1 00:00:09,801 --> 00:00:11,219 আগে যা ঘটেছে... 2 00:01:05,097 --> 00:01:15,433 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 3 00:01:15,686 --> 00:01:25,146 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 4 00:01:25,229 --> 00:01:31,230 ফেসবুক আইডিঃ www.facebook.com/S.fahmidul.islam.7 5 00:01:31,313 --> 00:01:37,442 সাবসিন আইডিঃ https://subscene.com/u/1021455 6 00:01:56,116 --> 00:01:57,325 ক্যান্ডেস। 7 00:02:00,787 --> 00:02:01,996 ক্যান্ডেস। 8 00:02:06,167 --> 00:02:07,418 ক্যান্ডেস! 9 00:02:11,131 --> 00:02:12,340 ক্যান্ডেস! 10 00:02:16,761 --> 00:02:18,179 ক্ষমা করে দাও! 11 00:02:19,139 --> 00:02:21,057 ক্ষমা করে দাও আমায়! 12 00:02:21,141 --> 00:02:22,559 ক্যান্ডেস! 13 00:02:22,642 --> 00:02:23,852 ক্যান্ডেস! 14 00:02:35,071 --> 00:02:37,824 ভাগ্যিস তুমি তিন গ্লাস পিনোট খেয়েছ। 15 00:02:38,700 --> 00:02:41,744 আমি তোমাকে জাগাতে চাই যাতে তুমি আমায় জড়িয়ে ধরো। 16 00:02:42,579 --> 00:02:44,581 কিন্তু তারপর হয়তো জিজ্ঞেস করবে আমি স্বপ্নে কী দেখেছি। 17 00:02:44,664 --> 00:02:47,250 আর এতে কিছু যায় আসে না, বেক। 18 00:02:47,333 --> 00:02:50,503 গুরুত্বপূর্ণ হচ্ছে আসলটা কী। এইটা। 19 00:02:50,587 --> 00:02:51,838 আমরা। 20 00:02:57,225 --> 00:03:03,069 YOU 21 00:03:03,725 --> 00:03:07,437 যুদ্ধের দেবী। সাতটা অক্ষর। আথিনা? 22 00:03:08,688 --> 00:03:10,523 ওহ, না, এটায় তো ছয়টা। 23 00:03:12,275 --> 00:03:17,030 ইশতার? না। না, না, না। ফ্রেয়া। ফ্রেয়া চলে? ফ্রেয়া? 24 00:03:17,113 --> 00:03:19,282 সাতটা লাগবে। 25 00:03:20,116 --> 00:03:21,868 আচ্ছা, দাও। দেখতে পারি? 26 00:03:25,872 --> 00:03:27,624 আচ্ছা, হ্যাঁ... 27 00:03:27,707 --> 00:03:28,875 ওহ! 28 00:03:29,626 --> 00:03:34,464 শেখমেট। হ্যাঁ। এস-ই-কে-এইচ... 29 00:03:34,547 --> 00:03:36,466 না, সে তো মিশরীয় দেবী ছিল। কী? 30 00:03:36,549 --> 00:03:38,301 কিছু না। ব্যস... 31 00:03:38,384 --> 00:03:40,303 তোমার মন প্রাসাদে কিছু খুঁজতে দেখা 32 00:03:40,386 --> 00:03:42,138 আমার ভালো লাগে। 33 00:03:43,348 --> 00:03:45,225 আর যখন তুমি "মন প্রাসাদ" এর মতো কিছু একটা বলো তখন আমার ভালো লাগে। 34 00:03:45,308 --> 00:03:47,352 আমার মনে, তুমিই আমার রাণী। 35 00:03:47,435 --> 00:03:49,520 - ও, আচ্ছা! - হ্যাঁ, ঠিক? 36 00:03:50,688 --> 00:03:53,191 আমি এসব মিস করতাম। আমাদের নিত্যদিনের কাজকারবার। 37 00:03:53,274 --> 00:03:55,610 কিন্তু অবশ্যই, তোমার সব গার্লফ্রেন্ডের সাথেই এমন করো। 38 00:03:55,693 --> 00:03:57,528 সবার সাথে। গোটা বাহিনীর সাথে। 39 00:03:58,238 --> 00:04:00,073 যাইহোক, কয়টা ছিল তোমার? 40 00:04:00,156 --> 00:04:03,493 গার্লফ্রেন্ড? সত্যি? বলেছিলাম না? 41 00:04:03,576 --> 00:04:06,079 মানে, ক্যারেন বাদে, তুমি ব্যস একজনের ব্যাপারে বলেছিলে। 42 00:04:06,162 --> 00:04:08,748 কী যেন নাম ছিল, ইউরোপ না কোথায় যেন চলে গেছিল? 43 00:04:09,540 --> 00:04:10,833 ইস্, ওর নামটা যে কী? 44 00:04:10,917 --> 00:04:15,171 তুমি জানো ওর নাম কারণ কাল রাতে আমাকে বলতে শুনে ফেলেছিলে, তাই না? 45 00:04:15,255 --> 00:04:17,090 আর এখন ওর ব্যাপারে আরও জানতে চাও। তা তো চাইবেই। 46 00:04:17,173 --> 00:04:19,175 ঘুমের মধ্যে আমি কেন অন্য একটা মেয়ের নাম ধরে ডাক দিব? 47 00:04:19,259 --> 00:04:21,010 ওহ, ক্যান্ডেস, তাই না? 48 00:04:21,094 --> 00:04:22,512 সমস্যা হলো নাকি? 49 00:04:22,595 --> 00:04:24,222 - হ্যাঁ। - এখনও কি ফ্রান্সে আছে নাকি অন্য কোথাও? 50 00:04:24,305 --> 00:04:26,808 উহ, ইতালি। ঠিক জানি না। আসলে আমার কিছু যায় আসে না। 51 00:04:26,891 --> 00:04:28,768 বেশ, তোমাদের ব্রেক আপ হয়েছিল কেন? 52 00:04:28,851 --> 00:04:30,019 সমস্যা হয়েছে। 53 00:04:30,103 --> 00:04:34,607 কারণ ও আমাকে ধোকা দেয়। কারণ আমরা বেমানান ছিলাম। 54 00:04:34,691 --> 00:04:36,192 যে রাতে আমাকে ট্রেন ট্র‍্যাক থেকে তুলেছিলে, 55 00:04:36,276 --> 00:04:39,112 তুমি একটা মেয়েকে ফলো করছিলে। ও-ই কি সেই মেয়ে? 56 00:04:39,195 --> 00:04:40,947 হ্যাঁ, আর সেটা আমার বোকামি ছিল। 57 00:04:41,614 --> 00:04:46,869 সত্যি হচ্ছে, কিছু মানুষ তোমাকে দেখায় তোমার জন্য কী ঠিক না। 58 00:04:46,953 --> 00:04:47,954 আর বাকিরা দেখায়... 59 00:04:49,872 --> 00:04:52,250 আসলে কী সেটা। 60 00:04:53,876 --> 00:04:56,796 আপাতত বেঁচে গেছি। কিন্তু আমি তোমাকে চিনি। 61 00:04:56,879 --> 00:05:00,091 তুমি প্রশ্ন করা বন্ধ করবে না যতক্ষণ না আমি 62 00:05:00,174 --> 00:05:02,635 ক্যান্ডেসের স্বপ্ন দেখার ব্যাপারে কিছু করছি। 63 00:05:02,719 --> 00:05:05,972 কাউকে তাড়াবে কীভাবে? 64 00:05:06,055 --> 00:05:08,099 ঝাড়ফুঁক? সম্মোহন? 65 00:05:08,641 --> 00:05:10,893 আমরা ভূতের সাথে আরেকটা রাত কাটাতে পারি না। 66 00:05:10,977 --> 00:05:14,480 এই, আমি ভুলেই গেছিলাম। আজ মনির থেকে পে-রোল সাইন করাতে হবে। 67 00:05:14,564 --> 00:05:18,318 তাই আমি মেয়েদের সাথে লাঞ্চ করতে পারব না। সমস্যা নেই তো? 68 00:05:18,401 --> 00:05:20,486 - না, ঠিক আছে। - আচ্ছা, বেশ। 69 00:05:26,576 --> 00:05:27,702 আমাকে মিথ্যা বোলো না, জান! 70 00:05:28,411 --> 00:05:29,746 জানি তুমি মেসেজগুলো পেয়েছ। 71 00:05:29,829 --> 00:05:31,581 প্লিজ, আমার সাথে দেখা করো। আমার কথা শোনো। 72 00:05:31,664 --> 00:05:35,084 সম্ভবত, ডাক্তার সাহেবেরও মেয়ে ঘটিত ঝামেলা আছে। 73 00:05:39,756 --> 00:05:40,715 ওসবের জন্য স্যরি, পল। 74 00:05:42,925 --> 00:05:44,093 সব ঠিক আছে? 75 00:05:46,012 --> 00:05:47,388 - মানে... - হ্যাঁ। হ্যাঁ। 76 00:05:48,097 --> 00:05:51,559 তো... তুমি স্বপ্ন দেখছ। কখন থেকে? 77 00:05:51,642 --> 00:05:54,312 উহ, রেনাল্ডোর সাথে ব্রেক আপ হবার পর থেকেই। 78 00:05:54,395 --> 00:05:57,774 ঠিক। আর তুমি রেনাল্ডোর সাথে ব্রেক আপ করেছিলে কারণ ও তোমাকে ধোকা দিচ্ছিল। 79 00:05:57,857 --> 00:06:02,195 তো তুমি তোমার প্রাক্তনের স্বপ্ন দেখছ তাও আবার অন্য এক পুরুষের সাথে। 80 00:06:02,278 --> 00:06:05,114 কিন্তু রেনাল্ডোকে হারানোর পর সব স্মৃতি ফিরে আসতে পারে স্বাভাবিক, তাই না? 81 00:06:05,198 --> 00:06:06,949 কিন্তু রেনাল্ডো ধোকা দিচ্ছিলো না, যেহেতু প্রমাণ মিলেছে। 82 00:06:07,033 --> 00:06:09,660 আসলে, আমরা এখন এক হয়ে গেছি, আর সবকিছু আগের চেয়েও ভালো অবস্থানে আছে। 83 00:06:10,578 --> 00:06:13,539 আচ্ছা। তো তুমি জানতে চাও এই স্বপ্ন আসা থামছে না কেন? 84 00:06:13,623 --> 00:06:14,624 একদম। 85 00:06:14,707 --> 00:06:17,210 আচ্ছা বলতে পারবে তোমার প্রাক্তনের সম্মুখীন হতে চাও না কেন? 86 00:06:17,293 --> 00:06:18,961 মনে হয় না প্রশ্নটা বুঝেছি আমি। 87 00:06:19,045 --> 00:06:21,547 বেশ, তোমার স্বপ্নে, বলছিলে তুমি ওর সাথে যোগাযোগের চেষ্টা করো। 88 00:06:21,631 --> 00:06:24,008 কিন্তু পেরে উঠো না কারণ নিজেকে বন্দী করে রেখেছ। 89 00:06:24,092 --> 00:06:27,762 আমি নিজেকে বন্দী করে রাখিনি। নিজেকে বন্দী অবস্থায় খুঁজে পাই। 90 00:06:28,721 --> 00:06:30,473 কার স্বপ্ন এইটা? 91 00:06:31,307 --> 00:06:34,227 দেখো, আমরা নিজেরাই আমাদের স্বপ্নের কারিগর। 92 00:06:34,310 --> 00:06:37,814 তোমার প্রাক্তনের সাথে কোনো ব্যাপার আছে যা তোমার মেটানো প্রয়োজন। 93 00:06:37,897 --> 00:06:39,398 বিশ্বাস করো। 94 00:06:40,608 --> 00:06:42,693 যদি না মেটাও, যদি সম্মুখীন না হও, 95 00:06:42,777 --> 00:06:44,320 তবে এটা তোমাকে তাড়া করবে, বন্ধু। 96 00:06:44,403 --> 00:06:48,449 উহ, হ্যাঁ, ক্যান্ডেসের সম্মুখীন হতে হবে। মানে নিজের বারোটা নিজেই বাজাবো। 97 00:06:49,158 --> 00:06:52,912 কিন্তু ঘুমের মধ্যে ওর নাম না নেওয়া লাগে তার জন্য সাত খুন মাফ। 98 00:06:52,995 --> 00:06:55,581 জলদি কর, শয়তান। আমার খিদে পেয়েছে। 99 00:06:58,584 --> 00:07:00,753 টেরি, তুই কি মজা নিচ্ছিস? 100 00:07:03,089 --> 00:07:04,090 এই যে, এই যে। 101 00:07:04,715 --> 00:07:06,008 তোমার সাহায্য করতে পারি? 102 00:07:07,635 --> 00:07:08,970 আমার স্বপ্নের রাজকুমার। 103 00:07:10,179 --> 00:07:11,305 তোমরা আজ রাত এখানে বাজাবে? 104 00:07:11,389 --> 00:07:14,600 হ্যাঁ, যদি তার আগে খিদেয় মরে না যাই। 105 00:07:14,684 --> 00:07:17,937 আসলে তোমার আসা উচিত। আমরা বেশ ভালোই বাজাই। 106 00:07:20,314 --> 00:07:22,817 - আমরা হলাম হিথক্লিফস মেসারি। - উদারিং হাইটস (উপন্যাস)? 107 00:07:22,900 --> 00:07:26,112 দারুণ। আমি ক্যান্ডেস। 108 00:07:26,696 --> 00:07:28,614 ওহ। হেই, আমি জো। 109 00:07:28,698 --> 00:07:30,700 সাহায্যের জন্য ধন্যবাদ, জো। 110 00:07:30,783 --> 00:07:32,785 এ আমার সৌভাগ্য, ক্যান্ডেস। 111 00:07:33,911 --> 00:07:37,957 ওরে ক্যান্ডেস রে। মানে, দেখো একবার। 112 00:07:38,040 --> 00:07:39,792 স্বাভাবিক... রাতে ওর স্বপ্ন দেখবে। 113 00:07:39,876 --> 00:07:41,711 লাল লাল চুল তার, 114 00:07:41,794 --> 00:07:45,506 "আমার সাথে গুহায় চলো, জন স্নো", সেরকম। 115 00:07:45,590 --> 00:07:48,801 বেশ, তুমি ভাবো আমি অনেক বেশি সেলফি পোস্ট করি... 116 00:07:49,385 --> 00:07:51,012 আর ও জোয়ের টাইপেরও না। 117 00:07:51,095 --> 00:07:54,223 আমি তো ভেবেছিলাম ও ভদ্র নষ্টা মেয়েদের পছন্দ করে। 118 00:07:54,307 --> 00:07:56,225 শয়তান। 119 00:07:57,560 --> 00:07:59,437 মানে, না সত্যি, এক বছর ধরে ও কিছু পোস্ট করেনি। 120 00:07:59,520 --> 00:08:01,063 এই অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ না। 121 00:08:01,147 --> 00:08:03,232 ও ইতালি পালিয়েছে। সম্ভবত। 122 00:08:03,316 --> 00:08:04,692 তোমরা দু'জন দু'জনকে এতই ভালোবাসো যখন তাহলে এই মালকে নিয়ে 123 00:08:04,775 --> 00:08:06,944 এত চিন্তা করছ কেন? আর ও তো ইতালিতে। 124 00:08:07,028 --> 00:08:09,363 বেশ, আমরা জানি না ও সেখানে আসলেই আছে কিনা। 125 00:08:09,447 --> 00:08:12,617 মানে, ও এখানে লুকিয়ে থাকতে পারে আর হয়তো দুজনে ফূর্তি করছে। 126 00:08:12,700 --> 00:08:14,535 হয়তো জো এখনও ওকে ভালোবাসে। 127 00:08:14,619 --> 00:08:18,748 আর বলছে ও-ই জোর চিরকালের আর আমি ব্যস ক'টা দিনের জন্য, 128 00:08:18,831 --> 00:08:21,459 আর আমার সাথে থাকার জন্য ওর খারাপ লাগছে। 129 00:08:21,542 --> 00:08:23,586 আচ্ছা, তুমি এখানে কী করছ সেই বিষয়ে কি কথা বলতে পারি? 130 00:08:24,587 --> 00:08:26,672 না। আমি জানি তুমি কী বলবে। 131 00:08:26,756 --> 00:08:30,635 সোনামণি। তোমার ক্যারিয়ার গতি ধরছে। ভালো একটা ছেলেও বাগিয়ে ফেলেছ। 132 00:08:30,718 --> 00:08:32,595 আর ভাবছ খারাপ কিছু হবে। 133 00:08:32,678 --> 00:08:35,598 কারণ গুইনেভার বেকের সাথে ভালো কিছু ঘটতে পারে না। 134 00:08:35,681 --> 00:08:37,850 হ্যাঁ। হ্যাশট্যাগ, ড্যাডি ইস্যু। 135 00:08:39,185 --> 00:08:42,897 উফ, খোদা। তোমরা একদম ঠিক বলেছ। 136 00:08:42,980 --> 00:08:44,482 এটা ঐ লোকটা না? 137 00:08:46,609 --> 00:08:50,029 - হ্যাঁ, ঐ লোকই। - আমাদের ফলো করছে নাকি? 138 00:08:50,696 --> 00:08:53,157 হাই। হ্যালো। হাই। 139 00:08:53,824 --> 00:08:56,452 অদ্ভুত লোক। হাই। 140 00:08:56,536 --> 00:08:59,038 আমাদের সাথে বসবে? কারণ এখানটায় ফাঁকা আছে। 141 00:09:03,709 --> 00:09:06,546 - যেমনটা ভেবেছিলাম। - ইস, কি শয়তান! 142 00:09:06,629 --> 00:09:08,965 কী মনে করে, আমাদের কেউ খুন করেছে? 143 00:09:09,048 --> 00:09:11,509 কী বলছ তোমরা? লোকটা কে? 144 00:09:11,592 --> 00:09:15,429 ব্যাটায় তোমার সাথে কথা বলেনি? পিচের পরিবার মরার ব্যাপারটা খতিয়ে দেখার জন্য ওকে ভাড়া করেছে। 145 00:09:15,513 --> 00:09:17,515 - পিআই এর মতো? - হ্যাঁ। 146 00:09:17,598 --> 00:09:19,725 সব ওর মায়ের জন্য। ক্লাবের বড়লোক্স দিদিরা মনে করে না 147 00:09:19,809 --> 00:09:21,435 তার সর্বগুনে সম্পন্ন মেয়ে আত্মহত্যা করেছে। 148 00:09:21,519 --> 00:09:23,854 - কী? - ইস। ওর পোড়া কপাল। 149 00:09:23,938 --> 00:09:25,815 ওর পরিবারের যেন হাউস স্লেথারিনের মতো। 150 00:09:26,566 --> 00:09:30,027 ওহ, না। ক্রেয়োর জন্য আমাদের দেরি হয়ে যাবে। 151 00:09:30,111 --> 00:09:35,241 - বেক, শেষবার বলছি। - যদি পারতাম! কিন্তু ব্লাইথকে নোটস পাঠানো লাগবে। 152 00:09:35,324 --> 00:09:37,410 বেশ, মজা কোরো। লাভ ইউ। 153 00:09:37,493 --> 00:09:40,246 - আসি। - পরে দেখা হবে। 154 00:09:40,329 --> 00:09:42,123 - স্মুচেস। - ঠিক আছে তাহলে... 155 00:09:43,624 --> 00:09:44,792 - বাই। - বাই। 156 00:09:59,307 --> 00:10:02,018 মানে বুশনেল? হ্যাঁ, আমার ক্যান্ডেস বুশনেল পছন্দ। 157 00:10:02,101 --> 00:10:05,021 যদিও, সত্যি বলতে, আমার এসজেপি ভালো লাগে না। 158 00:10:05,104 --> 00:10:08,065 তুমি জানো কার কথা বলছি। জো'র ক্যান্ডেস। 159 00:10:08,149 --> 00:10:10,359 হ্যাঁ, ব্যস আমি এসবের মধ্যে জড়াতে চাই না। 160 00:10:10,443 --> 00:10:11,944 - কেন? - জো কোথায়? 161 00:10:12,028 --> 00:10:16,240 বলেছিল মনির থেকে পে-রোল না কী যেন সাইন করাতে যাবে। 162 00:10:16,866 --> 00:10:19,285 - সত্যি? - হ্যাঁ। কেন? 163 00:10:19,368 --> 00:10:20,870 উহ... কিছু না। 164 00:10:22,496 --> 00:10:24,624 দেখলাম ফেসবুকে তোমরা দুইজন বন্ধু। 165 00:10:24,707 --> 00:10:28,294 হ্যাঁ, জন অলিভার আর আলি ফার্কা তুরে... 166 00:10:28,377 --> 00:10:30,463 আর ব্লাইথের দাদী সিওবানও আমার ফেসবুক ফ্রেন্ড। 167 00:10:30,546 --> 00:10:31,797 তার মানে এই না যে ওদের সত্যি সত্যিই জানি। 168 00:10:31,881 --> 00:10:33,966 কিন্তু ওকে তো জানতে, তাই না? 169 00:10:35,217 --> 00:10:38,554 বলো না। আসলে, যে কারণেই হোক, 170 00:10:38,638 --> 00:10:40,556 জো ওর ব্যাপারে বেশি কথা বলতে চায় না। 171 00:10:40,640 --> 00:10:43,059 হ্যাঁ, হয়তো আমারও এই ব্যাপারে ওর ইচ্ছেকে সম্মান করা উচিত। 172 00:10:43,142 --> 00:10:46,646 কেন? কী হয়েছিল? 173 00:10:47,229 --> 00:10:49,065 ও বলে তেমন কিছু হয়নি, 174 00:10:49,148 --> 00:10:51,484 কিন্তু স্পষ্টতই এটা সত্যি না, নাহলে তুমি এমন করতে না। 175 00:10:52,902 --> 00:10:56,489 কিছু একটা হয়েছিল। যখন এসবের ইতি ঘটে ওর অবস্থা ভালো ছিল না। 176 00:10:56,572 --> 00:10:58,449 আর প্রায় সপ্তাহ খানেকের মতো ওর দেখাও পাওয়া যায়নি। 177 00:10:59,116 --> 00:11:02,244 - গেছিল কোথায়? - জানি না। পুরুষ মানুষের মন খারাপ হলে কোথায় যায়? 178 00:11:02,328 --> 00:11:06,916 কিন্তু যখন ফিরে এলো, তখন আবার কাজে ডুবে যায়, প্রায় টানা আট দিনের মতো। 179 00:11:06,999 --> 00:11:08,209 সব অন্ধকার হয়ে গেছিল। 180 00:11:09,085 --> 00:11:12,838 কিন্তু তারপর তোমার দেখা পায়, আর তুমি ওর জীবনে আলো ফিরিয়ে আনো। 181 00:11:12,922 --> 00:11:14,256 সত্যি। 182 00:11:14,340 --> 00:11:16,509 তুমি জোকে আরও হাসিখুশি করেছ যতটা না আমি ওকে দেখেছি। 183 00:11:16,592 --> 00:11:18,511 আর এটাই তো আসল, তাই না? 184 00:11:19,428 --> 00:11:22,098 বাদ দাও এবার। 185 00:11:31,690 --> 00:11:33,776 ড. নিকি ঠিক বলেছিল, বেক। 186 00:11:33,859 --> 00:11:36,612 আমার পিছন ফিরে তাকানো পছন্দ না। এতে কোনো লাভ দেখি না। 187 00:11:36,695 --> 00:11:38,489 কিন্তু যদি আমাকে... 188 00:11:38,572 --> 00:11:41,283 আমাদের মাঝে যা কিছু হয়েছে, তার জন্য ক্যান্ডেসের মুখোমুখি হওয়া, 189 00:11:41,367 --> 00:11:44,578 আর দেবদাসের মতো পরিণতির মধ্যে থেকে যেকোনো একটা বেছে নিতে হয়, তবে... 190 00:11:44,662 --> 00:11:48,749 ওহ! হেই, সান্টা। কী ওটা? 191 00:11:48,833 --> 00:11:50,126 বেশ, নির্ভর করছে। 192 00:11:50,209 --> 00:11:53,212 দুষ্টুমি করেছ নাকি শান্ত ছিলে, পুচকি মেয়ে? 193 00:11:53,295 --> 00:11:54,839 হো...হো...হো। 194 00:11:54,922 --> 00:11:57,425 স্যরি, অনেক হলো। আমি... বাড়াবাড়ি করে ফেলেছি। 195 00:11:58,634 --> 00:12:00,386 ইচ্ছে করছে নিজের মুখেই পেপার স্প্রে করি। 196 00:12:00,469 --> 00:12:02,888 - নাও। - মনে হয় আমরা গিফট না দেওয়ার ব্যাপারে রাজি হয়েছিলাম। 197 00:12:02,972 --> 00:12:05,599 তাই? শুনিনি বোধহয়। 198 00:12:13,232 --> 00:12:14,984 বানি। 199 00:12:15,609 --> 00:12:17,027 আমার ফেভারিট। 200 00:12:17,111 --> 00:12:20,156 - এটা প্রথম এডিশন। - সত্যি বলছ? তাই? 201 00:12:20,239 --> 00:12:22,950 - উম-হুম। - এটা চিরকাল যত্নে আগলে রাখবো। 202 00:12:34,003 --> 00:12:37,214 কারো থেকে পাওয়া আমার সবচেয়ে সুন্দর জিনিস এইটা। 203 00:12:38,215 --> 00:12:39,842 ধন্যবাদ। 204 00:12:51,353 --> 00:12:56,108 "আমার সাথে থেকো সর্বদা, যেকোনো উপায়ে, আমায় রাগিয়ে তোলো। 205 00:12:56,192 --> 00:12:59,695 ব্যস আমায় এই অতলতায় ছেড়ে যেও না, যেখানে তোমায় খুঁজে পাবো না। 206 00:13:00,863 --> 00:13:03,908 হায়, ঈশ্বর, এটা বর্ণনা করার মতো না।" 207 00:13:05,701 --> 00:13:07,286 ফোন না চালানোর ব্যাপারে আমাদের কথা হয়েছিল। 208 00:13:07,369 --> 00:13:09,955 স্যরি, বানি। আমার ভাইয়ের ফোন। 209 00:13:23,135 --> 00:13:24,553 এলাইজাটা কে? 210 00:13:25,429 --> 00:13:28,182 - আমার ফোন দাও, জো। - ও তোমার ভাই না। আমি জানি। 211 00:13:28,265 --> 00:13:29,892 আমার ফোন দাও। 212 00:13:31,685 --> 00:13:33,395 এলাইজাও যাচ্ছে? 213 00:13:33,479 --> 00:13:36,607 আবার শুরু কোরো না। এটা কাজের ব্যাপারে, জো। 214 00:13:36,690 --> 00:13:39,860 হ্যাঁ, সেটা তোমার জন্য। কিন্তু এমন ছেলেরা ভালো না। 215 00:13:40,486 --> 00:13:43,072 - আমার মনে হয় না তোমার একা যাওয়া উচিত। - তুমি আমার সাথে যাচ্ছ না। 216 00:13:43,155 --> 00:13:46,242 কেন? যাতে ও ভাবে তোমাকে বিছানায় নিয়ে যেতে পারবে? 217 00:13:46,325 --> 00:13:47,284 একদম। 218 00:13:51,455 --> 00:13:53,165 হ্যাঁ, আমি বাইরে। 219 00:13:54,083 --> 00:13:55,209 কোথায় তুমি? 220 00:13:56,585 --> 00:13:57,753 ওহ, পেয়েছি। 221 00:14:37,042 --> 00:14:39,211 মনি সবসময় বলতো... 222 00:14:39,295 --> 00:14:42,715 একটা বই অনেক বেশি মহান তার উপর পড়া অধিকাংশ হাতের চেয়ে। 223 00:14:42,798 --> 00:14:44,800 কিছু কিছু তো একদমই যোগ্য না। 224 00:14:46,135 --> 00:14:50,389 তাই ব্যাপারটা আমাদের মতো কিছু মানুষের উপর নির্ভর করে। যারা দ্বিতীয় সুযোগে বিশ্বাসী। 225 00:15:08,407 --> 00:15:11,493 ম্যাডি জনসন। আমি ক্যান্ডেসের বন্ধু। 226 00:15:12,786 --> 00:15:16,165 তো, তোমার আর ক্যান্ডেসের ব্যাপারে শুনলাম। 227 00:15:16,248 --> 00:15:19,126 হ্যাঁ। হ্যাঁ, আমাদের ব্রেক আপ হয়ে গেছে। 228 00:15:19,209 --> 00:15:21,921 মানে, সত্যি, অনেক উল্টাপাল্টা কথা শুনেছি... 229 00:15:29,553 --> 00:15:30,971 যে পিচকে আমি জানতাম? 230 00:15:31,055 --> 00:15:34,183 মোটেও না। দারুণ ব্যাপার যে তুমি এই আর্টিকেল লিখছ। 231 00:15:34,266 --> 00:15:36,852 সবাই এই ব্যাপারে ফোকাস করতে চাচ্ছে, আমি তার তারিফ করছি 232 00:15:36,936 --> 00:15:39,021 মানুষ ভাবে যেন ডিপ্রেশন বলে কিছুই নেই। 233 00:15:39,104 --> 00:15:41,732 - হ্যাঁ, মানছি। - দাঁড়াও... 234 00:15:42,358 --> 00:15:44,944 যেদিন আমাদের দেখা হয়েছিল তুমি জো গোল্ডবার্গের সাথে ছিলে, তাই না? 235 00:15:45,027 --> 00:15:47,279 - হ্যাঁ। ছিলাম, আসলে। - হ্যাঁ। 236 00:15:47,363 --> 00:15:50,449 মনে পড়েছে। খোদা, সেই রাতে অনেক হাই হয়ে ছিলাম। 237 00:15:52,952 --> 00:15:56,038 তোমাদের কোনো মিচুয়াল ফ্রেন্ড বা তেমন কিছু ছিল না? 238 00:15:56,121 --> 00:16:00,834 ছিল। ক্যান্ডেস? ও... এক লম্বা কাহিনী। 239 00:16:01,543 --> 00:16:03,420 ওরা তো বোধহয় ডেট করছিল। 240 00:16:04,254 --> 00:16:05,255 হ্যাঁ, করছিল। 241 00:16:05,339 --> 00:16:08,217 যখন সম্পর্কটা টেকেনি তখন আমি খুব একটা আশ্চর্য হইনি। 242 00:16:09,218 --> 00:16:10,594 কী হয়েছিল আসলে? 243 00:16:10,678 --> 00:16:15,474 গুজব রটেছিল যে ও নাকি জো'কে ধোকা দিয়েছে সেই ছেলের জন্য যে ওকে সাইন করেছিল। 244 00:16:15,557 --> 00:16:18,644 সত্যি বলতে, ক্যান্ডেস এমনই। 245 00:16:18,727 --> 00:16:22,982 ভেবেছিলাম ব্যাপারটা নিয়ে ওরা কাজ করছে, কিন্তু তারপর হঠাৎ করেই ও ইতালি চলে গেল। 246 00:16:23,065 --> 00:16:24,483 বলা নেই কওয়া নেই। 247 00:16:24,566 --> 00:16:25,776 ওর সাথে এখনও যোগাযোগ আছে? 248 00:16:25,859 --> 00:16:30,322 এটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার। কারো সাথেই কোনো যোগাযোগ নেই। 249 00:16:30,406 --> 00:16:33,158 ওর পরিবারের সাথেও না? ব্যস এভাবেই... 250 00:16:33,242 --> 00:16:35,744 বেশ, ওর ব্যস একটা ভাই আছে। 251 00:16:35,828 --> 00:16:40,749 আর ও নিজের আলাদা থিওরি আছে। কিন্তু জিমি আসলে সুস্থ না। 252 00:16:41,917 --> 00:16:43,127 কেমন থিওরি? 253 00:16:43,210 --> 00:16:47,423 অদ্ভুতুরে। যেমন, প্রথমত, ও মনে করত ক্যান্ডেস মরে গেছে। 254 00:17:04,356 --> 00:17:06,608 কোথায় তুমি? 255 00:17:07,943 --> 00:17:09,486 এই তো। 256 00:17:12,364 --> 00:17:15,117 বলতে অসাধারণ লাগছে যে আমাকে সাইন করেছে... 257 00:17:15,200 --> 00:17:18,537 - প্লামচাপল রেকর্ডস। - প্লামচাপল রেকর্ডস। 258 00:17:19,121 --> 00:17:21,290 দুনিয়া আমার এবং আমার রিপিটেশনের জন্য প্রস্তুত না। 259 00:17:27,546 --> 00:17:30,299 আহ, এইতো। এলাইজা থর্নটন। 260 00:17:38,682 --> 00:17:41,643 ইয়ো, যেমনটা বলেছিলাম, "ডিড্ডি, ব্রিজে বেজ লাইনটা নামা, 261 00:17:41,727 --> 00:17:43,020 আর হাতে পেয়ে যাবি একটা হিট।" 262 00:17:43,103 --> 00:17:45,022 - আমি জানি ও কী বলছে। - ইয়ো, তুমি জানো ট্র‍্যাকটা। 263 00:17:45,105 --> 00:17:49,651 - বলো যে পুরো ব্যাপারটা ব্রিজের না। - পুরো ব্যাপারটাই ব্রিজের। চিয়ার্স। 264 00:17:50,319 --> 00:17:52,196 - আমি আসছি। - আচ্ছা। 265 00:18:00,287 --> 00:18:02,122 - এই, এলাইজা? - হুম। 266 00:18:02,748 --> 00:18:03,624 আমি জো। 267 00:18:04,249 --> 00:18:07,544 শোনো, ভাই, তোমার ডেমো আমার অ্যাসিসটেন্টকে পাঠিয়ে দিও, ঠিক আছে? 268 00:18:07,628 --> 00:18:09,254 পরে আমরা তোমাকে ডেকে নিব। 269 00:18:10,422 --> 00:18:12,674 তোমার সব ক্লায়েন্টের সাথেই কি বিছানা গরম করো? 270 00:18:12,758 --> 00:18:15,594 নাকি আমার গার্লফ্রেন্ডকে সহজ মনে হয়েছে? 271 00:18:17,262 --> 00:18:20,724 - স্যরি। কে তোমার গার্লফ্রেন্ড? - ক্যান্ডেস স্টোন। 272 00:18:21,600 --> 00:18:23,435 আমি তোমাকে দেখেছি। তোমার গাড়িতে। 273 00:18:23,519 --> 00:18:25,938 তুমি ওকে মেসেজ দিচ্ছিলে। অনবরত বিরক্ত করছিলে ওকে। 274 00:18:26,021 --> 00:18:27,523 মানে, এসব করে কি মজা পাও? 275 00:18:27,606 --> 00:18:30,317 মেয়েদের ফাঁদে ফেলতে খুব ভালো লাগে? 276 00:18:30,400 --> 00:18:31,693 ভাই, কী বলছ তুমি? 277 00:18:33,654 --> 00:18:36,073 স্যরি, ঠিক আছে? আমার কোনো ধারণা ছিল না। আমি ভেবেছিলাম ও সিঙ্গেল। 278 00:18:37,491 --> 00:18:41,829 খোদার কসম, ভাইরে, আমি... ও তোমার ব্যাপারে কখনও বলেইনি। 279 00:18:45,624 --> 00:18:47,501 ঠিক আছে? সব বললে, খুশি হলাম। 280 00:18:58,470 --> 00:18:59,763 দেখো, ভাই। 281 00:19:02,057 --> 00:19:04,143 আমাদের দেখা হবার পর থেকেই ও আমার পেছনে লেগে ছিল। 282 00:19:04,226 --> 00:19:07,938 স্যরি কথাটা তোমাকে বলতে হচ্ছে, কিন্তু, জানো তো, কার সাথে আছ তোমায় সেটা জানতে হবে। 283 00:19:09,231 --> 00:19:13,277 ও সেই টাইপের মেয়ে, যাকে একটু ইশারা দিলেই ব্যস... পা দুটো ফাঁক করে দিবে। 284 00:19:16,196 --> 00:19:18,157 একটা কথা বলি... 285 00:19:19,616 --> 00:19:21,743 মাগীরা সবসময় মাগীই থাকে, তাই না? 286 00:19:22,619 --> 00:19:24,413 কী করবে বলো? 287 00:19:28,709 --> 00:19:29,751 আহ। 288 00:19:43,265 --> 00:19:44,474 ওহ, ধুর... 289 00:19:45,934 --> 00:19:50,689 এই, ভাই, একটু... চলবে নাকি? চলবে? 290 00:19:51,523 --> 00:19:53,192 - হ্যাঁ, হ্যাঁ। - এই, ভাই! 291 00:20:22,888 --> 00:20:24,973 - আমার ফেভারিট। - এটা প্রথম এডিশন। 292 00:20:25,057 --> 00:20:27,935 - সত্যি বলছ? তাই? - উম-হুম। 293 00:20:28,018 --> 00:20:30,020 এটা চিরকাল যত্নে আগলে রাখবো। 294 00:20:31,647 --> 00:20:35,234 কারো থেকে পাওয়া আমার সবচেয়ে সুন্দর জিনিস এইটা। 295 00:20:35,984 --> 00:20:37,319 ধন্যবাদ। 296 00:20:50,415 --> 00:20:52,417 বিদায়, ক্যান্ডেস। 297 00:21:07,724 --> 00:21:12,229 আমি আর জিমি। আমার জীবনের প্রথম পুরুষ। হ্যাশট্যাগ, টুইনস। 298 00:21:29,913 --> 00:21:32,291 হার্টলে সাইকিয়াট্রিক সেন্টার। কীভাবে আপনার সাহায্য করতে পারি? 299 00:21:32,374 --> 00:21:36,336 হাই, আমি কি জিমি স্টোনের সাথে কথা বলতে পারি? ও কি এখনো ওখানকার রোগী? 300 00:21:36,420 --> 00:21:38,672 স্যরি, এই তথ্য দেওয়া যাবে না। 301 00:21:41,550 --> 00:21:44,970 আসলে, আমি ওর পরিবারের লোক। আমি ওর বোন। 302 00:21:45,053 --> 00:21:47,472 আমি দেশের বাইরে ছিলাম। আমার নাম ক্যান্ডেস। 303 00:21:48,557 --> 00:21:51,226 ওর ইমার্জেন্সি কনট্যাক্টে আমি থাকার কথা। 304 00:21:51,310 --> 00:21:52,728 এক মিনিট, প্লিজ। 305 00:21:56,231 --> 00:21:59,151 মিস স্টান, আমার নাম জ্যানেস অ্যান। 306 00:21:59,234 --> 00:22:00,736 আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। 307 00:22:01,570 --> 00:22:03,405 বলতে খারাপ লাগছে, 308 00:22:03,488 --> 00:22:05,824 কিন্তু আপনার ভাই ছয় মাস আগেই মারা গেছে। 309 00:22:12,998 --> 00:22:14,666 এই, বেক? তুমি আছ? 310 00:22:18,670 --> 00:22:21,673 এই। তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম। 311 00:22:23,675 --> 00:22:28,096 - কী ব্যাপার? তুমি ঠিক আছ? - না, আমি ঠিক নেই। 312 00:22:32,350 --> 00:22:34,770 তুমি আমাকে বলবে ক্যান্ডেসের কী হয়েছিল। 313 00:22:35,562 --> 00:22:36,396 কী? 314 00:22:41,276 --> 00:22:44,946 আচ্ছা। তুমি আমাকে শুনেছিলে, তাই না? বেশ, আমি... আমি জানি না। 315 00:22:45,030 --> 00:22:46,490 জানি না কেন এসব স্বপ্ন দেখছি। 316 00:22:46,573 --> 00:22:50,202 তোমার স্বপ্নের পরোয়া করি না, জো। আমি জানতে চাই কী হয়েছিল। 317 00:22:50,285 --> 00:22:51,995 জানতে চাই ও এখন কোথায়। 318 00:22:52,621 --> 00:22:53,872 কেন? তাতে কী যায় আসে? 319 00:22:53,955 --> 00:22:58,043 কারণ আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। 320 00:22:58,126 --> 00:23:01,254 ও যে ইতালি গেছিল তার কোনো প্রমাণ নেই। 321 00:23:02,672 --> 00:23:05,175 প্রমাণ? মানে কী... কী বলতে চাচ্ছ? 322 00:23:05,258 --> 00:23:06,718 তুমি ওর খোঁজ নিচ্ছ? 323 00:23:06,802 --> 00:23:09,221 ও যাওয়ার পর কারো সাথে কোনো কথা হয়নি। 324 00:23:09,304 --> 00:23:10,472 মানে, হঠাৎ করেই সোশাল মিডিয়া থেকে... 325 00:23:10,555 --> 00:23:12,099 - ওয়া, ওয়া, ওয়া, দাঁড়াও। - একদম উধাও হয়ে গেল। 326 00:23:12,182 --> 00:23:15,185 ইতালি গিয়ে কে ছবি পোস্ট করে না? 327 00:23:15,268 --> 00:23:17,270 "কারো সাথে কথা হয়নি" বলতে কী বুঝাচ্ছ? কার সাথে কথা বলেছ তুমি? 328 00:23:18,355 --> 00:23:21,858 - ম্যাডি। - ম্যাডি। ম্যাডি জনসন? কেন? 329 00:23:21,942 --> 00:23:24,611 কারণ তুমি আমাকে কিছু বলছ না। কী মনে হয় কেন? 330 00:23:27,489 --> 00:23:30,659 বললো ক্যান্ডেস তোমাকে ধোকা দিয়েছিল। 331 00:23:30,742 --> 00:23:32,911 হ্যাঁ, দিয়েছিল। অনেকবার। 332 00:23:32,994 --> 00:23:37,457 আর যে ছেলের সাথে ও বিছানা গরম করছিল, সে একটা বিল্ডিং থেকে পড়ে যায়। 333 00:23:38,416 --> 00:23:39,543 তারপর ক্যান্ডেস উধাও হয়ে পড়ে, 334 00:23:39,626 --> 00:23:43,922 আর তুমি ওর পেছন পেছন ইতালি যাও, কিন্তু যদি... 335 00:23:44,923 --> 00:23:47,092 যদি ও ওখানে না থাকে, তাহলে... 336 00:23:50,762 --> 00:23:54,683 আর ওর ভাই... সম্ভবত, মনে করে... 337 00:23:54,766 --> 00:23:56,017 মনে করে ক্যান্ডেস মরে গেছে। 338 00:23:57,727 --> 00:23:59,396 আর এতে আমার হাত রয়েছে। 339 00:23:59,479 --> 00:24:03,900 জানো জিমি প্রথমে মনে করত আমি কোনো রাশিয়ান গোয়েন্দা? 340 00:24:06,111 --> 00:24:09,364 বা শুনেছ কি ওর মাকে ছুরি মারার চেষ্টা করেছিল? 341 00:24:09,447 --> 00:24:11,575 বা ছয়বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল? 342 00:24:13,034 --> 00:24:17,122 ক্যান্ডেস একমাত্র দায়িত্বশীল কাজ করেছিল ওকে পাগলাগারদ পাঠিয়ে। 343 00:24:17,873 --> 00:24:20,709 এর জন্য ও ক্যান্ডেসকে ঘেন্না করত, আর আমাকে দোষারোপ করত। 344 00:24:22,210 --> 00:24:24,004 দাঁড়াও, তোমাকে কিছু দেখাই। 345 00:24:30,510 --> 00:24:32,262 ও যাওয়ার পর নিজের নাম বদলে ফেলেছিল। 346 00:24:46,484 --> 00:24:49,821 ও সবসময়ই এমনভাবে শুরু করতে চাইতো। 347 00:24:49,905 --> 00:24:51,573 ভাবিনি এমন করেও ফেলবে, কিন্তু... 348 00:24:56,494 --> 00:24:59,247 বেক, ও আমাকে ধোকা দিয়েছিল। 349 00:25:01,833 --> 00:25:03,919 আমার মন ভেঙেছিল। 350 00:25:11,301 --> 00:25:14,095 উফ, খোদা! 351 00:25:16,348 --> 00:25:18,266 কী হয়েছে আমার? 352 00:25:18,850 --> 00:25:20,393 আমায় ক্ষমা কোরো, জো। 353 00:25:21,686 --> 00:25:26,107 আমার মন মাঝেমধ্যে উল্টো-পাল্টা জিনিস চিন্তা করা শুরু করে। 354 00:25:27,776 --> 00:25:30,111 যদি তোমার মনে হয় যে আমি এমন কিছু করতে পারি... 355 00:25:30,195 --> 00:25:31,988 না, এমন না। আমার মনে হয় না। 356 00:25:32,822 --> 00:25:36,034 আমি জানি তুমি এমন নও। 357 00:25:39,371 --> 00:25:41,206 তুমি এমনটা কখনও হতে পারো না। 358 00:25:47,837 --> 00:25:49,422 তারপরও আমি মিথ্যা বলেছিলাম। 359 00:25:54,219 --> 00:25:56,721 আমি ক্যান্ডেসের পেছন পেছন ইতালি যাইনি। 360 00:25:56,805 --> 00:25:59,641 যদি জানতে চাও কোথায় গেছিলাম, তবে তোমায় দেখাতে পারি। 361 00:26:11,403 --> 00:26:12,737 তুমি কি প্রস্তুত? 362 00:26:20,745 --> 00:26:23,081 জোসেফ। কী ব্যাপার? 363 00:26:24,082 --> 00:26:28,628 কেউ দেখেছে তোমাকে? কারো সাথে কথা বলেছ? কেউ জানে তুমি ওখানে ছিলে? 364 00:26:29,337 --> 00:26:32,257 ঠিক আছে, তোমার কাপড়। খুলে ফেলো। খুলে আমাকে দাও! 365 00:26:32,340 --> 00:26:34,175 ঠিক আছে, ঠিক আছে। 366 00:26:37,929 --> 00:26:38,930 আমি ওকে মেরে ফেলেছি। 367 00:26:39,014 --> 00:26:43,852 কথা শোনো, বাছা। যতক্ষণ পর্যন্ত না কাউকে জানাচ্ছো, তোমার কিচ্ছু হবে না। 368 00:26:44,519 --> 00:26:47,772 মানুষ, যুদ্ধে যায়, প্রতিদিন মানুষ মারে, 369 00:26:47,856 --> 00:26:49,649 ফিরে এসে আবার নিজেদের জীবন কাটায়। 370 00:26:49,733 --> 00:26:53,945 শুনলে? ওর জীবন শেষ। তোমার নয়। 371 00:26:54,029 --> 00:26:55,739 এখন, জোসেফ... 372 00:26:59,701 --> 00:27:02,037 কিছু মানুষের মরাই উচিত। 373 00:27:03,621 --> 00:27:05,665 মারার জন্য তোমারও নিশ্চয়ই কারণ ছিল। 374 00:27:08,084 --> 00:27:10,462 আহ, জো। পারফেক্ট টাইমিং। 375 00:27:11,254 --> 00:27:13,089 এক্ষুনি খাওয়া শেষ হয়েছে। 376 00:27:13,757 --> 00:27:16,009 - ব্রাইডে, ও বেক। - হাই। 377 00:27:16,092 --> 00:27:17,552 দেখা হয়ে ভালো লাগলো, সোনা। 378 00:27:19,888 --> 00:27:22,682 মুরব্বি। এ হচ্ছে বেক। 379 00:27:22,766 --> 00:27:25,393 দেখা হয়ে ভালো লাগলো, মনি সাহেব। 380 00:27:25,477 --> 00:27:28,313 আমি গুইনেভার, কিন্তু লোকে আমাকে বেক বলে ডাকে। 381 00:27:30,357 --> 00:27:31,858 ওহ, নিন। 382 00:27:38,573 --> 00:27:40,575 স্ট্রোক হয়েছিল। বছর খানেক আগে। 383 00:27:41,826 --> 00:27:45,038 এখনও চেষ্টা করি, সপ্তাহে একবার হলেও দেখা করতে? 384 00:27:45,789 --> 00:27:48,166 ওনাকে এভাবে দেখা, কষ্টের বিষয়। 385 00:27:48,249 --> 00:27:49,501 উনি খুবই শক্তিশালী ছিলেন। 386 00:27:49,584 --> 00:27:52,170 এখনও শক্তিশালী, অবশ্যই। এখন, আমি বলতেই পারি। 387 00:27:55,840 --> 00:27:58,093 - ওহ, স্যরি, ব্রাইডে। - ব্যাপার না। 388 00:28:04,099 --> 00:28:09,187 আমি যখন পাকোর বয়সী ছিলাম, উনি আমাকে এখানে নিয়ে আসেন। 389 00:28:09,854 --> 00:28:13,108 আমি যা কিছু জানি সব ওনারই শেখানো। পরিবার বলতে শুধু উনিই আছেন। 390 00:28:14,943 --> 00:28:16,528 আর আমার দোষেই আজ ওনার এমন দশা। 391 00:28:18,196 --> 00:28:20,782 - কী? - ক্যান্ডেসের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর... 392 00:28:20,865 --> 00:28:23,451 আমি ব্যস... আমি ওকে ফিরে পেতে চাচ্ছিলাম। 393 00:28:23,535 --> 00:28:26,079 ছ্যাঁকা খেয়ে একদম নাজেহাল হয়ে পড়েছিলাম। 394 00:28:26,162 --> 00:28:27,914 কিছুদিন দেখা করতে আসতে পারিনি। 395 00:28:29,457 --> 00:28:31,584 এসে দেখি, উনি দুইদিন ধরে সেখানে পড়ে ছিলেন। 396 00:28:36,339 --> 00:28:38,133 - জো... - সেই সপ্তাহ... 397 00:28:39,634 --> 00:28:43,054 আমি এখানে ছিলাম... ওনার সাথে। 398 00:28:45,140 --> 00:28:51,354 মাঝেমধ্যে কিছু জিনিসের ব্যাপারে কথা বলতে ইচ্ছে হয় না, কারণ মন খারাপ করে। 399 00:28:55,984 --> 00:28:57,485 এতে তোমার কোনো দোষ ছিল না। 400 00:29:02,490 --> 00:29:04,743 তুমি আর একা নও, জো। 401 00:29:08,163 --> 00:29:12,250 বাড়ি যাওয়ার পুরোটা সময় আমার হাত ছাড়োনি। 402 00:29:12,333 --> 00:29:14,085 ভালোই লেগেছে। 403 00:29:14,169 --> 00:29:19,174 কে জানতো নিজের সবচেয়ে গোপন ব্যাপারটা বললে এত হালকা অনুভব হবে? 404 00:29:28,475 --> 00:29:30,518 - এমা? - কী? 405 00:29:31,352 --> 00:29:33,772 ব্রাউনের... এমা? এমা ফক্স? 406 00:29:34,689 --> 00:29:36,524 ওহ, হ্যাঁ। উম... 407 00:29:37,692 --> 00:29:42,197 ও নিউইয়র্ক যাওয়ার চিন্তা করছে আর হাজারটা প্রশ্ন করে। 408 00:29:46,117 --> 00:29:49,954 - তোমার... উত্তর দেওয়া উচিত। - না। ঠিক আছে। ওকে কাল ফোন করব। 409 00:29:50,038 --> 00:29:52,123 এটা ভালো বাহানা ছিল। 410 00:29:52,207 --> 00:29:54,375 কিন্তু আমি তোমার পুরো সোশাল মিডিয়া খুঁজে দেখেছি... 411 00:29:54,459 --> 00:29:57,545 আর তোমার ব্রাউনের এমা নামের কোনো বন্ধু নেই। 412 00:29:57,629 --> 00:30:00,173 স্যরি, বানি। আমার ভাই ছিল। 413 00:30:02,133 --> 00:30:04,803 কিন্তু তুমি ক্যান্ডেস না। মোটেও না। 414 00:30:04,886 --> 00:30:08,223 ওহ, না। দোকানের এলার্ম বাজছে। 415 00:30:08,306 --> 00:30:09,724 আমাকে যেতে হবে। 416 00:30:10,308 --> 00:30:13,436 চিন্তা কোরো না। কারো ঢুকার চিহ্ন পেলে আমি ভেতরে যাবো না। 417 00:30:13,520 --> 00:30:16,648 বেশ, আমি তোমার সাথে গিয়ে তোমায় ব্যাকআপ দিতে পারি। 418 00:30:16,731 --> 00:30:19,067 একসময় আমি অরেঞ্জ বেল্ট প্রাপ্ত ছিলাম। 419 00:30:20,777 --> 00:30:22,237 ঠিক আছে। 420 00:30:22,320 --> 00:30:26,407 তুমি ভেতরে যাও। পরবর্তীর জন্য তোমার জুডো মুভস বাঁচিয়ে রাখো। 421 00:30:26,491 --> 00:30:30,161 বেশ আমি বরং গিয়ে পরিষ্কার হই গা। 422 00:30:33,915 --> 00:30:35,917 আমি অনেক ভুল করেছি, বেক। 423 00:30:36,918 --> 00:30:40,547 এটা বিশ্বাস করা যে আমার বাবা-মা একদিন ফিরে আসবে, আমার ভুল ছিল। 424 00:30:41,589 --> 00:30:47,971 ক্যান্ডেসকে ভালোবাসা। মনির কথা ভুলে যাওয়া। ক্লডিয়ার সাহায্য করা। সব ভুল ছিল। 425 00:30:48,680 --> 00:30:50,807 কিন্তু এসব থেকে কী শিক্ষা পেয়েছি? 426 00:30:52,350 --> 00:30:56,604 যখনই মনের কথা শুনিনি কিছু একটা ভ্যাজাল হয়েছে। 427 00:31:00,483 --> 00:31:02,694 ঐ বেড়ার কাছে চল। একদম নড়বি না! 428 00:31:02,777 --> 00:31:04,487 - এই, দাঁড়াও। শান্ত হও। - চুপ কর! 429 00:31:05,697 --> 00:31:06,990 খুল এটা। 430 00:31:07,073 --> 00:31:08,700 আউ! আহ! 431 00:31:08,783 --> 00:31:09,951 এই নাও। 432 00:31:14,372 --> 00:31:19,127 বেক। বেক। বেক। বেক। বেক। বেক। বেক। বেক। 433 00:31:19,210 --> 00:31:20,628 যা চাও নিয়ে যাও। 434 00:31:25,884 --> 00:31:29,178 তোমরা মাসের পর মাস... চালিয়ে গেছ। ও তোমাকে লাগিয়েছে। 435 00:31:29,262 --> 00:31:32,932 তোমার সাথে বিছানা গরম করেছে। আমার বানানো বিছানায়। 436 00:31:33,016 --> 00:31:35,852 তোমাকে নষ্ট করেছে। তোমার ফায়দা লুটেছে। 437 00:31:35,935 --> 00:31:37,979 - হাঁটু গেড়ে বস। এক্ষুনি! - ওহ, খোদা... 438 00:31:40,815 --> 00:31:44,068 আমার পরিবার আছে। তুমি যা চাও দিব। 439 00:31:46,070 --> 00:31:49,490 প্লিজ! আমার একটা পরিবার আছে, ভাই। ওদের এটা প্রাপ্য নয়। 440 00:31:49,574 --> 00:31:51,951 কিছু মানুষের মরাই উচিত। 441 00:31:52,827 --> 00:31:55,788 আমি জানি তুমি এমন নও। 442 00:31:56,748 --> 00:31:58,583 তুমি এমনটা কখনও হতে পারো না। 443 00:32:07,008 --> 00:32:09,344 ও নিজের ফল ভোগ করবে। 444 00:32:09,427 --> 00:32:12,722 কিন্তু এটা, বেক, তোমার আর আমার মধ্যেকার ব্যাপার। 445 00:32:23,942 --> 00:32:26,945 আরে, তুমি। এসে গেছ! 446 00:32:32,533 --> 00:32:33,618 কী হয়েছে? 447 00:32:39,040 --> 00:32:40,708 তুমি বলেছিলে আমি পাগল। 448 00:32:43,169 --> 00:32:44,253 কী? 449 00:32:44,879 --> 00:32:47,799 বলেছিলে আমি পাগল না নাহলে এসব কীভাবে ভাবতে পারি। 450 00:32:50,134 --> 00:32:51,970 যদি আমাদের মধ্যে বিশ্বাস না থাকে, তবে আমাদের মধ্যে কিছুই নেই। 451 00:32:54,389 --> 00:32:56,391 এমনটা তুমিই বলেছিলে। মনে আছে? 452 00:32:59,477 --> 00:33:02,480 - কী বলছ তুমি? - তুমি জানো আমি কী বলছি। 453 00:33:05,233 --> 00:33:06,985 এমা ফক্স বলতে কেউ নেই। 454 00:33:13,825 --> 00:33:15,827 আমি ব্যস একবার জিজ্ঞেস করব। 455 00:33:17,286 --> 00:33:19,122 আর আমি সত্যিটা চাই। 456 00:33:22,291 --> 00:33:29,257 তুমি, কখনও কি, তোমার থেরাপিস্টের সাথে বিছানায় গেছ? 457 00:33:36,347 --> 00:33:37,348 উত্তর দাও। 458 00:33:37,432 --> 00:33:38,850 উত্তর দাও! 459 00:33:44,105 --> 00:33:45,523 হ্যাঁ। 460 00:33:46,190 --> 00:33:49,402 তুমি আমায় ভালোবাসো না। কখনোই বাসোনি। 461 00:33:49,485 --> 00:33:53,114 হ্যাঁ, গেছিলাম। আমি গেছিলাম। আমি... আমি তোমাকে ধোকা দিয়েছি। 462 00:33:53,197 --> 00:33:56,492 কিন্তু এখন সব শেষ। 463 00:33:57,076 --> 00:33:59,370 এটা মিথ্যা ছিল। সব মিথ্যা ছিল। 464 00:34:00,121 --> 00:34:03,166 তোমার ভালোবাসায় অন্ধ হওয়া ছাড়া আর কিছুই করিনি। 465 00:34:03,875 --> 00:34:05,376 - তোমার পাশে থেকেছি। - আমি জানি। 466 00:34:05,460 --> 00:34:07,336 - তোমাকে ভালোবেসেছি। - আমি জানি, জো। 467 00:34:07,420 --> 00:34:09,464 আর দেখো তুমি আমার সাথে কী করেছ। 468 00:34:09,547 --> 00:34:10,798 আমি কী করেছিলাম। 469 00:34:11,591 --> 00:34:14,802 তুমি আমার অতীত তুলে এনেছ। আমার জীবন তছনছ করেছ। 470 00:34:14,886 --> 00:34:17,096 আমাকে একটা দানব বানিয়ে ফেলেছিলে, এই... 471 00:34:17,180 --> 00:34:19,724 যে কিনা মানুষজনের ক্ষতি করতে পারে, তাদের সাথে খারাপ কিছু করতে পারে। 472 00:34:19,807 --> 00:34:23,770 কিন্তু আসলে দানব কে? কে? 473 00:34:29,567 --> 00:34:30,777 কেন? 474 00:34:38,826 --> 00:34:39,994 জো... 475 00:34:44,373 --> 00:34:45,625 আমি কখনও... 476 00:34:47,668 --> 00:34:51,464 আমি কখনও সেভাবে কাউকে ভালোবাসিনি যেভাবে তোমায় বেসেছি। 477 00:34:56,094 --> 00:34:57,178 আর... 478 00:34:58,930 --> 00:35:02,809 বুঝতে পারছিলাম না কী করব, কারণ... 479 00:35:05,520 --> 00:35:07,772 ভাবিনি যে সত্যিই কাউকে ভালোবাসতে পারবো। 480 00:35:10,983 --> 00:35:12,318 বা তোমার থেকে লুকাতে পারব। 481 00:35:17,824 --> 00:35:19,283 সত্যি? 482 00:35:23,996 --> 00:35:26,541 যদি আমায় ভালোবেসে থাকো, তাহলে একটা সুযোগ আছে। 483 00:35:28,668 --> 00:35:30,878 আবার বলো। 484 00:35:34,632 --> 00:35:36,551 তোমাকে ভালোবাসি, জো। 485 00:35:42,348 --> 00:35:43,641 আমিও ভালোবাসি। 486 00:36:10,501 --> 00:36:12,336 কোনো স্বপ্ন আসেনি। 487 00:36:14,172 --> 00:36:19,010 অনেকদিন পর ভূত ছাড়া একটা রাত কাটিয়েছি। 488 00:36:20,428 --> 00:36:22,763 কারণ তুমি আমাকে ভালোবাসো, বেক। 489 00:36:28,352 --> 00:36:29,687 কোথায় যাচ্ছ? 490 00:36:36,194 --> 00:36:39,113 নাস্তা আনতে যাচ্ছি। কোনো ফরমায়েশ? 491 00:36:40,448 --> 00:36:42,200 - ওয়াফেলস। - আচ্ছা। 492 00:36:55,129 --> 00:36:57,298 আমিও তোমাকে ভালোবাসি, নষ্ট লোক। 493 00:37:30,414 --> 00:37:32,083 এই, পুচকে। 494 00:37:32,166 --> 00:37:34,418 এই, বেক। জো গেছে, তাই না? 495 00:37:34,502 --> 00:37:36,963 - ও এক্ষুনি গেল। - ভালো। 496 00:37:38,214 --> 00:37:39,465 ব্যস এটা ফেরত দিতে এসেছিলাম। 497 00:37:40,341 --> 00:37:41,801 এখনও ওর সাথে কথা হয়নি? 498 00:37:43,427 --> 00:37:45,680 পাকো, জানি না তোমাদের কী ঝামেলা হয়েছে, 499 00:37:45,763 --> 00:37:48,683 কিন্তু জানি জো তোমার কতটা পরোয়া করে। 500 00:37:48,766 --> 00:37:50,309 আশাকরি তুমি ওকে আরেকটা সুযোগ দিবে। 501 00:37:52,103 --> 00:37:57,483 ওকে বোলো দেরি হওয়ার জন্য স্যরি। ভুলেই গেছিলাম এটা সিলিংয়ে ছিল। 502 00:37:58,276 --> 00:37:59,277 সিলিং? 503 00:38:00,444 --> 00:38:02,029 হ্যাঁ, টয়লেটের। 504 00:38:02,113 --> 00:38:03,948 বলেছিল এটা লুকানোর জন্য ভালো জায়গা। 505 00:39:13,934 --> 00:39:15,603 ওরে, সেরেছে। 506 00:40:03,776 --> 00:40:05,611 আমার ফোন! 507 00:40:06,404 --> 00:40:08,823 - রেলওয়েতে ফেলে এসেছি বোধহয়। - ওহ। 508 00:40:09,573 --> 00:40:11,659 কী এসব? 509 00:40:26,799 --> 00:40:27,633 ইস। 510 00:40:28,342 --> 00:40:29,427 ওহ। 511 00:40:31,846 --> 00:40:34,223 হ্যাঁ। এই। আমি রাস্তাতেই আছি, ভাই। 512 00:40:36,517 --> 00:40:39,562 অজমা অব অজ। আর জোয়ের ব্যাপারে কে কী বললো? 513 00:40:40,396 --> 00:40:43,107 না, না, না, না, না। 514 00:41:03,210 --> 00:41:05,963 - ধুর না, না! - এই, আমি ফিরেছি। 515 00:41:21,729 --> 00:41:22,980 এই, বেক। 516 00:41:23,063 --> 00:41:24,607 তুমি আছ? 517 00:41:25,566 --> 00:41:27,234 হ্যাঁ! উম... 518 00:41:28,736 --> 00:41:32,907 হঠাৎ করেই শরীরটা খারাপ করছে। 519 00:41:32,990 --> 00:41:34,658 কিছু খাওয়ার জন্য হয়েছে? 520 00:41:35,910 --> 00:41:38,913 জানি না। ভালো প্রশ্ন। 521 00:41:43,918 --> 00:41:45,252 আহ! ধ্যাত। 522 00:41:51,842 --> 00:41:54,762 এই। স্যরি। দুধের কারণে বোধহয়। 523 00:41:54,845 --> 00:41:58,057 থাকো, আমি দুধ নিয়ে আসি। তোমার কিছু লাগবে? 524 00:41:59,099 --> 00:42:02,269 - কী হয়েছে? - ওহ। কিছু না। ব্যস... 525 00:42:02,353 --> 00:42:04,480 ব্যস পেপার কাট, আর কিছু না। 526 00:42:04,563 --> 00:42:05,564 দাঁড়াও, দেখি। 527 00:42:06,565 --> 00:42:07,775 বেক, তুমি কাঁপছ। 528 00:42:07,858 --> 00:42:10,027 আমার... রক্ত দেখলে এমন হয়। 529 00:42:10,110 --> 00:42:12,112 দেখতে দাও... ওহ! ওহ! 530 00:42:12,196 --> 00:42:14,782 - ব্যান্ড-এইড লাগিয়ে দিই? - না, না। ব্যাপার না। ঠিক আছে। 531 00:42:14,865 --> 00:42:18,160 বেক, বসো। বসো। আমাকে তোমার যত্ন নিয়ে দাও। 532 00:42:41,809 --> 00:42:44,687 এই, আনিকা মেসেজ দিয়েছিল। ওর মাথা ঠিক নেই। 533 00:42:44,770 --> 00:42:47,856 ওর সাইকো রুমমেটের সাথে কিছু হয়েছে। আমাকে গিয়ে একটু দেখা লাগবে, ঠিক আছে? 534 00:42:47,940 --> 00:42:49,483 তোমাকে পরে ফোন করব। 535 00:42:55,239 --> 00:42:57,074 সরো, জো! 536 00:43:02,746 --> 00:43:06,250 এটা ভুলো না। এটা তোমারই। দাঁড়াও! দাঁড়াও, দাঁড়াও! 537 00:43:06,333 --> 00:43:07,710 দাঁড়াও। 538 00:43:10,004 --> 00:43:12,923 আমি তোমাকে ভালোবাসি, ক্যান্ডেস। 539 00:43:13,007 --> 00:43:15,217 তোমার আর এলাইজার মধ্যে কী ঘটেছে তাতে আমার কিছু যায় আসে না। 540 00:43:15,301 --> 00:43:18,178 আর তুমি আমায় ভালোবাসো, আমরা এসব ভুলে যেতে পারি। 541 00:43:18,262 --> 00:43:20,347 আমরা সব বাধা পার করে ফেলব। আর আমি... 542 00:43:20,431 --> 00:43:22,516 জানি তুমি আমায় ভালোবাসো। তোমার চোখে দেখতে পাই আমি... 543 00:43:22,600 --> 00:43:25,185 - না, আমাকে যেতে দাও, জো... - বলো আমাকে ভালোবাসো না। 544 00:43:25,269 --> 00:43:28,939 বাসি না! বাসি না ভালো তোমাকে। আর কখনো বাসিওনি। 545 00:43:34,236 --> 00:43:37,615 তুমি মন থেকে বলোনি। তুমি... তুমি মন থেকে বলোনি। দাঁড়াও! 546 00:43:37,698 --> 00:43:38,907 - মন থেকে বলোনি... - তুমি একটা আস্ত পাগল! 547 00:43:45,122 --> 00:43:46,790 এবার কী করবে, জো? 548 00:43:48,000 --> 00:43:48,917 হুম? 549 00:44:27,831 --> 00:44:28,916 জো! 550 00:44:30,459 --> 00:44:31,293 জো! 551 00:44:32,628 --> 00:44:35,339 জো! জো! 552 00:44:40,302 --> 00:44:49,014 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 553 00:44:50,516 --> 00:45:00,602 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম