1 00:01:01,208 --> 00:01:03,250 সব যাত্রারই শুরু রয়েছে। 2 00:01:13,250 --> 00:01:14,916 কিন্তু তোমার যাত্রার শেষ নেই। 3 00:01:18,541 --> 00:01:20,333 তোমার যাত্রা নিরবধি। 4 00:01:26,291 --> 00:01:30,125 অবশেষে তোমার যাত্রার অবসান ঘটাতে আমি এখানে উপস্থিত হয়েছি। 5 00:01:35,625 --> 00:01:37,125 এ অসম্ভব। 6 00:01:40,791 --> 00:01:42,291 তুমি মারা গেছো। 7 00:01:44,625 --> 00:01:46,416 আমি তোমাকে মেরেছি। 8 00:01:47,166 --> 00:01:50,541 তুমি এখনো বুঝতে পারছো না খেলাটা কীভাবে খেলা হচ্ছে। 9 00:01:51,833 --> 00:01:54,333 তুমি বাঁধনটা ধ্বংস করতে চাচ্ছো, 10 00:01:55,291 --> 00:01:58,708 কিন্তু তোমার নেয়া প্রতিটি পদক্ষেপ ওটাকে অক্ষত রাখছে। 11 00:02:00,125 --> 00:02:01,625 এ হতে পারে না। 12 00:02:07,166 --> 00:02:08,791 আমি ওটাকে মেরেছি। 13 00:02:11,041 --> 00:02:14,208 মার্থাকে মেরেছি, সেইসাথে উৎসকে মেরেছি। 14 00:02:20,458 --> 00:02:22,291 তোমার পৃথিবী আর ইভার পৃথিবী। 15 00:02:23,625 --> 00:02:26,083 দুটোরই অস্তিত্ব থাকার কথা না। 16 00:02:30,958 --> 00:02:35,041 তুমি ভাবছো দুই পৃথিবীর সম্পর্কের মাঝে উৎস নিহিত আছে। 17 00:02:36,333 --> 00:02:38,916 কিন্তু আদতে সেটার অবস্থান দুই পৃথিবীর বাইরে। 18 00:02:43,500 --> 00:02:46,166 আমাদের ভাবনা দ্বৈততার গড়া। 19 00:02:48,166 --> 00:02:49,791 সাদা, কালো। 20 00:02:50,583 --> 00:02:52,166 আলো, ছায়া। 21 00:02:54,250 --> 00:02:56,291 তোমার পৃথিবী, ইভার পৃথিবী। 22 00:02:57,541 --> 00:02:59,125 কিন্তু সেটা ভুল। 23 00:03:01,333 --> 00:03:04,000 তৃতীয় মাত্রা ছাড়া কোনোকিছুই সম্পূর্ণ নয়। 24 00:03:09,041 --> 00:03:10,541 ট্রিকুয়েট্রা। 25 00:03:21,333 --> 00:03:22,625 তৃতীয় কোনো... 26 00:03:25,083 --> 00:03:26,666 পৃথিবী আছে? 27 00:03:30,666 --> 00:03:33,500 সেই পৃথিবী বাঁধনটার জন্ম দিয়েছে। 28 00:03:34,416 --> 00:03:36,500 সেখান থেকেই সবকিছুর সৃষ্টি। 29 00:03:38,916 --> 00:03:41,291 সেখানে একটা ভুল সংঘটিত হয়েছিল। 30 00:03:47,791 --> 00:03:50,750 ট্যানহাউজ... মূল পৃথিবীতে... 31 00:03:51,625 --> 00:03:53,916 তোমার মতো সেও কাউকে হারিয়েছিল। 32 00:03:56,333 --> 00:03:59,916 আর তোমার মতো তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল। 33 00:04:09,041 --> 00:04:11,791 কিন্তু তার পরিবর্তে সে নিজ পৃথিবীকে বিভক্ত ও ধ্বংস করে, 34 00:04:13,791 --> 00:04:16,666 আর আমাদের দুই পৃথিবীর জন্ম দেয়। 35 00:04:40,791 --> 00:04:43,833 তবে বাঁধনটা ধ্বংস করার একটা উপায় আছে। 36 00:04:45,666 --> 00:04:48,708 মূল পৃথিবীতে সময় ও স্থানের মধ্য দিয়ে 37 00:04:49,375 --> 00:04:52,791 পরিভ্রমণের উদ্ভাবনকে শুরুতেই ঠেকানোর মাধ্যমে। 38 00:04:56,700 --> 00:05:10,000 অনুবাদ ও সম্পাদনা Arman AL Mahamud 39 00:06:26,666 --> 00:06:31,000 PARADISE 40 00:07:04,416 --> 00:07:07,166 তোমাকে এসব থেকে বাদ দিতে চেয়েছিলাম। 41 00:07:10,000 --> 00:07:12,333 কিন্তু তোমার রাস্তা অপরিবর্তিত থাকতে হতো। 42 00:07:13,375 --> 00:07:16,833 প্রতিটি পদক্ষেপ ঠিক আগের মতো নিতে হতো। 43 00:07:18,833 --> 00:07:20,583 এই মুহূর্ত পর্যন্ত। 44 00:07:28,875 --> 00:07:30,000 এটা... 45 00:07:32,625 --> 00:07:34,500 আগেও ঘটেছে? 46 00:07:35,708 --> 00:07:38,375 তোমার উৎস ধ্বংস করার ঘটনা, 47 00:07:38,458 --> 00:07:40,708 অসংখ্যবার ঘটেছে। 48 00:07:42,666 --> 00:07:44,333 কিন্তু এটা, 49 00:07:44,416 --> 00:07:46,083 তুমি আর আমি, 50 00:07:46,166 --> 00:07:47,833 এই প্রথম ঘটছে। 51 00:07:52,208 --> 00:07:56,125 এবার বুঝবে তুমি সব কীভাবে সম্পর্কযুক্ত। 52 00:07:58,125 --> 00:08:00,250 তুমি যা করেছো, 53 00:08:01,000 --> 00:08:03,125 ইভা যা করেছে, 54 00:08:04,375 --> 00:08:09,000 তা দুই পৃথিবীতে বাঁধনটার চিরস্থায়িত্ব বজায় রেখেছে। 55 00:08:10,375 --> 00:08:12,916 তুমি সর্বদা নিজেকে নতুনরূপে গড়ছো। 56 00:08:14,083 --> 00:08:15,750 আর সেও। 57 00:08:22,166 --> 00:08:23,666 তাদের মরতে হবে। 58 00:08:25,291 --> 00:08:27,208 তাদের সবাইকে মরতে হবে, 59 00:08:27,291 --> 00:08:29,458 তবেই তারা পুনর্জন্ম নিতে পারবে। 60 00:08:37,000 --> 00:08:39,125 তোমার মাঝে দুই পৃথিবী ধারণ করছো। 61 00:08:39,207 --> 00:08:40,332 কী? 62 00:08:41,041 --> 00:08:42,291 তোমার ছেলে। 63 00:08:42,832 --> 00:08:44,333 সে এসবের উৎস। 64 00:08:45,291 --> 00:08:50,083 দুই পৃথিবীর সবাইকে সে পর্যায়ক্রমে প্রাণ দিয়েছে। 65 00:09:07,958 --> 00:09:09,875 দীর্ঘদিন তোমার অপেক্ষা করেছে সে। 66 00:09:12,166 --> 00:09:13,625 ভবিষ্যতেও বারবার করে যাবে। 67 00:09:26,875 --> 00:09:29,708 তুমি তোমার ছেলের বিনাশ চাও, 68 00:09:30,250 --> 00:09:32,291 সেইসাথে বাঁধনেরও। 69 00:09:32,375 --> 00:09:34,416 ইভা তাকে জীবিত চায়, 70 00:09:35,000 --> 00:09:38,250 তাই বাঁধনটা থাকতে হবে। 71 00:09:40,083 --> 00:09:42,458 তার হাতে উপায় নেই। 72 00:09:42,541 --> 00:09:45,875 ছেলেকে বাঁচাতে সে বারংবার যা পারে সব করবে। 73 00:09:49,000 --> 00:09:53,125 এই বাঁধনে তুমি আর ইভা যা যা করেছো, 74 00:09:53,208 --> 00:09:55,083 আর যা যা করে যাবে, 75 00:09:55,708 --> 00:09:57,416 সব ভালোবাসার তাড়নায়। 76 00:10:03,458 --> 00:10:06,958 তবুও ব্যথা আর ভোগান্তি ছাড়া তোমরা আর কিছুই লাভ করোনি। 77 00:10:22,166 --> 00:10:24,291 জোনাসকে বাঁচাতে চাইলে, 78 00:10:24,875 --> 00:10:26,958 সবাইকে বাঁচাতে চাইলে, 79 00:10:28,208 --> 00:10:31,125 সবসময় যা হয়ে এসেছে তা-ই করতে হবে আমাদের। 80 00:10:34,833 --> 00:10:36,041 তোমাকেও। 81 00:10:46,791 --> 00:10:50,750 তোমরা দুজনই তোমাদের যাত্রায় কল্পনাতীত সব কাজ করেছো। 82 00:10:53,208 --> 00:10:57,250 কারণ তোমাদের নিগূঢ় আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারোনি। 83 00:11:05,791 --> 00:11:08,708 এখানে এই মুহূর্তে তোমার পথচলা শেষ। 84 00:11:09,250 --> 00:11:10,541 মানে? 85 00:11:10,625 --> 00:11:15,083 এই পৃথিবীতে তোমাকে যে কাজে পাঠানো হয়েছিল সেটা সম্পন্ন করেছো। 86 00:11:16,083 --> 00:11:17,625 আমরা কিছুই সম্পন্ন করিনি। 87 00:11:18,166 --> 00:11:20,625 সে বলেছিল আমাদের মহাপ্রলয় থামাতে হবে। 88 00:11:20,708 --> 00:11:23,208 - পাওয়ার প্ল্যান্টের ব্যারেলে-- - বুঝার সময় এলে 89 00:11:23,916 --> 00:11:25,916 সব বুঝতে পারবে। 90 00:11:33,416 --> 00:11:36,458 ভবিষ্যতে তুমি যা হবে তা এড়াতে চাচ্ছো। 91 00:11:38,916 --> 00:11:40,666 কিন্তু তা সম্ভব নয়। 92 00:11:42,875 --> 00:11:46,291 বরং বারবার কেবল নিজের মুখোমুখিই হবে। 93 00:11:59,958 --> 00:12:01,458 কে তুমি? 94 00:12:02,875 --> 00:12:04,750 স্যরি। 95 00:12:07,250 --> 00:12:10,916 তোমাদের দুই পৃথিবীর অস্তিত্ব থাকার কথা না। 96 00:12:11,666 --> 00:12:13,791 তুমি আর ইভা, 97 00:12:13,875 --> 00:12:17,000 তোমাদের দুজনের অস্তিত্ব থাকার কথা না। 98 00:12:19,958 --> 00:12:21,833 এসব কীভাবে জানো তুমি? 99 00:12:22,166 --> 00:12:24,625 মূল পৃথিবীর কথা কীভাবে জানো? 100 00:12:26,958 --> 00:12:31,541 আমি ৩৩ বছর তোমার আর তার পৃথিবীতে উত্তরগুলো খুঁজে বেড়িয়েছি। 101 00:12:32,375 --> 00:12:35,458 ধাঁধার টুকরোগুলো একাট্টা করার চেষ্টা করেছি। 102 00:12:36,125 --> 00:12:40,125 বুঝতে চেষ্টা করেছি একই বংশধারা থেকে কীভাবে সব 103 00:12:40,208 --> 00:12:42,583 বারবার পুনর্জন্ম নেয়। 104 00:12:44,416 --> 00:12:48,750 আমরা সবাই যে বাঁধনটার অংশ না তা বুঝা পর্যন্ত। 105 00:12:49,958 --> 00:12:54,125 দুটো পৃথিবীই একটি ক্ষত, অন্য কিছু থেকে যার জন্ম। 106 00:12:55,875 --> 00:13:00,208 ক্ষতটা দূর করলে তা থেকে জন্ম নেয়া সব দূর হবে, 107 00:13:00,291 --> 00:13:02,250 তবে সেসব রয়ে যাবে 108 00:13:02,333 --> 00:13:05,583 যেসব মূল পৃথিবীতে ইতোমধ্যেই আছে। 109 00:13:06,458 --> 00:13:08,541 এতবছর ভেবে এসেছি 110 00:13:09,208 --> 00:13:11,166 ও আমার মেয়ে। 111 00:13:13,375 --> 00:13:16,166 দীর্ঘদিন আমিও চেয়েছিলাম তুমি ওর বাবা হও। 112 00:13:24,708 --> 00:13:26,208 তবে এতেই ভালো। 113 00:13:28,041 --> 00:13:29,916 ও বাঁধনটার অংশ নয়। 114 00:13:32,500 --> 00:13:33,916 ও বাঁচবে। 115 00:13:34,875 --> 00:13:36,833 কিন্তু তোমার আর ইভার মতো, 116 00:13:37,416 --> 00:13:40,125 আমারও সবকিছু বজায় রাখতে হতো 117 00:13:40,208 --> 00:13:42,541 আজকের আমিতে পরিণত হতে। 118 00:13:45,750 --> 00:13:47,625 তোমাকে কী করতে হবে জানো। 119 00:13:49,583 --> 00:13:50,833 দ্রুত করো। 120 00:13:51,541 --> 00:13:52,791 ওকে কষ্ট পেতে দিও না। 121 00:13:54,625 --> 00:13:56,291 ওর জীবন কোনো জীবন নয়। 122 00:13:57,916 --> 00:13:59,416 এটা হতে হবে, 123 00:14:00,541 --> 00:14:03,875 তবেই আমি এটা ঠেকাতে স্বর্গ আর পৃথিবীকে চালনা করতে পারবো। 124 00:14:17,291 --> 00:14:20,916 তোমার মতো আমিও অন্যদের ব্যথা ও ভোগান্তিতে ফেলেছি, 125 00:14:21,000 --> 00:14:22,666 বারবার... 126 00:14:23,250 --> 00:14:26,583 যাতে আমার রাস্তা আমাকে আজ তোমার কাছে পৌঁছে দিতে পারে। 127 00:14:38,541 --> 00:14:40,166 আমি যা যা করেছি 128 00:14:41,625 --> 00:14:43,583 সব রেজিনার জন্য করেছি। 129 00:14:46,041 --> 00:14:50,916 এত বছর দুই পৃথিবীতে ওর একটা বাঁচার উপায় খুঁজে বেড়িয়েছি। 130 00:14:53,458 --> 00:14:57,916 খুঁজে বেড়িয়েছি কর্ম ও কর্মফলের শিকল ভাঙার একটা উপায়। 131 00:15:19,375 --> 00:15:20,583 তোমার পৃথিবীতেও, 132 00:15:21,750 --> 00:15:23,541 ইভার পৃথিবীতেও, 133 00:15:24,500 --> 00:15:27,416 বুঝার চেষ্টা করেছি কীভাবে সবকিছু সম্পর্কযুক্ত। 134 00:15:28,833 --> 00:15:30,666 প্রকৃতপক্ষে সম্পর্কযুক্ত। 135 00:15:31,750 --> 00:15:36,791 আমাদের দুই পৃথিবী যে আরেকটা পৃথিবী থেকে জন্ম নিয়েছে সেটা বুঝা পর্যন্ত। 136 00:15:37,875 --> 00:15:41,041 রেজিনা যে প্রত্যেকবারই দুই পৃথিবীতে মারা যাবে। 137 00:15:42,625 --> 00:15:46,041 ও যে কেবল যে পৃথিবী থেকে সবকিছুর সৃষ্টি সে পৃথিবীতে বাঁচবে, 138 00:15:47,375 --> 00:15:49,000 মূল পৃথিবীতে। 139 00:15:50,625 --> 00:15:52,250 তোমাকে মিথ্যা বলেছিলাম... 140 00:15:53,875 --> 00:15:55,125 ইভাকেও। 141 00:15:57,041 --> 00:15:59,875 তবে বাঁধনটা থাকতে হতো। 142 00:16:01,000 --> 00:16:04,333 তোমাদের দুজনকে আমার অন্ধকারে রাখতে হতো। 143 00:16:05,000 --> 00:16:07,875 বাঁধনের সবাইকে অন্ধকারে রাখতে। 144 00:16:10,125 --> 00:16:13,666 প্রথমত, সবকিছু সেভাবেই ঘটতে হতো সবসময় যেভাবে ঘটে এসেছে... 145 00:16:14,416 --> 00:16:17,333 তোমার পৃথিবীতেও, তার পৃথিবীতেও। 146 00:16:29,708 --> 00:16:31,625 এই গোলকধাঁধার প্রতিটি পদক্ষেপ 147 00:16:32,958 --> 00:16:35,583 সেভাবেই নিতে হতো যেভাবে আগে নেওয়া হয়েছে। 148 00:16:42,583 --> 00:16:46,166 এটা কর্ম ও কর্মফলের এক অসীম শিকল 149 00:16:46,708 --> 00:16:48,958 যা দুই পৃথিবীতেই আমাদেরকে 150 00:16:50,000 --> 00:16:52,208 বারবার একই নিয়তির দিকে চালনা করছে। 151 00:16:57,083 --> 00:16:58,458 এক্সকিউজ মি। 152 00:16:59,708 --> 00:17:02,291 এদিক দিয়ে কাউকে যেতে দেখেছেন? 153 00:17:02,791 --> 00:17:04,208 বয়স্ক কাউকে? 154 00:17:05,875 --> 00:17:08,583 কোনো পৃথিবীতেই আমরা নিজ ইচ্ছায় কিছু করতে পারি না। 155 00:17:09,708 --> 00:17:12,500 চিরকাল সেটাই করবো যেটা সবসময় করে এসেছি। 156 00:17:14,665 --> 00:17:15,665 হেই। 157 00:17:25,625 --> 00:17:27,250 তুমি হেলগা ডপলার, তাই না? 158 00:17:28,791 --> 00:17:30,041 হেলগা। 159 00:17:30,125 --> 00:17:32,791 কোনো পৃথিবীর নিয়তিই 160 00:17:33,833 --> 00:17:35,416 অন্য পৃথিবীর চেয়ে উত্তম নয়। 161 00:17:35,500 --> 00:17:37,000 আজকে কত তারিখ? 162 00:17:39,083 --> 00:17:40,541 ৮ই নভেম্বর। 163 00:17:41,750 --> 00:17:43,041 কোন সাল? 164 00:17:45,000 --> 00:17:47,958 ১৯৮৬। 165 00:17:49,958 --> 00:17:51,541 ১৯৮৬... 166 00:17:57,791 --> 00:18:00,166 আমি বদলাতে পারবো, জানো? 167 00:18:00,833 --> 00:18:02,416 অতীত বদলাতে পারবো। 168 00:18:03,125 --> 00:18:04,250 ভবিষ্যতও। 169 00:18:05,291 --> 00:18:07,125 বাঁচাও! 170 00:18:07,208 --> 00:18:09,166 তুমি না থাকলে, এসব কিছুই হবে না। 171 00:18:12,166 --> 00:18:13,083 না! 172 00:18:15,583 --> 00:18:18,375 ওখানে কী? ও ওখানে? 173 00:18:27,916 --> 00:18:29,875 - কী করেছো ওর? - ছাড়ো! 174 00:18:55,250 --> 00:18:57,333 যতদিন বাঁধনটা থাকবে, 175 00:18:57,916 --> 00:19:00,625 দুই পৃথিবীতেই আমরা বারবার 176 00:19:00,708 --> 00:19:04,250 প্রতিটি ভোগান্তি ভোগ করা এবং জন্ম দেয়ার সাজা পাবো। 177 00:19:08,500 --> 00:19:11,333 দুই পৃথিবীর মাঝে কোনো পার্থক্য নেই। 178 00:19:12,416 --> 00:19:15,750 ঘটনাগুলো হয়তো একইভাবে কিংবা একই সময়ে 179 00:19:16,500 --> 00:19:17,916 ঘটে না। 180 00:19:18,666 --> 00:19:20,041 তবে অবশ্যই ঘটে। 181 00:19:29,125 --> 00:19:30,708 বাঁধনের কেউ-ই তাদের 182 00:19:31,083 --> 00:19:32,958 নিয়তি এড়াতে পারে না। 183 00:19:36,416 --> 00:19:38,000 তুমি তাহলে। 184 00:19:56,833 --> 00:19:58,375 ধাঁধার প্রতিটি টুকরোই 185 00:19:58,458 --> 00:20:00,791 সবসময় নিজ অবস্থান ফিরে পায়। 186 00:20:06,583 --> 00:20:09,708 ঠিক তোমার মতো, টুকরোগুলো আমি দাবার ছকে এদিক-সেদিক করেছি, 187 00:20:10,250 --> 00:20:13,875 আর বারবার সব ঘটনার উপর নজর রেখেছি। 188 00:20:25,666 --> 00:20:29,166 তবে অবশেষে জানতে পেরেছি বাঁধনটা কীভাবে খুলতে হবে। 189 00:20:32,541 --> 00:20:35,791 তুমি এতদিন যে লুপহোলটা খুঁজেছো সেটা কোথায় আমি জানি। 190 00:20:37,250 --> 00:20:38,416 সময়ে। 191 00:20:40,458 --> 00:20:44,875 মহাপ্রলয়ের সময়, এক সেকেন্ডের একটি ভগ্নাংশের জন্য সময় থেমে যায়। 192 00:20:45,416 --> 00:20:48,083 আর সেসময় সবকিছু ভারসাম্যহীন হয়ে পড়ে। 193 00:20:48,875 --> 00:20:50,833 তবে সময় যখন থেমে যায়, 194 00:20:51,416 --> 00:20:55,250 ক্ষণিকের জন্য কর্ম ও কর্মফলের শিকলও ভেঙে যায়। 195 00:20:58,875 --> 00:21:00,208 তখন... 196 00:21:00,708 --> 00:21:02,750 ঘটনা বদলানো যায়। 197 00:21:04,833 --> 00:21:06,458 ইভা সেটা জানে। 198 00:21:07,458 --> 00:21:09,208 সে তোমার পৃথিবীর লুপহোলটা ব্যবহার করে 199 00:21:09,291 --> 00:21:12,666 নিজের ছোট রূপকে এক দিকে কিংবা অন্যদিকে পাঠায়, 200 00:21:13,708 --> 00:21:16,000 চক্র চলমান রাখার জন্য। 201 00:21:17,041 --> 00:21:21,583 আর আমিও নিজেকে অন্যদিকে পাঠাতে সেটা ব্যবহার করেছি। 202 00:21:21,666 --> 00:21:23,083 আজকে এখানে পৌঁছতে। 203 00:21:24,125 --> 00:21:28,708 জোনাসকে ভিন্ন পথে পাঠাতে তোমাকে এটা ব্যবহার করতে হবে। 204 00:21:30,041 --> 00:21:32,541 চক্রকে সম্পূর্ণরূপে ভাঙার জন্য। 205 00:21:33,583 --> 00:21:38,333 সবকিছু বারবার ঘটার জন্য জোনাস আর মার্থাই দায়ী। 206 00:21:38,875 --> 00:21:44,083 তাদেরকে তোমার মূল পৃথিবীতে পাঠাতে হবে, তবেই তারা এসবের অবসান ঘটাতে পারবে। 207 00:22:13,833 --> 00:22:15,083 তোমাকে কথা দিচ্ছি। 208 00:22:18,416 --> 00:22:20,000 এটা ঠিক করবো। 209 00:22:35,333 --> 00:22:36,750 এখনো এখানে কী করছো? 210 00:22:38,750 --> 00:22:40,041 ও মারা গেছে! 211 00:22:44,333 --> 00:22:46,125 আমার কাছে আরও কী চাও? 212 00:22:46,875 --> 00:22:48,958 পরে সব বলবো। সব। 213 00:22:49,958 --> 00:22:51,833 আগে এখান থেকে যেতে হবে। 214 00:22:54,875 --> 00:22:56,291 কী করছো? 215 00:22:59,041 --> 00:23:00,333 এটা কী? 216 00:23:04,208 --> 00:23:05,500 এটা কী? 217 00:23:06,125 --> 00:23:08,166 এটা আমাদের শেষ আশা। 218 00:23:25,666 --> 00:23:27,458 কীভাবে করলে? 219 00:23:27,541 --> 00:23:29,083 এটা কোন সময়? 220 00:23:31,416 --> 00:23:33,416 প্রশ্নটা "কোন সময়?" নয়, 221 00:23:36,666 --> 00:23:38,333 বরং "কোন পৃথিবী?" 222 00:23:46,666 --> 00:23:48,166 এর মানে কী? 223 00:23:50,041 --> 00:23:51,250 একটা উপায় আছে 224 00:23:52,958 --> 00:23:55,208 তোমার পক্ষে আমি হওয়া এড়াতে পারার, 225 00:23:55,833 --> 00:23:59,041 কখনোই এসব ঘটার প্রয়োজন না থাকার উপায়। 226 00:23:59,958 --> 00:24:02,875 কিন্তু সেটা সম্ভব করতে, আমাকে তোমার বিশ্বাস করতে হবে। 227 00:24:33,833 --> 00:24:35,791 তোমার হাতে বেশি সময় নেই। 228 00:24:36,583 --> 00:24:38,166 অন্য মার্থা, 229 00:24:38,833 --> 00:24:40,500 তাকে তোমার বাঁচাতে হবে। 230 00:24:43,291 --> 00:24:45,208 অন্য মার্থা? 231 00:24:46,083 --> 00:24:48,166 এতবছর ভেবে এসেছি 232 00:24:49,958 --> 00:24:52,583 এসব আমাকে একা বদলাতে হবে। 233 00:24:53,791 --> 00:24:55,875 কিন্তু ঠিক একইভাবে সেও দায়ী। 234 00:24:58,166 --> 00:25:00,208 তোমরা একটি অখণ্ডের দুটি খণ্ড। 235 00:25:01,500 --> 00:25:04,333 কেবল একসঙ্গেই তোমরা মূল পৃথিবীতে ফিরতে পারবে। 236 00:25:05,708 --> 00:25:07,583 আমরা যা জানি তা একটি ফোঁটা। 237 00:25:08,791 --> 00:25:10,333 আর যা জানি না... 238 00:25:12,000 --> 00:25:13,416 তা একটি সমুদ্র। 239 00:25:16,666 --> 00:25:18,125 এর মানে কী? 240 00:25:26,458 --> 00:25:28,458 টিক, টক। 241 00:25:29,541 --> 00:25:31,083 টিক, টক। 242 00:25:33,000 --> 00:25:34,500 টিক, টক। 243 00:25:40,375 --> 00:25:42,791 আজকে মহাপ্রলয় হবে... 244 00:25:43,041 --> 00:25:44,000 তার পৃথিবীতে। 245 00:25:48,041 --> 00:25:49,583 লুপহোল... 246 00:25:50,375 --> 00:25:52,250 এখানেও আছে। 247 00:25:53,875 --> 00:25:57,458 এক মুহূর্তের জন্য, সময় থেমে যাবে। 248 00:26:01,708 --> 00:26:03,833 মার্থার কাছে তোমার পৌঁছতে হবে... 249 00:26:05,333 --> 00:26:07,791 ম্যাগনাস আর ফ্রান্সিসকার আগে। 250 00:26:11,083 --> 00:26:13,375 সবকিছুর পুনরাবৃত্তি হবার আগে। 251 00:26:21,041 --> 00:26:24,250 তোমরা দুজন আমাদের শেষ আশা। 252 00:26:28,041 --> 00:26:30,750 অ্যাডাম জোনাসকে তার পথে পাঠাবে। 253 00:26:32,708 --> 00:26:37,916 সে আর মার্থা, এসব ঘটা থামাবে। 254 00:26:54,583 --> 00:26:55,666 বাবা। 255 00:26:59,583 --> 00:27:01,458 তাকে আমার হয়ে স্যরি বোলো। 256 00:27:21,625 --> 00:27:23,291 সব ঠিকঠাক হলে... 257 00:27:25,416 --> 00:27:27,166 রেজিনা বাঁচবে। 258 00:28:56,250 --> 00:28:57,583 মার্থা? 259 00:28:57,666 --> 00:28:59,625 কী হচ্ছে এসব? 260 00:29:03,083 --> 00:29:04,291 মার্থা? 261 00:29:08,291 --> 00:29:09,458 তোমাকে আমাদের সাথে যেতে হবে। 262 00:29:10,333 --> 00:29:11,708 কোথায় যেতে হবে? 263 00:29:42,500 --> 00:29:44,000 এ হতে পারে না। 264 00:29:57,208 --> 00:29:58,708 তুমি বেঁচে আছো। 265 00:30:08,208 --> 00:30:09,958 তুমি ওর মতো দেখতে। 266 00:30:29,583 --> 00:30:31,458 আমাকে তুমি চেনো না। 267 00:30:43,541 --> 00:30:45,208 আমরা কোন সময়ে আছি? 268 00:30:53,500 --> 00:30:54,916 কোন সময়ে? 269 00:30:56,125 --> 00:30:57,833 এখানে কেন এসেছি? 270 00:31:04,375 --> 00:31:07,000 আজ ২১শে জুন, ১৯৮৬ সাল। 271 00:31:07,375 --> 00:31:09,916 যেদিন আমাদের দুই পৃথিবীর সৃষ্টি হয়। 272 00:31:10,666 --> 00:31:12,833 এখানে নয়, তার পৃথিবীতে। 273 00:31:14,916 --> 00:31:19,208 ট্যানহাউজ নামের ক্লকমেকারটা, প্রথমবারের মতো আজকে প্যাসেজ খুলবে। 274 00:31:19,708 --> 00:31:20,833 কী? 275 00:31:25,291 --> 00:31:26,833 সময় বেশি নেই। 276 00:31:28,000 --> 00:31:30,250 ওটা হওয়া থামাতে হবে। 277 00:31:30,833 --> 00:31:31,666 দাঁড়াও! 278 00:31:33,208 --> 00:31:34,791 এর মানে? 279 00:33:17,875 --> 00:33:19,250 কোথায় যাচ্ছি? 280 00:33:21,083 --> 00:33:23,333 এক মৃত ব্যক্তিকে জীবিত করতে। 281 00:33:26,000 --> 00:33:27,875 মানে? 282 00:33:27,958 --> 00:33:30,125 ব্যাপারটা একটু জটিল। 283 00:33:31,291 --> 00:33:33,541 মারা যাবার আগে তাদের কাছে যেতে হবে। 284 00:33:39,666 --> 00:33:41,041 কী করতে চাচ্ছো? 285 00:33:53,041 --> 00:33:54,458 তুমি আর আমি... 286 00:33:56,708 --> 00:33:59,541 সবকিছু ঘটে চলার কারণ। 287 00:34:02,083 --> 00:34:03,958 বারবার ঘটে চলার। 288 00:34:06,708 --> 00:34:09,125 কারণ তুমি যা চাও তা ত্যাগ করতে পারছো না। 289 00:34:11,666 --> 00:34:13,833 আর আমি যা চাই তা ত্যাগ করতে পারছি না। 290 00:34:15,791 --> 00:34:17,541 কিন্তু আমরাই ত্রুটি। 291 00:34:21,375 --> 00:34:23,166 ম্যাট্রিক্সের ত্রুটি। 292 00:34:31,291 --> 00:34:33,250 অস্তিত্ব মুছে দিতে চাচ্ছো। 293 00:34:36,750 --> 00:34:38,541 তোমার আর আমার পৃথিবীর। 294 00:34:40,500 --> 00:34:42,625 সেইসাথে আমাদের অস্তিত্বও। 295 00:35:56,708 --> 00:35:58,583 তোমার অপেক্ষাতেই ছিলাম। 296 00:36:04,333 --> 00:36:06,166 জানি কেন এসেছো। 297 00:36:24,958 --> 00:36:26,458 কিন্তু শেষপর্যন্ত... 298 00:36:27,916 --> 00:36:29,375 প্রতিটি মৃত্যুই 299 00:36:30,000 --> 00:36:31,708 এক নতুন সূচনা। 300 00:36:45,333 --> 00:36:47,000 তুমি জিততে পারবে না। 301 00:36:48,083 --> 00:36:49,416 আমার মৃত্যু কেবল 302 00:36:49,500 --> 00:36:52,166 চক্রের আরেকটি ধাপ। 303 00:36:53,375 --> 00:36:55,083 তুমি আজকে আমাকে মারবে। 304 00:36:56,750 --> 00:36:58,416 মার্থা আমাকে খুঁজে নিবে। 305 00:37:00,375 --> 00:37:02,958 যেভাবে একদিন আমি নিজেকে খুঁজে নিয়েছিলাম। 306 00:37:05,625 --> 00:37:08,041 যা তাকে সম্পূর্ণভাবে তোমার বিরুদ্ধে দাঁড় করাবে। 307 00:37:11,083 --> 00:37:12,666 কীসের অপেক্ষা করছো? 308 00:37:42,083 --> 00:37:43,708 এ হতে পারে না। 309 00:37:45,541 --> 00:37:47,666 এটা এভাবে হয়নি। 310 00:37:49,625 --> 00:37:50,666 এটা... 311 00:37:50,750 --> 00:37:52,833 এটা কখনোই এভাবে হয়নি। 312 00:37:55,208 --> 00:37:57,541 তুমি আমাকে মেরেছো। 313 00:37:59,500 --> 00:38:01,041 প্রতিবারই। 314 00:38:01,666 --> 00:38:03,416 তুমি মারা যাবে। 315 00:38:06,375 --> 00:38:08,375 আমি মারা যাবো। 316 00:38:09,625 --> 00:38:11,958 আমাদের কাছ থেকে জন্ম নেয়া সবকিছুও। 317 00:38:15,208 --> 00:38:16,791 কী করেছো তুমি? 318 00:38:28,875 --> 00:38:30,833 জীবন এক গোলকধাঁধা। 319 00:38:31,458 --> 00:38:34,750 কেউ কেউ মৃত্যু পর্যন্ত এর ভেতর হাতড়ে বেড়ায়, 320 00:38:34,833 --> 00:38:36,833 বেরোবার রাস্তার খোঁজে। 321 00:38:40,666 --> 00:38:42,458 কিন্তু রাস্তা কেবল একটাই, 322 00:38:44,333 --> 00:38:46,750 আর সেটা আরও গভীরে নিয়ে যায়। 323 00:38:48,708 --> 00:38:51,958 মাঝখানে পৌঁছলেই কেবল 324 00:38:52,875 --> 00:38:54,375 সেটা বুঝা যায়। 325 00:38:57,958 --> 00:39:01,125 মৃত্যুকে বুঝা যায় না। 326 00:39:03,750 --> 00:39:06,625 তবে এর সাথে সন্ধি করা যায়। 327 00:39:10,333 --> 00:39:12,375 আমরা যা যা করেছি... 328 00:39:14,708 --> 00:39:16,625 শেষপর্যন্ত সব স্মরণাতীত হবে। 329 00:39:22,916 --> 00:39:28,291 আমরা দায়ী এই অসীম দেজা ভুর জন্য। 330 00:39:32,041 --> 00:39:34,625 আর আমাদেরকেই 331 00:39:34,708 --> 00:39:36,333 এর অবসান ঘটাতে হবে। 332 00:39:41,291 --> 00:39:42,500 আমরা... 333 00:39:43,416 --> 00:39:45,125 ত্রুটি। 334 00:39:47,791 --> 00:39:49,416 তুমি আর আমি। 335 00:40:04,875 --> 00:40:09,625 আমাদের দুজনের নিয়তি একত্রে এক অনন্ত অভিশাপে বাঁধা পড়েছে। 336 00:40:10,833 --> 00:40:12,541 উভয় পৃথিবীতেই। 337 00:40:14,125 --> 00:40:16,750 সবকিছু কর্ম ও কর্মফল। 338 00:40:18,000 --> 00:40:21,375 প্রতিটি ব্যথা আমাদেরকে বিপথে চালিত করে, 339 00:40:21,958 --> 00:40:23,833 আমাদের ইচ্ছাকে রূপ দেয়। 340 00:40:25,041 --> 00:40:30,625 ট্যানহাউজ মূল পৃথিবীতে তার জীবনের গুরুত্বপূর্ণ সবকিছু হারায়। 341 00:40:32,000 --> 00:40:37,541 তার ছেলে, ছেলের বউ, আর নাতনি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। 342 00:40:38,250 --> 00:40:43,166 তারা ধাক্কা খেয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে ডুবে যায়। 343 00:40:45,083 --> 00:40:47,583 সেই ব্যথা সে ভুলতে পারে না। 344 00:40:52,541 --> 00:40:54,125 জোনাস আর মার্থাকে... 345 00:40:55,041 --> 00:40:57,625 তার ব্যথা দূর করতে হবে। 346 00:40:59,166 --> 00:41:03,708 তবেই সে সবকিছু আগের মতো করার উপায় খুঁজবে না। 347 00:41:07,541 --> 00:41:10,833 তাদেরকে মূল পৃথিবীতে যেতে হবে 348 00:41:12,208 --> 00:41:14,375 আর আমাদের দুই পৃথিবীর 349 00:41:15,166 --> 00:41:18,666 সৃষ্টি হওয়া রোধ করতে হবে। 350 00:41:36,125 --> 00:41:39,750 এই সেই মুহূর্ত যখন প্রথমবার প্যাসেজ খুলে। 351 00:41:49,000 --> 00:41:53,166 ট্যানহাউজ সেই পৃথিবীতে ফিরে যেতে চেয়েছিল যেই পৃথিবীতে তার পরিবার বেঁচে ছিল। 352 00:41:57,083 --> 00:41:59,541 কিন্তু তার পরিবর্তে, নিজের পৃথিবীকে বিভক্ত করে ফেলেছিল। 353 00:42:01,750 --> 00:42:03,416 তৈরি করেছিল বাঁধনটা। 354 00:42:06,541 --> 00:42:08,041 তৈরি করেছিল আমাদের। 355 00:42:14,375 --> 00:42:16,083 ক্ষণিকের জন্য, 356 00:42:16,791 --> 00:42:18,541 তিন পৃথিবীর মাঝে... 357 00:42:21,625 --> 00:42:23,375 একটি সেতু স্থাপন হবে। 358 00:42:28,208 --> 00:42:30,000 তার পৃথিবীতে যেতে চাও? 359 00:42:32,750 --> 00:42:36,666 তার ব্যথার সূত্রপাত যেখানে সেখানে যেতে হবে আমাদের। 360 00:42:52,291 --> 00:42:53,666 জোনাস... 361 00:42:55,833 --> 00:42:57,458 তোমার পৃথিবীর জন... 362 00:43:01,041 --> 00:43:02,416 সে কি ব্যতিক্রম? 363 00:43:52,708 --> 00:43:53,875 শুরু হচ্ছে। 364 00:45:09,250 --> 00:45:10,375 মার্থা? 365 00:45:29,333 --> 00:45:30,833 মার্থা? 366 00:45:48,875 --> 00:45:50,041 জোনাস? 367 00:46:01,625 --> 00:46:03,041 জোনাস! 368 00:46:12,416 --> 00:46:13,625 মার্থা? 369 00:46:25,458 --> 00:46:26,458 জোনাস! 370 00:47:03,333 --> 00:47:04,583 মার্থা? 371 00:47:05,250 --> 00:47:06,750 ওহ, এইতো তুমি। 372 00:47:10,041 --> 00:47:12,041 ওকে দুঃখী দেখাচ্ছে। 373 00:47:13,125 --> 00:47:14,625 কাকে দুঃখী দেখাচ্ছে? 374 00:47:14,708 --> 00:47:16,666 ওখানে দাঁড়ানো ছেলেটাকে। 375 00:47:18,083 --> 00:47:20,041 কাউকে তো দেখা যাচ্ছে না। 376 00:47:20,125 --> 00:47:22,041 আলমারির পিছনদিক দেখা যাচ্ছে। 377 00:47:38,125 --> 00:47:39,250 জোনাস? 378 00:47:40,625 --> 00:47:42,125 সব ঠিক আছে? 379 00:47:44,250 --> 00:47:46,166 বেজমেন্টে কী খুঁজছো? 380 00:47:51,000 --> 00:47:52,000 কী হলো? 381 00:47:53,125 --> 00:47:55,041 ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 382 00:47:56,708 --> 00:47:58,583 কোনো মেয়ে নেই ওখানে। 383 00:48:04,916 --> 00:48:06,916 আসো। নিচে চলো, কেমন? 384 00:48:20,958 --> 00:48:22,375 আসো। 385 00:50:18,583 --> 00:50:22,416 সবসময় ওটাই বলতে হবে? একবারের জন্যও ক্ষান্তি দিতে পারো না? 386 00:50:24,791 --> 00:50:27,250 ভাবলাম দোকানটা তুমি চাও। 387 00:50:28,833 --> 00:50:31,916 - এখন না, হয়তো পরে। - কথা কানেই তুলো না! 388 00:50:32,666 --> 00:50:34,916 এজন্যই মা সহ্য করতে পারেনি। 389 00:50:35,541 --> 00:50:38,333 তোমার ননস্টপ লেকচার, বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ... 390 00:50:38,416 --> 00:50:40,833 সনজাকে কখনো জিজ্ঞেস করেছো ওর আগ্রহ আছে কিনা? 391 00:50:42,291 --> 00:50:45,291 এত বছরে, কখনো জানতে চেয়েছো আমার আগ্রহ আছে কিনা? 392 00:50:45,375 --> 00:50:47,125 কিংবা আমি কী চাই? 393 00:50:52,583 --> 00:50:54,083 বৃষ্টি হচ্ছে। 394 00:50:59,333 --> 00:51:01,375 এটাই তোমার শেষ কথা? 395 00:51:06,916 --> 00:51:08,000 মারেক, শোনো। 396 00:51:08,083 --> 00:51:10,708 তুমি বলেছো বাইরের পৃথিবী রহস্যপূর্ণ, 397 00:51:10,791 --> 00:51:13,958 আর আমরা যা জানি তা এক অসীম সমুদ্রের একটি ফোঁটা। 398 00:51:14,708 --> 00:51:16,625 অন্তত তোমার এই কথাটা ঠিক। 399 00:51:16,708 --> 00:51:19,833 আইনস্টাইন-রোজেন ব্রিজ আর ব্ল্যাক হোলের ব্যাপারে হয়তো তুমি সব জানো, 400 00:51:19,916 --> 00:51:24,041 কিন্তু আমার ব্যাপারে... আমার ব্যাপারে কিচ্ছু জানো না। 401 00:51:38,958 --> 00:51:41,416 ভাব... ভাবলাম আরও কিছুদিন থাকবে। 402 00:51:43,208 --> 00:51:44,500 ওর মাথা ঠাণ্ডা হয়ে যাবে। 403 00:52:10,833 --> 00:52:12,583 এসবের কি খুবই দরকার ছিল? 404 00:52:13,916 --> 00:52:16,250 কালও তো যেতে পারতাম। 405 00:52:19,375 --> 00:52:20,916 ওনাকে নিয়ে তোমার লজ্জা হয়। 406 00:52:23,000 --> 00:52:24,666 উনি কেমন তুমি জানো না। 407 00:52:24,750 --> 00:52:28,333 জন্ম থেকেই এমন। নিজের মাথায় আর নিজের বড় বড় চিন্তা-ভাবনায় বাস করে। 408 00:52:28,416 --> 00:52:30,750 ওনার বানানো ওসব কখনো দেখেছো? 409 00:52:30,833 --> 00:52:33,708 মানুষ ওসব কেন দেখে সেটাই আমি বুঝতে পারি না। 410 00:52:33,791 --> 00:52:35,125 সবসময় আকাশ দেখে। 411 00:52:35,208 --> 00:52:38,125 তারা, গ্যালাক্সি, যত্তসব মহাবিশ্ব... আর আমাকে? 412 00:52:39,000 --> 00:52:40,500 আমাকে কখনোই দেখে না। 413 00:52:48,041 --> 00:52:49,916 পরিবার বেছে নেয়া যায় না। 414 00:52:54,458 --> 00:52:55,541 হ্যাঁ। 415 00:52:57,916 --> 00:52:59,416 কিন্তু তোমাকে বেছে নিয়েছি। 416 00:53:01,666 --> 00:53:02,833 হ্যাঁ। 417 00:53:04,416 --> 00:53:06,166 আমাকে বেছে নিয়েছো। 418 00:53:13,625 --> 00:53:14,958 সামনে দেখো! 419 00:53:23,708 --> 00:53:25,125 ঠিক আছো? 420 00:53:25,208 --> 00:53:26,458 হ্যাঁ? 421 00:53:30,791 --> 00:53:33,750 - রাস্তার মাঝখানে কী করছে? - গিয়ে দেখছি। 422 00:53:35,708 --> 00:53:37,500 সমস্যা কী? 423 00:53:38,083 --> 00:53:41,291 রাস্তার মাঝখানে কে দাঁড়ায়! মেরেই তো দিয়েছিলাম! 424 00:53:54,750 --> 00:53:56,166 সব ঠিক আছে? 425 00:54:01,083 --> 00:54:02,416 কোনো সাহায্য লাগবে? 426 00:54:05,500 --> 00:54:07,208 ব্রিজ বন্ধ করে দিয়েছে। 427 00:54:09,541 --> 00:54:10,708 কী? 428 00:54:11,833 --> 00:54:13,416 একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 429 00:54:13,875 --> 00:54:15,500 মজা হচ্ছে? 430 00:54:17,833 --> 00:54:19,333 বাড়ি যাও। 431 00:54:20,583 --> 00:54:22,375 আমরা যা জানি তা একটি ফোঁটা। 432 00:54:23,958 --> 00:54:26,000 আর যা জানি না তা একটি সমুদ্র। 433 00:54:29,041 --> 00:54:30,500 আপনার বাবা আপনাকে ভালোবাসে। 434 00:54:33,208 --> 00:54:34,916 আপনার জন্য উনি সব করবেন। 435 00:54:44,375 --> 00:54:46,000 কী বললে? 436 00:54:46,916 --> 00:54:48,125 মারেক? 437 00:54:49,291 --> 00:54:50,791 সব ঠিক আছে? 438 00:55:05,208 --> 00:55:06,708 ব্রিজ বন্ধ করে দিয়েছে। 439 00:55:11,583 --> 00:55:13,500 আসো, চলো। 440 00:55:14,333 --> 00:55:15,416 মারেক! 441 00:55:28,791 --> 00:55:30,375 কী ব্যাপার? 442 00:55:35,666 --> 00:55:37,166 ঠিকই বলেছো। 443 00:55:39,083 --> 00:55:40,750 কালকে যাওয়া যাবে। 444 00:56:22,291 --> 00:56:24,000 তোমরা ফিরে এসেছো? 445 00:56:24,083 --> 00:56:25,750 ব্রিজ বন্ধ করে দিয়েছে। 446 00:56:27,375 --> 00:56:31,208 - আপনার ছেলের ধারণা দুজন দেবদূত দেখেছে। - ঠাট্টা করো না। 447 00:56:36,833 --> 00:56:38,458 জানি না কেন... 448 00:56:41,083 --> 00:56:42,791 কিন্তু হঠাৎ এরকম... 449 00:56:44,041 --> 00:56:45,458 মনে হলো। 450 00:57:10,333 --> 00:57:12,208 ফিরে এসে ভালোই করেছো। 451 00:57:17,416 --> 00:57:19,583 বিছানাপত্তর এখনো তুলে রাখিনি। 452 00:57:22,958 --> 00:57:25,291 ব্যাগ নিয়ে যাচ্ছি উপরে। 453 00:57:35,875 --> 00:57:37,125 ধন্যবাদ। 454 00:57:43,375 --> 00:57:44,458 ওকে নিবেন? 455 00:57:48,291 --> 00:57:50,166 শার্লটও ইতোমধ্যে আপনাকে মিস করেছে। 456 00:57:53,541 --> 00:57:55,000 মারেককে সাহায্য করি গিয়ে। 457 00:58:36,583 --> 00:58:38,333 কাজ হয়েছে? 458 00:59:06,625 --> 00:59:08,000 আলোর ভেতর... 459 00:59:11,833 --> 00:59:13,125 তোমাকে দেখেছি। 460 00:59:16,333 --> 00:59:17,583 বাচ্চা তোমাকে। 461 00:59:23,958 --> 00:59:25,666 আমার দিকে তাকিয়ে ছিলে... 462 00:59:29,875 --> 00:59:31,916 যেন তুমিও আমাকে দেখতে পাচ্ছিলে। 463 00:59:37,458 --> 00:59:38,833 আলমারিতে? 464 00:59:45,166 --> 00:59:46,583 ওটা তুমি ছিলে? 465 00:59:51,916 --> 00:59:53,541 স্বপ্ন নয় তাহলে। 466 01:00:13,416 --> 01:00:15,833 আমাদের কিছু অবশিষ্ট থাকবে? 467 01:00:20,083 --> 01:00:21,875 নাকি এটাই আমরা? 468 01:00:24,875 --> 01:00:26,125 কোনো স্বপ্ন? 469 01:00:29,416 --> 01:00:31,333 কখনো আমাদের অস্তিত্ব ছিল না? 470 01:00:36,250 --> 01:00:37,750 জানি না। 471 01:01:14,500 --> 01:01:16,375 আমরা একে অপরের জন্যই আদর্শ। 472 01:01:23,416 --> 01:01:25,208 এছাড়া অন্যকিছু কখনো বিশ্বাস করবে না। 473 01:04:02,166 --> 01:04:05,250 - লাজানিয়া আবার গরম করবো? - হ্যাঁ। 474 01:04:05,333 --> 01:04:07,833 - আমিও হাত লাগাই। - আরেকটা বোতল খুলি? 475 01:04:07,916 --> 01:04:09,541 - অবশ্যই। - আচ্ছা। 476 01:04:09,625 --> 01:04:10,958 আমাকেও এক চুমুক দিবে? 477 01:04:11,041 --> 01:04:13,583 - এবার রেজিনার উদ্দেশ্যে টোস্ট হবে। - হ্যাঁ। 478 01:04:16,000 --> 01:04:17,958 - তোমার উদ্দেশ্যে। - তোমার উদ্দেশ্যে। 479 01:04:19,250 --> 01:04:20,666 আর ইনভাইট করার জন্য ধন্যবাদ। 480 01:04:21,750 --> 01:04:23,000 - স্বাগতম। - তোমার উদ্দেশ্যে। 481 01:04:33,750 --> 01:04:35,000 তোমার চোখ। 482 01:04:35,583 --> 01:04:39,791 - বেশ ভালো দেখাচ্ছে। - চোখে কী হয়েছিল কখনো বলোনি আমাদের। 483 01:04:40,458 --> 01:04:43,541 - আমাকেও বলোনি। - বলো, আজকে বলো। 484 01:04:44,708 --> 01:04:47,166 তোমাদের কথা দিতে হবে কাউকে বলবে না। 485 01:04:49,541 --> 01:04:50,916 গত গ্রীষ্মে-- 486 01:04:54,500 --> 01:04:56,250 ধ্যাত। ভয় পেয়েছি। 487 01:04:57,958 --> 01:04:59,250 - ঠিক আছো? - হ্যাঁ। 488 01:04:59,333 --> 01:05:01,541 এটাই কি মহাপ্রলয়? 489 01:05:01,625 --> 01:05:04,750 - মোমবাতি জ্বালাচ্ছি। - লাইটার আছে? 490 01:05:06,541 --> 01:05:08,166 হ্যাঁ, এইতো। 491 01:05:08,791 --> 01:05:10,208 - এইতো। - হ্যানাহ? 492 01:05:14,916 --> 01:05:15,958 ঠিক আছো? 493 01:05:22,416 --> 01:05:24,083 হেই, সব ঠিক আছে? 494 01:05:26,041 --> 01:05:29,041 জানি না। আমার দেজা ভু হলো বোধহয়। 495 01:05:33,541 --> 01:05:36,666 শুনে একেবারে অদ্ভুত মনে হবে, কিন্তু... 496 01:05:38,250 --> 01:05:40,416 ঠিক এটাই 497 01:05:41,625 --> 01:05:43,333 গতরাতে স্বপ্নে দেখেছি। 498 01:05:44,958 --> 01:05:46,916 বিদ্যুৎ চমকাচ্ছিল, 499 01:05:47,000 --> 01:05:48,708 জোরে বজ্রপাত হচ্ছিল, 500 01:05:49,958 --> 01:05:52,958 আর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। 501 01:05:55,833 --> 01:05:57,166 আর কোনোভাবে... 502 01:05:58,625 --> 01:06:00,625 পৃথিবী ধ্বংস হয়ে গেল। 503 01:06:01,916 --> 01:06:03,750 পৃথিবী ধ্বংস হয়ে গেল? 504 01:06:05,000 --> 01:06:06,708 হ্যাঁ, জানি না। 505 01:06:07,750 --> 01:06:10,333 সব দেখলাম অন্ধকার, আর আলো দেখলাম না। 506 01:06:13,250 --> 01:06:15,500 আর অদ্ভুত ব্যাপার... 507 01:06:19,708 --> 01:06:21,625 আমার কাছে এটা ভালোই মনে হলো... 508 01:06:23,375 --> 01:06:25,125 সব শেষ হয়ে যাওয়াটা। 509 01:06:26,333 --> 01:06:29,541 যেন সবকিছু থেকে হঠাৎ মুক্তি মিললো। 510 01:06:30,750 --> 01:06:32,291 চাওয়া নেই। 511 01:06:33,625 --> 01:06:34,875 প্রয়োজন নেই। 512 01:06:39,416 --> 01:06:41,083 অসীম অন্ধকার। 513 01:06:44,666 --> 01:06:46,000 গতকাল নেই। 514 01:06:46,833 --> 01:06:48,083 আজ নেই। 515 01:06:49,500 --> 01:06:50,750 আগামীকাল নেই। 516 01:06:54,833 --> 01:06:56,083 কিছুই নেই। 517 01:07:00,625 --> 01:07:03,166 তোমার এটা খতিয়ে দেখা দরকার। 518 01:07:09,000 --> 01:07:10,666 হয়তো কেবল হরমোন। 519 01:07:12,416 --> 01:07:14,291 পৃথিবী আজকে ধ্বংস হয়ে গেলে, 520 01:07:14,791 --> 01:07:16,666 আর তোমার একটা চাওয়া থাকলে, 521 01:07:17,333 --> 01:07:19,041 কী চাইতে? 522 01:07:24,041 --> 01:07:25,666 উইন্ডেন বিহীন পৃথিবী। 523 01:07:28,666 --> 01:07:29,750 এটার উদ্দেশ্যে ড্রিংক হোক। 524 01:07:31,000 --> 01:07:32,000 হ্যাঁ। 525 01:07:32,083 --> 01:07:34,875 - উইন্ডেন বিহীন পৃথিবী। - উইন্ডেন বিহীন পৃথিবী। 526 01:07:39,208 --> 01:07:41,750 মনে হচ্ছে উইন্ডেন এত সহজে বিদায় নিবে না। 527 01:07:43,583 --> 01:07:45,416 হয়তো এতেই ভালো। 528 01:07:49,291 --> 01:07:50,916 বাচ্চার নাম ঠিক করেছো? 529 01:07:55,958 --> 01:07:57,541 জানি না। 530 01:08:09,625 --> 01:08:11,708 "জোনাস" নামটা সুন্দর। 531 01:08:15,200 --> 01:08:30,000 অনুবাদ ও সম্পাদনা Arman AL Mahamud