1 00:00:07,341 --> 00:00:09,841 পৃথিবী নামক গ্রহটি এত এত দর্শনীয় জিনিসে ভরপুর, 2 00:00:10,636 --> 00:00:13,676 যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সহজেই চোখ এড়িয়ে যায়। 3 00:00:15,766 --> 00:00:17,426 কিন্তু কাছ থেকে তাকান... 4 00:00:18,101 --> 00:00:20,561 দেখবেন এখানে রয়ে গেছে পুরো এক অনাবিষ্কৃত জগৎ। 5 00:00:22,648 --> 00:00:24,978 এমন এক দুনিয়া যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো... 6 00:00:26,485 --> 00:00:27,815 আর ছোট্টো ছোট্টো ভিলেনদের... 7 00:00:29,029 --> 00:00:31,409 অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়... 8 00:00:34,618 --> 00:00:40,118 দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য। 9 00:00:43,703 --> 00:00:48,507 :.:.: TINY WORLD :.:.: EPISODE 02 10 00:00:53,929 --> 00:00:55,969 লাতিন আমেরিকার জঙ্গলগুলোতে, 11 00:00:57,766 --> 00:00:59,726 পৃথিবীর যেকোনো স্থানের চেয়ে বেশি 12 00:00:59,810 --> 00:01:01,980 ক্ষুদ্র প্রাণীর আবাস। 13 00:01:04,565 --> 00:01:09,145 পাতার জঞ্জালের মাঝে, এক নতুন জীবনের শুরু হচ্ছে। 14 00:01:11,655 --> 00:01:15,945 এই স্ট্রবেরি ডার্ট ফ্রগটি তার ব্যাঙাচিকে পিঠে করে বহন করছে। 15 00:01:19,288 --> 00:01:22,078 এটা প্রায় একটা চালের সমান। 16 00:01:35,804 --> 00:01:38,434 নিচের এই জঙ্গল তার বাচ্চার জন্য ভয়াবহ বিপজ্জনক। 17 00:01:43,228 --> 00:01:45,648 এর বেড়ে ওঠার জন্য তাকে একটা নিরাপদ স্থান খুঁজে বের করতে হবে। 18 00:01:49,401 --> 00:01:56,281 ওই ওপরে, এই ৪০-মিটার উচুঁ জঙ্গলের গগণস্পর্শী গাছের ওপরের শাখাগুলো। 19 00:01:59,786 --> 00:02:01,616 আঙুরের সমান আকারের একটা ব্যাঙের জন্য... 20 00:02:02,998 --> 00:02:05,168 এটাই মাউন্ট এভারেস্ট। 21 00:02:19,640 --> 00:02:21,310 আঠালো পা তাকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। 22 00:02:24,311 --> 00:02:26,731 কিন্তু একটা পদস্থলনই প্রাণঘাতী হতে পারে। 23 00:02:35,614 --> 00:02:37,914 গাছগুলোতে তার প্রচুর প্রতিবেশী রয়েছে। 24 00:02:40,702 --> 00:02:41,702 একদম গোড়া থেকে... 25 00:02:43,539 --> 00:02:44,539 আগা পর্যন্ত। 26 00:02:47,459 --> 00:02:50,799 একটা গাছেই ৫,০০০ ভিন্ন প্রজাতির ছোটো ছোটো 27 00:02:50,879 --> 00:02:52,509 প্রাণী থাকতে পারে। 28 00:02:54,633 --> 00:02:56,683 29 00:02:56,760 --> 00:02:59,050 30 00:03:06,186 --> 00:03:10,186 অবশেষে, ক্যানোপির উপরিভাগে, যেখানে সূর্যের কিরণ পৌঁছায়। 31 00:03:16,655 --> 00:03:19,365 একটা ব্রোমেলিয়াড গাছ তার বাচ্চার বেড়ে ওঠার জন্য 32 00:03:19,449 --> 00:03:21,079 পারফেক্ট পেন্টহাউজ পুল হিসেবে কাজ করে। 33 00:03:29,585 --> 00:03:33,585 কিন্তু এত বেশি সংখ্যক ছোটো প্রাণী খাদ্য এবং স্থানের জন্য প্রতিযোগিতা করায়, 34 00:03:34,882 --> 00:03:37,182 জঙ্গলের জীবন অনিশ্চিত। 35 00:03:39,720 --> 00:03:42,140 কেবল একজন সত্যিকারের বিশেষজ্ঞই এখানে বেঁচে থাকতে সক্ষম। 36 00:03:44,554 --> 00:03:51,179 "JUNGLE (জঙ্গল)" অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 37 00:03:58,405 --> 00:04:00,615 পরিচিত হোন পৃথিবীর সবচেয়ে ছোটো বানরের সাথে... 38 00:04:01,742 --> 00:04:03,582 39 00:04:03,660 --> 00:04:05,080 পিগমি মারমোসেট। 40 00:04:09,416 --> 00:04:11,626 একটা পূর্ণবয়স্ক বানর আপনার হাতের তালুতে এটে যাবে। 41 00:04:23,263 --> 00:04:29,813 এত ক্ষুদ্র আকারের ফলে কোনটা বন্ধু, কোনটা শত্রু বা কোনটা খাবার তা বোঝা মুশকিল হয়ে পড়ে। 42 00:04:35,817 --> 00:04:37,857 43 00:04:37,945 --> 00:04:39,815 কিন্তু ঠিক তাদের পায়ের নিচেই 44 00:04:39,905 --> 00:04:41,105 আছে একটা খাদ্যের উৎস। 45 00:04:44,618 --> 00:04:46,698 ধারালো দাঁতের সাহায্যে তারা বাকলে গর্ত করে... 46 00:04:46,787 --> 00:04:51,247 ছোটো ছোটো কূপ সৃষ্টি করে যা সুস্বাদু মিষ্টি রসে ভরে যায়। 47 00:04:53,168 --> 00:04:56,048 একটা বড়ো গাছে, এরকম ১,০০০ এর বেশি কূপ থাকতে পারে। 48 00:05:02,094 --> 00:05:04,054 একটা বর্ধমান পরিবারের জন্য যথেষ্ট। 49 00:05:07,933 --> 00:05:11,813 ভালো ব্যাপার। দলে নতুন সদস্য যোগ হচ্ছে। 50 00:05:15,566 --> 00:05:17,816 প্রত্যেকের আকার একটা পিং-পং বলের সমান। 51 00:05:30,122 --> 00:05:32,752 মারমোসেটরা প্রায় সবসময় জমজ সন্তানের জন্ম দেয়। 52 00:05:35,335 --> 00:05:40,085 বাবা-মা দুজনই ভাগাভাগি করে বাচ্চা লালনপালন করে, এমনকি বড়ো ভাই-বোনরাও মাঝে মাঝে তাতে যোগ দেয়... 53 00:05:42,009 --> 00:05:43,219 যখন তারা মারামারিতে ব্যস্ত না থাকে। 54 00:05:43,302 --> 00:05:44,302 55 00:05:47,264 --> 00:05:50,604 এই পকেট-সাইজের প্রাইমেটদের জীবনধারণের একটা উপায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা। 56 00:05:54,688 --> 00:05:57,318 যেমনটা গাছের মাঝখানে আড্ডা দেওয়াটাও। 57 00:06:00,402 --> 00:06:02,032 নিচে মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি... 58 00:06:06,158 --> 00:06:08,118 59 00:06:08,744 --> 00:06:10,754 আর ওপরে ভীড় খুব বেশি। 60 00:06:12,581 --> 00:06:18,211 মারমোসেটদের তুলনায় ৬০ গুণ বড় আকারের হাউলার বানরের রাজত্ব ওপরে। 61 00:06:27,679 --> 00:06:31,849 এই ক্যানোপিতেই জঙ্গলের ৮০% প্রাণীর বসবাস। 62 00:06:47,950 --> 00:06:51,660 জঙ্গলের মেঝেতে, জীবন আরও সংগ্রামময়। 63 00:06:51,745 --> 00:06:53,365 64 00:06:55,415 --> 00:06:59,035 সূর্যের আলো নিচে পৌঁছায় না বললেই চলে, তাই খুব বেশি কিছু জন্মাতেও পারে না। 65 00:07:10,681 --> 00:07:13,811 এই পাইন্ট-সাইজের অ্যাগুটি ওপর থেকে পড়া বস্তুর ওপর নির্ভর করে। [১ পাইন্ট = ৪৭৩ ঘন সেন্টিমিটার] 66 00:07:13,892 --> 00:07:15,892 67 00:07:15,978 --> 00:07:18,608 68 00:07:27,406 --> 00:07:29,826 বৃষ্টি জঙ্গলের জীবনীশক্তি। 69 00:07:33,662 --> 00:07:35,662 প্রতি বছর প্রায় ৩ মিটার বৃষ্টিপাত হয়। 70 00:07:39,668 --> 00:07:43,878 প্রতিটি ফোঁটা ছোট্টো প্রাণীদের ওপর ব্যাপক প্রভাব ফেলে। 71 00:07:46,925 --> 00:07:50,175 বারিধারা ব্যাঙাচির পুলকে ভরপুর রাখে। 72 00:07:53,765 --> 00:07:56,765 কিন্তু মাত্রাতিরিক্ত কোনো ভালো জিনিসই ভালো নয়। 73 00:07:58,353 --> 00:08:04,993 গাছ আর বাকলের শুষে নেওয়া পানির ফলে পুরনো গাছগুলোর ভর প্রচন্ড বৃদ্ধি পায়। 74 00:08:12,659 --> 00:08:15,449 মূষলধারে বৃষ্টি হালকা মাটি ধুয়ে নিয়ে যায়। 75 00:08:17,706 --> 00:08:20,286 76 00:08:20,375 --> 00:08:24,085 দানবীয় গাছগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ঝড়-ঝঞ্ঝায় টিকে থাকে... 77 00:08:28,217 --> 00:08:29,547 কিন্তু একদিন... 78 00:08:33,304 --> 00:08:35,104 79 00:08:38,059 --> 00:08:39,649 80 00:09:02,876 --> 00:09:05,086 এরকম আকারের একটা গাছের পতনের ফলে... 81 00:09:06,588 --> 00:09:08,838 জঙ্গল জীবনে অপূরণীয় ক্ষতের সৃষ্টি হয়। 82 00:09:08,924 --> 00:09:10,804 83 00:09:15,222 --> 00:09:17,722 স্ট্রবেরি ডার্ট ফ্রগটি বেঁচে গিয়েছে। 84 00:09:20,602 --> 00:09:22,602 কিন্তু তার ব্যাঙাচি উন্মুক্ত হয়ে পড়েছে। 85 00:09:30,988 --> 00:09:33,818 আর একটা ফায়ার-বেলিড গ্রাউন্ড স্নেক সেটা টের পায়। 86 00:09:52,092 --> 00:09:53,932 মায়ের কিছুই করার নেই... 87 00:09:58,182 --> 00:09:59,392 আবার নতুনভাবে শুরু করা ছাড়া। 88 00:10:07,274 --> 00:10:09,034 89 00:10:10,903 --> 00:10:15,573 কারো পৌষমাস, কারো সর্বনাশ। 90 00:10:15,657 --> 00:10:17,827 91 00:10:18,869 --> 00:10:21,409 পাতা-কাটা পিঁপড়াদের আর গাছ বেয়ে উঠতে হচ্ছে না। 92 00:10:27,836 --> 00:10:30,506 পাতাগুলো তাদের তুলনায় কয়েকগুণ বড়ো। 93 00:10:32,758 --> 00:10:36,348 কিন্তু প্রতিটি পিঁপড়া তার ওজনের দশগুণ ভর বহন করতে পারে। 94 00:10:47,940 --> 00:10:51,820 আর আশি লক্ষ পিঁপড়ার একটা কলোনি এরকম একটা গাছকে 95 00:10:51,902 --> 00:10:53,782 মাত্র কয়েকদিনে পত্রশূন্য করে ফেলতে পারে। 96 00:11:04,665 --> 00:11:08,875 এই পতিত দানব আরও নানারকম পাতাখাদকদেরও আকৃষ্ট করে। 97 00:11:11,338 --> 00:11:14,218 দুর্ভাগ্যবশত, মারমোসেটরা পাতা খায় না। 98 00:11:16,802 --> 00:11:20,222 আর একটা বৃহৎ রসালো গাছ হারানো একটা বিশাল ক্ষতি। 99 00:11:23,767 --> 00:11:25,307 100 00:11:28,230 --> 00:11:32,230 কিন্থ এই পিচ্চি গ্রেমলিনদের আশ্চর্যজনক এক শিকারী দিকও রয়েছে। 101 00:11:39,908 --> 00:11:41,408 102 00:11:44,997 --> 00:11:48,627 তাদের স্প্রিং-লোডেড পা তাদেরকে তিন মিটার পর্যন্ত তুলে দিতে পারে। 103 00:11:52,129 --> 00:11:54,839 বাঁকানো থাবা মিনি গ্র্যাপলিং হুকের মতো কাজ করে। 104 00:12:04,641 --> 00:12:05,891 105 00:12:05,976 --> 00:12:10,056 আর বাকল-চাছা দাঁতগুলো কীটপতঙ্গের ক্ষেত্রেও সমান কার্যকর। 106 00:12:18,197 --> 00:12:23,407 পড়ে থাকা ডালপালার জটলার মাঝে শিকার করা এই পিচ্চি বানরদের জন্য খুব সহজ। 107 00:12:23,493 --> 00:12:24,493 108 00:12:32,002 --> 00:12:34,052 এরা হাতের নাগালে পাওয়া প্রায় যেকোনো কিছুই খায়। 109 00:12:52,773 --> 00:12:55,233 কিন্তু সব জিনিস একরকম নয়। 110 00:12:57,611 --> 00:12:59,911 অনুকরণের এক অসাধারণ প্রদর্শনী। 111 00:13:00,614 --> 00:13:04,624 এই শুয়োপোকার বিষাক্ত সাপের রূপধারণ এতটা নিখুঁত যে... 112 00:13:06,828 --> 00:13:08,078 এটা ভয়ঙ্কর। 113 00:13:21,176 --> 00:13:23,006 শত শত বছর ছায়ায় থাকার পর, 114 00:13:23,554 --> 00:13:28,684 হঠাৎ বনের মেঝে সূর্যের আলোর দেখা পেয়েছে। 115 00:13:36,567 --> 00:13:40,987 সুপ্ত বীজসমূহ আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়াতে থাকে। 116 00:13:44,575 --> 00:13:47,995 শুরু হয় আলোর জন্য নতুন প্রতিযোগিতা। 117 00:13:48,078 --> 00:13:49,748 118 00:13:51,623 --> 00:13:54,043 আরোহী আর দ্রাক্ষালতা শীঘ্রই বেড়ে ওঠে... 119 00:13:57,129 --> 00:14:00,759 সূর্যের আলোর জন্য লড়াইয়ে অন্য সব চারাগাছকে ছাপিয়ে যায়। 120 00:14:14,396 --> 00:14:17,816 শীঘ্রই পতিত দানব ছেয়ে যায় নতুন উদ্ভিদের আবরণে। 121 00:14:25,574 --> 00:14:30,624 আর শূণ্যস্থান রূপান্তরিত হয় সবুজ কাননে। 122 00:14:32,539 --> 00:14:34,539 123 00:14:38,545 --> 00:14:40,205 কিন্ত এটা স্বর্গ নয়। 124 00:14:44,259 --> 00:14:46,679 হামিংবার্ডরা কাগজের মতো হালকা। 125 00:14:48,889 --> 00:14:52,179 আকারের এই দৈন্যতা তারা পুষিয়ে নেয় তাদের আগ্রাসনের মাধ্যমে। 126 00:14:52,893 --> 00:14:53,893 127 00:15:02,569 --> 00:15:06,409 কারো কারো ছোরার মতো ঠোঁট, এমনকি দাঁতও আছে। 128 00:15:10,702 --> 00:15:12,702 সবই ফুলের দখল নিয়ে লড়াইয়ের জন্য। 129 00:15:12,788 --> 00:15:15,208 130 00:15:17,042 --> 00:15:19,592 প্রতি কয়েক মিনিট অন্তর হামিংবার্ডকে নতুন করে জ্বালানি নিতে হয়। 131 00:15:21,296 --> 00:15:25,756 পালকযুক্ত জিহবার মাধ্যমে, তারা সেকেন্ডে ২০ বার মধু শোষণ করে। 132 00:15:29,972 --> 00:15:31,352 আর তাদের দ্রুত কাজ সারতে হয়। 133 00:15:35,310 --> 00:15:37,310 প্রতিযোগিতা নিরন্তর। 134 00:15:40,232 --> 00:15:42,152 কিন্তু ব্যাপারটা এরকম হওয়ার দরকার নেই। 135 00:15:47,573 --> 00:15:49,993 হেলিকোনিয়ার অর্ধচন্দ্রাকৃতির ফুলগুলো থেকে মধুপান করা 136 00:15:50,075 --> 00:15:52,695 অধিকাংশ হামিংবার্ডের পক্ষেই অসম্ভব। 137 00:15:57,124 --> 00:15:59,924 কিন্তু গ্রিন হার্মিটের আছে লম্বা, বাঁকানো ঠোঁট। 138 00:16:03,213 --> 00:16:05,723 এটা তাকে শান্তিতে মধুপানের সুযোগ করে দেয়। 139 00:16:17,644 --> 00:16:19,564 বেশ, প্রায়। 140 00:16:21,398 --> 00:16:22,818 একটা পিনের মাথার চেয়েও ছোটো, 141 00:16:23,650 --> 00:16:27,280 এই ফুলের পোকাগুলো হেলিকোনিয়ার মধুপান করে প্রায় শুকিয়ে ফেলেছে। 142 00:16:30,157 --> 00:16:32,987 পরবর্তী ফুলে পৌঁছানোর জন্য, তাদের একটু লিফট প্রয়োজন। 143 00:16:41,084 --> 00:16:43,924 তাদের আকারের তুলনায়, তারা প্রায় চিতার মতোই দ্রুতগামী। 144 00:16:47,299 --> 00:16:49,129 হামিংবার্ডের ঠোঁট বেয়ে ওপরে উঠে... 145 00:16:51,637 --> 00:16:53,717 এর নাকের ছিদ্রে লুকিয়ে থাকে... 146 00:16:58,810 --> 00:17:01,360 আর পরবর্তী ফুলে পরিবহনের জন্য প্রস্তুত হয়। 147 00:17:01,438 --> 00:17:02,648 148 00:17:13,700 --> 00:17:15,120 কাননবিথী যখন অতিমাত্রায় বৃদ্ধি পায়, 149 00:17:15,202 --> 00:17:18,622 বনের মেঝে আবারও অন্ধকারে ঢেকে যায়। 150 00:17:24,211 --> 00:17:26,511 এরকম স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাক বেড়ে ওঠে... 151 00:17:28,674 --> 00:17:31,094 আর পতিত গাছসমূহের অবশিষ্টাংশ পচিয়ে ফেলে। 152 00:17:37,057 --> 00:17:40,057 এখানে তাজা খাবার খুঁজে পাওয়া দারুণ কষ্টকর। 153 00:17:40,811 --> 00:17:42,441 154 00:17:52,114 --> 00:17:55,164 ব্রাজিল নাটের খোসা বেশিরভাগ প্রাণীর জন্যই দারুণ শক্ত। 155 00:17:58,120 --> 00:17:59,330 কিন্তু অ্যাগুটির জন্য নয়। 156 00:18:06,879 --> 00:18:09,509 যেটুকু সে এখন খেতে পারবে না, তা ভবিষ্যতের জন্য পুঁতে রাখবে। 157 00:18:12,718 --> 00:18:14,138 স্বভাবগতভাবেই সে বিচলিত। 158 00:18:16,346 --> 00:18:17,756 আর উপযুক্ত কারণেই। 159 00:18:24,897 --> 00:18:27,727 একটা মার্গে গৃহপালিত বিড়ালের চেয়ে সামান্য বড়ো... 160 00:18:31,361 --> 00:18:33,361 কিন্তু অনেক বেশি হিংস্র। 161 00:18:52,216 --> 00:18:53,426 162 00:18:59,014 --> 00:19:02,314 অন্ধকার বনের মেঝেতে লুকিয়ে আছে অসংখ্য শিকারী। 163 00:19:05,062 --> 00:19:08,902 আর ছোটো মাত্রায়, তারা আরও বেশি ভয়ানক। 164 00:19:12,277 --> 00:19:13,737 ছোটো ছোটো ৪০ পায়ে ভর দিয়ে, 165 00:19:13,820 --> 00:19:18,030 এই আঙুলের সমান দৈর্ঘ্যের ভেলভেট ওয়র্ম নীরবে হেঁটে চলে। 166 00:19:19,535 --> 00:19:22,575 এর শিকারের কৌশল যেন কোনো সাইন্স ফিকশন। 167 00:19:28,961 --> 00:19:32,801 এর দেহে থাকা ভাইব্রেশন সেন্সরসমূহ শিকারের চলন ট্র‍্যাক করে। 168 00:19:38,470 --> 00:19:40,220 একে আরও কিছুটা কাছাকাছি যেতে হবে... 169 00:19:43,141 --> 00:19:45,021 তার গোপন অস্ত্র ব্যবহারের জন্য... 170 00:19:55,237 --> 00:19:56,657 ওয়েব-স্লিংগারস। 171 00:20:05,247 --> 00:20:07,877 এই আঠালো সুতাগুলো মুহূর্তের মধ্যে জমাট বেঁধে যায়। 172 00:20:13,714 --> 00:20:14,924 পালানোর কোনো উপায় নেই। 173 00:20:26,268 --> 00:20:29,688 ক্ষুদ্র প্রাণীদের সবসময় সতর্ক থাকতে হয়। 174 00:20:34,401 --> 00:20:38,241 স্ত্রী স্ট্রবেরি ডার্ট ফ্রগ নতুন এক গুচ্ছ ডিম পেড়েছে। 175 00:20:41,950 --> 00:20:44,370 কিন্তু এদের নিরাপদে রাখার দায়িত্ব পুরুষ ব্যাঙের। 176 00:20:58,217 --> 00:21:00,837 উজ্জ্বল লাল রং শিকারীদের জন্য সতর্কবার্তা। 177 00:21:04,139 --> 00:21:06,559 এর ত্বক থেকে প্রাণঘাতী বিষ নিঃসৃত হয়। 178 00:21:10,062 --> 00:21:11,272 শুধু একটাই সমস্যা... 179 00:21:15,025 --> 00:21:17,025 ফায়ার-বেলিড স্নেকরা অনাক্রম্য। [এই বিষে তারা আক্রান্ত হয় না।] 180 00:21:19,071 --> 00:21:22,121 এরা যেকোনো প্রকার নড়াচড়ার প্রতিও মারাত্মক স্পর্শকাতর। 181 00:21:26,286 --> 00:21:27,956 একদম নিশ্চল হয়ে বসে থাকলে... 182 00:21:30,415 --> 00:21:32,075 সে হয়তো বেঁচে যাবে। 183 00:21:45,347 --> 00:21:47,177 কিন্তু সবকিছু থেকে সে পালাতে পারে না। 184 00:21:47,266 --> 00:21:48,516 185 00:21:54,106 --> 00:21:55,316 এক প্রতিদ্বন্দ্বী পুরুষ ব্যাং। 186 00:21:55,899 --> 00:21:57,729 187 00:21:58,610 --> 00:22:00,030 সে তার অঞ্চল দখল করতে উদ্যত হয়েছে। 188 00:22:04,616 --> 00:22:06,866 189 00:22:07,870 --> 00:22:10,870 দখল করতে পারলে, সে সবগুলো ডিম খেয়ে ফেলবে। 190 00:22:14,793 --> 00:22:17,213 এগুলো রক্ষার জন্যই এই ছোট্টো বাবাকে লড়াই করতে হবে। 191 00:22:27,055 --> 00:22:31,685 উভয়ই ওজনের দিক থেকে সুগার কিউবের চেয়ে ভারী না হলেও, তারা সমানে সমান। 192 00:22:46,617 --> 00:22:49,077 এরকমটা তারা আধা ঘণ্টার বেশি সময় ধরে করতে পারে। 193 00:23:00,088 --> 00:23:02,298 ছোট্টো ব্যাংটি ক্লান্ত হতে শুরু করেছে। 194 00:23:10,516 --> 00:23:12,346 কিন্তু বাবা জয়ী হয়। 195 00:23:15,437 --> 00:23:18,857 তার প্রতিদ্বন্দ্বী দমে গিয়েছে, অন্তত আপাতত। 196 00:23:21,818 --> 00:23:25,448 ডিম ফোটার আগে এখনও দুই সপ্তাহের গার্ড ডিউটি বাকি। 197 00:23:26,114 --> 00:23:27,784 198 00:23:29,868 --> 00:23:31,578 199 00:23:34,915 --> 00:23:38,955 বন যত পরিণত হয়, তত জটিল সম্পর্কের উদ্ভব হয়। 200 00:23:41,255 --> 00:23:43,665 201 00:23:47,928 --> 00:23:50,558 এই অর্কিড মৌমাছি এক অসাধারণ মিশনে রয়েছে। 202 00:23:52,432 --> 00:23:55,142 এখানে পৌঁছার জন্য সে ৪০ কিলোমিটারের ওপর পথ পাড়ি দিয়েছে। 203 00:23:58,355 --> 00:23:59,475 আর সে একা নয়। 204 00:24:02,734 --> 00:24:07,664 এদের সবাই পুরুষ, আর সবার লক্ষ্য একটাই। 205 00:24:10,284 --> 00:24:11,494 পরাগরেণু না। 206 00:24:12,870 --> 00:24:13,910 সুগন্ধি। 207 00:24:16,498 --> 00:24:18,168 এই অর্কিড এমন এক সুগন্ধি উৎপন্ন করে 208 00:24:18,250 --> 00:24:20,880 যা তাদেরকে স্ত্রী মৌমাছিদের কাছে আকর্ষণীয় করে তুলবে। 209 00:24:23,297 --> 00:24:25,757 তাই সে যতটা সম্ভব সংগ্রহ করে নেয়। 210 00:24:28,177 --> 00:24:29,597 কিন্তু সতর্ক না থাকলে... 211 00:24:32,848 --> 00:24:33,848 সে এতেই ডুবে যাবে। 212 00:24:44,985 --> 00:24:46,395 বের হওয়ার উপায় একটাই। 213 00:24:54,912 --> 00:24:56,412 এ এক কঠিন আলিঙ্গন। 214 00:25:02,127 --> 00:25:04,957 আর অর্কিডটা তাকে একটা বিদায়ী উপহার প্রদান ব্যতীত বিদায় দিবে না। 215 00:25:09,593 --> 00:25:11,803 তার পিঠে বেঁধে দেয় একটা পরাগরেণুর প্যাকেজ। 216 00:25:21,396 --> 00:25:23,976 ছোট্টো মৌমাছিটির সঙ্গী খোঁজার মিশন অব্যাহত থাকে, 217 00:25:24,983 --> 00:25:26,403 কিন্তু অর্কিড এর কাজও সুসম্পন্ন। 218 00:25:41,875 --> 00:25:46,205 পিগমি মারমোসেটদের জন্য, জীবন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। 219 00:25:50,217 --> 00:25:52,467 আজকাল কীটপতঙ্গের দেখা মেলা ভার। 220 00:25:56,139 --> 00:25:57,219 কোনো সমস্যা নেই। 221 00:25:58,308 --> 00:26:01,558 তারা নতুন নতুন গাছে নতুন রস কূপ খননে ব্যস্ত। 222 00:26:10,112 --> 00:26:11,992 তাদের কোলাহলমুখর প্রতিবেশীরাও ফিরে এসেছে। 223 00:26:12,072 --> 00:26:13,912 224 00:26:18,579 --> 00:26:22,999 দল তৈরি করছে, খাদ্য খাচ্ছে... 225 00:26:32,009 --> 00:26:33,429 আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 226 00:26:42,394 --> 00:26:43,774 প্রকৃতির ডাকে সাড়া দিলে, 227 00:26:44,938 --> 00:26:47,268 তা পরিষ্কারের ভার পড়ে এই ছোট্টো বন্ধুদের ওপর। 228 00:26:54,531 --> 00:26:57,951 এই পিচ্চি সুপারহিরোরা ক্যানোপি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। 229 00:27:04,875 --> 00:27:07,335 একটা গুবরে পোকা, আকারে কেবল একটা পয়সার সমান। 230 00:27:08,504 --> 00:27:09,924 কিন্তু কোনো কাজই অসাধ্য না। 231 00:27:17,888 --> 00:27:19,058 ২০ মিটার ওপর থেকে... 232 00:27:21,225 --> 00:27:23,345 সে স্রেফ শক্ত হয়ে ধরে থাকে। 233 00:27:43,580 --> 00:27:45,750 আর এখানে আগমণ ঘটে বাকি পরিষ্কারকর্মীদের। 234 00:28:00,305 --> 00:28:03,135 পায়খানার দলাগুলো পুঁতে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়। 235 00:28:06,270 --> 00:28:07,480 তাদের বাচ্চাদের জন্য খাবার। 236 00:28:10,691 --> 00:28:12,691 আর বনের জন্য সার। 237 00:28:19,199 --> 00:28:23,199 জঙ্গল অসাধারণ সব ছোট্টো প্রাণীতে ভরপুর এক জটিল দুনিয়া। 238 00:28:24,663 --> 00:28:26,793 তাদের প্রত্যেকের রয়েছে অনন্য সব ভূমিকা। 239 00:28:32,129 --> 00:28:34,969 আর এই পিচ্চি প্রাইমেটরাও নিজেদের স্থান খুঁজে পেয়েছে। 240 00:28:41,555 --> 00:28:44,385 জঙ্গলের এই জনাকীর্ণ অংশ সদা-পরিবর্তনশীল। 241 00:28:48,437 --> 00:28:51,357 কিন্তু আপাতত, জীবন সুন্দর। 242 00:28:56,195 --> 00:28:57,235 আর নিচে... 243 00:28:58,614 --> 00:29:01,414 অ্যাগুটির ফেলে যাওয়া একটা ব্রাজিল নাট... 244 00:29:07,206 --> 00:29:09,416 ছায়ার ভেতর ধীরে ধীরে বেড়ে উঠছে। 245 00:29:13,086 --> 00:29:14,506 ভবিষ্যতের উদ্দেশ্যে গড়ে উঠছে। 246 00:29:17,424 --> 00:29:22,434 ছোট্টো প্রারম্ভ থেকেই, বিশালাকার দানবের জন্ম হয়। 247 00:29:34,358 --> 00:29:37,188 এই জঙ্গল দেখতে অসীম সবুজের সাগরের মতো লাগতে পারে... 248 00:29:40,739 --> 00:29:45,579 কিন্তু প্রতিটি বৃক্ষ ছোট্টো ছোট্টো বিস্ময়জগতের আবাস। 249 00:29:51,166 --> 00:29:52,576 একটা স্ট্রবেরি ডার্ট ফ্রগ 250 00:29:53,085 --> 00:29:55,915 নিজের ছোট্টো ব্যাঙাচির জন্য নিরাপদ স্থান খুঁজছে। 251 00:30:00,300 --> 00:30:01,390 সে চলতে থাকলেই ভালো... 252 00:30:13,981 --> 00:30:15,981 পরবর্তী প্রজন্মকে লালনপালনের জন্য। 253 00:30:17,943 --> 00:30:19,613 এটা একটা দীর্ঘ পথ... 254 00:30:20,404 --> 00:30:22,164 সেই ওপর পর্যন্ত। 255 00:30:22,943 --> 00:30:26,533 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ। 256 00:30:26,825 --> 00:30:33,039 এত সব নিয়ামতে জীবন পরিপূর্ণ করে রাখার জন্য এক মুহূর্ত সময় নিয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করুন।