1
00:00:31,226 --> 00:00:34,937
[ M O U S E ]
2
00:00:35,166 --> 00:00:40,541
• অনুবাদ ও সম্পাদনা •
আরমান আল মাহমুদ
3
00:00:50,416 --> 00:00:51,651
প্র...
4
00:00:52,356 --> 00:00:53,781
প্রভু তোমার...
5
00:00:54,886 --> 00:00:56,051
আত্মাকে...
6
00:00:56,956 --> 00:00:58,720
রক্ষা করুক।
7
00:01:06,305 --> 00:01:08,960
কেমন লাগছে আমাকে?
8
00:01:10,475 --> 00:01:12,801
দানবে পরিণত না করতে বলেছিলাম।
9
00:01:13,706 --> 00:01:14,940
অনুনয় করেছিলাম।
10
00:01:16,246 --> 00:01:19,210
কিন্তু তুমি আমার প্রার্থনা উপেক্ষা করেছো।
11
00:01:21,615 --> 00:01:23,750
আর নিজেকে তুমি ঈশ্বর বলো?
12
00:01:24,115 --> 00:01:25,851
এখন থেকে, আমিই ঈশ্বর।
13
00:01:26,455 --> 00:01:29,220
আমি সেসব নির্বোধদের বিচার করবো...
14
00:01:29,755 --> 00:01:31,520
যারা তোমার ছাইপাঁশে বিশ্বাস রাখে।
15
00:01:33,196 --> 00:01:34,561
[ আমি সর্বশক্তিমান ]
16
00:01:35,696 --> 00:01:38,531
[ আমি সর্বশক্তিমান ]
17
00:01:41,235 --> 00:01:42,431
আমি...
18
00:01:43,476 --> 00:01:44,701
প্রিডেটর।
19
00:01:46,606 --> 00:01:47,800
আমি...
20
00:01:48,645 --> 00:01:51,440
প্রিডেটর ছিলাম।
21
00:01:58,416 --> 00:02:02,000
[ M O U S E ]
22
00:02:02,001 --> 00:02:03,420
[ M O U S E ]
23
00:02:20,205 --> 00:02:24,071
[ ১ বছর পূর্বে ]
24
00:02:27,446 --> 00:02:28,580
হান-কুক,
25
00:02:29,255 --> 00:02:31,450
ডিটেকটিভটা কথা রাখেনি।
26
00:02:33,186 --> 00:02:36,190
ডিটেকটিভের পরে দেখা উচিত...
27
00:02:36,996 --> 00:02:40,061
আমি যে আমার কথা রেখেছি।
28
00:02:44,065 --> 00:02:46,260
যারা হিংসা করে না...
29
00:02:48,005 --> 00:02:49,331
তারা পাপী।
30
00:03:03,986 --> 00:03:05,311
আমি ছিলাম।
31
00:03:15,325 --> 00:03:16,760
সুং ইও-হান নয়,
32
00:03:19,466 --> 00:03:20,760
আমি ছিলাম।
33
00:03:21,605 --> 00:03:23,404
তুমি নিশ্চয় মেডিক্যাল স্কুল পাশ করেছো।
34
00:03:23,405 --> 00:03:25,271
তাহলে এতকিছু কীভাবে জানো?
35
00:03:31,845 --> 00:03:33,480
সব অভিনয় ছিল।
36
00:03:34,486 --> 00:03:35,611
সব।
37
00:04:26,405 --> 00:04:28,031
কী সমস্যা?
38
00:04:30,135 --> 00:04:31,801
খুবই দুঃখিত।
39
00:04:31,836 --> 00:04:33,301
নিজেকে মারতে চাচ্ছিলে?
40
00:04:33,375 --> 00:04:34,901
দুঃখিত। বোধহয়...
41
00:04:34,975 --> 00:04:37,170
পাখিটার পা ভেঙে গেছে।
42
00:04:37,415 --> 00:04:39,810
গাড়ি আসার সময় সরছিল না,
তাই আমি সাত-পাঁচ না ভেবে...
43
00:04:40,215 --> 00:04:42,910
ভয় পেয়েছেন নিশ্চয়ই।
দুঃখিত।
44
00:04:42,916 --> 00:04:45,584
পাখিটাকে বাঁচাতে গিয়ে
নিজে মরতে বসেছিলে মিয়া!
45
00:04:45,585 --> 00:04:48,451
জি। দুঃখিত।
46
00:04:48,686 --> 00:04:51,290
দিন ভালো কাটুক।
দুঃখিত।
47
00:04:55,936 --> 00:04:57,560
তোর কারণে,
48
00:04:59,065 --> 00:05:01,501
ওই শালার সামনে আমাকে
মাথা নত করতে হয়েছে।
49
00:05:08,445 --> 00:05:10,110
না, সিদ্ধান্ত বদলালাম।
50
00:05:11,145 --> 00:05:12,581
ভুল করেছিস না?
51
00:05:13,215 --> 00:05:16,711
তোর শাস্তি হবে ধীরেধীরে মৃত্যু।
52
00:05:17,486 --> 00:05:18,810
খুব ধীরেধীরে।
53
00:05:22,926 --> 00:05:25,920
এতদিন, নিজের আসল রূপ
গোপন করছিলাম।
54
00:06:10,676 --> 00:06:12,901
- খালা, এসেছো?
- হ্যাঁ, উঠেছো?
55
00:06:12,976 --> 00:06:14,105
জি।
56
00:06:14,106 --> 00:06:15,901
তোমাকে ছেড়ে যাওয়ায়
বাবাকে ঘৃণা করো?
57
00:06:16,176 --> 00:06:18,310
না। ঘৃণা করি না।
58
00:06:18,676 --> 00:06:21,680
নিশ্চয় কোনো কারণ ছিল।
59
00:06:21,746 --> 00:06:24,151
তোমার বাবা হয়তো দেখছে,
60
00:06:24,186 --> 00:06:26,251
নিজেকে পশুপাখির ডাক্তার ভাবিস?
61
00:06:27,226 --> 00:06:30,151
কিউট না?
আপনি এই পাড়ার ফ্যাশনিস্টা হয়ে যাবেন।
62
00:06:31,895 --> 00:06:33,521
শেষের গুলোয় একটু হাত লাগাই।
63
00:06:33,895 --> 00:06:37,430
সব আমার অভিনয়।
আমার কাটানো নকল জীবন।
64
00:06:39,195 --> 00:06:42,230
স্মৃতিগুলোকে আসল ভেবে
ভুল করেছিলাম।
65
00:06:54,215 --> 00:06:56,011
ভয়ংকর স্মৃতিগুলো আমার ছিল।
66
00:06:57,385 --> 00:06:58,751
একেবারে শুরু থেকে,
67
00:06:59,215 --> 00:07:01,480
সুং ইও-হানের স্মৃতি
আমার মাথাতে ছিলই না।
68
00:07:11,936 --> 00:07:17,800
[ দং-কু ]
69
00:07:21,176 --> 00:07:23,271
বা-রূম। ছি-কুক উঠেছে।
70
00:07:23,546 --> 00:07:25,040
ও জ্ঞান ফিরে পেয়েছে।
71
00:07:26,986 --> 00:07:28,110
কী?
72
00:07:30,885 --> 00:07:32,955
মাত্র উঠেছে, ওর কন্ডিশন জানি না।
73
00:07:32,955 --> 00:07:35,050
যাকগে, জলদি আয়। কেমন?
74
00:07:55,000 --> 00:07:59,000
• Episode 15 •
75
00:07:59,945 --> 00:08:02,441
ছুরিটার ফলকে কোনো ভাঙা ছিল না।
76
00:08:02,445 --> 00:08:05,281
দেখুন। ঘটনার পরপরই
ছবিগুলো তোলা হয়েছিল।
77
00:08:05,315 --> 00:08:06,581
ছুরি ঠিক আছে।
78
00:08:06,926 --> 00:08:09,755
তাহলে এই ছুরিতে খাং দুক-সু'র রক্ত ছিল?
79
00:08:09,755 --> 00:08:13,096
তাহলে বলছো খুনি এখানে এসে
ছুরিটা নিয়ে গিয়ে,
80
00:08:13,096 --> 00:08:15,691
ওকে মেরে, আবার রেখে দিয়েছে?
81
00:08:16,496 --> 00:08:20,406
তাহলে কি প্রতিশোধ নিতেই মেরেছে
যেহেতু বং-য়ি'র দাদির ছুরি দিয়ে মেরেছে?
82
00:08:20,406 --> 00:08:22,360
খুনির ছুরিটা নিয়ে যাওয়া কীভাবে সম্ভব?
83
00:08:22,635 --> 00:08:26,441
- জায়গাটা যেভাবে পরিচালনা...
- ভেতরের লোক হলে সম্ভব।
84
00:08:26,445 --> 00:08:29,205
কী বলেছিলাম?
বলেছিলাম ভেতরের কেউ।
85
00:08:29,205 --> 00:08:31,746
খাং দুক-সু'র শরীরের সিগারেটের
পোড়ার কথা খুনি কীভাবে জানতো?
86
00:08:31,746 --> 00:08:34,715
এর মানে খুনি এখানে এসে
কেস ফাইলগুলো দেখেছিল,
87
00:08:34,715 --> 00:08:36,186
আর ছুরিটা নিয়ে গিয়েছিল।
88
00:08:36,186 --> 00:08:38,215
কিন্তু আমরা তো
সিসিটিভি ফুটেজ চেক করেছি।
89
00:08:38,215 --> 00:08:40,356
বাইরের কাউকে
এখানে আসতে দেখিনি।
90
00:08:40,356 --> 00:08:43,056
ঠিক। মুজিন পুলিশ এজেন্সির
সব সিসিটিভি ফুটেজও...
91
00:08:43,056 --> 00:08:45,824
চেক করেছি, কিন্তু বিশেষ কিছু পাইনি।
92
00:08:45,825 --> 00:08:48,065
খাং দুক-সুর খুনের কেসের কিছু হলো?
93
00:08:48,065 --> 00:08:51,596
না, এখনো না।
কোনো ক্লু কিংবা সাক্ষী নেই।
94
00:08:51,596 --> 00:08:53,906
পাগল হয়ে যাচ্ছি।
হর্তাকর্তারা কেসটার সমাধা চায়।
95
00:08:53,906 --> 00:08:57,776
খুনি ঠিক করেছে মনে করে পাবলিক আমাদের
খুনিকে না ধরতে হুমকি-ধমকি দিচ্ছে।
96
00:08:57,776 --> 00:09:01,806
এদিকে, ও শাসনতন্ত্রের বিপক্ষে
যাচ্ছে বলে হর্তাকর্তারা ওকে ধরতে বলছে।
97
00:09:01,806 --> 00:09:03,815
যাকগে, খুনিকে ভেতরের কেউ-ই হতে হবে।
98
00:09:03,815 --> 00:09:06,815
ওর এই ছুরিটা নিয়ে যাওয়ার মানে
ও এর মানে জানতো।
99
00:09:06,815 --> 00:09:09,016
ও জানতো বং-য়ি'র দাদি কেন
অনেকদিন ধরে ছুরিটা রেখেছিলেন।
100
00:09:09,016 --> 00:09:11,550
কিন্তু পুলিশ ছাড়া সেটা কেউ জানে না।
101
00:09:11,556 --> 00:09:13,221
কী এক ঝামেলা।
102
00:09:13,955 --> 00:09:15,526
তাহলে বলছো খুনি একটা পুলিশ?
103
00:09:15,526 --> 00:09:16,851
কোথায় যাচ্ছেন?
104
00:09:17,806 --> 00:09:20,315
খুনি পুলিশ হলে, রিপোর্ট করতে হবে।
105
00:09:20,316 --> 00:09:22,346
চুপচাপ থাকো।
কিছুই এখনো নিশ্চিত হয়নি।
106
00:09:22,346 --> 00:09:24,145
আপনি এত অধৈর্য কেন?
107
00:09:24,145 --> 00:09:25,380
ঠিক।
108
00:09:25,446 --> 00:09:27,815
খুনি সত্যিই ছুরিটা নিয়ে গিয়ে,
109
00:09:27,816 --> 00:09:29,826
খাং দুক-সুকে খুন করে,
আবার রেখে দিলেও,
110
00:09:29,826 --> 00:09:31,655
নিশ্চিত হওয়া যাবে না সেটা পুলিশ ছিল।
111
00:09:31,655 --> 00:09:34,295
শত শত মানুষ মুজিন পুলিশ এজেন্সিতে আসে।
112
00:09:34,295 --> 00:09:36,390
তাহলে খুনি পাসওয়ার্ড কীভাবে জানে?
113
00:09:36,525 --> 00:09:38,090
রুমটা খোলা রাখো নাকি?
114
00:09:38,926 --> 00:09:41,130
সবসময় তো আর লক রাখি না।
115
00:09:41,165 --> 00:09:44,130
তাছাড়া পাসওয়ার্ড আমার জন্মদিন।
116
00:09:44,236 --> 00:09:46,176
তাই এখানে কাজ করা
বেশিরভাগ লোক সেটা জানে।
117
00:09:46,176 --> 00:09:49,071
হারামজাদা। দেশের সবাই
নিশ্চয় তোমার জন্মদিন জানে...
118
00:09:51,005 --> 00:09:54,946
খুনি সত্যিই ভেতরের কেউ হলে
আমাদেরকে এক্সট্রা সাবধান থাকতে হবে।
119
00:09:54,946 --> 00:09:56,840
আমরা মানুষকে বলে বেড়ালে,
120
00:09:56,915 --> 00:09:58,740
ও লুকানোর চেষ্টা করতে পারে।
121
00:09:58,846 --> 00:10:01,151
ব্যাপারটা আমাদের মধ্যে রেখে
চুপচাপ তদন্ত করলে ভালো হবে।
122
00:10:01,515 --> 00:10:02,755
ডিটেকটিভ খো।
123
00:10:02,755 --> 00:10:07,395
তুমি খাং দুক-সু'র মৃত্যুর সময়ের
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখো।
124
00:10:07,395 --> 00:10:08,821
- আচ্ছা।
- আর, ডিটেকটিভ খাং।
125
00:10:08,826 --> 00:10:12,090
ভেতরের কেউ খাং দুক-সু'র
কেস ফাইল ঘেঁটেছে কিনা দেখো।
126
00:10:12,196 --> 00:10:16,664
তাহলে এগুলোই খাং দুক-সু'র মৃত্যুর
তিনদিন আগে-পরের সিসিটিভি ফুটেজ?
127
00:10:16,665 --> 00:10:20,431
হ্যাঁ। তবে স্পেশাল টাস্ক ফোর্স
ইতোমধ্যে এগুলো দেখেছে।
128
00:10:20,535 --> 00:10:21,801
আবার কেন দেখছেন?
129
00:10:21,875 --> 00:10:23,071
ব্যাটা।
130
00:10:26,645 --> 00:10:28,911
এই, দাঁড়াও।
131
00:10:29,275 --> 00:10:30,681
এই পার্টটা রিওয়াইন্ড করো তো।
132
00:10:33,586 --> 00:10:34,880
অদ্ভুত না?
133
00:10:34,986 --> 00:10:37,281
কী? কী হলো ব্যাপারটা।
134
00:10:37,326 --> 00:10:38,426
কেউ এটা ঘেঁটেছে?
135
00:10:38,426 --> 00:10:42,990
না, স্পেশাল টাস্ক ফোর্স ফুটেজটা
ফিরিয়ে দেওয়ার পর আর কেউ দেখেনি।
136
00:10:43,665 --> 00:10:47,890
ভিডিও ফাইলটা আর মুজিন পুলিশ এজেন্সির
সিসিটিভি ফুটেজের হার্ডড্রাইভটা দাও।
137
00:10:52,806 --> 00:10:54,301
এই, ব্যাটা।
138
00:10:54,606 --> 00:10:55,831
এই।
139
00:10:57,875 --> 00:11:01,010
এই বজ্জাত।
কাস্টমারদের এভাবে স্বাগত জানায় না।
140
00:11:01,045 --> 00:11:02,346
দেবো একটা শিক্ষা?
141
00:11:02,346 --> 00:11:05,181
এখন ঝামেলা পাকাই না।
ভালোভাবে কাজ করি।
142
00:11:05,216 --> 00:11:06,586
যথেষ্ট চেক করেছেন আমাকে।
143
00:11:06,586 --> 00:11:09,456
আবার ওরকম ভিডিও বানালে,
গারদে পাঠানোর বদলে...
144
00:11:09,456 --> 00:11:11,755
তোর কবজি কেটে
শুয়োরের খোঁয়াড়ে ফেলে দেবো।
145
00:11:11,755 --> 00:11:12,921
কথাটা মাথায় রাখিস।
146
00:11:13,456 --> 00:11:14,720
এটা একটু দেখ।
147
00:11:16,426 --> 00:11:19,191
কেউ বোধহয় ফুটেজটা কেটে
এডিট করে জোড়া দিয়েছে।
148
00:11:19,395 --> 00:11:21,331
যত দ্রুত সম্ভব রিস্টোর কর।
149
00:11:21,365 --> 00:11:23,831
কিছু রিস্টোর করলেই আমাকে জানাবি।
150
00:11:24,005 --> 00:11:26,370
- উত্তর দিবি না?
- ঠিক আছে।
151
00:11:28,606 --> 00:11:30,271
কেউ বোধহয়
ইলিগ্যাল পর্ণ ভিডিও বানিয়েছে।
152
00:11:30,905 --> 00:11:32,600
দেখার মতো কি-না ভাবছি।
153
00:11:38,885 --> 00:11:39,915
বজ্জাতটা।
154
00:11:39,915 --> 00:11:42,850
হট কিছু হবে ভেবে এটা রিস্টোর
করতে জানপ্রাণ দিয়ে দিয়েছি।
155
00:11:42,956 --> 00:11:44,250
এরমধ্যে বোধহয় করে ফেলেছে।
156
00:11:44,686 --> 00:11:46,181
গতি আছে ব্যাটার।
157
00:11:51,295 --> 00:11:56,191
# এই নিন সম্পূর্ণ ভিডিও #
158
00:12:05,275 --> 00:12:06,470
শালা বজ্জাত।
159
00:12:08,045 --> 00:12:10,480
ওর সম্পূর্ণ ফুটেজ ডিলিট করে দিয়েছিল।
160
00:12:10,745 --> 00:12:12,480
এর মানে ও-ই খুনি।
161
00:12:19,895 --> 00:12:21,090
কে তুই?
162
00:12:28,066 --> 00:12:29,260
এটা কে?
163
00:12:32,635 --> 00:12:34,100
হাতের কাগজটা কীসের?
164
00:12:37,176 --> 00:12:39,476
কী... কী তুই?
165
00:12:39,476 --> 00:12:41,271
# লিখিত জবানবন্দি #
166
00:12:50,456 --> 00:12:53,551
কী? "OZ".
167
00:12:54,395 --> 00:12:55,551
ওরে বজ্জাত।
168
00:12:56,495 --> 00:12:57,890
কত তারিখ?
169
00:12:59,995 --> 00:13:02,590
যেদিন মাথায় বাড়ি খেয়েছিলাম।
170
00:13:05,106 --> 00:13:06,401
পার্কিং লট।
171
00:13:07,476 --> 00:13:08,701
পার্কিং লট চেক করা যাক।
172
00:13:14,316 --> 00:13:17,740
"67D6264".
173
00:13:19,245 --> 00:13:20,781
যাওয়া যাক।
174
00:13:26,755 --> 00:13:29,966
ওকে, স্টপ, স্টপ।
জুম করতে পারবেন?
175
00:13:29,966 --> 00:13:31,161
হ্যাঁ।
176
00:13:31,525 --> 00:13:32,720
জায়গাটা কোথায়?
177
00:13:33,795 --> 00:13:36,405
ওকে। চোরের বাচ্চা।
178
00:13:36,405 --> 00:13:39,230
আমার ফ্যামিলি ফটো ফেলে দিলে,
তোকে মেরে ফেলবো।
179
00:13:39,265 --> 00:13:40,470
পেয়েছি তোকে।
180
00:13:40,476 --> 00:13:43,071
কী? এটা এখনো এখানে?
181
00:13:49,015 --> 00:13:50,380
এখানে দীর্ঘদিন থাকছে নাকি?
182
00:14:00,596 --> 00:14:01,750
এক্সকিউজ মি।
183
00:14:02,096 --> 00:14:03,561
কেউ নেই?
184
00:14:04,125 --> 00:14:05,321
এক্সকিউজ মি।
185
00:14:10,035 --> 00:14:11,106
কেউ নেই কেন?
186
00:14:11,106 --> 00:14:12,736
[ 67D6264 ]
187
00:14:12,736 --> 00:14:14,401
এক্সকিউজ মি! কেউ আছেন?
188
00:14:14,576 --> 00:14:15,831
ধুর।
189
00:14:19,005 --> 00:14:21,710
কী? গেল কোথায়?
190
00:14:27,586 --> 00:14:29,051
[ কারাগার রক্ষী কু দং-কু ]
191
00:14:30,226 --> 00:14:31,380
হ্যালো?
192
00:14:45,306 --> 00:14:47,431
ঠিক আছেন?
ঠিক আছেন আপনি?
193
00:14:53,446 --> 00:14:55,010
- ১, ২, ৩।
- খোদা।
194
00:14:59,545 --> 00:15:00,750
ওকে, টান।
195
00:15:03,986 --> 00:15:05,250
দাঁড়া। দাঁড়া।
196
00:15:05,456 --> 00:15:06,596
ব্রেক নেওয়া যাক।
197
00:15:06,596 --> 00:15:08,620
খোদা, তোর স্ট্যামিনা খুব দুর্বল।
198
00:15:08,625 --> 00:15:10,421
মাত্রই তো ব্রেক নিলি।
199
00:15:10,625 --> 00:15:13,061
এরমধ্যেই কিনা ক্লান্ত হয়ে গেলি।
200
00:15:13,395 --> 00:15:16,130
ক্রিমিনালদের ধরবি কীভাবে?
201
00:15:16,706 --> 00:15:18,465
তোর ব্যায়াম করা দরকার।
202
00:15:18,466 --> 00:15:21,071
শুধু শ্বাস নেওয়া ছাড়া আমার দ্বারা
ব্যায়াম করা হবে না।
203
00:15:21,375 --> 00:15:22,831
একটা তিন মিনিটের বিরতি নেওয়া যাক।
204
00:15:28,545 --> 00:15:31,710
ওয়াও। এটা MP3 প্লেয়ার না?
205
00:15:31,986 --> 00:15:33,240
এখনো আছে?
206
00:15:33,785 --> 00:15:37,021
অনেকদিন আগে এটা মা'র কাছ থেকে
বার্থডে গিফট হিসেবে পেয়েছিলাম।
207
00:15:37,486 --> 00:15:39,480
এখনো বেশ ভালো চলে।
সাউন্ড কোয়ালিটিও ভালো।
208
00:15:39,686 --> 00:15:41,850
মা'র স্মৃতি বলে ফেলে দিতে পারিনি।
209
00:15:49,495 --> 00:15:50,730
কী গান এটা?
210
00:15:51,206 --> 00:15:53,630
ক্ল্যাসিক্যাল, কিন্তু নাম জানি না।
211
00:15:53,976 --> 00:15:56,331
মনোযোগ দিতে হলে গানটা শুনি।
212
00:15:57,806 --> 00:15:59,240
যখন এটা শুনি,
213
00:15:59,875 --> 00:16:01,441
এটা আমাকে শান্ত হতে...
214
00:16:02,375 --> 00:16:03,781
আর মনোযোগ দিতে সাহায্য করে।
215
00:16:06,115 --> 00:16:07,350
সুন্দর।
216
00:16:12,525 --> 00:16:14,521
শো'র জন্য তুই বোধহয় নার্ভাস।
217
00:16:22,395 --> 00:16:23,630
ওটা কী?
218
00:16:24,165 --> 00:16:28,130
এক্সারসাইজের পর কয়েদিরা
ওখানে শাওয়ার নিতো।
219
00:16:28,476 --> 00:16:30,744
কিন্তু ভেতরে নতুন
শাওয়ার রুম করা হয়েছে।
220
00:16:30,745 --> 00:16:32,171
তাই অনেকদিন ওটা ব্যবহার হয়নি।
221
00:16:32,375 --> 00:16:36,271
তাহলে ওটা আউটডোর শাওয়ার রুম?
222
00:16:37,645 --> 00:16:38,980
ওরকম একটা দেখার অনেকদিনের ইচ্ছা।
223
00:16:39,186 --> 00:16:41,510
- দেখতে পারি?
- এই, দাঁড়া।
224
00:16:55,936 --> 00:16:57,306
এখনো তো পানি পড়ে।
225
00:16:57,306 --> 00:16:59,765
হ্যাঁ, পানি সাপ্লাই প্ল্যান্টের সাথে
এখনো লাইন আছে।
226
00:16:59,765 --> 00:17:01,130
একটা কথা জানিস?
227
00:17:01,436 --> 00:17:02,600
কী?
228
00:17:03,875 --> 00:17:05,240
তুই একরকম বিরক্তিকর।
229
00:17:05,476 --> 00:17:06,710
কী?
230
00:17:06,816 --> 00:17:09,476
কী করছিস?
দং-কু'কে নকল করছিস?
231
00:17:09,476 --> 00:17:10,681
তোকে মানায় না।
232
00:17:11,045 --> 00:17:13,215
১০ম গ্রেডে আমাদের পরিচয়, তাই না?
233
00:17:13,216 --> 00:17:14,781
আমরা একই ক্লাসে পাশাপাশি বসতাম।
234
00:17:16,216 --> 00:17:19,321
তখন থেকেই তোর উপর আমার নজর ছিল।
235
00:17:23,226 --> 00:17:24,860
তুই বেশিই নিরহংকার।
236
00:17:25,726 --> 00:17:28,090
নিজের ভালো কাজের ক্রেডিটও
আমাকে দিয়েছিলি।
237
00:17:28,835 --> 00:17:31,761
তো কী হয়েছে?
তাতে বিরক্ত হয়েছিস?
238
00:17:32,105 --> 00:17:35,370
আচ্ছা, সেরকম হলে,
যা আমি শালা বিরক্তিকর।
239
00:17:36,335 --> 00:17:39,301
সেকারণেই তখন থেকে এ ব্যাপারে...
240
00:17:39,745 --> 00:17:41,471
ভাবছিলাম।
241
00:17:41,845 --> 00:17:42,940
কী?
242
00:17:48,015 --> 00:17:49,551
আমি তোর বিচার করবো।
243
00:18:04,765 --> 00:18:06,971
কেন? কেন?
244
00:18:08,535 --> 00:18:10,940
যার অহংকার নেই সে পাপী, শালা।
245
00:18:18,315 --> 00:18:20,180
ওরকম নর্দমার কীটরা...
246
00:18:20,355 --> 00:18:22,311
নিজেকে বিশেষ কিছু মনে করে।
247
00:18:23,216 --> 00:18:26,626
আমি কাপুরুষের মতো লুকিয়ে থেকে
অসহায় মহিলাটাকে মেরেছি?
248
00:18:26,626 --> 00:18:27,890
শালা।
249
00:18:50,946 --> 00:18:53,481
এই। উলঙ্গ সম্রাট।
250
00:19:00,795 --> 00:19:03,090
নামগুলো ফলো করছি কেন?
251
00:19:43,565 --> 00:19:44,700
বা-রূম।
252
00:19:47,976 --> 00:19:49,170
কী হয়েছে তোর?
253
00:19:50,245 --> 00:19:52,801
দেখা করার সময় মাত্র শুরু হয়েছে।
ভেতরে যাওয়া যাক।
254
00:19:55,575 --> 00:19:57,940
দং-কু আমাকেও কল দিয়েছে।
ভেতরে চলো।
255
00:19:58,686 --> 00:19:59,840
আসো।
256
00:20:05,986 --> 00:20:08,650
কোথায় যাচ্ছিস?
ছি-কুক জেগে আছে।
257
00:20:09,025 --> 00:20:10,150
ভেতরে চল।
258
00:20:13,226 --> 00:20:14,930
কী হয়েছে তোর?
259
00:20:15,035 --> 00:20:16,291
নার্ভাস হোস না।
260
00:20:16,366 --> 00:20:18,031
আয়। চল।
261
00:20:18,166 --> 00:20:20,501
চল। চল।
262
00:20:45,391 --> 00:20:46,615
আমি...
263
00:20:49,691 --> 00:20:51,516
- আমি...
- বা-রূম।
264
00:21:03,070 --> 00:21:05,665
দাঁড়িয়ে থাকিস না।
ওর হাত ক্লান্ত হয়ে যাবে।
265
00:21:15,721 --> 00:21:17,276
কী ব্যাপার?
266
00:21:18,590 --> 00:21:19,816
কেন?
267
00:21:20,451 --> 00:21:22,655
ও নিশ্চিত আমাকে দেখেছিল।
268
00:21:30,000 --> 00:21:31,499
দেখা করার সময় শেষ।
269
00:21:31,500 --> 00:21:34,026
রোগীকে বিশ্রাম নিতে দিন,
এখন আসুন।
270
00:21:44,611 --> 00:21:47,046
ওর বিশ্রাম দরকার। যাওয়া যাক।
271
00:22:01,661 --> 00:22:03,895
জিজ্ঞেস করলো ও এখানে কেন।
272
00:22:04,101 --> 00:22:06,595
আক্রমণের কথা বোধহয় ওর মনে নেই।
273
00:22:07,070 --> 00:22:08,569
প্রচন্ড আঘাতজনিত অভিজ্ঞতার পর,
274
00:22:08,570 --> 00:22:11,766
সহ্য করা খুব কঠিন এমন স্মৃতি
ব্রেইন ব্লক করে দিতে পারে।
275
00:22:12,441 --> 00:22:14,966
তারপর? সেদিন কী হয়েছিল বলেছেন?
276
00:22:15,381 --> 00:22:18,075
না। চাইনি ও আঘাত পাক।
277
00:22:18,211 --> 00:22:22,115
শুধু বলেছি ওর বড়ো একটা
গাড়ি এক্সিডেন্ট হয়েছিল।
278
00:22:22,221 --> 00:22:24,246
উনি এখনো খুব অস্থিতিশীল।
279
00:22:24,550 --> 00:22:28,759
উনি হয়তো জেগেছেন, তবে হঠাৎ
খারাপ দিকে যাওয়া সাধারণ ব্যাপার।
280
00:22:28,760 --> 00:22:30,786
আমাদের অপেক্ষা করে দেখতে হবে।
281
00:22:34,530 --> 00:22:37,296
আন্টি। বেশি চিন্তা করবেন না।
282
00:22:37,361 --> 00:22:39,496
ডাক্তাররা ভয় দেখাতে পছন্দ করে।
283
00:22:39,570 --> 00:22:42,865
কিছু হলে উনি দায় এড়াতে চায়,
ব্যস এটাই।
284
00:22:42,871 --> 00:22:45,405
ছি-কুক বা-রূমকেও চিনতে পেরেছে।
285
00:22:45,671 --> 00:22:47,266
- তাই?
- হ্যাঁ।
286
00:22:47,510 --> 00:22:50,236
ওরা জড়িয়ে ধরেছে
একজন আরেকজনকে।
287
00:22:50,611 --> 00:22:52,206
আমার দিকে তাকায়নি পর্যন্ত।
288
00:22:53,151 --> 00:22:55,075
এই। তোকে দেখেই সাড়া দিয়েছে।
289
00:22:55,181 --> 00:22:56,716
আমি কষ্ট পেলাম, আন্টি।
290
00:22:58,151 --> 00:23:00,316
তোমার নিশ্চয় বেশ স্বস্তি লাগছে।
291
00:23:04,290 --> 00:23:05,486
কোথায় যাচ্ছিস?
292
00:23:05,990 --> 00:23:09,556
ও এত খুশি যে
মাথাই ঠিক নেই ওর।
293
00:23:09,961 --> 00:23:12,196
ওরা একদম সোলমেট ছিল।
294
00:23:15,201 --> 00:23:16,996
আচ্ছা, আন্টি। যান।
295
00:23:45,270 --> 00:23:48,226
[ বং-য়ি ]
296
00:23:50,340 --> 00:23:52,835
[ বং-য়ি ]
297
00:23:55,881 --> 00:23:56,979
কিছু হয়েছে?
298
00:23:56,980 --> 00:23:59,375
আমরা ছি-কুকের ইউনিফর্ম
আর অস্ত্র পেয়েছি।
299
00:24:07,790 --> 00:24:10,655
আপনার কাঙ্ক্ষিত নাম্বারে
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
300
00:24:14,290 --> 00:24:18,059
খবরের ছাত্রীটাকে
যে মেরেছে তাকে দেখেছি।
301
00:24:18,060 --> 00:24:19,365
কী করবো?
302
00:24:20,530 --> 00:24:24,395
আমি তো এখানে, দেখেছো কাকে?
পাগল বুড়ি।
303
00:24:27,471 --> 00:24:28,806
প্রথম মেসেজ।
304
00:24:28,840 --> 00:24:31,405
ফোন ধরছো না কেন?
305
00:24:31,641 --> 00:24:36,465
খোদা, অফিসার জুং।
পুলিশে কল দিতে খুব ভয় করছে।
306
00:24:36,921 --> 00:24:40,446
বাসে করে চলে এসেছি,
জেনারেল স্টোরের সামনে দেখা করো।
307
00:24:40,721 --> 00:24:42,516
আমার কাছে একটা ছবি আছে।
308
00:24:43,090 --> 00:24:45,385
ছবি? কীসের কথা বলছে?
309
00:25:07,080 --> 00:25:09,946
দাদি। আমি, অফিসার জুং।
310
00:25:14,121 --> 00:25:15,256
অফিসার জুং।
311
00:25:15,391 --> 00:25:18,216
খোদা। মরার মতো ভয় পাইয়ে দিয়েছিলে।
312
00:25:18,221 --> 00:25:20,825
- খোদা।
- সাবধানে।
313
00:25:21,760 --> 00:25:23,155
- সাবধানে।
- খোদা।
314
00:25:24,861 --> 00:25:27,496
কীসের কথা বলছেন? কীসের ছবি?
315
00:25:27,800 --> 00:25:30,796
তো... যা হয়েছে,
আমি কাজ করছিলাম, তারপর...
316
00:25:31,000 --> 00:25:34,665
আঙুরক্ষেতে মারা যাওয়া মেয়েটা আছে না?
317
00:25:34,770 --> 00:25:36,675
- হ্যাঁ।
- ওর ছবি...
318
00:25:36,810 --> 00:25:39,946
সেখানে ছিল। এইযে। দেখো।
319
00:25:41,750 --> 00:25:43,776
কী ভয়ংকর।
320
00:25:47,990 --> 00:25:49,316
কিন্তু...
321
00:25:50,921 --> 00:25:54,625
ওটা বং-য়ি'র ইউনিফর্মের বোতামটা না?
322
00:25:57,401 --> 00:25:58,925
এটা কোথায় পেয়েছেন?
323
00:26:37,770 --> 00:26:38,966
আমার...
324
00:26:39,770 --> 00:26:41,105
আমার দাদুমণি।
325
00:26:42,310 --> 00:26:45,446
আমার সোনা দাদুমণি।
326
00:26:46,750 --> 00:26:48,645
দাদুমণি।
327
00:26:48,820 --> 00:26:49,881
ওকে খুঁজে বের কর।
328
00:26:49,881 --> 00:26:53,816
আমার দাদিকে যে মেরেছে...
ওই কুত্তার বাচ্চাকে খুঁজে বের কর, হারামি!
329
00:26:55,461 --> 00:26:56,855
দাদি,
330
00:26:57,590 --> 00:27:00,085
আমি ভুল করেছি।
331
00:27:01,461 --> 00:27:03,325
আমি সরি।
332
00:27:04,030 --> 00:27:05,566
আমি সরি।
333
00:27:51,211 --> 00:27:52,405
[ আমি সর্বশক্তিমান ]
334
00:27:53,711 --> 00:27:55,845
নিশ্চয় ভাবিস তুই কোনো ঈশ্বর।
335
00:27:56,250 --> 00:27:58,046
তোর মানুষ আমার দেখা আছে।
336
00:27:58,280 --> 00:28:03,020
সাতটা গুরুপাপ করেনি এমন মানুষদের
বেছে নিয়ে নিজ পদ্ধতিতে শাস্তি দিয়েছিস।
337
00:28:03,020 --> 00:28:04,260
কিন্তু কী বল তো...
338
00:28:04,260 --> 00:28:06,256
তুই ঈশ্বর না, মানুষও না।
339
00:28:06,330 --> 00:28:09,226
স্রেফ একটা জঘন্য দানব তুই।
340
00:28:09,300 --> 00:28:11,595
বাঁচানোর অযোগ্য দানব।
341
00:28:12,270 --> 00:28:13,895
শালা নর্দমার কীট।
342
00:28:14,770 --> 00:28:16,270
তোর জন্য দয়া হয়।
343
00:28:16,270 --> 00:28:18,101
তোর খেল খতম, হারামি।
344
00:28:18,101 --> 00:28:19,266
না, ভুল।
345
00:28:23,111 --> 00:28:24,405
কী করি, ফাদার খো?
346
00:28:24,810 --> 00:28:27,976
আপনার ভাই তো ভুল উত্তর দিলো।
347
00:28:28,921 --> 00:28:30,651
ঠিকই তো বলেছি। বাচ্চা কোথায়?
348
00:28:30,651 --> 00:28:32,915
বাচ্চা কোথায়, শালা?
349
00:28:36,020 --> 00:28:38,016
ওর রাগ হওয়া উচিত ছিল,
হান-কুকের না।
350
00:28:38,260 --> 00:28:39,685
ক্রোধ না থাকায়...
351
00:28:40,891 --> 00:28:42,085
ও পাপী।
352
00:28:42,260 --> 00:28:44,500
- ভাইয়া।
- আপনি উত্তর খুঁজে না পেলে...
353
00:28:44,500 --> 00:28:46,825
একে মারার কথা দিয়েছিলাম।
354
00:28:46,901 --> 00:28:48,625
- ভাইয়া।
- এটা তো অযৌক্তিক।
355
00:28:49,300 --> 00:28:52,665
হেড হান্টার ওর বাবা-মাকে খুন করেছে।
356
00:28:52,671 --> 00:28:55,736
ওর কারণে নিজে বিকলাঙ্গও হয়েছে।
কিন্তু ওকে ক্ষমা করে দিলো।
357
00:28:57,580 --> 00:28:58,845
কেমন বজ্জাতের বজ্জাত।
358
00:28:59,611 --> 00:29:00,851
মাফ চাচ্ছি!
359
00:29:00,851 --> 00:29:04,575
সবকিছুর জন্য মাফ চাচ্ছি।
তোমাকে চ্যালেঞ্জ জানিয়ে বোকামো করেছি।
360
00:29:04,881 --> 00:29:06,185
মাফ চাচ্ছি।
361
00:29:06,790 --> 00:29:07,946
আমাকে মেরে ফেলো।
362
00:29:08,351 --> 00:29:09,615
আমার প্রাণ নাও।
363
00:29:09,721 --> 00:29:11,316
ওর বদলে আমি মরবো।
364
00:29:11,621 --> 00:29:13,855
আমার বেচারা ভাইকে ছেড়ে দাও।
365
00:29:13,891 --> 00:29:16,095
আমার ভাইকে মেরো না।
366
00:29:16,161 --> 00:29:18,996
মু-ছি, ভাইয়া ঠিক আছি।
367
00:29:19,270 --> 00:29:21,066
আমার সাথে যা-ই ঘটুক...
368
00:29:21,401 --> 00:29:23,095
সেটা তোর দোষ না।
369
00:29:23,500 --> 00:29:24,601
বুঝেছিস?
370
00:29:24,601 --> 00:29:25,766
এটাই তোমার শেষ সুযোগ।
371
00:29:26,171 --> 00:29:28,006
রাগো। তোমার ক্রোধ দেখাও।
372
00:29:28,010 --> 00:29:29,839
তোমার মা-বাবার খুনি হেড হান্টারের উপর।
373
00:29:29,840 --> 00:29:31,835
ওকে মৃত্যুদণ্ড না দেওয়া পৃথিবীর উপর।
374
00:29:31,980 --> 00:29:33,405
রাগকে বেরিয়ে আসতে দাও।
375
00:29:35,621 --> 00:29:37,675
প্লিজ, ভাইয়া।
376
00:29:42,921 --> 00:29:45,185
আমার স্নেহের ছোটোভাই।
377
00:29:47,030 --> 00:29:48,155
ভাইয়া...
378
00:29:51,300 --> 00:29:52,865
সবসময়ই সরি ছিলাম।
379
00:29:53,701 --> 00:29:56,466
ভাইয়া, প্লিজ। ভাইয়া।
380
00:29:58,570 --> 00:29:59,806
ভাইয়া সরি।
381
00:30:06,911 --> 00:30:09,546
[ আমি সর্বশক্তিমান ]
382
00:30:10,750 --> 00:30:12,845
[ আমি সর্বশক্তিমান ]
383
00:30:15,661 --> 00:30:18,655
আমাকে সেদিন রাতে মরে যেতে দিতে।
384
00:30:19,830 --> 00:30:21,425
অন্তত আমার আগের সত্তা...
385
00:30:22,661 --> 00:30:26,526
প্রচন্ড অপরাধবোধের কারণে
যন্ত্রণা পেতো না।
386
00:30:28,701 --> 00:30:29,966
এটাই কি...
387
00:30:30,740 --> 00:30:32,665
আমাকে তোমার শাস্তি দেওয়ার...
388
00:30:34,240 --> 00:30:35,506
ধরন?
389
00:31:15,451 --> 00:31:17,080
দেখা করার সময় শেষ।
390
00:31:17,080 --> 00:31:19,585
রোগীকে বিশ্রাম নিতে দিন,
এখন আসুন।
391
00:31:28,060 --> 00:31:30,256
দু'জনের মধ্যে কিছু হয়েছে বোধহয়।
392
00:31:32,030 --> 00:31:33,895
ঘটনার আগে ওরা ঝগড়া করেছিল?
393
00:31:34,730 --> 00:31:36,266
করলেও...
394
00:31:39,810 --> 00:31:41,165
প্রভু তোমার...
395
00:31:42,780 --> 00:31:44,075
আত্মাকে...
396
00:31:45,181 --> 00:31:46,706
রক্ষা করুক।
397
00:31:56,090 --> 00:31:57,256
হান-কুক...
398
00:32:00,990 --> 00:32:02,256
# ভাঙা হবে #
399
00:32:09,240 --> 00:32:11,865
খননকারী যন্ত্র ওর হাড় পিষে ফেলবে।
400
00:32:12,141 --> 00:32:14,435
হাড় অক্ষত অবস্থায়
ওকে মা'র কাছে ফিরতে হবে।
401
00:32:14,711 --> 00:32:16,036
অন্তত এটুকু করতে পারি।
402
00:32:22,320 --> 00:32:23,476
গেল কোথায়?
403
00:32:24,121 --> 00:32:25,885
ওখানে কী করছেন?
404
00:32:26,621 --> 00:32:28,451
এখানে থাকা জিনিসগুলো কোথায়?
405
00:32:28,451 --> 00:32:30,661
ওখান থেকে বেরিয়ে আসুন।
বিল্ডিং এখনই ভাঙা হবে।
406
00:32:30,661 --> 00:32:33,060
এখানে থাকা জিনিসগুলো কোথায় রেখেছেন?
407
00:32:33,060 --> 00:32:35,289
আমরা কিছু ধরিনি,
408
00:32:35,290 --> 00:32:36,825
বেরিয়ে আসুন!
409
00:32:41,901 --> 00:32:43,095
# ভাঙা হবে #
410
00:32:44,971 --> 00:32:46,206
গেল কোথায়?
411
00:32:51,641 --> 00:32:52,875
কিছু হয়েছে?
412
00:32:53,181 --> 00:32:54,575
হান-কুকের লাশ কোথায়?
413
00:32:54,780 --> 00:32:56,446
এক্ষুণি দিন বলছি!
414
00:32:56,851 --> 00:32:58,850
কীসের কথা বলছেন?
হান-কুকের লাশ মানে?
415
00:32:58,851 --> 00:33:00,885
ঊ হিউং-ছুলের লাশও তো
আপনি সামলেছেন।
416
00:33:01,490 --> 00:33:02,786
হান-কুককে দিন।
417
00:33:02,891 --> 00:33:05,456
মা'র কাছে ফেরা উচিত ওর!
418
00:33:07,230 --> 00:33:08,655
হান-কুক কে?
419
00:33:09,300 --> 00:33:11,595
যে বাচ্চাটাকে সুং ইও-হান
কিডন্যাপ করেছিল?
420
00:33:12,030 --> 00:33:13,496
আমি কেন জানবো ও কোথায়?
421
00:33:16,240 --> 00:33:19,705
আপনি ওর লাশ লুকাননি?
422
00:33:19,740 --> 00:33:21,765
ও কোথায় ছিল সেটাও জানি না।
423
00:33:24,340 --> 00:33:25,676
ও তাহলে কোথায়?
424
00:33:26,380 --> 00:33:27,846
সুং ইও-হান...
425
00:33:28,751 --> 00:33:31,245
ওর লাশ কোথায় লুকিয়েছিল
আপনার মনে পড়েছে?
426
00:33:35,690 --> 00:33:37,986
উনি না হলে কে নিয়ে যেতে পারে?
427
00:33:38,721 --> 00:33:41,355
আরও কেউ জানে আমি আসলে কে।
428
00:33:41,690 --> 00:33:42,955
কে হতে পারে?
429
00:33:43,300 --> 00:33:44,495
আর কেন?
430
00:34:01,411 --> 00:34:02,645
বাঁচাও।
431
00:34:03,150 --> 00:34:05,716
আমাকে মেরো না।
432
00:34:06,851 --> 00:34:08,046
আমাকে মেরো না!
433
00:34:14,690 --> 00:34:15,895
- এই।
- আমাকে মেরো না।
434
00:34:16,231 --> 00:34:18,756
- ভয় পেয়ো না।
- আমাকে মেরো না!
435
00:34:18,900 --> 00:34:22,641
দং-কু আর অফিসার জুং এর সাথে
এসেছিলাম, মনে পড়ে?
436
00:34:22,641 --> 00:34:24,535
আমি একজন ডিটেকটিভ।
ডিটেকটিভ খো মু-ছি।
437
00:34:25,001 --> 00:34:27,435
ডিটেকটিভ খো মু-ছি।
এবার মনে পড়েছে?
438
00:34:29,481 --> 00:34:30,576
হ্যাঁ।
439
00:34:31,681 --> 00:34:35,346
ওঠো। বিছানায় যাওয়া যাক।
440
00:34:43,320 --> 00:34:46,026
খোদা, বাজে স্বপ্ন ছিল নিশ্চয়।
441
00:34:47,431 --> 00:34:49,826
এখন ভয়মুক্ত থাকতে পারো,
442
00:34:49,960 --> 00:34:51,326
তোমার আক্রমণকারী মারা গেছে।
443
00:34:53,271 --> 00:34:54,466
মারা গেছে?
444
00:34:55,170 --> 00:34:56,866
কে মারা গেছে?
445
00:34:57,541 --> 00:34:59,605
আমাকে যে ছোরা মেরেছিল?
446
00:35:01,811 --> 00:35:04,576
তোমার মা বললেন কী ঘটেছিল
তোমার মনে পড়ছে না।
447
00:35:04,981 --> 00:35:06,205
কী?
448
00:35:07,681 --> 00:35:09,576
আসলে, মা বলেছে।
449
00:35:10,251 --> 00:35:11,915
উনি তো নাকি
গাড়ি এক্সিডেন্টের কথা বলেছেন।
450
00:35:12,150 --> 00:35:15,515
হ্যাঁ? ওহ, আসলে...
451
00:35:17,090 --> 00:35:18,785
যে তোমাকে ছোরা মেরেছিল?
452
00:35:21,891 --> 00:35:23,895
স্মৃতিগুলো ফিরে আসছে।
453
00:35:25,731 --> 00:35:28,725
তারপর?
কী ঘটেছিল মনে পড়েছে?
454
00:35:30,240 --> 00:35:31,466
আসলে...
455
00:35:32,170 --> 00:35:33,971
কিন্তু ওর চেহারা মনে পড়েনি।
456
00:35:33,971 --> 00:35:36,006
শুধু শাওয়ার রুমে আক্রমণ করার
কথা মনে পড়েছে।
457
00:35:36,840 --> 00:35:40,205
পেছন থেকে আক্রমণ করেছিল,
তাই ওর চেহারা দেখিনি।
458
00:35:40,411 --> 00:35:41,906
শাওয়ার রুমে?
459
00:35:43,681 --> 00:35:46,486
কিন্তু, কে?
460
00:35:47,451 --> 00:35:48,785
কে মারা গেছে?
461
00:35:49,690 --> 00:35:51,816
কে আক্রমণ করেছিল জানার চেয়ে,
462
00:35:52,561 --> 00:35:54,625
কে মারা গেছে জানতে বেশি আগ্রহী।
463
00:35:55,831 --> 00:35:58,696
অফিসার জুংকে দিয়ে
তোমার আক্রমণকারীর তথ্য পাঠাবো।
464
00:36:00,971 --> 00:36:04,096
অফিসার জুংয়ের নাম শুনে
ঘাবড়ে গেল কেন?
465
00:36:04,570 --> 00:36:05,796
যাকগে, রেস্ট নাও।
466
00:36:06,570 --> 00:36:07,835
ভয় পেয়ো না।
467
00:36:19,490 --> 00:36:21,015
এটাই একমাত্র শাওয়ার রুম?
468
00:36:21,451 --> 00:36:23,055
হ্যাঁ, এটাই।
469
00:36:25,760 --> 00:36:27,756
আরেকটা শাওয়ার রুম আছে
যেটা অনেকদিন যাবত বন্ধ।
470
00:36:27,760 --> 00:36:29,060
সেটা তো হতে পারে না, তাই না?
471
00:36:29,061 --> 00:36:30,555
- বন্ধ?
- হ্যাঁ।
472
00:36:31,331 --> 00:36:32,495
কোথায় সেটা?
473
00:37:29,460 --> 00:37:31,486
কতদিন যাবত এটা বন্ধ?
474
00:37:31,590 --> 00:37:32,785
প্রায় দুই বছর।
475
00:37:34,460 --> 00:37:36,596
এটা আনার পর এখানে রেখে যাই...
476
00:37:36,601 --> 00:37:38,225
যাতে মানুষের সমস্যা না হয়।
477
00:37:38,300 --> 00:37:40,796
ও বলেছিল ম্যাজিক বক্স ওয়েটিং রুমে ছিল।
478
00:37:42,530 --> 00:37:45,665
এখান থেকে অডিটোরিয়ামে যেতে
তিন মিনিট লাগে।
479
00:37:47,041 --> 00:37:49,835
তাহলে ও না ছি-কুককে আক্রমণ করে
তাকে ম্যাজিক বক্সে ঢোকায়?
480
00:37:50,210 --> 00:37:53,846
না ছি-কুক ছুরিকাঘাতে রক্তাক্ত ছিল,
ও তাকে সেই অডিটোরিয়াম পর্যন্ত নিয়ে গিয়েছিল?
481
00:37:55,710 --> 00:37:57,346
সেটা হতে পারে না।
482
00:38:16,871 --> 00:38:18,665
আমি এমনিতে মারা গেলে...
483
00:38:19,911 --> 00:38:22,165
কিছু না বলে চলে গেলে...
484
00:38:23,981 --> 00:38:26,546
উনি হান-কুককে খুঁজে
পুরো জীবন কাটিয়ে দিবেন।
485
00:38:28,610 --> 00:38:31,250
আমার স্বীকার করা উচিত।
486
00:38:31,251 --> 00:38:33,089
আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করুন।
487
00:38:33,090 --> 00:38:34,585
- ওনাকে সত্যিটা বলা যাক।
- ওর নাম কিম হান-কুক।
488
00:38:34,751 --> 00:38:36,816
ওকে খুঁজে পেতে সাহায্য করুন।
ধন্যবাদ।
489
00:38:38,820 --> 00:38:40,055
ম্যাম।
490
00:38:42,360 --> 00:38:43,725
অফিসার জুং।
491
00:38:44,061 --> 00:38:45,696
আপনি এখন সুস্থ?
492
00:38:46,431 --> 00:38:48,566
[ নিখোঁজ শিশু ]
493
00:38:51,440 --> 00:38:53,566
এখানে কেন এসেছেন?
494
00:38:55,570 --> 00:38:57,375
হান-কুক...
495
00:39:01,411 --> 00:39:02,546
হান-কুককে...
496
00:39:03,351 --> 00:39:04,816
আর খুঁজবেন না।
497
00:39:06,050 --> 00:39:08,716
কী... কী বলছেন?
498
00:39:09,521 --> 00:39:10,886
সত্যিটা হলো, আমি...
499
00:39:15,130 --> 00:39:17,660
- আমি...
- ব্রেকিং নিউজ।
500
00:39:17,661 --> 00:39:21,966
এক বছর আগে নিখোঁজ হওয়া এবং
মারা গেছে ধারণা করা কিম হান-কুককে...
501
00:39:22,001 --> 00:39:25,035
গিয়ংগি প্রদেশের একটি পরিত্যক্ত
কারখানায় মৃত পাওয়া গেছে।
502
00:39:34,411 --> 00:39:35,676
হান-কুক!
503
00:39:35,981 --> 00:39:37,276
হান-কুক!
504
00:39:37,550 --> 00:39:38,776
হান-কুক!
505
00:39:42,351 --> 00:39:43,656
হান-কুক!
506
00:39:43,760 --> 00:39:46,285
- হান-কুক!
- না, ম্যাম।
507
00:39:47,030 --> 00:39:48,455
হান-কুক!
508
00:39:51,101 --> 00:39:52,455
কীভাবে...
509
00:39:53,471 --> 00:39:55,165
কে ওর লাশ এখানে রেখে গেছে?
510
00:39:56,340 --> 00:39:57,596
"কে"?
511
00:39:58,070 --> 00:39:59,939
ওই সুং ইও-হান শালা।
512
00:39:59,940 --> 00:40:01,506
ও ওকে মেরেছে!
513
00:40:02,311 --> 00:40:03,935
ওই সাইকো শালা।
514
00:40:05,240 --> 00:40:07,076
ওকে এখানে কীভাবে পেতাম?
515
00:40:07,581 --> 00:40:08,776
ও সেটা অসম্ভব করে দিয়েছিল।
516
00:40:19,561 --> 00:40:20,955
ও কবে মারা গেছে বলতে পারেন?
517
00:40:21,561 --> 00:40:24,426
ওকে ফর্মালডিহাইডে রাখা হয়েছিল,
তাই নিশ্চিত করে বলতে পারছি না।
518
00:40:24,530 --> 00:40:26,725
নিশ্চিত হতে ময়নাতদন্ত করতে হবে।
519
00:40:37,981 --> 00:40:40,549
- কীভাবে...
- ডিটেকটিভের...
520
00:40:40,550 --> 00:40:41,846
পরে দেখা উচিত...
521
00:40:42,081 --> 00:40:44,076
আমি যে আমার কথা রেখেছি।
522
00:40:49,661 --> 00:40:51,515
সময় পাচ্ছেন মধ্যরাত পর্যন্ত,
আজ থেকে শুরু করে তিনদিন।
523
00:40:51,891 --> 00:40:53,685
হান-কুকের আশা ছেড়ে দিবেন?
524
00:40:54,431 --> 00:40:56,725
তিনদিনের মধ্যে
আপনি আমাকে খুঁজে না পেলে,
525
00:40:57,331 --> 00:41:00,395
পুরো জাতি হান-কুকের
ফুসফুস বিহীন লাশ দেখবে।
526
00:41:12,240 --> 00:41:13,645
# গলায় ছুরিকাঘাতের ক্ষত #
527
00:41:13,851 --> 00:41:16,851
হান-কুকের জীবন বাঁচানোর গতকাল
মধ্যরাতের সময়সীমা পার হয়ে যাওয়ায়,
528
00:41:16,851 --> 00:41:19,716
বিশেষজ্ঞদের ধারণা
এখনো তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
529
00:41:29,561 --> 00:41:30,756
বাচ্চাটার...
530
00:41:33,070 --> 00:41:34,296
ফুসফুস...
531
00:41:35,170 --> 00:41:36,435
ফুসফুস আছে?
532
00:41:40,210 --> 00:41:41,636
ভয়ংকর হারামিটা।
533
00:41:42,670 --> 00:41:44,276
একটা বাচ্চার সাথে
কীভাবে এমন করতে পারলো?
534
00:41:48,981 --> 00:41:50,076
সরি।
535
00:41:51,221 --> 00:41:53,015
সরি, হান-কুক।
536
00:41:56,590 --> 00:41:57,986
আমি ওকে মেরেছি।
537
00:41:58,420 --> 00:41:59,955
আমি মদ খাওয়ায় ব্যস্ত ছিলাম।
538
00:42:01,360 --> 00:42:02,826
ওর আশা ছেড়ে দিয়েছিলাম।
539
00:42:04,530 --> 00:42:06,326
ছেড়ে দিয়েছিলাম ওর আশা।
540
00:42:07,201 --> 00:42:08,526
আমি ওকে মেরেছি।
541
00:42:09,070 --> 00:42:10,435
মু-ছি।
542
00:42:11,670 --> 00:42:14,566
সরি, হান-কুক। সরি।
543
00:42:32,021 --> 00:42:34,026
বাচ্চাটার লাশ পরিত্যক্ত
কারখানায় পাওয়া গেছে?
544
00:42:36,760 --> 00:42:38,355
হান-কুকের লাশ কোথায়?
545
00:42:38,460 --> 00:42:39,966
এক্ষুণি দিন বলছি!
546
00:42:41,971 --> 00:42:44,035
তার আসল স্মৃতি ফিরে পেয়েছে বোধহয়।
547
00:42:44,400 --> 00:42:46,035
কিছু করে বসার আগে তাকে থামাতে হবে।
548
00:44:04,221 --> 00:44:05,375
আপনি...
549
00:44:08,550 --> 00:44:09,915
আমার বন্দুক ফেরত দিন।
550
00:44:11,860 --> 00:44:13,426
আমার বন্দুক দিন।
551
00:44:13,990 --> 00:44:16,085
এসব করছেন কেন? কারণ কী?
552
00:44:22,001 --> 00:44:23,366
আমি ছিলাম।
553
00:44:25,471 --> 00:44:27,006
আমি ছিলাম! আমি!
554
00:44:27,471 --> 00:44:30,535
সুং ইও-হান নয়, আমি খুনি ছিলাম।
555
00:44:31,880 --> 00:44:34,676
বং-য়ি'র দাদি, ফাদার খো, ছি-কুক!
556
00:44:35,311 --> 00:44:37,076
সবাইকে আমি মেরেছি।
557
00:44:37,981 --> 00:44:39,346
আমি।
558
00:44:42,021 --> 00:44:43,455
বুঝতে পারছেন না?
559
00:44:43,621 --> 00:44:46,089
সং সু-হো, বিউন সুন-ইউং, জো মি-জুং,
560
00:44:46,090 --> 00:44:48,426
কিম সুং-গিউ, পার্ক জং-হো! সবাই!
561
00:44:48,931 --> 00:44:51,629
সবাই সদয়, ভালো, আর নিরীহ মানুষ ছিল।
562
00:44:51,630 --> 00:44:53,895
কিন্তু আমি নির্মমভাবে তাদের মেরেছি!
563
00:44:56,371 --> 00:44:57,995
আমি মানুষ না।
564
00:44:58,371 --> 00:45:01,866
আমি... দানব। দানব।
565
00:45:02,541 --> 00:45:06,546
তাই আমাকে নিজেকে শেষ করে
দেওয়া থেকে আটকাবেন না।
566
00:45:06,780 --> 00:45:10,176
মরার জন্য এত চেষ্টা করবেন না।
এমনিতেও আপনার হাতে বেশি সময় নেই।
567
00:45:30,001 --> 00:45:33,466
২১ বছর আগে,
একটা সেমিনারে যোগ দিতে কোরিয়ায় আসি,
568
00:45:33,811 --> 00:45:35,835
আর থাকছিলাম একটা বন্ধুর ল্যাবে।
569
00:45:36,271 --> 00:45:38,605
আর একদিন, একটা পার্সেল পাই।
570
00:45:38,641 --> 00:45:40,276
অজ্ঞাতপরিচয়ের কেউ পাঠিয়েছিল।
571
00:45:40,650 --> 00:45:42,076
কে পাঠাতে পারে!
572
00:46:06,971 --> 00:46:10,835
তখন জানতে পারি হান স-জুন
ব্রেইন প্রতিস্থাপনে সফল হয়েছে।
573
00:46:10,880 --> 00:46:14,406
ও আমাকে দেখাতে চেয়েছিল
ও যে সফল হয়েছে।
574
00:46:17,751 --> 00:46:20,245
দেখতে চেয়েছিলাম
ইঁদুরটার অবস্থা কী হয়।
575
00:46:20,891 --> 00:46:24,386
তাই সেটাকে পর্যবেক্ষণ করা
আর নোট নেওয়া শুরু করি।
576
00:46:25,061 --> 00:46:27,555
৩য় দিন। অবস্থা, খুব ভালো।
577
00:46:27,690 --> 00:46:29,826
খুবই সক্রিয়।
কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি।
578
00:46:30,130 --> 00:46:32,355
মলত্যাগ ও খাদ্যগ্রহণ ভালো।
579
00:46:32,431 --> 00:46:34,265
ওজন, ১২০ গ্রাম।
580
00:46:34,900 --> 00:46:37,665
১১তম দিন, চলাফেরা ধীরগতিতে।
581
00:46:37,971 --> 00:46:40,566
লক্ষনীয়ভাবে ধীরগতির চলাফেরা
এবং সক্রিয়তার মাত্রা কম।
582
00:46:41,240 --> 00:46:43,935
মলত্যাগ কম, খাদ্যগ্রহণ যথেষ্ট নয়।
583
00:46:44,440 --> 00:46:47,205
খাদ্যগ্রহণ ৫ম দিনের চেয়ে অনেক কম।
584
00:46:47,481 --> 00:46:50,015
২১তম দিন। অবস্থা, খুবই খারাপ।
585
00:46:50,121 --> 00:46:51,515
কোনোক্রমে চলাফেরা করছে।
586
00:46:51,681 --> 00:46:54,145
ওজন, ১ম দিনের চেয়ে ৭০ গ্রাম কম।
587
00:46:54,291 --> 00:46:56,915
খাচ্ছে না। লক্ষনীয়ভাবে রোগা।
588
00:47:03,360 --> 00:47:05,955
৩০তম দিন। মৃত্যু।
589
00:47:06,161 --> 00:47:09,426
হান স-জুন ব্যর্থ হয়েছিল।
590
00:47:09,971 --> 00:47:11,466
আপনিও মারা যাবেন।
591
00:47:21,081 --> 00:47:24,316
সব গোপন করেছিলেন।
592
00:47:24,751 --> 00:47:27,446
ঠিক কতটা গোপন করছেন?
593
00:47:27,690 --> 00:47:29,745
শুরু থেকেই কি জানতেন...
594
00:47:29,891 --> 00:47:31,791
আমি যে প্রিডেটর ছিলাম?
595
00:47:31,791 --> 00:47:35,886
শান্ত হোন। জানলে আপনাকে
আমার সাথে কাজ করতে বলতাম?
596
00:47:36,130 --> 00:47:38,060
নিশ্চিত ছিলাম সেটা সুং ইও-হান ছিল।
597
00:47:38,061 --> 00:47:40,130
কেন? কীভাবে এত নিশ্চিত ছিলেন?
598
00:47:40,130 --> 00:47:43,566
কারণ আমি হান স-জুনের ভ্রূণের
সাইকোপ্যাথ DNA টেস্ট করেছিলাম।
599
00:47:44,300 --> 00:47:47,035
টেস্টে দেখা যায় বাচ্চার মাঝে
সাইকোপ্যাথ জিন ছিল।
600
00:47:47,311 --> 00:47:49,765
তারপর অবিলম্বে আমি ইংল্যান্ড চলে যাই,
601
00:47:50,311 --> 00:47:52,340
আর ওর স্ত্রীর কোনো খবর পাইনি।
602
00:47:52,340 --> 00:47:54,805
কিন্তু ২৫ বছর পর একদিন,
603
00:47:55,010 --> 00:47:57,245
একটি টিভি স্টেশনের এক পিডির
কাছ থেকে কল পাই।
604
00:47:57,451 --> 00:47:59,475
হ্যালো? ড্যানিয়েল লি বলছি।
605
00:47:59,481 --> 00:48:01,846
হ্যালো, আমি ছই হং-জু,
একজন প্রডিউসার।
606
00:48:01,990 --> 00:48:06,930
আমি কোরিয়ায় ঘটে চলা
সিরিয়াল মার্ডার নিয়ে রিসার্চ করছি।
607
00:48:06,931 --> 00:48:10,326
আপনার কাছে সাইকোপ্যাথ
জিনের ব্যাপারে জানতে চাচ্ছিলাম।
608
00:48:10,530 --> 00:48:12,201
হঠাৎ বাচ্চাটার কথা আমার মনে পড়ে।
609
00:48:12,201 --> 00:48:15,826
তাই দ্রুত কোরিয়ায় এসে
হান স-জুনের ছেলেকে খুঁজি।
610
00:48:16,130 --> 00:48:18,466
ওনার বাসায় যাই,
611
00:48:18,871 --> 00:48:22,566
আর সেখানে অনেকদিন আগে
কষ্ট দেওয়া একটা কুকুরকে দেখি।
612
00:48:22,811 --> 00:48:25,906
প্রিডেটরদের অন্যতম কমন বৈশিষ্ট্য হলো:
613
00:48:25,981 --> 00:48:27,705
ছোটো থাকতে পশুপাখিকে কষ্ট দেওয়া।
614
00:48:27,710 --> 00:48:31,480
এটা আমাকে উদ্বিগ্ন করে,
তাই তার কর্মস্থলে যাই।
615
00:48:31,481 --> 00:48:32,616
ওনাকে বাঁচাও!
616
00:48:33,081 --> 00:48:34,521
আমিও ভালো ছুরি চালাতে পারি।
617
00:48:34,521 --> 00:48:37,555
এদিক দিয়ে করোটিড গেছে,
তাই রক্ত ফোয়ারার মতো বের হবে।
618
00:48:38,121 --> 00:48:39,960
বিচ্ছিরি ব্যাপার হবে সেটা।
619
00:48:39,960 --> 00:48:42,725
সুং ইও-হানের মাঝে পরিষ্কার
সাইকোপ্যাথের লক্ষণ দেখি।
620
00:48:42,731 --> 00:48:44,455
আমার অবিশ্বাস করার
কোনো কারণ ছিল না।
621
00:48:46,601 --> 00:48:48,026
আপনি ভুল ছিলেন।
622
00:48:48,371 --> 00:48:51,995
কিন্তু...
আপনার এখন কিছু মনে পড়েছে?
623
00:48:52,170 --> 00:48:53,406
হ্যাঁ।
624
00:48:54,340 --> 00:48:55,605
সব।
625
00:48:57,141 --> 00:49:00,176
প্রতিটা ডিটেইল যন্ত্রণাদায়কভাবে পরিষ্কার।
626
00:49:01,311 --> 00:49:03,846
তাহলে এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে
মারা যেতে পারেন না।
627
00:49:04,050 --> 00:49:06,616
যদি মৃত ভিকটিমের কথা অন্তত ভাবেন।
628
00:49:07,420 --> 00:49:09,046
কী করতে পারি?
629
00:49:09,490 --> 00:49:11,860
অপরাধস্বীকার করতে চেয়েছিলাম,
কিন্তু লাশ উধাও হয়ে যায়।
630
00:49:11,860 --> 00:49:14,661
এখন শুধু মরতে পারি,
কিন্তু সেটাও যদি না পারি...
631
00:49:14,661 --> 00:49:19,656
যা পারবেন করুন। আপনার জিনের
মাধ্যমে অন্য প্রিডেটরদের সরিয়ে দিন।
632
00:49:20,101 --> 00:49:23,800
আপনার হাতে খুন হওয়া ভিকটিমদের মতো
আর কোনো ভিকটিম না থাকা নিশ্চিত করুন।
633
00:49:24,340 --> 00:49:26,165
এভাবেই আপনার পাপের
প্রায়শ্চিত্ত করতে পারবেন।
634
00:49:26,300 --> 00:49:28,765
- প্রায়শ্চিত্ত?
- হ্যাঁ।
635
00:49:28,911 --> 00:49:31,105
আমি ক্ষমা পাবো মনে করেন?
636
00:49:31,710 --> 00:49:33,406
ফালতু কথা বলা বন্ধ করুন।
637
00:49:35,510 --> 00:49:36,846
মরতে যাচ্ছেন?
638
00:49:37,751 --> 00:49:39,721
মরা সহজ।
দায়িত্ব নিতে হবে না।
639
00:49:39,721 --> 00:49:41,446
কিন্তু আপনি এভাবে মারা গেলে,
640
00:49:42,251 --> 00:49:43,585
সুং ইও-হান?
641
00:49:44,420 --> 00:49:47,630
সবার ধারণা সে সাইকোপ্যাথিক খুনি ছিল।
642
00:49:47,630 --> 00:49:49,026
তাকে নির্দোষ প্রমাণ করবেন না?
643
00:49:49,161 --> 00:49:52,125
আপনি এভাবে মারা গেলে,
সত্যটা চিরতরে চাপা পড়ে যাবে।
644
00:49:52,360 --> 00:49:55,796
সুং ইও-হানের নাম ইতিহাসের পাতায়
জঘন্য সিরিয়াল কিলার হিসেবে লেখা থাকবে।
645
00:49:55,900 --> 00:49:57,940
আর আপনি জাতির পুত্র হিসেবে।
646
00:49:57,940 --> 00:50:00,835
সুং ইও-হানও সন্দেহজনক আর খারাপ ছিল!
647
00:50:01,240 --> 00:50:04,311
আমাকে পুলিশে ধরিয়ে দেয়নি।
নিজে আমাকে মারতে এসেছিল।
648
00:50:04,311 --> 00:50:06,180
আর তার মাঝেও
সাইকোপ্যাথ জিন ছিল বললেন।
649
00:50:06,181 --> 00:50:09,475
না। সে ওই এক পার্সেন্ট ছিল।
জিনিয়াস ছিল সে।
650
00:50:09,911 --> 00:50:13,276
তার মাঝে একটা বিশুদ্ধ আত্মার
ইচ্ছাশক্তি ছিল।
651
00:50:13,521 --> 00:50:16,585
আমি তার কাজকর্ম আর হান স-জুনের
ছেলে হওয়া নিয়ে পক্ষপাতদুষ্ট ছিলাম,
652
00:50:17,021 --> 00:50:18,316
আমি...
653
00:50:19,661 --> 00:50:21,526
তাকে প্রিডেটর ভেবে ভুল করেছিলাম।
654
00:50:22,331 --> 00:50:23,596
কী প্রমাণ আছে?
655
00:50:24,300 --> 00:50:26,196
এত নিশ্চিত হচ্ছেন কীভাবে?
656
00:50:26,231 --> 00:50:27,426
আপনিই প্রমাণ।
657
00:50:27,601 --> 00:50:29,971
দেখুন কতটা যন্ত্রণা পাচ্ছেন।
658
00:50:29,971 --> 00:50:33,670
সুং ইও-হান সাইকোপ্যাথ হলে,
আপনি কোনো যন্ত্রণা পেতেন না।
659
00:50:33,670 --> 00:50:38,305
অপরাধবোধ, দয়া, সহানুভূতি, অনুশোচনা–
এসব সাইকোপ্যাথের ব্রেনে থাকে না।
660
00:50:38,481 --> 00:50:40,006
কিন্তু নিজেকে এখন দেখুন।
661
00:50:40,650 --> 00:50:43,006
যন্ত্রণায় আছেন। যন্ত্রণা পাচ্ছেন।
662
00:50:43,820 --> 00:50:46,785
মনে পড়া জিনিসগুলো,
সেগুলো স্মৃতি ছিল না।
663
00:50:47,121 --> 00:50:50,290
ইও-হানের ব্রেন আপনার ব্রেনে
স্মৃতির নিয়ন্ত্রণ নেয়নি,
664
00:50:50,291 --> 00:50:51,660
অনুভূতির নিয়েছে।
665
00:50:51,661 --> 00:50:53,891
তাই আপনার মাঝে আগে না থাকা...
666
00:50:53,891 --> 00:50:56,256
সেই সাধারণ মানুষের অনুভূতি
এখন আছে।
667
00:51:02,931 --> 00:51:04,165
যদি...
668
00:51:06,541 --> 00:51:09,335
যদি ওই ফালতু অনুভূতিগুলো
আমার মাঝে না থাকতো।
669
00:51:13,003 --> 00:51:18,312
সুং ইও-হানের অপহরণের এক বছর পর
উদ্ধার হওয়া কিম হান-কুকের স্মৃতি শোভাযাত্রা...
670
00:51:18,313 --> 00:51:20,308
সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
671
00:51:20,342 --> 00:51:23,052
তার অপহরণ হওয়া চিত্তবিনোদন
পার্কটিতে একটি বিশেষ...
672
00:51:23,052 --> 00:51:25,477
- স্মৃতিস্বারক স্থাপন করা হয়েছে...
- আগে বাচ্চাটাকে বাঁচাও।
673
00:51:25,512 --> 00:51:27,178
তোমার পায়ের নিচে থাকা হান-কুক।
674
00:51:27,683 --> 00:51:29,687
হান-কুকের সেখানে থাকার কথা সে জানতো।
675
00:51:29,692 --> 00:51:31,922
সবার ধারণা সে সাইকোপ্যাথিক খুনি ছিল।
676
00:51:31,922 --> 00:51:35,258
আর আপনার কারণে সে অন্যায়ভাবে মারা গেছে।
677
00:51:35,463 --> 00:51:37,058
তাকে নির্দোষ প্রমাণ করবেন না?
678
00:51:37,933 --> 00:51:39,127
হ্যাঁ।
679
00:51:39,632 --> 00:51:43,098
আমি মারা যাবার আগে
সুং ইও-হানকে নির্দোষ প্রমাণ করা যাক।
680
00:51:44,032 --> 00:51:45,328
সেটাই হয়তো...
681
00:51:46,072 --> 00:51:48,868
আমার মাথায় থাকাকালীন...
682
00:51:49,103 --> 00:51:51,238
তার ব্রেন করতে চায়।
683
00:51:57,813 --> 00:51:59,178
সরি, হান-কুক।
684
00:51:59,722 --> 00:52:01,917
খুনিকে অনেক দেরিতে ধরেছি।
685
00:52:02,652 --> 00:52:04,848
পৃথিবীর সব সাইকোপ্যাথকে আমি ধরবো...
686
00:52:05,552 --> 00:52:08,817
যাতে তোমার মতো আর কেউ ভিকটিম না হয়।
687
00:52:10,592 --> 00:52:11,828
কথা দিচ্ছি।
688
00:52:12,802 --> 00:52:16,727
তোমার ক্ষমা চাইতে সেটা করবো।
689
00:52:21,342 --> 00:52:22,767
# ওপারে ভালো থেকো #
690
00:52:30,713 --> 00:52:32,977
- আমি আইসড আমেরিকানো খাবো।
- আমিও।
691
00:52:46,103 --> 00:52:47,463
আমাদের শিডিউল কী?
692
00:52:47,463 --> 00:52:48,857
এই সপ্তাহে...
693
00:52:49,632 --> 00:52:51,997
আমার ফোন নিয়ে আসি।
694
00:52:55,842 --> 00:52:59,207
ফাইনালি সব শান্ত হয়ে যাচ্ছিল।
লাশটা কেন পেতে হলো এখন?
695
00:53:00,143 --> 00:53:01,578
ও নিয়ে ভেবো না।
696
00:53:03,453 --> 00:53:04,647
হ্যাঁ।
697
00:53:07,953 --> 00:53:10,348
হ্যালো। উন-ছংয়ের কী অবস্থা?
698
00:53:10,453 --> 00:53:13,687
অবশ্যই ভালো। ও ঘুমাচ্ছে।
699
00:53:14,123 --> 00:53:16,428
একেবারে শান্তিতে ঘুমাচ্ছে।
700
00:53:17,992 --> 00:53:19,997
সমস্যা নেই। সময় নিন।
701
00:53:20,203 --> 00:53:21,457
আচ্ছা।
702
00:53:21,733 --> 00:53:22,928
দেরিতে আসবে।
703
00:53:26,032 --> 00:53:28,802
খোদা। মা'টার জন্য খারাপ লাগছে।
704
00:53:28,802 --> 00:53:31,368
এক বছর পর ছেলেকে মৃত পাওয়া গেছে।
705
00:53:31,572 --> 00:53:34,738
ওই শয়তানটা একটা বাচ্চাকে
ওভাবে খুন করতে পারলো কীভাবে?
706
00:53:35,713 --> 00:53:38,813
তাহলে এই বাচ্চাটা ওই খুনির বাচ্চা?
707
00:53:38,813 --> 00:53:40,017
হ্যাঁ।
708
00:53:40,853 --> 00:53:42,477
ও কী দোষ করেছে?
709
00:53:42,753 --> 00:53:44,448
তবুও তোকে ঘৃণা করি।
710
00:53:44,893 --> 00:53:47,558
ও বড়ো হলে সাধু হবে না।
711
00:53:47,862 --> 00:53:49,992
ওর শিরায়ও তো
বাপের রক্ত বইছে কিনা।
712
00:53:49,992 --> 00:53:51,163
একদম ঠিক।
713
00:53:51,163 --> 00:53:53,298
- কীরে?
- ধুর ছাই।
714
00:53:53,762 --> 00:53:56,828
ঘুমাতে যা এক্ষুণি!
মরণ আমার।
715
00:54:01,143 --> 00:54:02,397
বিরক্তিকর না এটা?
716
00:54:02,572 --> 00:54:04,167
সে নিশ্চয় জানতো না, তাই না?
717
00:54:04,242 --> 00:54:06,913
জানলে তো আর ওর বাচ্চা নিতো না।
718
00:54:06,913 --> 00:54:09,583
নিজের বাচ্চা হলেও
বাচ্চাটাকে নিশ্চয় সে ভয় পায়।
719
00:54:09,583 --> 00:54:10,713
শুনেছি ছেলে।
720
00:54:10,713 --> 00:54:13,017
তুমি নিশ্চিত ও সুং ইও-হানের বাচ্চা?
721
00:54:15,353 --> 00:54:17,718
কে সুং ইও-হানের বাচ্চা জন্ম দিয়েছে?
722
00:54:18,152 --> 00:54:19,658
ছই হং-জু...
723
00:54:31,873 --> 00:54:33,738
# সুং ইও-হানের বাচ্চার মা, ছই হং-জু #
724
00:54:43,512 --> 00:54:46,578
একটু আগেও কী সুন্দর ঘুমাচ্ছিল।
725
00:54:47,652 --> 00:54:50,417
মেজাজ আছে ওর।
কার কাছ থেকে পেয়েছে?
726
00:54:50,992 --> 00:54:52,123
ক্লান্ত করে দেয়।
727
00:54:52,123 --> 00:54:54,287
সরি। ওর একটু ভালোভাবে যত্ন নিবেন।
728
00:54:55,762 --> 00:54:56,988
নিন।
729
00:54:57,393 --> 00:55:00,028
আচ্ছা। বেশ। আসি।
730
00:55:03,532 --> 00:55:06,671
উন-ছং। কাঁদছিলে কেন?
731
00:55:06,672 --> 00:55:07,868
ক্ষুধা লেগেছে?
732
00:55:09,103 --> 00:55:10,308
এইযে।
733
00:55:10,313 --> 00:55:12,008
নাও।
734
00:55:13,213 --> 00:55:14,377
খাবে না?
735
00:55:14,842 --> 00:55:16,477
আচ্ছা, আচ্ছা।
736
00:55:17,353 --> 00:55:18,508
এইযে।
737
00:55:21,222 --> 00:55:22,517
আচ্ছা, বুঝেছি।
738
00:55:31,692 --> 00:55:33,028
কাঁদছো কেন?
739
00:55:36,063 --> 00:55:37,301
মা একটা গান গেয়ে শোনাই।
740
00:55:37,302 --> 00:55:38,727
আচ্ছা, বেশ।
741
00:55:41,302 --> 00:55:44,067
শুনেছি বাবা।
742
00:55:45,072 --> 00:55:46,308
নাও।
743
00:55:46,913 --> 00:55:50,908
♪ একটা বাড়িতে থাকে যে তিনটা ভাল্লুক ♪
744
00:55:51,112 --> 00:55:54,948
♪ বাবা ভাল্লুক, মা ভাল্লুক, বাচ্চা ভাল্লুক ♪
745
00:55:55,253 --> 00:55:58,948
♪ বাবা ভাল্লুক নাদুস-নুদুস ♪
746
00:55:59,422 --> 00:56:03,058
♪ মা ভাল্লুক লিকলিকে ♪
747
00:56:04,233 --> 00:56:06,602
থাম। কাঁদিস না।
748
00:56:06,603 --> 00:56:08,857
দুধ খেয়ে ঘুমিয়ে পড়।
749
00:56:08,933 --> 00:56:10,267
খাবো না!
750
00:56:14,773 --> 00:56:16,267
এরকম করলে,
751
00:56:16,643 --> 00:56:18,772
হেড হান্টার তোকে ধরে নিয়ে যাবে!
752
00:56:18,773 --> 00:56:22,808
ভয় লাগছে আমার।
মা কখন আসবে?
753
00:56:26,922 --> 00:56:30,917
আমরা ভয় পেলে মা একটা গান গায়।
754
00:56:31,753 --> 00:56:33,218
চল সেটা একসাথে গাই।
755
00:56:33,623 --> 00:56:35,618
গাওয়া শেষ হলে আর ভয় পাবো না।
756
00:56:36,293 --> 00:56:40,328
♪ একটা বাড়িতে থাকে যে তিনটা ভাল্লুক ♪
757
00:56:40,663 --> 00:56:44,997
♪ বাবা ভাল্লুক, মা ভাল্লুক, বাচ্চা ভাল্লুক ♪
758
00:56:45,233 --> 00:56:49,468
♪ বাবা ভাল্লুক নাদুস-নুদুস ♪
759
00:56:49,713 --> 00:56:53,437
♪ মা ভাল্লুক লিকলিকে ♪
760
00:56:53,983 --> 00:56:58,881
♪ - বাচ্চা ভাল্লুক মিষ্টি
- বাচ্চা ভাল্লুক মিষ্টি ♪
761
00:56:58,882 --> 00:57:03,048
♪ - বাহ্, বাহ্, সাবাস
- বাহ্, বাহ্, সাবাস ♪
762
00:57:06,692 --> 00:57:08,087
মা!
763
00:57:09,322 --> 00:57:10,957
মা এসেছে।
764
00:57:27,842 --> 00:57:29,037
আপু।
765
00:57:43,563 --> 00:57:46,457
ঘোরানোর সময় গাড়ির গতি কমে যায়।
766
00:57:46,802 --> 00:57:50,497
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো,
তারপর ট্রাঙ্ক খুলে লাফ দেবো।
767
00:57:50,672 --> 00:57:52,468
- বুঝেছিস?
- আপু,
768
00:57:52,632 --> 00:57:54,042
ভয় করছে, আপু।
769
00:57:54,043 --> 00:57:57,441
কিচ্ছু হবে না।
আপু তোর হাত ছাড়বো না,
770
00:57:57,442 --> 00:57:58,667
আপুকে বিশ্বাস কর।
771
00:58:19,532 --> 00:58:21,357
- বাঁচাও!
- আমাদের বাঁচাও!
772
00:58:21,362 --> 00:58:24,497
- বাঁচাও! বাঁচাও!
- আমাদের বাঁচাও!
773
00:58:24,773 --> 00:58:26,428
কেউ আছো?
774
00:58:40,253 --> 00:58:42,917
আপু, পায়ে ব্যথা করছে।
রক্ত বের হচ্ছে।
775
00:58:43,353 --> 00:58:45,348
কষ্ট করে আরেকটু চল।
776
00:58:46,253 --> 00:58:48,162
যাবো না। এখানে থাকবো!
777
00:58:48,163 --> 00:58:50,162
কিন্তু যেতে হবে। চল।
778
00:58:50,163 --> 00:58:51,388
যাবো না!
779
00:58:56,703 --> 00:58:59,828
তাহলে এখানে থাক,
কোনো শব্দ করবি না।
780
00:58:59,902 --> 00:59:02,798
বুঝেছিস?
আপু গিয়ে পুলিশ নিয়ে আসছি।
781
00:59:03,242 --> 00:59:05,537
আপু, না। যেয়ো না।
782
00:59:15,083 --> 00:59:17,187
আপু, না৷ আমাকেও নিয়ে যাও।
783
00:59:56,762 --> 01:00:01,198
♪ একটা বাড়িতে থাকে যে তিনটা ভাল্লুক ♪
784
01:00:02,333 --> 01:00:06,968
♪ বাবা ভাল্লুক, মা ভাল্লুক, বাচ্চা ভাল্লুক ♪
785
01:00:07,972 --> 01:00:12,037
♪ বাবা ভাল্লুক নাদুস-নুদুস ♪
786
01:00:20,652 --> 01:00:23,118
♪ বাচ্চা ভাল্লুক মিষ্টি ♪
787
01:00:23,623 --> 01:00:26,517
পরিষ্কার মুখ দেখে মনে হচ্ছে
তোমার মন আজ ভালো।
788
01:00:26,762 --> 01:00:29,558
ধোয়ার মতো কিছুই নেই।
789
01:00:29,893 --> 01:00:31,162
সেটাই।
790
01:00:31,163 --> 01:00:34,098
ইদানীং ময়লা খুঁড়তে বাইরে যাননি।
791
01:00:35,663 --> 01:00:37,868
- হাল ছেড়ে দিয়েছে নিশ্চয়।
- আমার বাবু।
792
01:00:38,902 --> 01:00:40,368
ও মাটিতে নেই।
793
01:00:41,873 --> 01:00:44,308
ও আমাকে দেখতে আসে।
794
01:00:49,083 --> 01:00:50,278
আচ্ছা।
795
01:00:57,992 --> 01:00:59,548
আমার গায়ে কাঁটা দিচ্ছে।
796
01:00:59,922 --> 01:01:02,618
এজন্যই তো।
বাচ্চাটাকে অস্বাভাবিক মনে হয়েছিল।
797
01:01:02,692 --> 01:01:05,687
একবার কান্না শুরু করলে, থামেই না।
798
01:01:42,402 --> 01:01:43,698
গেল কোথায়?
799
01:01:44,072 --> 01:01:45,997
পকেটেই রেখেছিলাম।
800
01:01:50,143 --> 01:01:51,837
ওটাও?
801
01:01:54,913 --> 01:01:57,908
কিন্তু সেটাই আমার অপরাধ প্রমাণের
একমাত্র প্রমাণ।
802
01:01:58,753 --> 01:02:00,118
খুঁজে পেতেই হবে।
803
01:02:00,222 --> 01:02:02,747
যেটা প্রমাণ করবে সুং ইও-হান নয়,
আমিই খুনি।
804
01:02:24,643 --> 01:02:27,837
সুং ইও-হানের কাছে কীভাবে
আমার ভিকটিমদের ছবি ছিল?
805
01:02:27,882 --> 01:02:30,078
আর কেনই-বা
আমার পরিচয় জানার পর...
806
01:02:30,953 --> 01:02:33,817
পুলিশ না ডেকে নিজে
হান-কুককে বাঁচাতে এসেছিল।
807
01:02:42,623 --> 01:02:45,828
কিছু বলতে যাচ্ছিল মনে হয়েছিল।
808
01:02:57,342 --> 01:03:00,138
- জি, মিস. ছই।
- বং-য়ি আজকে অসুস্থ?
809
01:03:01,143 --> 01:03:02,238
কেন?
810
01:03:02,242 --> 01:03:04,207
উনি অফিসে আসেননি আর ফোনও বন্ধ।
811
01:03:04,683 --> 01:03:05,948
আমি কিছুটা চিন্তিত।
812
01:03:06,683 --> 01:03:09,078
আপনি বেশি ব্যস্ত না থাকলে,
ওনাকে একবার দেখবেন?
813
01:03:10,253 --> 01:03:12,548
সরি, আমার সময় নেই।
814
01:03:17,233 --> 01:03:18,587
বিকেলে না শুটিং?
815
01:03:27,672 --> 01:03:30,267
ভাবলাম আপনি অসুস্থ,
ফোনও বন্ধ ছিল।
816
01:03:31,012 --> 01:03:32,738
আপনার অবস্থা খারাপ।
817
01:03:33,842 --> 01:03:35,178
বং-য়ি?
818
01:03:38,913 --> 01:03:40,147
বলুন সত্যি নয়।
819
01:03:42,083 --> 01:03:43,888
আমার দাদির খুনির সাথে...
820
01:03:45,722 --> 01:03:46,957
বলুন সত্যি নয়।
821
01:03:50,233 --> 01:03:51,528
সত্যি তাহলে।
822
01:03:53,362 --> 01:03:55,957
এজন্যই আমাকে চাকরি দিয়েছিলেন?
823
01:03:56,262 --> 01:03:58,868
কোনোভাবে আপনার অপরাধবোধ কমাতে?
824
01:03:58,873 --> 01:04:01,238
- তা না।
- আপনি জানতেন...
825
01:04:02,143 --> 01:04:04,067
আমি কে ছিলাম।
826
01:04:05,612 --> 01:04:09,207
জানতেন সুং ইও-হান
আমার দাদিকে খুন করেছিল।
827
01:04:10,983 --> 01:04:12,408
তাহলে কীভাবে পারলেন?
828
01:04:12,552 --> 01:04:14,218
কীভাবে?
829
01:04:15,652 --> 01:04:19,718
যেদিন রাতে আমার দাদিকে খুন করেছিল
সেদিনও ওর সাথে ছিলেন?
830
01:04:20,592 --> 01:04:21,917
বং-য়ি...
831
01:04:27,733 --> 01:04:29,028
ওর বাচ্চা?
832
01:04:30,703 --> 01:04:32,598
যতদিন বাঁচবো ওর বাচ্চার
মৃত্যুকামনা করবো।
833
01:04:56,692 --> 01:04:58,227
নার্স,
834
01:04:58,663 --> 01:05:00,301
সরি, আমার ফোনটা দিতে পারেন?
835
01:05:00,302 --> 01:05:06,968
# কারাগার রক্ষীকে খুনের চেষ্টা #
836
01:05:12,172 --> 01:05:13,678
রক্তটা পরীক্ষা হয়েছে?
837
01:05:14,112 --> 01:05:16,207
হ্যাঁ, ওটা না ছি-কুকের।
838
01:05:16,313 --> 01:05:17,548
কিন্তু কোথায় পেলেন ওটা?
839
01:05:19,012 --> 01:05:21,618
তাহলে শাওয়ার রুমেই
আক্রমণের স্বীকার হয়েছিল।
840
01:05:56,282 --> 01:05:58,647
মুজিন সিরিয়াল মার্ডার কেসের খুনি...
841
01:05:59,092 --> 01:06:00,618
সুং ইও-হান নয়।
842
01:06:03,362 --> 01:06:06,528
খুনি আমি, জুং বা-রূম।
843
01:06:07,862 --> 01:06:10,497
সেই মিন্টের ঘ্রাণ। তুই ছিলি তাহলে।
844
01:06:12,103 --> 01:06:13,997
তারমানে আমি ভুল লোককে মেরেছি।
845
01:06:15,103 --> 01:06:18,337
এজন্যই কিম জুন-সুং মুখ খুলতে চায়নি।
846
01:06:20,512 --> 01:06:21,738
তোর কারণে।
847
01:06:22,442 --> 01:06:23,808
তোকে বাঁচাতে চেয়েছিল।
848
01:06:25,282 --> 01:06:26,478
মাথামোটা একটা।
849
01:06:29,453 --> 01:06:31,018
ছবিটার কথা বল।
850
01:06:31,223 --> 01:06:33,048
ওটা তোর হাতে কীভাবে পড়লো?
851
01:06:33,923 --> 01:06:35,358
আগে বাচ্চাটাকে বাঁচাও।
852
01:06:35,562 --> 01:06:38,388
- কী?
- তোমার পায়ের নিচে থাকা হান-কুক।
853
01:06:40,803 --> 01:06:44,197
ওহ, হান-কুককে বাঁচাতে এসেছিস তাহলে?
854
01:06:45,402 --> 01:06:47,737
- ওহ বং-য়ি'কেও?
- ওকে ছেড়ে দাও।
855
01:06:47,873 --> 01:06:49,068
প্লিজ।
856
01:06:50,142 --> 01:06:53,068
কী করি বল তো।
অনেক দেরি হয়ে গেছে।
857
01:06:53,982 --> 01:06:55,138
কী?
858
01:06:56,883 --> 01:06:59,008
খো মু-ছি খেলায় হেরে গেছে কিনা।
859
01:06:59,152 --> 01:07:00,917
ডেডলাইন মিস করেছে।
860
01:07:01,482 --> 01:07:05,287
ভাইয়ের পেটে পাওয়া পাথর দেখে
শক পেয়েছে বোধহয়।
861
01:07:06,022 --> 01:07:08,957
বাচ্চার কথা ভাবছে না।
ড্রিংক করায় ব্যস্ত।
862
01:07:10,022 --> 01:07:12,188
দুঃখজনক।
আসলেই দুঃখজনক।
863
01:07:12,892 --> 01:07:15,627
কিন্তু কী করি বল তো?
প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতিই।
864
01:07:16,932 --> 01:07:20,398
তাই সময় শেষ হওয়া মাত্রই
বাচ্চাটার বিচারকার্য সম্পন্ন করেছি।
865
01:07:23,843 --> 01:07:25,938
যারা হিংসা করে না...
866
01:07:26,572 --> 01:07:27,808
তারা পাপী।
867
01:07:28,482 --> 01:07:30,352
পাগলের বাচ্চা।
868
01:07:30,352 --> 01:07:32,377
হ্যাঁ, এই চাহনি, এই চাহনিটাই।
869
01:07:33,612 --> 01:07:36,018
রাগান্বিত এই চাহনিটাই
আমার ভালো লাগে।
870
01:07:37,322 --> 01:07:39,548
আমার সন্তান হওয়ার...
871
01:07:40,423 --> 01:07:41,617
সব অধিকার আছে তোর।
872
01:07:43,793 --> 01:07:45,058
কিন্তু একা এসেছিস?
873
01:07:45,293 --> 01:07:46,587
পুলিশ আনিসনি?
874
01:07:47,732 --> 01:07:50,798
- কেন রে?
- নিজে তোকে মারতে।
875
01:07:54,772 --> 01:07:56,768
তোর বন্ধুকে মেরেছি বলে
রেগে আছিস?
876
01:07:57,142 --> 01:07:59,068
পুলিশ ডেকে কোনো লাভ নেই।
877
01:07:59,673 --> 01:08:01,308
আমি তোকে না মারলে,
878
01:08:01,942 --> 01:08:04,548
কে জানে আবার কী করবি?
879
01:08:07,223 --> 01:08:08,478
কী বলছিস?
880
01:08:10,322 --> 01:08:11,548
তারচেয়ে তোকে মারতে দে।
881
01:08:13,253 --> 01:08:14,888
সব ভালোর জন্যই।
882
01:08:17,692 --> 01:08:19,157
কীসের চাহনি এটা?
883
01:08:20,263 --> 01:08:21,457
তুই আর আমি...
884
01:08:23,102 --> 01:08:25,228
দু'জনই খুব দুঃখী মানুষ।
885
01:08:26,673 --> 01:08:28,237
"দুঃখী"?
886
01:08:28,873 --> 01:08:30,268
আমি দুঃখী?
887
01:08:31,642 --> 01:08:32,907
দুঃখী?
888
01:08:34,182 --> 01:08:35,737
এই শালা।
889
01:08:45,652 --> 01:08:48,617
আবার বল দেখি। আমি দুঃখী?
890
01:08:53,932 --> 01:08:56,898
আমি হলাম ঈশ্বর। ঈশ্বর।
891
01:08:57,703 --> 01:08:59,867
ঈশ্বর কেন দুঃখী বলবি?
892
01:09:00,373 --> 01:09:01,568
ঈশ্বর?
893
01:09:02,272 --> 01:09:05,537
তুই স্রেফ রূপান্তরিত জিন নিয়ে
জন্মানো একটা সাইকোপ্যাথ।
894
01:09:53,822 --> 01:09:55,587
মর, দানবের বাচ্চা।
895
01:10:25,453 --> 01:10:27,258
- আমরা...
- সুং ইও-হান...
896
01:10:28,263 --> 01:10:30,787
আমার কাছ থেকে
হান-কুক আর বং-য়িকে...
897
01:10:31,463 --> 01:10:33,388
বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল।
898
01:10:34,133 --> 01:10:37,398
তাই সুং ইও-হান আর তার পরিবারকে
ধিক্কার জানানো বন্ধ করুন।
899
01:10:42,503 --> 01:10:46,138
ভিকটিম আর তাদের পরিবারের কাছে
ক্ষমা চাওয়ার মুখ নেই আমার।
900
01:10:46,913 --> 01:10:49,877
আমাকে কখনো ক্ষমা করবেন না।
901
01:10:51,253 --> 01:10:54,148
ঈশ্বর যেন কখনো...
902
01:10:56,123 --> 01:10:58,188
আমাকে ক্ষমা না করে।
903
01:11:07,902 --> 01:11:10,228
[ Incoming call ]
904
01:11:21,782 --> 01:11:23,978
# আমি, ছি-কুক। দেখা করা যায়? #
905
01:11:27,723 --> 01:11:30,593
এই ক্ষতের আশেপাশে অনেক কাটা দাগ।
906
01:11:30,593 --> 01:11:32,218
হ্যাঁ, ওখানে অনেক কাটা দাগ।
907
01:11:32,723 --> 01:11:37,018
তারমানে সে ছুরি ধরে রেখে
ওকে থামাতে চেয়েছিল।
908
01:11:37,163 --> 01:11:39,987
পেছন থেকে আক্রমণ করেছিল,
তাই ওর চেহারা দেখিনি।
909
01:11:41,532 --> 01:11:42,697
তা অসম্ভব।
910
01:11:43,973 --> 01:11:45,867
না ছি-কুক মিথ্যা বলছে।
911
01:12:06,453 --> 01:12:07,617
ছি-কুক।
912
01:12:12,362 --> 01:12:13,928
কেমন বোধ করছিস?
913
01:12:22,003 --> 01:12:23,167
তুই ছিলি।
914
01:12:31,282 --> 01:12:32,648
আমি শুধু মা'র সাথে...
915
01:12:34,583 --> 01:12:36,617
সুখি জীবন কাটাতে চাই।
916
01:12:38,053 --> 01:12:39,218
এটুকুই চাই।
917
01:12:43,293 --> 01:12:44,457
তাই প্লিজ...
918
01:12:46,432 --> 01:12:47,627
পুলিশে ধরা দে।
919
01:12:49,062 --> 01:12:51,127
সুং ইও-হান তোর কারণে মরেছে।
920
01:12:52,102 --> 01:12:53,327
তার জন্য খারাপ লাগে না?
921
01:12:54,503 --> 01:12:57,367
আমার খুব ভয় করছে।
922
01:12:59,142 --> 01:13:01,608
কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য
না দেখার ভান করতে পারবো না।
923
01:13:02,043 --> 01:13:03,638
তাই তোকে করতে হবে সেটা।
924
01:13:04,383 --> 01:13:05,508
তোকে।
925
01:13:07,383 --> 01:13:08,877
এতে করে, সবাই বেঁচে যাবে।
926
01:14:24,892 --> 01:14:26,087
অফিসার জুং।
927
01:14:36,203 --> 01:14:37,808
না ছি-কুক...
928
01:14:40,473 --> 01:14:43,138
ডাক্তার! ডাক্তার!
929
01:14:45,182 --> 01:14:47,277
এইযে, ঠিক আছেন?
930
01:15:06,973 --> 01:15:08,298
জুং বা-রূম!
931
01:15:48,000 --> 01:15:58,000
Episode 16 দেখার আগে
Mouse: The Predator এর এপিসোড ২টি দেখে নিবেন।
932
01:15:58,862 --> 01:16:13,527
• অনুবাদ ও সম্পাদনা •
আরমান আল মাহমুদ
933
01:16:14,503 --> 01:16:17,101
[ M O U S E ]
934
01:16:17,102 --> 01:16:20,837
দরজা খুলুন। হান-কুককে
আমাদের একসাথে খুঁজতে হবে।
935
01:16:23,913 --> 01:16:27,082
ধুর। এরকম করলে তো আর
মজা থাকে না।
936
01:16:27,083 --> 01:16:30,148
বেরিয়ে আসো, তাহলেই মজা হবে।