1 00:00:03,871 --> 00:00:07,830 ঠিক আছে, রাজ ওর ফ্যান্টম ওয়ারলর্ড কার্ড ফেলেছে... 2 00:00:08,008 --> 00:00:12,843 আর আমি ওকে সমর্থন দেয়ার জন্য আমার ফাঁসের গুল্ম ফেললাম। 3 00:00:13,847 --> 00:00:16,042 ওটা গলায় পেঁচিয়ে মরো, হারুয়া। 4 00:00:16,583 --> 00:00:21,350 আচ্ছা, আমি তাহলে আমার রুবি তলোয়ার দিয়ে তোমার গুল্ম কেটে ফেললাম। 5 00:00:21,522 --> 00:00:25,219 একদম ঠিক করেছি, কেটে দিয়েছি। 6 00:00:28,428 --> 00:00:30,089 আমার একটা প্রশ্ন আছে। 7 00:00:31,064 --> 00:00:34,930 ওয়ারলর্ড ট্রল কে হারায়, ট্রল এলফ কে হারায়, এলফ পানির ছিটেকে হারায়... 8 00:00:34,955 --> 00:00:38,660 আর বলতে গেলে সবকিছুই জাদুকর খরগোশকে হারায়। 9 00:00:38,872 --> 00:00:40,737 যদি না তোমার কাছে জাদুর গাজর থাকে। 10 00:00:41,675 --> 00:00:43,870 আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে তাহলে। 11 00:00:44,044 --> 00:00:45,909 এই খেলাটা মজার হবে কখন? 12 00:00:46,847 --> 00:00:50,840 আমরা কি শুধু কথাই বলবো নাকি মিস্টিক ওয়ারলর্ডস অফ কা-হা খেলবো? 13 00:00:51,018 --> 00:00:53,111 আরে একটা মিশ্রণ কার্ড মারো। 14 00:00:53,287 --> 00:00:54,549 কোনটা? 15 00:00:54,721 --> 00:00:57,747 ব্যাপার না। তুমি এমনিতেও জিততে পারবে না। 16 00:00:57,958 --> 00:01:00,624 -শেল্ডন, খেলাটা মাটি কোরো না। -ও কিভাবে মাটি করবে? 17 00:01:00,671 --> 00:01:04,361 যেই কার্ডগুলো এর মধ্যেই ফেলা হয়ে গেছে, তার ভিত্তিতে পেনির হাতে কেবল নেক্রোম্যান্সার মিশ্রণ... 18 00:01:04,531 --> 00:01:07,067 থাকতে পারে যা শুধু প্রেতাত্মা আর আধা ভ্যাম্পায়ারদের জন্য কার্যকর... 19 00:01:07,092 --> 00:01:10,755 আর অন্য কিছু বাকি নেই। স্তূপের মধ্যে যে কার্ডগুলো বাকি আছে তা হলঃ 20 00:01:10,780 --> 00:01:14,563 চারটা আগুনের অস্ত্র, একটা ট্রল, দুইটা রাক্ষস আর ওসায়রাস এর রত্ন। 21 00:01:14,908 --> 00:01:16,876 দেখলে? মাটি। 22 00:01:17,878 --> 00:01:19,743 শেল্ডন, পুরো অবিশ্বাস্য ব্যাপার। 23 00:01:20,113 --> 00:01:22,946 তোমার জেতার সুযোগের বেলায়, সেটাই মনে হওয়া স্বাভাবিক। 24 00:01:23,617 --> 00:01:26,142 শেল্ডনের ফটোগ্রাফিক সৃতিশক্তি। 25 00:01:26,320 --> 00:01:28,309 "ফটোগ্রাফিক" ভুল নাম। 26 00:01:28,363 --> 00:01:30,953 আমার সৃতিশক্তি আইডেটিক, যেরকমটা তোমাদের আগেও বহুবার... 27 00:01:31,124 --> 00:01:35,083 খুব সম্প্রতি গত বছর ৭ই মে দুপুরে খাওয়ার সময় বলেছিলাম। 28 00:01:36,430 --> 00:01:38,762 তোমরা টার্কি খাচ্ছিলে আর বলছিলে মাংস শুকনো। 29 00:01:38,932 --> 00:01:40,593 আচ্ছা, মনে হচ্ছে, গেম ওভার। 30 00:01:40,767 --> 00:01:42,564 সত্যি? ওহ, চমৎকার। 31 00:01:43,770 --> 00:01:44,980 মানে... 32 00:01:47,074 --> 00:01:49,097 -আচ্ছা, আমার যেতে হবে। -কেন? 33 00:01:49,176 --> 00:01:53,413 কারণ শেষবার আমি যাই নি, তাই আমাকে মিস্টিক ওয়ারলর্ডস অফ কা খেলতে হয়েছে। 34 00:01:53,580 --> 00:01:56,140 "কা" না, "কা-হা"। 35 00:01:56,817 --> 00:02:00,412 -বাই। -দেখা হবে। 36 00:02:02,122 --> 00:02:04,181 বিশ্বাস ই হয় না, ও আমার সাথে ডেট করছে। 37 00:02:04,358 --> 00:02:05,916 কারোই হয় না। 38 00:02:07,461 --> 00:02:09,861 তাতে মনে পড়লো, তোমার সাথে আমার একটা বোঝাপড়া আছে। 39 00:02:10,030 --> 00:02:12,535 -কি? -তুমি আর আমি একটা শপথ করেছিলাম... 40 00:02:12,560 --> 00:02:14,756 যে যদি কখনো আমাদের কারো সুন্দরী গার্লফ্রেন্ড হয়... 41 00:02:14,935 --> 00:02:16,960 তাহলে সে তার গার্লফ্রেন্ড কে দিয়ে... 42 00:02:17,137 --> 00:02:19,662 অপর জনের জন্য মেয়ের কোনো একটা গার্লফ্রেন্ডকে যোগাড় করিয়ে দেবে। 43 00:02:19,873 --> 00:02:21,773 -হ্যাঁ, কবের কথা, আমার মনে নেই। -কি...? 44 00:02:21,942 --> 00:02:24,137 ৩০ শে জুন, ২০০৪। 45 00:02:24,711 --> 00:02:27,733 এ এম সি প্যাসাডিনায় স্পাইডার ম্যান ২ এর প্রথম দিন ছিল। 46 00:02:27,758 --> 00:02:30,664 ওদের শুধু লাল রঙের আইসি ছিল, নীল না। 47 00:02:31,551 --> 00:02:32,849 ওহ, হ্যাঁ। 48 00:02:32,935 --> 00:02:35,482 হ্যাঁ, তো তুমি পেনির সাথে প্রায় দেড় মাস ধরে আছ। 49 00:02:35,656 --> 00:02:37,851 আমার চেংরি কোথায়, মর্টি? 50 00:02:38,025 --> 00:02:40,493 হাওয়ারড, তুমি আমাকে এর দায় দিতে পারবে না। 51 00:02:40,544 --> 00:02:42,671 -কেন? -যখন আমি ওই চুক্তিতে গেছিলাম... 52 00:02:42,696 --> 00:02:46,996 আমি ভাবি নি যে আমি কোনোদিন গার্লফ্রেন্ড পাবো, আর আমি নিশ্চিত ছিলাম তুমিও পাবে না। 53 00:02:48,114 --> 00:02:51,480 -আমি ওই চুক্তির অংশ ছিলাম না কেন? -তুমি নাস্তার স্ট্যান্ড ছেড়ে... 54 00:02:51,505 --> 00:02:55,908 তোমার চিরাচরিত সিনেমার হলে ঢোকার আগের হিসু করতে গেছিলে। 55 00:02:56,343 --> 00:03:00,451 আচ্ছা, তাহলে ব্যাপারটা এমন? আমার মুত্রথলি ছোট বলে আমি একটা সুন্দরী গার্লফ্রেন্ড পাবো না? 56 00:03:01,048 --> 00:03:04,017 হ্যাঁ, রাজ, ব্যাপারটা এমনই। 57 00:03:04,584 --> 00:03:06,415 ধুর। 58 00:03:07,934 --> 00:03:10,863 S03 E05 · The Creepy Candy Coating Corollary 59 00:03:32,212 --> 00:03:35,079 আরে ধুর, একটা ন্যাপকিন দেবে? 60 00:03:35,716 --> 00:03:37,843 দুঃখিত, না। 61 00:03:38,766 --> 00:03:40,495 কিন্তু তোমার কাছে তো অনেকগুলো আছে। 62 00:03:40,520 --> 00:03:43,887 হ্যাঁ, আমি এখন থেকে চারটা ন্যাপকিন রাখি। 63 00:03:44,057 --> 00:03:47,515 কোল, হাত, মুখ আর একটা জরুরী প্রয়োজন। 64 00:03:48,729 --> 00:03:52,084 তুমি যদি চাও, কালকে থেকে আমি একটা অতিথি ন্যাপকিন ও রাখবো... 65 00:03:52,109 --> 00:03:55,297 কিন্তু দুঃখিত, আজ আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। 66 00:03:58,605 --> 00:04:00,971 শুভ কামনা, ওটা মুখের। 67 00:04:02,743 --> 00:04:05,940 -তো, পেনির সাথে কথা বলেছিলে? -না, বলি নি। 68 00:04:06,113 --> 00:04:08,516 -কেন? -কারণ, আমি ব্যস্ত ছিলাম। 69 00:04:08,541 --> 00:04:10,783 কারণ আমি এখনো বুঝতে পারছি না কিভাবে এই প্রসঙ্গ তুলবো। 70 00:04:10,951 --> 00:04:13,283 আর বড় কথা, আর আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা গুরুত্বপূর্ণ... 71 00:04:13,453 --> 00:04:15,751 কারণ, আমি বলতেও চাই না। 72 00:04:15,922 --> 00:04:19,168 লেনারড, শপথ হচ্ছে শপথ। পেনিকে দিয়ে তোমার আমাকে কাউকে দিতেই হবে। 73 00:04:19,215 --> 00:04:21,472 এটা এতটাও সহজ না। আমি কি বলবো ওকে? 74 00:04:21,497 --> 00:04:24,761 "পেনি, তোমার কি এমন কোনো বান্ধবী আছে যার সাথে তুমি আর জীবনেও কথা বলতে চাও না?" 75 00:04:24,931 --> 00:04:30,892 আরে, আমি বুদ্ধিমান, আমার একটা ভালো চাকরী আছে, আমার শরীরে মাত্র তিন ভাগ চর্বি। 76 00:04:31,071 --> 00:04:35,007 এটা সত্যি। আমি ওকে সমুদ্রতীরে দেখেছি। ও দেখতে পুরো মানুষ চিকেন উইং এর মত। 77 00:04:36,109 --> 00:04:37,508 লেনারড, বলো না। 78 00:04:37,677 --> 00:04:40,840 -আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করবো তোমার জন্য কোনো বান্ধবী আছে কিনা। -সুন্দরী বান্ধবী। 79 00:04:41,448 --> 00:04:42,791 -আচ্ছা। -আর লম্বা। 80 00:04:42,816 --> 00:04:46,513 আমি চাই না আমাদের বাচ্চারা বিশ বছরের আগে স্পেস মাউন্টেন রাইডে চড়তে না পারুক। 81 00:04:47,187 --> 00:04:48,950 দেখছি কি করা যায়। 82 00:04:49,589 --> 00:04:51,564 হেই শেল্ডন, বলো তো আমি আজ কি শুনেছি। 83 00:04:51,611 --> 00:04:53,835 আমি যে কোনো সংখ্যাই ধারণা করতে পারি যা তুমি শুনেছ। 84 00:04:53,860 --> 00:04:56,158 তুমি যখন আজকে কাজে এসেছ, নিশ্চিতভাবেই শুনেছ, 85 00:04:56,329 --> 00:04:57,879 "হ্যালো রাজ, কেমন আছ, রাজ?" 86 00:04:57,918 --> 00:05:00,324 তুমি একটা নতুন সোয়েটার ভেস্ট পরেছ, হয়তো এটাও শুনেছঃ 87 00:05:00,500 --> 00:05:04,300 "নতুন সোয়েটার ভেস্ট?" আর হয়তো কিন্তু সম্ভাবনা কম, শুনেছ, "সুন্দর সোয়েটার ভেস্ট"। 88 00:05:05,038 --> 00:05:07,268 আচ্ছা আমি নাহয় বলি আমি আজ কি শুনেছি? 89 00:05:07,440 --> 00:05:10,034 তাতে আমাদের কিছুটা সময় হয়তো বেঁচে যাবে। 90 00:05:10,343 --> 00:05:12,311 শনিবার রাত, কমিক বই এর দোকানে... 91 00:05:12,479 --> 00:05:16,540 একটা মিস্টিক ওয়ারলর্ডস অফ কা-হা টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। প্রথম পুরস্কার ৫০০ ডলার। 92 00:05:16,716 --> 00:05:19,276 -আমরা যদি টিমে খেলি, কেউ হারাতে পারবে না। -দুঃখিত, রাজ। 93 00:05:19,452 --> 00:05:22,717 আমার এমন কোনো গেম খেলার ইচ্ছে নেই যাতে আমি কোনো চ্যালেঞ্জ পাই না। 94 00:05:22,889 --> 00:05:25,347 -কিন্তু টাকার কথাটা ভাবো? -আমার টাকা আছে। 95 00:05:25,372 --> 00:05:27,005 কিন্তু এটা অন্য টাকা। 96 00:05:27,327 --> 00:05:29,295 আমার যেই টাকা আছে তার থেকে এটা আলাদা কিভাবে? 97 00:05:30,130 --> 00:05:31,495 এর অর্ধেক আমার হবে। 98 00:05:31,998 --> 00:05:34,899 তোমার কি সেটা কম বিরক্তিকর সোয়েটার ভেস্ট কিনতে লাগবে? 99 00:05:38,004 --> 00:05:39,631 -লেনারড, সাহায্য করো। -মজা নিচ্ছ? 100 00:05:39,806 --> 00:05:43,537 আমি ওকে একটা ন্যাপকিন পর্যন্ত দেয়াতে পারি নি। 101 00:05:47,414 --> 00:05:50,815 ওয়াও, তুমি সত্যিই জিনিয়াস। 102 00:05:51,718 --> 00:05:55,814 আসলে না, আমি গুগলে দেখেছি কিভাবে এটা করতে হয়। 103 00:05:57,991 --> 00:06:00,721 আচ্ছা শোনো... 104 00:06:01,661 --> 00:06:04,687 তুমি কি কখনো কারো সাথে শপথ করেছ? 105 00:06:04,865 --> 00:06:06,492 মানে কসম জাতীয়? 106 00:06:07,767 --> 00:06:10,668 আচ্ছা, হ্যাঁ, কসম জাতীয়। 107 00:06:10,871 --> 00:06:16,002 ক্লাস ওয়ানে, আমি আর আমার বান্ধবী রসি একটা শপথ নিয়েছিলাম বার্ট আর আর্নিকে বিয়ে করবো। 108 00:06:16,376 --> 00:06:19,825 -ওই যে, সেসিমি স্ট্রিট এর। -হ্যাঁ, আমি বার্ট আর আর্নিকে চিনি। 109 00:06:20,280 --> 00:06:22,510 তারপর আমরা জানতে পারলাম আমরা দুজনই আর্নিকে চাই। 110 00:06:22,682 --> 00:06:25,242 তারপর আমরা প্রাইমারি স্কুল পর্যন্ত কথা বলি নি। 111 00:06:25,919 --> 00:06:27,045 এই পাপেট নিয়ে? 112 00:06:27,220 --> 00:06:30,383 হৃদয় যা চায় তাই চায়, লেনারড। 113 00:06:30,557 --> 00:06:31,603 আচ্ছা। 114 00:06:32,626 --> 00:06:35,424 হৃদয় যা চায়, তাতে মনে পড়লো... 115 00:06:35,595 --> 00:06:41,161 অনেক বছর আগে আমি ওয়ালোউইজ এর সাথে একটা শপথ করেছিলাম যাতে আসলে তুমিও আছ। 116 00:06:50,043 --> 00:06:53,067 আচ্ছা, আমি জানি না তুমি কি বলতে চাইছ... 117 00:06:53,098 --> 00:06:57,442 কিন্তু সাবধানে বলবে কারণ হয়তো এটাই তোমার সাথে আমার শেষ কথা হবে। 118 00:06:58,385 --> 00:07:01,180 না, না... সেরকম কিছু না। 119 00:07:01,297 --> 00:07:04,703 না, চুক্তিটা ছিল যে, যদি আমাদের মধ্যে কেউ গার্লফ্রেন্ড পায়... 120 00:07:04,758 --> 00:07:07,549 আমরা তার কোনো এক বান্ধবীর সাথে অপর জনকে মিলিয়ে দেবো। 121 00:07:07,727 --> 00:07:10,996 তুমি ভেবেছ সেক্স এর ঠিক পর পর এই কথা বলার উপযুক্ত সময়? 122 00:07:11,277 --> 00:07:15,897 অবশ্যই আমি সেক্স এর আগে অন্তত এই প্রসঙ্গ আনতাম না। 123 00:07:17,437 --> 00:07:20,964 আর মাঝখানে, আমি গুগলে যা পড়েছি, তা মনে রাখার চেষ্টা করছিলাম, তাই... 124 00:07:24,144 --> 00:07:26,237 আমি ওয়ালোউইজকে আমার কোনো বান্ধবীর সাথে আলাপ করাচ্ছি না। 125 00:07:26,413 --> 00:07:29,314 আরে, অত ভালো বান্ধবী না হলেও চলবে। 126 00:07:30,450 --> 00:07:34,011 আর তুমি তো জানো ভেতরে ভেতরে হাওয়ারড সত্যিই অনেক ভালো ছেলে। 127 00:07:34,187 --> 00:07:39,022 ওর ভেতরে কি সেটা সমস্যা না। বাহিরের ভয়ানক ক্যান্ডির আবরণটাই সমস্যা। 128 00:07:41,027 --> 00:07:43,257 তুমি কি অন্তত ভাববে এ ব্যাপারে? 129 00:07:43,430 --> 00:07:44,954 একটা উপকার শুধু? 130 00:07:47,600 --> 00:07:50,963 আর্নির সবথেকে সেরা গুন ছিল ও কখনো আমার কাছে কিছু চায় নি। 131 00:07:51,938 --> 00:07:54,634 ও শুধু দিয়েই গেছে। 132 00:07:56,509 --> 00:08:01,537 আছে, আছে, আছে। 133 00:08:01,881 --> 00:08:04,816 বেটি আর ভেরোনিকা। 134 00:08:06,019 --> 00:08:09,433 এই শেল্ডন, নতুন গ্রিন ল্যান্ঠার্ন এর পুতুল আসছে আগামীকাল। 135 00:08:09,458 --> 00:08:11,847 -তোমার জন্য একটা রেখে দেবো? -ধন্যবাদ। 136 00:08:11,933 --> 00:08:15,370 তুমি এইমাত্র আমাকে পুতুলটা গছানোর সুযোগ নিয়ে আমার টাকা কেড়ে নিলে... 137 00:08:15,395 --> 00:08:20,059 আর আমাকে এই পুতুল কিনেছি এটা মনে করে আহ কি শান্তি মূলক সন্তুষ্টির ব্যবস্থা করে দিলে। 138 00:08:20,233 --> 00:08:22,670 -আচ্ছা, তাহলে রাখবো না। -কিন্তু আমার এটা কিনতেই হবে। 139 00:08:22,702 --> 00:08:25,369 -আচ্ছা, তাহলে রেখে দেবো একটা। -ধন্যবাদ। 140 00:08:25,638 --> 00:08:29,404 আমি এগুলো অনলাইনেই কিনতে পারি। আমি শুধু ব্যক্তিগত পরিষেবার জন্য এখানে আসি। 141 00:08:32,512 --> 00:08:36,291 স্টুয়ার্ট, এই উইল উইটন যে তোমার এখানে মিস্টিক ওয়ারলর্ডস অফ কা-হা তে সাইন ইন করেছে, 142 00:08:36,316 --> 00:08:38,226 স্টার ট্রেকের উইল উইটন? 143 00:08:38,251 --> 00:08:40,513 হ্যাঁ, ও তো আশেপাশেই থাকে। ভালো খেলোয়াড়। 144 00:08:40,592 --> 00:08:43,665 মাফ করবে, তুমি কি বলছ উইল উইটন... 145 00:08:43,690 --> 00:08:47,319 ওরফে, স্টার ট্রেকঃ দা নেক্সট জেনারেশনের এন্সেই উইজলি ক্রাশার... 146 00:08:47,494 --> 00:08:49,428 তোমার টুর্নামেন্টে অংশ নিচ্ছে? 147 00:08:49,596 --> 00:08:53,726 দুঃখিত, আমি কি এটা জানার সুযোগ তোমার থেকে কেড়ে নিলাম? 148 00:08:54,601 --> 00:08:58,832 না, দাড়াও। তুমি বুঝতে পারো নি। ছোট থেকে, আমি উইল উইটন কে আদর্শ মেনেছি। 149 00:08:58,857 --> 00:09:01,902 জানো নিশ্চয়ই, উইজলি ক্রাশারের ও আমার মত আইডেটিক সৃতিশক্তি ছিল। 150 00:09:02,075 --> 00:09:04,737 ওহ, কি কাণ্ড দেখো। তুমি এটা ওর সাথে টুর্নামেন্টে... 151 00:09:04,911 --> 00:09:07,072 খেলতে খেলতে বলতে পারবে। এখানে সাইন করো। 152 00:09:07,247 --> 00:09:11,206 হ্যাঁ, আমি ১৯৯৫ থেকে তার এত বড় ফ্যান ছিলাম যে আমি দশ ঘণ্টা বাসে ভ্রমণ করে... 153 00:09:11,384 --> 00:09:14,080 মিসিসিপির জ্যাকসনে একটা সাই-ফাই সম্মেলনে গেছিলাম... 154 00:09:14,105 --> 00:09:16,678 আমার স্টারফ্লিট অ্যাকাডেমি ক্যাডেট ইউনিফর্ম পরে... 155 00:09:16,703 --> 00:09:19,285 উইল উইটনের সাথে দেখা করে তাকে দিয়ে আমার মিন্ট কন্ডিশনের... 156 00:09:19,459 --> 00:09:22,121 উইজলি ক্রাশারের অ্যাকশন ফিগারে অটোগ্রাফ নেয়ার জন্য। 157 00:09:23,129 --> 00:09:25,753 ওহ, তাহলে তো এটা পুনর্মিলনি হবে। সাইন করো। 158 00:09:25,846 --> 00:09:28,854 হ্যাঁ, আমার কষ্টকর ভ্রমণ, যেভাবেই হোক, নিরর্থক ছিল। 159 00:09:28,893 --> 00:09:31,462 যদিও সে আসবে এমন প্রচার করা হয়েছিল, সে আসে নি। 160 00:09:31,638 --> 00:09:35,369 ওই মুহূর্ত থেকে আমি উইল উইটনের প্রতি চিরস্থায়ী ঘৃণা গড়ে তুলেছি। 161 00:09:36,309 --> 00:09:39,107 আচ্ছা, দারুণ। তুমি ওকে বলতে পারবে তুমি ওকে কতটা ঘৃণা করো। সাইন করো। 162 00:09:39,279 --> 00:09:42,715 তোমরা জেনে অবাক হবে উইল উইটন বর্তমানে আমার চিরতর শত্রুর... 163 00:09:42,882 --> 00:09:46,730 তালিকায় ছয় নম্বরে আছে একদম সিনেমা পরিচালক জোয়েল শুমকার... 164 00:09:46,755 --> 00:09:49,281 যিনি ব্যাট্ম্যান সিনেমার ফ্র্যাঞ্চাইসের প্রায় বারোটা বাজিয়েছেন... 165 00:09:49,959 --> 00:09:52,152 আর বিলি স্পার্ক, সে আমার বাড়ির পাশের রাস্তায় থাকতো... 166 00:09:52,325 --> 00:09:54,657 আর নিজের কুকুরকে দিয়ে আমার বাইসাইকেলের হ্যান্ডেলে হাগু করাতো। 167 00:09:54,828 --> 00:09:57,232 আচ্ছা, বুঝতে পেরেছি, ও অনেক খারাপ। সাইন করো। 168 00:09:57,257 --> 00:10:01,431 "র‍্যাথ অফ খান" এর অমর দুনিয়াতে খান নুনিয়ান সিং এর অমর ভাষায়... 169 00:10:01,601 --> 00:10:06,402 "সে আমাকে এত জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে, এবার আমি ওকে মারবো।" 170 00:10:06,573 --> 00:10:11,169 -কোনো সন্দেহ নেই, সাইন করো। -জাহান্নামের হৃদয় হতে, আমি তোমাকে ছোরা মারবো। 171 00:10:13,980 --> 00:10:16,915 ঠিক আছে রাজ, মনে হচ্ছে তোমার দলের অন্য সদস্য হচ্ছে... 172 00:10:17,083 --> 00:10:19,142 "মরো, উইল উইটন, মরো।" 173 00:10:25,692 --> 00:10:28,354 তো, আমার বাচ্চাদের ভবিষ্যৎ মায়েদের সম্পর্কে আরও বলো। 174 00:10:29,696 --> 00:10:32,494 ও খুব আদুরে, হাওয়ারড। আমার ধারণা তোমার ওকে ভালো লাগবে। 175 00:10:32,665 --> 00:10:34,030 চমৎকার। 176 00:10:34,334 --> 00:10:37,030 তুমি ওকে আমার সম্পর্কে কি বলেছ? আমার শরীরের চর্বির ব্যাপারে বলেছিলে? 177 00:10:37,937 --> 00:10:40,770 না, আমার মনে হয়েছে ওটা ওর জন্য সুন্দর সারপ্রাইজ হবে। 178 00:10:40,940 --> 00:10:43,932 ভালো, ভালো। 179 00:10:46,212 --> 00:10:49,824 আমি ওকে বলেছি তুমি মহাকাশ প্রকৌশলী। তুমি পাঁচটা ভাষা বলতে পারো... 180 00:10:49,849 --> 00:10:51,373 ছয়, যদি ক্লিঙ্গন গোনায় ধরো। 181 00:10:52,152 --> 00:10:54,177 মেয়েরা ক্লিঙ্গন ধরে না, হাওয়ারড। 182 00:10:54,354 --> 00:10:56,015 -তাই না? -একদম। 183 00:10:57,857 --> 00:11:01,293 ওহ, আর আমি ওকে বলেছি তোমার মায়ের সাথে তোমার একটা উদ্ভট সম্পর্ক আছে। 184 00:11:01,461 --> 00:11:03,452 -কি? -মজা করলাম। 185 00:11:05,064 --> 00:11:07,722 আরও একটা আনন্দজনক সারপ্রাইজ ওর জন্য। 186 00:11:12,405 --> 00:11:14,396 শেল্ডন, তোমার দান। 187 00:11:15,542 --> 00:11:17,237 শেল্ডন। 188 00:11:17,911 --> 00:11:20,709 আমার জাদুকর ট্রল তোমার চিৎকাররত ডাইনিকে একটা... 189 00:11:20,880 --> 00:11:22,404 অভিশপ্ত গদা দিয়ে মুগুর মারছে। শেষ। 190 00:11:24,083 --> 00:11:27,644 দুঃখিত, ছেলেরা। তোমাদের মায়েরা তোমাদের নিতে আসলে আমাদের হয়ে হাই বলে দিয়ো। 191 00:11:28,033 --> 00:11:30,584 অথবা,আমি তাদের বলে দিতে পারি রাতের বেলায়। 192 00:11:32,592 --> 00:11:34,753 আমরা ওদের আটকে দিয়েছি, বন্ধু। হাই ফাইভ। 193 00:11:34,928 --> 00:11:36,389 ওকে দেখো একবার। 194 00:11:36,930 --> 00:11:40,093 উইল উইটন, আমার পুরনো বন্ধু। 195 00:11:40,266 --> 00:11:42,911 আমি তোমাকে নিবিয়ার চাঁদ থেকে আর অ্যাান্টারিস মেলস্ট্রম... 196 00:11:42,936 --> 00:11:47,396 এর চারপাশে আর পার্ডিশন্স শিখার চারপাশে তোমাকে খুঁজে বেড়িয়েছি। 197 00:11:47,774 --> 00:11:50,919 তুমি র‍্যাথ অফ খান এর ডায়ালগ বলছ, কিন্তু ও তো নেক্সট জেনারেশনে ছিল। 198 00:11:50,944 --> 00:11:54,436 -পুরো ভিন্ন চরিত্র দুটোতে। -চুপ! 199 00:11:55,448 --> 00:11:58,178 আমার প্রতিশোধের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? 200 00:11:58,351 --> 00:12:00,444 যদি উইল উইটন আর স্টুয়ার্ট ওদের ম্যাচ যেতে... 201 00:12:00,620 --> 00:12:04,283 আর আমরা একাকী ল্যারি আর ক্যাপ্টেন ঢিলা ট্রাউজার কে পরের রাউন্ডে হারালে... 202 00:12:04,591 --> 00:12:06,252 তারপর আমরা চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধে নামবো। 203 00:12:06,426 --> 00:12:13,025 তো একাকী ল্যারি আর ক্যাপ্টেন ঢিলা ট্রাউজার আমাদের সেই পরিতৃপ্তির পথ আগলে রেখেছে। 204 00:12:14,434 --> 00:12:17,801 খুবই ভালো, ওদের ধ্বংস করতে হবে। 205 00:12:17,971 --> 00:12:21,087 বন্ধু, তোমাকে এভাবে কথা বলা বন্ধ করতে হবে। সত্যিই হাস্যকর লাগছে। 206 00:12:21,112 --> 00:12:22,942 চুপ! 207 00:12:28,982 --> 00:12:31,314 তো পেনি বলল তুমিও নাকি ওয়েট্রেস হিসেবে কাজ করছ... 208 00:12:31,484 --> 00:12:33,975 তোমার স্নাতকের টাকার জন্য, চমৎকার। 209 00:12:34,153 --> 00:12:36,471 -তুমি কি পড়ছ? -জীবাণুবিজ্ঞান। 210 00:12:36,789 --> 00:12:41,158 ওহ, দারুণ। তো, তুমি আমাকেও পড়তে পারো। 211 00:12:41,628 --> 00:12:43,152 বুঝি নি। 212 00:12:43,997 --> 00:12:47,831 জীবাণুবিজ্ঞান হচ্ছে অণুজীব নিয়ে পড়াশোনার বিষয়। 213 00:12:48,334 --> 00:12:50,894 আমি জানি, আমি সেটাই পড়ছি। 214 00:12:52,071 --> 00:12:57,976 হ্যাঁ, আর আমি বললাম তুমি আমাকেও পড়তে পারো কারণ আমিও অণুজীবের মতই। 215 00:12:59,345 --> 00:13:02,678 -রসিকতা ছিল। -আপনি নিশ্চিত? 216 00:13:07,487 --> 00:13:09,512 -তোমার কি বৈজ্ঞানিক কল্পকাহিনী ভালো লাগে? -না। 217 00:13:09,689 --> 00:13:11,899 -চরিত্রে অভিনয়ের গেম? -যেমন শোবার ঘরের মত... 218 00:13:11,924 --> 00:13:13,653 নাকি ডাঞ্জনস অ্যান্ড ড্রাগন্সের মত? 219 00:13:14,360 --> 00:13:16,021 -যে কোনো। -না। 220 00:13:18,598 --> 00:13:21,035 -তোমার কি...? -অতি দীর্ঘ রাত সামনে। 221 00:13:21,100 --> 00:13:25,969 -হ্যাঁ, তোমার ভুল। -আমার জিজ্ঞেস করতে হয়েছে, তোমার হ্যাঁ বলার দরকার ছিল না। 222 00:13:27,473 --> 00:13:28,531 তোমার ম্যাজিক ভালো লাগে? 223 00:13:28,708 --> 00:13:31,268 -তেমন না। -আচ্ছা। 224 00:13:33,146 --> 00:13:35,944 দীর্ঘ, দীর্ঘ রাত। 225 00:13:38,685 --> 00:13:43,389 আমি আমার শেষহীন সাপ ফেলবো, রাজ ওর উন্মত্ত এক্সট্যাটিক ফেলবে। 226 00:13:43,414 --> 00:13:46,034 যার মানে ল্যারিকে অতিমাত্রার গণ্ডগোলের কার্ড ফেলতে হবে। 227 00:13:46,059 --> 00:13:48,036 তারপর ক্যাপ্টেন ট্রাউজার গলিত লাভার নদী ফেলবে। 228 00:13:48,061 --> 00:13:51,189 আমি শুকনো নিদ্রা উদ্রেককারী লতা ফেলবো, ব্যাস খতম। গেম। 229 00:13:55,234 --> 00:13:57,725 এবার উইল উইটনকে আমার কাছে এনে দাও! 230 00:14:05,411 --> 00:14:10,075 ওই ছেলেটা কি এইমাত্র ক্লিঙ্গনে "প্রতিশোধ অপ্রত্যাশিত ভাবে নিলে কার্যকরী হয়" বলল? 231 00:14:10,249 --> 00:14:11,963 তাই তো মনে হচ্ছে। 232 00:14:12,418 --> 00:14:14,750 ওর সমস্যা কি? 233 00:14:15,922 --> 00:14:18,413 সবারই ভিন্ন ভিন্ন মতামত এ ব্যাপারে। 234 00:14:23,429 --> 00:14:26,227 আচ্ছা, কম্পিউটার? কম্পিউটার ভালো লাগে তোমার? 235 00:14:26,399 --> 00:14:29,061 ব্যবহার করি, কিন্তু আমার ভালো লাগে না। 236 00:14:29,902 --> 00:14:34,930 আচ্ছা, কুকুরছানা? কুকুরছানা কেমন লাগে? 237 00:14:35,441 --> 00:14:37,731 একবার একটা আমার মুখে কামড় দিয়েছিল। 238 00:14:38,444 --> 00:14:39,911 দেয়ারই কথা। 239 00:14:40,580 --> 00:14:43,174 -দেখো কি অবস্থা, আইনস্টাইন ভুল ছিলেন। -কি? 240 00:14:43,383 --> 00:14:47,683 আলোর গতিতে অগ্রসর হলে সময় ধীরগতির হয় না, ওদের দিকে গেলে হয়। 241 00:14:50,523 --> 00:14:51,956 মাফ করবে। 242 00:14:52,125 --> 00:14:53,888 ধুর... আমার মা। 243 00:14:54,060 --> 00:14:56,337 -আপনি কি ফোন ধরবেন না? -বুঝতে পারছি না। 244 00:14:56,362 --> 00:14:59,695 হয়তো সে মারা যাচ্ছে আর বুঝতেই পারছ, ফোন না ধরলে হয় না। 245 00:15:01,434 --> 00:15:06,371 অপরদিকে, যদি আমি ভয়েস মেইলে যেতে দেই, আমি বারবার এটা শুনতে পারবো। 246 00:15:08,040 --> 00:15:11,567 বুঝতে পারছি আপনার কেমন লাগে। আমার মা আমাকে পাগল করে দেয়। 247 00:15:11,744 --> 00:15:14,304 হ্যাঁ, আমার মা যতটা পাগল করে, ততটা নিশ্চয়ই না। 248 00:15:14,480 --> 00:15:16,914 তাই? আপনার মা কি আপনাকে প্রত্যেক দিন অফিসে কল দিয়ে... 249 00:15:17,083 --> 00:15:19,313 জিজ্ঞেস করে আপনি ঠিকভাবে খেয়েছেন কিনা? 250 00:15:19,485 --> 00:15:23,319 আমার মা আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে আমি ভালোভাবে হাগু করেছি কিনা। 251 00:15:27,727 --> 00:15:30,594 আচ্ছা, আপনার মা কি আপনাকে নয় বছর বয়সী বাচ্চাদের মত প্রত্যেক দিন 252 00:15:30,763 --> 00:15:32,094 সকালে কাপড় বের করে দেয়? 253 00:15:32,832 --> 00:15:36,393 -তুমি তোমার মায়ের সাথে থাকো? -না, এটাই তো আফসোস। 254 00:15:37,603 --> 00:15:39,833 মোটামুটি, আচ্ছা, এটা শোনো। 255 00:15:40,006 --> 00:15:42,600 আমার মা আমাকে কিন্ডারগার্টেনে রাবারের দস্তানা পরাতো... 256 00:15:42,775 --> 00:15:45,903 যাতে অন্য বাচ্চাদের থেকে আমার কোনো অসুখ না হয়। 257 00:15:46,078 --> 00:15:48,498 এটা কিছুই না... আমি বাইসাইকেল চালাতে পারতাম না... 258 00:15:48,523 --> 00:15:51,917 কারণ আমার মা ভয় পেত যে আমি আচমকা কোথাও বাড়ি খাবো আর আমার কুমারীত্ব হারাবো। 259 00:15:52,985 --> 00:15:55,249 ওহ, ওয়াও, তেমন কিছু হয় নি তো? 260 00:15:55,455 --> 00:15:58,947 বাইসাইকেলে না, ক্যাম্রি গাড়িতে। 261 00:16:01,661 --> 00:16:02,992 করোলা। 262 00:16:04,497 --> 00:16:06,315 -আরেকটু ওয়াইন? -নিশ্চয়ই। 263 00:16:06,833 --> 00:16:09,979 শোনো, তোমাকে আমাদের বাড়িতে এক সময় শাবাত ডিনারে আসতে হবে। 264 00:16:10,036 --> 00:16:11,094 কেন? 265 00:16:11,270 --> 00:16:14,000 তোমার মত গলায় এত বড় ক্রুশ পরা একজন ক্যাথলিক মেয়ে... 266 00:16:14,173 --> 00:16:17,836 হয়তো আমার মায়ের মস্তিষ্কে বিরাট রক্তক্ষরণ করাবে যেমনটা আমি আশা করছি। 267 00:16:20,346 --> 00:16:25,181 আচ্ছা, কিন্তু যদি আপনিও কোনো এক রবিবার প্রার্থনার টুপি পরে আমার বাড়ি ডিনারে আসেন, তবেই। 268 00:16:25,618 --> 00:16:27,483 ডেট রইলো। 269 00:16:28,387 --> 00:16:30,116 আমি কি ঘটক হয়ে গেলাম নাকি? 270 00:16:37,463 --> 00:16:39,055 লাভা সর্প। 271 00:16:39,966 --> 00:16:42,161 সাপের বাসা। 272 00:16:42,668 --> 00:16:45,967 -আন্ডারওয়ার্ল্ড প্রতিপালক। -আন্ডারওয়ার্ল্ড প্রতিপালক। 273 00:16:46,873 --> 00:16:49,034 আমরা মৃত্যু পর্যন্ত সংঘাত করি। 274 00:16:54,347 --> 00:16:57,009 -অদৃশ্য স্পেল। -বিকিরণ স্পেল। 275 00:16:57,183 --> 00:16:59,327 -জল পরী। -আগুন পিশাচ। 276 00:16:59,352 --> 00:17:02,378 -দুই মাথার বাঘ। -তিন মাথার সিংহ। 277 00:17:03,656 --> 00:17:05,487 -সালফার। -ব্রিমস্টোন। 278 00:17:06,993 --> 00:17:09,325 সমস্যা নাকি উইল উইটন? 279 00:17:11,931 --> 00:17:12,989 দাড়াও। 280 00:17:13,165 --> 00:17:17,178 তোমার কাছে দুটো মাঝারি স্পেল কার্ড, একটা ছোট পাথর আর একটা জ্যানকর এর মিশ্রণ আছে... 281 00:17:17,203 --> 00:17:21,071 যেগুলো দিয়ে বরফের গ্রহ হথে এয়ার কন্ডিশন লাগানোর মত উপকার হবে তোমার। 282 00:17:21,374 --> 00:17:24,394 তোমার একমাত্র উপায় হচ্ছে মিশ্রণ কার্ড ফেলে, সংঘাতে হেরে যাওয়া... 283 00:17:24,419 --> 00:17:26,573 আর দুই চাল পরে, গেম। 284 00:17:28,214 --> 00:17:33,049 -মনে হচ্ছে ও আমাকে হারিয়ে দিয়েছে। -সময়টা ছিল ১৯৯৫। 285 00:17:34,520 --> 00:17:37,011 জায়গা, মিসিসিপির জ্যাকসন। 286 00:17:37,390 --> 00:17:39,688 দশ ঘণ্টা একটা বাসে ভ্রমণ করে... 287 00:17:39,859 --> 00:17:42,794 যেখানে দুই বার ভ্রমণরত অবস্থায় আমার মূত্র... 288 00:17:43,029 --> 00:17:46,362 বিসর্জনের ব্যক্তিগত নিয়ম ভাঙতে হয়েছে। 289 00:17:47,800 --> 00:17:51,236 অবশেষে আমি চতুর্থ বার্ষিক ডিক্সি ট্রেক সম্মেলনে পৌঁছালাম ... 290 00:17:51,404 --> 00:17:55,101 শুধুমাত্র এটা জানার জন্য যে আমার আদর্শ, উইল উইটনের... 291 00:17:55,274 --> 00:17:59,711 নাকি এখানে এসে আমার অ্যাকশন ফিগারে সাইন করার থেকে আরও ভালো কাজ করার ছিল। 292 00:18:03,583 --> 00:18:05,050 কি? 293 00:18:06,886 --> 00:18:08,820 তুমি আমাকে ধোঁকা দিয়েছ, উইল উইটন। 294 00:18:09,055 --> 00:18:13,424 এবার আমি আমার প্রতিশোধ নেবো। 295 00:18:15,428 --> 00:18:18,261 তুমি '৯৫ সালের ডিক্সি ট্রেকে ছিলে? 296 00:18:19,632 --> 00:18:25,229 ওহ, ভাই... আমার দাদী মারা গেছিল, আর আমাকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে হয়েছিল। 297 00:18:28,140 --> 00:18:30,108 তোমার মিমো মারা গেছিল? 298 00:18:32,244 --> 00:18:33,336 ওহ, খুবই খারাপ খবর। 299 00:18:33,512 --> 00:18:35,503 হ্যাঁ, সেটাই। 300 00:18:35,681 --> 00:18:38,809 কিন্তু আমি দুঃখিত তোমাকে নিরাশ করার কারণে। 301 00:18:39,018 --> 00:18:41,578 না, না, আমি বুঝতে পারছি। 302 00:18:41,787 --> 00:18:45,416 আমার মিমোর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি সান্ত্বনার অতীত মুন পাই হয়ে যাবো। 303 00:18:47,326 --> 00:18:51,820 আমার এই কথাটা ব্যাখ্যা করে পরিষ্কার করা উচিত, মিমো আমাকে মুন পাই ডাকে। 304 00:18:52,598 --> 00:18:56,261 অনেক স্পেশাল সম্পর্ক এটা, তাই না? একজন ছেলে আর তার দাদীর মধ্যে। 305 00:18:56,435 --> 00:18:57,834 -ওহ, হ্যাঁ। -হ্যাঁ, ঠিকাছে। 306 00:18:58,004 --> 00:19:00,097 আচ্ছা, চমৎকার সবাই সবার দাদীকে ভালবাসে। 307 00:19:00,272 --> 00:19:03,605 এবার, তাড়াতাড়ি, শেল্ডন। ওকে শেষ করো। 308 00:19:04,110 --> 00:19:06,203 হ্যাঁ, না, ঠিকাছে, শেল্ডন। আমি তোমাকে নিরাশ করেছি। 309 00:19:06,379 --> 00:19:08,210 আমার এটা পাওনা ছিল। 310 00:19:08,381 --> 00:19:09,712 জ্যানকারের মিশ্রণ। 311 00:19:12,118 --> 00:19:14,882 আরে তুমি কিসের অপেক্ষা করছ? 312 00:19:15,121 --> 00:19:19,353 উইল উইটনকে শেষ করো। জাহান্নামের হৃদয় থেকে, ওকে ছোরা মারো। 313 00:19:22,895 --> 00:19:26,126 -আমি পারবো না। -নিশ্চয়ই পারবে, করো, করো। 314 00:19:26,866 --> 00:19:28,333 না। 315 00:19:28,501 --> 00:19:33,461 আমি এখানে উইল উইটনকে হারাতে এসেছিলাম। যেই লোকটা আমার স্বপ্নকে হত্যা করেছে। 316 00:19:33,639 --> 00:19:39,009 কিন্তু আমি এই উইল উইটনকে হারাতে পারবো না যে তার মিমোকে এত ভালোবাসতো। 317 00:19:42,748 --> 00:19:45,649 -জাদুকর খরগোশ। -না! 318 00:19:45,818 --> 00:19:48,685 জাদুকর খরগোশ না! 319 00:19:50,256 --> 00:19:52,156 আমি আমার মিমোকে "ন্যানা" ডাকি। 320 00:19:53,526 --> 00:19:55,536 আর উনি জেনে অত্যন্ত খুশি হবেন যে... 321 00:19:55,561 --> 00:19:58,724 আমার ছোট পাথর তোমার জাদুকর খরগোশকে মেরে ফেলেছে। 322 00:19:59,999 --> 00:20:02,950 গেম ওভার, মুন পাই। 323 00:20:06,872 --> 00:20:10,617 বুঝলাম না, তোমার দাদী বেঁচে আছেন? 324 00:20:10,676 --> 00:20:12,422 ওহ, তুমি তো বেশ তাড়াতাড়ি বুঝে যাও। 325 00:20:12,878 --> 00:20:16,177 এসো, স্টুয়ি, আমাদের পুরস্কারের টাকা নিতে যাই। 326 00:20:18,684 --> 00:20:19,912 মজাই হল। 327 00:20:28,094 --> 00:20:30,825 উইটন !! 328 00:20:31,645 --> 00:20:38,215 উইটন !!!! 329 00:20:38,848 --> 00:20:41,644 Translated by Sheikh Tasnuva Tasneem.