1 00:00:07,341 --> 00:00:09,841 পৃথিবী নামক গ্রহটি এতসব দর্শনীয় জিনিসে ভরপুর, 2 00:00:10,636 --> 00:00:13,676 যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সহজেই চোখ এড়িয়ে যায়। 3 00:00:15,766 --> 00:00:17,636 কিন্তু কাছ থেকে তাকান... 4 00:00:18,143 --> 00:00:20,563 দেখবেন এখানে রয়ে গেছে পুরো এক অনাবিষ্কৃত জগৎ। 5 00:00:22,648 --> 00:00:24,978 এমন এক দুনিয়া যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো... 6 00:00:26,485 --> 00:00:27,815 আর ছোট্টো ছোট্টো ভিলেনদের... 7 00:00:29,029 --> 00:00:31,409 অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়... 8 00:00:34,618 --> 00:00:40,038 দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য। 9 00:00:43,703 --> 00:00:48,548 :.:.: TINY WORLD :.:.: EPISODE 06 10 00:00:51,969 --> 00:00:53,799 নিজের ঘরের মতো কোনো স্থান হয় না। 11 00:01:01,687 --> 00:01:04,857 আর কালো পেটের ফিল্ড হ্যামস্টারের জন্য, সেটা এখানে... 12 00:01:07,276 --> 00:01:09,776 ইউরোপীয় পল্লী অঞ্চলের ঠিক কেন্দ্রবিন্দুতে। 13 00:01:14,491 --> 00:01:16,161 ব্যাপারটা হচ্ছে... 14 00:01:18,579 --> 00:01:20,579 পল্লী অঞ্চল বদলাচ্ছে। 15 00:01:43,979 --> 00:01:45,649 মেশিনের আগমনের সাথে সাথে... 16 00:01:48,567 --> 00:01:50,437 প্রস্থান ঘটে প্রাণীদের। 17 00:02:03,790 --> 00:02:06,380 বেশিরভাগই এত ক্ষুদ্র যে নজর এড়িয়ে যায়। 18 00:02:16,220 --> 00:02:18,560 ভাগ্যবানদের ঠাঁই হয় এখানে। 19 00:02:22,809 --> 00:02:24,229 আমাদের বাগানগুলোতে। 20 00:02:30,150 --> 00:02:31,440 একটা পরিচিত স্থান। 21 00:02:35,030 --> 00:02:36,990 কিন্তু ক্ষুদ্র মাত্রায়, 22 00:02:37,658 --> 00:02:40,078 এটা এক বিস্ময়ের জগত... 23 00:02:43,455 --> 00:02:45,325 যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের রাজত্ব চলে। 24 00:02:50,254 --> 00:02:54,474 এই ক্ষুদ্র নিবাসীদের জন্য, বাগানে সবকিছু রয়েছে। 25 00:02:56,134 --> 00:02:57,144 আরামদায়ক বিছানা। 26 00:03:03,976 --> 00:03:05,306 প্রাইভেট স্যুইট। 27 00:03:09,022 --> 00:03:10,022 এমনকি পুলও। 28 00:03:12,276 --> 00:03:14,146 এটা দেখতে স্বর্গের মতো মনে হতে পারে। 29 00:03:16,864 --> 00:03:19,704 কিন্তু সবখানেই বিপদ রয়েছে। 30 00:03:23,245 --> 00:03:27,455 সবচেয়ে ভয়াবহ হচ্ছে, এই অঞ্চলের শাসক দানবেরা। 31 00:03:33,463 --> 00:03:37,263 তো, এই স্থানটিকে নিজের ঘরে পরিণত করতে কী করতে হয়? 32 00:03:38,927 --> 00:03:47,477 "GARDEN (বাগান)" অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 33 00:03:53,066 --> 00:03:54,606 বসন্তের আগমণ ঘটেছে। 34 00:03:59,364 --> 00:04:01,874 আর সেই সাথে, টাটকা খাবারের সরবরাহ। 35 00:04:16,380 --> 00:04:20,550 কিন্তু যেখানে খাদ্য রয়েছে, সেখানে বিপদ অবধারিত। 36 00:04:34,441 --> 00:04:38,031 গৃহপালিত বিড়াল অন্য যেকোনো শিকারীর চেয়ে বেশি ক্ষুদ্র স্তন্যপায়ীদের হত্যা করে। 37 00:04:45,285 --> 00:04:49,915 সৌভাগ্যক্রমে, কাঠবিড়ালিরা দেহ এবং মনের দিক দিয়ে চটপটে। 38 00:04:53,252 --> 00:04:58,672 যেখানে ইচ্ছা... আর সামান্য বাদাম রয়েছে... সেখানে উপায় অবশ্যই রয়েছে। 39 00:05:17,234 --> 00:05:21,664 কিন্তু এই টাঙ্গানো দড়ি আয়ত্ত করাটা এতটা সোজা না। 40 00:05:34,042 --> 00:05:35,042 সে আবার ফিরে আসবে। 41 00:05:38,172 --> 00:05:40,132 কাঠবিড়ালিরা দারুণ অধ্যবসায়ী। 42 00:05:45,470 --> 00:05:48,720 নিশ্চিতভাবেই, ওড়ার ক্ষমতা পাখিদের জন্য টেবিলে পৌঁছানো সহজ করে দেয়। 43 00:05:58,192 --> 00:06:00,942 বসন্তের শুরুতে, রবিন পাখিরা নিজেদের পরিবার গঠন শুরু করে। 44 00:06:02,696 --> 00:06:06,776 তাই বাবাকে নিজের বর্ধমান পরিবারের জন্য যথাসম্ভব বেশি খাদ্য সংগ্রহ করতে হয়। 45 00:06:13,165 --> 00:06:17,745 মা যখন বাচ্চাদের খেয়াল রাখে, বাবা তখন অত্যন্ত ব্যস্ত থাকে 46 00:06:17,836 --> 00:06:21,086 পাঁচ মিনিট অন্তর বাচ্চাগুলোকে খাওয়ানোর কাজে। 47 00:06:24,218 --> 00:06:26,928 অন্য পাখিদের এড়িয়ে চলা সবচেয়ে কৌশলপূর্ণ কাজ। 48 00:06:32,100 --> 00:06:34,560 রবিন বাগানের সবচেয়ে আক্রমণাত্মক পাখিদের মধ্যে অন্যতম। 49 00:06:40,108 --> 00:06:42,528 আর এটি সবচেয়ে হিংস্রদের মাঝে অন্যতম। 50 00:06:52,037 --> 00:06:54,407 ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে উড়ে চলা, 51 00:06:55,165 --> 00:06:58,165 বাজপাখি এক ছোটোপাখি স্পেশালিস্ট। 52 00:07:15,644 --> 00:07:20,524 ব্যর্থ শিকারের অর্থ ফ্রি খাবারও বটে। 53 00:07:34,079 --> 00:07:38,459 কালো পিঁপড়াদের জন্য, স্রেফ খাদ্য খোঁজাই বিরাট অভিযানের শামিল। 54 00:07:46,383 --> 00:07:48,593 তাদের এগোতে হয় ঘন জঙ্গল ভেদ করে... 55 00:07:50,929 --> 00:07:52,929 ...আর পাড়ি দিতে হয় বিশাল মরুভূমি। 56 00:08:00,439 --> 00:08:03,359 বাড়িতে, তাদের রয়েছে ৫,০০০ সদস্যের একটা কলোনি। 57 00:08:05,611 --> 00:08:09,321 আর যেভাবে তারা তাদের খাদ্যের ব্যবস্থা করে তা প্রায় বিস্ময়কর। 58 00:08:16,246 --> 00:08:19,076 তারা এফিড চাষীতে পরিণত হয়েছে। [Aphid = এক ধরণের ক্ষুদ্র পোকা] 59 00:08:20,667 --> 00:08:22,087 তারা এগুলো খায় না অবশ্য। 60 00:08:24,296 --> 00:08:25,876 বরং এদের সুরসুরি দেয়... 61 00:08:27,716 --> 00:08:29,836 যাতে তারা মধুশিশির ফোঁটা ফেলে... 62 00:08:34,264 --> 00:08:37,484 এক ধরণের মিষ্টি তরল যা এফিডরা গাছের রস খেয়ে নিঃসরণ করে। 63 00:08:47,361 --> 00:08:51,241 কিন্তু পালের মাঝে... একটা নেকড়ে রয়েছে। 64 00:08:56,245 --> 00:08:58,495 গুবরে পোকারা এফিড শিকারী। 65 00:09:06,630 --> 00:09:09,970 পিঁপড়ারা শক্তিশালী চোয়ালের সাহায্যে পাল্টা আক্রমণ করে। 66 00:09:14,304 --> 00:09:16,474 আর ফরমিক এসিডের এক স্প্রে। 67 00:09:34,241 --> 00:09:38,871 কিন্তু এমন কিছু এফিড কিলার রয়েছে যাদেরকে পিঁপড়ার সেনাবহরও হারাতে পারে না। 68 00:09:47,713 --> 00:09:49,803 তাদেরকে অন্য কোথাও খাদ্যের সন্ধান করতে হবে। 69 00:09:57,264 --> 00:10:00,144 বন্য অবস্থায়, হ্যামস্টাররা বেশ স্থানিক। [নিজেদের এলাকার ধারেকাছে কাউকে ঘেঁষতে দেয় না।] 70 00:10:02,519 --> 00:10:06,359 কিন্তু একটা সতেজ উঠানের আকর্ষণ তাদের কাছাকাছি নিয়ে আসে। 71 00:10:16,033 --> 00:10:17,243 একটা পুরষ। 72 00:10:23,373 --> 00:10:25,253 সে কোনো সঙ্গী চায় না। 73 00:10:30,380 --> 00:10:34,380 দেখতে নিরীহ হলেও, হ্যামস্টাররা হিংস্র লড়াকু। 74 00:10:39,223 --> 00:10:41,813 সে তুলনামূলক বড়ো এবং শক্তিশালী... 75 00:10:47,523 --> 00:10:50,363 কিন্তু দেখে রোমান্টিক উদ্দেশ্যই বেশি বলে মনে হচ্ছে। 76 00:10:54,655 --> 00:10:57,365 দুজনের অনুভূতি একরকম নয়। 77 00:11:03,539 --> 00:11:04,959 হয়তো অন্য কোনো সময়। 78 00:11:16,510 --> 00:11:20,760 গ্রীষ্মের অগ্রগতির সাথে সাথে, মূল লক্ষ্য খাদ্য থেকে ঘুরে দাঁড়ায় প্রজননে। 79 00:11:29,022 --> 00:11:31,112 একটি স্ত্রী জেব্রা জাম্পিং মাকড়সা। 80 00:11:36,196 --> 00:11:38,816 তার আকার হয়তো কেবল একটা চালের দানার সমান... 81 00:11:41,368 --> 00:11:42,698 কিন্তু সে পেটুক। 82 00:11:53,839 --> 00:11:57,679 এই পুরুষ মাকড়সাটিকে সতর্ক হতে হবে। সে খুব সহজেই তাকে মেরে ফেলতে পারে। 83 00:12:07,394 --> 00:12:09,444 সঙ্গী হিসেবে তাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। 84 00:12:14,902 --> 00:12:16,402 নাচের মাধ্যমে। 85 00:12:32,294 --> 00:12:33,384 শাফল। 86 00:12:37,633 --> 00:12:38,633 ঢেউ। 87 00:12:41,720 --> 00:12:42,760 সাইড স্টেপ। 88 00:12:44,681 --> 00:12:46,891 সব একদম খাপে খাপ হতে হবে। 89 00:12:57,152 --> 00:12:58,782 সে সবচেয়ে দারুণ নর্তক নয়। 90 00:13:00,322 --> 00:13:03,532 কিন্তু অন্তত সে "বেঁচে থাকছে।" 91 00:13:09,831 --> 00:13:13,461 মধ্যগ্রীষ্ম। আর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 92 00:13:19,716 --> 00:13:21,546 পুরুষ হ্যামস্টারটি ফিরে এসেছে। 93 00:13:23,303 --> 00:13:25,513 তার অধ্যবসায়ের পুরষ্কার সে পাচ্ছে। 94 00:13:38,777 --> 00:13:40,987 স্ত্রী হ্যামস্টার শিকড় যোগাড় করেছে, 95 00:13:41,822 --> 00:13:46,162 তার গর্তকে ঘরে পরিণত করার জন্য সংস্কারকার্য চালাচ্ছে। 96 00:13:52,875 --> 00:13:56,665 বছরের এই সময়ে, ছোটো ছোটো গৃহনির্মাতায় বাগান পরিপূর্ণ থাকে। 97 00:14:18,317 --> 00:14:21,947 ম্যাসন মৌমাছিকে তার বাচ্চা বড়ো করার জন্য নিরাপদ একটা জায়গা খুঁজতে হবে। 98 00:14:26,742 --> 00:14:27,912 একজন একাকী মায়ের জন্য, 99 00:14:27,993 --> 00:14:32,003 সবকিছু গোড়া থেকে নির্মাণের চেয়ে একটি পূর্বনির্মিত শামুকের খোলস বেশি সুবিধাজনক। 100 00:14:40,964 --> 00:14:43,264 সর্বাঙ্গীন পরীক্ষার পর... 101 00:14:44,593 --> 00:14:47,223 সে খোলসের ভেতর একটি মাত্র ডিম পাড়ে। 102 00:14:57,523 --> 00:14:59,153 কেবল একটা সমস্যা রয়েছে। 103 00:15:05,822 --> 00:15:08,242 স্টার্লিংরা শামুক খুব পছন্দ করে। 104 00:15:12,579 --> 00:15:15,789 এটা ভুল পরিচয়ের এক দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে। 105 00:15:36,562 --> 00:15:37,902 একটুর জন্য বেঁচে গিয়েছে। 106 00:15:40,107 --> 00:15:42,727 তার বাচ্চাকে যদি এই বাগানে টিকে থাকতে হয়, 107 00:15:42,818 --> 00:15:45,238 তাকে ঘরের নিরাপত্তার জন্য কাজ করতে হবে। 108 00:15:48,407 --> 00:15:50,367 এক বছরের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে না। 109 00:15:52,536 --> 00:15:55,076 আর ততদিন একে নিরাপত্তা দেওয়ার জন্য সে বেঁচে থাকবে না। 110 00:15:57,207 --> 00:15:59,747 তাই সে ঘর নির্মাণের উপাদান খুঁজছে। 111 00:16:18,770 --> 00:16:23,190 আশ্চর্যজনকভাবে, সে তার আকারের চেয়ে ২০ গুণ বড়ো ছড়ি বহন করে 112 00:16:23,275 --> 00:16:25,025 তার শিশুশালাকে ঢাকার জন্য। 113 00:16:40,292 --> 00:16:43,382 একের পর এক টুকরা মিলে, খোলসটি পরিণত হয়... 114 00:16:51,929 --> 00:16:53,389 একটা দূর্গে। 115 00:17:01,688 --> 00:17:04,528 যদিও বাচ্চার নিরাপত্তার জন্য সে পাশে থাকতে পারবে না, 116 00:17:04,608 --> 00:17:07,238 তবুও সে তার সন্তানকে সম্ভাব্য সবচেয়ে উত্তম প্রারম্ভ উপহার দিয়েছে। 117 00:17:14,660 --> 00:17:16,490 মানুষ যখন বিছানায় যাওয়ার প্রস্তুতি নেয়, 118 00:17:16,954 --> 00:17:20,254 বাগানে প্রাণের সঞ্চার করে এক নতুন জাতের প্রাণীকূল। 119 00:17:26,128 --> 00:17:29,548 কেউ কেউ সেখানে পৌঁছানোর জন্য বিপদসংকুল পথ পাড়ি দেয়। 120 00:17:32,219 --> 00:17:35,719 এক বিপজ্জনক মিশনে রয়েছে এই মিডওয়াইফ ব্যাংটি। 121 00:17:36,890 --> 00:17:40,890 তার সঙ্গী তাদের মূল্যবান ডিমগুলোর ব্যাপারে তার ওপর ভরসা রেখেছে। 122 00:17:47,067 --> 00:17:50,447 ডিমগুলো সে পুরুষ ব্যাঙের পায়ে বেঁধে দিয়েছে যাতে সে এগুলো ফেলে না দেয়। 123 00:18:02,457 --> 00:18:06,127 এগুলো ফোটার জন্য প্রস্তুত, তাই তাকে দ্রুত এগুলোকে পানিতে নিয়ে যেতে হবে। 124 00:18:09,882 --> 00:18:11,722 আর তা করার জন্য সে নিজের জীবনের ঝুঁকি নেবে। 125 00:18:27,316 --> 00:18:31,066 উদ্যান পুকুরের ক্ষীণতম ঘ্রাণও সে টের পায়। 126 00:18:34,239 --> 00:18:35,659 কিন্তু সে এখনও সেখানে পৌঁছাতে পারেনি। 127 00:18:44,166 --> 00:18:46,166 সজারুরা ব্যাং খায়। 128 00:18:55,511 --> 00:18:57,721 কিন্তু এই সজারুটির অভিলাষ ভিন্ন। 129 00:19:02,059 --> 00:19:04,019 রাতের এক বিস্ময়। 130 00:19:11,360 --> 00:19:12,780 একটি চিতা শামুক। 131 00:19:16,240 --> 00:19:17,780 উষ্ণ, আর্দ্র সন্ধ্যায়, 132 00:19:17,866 --> 00:19:21,866 তারা প্রকৃতির সবচেয়ে অসাধারণ দৃশ্যের অবতারণা ঘটায়। 133 00:19:38,178 --> 00:19:41,808 আরেকটি শামুকের পদানুসরণ করে, এটি গাছ বেয়ে ওঠে। 134 00:19:57,489 --> 00:19:58,949 আর যখন দুজনের সাক্ষাৎ হয়... 135 00:20:03,537 --> 00:20:04,657 তারা নাচে। 136 00:20:17,134 --> 00:20:20,264 তারপর, গাছের ডাল ছেড়ে দিয়ে, 137 00:20:20,345 --> 00:20:23,175 আঠালো সূত্রক বেয়ে তারা নিচে নেমে আসে। 138 00:20:27,436 --> 00:20:29,266 বিপদের ধরাছোঁয়ার বাইরে গিয়ে... 139 00:20:33,859 --> 00:20:35,489 তারা মিলন শুরু করে। 140 00:21:02,221 --> 00:21:05,061 পুরো বাগান জুড়ে, নতুন প্রাণের উৎপত্তি হচ্ছে। 141 00:21:09,603 --> 00:21:12,943 মিডওয়াইফ ব্যাংটি অবশেষে পুকুরের খোঁজ পেয়েছে। 142 00:21:15,317 --> 00:21:17,487 ঠিক যে পুকুরে তার জন্ম হয়েছিল। 143 00:21:30,832 --> 00:21:33,462 আজকাল প্রাকৃতিক জলাশয়ের স্বল্পতার কারণে, 144 00:21:34,086 --> 00:21:37,206 উদ্যান পুকুর ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের বেঁচে থাকার অবলম্বনে পরিণত হয়েছে। 145 00:21:49,601 --> 00:21:52,811 হ্যামস্টারদের জন্যও এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। 146 00:21:55,482 --> 00:21:58,532 বাগান জীবন বেছে নেওয়াটা নিশ্চিতভাবেই কাজে লেগেছে। 147 00:22:06,869 --> 00:22:09,329 সে সাতটি ছোটো বাচ্চার মা হয়েছে। 148 00:22:14,543 --> 00:22:17,383 প্রথম দুই সপ্তাহ তাদের চোখ বন্ধ থাকবে। 149 00:22:19,965 --> 00:22:22,795 এ সময়ের মাঝে, বাচ্চাগুলো আকারে দ্বিগুণ হয়। 150 00:22:25,596 --> 00:22:28,596 প্রতিপালনের জন্য, মা'কে পর্যাপ্ত খাদ্যগ্রহণ করতে হয়। 151 00:22:30,684 --> 00:22:33,104 এতগুলো বাচ্চাকে লালন-পালন করতে যথেষ্ট কষ্ট হয়। 152 00:22:40,110 --> 00:22:43,320 সৌভাগ্যক্রমে, বাগানের মালীর পরিশ্রম ফল দিচ্ছে। 153 00:22:54,166 --> 00:22:59,126 কিন্তু প্রতিবার সে যখন বাইরে যায়, সে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে। 154 00:23:14,228 --> 00:23:16,648 সবচেয়ে উত্তম যথাসম্ভব কম বের হওয়া। 155 00:23:18,315 --> 00:23:20,525 আর হ্যামস্টাররা যেটা সবচেয়ে ভালো পারে তা করা। 156 00:23:23,570 --> 00:23:26,200 ওই গালগুলোতে তিন বেলার খাদ্য জমা রাখার মতো জায়গা রয়েছে। 157 00:23:44,091 --> 00:23:46,721 কিন্তু তার মুখ এতটুকুই প্রশস্ত হয়। 158 00:24:05,654 --> 00:24:08,284 মধ্যগ্রীষ্মে, বাগান খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 159 00:24:20,836 --> 00:24:23,046 সাথে বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র প্রাণীরা, যারা এসব খেয়ে থাকে। 160 00:24:30,804 --> 00:24:31,854 মাত্র ডিম থেকে বেরোনো, 161 00:24:31,930 --> 00:24:35,890 একটি পুস মথ লার্ভা একটা সুঁইয়ের ছিদ্র দিয়ে চলে যাওয়ার মতো ক্ষুদ্র। 162 00:24:41,023 --> 00:24:43,233 কিন্তু এটি একটি ক্ষুধার্ত শুঁয়োপোকা। 163 00:24:46,737 --> 00:24:49,277 মাত্র তিন সপ্তাহে, এটি বড়ো হতে থাকে... 164 00:24:51,825 --> 00:24:52,865 আর বৃদ্ধি পেতে পেতে... 165 00:24:55,495 --> 00:24:58,325 তার আসল আকারের হাজার গুণ বড়ো হয়ে যায়। 166 00:25:03,712 --> 00:25:06,922 এই মুহূর্তে, বাগান যখন অত্যধিক বৃদ্ধি পায়, 167 00:25:08,008 --> 00:25:10,178 মানুষ নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করে। 168 00:25:16,558 --> 00:25:18,768 কিন্তু প্রকৃতিরও রুখে দাঁড়ানোর উপায় রয়েছে। 169 00:25:25,234 --> 00:25:27,954 ফরমিক এসিডের খানিকটা স্প্রেতেই কাজ হয়। 170 00:25:32,282 --> 00:25:35,702 অনেক ক্ষুদ্র প্রাণী আত্মরক্ষার জন্য রাসায়নিক অস্ত্র ব্যবহার করে। 171 00:25:39,289 --> 00:25:42,289 কিন্তু মানুষের কাছে রয়েছে বিধ্বংসী অস্ত্র। 172 00:26:03,522 --> 00:26:04,732 ...এটা হত্যাযজ্ঞ। 173 00:26:37,264 --> 00:26:38,974 প্রবল ক্ষয়ক্ষতির পরেও, 174 00:26:40,267 --> 00:26:42,767 এই পিঁপড়াগুলো তাদের আহতদের ফেলে যাবে না। 175 00:26:46,106 --> 00:26:49,776 তারা তাদেরকে কলোনিতে ফিরিয়ে নিয়ে যাবে। 176 00:26:54,865 --> 00:26:57,195 ঘরে ফিরে যাওয়াটা এতটা সহজ হবে না। 177 00:26:59,953 --> 00:27:03,923 আর এখন ঘাস ছোটো হয়ে যাওয়ায়, তাদের কোনো আড়ালও নেই। 178 00:27:19,223 --> 00:27:23,443 স্টারলিংরা শামুকের চেয়েও বেশি পছন্দ করে পিঁপড়া। 179 00:27:29,107 --> 00:27:32,107 এবার, ফরমিক এসিডের ব্যবহার উল্টো প্রভাব ফেলে। 180 00:27:35,072 --> 00:27:37,242 আদতে স্টারলিং এটাকে আরও উৎসাহিত করে। 181 00:27:37,824 --> 00:27:41,624 এটা তার পালক মসৃণ রাখতে আর পরজীবী থেকে নিরাপদে থাকতে সাহায্য করে। 182 00:27:47,376 --> 00:27:50,046 কিন্তু খোলা উঠানে সাজসজ্জা করা বিপজ্জনক। 183 00:28:24,037 --> 00:28:25,867 পিঁপড়াদের জন্য সৌভাগ্যজনক বিরতি। 184 00:28:28,083 --> 00:28:32,633 ঘরে পৌঁছানোর আগে তাদের শেষ একটা বাধা অতিক্রম করা বাকি। 185 00:28:40,387 --> 00:28:42,007 সাথে জ্বলন্ত সূর্য। 186 00:28:45,058 --> 00:28:46,478 রূপ বদলানো বালুকণা। 187 00:28:51,440 --> 00:28:53,280 আর প্রাণঘাতী অ্যান্ট লায়ন। [ফড়িংয়ের মতো দেখতে এক ধরণের পতঙ্গ] 188 00:28:56,111 --> 00:29:01,121 তারা ফাঁদ খনন এবং বালুর ঝাঁকুনি সৃষ্টি করে যাতে ভিক্টিমরা পালাতে না পারে। 189 00:29:12,044 --> 00:29:15,674 একটি সাহসী পিঁপড়া তার আহত কমরেডের জন্য নিজের জীবনের ঝুঁকি নেয়। 190 00:29:24,556 --> 00:29:26,636 কিন্তু এবার, তাকে বাঁচানোর কোনো উপায় নেই। 191 00:29:39,613 --> 00:29:44,243 তবে পিঁপড়াদের নিঃস্বার্থ প্রকৃতির বদৌলতে, বেশিরভাগই ঘরে ফিরে আসতে সক্ষম হয়। 192 00:30:00,425 --> 00:30:04,845 এখন চার সপ্তাহ বয়সী হ্যামস্টারগুলো দুরন্তভাবে বৃদ্ধি পাচ্ছে। 193 00:30:09,685 --> 00:30:11,595 এবার বাগানটি ঘুরে দেখার পালা। 194 00:30:25,033 --> 00:30:28,453 তাদের মা সুন্দর স্থানে তাদের জীবন শুরু করার ব্যাপারটি নিশ্চিত করেছে। 195 00:30:35,043 --> 00:30:36,713 ছোট্ট সবুজ একটি উদ্যান... 196 00:30:38,046 --> 00:30:39,756 সদা-পরিবর্তনশীল এক দুনিয়া। 197 00:30:46,013 --> 00:30:47,603 এটা হয়তো নিখুঁত না। 198 00:30:49,975 --> 00:30:51,095 কিন্তু এটা ঘর। 199 00:30:56,190 --> 00:31:00,820 প্রায়ই, আমাদের বাগানে থাকা প্রাণীদের আমরা ক্ষতিকর ভেবে নেই। 200 00:31:02,654 --> 00:31:05,874 কিন্তু থামুন আর কাছ থেকে তাকান। 201 00:31:06,909 --> 00:31:10,909 আর দেখতে পাবেন ক্ষুদ্র বিস্ময়কর এক সম্প্রদায় 202 00:31:10,996 --> 00:31:14,166 আমাদের পৃথিবীতে নিজেদের ঘর নির্মাণের চেষ্টা করছে। 203 00:31:23,717 --> 00:31:26,427 ছোটো হওয়ার অনুভূতি ভুলে যাওয়া সহজ। 204 00:31:32,976 --> 00:31:34,436 কিন্তু একটু সাহায্যের হাত বাড়ালেই... 205 00:31:39,441 --> 00:31:40,821 ক্ষুদ্ররাও... 206 00:31:46,406 --> 00:31:48,526 বৃহৎ অর্জন করতে পারে। 207 00:31:52,661 --> 00:31:55,372 আসুন, অকারণে একটি জীবও হত্যা না করি। 208 00:31:56,164 --> 00:32:01,127 প্রাণীদের সংরক্ষণ এবং তাদের নিরাপদ জীবনধারণের জন্য যার যার স্থান থেকে এগিয়ে আসি। 209 00:32:02,337 --> 00:32:09,057 এতসব বিস্ময়কর সৃষ্টিতে ভরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ "মানব"জীবন দানের জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি।