1
00:00:01,430 --> 00:00:05,560
হাহ! ভাঙল কীভাবে? একটু আগে তো ঠিকই ছিল।
2
00:00:05,560 --> 00:00:07,370
এটা শুকিয়ে গেছে হয়তো।
3
00:00:13,380 --> 00:00:15,910
আমি অনেক কষ্ট করে এটা বানিয়েছিলাম।
4
00:00:15,910 --> 00:00:18,220
আর এটা চকচকে ও ছিল।
5
00:00:17,240 --> 00:00:19,360
কেঁদো না, সুবাকি!
6
00:00:19,360 --> 00:00:22,300
চুপ কর! যাও এখান থেকে, বোকা!
7
00:00:22,300 --> 00:00:26,030
তুমি এখানে থাকো বা না থাকো, এটা আর ঠিক হবে না। যাও!
8
00:01:58,000 --> 00:02:04,000
ভালো লাগলে গুড রেটিং দিয়ে পাশে থাকবেন❤
9
00:00:37,000 --> 00:01:57,000
অনুবাদে ও সম্পাদনায়
মো: তন্ময়
10
00:02:15,680 --> 00:02:17,620
ভাই, স্কুলে না আসলে একটু ও ভালো লাগে না।
11
00:02:18,210 --> 00:02:19,130
সুপ্রভাত!
12
00:02:19,130 --> 00:02:20,110
সুপ্রভাত!
13
00:02:25,970 --> 00:02:29,370
আমি ওকুতসু উচ্চ বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভাবছি।
14
00:02:29,370 --> 00:02:31,450
এটা আবার অন্য একটা সমস্যা।
15
00:02:31,450 --> 00:02:34,270
হ্যাঁ আর আমি আমার বাবার অনুমতি ও পেয়েছি।
16
00:02:35,470 --> 00:02:36,390
আমাকে এই শহর ছেড়ে যেতেই হবে।
17
00:02:38,430 --> 00:02:44,210
টপ স্কুলগুলি ঐ সব ছাত্রদেরকে খোজে যাদের পারফোর্মেন্স ভালো আর প্রশিক্ষণবিদ নামকরা একজন।
18
00:02:44,210 --> 00:02:46,330
হয়ত আমি প্রবেশ না ও পেতে পারি।
19
00:02:47,510 --> 00:02:51,420
তাই আমার পিয়ানো শিক্ষক বললেন আমার বিদেশে যাওয়া উচিত।
20
00:02:51,420 --> 00:02:55,050
তিনি বিদেশে পড়াশুনা করা তাঁর এক বন্ধুর সাথে আমার পরিচয় করিয়ে দিতে চান।
21
00:02:55,050 --> 00:02:56,960
তুমি অনেক বড় কিছু ভাবছ।
22
00:02:57,410 --> 00:02:59,510
বোকা হিরোকো...
23
00:03:08,070 --> 00:03:11,260
শহর থেড়ে বা বিদেশে, যেখানে ইচ্ছা সেখানে যাও।
24
00:03:11,980 --> 00:03:15,970
বোকা! তুমি আমার কাছে থাকো বা না থাকো আমার কোন সমস্যা নেই।
25
00:03:16,390 --> 00:03:18,480
আমার থাকা বা না থাকাতে যদি তোমার কোন সমস্যা না থাকে...
26
00:03:30,130 --> 00:03:32,700
তো, কেউ তার অনুভূতি আড়াল করতে সংগ্রাম করছে।
27
00:03:33,130 --> 00:03:35,300
ছয় মিটার এবং একুশ সেমি।
28
00:03:33,710 --> 00:03:35,300
আমি জানি, তুমি কি ভাবছো!
29
00:03:35,300 --> 00:03:38,080
আশ্চর্য! এটা স্কুলের রেকর্ড।
30
00:03:41,430 --> 00:03:44,250
হেই, কে এসেছে দেখো! ব্যান্ডেজের রাণী!
31
00:03:44,950 --> 00:03:46,710
তোমরা অনেক বেশি হাসছো।
32
00:03:46,710 --> 00:03:47,880
চুপ থাকো!
33
00:03:49,560 --> 00:03:50,630
তুমি কি আমাদের মেরে ফেলবে নাকি?
34
00:03:56,870 --> 00:03:58,310
ভয়ংকর!
35
00:04:02,870 --> 00:04:04,980
তোমার কি মনে হয় না, সুবাকি ঈদানিং অদ্ভুত আচরণ করছে?
36
00:04:05,830 --> 00:04:07,590
সব কিছুর কারণ তুমি!
37
00:04:08,620 --> 00:04:10,490
সম্ভবত ও কিছু সময় একা থাকতে চায়।
38
00:04:11,180 --> 00:04:13,240
ওকে, ক্ষমা করো আমাকে আমার ভয়ংকর চেহারার জন্য।
39
00:04:13,810 --> 00:04:15,240
আর ব্যান্ডের রাণী'কে ও!
40
00:04:16,080 --> 00:04:18,330
তোমার হাসিই আমার কাছে সবচেয়ে বেশি মুল্যবান।
41
00:04:18,990 --> 00:04:20,580
আমি আমার প্রশংসা আশা করেছিলাম।
42
00:04:21,300 --> 00:04:22,700
আমাকে এই শহর ছাড়তে হবে।
43
00:04:23,550 --> 00:04:27,710
আমি যখনই তোমার সাথে কথা বলি, তখন আমার খুব ভালো লাগে আবার খুব খারাপ লাগে।
44
00:04:28,750 --> 00:04:32,270
কতটা বোকা চিন্তাভাবনা আমার।
45
00:04:37,880 --> 00:04:38,850
ওয়াও!
46
00:04:41,650 --> 00:04:42,810
সুবাকি?
47
00:04:43,170 --> 00:04:45,190
এটা তোমার হাতির মতো মোটা আর বড় পায়ের ছাপ।
48
00:04:46,310 --> 00:04:50,940
তুমি কি সবার সামনে ওকে ছোট ভাই বলে নিজের অনুভূতি চেপে রাখতে চাইছো।
49
00:04:51,210 --> 00:04:53,170
আমি নিশ্চিত, তুমি ভয় পাও।
50
00:05:35,750 --> 00:05:36,660
উম..
51
00:05:38,090 --> 00:05:38,570
আমি..
52
00:05:38,570 --> 00:05:39,830
হেই...
53
00:05:39,830 --> 00:05:42,090
আমি অন্য একজনকে পছন্দ করি।
54
00:05:48,570 --> 00:05:52,750
ও আমার চেয়ে বড় বেসবল দলের পরিচালক।
55
00:05:52,750 --> 00:05:55,180
ও ভদ্র আর ওর চুল অনেক লম্বা।
56
00:05:55,940 --> 00:05:58,680
জানো, ও চপস্টিক দিয়ে আলুর চিপস খায়।
57
00:06:02,310 --> 00:06:06,570
দেখো, আমার মনে হয়, আমরা শুধুই বন্ধু।
58
00:06:06,570 --> 00:06:12,200
আমি বোঝাতে চাইছি, আমাদের দু'জনেরই চুল ছোট আর পাগল টাইপের।
59
00:06:21,190 --> 00:06:24,950
আর তুমি সবসময় আমার সাথে অস্বস্তি বোধ করো।
60
00:06:26,430 --> 00:06:28,890
তুমি হাসো কিন্তু মনে হয়, কি করতে হবে তা তুমি জানো না।
61
00:06:31,510 --> 00:06:32,460
তুমি আর আমি...
62
00:06:33,190 --> 00:06:35,460
আমরা সম্ভবত আমাদের বিপরীতে থাকা লোকদের সাথে থাকব।
63
00:06:35,460 --> 00:06:38,450
উম.. আমি...
64
00:06:42,110 --> 00:06:44,420
মানসিকভাবে আবেগী হওয়া আমাদের স্বভাব নয়, তাই না?
65
00:06:45,720 --> 00:06:47,380
তো চলো আগে যেভাবে ছিলাম, সেভাবেই থাকি।
66
00:06:51,030 --> 00:06:52,160
দুঃখিত...
67
00:06:53,880 --> 00:06:55,360
আমি দুঃখিত।
68
00:06:58,190 --> 00:06:59,670
আমি দুঃখিত।
69
00:07:04,470 --> 00:07:07,430
হেই, পাগল! সরি আমার বলা উচিত, তোমার না।
70
00:07:07,430 --> 00:07:09,560
কাঁদছো কেন তুমি?
71
00:07:13,070 --> 00:07:14,800
ধন্যবাদ, সুবাকি!
72
00:07:15,700 --> 00:07:17,380
আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য।
73
00:07:37,210 --> 00:07:37,530
হেই!
74
00:07:38,180 --> 00:07:40,630
একটু নামো। আমাকে প্রাকটিস করতে হবে।
75
00:07:40,630 --> 00:07:42,960
চাপ দিয়ো না! পড়ে যাব আমি!
76
00:07:44,260 --> 00:07:46,650
একটু আগে পিয়ানো থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম।
77
00:07:46,650 --> 00:07:48,080
এটা তুমি ছিলে, তাই না?
78
00:07:48,080 --> 00:07:49,600
হেই, “তুমি ছিলে" মানে কি, হ্যা?
79
00:08:24,100 --> 00:08:25,970
জিজ্ঞেস করবে না আমাকে কি হয়েছে?
80
00:08:26,690 --> 00:08:28,330
যদি তুমি বলতে চাও, তাহলে আমি শুনছি।
81
00:08:34,070 --> 00:08:35,970
আমাকে ছেড়ে দিয়েছে।
82
00:08:37,880 --> 00:08:40,150
আমি সবসময় ওকে পছন্দ করে এসেছি।
83
00:08:41,230 --> 00:08:43,590
সুদর্শন আর সুন্দর একটা ছেলে।
84
00:08:44,020 --> 00:08:47,760
ও আমার কাছে অভিনব আইসক্রিমের মতো ছিল।
85
00:08:47,760 --> 00:08:49,790
অন্য কারও মতো নয়।
86
00:08:49,790 --> 00:08:51,330
এটা ছিল বিলাসবহুল।
87
00:08:52,290 --> 00:08:54,100
ও ছিল সব মেয়ের স্বপ্নের পুরুষ।
88
00:08:55,280 --> 00:08:57,480
যে ধরণের আইসক্রিম আমার মানায় না।
89
00:08:58,430 --> 00:08:59,360
ও আমার কাছে স্বীকার করেছে।
90
00:09:00,000 --> 00:09:02,550
ও এমন একজন যাকে আমি সবসময় চেয়ে এসেছি।
91
00:09:03,510 --> 00:09:05,110
আর এখন, সব শেষ।
92
00:09:08,830 --> 00:09:10,120
সবচেয়ে খারাপ ব্যাপার হলো...
93
00:09:17,510 --> 00:09:19,050
আমি ওকে কষ্ট দিয়েছি।
94
00:09:20,960 --> 00:09:22,050
কি নির্বোধ আমি।
95
00:09:22,770 --> 00:09:25,200
আমি আমার নিজের অনুভূতি সম্পর্কে অজ্ঞ ছিলাম।
96
00:09:26,710 --> 00:09:28,550
যদি অজ্ঞ না হতাম!
97
00:09:29,290 --> 00:09:32,560
কারণ আমি সবসময় চেয়েছিলাম সব যেন আগের মতো থাকে।
98
00:09:34,470 --> 00:09:35,560
কিন্তু...
99
00:09:35,560 --> 00:09:38,060
আমি আমার স্টার হওয়ার সুযোগটা হারিয়ে ফেলেছি।
100
00:09:38,830 --> 00:09:41,940
আমি ওকুতসু উচ্চ বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভাবছি।
101
00:09:44,310 --> 00:09:45,950
সময় চলছে।
102
00:09:46,360 --> 00:09:47,450
ওয়াটারির জন্য,
103
00:09:47,820 --> 00:09:49,080
আর কওসেই!
104
00:09:49,570 --> 00:09:51,770
এটা ওদের কাছে ভীতিজনক বা বেদনাদায়ক হলেও...
105
00:09:51,770 --> 00:09:55,260
ওরা সামনে কি হতে চলেছে তা না জানলে ও ওরা থামবে না, এগিয়েই যাবে।
106
00:09:56,550 --> 00:09:58,580
ওরা ধাপে ধাপে অগ্রগতি অনুসরণ করছে।
107
00:09:58,580 --> 00:10:00,940
তা করার সাহস সংগ্রহ করছে।
108
00:10:00,940 --> 00:10:05,840
ওরা একে অপরকে অনুপ্রাণিত করে এবং সমর্থন করে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
109
00:10:06,990 --> 00:10:09,600
আমি একমাত্র সেই পদক্ষেপ নিতে অক্ষম।
110
00:10:10,710 --> 00:10:12,390
সময় কখনও থামে না, তাই না?
111
00:10:15,340 --> 00:10:18,800
কেবলমাত্র আমিই থেমে আছি।
112
00:10:24,950 --> 00:10:27,420
সমস্যা কি তোমার? গর্দবের মতো পিয়ানো বাজিয়েই যাচ্ছো।
113
00:10:27,420 --> 00:10:31,090
আমাকে একবার শান্তনা ও তো দিতে পারো।
114
00:10:31,950 --> 00:10:35,160
ঠিকই, তুমি আমার কাছে থাকো বা না থাকো আমার কোন সমস্যা নেই।
115
00:10:40,430 --> 00:10:41,040
ওকে।
116
00:10:42,800 --> 00:10:45,300
যদি আমার থাকা বা না থাকাতে তোমার কোনো সমস্যা না থাকে...
117
00:10:47,250 --> 00:10:48,490
তাহলে, আমি তোমার সাথেই থাকবো।
118
00:10:50,510 --> 00:10:51,800
আমি তোমার পাশেই থাকব।
119
00:10:56,390 --> 00:11:00,410
এটা কিন্তু ঠিক না! একটা ব্রেকআপ গার্লের সাথে সদয় আচরণ করো।
120
00:11:06,640 --> 00:11:09,070
আমি তোমার সাথে সদয় আচরণ করার চেষ্টা করছি না।
121
00:11:09,910 --> 00:11:11,570
আমি তোমার সাথে তেমন আচরণ করছি, যেটা আমি সবসময় করতাম।
122
00:11:12,850 --> 00:11:18,080
যতই ব্যাথায় বা মন খারাপে থাকি, সবসময় তুমি আমার পাশে ছিলে।
123
00:11:18,660 --> 00:11:20,620
যে আসলে আমার ছোট ভাই নয়।
124
00:11:21,530 --> 00:11:23,010
আমি তোমার সাথেই থাকবো।
125
00:11:23,010 --> 00:11:23,840
মিথ্যুক।
126
00:11:24,790 --> 00:11:26,760
তুমিই আমাকে ছেড়ে চলে যাবে।
127
00:11:27,840 --> 00:11:29,340
হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু...
128
00:11:30,030 --> 00:11:31,290
আমি কখনোই হাল ছাড়ব না।
129
00:11:32,420 --> 00:11:37,850
হতে পারি আমি বোকা, রুক্ষ আর আমি পিয়ানো সম্পর্কে কিছুই জানি না।
130
00:11:39,270 --> 00:11:41,350
কিন্তু আমি ওর সাথে থাকতে চাই।
131
00:11:43,110 --> 00:11:45,330
সত্যি বলতে, আমি মিউজিক'কে একেবারে ঘৃণা করি।
132
00:11:45,330 --> 00:11:48,010
এটা সবসময় কওসেই'কে আমার থেকে দূরে নিয়ে যায়।
133
00:11:49,020 --> 00:11:51,960
দেখো, সুবাকি! চাঁদ বের হয়েছে।
134
00:11:54,000 --> 00:11:55,430
হ্যা, তো কি?
135
00:11:55,430 --> 00:11:57,370
তাতে কি হয়ে যাবে?
136
00:11:57,900 --> 00:12:00,120
এটা সুন্দর।
137
00:12:00,120 --> 00:12:03,020
আমি বলেছিলাম তোমাকে আমার সাথে এতো সুন্দরভাবে কথা বলো না।
138
00:12:04,000 --> 00:12:05,840
আমার দিকে তাকিয়ো না।
139
00:12:08,140 --> 00:12:09,110
জলদি...
140
00:12:09,960 --> 00:12:11,010
এটা করো, সুবাকি!
141
00:12:12,410 --> 00:12:14,010
এটাই একমাত্র সময়।
142
00:12:16,220 --> 00:12:17,140
প্রবাহিত হও।
143
00:12:34,870 --> 00:12:36,110
ওয়াও!
144
00:12:36,110 --> 00:12:37,360
অসাধারণ।
145
00:12:38,230 --> 00:12:39,160
কত সুন্দর!
146
00:12:39,860 --> 00:12:43,410
আপনি একটা অপূর্ব মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছেন, মিস. ওচিআই।
147
00:12:43,410 --> 00:12:48,670
দু'জন তরুণ প্রতিভা যখন মিলিত হয়, তারা একটি উজ্জ্বল শীর্ণ অর্জনের জন্য একে অপরকে পোলিশ করে।
148
00:12:49,940 --> 00:12:52,170
ধন্যবাদ, আমার পক্ষ থেকে আরিমা।
149
00:12:53,120 --> 00:12:54,750
অপেক্ষা করো আমার জন্য, আরিমা!
150
00:12:56,730 --> 00:12:57,680
না...
151
00:12:58,130 --> 00:13:00,050
পিছনে তাকাবে না ... চলতে থাকো।
152
00:13:00,720 --> 00:13:01,930
দূরে.. অনেক দূরে!
153
00:13:03,630 --> 00:13:05,880
আমি তোমাকে নিশ্চিত ধরে ফেলব।
154
00:13:27,930 --> 00:13:31,360
আরে, আমি শুধু দেখা করতে আসছি ওর সাথে। তাহলে এতো ঘাবড়াচ্ছি কেনো আমি?
155
00:13:32,550 --> 00:13:33,550
কাক?
156
00:13:33,720 --> 00:13:34,840
কালো বিড়াল?
157
00:13:35,700 --> 00:13:37,010
হচ্ছেটা কী এসব?
158
00:13:37,680 --> 00:13:39,950
অন্য একদিন দেখা করা যাবে।
159
00:13:41,020 --> 00:13:43,270
শুধু অজুহাত আর অজুহাত।
160
00:13:44,270 --> 00:13:47,770
একবার আমাদের মধ্যে দূরত্ব চলে এলে, তোমাকে দেখতে আমার পক্ষে কষ্টসাধ্য হতে পারে।
161
00:13:48,670 --> 00:13:52,030
যদিও আমরা সবসময় মিউজিক রুমে দেখা করি।
162
00:13:52,990 --> 00:13:57,570
এখন আমি শুধু কারণ খুজছি তোমার সাথে দেখা করার আবার না দেখা করার।
163
00:13:59,780 --> 00:14:00,670
ঠাণ্ডা।
164
00:14:02,760 --> 00:14:04,460
পানির বেলুন?
165
00:14:04,460 --> 00:14:05,660
শয়তান জিহ্বা?
166
00:14:06,040 --> 00:14:06,870
বালতি?
167
00:14:07,190 --> 00:14:09,170
আজকে ভাগ্যটাই খারাপ।
168
00:14:10,750 --> 00:14:13,340
মজা দেখো!
169
00:14:16,490 --> 00:14:18,470
হচ্ছেটা কী?
170
00:14:20,350 --> 00:14:22,470
জোরে চিৎকার করার কারণে...
171
00:14:22,470 --> 00:14:24,980
অজ্ঞান হয়ে গেছে।
172
00:14:24,980 --> 00:14:27,310
আর অবশ্যই তোমার নিজের বয়সের মেয়েকে পছন্দ করা উচিত, কওসেই!
173
00:14:27,310 --> 00:14:28,840
এটা এমন কিছু না।
174
00:14:28,840 --> 00:14:30,480
কওসেই, এই পিচ্চি মেয়েটাকে পছন্দ করে?
175
00:14:30,780 --> 00:14:32,060
কত্ত কিউট!
176
00:14:35,700 --> 00:14:37,980
অবশেষে, জেগে উঠেছে ও!
177
00:14:41,520 --> 00:14:42,970
কোথায় আমি?
178
00:14:42,970 --> 00:14:44,500
তুমি আমার বাড়িতে, সুন্দর মেয়ে।
179
00:14:44,980 --> 00:14:48,620
তুমি যখন হুঁশ হারিয়েছিলে তখন এই ছেলে তোমাকে ব্যাগ এর মতো করে বাড়িতে নিয়ে এসেছে।
180
00:14:48,620 --> 00:14:49,810
বললাম তো, তেমন না।
181
00:14:49,810 --> 00:14:50,960
কিন্তু তুমি ওকে পিঠে করে নিয়ে এসেছ।
182
00:14:50,960 --> 00:14:53,630
একটা মানুষকে পিছনে কীভাবে নিতে পারে?
183
00:14:54,270 --> 00:14:55,690
দুঃখিত, কিন্তু...
184
00:14:56,050 --> 00:14:58,330
আপনি কি সেতো হিরোকো?
185
00:14:59,060 --> 00:15:00,680
হুম, আমিই...
186
00:15:02,980 --> 00:15:04,790
আমার নিজের পরিচয় দেওয়া উচিত।
187
00:15:04,790 --> 00:15:07,800
আমি কুড়ুমেগাওকা জুনিয়র বিদ্যালয়ের সংগীত পাঠ্যক্রমের প্রথম বর্ষের ছাত্রী।
188
00:15:07,800 --> 00:15:09,820
আমার নাম নাগি আইজাতো।
189
00:15:09,820 --> 00:15:13,040
ওহ? ওই স্কুলের মিউজিক প্রোগ্রাম অনেক কঠিন।
190
00:15:13,040 --> 00:15:15,780
হ্যাঁ ... আমি সেখানে পিয়ানো নিয়ে পড়ি।
191
00:15:16,300 --> 00:15:18,530
আমি একটা পিয়ানিস্ট।
192
00:15:19,260 --> 00:15:22,110
একটা পিয়ানিস্ট গাছের ওপরে কি করছিল?
193
00:15:23,030 --> 00:15:25,200
সত্যি, আমি আপনার অনেক বড় ফ্যান, মিস সেতো!
194
00:15:25,520 --> 00:15:27,460
প্লিজ, আমাকে আপনার স্টুডেন্ট করে নিন।
195
00:15:27,460 --> 00:15:28,120
কি?
196
00:15:28,120 --> 00:15:29,570
প্লিজ!
197
00:15:29,570 --> 00:15:33,610
তুমি আমাকে বিভ্রত করে দিচ্ছ!
198
00:15:33,610 --> 00:15:36,960
এটা তোমার টিচারের জন্য ভালো দেখাবে না।
199
00:15:37,310 --> 00:15:37,970
তাই...
200
00:15:38,270 --> 00:15:42,060
তুমি কি আমাকে পিয়ানো বাজিয়ে দেখাবে?
201
00:15:43,620 --> 00:15:44,930
ঠিক আছে।
202
00:15:49,200 --> 00:15:51,060
তোমার আত্মবিশ্বাস অনেক ভালো।
203
00:15:51,950 --> 00:15:54,540
তো, কি বাজাতে চাও পপ নাকি বেচ?
204
00:15:54,540 --> 00:15:58,070
না! আমি বাজাব চোপিন এটুড ওপ নাম্বার ২৫ এর ৫ নাম্বার।
205
00:15:58,950 --> 00:16:01,490
এটা তো কওসেই মাইহোও প্রতিযোগীতায় বাজিয়েছিল।
206
00:16:18,440 --> 00:16:19,510
ও ভালো বাজায়।
207
00:16:22,510 --> 00:16:26,730
কিন্তু শব্দটা এতো কঠোর কেন শুনাচ্ছে?
208
00:16:30,590 --> 00:16:31,860
এর মতো একটা ট্রাক!
209
00:16:33,970 --> 00:16:35,400
এর মতো এক ট্রাক!
210
00:16:44,780 --> 00:16:46,530
অসাধারণ ছিল।
211
00:16:46,530 --> 00:16:48,750
অবাক হওয়ার কিছু নেই যে, তুমি কুরোমেগাওকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
212
00:16:48,750 --> 00:16:51,550
প্রথম বর্ষের শিক্ষার্থীদেরই এতো কঠিন ট্রাক শেখাচ্ছে ওনারা।
213
00:16:52,220 --> 00:16:54,090
তোমার বাজানোর ধরণ হাই লেভেলের।
214
00:16:54,090 --> 00:16:57,000
তার মানে কি আমি আপনার স্টুডেন্ট হতে পারি?
215
00:17:00,890 --> 00:17:01,510
ঠিক আছে!
216
00:17:05,750 --> 00:17:08,760
অনেক ধন্যবাদ!
217
00:17:07,370 --> 00:17:08,760
কাঁদতে হবে না।
218
00:17:09,180 --> 00:17:13,370
আমি বিশ্বাসই করতে পারি না আমার প্রিয় রোল মডেল, মিস. সেতো আমার শিক্ষক হবেন।
219
00:17:13,370 --> 00:17:15,060
মিশন সফল।
220
00:17:15,360 --> 00:17:16,660
ও অনেক খুশি।
221
00:17:16,660 --> 00:17:17,650
কওসেই!
222
00:17:17,650 --> 00:17:18,230
হ্যাঁ?
223
00:17:18,560 --> 00:17:20,230
তুমি ওকে শিখাও!
224
00:17:27,570 --> 00:17:29,120
অনেক ধন্যবাদ!
225
00:17:34,330 --> 00:17:36,510
কোনো কালো বিড়াল বা কাক নেই।
226
00:17:37,260 --> 00:17:38,840
ওর জন্য একটা উপহার ও এনেছি।
227
00:17:39,800 --> 00:17:42,920
এটা নষ্ট করা খারাপ হবে।
228
00:17:44,140 --> 00:17:48,680
আমি ওর মিউজিক সঙ্গী, তাই স্বাভাবিকভাবেই আমি ওকে দেখতে যেতেই পারি।
229
00:17:53,030 --> 00:17:57,190
যাওয়া আর আসা, আমি সবসময় একটা অজুহাত খুঁজি।
230
00:18:00,610 --> 00:18:03,070
তখন ও পুরো ভিজে ছিল, মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত!
231
00:18:04,040 --> 00:18:07,050
তারপরে, দ্বিতীয় শ্রেণির নাকামুরা এত জোরে হাসছিল যে, ওর পেটে ব্যাথা ধরেছিল।
232
00:18:07,050 --> 00:18:07,860
কোনভাবেই না!
233
00:18:07,860 --> 00:18:11,290
তারপরে আমি ও হাসতে হাসতে ফেটে পড়ছিলাম, আর আমার ও পেটে ব্যাথা ধরছিল।
234
00:18:12,280 --> 00:18:15,790
একটা কেকের দোকানের মালিকের মেয়ের জন্য কেক এনেছি, হাহ?
235
00:18:16,950 --> 00:18:19,360
ভাগ্য ভালো যে, এটা ওকে দেই নি।
236
00:18:22,310 --> 00:18:23,800
কতটা নির্বোধ আমি।
237
00:18:37,020 --> 00:18:38,210
এটা আবার কে?
238
00:18:39,420 --> 00:18:41,550
তুমি একটা হৃদয়হীন।
239
00:18:41,550 --> 00:18:45,440
ওয়াতারি সবসময় আমার সাথে দেখা করতে আসে, তাহলে তুমি কেন আসো না?
240
00:18:45,440 --> 00:18:46,490
গর্দব!
241
00:18:48,080 --> 00:18:49,410
আমি তো তোমাকে আমার নম্বর দেই নি..
242
00:18:49,410 --> 00:18:52,150
সবেমাত্র মনে হলো, তোমার গরুর মতো কন্ঠ অনেকদিন হলো শুনি নি।
243
00:18:52,820 --> 00:18:55,790
তো, তুমি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছো, তাই না?
244
00:18:56,670 --> 00:18:58,410
হ্যাঁ, কানেলি।(কেকের নাম)
245
00:18:58,410 --> 00:19:00,790
উফফ.. আমি যদি কানেলি খেতে পারতাম...
246
00:19:03,590 --> 00:19:05,370
তোমার সাথে দেখা করার সময় আমি নিয়ে আসব।
247
00:19:05,370 --> 00:19:08,210
সত্যিই! প্রমিস করো, আনবে!
248
00:19:08,210 --> 00:19:09,300
অবশ্যই!
249
00:19:10,790 --> 00:19:12,540
তুমি একটা বিড়ালের মতো!
250
00:19:13,370 --> 00:19:14,310
আমি যদি তোমার কাছে যাই...
251
00:19:15,220 --> 00:19:17,060
তুমি লেজ উঠিয়ে চলে যাও।
252
00:19:18,240 --> 00:19:22,060
আঘাত পেলে তুমি আনন্দিত হয়ে উঠো যেন তুমি নিজের ব্যাথা ভাগ করে নেওয়ার চেষ্টা করছো।
253
00:19:23,220 --> 00:19:26,010
এই কারণেই আমি তোমাকে অনেক ভালবাসি।
254
00:19:27,050 --> 00:19:30,500
আসলে আমি বাবার বানানো কানেলি খেতে চাই।
255
00:19:30,500 --> 00:19:31,200
ওকে!
256
00:19:31,530 --> 00:19:33,100
প্রমিস কিন্তু, ওকে?
257
00:19:33,100 --> 00:19:33,880
হ্যাঁ।
258
00:19:34,790 --> 00:19:38,020
রাতে খাওয়া কানেলির খানিকটা তিক্ততা থাকে।
259
00:19:38,910 --> 00:19:40,710
আর এটার স্বাদ অনেক ভাল লাগে।
260
00:19:43,170 --> 00:19:44,340
যেমনটা আশা করছিলাম।
261
00:19:44,950 --> 00:19:47,320
আমি নিশ্চিত যে আমি ওকে কোথাও দেখেছি।
262
00:19:59,060 --> 00:19:59,860
পড়ে গেলাম।
263
00:20:58,190 --> 00:21:00,520
দাঁড়াও, দাঁড়াও!
264
00:21:00,520 --> 00:21:02,120
দাঁড়াচ্ছ না কেনো তুমি?
265
00:21:02,460 --> 00:21:04,770
চলো, উঠে দাঁড়াও!
266
00:21:04,770 --> 00:21:05,630
দাঁড়াও!
267
00:21:21,000 --> 00:21:25,300
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগ করার জন্য ধন্যবাদ❤❤
268
00:21:26,080 --> 00:22:51,000
অনুবাদে ও সম্পাদনায়
মো: তন্ময়