1 00:03:41,200 --> 00:03:56,200 {\c&HFFFA0D&} ............Bangla Subtitle by Hossain Sadi............ 2 00:03:56,200 --> 00:04:11,200 {\c&H14FFF2&} ............Bangla Subtitle by Hossain Sadi............ 3 00:04:11,200 --> 00:04:26,200 {\c&HFF27E2&} ............Bangla Subtitle by Hossain Sadi............ 4 00:04:26,200 --> 00:04:41,200 আমাদের ফেসবুক গ্রুপ ★ Bangla Subtitle 5 00:02:51,189 --> 00:02:54,442 কাজটা খুব কঠিন, তাই না? 6 00:02:54,526 --> 00:02:56,278 একটা জীবন কেড়ে নেয়া... 7 00:02:58,113 --> 00:03:00,865 একটা বিশাল দায়ভারের বোঝা ঘাড়ে অনুভব করা... 8 00:03:00,949 --> 00:03:03,827 যাকে খুন করেছ, এতো বছর যে সে বেঁচে ছিল... 9 00:03:04,828 --> 00:03:06,746 কত মুহূর্ত সে উপভোগ করেছে... 10 00:03:07,914 --> 00:03:11,459 কত স্বপ্ন সত্য করার জন্য সংগ্রাম করেছে, সব শেষ... 11 00:03:14,629 --> 00:03:16,172 শুধুমাত্র তোমার কারণে। 12 00:03:19,509 --> 00:03:21,511 তোমাকে একটা কথা জানাতে চাই। 13 00:03:22,637 --> 00:03:25,932 একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি উপলব্ধি করেছি। 14 00:03:28,310 --> 00:03:30,020 যত বেশি করে করবে... 15 00:03:31,604 --> 00:03:34,024 কাজটা ততই সহজ হয়ে যাবে। 16 00:05:36,688 --> 00:05:39,732 - খোদা! - ভয় নেই, এটা আমি... 17 00:05:39,816 --> 00:05:41,776 সেই শয়তান। 18 00:05:41,860 --> 00:05:43,778 তুমি এখানে কী করছ? 19 00:05:43,862 --> 00:05:45,864 যতদূর মনে পড়ে এটা আমার অফিস। 20 00:05:45,947 --> 00:05:47,198 হ্যাঁ, তোমার আর ম্যাটের। 21 00:05:48,616 --> 00:05:51,411 তো ওকে এড়ানোর জন্যই এতো রাতে চুপি চুপি এসেছ? 22 00:05:51,494 --> 00:05:52,829 প্রথমত, আমি চুপি চুপি আসিনি, 23 00:05:52,912 --> 00:05:55,582 তুমি জানালার বাইরের দৃশ্যে এতটাই মজেছিলে, 24 00:05:55,665 --> 00:05:58,543 যে বুঝতেই পারোনি আমি অফিসে এসেছি। 25 00:05:58,626 --> 00:06:00,628 আর তুমি কি মদ গিলছিলে নাকি? 26 00:06:00,712 --> 00:06:02,297 তোমার থেকে ভুর ভুর করে মদের গন্ধ বেরোচ্ছে। 27 00:06:02,380 --> 00:06:03,423 তুমি এ কথা বলছ! 28 00:06:03,506 --> 00:06:06,509 অথচ আমি তোমাকে জোসির বারে মদে চূর অবস্থায় দেখতে পাই। 29 00:06:06,593 --> 00:06:07,635 ঠিক আছে, 30 00:06:07,719 --> 00:06:10,597 কিন্তু ওখানেই আমার রাতের সমাপ্তি হয়, তোমার এরপর কী হয়েছিল? 31 00:06:11,806 --> 00:06:12,849 কিছু না। 32 00:06:12,932 --> 00:06:16,478 ওই কিছু না'র মধ্যে কি নাচা আর পান করাও ছিল নাকি শুধু পান করা ছিল? 33 00:06:16,561 --> 00:06:18,605 শুনে মনে হচ্ছে তুমি কত কেয়ার করো। 34 00:06:18,688 --> 00:06:21,816 ক্যারেন, আমার আর ম্যাটের মধ্যে যা ঘটেছে... 35 00:06:21,900 --> 00:06:24,068 তার জন্য তোমার ভুক্তভোগী হওয়াটা খুবই খারাপ হয়েছে। 36 00:06:24,152 --> 00:06:25,945 এরকম কিছু ঘটুক আমি কখনোই চাইনি। 37 00:06:27,614 --> 00:06:28,823 আমি জানি। 38 00:06:29,741 --> 00:06:31,367 আমি দুঃখিত, আসলে... 39 00:06:34,412 --> 00:06:36,789 রাতটা খুব জঘন্য কেটেছে। 40 00:06:36,873 --> 00:06:40,043 - আমাদের দুজনেরই মদ গেলা বন্ধ করা উচিত। - হ্যাঁ। 41 00:06:40,126 --> 00:06:42,629 হ্যাঁ, আমি ভাবছি এসব বাদ দিয়ে আরও কড়া কিছুর দিকে ঝুঁকবো। 42 00:06:42,712 --> 00:06:45,840 নারকোটিকস? কোন সমস্যা নেই। 43 00:06:45,924 --> 00:06:48,927 - তোমাকে দেখে তো সেরকম মনে হয় না। - জানো, আমি একবার জয়েন্ট ফুঁকেছিলাম, 44 00:06:49,010 --> 00:06:50,303 মাথা চক্কর দিয়েছিল। 45 00:06:50,386 --> 00:06:53,306 - জয়েন্ট বলতে... - গাঞ্জা, পট, মারিজুয়ানা... 46 00:06:53,389 --> 00:06:55,350 কিংবা এ যুগের পোলাপান যে নামে ডাকে আরকি। 47 00:06:55,433 --> 00:06:58,353 আমার মনে হয় না ওই জিনিসকে এখন "কড়া" বিবেচনা করা হয়। 48 00:06:58,436 --> 00:07:00,396 আর ডেনভারে তো পুরোপুরিই বৈধ। 49 00:07:00,480 --> 00:07:02,857 সবকিছুই ইদানিং বদলে যাচ্ছে। 50 00:07:05,360 --> 00:07:06,402 হ্যাঁ 51 00:07:08,279 --> 00:07:09,405 হ্যাঁ 52 00:07:11,199 --> 00:07:13,409 তো তুমি তাহলে অফিসে ফিরে আসছ? 53 00:07:14,661 --> 00:07:17,539 কয়েকটা জিনিস নিতে এসেছি কেবল। 54 00:07:19,624 --> 00:07:20,833 দাঁড়াও, ফগি। 55 00:07:20,917 --> 00:07:23,753 এখন এসব নিয়ে আলোচনা করার ভালো সময় না। 56 00:07:23,836 --> 00:07:25,004 আদৌ কি কখনো হবে? 57 00:07:25,088 --> 00:07:27,048 জানি না। 58 00:07:27,131 --> 00:07:28,424 এটা কোন উত্তর হলো না। 59 00:07:29,634 --> 00:07:30,927 এর চেয়ে ভালো কিছু দিতে পারছি না। 60 00:07:33,012 --> 00:07:34,806 তোমার আর ম্যাটের মধ্যে যাই ঘটুক না কেন, 61 00:07:34,889 --> 00:07:38,309 এখানে আমার একা কাজ করতে না হলেই ভালো লাগবে। 62 00:07:38,393 --> 00:07:41,938 আমি জানি, গত রাতে তুমি ঠিকই বলেছিলে, 63 00:07:42,021 --> 00:07:44,107 আমার আর ম্যাটের মাঝে যাই ঘটুক না কেন... 64 00:07:44,190 --> 00:07:46,401 এর ফলে ফিস্কের প্রতি আমাদের মনোভাব পাল্টাবে না। 65 00:07:46,484 --> 00:07:47,694 আমি কাজ চালিয়ে যাবো। 66 00:07:47,777 --> 00:07:51,239 মানুষ হয়ে কেউ এরকম খুন-খারাবি করে বেরাতে পারে না। 67 00:07:51,322 --> 00:07:55,118 যেমনটা তুমি বলেছ, ও যা করেছে তার ফল ওকে ভোগ করতে হবে। 68 00:07:55,201 --> 00:07:58,329 ওই কাগজগুলো কি তোমার কাছে আছে, যেগুলো বেন এনেছিল, সেই... 69 00:07:59,831 --> 00:08:01,374 মুখোশধারীর কাছ থেকে? 70 00:08:03,501 --> 00:08:05,920 হ্যাঁ, আছে মনে হয়। 71 00:08:07,255 --> 00:08:09,007 ওগুলো দিয়ে কী করবে? 72 00:08:09,090 --> 00:08:11,759 সত্যি বলতে, এখনো জানি না। 73 00:08:15,013 --> 00:08:18,308 তাহলে কি মুখোশধারীকে তোমার এখন আর সন্ত্রাসী মনে হয় না? 74 00:08:20,143 --> 00:08:22,353 আমি ঠিক বুঝতে পারছি না ও আসলে কী, 75 00:08:22,437 --> 00:08:25,857 তবে না, এখন আর ওকে সন্ত্রাসী মনে হয় না। 76 00:08:27,400 --> 00:08:28,901 যাক, তাও তো ভালো। 77 00:08:30,695 --> 00:08:32,989 দেখো, আমি জানি পরিস্থিতিটা একটু... উদ্ভট। 78 00:08:34,574 --> 00:08:35,825 কিন্তু আমি সবসময়ই সাথে আছি। 79 00:08:35,908 --> 00:08:37,827 প্রয়োজন হলে, শুধু একটা কল দিবে। 80 00:08:39,829 --> 00:08:42,707 - কল ধরবে তো? - হ্যাঁ, ধরব। 81 00:08:44,334 --> 00:08:47,712 হয়তো দেখে মনে হচ্ছে না, কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। 82 00:08:48,671 --> 00:08:50,131 এতো নিশ্চিত হচ্ছ কীভাবে? 83 00:08:51,049 --> 00:08:52,300 কারণ এ ছাড়া পথ নেই। 84 00:08:54,177 --> 00:08:57,722 একটু সামলে থেকো, পান-টান কম কোরো। 85 00:08:59,182 --> 00:09:00,683 তাই করব। 86 00:09:23,122 --> 00:09:24,874 যাক, ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল! 87 00:09:27,835 --> 00:09:29,253 এতো রাতে এখানে কী করছ? 88 00:09:31,589 --> 00:09:34,050 কিংবা এতো ভোরে? 89 00:09:35,593 --> 00:09:37,095 ঘুম আসছিল না। 90 00:09:38,680 --> 00:09:40,431 ঘুম দুর্লভ হয়ে গিয়েছে। 91 00:09:41,641 --> 00:09:44,310 মনে হচ্ছে শুধু এই ঝামেলাটাই এখন আমাদের মধ্যে কমন ব্যাপার। 92 00:09:46,354 --> 00:09:47,689 আমি দুঃখিত, ক্যারেন 93 00:09:48,690 --> 00:09:49,816 কোন ঘটনার জন্য। 94 00:09:52,568 --> 00:09:54,487 সব কিছুর জন্যই। 95 00:09:57,448 --> 00:09:58,533 কফি খাবে? 96 00:09:59,617 --> 00:10:01,077 হ্যাঁ, ভালো হয়। 97 00:10:12,380 --> 00:10:15,258 জানো, ফগি ভাবছে ওর কারণেই মারা পড়েছে... 98 00:10:15,341 --> 00:10:16,926 এলেনা। 99 00:10:17,009 --> 00:10:18,052 ওর কোন দোষ নেই। 100 00:10:18,970 --> 00:10:20,555 তুমি সেটা ওকে বলবে? 101 00:10:22,765 --> 00:10:24,058 ওহ, আচ্ছা... 102 00:10:24,142 --> 00:10:26,436 তোমাদের মধ্যে কথাবার্তা চালু থাকলেই না বলতে পারতে। 103 00:10:26,519 --> 00:10:28,688 সিদ্ধান্তটা ও নিয়েছে। 104 00:10:31,566 --> 00:10:33,401 তুমি নিতে দিয়েছ বলেই নিয়েছে। 105 00:10:45,246 --> 00:10:48,249 জানো, এখন মনে হচ্ছে আমি একটা ভুল করেছি... 106 00:10:48,332 --> 00:10:50,084 এখানে কাজ করতে এসে। 107 00:10:51,252 --> 00:10:53,379 - তুমি কি চলে যেতে চাও? - না। 108 00:10:55,590 --> 00:10:57,216 এটা আমার বাড়ি। 109 00:10:58,384 --> 00:11:02,054 এই মুহূর্তে তুমি আর ফগিই আমার জীবনের সবচেয়ে ভালো উপাখ্যান। 110 00:11:03,181 --> 00:11:04,640 ক্যারেন, কিছু ঘটেছে? 111 00:11:10,730 --> 00:11:11,773 হ্যাঁ 112 00:11:18,404 --> 00:11:20,198 পুরো দুনিয়া ধ্বসে পড়েছে। 113 00:11:22,658 --> 00:11:23,868 কেন তুমি দেখোনি? 114 00:11:48,476 --> 00:11:49,685 উইলসন 115 00:11:50,770 --> 00:11:52,188 তুমি... 116 00:11:53,689 --> 00:11:56,818 কথা বলো না, আমি ডাক্তারকে ডাকছি। 117 00:11:56,901 --> 00:11:59,654 আমি... এখানে... 118 00:11:59,737 --> 00:12:01,739 এখানে কেন আমি? 119 00:12:04,784 --> 00:12:06,494 ব্যাপারটা দাতব্য সংস্থায় ঘটে, 120 00:12:06,577 --> 00:12:09,539 তোমার পানীয়তে কিছু মেশানো হয়েছিল। 121 00:12:09,622 --> 00:12:11,332 কিন্তু দোষটা আমারই ছিল। 122 00:12:11,415 --> 00:12:13,960 আমার বোঝা উচিত ছিল, এমন কিছু হতে পারে। 123 00:12:14,043 --> 00:12:16,254 যে কেউ হয়তো আমাকে খুন করার পরিকল্পনা করতে পারে। 124 00:12:17,421 --> 00:12:20,633 আমি সত্যিই দুঃখিত, তুমি এর শিকার হলে। 125 00:12:21,759 --> 00:12:26,931 কেউ তোমাকে খুন করার চেষ্টা করল, আর তুমিই উল্টো ক্ষমা চাচ্ছ। 126 00:12:28,307 --> 00:12:31,769 তুমি প্রায় মরতে বসেছিলে, শুধুমাত্র আমার কারণে... 127 00:12:32,770 --> 00:12:35,189 আমার এই পরিচয়ের কারণে। 128 00:12:35,273 --> 00:12:37,066 আমি ব্যবস্থা করে ফেলেছি। 129 00:12:37,149 --> 00:12:39,777 যখন তুমি নড়াচড়া করতে পারবে, তোমাকে... 130 00:12:41,863 --> 00:12:44,031 এ দেশ থেকে সরিয়ে নেয়া হবে। 131 00:12:45,867 --> 00:12:47,618 তুমি কি আমার সাথে আসছ? 132 00:12:51,414 --> 00:12:53,332 তাহলে... 133 00:12:53,416 --> 00:12:56,752 আমি যেখানে আছি সেখনেই থাকব। 134 00:12:58,296 --> 00:13:00,506 তোমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 135 00:13:01,424 --> 00:13:04,677 শুধু এটুকুই চাও তুমি? 136 00:13:04,760 --> 00:13:06,512 আমি স্বার্থপরের মতো আচরণ করেছি... 137 00:13:08,431 --> 00:13:13,102 ভেবেছিলাম আমি এই সব কিছু অর্জন করব... আর এর কোন মূল্য দিতে হবে না। 138 00:13:13,185 --> 00:13:15,563 আমি জানতাম তোমার পাশে থাকা... 139 00:13:17,648 --> 00:13:19,066 সহজ হবে না। 140 00:13:20,318 --> 00:13:22,194 ভেবেচিন্তেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। 141 00:13:23,779 --> 00:13:25,615 যে সিদ্ধান্তে আমি এখনও অনড়। 142 00:13:28,409 --> 00:13:32,997 এ কাজ যারা করেছে তাদের খুঁজে বের করে বুঝিয়ে দাও। 143 00:13:33,080 --> 00:13:35,249 কী বোঝাবো? 144 00:13:36,626 --> 00:13:39,629 যে তারা কখনোই আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। 145 00:13:41,464 --> 00:13:44,216 - স্যার? - এখন না। 146 00:13:44,300 --> 00:13:47,595 যাও। 147 00:13:47,678 --> 00:13:49,931 - না, পরেও যাওয়া যাবে। - আমি তো এখানেই আছি। 148 00:13:51,515 --> 00:13:53,351 কোথাও যাচ্ছি না। 149 00:13:53,434 --> 00:13:56,854 ওরা যা করেছে তার জন্য ওদের আমি চরম শিক্ষা দেবো। 150 00:13:56,938 --> 00:14:00,107 তোমার থেকে সেটাই কামনা করি। 151 00:14:09,867 --> 00:14:12,161 - দুঃখিত, স্যার। - কী হয়েছে? 152 00:14:13,204 --> 00:14:14,538 ওকে খুঁজে পাওয়া গিয়েছে। 153 00:14:15,957 --> 00:14:17,583 কোথায় ও? 154 00:14:21,295 --> 00:14:23,005 স্যার, আপনি যেতে পারেন না... 155 00:14:23,089 --> 00:14:26,467 হাত সরা, ব্যাটা ছাগল! ও'ই আমাকে কল দিয়েছে। 156 00:14:29,178 --> 00:14:30,805 ওহ, খোদা। 157 00:14:32,473 --> 00:14:34,558 দেখো ওরা কী করেছে, লিল্যান্ড। 158 00:14:35,977 --> 00:14:37,228 কী অবস্থাটা করেছে ওর। 159 00:14:37,311 --> 00:14:39,397 কী ঘটেছিল? 160 00:14:39,480 --> 00:14:43,234 গত রাতে হাসপাতালে ওর ফোনে কল আসে, 161 00:14:43,317 --> 00:14:45,820 - কোথা থেকে? - আমি জানি না। 162 00:14:45,903 --> 00:14:48,489 আমার কাছে গাড়ির চাবি আর আমার পিস্তলটা চায়। 163 00:14:50,282 --> 00:14:51,617 আর তুমি ওকে যেতে দিলে? 164 00:14:52,368 --> 00:14:53,744 একাকী? 165 00:14:56,831 --> 00:14:59,083 উনি আমাকে এখানে থাকার আদেশ দেন। 166 00:14:59,166 --> 00:15:01,877 বলেছে, যত বেশি লোক সম্ভব যেন আপনার পাশে থাকে। 167 00:15:07,466 --> 00:15:09,552 থামো, উইলসন! 168 00:15:11,804 --> 00:15:13,305 - উইলসন! - ও ছিল আমার বন্ধু! 169 00:15:13,389 --> 00:15:15,433 ও... আমার... বন্ধু! 170 00:15:15,516 --> 00:15:19,645 এটা তোমার লোকদের পিটিয়ে হত্যা করার সময় নয়! 171 00:15:19,729 --> 00:15:23,065 ওকে যা বলা হয়েছে ও তাই করেছে। 172 00:15:23,149 --> 00:15:25,651 একে তো আনুগত্য বলা হয়। 173 00:15:42,543 --> 00:15:44,795 সরাও ওকে। 174 00:15:58,350 --> 00:16:01,729 প্রথমে ভ্যান লান্টে হামলা, তারপর এসব? 175 00:16:03,189 --> 00:16:05,649 কেউ মনে হচ্ছে রেগে আছে। 176 00:16:05,733 --> 00:16:09,028 নবুর একাউন্ট কি এখনো সচল? 177 00:16:09,111 --> 00:16:13,157 হ্যাঁ, কিন্তু ও উধাও হওয়ার পর কিছুই সরানো হয়নি। 178 00:16:13,240 --> 00:16:16,577 - আর গাও? - তোমার ধারণা এটা ওর কাজ? 179 00:16:16,660 --> 00:16:19,747 না, আমার ধারণা জাপানিজদেরই কাজ। 180 00:16:20,831 --> 00:16:24,502 তুমি যে ওদের বসকে পুড়িয়েছ এটা হয়তো ওরা জেনে গেছে। 181 00:16:27,129 --> 00:16:29,131 তুমি এখন যেতে পারো, লিল্যান্ড। 182 00:16:29,215 --> 00:16:30,341 ঠিক আছে। 183 00:16:32,176 --> 00:16:36,597 কিন্তু... তুমি যেই যুদ্ধ শুরু করার চিন্তায় আছো... 184 00:16:38,015 --> 00:16:39,809 শেষ পরিণতির কথা ভুলো না কিন্তু। 185 00:16:39,892 --> 00:16:44,271 একবার সিনেটর চেরি এলাকার ভাগটা ক্লিয়ার করে ফেললে, 186 00:16:44,355 --> 00:16:46,357 তুমি ইচ্ছামত হেলস কিচেনকে ভেঙেচূরে 187 00:16:46,440 --> 00:16:49,443 নিজের স্বপ্নের ভবিষ্যত গড়ে তুলতে পারো। 188 00:16:52,655 --> 00:16:56,033 আফসোসের ব্যাপার সবাই সেটা দেখতে পারবে না, কিন্তু... 189 00:16:57,868 --> 00:16:59,036 এসব জীবনেরই অংশ। 190 00:17:03,582 --> 00:17:05,417 ভেনেসা আর ওয়েসলির এই হাল... 191 00:17:07,211 --> 00:17:09,463 যারা করেছে তাদের খুঁজে বের করো। 192 00:17:09,547 --> 00:17:11,382 দেখি কী বের করতে পারি। 193 00:17:12,299 --> 00:17:14,301 শুধু মনে রেখো... 194 00:17:15,886 --> 00:17:20,015 পর্বতের চূড়ার দিকে যত এগোবে বাতাসের ঝাপটা ততই বাড়বে। 195 00:18:27,917 --> 00:18:29,877 মানুষকে ভরকে দিতে ভালবাসো তুমি, তাই না? 196 00:18:33,839 --> 00:18:35,799 - আমার তথ্য দরকার - আচ্ছা? 197 00:18:35,883 --> 00:18:39,178 বহুদিন ধরে মুখোশধারীর বদমাশ পেটানোর খবর পাইনি। 198 00:18:39,261 --> 00:18:40,596 ভাবলাম তুমি হাল ছেড়ে দিয়েছ। 199 00:18:41,764 --> 00:18:42,806 না, আমি এখনও আছি। 200 00:18:45,017 --> 00:18:46,518 কেউ তোমাকে মার দিয়েছে? 201 00:18:47,353 --> 00:18:49,271 পুরো সময়জুড়ে যে টিকে ছিলাম, সেটাই মূল ব্যাপার। 202 00:18:49,355 --> 00:18:52,316 "টিকে ছিলে" বললে? শুনে মনে হচ্ছে তুমি মুষ্টিযোদ্ধা। 203 00:18:52,399 --> 00:18:54,693 এই না হলে সাংবাদিক। 204 00:18:54,777 --> 00:18:56,737 এটাই তো আমার কাজ। 205 00:18:57,571 --> 00:18:59,740 এটার জন্য আসা। 206 00:18:59,823 --> 00:19:02,785 হ্যাঁ, দেখেছি এগুলো... 207 00:19:02,868 --> 00:19:05,037 পুরো শহর জুড়েই। 208 00:19:05,120 --> 00:19:07,831 হিরোইন, এতো ভালো মানের আগে কখনো দেখিনি। 209 00:19:08,958 --> 00:19:10,876 হিরোইঞ্চিরা "স্পাত সর্প" নামে ডাকে। 210 00:19:10,960 --> 00:19:13,295 এলেনা কারদেনাসকে যে খুন করেছে, তার কাছে এটা পেয়েছি। 211 00:19:13,379 --> 00:19:14,421 হ্যাঁ, খবরটা শুনেছি। 212 00:19:14,505 --> 00:19:15,756 ও ফিস্কের হয়ে কাজ করছিল। 213 00:19:15,839 --> 00:19:17,591 মৃত্যুর আগে ভ্লাদিমির রান্সকাহোভ বলেছে, 214 00:19:17,675 --> 00:19:20,094 ফিস্ক চাইনিজদের মাদক পাচারের সুযোগ করে দেয়। 215 00:19:20,177 --> 00:19:23,555 - রাশিয়ানরা নিশ্চিহ্ন হয়েছে। - ওদের ব্যাপারে আমার কোন আগ্রহ নেই। 216 00:19:23,639 --> 00:19:25,849 তাহলে কি ত্রয়ীর উপর আঘাত হানতে যাচ্ছ? (চাইনিজ, জাপানিজ, আমেরিকান) 217 00:19:25,933 --> 00:19:27,935 - রাশিয়ানরা ডিলারের কাজ করত, ঠিক? - সেরকমই শুনেছি। 218 00:19:28,018 --> 00:19:30,562 ওরা নিশ্চিহ্ন হওয়ায় প্রচুর টাকা উঠে এসেছে। 219 00:19:30,646 --> 00:19:32,481 তুমি ভাবছ ডিলারের কাজটা ফিস্ক হাতিয়ে নিয়েছে? 220 00:19:33,482 --> 00:19:35,359 যেমনটা বললাম, প্রচুর টাকার ব্যাপার। 221 00:19:36,777 --> 00:19:38,988 আর আমার ধারণা হেলস কিচেনকে নতুন করে গড়তে প্রচুর টাকা লাগবে। 222 00:19:40,030 --> 00:19:42,324 আয়ের উৎসে ব্যাঘাত ঘটালে... ওর গতি কিছুটা কমবে। 223 00:19:42,408 --> 00:19:44,118 এতে ওকে থামানো যাবে কিনা সন্দেহ আছে। 224 00:19:44,201 --> 00:19:45,327 না... 225 00:19:46,662 --> 00:19:48,831 কিন্তু ও দিশেহারা হয়ে পড়তে পারে। 226 00:19:48,914 --> 00:19:52,543 রেগে গিয়ে হয়তো বড়সড় কোন ভুল করে বসতে পারে। 227 00:19:54,003 --> 00:19:58,424 আমি এক দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ওতে করে ব্যাটা টাকলা ভালো ধাক্কা খাবে। 228 00:19:58,507 --> 00:20:02,094 না, আমি চাই সব কিছু শেষ না হওয়া পর্যন্ত তুমি লুকিয়ে থাকো। 229 00:20:02,177 --> 00:20:04,305 আমি ভালোই আছি। 230 00:20:04,388 --> 00:20:05,681 তাই নাকি? 231 00:20:05,764 --> 00:20:07,891 ভ্লাদিমিরের ভাইও এমনটাই ভেবেছিল। 232 00:20:10,352 --> 00:20:12,104 বুঝতে পেরেছি। 233 00:20:12,187 --> 00:20:14,481 চাইনিজদের নাটের গুরু লোকটা কে? 234 00:20:14,565 --> 00:20:17,735 কোন লোক না, একজন মহিলা। নাম জানতে পারিনি। 235 00:20:17,818 --> 00:20:21,447 - ওকে কোথায় পেতে পারি কোন ধারণা আছে? - যদি জানতাম, প্রথম পাতায় ছেপে দিতাম। 236 00:20:21,530 --> 00:20:24,116 যেই রাশিয়ানটাকে জিজ্ঞাসাবাদের সময় ব্লেক খুন করল, 237 00:20:24,199 --> 00:20:26,910 তার সাথে সেই চিপা গলিতে ট্যাক্সিতে একজন চাইনিজ ছিল। 238 00:20:26,994 --> 00:20:28,287 অন্ধ, কাধে ব্যাগ ঝোলানো ছিল। 239 00:20:28,370 --> 00:20:31,915 ওদেরকে শহরে দেখেছি, ব্যাগে কি মাদক ছিল? 240 00:20:32,875 --> 00:20:34,209 চেক করার সময় পাইনি। 241 00:20:35,127 --> 00:20:38,964 ব্যাপারটা বোঝা যাচ্ছে, অন্ধদের কেউ সন্দেহের চোখে দেখবে না। 242 00:20:40,174 --> 00:20:41,842 না, দেখবে না। 243 00:20:43,260 --> 00:20:45,262 বললেন ওদেরকে দেখেছেন, 244 00:20:45,346 --> 00:20:46,472 কোথায়? 245 00:20:47,431 --> 00:20:48,599 ৫১ আর ৯ নম্বরের ওদিকে, 246 00:20:48,682 --> 00:20:50,100 না... 247 00:20:50,184 --> 00:20:52,019 ৫১ আর ১০ নম্বরের দিকে। 248 00:20:52,102 --> 00:20:53,812 কিন্তু সেটা অনেক আগের কথা। 249 00:20:53,896 --> 00:20:55,773 দেখি আমি কিছু খুঁজে পাই কিনা। 250 00:20:55,856 --> 00:20:58,150 আমি দেখেছি দিনের বেলায়, অফিস টাইমে। 251 00:20:58,233 --> 00:21:01,820 - তোমার মত লোককে সেসময়ে মানাবে না। - আমি ভোল পাল্টে নেবো। 252 00:21:03,030 --> 00:21:05,240 খুব ঠান্ডা পড়েছে, আপনার কোটটা পাল্টানো উচিত। 253 00:21:06,241 --> 00:21:07,743 তোমার পোষাকটাও পাল্টানো উচিত, 254 00:21:07,826 --> 00:21:10,120 এটা পরেই ঘোরাফেরা করবে নাকি? 255 00:21:10,204 --> 00:21:11,288 এ ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছি। 256 00:21:13,332 --> 00:21:15,042 সাবধানে থেকো, বেন। 257 00:21:15,125 --> 00:21:18,587 ফিস্ক একটা পশু... আর আমরা ওকে কোনঠাসা করে ফেলছি। 258 00:21:28,972 --> 00:21:31,517 হেই দুঃখিত, ক্যাব পাইনি। 259 00:21:32,309 --> 00:21:34,812 জানো মুটকিটা আমাকে ভোদকা মার্টিনি বানিয়ে দেয়নি। 260 00:21:34,895 --> 00:21:37,439 - শুধু ভোদকা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। - হুম 261 00:21:37,523 --> 00:21:40,609 ও বানিয়ে দিত, সুন্দর করে বললেই হতো। 262 00:21:40,692 --> 00:21:42,903 সুন্দর টাকা দিয়েছি, সেটাই তো যথেষ্ট। 263 00:21:42,986 --> 00:21:44,696 তুমি মার্টিনি চাও? আমি মার্টিনি এনে দিচ্ছি। 264 00:21:44,780 --> 00:21:47,825 আমি যত দ্রুত সম্ভব এই আস্তাবল থেকে ভাগতে চাই। 265 00:21:47,908 --> 00:21:49,201 এখানে কেন দেখা করতে এসেছি? 266 00:21:50,619 --> 00:21:52,996 তোমার সাহায্য লাগবে। 267 00:21:53,080 --> 00:21:54,748 সাহায্য? 268 00:21:54,832 --> 00:21:55,958 হ্যাঁ। 269 00:21:56,625 --> 00:21:59,253 হতাশ হলাম, ভাবলাম আবার খেলাধুলা করতে চাও। 270 00:22:00,629 --> 00:22:03,966 তোমার মনে আছে, উচ্ছেদের যেই কেসটা নিয়ে আমি ল্যান্ডম্যান এন্ড জ্যাকে এসেছিলাম? 271 00:22:04,049 --> 00:22:05,342 হ্যাঁ, মিসেস কারদেনাসের। 272 00:22:05,426 --> 00:22:07,845 মনে হল তুমি আবারও "কারতিনাস" বলবে। 273 00:22:07,928 --> 00:22:10,848 আমি অতটাও গবেট না, শুনেছি ওনার সাথে কী হয়েছে। 274 00:22:10,931 --> 00:22:12,474 হ্যাঁ, কিন্তু সেটা গল্পের অর্ধেক মাত্র। 275 00:22:12,558 --> 00:22:14,685 তার জায়গাটা ছিল অনেকগুলো বিল্ডিং এর একটা মাত্র। 276 00:22:14,768 --> 00:22:17,104 পুরো হেলস কিচেনে এমন হয়তো শ' খানেক বিল্ডিং টার্গেট হয়েছে। 277 00:22:17,187 --> 00:22:18,897 কারা টার্গেট করেছে? 278 00:22:21,024 --> 00:22:22,109 উইলসন ফিস্ক। 279 00:22:23,652 --> 00:22:26,071 - ঠিক আছে, আমি চললাম। - দাঁড়াও, একটু অপেক্ষা করো। 280 00:22:26,155 --> 00:22:28,323 ফিস্ক আমাদের মক্কেল, এ ব্যাপারে আমি কোন কথা বলতে পারবো না। 281 00:22:28,407 --> 00:22:30,159 তাহলে কিচ্ছু বলো না... 282 00:22:33,328 --> 00:22:34,746 শুধু পড়ো। 283 00:22:34,830 --> 00:22:37,082 পাঁচটা মিনিট দাও। 284 00:22:37,833 --> 00:22:39,334 পাঁচ মিনিট। 285 00:22:39,418 --> 00:22:41,545 তাও সময়টা দিচ্ছি কারণ আগের রাতে তুমি ভালো খেল দেখিয়েছিলে। 286 00:22:52,556 --> 00:22:54,224 সবার কি আজ রাতে হুট করে আসতে হচ্ছে? 287 00:22:54,308 --> 00:22:55,601 তুমি এখানে কী করছ? 288 00:22:55,684 --> 00:22:58,103 ফিস্ক ওর বাবার সাথে যা করেছে সেটা এখনও আপনি ছাপাননি কেন? 289 00:22:58,187 --> 00:23:00,939 - আমি বলেছিলাম, চিন্তা করে দেখব - এটা যত দ্রুত সম্ভব ছাপানো উচিত, বেন। 290 00:23:01,023 --> 00:23:02,357 আগামীকাল এটা নিয়ে কথা বলি? 291 00:23:02,441 --> 00:23:04,109 মনে হয় ওর জানে... 292 00:23:05,527 --> 00:23:07,529 যে আমরা ওর মাকে খুঁজে পেয়েছি। 293 00:23:09,323 --> 00:23:12,409 মনে হয় ওরা জেনে গেছে, বেন। 294 00:23:14,495 --> 00:23:16,622 দ্বিতীয় একটা সূত্র খোঁজার চেষ্টা করছি, 295 00:23:16,705 --> 00:23:20,167 এক লোক আছে... যে ওই সময় রিগোলেটোকে চিনত। 296 00:23:21,585 --> 00:23:23,212 এখন ফ্লোরিডায় থাকে। 297 00:23:23,295 --> 00:23:25,255 ওর যোগাযোগের অপেক্ষায় আছি। 298 00:23:25,339 --> 00:23:29,259 এসবের সাথে এর কী সম্পর্ক... ফিস্ক কার কাছে টাকা পায় সেটা তো এখানে মূখ্য না। 299 00:23:29,343 --> 00:23:30,469 এটা একটা যোগসূত্র। 300 00:23:30,552 --> 00:23:33,597 বিল ফিস্ক রিগোলেটোর কাছ থেকে ধার নিয়েছিল। 301 00:23:33,680 --> 00:23:35,933 আমার সূত্র যদি কিছু মনে করতে পারে, 302 00:23:36,016 --> 00:23:38,435 তাহলে মহিলার গল্পটা আমরা জোড়াল করতে পারব। 303 00:23:38,519 --> 00:23:39,561 সেখান থেকে... 304 00:23:39,645 --> 00:23:43,065 সেখান থেকে আর কিছু করা যাবে না, যদি এই মুহুর্তে আমরা কিছু না করি। 305 00:23:43,148 --> 00:23:45,192 আমি পত্রিকার হয়ে কাজ করি, ক্যারেন। 306 00:23:45,275 --> 00:23:48,987 এটা কোন ইন্টারনেট ব্লগ না যে তুমি যা খুশি লিখতে পারবে। 307 00:23:49,071 --> 00:23:50,364 হ্যাঁ। 308 00:23:57,246 --> 00:24:01,542 তুমি বললে, আমাদের বৃদ্ধাশ্রমে যাওয়ার ব্যাপারটা ওরা জেনে গেছে। 309 00:24:01,625 --> 00:24:02,793 কীভাবে? 310 00:24:05,128 --> 00:24:06,880 শুধু একটা অনুভূতি হচ্ছে। 311 00:24:09,132 --> 00:24:12,386 হ্যাঁ, এরকম অনুভূতি জীবনে বহুবার হয়েছে, 312 00:24:12,469 --> 00:24:14,471 কখনো সেসব সঠিক ছিল, কখনো বা ভুল। 313 00:24:14,555 --> 00:24:17,933 না, এই ব্যাপারটায় আমাকে আপনার বিশ্বাস করতে হবে, বেন। 314 00:24:18,016 --> 00:24:20,686 বেশি দেরী হয়ে যাওয়ার আগেই গল্পটা আমাদের ছাপাতে হবে। 315 00:24:20,769 --> 00:24:24,147 তুমি চাইলে যেকোনো সময় এটা নেটে ছাড়তে পারো। 316 00:24:24,231 --> 00:24:26,441 আমার দরকার নেই। 317 00:24:26,525 --> 00:24:29,736 আর কে আমার কথা বিশ্বাস করবে যখন ওরা খোড়া শুরু করবে? 318 00:24:29,820 --> 00:24:31,280 যখন ওরা আমার অতীত... 319 00:24:33,323 --> 00:24:34,866 জানতে পারবে... 320 00:24:36,410 --> 00:24:38,203 যেটা আপনি জেনেছিলেন। 321 00:24:46,753 --> 00:24:49,423 আমি দেখি আর কোন সূত্র পাই কিনা, 322 00:24:50,674 --> 00:24:53,135 আগামীকাল যতটা পারি লিখে আমার সম্পাদককে পাঠাবো। 323 00:24:53,218 --> 00:24:54,553 দেখি কী হয়। 324 00:24:55,637 --> 00:24:58,223 ধন্যবাদ। 325 00:25:01,852 --> 00:25:04,062 পাঁচ মিনিট পার হয়ে গেছে। 326 00:25:04,146 --> 00:25:05,564 এসব কোথায় পেয়েছ তুমি? 327 00:25:06,481 --> 00:25:09,276 কিছু কিছু তথ্য কেস নিয়ে ঘাটাঘাটির সময় আমি আর ম্যাট পেয়েছি, 328 00:25:09,359 --> 00:25:10,694 আর বাকিগুলো? 329 00:25:13,363 --> 00:25:14,740 হেলস কিচেনের ডেভিল পাঠিয়েছে। 330 00:25:16,325 --> 00:25:18,535 তোমরা ওই হারামজাদার সাথে কাজ করছ যে হেলস কিচেনে বোমা মেরেছে। 331 00:25:18,619 --> 00:25:20,203 তুমি তো সব পড়লে, ওগুলো ও করেনি। 332 00:25:20,287 --> 00:25:21,747 এগুলো তোমার মক্কেলের কাজ। 333 00:25:21,830 --> 00:25:24,875 সব খবরে দেখাচ্ছে আমার মক্কেল শহরের কত উপকার করছে। 334 00:25:24,958 --> 00:25:28,378 তো, ল্যান্ডম্যান এন্ড জ্যাক এ উল্টাপাল্টা কিছুই ঘটছে না? 335 00:25:28,462 --> 00:25:31,298 ফিস্কের ব্যাপারে কোন কিছুই উদ্ভট ঠেকছে না? 336 00:25:33,842 --> 00:25:38,221 ফিস্ক আমাদের সবচেয়ে মূল্যবান মক্কেল, সিলভার এন্ড ব্রেন্ট এর আওসলিও তাই। 337 00:25:38,305 --> 00:25:40,766 জানো শুধুমাত্র এখানে বসে থাকার অপরাধে আমি চাকরি হারাতে পারি? 338 00:25:40,849 --> 00:25:42,517 এমনকি আমার লাইসেন্সও যেতে পারে। 339 00:25:42,601 --> 00:25:44,895 তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। 340 00:25:46,688 --> 00:25:47,856 মনে আছে কী বলেছিলাম, 341 00:25:47,939 --> 00:25:50,400 যখন ল্যান্ডম্যান এন্ড জ্যাকে কেস নিয়ে আলোচনা করতে এসেছিলাম? 342 00:25:52,361 --> 00:25:54,029 যে তোমার একসময় আত্মা বলে কিছু ছিল? 343 00:25:54,112 --> 00:25:57,407 সেটা শুধুই টিপ্পনি ছিল না, মারসি। 344 00:25:57,491 --> 00:25:59,034 আমার মনে আছে তুমি কতটা আন্তরিক ছিলে, 345 00:25:59,117 --> 00:26:02,245 আইন আর সঠিক সিদ্ধান্তের ব্যাপারে। 346 00:26:02,329 --> 00:26:03,622 তারপর দামী কাপড় আর ভারী একাউন্ট... 347 00:26:03,705 --> 00:26:04,915 তোমাকে পার্টনার বানানোর অফার দিল। 348 00:26:04,998 --> 00:26:07,376 তুমি আমাকে ক্যারিয়ার বিসর্জন দিতে বলছ! 349 00:26:07,459 --> 00:26:10,212 আমি শুধু বলছি আমার উপর বিশ্বাস রাখতে। 350 00:26:10,295 --> 00:26:13,131 যেভাবেই হোক, ফিস্ক, আওসলিসহ, 351 00:26:13,215 --> 00:26:15,550 আরও যারা যারা তাদের কর্মকান্ডের সাথে যুক্ত আছে, 352 00:26:15,634 --> 00:26:17,094 তারা সবাই এর ফল ভোগ করবে। 353 00:26:17,177 --> 00:26:18,553 আর তখন প্রশ্ন উঠবেই, 354 00:26:18,637 --> 00:26:21,848 যে ল্যান্ডম্যান এন্ড জ্যাক এই ব্যাপারে কতটা কী জানত। 355 00:26:21,932 --> 00:26:24,976 এটাই তোমার সুযোগ এসব থেকে বেরিয়ে এসে... 356 00:26:25,060 --> 00:26:26,728 নিজের আত্নাকে খুঁজে পাওয়ার। 357 00:26:53,463 --> 00:26:54,756 হেই! দেখে যাও! 358 00:30:22,756 --> 00:30:23,965 এলিসন কি অফিসে আছে? 359 00:30:24,049 --> 00:30:26,927 স্কুলে ওর ছেলের অনুষ্ঠান আছে, দেরী করে আসবে। 360 00:30:40,190 --> 00:30:45,445 আমি জানি তুমি ওখানে থাকতে চাও, কিন্তু সেইন্ট বেনেজেট নিরাপদ নয়। 361 00:30:45,528 --> 00:30:47,948 কিছু লোক আছে... যারা... 362 00:30:48,031 --> 00:30:49,866 আমার ওখানে ভালো লাগত। 363 00:30:51,743 --> 00:30:56,665 ওরা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার জন্য এক পিস জুপা নিয়ে আসত। 364 00:30:56,748 --> 00:30:59,292 ইতালিতেও জুপা আছে, মা। একদম আসলটা। 365 00:30:59,376 --> 00:31:02,504 আমি কোন ইতালিয়ানকেই চিনি না। 366 00:31:02,587 --> 00:31:06,132 - টিভিতেই বা কোন অনুষ্ঠান দেখব? - সেগুলো দেখা যাবে পরে। 367 00:31:08,176 --> 00:31:12,430 ওরা প্রতি রাতে আমার জন্য এক পিস জুপা নিয়ে আসত... 368 00:31:13,932 --> 00:31:15,100 মা... 369 00:31:19,437 --> 00:31:21,022 মম 370 00:31:26,277 --> 00:31:29,072 দিনটা কী সুন্দর, তাই না? 371 00:31:29,781 --> 00:31:30,949 হ্যাঁ। 372 00:31:32,409 --> 00:31:36,413 আমার বন্ধু ওয়েসলিকে নিয়ে আর কি ভেবেছিলে? 373 00:31:36,496 --> 00:31:38,331 জেমস ওয়েসলি? 374 00:31:38,415 --> 00:31:41,459 ফোনে ওকে নিয়ে কথা হয়েছিল। 375 00:31:42,127 --> 00:31:44,546 ওহ, হ্যাঁ, জেমস। 376 00:31:44,629 --> 00:31:47,215 - কী সুদর্শন ছেলে! - হুম 377 00:31:47,298 --> 00:31:49,843 সবসময় কত পরিপাটি হয়ে থাকে। 378 00:31:49,926 --> 00:31:52,178 সে ওইদিন তোমাকে ফোন করেছিল, 379 00:31:53,346 --> 00:31:54,556 তাই নাকি? 380 00:31:56,016 --> 00:31:59,436 আমি তখন ব্যস্ত ছিলাম, এটাই ওর ফোনের শেষ কল ছিল... 381 00:32:01,312 --> 00:32:03,398 তোমার মনে আছে কী নিয়ে কথা হয়েছিল? 382 00:32:08,570 --> 00:32:09,779 মা? 383 00:32:12,866 --> 00:32:15,452 দিনটা খুব সুন্দর, তাই না? 384 00:32:25,045 --> 00:32:27,464 - হেই, উনি কি এসেছেন? - না। 385 00:32:27,547 --> 00:32:30,258 ওর ছেলে আজকে স্কুলে চেলো বাজাবে। 386 00:32:30,341 --> 00:32:31,801 তারপরে আবার অনুষ্ঠানও আছে। 387 00:32:31,885 --> 00:32:35,597 - ওনাকে ফোন করেছিলেন? - হ্যাঁ, ধরেনি। দেখো... 388 00:32:35,680 --> 00:32:39,142 যতক্ষণ না ওকে লেখাটা দিচ্ছি, একটু ধৈর্য ধরে থাকো। 389 00:32:39,225 --> 00:32:40,560 আর চোখ কান খোলা রেখো, বুঝেছ? 390 00:32:40,643 --> 00:32:42,812 হ্যাঁ, আপনিও। 391 00:32:43,772 --> 00:32:46,608 একটু দাঁড়ান, 392 00:32:47,484 --> 00:32:49,319 ম্যাট ফোন দিয়েছে, ধরতে হবে। 393 00:32:49,402 --> 00:32:50,820 আচ্ছা, কিছু ঘটলে তোমাকে জানাবো। 394 00:32:54,157 --> 00:32:55,617 হেই, তুমি আসছ? 395 00:32:55,700 --> 00:32:58,787 আমার সকালটা একটু খারাপ কেটেছে, সারাদিন বিশ্রাম নেবো। 396 00:32:59,496 --> 00:33:01,122 শুনো... 397 00:33:01,206 --> 00:33:03,458 আমি কিছু খুঁজে পেয়েছি, 398 00:33:03,541 --> 00:33:05,210 এতে হয়তো সাহায্য হবে। 399 00:33:05,293 --> 00:33:08,755 কিন্তু যতক্ষণ না নিশ্চিত হচ্ছি, আমি চাই তুমি এসব থেকে দূরে থাকো। 400 00:33:08,838 --> 00:33:11,091 যদি ফগির সাথে কথা হয় ওকেও একই কথা বলতে পারবে? 401 00:33:12,926 --> 00:33:16,096 হ্যাঁ, আমি জানিয়ে দেবো... 402 00:33:16,179 --> 00:33:18,389 যদি কথা হয়। 403 00:33:18,473 --> 00:33:19,808 ক্যারেন? 404 00:33:22,018 --> 00:33:25,063 সবকিছু ঠিক হয়ে যাবে... কথা দিলাম। 405 00:33:26,773 --> 00:33:28,566 হ্যাঁ... 406 00:33:28,650 --> 00:33:30,276 আগামীকাল দেখা হচ্ছে। 407 00:33:33,571 --> 00:33:35,782 - আমি এ বিষয়ে কথা বলতে চাই না। - তুমি বলবে, 408 00:33:35,865 --> 00:33:37,534 ইতোমধ্যেই এ নিয়ে কথা বলে ফেলেছ। 409 00:33:37,617 --> 00:33:40,829 আজ আমার ছেলে পুরো স্কুলের সামনে পারফর্ম করেছে, 410 00:33:40,912 --> 00:33:43,081 আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহুর্তগুলোর একটা। 411 00:33:43,164 --> 00:33:45,875 আর তোমার এই গল্প পড়ে একদম বিপরীত অনুভূতি হচ্ছে। 412 00:33:45,959 --> 00:33:47,585 এটাই ফিস্কের মুখোশ খুলে দেবে। 413 00:33:47,669 --> 00:33:50,713 এই গল্পের কারণে আমাদের পত্রিকা মামলার সম্মুখীন হবে। 414 00:33:50,797 --> 00:33:53,091 কোন প্রমাণ নেই, কারো জবানবন্দী নেই। 415 00:33:53,174 --> 00:33:55,468 তুমি পড়েছ, ওর মা বলেছে ও ছোটকালে কী করেছে, 416 00:33:55,552 --> 00:33:56,719 উনি একজন অসুস্থ মহিলা। 417 00:33:56,803 --> 00:33:58,721 হয়তো এখনো ওনার ধারণা দেশের প্রেসিডেন্ট নিক্সন! 418 00:33:58,805 --> 00:34:00,849 লেখাটা ছাপাও, পেপার বিক্রি হবেই কারণ গল্পটা সেক্সি। 419 00:34:00,932 --> 00:34:02,350 তোমার কথা বেশ্যাদের মত শোনাচ্ছে। 420 00:34:02,433 --> 00:34:04,644 তোমার থেকেই বেশ্যা হওয়া শিখেছি। 421 00:34:05,478 --> 00:34:07,480 হ্যাঁ, ভাগ্য কিছুটা ভালো ছিল। 422 00:34:07,564 --> 00:34:09,983 ইউনিয়ন অ্যালাইডের মত যুগান্তকারী কিছু গল্প পেয়েছি, 423 00:34:10,066 --> 00:34:13,987 কিন্তু আজকাল বেশিরভাগ সময় যখন এখানে কাজ করি, 424 00:34:14,070 --> 00:34:17,448 মনে হয় লিপস্টিক আর লাল জামা পরে বসে আছি। 425 00:34:19,450 --> 00:34:22,579 সপ্তাখানেক বিশ্রাম নাও, তোমাকে ছুটি দেয়া হলো। 426 00:34:22,662 --> 00:34:24,873 শুধু আরেকটাবার দেখো। 427 00:34:24,956 --> 00:34:27,625 ফিস্ক লাশের পাহাড় তৈরি করছে, আমরা যদি কিছু না করি... 428 00:34:27,709 --> 00:34:31,838 উইলসন ফিস্ক এই শহরটাকে রক্ষার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, 429 00:34:31,921 --> 00:34:33,590 হয়তো তোমার উডওয়ার্ড এন্ড বার্নস্টেইন এ যাওয়া উচিত, 430 00:34:33,673 --> 00:34:36,551 ওসব নিয়ে গল্প লিখতে পারো। 431 00:34:36,634 --> 00:34:37,927 ও তোমাকে কত টাকা দিচ্ছে? 432 00:34:40,221 --> 00:34:42,307 ইউনিয়ন অ্যালাইড কেলেঙ্কারির পর থেকে, 433 00:34:42,390 --> 00:34:47,061 এই শহরে সত্যিকার অর্থে যা ঘটছে তা নিয়ে কিছুই ছাপাতে পারছি না, 434 00:34:47,979 --> 00:34:50,940 তো, বলো ফিস্ক তোমাকে এর জন্য কত টাকা দিচ্ছে? 435 00:34:51,024 --> 00:34:55,737 তোমার অপরাধের গল্প ছাপা না হওয়ার কারণ হলো, 436 00:34:55,820 --> 00:34:58,239 সেগুলো জঘন্য, বেন। 437 00:34:58,323 --> 00:34:59,657 ঠিক এটার মতোই। 438 00:34:59,741 --> 00:35:03,286 আর আমার ধারণা মনে মনে তুমিও সেটা জানো। 439 00:35:03,369 --> 00:35:05,955 আচ্ছা, ছুটির চিন্তা তুমি বাদ দাও। 440 00:35:06,039 --> 00:35:08,124 অফিস ছেড়ে দিয়ে পুরোপুরি বিদায় হও। 441 00:35:08,208 --> 00:35:10,335 তোমাকে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করেছি। 442 00:38:34,330 --> 00:38:36,374 না, দাঁড়াও! থামো! 443 00:38:36,457 --> 00:38:38,793 আমি এখানে তোমাদের সাহায্য করতে এসেছি! থামো! 444 00:38:40,503 --> 00:38:43,840 এমন কিছু পাইনি যাতে জাপানিজদের ফাঁসানো যায়। 445 00:38:43,923 --> 00:38:45,007 অন্তত আমি পাইনি। 446 00:38:45,091 --> 00:38:48,761 শালারা একদম ছায়ার মতো থাকে। 447 00:38:48,845 --> 00:38:51,889 হয়তো এই সবই সেই মুখোশধারী পাগলার কাজ। 448 00:38:53,474 --> 00:38:57,019 বিষ আর আগ্নেয়াস্ত্র নিয়ে ও কাজ করে না। 449 00:38:57,103 --> 00:39:00,606 কাউকে রাগিয়ে দিলে, যা পায় তাই নিয়েই উঠে পড়ে লাগে। 450 00:39:00,690 --> 00:39:01,941 ফ্র‍্যান্সিস 451 00:39:03,568 --> 00:39:04,694 জি, স্যার? 452 00:39:04,777 --> 00:39:06,696 পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে দাও। 453 00:39:06,779 --> 00:39:09,699 - যতক্ষণ না কেউ কিছু জানাচ্ছে বাড়াতেই থাকবে। - জি, স্যার। 454 00:39:11,242 --> 00:39:13,870 যেই মারটা ওকে দিয়েছ, তারপরও ওকে বিশ্বাস করছ? 455 00:39:14,787 --> 00:39:16,122 ওয়েসলি ওকে বিশ্বাস করত। 456 00:39:16,205 --> 00:39:18,332 সেটাই এখন মূখ্য। 457 00:39:18,416 --> 00:39:19,750 ওর ফোন? 458 00:39:19,834 --> 00:39:20,918 বলুন? 459 00:39:22,628 --> 00:39:25,631 না, ও এখন ফোনের কাছে নেই, কী বলতে চান? 460 00:39:30,261 --> 00:39:31,596 ধন্যবাদ। 461 00:39:33,181 --> 00:39:34,765 আমাকে যেতে হবে। 462 00:39:34,849 --> 00:39:38,102 কোথায়? আমরা তো কথা বলছিলাম... 463 00:40:15,264 --> 00:40:16,599 এতগুলো মানুষ... 464 00:40:16,682 --> 00:40:18,976 - তুমি ওদের অন্ধ বানিয়েছ? - না। 465 00:40:19,060 --> 00:40:21,479 ওরা নিজেরাই হয়েছে। 466 00:40:21,562 --> 00:40:23,105 কেন ওরা সেটা করবে? 467 00:40:23,189 --> 00:40:25,650 কারণ ওদের বিশ্বাস আছে। 468 00:40:25,733 --> 00:40:28,152 তোমার আর তোমার মাদকের উপর? 469 00:40:28,236 --> 00:40:31,906 যা কিছু তোমাদের এই কলুষিত দুনিয়া থেকে মুক্ত রাখে তার উপর। 470 00:40:33,157 --> 00:40:35,284 কিন্তু সেটা তুমি শেষ করে দিলে। 471 00:40:36,369 --> 00:40:39,205 এখন ওদের আর কিছুই রইল না। 472 00:40:40,039 --> 00:40:41,666 তুমি আমাকে ফিস্কের ব্যাপারে জানাবে। 473 00:41:15,032 --> 00:41:16,367 লোকগুলোকে এখান থেকে বের কর! 474 00:41:53,654 --> 00:41:55,197 কিচ্ছু হবে না তোমাদের, এসো। 475 00:41:58,659 --> 00:41:59,869 পুলিশ! 476 00:42:01,370 --> 00:42:02,913 একদম নড়বে না! 477 00:42:05,374 --> 00:42:07,668 হাতদুটো মাথার উপরে তোলো! 478 00:42:07,752 --> 00:42:09,170 হাত তোলো! 479 00:42:13,966 --> 00:42:15,509 ধীরে, ধীরে। 480 00:42:16,677 --> 00:42:18,471 তুমিই সেই লোক 481 00:42:18,554 --> 00:42:20,598 পুলিশদের গুলি করেছ আর ব্লেককে খুন করেছ। 482 00:42:25,478 --> 00:42:29,148 আমি ডিটেকটিভ ব্লেককে খুন করিনি, আর পুলিশদেরও গুলি করিনি। 483 00:42:33,527 --> 00:42:35,279 ব্লেক আর হফম্যান ছিল নষ্ট, 484 00:42:35,363 --> 00:42:36,989 উইলসন ফিস্কের হয়ে কাজ করত। 485 00:42:37,073 --> 00:42:40,034 পাশাপাশি তোমার থানার আরও অনেকেই আছে। 486 00:42:40,117 --> 00:42:42,328 আমি খারাপ লোক নই। 487 00:42:42,411 --> 00:42:43,621 তাহলে কে তুমি? 488 00:42:50,378 --> 00:42:52,463 অফিসার আহত হয়েছে, সাহায্য পাঠাও। 489 00:43:05,851 --> 00:43:06,977 দেরী করেছেন। 490 00:43:07,061 --> 00:43:10,773 দুঃখিত, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দেরী হয়ে গেল। 491 00:43:12,942 --> 00:43:14,360 এখন ইংরেজি বলছেন? 492 00:43:14,860 --> 00:43:17,154 লুকোচুরির সময় ফুরিয়ে গেছে। 493 00:43:18,781 --> 00:43:21,325 ওই সাইরেনই কি আপনার দেরী করে আসার কারণ? 494 00:43:21,409 --> 00:43:23,411 সেই মুখোশধারী। 495 00:43:23,494 --> 00:43:26,789 - হিরোইনগুলো? - পুড়ে ছাই হয়েছে। 496 00:43:27,707 --> 00:43:29,041 তাহলে আরও নিয়ে আসুন। 497 00:43:29,125 --> 00:43:32,461 হিরোইন কখনোই আমার মূল কারবার ছিল না, লিল্যান্ড। 498 00:43:32,545 --> 00:43:37,007 ওটা ছিল সুযোগের সদ্ব্যবহার, এখন আর নয়। 499 00:43:38,551 --> 00:43:42,722 যা খুশি করুন, আমার কিচ্ছু আসে যায় না। 500 00:43:42,805 --> 00:43:46,642 যদি ফিস্ক জানে আমরা কি করেছি... এসব আর কোন কাজে আসবে না। 501 00:43:46,726 --> 00:43:48,477 উইলসন সন্দেহ করেছে? 502 00:43:48,561 --> 00:43:50,438 এখনও না, কিন্তু করতে কতক্ষণ? 503 00:43:50,521 --> 00:43:54,024 ঝুঁকি তো ছিলই, কিন্তু সাথে পুরস্কারও ছিল। 504 00:43:54,108 --> 00:43:57,445 যদি ওর প্রেমিকার থেকে মনোযোগ সরানো যেত। 505 00:43:57,528 --> 00:43:59,530 মহিলাকে গুলি করিয়ে মারলেই চলত। 506 00:43:59,613 --> 00:44:02,158 কিন্তু ফিস্ক এখনো বিশ্বাস করে যে বিষটা তার জন্যই দেয়া হয়েছিল। 507 00:44:02,241 --> 00:44:03,993 - তাই না? - সেটাই মনে হচ্ছে। 508 00:44:04,076 --> 00:44:06,412 তাহলে আমাদের পথটাই সঠিক পথ ছিল। 509 00:44:06,495 --> 00:44:09,123 কেবল মহিলা এখনো মারা যায়নি। 510 00:44:09,206 --> 00:44:11,959 যা ভেবেছিলাম মহিলা তার চেয়ে বেশি শক্ত। 511 00:44:12,042 --> 00:44:14,003 হ্যাঁ, কই মাছের প্রাণ। 512 00:44:15,838 --> 00:44:16,964 ওয়েসলির ব্যাপারটা কী? 513 00:44:17,047 --> 00:44:19,383 - ওর আবার কী হয়েছে? - খুন হয়েছে। 514 00:44:19,467 --> 00:44:22,511 একটা বেসমেন্টে পাওয়া গেছে, বুকে বেশ কয়টা ছিদ্র। 515 00:44:22,595 --> 00:44:23,804 ভাবলাম এটাও আপনার কাজ। 516 00:44:23,888 --> 00:44:27,892 না... ও আমাকে কখনো অসম্মান দেখায়নি। 517 00:44:30,019 --> 00:44:31,771 তো, এখন আমরা কী করব? 518 00:44:31,854 --> 00:44:34,523 ভাগ্যের চাকা ক্রমাগতই ঘুরছে, 519 00:44:34,607 --> 00:44:39,028 ওটার সাথে মানিয়ে নিতে না পারলে, নিচে পড়ে পিষ্ট হতে হবে। 520 00:44:39,111 --> 00:44:42,031 কীহ? যাচ্ছেন কোথায় আপনি? 521 00:44:42,114 --> 00:44:45,993 আমি আমার দেশে গিয়ে, ভবিষ্যত নিয়ে চিন্তা-ভাবনা করবো। 522 00:44:46,076 --> 00:44:47,578 দেশ? চায়না? 523 00:44:49,705 --> 00:44:52,333 ওটা বেশ ভালো দূরেই। 524 00:44:54,001 --> 00:44:55,669 তো আমাদের আর কথা হচ্ছে না। 525 00:44:57,296 --> 00:44:58,589 ঠিক আছে, যান! 526 00:44:59,507 --> 00:45:01,801 কী ভেবেছেন, আমার যাওয়ার জায়গা নেই? 527 00:45:01,884 --> 00:45:06,013 ভেবেছেন নিজের জন্য কোন ব্যবস্থা না করেই এতদূর এসেছি? 528 00:45:07,223 --> 00:45:10,142 ভেবেছেন আমি ধরা... 529 00:45:21,362 --> 00:45:23,781 ওগুলো আমার জন্য? 530 00:45:23,864 --> 00:45:25,991 যতক্ষণ না আরও ভালো কাউকে পাচ্ছি। 531 00:45:26,075 --> 00:45:27,493 আমার থেকে ভালো পাবে না। 532 00:45:27,576 --> 00:45:30,287 জানি না ভেবেছ! 533 00:45:30,871 --> 00:45:32,081 আহ... 534 00:45:33,916 --> 00:45:35,000 উম্ম 535 00:45:36,877 --> 00:45:37,920 দিনটা খারাপ ছিল? 536 00:45:39,755 --> 00:45:40,881 এর থেকে ভালো কাটিয়েছি। 537 00:45:40,965 --> 00:45:43,801 এর থেকে খারাপও তো কাটিয়েছ, ঠিক না? 538 00:45:44,718 --> 00:45:46,387 সাধারণত তাই হয়। 539 00:45:46,470 --> 00:45:48,347 আমিও ভালো সময় কাটিয়েছি। 540 00:45:48,430 --> 00:45:50,850 ইদানিং তেমন হয় না, কিন্তু... 541 00:45:52,601 --> 00:45:54,270 চলো প্যারিসে যাই... 542 00:45:55,437 --> 00:45:57,898 যেমনটা আমরা সবসময়ই বলতাম। 543 00:46:00,150 --> 00:46:01,777 যেহেতু এখনও আমাদের বয়স আছে। 544 00:46:01,861 --> 00:46:05,114 তুমি আমাকে নিয়ে পালাতে চাও? 545 00:46:05,197 --> 00:46:07,992 নাকি... শুধু পালাতে চাও? 546 00:46:11,078 --> 00:46:13,706 আমরা কত বছর একসাথে আছি? 547 00:46:13,789 --> 00:46:16,625 কবে ছিলাম না সেটাই মনে নেই। 548 00:46:16,709 --> 00:46:20,170 আগেও তোমার চোখের দৃষ্টি পড়তে পারতাম। 549 00:46:20,254 --> 00:46:25,467 বেন, একটা গল্প তোমাকে খোঁচাচ্ছে, তুমি জানো সেটা তোমাকে ছাপতেই হবে। 550 00:46:26,385 --> 00:46:28,387 এত সহজ না। 551 00:46:28,470 --> 00:46:31,891 সত্য বলটা কখনোই সহজ ছিল না। 552 00:46:31,974 --> 00:46:34,935 সে কারণেই শুধু আমাদের মধ্যে সেরারাই সেটা পারে। 553 00:46:35,769 --> 00:46:36,854 হ্যাঁ 554 00:46:37,771 --> 00:46:39,607 এলিসন ভাবছে এটা একটা জঘন্য গল্প 555 00:46:39,690 --> 00:46:42,359 তুমি ওর সাথে ঝগড়া করেছ? 556 00:46:42,443 --> 00:46:44,445 ছোটখাটো কথা থেকে শুরু হয়। 557 00:46:46,739 --> 00:46:48,324 ও আমাকে ছেড়ে দিয়েছে। 558 00:46:51,201 --> 00:46:54,371 ভালো... ওই লোককে তোমার কখনোই প্রয়োজন ছিল না। 559 00:46:54,455 --> 00:46:56,415 সংবাদপত্রেরও প্রয়োজন নেই তোমার। 560 00:46:56,498 --> 00:46:59,001 তোমার শুধু দরকার গল্পটা। 561 00:46:59,084 --> 00:47:00,461 যাও, মানুষকে জানাও। 562 00:47:00,544 --> 00:47:02,963 কীভাবে? বাড়ির ছাদে উঠে চিল্লাব? 563 00:47:03,047 --> 00:47:07,259 তুমি জানো ইন্টারনেট বলে একটা জিনিস আছে? 564 00:47:07,343 --> 00:47:10,304 এবং তার পাঠকও অনেক বেশি। 565 00:47:10,387 --> 00:47:12,890 যতটা "বুলেটিনে" কোনভাবেই পাওয়া যেত না। 566 00:47:12,973 --> 00:47:15,768 ইন্টারনেট তো গালগপ্পে ভরা। 567 00:47:15,851 --> 00:47:17,686 তাহলে সেগুলোকে ছাড়িয়ে যাও, 568 00:47:17,770 --> 00:47:20,731 দুনিয়ার প্রয়োজন বেন ইউরিখের সত্যটা বলার... 569 00:47:20,814 --> 00:47:23,067 সে যে পন্থায়ই হোক না কেন। 570 00:47:27,196 --> 00:47:29,990 - পদত্যাগ করেছেন? - আসলে আমার সিদ্ধান্ত ছিল না। 571 00:47:30,074 --> 00:47:31,325 ওহ... 572 00:47:31,408 --> 00:47:34,036 আমি দুঃখিত। 573 00:47:34,119 --> 00:47:35,621 কোন দরকার নেই। 574 00:47:35,704 --> 00:47:37,873 "বুলেটিন" পত্রিকার প্রতি আমার কখনোই ভালোবাসা ছিল না। 575 00:47:37,957 --> 00:47:39,166 খুব বেশিদিন হয়ওনি। 576 00:47:39,249 --> 00:47:41,919 শুধু জেদের কারণে ছেড়ে যেতে পারছিলাম না। 577 00:47:42,002 --> 00:47:44,838 তুমি সত্যিই ভাবছ এলিসন ফিস্কের থেকে টাকা খাচ্ছে? 578 00:47:44,922 --> 00:47:48,092 জানি না, সেটা হওয়াটাই স্বাভাবিক। 579 00:47:48,175 --> 00:47:50,678 তাহলে এরপর আমরা কী করব? 580 00:47:50,761 --> 00:47:52,930 ভাবছি ব্লগ লেখা শুরু করব। 581 00:47:53,013 --> 00:47:54,390 শুনেছি পোলাপান আজকাল এগুলোই পড়ে। 582 00:47:54,473 --> 00:47:56,850 আমি জানতাম তুমি এগুলো দেখতে পারো না। 583 00:47:56,934 --> 00:47:59,103 হ্যাঁ, কিন্তু এর মাধ্যমে অনেক বেশি লোকের কাছে পৌছানো যায়, 584 00:47:59,186 --> 00:48:01,438 যদি ঠিক ভাবে গল্পটা লিখতে পারো। 585 00:48:01,522 --> 00:48:03,148 ফিস্ক যে ওর বাবাকে খুন করেছে সেটা লিখবে? 586 00:48:04,733 --> 00:48:06,777 আমি সবকিছুই লিখব... 587 00:48:06,860 --> 00:48:08,028 আজ রাতেই। 588 00:48:08,862 --> 00:48:10,114 তারপর প্রকাশ করে দেবো। 589 00:48:10,197 --> 00:48:12,533 ফিস্ক আমার নামে মামলা করতে চাইলে... 590 00:48:14,076 --> 00:48:15,953 অন্তত দু'জন ভালো উকিল আমার পক্ষে পাচ্ছি। 591 00:48:17,579 --> 00:48:20,666 এটা সব কিছু বদলে দিবে, বেন। বদলাতেই হবে! 592 00:48:20,749 --> 00:48:22,710 এক পা, এক পা করে এগোতে হবে। 593 00:48:22,793 --> 00:48:25,587 আপলোড করার পর লিংক তোমাকে পাঠিয়ে দেবো। 594 00:48:25,671 --> 00:48:27,923 তারপর সেখান থেকে পরবর্তী চিন্তাভাবনা হবে? 595 00:48:28,007 --> 00:48:29,174 সকালে ফোন দেবো। 596 00:48:29,258 --> 00:48:31,510 ঠিক আছে, শুভরাত্রি। 597 00:48:54,825 --> 00:48:57,619 ক্যারেন? ক্যারেন? আছো তুমি? 598 00:48:59,830 --> 00:49:02,041 হ্যাঁ, আসছি এখুনি। 599 00:49:07,296 --> 00:49:08,797 আমি দুঃখিত। 600 00:49:11,008 --> 00:49:13,302 এখন তালাও মেরে রাখছ? 601 00:49:16,638 --> 00:49:18,015 সেটাই ভালো মনে হয়েছে। 602 00:49:24,313 --> 00:49:25,647 হ্যাঁ... 603 00:49:30,569 --> 00:49:33,113 অনেক রাত হয়েছে, তোমার বাড়ি যাওয়া উচিত। 604 00:49:37,951 --> 00:49:39,078 ম্যাট? 605 00:49:44,917 --> 00:49:47,044 আমাদের সম্পর্কটা কি এমনই চলবে? 606 00:49:48,837 --> 00:49:51,965 তিনজন লোক কেউ কারো সাথে কথা বলবে না? 607 00:49:56,136 --> 00:49:57,721 আমি একজনকে চিনি... 608 00:49:59,723 --> 00:50:01,517 একসময় আমরা খুব কাছাকাছি ছিলাম। 609 00:50:04,269 --> 00:50:05,813 সে আমাকে বলেছে, যদি... 610 00:50:08,565 --> 00:50:12,152 আমি আমার কাজে সফল হতে চাই... 611 00:50:15,405 --> 00:50:17,699 তাহলে আমার কাছের লোকদের দূরে সরিয়ে দিতে হবে। 612 00:50:20,702 --> 00:50:22,663 মনে হচ্ছে তুমি তার কথা শুনেছ। 613 00:50:24,081 --> 00:50:25,124 হ্যাঁ 614 00:50:26,166 --> 00:50:27,876 প্রথমে ভেবেছিলাম শুনবো না। 615 00:50:29,044 --> 00:50:31,672 কিন্তু এই লোকের, মানুষকে বোঝানোর 616 00:50:32,756 --> 00:50:35,050 ভালো ক্ষমতা আছে, জানো? 617 00:50:39,513 --> 00:50:41,014 আরেকটা ব্যাপার হচ্ছে... 618 00:50:42,432 --> 00:50:44,226 রাতটা আজ আমার খুবই জঘন্য কেটেছে। 619 00:50:46,270 --> 00:50:49,857 যখন মনে হয় তুমি মানবতার তলানি দেখে ফেলেছ, 620 00:50:49,940 --> 00:50:54,319 কিন্তু গর্তটা কেবল গভীরই হচ্ছে, বুঝলে? 621 00:50:57,739 --> 00:51:00,033 আমি পারব না... 622 00:51:02,202 --> 00:51:04,037 আমি একা এসব করতে পারব না। 623 00:51:06,999 --> 00:51:08,333 আমি পারব না। 624 00:51:10,377 --> 00:51:13,338 আর একটা ধাপও এগোতে পারব না। 625 00:51:26,226 --> 00:51:29,813 তুমি একা নও, ম্যাট। কখনোই ছিলে না। 626 00:52:54,356 --> 00:52:55,440 আমি অনেক ভুল করেছি... 627 00:52:57,276 --> 00:53:00,112 সেই ছোটবেলা থেকেই। 628 00:53:01,196 --> 00:53:04,408 আর সেগুলো থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় কাজ হয় না। 629 00:53:05,617 --> 00:53:07,286 আমি বাড়ি থেকে বের হও। 630 00:53:08,328 --> 00:53:09,705 আমি চলে যাবো। 631 00:53:10,664 --> 00:53:14,710 কিন্তু প্রথমে... তোমার সাথে একটু কথা বলতে চাই। 632 00:53:14,793 --> 00:53:16,336 অবশ্যই সেসব ছাপা হবে না। 633 00:53:17,004 --> 00:53:19,172 তুমি ভাবছ আমি তোমার কোন কথা বিশ্বাস করব? 634 00:53:20,674 --> 00:53:25,137 কথা দিচ্ছি, আমি সব সত্য কথা বলব, মি. ইউরিখ। 635 00:53:26,471 --> 00:53:29,308 বিশ্বাস করা না করা পুরোটাই তোমার ব্যাপার। 636 00:53:32,644 --> 00:53:33,979 ঠিক আছে। 637 00:53:35,981 --> 00:53:37,190 শোনা যাক। 638 00:53:37,274 --> 00:53:39,026 আমি ক্ষমা চাচ্ছি। 639 00:53:42,571 --> 00:53:46,867 আমি ভেবেছিলাম তোমার কাজের দিন ফুরিয়ে গেছে। 640 00:53:48,076 --> 00:53:49,870 আর সেটা ভাবার জন্য... 641 00:53:50,912 --> 00:53:52,914 আমি সত্যিই দুঃখিত। 642 00:53:53,999 --> 00:53:55,625 ক্ষমা করা হলো। 643 00:53:57,961 --> 00:53:59,629 দরজাটা কোথায় জানোই তো। 644 00:53:59,713 --> 00:54:01,214 ওহ... 645 00:54:04,134 --> 00:54:07,637 আমি জানি "বুলেটিনে" তুমি চাকরি খুইয়েছ। 646 00:54:09,181 --> 00:54:10,891 খবর বেশ দ্রুত ছড়ায়। 647 00:54:10,974 --> 00:54:16,480 তোমার ইউনিয়ন অ্যালাইডের আর্টিকেল ছাপা হওয়ার পর, আমি সতর্ক হই... 648 00:54:17,981 --> 00:54:20,776 আমি চাইনি হুট করে আবার কেউ পোল খুলে দিক। 649 00:54:21,818 --> 00:54:24,696 বুঝেছিলাম, পত্রিকা অফিসে তোমার লোক আছে। 650 00:54:25,322 --> 00:54:28,825 যেমনটা বললাম, ভুল থেকে আমি শিক্ষা নেই। 651 00:54:32,037 --> 00:54:33,497 আমিও তাই করি। 652 00:54:36,083 --> 00:54:40,462 আর তুমি কি ভাবছ ইন্টারনেটে গালগপ্প ছাড়লে কোন লাভ হবে? 653 00:54:42,130 --> 00:54:45,884 মানুষ সত্য খুঁজে... কোথা থেকে আসল সেটা ব্যাপার না। 654 00:54:47,177 --> 00:54:50,722 সেটা হয়ত আমরা যখন তরুন ছিলাম তখন বলা যেত। 655 00:54:53,433 --> 00:54:59,022 কিন্তু এখনকার দুনিয়া সবসময়, তারকাদের বিয়ে, 656 00:55:00,023 --> 00:55:01,608 আর বিড়ালের ভিডিও নিয়ে ব্যস্ত। 657 00:55:02,275 --> 00:55:06,363 কিন্তু... জটিল ব্যাপারস্যাপার, যেগুলো আসলেই গুরুত্বপূর্ণ... 658 00:55:09,574 --> 00:55:11,493 সেগুলো পড়তে অনেক বেশি সময় লাগে। 659 00:55:13,286 --> 00:55:15,872 ওই সময়টায় মেসেজিং কিংবা 660 00:55:15,956 --> 00:55:18,959 স্যাটেলাইটের হাজার চ্যানেলের মাঝে কাটানো যায়। 661 00:55:19,793 --> 00:55:22,379 হয়তো মানব জাতির উপর এখনো আমার বিশ্বাস আছে। 662 00:55:22,462 --> 00:55:23,922 আচ্ছা। 663 00:55:25,298 --> 00:55:27,426 যিশু খ্রিষ্টেরও তাই ছিল। 664 00:55:30,095 --> 00:55:31,471 আমি যাচ্ছি। 665 00:55:32,431 --> 00:55:34,266 শুধু একটা কথা জানতে চাই। 666 00:55:38,770 --> 00:55:41,481 আমার মায়ের সাথে কথা বলার সময় তুমি কি একা ছিলে? 667 00:55:48,613 --> 00:55:50,240 "বুলেটিনে"র তোমার লোক জানিয়েছে? 668 00:55:50,323 --> 00:55:53,368 হ্যাঁ, একটা ফোন পাই, খবরটা শুনে বেশ খারাপ লাগে। 669 00:55:55,454 --> 00:55:57,414 তুমি কি একাই ছিলে? 670 00:55:59,458 --> 00:56:02,878 হ্যাঁ, একাই ছিলাম। 671 00:56:05,213 --> 00:56:07,466 ওয়েসলিকে তুমিই সরিয়েছ? 672 00:56:08,508 --> 00:56:11,928 - ওয়েসলি? - আমিও জানতাম তুমি করোনি। 673 00:56:12,012 --> 00:56:13,847 তুমি একজন আদর্শ, দৃঢ় প্রত্যয়ী মানুষ। 674 00:56:13,930 --> 00:56:16,725 আমি সেটা বুঝি, পছন্দও করি। 675 00:56:21,480 --> 00:56:23,857 কিন্তু তুমি আমার মায়ের পিছে লেগেছিলে। 676 00:56:26,818 --> 00:56:29,905 সেটা আমি ক্ষমা করতে পারবো না। 677 00:56:34,367 --> 00:56:37,537 জীবনে আমি বহু গল্প লিখেছি, 678 00:56:39,164 --> 00:56:42,584 জানো কতবার লোকে আমাকে হুমকি দিয়েছে... 679 00:56:42,667 --> 00:56:44,586 মুখ বন্ধ করার জন্য? 680 00:56:46,046 --> 00:56:51,593 কিন্তু আমার মা'কে তুমি এসবে টেনে এনেছ, মি. ইউরিখ। 681 00:56:51,676 --> 00:56:52,886 আমার মা! 682 00:56:57,641 --> 00:57:00,185 তাই আমি এখানে তোমাকে হুমকি দিতে আসিনি। 683 00:57:00,268 --> 00:57:02,103 আমি এসেছি তোমাকে খুন করতে। 684 00:57:51,643 --> 00:58:01,896 Translated by: Hossain Sadi