1 00:00:00,000 --> 00:00:30,500 মুভি-সিরিজের সাবটাইটেল সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ: THAMBI-Movie and Subtitle World 1 00:00:33,833 --> 00:00:34,250 আদি... 2 00:00:34,583 --> 00:00:35,916 আদি, চোখ খোল। 3 00:00:37,583 --> 00:00:38,041 আদি... 4 00:00:39,583 --> 00:00:40,083 আদি! 5 00:00:59,250 --> 00:01:00,916 উঠেছিস নায়ক? 6 00:01:02,208 --> 00:01:02,875 কেমন লাগছে? 7 00:01:03,083 --> 00:01:04,291 বাসা থেকে খাবার এনেছি। 8 00:01:04,791 --> 00:01:05,416 সব ঠিকঠাক? 9 00:01:06,000 --> 00:01:06,458 হুমম। 10 00:01:07,875 --> 00:01:09,000 কেন করলে এটা? 11 00:01:09,208 --> 00:01:09,958 আমরা কী করেছি? 12 00:01:11,041 --> 00:01:12,250 কেন বাঁচালে আমাকে? 13 00:01:12,583 --> 00:01:13,833 কারণ আমাদের কোনো কাজ নেই। 14 00:01:15,375 --> 00:01:16,750 আমি বাঁচতে চাই না ভাই। 15 00:01:17,041 --> 00:01:18,500 এখানের কেউই চায় না যে তুই মারা যাস। 16 00:01:18,708 --> 00:01:20,166 যাই হোক, মরতে চাচ্ছিস কেন? 17 00:01:20,166 --> 00:01:21,125 আর কী ভাই? 18 00:01:22,166 --> 00:01:23,625 ছোট্ট একটা বাচ্চা মারা গিয়েছে আমার জন্য। 19 00:01:23,750 --> 00:01:25,666 আরেকটা বাচ্চা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। 20 00:01:26,041 --> 00:01:27,708 কিছুই হয়নি এমনটা ভাববো কিভাবে? 21 00:01:27,875 --> 00:01:29,125 পাগলের মত বকিস না তো। 22 00:01:29,750 --> 00:01:31,375 তুই ওই বাচ্চাদের উপর দিয়ে গাড়ি চালাসনি। 23 00:01:33,416 --> 00:01:35,750 আমি সতর্ক থাকলে কোনো এক্সিডেন্ট হতো না। 24 00:01:36,041 --> 00:01:37,708 এর মানে এই না যে তুই আত্মহত্যা করবি। 25 00:01:39,625 --> 00:01:42,083 শোন আদি, নিজেকে খুন করার অধিকার নেই কারোর। 26 00:01:43,666 --> 00:01:46,958 যেই লোকটা বাচ্চাদের উপর দিয়ে গাড়ি চালিয়েছে, সে ফিরেও তাকায়নি। 27 00:01:47,125 --> 00:01:48,583 তুই তাদের হাসপাতালে নিয়ে এসেছিস। 28 00:01:48,875 --> 00:01:50,166 ভুলে গিয়েছিস কী হয়েছে? 29 00:01:51,291 --> 00:01:53,458 অন্যের ভুলের কারণে নিজেকে দোষ দেওয়া বন্ধ কর। 30 00:01:53,541 --> 00:01:55,166 কেমন লাগছে সেটা বল। 31 00:01:55,208 --> 00:01:56,125 তোর জন্যই আমরা এখানে। 32 00:01:57,708 --> 00:01:58,208 ঠিক আছে। 33 00:01:58,375 --> 00:01:59,708 চাপ নিস না। রেস্ট নে। 34 00:02:00,125 --> 00:02:01,833 শরৎ আর মুরালি আসবে খানিক বাদে। 35 00:02:01,875 --> 00:02:02,583 সাবধানে থাকিস। 36 00:02:04,458 --> 00:02:05,000 ভাই... 37 00:02:05,666 --> 00:02:06,250 হ্যাঁ, আদি? 38 00:02:07,708 --> 00:02:09,541 এটা তো মনে হচ্ছে অনেক দামী হাসপাতাল। 39 00:02:10,208 --> 00:02:11,083 বিলের কী হবে? 40 00:02:11,250 --> 00:02:12,375 ওটা নিয়ে চিন্তা করিস না। 41 00:02:12,583 --> 00:02:15,958 যখন সুপারস্টার হবি, একবারে দিয়ে দিস। 42 00:02:16,166 --> 00:02:16,750 ঠিক আছে? 43 00:02:17,000 --> 00:02:17,916 ধন্যবাদ ভাই। 44 00:02:18,291 --> 00:02:19,500 আরে রেস্ট নে ব্যাটা। 45 00:03:20,083 --> 00:03:25,583 কুদি ইয়েধামাইথে [সিজন- ০১] এপিসোড–০৫ 'The Face-Off' 46 00:03:55,083 --> 00:03:56,583 ফারুক ভাইয়ের এক্সিডেন্ট হয়েছে। 47 00:03:57,458 --> 00:03:59,208 ভাই, আমার জন্য একটা কাজ করবে? 48 00:04:00,625 --> 00:04:02,833 ভাই, তুমি কোথাও যাবে না। সোজা বাড়ি যাও! 49 00:04:03,916 --> 00:04:05,625 আচ্ছা, শুধুমাত্র তুই জেদ করছিস বলেই আমি বাড়ি চলে যাচ্ছি। 50 00:04:06,958 --> 00:04:07,875 ঘটনাস্থলেই মারা গিয়েছে! 51 00:04:24,833 --> 00:04:25,291 হ্যালো। 52 00:04:26,708 --> 00:04:27,250 আদি। 53 00:04:27,583 --> 00:04:28,041 হ্যালো? 54 00:04:30,250 --> 00:04:30,791 ভাই... 55 00:04:31,916 --> 00:04:32,666 কী হয়েছে আদি? 56 00:04:32,958 --> 00:04:34,041 এত সকালে ফোন করলি। 57 00:04:36,500 --> 00:04:37,333 আদি! হ্যালো? 58 00:04:38,541 --> 00:04:40,250 কিছু না ভাই। ভুলে কল গিয়েছে। 59 00:04:40,708 --> 00:04:41,791 ঠিক আছে। 60 00:04:42,000 --> 00:04:43,250 বিকেলে দেখা হবে। 61 00:05:02,916 --> 00:05:04,666 'অস্কার পাওয়ার মতো অভিনয় করতে পারবি?' 62 00:05:06,791 --> 00:05:09,666 'তুই অভিনয় করার মুডে নেই… আর চাচ্ছিস আমি তোর জন্য অপেক্ষা করি।' 63 00:05:10,416 --> 00:05:12,791 'মি. কাট-আউট সাহেব... সময় কখনো কারো জন্যে অপেক্ষা করে না।' 64 00:05:17,833 --> 00:05:19,416 'জীবন কখনো দ্বিতীয়বার সুযোগ দেবে না।' 65 00:05:24,666 --> 00:05:26,541 দুইদিনে টাকা দিতে চেয়েছিলি। 66 00:05:26,708 --> 00:05:28,916 আমার ৬ হাজার দিয়ে দিলে আর সমস্যা নেই। 67 00:05:30,375 --> 00:05:32,041 ৪ দিনে দিয়ে দেব। 68 00:06:24,291 --> 00:06:24,833 হ্যালো। 69 00:06:25,000 --> 00:06:26,333 - ম্যাম, একটা আপডেট আছে। - হুমম। 70 00:06:26,500 --> 00:06:28,041 অর্জুন স্যারের মিটিং... 71 00:06:28,125 --> 00:06:29,541 ১২টায় এগিয়ে আনা হয়েছে, তাই তো? 72 00:06:29,625 --> 00:06:30,875 হ্যাঁ। আপনি কিভাবে জানলেন ম্যাম? 73 00:06:30,916 --> 00:06:32,583 আমি জানি তিলক। এখন কোথায় আছো তুমি? 74 00:06:32,791 --> 00:06:34,333 স্টেশনে, ম্যাম। 75 00:06:34,708 --> 00:06:36,041 থাকো। আমি আসছি। 76 00:06:36,250 --> 00:06:37,541 ব্রিফিংয়ে যেও না। 77 00:06:37,791 --> 00:06:40,083 - ম্যাম, কমিশনার ক্ষেপে যাবেন। - যা বলেছি করো, তিলক। 78 00:06:40,333 --> 00:06:41,791 হাতে খুব জরুরী একটা কেস আছে। 79 00:06:41,833 --> 00:06:42,375 আচ্ছা, ম্যাম। 80 00:06:42,416 --> 00:06:42,916 ধন্যবাদ। 81 00:07:02,291 --> 00:07:26,375 অনুবাদে ও সম্পাদনায়: ⌛ জয়ানন্দ ঘোষ ⏳ 83 00:07:49,583 --> 00:07:52,166 - আরেহ! এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। - এই যে আপনার চা। 84 00:07:52,291 --> 00:07:53,791 অপেক্ষা করতে হবে স্যার। এই অর্ডার আগে এসেছে। 85 00:07:53,875 --> 00:07:54,750 আরেকটা। 86 00:07:59,250 --> 00:08:00,000 একটা লেবুর জুস ভাই। 87 00:08:00,166 --> 00:08:01,333 লেবুর জুস আসছে। 88 00:08:01,416 --> 00:08:02,041 আচ্ছা ভাই। 89 00:08:04,250 --> 00:08:05,083 একটু দাঁড়ান স্যার। 90 00:08:06,291 --> 00:08:08,083 আদিকে এমন মনমরা লাগছে কেন? 91 00:08:08,625 --> 00:08:09,375 দেখে! 92 00:08:10,458 --> 00:08:12,166 - বেশী করে ভাজবেন। - আরেকটা অর্ডার। 93 00:08:12,208 --> 00:08:12,916 আচ্ছা ভাই। 95 00:08:32,166 --> 00:08:32,916 পার্বতী... 96 00:08:33,000 --> 00:08:33,875 হুমম। ধন্যবাদ। 97 00:08:57,833 --> 00:08:59,708 এই! দাঁড়াও! দাঁড়াও! 98 00:09:00,583 --> 00:09:02,166 এসআইয়ের সাথে কথা বলো। যাও। 99 00:09:05,166 --> 00:09:06,500 ছবির ওটা আমিই, স্যার। 100 00:09:06,625 --> 00:09:07,791 হুমম। ঠিক আছে। 101 00:09:08,458 --> 00:09:10,083 যাও। 103 00:09:14,875 --> 00:09:15,833 এই! থামো! থামো! 104 00:09:16,208 --> 00:09:17,250 হেলমেট কোথায়? 105 00:09:18,500 --> 00:09:19,541 আরসি দেখাও। [RC- Registration Certificate] 106 00:09:20,125 --> 00:09:21,625 ডেইরী মিল্ক, তাই তো? ঠিক আছে, আমি আনব স্যার। 107 00:09:22,041 --> 00:09:23,166 ইন্স্যুরেন্স আছে? 108 00:09:24,083 --> 00:09:25,666 হেলমেট ছাড়া কিভাবে বের হও? 109 00:09:26,916 --> 00:09:27,833 ফাইন দাও। 110 00:09:28,208 --> 00:09:29,750 ভাই, একটা বড় ডেইরী মিল্ক। 111 00:09:29,875 --> 00:09:31,000 এই যে। ৫০ টাকা। 112 00:09:34,708 --> 00:09:36,833 - ভাই, সাই-বাবার মন্দিরে যাওয়ার রাস্তাটা কোনদিকে? - জানি না, ভাই। 113 00:09:36,875 --> 00:09:38,916 এখানকার কেউই জানে না মনে হচ্ছে। 114 00:09:41,083 --> 00:09:42,291 - স্যার, চকলেট। - ঠিক আছে। 115 00:09:49,375 --> 00:09:51,833 - একটা মোবাইল দোকানের সামনে আছি, স্যার। - আচ্ছা, আমি আসছি। 116 00:09:56,000 --> 00:09:57,833 সিগারেটের প্যাকেটের দাম কত? 117 00:09:57,834 --> 00:10:00,833 ৩০০ টাকা। ধন্যবাদ স্যার। 118 00:10:06,625 --> 00:10:08,250 ডার্ক চকলেট আছে কয় লিটার? 119 00:10:08,333 --> 00:10:09,208 ৫ লিটার, স্যার। 120 00:10:09,416 --> 00:10:09,916 আচ্ছা। 121 00:10:10,458 --> 00:10:11,541 কাঠবাদামগুলা ওখানে রাখ। 122 00:10:11,625 --> 00:10:12,125 আচ্ছা স্যার। 123 00:10:12,208 --> 00:10:13,291 ছোট কাপগুলো দে। 124 00:10:13,291 --> 00:10:14,083 আচ্ছা, স্যার। 125 00:10:14,208 --> 00:10:14,833 তাড়াতাড়ি কর। 126 00:10:15,000 --> 00:10:15,791 ভাই, আমার অর্ডার। 127 00:10:16,041 --> 00:10:17,333 মাত্রই তো আসলে। এত তাড়া কীসের? 128 00:10:17,458 --> 00:10:18,041 অপেক্ষা করো। 129 00:10:18,375 --> 00:10:19,583 তাড়া দিও না। 130 00:10:26,500 --> 00:10:28,666 এই! এটা আমার। এটা ধরো না! 132 00:11:01,250 --> 00:11:02,375 ‘আকাশ চমকাচ্ছে’ 133 00:11:02,458 --> 00:11:03,583 ‘মেঘ ছড়াচ্ছে’ 134 00:11:03,666 --> 00:11:04,375 কাট! কাট! 135 00:11:04,416 --> 00:11:05,083 এদিকে আসেন। 136 00:11:06,750 --> 00:11:08,166 ওভার এক্টিং করছেন কেন? 137 00:11:08,291 --> 00:11:09,750 - ন্যাচারাল রাখেন। - হাই, অডিশনের জন্য এসেছি। 138 00:11:10,166 --> 00:11:11,041 - অভিনব! - হ্যাঁ? 139 00:11:11,083 --> 00:11:12,041 অডিশন দিতে এসেছে। 140 00:11:12,083 --> 00:11:13,125 - কার রোলে? - গুনা। 141 00:11:13,291 --> 00:11:15,583 - সোয়েথা, গুনার ক্যারেক্টরের ডায়লগ আছে? - হ্যাঁ। 142 00:11:18,375 --> 00:11:19,000 ঠিক আছে? 143 00:11:19,250 --> 00:11:20,083 রেডি তো? 144 00:11:20,208 --> 00:11:20,708 শুরু করো। 145 00:11:20,791 --> 00:11:21,625 রেডি স্যার। 146 00:11:23,166 --> 00:11:24,250 ‘আকাশ চমকাচ্ছে’ 147 00:11:24,416 --> 00:11:26,083 'মেঘ ছড়াচ্ছে।' 148 00:11:34,291 --> 00:11:35,458 বসো। কী নাম? 149 00:11:36,458 --> 00:11:36,958 আদি, স্যার। 150 00:11:37,333 --> 00:11:38,625 আগে কোনো সিনেমায় কাজ করেছো? 151 00:11:38,666 --> 00:11:39,750 এখনো না। 152 00:11:39,958 --> 00:11:40,500 হুম। 153 00:11:40,833 --> 00:11:41,791 শুরু করি? 154 00:11:41,833 --> 00:11:42,458 রেডি, স্যার। 155 00:11:43,708 --> 00:11:44,625 কাহিনী বলো। 156 00:11:44,833 --> 00:11:47,541 একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আর দণ্ডিত অপরাধীর কারাগারের কথোপকথন। 157 00:11:47,791 --> 00:11:48,750 - শুরু করা যাক। - হুম। 158 00:11:52,750 --> 00:11:53,375 অ্যাকশন! 159 00:11:53,500 --> 00:11:55,000 "কেমন আছেন, নাগেন্দ্র প্রসাদ?" 160 00:11:55,041 --> 00:11:56,416 "শুনলাম আপনি অবসর নিচ্ছেন।" 161 00:11:56,500 --> 00:11:57,625 "কেমন আছো, গুনা?" 162 00:11:58,083 --> 00:11:59,791 "ধরে নাও আজ তোমার শেষ দিন " 163 00:12:00,208 --> 00:12:02,666 "সময় নষ্ট না করে কী বলতে চাও বলো।" 164 00:12:02,833 --> 00:12:05,291 "ভেবেছিলাম সময়ের পরিক্রমায় হয়তো বদলে গেছেন। কিন্তু কোনো পরিবর্তনই দেখছি না।" 165 00:12:05,416 --> 00:12:07,875 "সেই একই রাগ-বিদ্বেষ। এই কারণেই এখানে এসেছি।" 166 00:12:07,916 --> 00:12:09,375 "এটাই বলতে চেয়েছিলে?" 167 00:12:09,458 --> 00:12:12,625 "কয়েকজন জাজ ও ইন্সপেক্টরের খুনের কারণে আজ আমি মৃত্যুর দ্বারপ্রান্তে।" 168 00:12:13,208 --> 00:12:17,458 "মৃত্যুর আগে একবার আপনার সাথে দেখা করে বলতে চেয়েছিলাম, আমি কোনো ভুল করিনি।" 169 00:12:17,958 --> 00:12:19,458 "সাতবছর আগেও একই কথা বলেছিলে।" 170 00:12:19,500 --> 00:12:21,083 "আজও সেটাই বলছো।" 171 00:12:21,083 --> 00:12:22,500 "তুমি কী ভাবো তাতে আমার কিছুই যায় আসে না!" 172 00:12:22,625 --> 00:12:24,708 "অনেক কাজ আছে। যেতে হবে আমাকে।" 173 00:12:24,875 --> 00:12:26,500 "এখানে শুধু আমরা দুইজনই আছি।" 174 00:12:26,583 --> 00:12:27,083 কাট! 175 00:12:27,291 --> 00:12:28,458 ঠিক আছে তাহলে। দেখা হবে। 176 00:12:29,916 --> 00:12:30,500 হ্যালো! 177 00:12:30,916 --> 00:12:32,208 চলে যাচ্ছেন নাকি? 178 00:12:33,333 --> 00:12:34,375 পরেরজনকে পাঠাও। 179 00:12:47,708 --> 00:12:49,125 বরুণের বাবা ফোন করেছিল। 180 00:12:52,416 --> 00:12:54,000 গর্ভবতী? ওয়ান নাইট স্ট্যান্ড? 181 00:12:54,875 --> 00:12:56,041 সো বিল পরিশোধ করেছিল। 182 00:12:56,791 --> 00:12:58,500 আমরা ওর গাড়িতে আমার বাসায় গিয়েছিলাম। 183 00:12:58,750 --> 00:13:00,833 আমি সকালে উঠার আগে সে চলে গিয়েছিল। 184 00:13:01,291 --> 00:13:01,875 আচ্ছা। 185 00:13:01,916 --> 00:13:03,500 আপনার কাছে আর কোনো তথ্য আছে? 186 00:13:03,583 --> 00:13:04,291 না, স্যার। 187 00:13:05,250 --> 00:13:06,666 তিলক! আমার কেবিনে আসো। 188 00:13:06,708 --> 00:13:08,250 অভিযোগ লিখতেছি, ম্যাডাম। 189 00:13:08,583 --> 00:13:09,750 বাকিটা রাইটার লিখবে। 190 00:13:09,833 --> 00:13:10,500 আচ্ছা, ম্যাডাম। 191 00:13:11,166 --> 00:13:12,250 অভিযোগ লিখিয়ে চলে যান। 192 00:13:12,291 --> 00:13:13,958 আপনার বয়ফ্রেন্ডকে খুঁজে পেলে আমরা জানাব। 193 00:13:14,041 --> 00:13:15,041 - ধর্মাইয়া? - ম্যাডাম! 194 00:13:15,041 --> 00:13:17,208 - মূর্তি সাহেব আসলে দেখা করতে বলবে। - আচ্ছা, ম্যাডাম। 195 00:13:27,375 --> 00:13:29,833 - কিডন্যাপকৃত বাচ্চা সহ চার বাচ্চার তথ্য এখানে আছে। - আচ্ছা, ম্যাডাম। 196 00:13:30,166 --> 00:13:31,791 অন্য তিন বাচ্চার সাথে আমি কথা বলতে চাই। 197 00:13:32,041 --> 00:13:32,250 আচ্ছা। 198 00:13:32,250 --> 00:13:33,750 তাদেরকে কথা বলতে রাজি করাও। 199 00:13:33,875 --> 00:13:34,458 অবশ্যই, ম্যাডাম। 200 00:13:34,666 --> 00:13:36,416 তারা আসতে না পারলে, আমরা তাদের কাছে যাব। 201 00:13:36,583 --> 00:13:37,166 আচ্ছা, ম্যাডাম। 202 00:13:41,041 --> 00:13:43,333 'তারা বাচ্চাকে হত্যার আগে অচেতন করে ফেলেছিল!' 203 00:13:43,791 --> 00:13:45,083 'এই কেসেও! লরেজপাম!' 204 00:14:02,250 --> 00:14:02,958 হ্যাঁ, দুর্গা। 205 00:14:03,000 --> 00:14:03,416 স্যার। 206 00:14:03,666 --> 00:14:05,541 এসিপির কেসের রিপোর্ট কবে নাগাদ সংগ্রহ করবে? 207 00:14:05,833 --> 00:14:08,208 স্যার! আমি অন্য কেস নিয়ে কাজ করছি। 208 00:14:08,791 --> 00:14:10,208 আমার একটা সন্দেহ আছে! 209 00:14:10,666 --> 00:14:11,375 বলো। 210 00:14:11,833 --> 00:14:14,125 লরেজপাম চেতনানাশকের ব্যাপারে আমার তথ্য দরকার। 211 00:14:14,666 --> 00:14:16,125 ওষুধটা অনেক দুর্লভ, তাই না? 212 00:14:16,500 --> 00:14:18,000 হুম, কিন্তু তেমন দুর্লভ নয়। 213 00:14:18,375 --> 00:14:19,750 শুধুমাত্র এর ব্যবহার সীমিত। 214 00:14:19,958 --> 00:14:22,750 কোন হাসপাতাল লরেজপাম ব্যবহার করে বলতে পারবেন? 215 00:14:22,791 --> 00:14:24,166 আমি ঠিক জানি না। 216 00:14:24,208 --> 00:14:25,125 খুঁজে বের করতে হবে। 217 00:14:25,625 --> 00:14:26,875 আমরা অবৈধভাবে কিনতে পারব? 218 00:14:27,208 --> 00:14:27,833 হয়তো! 219 00:14:28,000 --> 00:14:29,166 আমাকে দু'দিন সময় দাও। 220 00:14:29,291 --> 00:14:30,958 এ ব্যাপারে তোমাকে বিস্তারিত জানাব। 221 00:14:31,083 --> 00:14:31,833 দু'দিন? 222 00:14:32,041 --> 00:14:32,708 অনেকটা সময়, স্যার! 223 00:14:33,208 --> 00:14:34,333 আমার হাতে অত সময় নেই। 224 00:14:34,583 --> 00:14:35,625 সবকিছু ধীরেসুস্থে করা প্রয়োজন। 225 00:14:35,958 --> 00:14:36,416 আচ্ছা। 226 00:14:36,833 --> 00:14:40,291 কোন হাসপাতাল লরেজপাম চেতনানাশক ব্যবহার করে, আমাকে এক্ষুনি বলতে পারবেন? 227 00:14:40,958 --> 00:14:41,416 আচ্ছা। 228 00:14:41,458 --> 00:14:42,833 চেক করে জানাচ্ছি। 229 00:14:42,916 --> 00:14:43,666 অনেক ধন্যবাদ, স্যার। 230 00:14:43,791 --> 00:14:44,375 সমস্যা নেই। 231 00:14:45,458 --> 00:14:45,875 হুম। 232 00:14:46,583 --> 00:14:47,458 হ্যাঁ, মূর্তি সাহেব? 233 00:14:47,625 --> 00:14:49,041 সুন্দারাম ফোন করেছিল, ম্যাডাম। 234 00:14:49,250 --> 00:14:50,333 আপনি নাকি তাকে আজ দেখা করার কথা বলেছিলেন। 235 00:14:52,208 --> 00:14:53,250 তাকে বলো... 236 00:14:55,041 --> 00:14:55,583 ম্যাডাম! 237 00:14:56,833 --> 00:14:57,416 না, কিছু না। 238 00:14:57,750 --> 00:14:58,666 আমি পরে কথা বলে নেব। 239 00:14:59,458 --> 00:15:02,000 আগে আমাকে রাহুলের ময়নাতদন্তের রিপোর্ট এনে দাও। 240 00:15:03,833 --> 00:15:05,625 আপনি আমাকে বলেছিলেন। কিন্তু আমি ভুলে গেছি, ম্যাডাম! 241 00:15:05,708 --> 00:15:06,291 সমস্যা নেই। 242 00:15:06,541 --> 00:15:07,250 এখন গিয়ে জোগাড় করো। 243 00:15:07,375 --> 00:15:07,916 আচ্ছা, ম্যাডাম। 244 00:15:15,625 --> 00:15:16,916 - হ্যালো,সুন্দারাম। - হ্যাঁ, ম্যাডাম? 245 00:15:17,041 --> 00:15:18,666 ইন্সপেক্টর দুর্গা বলছি। 246 00:15:18,875 --> 00:15:19,625 বলুন, ম্যাডাম। 247 00:15:20,000 --> 00:15:21,958 আমি আপনার কেস নিয়ে কাজ করতেছি। 248 00:15:22,791 --> 00:15:23,833 এখনো তেমন কিছু জানতে পারিনি। 249 00:15:24,166 --> 00:15:25,833 কিছু জানতে পারলেই, আমি আপনাকে জানাব। 250 00:15:25,916 --> 00:15:26,541 আচ্ছা, ম্যাডাম। 251 00:15:26,666 --> 00:15:27,791 দরকার মনে করলে দেখা করবেন। 252 00:15:27,958 --> 00:15:28,541 অবশ্যই, ম্যাডাম। 253 00:15:29,125 --> 00:15:29,541 ঠিক আছে? 254 00:15:29,583 --> 00:15:30,250 আচ্ছা, ম্যাডাম। 255 00:15:33,958 --> 00:15:35,791 'আমি ২ মিনিটের মধ্যে আসতেছি। - আচ্ছা, ম্যাডাম।' 256 00:15:37,166 --> 00:15:38,666 'অনেক কষ্টে ১৫ লাখ টাকা জোগাড় করেছি, ম্যাডাম।' 257 00:15:40,208 --> 00:15:42,000 'বরুণের নিরাপত্তা এখন আমাদের প্রধান চিন্তার বিষয়।' 258 00:15:43,125 --> 00:15:45,000 'বরুণকে তারা স্টেশন থেকে নিয়ে আসতে বলেছে!' 259 00:15:46,458 --> 00:15:47,625 'বরুণ!' 260 00:16:12,666 --> 00:16:13,583 কেমন আছেন,ভাই? 261 00:16:14,000 --> 00:16:15,375 তোর হঠাৎ কী হলো, আদি? 262 00:16:15,625 --> 00:16:16,875 আয়, খেয়ে যা। 263 00:16:17,208 --> 00:16:18,083 নমস্কার, ফারুক ভাই। 264 00:16:18,291 --> 00:16:19,750 - নমস্কার! - আজ স্মার্ট লাগছে অনেক। 265 00:16:21,416 --> 00:16:22,541 তুমি স্পেশাল কী এনেছো? 266 00:16:22,833 --> 00:16:24,416 ঢেঁড়শ আর বেগুনের তরকারি? 267 00:16:26,750 --> 00:16:28,041 বেগুনটা খাবো আমি। 268 00:16:29,583 --> 00:16:31,000 ভাবি অসাধারণ রান্না করে। 269 00:16:32,666 --> 00:16:33,916 শরৎ, মুরালি… 270 00:16:34,208 --> 00:16:34,958 তোরা খেয়েছিস? 271 00:16:35,083 --> 00:16:36,041 হ্যাঁ, ভাই। 272 00:16:36,416 --> 00:16:37,250 আমিও খেয়েছি, ভাই। 273 00:16:37,541 --> 00:16:39,291 নতুন না-কি? 274 00:16:39,875 --> 00:16:40,375 হ্যাঁ, ভাই। 275 00:16:40,875 --> 00:16:41,875 সে আমার বন্ধু রাঘু। 276 00:16:42,416 --> 00:16:43,083 হ্যালো, ভাই। 277 00:16:43,291 --> 00:16:43,750 হ্যালো। 278 00:16:43,916 --> 00:16:44,875 আমাদের গ্রুপে স্বাগতম। 279 00:16:44,958 --> 00:16:45,833 সবার সাথে বিনয়ী থাকবে। 280 00:16:45,958 --> 00:16:47,625 সমস্যায় পড়লে আমরা আছি। 281 00:16:47,791 --> 00:16:48,583 নিশ্চয়ই, ভাই। 282 00:16:53,500 --> 00:16:53,958 বল? 283 00:16:53,958 --> 00:16:54,625 ভাই, বাজি... 284 00:16:54,708 --> 00:16:56,333 কোহলি সেঞ্চুরি হাঁকাবে। এর উপর ৫ হাজারের বাজি। 285 00:16:56,375 --> 00:16:58,208 - সুপার চয়েস, ভাই। - শেষ বাজির টাকা কোথায়? 286 00:16:58,250 --> 00:16:59,666 আচ্ছা, ভাই। দিয়ে দেব, ভাই! 287 00:16:59,916 --> 00:17:02,000 আরেকটু খা। আমার জন্য অনেক আছে। 288 00:17:02,041 --> 00:17:03,708 না, ধন্যবাদ। ডেলিভারি আছে, ভাই। 289 00:17:03,916 --> 00:17:05,458 দুপুরের খাবারের সময় কেন অর্ডার নিস? 290 00:17:05,541 --> 00:17:06,458 মুরালিকে দিয়ে দে ওইটা। 291 00:17:06,875 --> 00:17:07,875 সমস্যা নেই, ভাই। 292 00:17:08,208 --> 00:17:11,125 অর্ডারের জন্য অপেক্ষার সময় রেস্টুরেন্টে খেয়ে নেব। 293 00:17:11,583 --> 00:17:13,291 নিজের একটুও যত্ন নিস না তুই। 294 00:17:13,500 --> 00:17:14,250 শেষ করে তারপর যা। 295 00:17:16,000 --> 00:17:18,041 কিছুই হবে না, ভাই। এক মাসের ছুটি নিয়েছি। 296 00:17:19,416 --> 00:17:20,583 বিশাল ঋণের বোঝা মাথায়। 297 00:17:21,083 --> 00:17:23,750 সকালে একটা অডিশনে গিয়েছিলাম। মাত্র দুইটাই ডেলিভারি পেয়েছি। 298 00:17:23,750 --> 00:17:24,500 তাতে কী? 299 00:17:25,333 --> 00:17:26,083 আচ্ছা ভাই, পরে দেখা হবে। 300 00:17:26,125 --> 00:17:26,916 বুঝতে পেরেছি, আদি। 301 00:17:27,125 --> 00:17:28,583 কিন্তু নিজের শরীরের অবহেলা করিস না। 302 00:17:28,625 --> 00:17:29,833 আমি ব্যবস্থা করে নেব, ভাই। 303 00:17:35,833 --> 00:17:38,083 - আদি, রবিবার দুপুরে বাড়িতে আসিস। - ভাই! 304 00:17:38,291 --> 00:17:40,666 ফাতেমা বিরিয়ানি রান্না করবে। ও চায় তুইও যেন বাসায় আসিস। 305 00:17:40,791 --> 00:17:41,500 আচ্ছা, ভাই। আসব। 306 00:17:44,708 --> 00:17:46,000 - পরে দেখা হবে। - বাই, ভাই। 307 00:17:50,041 --> 00:17:52,833 আদি, ফাতেমা জিজ্ঞেস করতে বলেছিল... 308 00:17:53,166 --> 00:17:54,125 রাতে তোর ঘুম ভালো হয়? 309 00:17:54,166 --> 00:17:57,208 না-কি জীবনের ব্যর্থতার কথা ভেবে এখনো সারারাত জেগে থাকিস? 310 00:17:57,500 --> 00:17:58,416 সবকিছু ঠিক আছে, ভাই। 311 00:17:58,541 --> 00:18:02,000 সর‍ি আদি, সাহায্য করতে পারলাম না। শুধু বলেই গেলাম। 312 00:18:02,041 --> 00:18:03,708 সমস্যা নেই, ভাই। তুমি গিয়ে খেতে বসো। 313 00:18:03,833 --> 00:18:05,291 আচ্ছা, সাবধানে যাস। 314 00:18:14,625 --> 00:18:15,083 ভাই… 315 00:18:15,125 --> 00:18:16,083 হ্যাঁ! বল? 316 00:18:16,250 --> 00:18:18,375 তোমার বাইক ঠিক আছে তো? 317 00:18:19,000 --> 00:18:20,125 তোর বাইকে সমস্যা হয়েছে? 318 00:18:20,166 --> 00:18:20,875 আমারটা নিয়ে যা। 319 00:18:20,916 --> 00:18:21,458 না, ভাই। 320 00:18:21,708 --> 00:18:23,041 এমনিতেই চিন্তা হচ্ছিল আর কী। 321 00:18:23,291 --> 00:18:24,500 আচ্ছা, সাবধানে চালিও। 322 00:18:24,875 --> 00:18:25,541 আচ্ছা। 323 00:18:37,375 --> 00:18:39,458 তুই আমার মতো খেলতে পারবি না! 324 00:18:39,625 --> 00:18:40,208 খেল! 325 00:18:40,416 --> 00:18:41,208 দেখা যাক। 326 00:18:41,500 --> 00:18:42,250 কী হয়েছে? 327 00:18:42,333 --> 00:18:43,791 জানি না। হঠাৎ কাজ করছে না। 328 00:18:43,916 --> 00:18:46,583 কোনো ফোন আসছে না, সেভ নাম্বারগুলাও পাচ্ছি না। 329 00:18:46,625 --> 00:18:47,708 - আচ্ছা! - ঠিক করতে পারবেন? 330 00:18:55,083 --> 00:18:55,958 আচ্ছা! আমাকে দেন! 331 00:19:00,583 --> 00:19:01,500 'রিপ-ইট' থেকে অর্ডার! 332 00:19:02,208 --> 00:19:02,750 ধন্যবাদ। 333 00:19:16,000 --> 00:19:17,791 সেদিনও আমি একই পেট্রোল পাম্পে এসেছিলাম। 334 00:19:18,208 --> 00:19:19,791 কিন্তু আমি সেদিন ফুয়েল ভরিনি। 335 00:19:21,166 --> 00:19:22,625 আমি সেদিন কিছু অর্ডার পেয়েছিলাম। 336 00:19:23,416 --> 00:19:24,541 হ্যাঁ, বিরিয়ানির অর্ডার! 337 00:19:25,041 --> 00:19:26,041 কোথায় দিয়েছিলে? 338 00:19:27,208 --> 00:19:29,291 আহ! ম্যাডামের অ্যাপার্টমেন্টে মনে হয়। 339 00:19:29,791 --> 00:19:30,750 ফার্স্ট ফ্লোরে দিয়েছিলাম। 340 00:19:30,833 --> 00:19:31,541 দুর্গা ম্যাডাম? 341 00:19:31,625 --> 00:19:32,625 - হ্যাঁ! হ্যাঁ! - আপনার অর্ডার। 342 00:19:33,833 --> 00:19:35,250 আজ এখনো অর্ডার পাইনি কেন? 343 00:19:36,333 --> 00:19:37,666 আমার ডাটা তো চালু করাই আছে! 344 00:19:38,208 --> 00:19:39,583 অ্যাপ স্ট্যাটাসও চালু করা। 345 00:19:42,458 --> 00:19:43,708 ভাই, ফোন ভেতরে রাখেন। 346 00:19:50,875 --> 00:19:52,500 আজ সব ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। 347 00:19:53,083 --> 00:19:54,625 তাহলে এখনো কেন অর্ডার পেলাম না? 348 00:19:55,125 --> 00:19:57,166 একারণে ফারুক ভাইয়ের যদি এক্সিডেন্ট হয়? 349 00:20:25,250 --> 00:20:25,750 ম্যাডাম… 350 00:20:30,416 --> 00:20:30,958 ম্যাডাম… 351 00:20:36,875 --> 00:20:37,333 ম্যাডাম! 352 00:20:43,458 --> 00:20:44,333 হ্যালো, ম্যাডাম? 353 00:20:45,083 --> 00:20:46,041 হ্যাঁ, সে এখানেই আছে। 354 00:20:46,541 --> 00:20:47,833 হ্যাঁ, আমি তাকে দেখিয়েছি ম্যাডাম। 355 00:20:48,083 --> 00:20:49,000 সে কাজটা করেছে। 356 00:20:49,916 --> 00:20:50,958 কাজটা সে করেছে, ম্যাডাম। 357 00:20:52,083 --> 00:20:53,083 আচ্ছা, রাখি ম্যাডাম। 358 00:20:53,375 --> 00:20:55,333 ভাই, ফার্স্ট ফ্লোরের ১১৪ নাম্বার বাসা... 359 00:20:55,708 --> 00:20:56,500 দুর্গা ম্যাডাম? 360 00:20:57,083 --> 00:20:58,500 উনি তো খুব সকালেই স্টেশনে চলে গেছেন। 361 00:20:58,541 --> 00:20:59,375 স্টেশন? 362 00:20:59,708 --> 00:21:02,333 হ্যাঁ! আপনি ইন্সপেক্টর দুর্গা ম্যাডামের কথা জিজ্ঞেস করছেন না? 363 00:21:02,416 --> 00:21:03,291 হ্যাঁ, ১১৪ নাম্বার! 364 00:21:03,583 --> 00:21:04,791 হ্যাঁ, উনি স্টেশনে চলে গেছেন। 365 00:21:07,458 --> 00:21:08,458 কোন স্টেশন? 366 00:21:09,000 --> 00:21:10,166 খাইরাতাবাদ পুলিশ স্টেশন। 367 00:21:10,333 --> 00:21:11,000 খাইরাতাবাদ? 368 00:21:11,583 --> 00:21:12,166 ধন্যবাদ, ভাই। 369 00:21:12,208 --> 00:21:12,708 আচ্ছা। 370 00:21:12,750 --> 00:21:14,666 স্যার,না! না! প্লিজ, স্যার! 371 00:21:16,208 --> 00:21:20,291 স্যার... এই... 372 00:21:21,625 --> 00:21:23,291 বাইরে কী হয়েছে? এতো শোরগোল কীসের? 373 00:21:23,500 --> 00:21:25,375 হারামি রাঙ্গা আবার প্রস্রাব করে দিয়েছে, ম্যাডাম। 374 00:21:25,458 --> 00:21:26,125 বাজে দুর্গন্ধ বেরোচ্ছে! 375 00:21:26,416 --> 00:21:27,708 সে জেনেশুনেই এমন করে। 376 00:21:28,083 --> 00:21:30,208 তাকে যত দ্রুত পারো আদালতে চালান করো। 377 00:21:30,875 --> 00:21:32,208 মামলার অগ্রগতি কতদূর? 378 00:21:32,500 --> 00:21:34,958 যাদের সাথে কথা বলতে বলেছিলেন, তাদের মাঝে শুধু দু'জন রেসপন্স করেছে। 379 00:21:35,000 --> 00:21:38,375 তারা বলেছে, আগামীকাল তারা আসবে। আমি তাদের সাথে কথা বলে জানাব। 380 00:21:38,750 --> 00:21:40,000 তারা এখন কোথায়? 381 00:21:40,083 --> 00:21:41,708 অফিসে আছে, ম্যাডাম। 382 00:21:41,916 --> 00:21:43,250 সেজন্যই তারা আসতে পারবে না। 383 00:21:43,583 --> 00:21:45,083 চলো, তাদের সাথে এক্ষুণি সামনাসামনি দেখা করে আসি। 384 00:21:45,291 --> 00:21:46,125 এক্ষুণি, ম্যাডাম? 385 00:21:46,250 --> 00:21:46,958 হ্যাঁ, এক্ষুণি! 386 00:21:49,708 --> 00:21:51,166 - তাদেরকে ফোন করে জানাও। - আচ্ছা। 387 00:21:51,166 --> 00:21:52,375 জানি না তুমি তাদেরকে কী বলবে। 388 00:21:52,416 --> 00:21:53,458 কিন্তু আমি আজই তাদের সাথে দেখা করতে চাই! 389 00:21:53,500 --> 00:21:54,250 অবশ্যই, ম্যাডাম। 390 00:22:05,291 --> 00:22:06,000 জেমস, চলো। 391 00:22:06,291 --> 00:22:06,958 আচ্ছা, ম্যাডাম। 392 00:22:25,458 --> 00:22:27,083 হ্যাঁ, খাইরাতাবাদ থানা। 393 00:22:32,083 --> 00:22:34,125 স্যার, আমি ইন্সপেক্টর দুর্গা ম্যাডামের সাথে দেখা করতে এখানে এসেছি। 394 00:22:34,291 --> 00:22:35,416 ম্যাডাম বাইরে গেছেন। 395 00:22:35,541 --> 00:22:36,250 কী ব্যাপারে? 396 00:22:36,708 --> 00:22:38,458 আমি ম্যাডামের সাথে কথা বলবো। 397 00:22:38,500 --> 00:22:39,458 তাই নাকি? আচ্ছা, অপেক্ষা করেন। 398 00:22:57,166 --> 00:23:01,250 তোমাদের জীবনে কখনো একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটেছে? 399 00:23:01,875 --> 00:23:02,333 তিলক! 400 00:23:02,958 --> 00:23:04,583 আপনি 'ডেজা ভু' বুঝাতে চাচ্ছেন? 401 00:23:05,750 --> 00:23:07,583 তোমার কাছে যেমন 'ডেজা ভু' মনে হচ্ছে... 402 00:23:07,875 --> 00:23:09,625 আমার কাছেও ঠিক তেমনই 'ডেজা ভু' মনে হচ্ছে। 403 00:23:11,250 --> 00:23:14,000 কিন্তু আমি এরচেয়ে বেশিকিছু... টাইম লুপ বুঝাতে চাচ্ছি। 404 00:23:14,458 --> 00:23:15,125 টাইম লুপ? 405 00:23:15,291 --> 00:23:15,750 হ্যাঁ! 406 00:23:15,791 --> 00:23:16,500 কী বুঝাতে চাচ্ছেন, ম্যাডাম? 407 00:23:16,583 --> 00:23:20,208 যখন একই দিনের বারবার পুনরাবৃত্তি ঘটে... 408 00:23:21,333 --> 00:23:23,833 ইন্টারনেটের ভাষায় একে "টাইম লুপ" বলে। 409 00:23:25,000 --> 00:23:25,958 বুঝতে পারলাম না, ম্যাডাম। 410 00:23:26,458 --> 00:23:27,458 দাঁড়াও, আমি বলতেছি। 411 00:23:27,916 --> 00:23:32,333 এই সিরিয়াল কিলার রাহুল নামের বাচ্চাকে কিডন্যাপ করেছিল। 412 00:23:32,541 --> 00:23:34,375 তারা বাচ্চার গলা কেটে তাকে হত্যা করেছিল। 413 00:23:34,916 --> 00:23:39,708 মূর্তি সাহেবের আনা রিপোর্ট অনুসারে, বাচ্চাকে লরেজপাম চেতনানাশক দেওয়া হয়েছিল। 414 00:23:39,916 --> 00:23:40,875 কিন্তু আমি তা আগেই জানতাম! 415 00:23:41,000 --> 00:23:41,458 দাঁড়াও! 416 00:23:46,875 --> 00:23:47,625 মি. মূর্তি… 417 00:23:47,708 --> 00:23:48,375 হ্যাঁ, ম্যাডাম? 418 00:23:48,583 --> 00:23:49,666 রিপোর্ট সংগ্রহ করেছো? 419 00:23:49,708 --> 00:23:50,750 মাত্রই সংগ্রহ করেছি, ম্যাডাম। 420 00:23:50,958 --> 00:23:53,041 রিপোর্ট খুলে কী লেখা আছে আমাকে স্পষ্ট করে বলো। 421 00:23:56,666 --> 00:23:58,250 ম্যাডাম ইংরেজিতে লেখা! 422 00:23:59,083 --> 00:24:01,791 আশেপাশে কোনো ডাক্তার থাকলে, তার সাহায্য নাও। 423 00:24:02,708 --> 00:24:04,291 আশেপাশে কেউ আছে কিনা খুঁজে দেখো। 424 00:24:05,291 --> 00:24:06,250 তাড়াতাড়ি করো, মূর্তি।। 425 00:24:06,625 --> 00:24:07,166 হ্যাঁ! 426 00:24:09,166 --> 00:24:09,958 স্যার, এক্সকিউজ মি! 427 00:24:10,000 --> 00:24:10,500 হ্যাঁ! 428 00:24:10,500 --> 00:24:14,250 এই ফাইলের রিপোর্ট আপনি আমার বসকে পড়ে শোনাতে পারবেন? 429 00:24:14,333 --> 00:24:14,791 হ্যালো। 430 00:24:14,875 --> 00:24:15,708 হ্যালো, ডাক্তার! 431 00:24:15,875 --> 00:24:17,958 রিপোর্টের শেষটুকু আপনি আমাকে পড়ে শোনাতে পারবেন? 432 00:24:18,208 --> 00:24:19,000 হ্যাঁ, অবশ্যই। 433 00:24:19,333 --> 00:24:19,916 এক সেকেন্ড! 434 00:24:24,583 --> 00:24:25,000 হ্যাঁ! 435 00:24:25,125 --> 00:24:28,750 মৃত্যুর কারণ: অতিরিক্ত রক্তক্ষরণ আর তার ফলে তাৎক্ষণিকভাবে দেহ অবশ হয়ে যাওয়া। 436 00:24:29,041 --> 00:24:31,000 গলায় গভীর ক্ষত... 437 00:24:31,333 --> 00:24:33,708 দেহে লরেজপাম চেতনানাশকের উপস্থিতি। 438 00:24:33,958 --> 00:24:34,833 ধন্যবাদ, ডাক্তার। 439 00:24:35,791 --> 00:24:36,250 হ্যাঁ। 440 00:24:36,708 --> 00:24:37,458 ধন্যবাদ, স্যার। 441 00:24:38,666 --> 00:24:39,208 ম্যাডাম… 442 00:24:39,458 --> 00:24:41,791 মি. মূর্তি, রিপোর্টটা স্টেশনে নিয়ে আসো। 443 00:24:42,166 --> 00:24:42,833 আচ্ছা, ম্যাডাম। 444 00:24:45,166 --> 00:24:46,250 বিশ্বাস করতে পারছি না, ম্যাডাম। 445 00:24:46,250 --> 00:24:47,416 আপনি এসব কীভাবে জানলেন? 446 00:24:48,333 --> 00:24:51,541 কেননা আমি আজকের দিন ইতিমধ্যে কাটিয়ে ফেলেছি, তিলক! 447 00:24:51,916 --> 00:24:52,458 মানে? 448 00:24:52,791 --> 00:24:56,166 পূর্বের ঘটনায়, তুমি আমাকে ডাক্তারের রিপোর্ট দিয়েছিলে। 449 00:24:56,416 --> 00:24:57,000 আমি? 450 00:24:57,291 --> 00:24:57,666 হুম। 451 00:24:57,791 --> 00:24:59,500 কীভাবে সম্ভব, ম্যাডাম? 452 00:24:59,833 --> 00:25:01,125 সবচেয়ে বিভ্রান্তিকর মুহূর্ত হলো... 453 00:25:01,416 --> 00:25:04,916 দিন পুনরাবৃত্তি হওয়ার ঘটনা আমি ছাড়া আর কেউ জানে না! 454 00:25:05,083 --> 00:25:06,416 তবুও সবকিছু পরিষ্কার মনে হচ্ছে! 455 00:25:06,500 --> 00:25:07,666 আমি বুঝতেছি না, ম্যাডাম। 456 00:25:07,833 --> 00:25:09,541 আপনি আমাকে বিভ্রান্ত করছেন। 457 00:25:10,666 --> 00:25:11,625 বাদ দেও, তিলক। 458 00:25:11,833 --> 00:25:12,833 তুমি বুঝতে পারবে না। 459 00:26:11,333 --> 00:26:12,750 ম্যাডাম আপনার সাথে কথা বলতে চায়। 460 00:26:13,541 --> 00:26:13,958 হাই। 461 00:26:14,083 --> 00:26:14,500 ম্যাডাম। 462 00:26:14,500 --> 00:26:15,583 আমি ইন্সপেক্টর দুর্গা। 463 00:26:15,916 --> 00:26:16,541 বিশ্বনাথ। 464 00:26:16,875 --> 00:26:17,708 কী ব্যাপার? 465 00:26:17,750 --> 00:26:18,958 না, চিন্তার কিছু নেই। 466 00:26:19,000 --> 00:26:21,041 প্রবীণের ব্যাপারে কথা বলতে এসেছি। 467 00:26:21,416 --> 00:26:22,083 হুম। 468 00:26:22,333 --> 00:26:24,375 আপনার ছেলের কিডন্যাপের ব্যাপারে কথা বলতে পারি? 469 00:26:24,916 --> 00:26:27,250 আমি সকল তথ্য ইতিমধ্যে পুলিশকে জানিয়েছি। 470 00:26:27,375 --> 00:26:28,083 হ্যাঁ! হ্যাঁ! 471 00:26:28,333 --> 00:26:29,958 কিন্তু, আপনি আমাকে একবার বলতে পারবেন? 472 00:26:30,958 --> 00:26:31,458 আচ্ছা। 473 00:26:33,416 --> 00:26:35,750 প্রবীণ ১৭ জানুয়ারি কিডন্যাপ হয়েছিল, তাই না? 474 00:26:35,875 --> 00:26:36,541 হ্যাঁ, ম্যাডাম। 475 00:26:36,750 --> 00:26:39,625 কেউ একজন মেইল চেক করার কথা বলে আমাকে ফোন করে। 476 00:26:39,625 --> 00:26:40,083 হুম। 477 00:26:40,583 --> 00:26:43,000 ২০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য তারা আমাকে তিনদিন সময় দেয়। 478 00:26:43,083 --> 00:26:45,458 তাদের কথা মতো টাকা দিয়ে আমার বাচ্চাকে ফেরত নিয়ে আসি। 479 00:26:45,500 --> 00:26:48,625 নিরাপত্তার কথা মাথায় রেখে, আমার স্ত্রী আমাকে পুলিশে অভিযোগ করতে বলেছিল। 480 00:26:48,875 --> 00:26:49,875 আমি অভিযোগ করেছিলাম। 481 00:26:50,041 --> 00:26:50,416 আচ্ছা। 482 00:26:51,083 --> 00:26:53,208 কিডন্যাপাররা দ্বিতীয়বার ফোন করে আপনাকে কী বলেছিল? 483 00:26:54,125 --> 00:26:55,541 উম... বলেছিল... 484 00:26:56,250 --> 00:26:56,916 উম… 485 00:26:57,833 --> 00:26:59,708 হাই-টেক সিটির পাশের ফুটপাত সম্পর্কে কিছু বলেছিল? 486 00:26:59,916 --> 00:27:00,666 হ্যাঁ, ঠিক বলেছেন। 487 00:27:00,833 --> 00:27:02,750 হাই-টেক সিটির ফুটপাতের পাশে একটা বাজার আছে। 488 00:27:02,875 --> 00:27:04,291 তারা আমাকে সেখানে টাকা রেখে আসতে বলেছিল। 489 00:27:04,333 --> 00:27:05,875 তারা যেভাবে বলেছিল, আমি সেভাবেই করেছিলাম। 490 00:27:06,083 --> 00:27:07,916 দু'ঘন্টার মাঝে তাঁরা আমার বাচ্চাকে বাসায় ফেরত দিয়ে যায়। 491 00:27:07,958 --> 00:27:09,875 কিন্তু, তার চোখ বাঁধা ছিল। 492 00:27:10,416 --> 00:27:12,458 হাত-পা'ও শক্ত দড়ি দিয়ে বাঁধা ছিল। 493 00:27:15,041 --> 00:27:17,041 কিডন্যাপারদের ব্যাপারে প্রবীণ আপনাকে কিছু বলেছিল? 494 00:27:17,083 --> 00:27:18,958 সে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিল। 495 00:27:19,458 --> 00:27:21,666 তাই আমরা সেই ব্যাপারে আর কোনোদিন কথা তুলিনি, ম্যাডাম। 496 00:27:22,458 --> 00:27:24,625 আমি প্রবীণের সাথে একবার কথা বলতে পারি? 497 00:27:25,458 --> 00:27:26,416 সর‍ি, ইন্সপেক্টর। 498 00:27:26,416 --> 00:27:28,583 সে মাত্রই ভয়াবহ এই অবস্থা থেকে মানসিকভাবে পরিত্রাণ পেয়েছে। 499 00:27:29,458 --> 00:27:31,083 সেই পুরনো স্মৃতি মনে করিয়ে তাকে আর কষ্ট দিবেন না, প্লিজ। 500 00:27:32,333 --> 00:27:32,750 আচ্ছা। 501 00:27:33,958 --> 00:27:34,958 ধন্যবাদ, মি. বিশ্বনাথ। 502 00:27:35,000 --> 00:27:35,750 ধন্যবাদ, ম্যাডাম। 503 00:27:54,958 --> 00:27:56,208 স্যার, ইন্সপেক্টর... 504 00:27:56,250 --> 00:27:57,833 কিছুক্ষণ পর আসবে, অপেক্ষা করো। 505 00:27:58,000 --> 00:27:58,958 ধৈর্য ধরে বসো। 506 00:27:59,500 --> 00:28:01,000 কী ব্যাপারে দেখা করতে চাও, আমাকে তো বললেও না! 507 00:28:01,291 --> 00:28:02,833 তাকে একবার ফোন করতে পারবেন? 508 00:28:03,000 --> 00:28:03,583 কাকে? 509 00:28:03,916 --> 00:28:04,833 ইন্সপেক্টরকে? 510 00:28:05,083 --> 00:28:06,875 উনি এমনিতেই আমাদের উপর চিল্লান। 511 00:28:07,583 --> 00:28:09,000 তাকে ফোন করতে পারবো না। 512 00:28:09,375 --> 00:28:10,875 অপেক্ষা করো নাহলে চলে যাও। 513 00:28:11,375 --> 00:28:12,000 হ্যালো! 514 00:28:12,416 --> 00:28:13,916 রিকোভারি কখন আসবে? 515 00:28:14,500 --> 00:28:16,291 আমি পানি খেতে চাই! আর কতবার বলতে হবে? 516 00:28:16,625 --> 00:28:17,208 এই! 517 00:28:17,458 --> 00:28:18,416 চিল্লাচ্ছিস কেন? 518 00:28:18,541 --> 00:28:19,875 - চুপ থাক! - আরে! 519 00:28:19,916 --> 00:28:21,000 যান, গিয়ে পানি নিয়ে আসেন। 520 00:28:26,125 --> 00:28:27,166 ভেঙ্কাটেশ্বারালু কে? 521 00:28:27,416 --> 00:28:28,541 উনি নিজের কেবিনে আছেন, স্যার। 522 00:28:36,083 --> 00:28:37,000 মি. ভেঙ্কাটেশ্বারালু... 523 00:28:37,041 --> 00:28:37,583 হুম। 524 00:28:37,708 --> 00:28:38,750 বলুন! কী ব্যাপার? 525 00:28:39,208 --> 00:28:40,500 - আমি ইন্সপেক্টর দুর্গা। - হুম। 526 00:28:40,666 --> 00:28:43,750 আপনার ছেলে বিনয়ের কিডন্যাপিংয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। 527 00:28:44,208 --> 00:28:45,958 আমি বলেছিলাম, কাল আমি স্টেশনে যাব। 528 00:28:46,208 --> 00:28:48,625 হ্যাঁ, ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ! 529 00:28:48,791 --> 00:28:50,125 কিছু প্রশ্ন জিজ্ঞেস করেই চলে যাব। 530 00:28:51,625 --> 00:28:52,291 দেখুন... 531 00:28:52,416 --> 00:28:53,666 এটা সরকারি অফিস। 532 00:28:54,000 --> 00:28:55,833 আমি আপনার মতো সরকারি কর্মচারী। 533 00:28:56,416 --> 00:28:58,666 পুলিশকে যা বলার, তা আগেই বলেছি। 534 00:28:58,750 --> 00:29:01,083 সময় এবং মেজাজ ভালো থাকলে, কাল স্টেশনে গিয়ে দেখা করব। 535 00:29:01,333 --> 00:29:02,458 অনেক ধন্যবাদ। 536 00:29:02,875 --> 00:29:03,458 একবার কথা শুনে যান... 537 00:29:03,500 --> 00:29:04,208 সরুন! 538 00:29:04,416 --> 00:29:05,291 মি. ভেঙ্কাটেশ… 539 00:29:05,708 --> 00:29:06,250 এই! 540 00:29:06,375 --> 00:29:08,541 সবকিছু চেক করে তালা লাগিয়ে দিস। 541 00:29:43,125 --> 00:29:43,541 তিলক… 542 00:29:43,916 --> 00:29:44,250 হ্যাঁ? 543 00:29:44,416 --> 00:29:46,083 অন্য বাচ্চাগুলোর বাবা-মা'কে ফোন করো। 544 00:29:46,125 --> 00:29:46,791 আচ্ছা, ম্যাডাম। 545 00:29:50,666 --> 00:29:51,250 হ্যালো! 546 00:29:55,416 --> 00:29:56,291 এক মিনিট! 547 00:29:56,375 --> 00:29:56,875 হুম? 548 00:29:57,000 --> 00:29:59,916 বিকাল থেকে সে আপনার জন্য অপেক্ষা করছে, ম্যাডাম। 549 00:29:59,958 --> 00:30:01,458 সে আপনার সাথে কথা বলতে চায়। 550 00:30:01,541 --> 00:30:02,833 তোমাকে কোথায় যেন দেখেছি! 551 00:30:03,166 --> 00:30:03,708 কিন্তু… 552 00:30:04,125 --> 00:30:06,083 বিকেলে আপনার বাড়িতে থাকার কথা ছিল, ম্যাডাম। 553 00:30:06,458 --> 00:30:09,916 ২৮০ টাকার বিলের জন্য আপনার ৫০০ টাকার নোট দেওয়ার কথা ছিল। 554 00:30:10,166 --> 00:30:11,250 কিন্তু আপনি বাড়িতে ছিলেন না। 555 00:30:11,791 --> 00:30:13,916 আমার দিনের পুনরাবৃত্তি ঘটছে! 556 00:30:14,791 --> 00:30:16,458 সবকিছু লুপে আটকে আছে! 557 00:30:16,708 --> 00:30:18,500 শুধু আপনার অর্ডার পাইনি। 558 00:30:19,375 --> 00:30:20,083 'দুর্গা ম্যাম…' 559 00:30:20,166 --> 00:30:21,125 'হ্যাঁ! হ্যাঁ! - আপনার অর্ডার।' 560 00:30:22,375 --> 00:30:23,833 'ম্যাম, ভাঙতি নেই।' 561 00:30:24,000 --> 00:30:24,375 ম্যাডাম! 562 00:30:24,625 --> 00:30:25,083 হ্যাঁ! 563 00:30:25,333 --> 00:30:26,958 অন্য দুই বাচ্চার বাবা-মা'র সাথে কথা বলেছি। 564 00:30:27,000 --> 00:30:28,125 তাদেরকে স্টেশনে আসতে বলেছি। 565 00:30:28,125 --> 00:30:28,625 ভালো! 566 00:30:29,375 --> 00:30:31,250 - তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাও। - আচ্ছা। 567 00:30:31,416 --> 00:30:32,916 - ম্যাডাম, আপনার সাথে কথা বলা দরকার। - হ্যাঁ! 568 00:30:33,541 --> 00:30:34,291 আমি তোমার কথা শুনতেছি। 569 00:30:35,000 --> 00:30:36,250 আমাকে কিছু সময় দাও। 570 00:30:37,375 --> 00:30:38,125 হুম, আসেন। 571 00:30:56,000 --> 00:30:57,208 চিন্তা করবেন না,আসেন। 572 00:31:11,916 --> 00:31:12,458 হুম। 573 00:31:12,666 --> 00:31:13,250 বসেন। 574 00:31:13,833 --> 00:31:14,583 দুর্গা ম্যাডাম… 575 00:31:14,625 --> 00:31:15,708 অপেক্ষা করেন, উনি আসছেন 576 00:31:17,250 --> 00:31:18,625 রমেশ, দেখে রেখো। 577 00:31:18,791 --> 00:31:19,375 আচ্ছা, স্যার। 578 00:31:38,625 --> 00:31:39,708 - ম্যাডাম… - বাহিরে যাও। 579 00:31:39,708 --> 00:31:40,416 আচ্ছা, ম্যাডাম। 580 00:31:44,708 --> 00:31:45,416 বসো! 581 00:31:48,708 --> 00:31:58,416 অনুবাদে ও সম্পাদনায়: ⌛ জয়ানন্দ ঘোষ ⏳ 582 00:31:59,708 --> 00:32:08,416 ♟️"বাংলা সাবটাইটেল দিয়ে এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ" ♟️ 583 00:32:09,708 --> 00:32:18,416 "সাবটাইটেলটি ভালো লাগলে ভালো মন্দ ফিডব্যাক দিতে ভুলবেন না।"