1 00:00:02,002 --> 00:00:03,294 আগে যা ঘটেছিল: 2 00:00:03,379 --> 00:00:06,589 - কয় গ্লাস গিলেছ, বাবা? - তুমি কি আমাকে লেকচার দিচ্ছ? 3 00:00:06,674 --> 00:00:09,092 নার্স বললো, তোমার হাত কাঁপছিল। 4 00:00:09,176 --> 00:00:11,302 আমার পেশাগত অভিজ্ঞতা যা বলে তা হলো, 5 00:00:11,387 --> 00:00:13,596 যে সময়ে আমাকে ডাকা হয়েছে, 6 00:00:13,681 --> 00:00:15,848 ততক্ষণে ক্ষতি যা হবার তা হয়েইগেছে। 7 00:00:15,933 --> 00:00:19,268 আমাকে নিজের বিবৃতিটায় কিছু পরিবর্তন আসবে। 8 00:00:19,353 --> 00:00:22,146 অপারেশন শুরু হবার বেশ কিছু পরে আমি থিয়েটারে ঢুকেছি, তা না। 9 00:00:22,231 --> 00:00:24,691 - এটা তা না... - এটা পরিষ্কার যে আমার বাবা 10 00:00:24,775 --> 00:00:27,402 পেশেন্টের হেপাটিক আর্টারি ছিন্ন করে ফেলেছেন, 11 00:00:28,278 --> 00:00:30,530 আমার পেশাগত অভিজ্ঞতা যা বলে তা হলো, 12 00:00:30,614 --> 00:00:32,240 এর ফলেই তার মৃত্যু হচ্ছে। 13 00:00:34,118 --> 00:00:36,786 "প্রিয় মিস্টার সয়্যার, তুমি আমাকে চেনো না, 14 00:00:36,870 --> 00:00:38,579 কিন্তু তুমি যা করেছ তা আমি জানি। 15 00:00:38,664 --> 00:00:40,540 তুমি আমার মায়ের সাথে সেক্স করেছ, 16 00:00:40,624 --> 00:00:43,209 তারপর আমার বাবার সব টাকা চুরি করে নিয়ে গেছ। 17 00:00:43,293 --> 00:00:46,129 আমি তোমাকে খুঁজে বের করে তোমার হাতে এই চিঠিটি তুলে দেবো, 18 00:00:46,213 --> 00:00:48,214 এতে আমার সাথে কী করেছ, তা তোমার মনে থাকবে।" 19 00:00:48,298 --> 00:00:49,632 আমি খামটা দেখেছি। 20 00:00:50,884 --> 00:00:52,552 এই চিঠি তুমি লিখেছ। 21 00:00:52,636 --> 00:00:55,054 তোমার নাম আসলে সয়্যার না, না? 22 00:00:55,139 --> 00:00:57,890 এটা ওর নাম, ও ছিল একটা ঠগবাজ। 23 00:00:57,975 --> 00:01:00,351 আমার মায়ের সাথে প্রেম করেছে টাকাটা পাওয়ার জন্য। 24 00:01:00,436 --> 00:01:02,729 ওদের হাত খালি করে দিয়েছ, আমাদের জীবন তছনছ হয়ে গেছে। 25 00:01:02,813 --> 00:01:04,230 তুমি একটা বাচ্চা ছিলে তখন। 26 00:01:12,114 --> 00:01:13,531 - ওঠো। - দরজাটা খোলো! 27 00:01:13,615 --> 00:01:15,533 - ও এসে গেছে। - দরজাটা খোলো! 28 00:01:15,617 --> 00:01:16,993 এসো। 29 00:01:17,077 --> 00:01:18,327 তোমাকে ওঠাতে হবে। 30 00:01:18,662 --> 00:01:21,831 ও ভাববে তুমি এখনো তোমার নানা-নানীর সাথে আছ, ঠিক আছে? 31 00:01:21,915 --> 00:01:23,583 বিছানার তলায় লুকাও। 32 00:01:23,667 --> 00:01:25,752 এক্ষুণি যাও, মায়ের কথা শোনো। 33 00:01:25,836 --> 00:01:28,004 ব্যাপারটা খুব জরুরি। বিছানার তলায় যাও। 34 00:01:28,088 --> 00:01:30,757 একটুও শব্দ করবে না। বের হবে না। 35 00:01:30,841 --> 00:01:34,260 যাই ঘটুক না কেন, একদম বের হবে না, ঠিক আছে? 36 00:01:34,344 --> 00:01:36,679 - আচ্ছা। - ওহ, ঈশ্বর। 37 00:01:38,432 --> 00:01:40,391 - আমি তোমাকে ভালোবাসি। - আমিও তোমাকে ভালোবাসি, মা। 38 00:01:40,476 --> 00:01:43,102 চলো, নিচে ঢুকে পড়ো। 39 00:01:43,187 --> 00:01:46,397 - ঠিক আছে। - ব্রুক, দরজাটা খোলো! 40 00:01:47,983 --> 00:01:51,694 থামাও এসব! 41 00:01:52,529 --> 00:01:53,863 চলে যাও! 42 00:01:55,741 --> 00:01:57,158 থামাও এসব! 43 00:01:57,242 --> 00:01:59,619 তোমার সমস্যাটা কী? 44 00:01:59,703 --> 00:02:01,954 আমি পুলিশকে ডাকছি! এখান থেকে চলে যাও! 45 00:02:02,039 --> 00:02:03,581 কী করছ তুমি? 46 00:02:03,665 --> 00:02:05,124 তুমি পিস্তল দিয়ে কী করছ? 47 00:04:11,998 --> 00:04:19,791 অনুবাদে -কুদরতে জাহান 48 00:04:20,998 --> 00:04:30,791 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 49 00:04:07,998 --> 00:04:10,791 এটা ফিরে আসবে। 50 00:04:36,109 --> 00:04:37,568 একটা শুয়োর তোমার তারপুলিন নিয়ে গেছে? 51 00:04:37,653 --> 00:04:40,571 অন্ধকার ছিল, কিন্তু হ্যাঁ, আমি নিশ্চিত এটা একটা শুয়োরই ছিল। 52 00:04:40,656 --> 00:04:42,406 ভেবেছিলাম শুয়োরটা চলে গেছে। 53 00:04:42,491 --> 00:04:45,159 বেশ তো, জিনিয়াস, মনে হয় আমরা ভুল জানতাম। 54 00:04:46,495 --> 00:04:48,287 ওটা তোমার তাঁবুতে কী করছিল? 55 00:04:48,372 --> 00:04:49,872 আমার দিকে তাকিয়ে ছিল। 56 00:04:50,624 --> 00:04:53,709 তারপর ওটা আমার দিকে ধেয়ে আসলো, আমি ওটাকে মারলাম, আর ওটা জঙ্গলে পালিয়ে গেল। 57 00:04:53,794 --> 00:04:56,045 তোমার তারপুলিন নিয়ে। 58 00:04:56,129 --> 00:04:58,422 মনে হয় শুয়োরটা ক্যাম্পিং করতে চেয়েছিল। 59 00:04:59,091 --> 00:05:00,424 তোমার মজা লাগছে? 60 00:05:01,718 --> 00:05:03,386 হ্যাঁ। 61 00:05:05,305 --> 00:05:06,889 বেশ ... 62 00:05:07,599 --> 00:05:09,392 হাসো, মোহাম্মদ, হাসো। 63 00:05:10,769 --> 00:05:14,730 কিন্তু আমি যদি ফিরে এসে আমার জিনিসপত্র না পাই, তাহলে তোমার খবর আছে। 64 00:05:30,372 --> 00:05:31,664 তুমি কী শুনেছ? 65 00:05:33,959 --> 00:05:37,586 ফ্রেঞ্চ মহিলাটার সাথে দেখা হবার পরে তুমি জঙ্গলে কিছু একটা শুনেছ। 66 00:05:39,214 --> 00:05:41,007 আমি আহত আর ক্লান্ত ছিলাম। 67 00:05:41,091 --> 00:05:43,551 - আমার মন আমাকে ধোঁকা দিচ্ছে। - তুমি কী শুনেছ? 68 00:05:45,887 --> 00:05:48,305 মনে হচ্ছিল কারো ফিসফিস কথা শুনছি। 69 00:05:50,267 --> 00:05:51,809 কী বলছিল সেটা? 70 00:05:52,811 --> 00:05:56,355 কেন? তুমি কিছু শুনেছ নাকি? 71 00:06:01,028 --> 00:06:02,445 বাদ দাও। 72 00:06:02,529 --> 00:06:04,071 আমি কিছু শুনিনি। 73 00:06:17,002 --> 00:06:19,003 তুমি কাকে ভয় পাও? 74 00:06:20,130 --> 00:06:22,465 সোনা, ভয়ে কাঁপছ তো তুমি। 75 00:06:32,642 --> 00:06:35,102 একটু অস্বস্তিকর হয়ে গেল ব্যাপারটা। 76 00:06:36,605 --> 00:06:39,231 কিন্তু আমি যদি এখন কিছু না বলি, 77 00:06:39,316 --> 00:06:41,901 তাহলে ব্যাপারটা একদম লজ্জাজনক হয়ে দাঁড়াবে। 78 00:06:41,985 --> 00:06:45,237 - হিবস। - হ্যালো, সয়্যার। 79 00:06:45,322 --> 00:06:46,655 ম্যাম, আমি ক্ষমা চাইছি। 80 00:06:46,740 --> 00:06:49,366 ভেবেছিলাম আমার বন্ধু সয়্যার এখানে একা আছে। 81 00:06:49,451 --> 00:06:51,577 আমাকে কয়েক মিনিট সময় দিতে হবে। 82 00:06:52,746 --> 00:06:55,039 - শোনো, সোনা ... - সোনা, এটা কে? 83 00:06:55,123 --> 00:06:58,084 শোনো, তুমি বারে গিয়ে একটু ড্রিংক করো। 84 00:06:58,168 --> 00:06:59,668 আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। 85 00:06:59,753 --> 00:07:02,588 ওকে সরিয়ে দিয়েই আমি তোমার কাছে এসে 86 00:07:02,672 --> 00:07:04,256 তোমাকে সব বুঝিয়ে বলবো। 87 00:07:04,341 --> 00:07:08,135 - কিন্তু ... - শোনো। আমার ওপর বিশ্বাস রাখো। 88 00:07:08,220 --> 00:07:10,971 আমি তোমাকে খুঁজে বের করবো। কথা দিচ্ছি। 89 00:07:14,017 --> 00:07:15,684 তোমার প্রশংসা না করে পারছি না। 90 00:07:15,769 --> 00:07:18,687 কীভাবে সুন্দর সুন্দর মেয়েগুলোর মন ভাঙিয়ে খাও তুমি! 91 00:07:20,899 --> 00:07:23,442 যদি আমার ভুল না হয়ে থাকে, তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে 92 00:07:23,527 --> 00:07:25,820 আমি বলেছিলাম, আর কখনো তোমাকে দেখলে খুন করে ফেলবো। 93 00:07:25,904 --> 00:07:28,781 সেজন্যই আমি এখানে এসেছি। সবকিছু ঠিকঠাক করতে। 94 00:07:28,865 --> 00:07:32,201 তাছাড়া, আমরা দুইজনেই জানি যে খুন করার সামর্থ্য তোমার নেই। 95 00:07:41,753 --> 00:07:43,337 এই নাও। 96 00:07:44,464 --> 00:07:46,632 আশা করি ট্যাম্পার ব্যাপারটা মিমাংসা হয়ে গেল। 97 00:07:46,716 --> 00:07:50,386 কী এমন জিনিস এটা যে ট্যাম্পার ব্যাপারটা মিমাংসা করে দিতে পারবে? 98 00:07:51,388 --> 00:07:54,682 যে লোক তোমার জীবনকে তছনছ করে দিয়েছে, তার ঠিকানা পেলে কেমন হয়? 99 00:07:55,851 --> 00:07:59,311 আমি মদ বানাচ্ছি, তুমি খাবে? 100 00:07:59,396 --> 00:08:01,647 বুড়ো পার্কসকে চেনো নিশ্চয়ই? 101 00:08:01,731 --> 00:08:04,275 আমাদের আটলান্টার কাজটায় সাহায্য করেছিল যে? 102 00:08:04,359 --> 00:08:06,068 হ্যাঁ চিনি, কী হয়েছে ওর? 103 00:08:06,153 --> 00:08:08,904 সে সিডনির এক অখ্যাত পার্লারে কাজ করে। 104 00:08:09,865 --> 00:08:12,241 গত সপ্তাহে ওর এক রেগুলার কাস্টোমার 105 00:08:12,325 --> 00:08:16,078 হামবড়াই কথা বলতে গিয়ে মুখ ফসকে তার ঠগবাজিময় জীবনের কথা বলে দিয়েছে। 106 00:08:18,248 --> 00:08:19,623 ঐ লোক হলো ফ্র্যাঙ্ক ডাকেট। 107 00:08:19,708 --> 00:08:22,126 দুর্ভাগা, জুয়াসক্ত, অ্যালকোহলিক। 108 00:08:22,210 --> 00:08:25,004 ট্রাকে করে খাবার চিংড়ির বেচে। 109 00:08:25,088 --> 00:08:28,591 আগে ডাকেট লোকটা বিশাল জুয়াড়ি ছিল। 110 00:08:28,675 --> 00:08:30,509 ও প্রেমের ভান করত। 111 00:08:30,594 --> 00:08:32,970 বউয়ের সাথে প্রেম করত, তারপর স্বামীর টাকা নিয়ে নিত। 112 00:08:33,513 --> 00:08:36,098 এ ব্যাপারে নাকি সে খুবই চালু ছিল। 113 00:08:36,183 --> 00:08:39,268 কিন্তু একদিন ওর ঠগবাজির শিকার হওয়া এক লোক 114 00:08:39,352 --> 00:08:43,063 নিজের বউকে গুলি করে খুন করে, নিজের খুলিও উড়িয়ে দেয়া। 115 00:08:43,857 --> 00:08:45,691 পুরোটাই ঘটেছিল তাদের বাচ্চা ছেলেটার সামনে। 116 00:08:46,568 --> 00:08:48,652 ওকে জিজ্ঞাসাবাদ করতে টনিকে টাকা দিয়েছিলাম আমি। 117 00:08:48,737 --> 00:08:51,530 দেখা গেল, ফ্র্যাঙ্ক ডাকেটের আগের নাম ছিল ফ্র্যাঙ্ক সয়্যার। 118 00:08:51,615 --> 00:08:54,033 এ নামটাই মনে হয় তোমার সাথে মানানসই। 119 00:09:01,333 --> 00:09:02,625 এ সেই লোক? 120 00:09:03,251 --> 00:09:04,960 এ সেই লোক। 121 00:09:17,849 --> 00:09:19,058 লোন দেবার জন্য ধন্যবাদ। 122 00:09:20,310 --> 00:09:21,352 সমস্যা নেই। 123 00:09:23,897 --> 00:09:26,065 এগুলো কোথা থেকে এসেছে এ ব্যাপারে কেউ জানতে চায়? 124 00:09:26,149 --> 00:09:30,319 ওরা জানে প্লেনে একজন মার্শাল ছিল, ওরা ধরে নিয়েছিল সে একাই ভ্রমণ করছিল, 125 00:09:30,403 --> 00:09:32,655 তাদেরকে জঙ্গীদের হাত থেকে বাঁচাবার জন্য। 126 00:09:35,158 --> 00:09:36,742 এ থিওরিটা আমার পছন্দ হয়েছে। 127 00:09:42,123 --> 00:09:44,541 - সবার পিস্তল ফেরত পেয়েছ? - একজনেরটা বাদে। 128 00:09:45,293 --> 00:09:46,710 কারটা? 129 00:09:46,795 --> 00:09:48,629 তোমাকে তিনটা অপশন দেই? 130 00:09:48,713 --> 00:09:52,007 সয়্যার। আমি ওটা ফেরত নিতে পারবো। 131 00:09:52,092 --> 00:09:53,133 সত্যিই। 132 00:09:53,218 --> 00:09:54,969 কীভাবে নেবে? 133 00:09:55,053 --> 00:09:56,887 ওর ভাষায় কথা বলবো। 134 00:09:58,098 --> 00:10:00,933 তুমি আগেও একাজ করেছ, আমার যতদূর মনে পড়ে, 135 00:10:01,017 --> 00:10:02,393 তুমি ওর সাথে প্রেম করেছিলে। 136 00:10:02,477 --> 00:10:05,104 আর তুমি যা চাচ্ছিলে, তা ওর কাছে ছিলই না। 137 00:10:05,188 --> 00:10:09,149 ওকে নির্যাতন করে কাজ হচ্ছিল না বলেই ওর সাথে প্রেম করেছিলাম। 138 00:10:12,070 --> 00:10:14,113 ওকে পিস্তলটা রাখতে দাও। এত কষ্ট করে লাভ নেই। 139 00:10:14,197 --> 00:10:16,115 জিজ্ঞেস করলে আমাকে গুলি করবে, এই ভয় পাচ্ছ? 140 00:10:16,199 --> 00:10:18,325 তুমি ওর থেকে কিছু নাও সেটা চাই না আমি। 141 00:10:29,087 --> 00:10:31,380 - হেই। - হাই। 142 00:10:45,437 --> 00:10:47,104 কী অবস্থা তোমার? 143 00:10:48,023 --> 00:10:49,940 অন্তঃসত্ত্বা। 144 00:10:54,112 --> 00:10:56,530 কালকে রাতে স্বপ্ন দেখেছি। 145 00:10:56,614 --> 00:10:59,491 সেগুলোকে স্মৃতিই বলা যায়। 146 00:11:00,952 --> 00:11:01,994 তুমি ছিলে সেখানে। 147 00:11:02,662 --> 00:11:03,912 দুঃখিত। 148 00:11:04,914 --> 00:11:07,624 ভাবলাম তুমি মনে হয় হাঁটতে যেতে চাও। 149 00:11:10,170 --> 00:11:11,462 দুঃখিত। 150 00:11:11,546 --> 00:11:13,339 আমার একটা ... 151 00:11:13,423 --> 00:11:14,465 ...কাজ আছে। 152 00:11:15,508 --> 00:11:16,800 নিশ্চয়ই। 153 00:11:16,885 --> 00:11:19,386 পরে দেখা হবে, ঠিক আছে? 154 00:11:54,839 --> 00:11:57,299 এটা পরে ফিরে আসবে। 155 00:12:26,162 --> 00:12:27,913 কুত্তার বাচ্চা! 156 00:12:27,997 --> 00:12:30,541 একটা শুয়োর এসব করেছে? 157 00:12:30,625 --> 00:12:32,876 গত রাতে এটা আমার তাঁবু তছনছ করেছে। 158 00:12:32,961 --> 00:12:35,254 আজ সকালে যখন আমি আমার তাঁবু উদ্ধার করতে গেছি, 159 00:12:35,338 --> 00:12:36,755 তখন আমাকে পেছন থেকে আক্রমণ করেছে। 160 00:12:36,840 --> 00:12:39,591 তারপর ভীতুর ডিমের মতো জঙ্গলে পালিয়ে গেছে। 161 00:12:39,676 --> 00:12:43,387 কারণ ছাড়া একটা শুয়োর তোমাকে আক্রমণ করবে না। 162 00:12:43,471 --> 00:12:45,931 ধন্যবাদ, শুয়োর বিশেষজ্ঞ। 163 00:12:46,015 --> 00:12:48,308 কিন্তু এটা তাই করেছে। 164 00:12:48,393 --> 00:12:49,977 এটা আমাকে উত্ত্যক্ত করছে। 165 00:12:52,939 --> 00:12:54,273 কী করছ তুমি? 166 00:12:54,983 --> 00:12:57,484 - শোধ নেবো আমি। - কী বলছ নিজে শুনে দেখেছ? 167 00:12:57,569 --> 00:12:58,986 এটা সামান্য একটা শুয়োর। 168 00:12:59,070 --> 00:13:01,029 লককে বলো, ও মেরে দেবে। 169 00:13:01,114 --> 00:13:04,867 - নাহ, এটা আমার লড়াই। - শুয়োর কীভাবে শিকার করতে হয়, জানো? 170 00:13:04,951 --> 00:13:08,745 তুমি হারবে, আরো খারাপ কিছুও হতে পারে। 171 00:13:08,830 --> 00:13:11,623 - তুমি এত দরদ দেখাচ্ছ কেন? - দেখাচ্ছি না। 172 00:13:11,708 --> 00:13:15,878 বেশ, তাহলে এখন যাও। আমাকে প্রতিশোধ নেবার পরিকল্পনা করতে দাও। 173 00:13:45,325 --> 00:13:46,950 তুমি নিশ্চয়ই হিবসের দোস্তো। 174 00:13:48,411 --> 00:13:51,163 আমেরিকায় থাকতে হিবসের সাথে কয়েকটা কাজ করেছি। 175 00:13:52,123 --> 00:13:54,958 - বেশ ভালো লোক। - ও একটা কুত্তার বাচ্চা। 176 00:13:55,043 --> 00:13:57,336 তা অবশ্য ঠিক। 177 00:13:57,420 --> 00:13:59,046 কয়েকটা ব্যাপারে সতর্ক থাকবে। 178 00:13:59,130 --> 00:14:02,049 অস্ট্রেলিয়া এর নাগরিকদের হ্যান্ডগান ব্যবহারের অনুমতি দেয় না। 179 00:14:02,133 --> 00:14:03,675 তুমি এটা সহ ধরা পড়লে ... 180 00:14:03,760 --> 00:14:05,052 তোমাকে ছাড়িয়ে আনতে পারবো না। 181 00:14:08,264 --> 00:14:11,016 দ্বিতীয়ত, তুমি জানো আমি বেশ কিছুদিন ধরে এ কাজ করছি, 182 00:14:11,100 --> 00:14:15,562 আর যে লোক হলো-পয়েন্ট লোডসহ কমপ্যাক্ট .357 কেনে, 183 00:14:15,647 --> 00:14:17,689 সে ভয় দেখাতে কিংবা চুরি করতে চায় না। 184 00:14:17,774 --> 00:14:20,108 সে দরকার পড়লে খুন করতে পারে। 185 00:14:20,193 --> 00:14:22,986 যদি সে টের পায় যে এ কাজের যোগ্যতা তার নেই তাহলে ... 186 00:14:23,571 --> 00:14:25,489 কাস্টোমার পটানো আরো ভালো করে শেখা দরকার তোমার। 187 00:14:25,573 --> 00:14:27,699 আমি যা বলছি তা হলো, 188 00:14:27,784 --> 00:14:30,035 কারো চোখের দিকে তাকিয়ে তার দিকে পিস্তল তাক করলে, 189 00:14:30,119 --> 00:14:31,578 তুমি নিজের আসল পরিচয় জানতে পারবে। 190 00:14:32,664 --> 00:14:34,790 আর যদি টের পাও যে খুন করার মুরোদ তোমার নেই, 191 00:14:34,874 --> 00:14:36,959 তাহলে পয়সা ফেরত পাবে না। 192 00:14:37,710 --> 00:14:39,294 তাতে কোনো সমস্যা হবে না। 193 00:14:45,593 --> 00:14:48,679 হার্লি, সাহায্যের জন্য ধন্যবাদ। 194 00:14:48,763 --> 00:14:50,430 কিন্তু তোমাকে ... 195 00:14:50,515 --> 00:14:52,849 আমি ইথানকে খুন করেছি। ওকে কবর দিয়ে দিতে পারবো। 196 00:14:52,934 --> 00:14:55,811 হ্যাঁ, যতদিন পর্যন্ত না ও কবর থেকে উঠে আসে, 197 00:14:57,355 --> 00:14:59,690 আমি জানি এর পরিণতি কী। 198 00:14:59,774 --> 00:15:03,110 জঙ্গলের মাঝ দিয়ে তোমার আর আমার চেঁচামেচি আর কান্নাকাটির মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটবে। 199 00:15:03,194 --> 00:15:07,155 আমি মোটা বলে আর পা ব্যথা করছিল বলে ও আমাকে প্রথমে ধরে ফেলেছিল। 200 00:15:21,838 --> 00:15:23,380 তুমি কি ঠিক আছ? 201 00:15:37,604 --> 00:15:39,438 সাইদ, একটা প্রশ্ন করতে পারি? 202 00:15:39,522 --> 00:15:40,731 নিশ্চয়ই। 203 00:15:40,815 --> 00:15:43,358 তোমার কি কখনো গালফ ওয়ার সিন্ড্রোম হয়েছিল? 204 00:15:44,152 --> 00:15:47,195 - আমার দেশ অন্য দিকে। - ওহ, আচ্ছা। 205 00:15:50,033 --> 00:15:52,909 তাহলে যেটায় মানুষ আতঙ্কে অস্থির হয়ে থাকে, সেটাকে কী বলে? 206 00:15:52,994 --> 00:15:56,288 - পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার। - হ্যাঁ। তোমার কখনো হয়েছে ওটা? 207 00:15:56,372 --> 00:15:57,456 কেন সেটা জিজ্ঞেস করছ? 208 00:15:58,124 --> 00:16:01,418 - আমার চার্লিকে নিয়ে চিন্তা লাগছে। - কী হয়েছে চার্লির? 209 00:16:01,502 --> 00:16:05,047 ও একটা লোককে খুন করেছে। ঐ লোকের বুকে চারবার গুলি করেছে। 210 00:16:05,757 --> 00:16:08,467 ওর সাথে কথা বলে দ্যাখো না হয়? 211 00:16:24,275 --> 00:16:25,525 এটা একটা পায়ের ছাপ। 212 00:16:27,862 --> 00:16:30,572 দুই পায়ের তফাৎ আর ওজনের ওপর ভিত্তি করে বলা যায়, 213 00:16:30,657 --> 00:16:34,451 - তুমি বুনকে অনুসরণ করছ। - দ্যাখো। 214 00:16:34,535 --> 00:16:35,952 চার্লিও হতে পারে, মনে হয়। 215 00:16:36,037 --> 00:16:38,413 আমাকে নিয়ে তুমি চিন্তিত দেখে হাসি পেল। 216 00:16:38,498 --> 00:16:40,332 সত্যিই। 217 00:16:40,416 --> 00:16:42,584 ব্যাপারটা ব্যক্তিগতভাবে নিও না... 218 00:16:42,669 --> 00:16:44,002 আমি কার্ট ব্লানচ চাই। 219 00:16:44,671 --> 00:16:45,962 - কী? - ব্যাপারটা সোজা। 220 00:16:46,047 --> 00:16:48,131 কারো সাহায্য ছাড়া শুয়োরটাকে খুঁজে পাবে না তুমি। 221 00:16:48,633 --> 00:16:52,094 গত কয়েক ঘন্টা ধরে তুমি মানুষ, পাখি, পাথর এমনকি 222 00:16:52,178 --> 00:16:55,514 তোমার নিজের পায়ের ছাপ পর্যন্ত খুঁজে পেয়েছ... 223 00:16:55,598 --> 00:16:58,800 বলতে গেলে সবকিছুর ছাপই পেয়েছ, শুয়োর ছাড়া। 224 00:16:58,893 --> 00:17:01,436 তুমি জানো না তুমি কী করছ। 225 00:17:02,188 --> 00:17:04,147 - কার্ট ব্লানচ ... - মানে "ব্ল্যাংক চেক।" 226 00:17:04,232 --> 00:17:07,192 - আমি জানি এর মানে কী। - যখনই আমি তোমার কাছ থেকে কিছু চাইবো, 227 00:17:07,276 --> 00:17:10,320 হোক তা ওষুধ বা সাবান বা অন্যকিছু, কোনো প্রশ্ন ছাড়াই তা দেবে তুমি। 228 00:17:12,782 --> 00:17:14,866 নাও নাহলে যাও। 229 00:17:19,956 --> 00:17:21,748 ঠিক আছে। 230 00:17:21,833 --> 00:17:23,625 সেই কথাই রইলো। 231 00:17:37,056 --> 00:17:39,725 - ওটা কোথায় পেয়েছ? - প্লেনে। 232 00:17:39,809 --> 00:17:41,893 মদের কার্টটা খুঁজছিল জ্যাক। 233 00:17:41,978 --> 00:17:44,646 ওর বদলে আমি পাওয়ায় ভালোই হয়েছে তাহলে। 234 00:17:47,650 --> 00:17:50,360 - ওরকম আর কিছু আছে? - আমার কাছে অনেকরকম অনেক কিছু আছে, 235 00:17:50,445 --> 00:17:52,279 কিন্তু কার্ট ব্লানচ এখনোদেইনি তোমাকে। 236 00:17:53,489 --> 00:17:54,823 তার মানে দেবে না? 237 00:17:57,452 --> 00:17:59,494 ঠিক আছে, পচানো বন্ধ করো। 238 00:18:01,247 --> 00:18:04,916 কিন্তু ড্রিংক চাইলে খেলতে হবে তোমাকে। 239 00:18:05,001 --> 00:18:07,377 - কী খেলতে হবে? - "আমি কখনো না"। 240 00:18:07,462 --> 00:18:08,462 কী? 241 00:18:10,131 --> 00:18:11,256 "আমি কখনো না"। 242 00:18:11,340 --> 00:18:14,176 এর মানে কি আমার জানার কথা? 243 00:18:16,471 --> 00:18:19,264 একে অপরকে জানার খেলা এটা। 244 00:18:20,725 --> 00:18:22,017 যেমন ধরো, 245 00:18:22,101 --> 00:18:25,353 - আমি জানি তুমি কখনো কলেজে পড়োনি। - কীভাবে জানলে সেটা? 246 00:18:25,438 --> 00:18:27,522 গেলে তুমি অবশ্যই এই খেলার নাম জানতে। 247 00:18:29,358 --> 00:18:30,358 সোজা একটা খেলা। 248 00:18:30,443 --> 00:18:34,112 তুমি বলবে, আমি অমুক কাজ করিনি। 249 00:18:34,197 --> 00:18:36,072 কোনোকিছু করে থাকলে মদ খাবে। 250 00:18:36,157 --> 00:18:38,575 কোনোকিছু না করলে, মদ খাবে না। 251 00:18:38,659 --> 00:18:40,869 এর কোনো মাথামুণ্ডু বোঝা যাচ্ছে না। 252 00:18:40,953 --> 00:18:43,455 উদাহরণ দিয়ে শেখো। 253 00:18:44,791 --> 00:18:46,249 আমি কখনো একটা ছেলেকে চুমু খাইনি। 254 00:18:48,044 --> 00:18:50,253 এখন তুমি মদ খাবে। 255 00:18:50,338 --> 00:18:51,755 কারণ তুমি একটা ছেলেকে চুমু খেয়েছ। 256 00:18:55,343 --> 00:18:56,760 তোমার পালা। 257 00:18:59,889 --> 00:19:04,893 যখন আমি কলেজে পড়িনি, তখন আমি কখনো কলেজে পড়ার ভান করিনি। 258 00:19:10,274 --> 00:19:11,900 আমি কখনো ডিজনিল্যান্ডে যাইনি। 259 00:19:13,653 --> 00:19:15,070 তুমিও না! খুবই দুঃখের কথা। 260 00:19:19,408 --> 00:19:21,451 আমি কখনো গোলাপি পোশাক পরিনি। 261 00:19:24,831 --> 00:19:26,790 আমি জানতাম। 262 00:19:27,375 --> 00:19:28,007 আশির দশক। 263 00:19:30,586 --> 00:19:32,003 আমি কখনো ডেমোক্র্যাটদের ভোট দেইনি। 264 00:19:32,088 --> 00:19:33,463 আমি কখনো ভোটই দেইনি। 265 00:19:41,764 --> 00:19:43,181 আমি কখনো প্রেমে পড়িনি। 266 00:19:44,433 --> 00:19:47,936 - তুমি কখনো প্রেমে পড়োনি। - আমি তো মদ খাচ্ছি না, না? 267 00:19:55,152 --> 00:19:57,153 আমি কখনো কারো সাথে এক রাতের জন্য লাগালাগি করিনি। 268 00:20:00,783 --> 00:20:02,659 গিলে ফেলো। 269 00:20:04,954 --> 00:20:07,038 - প্রত্যেকটার জন্য একবার করে মদ খাওয়া লাগবে। - তোমার পালা। 270 00:20:08,791 --> 00:20:10,250 আমি কখনো বিয়ে করিনি। 271 00:20:15,590 --> 00:20:17,007 বেশিদিন টেকেনি। 272 00:20:21,012 --> 00:20:23,555 আমি কখনো কোনো শুয়োরকে নিজের সকল সমস্যার জন্য দায়ী করিনি। 273 00:20:31,689 --> 00:20:34,566 এই দ্বীপে ঠিক আমার মতো নিঃসঙ্গ 274 00:20:34,650 --> 00:20:41,573 যে মানুষটা আছে, তার সাথে সময় কাটানোর জন্য কার্ট ব্লানচ পাওয়ার ইচ্ছা করিনি আমি কখনো। 275 00:20:51,626 --> 00:20:54,127 নিজের দুঃখ ভুলতে না পারার কারণে 276 00:20:54,211 --> 00:20:56,838 একটা চিঠি নিয়ে ২০ বছর ঘুরে বেড়াইনি আমি। 277 00:21:14,065 --> 00:21:16,733 আমি কোনো মানুষকে খুন করিনি। 278 00:21:46,055 --> 00:21:47,222 বেশ ... 279 00:21:49,183 --> 00:21:51,935 ...আমাদের মাঝে একটা জিনিস কমন আছে দেখা যাচ্ছে। 280 00:22:16,711 --> 00:22:18,253 এটা ফিরে আসবে। 281 00:22:22,758 --> 00:22:23,758 তুমি কি ঠিক আছ? 282 00:22:24,802 --> 00:22:26,636 তুমি কাঁপছ। 283 00:22:31,851 --> 00:22:33,643 আমি ঠিক আছি। 284 00:22:33,728 --> 00:22:35,478 আমার আসলে ... 285 00:22:43,029 --> 00:22:45,447 বিশ্বাস করতে পারছি না। 286 00:22:45,531 --> 00:22:47,323 সব জায়গায় ক্ষুরের দাগ। 287 00:22:49,326 --> 00:22:50,618 এটা আমাদের সব জিনিস খেয়ে ফেলেছে? 288 00:22:50,703 --> 00:22:54,289 নাহ, শুধু তোমারগুলো খেয়েছে। আমারগুলো ঠিক আছে। 289 00:22:55,916 --> 00:22:58,209 শুয়োরটার বারোটা বাজাবো আমি, 290 00:22:58,294 --> 00:23:00,003 ঈশ্বরের দোহাই... 291 00:23:10,431 --> 00:23:11,431 সুপ্রভাত। 292 00:23:16,645 --> 00:23:18,313 তোমার ক্যাম্পসাইটের কী হয়েছে? 293 00:23:21,859 --> 00:23:24,152 তুমি এতদূরে গিয়ে কী করছিলে? 294 00:23:24,236 --> 00:23:27,322 - প্লেনক্র্যাশের ধ্বংসস্তূপে কিছু পাওয়া যায় কিনা দেখছিলাম। - কাজের কিছু খুঁজে পেয়েছ? 295 00:23:27,406 --> 00:23:31,409 ধাতব খণ্ড, দুই ব্যাগ কফি। 296 00:23:31,494 --> 00:23:34,537 এক মাইল আগে তোমার পায়ের ছাপ পেয়েছিলাম। ভেবেছিলাম হাই দেবো। 297 00:23:35,081 --> 00:23:37,540 ওহ, কুত্তার বাচ্চা... 298 00:23:37,625 --> 00:23:40,126 আমার শার্টে হিসু করেছে। ব্যাগ থেকে আমার শার্ট বের করে 299 00:23:40,211 --> 00:23:42,587 ওটায় হিসু করেছে। আর তুমি বলছ ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে না নিতে। 300 00:23:42,671 --> 00:23:45,799 ওর ধারণা, আমরা যে শুয়োরটাকে খুঁজছি, সেটা ইচ্ছা করে ওর ক্ষতি করছে। 301 00:23:46,926 --> 00:23:48,843 এই নিয়ে তিনবার ওটা আমাকে আক্রমণ করলো। 302 00:23:48,928 --> 00:23:52,222 মনে হয় এটা তোমার গন্ধ চিনে গেছে। হয়তো তোমার সুগন্ধী পছন্দ করে না। 303 00:23:52,306 --> 00:23:55,850 - আমি গায়ে সুগন্ধী দেই না। - অবশ্যই দাও। 304 00:23:57,770 --> 00:24:00,188 বেশ ... 305 00:24:00,272 --> 00:24:03,358 - জিনিসটা আমার পিছে লেগেছে! - এটা একটা শুয়োর, সয়্যার। 306 00:24:05,820 --> 00:24:09,155 আমি যখন ছোট তখন আমার বোন জিনি মারা যায়। 307 00:24:11,867 --> 00:24:14,744 মাংকি বার থেকে পড়ে গিয়ে ওর ঘাড়টা ভেঙে গিয়েছিল। 308 00:24:14,829 --> 00:24:17,872 আর আমার মা, মানে দত্তক মা, 309 00:24:17,957 --> 00:24:20,083 সেজন্য নিজেকে দোষ দিয়েছিল। 310 00:24:20,167 --> 00:24:22,585 ভেবেছিল, আরেকটু নজর রাখলে এমনটা ঘটতো না। 311 00:24:22,670 --> 00:24:27,257 তাই মা খাওয়া বন্ধ করে দিলো, ঘুমানো বন্ধ করে দিলো। 312 00:24:27,341 --> 00:24:29,300 প্রতিবেশীরা বিভিন্ন কথাবার্তা বলত, 313 00:24:29,385 --> 00:24:31,970 ভাবত, মা মনে হয় নিজের ক্ষতি করে ফেলবে। 314 00:24:32,888 --> 00:24:34,222 সেটা ভালো। 315 00:24:37,226 --> 00:24:40,812 যাইহোক, জিনির শেষকৃত্যের ছয়মাস পরে 316 00:24:40,896 --> 00:24:43,314 একটা গোল্ডেন রিট্রিভার কুকুর এলো আমাদের ড্রাইভওয়েতে। 317 00:24:43,399 --> 00:24:46,860 সোজা আমাদের বাড়িতে ঢুকে মেঝের ওপর বসে পড়লো, 318 00:24:46,944 --> 00:24:49,362 আর কাউচে বসা আমার মায়ের দিকে তাকিয়ে রইলো। 319 00:24:49,446 --> 00:24:51,322 আমার মাও কুকুরটার দিকে তাকিয়ে রইলো। 320 00:24:51,407 --> 00:24:54,742 দুইজনে একে অপরের দিকে এক মিনিট ধরে তাকিয়ে থাকার পর, 321 00:24:54,827 --> 00:24:59,122 আমার মা ... কান্নায় ভেঙে পড়লো। 322 00:25:00,708 --> 00:25:03,293 সুন্দর কুকুর, ট্যাগ নেই, কলার নেই। 323 00:25:03,377 --> 00:25:05,545 সুস্থ আর মিশুক। 324 00:25:07,173 --> 00:25:10,842 কুকুরটা জিনির ঘরে জিনির খাটে ঘুমাতো, 325 00:25:10,926 --> 00:25:14,721 পাঁচ বছর পরে আমার মা মারা যায়। ততদিন পর্যন্ত কুকুরটা আমাদের সাথে ছিল। 326 00:25:14,805 --> 00:25:16,931 তারপর ওটা চলে গেল ... 327 00:25:18,142 --> 00:25:21,227 ...যেখান থেকে এসেছিল, সেখানেই। 328 00:25:23,355 --> 00:25:26,316 কী বলতে চাচ্ছ, কুকুরটা তোমার বোন? 329 00:25:27,818 --> 00:25:30,153 নাহ, সেটা হাস্যকর হয়ে যায়। 330 00:25:31,155 --> 00:25:33,114 কিন্তু আমার মা তাই ভাবত। 331 00:25:33,866 --> 00:25:36,534 ভাবত, জিনি কুকুরের রূপ নিয়ে এসে তাকে বলছে যে, 332 00:25:36,619 --> 00:25:39,120 দুর্ঘটনাটায় মায়ের কোনো দোষ ছিল না। 333 00:25:39,205 --> 00:25:41,915 এতে মায়ের অনুশোচনা কমলো। 334 00:26:26,168 --> 00:26:27,502 তুমি যেতে পারো। 335 00:26:37,513 --> 00:26:39,430 দুইটা জিনিস খেতে পারো: 336 00:26:39,515 --> 00:26:43,017 মাইল্ড সসে চিংড়ি কিংবা হট সসে চিংড়ি। 337 00:26:52,236 --> 00:26:53,236 বন্ধু? 338 00:26:58,951 --> 00:27:00,785 হট সস খাবো। 339 00:27:02,079 --> 00:27:03,955 তাহলে হটই সই। 340 00:27:11,839 --> 00:27:13,923 আরেকজন আমেরিকান? 341 00:27:14,008 --> 00:27:16,884 কপাল ভালো, লাঞ্চের ভিড়টা এড়াতে পেরেছ। 342 00:27:21,223 --> 00:27:22,724 কোথা থেকে এসেছ? 343 00:27:26,061 --> 00:27:27,103 টেনিসি। 344 00:27:27,187 --> 00:27:29,897 দক্ষিণাঞ্চল আমার খুব ভালো লাগে। 345 00:27:30,941 --> 00:27:32,900 ওখানকার মেয়েদের খুব মিস করি। 346 00:27:36,280 --> 00:27:37,530 অস্ট্রেলিয়াতে অনেকদিন ধরে আছ? 347 00:27:39,742 --> 00:27:40,742 ঠিক তা না। 348 00:27:40,826 --> 00:27:44,495 আমাদের ট্রাকে একটা বিশেষ খাবার আছে, 349 00:27:44,580 --> 00:27:47,457 আমেরিকানদের জন্য অর্ধেক দামে। 350 00:27:56,717 --> 00:27:58,134 আমার নাম ফ্র্যাঙ্ক। 351 00:28:01,680 --> 00:28:02,889 জেমস। 352 00:28:03,766 --> 00:28:05,516 পরিচিত হয়ে ভালো লাগলো, জেমস। 353 00:28:19,615 --> 00:28:21,741 হট সসে ডোবানো চিংড়ি ... 354 00:28:34,505 --> 00:28:37,298 - আবার দাও। - তুমি নিশ্চিত? 355 00:28:39,301 --> 00:28:42,387 - আবার। - ওকে বলে দাও, কাউবয়। 356 00:28:42,471 --> 00:28:46,099 বেজন্মাগুলো ভাবে আমেরিকানেরা মদ গিলতে পারে না। 357 00:28:48,102 --> 00:28:49,894 দ্যাখো, আমি ... 358 00:28:49,978 --> 00:28:51,479 ...হাত বাড়িয়ে রাখতে ভালো লাগছে না, 359 00:28:51,563 --> 00:28:54,357 কিন্তু মনে হয় আমি আমার ওয়ালেটটা ভুল জায়গায় রেখেছি। 360 00:28:56,151 --> 00:28:57,693 ওকে দিয়ে দাও। 361 00:28:59,029 --> 00:29:00,863 ড্রিংকটা তোমাকে উৎসর্গ করবো আমি। 362 00:29:01,657 --> 00:29:04,534 - তোমার নাম কী, কাউবয়? - সয়্যার। 363 00:29:04,618 --> 00:29:06,702 সয়্যারের প্রতি। 364 00:29:06,787 --> 00:29:10,748 ও গ্লাসের তলায় যা খুঁজছে, তা যেন খুঁজে পায়। 365 00:29:15,421 --> 00:29:17,547 তো, সয়্যার, 366 00:29:17,631 --> 00:29:20,216 সিডনিতে এসেছ কেন? 367 00:29:22,428 --> 00:29:23,928 ব্যবসার কাজে। 368 00:29:27,558 --> 00:29:31,227 ওরা অস্ট্রেলিয়াকে কেন "ডাউন আন্ডার" বলে, জানো নিশ্চয়ই? 369 00:29:31,311 --> 00:29:33,938 কারণ, চামড়া না পুড়িয়ে দোযখের এত কাছে আর কোনোভাবেই 370 00:29:34,022 --> 00:29:35,731 যেতে পারবে না তুমি। 371 00:29:41,363 --> 00:29:43,281 বোতলটা ছাড়লে ভালো হয় না? 372 00:29:53,167 --> 00:29:56,461 তুমি আমেরিকায় কী করতে? 373 00:29:58,881 --> 00:30:02,633 আমি ... সার্জারি ডিপার্টমেন্টের চিফ ছিলাম। 374 00:30:02,718 --> 00:30:03,843 ছিলে? 375 00:30:05,053 --> 00:30:07,221 হ্যাঁ, ছিলাম। 376 00:30:09,224 --> 00:30:11,601 তারমানে আমরা দোযখে আছি? 377 00:30:11,685 --> 00:30:14,020 এয়ার কন্ডিশনিং দেখে ভুলো না। 378 00:30:14,104 --> 00:30:15,938 তুমিও এখানে আছ। 379 00:30:16,023 --> 00:30:18,483 আর তুমি কষ্ট পাচ্ছ। 380 00:30:21,737 --> 00:30:25,323 কিন্তু এ নিয়ে আফসোস করো না। 381 00:30:25,407 --> 00:30:26,991 সবই কপাল। 382 00:30:27,075 --> 00:30:29,494 কিছু কিছু মানুষের কাজই হলো কষ্ট করা। 383 00:30:31,497 --> 00:30:34,207 সেজন্যই রেড সক্স কখনো সিরিজ যেতে না। 384 00:30:42,633 --> 00:30:46,427 আমার একটা ছেলে আছে, তোমার বয়সী। 385 00:30:48,263 --> 00:30:50,473 ও আমার মতো না। 386 00:30:51,308 --> 00:30:53,226 ওর মনে যা চায়, তাই করে ও। 387 00:30:54,561 --> 00:30:56,229 ও ভালো মানুষ। 388 00:30:57,272 --> 00:30:59,106 খুবই ভালো একজন মানুষ। 389 00:31:03,445 --> 00:31:05,905 আর এখন, 390 00:31:05,989 --> 00:31:07,490 ও ভাবছে আমি ওকে ঘৃণা করি। 391 00:31:09,952 --> 00:31:12,995 ও ভাবছে আমি ওকে বেইমান মনে করছি। 392 00:31:14,039 --> 00:31:20,962 কিন্তু ও যা করেছে তার জন্য আমি আসলে ওর প্রতি 393 00:31:21,046 --> 00:31:26,926 গর্ব আর কৃতজ্ঞতা অনুভব করছি। 394 00:31:28,595 --> 00:31:30,638 আমার চেয়ে ও অনেক বেশি সাহস দেখিয়েছে। 395 00:31:34,142 --> 00:31:37,019 ওখানে একটা পে ফোন আছে। 396 00:31:37,104 --> 00:31:39,981 ওটা তুলে আমি আমার ছেলেকে ফোন করতে পারি। 397 00:31:42,693 --> 00:31:45,570 এসবকিছু ওকে বলে দিতে পারি। 398 00:31:45,654 --> 00:31:48,114 ওকে ভালোবাসার কথা বলে দিতে পারি। 399 00:31:49,241 --> 00:31:52,743 ছোট্ট একটা ফোন কল দিয়ে সবকিছু ঠিক করে ফেলতে পারি আমি। 400 00:31:52,828 --> 00:31:54,704 তাহলে করছ না কেন? 401 00:31:54,788 --> 00:31:58,499 কারণ আমি দুর্বল। 402 00:32:07,259 --> 00:32:12,013 তুমি যে কাজে এসেছ, 403 00:32:12,097 --> 00:32:13,889 এটা কি তোমার কষ্ট কমাবে? 404 00:32:17,144 --> 00:32:21,063 - হ্যাঁ। - তাহলে তুমি এখানে কী করছ? 405 00:32:24,067 --> 00:32:26,861 - ব্যাপারটা অতোটা সোজা না। - অবশ্যই ব্যাপারটা সোজা। 406 00:32:28,030 --> 00:32:31,741 আমার অবস্থায় পড়তে না চাইলে অবশ্যই ব্যাপারটা সোজা। 407 00:33:11,365 --> 00:33:13,783 তুমি দারুণ একটা দিকে তোমার প্রতিভার বিকাশ ঘটাচ্ছ। 408 00:33:13,867 --> 00:33:15,117 হ্যাঁ। 409 00:33:25,504 --> 00:33:27,296 বুঝতে পেরেছি। 410 00:33:27,381 --> 00:33:29,632 তুমি আমার খোঁজ নিতে এখানে এসেছ। 411 00:33:30,425 --> 00:33:31,676 তুমি একটা মানুষকে খুন করেছ। 412 00:33:32,969 --> 00:33:34,970 যে মানুষ আমাদের একজনকে খুন করেছে। 413 00:33:35,055 --> 00:33:38,015 যে ক্লেয়ারকে কিডন্যাপ করেছে। যে আমাকে মরার জন্য ফেলে রেখে গেছে। 414 00:33:38,100 --> 00:33:39,850 মৃত্যুই ওর প্রাপ্য ছিল। 415 00:33:39,935 --> 00:33:41,519 দরকার পড়লে আমি আবারো একাজ পড়বো। 416 00:33:41,603 --> 00:33:43,604 অনুশোচনা না করার জন্য দুঃখিত। 417 00:33:48,777 --> 00:33:52,113 যখন আমি আর্মির হয়ে ইরাকের তিকরিতে ছিলাম, 418 00:33:52,197 --> 00:33:55,074 তখন আমাদের পাশের বাসায় একটা পুলিশ থাকত। 419 00:33:55,158 --> 00:33:57,201 একদিন ওর গাড়িতে একটা বোমা পাতা ছিল। 420 00:33:57,786 --> 00:34:00,579 বোমায় ওর বদলে ওর স্ত্রী আর তিনটা বাচ্চা মারা যায়। 421 00:34:01,164 --> 00:34:03,249 যে লোক একাজ করেছে, তাকে ধরেছিল ওরা। 422 00:34:03,959 --> 00:34:05,960 ফায়ারিং স্কোয়াডে ভলান্টিয়ার ছিলাম আমি, 423 00:34:06,044 --> 00:34:08,629 কোনো অনুশোচনা ছাড়াই নির্দ্বিধায় গুলি চালিয়েছি। 424 00:34:10,340 --> 00:34:14,051 তারপর কোনো কারণ ছাড়াই দেখলাম, রাতে ঘুম ভেঙে যাচ্ছে আমার। 425 00:34:14,136 --> 00:34:16,554 ঐ ঘটনার স্মৃতি বারবার মাথার মধ্যে ফিরে আসছে। 426 00:34:18,098 --> 00:34:20,349 মনে হচ্ছে তোমারই চেকআপ করানো দরকার। 427 00:34:22,394 --> 00:34:24,103 ইথানের সাথে যা ঘটেছে, 428 00:34:24,187 --> 00:34:26,731 তা বাকি জীবন তোমার সঙ্গী হয়ে থাকবে। 429 00:34:35,615 --> 00:34:37,533 কোনো সাজেশন দিতে পারো? 430 00:34:37,617 --> 00:34:39,577 তুমি একা নও। 431 00:34:44,875 --> 00:34:46,959 ভান কোরো না। 432 00:34:55,010 --> 00:35:00,723 এজায়গায় একদিন একটা সুন্দর শপিং কমপ্লেক্স হবে, এটা ভেবে শান্তি লাগে আমার। 433 00:35:00,807 --> 00:35:02,850 হয়তো একটা গাড়ির দোকানও হতে পারে। 434 00:35:02,934 --> 00:35:04,602 কোথায় যাচ্ছ? 435 00:35:04,686 --> 00:35:07,438 ওটা কী, জানো? 436 00:35:07,522 --> 00:35:08,981 কাদার মধ্যে একটা গর্ত। 437 00:35:09,065 --> 00:35:11,609 - এটা একটা ওয়ালো। - সেটা আবার কী জিনিস? 438 00:35:11,693 --> 00:35:14,862 শুয়োর যেখানে ঘুমায়। 439 00:35:14,946 --> 00:35:17,531 দ্যাখো, এই গাছগুলোয় পেট ঘষে গেছে। 440 00:35:18,200 --> 00:35:21,035 - মানে ও আশেপাশেই আছে? - হয়তো। 441 00:35:26,374 --> 00:35:27,792 দাঁড়াও। সয়্যার! 442 00:35:29,211 --> 00:35:30,711 পেয়েছি। 443 00:35:33,882 --> 00:35:36,133 - ভেবেছিলাম এটা আরো বড় হবে। - মজা পেলাম। 444 00:35:36,218 --> 00:35:38,135 বাপটা নিশ্চয়ই আশেপাশেই কোথাও থাকবে। 445 00:35:38,220 --> 00:35:40,054 এইযে, পিগি, পিগি, পিগি! 446 00:35:40,138 --> 00:35:41,806 এটা নামাও! মজা করছি না! 447 00:35:41,890 --> 00:35:43,307 এইযে, পিগি, পিগি, পিগি! 448 00:35:43,391 --> 00:35:45,392 অ্যাই, তোমার সমস্যাটা কী? 449 00:35:45,477 --> 00:35:46,936 - ওটাকে ব্যথা দিয়ে ফেলবে তো! - এদিকে! 450 00:35:47,020 --> 00:35:49,230 - মশকরা না! - এইযে, পিগি... 451 00:35:51,024 --> 00:35:52,983 তুমি অসুস্থ। 452 00:35:53,068 --> 00:35:54,568 আমি ওটাকে আঘাত দেইনি। 453 00:35:54,653 --> 00:35:56,904 নিজে নিজে পথ খুঁজে এসো। 454 00:35:59,950 --> 00:36:01,659 সমস্যা নেই! 455 00:36:15,298 --> 00:36:17,091 সয়্যার! 456 00:36:25,433 --> 00:36:26,976 তোমার জন্য একটা চিঠি আছে। 457 00:36:39,781 --> 00:36:41,949 - "প্রিয় মিস্টার সয়্যার..." - কে? 458 00:36:44,369 --> 00:36:46,245 তুমি আগে সয়্যার নামে চলতে। 459 00:36:47,789 --> 00:36:50,875 কী বলছ এসব? 460 00:36:52,544 --> 00:36:54,336 তোমার এসব করার দরকার ছিল না। 461 00:36:54,421 --> 00:36:57,256 আমি হিবসকে টাকাটা দিয়ে দিতাম। 462 00:36:57,966 --> 00:36:59,925 তুমি হিবসকে চেনো কীভাবে? 463 00:37:02,470 --> 00:37:03,888 তুমি ... 464 00:37:03,972 --> 00:37:06,056 তুমি না বুঝেই এসব করছ, না? 465 00:37:07,100 --> 00:37:10,519 তুমি হিবসের থেকে টাকা ধার করেছ? 466 00:37:12,480 --> 00:37:14,607 আমি শোধ করে দিতাম। 467 00:37:22,324 --> 00:37:25,242 এটা ফিরে আসবে। 468 00:39:05,135 --> 00:39:07,594 এটা সামান্য একটা শুয়োর। 469 00:39:08,638 --> 00:39:10,931 চলো ক্যাম্পে ফিরে যাই। 470 00:39:31,494 --> 00:39:33,829 ধরো ওটাকে! যাও, ভিনসেন্ট, ধরো! 471 00:39:48,636 --> 00:39:50,137 এইতো। 472 00:39:53,850 --> 00:39:59,563 হেই। 473 00:40:00,815 --> 00:40:02,316 এখন হাঁটতে যাবে? 474 00:40:04,486 --> 00:40:05,903 আচ্ছা। 475 00:40:34,432 --> 00:40:36,016 হাত তুলে দাঁড়াও। 476 00:40:42,440 --> 00:40:43,774 মজা করার চেষ্টা করছ? 477 00:40:46,069 --> 00:40:47,402 হ্যাঁ। 478 00:40:49,072 --> 00:40:51,448 হাতের কাছে পাই থাকলে তোমার মুখে মারতাম। 479 00:40:54,035 --> 00:40:55,911 এই নেন, শেরিফ। 480 00:40:56,746 --> 00:40:59,873 - দুইদিন আগে এই জিনিস চেয়েছিলাম। - আর আমি তোমাকে বলেছিলাম মারা খেতে। 481 00:41:01,543 --> 00:41:03,919 কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে একটা চুক্তি করেছি। 482 00:41:04,003 --> 00:41:05,295 ও তোমাকে কী দিয়েছে? 483 00:41:07,132 --> 00:41:09,174 কেট। ও তোমাকে কী দিয়েছে? 484 00:41:11,553 --> 00:41:14,012 ওর পছন্দের কিছু দেয়নি। 485 00:41:16,182 --> 00:41:18,433 সেজন্যই সক্স কখনো সিরিজ যেতে না। 486 00:41:19,894 --> 00:41:21,311 কী বললে? 487 00:41:22,772 --> 00:41:24,022 কী বললে এইমাত্র? 488 00:41:24,732 --> 00:41:27,568 বললাম, সেজন্যই রেড সক্স কখনো সিরিজ যেতে না। 489 00:41:28,069 --> 00:41:29,653 এর মানে কী? 490 00:41:29,737 --> 00:41:32,698 এটা আমার বাবা বলত, 491 00:41:33,575 --> 00:41:37,077 মানুষ তাকে ঘৃণা করে, সেটা থেকে সান্ত্বনা পেতে। 492 00:41:37,162 --> 00:41:40,998 এটার দায়িত্ব নেবার বদলে বাবা ব্যাপারটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিল। 493 00:41:41,708 --> 00:41:43,792 বলত, বাবা নাকি এরকমই। 494 00:41:45,545 --> 00:41:47,296 তোমার বাবা, 495 00:41:47,380 --> 00:41:48,547 উনিও ডাক্তার? 496 00:41:51,009 --> 00:41:52,593 ছিলেন। 497 00:41:53,511 --> 00:41:55,137 মারা গেছে। 498 00:42:00,935 --> 00:42:03,437 আমার বাবার ব্যাপারে কেন জানতে চাও? 499 00:42:15,158 --> 00:42:17,242 কোনো কারণ নেই। 500 00:42:19,158 --> 00:42:27,242 অনুবাদে -কুদরতে জাহান 501 00:42:28,158 --> 00:42:37,242 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।