আমার সারা জীবনে
এই রকম হাঁটা কখনো হাঁটিনি.
409
00:31:09,208 --> 00:31:10,583
ওটা তো তাহলে দারুণ একটা জীবন.
410
00:31:10,666 --> 00:31:12,666
প্রার্থনা কর যে তোকে
আমার মতো জীবন কাটাতে হয়নি.
411
00:31:12,750 --> 00:31:17,583
একটা বুদ্ধি পেয়েছি. ধর তুই আমাকে জাদু করে
তুই একাই আমাদের দুজনকে হাটিয়ে নিয়ে গেলি.
412
00:31:17,666 --> 00:31:19,375
আর আমি অবচেতন মনে
ছোট্ট একটা ঘুম দিয়ে নিলাম সেই ফাঁকে,
413
00:31:19,458 --> 00:31:21,958
আর তারপর আমরা যথাস্থানে পৌঁছে গেলে
তুই আমাকে ডেকে তুলে দিলি. কেমন ?
414
00:31:22,041 --> 00:31:23,958
কিন্তু এভাবে তো জাদু কাজ করে না.
415
00:31:24,041 --> 00:31:25,708
ঠিক আছে, তা কীভাবে কাজ করে ?
416
00:31:25,791 --> 00:31:27,375
তাতে কী আসে যায়.
417
00:31:27,458 --> 00:31:31,500
আমার মনে হচ্ছে
আমি আমার সম্পর্কে তোকে অনেক কিছু বলেছি.
418
00:31:31,583 --> 00:31:33,583
আমি আসলে তোর সম্পর্কে তেমন কিছুই জানি না.
419
00:31:33,666 --> 00:31:35,083
কৌশলগত সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ.
420
00:31:35,166 --> 00:31:38,958
আচ্ছা, তাহলে তুই আমাকে কৌশলগত সুযোগ
ব্যবহার করে আমাকে খুন করবি...
421
00:31:39,041 --> 00:31:40,166
যখন টি-ভি-এ উপস্থিত হবে.
422
00:31:40,250 --> 00:31:41,708
চিন্তা হচ্ছে, তাই না ?
423
00:31:41,791 --> 00:31:43,875
আমি শুধু জানতে চাই
আমি তোকে বিশ্বাস করতে পারব কিনা.
424
00:31:48,166 --> 00:31:49,375
আচ্ছা, ঠিক আছে.
425
00:31:50,125 --> 00:31:52,500
তুই জানতে চাস
জাদু কীভাবে কাজ করে.
426
00:31:53,125 --> 00:31:57,291
আমার প্রথমে শারীরিক সংযোগ স্থাপন করার দরকার হয়
আর তারপর তাদের মনকে বশে আনতে হয়.
427
00:31:58,250 --> 00:31:59,291
কীভাবে ?
428
00:31:59,375 --> 00:32:00,791
এটা মনের উপর নির্ভর করে.
429
00:32:00,875 --> 00:32:03,916
বেশিরভাগ খুবই সহজ.
আমি খুব তাড়াতাড়ি ওদের বশে আনতে পারি.
430
00:32:04,000 --> 00:32:07,541
তবে কিছু কিছু খুবই শক্তিশালী হয়.
তাদের বশে আনা কঠিন হয়ে দাঁড়ায়.
431
00:32:07,625 --> 00:32:10,500
আমি নিয়ন্ত্রণ করি, কিন্তু তারা নিয়ন্ত্রণ ছাড়ে না.
432
00:32:10,583 --> 00:32:12,416
সংযোগ বজায় রাখার স্বার্থে...
433
00:32:12,500 --> 00:32:15,250
আমার তাদের স্মৃতি দিয়ে কাল্পনিক জগৎ
তৈরি করার প্রয়োজন হয়.
434
00:32:17,708 --> 00:32:19,583
আর তুই আমাকে বলিস জাদুকর.
435
00:32:20,750 --> 00:32:24,875
টি-ভি-এ’র ওই কমবয়সী সৈনিকটা,
ওর মন ছিল এলোমেলো.
436
00:32:24,958 --> 00:32:26,500
সবকিছু কেমন ঘোলাটে.
437
00:32:26,583 --> 00:32:29,333
আমাকে কয়েকশত বছর
আগের স্মৃতি টেনে আনতে হয়েছিল,
438
00:32:29,416 --> 00:32:31,541
ও তাদের হয়ে লড়াই করার আগের স্মৃতি.
439
00:32:31,625 --> 00:32:34,041
কী ? তুই এইমাত্র কী বললি ?
440
00:32:34,833 --> 00:32:36,583
ও টি-ভি-এ’তে যোগদান করার আগে ?
441
00:32:36,666 --> 00:32:38,625
হ্যাঁ. ও পৃথিবীর সাধারণ একজন মানুষ ছিল.
442
00:32:38,708 --> 00:32:39,875
সাধারণ একজন মানুষ ?
443
00:32:39,958 --> 00:32:41,500
মার্গারিটা রেসিপি খেতে ভালোবাসত.
444
00:32:42,208 --> 00:32:44,541
আমাকে বলা হয়েছিল
যারাই টি-ভি-এ’র হয়ে কাজ করে...
445
00:32:44,625 --> 00:32:46,416
তাদের সবাইকে সময়-রক্ষীরা তৈরি করেছিল.
446
00:32:46,500 --> 00:32:49,916
এটা হাস্যকর কথা.
ওরা সবাই আসামী, আমাদের মতো.
447
00:32:50,375 --> 00:32:51,625
ওরা তো সেটা জানে না.
448
00:32:51,708 --> 00:32:53,666
সকল টিকিটধারী যাত্রীরা...
449
00:32:53,750 --> 00:32:55,125
ওটাই আমাদের বাহন.
450
00:32:55,208 --> 00:32:57,083
যাত্রা শুরু করার ১০ মিনিট বাকি আছে.
451
00:33:01,916 --> 00:33:03,416
ট্রেনে উঠে পড়ার সর্বশেষ সংকেত দিচ্ছি.
452
00:33:05,750 --> 00:33:07,125
আমরা কি একে অপরকে বিশ্বাস করি ?
453
00:33:07,208 --> 00:33:09,583
আমরা বিশ্বাস করি আর আমরা বিশ্বাস করতে পারি.
454
00:33:11,375 --> 00:33:14,583
ভালো. কারণ ভরসা না থাকলে
এটা করা অনেক কষ্টকর হবে.
455
00:33:16,250 --> 00:33:19,416
সবাই শান্ত থাকুন.
আমরা ধারণক্ষমতা অতিক্রম করছি.
456
00:33:19,500 --> 00:33:21,375
দয়া করে আপনাদের বাড়িতে ফিরে যান.
457
00:33:22,125 --> 00:33:23,208
সরে দাঁড়ান !
458
00:33:23,291 --> 00:33:24,666
আমাদের উঠতে দিন !
459
00:33:24,750 --> 00:33:25,750
আমাদের উঠতে দিন !
460
00:33:25,833 --> 00:33:27,833
যাত্রা শুরু করার ৫ মিনিট বাকি আছে.
461
00:33:27,916 --> 00:33:29,958
ওরা এই লোকগুলোকে মরার জন্য ছেড়ে দেবে.
462
00:33:31,541 --> 00:33:33,291
যাত্রা শুরু করার ৫ মিনিট বাকি আছে.
463
00:33:33,375 --> 00:33:35,708
আমাদের ট্রেনে উঠতে হবে
আর নিশ্চিত করতে হবে যেন এটা উড্ডয়ন করে.
464
00:33:35,791 --> 00:33:36,916
কীভাবে ?
465
00:33:38,375 --> 00:33:39,750
- আমরা পাশ দিয়ে ঘুরে যাবো.
- ঠিক আছে.
466
00:33:46,875 --> 00:33:48,458
আপনাদের বাড়িতে ফিরে যান.
467
00:33:50,791 --> 00:33:51,791
ফিরে যান !
468
00:33:53,875 --> 00:33:55,125
সরে দাঁড়ান !
469
00:34:25,875 --> 00:34:27,416
- ব্যথা লাগেনি তো ?
- নাহ.
470
00:34:34,875 --> 00:34:36,666
থামো ! ওখানেই দাঁড়াও !
471
00:34:40,708 --> 00:34:41,916
যাওয়া যাক.
472
00:34:51,125 --> 00:34:52,416
এপাশ দিয়ে !
473
00:34:55,000 --> 00:34:56,083
তোর কোনো সমস্যা হবে না.
474
00:34:58,416 --> 00:34:59,583
না ! না, থামো !
475
00:35:11,541 --> 00:35:12,750
দৌড় দে !
476
00:35:16,583 --> 00:35:17,708
সাবধান !
477
00:35:17,791 --> 00:35:19,166
আমি এটা সামলে নিচ্ছি !
478
00:35:21,250 --> 00:35:22,500
হয়েছে. এবার চল !
479
00:35:25,416 --> 00:35:26,541
আমরা এখনো ট্রেনে উঠতে পারব !
480
00:35:35,500 --> 00:35:36,708
সিলভি, চলে আয় !