1
00:00:01,000 --> 00:00:20,000
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ
THAMBI-Movie and Subtitle World
2
00:00:33,640 --> 00:00:36,120
নাদিয়া?
তুমি চিৎকার করছিলে।
3
00:00:37,000 --> 00:00:39,040
হ্যাঁ, একটা বাজে স্বপ্ন দেখলাম।
4
00:00:39,120 --> 00:00:41,360
ঘুম থেকে ওঠার সময় হয়েছে।
5
00:00:41,960 --> 00:00:44,680
দোকান খুলতে হবে,
তোমার বাবাকে তৈরি করতে হবে...
6
00:00:45,160 --> 00:00:46,960
আমি একা সবকিছু
সামলাতে পারি না।
7
00:00:47,600 --> 00:00:48,760
আসছি।
8
00:00:48,840 --> 00:00:49,680
ওঠো।
9
00:00:53,000 --> 00:01:00,000
:..:..: ELITE :..:..:
S02E04
10
00:01:32,480 --> 00:01:34,440
দেরি হয়ে যাচ্ছে।
11
00:01:38,160 --> 00:01:39,960
কিন্তু অ্যালার্ম তো এখনো বন্ধ হয়নি।
12
00:01:48,360 --> 00:01:50,400
- ৬ মাস লাগে!
- কী?
13
00:01:51,040 --> 00:01:53,560
- আন্দেরের গোসল করতে।
- ওহ।
14
00:01:54,040 --> 00:01:55,640
ভিতরে ঢুকলে আর
বেরোনের কথা মনে থাকে না।
15
00:01:55,720 --> 00:01:58,800
আমাদের আরও একটা বড় হিটার কিনতে হয়েছে।
কারণ, সব গরম পানি ও একাই শেষ করে ফেলত।
16
00:01:59,880 --> 00:02:01,040
বসো, কফি খাবে?
17
00:02:01,120 --> 00:02:03,680
না, না, দরকার নেই।
18
00:02:03,760 --> 00:02:06,600
লজ্জা পেও না, আর আমার সাথে
অপরিচিতের মত কথা বলার দরকার নেই, বাছা।
19
00:02:06,680 --> 00:02:08,440
তুমি যদি এখানেই থাকো,
আমি চাই তুমি...
20
00:02:08,520 --> 00:02:10,800
আমার সাথে স্বচ্ছন্দ
অনুভব করো, ঠিক আছে?
21
00:02:12,920 --> 00:02:15,480
- জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো।
- তার দরকার নেই।
22
00:02:16,880 --> 00:02:19,560
স্কুলে তোমার বাবাকে
তোমার সমকামীতার ব্যাপারে বলার পর,
23
00:02:19,640 --> 00:02:20,720
এটুকু তো আমি করতেই পারি।
24
00:02:20,800 --> 00:02:22,840
থাক। সমকামী হয়ে...
25
00:02:23,440 --> 00:02:26,400
অপমানিত হওয়ার আগেই,
আমি পরিবারের চোখের বালি ছিলাম।
26
00:02:26,480 --> 00:02:28,120
বাবা আমাকে ঐ কারণে বের করেনি।
27
00:02:28,840 --> 00:02:31,440
তোমাকে কি স্কুলে দিয়ে আসব?
ওটা আমার যাবার পথেই পড়বে।
28
00:02:31,520 --> 00:02:33,320
যেহেতু ফিরে এসেছ,
দেরি করতে চাইবে না নিশ্চয়ই।
29
00:02:36,960 --> 00:02:38,240
আমি গেলাম, একজনের
সাথে দেখা করতে হবে।
30
00:02:38,760 --> 00:02:40,720
নাস্তা না করে?
আর এত তাড়াতাড়ি?
31
00:02:49,560 --> 00:02:50,520
তুই...
32
00:02:50,600 --> 00:02:52,320
...তুই শালা একটা স্বার্থপর।
33
00:02:52,400 --> 00:02:54,640
এমনকি ঐ কথাটা আমাকে বলার
সাহস কীভাবে হয় তোর?
34
00:02:54,720 --> 00:02:56,800
এখন কী চাস আমার কাছে?
ব্যাপারটা কাউকে না বলি?
35
00:02:57,360 --> 00:02:58,600
পোলো, আমি পারছি না।
36
00:02:59,520 --> 00:03:00,840
ভয় দেখাস না, আন্দের।
37
00:03:00,920 --> 00:03:02,880
কিছু না হওয়ার ভান
করে থাকতে পারব না আমি।
38
00:03:02,960 --> 00:03:05,760
গুজমানের চোখের দিকে তাকাতে পারি না।
তুই ওর জীবনটা নষ্ট করে দিয়েছিস।
39
00:03:05,840 --> 00:03:07,600
আর তোর এটা
তাকে বলতেই হবে।
40
00:03:07,680 --> 00:03:09,720
না...
41
00:03:09,800 --> 00:03:11,160
- তোর কাছে ২৪ ঘন্টা সময় আছে।
- না।
42
00:03:11,240 --> 00:03:12,960
- হয় তুই বলবি না হয় আমি।
- আন্দের...
43
00:03:13,040 --> 00:03:14,040
আন্দের!
44
00:03:17,400 --> 00:03:18,920
পোলোর ব্যাপারে কথা বলা যাক।
45
00:03:19,800 --> 00:03:21,560
পোলো?
কেন?
46
00:03:21,600 --> 00:03:22,290
৫৯ ঘন্টা থেকে নিখোঁজ।
47
00:03:22,320 --> 00:03:23,440
আমরা তদন্ত করছি যে...
48
00:03:23,520 --> 00:03:26,880
বছরের শুরু থেকে এখন পর্যন্ত
এমন কিছু হয়েছে কি-না যার সাথে...
49
00:03:26,960 --> 00:03:29,200
স্যামুয়েলের উধাও হওয়ার
সম্পর্ক থাকতে পারে।
50
00:03:31,000 --> 00:03:33,480
পোলো কি তোমাকে
বলেছে সুইমিং পুলে কী হয়েছিল?
51
00:03:42,080 --> 00:03:45,400
ওহ, ভাই, আয়ার কাছে
একটা ঝাড়ু চাইতে হবে।
52
00:03:45,480 --> 00:03:47,800
- মেয়েটাকে দেখে জিভের জল পড়ে যাচ্ছে।
- কী বলছো?
53
00:03:47,880 --> 00:03:50,720
হঠাৎ করে শয়তানি থেকে
মহারানী হয়ে গেলো...
54
00:03:50,800 --> 00:03:52,560
- তোমার কাছে সাধু সাজতে।
- আমি শুধু বলেছি...
55
00:03:52,640 --> 00:03:54,960
পোলোর মেসেজের মানে
যে কোনও কিছু হতে পারে।
56
00:03:55,040 --> 00:03:58,920
অবশ্যই, আমিও বলছি যে তুমি আগে
জানতে চাইছিলে সে অপরাধী কি-না,
57
00:03:59,000 --> 00:04:01,480
আর এখন তুমি শুধু
জানতে চাও যে, সে নির্দোষ।
58
00:04:01,560 --> 00:04:04,720
কিন্তু হ্যাঁ, এটা তোমার
মাথা ঘামানোর বিষয়।
59
00:04:14,240 --> 00:04:16,760
- সিঁড়িতে তোমার দিকে হাত নাড়ছিলাম।
- আমিও হাত নেড়েছিলাম।
60
00:04:17,480 --> 00:04:19,240
কী আশা করেছিলে?
নমস্কার?
61
00:04:21,040 --> 00:04:23,120
আসলে হচ্ছেটা কী বলবে?
62
00:04:23,200 --> 00:04:24,400
যদি কিছু মনে না করো,
63
00:04:24,480 --> 00:04:25,560
- ক্লাস শুরু হবে এখনি।
- অবশ্যই মনে করব।
64
00:04:25,640 --> 00:04:27,800
তুমি এক সপ্তাহ ধরে
আমাকে এড়িয়ে চলছো।
65
00:04:27,880 --> 00:04:29,560
ঐদিন রাতে আমরা
কিস করেছিলাম।
66
00:04:31,480 --> 00:04:32,320
তুমি আমাকে কিস করেছিলে।
67
00:04:35,480 --> 00:04:37,880
আমি মাতাল ছিলাম।
কী করেছিলাম কিছুই মনে নেই।
68
00:04:37,960 --> 00:04:41,040
মনে না থাকার ভান করবে?
ঠিক আছে, কিন্তু ঝামেলা করা বন্ধ করো।
69
00:04:42,120 --> 00:04:43,400
শুভ সকাল।
70
00:04:44,240 --> 00:04:45,960
তোমার প্রিয়তমা চলে এসেছে।
71
00:04:46,040 --> 00:04:48,240
শুভসকাল, ক্লাস।
বসো, প্লিজ।
72
00:04:49,360 --> 00:04:50,600
আমরা এখনই শুরু করব।
73
00:04:50,680 --> 00:04:52,040
তো...
74
00:04:58,280 --> 00:04:59,120
হেই।
75
00:05:01,000 --> 00:05:02,000
ওমর কেমন আছে?
76
00:05:03,960 --> 00:05:04,800
ভালো।
77
00:05:05,520 --> 00:05:08,000
ও আমার বাড়িতে আছে,
তবে আমরা তাকে কিডন্যাপ করিনি।
78
00:05:08,080 --> 00:05:10,000
চাইলে গিয়ে দেখে আসতে পারো।
79
00:05:11,160 --> 00:05:12,760
তুমি কেমন আছো?
80
00:05:12,840 --> 00:05:15,600
বেশ ক্লান্ত, তাছাড়া ভালোই।
আসলে, খুব বোরিং লাগছে।
81
00:05:15,680 --> 00:05:16,880
বুঝতে পারছি।
82
00:05:16,960 --> 00:05:18,480
সেদিন তোমাকে বাইকে দেখলাম।
83
00:05:18,560 --> 00:05:20,400
ঠিক আমার পাশ দিয়ে গেলে
কিন্ত তোমার কানে হেডফোন ছিল...
84
00:05:20,480 --> 00:05:22,040
বাইক ছাড়া আমাকে দেখা
অমাবস্যার চাঁদের মত।
85
00:05:22,760 --> 00:05:24,440
- আমার মালকড়ি লাগবে, নানোকে বের করতে...
- শোনো।
86
00:05:25,920 --> 00:05:27,960
হয়ত বলতে কিছুটা দেরি হয়ে গেছে,
87
00:05:28,760 --> 00:05:30,880
কিন্তু তোমার উপর
আমার বিশ্বাস আছে।
88
00:05:31,480 --> 00:05:32,800
আমার মনে হয়
তোমার ভাই নির্দোষ।
89
00:05:35,760 --> 00:05:36,680
ধন্যবাদ, ভাই।
90
00:05:38,160 --> 00:05:39,080
হ্যাঁ।
91
00:05:41,360 --> 00:05:43,200
যেহেতু আমরা আবার
কাছাকাছি এসেছি,
92
00:05:44,000 --> 00:05:48,080
ভাবলাম আমরা কোনো রোমান্টিক
ডিনারে যেতে পারি, শুধু আমরা দুজন।
93
00:05:48,160 --> 00:05:49,960
ইতোমধ্যেই কালকে আন্দেরকে
দেখা করার কথা বলেছি।
94
00:05:50,040 --> 00:05:51,360
আমি ওকে মানা করতে পারব না।
95
00:05:52,880 --> 00:05:54,880
- ওকে বলো আমাদের সাথে যোগ দিতে
- কাম অন...
96
00:05:54,960 --> 00:05:57,160
আর সাথে ওর মুসলিম
বয়ফ্রেন্ডটাকেও নিয়ে আসতে বলো...
97
00:05:57,240 --> 00:06:00,240
যাতে আমরা ডাবল ডেট করতে পারি।
98
00:06:00,320 --> 00:06:02,160
যদি তোমার কোনো
আপত্তি না থাকে...
99
00:06:02,240 --> 00:06:04,960
অবশ্যই নেই।
100
00:06:18,720 --> 00:06:20,080
ও আমাকে আলটিমেটাম দিয়েছে।
101
00:06:21,600 --> 00:06:22,960
আলটিমেটাম দিয়েছে মানে?
102
00:06:26,080 --> 00:06:27,320
জানি না কী করব।
103
00:06:41,440 --> 00:06:42,680
আমি ঔষধ খাচ্ছি।
104
00:06:48,200 --> 00:06:49,400
এজন্য ঘুমাতে পারছি না।
105
00:06:54,440 --> 00:06:55,560
আর গোপন কথাটা
মুখ ফসকে বেরিয়ে এলো।
106
00:06:56,320 --> 00:06:58,360
- বাল, এখন কী করব?
- সব ঠিক আছে।
107
00:06:58,440 --> 00:06:59,440
আসো।
108
00:07:00,800 --> 00:07:01,880
এদিকে আসো।
109
00:07:32,600 --> 00:07:34,680
এসব আমাদের আয়ত্তের
বাইরে চলে যাচ্ছে, পোলো।
110
00:07:34,760 --> 00:07:36,600
শীঘ্রই সবাই জেনে যাবে।
111
00:07:39,160 --> 00:07:40,840
নিজেরাই এটা শেষ করে দিলে ভালো হবে।
112
00:07:43,920 --> 00:07:45,200
পুলিশ স্টেশনে যাও...
113
00:07:46,120 --> 00:07:47,360
আর স্বীকার করে নাও।
114
00:07:47,440 --> 00:07:49,960
তারা তোমার দৃষ্টিকোন থেকে
জানলেই ভালো হবে,
115
00:07:50,560 --> 00:07:52,120
যে ওটা একটা দুর্ঘটনা ছিল।
116
00:07:52,720 --> 00:07:54,480
তোমার কিছুই হবে না।
তুমি এখনো অপ্রাপ্তবয়স্ক।
117
00:08:14,480 --> 00:08:15,880
কী বলব তাদের?
118
00:08:17,080 --> 00:08:19,560
যে তুমি ভেবেছিলে মারিনা আমার
কাছ থেকে ঘড়ি চুরি করেছিল।
119
00:08:21,440 --> 00:08:23,000
তোমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
120
00:08:23,960 --> 00:08:26,360
তুমি রেগে গিয়ে তাকে মেরে ফেলো।
121
00:08:28,680 --> 00:08:30,520
ট্রফিটা কোথায়
তা তাদের বলে দিও।
122
00:08:33,000 --> 00:08:34,400
আর সব এখানেই
শেষ হয়ে যাবে।
123
00:08:37,160 --> 00:08:38,040
তোমার কী হবে?
124
00:08:39,000 --> 00:08:40,640
আমি কিছু করিনি, প্রিয়।
125
00:08:50,520 --> 00:08:52,480
এরমধ্যে আমাকে
জড়ানোর দরকার নেই।
126
00:08:54,600 --> 00:08:56,560
এভাবেই, আমি তোমার জন্য যা
করেছি, তার প্রতিদান দিতে পারবে।
127
00:08:58,840 --> 00:09:00,920
আমরা চিরতরে এই
দুর্ভোগের অবসান ঘটাব।
128
00:09:02,600 --> 00:09:04,040
কী বলো?
129
00:09:05,240 --> 00:09:06,240
করবে?
130
00:09:37,280 --> 00:09:38,640
- হাই।
- হাই।
131
00:09:43,120 --> 00:09:43,960
সব আছে এখানে?
132
00:09:44,040 --> 00:09:45,840
হ্যাঁ, তুমি যা-যা চেয়েছিলে সব।
133
00:09:48,640 --> 00:09:50,360
ওমর, তুমি কখন ফিরে আসছো?
134
00:09:52,160 --> 00:09:55,440
বাবা ও আমাদের
তোমার সাহায্য দরকার।
135
00:09:56,000 --> 00:09:57,320
নিজেকে তার জায়গায়
রেখে দেখছ না কেন?
136
00:09:57,400 --> 00:10:00,520
কেউ নিজেকে আমার জায়গায় রেখে দেখে না কেন?
বাল! এখন আমার নিজেকে স্বাধীন মনে হচ্ছে।
137
00:10:00,600 --> 00:10:02,240
তুমি হয়ত স্বাধীন হতে পারো,
138
00:10:04,200 --> 00:10:06,200
তবে তুমি আমাকে
ঝামেলায় ফেলেছো।
139
00:10:06,280 --> 00:10:07,680
এখন আমাকে দোকানের
খেয়াল রাখতে হচ্ছে।
140
00:10:07,760 --> 00:10:09,080
অন্যকিছুর জন্য সময় পাচ্ছি না।
141
00:10:09,160 --> 00:10:12,640
আহ, এজন্যই চাও আমি ফিরে আসি?
তোমার জীবন সহজ করতে? দারুণ!
142
00:10:12,720 --> 00:10:15,720
হ্যাঁ, ঠিক।
আমার জন্য, বাবার জন্য, মায়ের জন্য।
143
00:10:15,800 --> 00:10:18,120
তুমি চলে যাওয়ার পর থেকে
একদম মনমরা হয়ে আছেন ওনারা।
144
00:10:18,200 --> 00:10:20,480
আর এটা মোটেও আমার জীবন
সহজ করার ব্যাপারে না।
145
00:10:21,360 --> 00:10:22,640
এটা একটা জীবন
ফিরে পাওয়ার ব্যাপারে।
146
00:10:23,320 --> 00:10:24,200
যাও।
147
00:10:24,280 --> 00:10:26,680
জীবন ফিরে পাওয়ার একমাত্র উপায়
হলো এই বাড়ি ছেড়ে চলে যাওয়া।
148
00:10:26,760 --> 00:10:29,720
জানো কী? একবার স্ট্রোক
করেও বাবা হয়ত বেঁচে আছে,
149
00:10:29,800 --> 00:10:32,080
কিন্তু আমার মনে হয় না তার ছেলের চলে যাওয়ার
খবর শুনে আরেকটা স্ট্রোক করে বেঁচে থাকতে পারবে।
150
00:10:33,240 --> 00:10:34,120
আমাকে যেতে হবে।
151
00:10:40,760 --> 00:10:43,440
ডানপাশ দিয়ে একদম পাগলা গতিতে আসলো,
আমি তার আসা দেখতেও পাইনি।
152
00:10:43,520 --> 00:10:47,000
মানুষ কি নিজেদের খাবার নিজেরা
বাইরে গিয়ে কিনে আনতে পারে না?
153
00:10:47,080 --> 00:10:48,040
বাল!
154
00:10:48,120 --> 00:10:51,040
মারা খাও! 'সিক পে' পাও?
(অসুস্থতা বা দূর্ঘটনার জন্য নিজের নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত টাকা হচ্ছে 'Sick pay' অনেকটা জীবন বিমার মত)
155
00:10:51,120 --> 00:10:52,360
কোন দুনিয়ায় বাস করো তুমি?
156
00:10:52,440 --> 00:10:54,600
তাদেরকে আগেই এই ব্যাপারে বলে রেখো।
প্লিজ, স্যামুয়েল।
157
00:10:54,680 --> 00:10:56,600
গরীবেরা কাউকে এসব
ব্যাপারে বলতে পারে না।
158
00:10:56,680 --> 00:10:59,200
আমার সাথে ক্লাসের
বলদগুলোর মত কথা বোলো না।
159
00:10:59,280 --> 00:11:01,680
না, আমি টাকার দরকার নেই
এমন কারোর মত কথা বলছি।
160
00:11:01,760 --> 00:11:02,600
ঠিক আছে।
161
00:11:02,680 --> 00:11:04,856
দুনিয়ায় এমন অনেক জিনিস আছে
যা টাকা দিয়ে কেনা যায় না।
162
00:11:04,880 --> 00:11:06,440
একটা জিনিসের নাম বলো
যেটা কিনতে পারবে না।
163
00:11:10,480 --> 00:11:13,560
আমার বাবা যে কন্সট্রাকশন কোম্পানিতে
চাকরি করতেন তাদের এসব ব্যাপারে বলেননি।
164
00:11:14,200 --> 00:11:18,840
যখন তিনি এক্সিডেন্ট করলেন,
তখন তারা ওনাকে দ্বায়িত্বজ্ঞানহীনতার দায় দিলো,
165
00:11:19,520 --> 00:11:22,320
আর আমরা টাকার বদলে শুধু পিঠে
কয়েকটা চাপড় আর ধন্যবাদ পেলাম।
166
00:11:29,880 --> 00:11:34,280
নাও, যদি তোমার মন পাল্টায়।
মায়ের অফারটা এখনো প্রযোজ্য।
167
00:11:37,840 --> 00:11:41,000
আমি একটা ব্রিজের নিচের গ্যাস
স্টেশনে কাজ করা শুরু করেছি।
168
00:11:41,080 --> 00:11:44,960
একটা সাময়িক এজেন্সির জন্য।
169
00:11:45,640 --> 00:11:47,520
কাজটা বেশ কঠিন,
170
00:11:47,600 --> 00:11:52,560
কিন্তু টাকা আয় করা আর
জমানোর জন্য বেশ ভালোই।
171
00:11:52,640 --> 00:11:54,880
জামিনের কথা ভুলে যা।
আমার কথাও ভুলে যা।
172
00:11:54,960 --> 00:11:58,240
বিচারকার্য শুরু হওয়ার আগে যদি
২ বছর জেলে থাকতে হয় তবে তা-ই হোক।
173
00:11:58,320 --> 00:12:01,920
২ হোক বা ২০ হোক
তাতে কী যায় আসে?
174
00:12:18,200 --> 00:12:22,000
- হাই।
- তুমি কল করেছো বলে খুশি হয়েছি। তোমার জন্য একটা কাজ আছে।
175
00:12:22,560 --> 00:12:25,240
- ৫ মিনিটে তোমার টেবিল তৈরি হয়ে যাবে।
- ধন্যবাদ।
176
00:12:26,800 --> 00:12:30,640
পোলো, উত্তর দে।
177
00:12:31,760 --> 00:12:33,160
তুমি পুলিশে গিয়েছিলে?
178
00:12:33,240 --> 00:12:34,480
আমাকে ইগনোর করিস না।
179
00:12:34,560 --> 00:12:36,240
ওকে বলে দে।
গুজমানকে বলে দে, এখুনি।
180
00:12:36,320 --> 00:12:37,560
কিসের অপেক্ষা করছ তুমি?
181
00:12:37,640 --> 00:12:39,080
ভয় পেও না, সোনা।
182
00:12:39,160 --> 00:12:40,480
এক্ষুনি!
183
00:12:41,520 --> 00:12:42,520
সোনা...
184
00:12:43,680 --> 00:12:44,680
পোলো।
185
00:12:45,080 --> 00:12:45,960
হ্যাঁ?
186
00:12:46,040 --> 00:12:47,960
জিজ্ঞেস করছিলাম মাদ্রিদের
অ্যাপার্টমেন্ট তোমার লাগবে কি-না।
187
00:12:48,720 --> 00:12:50,800
জানি না।
আমি গুজমানের বাসায় যাচ্ছি।
188
00:12:50,880 --> 00:12:52,840
- এখন?
- খুব ভালো, সোনা।
189
00:12:52,920 --> 00:12:54,240
গিয়ে নিজের বন্ধুর পাশে দাঁড়াও।
190
00:12:54,320 --> 00:12:56,880
সে একটা কঠিন সময় পার করছে
আর তার এখন তোমাকে প্রয়োজন।
191
00:13:19,360 --> 00:13:20,360
কিছু লাগবে তোমার?
192
00:13:20,800 --> 00:13:22,640
খেতে বা পান করতে?
193
00:13:22,720 --> 00:13:23,720
না।
194
00:13:25,680 --> 00:13:30,080
- তাহলে, বলো।
- তুমি আর আমি জল আর তেলের মত।
195
00:13:33,920 --> 00:13:36,080
স্যামুয়েল আমার দিকে
ওভাবে তাকিও না।
196
00:13:37,440 --> 00:13:38,520
কিভাবে?
197
00:13:39,240 --> 00:13:43,080
জানো, এসব শেষ হবার নয়,
198
00:13:43,160 --> 00:13:45,760
আর আমাদের মধ্যে যদি এভাবে চলতে থাকে,
তাহলে দুজনের কপালেই ভোগান্তি আছে।
199
00:13:46,360 --> 00:13:47,640
আমারও তাই মনে হয়।
200
00:13:49,360 --> 00:13:53,760
এসব বলার জন্য এখানে কেন এলে?
মেসেজ দিলেই তো পারতে।
201
00:14:01,840 --> 00:14:04,320
- পাস্তা খাবে?
- এক্সকিউজ মি?
202
00:14:06,120 --> 00:14:08,720
কালকে যেটুকু বেঁচে ছিল,
দুমিনিটে গরম করে দিতে পারবো।
203
00:14:08,800 --> 00:14:10,600
আমরা জামাকাপড়
পরেও কাজ করতে পারি।
204
00:14:10,680 --> 00:14:13,000
জামাকাপড় পরে তোমার আর
আমার মধ্যে কিছু হবার নয়।
205
00:14:13,320 --> 00:14:15,960
ঠিক বলেছো।
আমাদের এসব বাদ দেওয়া উচিত।
206
00:14:28,120 --> 00:14:31,400
মনে আছে আমরা
কীভাবে তোর বাড়িতে ঘুমাতাম?
207
00:14:31,960 --> 00:14:35,720
অবশ্যই।
এতদূর শুধু এটা বলার জন্য এসেছিস?
208
00:14:38,360 --> 00:14:40,840
সকাল পর্যন্ত ভিডিও গেম খেলতাম।
209
00:14:44,160 --> 00:14:45,520
পপকর্ন খেতাম...
210
00:14:47,880 --> 00:14:50,600
আর হাত ব্যাথা না
হওয়া পর্যন্ত থামতাম না।
211
00:14:55,480 --> 00:14:56,960
আজরাতে সেরকম করা যায়?
212
00:14:58,680 --> 00:14:59,680
অবশ্যই।
213
00:15:00,160 --> 00:15:01,480
কিন্তু কেন?
214
00:15:01,560 --> 00:15:02,640
কেন নয়?
215
00:15:04,240 --> 00:15:06,040
সেগুলোই আমার সেরা স্মৃতি।
216
00:15:06,120 --> 00:15:08,440
কী দুঃখের জীবন, পোলো।
সিরিয়াসলি?!
217
00:15:14,000 --> 00:15:15,560
তুই-ই আমার বেস্ট ফ্রেন্ড, গুজমান।
218
00:15:17,400 --> 00:15:19,160
তার চেয়েও বেশি।
219
00:15:19,720 --> 00:15:22,440
জানিস তোর জন্যই আমি বুঝতে
পেরেছি যে আমি ছেলেদেরও পছন্দ করি?
220
00:15:22,800 --> 00:15:24,280
আগে জানতাম না তো।
221
00:15:26,440 --> 00:15:28,720
চিন্তা নেই, খুব দ্রুতই আমি
জিনিসটা থেকে বেরিয়ে এসেছি।
222
00:15:32,320 --> 00:15:33,320
পোলো,
223
00:15:33,960 --> 00:15:37,800
আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু সেভাবে নয়।
কী বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছিস।
224
00:15:41,160 --> 00:15:42,880
আমিও তোকে অনেক ভালোবাসি।
225
00:15:49,160 --> 00:15:50,400
আর আমি খুবই দুঃখিত...
226
00:15:54,320 --> 00:15:56,600
যদি আমি তোর কোনো
ক্ষতির কারণ হয়ে থাকি।
227
00:15:56,680 --> 00:15:57,760
কীসের ক্ষতি?
228
00:15:58,760 --> 00:16:02,400
কীসের ক্ষতি?
কী বালছাল বলছিস তুই, পোলো?
229
00:16:02,480 --> 00:16:03,760
কী হয়েছে তোর?
230
00:16:03,840 --> 00:16:06,000
ধুর, ভাই।
কোন গেম দিয়ে শুরু করা যায়?
231
00:16:06,080 --> 00:16:08,080
কী হয়েছে তোর?
হাস ব্যাটা।
232
00:16:08,085 --> 00:16:26,080
বঙ্গানুবাদে
জিতু বিশ্বাস
233
00:16:27,880 --> 00:16:30,080
পোলো, ফোন ধর শালা!
234
00:16:34,280 --> 00:16:36,000
গুজমানের সাথে কথা বলেছিস?
235
00:16:36,080 --> 00:16:39,000
আমি কিন্তু মজা করছি না।
তোর সময় কিন্তু ফুরিয়ে আসছে!
236
00:16:50,280 --> 00:16:52,480
আমি পোলোকে সবসময়
ভালো বলেই জানি।
237
00:16:52,720 --> 00:16:54,840
তার ব্যাপারে বলার মতো কিছু নেই?
238
00:16:55,800 --> 00:16:57,560
যা হয়েছিল সে ব্যাপারে?
239
00:16:58,680 --> 00:16:59,520
কী হয়েছিল?
240
00:16:59,600 --> 00:17:01,120
মারিনার মৃত্যুর পর,
241
00:17:01,200 --> 00:17:04,280
পুরো স্কুলজুড়ে সিকিউরিটি
ক্যামেরা লাগানো হয়েছিল।
242
00:17:13,600 --> 00:17:15,800
তুমি নিশ্চিত যে
তোমার কিছুই বলার নেই?
243
00:18:07,480 --> 00:18:08,640
কী...
244
00:18:09,600 --> 00:18:11,560
হেই।
245
00:18:11,640 --> 00:18:12,520
ধুর...
246
00:18:12,600 --> 00:18:13,600
হেই!
247
00:18:25,920 --> 00:18:27,160
পোলো!
248
00:18:27,240 --> 00:18:29,480
পোলো!
সাহায্য করো!
249
00:18:49,880 --> 00:18:50,880
সাহায্য করো!
250
00:18:52,720 --> 00:18:53,960
পোলো!
251
00:18:54,040 --> 00:18:55,040
ওকে...
252
00:18:58,840 --> 00:19:00,640
আন্দের!
253
00:19:00,720 --> 00:19:03,640
অ্যাম্বুলেন্স ডাকো!
কাউকে ডাকো!
254
00:19:04,840 --> 00:19:05,840
আন্দের?
255
00:19:05,920 --> 00:19:08,880
আন্দের, প্লিজ, স্কুলে আসো।
আমি জানি না...
256
00:19:09,720 --> 00:19:11,640
ও শ্বাস নিচ্ছে না।
আমার মনে হয় ও শ্বাস নিচ্ছে না।
257
00:19:12,240 --> 00:19:13,080
পোলো!
258
00:19:13,160 --> 00:19:15,080
প্লিজ! পোলো!
259
00:19:18,840 --> 00:19:20,240
এইতো!
260
00:19:21,560 --> 00:19:22,560
ওকে...
261
00:19:24,440 --> 00:19:25,840
খুব ভালো।
পানি বের করে দাও।
262
00:19:25,920 --> 00:19:27,120
বের করে দাও।
263
00:19:27,200 --> 00:19:29,160
বের করে দাও!
আন্দের!
264
00:19:29,240 --> 00:19:32,400
- ঈশ্বরকে ধন্যবাদ। অ্যাম্বুলেন্স ডাকো।
- না! আমরা কাউকে ডাকছি না!
265
00:19:32,480 --> 00:19:33,600
- চুপ!
- কী?
266
00:19:33,680 --> 00:19:34,760
কী অবস্থা তোর?
267
00:19:36,440 --> 00:19:37,440
তুই ঠিক আছিস?
268
00:19:37,480 --> 00:19:39,840
- কাম অন।
- ঠিক আছে, চিন্তা করিস না।
269
00:19:44,600 --> 00:19:48,120
এটা তো আমার কাজ।
স্কুলে ঘুমানো আমার বিশেষত্ব।
270
00:19:48,720 --> 00:19:49,720
কী?
271
00:19:50,360 --> 00:19:52,840
রাত কী অনেক বড় ছিল?
272
00:19:52,920 --> 00:19:55,840
রাত ৩ টা পর্যন্ত দোকানের কাজ করেছি।
273
00:19:55,920 --> 00:19:58,360
দারুণ মজার কাজ।
274
00:19:58,440 --> 00:20:01,800
তুমি চাইলে আমরা অন্য আরেকদিন
পড়তে পারি। আমি কিছু মনে করব না।
275
00:20:01,880 --> 00:20:04,000
নিশ্চয়ই, কিন্তু আমি
মনে হয় না আর সময় পাবো।
276
00:20:04,720 --> 00:20:06,680
তো, আজ রাতে বের হবে না?
277
00:20:07,120 --> 00:20:09,640
শুধু আজ রাতে কেন, আগামী কয়েকদিন
পর্যন্ত বের হতে পারব না।
278
00:20:10,000 --> 00:20:11,000
সত্যি?
279
00:20:11,560 --> 00:20:17,000
যদি বলি গুজমান আজ
রাতে ক্লাবে থাকবে?
280
00:20:19,400 --> 00:20:22,680
আমার আর গুজমানের সম্পর্কের ব্যাপারে
তুমি এত আগ্রহী কেন?
281
00:20:23,440 --> 00:20:24,600
আমাকে কিউপিড বলতে পারো।
(রোমানদের প্রেমের দেবতা)
282
00:20:25,280 --> 00:20:26,600
আমি প্রেমে বিশ্বাসী।
283
00:20:26,680 --> 00:20:29,480
আমি দেখেছি তোমরা
একে-অপরের দিকে কিভাবে তাকাও।
284
00:20:29,560 --> 00:20:32,280
কাউকে মন থেকে ভালোবাসলে,
সেই ভালোবাসার মানুষটিকে পাওয়া,
285
00:20:32,360 --> 00:20:33,840
কতটা বিরল তা কি জানো?
286
00:20:34,400 --> 00:20:37,480
সেটা ভাগ্য, আর ভাগ্য যে প্রতিদিন
তোমার সহায় হবে এমন কোনো কথা নেই।
287
00:20:39,400 --> 00:20:40,400
ভ্যালেরিও।
288
00:20:41,640 --> 00:20:43,680
তুমি কি আমাকে কিছু বলতে চাও?
289
00:20:45,640 --> 00:20:46,680
আজরাতে আসো।
290
00:20:48,080 --> 00:20:53,880
এমনকি মৃত্যুগামী প্রেমিকযুগলও তাদের
শেষ সুখের রাত উপভোগ করার সুযোগ পায়।
291
00:20:55,760 --> 00:20:59,160
পার্টিটা দুর্দান্ত হবে।
সত্যি বলছি।
292
00:21:06,840 --> 00:21:09,240
পোলো, কোথায় তুমি?
293
00:21:29,440 --> 00:21:31,160
কী বলব আমরা?
294
00:21:31,760 --> 00:21:34,920
পোলোর মা যদি এসব
জেনে যায় তাহলেই খাইছে!
295
00:21:39,560 --> 00:21:40,560
সে ভালো আছে।
296
00:21:40,640 --> 00:21:43,440
আমরা সব পানি বের করে দিয়েছি,
আর সে এখনি বাড়ি যেতে পারবে।
297
00:21:43,520 --> 00:21:44,920
- দারুণ...
- আমি তার অভিভাবকদের জানাচ্ছি।
298
00:21:45,000 --> 00:21:46,080
দরকার নেই...
299
00:21:46,160 --> 00:21:48,520
আমি ইতোমধ্যে তাদের বলে দিয়েছি।
সে আমার ভাই।
300
00:21:48,800 --> 00:21:53,360
তারা এখন পথেই আছে।
আশা করি সে নিজের শিক্ষা পেয়েছে।
301
00:21:53,440 --> 00:21:54,760
কারণ আমি জানি না কিভাবে...
302
00:21:54,840 --> 00:21:59,320
সে অনলাইনে ভুলভাল ভিডিও দেখে বেড়ায়
যেখানে লোকেরা বোকার মত কাজ করে।
303
00:21:59,680 --> 00:22:03,240
এই সপ্তাহের চ্যালেঞ্জ যতটা সম্ভব
বড়ি খাওয়া যায় খেতে হবে।
304
00:22:03,320 --> 00:22:06,680
আমরা সকালে সাঁতার কাটছিলাম।
সে সাঁতরাতে পারে না,
305
00:22:06,760 --> 00:22:08,840
তাই, আমার তাকে
বের করতে হয়েছিল।
306
00:22:08,920 --> 00:22:13,480
ঈশ্বরকে ধন্যবাদ যে আমি ভালো সাঁতারু।
নাহলে সে মরতেও পারত।
307
00:22:13,560 --> 00:22:16,360
আমাদের তার সাথে কথা বলতে হবে।
এখনো মাথা ঘুরছে, ঈশ্বর।
308
00:22:16,440 --> 00:22:18,040
পোলো! কেমন আছো?
309
00:22:21,880 --> 00:22:23,440
হেই, কেমন অনুভব করছিস?
310
00:22:23,520 --> 00:22:24,760
আমি পারিনি।
311
00:22:28,440 --> 00:22:30,040
তুই চাইলে তাকে বলে দিতে পারিস।
312
00:22:44,080 --> 00:22:46,760
তোমরা পোলোর ব্যাপারে কিছু জানো?
সে আজ স্কুলে আসেনি।
313
00:22:47,160 --> 00:22:50,520
এসেছিল, কিন্তু হঠাৎ করে
অসুস্থ হয়ে পড়ে।
314
00:22:50,960 --> 00:22:54,640
চেঞ্জিং রুমে বমি করেছিল।
খুবই বাজে অবস্থা করেছে, তাই না?
315
00:22:54,720 --> 00:22:55,800
বেচারা।
যাইহোক...
316
00:22:57,520 --> 00:23:00,920
হ্যাঁ, আমরা ওকে বাড়ি নিয়ে যাই।
নিজে থেকে যেতে পারছিল না।
317
00:23:11,720 --> 00:23:13,920
কী হচ্ছে?
318
00:23:16,680 --> 00:23:18,440
এর সাথে তার কী সম্পর্ক?
319
00:23:19,760 --> 00:23:22,840
কারণ পোলো আর
স্যামুয়েল বন্ধুও ছিল না।
320
00:23:24,240 --> 00:23:27,240
অন্য অনেকের কাছে অনেক কারণ
থাকতে পারে তার সর্বনাশ করার জন্য।
321
00:23:27,800 --> 00:23:29,400
আমি ভেবেছিলাম তুমি
স্যামুয়েলকে চিনো না।
322
00:23:30,400 --> 00:23:31,560
চিনি না। কিন্তু...
323
00:23:32,880 --> 00:23:36,840
সবাই বলে মারিনার মৃত্যুর পর
সে একদম বদলে গেছে।
324
00:23:38,320 --> 00:23:40,520
যে সে হিংস্র হয়ে উঠেছিল...
325
00:23:40,600 --> 00:23:42,840
আর সে আজেবাজে
লোকেদের সাথে মিশছিল।
326
00:24:20,320 --> 00:24:21,320
হ্যাঁ?
327
00:24:22,480 --> 00:24:24,080
হাই, সান্ড্রা আমাকে পাঠিয়েছে।
328
00:24:24,160 --> 00:24:26,160
ভালো। অনেক ধন্যবাদ, বাছা।
329
00:24:35,920 --> 00:24:38,960
কী খবর, দোস্ত?
সহজ ছিল না?
330
00:24:40,560 --> 00:24:42,160
হ্যাঁ, একটু বেশিই সহজ ছিল।
331
00:24:42,240 --> 00:24:43,240
আগেই বলেছিলাম।
332
00:24:43,600 --> 00:24:46,760
আমার মা তোমাকে বিপদে ফেলবে না।
সবসময় এরকম সহজই হবে।
333
00:24:46,840 --> 00:24:50,560
- জানি না কাজটা চালিয়ে যেতে চাই কি-না।
- তাহলে, ভাবো।
334
00:24:51,560 --> 00:24:52,880
উনি তোমাকে বিশ্বাস করে।
335
00:24:53,840 --> 00:24:57,000
এই ডেলিভারির টাকাটা কি আগে
দিতে পারবে? আমি পরে সিদ্ধান্ত নিবো।
336
00:24:58,720 --> 00:25:02,520
উনি আগামীকাল পর্যন্ত বাইরে থাকবেন।
কিন্তু চিন্তা কোরো না।
337
00:25:02,760 --> 00:25:05,960
টাকা তুমি অবশ্যই পাবে।
আর একবার পেলে, আশা করি তোমার মন বদলাবে।
338
00:25:18,920 --> 00:25:22,200
- প্লিজ, আসুন, মিস।
- ধন্যবাদ। আমি পোলোর বান্ধবী।
339
00:25:25,080 --> 00:25:27,360
- এটা নিবো?
- অবশ্যই।
340
00:25:48,680 --> 00:25:50,760
- এই দিকে, প্লিজ।
- হ্যাঁ, সরি।
341
00:25:52,800 --> 00:25:54,640
আমার রাঁধুনি মাংস রান্না করেছে।
342
00:25:55,480 --> 00:25:58,360
সে সমসময় বলে পেটব্যাথা
হলে এটাই সেরা খাবার।
343
00:25:58,760 --> 00:26:00,720
ধন্যবাদ। কিন্তু তোমার
আসার কোনো দরকার ছিল না।
344
00:26:02,560 --> 00:26:03,560
শোনো...
345
00:26:05,720 --> 00:26:06,720
আমি বসছি।
346
00:26:07,920 --> 00:26:11,080
জানি আমরা খুব ভালো বন্ধু নই,
347
00:26:11,160 --> 00:26:14,360
আর আমি চাইও না যে তুমি আমাকে
পুলে ঝাঁপ দেওয়ার কারণটা বলো।
348
00:26:14,720 --> 00:26:16,440
অনেক কারণ থাকতে পারে।
349
00:26:17,200 --> 00:26:21,760
কিন্তু জেনে রাখো যে তোমার কোনো
কিছুর দরকার হলে, আমি পাশে আছি।
350
00:26:23,680 --> 00:26:27,960
আর আমি চাইবো না যে
তোমার কিছু হোক কারণ...
351
00:26:30,960 --> 00:26:33,760
তোমাকে পুল থেকে বের করা
অনেক কষ্টকর ছিল।
352
00:26:33,840 --> 00:26:35,600
যেমন... হ্যাঁ।
353
00:26:40,880 --> 00:26:42,280
পোলো, আমাকে কল দাও।
354
00:26:49,480 --> 00:26:50,880
অনেক ধন্যবাদ।
355
00:26:51,560 --> 00:26:52,720
সমস্যা নেই...
356
00:26:52,800 --> 00:26:53,880
আমাকে দেখতে আসার জন্য।
357
00:26:54,920 --> 00:26:57,600
- হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
- হ্যাঁ।
358
00:26:57,680 --> 00:27:02,640
পুলে ঝাঁপ দেওয়ার জন্য...আর
আমাকে বাঁচানোর জন্য যা যা করেছো তার জন্য।
359
00:27:08,440 --> 00:27:10,400
হাসলে তোমাকে খুব কিউট লাগে।
360
00:27:10,480 --> 00:27:13,520
খুব কিউট লাগে, সত্যি বলছি।
361
00:27:13,600 --> 00:27:16,640
তোমার চোখ ছোট হয়ে যায় আর...
লজ্জা পাচ্ছো নাকি? পেয়ো না!
362
00:27:19,480 --> 00:27:21,280
আসলে, শুধু এটা দেওয়ার
জন্য এসেছিলাম, তাই...
363
00:27:21,360 --> 00:27:23,216
এটা তোমার রাঁধুনিকে দিয়ে যাচ্ছি।
যাতে সে গরম করে দিতে পারে।
364
00:27:23,240 --> 00:27:24,840
গরম গরম খেতে ভালো লাগবে।
365
00:27:24,920 --> 00:27:27,960
আমি যাচ্ছি। ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে?
কিছুক্ষণ বিশ্রাম করো।
366
00:27:37,640 --> 00:27:42,120
তাহলে, নিজেদের কিছু কথা বাঁচিয়ে দিই, কী বলিস?
আমি জিজ্ঞেস করব পোলোর কী হয়েছে?
367
00:27:42,200 --> 00:27:44,520
তুই বলবি কিছু না, আমি মানবো না।
আমি জিজ্ঞেস করব তোর কী হয়েছে?
368
00:27:44,600 --> 00:27:47,520
তুই বলবি আমি বিরক্তিকর,
আমি তোকে বলব মারা খা!
369
00:27:47,600 --> 00:27:48,920
আর আমরা একটা দারুণ
ডিনার উপভোগ করব!
370
00:27:49,480 --> 00:27:51,400
- চরম!
- ধন্যবাদ।
371
00:27:51,480 --> 00:27:52,920
কী চরম?
372
00:27:53,360 --> 00:27:54,840
ও টেনিস ছেড়ে দিয়েছে।
373
00:27:54,920 --> 00:27:56,120
আমি জানি।
হাই।
374
00:27:57,160 --> 00:27:58,160
খুবই দুঃখের বিষয়, আন্দের।
375
00:27:58,760 --> 00:28:00,760
তোকে ভালো দেখাচ্ছে না।
376
00:28:00,840 --> 00:28:02,080
গিয়ে আবার টেনিস খেল।
377
00:28:02,160 --> 00:28:04,880
নিজের একটা উপকার কর।
আমার তোর জন্য চিন্তা হচ্ছে।
378
00:28:06,040 --> 00:28:08,120
- হাই।
- হাই? অর্ডার দিয়েছো?
379
00:28:08,200 --> 00:28:10,440
না, আসলে আমার
একদম ক্ষিধে নেই।
380
00:28:11,000 --> 00:28:12,000
আমারও নেই।
381
00:28:15,360 --> 00:28:17,560
ঈশ্বরের দোহাই লাগে, ভাই।
তোমাকে ৩ বার বলেছি।
382
00:28:17,640 --> 00:28:20,600
উগান্ডার ভাষায় বলতে হবে নাকি?
তুমি খুবই বিরক্তিকর।
383
00:28:20,680 --> 00:28:23,920
- আমাদের ভিতরে ঢুকতে দিবে নাকি না?
- হেই, লুসিয়ানো, কী খবর?
384
00:28:24,000 --> 00:28:26,200
এরা আমার সাথে এসেছে
এদের ভিতরে ঢুকতে দাও, ঠিক আছে?
385
00:28:26,280 --> 00:28:28,160
এমনি ধন্যবাদ, লুসিয়ানো।
386
00:28:28,720 --> 00:28:30,360
ঝগড়া না করি।
387
00:28:30,440 --> 00:28:32,560
- রাম আর কোক, ঠিক?
- প্লিজ!
388
00:28:32,640 --> 00:28:34,680
- তুমি?
- শুধু কোক, ধন্যবাদ।
389
00:28:34,760 --> 00:28:36,360
এখনি আনছি!
390
00:28:36,760 --> 00:28:38,760
তাহলে, দেখা যাক
এখানে কী চলছে!
391
00:28:39,320 --> 00:28:40,800
সবাই মাতাল হয়ে আছে!
392
00:28:43,440 --> 00:28:46,880
তোমার কৌতূহলের কারণে
আমরা প্রায় ঢুকতেই ব্যর্থ হয়েছিলাম।
393
00:28:46,960 --> 00:28:50,560
আমি স্যামুয়েলকে তার ভাইকে জেল
থেকে বের করতে সাহায্য করছিলাম।
394
00:28:50,640 --> 00:28:54,040
কিংবা তুমি কার্লার কাছ
থেকে রেহাই পেতে চাচ্ছিলে,
395
00:28:54,120 --> 00:28:56,760
তার মাথায় থাকা সব
উল্টাপাল্টা চিন্তার সুযোগ নিয়ে।
396
00:28:56,840 --> 00:28:59,240
আর সবকিছু তুমি তাকে
পছন্দ করো বলে, তাই না?
397
00:28:59,840 --> 00:29:04,000
পাশের বাসার আন্টির মত জ্ঞান দিও না তো।
তুমি নিজের সমস্যা নিয়ে ভাবো।
398
00:29:04,600 --> 00:29:07,720
- আমার সমস্যা?
- তুমি এখানে কেন এসেছো, নাদিয়া?
399
00:29:07,800 --> 00:29:10,120
ঐ কুল ফর্সা ছেলেটার জন্য।
400
00:29:10,200 --> 00:29:13,680
যদি সে দেখা দেয় আরকি,
কারণ আমাদের নাদিয়ার দ্বারা তো কিচ্ছু হবে না।
401
00:29:13,760 --> 00:29:16,320
মেয়েটা ১০ এর মধ্যে ৯.৫ পেয়ে
স্যারের কাছে অভিযোগ জানাতে যায়।
402
00:29:16,400 --> 00:29:20,800
কিন্তু যখন কাউকে পছন্দ করে,
রুমের এক কোণায় বসে থাকে।
403
00:29:20,880 --> 00:29:23,000
কিংবা হয়ত সে সবকিছুই
ভাগ্যের হাতে ছেড়ে দেয়।
404
00:29:23,080 --> 00:29:26,440
শোনো, সোনামনি।
ভাগ্য একটা খানকির ছেলে!
405
00:29:28,560 --> 00:29:29,560
তার গার্লফ্রেন্ড আছে।
406
00:29:30,320 --> 00:29:31,320
অবশ্যই।
407
00:29:31,880 --> 00:29:34,440
সেটা তার সমস্যা
আর তোমার অযুহাত।
408
00:29:37,000 --> 00:29:39,040
আর তুমি?
তুমি কখন সামুকে বলবে?
409
00:29:44,520 --> 00:29:49,480
কখনোই না। সামু ঐ মহারানীকে পছন্দ করে,
আর তার সামনে আমি চুতমারানি ছাড়া কিছুই না।
410
00:29:50,720 --> 00:29:53,080
তাহলে, এটা তোমার অযুহাত।
411
00:30:11,400 --> 00:30:17,360
সামু, তুমি ক্লাবে আসবে?
আমি কথা বলতে চাই।
412
00:30:17,440 --> 00:30:21,720
কিংবা আমি তোমার
বাসায় আসব, যেটা তুমি চাও।
413
00:30:40,840 --> 00:30:41,920
আন্দের, যথেষ্ট হয়েছে।
414
00:30:42,480 --> 00:30:43,480
ধুর।
415
00:30:46,240 --> 00:30:47,520
একটা কথা বলব?
416
00:30:47,840 --> 00:30:49,160
তোমার ভ্রু'গুলো
অনেক পছন্দ হয়েছে আমার।
417
00:30:49,240 --> 00:30:50,520
তাই নাকি!
418
00:30:50,600 --> 00:30:53,120
ছোটবেলায়, মোটা ভ্রুর জন্য
অনেক কথা শুনতে হয়েছে।
419
00:30:53,200 --> 00:30:54,840
আমাকেও শুনতে হয়েছে।
420
00:30:55,520 --> 00:30:59,240
ভাবছি এগুলো একটু পাল্টাবো।
ভিন্ন আকৃতির করব...
421
00:30:59,880 --> 00:31:01,760
বা চোখা করে ফেলব।
422
00:31:01,840 --> 00:31:04,800
মনে হয় আমার পছন্দই হবে।
যদিও তোমার বোনের ব্যাপারে নিশ্চিত নই।
423
00:31:05,200 --> 00:31:06,640
এটা করার আরও
অনেক কারণ আছে।
424
00:31:07,520 --> 00:31:08,720
সেইসব কারণের নামে।
425
00:31:14,800 --> 00:31:16,360
তোমাকে একটা কথা বলি।
426
00:31:17,080 --> 00:31:19,280
শার্টটা দারুণ।
427
00:31:19,360 --> 00:31:21,200
- বাহ, ধন্যবাদ।
- স্বাগত।
428
00:31:21,280 --> 00:31:24,240
- অন্তত কারো চোখে তো পড়ল।
- আমি কিছু বলতে চাচ্ছিলাম না।
429
00:31:24,320 --> 00:31:25,480
কেন?
430
00:31:25,560 --> 00:31:28,800
- কারণ এই শার্ট...এটা তুমি নও।
- হয়ত এই শার্টটাই আমি,
431
00:31:29,040 --> 00:31:31,320
আর হুডিপরা ছেলেটা
অন্য কেউ ছিল।
432
00:31:32,200 --> 00:31:34,760
- বাদ দাও, আন্দের...
- তুমি বাদ দাও। সে ওর সঙ্গী।
433
00:31:35,360 --> 00:31:37,920
ঠিক আছে। চলো, একে অন্যের
সঙ্গীর ব্যাপারে কথা বলা যাক।
434
00:31:38,000 --> 00:31:40,560
এটাই তুমি সারারাত
আমাকে বলে এসেছো।
435
00:31:41,160 --> 00:31:43,560
আমি শুধু আমাদের দুজনের জন্য একটা
ডিনারের আয়োজন করতে চাচ্ছিলাম পুরো সপ্তাহ ধরে,
436
00:31:43,640 --> 00:31:46,640
আর যা আয়োজন করতে পেরেছি
তা হলো এই! মনে কিছু কোরো না!
437
00:31:48,520 --> 00:31:52,800
এই দুজনকে নিয়ে কী করব?
এরা এত বোরিং কেন?
438
00:31:53,480 --> 00:31:55,560
তুমি আরবি বলতে পারো?
439
00:31:55,840 --> 00:31:58,640
দুবছর দুবাইতে ছিলাম, সোনা।
ভাষা তো জানা লাগবেই।
440
00:32:02,320 --> 00:32:05,360
আমি বুঝতে পারছি না।
বিশ্বাসই হচ্ছে না তুমি নাদিয়ার ভাই।
441
00:32:05,440 --> 00:32:06,280
আমি ক্লাবে আছি।
442
00:32:06,360 --> 00:32:09,160
- তুমি বেশ মজার লোক।
- মাঝেমাঝে আমিও তাই ভাবি।
443
00:32:09,760 --> 00:32:11,400
মাত্র তোমার মেসেজ...
444
00:32:23,720 --> 00:32:25,040
ভালোই গরম হয়েছে।
445
00:32:25,120 --> 00:32:28,080
সস্তা মাইক্রোওয়েভ থাকলে
রাঁধুনির কী দরকার?
446
00:32:29,600 --> 00:32:33,520
যখন আমার বুক বেয়ে সস নামবে
তখন মোটেই আমাকে রাজকুমারী মনে হবে না।
447
00:32:33,760 --> 00:32:36,880
না, আমি তার চেয়েও
খারাপ কিছু করব।
448
00:32:37,480 --> 00:32:41,400
আমি জিজ্ঞেস করতে চাই এসব কী?
আমরা কী করছি?
449
00:32:46,840 --> 00:32:51,280
বাইরে অনেক শব্দ, তাই না?
চারিদিকে, বিরতিহীন।
450
00:32:52,920 --> 00:32:54,440
কিন্তু এখানে কতটা নীরবতা।
451
00:32:59,040 --> 00:33:00,920
জানি না আমরা কী করছি।
452
00:33:02,680 --> 00:33:05,880
আমি অনেক নিঃসঙ্গ।
আর আমার মনে হয় তুমিও।
453
00:33:07,840 --> 00:33:10,080
তো, আমরা একত্রে
নিঃসঙ্গ হতে পারি।
454
00:33:25,320 --> 00:33:27,360
তোমার মুখে টমেটো সস...
455
00:33:27,440 --> 00:33:28,840
- কোথায়?
- দাঁড়াও।
456
00:33:30,920 --> 00:33:31,960
এখানে।
457
00:33:35,120 --> 00:33:36,240
ফাকিং হেল...
458
00:33:52,080 --> 00:33:53,080
ধন্যবাদ।
459
00:33:53,120 --> 00:33:55,000
- আমাকে দাও।
- না, লু।
460
00:33:55,080 --> 00:33:56,840
ডিনারের পরিকল্পনা আমার ছিল।
বিলও আমিই দিবো।
461
00:33:56,920 --> 00:33:59,640
- এরা আমার বন্ধু। আমি বিল দিতে চাই।
- চাইলেই তো আর পারবে না!
462
00:34:01,080 --> 00:34:03,400
এই ব্যাপারে আমরা কি বাসায় কথা বলতে পারি?
এখানে ঝামেলা বাঁধিও না।
463
00:34:03,480 --> 00:34:06,560
- না, আমি ড্রিঙ্ক করতে বাইরে যাচ্ছি।
- কী?
464
00:34:07,440 --> 00:34:11,160
- আমি বাইরে যেতে চাই, খাচায় বন্দি হতে না।
- আমার সাথে থাকলে নিজেকে বন্দি মনে হয়?
465
00:34:11,240 --> 00:34:13,256
আমি তা বলিনি।
আমি বলেছি আমি বাইরে গিয়ে ড্রিঙ্ক করতে চাই।
466
00:34:13,280 --> 00:34:15,640
তুমি সবসময় এরকমই বলো।
467
00:34:16,440 --> 00:34:18,520
জানোতো কী?
যা মন চায় করো।
468
00:34:18,600 --> 00:34:20,640
আমার ভালো লাগুক বা
না লাগুক, তুমি তো করবেই।
469
00:34:21,600 --> 00:34:23,640
আমাদের মনে হয় যাওয়া উচিত...
470
00:34:23,720 --> 00:34:25,560
আমি যাচ্ছি।
আমার কাজ আছে।
471
00:34:25,640 --> 00:34:26,960
এত রাতে কী কাজ?
472
00:34:27,040 --> 00:34:30,000
তো, তুইও তোর বয়ফ্রেন্ডকে
কিছু বলিস না? মাথাই নষ্ট!
473
00:34:30,880 --> 00:34:32,880
- কিছু না।
- আন্দের?
474
00:34:32,960 --> 00:34:34,160
ঠিক তোমার মত।
475
00:34:37,240 --> 00:34:38,920
- গুজমান?
- আন্দের!
476
00:34:39,480 --> 00:34:40,600
আন্দের!
477
00:34:42,000 --> 00:34:44,720
সব ভিতরে জমিয়ে
রাখলে বদহজম হবে।
478
00:34:44,800 --> 00:34:46,520
তুই সত্যিই চাস আমি বলি?
479
00:34:49,760 --> 00:34:52,040
আমি চাই সব
আগের মত হয়ে যাক।
480
00:34:53,840 --> 00:34:55,040
তুই, আমি আর পোলো।
481
00:35:00,880 --> 00:35:02,240
শুধু এটুকুইতো চাই।
482
00:35:11,440 --> 00:35:13,240
তুমি আসছো?
483
00:35:15,440 --> 00:35:37,240
বঙ্গানুবাদে
জিতু বিশ্বাস
484
00:35:39,960 --> 00:35:42,720
ভেবেছিলাম তুমি আমাকে
না চেনার ভান করবে।
485
00:35:43,960 --> 00:35:56,720
সম্পাদনায়ঃ
রবিউল আউয়াল জীবন
486
00:35:57,400 --> 00:35:58,520
আমি মাতাল নই।
487
00:36:02,040 --> 00:36:03,040
না?
488
00:36:04,240 --> 00:36:05,240
না।
489
00:36:22,200 --> 00:36:23,480
কী করতে চাও তুমি?
490
00:36:26,400 --> 00:36:30,120
আমার বাসায় যেতে পারব না।
আর তোমার বাসায়, কোনো চান্সই নেই।
491
00:36:34,160 --> 00:36:35,400
একটা জায়গা আছে,
492
00:36:37,120 --> 00:36:38,120
কিন্তু...
493
00:36:52,680 --> 00:36:58,000
ড্রয়ারে কনডম রাখা আছে।
মজা করছি। ওগুলো নাইটস্ট্যান্ডে আছে।
494
00:37:04,920 --> 00:37:07,160
হয়ত তোমাকে এখানে
আনা ঠিক হয়নি।
495
00:37:07,880 --> 00:37:10,920
- আমি দুঃখিত।
- যা হওয়ার কথা ছিল তাই হয়েছে।
496
00:37:11,760 --> 00:37:12,880
চিন্তা কোরো না।
আমি ঠিক আছি।
497
00:37:14,640 --> 00:37:16,240
আমার একটু ভয় করছে।
498
00:37:18,160 --> 00:37:19,160
আমারও।
499
00:37:22,800 --> 00:37:25,040
আমার মনে আছে তুমি
পুল কতটা পছন্দ করো।
500
00:37:34,800 --> 00:37:35,800
লাফাও!
501
00:38:12,560 --> 00:38:14,600
আমার সত্যিই রাগ হচ্ছে।
502
00:38:19,400 --> 00:38:22,880
ঐ সত্যটা আমাকে বলে
খুবই অন্যায় করেছিস তুই।
503
00:38:27,080 --> 00:38:31,400
কিন্তু আমি তোর বন্ধু, আর আমি চাই না
তুই আবার কোনো বোকামি করিস।
504
00:38:35,960 --> 00:38:36,960
ধন্যবাদ।
505
00:38:40,680 --> 00:38:42,440
ওটা একটা দুর্ঘটনা ছিল, আন্দের।
506
00:38:48,000 --> 00:38:50,720
দুর্ঘটনাক্রমে কাউকে মাথা
ফাটিয়ে মেরে ফেলা যায় না।
507
00:38:56,200 --> 00:38:58,880
কিন্তু আমি বিশ্বাস করি যে
তুই ইচ্ছে করে করিসনি।
508
00:39:01,680 --> 00:39:03,160
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলি।
509
00:39:08,760 --> 00:39:10,720
দিব্যি খেয়ে বলছি,
যদি অতীতে গিয়ে...
510
00:39:21,640 --> 00:39:23,320
একটা জিনিস আছে
যা আমরা করতে পারি।
511
00:39:28,480 --> 00:39:32,280
বিনা দোষে একটা লোক
জেলে পঁচে মরছে,
512
00:39:34,000 --> 00:39:35,800
অন্তত বিচারকার্য শুরু
হওয়ার আগ পর্যন্ত।
513
00:39:40,200 --> 00:39:42,360
তোর একাউন্ট থেকে কত
টাকা বের করতে পারবি?
514
00:40:52,600 --> 00:40:53,600
আন্দের...
515
00:40:55,640 --> 00:40:59,040
তুমি কি চাও আমি চলে যাই?
তুমি কি এটাই চাও?
516
00:41:01,240 --> 00:41:02,240
না...
517
00:41:05,920 --> 00:41:07,640
তাহলে এত অদ্ভুত
আচরণ করছ কেন?
518
00:41:08,600 --> 00:41:10,640
এর সাথে তোমার
কোনো সম্পর্ক নেই, ওমর।
519
00:41:13,680 --> 00:41:15,560
তাহলে কারণটা আমাকে বলছ না কেন?
520
00:41:26,000 --> 00:41:27,320
আমার উপর বিশ্বাস রাখো, বুঝেছ?
521
00:41:29,920 --> 00:41:31,120
সব ঠিক হয়ে যাবে।
522
00:41:39,920 --> 00:41:41,760
- স্যামুয়েল?
- বাথরুমে।
523
00:41:47,400 --> 00:41:49,560
হেই, তুই ঠিক আছিস?
524
00:41:51,720 --> 00:41:54,480
মেইলবক্সে তোর নামে
একটা চিঠি এসেছে।
525
00:41:55,440 --> 00:41:59,440
আমি ঘুমাতে যাচ্ছি।
খুব ক্লান্ত। কী একটা দিন গেল...
526
00:42:33,560 --> 00:42:37,960
- সায়েজ পরিবারের টাকা কোথায়?
- আমি ভুলে গেছি।
527
00:42:38,680 --> 00:42:41,200
মিসেস সায়েজ আমাকে ফোন দিয়ে বলেছে
তুই ওনার একটা পোশাক চুরি করেছিস।
528
00:42:41,280 --> 00:42:43,200
আমি লজ্জায় মরে যাচ্ছিলাম!
529
00:42:43,520 --> 00:42:45,920
ইন্টারনেটে লোকেদের থেকে
চুরি করে আর সাধ মিটছে না?
530
00:42:46,000 --> 00:42:48,880
আমি চুরি করি না!
নিজের ব্যাবসা শুরু করার জন্য টাকা জোগাড় করি।
531
00:42:48,960 --> 00:42:50,856
যাতে করে নিজের জন্য
জামাকাপড় কিনতে পারিস।
532
00:42:50,880 --> 00:42:53,000
ওনাদের টাকা ফেরত দিবি কিভাবে?
533
00:42:53,080 --> 00:42:54,320
এসবের শেষ চাই আমার।
534
00:42:54,400 --> 00:42:57,320
মা, এ ব্যাপারে আমরা বাড়ি গিয়ে কথা বলব।
এখানে কিছু বোলো না।
535
00:42:57,400 --> 00:42:58,520
আমি কিছু বলব না।
536
00:42:58,600 --> 00:43:01,720
তুই বলবি।
পুরো ক্লাসের সামনে।
537
00:43:01,800 --> 00:43:03,560
বলবি যে আমিই তোর মা...
538
00:43:03,640 --> 00:43:06,336
আর তুই এখানে স্কলারশিপ পেয়ে এসেছিস কারণ
আমরা গরীব। আর তার জন্য মোটেও লজ্জিত নই।
539
00:43:06,360 --> 00:43:07,440
- তাহলেই সব ঠিক হয়ে যাবে।
- ছাড়ো।
540
00:43:07,520 --> 00:43:10,440
মা, প্লিজ।
এরকম কোরো না।
541
00:43:10,520 --> 00:43:12,000
জীবনে প্রথমবারের মত,
542
00:43:12,920 --> 00:43:15,720
নিজেকে কিছু একটার
অংশ বলে মনে হচ্ছে।
543
00:43:16,160 --> 00:43:17,520
আমি বন্ধু বানিয়েছি।
544
00:43:17,840 --> 00:43:21,120
আর এমন একজনকে পেয়েছি যে
হয়ত বন্ধুর চেয়েও বেশি কিছু হতে পারে।
545
00:43:21,200 --> 00:43:22,200
- মা...
- হাই।
546
00:43:24,520 --> 00:43:25,680
কোনো সমস্যা হয়েছে?
547
00:43:29,480 --> 00:43:30,480
না।
548
00:43:31,040 --> 00:43:33,696
উনার ড্রাইভার সিগারেট
খেয়ে স্কুলের গেটে ফেলে,
549
00:43:33,720 --> 00:43:35,920
যেন স্কুলের গেট একটা অ্যসট্রে।
550
00:43:36,560 --> 00:43:38,560
চিন্তা করবেন না,
আমি তার সাথে কথা বলব।
551
00:43:38,640 --> 00:43:41,560
অনেক হয়েছে।
সে একটা ক্লিনার, তোমার দাসী না।
552
00:43:41,640 --> 00:43:45,360
- সেদিন বাথরুমে আর আজকে...
- আমি কি তোমার কাজে নাক গলাই?
553
00:43:45,680 --> 00:43:48,880
তুমি, তোমার সানগ্লাস, তোমার
জামাকাপড়, চেহারা-সুরত নিয়ে কিছু বলি??
554
00:43:49,080 --> 00:43:51,040
বড়লোক কিন্তু মান-সম্মান নেই।
555
00:43:51,120 --> 00:43:55,120
শোনো কায়েতানা, মাত্র সকাল ৮ টা বাজে
আর আমার মারামারি করার মোটেই ইচ্ছে নেই,
556
00:43:55,200 --> 00:43:57,000
কিন্তু চাইলে তোমার গালে
কষিয়ে একটা বসিয়ে দিতে পারি।
557
00:43:57,080 --> 00:43:58,880
এই, ড্রাগ-ডিলার বার্বি।
558
00:43:59,400 --> 00:44:00,400
থাক, লু।
559
00:44:01,080 --> 00:44:02,920
আমার সাথে ঝামেলা করতে এসো না।
560
00:44:03,320 --> 00:44:05,000
ঐ বার্বির থেকে সাবধান থেকো।
561
00:44:05,360 --> 00:44:07,720
আমার বাড়ির পাশেই থাকে।
562
00:44:07,880 --> 00:44:10,000
যাইহোক, লাতিনা বার্বি...
563
00:44:10,400 --> 00:44:11,680
দিনটা শুভ হোক।
564
00:44:18,360 --> 00:44:20,160
আমি খুবই খারাপ সময়ের
মধ্যে দিয়ে যাচ্ছিলাম।
565
00:44:21,040 --> 00:44:22,896
আমার গার্লফ্রেন্ড,
যার সাথে ১২ বছর বয়স থেকে সম্পর্ক,
566
00:44:22,920 --> 00:44:24,360
অন্য একজনের জন্য
আমাকে ছেড়ে চলে যায় আর....
567
00:44:24,840 --> 00:44:26,680
এসব মেনে নেওয়া আমার
জন্য খুবই কঠিন ছিল।
568
00:44:28,000 --> 00:44:29,000
আর, হ্যাঁ,
569
00:44:30,400 --> 00:44:31,440
আমি চেষ্টা করেছি...
570
00:44:32,560 --> 00:44:33,640
বোঝেনই তো।
571
00:44:34,920 --> 00:44:38,480
কিন্তু এখন সব শেষ, আর ব্যাপারটা
আমার মনকে আরও শক্তিশালী করেছে।
572
00:44:41,040 --> 00:44:43,680
যাইহোক, জানি না এর সাথে
স্যামুয়েলের নিখোঁজ হওয়ার কী সম্পর্ক।
573
00:44:44,920 --> 00:44:50,000
স্যামুয়েল মনে করত মারিনার
মৃত্যুর সাথে তোমার সম্পর্ক আছে।
574
00:44:50,560 --> 00:44:52,160
হাস্যকর।
575
00:44:54,440 --> 00:44:57,160
খুনিকে তো আপনি নিজ হাতে
গ্রেফতার করেছিলেন, তাই না?
576
00:44:57,240 --> 00:45:00,400
তুমি এখানে মানে
পুলিশকে কিছুই বলোনি।
577
00:45:00,480 --> 00:45:01,720
ঠিক ধরেছ।
578
00:45:02,800 --> 00:45:04,440
আমি তোমার সাথে
এরকম করতে চাই না।
579
00:45:05,320 --> 00:45:07,360
মানে কী, পোলো?
580
00:45:09,200 --> 00:45:10,440
আমি লোকটা খুবই দুর্বল।
581
00:45:11,680 --> 00:45:14,360
একবার পুলিশের কাছে গেলে,
যা হয়েছিল তার সব বলে দিবো।
582
00:45:15,160 --> 00:45:16,880
যে তুমিও এর সাথে জড়িত ছিলে।
583
00:45:18,200 --> 00:45:21,440
আর আমি তোমার সাথে
এরকম করতে পারব না, প্রিয়তমা।
584
00:45:24,160 --> 00:45:25,400
হেই।
585
00:45:25,480 --> 00:45:28,720
কাল তোমার মেসেজের উত্তর
করতে মনে ছিল না। কী বলতে চেয়েছিলে?
586
00:45:29,400 --> 00:45:30,800
মনে নেই।
587
00:45:31,200 --> 00:45:33,600
চিন্তা কোরো না।
ভুলভাল কিছুই হবে।
588
00:45:36,720 --> 00:45:38,520
হাই, সোনা।
589
00:45:38,600 --> 00:45:41,080
গতকাল ক্লাবে সময়টা
ভালোই কেটেছিল?
590
00:45:51,720 --> 00:45:54,760
গুজমান! পরেরবার
বাসা থেকে বের হলে বলিস!
591
00:45:55,240 --> 00:45:56,480
শুভসকাল, ক্লাস।
592
00:45:59,240 --> 00:46:10,480
"বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ"
593
00:46:11,240 --> 00:46:20,480
সিরিজ ও সাবগুলো ভালো লাগলে ভালো-মন্দ ফিডব্যাক জানাবেন।
594
00:46:21,240 --> 00:46:30,480
পর্যাপ্ত সাড়া পেলে আবারও সিজন ০৩ এর সাব নিয়ে হাজির হয়ে যাব।
595
00:46:31,240 --> 00:46:40,480
আর হ্যাঁ, অবশ্যই সাবসিনে সাবে রেট করতে ভুলবেন না। ধন্যবাদ