1 00:00:01,500 --> 00:00:13,500 Moshiur Shuvo Presents 2 00:00:14,875 --> 00:00:17,708 "তখন থেকে জানতাম, কোনকিছু বদলায় নি, 3 00:00:18,750 --> 00:00:20,125 সবকিছু আগের মতই ছিল। 4 00:00:21,500 --> 00:00:23,000 ঘূর্ণয়মান হুইল ঘুরছিল, 5 00:00:23,583 --> 00:00:25,791 বার বার, বৃত্তাকারে। 6 00:00:25,875 --> 00:00:28,291 একটার পরিণতি অপরটার সাথে যুক্ত, 7 00:00:28,791 --> 00:00:30,625 একটা সূতা, রক্তের মত লাল, 8 00:00:30,708 --> 00:00:33,083 যেটা আমাদের সকল কর্মকে এক করে।" 9 00:00:36,791 --> 00:00:38,791 ওটা তোমার মায়ের প্রিয় নাটক ছিল। 10 00:00:40,208 --> 00:00:43,000 সে আমাদের সাথে আসলে খুশিই হত, 11 00:00:43,083 --> 00:00:46,291 তোমার মত এক ভদ্রলোকের সাথে। 12 00:00:51,916 --> 00:00:54,750 শার্লটের জন্য। 13 00:00:54,833 --> 00:00:56,125 আমরা মরি কেন? 14 00:01:02,375 --> 00:01:04,583 মৃতরা সত্যিই মারা যায় না। 15 00:01:06,166 --> 00:01:08,708 তারা হয়তো আমাদের সাথে এখানে থাকে না। 16 00:01:08,791 --> 00:01:10,958 কিন্তু একটা সময় যা জীবিত ছিল, 17 00:01:11,041 --> 00:01:12,541 সেটা সব সময়ই বেঁচে থাকে। 18 00:01:13,583 --> 00:01:15,625 অনন্তকাল ধরে। 19 00:01:26,583 --> 00:01:28,958 হেই, তুমি রাস্তায় কী করছো? 20 00:01:35,083 --> 00:01:36,166 কী করছো! 21 00:01:50,041 --> 00:01:51,166 কে ওখানে? 22 00:01:53,416 --> 00:01:54,708 কে তুমি? 23 00:01:58,458 --> 00:02:00,416 যার দেখার চোখ আছে, 24 00:02:01,083 --> 00:02:02,583 শোনার কান আছে, 25 00:02:04,458 --> 00:02:08,458 সে নিজেকে বোঝাতে পারে যে, কোন মানুষই সিক্রেট গোপন রাখতে পারে না। 26 00:02:10,083 --> 00:02:12,666 কারন তার ঠোঁট নীরব থাকলেও, 27 00:02:13,666 --> 00:02:16,041 সে তার আঙ্গুলের ডগা দিয়ে সেটা প্রকাশ করবে। 28 00:02:18,041 --> 00:02:21,375 যেকোন ভাবে সিক্রেটটা সে প্রকাশ করবেই। 29 00:02:21,500 --> 00:02:22,625 আমি... 30 00:02:24,250 --> 00:02:25,666 আমি... বুঝতে পারলাম না। 31 00:02:25,750 --> 00:02:27,375 ওহ, তুমি ঠিকই বুঝেছ। 32 00:02:30,041 --> 00:02:32,958 তুমি শহরে যাচ্ছো একটা টেলিগ্রাম পাঠাতে। 33 00:02:34,208 --> 00:02:36,958 কারন তুমি দুনিয়াকে আমাদের অস্তিত্বের কথা জানাতে যাচ্ছো। 34 00:02:37,458 --> 00:02:38,750 তাই না? 35 00:02:41,166 --> 00:02:43,541 তুমি তাদের একজন। 36 00:02:45,208 --> 00:02:46,708 একজন ট্রাভেলার। 37 00:02:49,875 --> 00:02:51,916 এত বছর 38 00:02:52,041 --> 00:02:55,041 তারা আমার বাবাকে পাগল বলতো। 39 00:02:55,875 --> 00:02:57,958 কিন্তু এখন তারা এখানে। 40 00:02:59,375 --> 00:03:01,791 ভবিষ্যত থেকে আসা ট্রাভেলার। 41 00:03:03,166 --> 00:03:05,458 দুনিয়াকে জানাতে হবে 42 00:03:06,500 --> 00:03:08,500 তাদের অস্তিত্ব সম্পর্কে। 43 00:03:11,125 --> 00:03:12,416 আমরা যা জানি... 44 00:03:13,500 --> 00:03:14,958 সেটা হচ্ছে পানির কনা পরিমাণ। 45 00:03:18,083 --> 00:03:19,708 আমরা যা জানি না... 46 00:03:23,208 --> 00:03:24,666 সেটা হচ্ছে সমুদ্রের পরিমাণ। 47 00:03:25,500 --> 00:04:57,500 বঙ্গানুবাদে : মশিউর শুভ 48 00:05:00,250 --> 00:05:04,916 অ্যাডাম এবং ইভা 49 00:05:05,375 --> 00:05:07,750 আমাদের চিন্তার ভেতর ভুলটা হচ্ছে... 50 00:05:08,958 --> 00:05:11,125 আমরা প্রত্যেকে নিজেদেরকে 51 00:05:11,208 --> 00:05:13,916 একক সত্তা মনে করি। 52 00:05:15,583 --> 00:05:16,958 একজনের... 53 00:05:17,666 --> 00:05:20,333 বিপরীতে তার মত অসংখ্য। 54 00:05:24,541 --> 00:05:28,166 রিয়েলিটিতে, আমরা একেকজন 55 00:05:28,250 --> 00:05:30,583 অনন্ত এক এর ভগ্নাংশ। 56 00:05:34,416 --> 00:05:35,916 এটা কোন জায়গা? 57 00:05:37,666 --> 00:05:39,500 আমার দুনিয়ার কপি? 58 00:05:46,208 --> 00:05:48,916 আমাকে যা বলেছিলে তোমার মনে আছে? 59 00:05:51,541 --> 00:05:53,000 ব্রিজের নিচে থেকে। 60 00:05:55,750 --> 00:05:57,083 আলো। 61 00:05:58,666 --> 00:06:00,000 জঙ্গল। 62 00:06:01,708 --> 00:06:02,750 তুমি। 63 00:06:05,375 --> 00:06:06,541 আমি। 64 00:06:08,791 --> 00:06:10,708 ম্যাট্রিক্সে একটা গ্লিচ। 65 00:06:17,958 --> 00:06:19,500 আমি এখানে কেন? 66 00:06:24,875 --> 00:06:26,291 তুমি এবং আমি। 67 00:06:28,291 --> 00:06:29,875 অ্যাডাম এবং ইভা। 68 00:06:31,583 --> 00:06:33,416 আমরা সেটাই। 69 00:06:35,041 --> 00:06:37,500 ম্যাট্রিক্সে একটা গ্লিচ। 70 00:06:41,833 --> 00:06:44,000 এখানে তুমি কেন সেটা জানতে চাও? 71 00:06:46,666 --> 00:06:48,208 তাদেরকে বাঁচাতে। 72 00:06:50,458 --> 00:06:51,875 তোমার 73 00:06:53,750 --> 00:06:55,083 এবং আমার দুনিয়াকে। 74 00:06:56,791 --> 00:07:00,375 পুলিশ 75 00:07:00,458 --> 00:07:03,041 গতরাতে প্রায় ১০ টার সময়, 76 00:07:03,125 --> 00:07:04,625 কিলিয়ান ওবেনডোর্ফ, 77 00:07:04,708 --> 00:07:08,041 বারটোশ টিডামান, এবং ফ্রান্সিসকা ডপলার, 78 00:07:08,125 --> 00:07:10,875 সাথে ম্যাগনাস এবং মার্থা নিয়েলসেন, 79 00:07:10,958 --> 00:07:14,541 একটা অজ্ঞাত লাশ পেয়েছে 80 00:07:14,625 --> 00:07:18,166 জঙ্গলের রাস্তার পাশে ডপলারের সম্পত্তিতে। 81 00:07:19,208 --> 00:07:20,666 তার পোষাক 82 00:07:20,750 --> 00:07:22,875 এবং ওয়াকম্যান ১৯৮০ সালের। 83 00:07:24,125 --> 00:07:25,500 আমরা লাশটায় একটা... 84 00:07:27,916 --> 00:07:30,500 আইডি কার্ড পেয়েছি। 85 00:07:39,791 --> 00:07:41,583 ভোলার, তুমি পরের অংশ চালিয়ে যাও? 86 00:07:44,666 --> 00:07:46,250 তোমার সাথে এক সেকেন্ড কথা বলতে পারি? 87 00:08:00,541 --> 00:08:02,000 তোমার এটা করার দরকার নেই। 88 00:08:02,500 --> 00:08:05,166 ভোলার ব্রিফিংটা করতে পারবে। আমি ফরেনসিকের কাছে যাব। 89 00:08:05,250 --> 00:08:06,583 তুমি বাড়ি যাও। 90 00:08:07,833 --> 00:08:10,458 আমি ৩৩ বছর ধরে আমার ভাইকে খুঁজেছি। 91 00:08:12,875 --> 00:08:14,458 ওগুলো তার জিনিস ছিল। 92 00:08:15,166 --> 00:08:16,791 ওগুলো ম্যাডসের জিনিস ছিল। 93 00:08:19,083 --> 00:08:20,166 কেউ একজন... 94 00:08:20,958 --> 00:08:22,666 ওগুলো সব রেখে দিয়েছিল। 95 00:08:24,875 --> 00:08:27,041 তারপর সেগুলোকে ঐ বাংকারের লাশটার সাথে রেখেছিল। 96 00:08:27,958 --> 00:08:29,708 ৩৩ বছর পর। 97 00:08:32,416 --> 00:08:34,457 তোমার মনে হয়, এটা একই খুনি? 98 00:08:36,000 --> 00:08:37,916 সবকিছু সম্পর্কিত? 99 00:08:38,625 --> 00:08:40,750 ম্যাডস, এরিক, বাংকারের ছেলেটা? 100 00:08:44,750 --> 00:08:46,916 জানো, কেন আমি পুলিশে এসেছিলাম? 101 00:08:50,791 --> 00:08:52,625 যখন আমার ভাই হারিয়ে গেল... 102 00:08:57,708 --> 00:09:00,791 তারা তদন্ত করার সময় প্রায় সব ধরণের ভুল করেছিল। 103 00:09:01,750 --> 00:09:03,916 গোয়েন্দাটা ছিল পুরো মাতাল। 104 00:09:04,875 --> 00:09:05,791 আর আমি? 105 00:09:06,416 --> 00:09:08,666 আমি শপথ করেছিল, সবকিছু আলাদা ভাবে করব। 106 00:09:11,291 --> 00:09:13,083 সবকিছু ঠিকভাবে করার জন্য। 107 00:09:14,750 --> 00:09:16,541 সেটা ছিল ৩৩ বছর পূর্বে। 108 00:09:19,916 --> 00:09:21,166 এবং এখন আমি কী করব? 109 00:09:23,750 --> 00:09:25,333 আমার সংসার ভেঙ্গে গেছে। 110 00:09:27,041 --> 00:09:31,250 যে মহিলাটার জন্য আমার স্ত্রীর সাথে চিটিং করেছি, সেই মহিলার সাথেও এখন চিটিং করছি। 111 00:09:49,208 --> 00:09:50,875 আমি আর এটা করতে পারছি না। 112 00:10:14,166 --> 00:10:18,375 টানহাস মেশিনারি ফ্যাক্টারি 113 00:10:29,250 --> 00:10:30,500 কোথায় ছিলে? 114 00:10:34,708 --> 00:10:36,333 সে তোমাকে কী বলেছে? 115 00:10:36,791 --> 00:10:38,708 আমরা এখানে কয়েক সপ্তাহ ধরে আটকে আছি। 116 00:10:38,791 --> 00:10:40,708 এই বালের যন্ত্রটা খালি। 117 00:10:40,791 --> 00:10:42,958 তুমি এই যন্ত্র চালাতে পারো না। 118 00:10:43,041 --> 00:10:44,416 তুমি আমাদের মিথ্যা বলেছ। 119 00:10:44,500 --> 00:10:47,166 কী ঘটবে সেটা তুমি জানতে, তবুও সে সব আমাদের বলো নি! 120 00:10:47,250 --> 00:10:49,750 বুঝতে পারছ না, সে তোমাকে ব্যবহার করছে? 121 00:10:49,833 --> 00:10:51,291 ওটা মার্থা নয়। 122 00:10:52,791 --> 00:10:54,083 সে মৃত। 123 00:10:55,416 --> 00:10:57,166 কেউ মৃত থেকে ফিরে আসে না। 124 00:11:00,125 --> 00:11:01,500 সে যেই হোক... 125 00:11:02,666 --> 00:11:05,583 হয়তো সে আমাদের এখান থেকে বের হবার একমাত্র উপায়। 126 00:11:09,458 --> 00:11:11,333 তুমি আমাদের সত্যটা বলছো না কেন? 127 00:11:22,083 --> 00:11:23,500 তাদেরকে বলো 128 00:11:23,583 --> 00:11:25,666 কে মার্থাকে মেরেছিল। 129 00:11:47,250 --> 00:11:48,916 বারটোশ! দাঁড়াও! 130 00:11:49,875 --> 00:11:51,083 তাদেরকে বলো! 131 00:11:54,958 --> 00:11:57,000 তাদেরকে বলে দাও, আসলে অ্যাডাম টা কে! 132 00:12:16,625 --> 00:12:18,375 তোমাদেরকে বলেছিলাম! 133 00:12:19,166 --> 00:12:21,083 জোনাস'ই হচ্ছে সকল নষ্টের মূল। 134 00:12:22,750 --> 00:12:24,125 এটা সে। 135 00:12:25,500 --> 00:12:26,750 সে'ই অ্যাডাম! 136 00:12:28,583 --> 00:12:30,375 সে'ই অ্যাডাম! 137 00:12:44,541 --> 00:12:47,041 এতকিছুর মধ্যে, তোমার মনে হয় নি 138 00:12:47,125 --> 00:12:49,458 তাকে তুমি ছাড়তে পারো না কেন? 139 00:12:51,166 --> 00:12:53,583 তুমি জানো, তোমাদের মিলন অসম্ভব। 140 00:12:54,583 --> 00:12:56,000 তবুও... 141 00:12:57,250 --> 00:12:59,166 তুমি তাকে ছাড়ো না। 142 00:13:01,375 --> 00:13:03,208 একটা অদৃশ্য বন্ধন 143 00:13:04,083 --> 00:13:06,500 তোমাদেরকে অনন্তকালের জন্য আঁটকে রেখেছে। 144 00:13:08,458 --> 00:13:10,416 অ্যাডাম সেটা ছিন্ন করার চেষ্টা করেছিল। 145 00:13:13,083 --> 00:13:14,666 কিন্তু সেটা অসম্ভব। 146 00:13:24,541 --> 00:13:26,166 তুমি এটা আমাকে দিয়েছিলে। 147 00:13:32,041 --> 00:13:33,458 তুমি এবং আমি। 148 00:13:35,083 --> 00:13:37,041 কালো এবং সাদা। 149 00:13:37,791 --> 00:13:39,875 আলো এবং অন্ধকার। 150 00:13:41,125 --> 00:13:43,625 আমরা অন্ততকালের জন্য যুক্ত 151 00:13:44,291 --> 00:13:46,916 আর এই অনন্তকালের পুনরাবৃত্তি হচ্ছে 152 00:13:47,583 --> 00:13:48,666 দেজা ভু। 153 00:13:50,125 --> 00:13:51,791 এসব কী? 154 00:13:53,791 --> 00:13:55,291 কী চাও? 155 00:13:56,083 --> 00:13:58,458 আমি এখানে কেন, সেটা বলছো না কেন? 156 00:14:00,458 --> 00:14:02,500 তুমি যা করবে সেটা তুমি দেখেছ। 157 00:14:04,250 --> 00:14:06,208 অ্যাডাম যা করবে। 158 00:14:08,708 --> 00:14:11,125 যদি তোমার মার্থাকে বাঁচাতে চাও, 159 00:14:12,125 --> 00:14:14,791 তোমাকে আলোর পক্ষে যেতে হবে। 160 00:14:16,333 --> 00:14:19,416 এবং তোমার আমাকে আজকের আমিতে পরিণত করতে হবে। 161 00:14:23,250 --> 00:14:24,625 আমাকে করতে হবে? 162 00:14:25,708 --> 00:14:28,166 আমি আর কোন কিছু করতে চাই না। 163 00:14:29,125 --> 00:14:31,916 সবকিছু করতে করতে আমি এখন ক্লান্ত। 164 00:14:34,666 --> 00:14:36,208 তাহলে নিজেকে জিগ্যেস করো 165 00:14:37,791 --> 00:14:39,333 তুমি কী চাও। 166 00:14:45,041 --> 00:14:46,750 তুমি চাও সে বাঁচুক? 167 00:14:49,583 --> 00:14:51,041 তোমার মার্থা? 168 00:15:25,625 --> 00:15:26,541 বাবা? 169 00:15:31,666 --> 00:15:33,125 ভেতরে আসতে পারি? 170 00:15:46,500 --> 00:15:48,000 এখানে ম্যাগনাসও আছে? 171 00:15:49,916 --> 00:15:51,541 সে মনে হয় ঘুমাচ্ছে। 172 00:15:57,125 --> 00:15:58,791 আমাকে সত্য কথাটা বলো। 173 00:15:59,625 --> 00:16:01,708 বাংকারে কী ঘটেছিল? 174 00:16:05,291 --> 00:16:06,666 কী দেখেছিলে? 175 00:16:08,375 --> 00:16:10,000 আমি সত্যটাই বলেছি। 176 00:16:10,458 --> 00:16:12,250 আমরা ভেতরে গেলাম, বাংকারটা তখন শূন্য ছিল। 177 00:16:12,791 --> 00:16:14,291 ওখানে কেউ ছিল না। 178 00:16:15,083 --> 00:16:16,416 তখন একটা আলো আসে। 179 00:16:16,833 --> 00:16:18,250 এবং তারপর... 180 00:16:18,333 --> 00:16:20,500 ঐ লাশটা পড়ে। 181 00:16:20,583 --> 00:16:22,083 ওখান থেকে কিছু নিয়েছিলে? 182 00:16:23,291 --> 00:16:24,500 কী? 183 00:16:26,041 --> 00:16:28,000 কিলিয়ান ছেলেটা তোমাদেরকে কিছু দিয়েছিল? 184 00:16:32,541 --> 00:16:34,208 বলো, কী নিয়েছিলে? 185 00:16:34,708 --> 00:16:36,333 এসব কী বলছেন? 186 00:16:36,958 --> 00:16:38,958 আমাদের নিয়ে ভাবেন এটা বলতে এসেছেন? 187 00:16:40,250 --> 00:16:42,958 আপনি আমাদের নিয়ে কখনই ভাবেন না। 188 00:16:43,041 --> 00:16:44,791 আপনাকে যেমন বলেছিলাম। 189 00:16:44,875 --> 00:16:46,208 একটা শব্দ আসছিল... 190 00:16:46,291 --> 00:16:49,375 এটা হয়তো মাটি কিংবা গুহা থেকে আসছিল, 191 00:16:49,458 --> 00:16:52,833 আমরা বাংকারে গেলাম, প্রথমে সেখানে কিছু ছিল না 192 00:16:53,250 --> 00:16:54,750 সে ওখানে পড়ে ছিল। 193 00:16:58,833 --> 00:17:00,333 শুনেছেন? 194 00:17:02,041 --> 00:17:05,000 মা যেকোন সময় চলে আসবে। আপনি চলে গেলেই ভাল হয়। 195 00:17:06,915 --> 00:17:10,040 কিন্তু আমাদের খবর নিতে এসেছেন দেখে ভালই লাগছে। 196 00:17:35,375 --> 00:17:37,541 -হ্যানাহ। -হ্যালো। 197 00:17:37,625 --> 00:17:41,291 উলরিখ আছে? সকাল থেকে তাকে ফোন করছি। 198 00:17:44,458 --> 00:17:46,083 আমার মনে হয়, সে বাড়িতে গেছে। 199 00:17:50,791 --> 00:17:52,541 তোমাকে আলাদা লাগছে। 200 00:17:53,625 --> 00:17:54,875 নতুন হেয়ারকাট দিয়েছ? 201 00:17:57,125 --> 00:17:58,375 না। 202 00:18:25,041 --> 00:18:26,708 তোমার সাথে দেখা হয়ে ভালই লাগলো। 203 00:18:28,000 --> 00:18:30,583 আমি এটা তার অফিসে রাখতে গেলাম। 204 00:19:30,500 --> 00:19:31,833 কথা বলা যাবে? 205 00:19:34,083 --> 00:19:35,166 দূর হও। 206 00:19:53,083 --> 00:19:54,416 গতরাতে... 207 00:19:56,375 --> 00:19:57,625 জঙ্গলে... 208 00:19:59,666 --> 00:20:01,583 তুমি কিছু দেখেছিলে? 209 00:20:05,500 --> 00:20:06,500 না। 210 00:20:08,583 --> 00:20:09,458 যেমন? 211 00:20:19,166 --> 00:20:22,083 কখনো মনে হয়েছে যে, তুমি পাগল হয়ে যাচ্ছো? 212 00:20:24,125 --> 00:20:25,833 ওটার কিছুই বুঝতে পারছি না। 213 00:20:31,708 --> 00:20:32,750 হয়তোবা... 214 00:20:33,583 --> 00:20:34,958 বাবা-ই ঠিক। 215 00:20:37,125 --> 00:20:38,750 হয়তো সে আগে থেকেই ওখানে পড়ে ছিল। 216 00:20:40,041 --> 00:20:41,125 এবং আমরা... 217 00:20:45,166 --> 00:20:46,916 আমি যা দেখেছি, সেটাই জানি। 218 00:21:11,125 --> 00:21:12,375 কোথায় যাচ্ছো? 219 00:21:13,625 --> 00:21:15,041 মা'কে বলো না। 220 00:21:15,125 --> 00:21:16,750 ডিনারের আগেই ফিরে আসব। 221 00:21:22,500 --> 00:21:24,208 সবকিছুর পুনরাবৃত্তি হচ্ছে, 222 00:21:25,791 --> 00:21:28,375 বার বার। 223 00:21:29,750 --> 00:21:31,291 অনন্তকালের জন্য। 224 00:21:34,500 --> 00:21:37,333 কারন আমরা কেউ ছেড়ে দেয়ার জন্য প্রস্তুত নই। 225 00:21:51,583 --> 00:21:54,250 এটা বুঝতে আমার 226 00:21:54,750 --> 00:21:56,333 বহুদিন লেগেছে। 227 00:21:56,833 --> 00:21:59,750 যে, তুমি তোমার অতীতকে আঁকড়ে ধরবে, 228 00:22:00,750 --> 00:22:02,666 তুমি সব সময় তাকে বেছে নেবে, 229 00:22:03,916 --> 00:22:06,208 সব সময় তোমার মার্থাকে বেছে নেবে। 230 00:22:08,083 --> 00:22:10,583 যেহেতু তুমি তোমার অতীতকে ছাড়তে পারবে না, 231 00:22:10,666 --> 00:22:13,833 আমিও সারাজীবন আমারটার সাথেই থেকেছি, 232 00:22:17,291 --> 00:22:19,375 তুমি অ্যাডামকে ভরসা করেছিলে, 233 00:22:19,875 --> 00:22:21,916 কিন্তু সেটা তোমাকে কোথায় নিয়ে যায়? 234 00:22:27,958 --> 00:22:29,583 মেয়েটাকে তোমার দেখাতে হবে 235 00:22:30,125 --> 00:22:32,041 সবকিছু কীভাবে সম্পর্কিত। 236 00:22:32,708 --> 00:22:34,583 তোমার হাতে বেশি সময় নেই। 237 00:22:35,083 --> 00:22:37,833 তাকে তার ভবিষ্যত জানতে হবে এটা বুঝতে যে 238 00:22:37,916 --> 00:22:39,708 কোনটা করণীয়। 239 00:22:44,166 --> 00:22:45,708 সে তোমাকে অনুসরণ করবে। 240 00:22:47,958 --> 00:22:49,833 সে তোমার নিয়তির সাথে আবদ্ধ, 241 00:22:50,875 --> 00:22:52,791 যেমনটা তুমি তার সাথে আবদ্ধ। 242 00:24:13,083 --> 00:24:15,000 তুমি বলেছিলে, আমি তোমার দুনিয়াতে ছিলাম, 243 00:24:16,916 --> 00:24:17,916 তোমার সাথে। 244 00:24:19,791 --> 00:24:21,750 আমার সেটা মনে পড়ছে না কেন? 245 00:24:24,000 --> 00:24:25,375 আমি জানি না। 246 00:24:29,583 --> 00:24:30,666 ঐ চিঠিটা... 247 00:24:33,666 --> 00:24:35,250 আমি লিখি নি। 248 00:24:41,500 --> 00:24:43,125 আমাকে বিশ্বাস করো। 249 00:24:46,041 --> 00:24:47,291 এভাবেই জগৎ... 250 00:24:50,583 --> 00:24:51,708 এটা কী? 251 00:24:58,500 --> 00:25:00,458 বুড়ো টানহাস ফাদার... 252 00:25:02,791 --> 00:25:05,125 মৃত থেকে একজনকে ফিরিয়ে আনতে চেয়েছিল। 253 00:25:05,208 --> 00:25:06,500 তার স্ত্রীকে। 254 00:25:08,375 --> 00:25:10,833 সে মনে করেছিল, টাইম ট্রাভেল করার ক্ষমতা 255 00:25:10,916 --> 00:25:12,791 দুনিয়াটাকে উদ্ধার করবে। 256 00:25:14,750 --> 00:25:17,833 সব ভুল আটকানো যাবে ভুলগুলো হবার আগেই। 257 00:25:20,416 --> 00:25:22,166 কিন্তু সেটা দুনিয়াটাকে উদ্ধার করে নি। 258 00:25:24,291 --> 00:25:25,708 সেটা দুনিয়াতে সর্বনাশ ডেকে আনে। 259 00:25:28,833 --> 00:25:30,333 তারা সকলে মৃত। 260 00:25:31,250 --> 00:25:32,500 আমার দুনিয়াতে। 261 00:25:34,000 --> 00:25:36,333 ওসব বদলাতে পারব সেটা আমি না ভেবে পারি না। 262 00:25:47,166 --> 00:25:48,875 আমি জানি, তুমি ভাবছো তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। 263 00:25:51,291 --> 00:25:53,375 আমি প্রমাণ করতে পারি, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। 264 00:26:26,208 --> 00:26:27,375 তুমি ওটা দিয়ে ট্রাভেল করেছ? 265 00:26:39,458 --> 00:26:41,166 এটাই আমার কাছে থাকা শেষটা। 266 00:26:43,250 --> 00:26:45,875 এটা দিয়ে আমি একবার ফিরে যেতে পারব। 267 00:27:34,000 --> 00:27:37,333 আপনি তাকে বলতে পারতেন, কোন পথে তাকে পাঠাচ্ছেন। 268 00:27:39,666 --> 00:27:41,250 এটা কীভাবে শেষ হবে। 269 00:27:43,208 --> 00:27:46,791 সে এই চক্র ভাঙ্গার চেষ্টা করতেই থাকবে। 270 00:27:49,125 --> 00:27:50,625 সে কখনো বুঝবে না যে, 271 00:27:52,500 --> 00:27:54,458 আমাদেরকে এই "জট" 'টাকে রক্ষা করতে হবে। 272 00:27:56,875 --> 00:27:58,958 তার মার্থাকে মরতেই হবে। 273 00:28:01,208 --> 00:28:03,416 যেন বাকিরা বাঁচতে পারে। 274 00:28:25,458 --> 00:28:26,916 শুরুটা... 275 00:28:28,666 --> 00:28:29,875 এবং শেষটা। 276 00:28:29,958 --> 00:28:31,791 উইন্ডেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ভলিউম কন্ট্রোল সিস্টেম 277 00:29:35,083 --> 00:29:37,041 উলরিখ, আমি শার্লট বলছি... 278 00:29:38,375 --> 00:29:40,208 আমি শুধু জানতে চাই, তুমি কেমন আছ, 279 00:29:41,458 --> 00:29:42,875 আমাকে ফোন দিও, ওকে? 280 00:31:33,958 --> 00:31:36,041 টিক... 281 00:31:36,708 --> 00:31:37,833 টক। 282 00:31:39,208 --> 00:31:40,208 টিক... 283 00:31:41,750 --> 00:31:42,833 টক। 284 00:32:33,166 --> 00:32:34,583 আমি কিলিয়ানের সাথে দেখা করতে এসেছি। 285 00:32:37,375 --> 00:32:38,375 কিলিয়ান। 286 00:32:50,125 --> 00:32:51,125 হেই। 287 00:32:53,208 --> 00:32:54,416 হেই। 288 00:32:56,166 --> 00:32:57,208 আপনি ভেতরে যান। 289 00:33:01,708 --> 00:33:03,125 এখানে কী করছো? 290 00:33:03,208 --> 00:33:05,333 তুমি আস্তানায় যাও নি কেন? আমার চিন্তা হচ্ছিল। 291 00:33:13,791 --> 00:33:15,250 তারা আমাকে বের করে দিয়েছিল। 292 00:33:15,750 --> 00:33:17,416 তোমার বাবা ফোন দিয়েছিল। 293 00:33:17,500 --> 00:33:19,666 সে জানতে চেয়েছিল, আমি তোমাদের ফেলে এসেছিলাম কিনা। 294 00:33:22,250 --> 00:33:25,125 -ফেলে এসেছিলে? -না, বাল, আসি নি। 295 00:33:27,958 --> 00:33:31,875 কিন্তু তোমরা দেখছি এখনো সেটা ভুলতে পারো নি। 296 00:33:33,000 --> 00:33:34,666 আমি এখানে ২ বছর ছিলাম না, 297 00:33:34,750 --> 00:33:37,541 কিন্তু তবুও এই ট্রেইলার পার্কে বাসকারীর দিকে সকলে আঙ্গুল তুলছে। 298 00:33:39,875 --> 00:33:41,250 আমি জানতাম। 299 00:33:41,916 --> 00:33:43,416 কী জানতে? 300 00:33:44,333 --> 00:33:46,583 তোমার পিতা-মাতাকে রাগানোর জন্য আমার সাথে এসেছিলে। 301 00:33:48,458 --> 00:33:50,583 তুমি কখনোই আমার কিংবা এরিকের কথা ভাবো নি। 302 00:33:57,208 --> 00:33:58,666 তুমি চলে গেলেই ভাল হয়। 303 00:34:04,791 --> 00:34:05,958 ওকে। 304 00:34:06,583 --> 00:34:07,583 ওকে। 305 00:34:38,958 --> 00:34:40,458 রেজিনা'র ব্যাপারে... 306 00:34:42,333 --> 00:34:43,625 আমি দুঃখিত। 307 00:34:46,166 --> 00:34:47,750 এটা হয়তো তোমার জন্য কঠিন ছিল। 308 00:34:51,000 --> 00:34:52,208 কেমন আছো? 309 00:34:54,708 --> 00:34:55,833 বারটোশ কেমন আছে? 310 00:34:56,833 --> 00:34:58,250 কোন রকমে দিন কাটচ্ছে। 311 00:35:03,916 --> 00:35:04,916 আমি... 312 00:35:08,125 --> 00:35:10,083 আমি একটা চুক্তির প্রস্তাব দিতে চাই। 313 00:35:12,833 --> 00:35:13,833 চুক্তি? 314 00:35:15,208 --> 00:35:16,916 তোমার কিছু জিনিস আমার কাছে আছে। 315 00:35:19,125 --> 00:35:20,291 সেগুলো ফেরত দিতে চাই। 316 00:35:47,458 --> 00:35:49,000 এসব চিনতে পারছো? 317 00:35:51,083 --> 00:35:53,666 চিন্তা করো না। ভেতরকার জিনিস নিরাপদে আছে। 318 00:35:55,125 --> 00:35:58,083 কী চাও? টাকা লাগবে? 319 00:35:58,708 --> 00:36:00,000 টাকা লাগবে না। 320 00:36:02,541 --> 00:36:04,666 আমি চাই, তুমি শার্লটকে ধ্বংস করো। 321 00:36:06,958 --> 00:36:08,666 আমি চাই সে সবকিছু খোয়াবে। 322 00:36:10,791 --> 00:36:11,916 সবকিছু। 323 00:36:37,666 --> 00:36:38,833 শার্লট! 324 00:36:42,625 --> 00:36:44,125 এখানে কী করছো? 325 00:36:46,041 --> 00:36:47,041 ধন্যবাদ। 326 00:36:48,416 --> 00:36:50,041 আপনি আমাকে অনেক সাহায্য করলেন। 327 00:37:07,208 --> 00:37:09,000 আমি তোমাকে থামাতে চেয়েছিলাম। 328 00:37:13,541 --> 00:37:17,166 বাংকারে গিয়েছিলাম। তুমি ফ্রান্সিসকা'র সাথে বাড়িতে থাকো নি কেন? 329 00:37:19,541 --> 00:37:20,458 আমি... 330 00:37:28,541 --> 00:37:30,375 গতরাতে হেলগা'র সাথে ছিলাম? 331 00:37:31,333 --> 00:37:34,916 বলেছিলে তুমি তার সাথে ডিনার করেছো। তারপর সে কোথায় গিয়েছিল? 332 00:37:37,250 --> 00:37:38,291 এসব কী? 333 00:37:39,625 --> 00:37:43,500 ১৯৮৭ সালে যখন উইন্ডেনে তুমি এলে, তোমার বাবা তখনও কেবিনে থাকত? 334 00:37:44,875 --> 00:37:47,125 -আমি বুঝতে পারছি না। -সে থাকত কি না? 335 00:37:47,208 --> 00:37:50,791 না, সে এক্সিডেন্টের পর থেকে নার্সিং হাউজে থাকত। 336 00:37:50,875 --> 00:37:54,083 -আর ৮৬ সালের আগের গ্রীষ্মে? -থাকত বোধহয়, এসব জিগ্যেস করছো কেন? 337 00:37:54,166 --> 00:37:56,000 সে কোন কাজে বাংকার ব্যবহার করত? 338 00:37:58,333 --> 00:38:00,375 শার্লট, আমার কাছে কী চাও? 339 00:38:07,166 --> 00:38:08,541 এটা হেলগা'র। 340 00:38:09,375 --> 00:38:11,083 আমি এটা বাংকারে পেয়েছি। 341 00:38:12,583 --> 00:38:15,583 সেটা অসম্ভব। সে পুরোটা সময় আমাদের সাথে ছিল। 342 00:38:25,250 --> 00:38:26,291 ডপলার বলছি। 343 00:38:29,166 --> 00:38:30,416 সে কী করেছে? 344 00:38:33,166 --> 00:38:34,000 কোথায়? 345 00:38:34,875 --> 00:38:36,291 হ্যাঁ। 346 00:38:36,375 --> 00:38:37,916 হ্যাঁ, আমি এখুনি যাচ্ছি। 347 00:38:41,083 --> 00:38:41,916 হেলগা। 348 00:38:43,625 --> 00:38:45,166 সে পুলিশ স্টেশনে। 349 00:38:47,666 --> 00:38:49,458 সে স্বীকারোক্তি দিয়েছে। 350 00:38:52,291 --> 00:38:56,791 পুলিশ 351 00:38:57,125 --> 00:38:58,666 বাবা, এসব বলছেন কেন? 352 00:38:59,541 --> 00:39:01,000 আমি কিছুই বুঝতে পারছি না। 353 00:39:04,625 --> 00:39:06,416 সে বাড়ি থেকে বেরই হয় নি। 354 00:39:06,500 --> 00:39:08,541 পুরো সন্ধ্যায় আমি তার সাথে ছিলাম। 355 00:39:08,625 --> 00:39:10,166 সাথে এলিজাবেথও ছিল। 356 00:39:10,250 --> 00:39:12,458 আমি ছেলেটাকে মেরেছি। 357 00:39:13,375 --> 00:39:15,500 -বাজে বকা বন্ধ করুন! -তার জিনিসপত্র... 358 00:39:16,208 --> 00:39:18,083 ওয়াকম্যান, কাপড়। 359 00:39:18,958 --> 00:39:23,500 ওগুলো ম্যাডস নিয়েলসেন এর, যে ১৯৮৬ সালে নিখোঁজ হয়। 360 00:39:24,291 --> 00:39:25,791 আপনার মনে আছে? 361 00:39:27,708 --> 00:39:29,666 আমি ছেলেটাকে মেরেছি। 362 00:39:29,750 --> 00:39:31,458 কাকে? ম্যাডসকে? 363 00:39:34,333 --> 00:39:36,083 তার জিনিস পেলেন কোথায়? 364 00:39:36,291 --> 00:39:38,416 ম্যাডসকে কী করেছিলেন? 365 00:39:38,500 --> 00:39:39,916 তাকে কী করেছিলেন? 366 00:39:40,375 --> 00:39:41,208 তুমি বেঁচে আছো! 367 00:39:41,625 --> 00:39:43,833 -কী? -এটা তুমি ছিলে। 368 00:39:43,916 --> 00:39:46,083 কী ছিলাম? 369 00:39:46,166 --> 00:39:47,541 এটা সে ছিল। 370 00:39:47,625 --> 00:39:49,000 কী? ছাড়ো আমাকে! 371 00:39:50,875 --> 00:39:52,458 এটা সে ছিল। 372 00:39:52,958 --> 00:39:55,125 -কী বলছেন? -এটা সে ছিল! 373 00:40:00,416 --> 00:40:03,291 ফেডারেল রিপাবলিক অব জার্মানি ১৯৮৬ 374 00:40:25,541 --> 00:40:26,500 এসব কী? 375 00:40:30,375 --> 00:40:31,583 আমার পিছু নিয়েছ নাকি? 376 00:40:33,958 --> 00:40:36,041 কেন বলছো না, আমরা কীভাবে পরস্পরকে চিনি? 377 00:40:39,125 --> 00:40:41,166 আসলে, আমরা সবসময়ই একে অপরকে চিনতাম। 378 00:40:47,416 --> 00:40:50,333 কিন্ডারগার্টেনে থাকতে যখন ম্যাগনাস তোমার দাঁত ফেলে দিয়েছিল... 379 00:40:53,250 --> 00:40:54,375 আমি তোমার পাশে ছিলাম। 380 00:40:58,416 --> 00:41:01,708 ক্যাম্পিংয়ের সময় যখন মিকেল তোমার জুতাতে মাকড়সা রেখেছিল... 381 00:41:07,625 --> 00:41:10,041 ৩য় শ্রেনীতে শিক্ষা সফরের সময়... 382 00:41:13,250 --> 00:41:16,291 বাড়িতে যাওয়ার জন্য এত ব্যকুল হয়েছিলে যে তোমাকে নিতে ক্যাথারিনাকে আসতে হয়েছিল। 383 00:41:23,583 --> 00:41:25,208 আমি যেখান থেকে এসেছি, 384 00:41:26,250 --> 00:41:28,791 আমাদের দু'জনের একই অতীত ছিল। 385 00:41:33,208 --> 00:41:34,416 তুমি একটা পাগল। 386 00:41:37,208 --> 00:41:39,000 আমি জানি, তুমি তোমাকে দেখেছিলে। 387 00:41:39,750 --> 00:41:41,583 গতরাতে জঙ্গলে। 388 00:41:41,666 --> 00:41:43,166 আমাকে সেটা বলেছো। 389 00:41:44,250 --> 00:41:46,000 তুমি ভবিষ্যত থেকে এসে। 390 00:41:48,041 --> 00:41:49,000 কী? 391 00:41:53,000 --> 00:41:55,833 আমি জানি এসব কেমন পাগলাটে শোনাচ্ছে! 392 00:41:57,916 --> 00:42:00,916 আমার কাছেও অনেক দিন ধরে বিষয়গুলো পাগলাটে মনে হয়েছিল। 393 00:42:03,250 --> 00:42:04,500 মনে হয়েছিল, আমি পাগল। 394 00:42:07,458 --> 00:42:09,125 তুমি সত্যি কে? 395 00:42:10,500 --> 00:42:11,625 তোমাকে দেখাতে পারি! 396 00:42:15,083 --> 00:42:16,958 এসব কীভাবে পরস্পর যুক্ত! 397 00:44:06,500 --> 00:44:07,750 মার্থা কোথায়? 398 00:47:41,291 --> 00:47:43,416 তাদেরকে জ্ঞানের আলো দাও। 399 00:48:24,416 --> 00:48:28,375 সেপ্টেম্বর ২৩, ২০৫৩ 400 00:49:23,583 --> 00:49:25,583 তাকে এটা দিয়েছো তো? 401 00:49:38,958 --> 00:49:40,958 আমি সবসময়ই সহজ-সরল ছিলাম। 402 00:49:50,083 --> 00:49:52,041 তুমি সঠিক কাজটাই করেছ। 403 00:50:31,708 --> 00:50:33,166 এটা কোথায় এলাম? 404 00:50:47,041 --> 00:50:48,458 আমরা কোথায়? 405 00:50:49,500 --> 00:50:51,083 এটা কীভাবে করলে তুমি? 406 00:50:52,208 --> 00:50:54,250 সে তোমাকে এখানে নিয়ে আসতে বলেছিল! 407 00:50:55,916 --> 00:50:57,541 যেন সে তোমাকে বুঝিয়ে বলতে পারে। 408 00:50:58,416 --> 00:50:59,500 কে? 409 00:51:15,166 --> 00:51:16,333 ওটা কে? 410 00:51:44,333 --> 00:51:46,375 ভবিষ্যতে স্বাগতম। 411 00:51:47,083 --> 00:55:44,958 বঙ্গানুবাদে : মশিউর শুভ