1 00:00:02,002 --> 00:00:03,753 আগে যা ঘটেছিল: 2 00:00:05,756 --> 00:00:08,841 - কেউ ইথানকে দেখেছ? - ও সৈকতের দিকে গেছে। 3 00:00:08,926 --> 00:00:10,843 ওখানে মনে হয় ধস্তাধস্তি হয়েছে। 4 00:00:10,928 --> 00:00:12,637 মনে হয় ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 5 00:00:32,074 --> 00:00:35,076 আমাকে অনুসরণ করা বন্ধ না করলে, 6 00:00:35,160 --> 00:00:37,745 আমি ওদের একজনকে মেরে ফেলবো। 7 00:00:40,249 --> 00:00:42,291 - এদিকে এসো! - জ্যাক! 8 00:00:42,376 --> 00:00:43,918 জ্যাক কোথায়? 9 00:00:46,171 --> 00:00:48,423 - আমাদের ডাক্তার লাগবে। - ও এইখানে। 10 00:00:48,507 --> 00:00:50,049 - এইখানে। - কাউকে খুঁজে বের করো! 11 00:00:50,134 --> 00:00:51,634 কী হয়েছে? 12 00:00:52,428 --> 00:00:54,095 ডাক্তার! 13 00:00:54,179 --> 00:00:56,305 - ক্লেয়ার! - ও কি বেঁচে আছে? 14 00:00:56,390 --> 00:00:58,725 - কী হয়েছিল? - ও কি ঠিক আছে? 15 00:00:59,268 --> 00:01:00,560 ও ঠিক আছে তো? 16 00:01:01,478 --> 00:01:04,397 - ওকে কোথায় খুঁজে পেলে? - এক মাইল উত্তরে, কুকুরটাকে খুঁজতে গিয়ে পেয়েছি। 17 00:01:04,481 --> 00:01:06,733 - জ্ঞান ছিল তখন? - আমার বাহুতে জ্ঞান হারিয়েছে। 18 00:01:06,817 --> 00:01:08,985 - ও কি কিছু বলেছে? - ও কি আহত? 19 00:01:11,405 --> 00:01:12,989 ও কি ঠিক আছে? 20 00:01:13,824 --> 00:01:16,909 সবাই একটু পিছাও। ওকে একটু দম নিতে দাও। 21 00:01:25,502 --> 00:01:28,254 ক্লেয়ার, আমার কথা শুনতে পাচ্ছ? 22 00:01:30,632 --> 00:01:32,633 হেই, চোখ খুলে তাকাও। 23 00:01:36,346 --> 00:01:38,181 চোখ খুলে তাকাও। 24 00:01:38,891 --> 00:01:40,183 হেই। 25 00:01:41,894 --> 00:01:43,311 ভয় পেও না। 26 00:01:44,980 --> 00:01:46,856 সব ঠিক আছে। 27 00:01:46,940 --> 00:01:48,858 সব ঠিক আছে। 28 00:01:51,487 --> 00:01:54,197 তুমি নিরাপদে আছ। 29 00:01:55,866 --> 00:02:06,417 তুমি কে? 30 00:02:06,502 --> 00:02:08,920 তোমরা কারা? 31 00:02:09,502 --> 00:02:19,920 অনুবাদে - কুদরতে জাহান 32 00:02:20,502 --> 00:02:28,920 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 33 00:02:31,068 --> 00:02:32,777 আমি কিছু বুঝতে পারছি না। 34 00:02:32,861 --> 00:02:34,987 আমার ইথান নামের কাউকে মনে নেই। 35 00:02:35,072 --> 00:02:38,074 আমি কিছু মনে করতে পারছি না। 36 00:02:42,663 --> 00:02:44,747 আমি তোমাদের কারো কথা মনে করতে পারছি না। 37 00:02:44,832 --> 00:02:46,582 আমার এসব কিছু মনে পড়ছে না। 38 00:02:48,085 --> 00:02:50,086 তোমার কী মনে আছে? 39 00:02:55,259 --> 00:02:58,135 আমি একটা প্লেনে ছিলাম ... 40 00:02:58,220 --> 00:02:59,887 ...লস অ্যাঞ্জেলস থেকে সিডনিতে যাচ্ছিলাম। 41 00:03:08,021 --> 00:03:10,314 আমরা সবাই ঐ প্লেনটায় ছিলাম। 42 00:03:10,399 --> 00:03:12,942 প্লেনটা এই দ্বীপে ক্র্যাশ করেছে। 43 00:03:16,947 --> 00:03:18,739 সেটা প্রায় এক মাস আগের কথা। 44 00:03:20,617 --> 00:03:22,326 না! আমার বাচ্চা হবে ... 45 00:03:22,411 --> 00:03:24,161 তোমার বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। 46 00:03:24,246 --> 00:03:27,456 সব ঠিকঠাক আছে, ঠিক আছে? 47 00:03:30,544 --> 00:03:34,297 এক মাস হয়ে গেলে আমাদের কেউ বাঁচাতে আসেনি কেন? 48 00:04:16,465 --> 00:04:18,174 কী মনে হয়, ও পালিয়ে এসেছে? 49 00:04:18,926 --> 00:04:21,969 তুমি আমার ঠিক পাশে ছিলে, বুন। আমি যা জানি, তুমিও তাই জানো। 50 00:04:22,054 --> 00:04:24,180 কিন্তু ও আসলো কোথা থেকে? 51 00:04:24,264 --> 00:04:25,765 আমরা অনেক গভীরে চলে গিয়েছিলাম। 52 00:04:25,849 --> 00:04:28,309 ওখানে কিছুই নেই। 53 00:04:29,061 --> 00:04:30,937 ও ইথানের কথা কিছু বলেনি? 54 00:04:31,021 --> 00:04:33,147 ওর তো ইথানকে মনেই নেই। 55 00:04:33,231 --> 00:04:36,442 লোকটা আমাদের একজন হবার ভান করে ওকে জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল। 56 00:04:36,526 --> 00:04:38,027 ওর ওকে মনে নেই? 57 00:04:39,863 --> 00:04:41,155 তাই তো দেখা যাচ্ছে। 58 00:04:45,494 --> 00:04:47,370 কী মনে হয়, ও আশেপাশে আছে? 59 00:04:49,873 --> 00:04:52,041 আশা করি, না। 60 00:04:55,712 --> 00:04:57,463 এইযে তোমার জার্নাল। 61 00:04:58,840 --> 00:05:00,383 কিছু সাহায্য পেতে পারো। 62 00:05:02,344 --> 00:05:06,472 আর এখানে তুমি ঘুমাও, জায়গাটা গোছানো, না? 63 00:05:14,856 --> 00:05:17,858 যখন ইথান ... 64 00:05:17,943 --> 00:05:22,071 ...তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, ও আমাকেও ধরে নিয়ে গিয়েছিল। 65 00:05:23,532 --> 00:05:25,741 অন্যরা আমাদের খুঁজতে এসেছিল। 66 00:05:25,826 --> 00:05:29,203 ওরা আমাকে খুঁজে পেয়েছে, কিন্তু তোমাকে ... 67 00:05:29,287 --> 00:05:30,830 তুমি হারিয়ে গিয়েছিলে। 68 00:05:32,624 --> 00:05:34,917 ইথান কে? 69 00:05:38,171 --> 00:05:40,506 ইথান ... 70 00:05:42,551 --> 00:05:44,635 ইথান হলো একটা শয়তান লোক। 71 00:05:46,054 --> 00:05:48,889 আমরা কি ক্র্যাশের পর থেকেই একসাথে ... 72 00:05:48,974 --> 00:05:50,599 হ্যাঁ। 73 00:05:53,145 --> 00:05:54,937 ও তোমাকে ফেলে গিয়েছিল কেন? 74 00:05:56,606 --> 00:06:00,401 আমরা এই সুন্দর গল্পটা সকালবেলায় করি? 75 00:06:01,570 --> 00:06:03,362 একদিনে অনেক ঝড় গেছে তোমার ওপর দিয়ে। 76 00:06:03,447 --> 00:06:04,947 না, আমি ঘুমাবো না। 77 00:06:05,449 --> 00:06:08,701 ওহ...আমার ভাগ্য ভালো। 78 00:06:08,785 --> 00:06:11,454 আমি নিজেও ঘুমাতে পারি না রাতে। 79 00:06:11,538 --> 00:06:13,748 অবশেষে আমার সাথে জাগার মতো কাউকে পাওয়া গেল। 80 00:06:17,627 --> 00:06:19,420 আমরা কি বন্ধু? 81 00:06:22,841 --> 00:06:27,303 হ্যাঁ, আমরা বন্ধু। 82 00:06:36,563 --> 00:06:38,647 কেমন লাগছে, দোস্ত? 83 00:06:39,691 --> 00:06:43,402 - দারুণ লাগছে। - ভালো, কারণ প্রায় শেষ আমাদের। 84 00:06:43,487 --> 00:06:47,239 তারপরেও আমরা যাচ্ছি না আনতে? কার্পে ডিয়েম, বন্ধু। 85 00:06:47,324 --> 00:06:49,700 যে শুনলে পটে যাবে, তাকে ফ্রেঞ্চ শোনাও গিয়ে। 86 00:06:49,785 --> 00:06:52,328 এটা লাতিন, টমি। 87 00:06:52,412 --> 00:06:55,122 লাতিন কথাটার অর্থ কি "আমার একগাদা টাকা আছে, 88 00:06:55,207 --> 00:06:59,877 তাই দিয়ে আমরা প্রচুর অবৈধ মাল কিনতে পারবো?" 89 00:06:59,961 --> 00:07:03,089 - না। - গোছানো শুরু করো তাহলে। 90 00:07:03,173 --> 00:07:05,257 এখন তোমার কাজে লাগার সময় এসেছে। 91 00:07:14,726 --> 00:07:19,105 মিস লুসি হিদারটন, বয়স ২২, উদ্ভিন্ন যৌবনা। 92 00:07:19,189 --> 00:07:21,524 সদ্যই অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েট পাশ করা। 93 00:07:21,608 --> 00:07:25,903 বাবা মিস্টার ফ্রান্সিস প্রাইস হিদারটনের সাথে নাইটসব্রিজে থাকে। 94 00:07:25,987 --> 00:07:28,781 সে লোক বিশাল বড়লোক। 95 00:07:28,865 --> 00:07:32,118 কীভাবে যে এসব তথ্য জোগাড় করো, অবাক লাগে। 96 00:07:32,911 --> 00:07:38,165 মিস্টার চার্লি পেস, বিখ্যাত রক ব্যান্ড ড্রাইভ শ্যাফটের ভক্ত হতে প্রস্তুত? 97 00:07:40,794 --> 00:07:42,711 নিশ্চয়ই। 98 00:07:53,348 --> 00:07:56,475 সিরিয়াসলি, মেয়েরা, আমাকে ড্রিংক কিনে দেয়া বন্ধ করো প্লিজ। 99 00:07:57,936 --> 00:08:00,980 আমি একজন নৈতিকতা সম্পন্ন মানুষ। 100 00:08:01,064 --> 00:08:04,316 যদি আমাকে বাসায় নিয়ে গিয়ে যা ইচ্ছা তাই করার পরিকল্পনা করে থাকো, সেটা মাঠে মারা গেছে। 101 00:08:04,401 --> 00:08:06,360 প্রলুব্ধ করে ফেলবো তোমাকে। 102 00:08:06,444 --> 00:08:09,446 আমি একজনের সাথে জীবন কাটাতে আগ্রহী। মাংসের তরকারির মতো জনে জনে ভাগ হতে চাই না। 103 00:08:09,531 --> 00:08:12,241 - আমাদের উদ্দেশ্য বোঝা কি এতোটাই সহজ? - ভয়ানক সহজ। 104 00:08:12,325 --> 00:08:15,161 অথচ নিজেদেরকে ভদ্রমহিলা বলে ডাকো। জেন অস্টেন থাকলে লজ্জা পেয়ে যেত। 105 00:08:16,454 --> 00:08:17,913 ব্যক্তিগতভাবে আমি... 106 00:08:24,296 --> 00:08:27,381 মেয়েটা অন্তঃসত্ত্বা। শেষের দিকে। 107 00:08:27,465 --> 00:08:29,675 এ অবস্থায় ওর কাছ থেকে পালিয়েছে, সেটা বিশ্বাসযোগ্য? 108 00:08:29,759 --> 00:08:32,261 - তুমি কী বলতে চাচ্ছ? - ইথান আমাদের দলের ভিতরে ঢুকেছে। 109 00:08:32,345 --> 00:08:36,056 ইথান যেই হোক আর যেখান থেকেই আসুক, অনেক চালাক ও। 110 00:08:36,141 --> 00:08:39,435 - ওই যে ক্লেয়ারকে পাঠায়নি, তার নিশ্চয়তা কী? - তোমার মাথা খারাপ নাকি। 111 00:08:39,519 --> 00:08:42,271 শান্ত হও। এটা একটু বাড়াবাড়ি হয়ে যায়, সাইদ। 112 00:08:42,355 --> 00:08:45,482 ডাক্তার, বলো তো, তুমি কতবার স্মৃতিভ্রষ্টতার চিকিৎসা করিয়েছ? 113 00:08:45,567 --> 00:08:48,360 - তাও এরকম বেছে নেয়া একটা সময়ের স্মৃতি? - এটা খুবই দুর্লভ। 114 00:08:48,445 --> 00:08:49,904 ও একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। 115 00:08:49,988 --> 00:08:52,740 এমন হতে পারে যে, ক্র্যাশের পর থেকে ওর স্মৃতি মুছে গেছে। 116 00:08:54,951 --> 00:08:57,119 ঐ স্মৃতি ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? 117 00:08:59,372 --> 00:09:01,498 - জানি না। - একটা ব্যাপার জানো? 118 00:09:01,583 --> 00:09:04,668 ক্লেয়ারকে নিয়ে যা খুশি বলো, আমি ওর সাথেই থাকবো। 119 00:09:04,753 --> 00:09:07,254 আমার মনে হচ্ছে যে ওর মন খারাপ। 120 00:09:13,637 --> 00:09:15,429 ওহ, জিন। 121 00:09:15,513 --> 00:09:17,681 তুমি আবার গুহায় ফিরে যাচ্ছ? 122 00:09:21,811 --> 00:09:23,896 সংখ্যা বেশি হলেই ভালো, না? 123 00:09:23,980 --> 00:09:27,358 অবশ্য, তুমি বুঝছই না যে আমি কী নিয়ে কথা বলছি। 124 00:09:28,485 --> 00:09:31,487 আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে উন্মত্ততা যেভাবে ঘিরে ধরছে, 125 00:09:31,571 --> 00:09:34,073 এসবের সাথে না জড়িয়ে পড়াই ভালো। 126 00:09:34,157 --> 00:09:36,033 ব্যাপারটা আসলেই খুব সুন্দর। 127 00:09:36,117 --> 00:09:37,910 তোমার শুধু স্ত্রীর যত্ন নিচ্ছ। 128 00:09:37,994 --> 00:09:40,663 বাকি সব সমস্যাই অন্যদের ঘাড়ে। 129 00:09:40,747 --> 00:09:44,083 সিদ্ধান্ত নেবার দায়িত্ব নিতে হচ্ছে না। 130 00:09:44,167 --> 00:09:47,920 কোনো দানবের মুখোমুখি হওয়া লাগছে না। 131 00:09:48,004 --> 00:09:50,464 সবকিছু না জেনে কত আরামে আছ। 132 00:09:50,548 --> 00:09:52,258 তোমার কপাল কতোটা ভালো, তা তুমি নিজেও জানো না। 133 00:09:52,342 --> 00:09:54,510 মজা না, একদিন ঘুম ভেঙে উঠে... 134 00:10:00,517 --> 00:10:02,142 কী? 135 00:10:18,535 --> 00:10:20,703 আমি চার্লিকে ফিরে পেতে চাই। 136 00:10:22,205 --> 00:10:24,707 - কী? - ওকে ফিরিয়ে নিয়ে এসো। 137 00:10:26,835 --> 00:10:28,210 তুমি কী করেছ ওর সাথে? 138 00:10:31,131 --> 00:10:32,715 তুমি কী করেছ? 139 00:10:39,306 --> 00:10:40,556 তুমি ওকে এখানে নিয়ে আসবে। 140 00:10:42,350 --> 00:10:46,895 না নিয়ে আসলে আমি ওদের একজনকে মেরে ফেলবো। 141 00:10:46,980 --> 00:10:49,982 ওকে কালকে সূর্যাস্তের আগে নিয়ে না আসলে, 142 00:10:50,066 --> 00:10:51,817 আমি আরেকজনকে মেরে ফেলবো। 143 00:10:51,901 --> 00:10:57,281 তারপর আরেকজনকে। 144 00:10:57,365 --> 00:10:59,616 প্রতিদিন একজন করে মারবো। 145 00:10:59,701 --> 00:11:01,243 আর চার্লি, 146 00:11:02,912 --> 00:11:04,913 তোমাকে সবার শেষে মারবো আমি। 147 00:11:24,809 --> 00:11:26,477 আমরা কী করবো? 148 00:11:26,561 --> 00:11:28,645 - ওকে খুন করবো। - শান্ত হও। 149 00:11:28,730 --> 00:11:30,647 আমরা অন্যদের চিন্তায় ফেলে দিতে চাই না। 150 00:11:30,732 --> 00:11:34,026 - ওদের কথা বাদ দাও। ও এখনো আছে আশেপাশে। - ও ঠিকই বলেছে। 151 00:11:35,111 --> 00:11:37,696 লোকটা আমাদের একজনকে মারার হুমকি দিলো, 152 00:11:37,781 --> 00:11:39,698 আমরা কি চুপ করে বসে বসে দেখবো নাকি? 153 00:11:39,783 --> 00:11:42,659 ওকে একবার খুঁজে বের করতে পেরেছি, আবারো খুঁজে বের করতে পারবো। 154 00:11:42,744 --> 00:11:46,038 খুঁজে পাবার পরে কী হয়েছিল ভুলে গেছ? ও মারামারিতে তোমাকে হারিয়েছিল। 155 00:11:46,122 --> 00:11:47,414 তোমাকে একটা গাছের সাথে ঝুলিয়ে দিয়েছিল। 156 00:11:48,333 --> 00:11:50,709 জঙ্গলের মধ্যে ঢুকে কোনো কাজ হবে না। 157 00:11:50,794 --> 00:11:53,462 - তাহলে কীসে কাজ হবে? - আমরা ওয়াগনগুলোর আশেপাশে দেখবো। 158 00:11:53,546 --> 00:11:57,049 বেছে বেছে কয়েকজনকে বলো যে, ওদেরকে দিয়ে আমরা এখানে আর গুহায় পাহারা দেবো। 159 00:11:57,133 --> 00:11:58,384 "বেছে বেছে কয়েকজনকে বলবো?" 160 00:11:59,302 --> 00:12:02,930 ও যা বলছে তাই করবে আর দোষটা হবে আমাদের। 161 00:12:06,643 --> 00:12:09,186 বেশ, জ্যাক। আমরা সবাইকে বলবো। 162 00:12:09,270 --> 00:12:12,064 কিন্তু ওদেরকে বাঁচাতে চাইলে নিরাপত্তার কথা বলতে হবে। 163 00:12:12,148 --> 00:12:15,109 আমরা সবাইকে সৈকত থেকে গুহায় নিয়ে যাবো। 164 00:12:15,193 --> 00:12:17,069 ইথান যদি একা না আসে? 165 00:12:18,530 --> 00:12:21,990 হয়তো ও হুমকি দিয়ে আমাদের সবাইকে একজায়গায় করার চেষ্টা করছে, 166 00:12:22,075 --> 00:12:26,829 তারপর এক কোপে সবার মাথা ফেলে দেবে? 167 00:12:29,124 --> 00:12:30,541 ঠিক আছে, জন। 168 00:12:30,625 --> 00:12:34,169 তোমার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। বলো, শুনি। 169 00:12:40,625 --> 00:12:46,169 - কী মনে হয়, কী হচ্ছে? - কী হচ্ছে? আমি কীভাবে জানবো? 170 00:12:47,625 --> 00:12:52,169 - হয়তো অন্যেরা বুঝবে-- - অন্যেরা? ওদের জন্যই আমি আক্রমণের শিকার। 171 00:12:59,737 --> 00:13:03,115 - অন্যেরা আমাকে এড়িয়ে চলছে। - কী বললে? 172 00:13:03,199 --> 00:13:05,492 কেউ আমার সাথে কথা বলছে না। 173 00:13:05,577 --> 00:13:09,455 মনে হচ্ছে যে কিছু একটা ঘটছে। 174 00:13:11,916 --> 00:13:14,710 কিছু মনে পড়ছে তোমার? 175 00:13:14,794 --> 00:13:16,920 ক্র্যাশের পরে আর কিছুই মনে পড়ছে না। 176 00:13:17,005 --> 00:13:19,548 এখানকার কিছু ঘটনা ভুলে যাওয়াই ভালো। 177 00:13:20,383 --> 00:13:24,344 তোমার কথা জানি না, কিন্তু আমাদের সবার ভালোই সময় কাটছে। 178 00:13:25,889 --> 00:13:28,098 আমরা একটা গলফ কোর্সও বানিয়েছি। 179 00:13:32,187 --> 00:13:34,688 তুমি নিশ্চিত যে কোনো সমস্যা নেই? 180 00:13:38,401 --> 00:13:40,027 শতভাগ। 181 00:13:43,031 --> 00:13:44,156 ঠিক আছে। 182 00:13:50,580 --> 00:13:52,539 নিজেকে খুব পছন্দ মনে হয় তোমার। 183 00:13:52,624 --> 00:13:56,168 লুসি, আমি জানি আমাদের এটা প্রথম ডেট, আর তুমি ভদ্র হয়ে থাকতে চাও, 184 00:13:56,252 --> 00:13:58,003 কিন্তু যদি আমাকে সেক্সের জন্য আমন্ত্রণ জানাতে চাও, 185 00:13:58,087 --> 00:14:01,757 তাহলে "চা" বলবে না, "সেক্স" বলবে। 186 00:14:01,841 --> 00:14:04,218 - তুমি কি চা খাবে? - হ্যাঁ খাবো। 187 00:14:04,302 --> 00:14:05,719 দারুণ। 188 00:14:05,803 --> 00:14:08,180 তোমার বাবা কোথায়? 189 00:14:08,264 --> 00:14:09,848 জানি না। 190 00:14:09,933 --> 00:14:13,310 স্লাউ এ কোনো কাগজের কোম্পানি কিনতে গেছে। 191 00:14:13,811 --> 00:14:16,355 ওহ, তাই? 192 00:14:16,439 --> 00:14:17,940 তোমাদের দুইজনের বনিবনা হয়? 193 00:14:18,024 --> 00:14:20,776 বাবাতো দারুণ। 194 00:14:20,860 --> 00:14:24,738 যখন বললাম যে আমি একজন রকস্টারের সাথে ডেটিং এ যাচ্ছি, খুব খুশি হয়েছে। 195 00:14:30,245 --> 00:14:32,663 এটা উইনস্টন চার্চিলের। 196 00:14:34,249 --> 00:14:38,210 বিখ্যাত নেতাদের বিভিন্ন জিনিস সংগ্রহ করে বাবা। 197 00:14:38,294 --> 00:14:41,046 - তোমার দেখা করা দরকার ওর সাথে। - উইনস্টন? লাগবে না, ধন্যবাদ। 198 00:14:41,130 --> 00:14:44,633 - শুনেছি সে পচে গলে গেছে। - আরে, বাবার কথা বললাম। 199 00:14:44,717 --> 00:14:48,053 বাবা কালকে ফিরবে, তুমি ডিনার খেতে এসো। 200 00:14:50,223 --> 00:14:51,223 বেশতো, আসবো। 201 00:14:52,976 --> 00:14:54,309 খুব ভালো। 202 00:15:03,653 --> 00:15:04,653 দেখে মনে হচ্ছে, তোমার খিদে লেগেছে। 203 00:15:08,575 --> 00:15:10,325 ধন্যবাদ। 204 00:15:17,709 --> 00:15:19,167 লক আমাদেরকে বলেছে কী হয়েছে। 205 00:15:22,672 --> 00:15:25,007 কী মনে হয়? ও ওকে ফেরত চায় কেন? 206 00:15:26,676 --> 00:15:28,343 জানি না। 207 00:15:32,849 --> 00:15:36,935 তোমার গলায় ঝুলিয়ে রাখা চাবিটা ব্যবহার করার সময় হয়েছে মনে হয়। 208 00:15:37,520 --> 00:15:39,896 কেসে চারটা ৯ মিলিমিটার ... 209 00:15:39,981 --> 00:15:40,981 না। 210 00:15:41,566 --> 00:15:44,610 ওগুলো দিয়ে দিলে, কেউ কিছু শুনলে, ভয় পেয়ে ... 211 00:15:44,694 --> 00:15:47,613 ওকে গুলি করার চেয়ে নিজেদের কাউকে গুলি করে ফেলার সম্ভাবনা বেশি। 212 00:15:47,697 --> 00:15:49,114 আমরা ছুরি দিয়ে কুলাতে পারবো না। 213 00:15:49,198 --> 00:15:51,783 যে চালাতে পারবে না, তার হাতে আমি পিস্তল দেবো না। 214 00:16:00,877 --> 00:16:02,210 নাড়া দাও। 215 00:16:04,505 --> 00:16:05,672 খারাপ না। 216 00:16:05,757 --> 00:16:07,966 আশেপাশে চারজন থাকলেই কাজ হয়ে যাবে। 217 00:16:08,051 --> 00:16:11,595 - ২০ মিটার পরপর আগুন জ্বালানো আছে। - খুব ভালো। 218 00:16:11,679 --> 00:16:14,931 কয়েকজন পাহারা দিতে রাজি হয়েছে। ওদেরকে পালা ভাগ করে দিয়েছি। 219 00:16:15,016 --> 00:16:16,058 আমিও পাহারা দেবো। 220 00:16:17,310 --> 00:16:18,310 আচ্ছা। 221 00:16:19,896 --> 00:16:22,105 আমরা তো তোমার ওপর ভরসা করে আছি। 222 00:16:29,155 --> 00:16:32,074 - আমাদের মনে হয় ওকে সরিয়ে ফেলা উচিত। - ও এখানে নিরাপদ। 223 00:16:32,158 --> 00:16:34,159 পাহাড়ে রাখা যায়? আরেকটা গুহা আছে যে? 224 00:16:34,243 --> 00:16:37,204 - ও এখানে বেশি নিরাপদ। - কেউই নিরাপদ না! 225 00:16:41,292 --> 00:16:43,752 আমার দোষেই ও ওকে ধরে নিয়ে গেছে। 226 00:16:43,836 --> 00:16:46,213 আমার উচিত ছিল ওকে দেখে রাখা ... 227 00:16:47,131 --> 00:16:50,592 ওর কিচ্ছু হবে না, ঠিক আছে? 228 00:16:53,221 --> 00:16:54,429 আচ্ছা ঠিক আছে। 229 00:17:06,609 --> 00:17:09,194 আমাদের সাথে ডিনার করা সবচেয়ে উল্লেখযোগ্য মানুষ যে তুমিই, 230 00:17:09,278 --> 00:17:14,032 সে ব্যাপারে আমার মেয়ে মনে হয় আমার সাথে একমত হবে। 231 00:17:14,117 --> 00:17:15,951 সেজন্য সান্ত্বনা জানাচ্ছি, স্যার। 232 00:17:16,035 --> 00:17:19,871 লুসি মনে হয় বলেনি, আমি আগে একটা ব্যান্ডে ছিলাম। 233 00:17:21,332 --> 00:17:23,709 নাম ছিল, 'দ্য প্রটেস্ট্যান্ট রিফর্মেশন'। 234 00:17:23,793 --> 00:17:25,377 হ্যাঁ। আউচ! ভয়ানক! 235 00:17:26,295 --> 00:17:27,713 তারপর কী, ছেড়ে দিলেন? 236 00:17:27,797 --> 00:17:30,465 আমি বিবাহিত ছিলাম, লুসি তখন মায়ের পেটে, 237 00:17:30,550 --> 00:17:33,218 আমার মা, ঈশ্বর তার মঙ্গল করুন, চেয়েছিলেন যে আমি আরো চেষ্টা করি। 238 00:17:33,302 --> 00:17:36,596 কিন্তু আমি সবসময়েই একটু বাস্তববাদী হতে চেয়েছিলাম। 239 00:17:37,140 --> 00:17:39,015 দায়িত্ববান। 240 00:17:39,100 --> 00:17:42,519 একটা ছেলের উচিত উপার্জন করা, তার পরিবারকে দেখেশুনে রাখা। 241 00:17:42,603 --> 00:17:44,688 সবাইকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। 242 00:17:44,772 --> 00:17:46,898 আর তোমার ব্যান্ড ছিল একেবারে জঘন্য। 243 00:17:46,983 --> 00:17:49,401 হ্যাঁ, সেটাও একটা কথা। 244 00:17:49,485 --> 00:17:51,486 তুমি কি নতুন অ্যালবাম নিয়ে কাজ করছ? 245 00:17:53,364 --> 00:17:55,657 আমরা কিছুদিনের জন্য বিরতি নিয়েছি। 246 00:17:58,578 --> 00:18:02,247 আমার ভাই লিয়ামের কিছুদিন আগে মেয়ে হয়েছে। 247 00:18:02,331 --> 00:18:06,501 তাই আমরা কিছুদিন কাজ থেকে দূরে আছি। 248 00:18:11,966 --> 00:18:13,383 অনেক দিন ধরেই দূরে আছ মনে হয়। 249 00:18:13,468 --> 00:18:17,179 প্রায় একবছর হয়ে গেল। 250 00:18:21,058 --> 00:18:23,059 আমি নিজে থেকে কিছু করার চেষ্টা করছি। 251 00:18:23,144 --> 00:18:26,438 লিয়াম আর আমার ইদানিং কথাবার্তা হয়নি, 252 00:18:26,522 --> 00:18:31,026 আর কিছু সমস্যা হয়েছে ... 253 00:18:31,110 --> 00:18:32,944 ...রয়্যালটি নিয়ে। 254 00:18:37,867 --> 00:18:41,453 ব্যাপার হলো, স্যার, 255 00:18:41,537 --> 00:18:47,042 আমার মনে হয় 'ড্রাইভ শ্যাফট' এখন মৃত। 256 00:18:52,548 --> 00:18:55,467 - তুমি কী নিয়েছ বাল? - চাকরি নিয়েছি। 257 00:18:55,551 --> 00:18:56,718 চাকরি? কীসের? 258 00:18:59,472 --> 00:19:02,182 - কপিয়ার বিক্রির। - কপিয়ার বিক্রি করার চাকরি নিয়েছ? 259 00:19:02,266 --> 00:19:04,434 - আমার ওকে পছন্দ হয়েছে। - ও বদখত রকমের লম্বা। 260 00:19:04,519 --> 00:19:07,479 - এভাবে বোলো না। - তোমার কি মাথা খারাপ হয়েছে?! 261 00:19:07,563 --> 00:19:10,816 এক সপ্তাহ ধরে হেরোইন খাওয়া বন্ধ রেখে তোমার স্পেকের পিছে টাকা ঢালছি। 262 00:19:10,900 --> 00:19:13,443 - স্পেক মানে "স্পেকুলেশন।" - হ্যাঁ, আমি জানি সেটা ... 263 00:19:13,528 --> 00:19:17,322 এক্ষেত্রে স্পেকুলেশন হলো, তুমি পরিকল্পনা অনুযায়ী চলবে, 264 00:19:17,406 --> 00:19:20,492 আর মূল্যবান এমন কিছু চুরি করবে, যা আমি বেচতে পারবো। 265 00:19:20,576 --> 00:19:22,911 যখন পাখি টের পাবে, 266 00:19:22,995 --> 00:19:31,253 তখন ওর মাথায় জন্মেও আসবে না যে, রকস্টার চার্লি পেসের কাজ এটা। পার্টি এভাবে চলতেই থাকবে। 267 00:19:34,298 --> 00:19:35,632 দ্যাখো... 268 00:19:37,134 --> 00:19:40,178 আমার মনে হয় না লিয়াম আর ফিরে আসবে। 269 00:19:40,263 --> 00:19:42,430 - আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। - ভবিষ্যৎ? 270 00:19:42,515 --> 00:19:43,515 - হ্যাঁ। - সত্যিই? 271 00:19:43,599 --> 00:19:46,142 - হ্যাঁ। - এ চাকরি কবে নিয়েছ? 272 00:19:46,227 --> 00:19:49,187 - সোমবার। - আজকে তো শুক্রবার, তাই না? 273 00:19:49,272 --> 00:19:53,316 উইকেন্ডটা হেরোইন ছাড়াই কাটাতে হবে, সোমবার তো জব্বর কাটবে। 274 00:19:53,401 --> 00:19:56,862 দেখা যাক তোমার ভবিষ্যৎ কেমন হয়। 275 00:21:30,706 --> 00:21:32,165 এদিকে এসো। 276 00:21:32,750 --> 00:21:35,210 গাছের সাথে আটকানো দড়ি নাড়িয়ে কেউ অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। 277 00:21:47,223 --> 00:21:49,891 মনে হয় ক্র্যাশ হওয়া আরেক যাত্রীকে পেয়েছি আমরা। 278 00:21:57,650 --> 00:21:59,317 - কী হয়েছে? - ও কি বেঁচে আছে? 279 00:21:59,402 --> 00:22:01,820 - ওহ, ঈশ্বর। - ও কীভাবে আমাদের সামনে দিয়ে গেল? 280 00:22:17,753 --> 00:22:21,381 ভেবেছিলাম লোকগুলো পুরো এলাকা জুড়ে আছে। 281 00:22:21,465 --> 00:22:22,924 লক বলেছে, এতে কিছু যায় আসে না। 282 00:22:24,218 --> 00:22:25,927 ও পানি দিয়ে এসেছে। 283 00:22:30,016 --> 00:22:34,102 তুমি নিশ্চিত এটা কোনো দুর্ঘটনা না? হয়তো লোকটা এমনিই ডুবে গেছে। 284 00:22:34,854 --> 00:22:37,981 ওর ঘাড়ের হাড়, দুই বাহু, হাতের সবগুলো আঙুল ভেঙে গেছে। 285 00:22:38,065 --> 00:22:41,443 হ্যাঁ বুঝেছি। 286 00:22:43,404 --> 00:22:46,197 বুড়ো স্টিভের কপাল খারাপ তাহলে। 287 00:22:47,700 --> 00:22:49,409 মামা, ঐটা স্কট ছিল। 288 00:23:01,797 --> 00:23:05,633 স্কট জ্যাকসন সান্তা ক্রুজে এক ইন্টারনেট কোম্পানিতে চাকরি করত। 289 00:23:05,718 --> 00:23:08,136 সে একটা সেলস প্রাইজ জিতেছিল। 290 00:23:08,220 --> 00:23:11,347 বিনামূল্যে দুই সপ্তাহ অস্ট্রেলিয়ায় ছুটি কাটানোর সুযোগ। 291 00:23:12,600 --> 00:23:14,434 ও একটা ভালো লোক ছিল। 292 00:23:15,227 --> 00:23:18,063 তোমাকে বারবার স্টিভ বলায় দুঃখিত আমি। 293 00:23:22,109 --> 00:23:24,944 আমেন। 294 00:23:25,029 --> 00:23:27,280 জানি না কীভাবে এগুলো শেষ করতে হয়। 295 00:23:44,840 --> 00:23:45,882 হাই। 296 00:23:46,675 --> 00:23:48,510 সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? 297 00:23:49,470 --> 00:23:52,180 - আমি তোমার দিকে তাকিয়ে নেই। - তোমার নাম কী? 298 00:23:53,641 --> 00:23:56,643 - শ্যানন। - তুমি তাকিয়ে আছ। 299 00:23:59,980 --> 00:24:02,941 - মানে কেউ তোমাকে বলেনি? - কী বলেনি? 300 00:24:05,194 --> 00:24:08,446 কেন? কেন আমার সাথে মিথ্যা বললে? 301 00:24:08,531 --> 00:24:11,116 - আচ্ছা দ্যাখো ... - আর কী কী লুকাচ্ছ আমার কাছে? 302 00:24:12,118 --> 00:24:14,786 ভেবেছিলাম তোমার পক্ষে কিছুই অসম্ভব না। 303 00:24:14,870 --> 00:24:16,329 কিছুই অসম্ভব না? 304 00:24:18,374 --> 00:24:21,042 কেন আমাকে আগে জানাওনি? 305 00:24:22,211 --> 00:24:23,962 আমি এখনো অন্ধকারে আছি। 306 00:24:25,339 --> 00:24:26,881 দুঃখিত। 307 00:24:27,925 --> 00:24:30,135 আমি শুধু তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম। 308 00:24:30,219 --> 00:24:32,470 আমি নিজেই নিজেকে ভালো রাখতে পারবো। 309 00:24:41,105 --> 00:24:45,733 আরে, সম্মানিত ব্যবসায়ী চার্লি পেস। 310 00:24:45,818 --> 00:24:48,069 তোমার আমাকে এই স্যুট কিনে দেবার দরকার ছিল না। 311 00:24:48,904 --> 00:24:51,406 তুমি প্রথম দিনে কী প্রবে ভেবেছিলে? 312 00:24:52,032 --> 00:24:55,326 আমার বাটনওয়ালা শার্ট আছে। 313 00:24:56,579 --> 00:25:00,081 - তুমি ঠিক আছ? - হ্যাঁ, নার্ভাস লাগছে। 314 00:25:00,166 --> 00:25:02,125 নার্ভাস হয়ো না, বাবা সব ঠিক করে দেবে। 315 00:25:02,209 --> 00:25:05,420 তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ওদেরকে দুইটা কপিয়ার কিনতে বলেছে। 316 00:25:09,717 --> 00:25:13,887 - তুমি ম্যানুয়ালটা মুখস্থ করেছ? - আগাগোড়া পুরোটাই। 317 00:25:15,181 --> 00:25:17,056 কিছু একটা বলে চমকে দাও আমাকে। 318 00:25:20,477 --> 00:25:25,398 হিদারটন C815 কপি সেন্টারের স্ক্যানার দিয়ে 319 00:25:25,482 --> 00:25:32,864 কোনো ডকুমেন্টকে যেকোনো জায়গায় যেকোনো সময়ে তাৎক্ষণিকভাবে পাঠানোর সুবিধা আছে। 320 00:25:32,948 --> 00:25:35,533 - যেকোনো জায়গায়? - এবং যেকোনো সময়ে। 321 00:25:36,827 --> 00:25:40,371 হাজারো ভক্তের সামনে স্টেজ দাপিয়েছ তুমি। 322 00:25:40,456 --> 00:25:43,666 একটা ফালতু কপি মেশিন ক্রেতার মন ভোলানো কোনো ব্যাপারই না তোমার জন্য। 323 00:25:43,751 --> 00:25:47,170 তুমি দারুণ দেখাবে, আমার বিশ্বাস আছে। 324 00:25:49,131 --> 00:25:50,882 আরেকটু হলে ভুলেই গিয়েছিলাম। এখানে দাঁড়াও। 325 00:25:50,966 --> 00:25:52,300 আচ্ছা। 326 00:26:06,690 --> 00:26:08,650 জানতাম তুমি প্রতিবাদ করবে, 327 00:26:08,734 --> 00:26:12,111 কিন্তু এরকম একটা না থাকলে তোমাকে আসলে সম্মান করা যাবে না। 328 00:26:12,655 --> 00:26:15,448 ওহ লুসি। 329 00:26:17,159 --> 00:26:18,868 ধন্যবাদ দেয়া লাগবে না। 330 00:26:19,286 --> 00:26:21,579 আসলে ... 331 00:26:21,664 --> 00:26:23,623 আমার দেরি হবে। বাসটা ... 332 00:26:23,707 --> 00:26:25,583 বাস? কী হাস্যকর! 333 00:26:25,668 --> 00:26:28,753 - আমি তোমাকে পৌঁছে দেবো। - আরে না, লাগবে না। 334 00:26:28,837 --> 00:26:32,090 তর্ক করবো না। দরকারমতো সবকিছু আছে তোমার? 335 00:26:33,592 --> 00:26:36,302 - হ্যাঁ। - চলো তোমাকে কাজে লাগিয়ে দেয়া যাক। 336 00:26:46,021 --> 00:26:48,189 একটু হাঁটবে? 337 00:26:51,026 --> 00:26:52,735 সূর্য ডোবার পরে কী হবে? 338 00:26:52,820 --> 00:26:55,571 আমরা যদি ক্লেয়ারকে ওর হাতে তুলে না দেই? 339 00:26:55,656 --> 00:26:57,282 বাগাড়ম্বর কোরো না, জ্যাক। 340 00:26:57,366 --> 00:26:59,951 গতরাতে যা ঘটেছে, আজকে রাতেও তাই ঘটবে, 341 00:27:00,035 --> 00:27:02,412 - ভেবেছ তুমি ওকে ট্র্যাক করতে পারবে? - কী বললে? 342 00:27:02,496 --> 00:27:04,622 ও জিন আর চার্লিকে কোথায় আক্রমণ করেছিল, তা আমরা জানি। 343 00:27:04,707 --> 00:27:06,624 ভেবেছ তুমি ওর পায়ের ছাপ খুঁজে বের করতে পারবে? 344 00:27:06,709 --> 00:27:09,043 - হয়তো, কিন্তু আমি তা করবো না। - করবে না? 345 00:27:10,713 --> 00:27:13,923 জ্যাক, আমি নিষ্ঠুর নই। 346 00:27:14,008 --> 00:27:15,800 নিজেদের একজনকে হারানোর দুঃখ আমাকেও কাঁদায়। 347 00:27:15,884 --> 00:27:17,802 কিন্তু মূলত কিছুই বদলায়নি। 348 00:27:17,886 --> 00:27:21,139 ও যেই হোক, যেখান থেকেই আসুক, আমরা এখন ইথানের এলাকায়। 349 00:27:21,223 --> 00:27:22,640 ওই বেশি সুবিধা পাবে। 350 00:27:22,725 --> 00:27:26,894 ওর কাছে আমরা চোখা লাঠিওয়ালা কয়েকটা ভীতু বাদে আর কিছু না। 351 00:27:29,106 --> 00:27:32,358 যদি বলি যে আমাদেরও জেতার সুযোগ আছে, তাহলে? 352 00:27:33,319 --> 00:27:35,737 তারপর আমি জিজ্ঞেস করবো, "কীভাবে?" 353 00:28:03,766 --> 00:28:06,100 ডাক্তার সাহেব, আমাদের কাছ থেকে কথা চেপে রেখেছেন কেন? 354 00:28:11,106 --> 00:28:13,608 ধরে নিচ্ছি যে আপনি জানেন, এগুলোর একটাকে কীভাবে সামলাতে হয়। 355 00:28:34,922 --> 00:28:36,381 তুমি কি পাগল হলে নাকি? 356 00:28:36,465 --> 00:28:39,550 - এছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। - কোনোভাবেই না। 357 00:28:39,635 --> 00:28:42,595 ইথানকে ধরতে গেলে ওকে আটকাতে হবে। সেজন্য 358 00:28:42,679 --> 00:28:45,431 - ও যা চাচ্ছে, তাই দিতে হবে ওকে। - তোমার কোনো ধারণাই নেই। 359 00:28:45,516 --> 00:28:48,017 এই লোক তোমাদের সবাইকে খুন করে ফেলবে। 360 00:28:48,102 --> 00:28:50,061 তোমরা নিজেদেরকে বাঁচাতে পারবে না... 361 00:28:50,145 --> 00:28:51,896 আমি নিজের কথা নিজেই বলতে পারবো। 362 00:28:53,899 --> 00:28:55,733 ওরা তোমাকে দিয়ে টোপ ফেলতে চাইছে। 363 00:28:58,070 --> 00:28:59,904 আমার ইথানকে মনে নেই। 364 00:28:59,988 --> 00:29:02,657 ও আমার সাথে কী করেছে, তা মনে নেই। 365 00:29:02,741 --> 00:29:05,743 কিন্তু এভাবে যদি ওর হাত থেকে অন্যদেরকে বাঁচানো যায়, 366 00:29:05,828 --> 00:29:07,328 তাহলে আমাকে একাজ করতেই হবে। 367 00:29:10,165 --> 00:29:11,582 আমি তোমাদের সাথে যাবো। 368 00:29:11,667 --> 00:29:13,584 তুমি না চারটা বন্দুকের কথা বলেছিলে। 369 00:29:13,669 --> 00:29:15,878 জীবনেও পিস্তল চালিয়েছ, চার্লি? 370 00:29:23,804 --> 00:29:25,513 ঠিক আছে, আমাদের এটা করা উচিত। 371 00:29:25,973 --> 00:29:30,143 চলো একটা প্ল্যান করি। ঠিক আছে, সায়িদ, সৈন্য। 372 00:29:30,227 --> 00:29:32,270 লক, তুমি হলে শিকারী। 373 00:29:32,354 --> 00:29:43,531 আপনাদের একজনের টেকনিকাল ম্যানুয়ালের মাধ্যমে C815 এর দুর্দান্ত গতির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই... 374 00:29:58,046 --> 00:30:02,675 কোনো সমস্যা নেই। এখানে কিছু একটা আছে। 375 00:30:09,850 --> 00:30:11,225 এক সেকেন্ড। এক সেকেন্ড। 376 00:30:12,019 --> 00:30:13,227 একটু অপেক্ষা করুন। 377 00:30:29,620 --> 00:30:31,162 চার্লি ঠিকই বলেছে। 378 00:30:32,289 --> 00:30:33,789 কীসের ব্যাপারে? 379 00:30:33,874 --> 00:30:37,460 আমাদের চারটা বন্দুক আছে, তাহলে চারটা মানুষ দরকার। 380 00:30:42,341 --> 00:30:43,341 সাহায্য? 381 00:30:45,511 --> 00:30:47,845 তুমি কি বন্দুক চালাতে পারো? 382 00:30:47,930 --> 00:30:50,515 আমি যে বন্দুক চালাতে পারি, সে ব্যাপারে অন্তত একটা পোলার বিয়ার একমত হবে। 383 00:30:57,731 --> 00:30:59,941 এসব কোথা থেকে জুটিয়েছ? 384 00:31:02,110 --> 00:31:03,277 আমিও আসতে চাই। 385 00:31:04,071 --> 00:31:05,363 সরি, আমাদের আর বন্দুক নেই। 386 00:31:05,447 --> 00:31:08,282 আর অস্ত্র ছাড়া কারো যাওয়া যাবে না ওখানে। 387 00:31:09,243 --> 00:31:11,744 তোমাদের কয় রাউন্ড গুলি আছে? 388 00:31:15,082 --> 00:31:18,125 - একশো মতো। - সব নাইন? 389 00:31:19,628 --> 00:31:21,671 নয় মিলিমিটার? বন্দুকেরগুলো? 390 00:31:21,755 --> 00:31:23,381 হ্যাঁ, কেন? 391 00:31:23,465 --> 00:31:26,425 কারণ, ম্যাডাম যদি আসতে চায় ... 392 00:31:32,182 --> 00:31:35,142 পুলিশটার কাছ থেকে মেরে দিয়েছিলাম। 393 00:31:35,978 --> 00:31:37,728 তোমার ওকে মনে আছে নিশ্চয়ই? 394 00:31:37,813 --> 00:31:41,232 গম্ভীর, চৌকোনা চোয়াল, একটা সিগ নাইন বয়ে বেড়াত। 395 00:31:41,316 --> 00:31:44,652 হ্যাঁ, এটাও মনে আছে যে, তুমি ওকে গুলি করে লাগাতে পারোনি। 396 00:31:45,696 --> 00:31:48,656 যাইহোক...ওসব আর মনে রাখার দরকার নেই। 397 00:31:50,867 --> 00:31:54,161 পাঁচটা বন্দুক অন্তত চারটার চেয়ে ভালো। 398 00:32:11,346 --> 00:32:13,431 তোমাকে পাঁচ দিক থেকে ঘিরে ফেলা হবে। 399 00:32:13,515 --> 00:32:15,433 সবাই চোখের সামনে থাকবে। 400 00:32:15,517 --> 00:32:18,644 যে এলাকা দেখিয়েছি, সেখানে থাকবে। 401 00:32:19,354 --> 00:32:22,189 মনে রাখবে, আর কোনো উপায় না থাকলে তবেই বন্দুক ব্যবহার করবে। 402 00:32:22,566 --> 00:32:24,650 আমরা ওকে জীবিত পেতে চাই। 403 00:34:47,919 --> 00:34:49,336 এদিকে এসো। 404 00:34:50,672 --> 00:34:52,465 জ্যাক ওকে ধরেছে। 405 00:34:56,636 --> 00:34:58,429 গুলি কোরো না! 406 00:34:58,513 --> 00:35:00,264 আমরা ওকে জীবিত পেতে চাই! 407 00:35:11,818 --> 00:35:13,694 - তুমি ঠিক আছ? - হ্যাঁ। 408 00:35:15,822 --> 00:35:17,448 এদিকে এসো। 409 00:35:17,532 --> 00:35:19,742 - হেই! গুলি কোরো না! - সাবধানে! 410 00:35:36,551 --> 00:35:39,470 নকআউটে প্রতিপক্ষকে হারালে, দারুণ, ডক। 411 00:35:39,554 --> 00:35:42,723 এই কুত্তার বাচ্চাটা কে, সেটা হয়তো কেউ আমাকে বলতে পারবে। 412 00:35:44,893 --> 00:35:47,520 জাঙ্গল বয়, এক সেকেন্ডের জন্যও নয়। 413 00:36:47,998 --> 00:36:50,082 কেন একাজ করেছ? 414 00:36:54,421 --> 00:36:56,714 কারণ ওর মরা দরকার ছিল। 415 00:37:00,010 --> 00:37:02,595 ও কোথা থেকে এসেছে, ক্লেয়ারের কাছে কী চায়, 416 00:37:02,679 --> 00:37:04,430 তা বলতে পারত আমাদের। 417 00:37:04,514 --> 00:37:07,308 তোমার সত্যিই মনে হয় যে ও আমাদের কাছে মুখ খুলত? 418 00:37:11,855 --> 00:37:15,900 আমি ঐ জানোয়ারকে ওর ধারেকাছে আসতে দেবো না। 419 00:37:16,568 --> 00:37:18,235 কক্ষনো না। 420 00:37:40,008 --> 00:37:42,676 দুঃখিত, একটা সমস্যা হচ্ছে আমার। 421 00:37:42,761 --> 00:37:44,929 - একটু বলতে চাচ্ছি। - চলে যাও। 422 00:37:47,182 --> 00:37:50,434 - আমি একটা ভুল করেছি। - তুমি একটা ভুল করেছ? 423 00:37:50,518 --> 00:37:52,811 হাসপাতালের ডাক্তারেরা তোমার পকেট থেকে 424 00:37:52,896 --> 00:37:55,898 একটা সিগারেট কেস পেয়েছিল, সেটায় তখনো তোমার গন্ধ ছিল, 425 00:37:55,982 --> 00:37:58,859 সেটা ফেরত দিতে আমার বাবার সেলস ম্যানেজার আমাদের বাসায় এসেছিল। 426 00:38:00,487 --> 00:38:03,280 - আমি এটা করতে চাইনি... - তুমি এটাই করতে চেয়েছ। 427 00:38:03,365 --> 00:38:06,450 শুরু থেকে তুমি এটাই করতে চেয়েছ, মিথ্যুক কোথাকারে! 428 00:38:06,534 --> 00:38:08,285 আমি তোমাকে বিশ্বাস করেছি আর তুমি মিথ্যা বলেছ! 429 00:38:08,370 --> 00:38:10,788 ভেবেছিলাম তুমি চেয়েছিলে ... 430 00:38:10,872 --> 00:38:12,998 তুমি বলেছিলে ... 431 00:38:13,083 --> 00:38:15,042 স্বার্থপর বেজন্মা কোথাকারে! 432 00:38:15,126 --> 00:38:17,628 - আমার কথাটা একটু শোনো... - শুধু একটা কথা বলো আমাকে, 433 00:38:17,712 --> 00:38:19,755 খবরদার মিথ্যা বলবে না। 434 00:38:19,839 --> 00:38:23,008 আমাকে কেন ভালোবাসার ভান করেছিলে, বুঝতে পারছি। 435 00:38:24,135 --> 00:38:25,970 কেন চুরি করতে, সেটাও বুঝতে পারছি, 436 00:38:26,054 --> 00:38:28,347 ড্রাগের খরচ মেটাতে, 437 00:38:30,892 --> 00:38:34,311 কিন্তু চাকরিটা কেন নিয়েছিলে, বুঝলাম না। 438 00:38:36,231 --> 00:38:38,774 চাকরিটা কেন নিয়েছিলে? 439 00:38:44,072 --> 00:38:54,748 মনে হয় চেয়েছিলাম যে সবাই আমাকে সম্মান করুক। 440 00:38:58,712 --> 00:39:01,839 আমি তোমার দেখাশোনা করবো, বিশ্বাস করো। 441 00:39:04,759 --> 00:39:07,177 তুমি কখনো কারো দেখাশোনা করোনি। 442 00:39:52,390 --> 00:39:54,433 আমার পিনাট বাটারের কথা মনে আছে। 443 00:39:57,145 --> 00:39:59,646 আমার কেন পিনাট বাটারের কথা মনে আছে? 444 00:40:04,152 --> 00:40:07,321 ওটা আসলে কাল্পনিক পিনাট বাটার ছিল। 445 00:40:11,743 --> 00:40:14,161 জানি না আমার সাথে কী হয়েছে। 446 00:40:19,542 --> 00:40:21,376 আমার ভয় লাগছে। 447 00:40:28,176 --> 00:40:30,677 আমি তোমাকে বিশ্বাস করতে চাই। 448 00:40:41,439 --> 00:40:43,273 শুভ রাত্রি, চার্লি। 449 00:40:44,317 --> 00:40:46,193 শুভ রাত্রি, ক্লেয়ার। 450 00:40:47,317 --> 00:40:53,193 অনুবাদে - কুদরতে জাহান 451 00:40:53,317 --> 00:41:00,193 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।