1 00:00:01,000 --> 00:00:08,000 :.:.: You Season 01 Episode 02 :.:.: অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 1 00:00:09,259 --> 00:00:11,052 পূর্ববর্তী এপিসোডে... 2 00:00:11,136 --> 00:00:12,512 সবাই আমাকে বেক বলে ডাকে। 3 00:00:12,595 --> 00:00:14,556 আর তুমি জো... 4 00:00:14,639 --> 00:00:15,557 গোল্ডবার্গ। 5 00:00:15,640 --> 00:00:17,434 ছেলেদের নিজেকে সুরক্ষিত রাখা উচিত। 6 00:00:17,517 --> 00:00:20,145 আর তোমার জাঁকালো নামটা দিয়েই সব শুরু হলো। 7 00:00:20,228 --> 00:00:23,606 এরপর আমাদের ছোট্ট বন্ধু ইন্টারেন্ট আমাকে যে তথ্য দিল তা হচ্ছে তোমার বাসার ঠিকানা। 8 00:00:26,234 --> 00:00:27,110 প্রফেসর লেহি। 9 00:00:27,193 --> 00:00:29,070 প্রফেসর নিশ্চিতভাবেই তোমার সাথে শুতে চায়। 10 00:00:29,154 --> 00:00:32,782 তোমার বন্ধুরা বিশ্বাসঘাতক। আর ওই পীচ হচ্ছে সবার লিডার। 11 00:00:32,866 --> 00:00:33,908 তুমি কতটা বিষন্ন? 12 00:00:35,660 --> 00:00:36,995 বেঞ্জামিন জে. অ্যাশবি। 13 00:00:37,078 --> 00:00:38,663 গ্রিনিচে-জন্ম, বোর্ডিং স্কুলে বেড়ে ওঠা। 14 00:00:38,747 --> 00:00:40,999 ঈশ্বর, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। 15 00:00:46,421 --> 00:00:47,797 আমার মনে হয় আমি তোমাকে চিনি। 16 00:00:47,881 --> 00:00:50,341 ওহ, হ্যাঁ... আচ্ছা। অবশ্যই। 17 00:00:50,425 --> 00:00:51,342 তুমি বেশ বুদ্ধিমান। 18 00:00:51,426 --> 00:00:55,805 কিছু কিছু ব্যতিক্রম বাদে। যেমন নিজের ফোন লক না করা। 19 00:00:55,889 --> 00:00:58,099 - ...একসাথে ড্রিংকের জন্য যেতে পারি একসময়? - অবশ্যই। 20 00:00:58,183 --> 00:01:00,393 তোমাকে নিরাপদে রাখার জন্য কাউকে দরকার। 21 00:01:00,477 --> 00:01:02,228 ভাই, আমি ভাবছি হয়তো... 22 00:01:03,229 --> 00:01:05,732 - তুমি আমার ব্যাপারে যা ভাবছ... - আমি সাহায্য করতে পারি, বেক। 23 00:01:05,815 --> 00:01:06,900 ... তুমি ভুল লোককে বেছে নিয়েছ। 24 00:01:06,983 --> 00:01:07,859 আমাকে সাহায্য করতে দাও। 25 00:01:12,405 --> 00:01:13,490 আজ সেই রাত, বেক। 26 00:01:13,573 --> 00:01:14,783 আমাদের প্রথম ডেট। 27 00:01:15,825 --> 00:01:18,036 সব ঠিকঠাক মনে হচ্ছে। তাই না? 28 00:01:23,541 --> 00:01:24,918 আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। 29 00:01:25,001 --> 00:01:28,129 আর আমার ধারণা, তুমিও। 30 00:01:28,213 --> 00:01:31,132 কিন্তু অতীতে আমি লোক চিনতে ভুল করেছি। 31 00:01:31,216 --> 00:01:33,760 একদিন তোমাকে ক্যান্ডেস এর ব্যাপারে বলব। 32 00:01:33,843 --> 00:01:37,847 কত শত বিষয় আমি দেখেও এড়িয়ে যেতাম। কতটা ভেঙে পড়েছিলাম আমি। 33 00:01:38,765 --> 00:01:40,683 কী আর বলব? সবারই বেদনাবিধূর অতীত থাকে। 34 00:01:40,767 --> 00:01:43,770 কিন্তু আমার মনে হয় আমি এটা ঠিকভাবেই সামলাচ্ছি। 35 00:01:43,853 --> 00:01:46,314 আমি তোমাকে বিরক্ত করছি না, স্রেফ খোঁজ রাখছি। 36 00:01:51,361 --> 00:01:55,115 তোমার পেছনে এভাবে লেগে থাকার দক্ষতা যে আমার প্রয়োজন পড়বে তা ভাবিনি। 37 00:01:55,198 --> 00:01:57,742 কিন্তু বেশ কাজের। 38 00:02:03,164 --> 00:02:05,250 তোমার নতুন জামা-কাপড় কেনার সামর্থ্য নেই, কিন্তু সত্যি বলতে, 39 00:02:05,333 --> 00:02:07,710 তুমি গায়ে বস্তা জড়িয়ে রাখলেও অসাধারণ লাগবে। 40 00:02:10,547 --> 00:02:15,051 সমালোচনা করছি না, ঈশ্বরের দিব্যি, কিন্তু তোমাকে দিশেহারা মনে হচ্ছে। 41 00:02:17,804 --> 00:02:20,014 নতুন ফোন নিশ্চয়ই। 42 00:02:20,640 --> 00:02:22,725 জানি না ২৪ ঘণ্টা এটা ছাড়া কীভাবে কাটিয়েছ। 43 00:02:23,309 --> 00:02:25,645 ওখানে নতুন ফ্রেন্ডদের একটিভেট করার সাথে সাথে, 44 00:02:25,728 --> 00:02:28,565 ভাবছ, পুরনো ফোনের সব ডিএকটিভেট হয়ে যাচ্ছে। 45 00:02:29,232 --> 00:02:30,650 কিন্তু এখানেই ভুল করছ। 46 00:02:30,733 --> 00:02:34,320 তোমার পুরনো ফোন, যেটা এখন আমার কাছে, তাতে এখনও ক্লাউডে লগইন করা। 47 00:02:38,366 --> 00:02:41,327 আর তার অর্থ আমি এখনও তোমাতে লগইন হয়ে আছি। 48 00:02:42,078 --> 00:02:45,540 সাই-ফাই মুভিগুলো আসলে ভুয়া। প্রযুক্তি আমাদের বন্ধু। 49 00:02:46,082 --> 00:02:48,251 বেঞ্জির কাছে পৌঁছেছেন। ভালোবাসা রেখে যান। নমস্তে। 50 00:02:48,334 --> 00:02:52,714 হেই। তুমি আমার মেসেজ এর উত্তর দাওনি। তুমি ঠিক আছ কি না জানিও, ওকে? 51 00:02:52,797 --> 00:02:56,342 এটুকুই চাইছি। এটা সত্যিই বিরক্তিকর,বেঞ্জি। 52 00:03:00,388 --> 00:03:01,514 এটা আসলেই বিরক্তিকর। 53 00:03:01,598 --> 00:03:03,683 তুমি আমাদের কথা ভাবছ না, ভাবছ ওর কথা। 54 00:03:04,475 --> 00:03:07,312 ভেবেছিলাম ওকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছি, বেক। 55 00:03:08,146 --> 00:03:09,689 সকালের ক্লাসের পরই শুরু করবে? 56 00:03:09,772 --> 00:03:10,607 অবশ্যই। 57 00:03:10,690 --> 00:03:13,902 বেশ। আমার গত টিএ ছিল ইঁদুরের মতো, লোকের সামনে কথা বলতে ভয় পেত। [টিএ= টিচিং এসিস্ট্যান্ট] 58 00:03:13,985 --> 00:03:16,487 - এটা আমার দায়িত্ব। - হুম, আমাদের কপাল ভালো, তুমি এসবে দক্ষ। 59 00:03:16,571 --> 00:03:18,531 তো, আগামীকাল তাহলে দেখা হচ্ছে? ড্রিংকস, কবিতা চর্চা? 60 00:03:18,615 --> 00:03:20,575 অবশ্যই, কেন নয়! 61 00:03:31,002 --> 00:03:33,504 বইগুলো চলে এসেছে। বেসমেন্টে রেখে আসব? 62 00:03:33,588 --> 00:03:35,965 না, আমি রাখব। জানালার ডিসপ্লে গুলো সাজাও। 63 00:03:36,049 --> 00:03:38,927 হেই, ভাবছিলাম হ্যাশট্যাগ, রিলিজ ডে উপলক্ষ্যে কুকি বানাব। 64 00:03:39,010 --> 00:03:41,888 আমান্ডা শান্টাল বেকন এর মুন জুস কুকবুকে চমৎকার একটা রেসিপি আছে: 65 00:03:41,971 --> 00:03:44,057 দেহ, সৌন্দর্য এবং সচেতনতার জন্য আধ্যাত্মিক রান্নাবান্না। 66 00:03:44,140 --> 00:03:45,808 - মারো, মুঝে মারো। - ভালোই মনে হচ্ছে, ইথান। 67 00:03:45,892 --> 00:03:47,644 ওহ, আর ওই ছেলেটা আবার এসেছে। 68 00:03:47,727 --> 00:03:48,561 পাকো? 1 00:04:57,000 --> 00:05:00,500 :.:.: You Season 01 Episode 02 :.:.: অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 69 00:03:54,234 --> 00:03:55,818 হেই, দ্রুত-পাঠক। 70 00:03:56,569 --> 00:03:58,571 - হাই, জো। - কী পড়ছ? 71 00:03:58,655 --> 00:04:01,991 ওয়্যারওলফ নিয়ে এই বইটা যেটার ব্যাপারে ক্লাসের মেয়েরা সবসময় আলোচনা করে। 72 00:04:02,075 --> 00:04:04,369 এটায় ওয়্যারওলফের কাহিনির চেয়ে প্রেম কাহিনি বেশি। 73 00:04:06,287 --> 00:04:08,831 দাঁড়াও... এখানেই থাকার কথা। 74 00:04:09,540 --> 00:04:11,501 আহ, হুম, এইতো। নাও, এটা পড়ে দেখো। 75 00:04:14,337 --> 00:04:15,922 ফ্রাঙ্কেনস্টাইন? 76 00:04:16,005 --> 00:04:18,258 হুম, দানবটা বেশ চমৎকার এবং ভয়ানক, 77 00:04:18,341 --> 00:04:20,718 কিন্তু আসলে দানবও নয়। 78 00:04:21,886 --> 00:04:22,720 মানে কী? 79 00:04:22,804 --> 00:04:26,516 পড়ে দেখো, নিজেই বলতে পারবে। ইথানের কাছে স্ন্যাকস আছে, খেয়ে নিও। 80 00:04:45,576 --> 00:04:47,453 আমাকে এখান থেকে বের করো! 81 00:04:48,162 --> 00:04:49,163 এক্ষুনি! 82 00:04:49,831 --> 00:04:52,500 শান্ত হও, বেঞ্জি। চলো কথা বলি। 83 00:05:00,383 --> 00:05:02,218 - আচ্ছা, ঠিক আছে, হাতুড়ি চালানোর সময়... 84 00:05:02,302 --> 00:05:04,595 ... আমি এত কিছু ভাবিনি। 85 00:05:04,679 --> 00:05:07,473 আমি স্রেফ জানতাম বেঞ্জি হচ্ছে জঘন্যতম মানুষ। 86 00:05:07,557 --> 00:05:09,767 যেরকম জঘন্য লোকের ব্যাপারে জানা স্বত্বেও তুমি তাকে ছাড়তে পারো না। 87 00:05:09,851 --> 00:05:12,186 তাই তোমাকে সাহায্য করার জন্য আমাকে এটা করতে হয়েছে, বেক। 88 00:05:12,270 --> 00:05:16,274 আর এখন এই বইয়ের দোকানের বেসমেন্টে আটকে আছে একজন পূর্ণবয়স্ক মানুষ। 89 00:05:16,357 --> 00:05:17,483 কেউ আছো! 90 00:05:17,567 --> 00:05:18,401 বেসমেন্টটা সাউন্ডপ্রুফ। 91 00:05:19,736 --> 00:05:22,447 মালিক এখানে বসে শান্তিতে পড়তে পছন্দ করতেন। আমি দুঃখিত। 92 00:05:23,740 --> 00:05:27,327 তোমাকে বলেছি, আমি তোমাকে চিনি না। জানি না আমি এখানে কেন। কসম করছি। 93 00:05:27,910 --> 00:05:31,039 স্বীকারোক্তি: ওকে নিয়ে কী করব সে ব্যাপারে আমার এখন কোনো আইডিয়া নেই। 94 00:05:31,122 --> 00:05:32,582 আমি তোমাকে আমার পারিবারিক আইনজীবীর নাম্বার দিচ্ছি। 95 00:05:32,665 --> 00:05:34,167 ও তোমাকে টাকা দিয়ে দিবে। 96 00:05:34,250 --> 00:05:35,793 অবশ্যই সে ভাবছে আমি টাকা চাই। 97 00:05:35,877 --> 00:05:37,670 তুমি জানো আমার বাবা কে? 98 00:05:37,754 --> 00:05:40,673 দ্বিতীয় বেঞ্জামিন অ্যাশবি, হেজ ফান্ড ম্যানেজার? 99 00:05:40,757 --> 00:05:43,134 আমাদের প্রাইভেট জেট আছে। আমরা তোমাকে পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠিয়ে দেবো। 100 00:05:43,760 --> 00:05:46,763 ভালো দিক, তাতে তোমার থেকে দূরে চলে যাব, বেক। 101 00:05:47,430 --> 00:05:51,726 খারাপ দিক, জেলে আটকা পড়ার সম্ভাবনা আছে। তাই এসব চলবে না। 102 00:05:54,645 --> 00:05:57,106 পপি বীজের ব্যাগেল। এক্সট্রা স্মিয়ার। 103 00:05:58,232 --> 00:06:00,568 মারা খাও। আমি গ্লুটেন খাই না। 104 00:06:02,153 --> 00:06:04,739 এলার্জি আছে, ওকে? সত্যি বলছি। 105 00:06:04,822 --> 00:06:07,742 গ্লুটেন, ডেইরি... বাদাম খেলে, আমি মারা যেতে পারি। 106 00:06:07,825 --> 00:06:10,119 ওহ, তা তোমার জন্য কী আনতে পারি? 107 00:06:10,745 --> 00:06:15,083 শুধু চার্ড মোড়ানো সাধারণ বার্গার। অথবা শুশি হলেও চলবে। 108 00:06:15,166 --> 00:06:17,627 - শুশি? - আমার ডায়েট সীমিত। 109 00:06:18,377 --> 00:06:19,212 প্লিজ? 110 00:06:21,380 --> 00:06:23,466 তুমি যে-ই হও না কেন, তুমি খুনী নও। 111 00:06:23,549 --> 00:06:26,636 ওহ, হলেই ভালো হতো। তাতে এত ঝামেলা হতো না। 112 00:06:27,261 --> 00:06:32,725 আমাকে মুক্তি দাও। আমি কাউকে কিছু বলব না। 113 00:06:32,809 --> 00:06:34,811 ও আমার নামটাও জানে না। এটা আমি জানি। 114 00:06:35,394 --> 00:06:38,064 আমি ক্লাস্ট্রোফোবিক। আমার ব্লাড সুগার লো। [Claustrophobia= আবদ্ধ জায়গার প্রতি আতঙ্ক] 115 00:06:43,861 --> 00:06:44,821 এটা কি সুগার? 116 00:06:45,571 --> 00:06:46,948 তোমার ওয়ালেটে পেয়েছিলাম, 117 00:06:47,031 --> 00:06:50,326 সাথে ছিল Xanax, Adderall এর তিনটা বার আর অর্ধেক পাতা, কী এটা, এসিড? 118 00:06:50,409 --> 00:06:53,162 যাই হোক। এসব আমার নিজের জন্য না। আমি সরবরাহ করি। আমার ব্যবসা আছে। 119 00:06:53,246 --> 00:06:54,664 ঠিক। হোম সোডা। 120 00:06:55,248 --> 00:06:56,791 এটা শৈল্পিক। ব্যাপক জনপ্রিয়তা পাবে। 121 00:06:56,874 --> 00:06:57,875 তাই নাকি? 122 00:06:58,668 --> 00:07:00,336 তোমার বিনিয়োগকারীরা জানে যে তুমি হেরোইনখোর? 123 00:07:01,045 --> 00:07:03,798 বা, তোমার বাবা? তোমার গার্লফ্রেন্ড জানে? 124 00:07:03,881 --> 00:07:06,050 আমার কোনো গার্লফ্রেন্ড নেই। 125 00:07:09,428 --> 00:07:11,389 ওহ, শিট! 126 00:07:12,682 --> 00:07:14,517 তোমাকে তো সেখান থেকে আমি চিনি। 127 00:07:17,520 --> 00:07:20,523 তুমি সেই ক্যাবে ছিলে! বেক এর ক্যাবে! 128 00:07:20,606 --> 00:07:24,110 ও... ও তোমার নাম বলেছিল। জিমি। না। 129 00:07:24,193 --> 00:07:26,863 ও হচ্ছে জো। বলতে গেলে আমার প্রাণ বাঁচিয়েছে। 130 00:07:26,946 --> 00:07:28,072 জো! 131 00:07:28,156 --> 00:07:30,533 এবার তো ঘটনা জটিল হয়ে গেল। 132 00:07:30,616 --> 00:07:33,744 এসব তুমি বেক এর জন্য করছ না তো? 133 00:07:33,828 --> 00:07:37,373 ও আমার গার্লফ্রেন্ড না। তুমি ওকে নিতে পারো। নিয়ে যাও। 134 00:07:37,457 --> 00:07:40,376 সাবধানে, বেঞ্জি। এসব বলে কোনো লাভ হবে না। 135 00:07:40,460 --> 00:07:44,088 ওকে যদি তুমি চিনতে, ওই বালের গুইনেভার বেক এর জন্য 136 00:07:44,172 --> 00:07:47,800 আমাকে খাঁচায় আটকে রাখতে না, নিজের জীবনটাও ধ্বংস করতে না! 137 00:07:51,304 --> 00:07:53,723 বাইরে বেরোতে চাইলে, আমি যা চাই তুমি তাই করবে। 138 00:08:00,188 --> 00:08:02,899 যে তোমাকে মূল্য দেয় না, তার সাথে থাকার দিন শেষ। 139 00:08:02,982 --> 00:08:06,027 আমরা প্রথম ডেটের জড়তা কাটিয়ে উঠতে পারলেই হবে। 141 00:08:07,653 --> 00:08:10,156 আর পারছি না, বেঞ্জির ব্যাপারে চিন্তা হচ্ছে। 142 00:08:10,239 --> 00:08:12,033 এ কারণেই বেঞ্জিকে তোমার সামনে থেকে সরানো দরকার ছিল। 143 00:08:12,116 --> 00:08:13,659 প্লিজ। হয়তো মদ খেয়ে পড়ে আছে। 144 00:08:13,743 --> 00:08:15,661 হয়তো কোনো বিপদে পড়েছে। 145 00:08:15,745 --> 00:08:18,080 এখন আমাদের মাঝে যা আছে তা স্রেফ একটা ছোট্ট স্ফুলিঙ্গ। 146 00:08:18,164 --> 00:08:19,999 প্রতিটা অভিমত একটা বার্তা। 147 00:08:20,082 --> 00:08:22,627 ক্যান্ডেসের জন্য, সবসময় আমি পাগলামো করতাম। 148 00:08:24,045 --> 00:08:26,589 কিন্তু এখন বুঝতে পারছি... জোর করে এসব হয় না। 149 00:08:27,215 --> 00:08:29,217 - টাইমিং। স্ফুলিঙ্গ। 150 00:08:29,300 --> 00:08:31,469 তো, তুমি খুব বেশি বিভ্রান্ত হলে আমাকে বলবে, বেক। 151 00:08:31,552 --> 00:08:33,137 তুমি সিদ্ধান্ত নেবে। 152 00:08:34,555 --> 00:08:36,933 অবশ্যই। অপেক্ষা করছি। ৬.০০ টায় ফ্রি হবো। 153 00:08:54,158 --> 00:08:57,078 তো, এটা ছিল ওই তালাওয়ালা ডায়রিগুলোর একটা, 154 00:08:57,161 --> 00:08:58,663 কিন্তু আমি কিছুতেই লেখালেখি বন্ধ করতে পারছিলাম না। 155 00:08:59,247 --> 00:09:02,833 আমি স্রেফ... কাগজে লিখে ফেললে মনে শান্তি পাই। 156 00:09:02,917 --> 00:09:05,253 আর তারপর আমি এই ছোট্ট সৃজনশীল লেখাটা লিখলাম 157 00:09:05,336 --> 00:09:06,796 আর এটা দেখে আমার টিচার মুগ্ধ হয়ে গেলেন। 158 00:09:06,879 --> 00:09:09,006 উনি এমন ভান করলেন যেন এটা তার জীবনের পড়া শ্রেষ্ঠ লেখনি... 159 00:09:09,090 --> 00:09:11,801 সত্যি বলতে, আমারই একটা অংশ ভাবছিল এই ডেট অসম্ভব। 160 00:09:11,884 --> 00:09:14,428 কিন্তু এখন এটা কত সহজ, কত সাবলীল মনে হচ্ছে। 161 00:09:15,137 --> 00:09:17,848 এভাবেই শুরু আমাদের গল্পের, বেক। 162 00:09:18,683 --> 00:09:19,809 আর এই তো আমি। 163 00:09:19,892 --> 00:09:23,938 মাঝে মাঝে আমরা... কিছু জিনিস এমনিই করে ফেলি, 164 00:09:24,021 --> 00:09:27,400 বাধ্য হয়ে, এরপর চিন্তাভাবনা করি। জানো তো? 165 00:09:27,483 --> 00:09:29,402 হুম, কিছুটা জানি। 166 00:09:31,279 --> 00:09:33,447 তোমার ব্যাপারে আমি গুগল করিনি, তবে যদি করতাম... 167 00:09:33,531 --> 00:09:36,492 তবে হয়তো আবিষ্কার করতাম তুমি সোশ্যাল মিডিয়াতে নেই? 168 00:09:36,576 --> 00:09:39,787 ফ্যাক্ট: এটা তোমাকে লোকের সামনে একেবারে উন্মুক্ত করে ফেলে যেটায় নিজের কোনো ফায়দা থাকে না। 169 00:09:40,496 --> 00:09:42,623 আমি সেকেলে মানুষ। আমার বাস্তব জীবনই পছন্দের। 170 00:09:43,541 --> 00:09:44,792 আর তোমার চাকরি? 171 00:09:44,875 --> 00:09:48,296 বুকস্টোর ম্যানেজার নাকি ইন্টারন্যাশনাল সুপার-স্পাই? যেটা কি না... 172 00:09:48,379 --> 00:09:51,507 মানে, এটা কি তোমার লক্ষ্য ছিল, না কি... 173 00:09:53,718 --> 00:09:57,722 জানি আমি মোটা দাগের উচ্চাকাঙ্খায় বিভোর লোকে ভরপুর এক শহরের বাসিন্দা, 174 00:09:58,389 --> 00:10:01,309 আর জানি এটা বলাটা মানানসই না... আর এটা তেমন চটকদারও না... 175 00:10:04,353 --> 00:10:05,521 তবে আমি বই ভালোবাসি। 176 00:10:07,148 --> 00:10:09,900 আর ভালোবাসার বস্তুকে ঘিরেই আমি আমার জীবন কাটাতে চাই। 177 00:10:10,401 --> 00:10:13,779 হুম, বুঝতে পেরেছি। 178 00:10:19,744 --> 00:10:22,455 আহ, স্যরি, এক সেকেন্ড, ওকে? 179 00:10:22,538 --> 00:10:23,581 হুম, সমস্যা নেই। 180 00:10:24,624 --> 00:10:25,458 হেই। 181 00:10:28,628 --> 00:10:32,548 হ্যাঁ, জানি এটা সিরিয়াস, পীচ। আমিই তোকে বলেছিলাম আমার চিন্তা হচ্ছে। 182 00:10:33,633 --> 00:10:35,134 আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। 183 00:10:39,013 --> 00:10:43,309 দুঃখিত, আমার... আমার যেতে হবে। আমার বন্ধু, ও... 184 00:10:43,392 --> 00:10:47,897 ও একজনের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু এখনও ফেরেনি। চিন্তার বিষয়। 185 00:10:47,980 --> 00:10:49,482 আমরা অন্য কোনো সময় দেখা করতে পারি... 186 00:10:49,565 --> 00:10:50,900 আচ্ছা। ধন্যবাদ। 187 00:10:51,817 --> 00:10:53,152 আশা করি তোমার বন্ধু ভালো আছে। 188 00:10:53,778 --> 00:10:57,448 ভেবেছিলাম মামলা খতম। বেঞ্জিকে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছি। 189 00:10:57,531 --> 00:10:59,784 মনে হচ্ছে মামলাটা এবার শেষ করতেই হবে। 190 00:11:03,454 --> 00:11:04,830 খাঁচায় আটকে থাকা 191 00:11:04,914 --> 00:11:07,500 এই শ্বেতাঙ্গ পোস্টার বয়কে নিয়ে কী করব তা সিদ্ধান্ত নেওয়ার জন্য 192 00:11:07,583 --> 00:11:09,710 আমার আগে বুঝতে হবে সে আসলে কে। 193 00:11:10,336 --> 00:11:13,172 আর তা করার জন্য, আমাকে জানতে হবে তার কাছে কী গুরুত্বপূর্ণ। 194 00:11:13,255 --> 00:11:14,715 এটা পুরোপুরি অযৌক্তিক। 195 00:11:14,799 --> 00:11:16,133 যদি জানতাম তুমি আমার কুইজ নিবে, 196 00:11:16,217 --> 00:11:17,343 তাহলে রিসেন্ট বই আরও বেশি করে পড়তাম। 197 00:11:18,052 --> 00:11:20,513 তো, মোদ্দা কথা, তুমি কখনো On the Road পড়োনি। 198 00:11:20,596 --> 00:11:22,390 গতানুগতিক উপায়ে বই না পড়েও 199 00:11:22,473 --> 00:11:24,892 কোনো বই পড়া সম্ভব। 200 00:11:24,975 --> 00:11:26,102 বই সম্পর্কে রিভিউ পড়তে পারো। 201 00:11:26,685 --> 00:11:27,728 হুম, বুঝলাম। 202 00:11:30,147 --> 00:11:31,565 তুমি একটা প্রতারক। 203 00:11:31,649 --> 00:11:33,359 আমাকে ফালতু বইটা দাও। 204 00:11:33,442 --> 00:11:35,694 এখনই পড়ছি, শালা স্যাডিস্টিক। 205 00:11:35,778 --> 00:11:37,655 এখান থেকে বের হওয়ার জন্য যা করতে বলবে করব। 206 00:11:38,531 --> 00:11:40,783 তোমার একটা ব্যাপার এখন বুঝতে পারছি, বেক। 207 00:11:40,866 --> 00:11:44,078 তোমার ধারণা তুমি এরকম কাউকেই ডিজার্ভ করো। 208 00:11:44,161 --> 00:11:46,163 তোমাকে বিবর্ণ আর ফ্যাকাশে দেখাচ্ছে। 209 00:11:46,247 --> 00:11:48,666 হুম, স্বাভাবিক। তুমি আমার স্ট্যাশ চুরি করেছ! 210 00:11:49,458 --> 00:11:51,127 ভেবেছিলাম এটা তোমার নিজের জন্য না। 211 00:11:52,086 --> 00:11:55,047 বেশ। এটা আমার, খুশি? 212 00:11:55,131 --> 00:11:56,382 আমি একজন চিপার। [মাঝে মাঝে নেশা করে যে] 213 00:11:57,258 --> 00:12:00,386 টানা তিন দিনের বেশি এটা কখনো করিনি। আর আমি ছেড়ে দিচ্ছি। 214 00:12:00,469 --> 00:12:02,721 ওকে। যদি ছেড়ে দাও তাহলে কেবল। 215 00:12:13,566 --> 00:12:16,485 এভাবে কাজ হবে না। এখানে একটাই উপায় আছে। 216 00:12:21,240 --> 00:12:23,117 থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 217 00:12:27,121 --> 00:12:28,539 ব্যস আরেকটা ব্যাপার। 218 00:12:31,584 --> 00:12:33,794 - পাসওয়ার্ড? 219 00:12:40,759 --> 00:12:41,844 লিয়ানা। 220 00:12:42,803 --> 00:12:44,889 L-E-A-N-N-A. 221 00:12:44,972 --> 00:12:50,019 ওর ফোন লক অন্য একটা মেয়ের নামে, বেক। জিসাস ক্রাইস্ট! 222 00:13:01,071 --> 00:13:03,240 বেশ, স্বাস্থ্যকর সোডা বিক্রেতার যেরকম জীবন যাপন 223 00:13:03,324 --> 00:13:05,659 করার কথা, সে সেরকম কিছু করছে না। 224 00:13:05,743 --> 00:13:08,704 প্রমাণের ভিত্তিতে বলা যায়, তোমার অনুপস্থিতিতে সে তোমাকে মিস করে না। 225 00:13:08,787 --> 00:13:10,831 ওর কাছে তোমার কোনো গুরুত্ব নেই। 226 00:13:20,007 --> 00:13:20,841 বলো চীজ। 227 00:13:21,550 --> 00:13:24,845 আমার চিন্তা হচ্ছিল। ওর মা কে কল করেছিলাম। আমরা পুলিশে কল করতে নিচ্ছিলাম। 228 00:13:24,929 --> 00:13:26,931 আর ও ম্যাসাচুসেটস এর কোনো ভাগাড়ে মাতাল হয়ে পড়ে আছে, 229 00:13:27,014 --> 00:13:28,224 ওর জিওলোকেশন অনুসারে। 230 00:13:28,307 --> 00:13:31,060 জিওলোকেশন বলিস না। তুই কোনো স্টকার না। 231 00:13:31,143 --> 00:13:33,270 অন্তত আমরা জানি তার কিছু হয়নি। শুধু বাজে অবস্থায় আছে। 232 00:13:34,605 --> 00:13:37,733 তো আজ রাতে সবাই নতুন বারটায় যাচ্ছি তো? SoHo তে। 233 00:13:37,816 --> 00:13:39,318 তুই একটু বেশিই মাতাল। 234 00:13:39,401 --> 00:13:41,737 ধ্যাত! আমি যেতে পারব না। দুঃখিত। 235 00:13:41,820 --> 00:13:44,240 আমার থিসিস এডভাইজারের সাথে ড্রিংক করার কথা আছে। 236 00:13:44,323 --> 00:13:45,991 - ওহ! - আহ! 237 00:13:46,075 --> 00:13:48,410 আহ, এক থেকে দশ স্কেলে, কতটা বদমাশ? 238 00:13:48,494 --> 00:13:50,120 সে একটা কবিতার বইয়ের জন্য পুরষ্কার পেয়েছে 239 00:13:50,204 --> 00:13:53,499 যেটায় প্রায় ৩৫ বার ভ্যাজাইনা লিপস এর রেফারেন্স আছে, তো... 240 00:13:53,582 --> 00:13:55,084 বেশ, প্রফেসরের সাথে শোয়া তো 241 00:13:55,167 --> 00:13:57,002 গ্রেড-স্কুল পাশ করার একটা অবধারিত আচার বলা চলে। 242 00:13:57,086 --> 00:13:58,963 আনিকা তো পতিতাদের উইকিপিডিয়া পেজের মতো। 243 00:13:59,046 --> 00:14:04,343 সে যা-ই হোক! আমি আমার বায়োলজি প্রফেসরের সাথে শুয়েছি। বেশ ভালো ছিল। কাজের কথা, আমি ওই কোর্সে পাস করেছিলাম। 244 00:14:04,426 --> 00:14:07,346 কিছু পেতে হলে কিছু দিতেও হবে, মেয়ে। 245 00:14:08,264 --> 00:14:09,515 বেক "কিছু দিতে" চায় না। 246 00:14:09,598 --> 00:14:13,227 সে আমার টিএ স্ট্যাটাস নিয়ন্ত্রণ করে। সে আমাকে ঘরছাড়া করারও ক্ষমতা রাখে। 247 00:14:13,310 --> 00:14:15,896 অথবা, তুই ওর বিরুদ্ধে অভিযোগ করতে পারিস। 248 00:14:15,980 --> 00:14:18,107 এসব কেবল মুভিতেই সম্ভব। 249 00:14:18,190 --> 00:14:19,817 যা-ই হোক। কাল দেখা হচ্ছে তোর সাথে। 250 00:14:22,736 --> 00:14:23,737 আমার পার্টিতে? 251 00:14:24,822 --> 00:14:27,449 কাল আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদবার্ষিকী। 252 00:14:27,533 --> 00:14:30,202 নিজেকে অন্যমনস্ক রাখতে সবসময় যে পার্টিটা করি আমি। 253 00:14:30,286 --> 00:14:32,663 অবশ্যই, দুঃখিত। আসব। 254 00:14:38,043 --> 00:14:41,046 আর একটা লাইন, ম্যান। কাম অন। 255 00:14:41,130 --> 00:14:44,425 তোমার পরিকল্পনা আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। 256 00:14:44,508 --> 00:14:46,010 ও এখন কোথায় আছে? 257 00:14:46,093 --> 00:14:48,762 লীন আর আনিকার সাথে পার্টি করছে, ঠিক? 258 00:14:48,846 --> 00:14:51,181 আসলে, সে তার থিসিস এডভাইজের সাথে দেখা করতে যাচ্ছে, তবে... 259 00:14:52,224 --> 00:14:53,893 শুনে ভালো লাগল তুমি ওর ব্যাপারে ভাবছ। 260 00:14:54,643 --> 00:14:57,354 শোনো, তোমাকে যা বলছি। 261 00:14:59,064 --> 00:15:01,442 তুমি এই কঠোর পরিশ্রমী লেখিকাকে দেখছ। 262 00:15:02,026 --> 00:15:02,985 না দেখে উপায় কী? 263 00:15:03,068 --> 00:15:06,530 সে নিজেকে পুরো ইন্টারনেট জুড়ে উজার করে দিতে ব্যস্ত। 264 00:15:06,614 --> 00:15:10,034 তোমাকে জানাতে চাই, তোমাকে দেখতে যেতে দেরি হবে, তা নাহলে 265 00:15:10,117 --> 00:15:13,662 এই হারামী তোমার ব্যাপারে যেভাবে কথা বলে তাতে ওকে পিটিয়ে ছাতু করে ফেলতাম। 266 00:15:14,413 --> 00:15:17,041 তোমাকে বলছি, ও এরকমই। 267 00:15:18,626 --> 00:15:20,753 এই মুহূর্তে, ও লাল লিপস্টিক ঠোঁটে চড়িয়ে, 268 00:15:21,795 --> 00:15:26,508 A পাওয়ার জন্য প্রফেসরকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হচ্ছে। 269 00:15:27,426 --> 00:15:28,761 পরে দেখা হবে, বেঞ্জি। 270 00:15:29,637 --> 00:15:33,933 হেই, শুনে যাও। আমার ক্ষুধা পেয়েছে। 271 00:15:42,733 --> 00:15:47,363 লেখায় একটা স্পষ্টতা আছে। তোমার কাজের এটা বিশেষ দিক। 272 00:15:47,446 --> 00:15:49,949 তাই এটা যদি সূক্ষ্ম না হয়, তাহলে বাদ দিয়ে দাও। 273 00:15:50,032 --> 00:15:55,871 ধন্যবাদ, এটা বেশ উপকারী। আপনার কাছ থেকে পরামর্শ পাওয়া মানে বিরাট ব্যাপার। 274 00:15:55,955 --> 00:15:59,291 স্পষ্টভাষী মেয়েদের প্রতি অনেক লোকেরই দুর্নিবার আকর্ষণ থাকে। 275 00:15:59,875 --> 00:16:02,503 তোমার জীবনে এটাও মানিয়ে নিতে হবে। 276 00:16:02,586 --> 00:16:05,673 হুম, বলা সহজ তবে করা কঠিন। 277 00:16:05,756 --> 00:16:09,802 হুম, তবে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। আমি নিরাপদ। 278 00:16:11,303 --> 00:16:13,889 নার্ভাস হওয়ার কিছু নেই। 279 00:16:15,641 --> 00:16:19,395 পৃথিবীটা তোমার টকটকে লাল আপেল। 280 00:16:19,478 --> 00:16:22,606 তোমার কী মনে হয়, এগুলো সে আগে থেকে লিখে রাখে? কবিতার মতো? 281 00:16:25,150 --> 00:16:27,778 আপনার মতো আত্মবিশ্বাস যদি আমার থাকত। 282 00:16:27,861 --> 00:16:33,325 তোমার কাজকে পৃথিবীর সামনে তুলে ধরা একটা দায়িত্ব। 283 00:16:33,409 --> 00:16:35,202 মনে রাখার চেষ্টা করব। 284 00:16:35,285 --> 00:16:37,162 তুমি সত্যিই প্রতিভাবান না হলে তোমাকে এটা বলতাম না। 285 00:16:37,246 --> 00:16:39,373 আমি খুশি মনে আমার সব সিক্রেট শেয়ার করতে রাজি। 286 00:16:39,456 --> 00:16:43,919 তো, বেক, এবার হয়তো জানার সময় এসেছে ওখানে কী লুকিয়ে আছে। 287 00:16:53,554 --> 00:16:56,640 আমাকে স্পর্শ করবেন না। এটা মোটেও আকর্ষণীয় না, গা ঘিনঘিনে ব্যাপার। 288 00:17:01,895 --> 00:17:04,023 - দুঃখিত, কিন্তু এটা কোনোভাবেই... - তুমিই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলে। 289 00:17:04,732 --> 00:17:07,484 - না, জানাইনি। - হ্যাঁ, তুমি নির্লজ্জভাবে ফ্লার্ট করো। 290 00:17:07,568 --> 00:17:10,738 এত খোলামেলা কাপড় পরো যে আমি তোমার নিপলস দেখতে পাই। 291 00:17:10,821 --> 00:17:12,698 - এটাকে কী বলবে? - এসব পাগলামো। 292 00:17:12,781 --> 00:17:15,951 তুমি যদি এসব এড়িয়ে থাকতে চাও, 293 00:17:17,202 --> 00:17:18,328 নিজের দুধ ঢেকে রাখো, 294 00:17:19,329 --> 00:17:23,917 ব্লোজব মার্কা চাহনি বন্ধ করো আর ভালো জিনিস লেখো। 295 00:17:24,793 --> 00:17:27,838 আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমাকে বেশিই লাই দিয়ে ফেলেছি। 296 00:17:27,921 --> 00:17:32,092 তোমাকে টিএ পজিশন থেকে অব্যাহতি দিলেই ভালো হবে। 297 00:17:32,176 --> 00:17:33,218 না, না, প্লিজ। 298 00:17:33,302 --> 00:17:34,219 একটু বিশ্রাম নাও। 299 00:17:36,847 --> 00:17:41,894 তোমার রাগ যৌক্তিক। কিছু জিনিস মেনে নেওয়ার মতো না। 300 00:17:41,977 --> 00:17:44,772 ওদের মতো লোকের বিরুদ্ধে কিছু করা দরকার। 301 00:18:00,245 --> 00:18:01,121 হ্যালো? 302 00:18:01,872 --> 00:18:04,041 হেই, কোথায় তুমি? 303 00:18:05,042 --> 00:18:08,087 আমি দ্য ভিলেজে আছি। আমাদের অসমাপ্ত কথা হয়তো আজ বলতে পারি? 304 00:18:10,172 --> 00:18:11,590 হুম, ১৫ মিনিটের মধ্যে আসছি। 305 00:18:25,938 --> 00:18:27,314 তুমি আমার লিপস্টিকের দিকে তাকিয়ে আছ? 306 00:18:27,397 --> 00:18:30,192 না, না। না, একদমই না। একদমই না। না, এটা কিছুটা আলাদা। 307 00:18:30,275 --> 00:18:35,447 আমি স্রেফ... নতুন কিছু করতে চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার কথাই ঠিক, এটা আমাকে মানাচ্ছে না। 308 00:18:36,406 --> 00:18:37,741 তো, আমাকে ডাকলে কেন? 309 00:18:37,825 --> 00:18:40,452 জানি না। মন চাইল। 310 00:18:40,536 --> 00:18:42,621 সমস্যা নেই। শীঘ্রই বুঝে যাবে আমাকে তুমি সব বলতে পারো। 311 00:18:42,704 --> 00:18:45,374 গতবার হুট করে চলে গিয়েছিলে কারণ তোমার এক বন্ধু নিখোঁজ ছিল, তাই না? 312 00:18:45,457 --> 00:18:48,460 ওহ, ঈশ্বর, ও ঠিক আছে। গর্দভ একটা। 313 00:18:48,544 --> 00:18:49,753 সহমত। 314 00:18:49,837 --> 00:18:51,672 তবে তুমি এই প্রসঙ্গ এড়িয়ে যেতে চাও। আমি সেটা করতে পারি। 315 00:18:51,755 --> 00:18:53,590 ওকে। দরজা দিয়ে যে কাপল আসছে... 316 00:18:55,008 --> 00:18:57,010 তোমার কী মনে হয়? প্রথম ডেট? 317 00:18:58,262 --> 00:19:01,056 তৃতীয়। মেয়েটা নিশ্চিত না সে রিলেশনে জড়াতে চায় কি না। 318 00:19:01,140 --> 00:19:03,183 হুম। 319 00:19:03,267 --> 00:19:05,602 আর ওই দুজন? 320 00:19:05,686 --> 00:19:06,895 - কোথায়? - ওখানে। 321 00:19:06,979 --> 00:19:08,689 ডিভোর্সের দ্বারপ্রান্তে। 322 00:19:08,772 --> 00:19:10,816 ওহ। দুঃখজনক। 323 00:19:12,192 --> 00:19:13,026 আচ্ছা। 324 00:19:16,738 --> 00:19:19,867 - ওহ, এটা তো সহজ। - ৩০ বছর পরের আমরা। 325 00:19:21,952 --> 00:19:23,328 এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। 326 00:19:24,538 --> 00:19:26,540 ভালো লাগল। 327 00:19:27,833 --> 00:19:30,002 বাহ। বয়স হলেও একদম চাঙ্গা তুমি। 328 00:19:30,085 --> 00:19:34,423 ধন্যবাদ! আর তুমি, কিছু মনে না করলে, বরাবরের মতোই হট। 329 00:19:34,506 --> 00:19:36,967 কিন্তু বেশ সভ্য, বয়সের সাথে মানানসই। 330 00:19:37,759 --> 00:19:39,928 সবই ইয়োগার ফল। আমার চিরতরুণ থাকার মূল রহস্য। 331 00:19:43,432 --> 00:19:48,645 সত্যি বলতে, জো, তুমি আজ রাতে এসেছ বলে আমি অনেক খুশি। 332 00:19:48,729 --> 00:19:53,317 আজকের দিনটা ছিল জঘন্য। আমার থিসিস এডভাইজার, ফায়দা লুটতে চেয়েছিল। 333 00:19:53,400 --> 00:19:54,985 হাহ, কী বলছ! 334 00:19:55,068 --> 00:19:56,528 সবচেয়ে বিব্রতকর ব্যাপার হচ্ছে, 335 00:19:56,612 --> 00:19:59,323 আমি ভাবতাম উনি সত্যিই আমার এবং আমার কাজের ওপর বিশ্বাস রাখেন। 336 00:20:00,115 --> 00:20:01,491 এতে তোমার কোনো দোষ নেই। 337 00:20:01,575 --> 00:20:03,493 এরকম অভাবনীয় ব্যাপার প্রায়ই ঘটে। 338 00:20:04,119 --> 00:20:09,625 মনে হচ্ছে আমি ঝামেলাপূর্ণ লোকদের চুম্বকের মতো আকর্ষণ করি। 339 00:20:11,627 --> 00:20:14,338 তো তোমার থিসিস এডভাইজার এর ব্যাপারে কী করবে? 340 00:20:14,421 --> 00:20:16,924 জানি না। পাস করে যাব। 341 00:20:19,468 --> 00:20:20,761 আমি তোমার ওপর বিশ্বাস রাখি। 342 00:20:25,682 --> 00:20:28,393 হেই, কাল আমার সাথে একটা পার্টিতে যাবে? 343 00:20:28,477 --> 00:20:30,229 এখনই পরবর্তী ডেটের বুকিং? 344 00:20:30,312 --> 00:20:33,607 আমার বান্ধবী, পীচ স্যালিঞ্জারের পার্টি। 345 00:20:33,690 --> 00:20:35,192 জে. ডি. স্যালিঞ্জারের মতো? 346 00:20:35,275 --> 00:20:37,819 - মানে, হ্যাঁ। - হোয়া। 347 00:20:37,903 --> 00:20:39,947 - কিন্তু সে এ ব্যাপারে কথা বলা পছন্দ করে না। - বাহ। 348 00:20:40,030 --> 00:20:40,989 ... আর ও খুব ভালো মানুষ। 349 00:20:41,073 --> 00:20:43,533 ওর পরিবারে একটু... বোঝোই তো? 350 00:20:44,117 --> 00:20:45,535 কার পরিবারে না হয়? 351 00:20:56,922 --> 00:20:59,549 উম্ম। তোমারটা বেশি ভালো লাগছে। 352 00:21:03,178 --> 00:21:06,139 লর্ড স্টিফেন কিংকে ধন্যবাদ, যিনি বই প্রকাশ করে 353 00:21:06,223 --> 00:21:09,726 আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের বইয়ের দোকানগুলোকে টিকিয়ে রাখেন। 354 00:21:10,602 --> 00:21:12,562 একটা দানবের দৃষ্টিকোণ লেখায় ফুটিয়ে তোলা চরম একটা ব্যাপার। 355 00:21:13,230 --> 00:21:16,483 তুমি বুঝতে পারবে কেন সে এসব করে, অনেকটা যেন, উম... 356 00:21:17,567 --> 00:21:18,610 যৌক্তিক? 357 00:21:19,278 --> 00:21:22,489 হুম। কিন্ত এটা অদ্ভুত কারণ সে খারাপ, কিন্তু পুরোপুরি খারাপ নয়। 358 00:21:22,572 --> 00:21:23,782 বেঞ্জির পক্ষ থেকে ছোট্ট একটা টুইটার ব্রেক। 359 00:21:23,865 --> 00:21:27,577 হয়তো, ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনই ভুল করেছেন তাকে বানিয়ে, তাই না? 360 00:21:29,746 --> 00:21:32,082 বেশ, আমার মনে হয় এটা যার যার অনুধাবনের ওপর নির্ভর করে। 361 00:21:33,333 --> 00:21:34,167 আমরা প্রস্তুত? 362 00:21:35,752 --> 00:21:39,548 চলো শুরু করি, তাহলে। ক্র্যাকেনকে মুক্ত করো! হেই! 363 00:21:39,631 --> 00:21:41,216 ভেতরে আসুন। হেই, শুভ সকাল। 364 00:21:41,300 --> 00:21:44,219 কুকি, বাসায় বানানো। শুধু আমার জন্য না। বই নিন। 365 00:21:46,680 --> 00:21:48,598 অনেক ধন্যবাদ। আপনার রিসিপ্ট বইয়ের ভেতর। 366 00:21:48,682 --> 00:21:49,558 অনেক ধন্যবাদ। 367 00:21:49,641 --> 00:21:51,101 ওয়াহ। এখনই আরেক বক্স লাগবে। 368 00:21:51,184 --> 00:21:52,811 ইথান, রেজিস্টার সামলাবে কিছুক্ষণের জন্য? 369 00:21:52,894 --> 00:21:54,146 ছেলেটা বেসমেন্টে বই আনতে গেছে। 370 00:21:54,813 --> 00:21:56,940 - কী? না। - হুম। ওকে তোমার চাবি নিতে দেখলাম। 371 00:21:58,358 --> 00:21:59,318 পাকো! 372 00:22:11,163 --> 00:22:12,122 পাকো! 373 00:22:13,999 --> 00:22:15,000 আমি কী বলেছিলাম? 374 00:22:15,709 --> 00:22:17,586 - দুঃখিত। - তোমাকে নিচে আসতে মানা করেছিলাম। 375 00:22:17,669 --> 00:22:20,088 - একটা বই নিতে এসেছিলাম। - বোকার মতো কাজ করবে না। 376 00:22:20,172 --> 00:22:22,549 - কেন করেছ? কেন? - দুঃখিত। 377 00:22:36,354 --> 00:22:38,857 তো তোর প্রফেসর ভ্যাজ-লিপসের কী খবর? 378 00:22:38,940 --> 00:22:42,360 তার চেয়ে আমার ভালো একটা চাকরি খুঁজে পাওয়া দরকার অথবা থাকার কোনো ব্যবস্থা, অথবা... 379 00:22:43,487 --> 00:22:44,571 জানি না। 380 00:22:44,654 --> 00:22:48,116 আচ্ছা, যথেষ্ট হয়েছে এসব। 381 00:22:50,243 --> 00:22:54,247 পীচ, না, আমি পারব না... আমি এটা নিতে পারব না। থাম। 382 00:22:54,331 --> 00:22:57,250 দেখ, এটা স্রেফ তোর ঘরভাড়া বাবদ, ওকে? 383 00:23:00,045 --> 00:23:04,091 এত মহৎ সাজিস না, ঠিক আছে? চেকটা নে, আর দুশ্চিন্তা ঝেড়ে ফেল। 384 00:23:04,174 --> 00:23:05,008 নে। 385 00:23:14,101 --> 00:23:19,272 জিসাস ক্রাইস্ট! আমাকে যদি মেরেই ফেলতে চাও, কীসের জন্য অপেক্ষা করছ? 386 00:23:20,023 --> 00:23:23,193 আমি ওকে মারতে চাইব কেন? কে মানুষ খুন করতে চায়? 387 00:23:23,276 --> 00:23:27,030 তিনটা কাপ। একটা তোমার ব্র্যান্ডের, হোম সোডা। 388 00:23:27,697 --> 00:23:28,532 এটা সবার সেরা, তাই না? 389 00:23:29,449 --> 00:23:31,535 তো প্রমাণ করো। বলো কোনটা তোমার ব্র্যান্ডের। 390 00:23:31,618 --> 00:23:33,537 আমি যদি ঠিক বলতে পারি, আমি এক ডোজ পাবো? 391 00:23:33,620 --> 00:23:34,830 তুমি ঠিক বলতে পারলে... 392 00:23:36,998 --> 00:23:38,208 তোমাকে যেতে দেবো। 393 00:23:53,390 --> 00:23:55,350 - আমার একটা প্যালেট ক্লিনসার লাগবে। - দ্বিতীয় কাপ। 394 00:24:02,274 --> 00:24:03,150 তিন। 395 00:24:12,242 --> 00:24:13,285 এক, দুই, না কি তিন? 396 00:24:14,536 --> 00:24:16,037 জানি না। 397 00:24:19,624 --> 00:24:22,210 দাঁড়াও! কোনোটাই না, ওকে? 398 00:24:22,294 --> 00:24:25,839 সবগুলো খেতে পানসে, সস্তা দোকানের সোডার মতো। এগুলো আমার ব্র্যান্ডের না। 399 00:24:28,258 --> 00:24:29,384 সবগুলোই তোমার ব্র্যান্ডের। 400 00:24:29,467 --> 00:24:30,886 ফালতু কথা! 401 00:24:30,969 --> 00:24:32,387 তোমার হোম সোডা নিঃসন্দেহে ফালতু। 402 00:24:34,014 --> 00:24:40,020 আমাকে এখান থেকে বের কর! আমাকে ছেড়ে দে! শালা সাইকোপ্যাথ! 403 00:24:45,400 --> 00:24:50,238 ঠিক আছে। তুমি জিতেছ! আমি হেরেছি! 404 00:24:50,906 --> 00:24:56,536 আমরা সবাই হারি, কারণ এই মিথ্যাবাদী হারামজাদাকে নিয়ে আমি কী করব, বেক? 405 00:24:56,620 --> 00:24:58,538 তুমি বেককে চাও, ঠিক? 406 00:25:00,665 --> 00:25:05,837 সরাসরি বলি। ও তোমার মতো ছেলেদের পছন্দ করে না। 407 00:25:07,088 --> 00:25:08,340 আমি তোমাকে সাহায্য করতে পারি। 408 00:25:08,423 --> 00:25:12,677 না, আসলে, সে আজ রাতে আমাকে একটা পার্টিতে দাওয়াত করেছে। পীচ স্যালিঞ্জারের পার্টি। 409 00:25:13,345 --> 00:25:15,680 স্যালিঞ্জারের পার্টি? আহ, জো। 410 00:25:16,514 --> 00:25:19,643 সে নিজের কদর বাড়াতে তোমাকে সাথে নিচ্ছে। 411 00:25:19,726 --> 00:25:23,897 সে আকর্ষণীয় দেখাতে চায়। যেন সে আসল পুরুষদের সাথে চলে। 412 00:25:23,980 --> 00:25:25,774 সে চিন্তাশীল। একজন আর্টিস্ট। 413 00:25:25,857 --> 00:25:26,691 সত্যিটা? 414 00:25:27,317 --> 00:25:32,113 বেক অন্য কারো জন্য তোমার মতো কাউকে সহজেই ছেড়ে যাবে। 415 00:25:32,197 --> 00:25:36,201 আমরা কখনো একটা পার্টিতেও যেতে পারিনি, কারণ ও আমার সাথে তাল মেলাতে পারত না। 416 00:25:38,286 --> 00:25:40,664 ও তোমাকে নিয়ে খেলছে, বন্ধু। 417 00:25:44,167 --> 00:25:46,503 হুম, ব্যাপারটা মারাত্মক ছিল। 418 00:25:46,586 --> 00:25:50,507 আসলে, ফুড পয়জনিং এর সূত্র ধরেই আমার আর পীচের বন্ধুত্ব। 419 00:25:50,590 --> 00:25:52,801 বমি থেকে বন্ধুত্ব। 420 00:25:52,884 --> 00:25:55,220 ও তোমাকে ওর চামচটা দেখিয়েছে না? লাল রঙের চামচ। 421 00:25:55,303 --> 00:25:57,722 পুরোটাই বাবার আবেগ মেশানো গল্প। 422 00:25:57,806 --> 00:26:00,016 ও একটা অদ্ভুত চীজ। আমার সাথে ছিল। 423 00:26:00,100 --> 00:26:04,104 কারণ আমি মালদার। তুমি তা নও, কারণ কে তুমি? 424 00:26:04,187 --> 00:26:06,856 তো, আশা করি পেটের কোনো সমস্যা হওয়া ছাড়াই 425 00:26:06,940 --> 00:26:08,900 তোমরা একে অপরকে পছন্দ করবে। 426 00:26:15,949 --> 00:26:18,994 তুমি সেটা বদলাতে চাও, তোমার আমাকে লাগবে। 427 00:26:23,999 --> 00:26:25,333 ধ্যাত। 428 00:26:30,797 --> 00:26:33,591 একবার দেখেই বলতে পারি, এই ভিড় আমার জন্য না। 429 00:26:34,259 --> 00:26:38,096 বেঞ্জির দাবি অনুযায়ী তুমি ওদের মতো হতে চাও। 430 00:26:38,972 --> 00:26:41,308 বেক্যালিশ! হাই। 431 00:26:41,891 --> 00:26:42,809 হেই। 432 00:26:43,560 --> 00:26:45,145 উম্মাহ, উম্মাহ। 433 00:26:45,228 --> 00:26:46,271 ধন্যবাদ। 434 00:26:46,354 --> 00:26:48,523 - ও কি জোসেফ? - জো। 435 00:26:48,606 --> 00:26:50,066 আমি কি এখানে শুধুই শো-পিস, বেক? 436 00:26:50,150 --> 00:26:53,153 - তো, জোসেফ... - শুধু জো। 437 00:26:53,236 --> 00:26:55,196 আমাদের বান্ধবীকে একটু নিয়ে যাচ্ছি। 438 00:26:55,280 --> 00:26:58,325 তো মজা মাস্তি করো। এখানকার সবাই ফ্রেন্ডলি। 439 00:26:58,408 --> 00:26:59,743 ব্রাউনের ছেলেপেলেরা কামড়ায় না। [ব্রাউন ইউনিভার্সিটি বুঝিয়েছে] 440 00:27:01,328 --> 00:27:02,537 অ্যালামনাই। 441 00:27:05,832 --> 00:27:06,833 তুমি কোথায় পড়াশোনা করেছ? 442 00:27:06,916 --> 00:27:08,209 করিনি। 443 00:27:10,628 --> 00:27:12,380 - চল। - দুঃখিত। 444 00:27:24,225 --> 00:27:27,479 আনিকা অ্যাটওয়াটার। ধনী এবং হ্যাশট্যাগ, ভাবনাহীন, 445 00:27:27,562 --> 00:27:30,315 বডি-পজিটিভ ইনফ্লুয়েন্সার হিসেবে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করছে, 446 00:27:30,398 --> 00:27:33,777 যার সাথে প্রচুর স্পন্সরড জামাকাপড় পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করার ব্যাপার জড়িত। 447 00:27:34,527 --> 00:27:37,781 লীন লিজার। সাংবাদিক। হ্যাশট্যাগ, ককটেলপ্রেমী। 448 00:27:37,864 --> 00:27:39,449 একজন সার্জন এবং টেক সিইওর কন্যা। 449 00:27:39,532 --> 00:27:42,911 দত্তক নেওয়া। আত্মসন্তুষ্ট, কোনো উদ্বেগ নেই। 450 00:28:17,112 --> 00:28:18,196 একটা ফুল সেট থাকলে, 451 00:28:18,279 --> 00:28:21,324 একজন কালেক্টরের কাছে প্রতিটা বইয়ের মূল্য হয়ে যায় তিন গুণ। 452 00:28:22,367 --> 00:28:23,410 ওটা পড়েছ? 453 00:28:24,494 --> 00:28:25,620 শুধু প্রথমটা পড়েছি। 454 00:28:26,371 --> 00:28:27,580 টিপিক্যাল। 455 00:28:31,751 --> 00:28:34,712 তোমার মনে হয় আমার দোকানে কাজ করার জন্য কোনো মূর্খকে দরকার? 456 00:28:36,131 --> 00:28:37,340 হেই! 457 00:28:38,049 --> 00:28:42,637 এই দোকানে কাজ করতে চাইলে, তোমাকে বইয়ের মূল্য বুঝতে শিখতে হবে। 458 00:28:43,221 --> 00:28:44,556 মি. মুনি, প্লিজ। 459 00:28:44,639 --> 00:28:46,850 তোমার যা প্রয়োজন সব এখানে আছে। 460 00:28:47,726 --> 00:28:48,560 আমাকে... 461 00:28:48,643 --> 00:28:50,687 জোসেফ। এখানে তুমি। 462 00:28:53,064 --> 00:28:57,485 আমার নাম জো। শুধু জো। চমৎকার কালেকশন, পীচেস। 463 00:28:57,569 --> 00:29:01,865 আমার নাম পীচ। আর আমার চেয়ে অনেক বেশি বই সম্ভবত তুমি পড়েছ। 464 00:29:03,491 --> 00:29:05,827 ভালো ব্যবসায়ীকে নিজের পণ্য সম্পর্কে জানতে হয়, তাই না? 465 00:29:07,704 --> 00:29:11,791 তো, একটা বইয়ের দোকানে বেক এর সাথে তোমার দেখা হয়, ঠিক? 466 00:29:11,875 --> 00:29:12,709 হুম। 467 00:29:14,252 --> 00:29:17,380 নিউ ইয়র্কে। আর এরপর কাকতালীয়ভাবে ওর সাথে তোমার আবার দেখা হয়। 468 00:29:17,464 --> 00:29:20,383 স্বাভাবিক বাচনভঙ্গি, অনুসন্ধানী চোখ। 469 00:29:20,467 --> 00:29:22,635 হুম, আমাদের দেখা হওয়াটা ভাগ্যের ব্যাপার। 470 00:29:22,719 --> 00:29:24,971 ও তখন রেললাইনের ওপর পড়েছিল। 471 00:29:25,054 --> 00:29:28,433 তাই শুনেছি। ঈশ্বর! তোমার কারণে ও বেঁচে গেছে। 472 00:29:28,516 --> 00:29:33,688 মানে, সব জায়গা থাকতে, একবারে সঠিক সময়ে গ্রীনপয়েন্টে উপস্থিত থাকা। 473 00:29:38,276 --> 00:29:40,945 ওহ! টোস্টের সময় হয়ে গেছে। 474 00:29:54,834 --> 00:29:58,630 তো কিছুক্ষণের জন্য আমি আড়ালে যেতেই বেঞ্জি ২.০ কে পটিয়ে ফেলেছ? 475 00:29:59,881 --> 00:30:02,383 পীচকে খুব রোমাঞ্চিত মনে হচ্ছে। তুমিও কি রোমাঞ্চিত? 476 00:30:02,967 --> 00:30:04,219 কী চাও তুমি? 477 00:30:16,231 --> 00:30:17,440 তুমি কোন বেক? 478 00:30:18,107 --> 00:30:20,527 যেরকম আমি দেখি না কি যেরকম বেঞ্জি দেখে? 479 00:30:26,324 --> 00:30:31,287 এই যে, আগন্তুক। কেমন আছেন? মজা করছেন? 480 00:30:36,501 --> 00:30:37,418 বেক... 481 00:30:41,005 --> 00:30:42,507 আমাকে এখানে নিয়ে এসেছ কেন? 482 00:30:45,176 --> 00:30:47,637 জানি না। ভেবেছিলাম মজা হবে? 483 00:30:48,263 --> 00:30:51,641 আমার মনে হয় না তোমার অন্য বন্ধু-বান্ধবের সাথে আমার তেমন মিল আছে। 484 00:30:53,726 --> 00:30:55,728 তোমার এই জিনিসটা আমার পছন্দ। 485 00:30:58,398 --> 00:31:02,318 আমি সবসময় ভাবি এসব আমার পছন্দ হবে, কিন্তু তবু পছন্দ হয় না। 486 00:31:02,986 --> 00:31:04,404 তাহলে আমরা আসলাম কেন? 487 00:31:04,487 --> 00:31:06,573 ব্রাউনে পড়াকালীন থেকে এমন হয়ে আসছে। 488 00:31:07,156 --> 00:31:11,786 মনে হয়, এসব আমার জন্য নয়, আমি নিজের মতোই থাকতে পারি, 489 00:31:11,870 --> 00:31:15,540 তবুও সেটা নিজের কাছে আবার ভালো লাগে না। 490 00:31:15,623 --> 00:31:19,586 জানো, এই ড্রেসটা আমি বানিয়েছি, এখানে মানানসই হওয়ার জন্য। যেটা হতাশাজনক। 491 00:31:19,669 --> 00:31:20,712 এ ব্যাপারে আমি জানতাম না। 492 00:31:20,795 --> 00:31:22,446 তার চেয়েও হতাশাজনক ব্যাপার হচ্ছে, 493 00:31:22,471 --> 00:31:24,197 আমার খরচ চালানোর জন্য পীচ আমাকে একটা চেক লিখে দিয়েছে, 494 00:31:24,257 --> 00:31:27,051 যেটা আমি ভাঙাতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে ভাঙাতে হবে। 495 00:31:30,471 --> 00:31:32,640 দেখো তুমি যদি ওদের মতো না হতে পারো, 496 00:31:33,808 --> 00:31:36,519 তার কারণ হচ্ছে তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি। 497 00:31:36,603 --> 00:31:38,938 - না। - ঠিক, আর এরকম ক্ষেত্রে, 498 00:31:39,522 --> 00:31:42,108 মাঝে মাঝে, টিকে থাকার জন্য... 499 00:31:44,736 --> 00:31:47,322 কিছুটা সাহস প্রদর্শন করতে হয়। 500 00:31:49,032 --> 00:31:51,868 আর তোমার সেরকম সাহস আছে বলেই আমার ধারণা। 501 00:32:02,503 --> 00:32:05,214 তোমার সাথে দেখা হওয়ায় আমি খুশি। তোমার সাথে বন্ধুত্ব হওয়াতে আমি খুশি। 502 00:32:06,090 --> 00:32:08,509 যিশুর দোহাই। 503 00:32:13,765 --> 00:32:15,934 - জো? - এই কন্ঠস্বর আমার পরিচিত। 504 00:32:16,017 --> 00:32:17,477 জো গোল্ডবার্গ? 505 00:32:18,770 --> 00:32:21,397 ম্যাডি জনসন। আমি ক্যান্ডেসের বান্ধবী। 506 00:32:21,481 --> 00:32:24,817 বেশ। এত তাড়াতাড়ি তোমার এটা শোনার কথা ছিল না, বেক, কিন্তু ভাগ্যের কী লীলাখেলা! 507 00:32:24,901 --> 00:32:27,570 ওয়াও, ম্যাডি, অবাক কান্ড। ভালো লাগল তোমাকে দেখে। 508 00:32:27,654 --> 00:32:29,781 - উম, ও হচ্ছে বেক। - হাই। 509 00:32:29,864 --> 00:32:30,740 হেই। 510 00:32:31,991 --> 00:32:35,495 তো, তোমার আর ক্যান্ডেসের ব্যাপারে শুনেছি। 511 00:32:35,578 --> 00:32:37,413 ভেবেছিলাম আমরা বেশ সুখেই আছি, 512 00:32:37,497 --> 00:32:39,207 কিন্তু সে ভাবল সে রোমের কোনো এক ছেলের সাথে... 513 00:32:39,916 --> 00:32:42,043 বেশি সুখে থাকবে, তাই... এই আর কী। 514 00:32:42,126 --> 00:32:43,962 ও নিজের মনের কথা শুনেছে। 515 00:32:44,045 --> 00:32:46,839 তবে হুট করে ওর এভাবে ছেড়ে যাওয়াটা... 516 00:32:49,467 --> 00:32:50,718 আমরা সবাই কষ্ট পেয়েছিলাম। 517 00:32:51,427 --> 00:32:54,430 আজ আমরা আসি? আমার উবার চলে এসেছে। দেখা হয়ে ভালো লাগল। 518 00:32:54,514 --> 00:32:55,848 দুঃখিত। দেখা হয়ে ভালো লাগল, ম্যাডি। 519 00:33:01,062 --> 00:33:03,231 মনে হলো এই আপদ থেকে তোমাকে উদ্ধার করা দরকার। 520 00:33:05,149 --> 00:33:06,275 চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। 521 00:33:12,573 --> 00:33:13,491 ... পাকোর খেয়াল রাখো। 522 00:33:13,574 --> 00:33:16,202 আমার কাছে ওর কী পাওয়ার আছে... 523 00:33:16,869 --> 00:33:18,663 ওর এমন কাউকে চাই যে সবসময় মাতাল হয়ে থাকবে না, রন। 524 00:33:18,746 --> 00:33:19,998 - এসব কী? 525 00:33:20,081 --> 00:33:20,915 জিজ! 526 00:33:21,624 --> 00:33:24,419 তোমার সমস্যা কী? দেওয়ালে ঘুষি মারছ কেন? 527 00:33:24,502 --> 00:33:27,296 তোমার কী ধারণা জিনিসপত্র ভাঙচুর করলেই আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে? 528 00:33:29,799 --> 00:33:30,800 দুঃখিত। 529 00:33:32,135 --> 00:33:34,429 - ঠিক আছে। - চিল্লাপাল্লা করাটা মোটেও ঠিক না। 530 00:33:34,512 --> 00:33:36,264 বড়রা সবসময় এরকম করে। 531 00:33:36,848 --> 00:33:38,057 বড়রা মাথামোটা। 532 00:33:39,517 --> 00:33:42,061 আমাকেও কিছু লোকের চিল্লাপাল্লা শুনতে হয়েছে। 533 00:33:44,355 --> 00:33:46,190 আর আমি তাদের মতো হতে চাই না। 534 00:33:47,692 --> 00:33:48,693 তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। 535 00:34:00,163 --> 00:34:01,998 এটা আমি বাসায় নিয়ে যেতে পারব না। 536 00:34:03,958 --> 00:34:04,876 রন। 537 00:34:09,130 --> 00:34:11,924 বিল্ডিং এর সব বাথরুমে একই ধরণের সিলিং থাকে। 538 00:34:12,008 --> 00:34:13,718 তাই, বাথরুমে ঢুকবে। 539 00:34:14,343 --> 00:34:17,889 ভেন্টিলেটর এর পাশের সিলিং টাইলসে ধাক্কা দিলে সরে যাবে। 540 00:34:17,972 --> 00:34:23,186 তাই একটা ধাক্কা দিয়ে সরাবে, বই রাখবে, আবার বন্ধ করে দিবে। 541 00:34:25,104 --> 00:34:26,564 গোপন জিনিস লুকানোর জায়গা। 542 00:34:27,315 --> 00:34:28,149 জোস। 543 00:34:30,276 --> 00:34:31,986 - ধন্যবাদ। - হুম। 544 00:34:33,988 --> 00:34:35,281 শুভরাত্রি, পিচ্চি। 545 00:34:38,659 --> 00:34:40,912 ক্ষুধা লাগলে, খেয়ে নিও। 546 00:34:55,134 --> 00:34:58,721 আমার অনুভূতির জন্য তুমি দায়ী নও, আমিই দায়ী। 547 00:34:59,305 --> 00:35:04,018 কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে নিজেকে জমাট বাঁধা, বাসি এগ রোলের মতো মনে হচ্ছে। 548 00:35:05,478 --> 00:35:07,688 আমাকে ওই পার্টিতে নিয়ে যাওয়ার কী যুক্তি ছিল? 549 00:35:08,397 --> 00:35:09,315 বেঞ্জির কথাই ঠিক। 550 00:35:10,066 --> 00:35:11,109 বেঞ্জি! 551 00:35:31,587 --> 00:35:33,381 ওর অনুভূতি আমি বুঝতে পারছি। 552 00:35:33,464 --> 00:35:37,343 আমাকে এখানে মরার জন্য রেখে গিয়েছ! আমাকে মরার জন্য রেখে গিয়েছ! 553 00:35:40,805 --> 00:35:43,057 অনেক হয়েছে। মেরে ফেলো আমাকে! 554 00:35:56,696 --> 00:35:58,447 হাই। 555 00:35:59,699 --> 00:36:00,700 আমি, আহ... 556 00:36:02,451 --> 00:36:05,663 আমি... আপনাকে ব্যাপারটা আবার বিবেচনা করার জন্য অনুরোধ করছি। 557 00:36:06,873 --> 00:36:10,459 টিএর চাকরিটা আমার দরকার। আমার থাকার জায়গা দরকার। 558 00:36:11,961 --> 00:36:15,548 অন্য কোনো এডভাইজারের সাথে কাজ করার ব্যাপারে আমরা আলোচনা করতে পারি? 559 00:36:17,008 --> 00:36:18,593 এখন টার্মের মাঝামাঝি। 560 00:36:19,594 --> 00:36:25,516 আমি জানি এটা ঝামেলার কাজ, তবু এটা... এটা সত্যিই জরুরি। 561 00:36:26,767 --> 00:36:28,477 তোমার জন্য শুভকামনা... 562 00:36:29,478 --> 00:36:32,523 তবে আমি সত্যিই কিছু করতে পারব না। 563 00:36:33,774 --> 00:36:34,609 বুঝতে পারছি। 564 00:36:48,497 --> 00:36:53,127 তো, আমি... আমি ভেবে নিচ্ছি এটা প্রকাশ করা ছাড়া... 565 00:37:01,010 --> 00:37:02,720 আমার আর কোনো উপায় নেই। 566 00:37:06,182 --> 00:37:08,809 আর এটা হচ্ছে... 567 00:37:09,477 --> 00:37:11,395 বেশ, একটা টুইটেই হয়ে যাবে। 568 00:37:12,021 --> 00:37:14,899 ছয়জন নারীর লিস্ট যাদের আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। 569 00:37:14,982 --> 00:37:17,193 খুঁজে পেতে বেশি কষ্ট করতে হয়নি। 570 00:37:17,276 --> 00:37:20,655 শব্দটা যেন কী, হয়রানি নাকি অসদাচরণ? 571 00:37:20,738 --> 00:37:23,950 যা-ই হোক, ওরা মুখ খুলতে ভয় পাচ্ছিল, কিন্তু এরপর আমরা বুঝলাম, 572 00:37:24,033 --> 00:37:28,204 সাত জন নারী একই অভিযোগ করলে সেটা উড়িয়ে দেওয়া কঠিন। 573 00:37:28,996 --> 00:37:30,122 এটা অসম্ভব। 574 00:37:30,957 --> 00:37:32,583 আমি অসঙ্গত কিছু করিনি। 575 00:37:32,667 --> 00:37:35,153 তুমি নিজেকে জনসম্মুখে মিথ্যাবাদী হিসেবে প্রকাশ করতে চাও, 576 00:37:35,178 --> 00:37:37,612 তাতে আসলে তোমার ক্যারিয়ারই জলে যাবে। 577 00:37:37,672 --> 00:37:40,549 ব্ল্যাকমেইল করে কাউকে পরাস্ত করা যায় না। 578 00:37:43,678 --> 00:37:46,722 আপনি ভাবছেন আমি ধাপ্পা দিচ্ছি, কিন্তু আমি ধাপ্পাবাজি করছি না। 579 00:37:47,473 --> 00:37:49,850 তাই, আপনার সিদ্ধান্ত। 580 00:37:56,816 --> 00:37:58,985 এখানে বসে চিন্তাভাবনার প্রচুর সময় পেয়েছি। 581 00:38:00,569 --> 00:38:04,907 তোমার কথাই ঠিক। আমি একজন প্রতারক। 582 00:38:07,159 --> 00:38:09,328 আমি তোমার চেয়ে অনেক জঘন্য কাজ করেছি। 583 00:38:11,622 --> 00:38:16,294 আর তা থেকেই আমি বুঝতে পারছি। জো, তুমি কোনো খুনি নও। 584 00:38:21,090 --> 00:38:23,092 তোমাকে একটা ব্যাপার বলব, 585 00:38:24,427 --> 00:38:25,886 আর বলা শেষে, 586 00:38:26,512 --> 00:38:30,474 আমি তোমার সবচেয়ে জঘন্য সিক্রেট জেনে যাবে, আর তুমি আমারটা জেনে যাবে। 587 00:38:32,268 --> 00:38:33,894 তারপর তুমি আমাকে যেতে দিবে। 588 00:38:40,943 --> 00:38:43,821 চেহারাটা দেখ ওর! 589 00:38:43,904 --> 00:38:45,990 হুম! ও সুপারস্টার হয়ে যাবে! 590 00:38:46,073 --> 00:38:49,618 বেঞ্জির ভান্ডারে অনেক কৌতুহলোদ্দীপক জিনিস আছে। কিন্তু ওর কথা ঠিক। 591 00:38:50,494 --> 00:38:53,497 সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওর পেনড্রাইভ। 592 00:38:53,581 --> 00:38:54,832 শুরুটা হয়েছিল 593 00:38:54,915 --> 00:38:59,962 সমকামীতা ইস্যু নিয়ে, কিন্তু হুট করে তোমার ওপর আতিশয্য এসে ভর করল। 594 00:39:00,838 --> 00:39:03,883 হতে পারে সেটা মদের কারণে, অথবা তোমার হোমোফোবিয়া। 595 00:39:03,966 --> 00:39:06,427 হারামজাদাকে শিক্ষা দে! শিক্ষা দে ওকে! 596 00:39:06,510 --> 00:39:09,347 সবাই ওখানে দাঁড়িয়ে হাসি তামাশা করছিল। 597 00:39:10,222 --> 00:39:15,436 আর বেঞ্জি ছিল সবচেয়ে জঘন্য,কারণ সে ক্যামেরা হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিল। 598 00:39:15,519 --> 00:39:17,146 বোকচোদ! ওঠ, বোকচোদ! 599 00:39:18,731 --> 00:39:19,565 ওহ, শিট! 600 00:39:20,358 --> 00:39:24,653 ওদের বাবা মা এটা মুছে ফেলেছিল, কিন্তু বেঞ্জি ভিডিওর একটা কপি রেখেছিল, 601 00:39:24,737 --> 00:39:26,947 হয়তো বন্ধুদের মাথার ওপর ছড়ি ঘোরানোর জন্য। 602 00:39:27,031 --> 00:39:29,909 তার বদলে, এখন আমি বেঞ্জির মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছি। 603 00:39:30,659 --> 00:39:33,245 ও যদিও এর যোগ্য না, তবে ওর কথাও ফেলনা নয়। 604 00:39:33,829 --> 00:39:36,874 নিজের স্বাধীনতা কেনার জন্য এটা যথেষ্ট। 605 00:39:47,051 --> 00:39:48,344 আমার কি আলোচনার টপিক বদলানো উচিত ছিল? 606 00:39:48,427 --> 00:39:50,471 ব্যালকনিতে। তোমাকে আরও আগে চুমু খাওয়া দরকার ছিল? 607 00:39:50,554 --> 00:39:53,224 এটা ঠিক না, এত সহজে একটা স্ফুলিঙ্গকে নষ্ট করে দেওয়া। 608 00:39:53,307 --> 00:39:56,060 প্রেম যদি কল্পকাহিনি নাও হয়, তবুও প্রেমে পড়াটা অলৌকিক ব্যাপার। 609 00:39:56,143 --> 00:39:56,977 হাই। 610 00:39:59,146 --> 00:40:02,942 তোমার কারণে, প্রফেসরের সামনে কিছুটা সাহস প্রদর্শন করতে পেরেছি। 611 00:40:04,735 --> 00:40:05,569 আর? 612 00:40:09,323 --> 00:40:10,157 এটা কী? 613 00:40:10,241 --> 00:40:11,617 একটা "থ্যাঙ্ক ইউ" ডোনাট। 614 00:40:12,701 --> 00:40:14,036 এতে কাজ হয়েছে। 615 00:40:14,120 --> 00:40:15,121 হুম। 616 00:40:16,622 --> 00:40:17,873 বেশ ভালো। খুশি হলাম। মানে, আমার চিন্তা হচ্ছিল... 617 00:40:17,957 --> 00:40:18,874 তুমিই ঠিক ছিলে। 618 00:40:18,958 --> 00:40:21,627 আর আমার থাকার ব্যবস্থাও হয়েছে, আমি পীচের চেকও ফেরত দিতে পারব, 619 00:40:21,710 --> 00:40:24,296 আর কষ্ট করে হলেও সাদাসিধে জীবন ধারণ করব। 620 00:40:24,797 --> 00:40:26,715 আর তুমি না থাকলে এই সাহস আমি পেতাম না... 621 00:40:28,134 --> 00:40:29,844 তাই, তোমাকে সত্যিই ধন্যবাদ। 622 00:40:29,927 --> 00:40:31,971 আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই, বেক। 623 00:40:33,055 --> 00:40:35,975 তুমি আমার ভেতর কিছু একটা খুঁজে পেয়েছ, 624 00:40:36,058 --> 00:40:39,728 সবাই বুঝতে পারে না আমি এখানে কেন, বা লেখিকা হওয়ার মানে-ই বা কী। 625 00:40:39,812 --> 00:40:43,190 এটা সবচেয়ে... মানে, এটা আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার আর... 626 00:40:43,274 --> 00:40:46,193 তুমি আমাকে সাহায্য করেছ যাতে আমি এটা না হারিয়ে ফেলি। 627 00:40:49,572 --> 00:40:50,906 খুলে দেখবে না? 628 00:40:51,407 --> 00:40:52,992 আমি ঠিক ফ্লেভারটা অনুমান করতে পেরেছি কি না? 629 00:40:57,621 --> 00:40:59,081 কোনো ফালতু জিনিস নেই। ক্লাসিক। 630 00:40:59,165 --> 00:41:04,044 পুরনো দিনের মতো, কিন্তু আলতু ফালতু জিনিস দিয়ে ভরাগুলোর চেয়ে বেশ ভালো। 631 00:41:06,297 --> 00:41:07,882 লোকের নজরে পড়তে ভালোই লাগে। 632 00:41:09,467 --> 00:41:11,302 চমৎকার অনুমান। 633 00:41:15,139 --> 00:41:16,265 এটা চমৎকার। 634 00:41:29,153 --> 00:41:30,446 কাছে এসো। 635 00:41:42,791 --> 00:41:46,045 তো, সাদাসিধে ডোনাট তোমার পছন্দ। 636 00:41:47,379 --> 00:41:48,214 মনে রাখলাম। 637 00:41:51,300 --> 00:41:52,676 আমাকে ক্লাসে যেতে হবে। 638 00:41:52,760 --> 00:41:54,970 ক্লাসে ভালো সময় কাটাও, বেক। 639 00:42:17,993 --> 00:42:20,287 পেয়েছ? ভিডিওটা? 640 00:42:22,289 --> 00:42:25,709 ম্যাপল ল্যাট্টে, অ্যালমন্ড মিল্ক, দুটো স্টেভিয়া। ঠিকঠাক এনেছি তো? 641 00:42:28,295 --> 00:42:30,798 হুম। হুম, ভিডিওটা দেখেছি। 642 00:42:30,881 --> 00:42:34,301 ইয়েস, ইয়েস, ইয়েস! 643 00:42:38,889 --> 00:42:42,268 ওহ! দুজনেরই গোপনীয়তার নিশ্চয়তা। 644 00:42:42,977 --> 00:42:44,353 তার আগে একটা ব্যাপারে কথা বলা যাক। 645 00:42:44,436 --> 00:42:48,941 তুমি বেক এর গোল্ড ডিগার হওয়ার ব্যাপার কী বলেছিলে? 646 00:42:49,817 --> 00:42:51,902 আমি যা সত্য তাই বলেছি। 647 00:42:51,986 --> 00:42:54,071 তুমি ভুল করেছ। 648 00:42:54,154 --> 00:42:57,700 তুমি এসব সমস্যা সৃষ্টি করেছ 649 00:42:59,076 --> 00:43:01,787 যখন তুমি এসব ধারণা পোষণ করেছ, ওকে আবর্জনার মতো ট্রীট করেছ। 650 00:43:03,289 --> 00:43:09,420 তাকে এমন চরিত্রে ঢুকিয়ে দিয়েছ যা তার সাথে মানানসই না, আর তাতে তাকে আবদ্ধ করে ফেলেছ। 651 00:43:10,004 --> 00:43:12,423 ভাই, ওর সাথে আমি আর নাই! 652 00:43:12,506 --> 00:43:13,924 আমি তোমাকে বিশ্বাস করতে পারি। 653 00:43:15,843 --> 00:43:18,971 আমার কাছে ভিডিও আছে, তাই না? সম্ভবত আসল। 654 00:43:20,514 --> 00:43:22,933 কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি যে ক্ষতি করেছ তার ক্ষতিপূরণ এতে হবে না। 655 00:43:23,017 --> 00:43:23,934 আমি দুঃখিত। 656 00:43:24,018 --> 00:43:27,563 এটা যদি তোমার আর আমার মধ্যে হতো, বেঞ্জি, আমি একটা সুযোগ দিতাম। 657 00:43:27,646 --> 00:43:28,606 অবশ্যই দিতাম। 658 00:43:29,648 --> 00:43:31,025 যেরকমটা তুমি বলেছে, আমি কোনো খুনি নই... 659 00:43:33,944 --> 00:43:38,449 কিন্তু এর সাথে ও জড়িত। 660 00:43:38,532 --> 00:43:40,409 তোমাকে বলছি তো। 661 00:43:41,619 --> 00:43:45,623 আমি ভীত। তুমি ওর কোনো ক্ষতি করে ফেলতে পারো। 662 00:43:49,877 --> 00:43:50,794 ম্যাপল অ্যালমন্ড ল্যাট্টে... 663 00:43:53,631 --> 00:43:57,676 দুটো স্টেভিয়া, দুই চামচ বাদাম তেল। 664 00:44:02,556 --> 00:44:03,724 যেকোনো কিছুই হতে পারত। 665 00:44:04,767 --> 00:44:06,226 ও এত শত মিথ্যা বলেছে। 666 00:44:06,935 --> 00:44:09,063 কে জানত? বাদামে এলার্জির ব্যাপারটা সত্যি। 667 00:44:22,910 --> 00:44:25,663 আমার ধারণা সৎ লোক হিসেবেই বেঞ্জির মৃত্যু হয়েছে।