1
00:00:00,120 --> 00:00:02,910
বাচ্চারা পানি, মানে H20...
2
00:00:03,500 --> 00:00:04,910
... দুই ধরনের হয়।
3
00:00:05,410 --> 00:00:09,250
একটা হলো যেটার ক্যালসিয়াম আর
ম্যাগনেসিয়ামের মতো দূষক নাই।
4
00:00:09,620 --> 00:00:10,700
সফট ওয়াটার।
5
00:00:11,160 --> 00:00:15,750
অন্যটায় এসব দূষক থাকে।
হার্ড ওয়াটার।
6
00:00:20,120 --> 00:00:21,200
উঠে গেছিস, মা!
7
00:00:22,660 --> 00:00:24,370
শর্মাকে চাওমিন আর মাঞ্চুরিয়ান
আনতে বলেছিলাম।
8
00:00:24,660 --> 00:00:25,370
আয়।
9
00:00:26,183 --> 00:00:39,703
ফ্লেমস সিজন ০২ এপিসোড ০৫
অনুবাদক: শাকিব সরোয়ার
10
00:00:40,040 --> 00:00:40,850
পাপা..
11
00:00:43,220 --> 00:00:46,190
এই দুই ছবির সাথে,
আরো একটা ছবি ছিলো...
12
00:00:47,540 --> 00:00:48,750
কোথায় সেটা?
13
00:00:49,250 --> 00:00:50,660
আমার কাছে আছে, মা।
14
00:00:52,370 --> 00:00:53,750
লাগলে বলিস।
15
00:00:55,000 --> 00:00:58,870
বাবা, আজকের টপিক হলো,
তড়িৎ-ধারকের সমবায়।
16
00:00:58,950 --> 00:01:00,410
জানো তড়িৎ-ধারক কী?
17
00:01:00,580 --> 00:01:05,040
আমরা দুই বা ততোধিক তড়িৎ-ধারককে,
ভিন্ন উপায়ে সমবায় করতে পারি।
18
00:01:05,830 --> 00:01:08,370
আজ আমরা শুধু দুই উপায়
নিয়ে আলোচনা করবো।
19
00:01:09,290 --> 00:01:11,950
শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়।
20
00:01:12,580 --> 00:01:14,620
- নমস্কার, স্যার।
- ধন্যবাদ
21
00:01:15,370 --> 00:01:16,040
ধন্যবাদ।
22
00:02:06,040 --> 00:02:07,620
পাপা, তুমি কি রেগে আছো?
23
00:02:09,840 --> 00:02:11,710
আমি রাজ্জো আর আমার ব্যাপারটা
তোমার কাছে লুকিয়েছিলাম।
24
00:02:18,830 --> 00:02:20,000
রেগে তো আছিই, মা।
25
00:02:23,080 --> 00:02:25,950
আমি তোকে কিছু
লুকানোর কারণই দেইনি কখনো।
26
00:02:29,190 --> 00:02:29,850
কিন্ত...
27
00:02:31,680 --> 00:02:32,230
..ঠিক আছে।
28
00:02:32,410 --> 00:02:34,410
নিশ্চয়ই তোর কোনো কারণ ছিলো।
29
00:02:38,120 --> 00:02:39,160
একটা কথা বলবো?
30
00:02:41,000 --> 00:02:45,620
কথা বলতে মন চাইলে বলিস।
31
00:02:48,660 --> 00:02:49,790
আমিতো আছি!
32
00:02:52,040 --> 00:02:52,910
ধন্যবাদ।
33
00:02:54,310 --> 00:02:55,640
- আরো লাগবে?
- না।
34
00:02:55,660 --> 00:02:56,580
আমার আরো লাগবে।
35
00:02:57,620 --> 00:03:00,160
শেষ চ্যাপ্টারের পরে...
রজত আর ঈশিতার জীবনেও...
36
00:03:00,500 --> 00:03:01,620
..দূষক এসে গেছে।
37
00:03:01,870 --> 00:03:04,250
পানির মতো হার্ডনেস বেড়ে গেছে।
38
00:03:04,910 --> 00:03:07,950
তো বাচ্চারা, হার্ডনেস দুই ধরনের হয়!
39
00:03:08,410 --> 00:03:10,500
সাময়িক হার্ডনেস আর স্থায়ী হার্ডনেস!
40
00:03:11,330 --> 00:03:13,500
তাদের দুজনের কোন হার্ডনেস,
দেখা যাক..
41
00:03:14,160 --> 00:03:17,040
আর বাচ্চারা,
এটাই এই টার্মের শেষ চ্যাপ্টার!
42
00:03:17,250 --> 00:03:20,160
তাই গতবারের মতো
মন আর কান খুলে শোনো।
43
00:03:20,500 --> 00:03:23,700
নোটবুক বের করো আর
আজকের তারিখ দিয়ে লিখো...
44
00:03:23,790 --> 00:03:27,160
অধ্যায় ৫
(যদি তুমি সাথে থাকো)
45
00:03:34,700 --> 00:03:38,870
NCL2, ঠিক আছে বাচ্চারা?
46
00:03:40,290 --> 00:03:42,910
আর বাচ্চারা, সামনে সপ্তাহে
সিলেবাস শেষ হয়ে যাবে।
47
00:03:43,080 --> 00:03:44,870
পরের সপ্তাহ থেকে আমরা
রিভিশন শুরু করবো।
48
00:03:45,870 --> 00:03:47,200
আর আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের...
49
00:03:47,290 --> 00:03:49,660
... অধ্যায়ভিত্তিক ওয়ার্কশীট বানিয়েছি।
50
00:03:49,830 --> 00:03:52,910
বল ফ্রি দিবে নাকি টাকা নিবে?
51
00:03:53,290 --> 00:03:54,000
ঠিক আছে ক্লাস?
52
00:03:55,450 --> 00:03:57,200
আর হ্যাঁ ভাই,
সামনে মাসের ১ তারিখে...
53
00:03:57,450 --> 00:04:00,160
হ্যাঁ, হ্যাঁ স্যার, মনে আছে।
বেতন দিয়ে দিবো।
54
00:04:00,620 --> 00:04:01,120
বেশ ভালো।
55
00:04:01,700 --> 00:04:02,910
দিতে তো হবেই!
56
00:04:03,550 --> 00:04:07,750
আসলে আমি বলছিলাম,
সামনের মাসের ১ তারিখে...
57
00:04:07,830 --> 00:04:10,290
..আমাদের সানসাইন কোচিং এর ৮ বছর পূর্তি।
58
00:04:10,370 --> 00:04:12,750
তাই গত বছরের মতো,
আমরা 'ফাউন্ডার্স ডে' পালন করবো।
59
00:04:16,410 --> 00:04:19,750
সহজ ভাষায়, আমার পক্ষ থেকে ট্রিট!
60
00:04:20,000 --> 00:04:22,750
তো, সানসাইনের জন্মদিনে
অবশ্যই অবশ্যই আসবে।
61
00:04:23,000 --> 00:04:24,830
ঠিক আছে, পরের ক্লাসে দেখা হবে।
62
00:04:31,080 --> 00:04:34,160
- হেই পান্ডেজি, এদিকে আসো।
- জ্বি, স্যার?
63
00:04:35,080 --> 00:04:35,790
কী ব্যাপার ভাই?
64
00:04:36,160 --> 00:04:38,080
এক মাস পর ফাইনাল,
আর রজত একদম গায়েব!
65
00:04:38,450 --> 00:04:40,080
- স্যার, আপনি জানেন না!
- কী?
66
00:04:40,330 --> 00:04:42,080
স্যার, ওইদিন রজতের মা টিউশনের পর...
67
00:04:42,330 --> 00:04:43,620
..সবার সামনে তাকে থাপ্পড় মেরেছে!
68
00:04:43,830 --> 00:04:44,410
- হাহ?
- হ্যাঁ
69
00:04:44,750 --> 00:04:45,160
কেন!
70
00:05:12,000 --> 00:05:14,700
আরে এই আইটেম!
কোথায় যাচ্ছ?
71
00:05:16,700 --> 00:05:17,620
আমি বাড়িতে যাচ্ছি।
72
00:05:17,950 --> 00:05:19,580
আমাকেও সাথে নিয়ে যাও।
73
00:05:22,450 --> 00:05:24,040
- কেমন আছিস?
- ভাল, তুই?
74
00:05:24,370 --> 00:05:26,700
সত্যি ঠিক আছিস তো?
75
00:05:28,180 --> 00:05:30,410
দেখ, কাঁদতে চাইলে,
আমি তোর বেস্ট পার্টনার!
76
00:05:30,540 --> 00:05:31,370
তুই জানিস তো, নাকি?
77
00:05:31,540 --> 00:05:33,910
আমি কুমার সানুর সব গান পারি!
78
00:05:34,250 --> 00:05:35,500
আমার আঙ্গুল টিস্যুর মতো নরম!
79
00:05:35,750 --> 00:05:39,910
আর বয়ফ্রেন্ডের মা- বোন থেকে শুরু করে,
চৌদ্দগুষ্টি নিয়ে গালি দিতে পারি।
80
00:05:41,120 --> 00:05:42,910
ধন্যবাদ, আমি ঠিক আছি।
81
00:05:43,200 --> 00:05:45,000
তুই ঠিক আছিস।
তাহলে মিস্টার মোমোতে চল।
82
00:05:45,120 --> 00:05:46,250
এতোদিন পর আসলি...
83
00:05:46,270 --> 00:05:47,270
..ওখানেও দর্শন দিয়ে আয়।
84
00:05:47,750 --> 00:05:50,330
না বান্ধবী আনুশা, একদম মন চাচ্ছে না।
85
00:05:50,540 --> 00:05:52,620
এতোদিন পর আসলাম,
তাই ক্লান্ত লাগছে।
86
00:05:53,120 --> 00:05:54,040
পরের বার পাক্কা।
87
00:05:54,330 --> 00:05:57,750
ঠিক আছে, রাতে কথা হবে।
খেয়াল রাখিস।
88
00:06:00,040 --> 00:06:02,080
- আচ্ছা শোন, আনুশা?
- হ্যাঁ?
89
00:06:13,200 --> 00:06:14,500
এটা পান্ডুকে দিয়ে দিস।
90
00:06:14,950 --> 00:06:16,790
আর তাকে এটা রাজ্জোকে
ফেরত দিতে বলবি।
91
00:06:16,870 --> 00:06:19,080
দোস্ত, রাজ্জো তোকে এটা গিফট দিয়েছিলো!
92
00:06:19,330 --> 00:06:20,330
আমি জানি।
93
00:06:23,070 --> 00:06:25,030
তুই কি জানিস,
সে এসব পরিবারের চাপে পড়ে করেছে?
94
00:06:25,050 --> 00:06:27,510
হ্যাঁ আনুশা, আমি জানি।
95
00:06:28,950 --> 00:06:30,560
- ঠিক আছে, বাই।
- বাই।
96
00:06:37,110 --> 00:06:37,860
রজত, দেখতো!
97
00:06:50,000 --> 00:06:51,700
মাম্মি, পান্ডু এসেছে।
98
00:06:52,260 --> 00:06:53,470
কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলছে।
99
00:06:54,020 --> 00:06:55,230
হ্যাঁ, তো?
100
00:06:55,550 --> 00:06:56,420
যাবো?
101
00:07:01,950 --> 00:07:04,250
ঠিক আছে যা,
তবে আধা ঘন্টার মধ্যে আসবি।
102
00:07:05,250 --> 00:07:06,620
রাজ্জো, কী খাবি?
103
00:07:06,870 --> 00:07:08,000
আলুর কাটলেট নাকি আলুর পুরি?
104
00:07:08,870 --> 00:07:10,160
টাকা নাই ভাই। তুই একাই খা।
105
00:07:12,000 --> 00:07:12,620
দোস্ত...
106
00:07:15,080 --> 00:07:17,290
২টা কাটলেট আর দুই কাপ চা দেও।
107
00:07:23,690 --> 00:07:26,620
ভাই রাজ্জো, আজ ঈশিতার
সাথে দেখা হয়েছিলো।
108
00:07:27,790 --> 00:07:29,120
কেমন আছে ভাই?
ভালো আছে?
109
00:07:30,280 --> 00:07:31,780
ভাই আমার সাথে না,
আনুশার সাথে হয়েছিলো।
110
00:07:33,450 --> 00:07:35,750
- কিছু একটা পাঠিয়েছে তোর জন্য।
- কী?
111
00:07:59,910 --> 00:08:03,080
ভাই আমার পরিস্থিতিটা কেবল
তুই আর আনুশাই বুঝতেছিস।
112
00:08:04,220 --> 00:08:05,750
সব ঝামেলা মিটে যাবে, তাই না?
113
00:08:07,200 --> 00:08:08,330
ভাই, আমরা আবার ফোর্টে যাবো।
114
00:08:08,680 --> 00:08:10,100
দয়া করে সব কিছু
আবার ঠিক করে দে, ভাই।
115
00:08:10,370 --> 00:08:11,370
আমি জানি তুই পারবি।
116
00:08:11,750 --> 00:08:12,040
সবকিছু ঠিক হয়ে যাবে।
117
00:08:13,250 --> 00:08:16,450
রাজ্জো, সবকিছু ঠিক হয়ে যাবে।
আমি আছি তো।
118
00:08:17,150 --> 00:08:18,870
ভাই প্রথমবার আমি নিজে থেকে
কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম।
119
00:08:20,040 --> 00:08:21,080
আমি আর ঈশিতা একসাথে থাকবো।
120
00:08:23,370 --> 00:08:24,950
ভাই জানিস আমি অনেক খুশি ছিলাম?
121
00:08:26,450 --> 00:08:28,160
শালার মাম্মি-পাপার সেটাও সহ্য হয়নি!
122
00:08:30,750 --> 00:08:32,160
কতো নিচু মানসিকতার লোক তারা!
123
00:08:36,870 --> 00:08:37,620
বাদ দে রাজ্জো।
124
00:08:38,500 --> 00:08:39,830
পরীক্ষার পর ভেগে যাস।
125
00:08:41,040 --> 00:08:41,830
এখন কাটলেট খা।
126
00:08:50,540 --> 00:08:51,170
রাজ্জো...
127
00:08:54,040 --> 00:08:57,120
আরে! ২০ মিনিটেই তো
ফিরে এসেছিস!
128
00:08:57,700 --> 00:09:00,160
আপনি খুশিতো?
সেটাই আসল কথা।
129
00:09:00,660 --> 00:09:01,290
আচ্ছা, শুন...
130
00:09:01,700 --> 00:09:04,660
কৌশাল স্যারের ওয়ার্কশীট কেমন?
131
00:09:06,000 --> 00:09:07,040
ভালোই তো।
132
00:09:08,040 --> 00:09:09,200
সে ফোন দিয়েছিলো।
133
00:09:09,770 --> 00:09:13,080
বললো, ক্লাস না করলে
অত্যন্ত ওয়ার্কশীট নিতে হবে।
134
00:09:13,580 --> 00:09:15,500
হট কেসেস বানিয়েছে।(সাজেশন)
লাগবে?
135
00:09:16,700 --> 00:09:18,080
হ্যাঁ ঠিক আছে, যেয়ে নিয়ে আসবো।
136
00:09:18,700 --> 00:09:20,410
না, আমি নিয়ে আসবো।
137
00:09:58,290 --> 00:10:01,870
'হাই,... আমি তোমার
গিফট ফেরত দিয়ে দিয়েছি'
138
00:10:03,450 --> 00:10:05,540
' ব্রেক-আপের জন্য ধন্যবাদ,
তুমি না করলে, আমিই করতাম'
139
00:10:05,660 --> 00:10:07,870
তুমি আমার যোগ্য না।
140
00:11:09,620 --> 00:11:10,740
কী ব্যাপার, মা?
141
00:11:13,410 --> 00:11:14,910
ঘুম আসছে না, পাপা।
142
00:11:16,080 --> 00:11:17,620
ঠিক আছে, এখানে ঘুমা।
143
00:11:27,540 --> 00:11:32,160
পাপা, তুমি কি দাদীকে মিস করো?
144
00:11:34,330 --> 00:11:36,410
হ্যাঁ, করি তো!
আমার মাম্মি সে!
145
00:11:37,620 --> 00:11:38,950
তুমি তোমার মাম্মিকে মিস করো না?
146
00:11:41,200 --> 00:11:42,370
অনেক বেশি।
147
00:11:46,590 --> 00:11:48,620
পাপা, তুমি মাম্মির ব্যাপারে কী ভাবো?
148
00:11:57,160 --> 00:11:57,950
কী বলছিলি তুই?
149
00:11:59,370 --> 00:12:00,120
মাম্মি?
150
00:12:01,580 --> 00:12:05,580
তোর মাম্মি অনেক আলাদা ছিলো।
151
00:12:07,760 --> 00:12:09,420
আমার থেকে বেশি স্ট্রং....
152
00:12:09,650 --> 00:12:11,410
বুদ্ধিমান আর ম্যাচিউর ছিল।
153
00:12:13,500 --> 00:12:14,500
ভালো ছিলো।
154
00:12:19,000 --> 00:12:21,040
ভালো থাকলে,
তোমরা এতো ঝগড়া করতে কেন?
155
00:12:24,870 --> 00:12:30,580
মা, তার মৃত্যুর পর আমি শুধু
ভালো জিনিসগুলোই মনে রেখেছি।
156
00:12:31,450 --> 00:12:32,870
আমি তো ভুলেই গিয়েছিলাম সব!
157
00:12:35,910 --> 00:12:38,250
মা, তোর মা তার নিজের জন্য
ভালো ছিলো।
158
00:12:42,410 --> 00:12:45,080
হয়তো আমার জন্য না।
159
00:12:47,080 --> 00:12:50,910
আমি তার সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি!
160
00:12:54,790 --> 00:12:57,870
এমনকি এক্সিডেন্টের আগের রাতে,
আমি তাকে মানিয়ে নিয়ে এসেছিলাম।
161
00:12:59,500 --> 00:13:02,250
কিন্তু ঝগড়ার ব্যাপারে
আমার কোনো দোষ নেই।
162
00:13:09,330 --> 00:13:10,580
কী ব্যাপার, মা?
163
00:13:23,000 --> 00:13:25,700
কিছু বলবি?
নাকি চুপ থাকবি?
164
00:13:27,700 --> 00:13:30,040
পাপা, আমার মনে হয়
আমি একা হয়ে যাবো।
165
00:13:32,000 --> 00:13:33,700
এক এক করে সবাই ছেড়ে যাবে।
166
00:13:35,620 --> 00:13:37,700
মা, একটা ব্রেক- আপই তো হয়েছে!
167
00:13:38,450 --> 00:13:41,080
পুরো জীবনই পরে রয়েছে!
168
00:13:42,500 --> 00:13:43,410
আর দেখে নিস...
169
00:13:43,870 --> 00:13:46,160
... একদিন তুই এসব ভেবে অনেক হাসবি!
170
00:13:48,830 --> 00:13:52,450
আচ্ছা বল দেখি, জাসকিরাত
তোর সাথে অনেকদিন ধরে আছে!
171
00:13:53,200 --> 00:13:55,450
তোর কেন মনে হয়
সে তোকে ছেড়ে যাবে?
172
00:13:56,620 --> 00:13:57,620
জানি না।
173
00:13:59,450 --> 00:14:00,660
হয়তো আমিই এইরকম!
174
00:14:02,910 --> 00:14:04,160
আমি যোগ্য না!
175
00:14:08,540 --> 00:14:10,080
মা, তোর থেকে ভালো কেউ নেই!
176
00:14:11,500 --> 00:14:14,000
আর তুই দুনিয়ার সবচেয়ে
ভালো কিছুর যোগ্য!
177
00:14:14,370 --> 00:14:15,290
সবচেয়ে ভালো।
178
00:14:16,700 --> 00:14:18,410
তোর কোনো সমস্যা নেই, মা।
179
00:14:20,370 --> 00:14:22,500
তাহলে মাম্মি আমার দিকে
তাকায়নি কেন?
180
00:14:23,540 --> 00:14:24,290
মানে?
181
00:14:24,660 --> 00:14:26,790
সেদিন রাতে তোমাদের ঝগড়ার সময়...
182
00:14:27,550 --> 00:14:31,450
..মাম্মি ব্যাগ প্যাক করছিলো,
আর তুমি সাইডে দাঁড়িয়ে ছিলে।
183
00:14:33,120 --> 00:14:35,290
আমি রুমে থেকে সব দেখছিলাম!
184
00:14:36,410 --> 00:14:38,700
তারপর মাম্মি প্যাক গুছিয়ে চলে গেলো।
185
00:14:40,370 --> 00:14:42,620
সে একবারের জন্যও
আমার দিকে তাকায়নি।
186
00:14:44,200 --> 00:14:45,750
আমি এখানে দাঁড়িয়েছিলাম, পাপা।
187
00:14:46,830 --> 00:14:48,750
আর তারপর তুমি তার পিছনে গেলে।
188
00:14:50,080 --> 00:14:52,250
তুমি তাকে মানিয়ে নিয়েও এলে, কিন্ত...
189
00:14:53,160 --> 00:14:59,750
..পাপা, এক্সিডেন্টের আগেও মাম্মি,
আমাকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলো।
190
00:15:02,000 --> 00:15:06,200
আমাদের কখনো ঝগড়া হয়নি,
সে যা বলেছে তাই করেছি!
191
00:15:08,040 --> 00:15:09,830
তার মানে আমার মধ্যেও
কোনো সমস্যা ছিলো।
192
00:15:10,700 --> 00:15:13,330
মা, এমন কিছু না।
193
00:15:14,790 --> 00:15:17,500
হয়তো সে, সেসময় রেগে ছিলো।
194
00:15:18,000 --> 00:15:21,040
আর পরে তো সে
তোর কাছে ফিরেও এসেছিলো!
195
00:15:22,930 --> 00:15:27,500
মানলাম সে একটা ভুল করেছিলো।
196
00:15:29,660 --> 00:15:32,450
কিন্ত সে তোকে তার জীবনে
সবচেয়ে বেশি ভালোবাসতো, তাই না?
197
00:15:32,950 --> 00:15:33,680
হ্যাঁ, পাপা।
198
00:15:33,700 --> 00:15:38,120
মাম্মি সেই ভুল করে থাকলে,
জাসকিরাতও সেই ভুল করতে পারে!
199
00:15:38,330 --> 00:15:39,700
এমনকি আনুশাও করতে পারে!
200
00:15:41,580 --> 00:15:43,250
আর রজত তো সেই
ভুল করেই ফেলেছে!
201
00:15:44,200 --> 00:15:45,620
তো এসবের কী দরকার?
202
00:15:45,660 --> 00:15:47,160
কেন বানাবো সম্পর্ক?
203
00:15:51,790 --> 00:15:57,830
কারণ মা, জীবনে বন্ধু আর
পরিবার ছাড়া সব খালি...
204
00:15:58,500 --> 00:16:00,250
সব খালি।
205
00:16:02,580 --> 00:16:08,120
হ্যাঁ আমি মানি, কিছু সম্পর্ক তৈরি হবে,
আবার ভেঙ্গে যাবে।
206
00:16:08,250 --> 00:16:10,250
কিন্ত আজীবন সাথে থাকবে।
207
00:16:10,940 --> 00:16:16,580
গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যতক্ষণ তারা থাকবে,
তাদের সাথেই পুরো জীবন কাটাতে হবে।
208
00:16:21,660 --> 00:16:24,870
আর এইসব সম্পর্ক
পুরো দুনিয়ার সাথে দরকার নাই।
209
00:16:27,250 --> 00:16:30,620
শুধু এক দুজন হলেই চলবে,
যেমন আমি আর তুই।
210
00:16:31,290 --> 00:16:32,370
তাই না?
211
00:16:34,000 --> 00:16:35,040
এজন্য মা,
212
00:16:35,130 --> 00:16:37,720
মন খুলে কথা বল।
213
00:16:38,330 --> 00:16:39,040
তাই না?
214
00:16:41,660 --> 00:16:46,290
পাপা, তুমি যা বললে
তার সবই বুঝলাম,
215
00:16:46,370 --> 00:16:48,250
আবার কিছুই বুঝি নাই।
216
00:16:49,830 --> 00:16:51,120
তুমি বুঝেছ?
217
00:16:51,950 --> 00:16:54,120
জানি না আমার সাথে কী ঘটছে পাপা!
218
00:16:54,580 --> 00:16:58,590
জানি না সবসময় মাথায় কী চলে!
219
00:16:58,620 --> 00:17:01,850
নেগেটিভ কিছু ধারণ করে থাকি সবসময়!
220
00:17:05,040 --> 00:17:07,370
বেশ, এটারও ব্যবস্থা করছি।
221
00:17:09,250 --> 00:17:10,910
আর এখনতো আমার ঘুমও আসবে না!
222
00:17:12,830 --> 00:17:13,700
লুডু খেলবি?
223
00:17:33,660 --> 00:17:37,620
বাচ্চারা, রসায়নে পানির হার্ডনেস দূর করতে
কয়েকটা নির্দিষ্ট পদ্ধতি আছে।
224
00:17:37,330 --> 00:17:39,910
যেমন ক্লার্ক্স পদ্ধতি,
আয়োন এক্সচেঞ্জ পদ্ধতি...
225
00:17:40,290 --> 00:17:42,450
..সিনথেটিক রেজেন্টস পদ্ধতি ইত্যাদি।
226
00:17:43,040 --> 00:17:46,040
কিন্ত বাচ্চারা, জীবনে মাঝেমধ্যে
এরকম পদ্ধতি পাওয়া যায় না।
227
00:17:46,450 --> 00:17:49,750
কারণ রসায়নে দূষক বোঝা যায়,
228
00:17:50,250 --> 00:17:51,450
বাস্তবে বোঝা যায় না।
229
00:17:51,920 --> 00:17:54,450
আর এইজন্যই সাহায্য নেওয়া উচিৎ।
230
00:18:08,750 --> 00:18:12,950
ইয়ো স্টুডেন্টস...
231
00:18:14,370 --> 00:18:15,290
ইয়ো..
232
00:18:17,160 --> 00:18:18,950
ইয়ো স্টুডেন্টস!
233
00:18:19,830 --> 00:18:20,870
এটাই ভালো শোনায়!
234
00:18:22,410 --> 00:18:22,950
হ্যাঁ?
235
00:18:23,200 --> 00:18:26,590
নমস্কার, আমি মিসেস বাক্সী,
রজতের মা।
236
00:18:26,700 --> 00:18:28,790
নমস্কার মিসেস বাক্সী, আসুন আসুন।
237
00:18:28,870 --> 00:18:31,080
আসুন, রজত আসে নাই?
238
00:18:31,410 --> 00:18:33,040
না, ও পড়ছে।
239
00:18:33,270 --> 00:18:34,620
আমি ওয়ার্কশীট নিতে এসেছি।
240
00:18:34,870 --> 00:18:36,370
আর আপনি দুই মিনিট বসবেন তো!
241
00:18:36,910 --> 00:18:39,500
গতবারও এসে বাইরে থেকে
চলে গিয়েছিলেন!
242
00:18:40,080 --> 00:18:40,870
ওয়ার্কশীট প্রিন্ট করতে দেওয়া হয়েছে।
243
00:18:40,930 --> 00:18:42,410
৫ মিনিট লাগবে।
ততক্ষনে চা হয়ে যাবে।
244
00:18:42,540 --> 00:18:43,160
বসুন বসুন।
245
00:18:43,330 --> 00:18:44,790
বেটা, দুইটা চা অর্ডার দে না।
246
00:18:45,000 --> 00:18:45,790
বসুন।
247
00:18:47,000 --> 00:18:49,660
- রজত ঠিক আছে?
- হ্যাঁ।
248
00:18:50,020 --> 00:18:51,290
আচ্ছা, আপনার বাড়ি কোথায়?
249
00:18:52,910 --> 00:18:54,000
এখন তো দিল্লীতেই থাকি।
250
00:18:54,080 --> 00:18:56,370
তবে বাপের বাড়ি পাঞ্জাবে।
251
00:18:56,450 --> 00:18:58,620
ওহ, আমি রোহতাকের।
252
00:19:03,780 --> 00:19:05,700
আমার ছোটোবেলার একটা গল্প শুনবেন?
253
00:19:05,870 --> 00:19:06,790
অনেক মজার।
254
00:19:09,000 --> 00:19:10,910
আমার কাছে তো আর কোনো
অপশনও নাই, তাইনা?
255
00:19:11,120 --> 00:19:12,290
তাই তো।
256
00:19:14,040 --> 00:19:16,160
তো মিসেস বাক্সী, কাহিনি হলো...
257
00:19:16,410 --> 00:19:17,950
আমরা চার ভাই ছিলাম।
258
00:19:18,580 --> 00:19:19,910
আমাদের গ্রামে একটা খাল আছে।
259
00:19:20,040 --> 00:19:21,870
আমরা সারাদিন ওখানেই পড়ে থাকতাম!
260
00:19:22,000 --> 00:19:25,660
ঘুড়ি উড়ানো, মজা করা,
মারামারি সব ওখানেই হতো।
261
00:19:26,160 --> 00:19:28,580
কিন্ত মাঝেমধ্যে বাবা আমাদের ধরলে,
262
00:19:28,660 --> 00:19:29,950
সেই মাইর দিতো।
263
00:19:30,160 --> 00:19:33,000
আমার বাবা চাচ্ছিল,
আমরা পড়ালেখা করে বড় অফিসার হই।
264
00:19:33,160 --> 00:19:34,400
অনেক শক্তপোক্ত হাত ছিলো উনার।
265
00:19:34,540 --> 00:19:37,040
কাউকে একবার মারলে,
ওখানেই বসে পড়তো!
266
00:19:37,410 --> 00:19:38,450
আমার এখনো ব্যাথা আছে।
267
00:19:43,040 --> 00:19:44,830
- তারপর...
- হ্যাঁ, তারপর...
268
00:19:45,700 --> 00:19:47,330
তো একবার আমরা
'চেইন চেইন' খেলছিলাম।
269
00:19:47,830 --> 00:19:50,330
বন্ধওয়ালাটা, খোলাওয়ালাটা
আমাদের ক্ষেত্রে অনুমতি নাই।
270
00:19:50,720 --> 00:19:52,260
তো আমার বড় ভাই রিংকি...
271
00:19:52,540 --> 00:19:54,660
সেই সর্বশেষ খেলোয়াড় ছিলো।
তাকেই ধরা বাকী ছিলো!
272
00:19:55,200 --> 00:19:58,370
আমরা টিলার এইপাশে ছিলাম,
সে ওই পাশে!
273
00:19:58,450 --> 00:20:00,580
আমরা তাকে ধরা জন্য,
চেইন বানিয়ে রেখেছিলাম।
274
00:20:00,750 --> 00:20:01,620
শতভাগ আউট ছিলো।
275
00:20:02,000 --> 00:20:03,540
আমি নিশ্চিত করতাম।
276
00:20:03,950 --> 00:20:06,330
কিন্ত সে বাঁচার জন্য কী করলো!
লাফ দিলো!
277
00:20:07,040 --> 00:20:09,910
আর যেই সে লাফ দিলো..
278
00:20:10,000 --> 00:20:11,660
..সাথে সাথে একটা ভাঙ্গার আওয়াজ এলো!
279
00:20:12,000 --> 00:20:13,910
তাকে উঠিয়ে হাটু চেক করতে গিয়ে দেখি..
280
00:20:14,000 --> 00:20:15,750
পা একদিকে ভেঙে আছে!
281
00:20:16,250 --> 00:20:16,790
প্রচুর ব্যাথা পাচ্ছিলো!
282
00:20:17,040 --> 00:20:18,040
তাই তাকে বাড়ি নিয়ে গেলাম।
283
00:20:18,250 --> 00:20:20,120
আর বাড়িতে মা ছিলো না, বাবা ছিলো।
284
00:20:20,250 --> 00:20:22,330
আর বাবা জানতে পারলে তো,
আরেকটা হাটু ও ভেংগে দিতো।
285
00:20:22,450 --> 00:20:24,000
তাই সে বাবাকে বলেনি।
286
00:20:24,200 --> 00:20:25,700
বাবা আসলেই বসে পড়তো।
287
00:20:26,000 --> 00:20:28,000
বাবার সামনে হাটতোই না!
288
00:20:28,950 --> 00:20:30,620
আর ৪-৫ দিন পর যখন
মা এসে তার হাঁটু দেখলো...
289
00:20:30,870 --> 00:20:33,580
তার হাঁটুতো সর্দা হয়ে গিয়েছিলো।
290
00:20:34,370 --> 00:20:36,790
- ' সর্দা'?
- পঁচা তরমুজ।
291
00:20:37,500 --> 00:20:40,320
ডাক্তারে কাছে নিয়ে যাওয়ার পর
ডাক্তার বললো, পা ঠিক হবে...
292
00:20:40,370 --> 00:20:42,120
..কিন্ত আগের মতো হবে না।
293
00:20:42,370 --> 00:20:44,080
দেরীতে চিকিৎসার কারণে।
294
00:20:45,330 --> 00:20:47,660
তো এর মধ্যে মজার কী আছে?
295
00:20:47,910 --> 00:20:48,660
মজার পার্টতো এখন।
296
00:20:49,290 --> 00:20:50,660
মজার পার্টতো এখন।
297
00:20:51,120 --> 00:20:54,000
যে হাসপাতালে রিংকি ভর্তি হয়েছিলো,
বাবা সেখানে এসে..
298
00:20:54,160 --> 00:20:55,200
...তার পাশে বসলো।
299
00:20:55,450 --> 00:20:57,200
তাকে না জানানোর কারণ জিজ্ঞাসা করলো।
300
00:20:57,910 --> 00:21:01,200
সে বললো, "বাবা, এক পা ভেংগেই
এতো ব্যাথা হচ্ছে!"
301
00:21:01,580 --> 00:21:03,660
আপনাকে বললে আরেক
পা ভেংগে দিতেন!
302
00:21:03,750 --> 00:21:07,830
এই কথা শুনে, আমরা সব ভাইয়েরা এত হাসলাম!
303
00:21:12,290 --> 00:21:16,700
কিন্ত মিসেস বাক্সী,
আমাদের বাবা হাসেনি!
304
00:21:18,160 --> 00:21:19,950
ভগবানই জানেন, সে কী ভাবছিলেন!
305
00:21:23,330 --> 00:21:27,790
কৌশাল জি, আমি বুঝতে পারছি,
আপনি কী বোঝাতে চাচ্ছেন!
306
00:21:28,660 --> 00:21:32,200
কিন্ত ভালো এটাই হবে,
যদি আপনি বাচ্চাদের আর টিউশনের উপর মনোযোগ দেন।
307
00:21:33,000 --> 00:21:35,580
আমাদের ছেলের ভালো-মন্দ
আমরা ভালোমতোই জানি।
308
00:21:35,830 --> 00:21:38,790
আর এখন তার টিউশনে
আসা ভালো হবে না।
309
00:21:39,620 --> 00:21:41,910
- আপনি নিশ্চিত?
- হ্যাঁ, আমি ভালভাবেই নিশ্চিত।
310
00:21:44,040 --> 00:21:45,410
ধন্যবাদ।
311
00:22:03,290 --> 00:22:04,450
আপনি জানতেন...
312
00:22:05,790 --> 00:22:06,540
মানে?
313
00:22:06,830 --> 00:22:10,040
আপনি জানতেন ঈশিতা আর
রজতের মধ্যে কী চলছে!
314
00:22:10,120 --> 00:22:12,540
কিন্ত আপনি না আমাকে বলেছেন
না তাদের থামিয়েছেন!
315
00:22:12,790 --> 00:22:14,160
এখানে রসায়ন শিখাচ্ছেন...
316
00:22:14,330 --> 00:22:16,080
...নাকি প্রেম করা শিখাচ্ছেন?
317
00:22:16,250 --> 00:22:17,000
মিসেস বাক্সী, আপনি বসুন।
318
00:22:17,200 --> 00:22:18,330
আমি বসতে চাই না।
319
00:22:18,830 --> 00:22:19,750
আমিও একজন শিক্ষক।
320
00:22:19,830 --> 00:22:21,620
আর শিক্ষকের দায়িত্ব ভালোমতোই জানি।
321
00:22:22,000 --> 00:22:24,040
আপনি ঠিকমতো দায়িত্ব
পালন করতে পারেননি,
322
00:22:24,330 --> 00:22:26,040
..উল্টো আমাদের উপর দোষ চাপাচ্ছেন!
323
00:22:27,660 --> 00:22:30,250
আপনার ভাইয়ের পা ভাংগাতে,
তারও দোষ ছিলো।
324
00:22:30,750 --> 00:22:33,080
কেন সে ওখানে খেলতে গেলো,
যেখানে তাকে নিষেধ করা হয়েছিলো!
325
00:22:33,750 --> 00:22:36,500
মানে বাচ্চারা আমাদের ধোকা দিলে,
মিথ্যা বললেও...
326
00:22:36,750 --> 00:22:38,200
..আমরা চুপ থাকবো!
327
00:22:38,750 --> 00:22:40,500
রজত আমাদের কেন বলেনি?
328
00:22:40,830 --> 00:22:42,140
বলুন, কেন বলেনি!
329
00:22:42,160 --> 00:22:43,330
সেটাই!
330
00:22:44,450 --> 00:22:45,660
সেটাইতো প্রশ্ন, মিসেস বাক্সী!
331
00:22:45,690 --> 00:22:49,160
রজত কেন আপনাদের বলেনি?
332
00:22:49,570 --> 00:22:50,610
কারণ রজত...
333
00:22:54,950 --> 00:22:57,450
- স্যার ওয়ার্কশীট।
- হ্যাঁ
334
00:23:00,040 --> 00:23:01,120
আপনি বসুন।
335
00:23:13,160 --> 00:23:16,160
মিসেস বাক্সী, বাচ্চারা যখন নার্সারিতে পড়ে...
336
00:23:16,620 --> 00:23:17,370
...তাদের একটা অভ্যাস গড়ে উঠে।
337
00:23:18,790 --> 00:23:20,950
তারা তাদের বাবা-মাকে সবকিছু বলে দেয়।
338
00:23:21,620 --> 00:23:23,250
কী শিখলো,
কে কী বললো!
339
00:23:23,330 --> 00:23:24,330
সবকিছু।
340
00:23:25,250 --> 00:23:30,540
কিন্ত তারা যখন বড় হতে থাকে,
তাদের বাবা-মার কাছ থেকে সবকিছু লুকায়।
341
00:23:31,160 --> 00:23:32,000
কেন?
342
00:23:34,000 --> 00:23:36,660
হয়তো এটা আমাদেরই ভুল।
343
00:23:40,290 --> 00:23:45,080
কিন্ত আমরা তো শুধু চাই,
যাতে তারা শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবে।
344
00:23:46,620 --> 00:23:48,000
তাছাড়া আর কী করি?
345
00:23:51,000 --> 00:23:54,410
মিসেস বাক্সী,
আপনাকে কথাটা বলা উচিত না, তবুও বলছি...
346
00:23:56,500 --> 00:23:59,790
...আজ থেকে ৩মাস আগে
রজত এক টেস্টে ফেল করেছিলো।
347
00:24:01,410 --> 00:24:03,000
আমি সব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম..
348
00:24:03,040 --> 00:24:05,160
..এমন সময় দেখলাম
একটা ক্লাসে রজত লুকিয়ে আছে।
349
00:24:06,750 --> 00:24:09,790
তার কাছে গিয়ে বসলাম,
আর জিজ্ঞাসা করলাম, "বাড়ি যাচ্ছ না কেন?"
350
00:24:12,040 --> 00:24:15,040
সে বললো ফেইল করেছে,
তাই বাড়ি যেতে পারবে না!
351
00:24:19,620 --> 00:24:22,000
চিন্তার বিষয় হলো মিসেস বাক্সী...
352
00:24:23,040 --> 00:24:28,000
..যে জায়গায় বাচ্চাদের সবচেয়ে
নিরাপদ অনূভব হওয়ার কথা...
353
00:24:28,080 --> 00:24:31,040
..সেখানে যেতেই বেশি ভয় পাচ্ছে!
354
00:24:32,160 --> 00:24:33,620
তার নিজের বাড়ি!
355
00:24:37,500 --> 00:24:39,500
আচ্ছা বাদ দিন, একটা কথা বলুন..
356
00:24:40,640 --> 00:24:43,830
ধরুন রজত যদি ঈশিতা আর তার
ব্যাপারে আপনাকে বলতো...
357
00:24:44,000 --> 00:24:45,040
...তাহলে আপনি কী করতেন?
358
00:24:45,620 --> 00:24:47,370
তাকে ধমকিয়ে বোঝাতাম...
359
00:24:47,540 --> 00:24:49,200
..সে যা করছে তার সময় এখন না।
360
00:24:49,370 --> 00:24:51,370
প্রেম ট্রেম ছেড়ে
পড়াশোনায় মনোযোগ দিতে।
361
00:24:52,000 --> 00:24:53,250
থামাতাম তাকে!
362
00:25:00,450 --> 00:25:03,580
মিসেস বাক্সী, রজত এমন
আরো অনেক কাজ করবে...
363
00:25:03,660 --> 00:25:04,790
..যা আপনি চান না।
364
00:25:05,800 --> 00:25:07,670
আপনি পছন্দ করেন আর না করেন,
তবুও সে করবেই।
365
00:25:08,500 --> 00:25:10,120
সে নিজেই নিজের সিদ্ধান্ত নিবে।
366
00:25:11,370 --> 00:25:13,830
এখন এটা আপনার উপর নির্ভর করছে,
আপনি তাকে নির্দেশনা দিয়ে...
367
00:25:13,910 --> 00:25:16,790
..তাকে সিদ্ধান্ত নিয়ে সহায়তা করবেন,
তার পথপদর্শক হবেন...
368
00:25:17,120 --> 00:25:21,000
নাকি তার সব সিদ্ধান্তকে অগ্রাহ্য করে,
তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিবেন?
369
00:25:22,500 --> 00:25:25,450
মিসেস বাক্সী, আমরা আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি...
370
00:25:27,070 --> 00:25:28,200
..নিয়ন্ত্রন করতে পারি না।
371
00:25:30,910 --> 00:25:32,660
স্যার, ক্লাসে সবাই অপেক্ষা করছে!
372
00:25:32,690 --> 00:25:33,560
হ্যাঁ।
373
00:25:34,620 --> 00:25:37,700
তো নমস্কার মিসেস বাক্সী,
আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো।
374
00:25:38,450 --> 00:25:40,910
আর এইযে ওয়ার্কশীট।
375
00:25:45,080 --> 00:25:46,120
ধন্যবাদ।
376
00:25:48,000 --> 00:25:51,950
আর মিসেস বাক্সী,
আরেকটা কথা...
377
00:25:54,200 --> 00:25:57,790
আসলে আমরা দুই ভাইবোন।
378
00:25:58,830 --> 00:26:03,620
ঔইযে খাল, বাবার মাইর
এসবই মিথ্যা ছিলো।
379
00:26:06,200 --> 00:26:07,410
কিন্ত শিক্ষাটা ভালো ছিলো।
380
00:26:07,650 --> 00:26:09,290
হওয়ারই কথা।
কারণ আমি শিক্ষক।
381
00:26:09,450 --> 00:26:10,540
- নমস্কার।
- নমস্কার।
382
00:26:29,660 --> 00:26:31,370
ভাই, 'ই-ব্লকে' যাবেন?
383
00:26:34,750 --> 00:26:38,410
আন্টি, 'ই-ব্লকের' জন্য
বাইরে রিকশা পাবেন।
384
00:26:38,790 --> 00:26:39,750
ধন্যবাদ, মা।
385
00:26:39,910 --> 00:26:40,870
নমস্কার আন্টি।
386
00:26:43,120 --> 00:26:44,120
নমস্কার।
387
00:26:45,810 --> 00:26:46,660
ইনি রজতের মাম্মি।
388
00:26:49,410 --> 00:26:52,120
আন্টি, ও ঈশিতা।
389
00:26:55,660 --> 00:26:59,370
- নমস্কার আন্টি।
- নমস্কার, মা।
390
00:27:06,370 --> 00:27:07,870
আন্টি কি কিছু বললো তোকে?
391
00:27:08,080 --> 00:27:09,250
কোনো ঝামেলা করেছে?
392
00:27:17,160 --> 00:27:21,500
- রজত?
- হ্যাঁ মাম্মি, ওয়ার্কশীট পেয়েছেন?
393
00:27:21,910 --> 00:27:24,000
হ্যাঁ, ওয়ার্কশীট।
394
00:27:24,580 --> 00:27:25,450
ধন্যবাদ।
395
00:27:35,500 --> 00:27:37,580
কী হলো মাম্মি,
কিছু বলবেন?
396
00:27:38,290 --> 00:27:39,580
বেটা...
397
00:27:40,370 --> 00:27:42,000
তুই আমাদের ব্যাপারে কী ভাবিস?
398
00:27:46,080 --> 00:27:47,540
কিছু না, কেন?
399
00:27:49,300 --> 00:27:50,950
না, বল না।
400
00:28:04,290 --> 00:28:05,330
মাম্মি...
401
00:28:08,320 --> 00:28:09,440
মাম্মি...
402
00:28:12,750 --> 00:28:14,660
আসলে আমার এখানে
একদম ভালো লাগে না।
403
00:28:16,080 --> 00:28:19,950
জানি না এখানে একদম চাপা চাপা লাগে,
দম বন্ধ হয়ে আসে।
404
00:28:20,870 --> 00:28:22,870
মাম্মি, এমন লাগে যেনো আমি,
অন্য কারোর বাড়িতে আসছি।
405
00:28:23,410 --> 00:28:26,450
বড় হয়ে গেলে,
আমি এখান থেকে চলে যাবো।
406
00:28:28,120 --> 00:28:29,580
হ্যাঁ মাম্মি, আমি সত্যি চলে যাবো।
407
00:28:33,290 --> 00:28:36,580
কৌশাল স্যার ফাউন্ডার ডে এর
ব্যাপারে বলছিলো।
408
00:28:37,290 --> 00:28:38,040
তুই যেতে চাস?
409
00:28:40,700 --> 00:28:41,790
যদি আপনি অনুমতি দেন তো!
410
00:28:42,660 --> 00:28:44,700
নির্ভর করছে তুই যেতে চাস নাকি।
411
00:28:48,540 --> 00:28:49,540
হ্যাঁ, যেতে চাই।
412
00:28:55,330 --> 00:28:58,290
আর হোম টিউশন ভালোমতো চলছে...
413
00:28:58,450 --> 00:29:01,330
...নাকি আবার সানসাইনে
জয়েন করতে চাস?
414
00:29:04,160 --> 00:29:05,620
আবার সানসাইন জয়েন করতে চাই।
415
00:29:09,330 --> 00:29:10,410
ঠিক আছে।
416
00:29:11,790 --> 00:29:12,910
করিস।
417
00:29:14,370 --> 00:29:16,540
কী হয়েছে মাম্মি?
আপনি ঠিক আছেন তো?
418
00:29:17,950 --> 00:29:21,160
আর দেখ...আমি তোর
ফোন ফেরত দিতে পারবো না,
419
00:29:21,410 --> 00:29:25,040
কারোর সাথে কথা বলতে চাইলে,
আমার ফোন ব্যবহার করিস।
420
00:29:25,200 --> 00:29:27,790
যেকোনো সময়...যে কারো সাথে...
421
00:29:28,410 --> 00:29:33,620
পান্ডু, আনুশা, ঈশিতা সাথে!
422
00:29:35,210 --> 00:29:37,830
কিন্ত একটা কথা দিতে হবে।
423
00:29:39,160 --> 00:29:44,450
তুই যা করবি, আমার কথা ভেবে করবি,
আর আমাকে জানাবি।
424
00:29:45,080 --> 00:29:46,200
মাম্মি, আপনি ঠিক আছেন তো?
425
00:29:47,000 --> 00:29:48,450
কিছু হয়েছে আপনার?
426
00:29:50,720 --> 00:29:54,120
রজত, আমি খুবই দু:খিত বাবা।
427
00:29:55,400 --> 00:29:57,150
আমি যা করতে পারবো,
তার সবই করবো।
428
00:29:58,540 --> 00:30:01,830
আমি তোমার বাবার সাথে দ্বাদশ শ্রেণির পর
তোমার বিভাগ পরিবর্তনের ব্যাপারে কথা বলবো।
429
00:30:21,970 --> 00:30:24,370
- ইয়ো স্টুডেন্টস!
- ইয়ো
430
00:30:24,660 --> 00:30:25,910
- ইয়ো
- ইয়ো
431
00:30:26,120 --> 00:30:28,910
তো বাচ্চারা,
আজ আমাদের সানসাইনের জন্মদিন!
432
00:30:29,940 --> 00:30:30,830
তো উইশ করো ভাই।
433
00:30:31,120 --> 00:30:34,120
হ্যাপি বার্থডে সানসাইন!
434
00:30:34,500 --> 00:30:37,540
হ্যাপি বার্থডে সানসাইন!
435
00:30:37,790 --> 00:30:41,540
হ্যাপি বার্থডে সানসাইন!
436
00:30:41,830 --> 00:30:44,450
হ্যাপি বার্থডে সানসাইন!
437
00:30:44,700 --> 00:30:46,000
কি চমৎকার!
438
00:30:46,330 --> 00:30:51,450
তো বাচ্চারা, কিছু মধুর সংগীত দিয়ে
আজ আমাদের অনুষ্ঠান শুরু করবো।
439
00:30:52,700 --> 00:30:56,000
তো আমাদের মাঝে আছে
জুয়ালা হেডির কোয়েল!
440
00:30:57,110 --> 00:30:57,910
নেক্সট...
441
00:31:03,750 --> 00:31:05,370
পরের মাসে ৫০০ টাকা এডজাস্ট করে নিয়ো।
442
00:31:05,580 --> 00:31:07,910
আমার কাছে এখন ভাংতি নাই।
ধন্যবাদ।
443
00:31:10,450 --> 00:31:12,870
" আমরা করবো জয়"
444
00:31:13,000 --> 00:31:17,540
" আমরা করবো জয় একদিন"
445
00:31:17,790 --> 00:31:20,620
" আহা বুকের গভিরে..."
446
00:31:20,790 --> 00:31:23,000
" আছে প্রত্যয়.."
447
00:31:23,080 --> 00:31:26,200
" আমরা করবো জয় একদিন"
448
00:31:26,370 --> 00:31:27,620
" একদিন সূর্যের ভোর.."
449
00:31:27,700 --> 00:31:28,750
এখানে ফুল এমাউন্ট আছে।
450
00:31:29,290 --> 00:31:31,580
লাঞ্চের পরে খান্নার মুখে ছুড়ে দিয়ো।
451
00:31:31,660 --> 00:31:34,080
"একদিন সত্যের ভোর
আসবেই…"
452
00:31:34,160 --> 00:31:36,200
কী বোকাচুদামী চলছে!
আমি বাড়ি যাচ্ছি!
453
00:31:36,330 --> 00:31:36,950
" আহা বুকের গভিরে..."
454
00:31:37,160 --> 00:31:39,830
শুন, শুন মানান আসবে
TTS থেকে নাচতে।
455
00:31:40,160 --> 00:31:40,790
ওটা দেখেই চলে যাবো।
456
00:31:40,870 --> 00:31:41,790
সে নাচলে আমার কী!
457
00:31:41,870 --> 00:31:43,540
ওটা দেখেই চলে যাবো,
মাত্র দুই মিনিট!
458
00:31:43,620 --> 00:31:45,000
হ্যাঁ, হ্যাঁ, ওটাইতো করতে এসেছি!
459
00:31:45,200 --> 00:31:46,700
আরে রাজ্জো!
460
00:31:48,160 --> 00:31:49,500
কেমন আছিস ভাই?
461
00:31:52,000 --> 00:31:53,580
- কেন এরকম হলো?
- তুই এখানে কিভাবে?
462
00:31:53,660 --> 00:31:54,450
সব বলবো, আগে এটা ধর।
463
00:31:54,580 --> 00:31:55,700
- এটা কী?
- আগে ধর।
464
00:31:55,950 --> 00:31:56,700
- আমার জন্য নাকি?
- দুই মিনিট পর আসছি।
465
00:31:57,000 --> 00:31:58,250
" আমরা করবো জয় একদিন"
466
00:31:58,330 --> 00:32:00,870
" আমরা করবো জয় একদিন"
467
00:32:01,120 --> 00:32:01,830
আরে! আরে!
468
00:32:02,900 --> 00:32:03,300
রজত...
469
00:32:03,330 --> 00:32:04,700
" একদিন সূর্যের ভোর.."
470
00:32:04,830 --> 00:32:05,790
অনেক অনেক ধন্যবাদ স্যার!
471
00:32:06,080 --> 00:32:07,870
- কী বলছিলে?
- অনেক অনেক ধন্যবাদ স্যার!
472
00:32:08,700 --> 00:32:09,370
লাভ ইউ, স্যার।
473
00:32:11,830 --> 00:32:13,500
স্যার, আপনার আর আমার মাঝে
কার্বন কার্বন বন্ধন।
474
00:32:13,620 --> 00:32:14,120
অবশ্যই
475
00:32:14,200 --> 00:32:17,410
"আমরা করবো জয় একদিন"
476
00:32:18,200 --> 00:32:20,000
স্টেজে যেতে হবে,
পরে কথা হবে।
477
00:32:20,120 --> 00:32:20,580
ঠিক আছে।
478
00:32:20,830 --> 00:32:23,580
বাহ! সাবাশ খুশবু!
479
00:32:24,200 --> 00:32:25,410
খুশবুর জন্য হাত তালি হয়ে যাক।
480
00:32:26,000 --> 00:32:27,040
জোরে হাত তালি!
481
00:32:28,080 --> 00:32:33,580
তো, বাচ্চারা এখন আমি স্টেজে আমন্ত্রন জানাচ্ছি...
482
00:32:34,000 --> 00:32:37,500
মানে, আমি এখন স্টেজে আসতে
বিনীত অনুরোধ করছি রমিত সিং কে...
483
00:32:37,570 --> 00:32:38,240
দাঁড়িয়ে যাও ভাই...
484
00:32:40,000 --> 00:32:42,250
রমিত সিং আমার
২য় ব্যাচের স্টুডেন্ট ছিলো।
485
00:32:42,750 --> 00:32:45,540
তখন আমি আমার বাড়ির ছাদে
ছোট্ট পরিসরে ব্যাচ পড়াতাম!
486
00:32:46,250 --> 00:32:49,700
আর আজ রমিত সিং
এই বছর UPSC পাশ করছে!
487
00:32:50,040 --> 00:32:50,700
কিয়েক্টাবস্থা!
488
00:32:52,080 --> 00:32:53,370
সাবাশ রমিত!
489
00:32:54,500 --> 00:32:57,040
তো রমিত, স্টেজ এখন তোমার।
490
00:32:57,370 --> 00:32:58,700
এসে আমাদের সবাইকে মোটিভেট করো।
491
00:32:59,000 --> 00:32:59,700
হাত তালি হয়ে যাক!
492
00:33:04,040 --> 00:33:05,500
হাই বন্ধুরা, আমার নাম রমিত সিং।
493
00:33:05,580 --> 00:33:07,620
আমি কাউশাল্ল্যা পাব্লিক স্কুলে পড়েছি...
494
00:33:07,950 --> 00:33:09,000
...লাল মার্কেটের কাছে।
495
00:33:10,080 --> 00:33:13,580
তো আমি ইন্টারে রসায়নে
খুব খারাপ ছিলাম।
496
00:33:14,040 --> 00:33:18,000
মনে আছে আমি ফাস্ট ইয়ারে,
১০০ তে ২৩ পেয়েছিলাম।
497
00:33:18,330 --> 00:33:23,080
তো সেইদিন আমার মা,
কৌশাল স্যারের কাছে যেতে বললো।
498
00:33:23,250 --> 00:33:24,580
তোমার অনেক ভালো হবে।
499
00:33:25,120 --> 00:33:25,790
তো...
500
00:33:44,410 --> 00:33:46,080
ভাই অনেক অভিনন্দন ভাই।
501
00:33:47,330 --> 00:33:52,080
আরে কৌশাল জি আজ সবকিছু মাফ
আর সবকিছু ভুলে যাওয়া যাক।
502
00:33:52,370 --> 00:33:53,080
বুঝেছেন!
503
00:33:53,540 --> 00:33:57,410
এই টিউশন সেন্টার অবশ্যই,
এই জায়গায় ৩০০ বছর থাকা উচিত।
504
00:33:57,540 --> 00:33:59,080
- কসম দেওয়া লাগবে আপনার!
- কেন নয়!
505
00:34:01,950 --> 00:34:04,790
আমি জানি আপনি আমাকে,
খালি হাতে ফেরত পাঠাবেন না।
506
00:34:20,370 --> 00:34:21,290
কী ব্যাপার স্যার?
507
00:34:25,000 --> 00:34:26,750
তখন আমি জৈব রসায়ন
বুঝতে শুরু করলাম।
508
00:34:27,000 --> 00:34:28,120
আর আমি দিল্লীতে টপ হয়ে গেলাম।
509
00:34:29,330 --> 00:34:33,000
কৌশাল স্যার না থাকলে,
এসবের কিছুই সম্ভব হতো না।
510
00:34:34,050 --> 00:34:35,010
ইনিই আমাকে সাপোর্ট করেছে।
511
00:34:35,450 --> 00:34:38,290
... মানসিকভাবে এমনকি আর্থিকভাবেও!
512
00:34:38,950 --> 00:34:41,700
আমার বাবাতো আমার স্কুলের
বেতন অবধি দিতে পারতো না।
513
00:34:43,250 --> 00:34:46,950
আর অনেক মাসে কৌশাল স্যার
আমার কাছে বেতনই চাইতো না!
514
00:34:47,540 --> 00:34:49,200
হয়তো ওটা তার জন্য গুরুত্বপূর্ণই ছিল না।
515
00:34:51,160 --> 00:34:54,700
বাচ্চাদের পড়ানোই হয়তো উনার শখ ছিল।
516
00:34:56,700 --> 00:34:58,370
আর স্যার, আজ আমি অনেক খুশি।
517
00:34:58,790 --> 00:35:01,450
সানসাইনের ৮ বছর হয়ে গেছে।
518
00:35:02,020 --> 00:35:04,690
আর আপনি কতো
বাচ্চাকে পড়াতে পেরেছেন!
519
00:35:06,080 --> 00:35:06,620
স্যার...
520
00:35:09,330 --> 00:35:10,830
আমি আপনার জন্য গিফট নিয়ে এসেছি।
521
00:35:12,330 --> 00:35:13,660
আপনার ফেবারিট কলম।
522
00:35:14,580 --> 00:35:15,870
বাহ ভাই! বাহ!
523
00:35:16,540 --> 00:35:19,120
স্যার, আপনার মনে আছে,
আপনি এটা দিয়ে লিখতেন?
524
00:35:19,870 --> 00:35:20,910
আপনি আরো ভালো করতে পারবেন।
525
00:35:21,540 --> 00:35:26,000
তো এই কলম দিয়ে,
আমার ধারনা আমরা সবাই ভালো করতে পারবো।
526
00:35:26,450 --> 00:35:28,120
বাহ ভাই বাহ! দেখো! দেখো!
527
00:35:30,080 --> 00:35:31,120
চমৎকার, স্যার।
528
00:35:32,370 --> 00:35:35,120
চমৎকার, স্যার... সাবাশ!
529
00:35:36,000 --> 00:35:36,910
ধন্যবাদ স্যার।
530
00:35:45,950 --> 00:35:47,910
বাচ্চারা, এখন লাঞ্চের বিরতি।
531
00:35:48,250 --> 00:35:49,750
চলো চলো, বাইরে সবার জন্য
ফ্রি খাবার রয়েছে।
532
00:35:49,830 --> 00:35:50,580
চলো চলো!
533
00:35:52,183 --> 00:36:07,703
ফ্লেমস সিজন ০২ এপিসোড ০৫
অনুবাদক: শাকিব সরোয়ার
534
00:36:08,500 --> 00:36:20,000
সম্পাদনায়
রবিউল আওয়াল জীবন
535
00:36:25,540 --> 00:36:28,000
ঈশিতা... এক সেকেন্ডের জন্য আসবি?
536
00:36:29,450 --> 00:36:30,370
এক সেকেন্ডের জন্য!
537
00:36:38,290 --> 00:36:43,160
আনুশা, আমি জানি
তোমরা কোথায় নিয়ে যাচ্ছ!
538
00:36:43,580 --> 00:36:44,660
আমি নিজেই যাচ্ছি!
539
00:36:53,120 --> 00:36:55,750
- হাই ঈশিতা।
- হাই রজত।
540
00:36:57,000 --> 00:36:59,500
- হাই ঈশিতা।
- হাই রজত।
541
00:37:23,040 --> 00:37:26,000
গত কিছুদিন বেশ খারাপ কেটেছে, তাই না?
542
00:37:29,410 --> 00:37:30,620
আমার তোমার থেকে বেশি।
543
00:37:32,250 --> 00:37:32,910
ওহ!
544
00:37:33,750 --> 00:37:35,950
কখনো তিন ঘন্টায়
৩ টা হোম টিউশন করেছ?
545
00:37:36,250 --> 00:37:38,200
কখনো ৩ ঘন্টা ঘুমে সার্ভাইভ করেছো?
546
00:37:38,450 --> 00:37:40,040
কখনো বাড়ি থেকে পালানোর প্লান করেছো?
547
00:37:40,290 --> 00:37:42,950
কখনো বাড়িতে থেকেই,
সবাইকে ইগনোর করার প্লান করেছ?
548
00:37:43,200 --> 00:37:44,950
ঈশিতা, আমি পিটাইছি দুইজন ছেলেকে!
549
00:37:45,080 --> 00:37:46,160
আমার প্রথম ফাইট!
550
00:37:49,000 --> 00:37:50,160
আমি থেরাপিস্ট দেখাচ্ছি!
551
00:37:52,830 --> 00:37:53,950
মানে তুমি...
552
00:37:55,160 --> 00:37:58,500
হ্যাঁ, আমার ডিপ্রেশন ডায়োগনোজ হয়েছে।
553
00:37:59,120 --> 00:38:01,200
কী? কবে থেকে?
554
00:38:01,410 --> 00:38:02,330
এসব আমার কারণে হয়েছে?
555
00:38:02,580 --> 00:38:05,700
না, না, এটা কারো জন্যই হয়নি।
556
00:38:06,040 --> 00:38:10,250
শুধু...মানে আমার কিছু
ব্যাক্তিগত ব্যাপার ছিল।
557
00:38:11,830 --> 00:38:12,790
তো এখন?
558
00:38:13,360 --> 00:38:14,860
তো এখন থেরাপি চলবে।
559
00:38:18,040 --> 00:38:19,290
তো তুমি এখানে কী করছো?
560
00:38:20,160 --> 00:38:21,950
ঈশিতা, তোমাকে বলার জন্য
পাগল হয়েছিলাম!
561
00:38:22,580 --> 00:38:24,040
জানো, বাড়িতে সব ঠিক হয়ে গেছে!
562
00:38:24,380 --> 00:38:25,960
মাম্মি বিভাগ পরিবর্তনে রাজি হয়েছে।
563
00:38:26,520 --> 00:38:29,440
শুধু বাবার সামনে একবছর IIT এর অভিনয়,
তারপর সব ঠিক!
564
00:38:30,410 --> 00:38:31,000
বেশ!
565
00:38:31,830 --> 00:38:32,950
প্র্যাক্টিস করে নাও!
566
00:38:33,250 --> 00:38:35,120
তোমাকে বোঝা খুবই সহজ!
567
00:38:47,790 --> 00:38:51,500
তো ঈশিতা... আমরা দুজন...
568
00:39:05,040 --> 00:39:08,370
রজত আমিও চাই কিন্ত...
569
00:39:08,450 --> 00:39:14,120
তোমার এই আসা-যাওয়া রুটিন,
570
00:39:14,250 --> 00:39:15,250
আমার দ্বারা আর হবে না।
571
00:39:15,410 --> 00:39:18,290
আরেকবার ভাঙ্গন দেখা দিলে
আমি একেবারে শেষ।
572
00:39:20,040 --> 00:39:21,620
প্রথমে আমি ঠিক হতে চাই।
573
00:39:22,940 --> 00:39:26,730
আর এজন্য কতক্ষন সময় লাগবে,
আমি সত্যিই জানি না।
574
00:39:30,700 --> 00:39:34,450
তো তুমি ভেবে নাও,
তুমি ওয়েট করবে নাকি...
575
00:39:46,410 --> 00:39:48,200
- আমি ভেবে নিয়েছি!
- কী?
576
00:39:50,580 --> 00:39:53,580
ঈশিতা... আমরা এখন কোন
মেট্রো স্টেশনে আছি?
577
00:39:54,820 --> 00:39:55,440
কী?
578
00:39:56,370 --> 00:39:58,620
আমরা এখন কোন মেট্রো স্টেশনে আছি?
579
00:40:00,080 --> 00:40:00,830
কোনটায়?
580
00:40:01,200 --> 00:40:02,000
কাশ্মীরী গেইট!
581
00:40:02,830 --> 00:40:04,700
আমাদের বেগুনী লাইন শেষ হয়ে গেছে,
তো কী হয়েছে!
582
00:40:05,130 --> 00:40:06,660
লাল লাইন আছে, হলুদ লাইন আছে!
583
00:40:08,500 --> 00:40:09,700
ঈশিতা, তুমি আবার রিলেশনে যেতে চাওনা!
584
00:40:09,790 --> 00:40:10,620
কোনো সমস্যা নেই!
585
00:40:11,080 --> 00:40:12,580
আমি তোমার ফ্রেন্ড হিসেবে আছি।
586
00:40:16,330 --> 00:40:18,330
ঈশিতা, আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
587
00:40:19,370 --> 00:40:22,000
আমি গত সপ্তাহের মতো জীবন আর চাই না!
588
00:40:25,120 --> 00:40:26,580
আমি তোমাকে ভালোবাসি ঈশিতা!
589
00:40:30,580 --> 00:40:33,500
না, না, না...
তোমাকেও বলতে হবে না!
590
00:40:33,660 --> 00:40:34,500
চলবে।
591
00:40:34,830 --> 00:40:36,200
তাছাড়া, আমরাতো বন্ধুই!
592
00:40:39,750 --> 00:40:41,080
তুমি ঠিক হতে চাও, ঈশিতা?
593
00:40:42,330 --> 00:40:42,950
হয়ে যাবে।
594
00:40:45,290 --> 00:40:46,910
বোঝার জন্য ধন্যবাদ।
595
00:40:47,700 --> 00:40:49,250
আমি এটা প্রত্যাশা করিনি!
596
00:40:49,580 --> 00:40:50,750
তাই নাকি!
597
00:40:51,250 --> 00:40:52,870
তুমি সত্যিই অনেক কিউট!
598
00:41:01,910 --> 00:41:02,870
ওর মধ্যে কী?
599
00:41:03,700 --> 00:41:04,830
ওহ হ্যাঁ।
600
00:41:07,260 --> 00:41:09,640
আসলে, তুমি প্রস্তত হলে,
তখন দিবো।
601
00:41:13,790 --> 00:41:16,370
ঈশিতা, একটা সন্দেহ ছিলো।
602
00:41:18,290 --> 00:41:21,870
তো এখন তো আমরা বন্ধু।
বন্ধুরা কি হাগ করতে পারে?
603
00:41:22,700 --> 00:41:25,000
না, না, সরি, কোনো সমস্যা নেই!
604
00:41:29,330 --> 00:41:30,790
তো শুধু কাধে হাত রেখে হাগ করা যাবে?
605
00:41:32,000 --> 00:41:40,000
মাতৃভাষায় সিরিজটি উপভোগের জন্য ধন্যবাদ।
606
00:41:40,000 --> 00:41:48,000
চেষ্টা করেছি পুরো ২ সিজনই
মানসম্মত সাবটাইটেল উপহার দেওয়ার।
607
00:41:48,000 --> 00:41:56,000
সাবটাইটেলগুলো ভালো লাগলে
ভালো-মন্দ ফিডব্যাক দিয়ে জানাবেন।
608
00:41:56,000 --> 00:42:04,000
পর্যাপ্ত ফিডব্যাক পেলে পরবর্তী সিজনের
সাবটাইটেলও আমাদের থেকেই আসবে আশা করি।
609
00:42:05,000 --> 00:42:15,000
দেশি-বিদেশি যে কোনো মুভি কিংবা সিরিজের সাবটাইটেলের জন্য ভিজিট করুনঃ
Bsubtune.xyz
610
00:42:16,000 --> 00:42:26,000
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ
THAMBI-Movie and Subtitle World
611
00:42:33,660 --> 00:42:34,950
রাজ্জো তাড়াতাড়ি আয়!
612
00:42:35,250 --> 00:42:36,950
কৌশাল পাগল হয়ে গেছে!
613
00:42:38,200 --> 00:42:40,910
বাচ্চারা, আমি দু:খিত।
614
00:42:43,000 --> 00:42:44,950
আর আমি একটা প্রায়শ্চিত্ত করতে চাই।
615
00:42:46,790 --> 00:42:52,080
আর আমি তোমাদের বলতে চাই,
এই মাসে তোমাদের কাছ থেকে নেওয়া বেতন...
616
00:42:52,330 --> 00:42:54,040
...ভালিয়া স্যার স্টাফ রুম থেকে এনে ফেরত দিবে।
617
00:42:54,370 --> 00:42:55,040
কৌশাল বন্ধু...
618
00:42:55,450 --> 00:43:00,370
আর খান্না জি,
আপনার সকল সহযোগিতার জন্য ধন্যবাদ।
619
00:43:00,790 --> 00:43:03,580
এই জায়গা আপনার!
আমরা এই জায়গায় আর পড়াবো না!
620
00:43:05,370 --> 00:43:07,410
কৌশাল স্যার মহান!
621
00:43:07,550 --> 00:43:09,200
হ্যাঁ, কৌশাল স্যার অনেক সাহস দেখিয়েছে!
622
00:43:09,290 --> 00:43:13,330
কোনো সাহস- টাহস দেখায় নাই কাউশাল স্যার,
জানিস কী দেখিয়েছে?
623
00:43:13,550 --> 00:43:16,290
আরে চুপ বাইঞ্চোদ!
624
00:43:24,450 --> 00:43:27,160
বাচ্চারা, ঈশিতা আর রজতের মধ্যকার হার্ডনেস...
625
00:43:27,250 --> 00:43:28,250
...না ছিলো অস্থায়ী, না ছিলো চিরস্থায়ী।
626
00:43:28,620 --> 00:43:31,950
এটা হয়তো ওইরকম হার্ডনেস,
যা জীবনভর আসা যাওয়া করবে...
627
00:43:32,160 --> 00:43:33,120
...তাদের জীবনে...
628
00:43:33,290 --> 00:43:36,040
আমার জীবনে... সম্ভবত আপনাদের জীবনেও!
629
00:43:37,130 --> 00:43:40,000
এটা আমাদের পদার্থের অবস্থা
মনে করিয়ে দিবে।
630
00:43:40,290 --> 00:43:44,080
আর আমাদের কোন আইসোটোপ স্ট্রং আর
সবচেয়ে গুরুত্বপূর্ণ...
631
00:43:44,250 --> 00:43:47,910
... আর পর্যায় সারণীতে
আমাদের অবস্থান কোথায়!
632
00:43:48,830 --> 00:43:49,660
বুঝেছো?
633
00:43:49,950 --> 00:43:52,250
তো বাচ্চারা,
এটা ২য় টার্মের শেষ চ্যাপ্টার ছিল।
634
00:43:52,540 --> 00:43:53,950
প্র্যাক্টিস করতে থাকো।
635
00:43:54,330 --> 00:43:56,040
পরের বার বোর্ডের পরীক্ষা!
636
00:43:56,540 --> 00:43:58,250
অনেক বাঁধা-বিপত্তি
মোকাবেলা করতে হবে।
637
00:43:59,540 --> 00:44:00,250
জয় মাতাজি।