1
00:06:12,000 --> 00:06:18,000
:.:.: Messiah Season 01 Episode 08 :.:.:
অনুবাদে: রাতুল তালুকদার
সম্পাদনায়: নূরুল্লাহ মাশহুর
1
00:00:17,267 --> 00:00:18,560
মি. প্রেসিডেন্ট।
2
00:00:31,531 --> 00:00:33,908
এই আলাপচারিতা হবে একান্ত গোপন।
3
00:00:34,492 --> 00:00:35,702
নিশ্চয়ই বুঝতে পারছেন।
4
00:00:36,745 --> 00:00:39,706
আপনার ধারণা আমার সাথে
দেখা করাটা বিরূপ প্রভাব ফেলবে।
5
00:00:39,789 --> 00:00:41,750
কিন্তু তবু, আপনি আমার সাথে দেখা করছেন।
6
00:00:41,833 --> 00:00:43,626
আপনি অবাক হয়েছেন বলে মনে হচ্ছে না।
7
00:00:44,085 --> 00:00:47,464
- এসবের কোনো কিছুতে।
- আপনার জন্যই আমি ওয়াশিংটনে এসেছি।
8
00:00:48,923 --> 00:00:51,718
তো,আপনি জানতেন আমরা
আপনাকে রাতের বেলায় তুলে নিয়ে আসব?
9
00:00:51,801 --> 00:00:54,929
একভাবে না একভাবে,
এই মুহূর্ত আমাদের জীবনে আসতই।
10
00:00:55,972 --> 00:00:57,640
এটাই আমাদের নিয়তি।
11
00:00:58,767 --> 00:00:59,767
তাই না-কি?
12
00:01:01,436 --> 00:01:02,436
কেন?
13
00:01:04,022 --> 00:01:06,399
আমরা এখানে বসে আছি,তাই না?
14
00:01:08,318 --> 00:01:09,527
আপনি কী চান?
15
00:01:12,113 --> 00:01:13,448
আপনার বিবেচনা।
16
00:01:13,990 --> 00:01:16,576
বেশ, আমি তো আপনার সামনেই বসে আছি।
17
00:01:19,287 --> 00:01:20,872
আপনি একদা একজন যোদ্ধা ছিলেন।
18
00:01:22,123 --> 00:01:24,876
আপনি যুদ্ধের ভয়াবহতা দেখেছেন।
19
00:01:25,710 --> 00:01:27,003
খুব কাছ থেকে।
20
00:01:28,671 --> 00:01:30,840
আর আপনি ইতিহাসের কালচক্র জানেন।
21
00:01:31,549 --> 00:01:33,968
রক্তের বদলে রক্তের বন্যা বইতে থাকে...
22
00:01:34,552 --> 00:01:36,971
প্রজন্মের পর প্রজন্ম ধরে, যতক্ষণে না এটা মহাসাগরে রূপ নেয়।
23
00:01:37,514 --> 00:01:40,683
তো আপনি আগে থেকেই
বক্তব্য প্রস্তুত করে এসেছেন, তাই না?
24
00:01:40,767 --> 00:01:43,478
এটা... এটা কীভাবে হবে?
25
00:01:47,148 --> 00:01:48,733
বলুন, আপনি এখানে কেন এসেছেন।
26
00:01:50,735 --> 00:01:53,905
হাজার বছর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার
জন্য আপনি কী করতে পারবেন?
27
00:01:57,909 --> 00:02:00,912
আমি যেকোনো কিছু করতে পারব,
তবে এটা অসম্ভব।
28
00:02:00,995 --> 00:02:02,914
এটা কেবল সম্ভবই নয় বরং একদম সহজ।
29
00:02:03,665 --> 00:02:05,959
সমস্ত আমেরিকান সেনা ফিরিয়ে নিন।
30
00:02:07,001 --> 00:02:08,586
- কোথা থেকে?
- সব জায়গা থেকে।
31
00:02:09,504 --> 00:02:11,089
আপনি কি সিরিয়াস?
32
00:02:11,172 --> 00:02:12,674
তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনুন।
33
00:02:13,174 --> 00:02:16,136
প্রতিটি পুরুষ, প্রতিটি নারী, প্রতিটি ব্যক্তিকে।
34
00:02:17,554 --> 00:02:21,224
আপনি যদি এটা করেন সবাই আপনাকে
শান্তি প্রতিষ্ঠাকারী প্রেসিডেন্ট হিসেবে মনে রাখবে।
35
00:02:23,309 --> 00:02:24,309
এটা...
36
00:02:25,019 --> 00:02:26,437
খুবই হ্যাস্যকর।
37
00:02:28,439 --> 00:02:30,191
বিদেশে আমাদের সৈন্যরা...
38
00:02:30,275 --> 00:02:32,986
বেশিরভাগ ক্ষেত্রে,
শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
39
00:02:33,069 --> 00:02:34,946
তাদেরকে প্রত্যাহার করে নিলে ব্যাপক বিপর্যয় হবে।
40
00:02:35,029 --> 00:02:38,449
এটা কেবল সন্ত্রাসীদেরকে উৎসাহিত করবে
এবং হানাদার দলগুলো আরও তৎপর হবে।
41
00:02:40,285 --> 00:02:42,954
আমি যেখান থেকে এসেছি, একশো বছর আগে...
42
00:02:43,496 --> 00:02:46,291
ইউরোপীয়রা কাগজে কিছু রেখা এঁকে
43
00:02:46,875 --> 00:02:48,376
সেটার নাম দিয়েছিল সীমান্ত।
44
00:02:49,210 --> 00:02:51,754
আমেরিকানরাও এই রেখাগুলোকে মজবুত করে
45
00:02:51,838 --> 00:02:54,757
বর্বর স্বৈরশাসকদের শক্তি যুগিয়েছে।
46
00:02:54,841 --> 00:02:57,719
- আপনি এসবের সত্যতা জানেন।
- অন্য নেতাদের কর্মকান্ডের জন্য...
47
00:02:57,802 --> 00:02:59,971
- আপনি আমেরিকানদের দায়ী করতে পারেন না।
- এম লাই।
48
00:03:00,680 --> 00:03:01,931
নো গুন রি।
49
00:03:02,223 --> 00:03:03,600
আজিজাবাদ।
50
00:03:04,309 --> 00:03:05,309
হাদিফা।
51
00:03:07,103 --> 00:03:08,146
আবু গারিব।
52
00:03:10,315 --> 00:03:13,109
আপনার বাহিনী সবসময় শান্তি বজায় রাখেনি।
53
00:03:13,443 --> 00:03:16,196
ওগুলো সব দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা।
54
00:03:16,279 --> 00:03:20,325
বিশ্ব মঞ্চে আমাদের উপস্থিতির সর্বদা
একটা স্থিতিশীল প্রভাব ছিল।
55
00:03:20,408 --> 00:03:22,660
এবং ভবিষ্যতেও থাকবে,
আপনি এটা অস্বীকার করতে পারবেন না।
56
00:03:22,744 --> 00:03:24,037
উদাহরণস্বরুপ:
57
00:03:24,120 --> 00:03:28,166
রাশিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার
সীমান্তে সৈন্য জমা করছে।
58
00:03:28,791 --> 00:03:31,211
আমরা যদি আশেপাশের এলাকা
থেকে আমাদের সৈন্য প্রত্যাহার করে নেই,
59
00:03:31,294 --> 00:03:34,214
রাশিয়া উৎসাহিত হবে এবং
পূর্ব ইউরোপে আক্রমণ করবে।
60
00:03:34,297 --> 00:03:37,550
- আপনি জানেন না যে সেটাই ঘটবে।
- আমার বেশ ভালো ধারণা আছে।
61
00:03:37,634 --> 00:03:40,303
- ইতিহাস আমাকে বলে।
- আর কোনো ইতিহাস নেই।
62
00:03:40,386 --> 00:03:41,596
ইতিহাস শেষ হয়ে গেছে।
63
00:03:42,513 --> 00:03:43,681
এখন কেবল বতর্মান আছে।
64
00:03:45,225 --> 00:03:47,393
আমার মনে হয় আপনি বুঝতে পারছেন না...
65
00:03:47,977 --> 00:03:49,103
আপনি কী চাইছেন।
66
00:03:50,104 --> 00:03:52,273
আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি।
67
00:03:52,649 --> 00:03:55,068
আচ্ছা, তবে, এটা যদি সত্য হয়,
আপনার উদ্দেশ্য সম্পর্কে আমার প্রশ্ন রয়েছে।
68
00:03:55,151 --> 00:03:56,527
আমার প্রভু একজনই।
69
00:03:56,611 --> 00:03:58,780
আমরা আপনার সম্পর্কে
আপনার ধারণার চেয়ে বেশি জানি।
70
00:03:58,863 --> 00:04:01,699
আপনারা যা-ই জানেন না কেন,
তাতে কিছুই বদলাবে না।
71
00:04:02,200 --> 00:04:04,410
এই পৃথিবীতে এক নতুন অভুদ্যয় ঘটবে...
72
00:04:04,494 --> 00:04:06,454
এবং আপনাকে নিজের কর্তব্য পালন করতে হবে।
73
00:04:08,539 --> 00:04:12,252
বুঝতে পারছি না আপনি যা
চাইছেন তা আসলে কী কাজে আসবে।
74
00:04:12,335 --> 00:04:16,047
ভবিষ্যৎ সবসময় আপনি বুঝতে পারবেন না,
আপনাকে বিশ্বাস নিয়ে কাজ করতে হবে।
75
00:04:17,548 --> 00:04:18,675
যদি না করেন...
76
00:04:20,051 --> 00:04:21,636
এর জন্য বড়সড় মূল্য চুকাতে হবে।
77
00:04:22,845 --> 00:04:25,098
এটা কি কোনো ধরণের হুমকি?
78
00:04:26,516 --> 00:04:27,642
সতর্কবার্তা।
79
00:04:29,269 --> 00:04:31,229
আহ, এগুলো অর্থহীন।
80
00:04:35,191 --> 00:04:36,567
একটা কথা জিজ্ঞাসা করি।
81
00:04:38,444 --> 00:04:40,947
আপনি কি নিজেকে লেটার-ডে সেইন্ট দাবি করেন?
[খ্রিস্টধর্মের একটি শাখা]
82
00:04:45,743 --> 00:04:46,743
করি।
83
00:04:48,204 --> 00:04:49,706
আপনি কী ঈশ্বরে বিশ্বাস করেন?
84
00:04:52,041 --> 00:04:53,084
হ্যাঁ, করি।
85
00:04:55,837 --> 00:04:57,588
এখন কি লেটার ডে?
[বর্তমান সময় বোঝানোর জন্য]
86
00:05:00,174 --> 00:05:01,175
হুম।
87
00:05:02,552 --> 00:05:05,513
আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর নিরব হয়ে যাবেন?
88
00:05:07,974 --> 00:05:09,726
তিনি আপনাকে ছেড়ে যাবেন?
89
00:05:13,146 --> 00:05:15,982
না-কি বিশ্বাস করেন
তিনি এখনও মানবতার পক্ষে কথা বলেন?
90
00:05:19,902 --> 00:05:21,904
আমি বিশ্বাস করি তিনি এখনও কথা বলেন।
91
00:05:26,075 --> 00:05:27,702
তিনি এখন আপনার সাথে বলছেন।
92
00:06:21,631 --> 00:06:23,800
তো, গোলশিরি একজন প্রশিক্ষিত যাদুকর?
93
00:06:23,883 --> 00:06:26,427
তার ভাই আরও দাবি করেছে
তাকে জোর করে কিছুদিন
94
00:06:26,511 --> 00:06:28,221
তেহরানের মানসিক হাসপাতালেও ভর্তি করে রাখা হয়েছিল।
95
00:06:28,304 --> 00:06:29,305
কীসের জন্য?
96
00:06:29,931 --> 00:06:31,557
এটা জানার জন্য আমার একজন এজেন্ট কাজ করছে।
97
00:06:31,641 --> 00:06:34,185
কলিয়ার এরকম কিছুই খুঁজছে।
98
00:06:35,436 --> 00:06:37,313
আপাতত এটা আমাদের মাঝেই গোপন থাকুক।
99
00:06:37,397 --> 00:06:39,357
- ধন্যবাদ।
- কোথায় তুমি?
100
00:06:40,608 --> 00:06:42,151
একটু গভীরভাবে অনুসন্ধান করছি।
101
00:06:46,197 --> 00:06:47,865
আমি কোনো কানেকশন দেখতে পাচ্ছি না।
102
00:06:47,949 --> 00:06:50,159
ও কেবল এক সেমিস্টারের জন্য এখানকার ছাত্র ছিল।
103
00:06:50,993 --> 00:06:56,457
ওয়ালেস এর সাথে সম্পৃক্ত কোনো কিছু দেখছি না।
না কোনো কোর্স, না কোনো ক্লাব।
104
00:06:58,209 --> 00:06:59,460
না কোনো স্টাডি গ্রুপ।
105
00:07:00,711 --> 00:07:01,712
কিছুই না।
106
00:07:02,422 --> 00:07:03,422
আপনি নিশ্চিত?
107
00:07:04,215 --> 00:07:06,717
উল্লেখযোগ্য কোনো রেকর্ড না এটা।
108
00:07:07,927 --> 00:07:13,307
দুটো ইন্ট্রো সার্ভে কোর্স,
আন্তর্জাতিক সম্পর্কের ওপর একটি সেমিনার।
109
00:07:14,100 --> 00:07:16,185
চলনসই গ্রেড।
110
00:07:16,269 --> 00:07:19,397
গোলশিরিরি ব্যাপারে আর কোনো ডকুমেন্ট নেই?
111
00:07:21,816 --> 00:07:24,694
আচ্ছা, সে একটা এডভান্সড সেমিনারে অংশ নিয়েছিল,
112
00:07:24,777 --> 00:07:26,654
যার জন্য একটা ফাইনাল টার্ম পেপার দরকার হয়।
113
00:07:26,737 --> 00:07:28,448
অন্তত ৪০ পৃষ্ঠার। আমরা ...
114
00:07:29,574 --> 00:07:30,574
আমরা, আহ...
115
00:07:31,075 --> 00:07:33,744
সবগুলো বাঁধাই করে লাইব্রেরিতে রেখে দেই।
116
00:07:34,245 --> 00:07:36,706
তাহলে তো আপনাদের কাছে
গোলশিরির পেপারের কপি আছে।
117
00:07:38,833 --> 00:07:39,667
সম্ভবত।
118
00:07:39,750 --> 00:07:41,043
আমি সেটা দেখতে চাই।
119
00:07:42,753 --> 00:07:43,838
এখনই, প্লিজ।
120
00:07:45,089 --> 00:07:50,052
"রূপান্তরিত রাজনীতি - একটি নতুন যুগ,"
পাইম গোলশিরি।
121
00:07:51,637 --> 00:07:53,890
গোলশিরি, দেখা যাক।
122
00:07:55,433 --> 00:07:56,809
গোলশিরি।
123
00:07:58,019 --> 00:07:59,270
সম্ভবত...
124
00:08:00,354 --> 00:08:01,397
এখানে...
125
00:08:03,649 --> 00:08:04,649
এটা...
126
00:08:07,487 --> 00:08:08,487
হাহ।
127
00:08:09,447 --> 00:08:10,865
... হারিয়ে গেছে মনে হচ্ছে।
128
00:08:13,534 --> 00:08:15,411
সম্ভবত অন্য কোথাও সরানো হয়েছে।
129
00:08:15,495 --> 00:08:16,871
চিন্তা করবেন না, আমরা খুঁজে বের করব।
130
00:08:22,210 --> 00:08:24,128
না, মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে।
131
00:08:30,510 --> 00:08:32,386
- হেই।
- হেই।
132
00:08:34,055 --> 00:08:35,223
সবেমাত্র তোমার মেসেজ টা দেখলাম।
133
00:08:37,225 --> 00:08:38,309
হ্যাঁ,দুঃখিত। আমি...
134
00:08:38,893 --> 00:08:40,061
জানি গভীর রাত হয়ে গিয়েছিল।
135
00:08:41,395 --> 00:08:42,396
সমস্যা নেই।
136
00:08:43,147 --> 00:08:44,147
কী খবর?
137
00:08:46,692 --> 00:08:48,361
আমার মনে হচ্ছে
আমি নিজের সাথেই মিথ্যা বলছি।
138
00:08:51,447 --> 00:08:52,657
মানে?
139
00:08:54,116 --> 00:08:55,368
আমি শুধু...
140
00:08:56,577 --> 00:08:58,913
নিজের পরিচয় সম্পর্কে যখন লুকোচুরি বন্ধ করলাম...
141
00:08:59,455 --> 00:09:01,791
আমি কেবল ভাবছিলাম সবকিছু অনেক...
142
00:09:02,917 --> 00:09:03,918
সহজ হয়ে যাবে।
143
00:09:05,545 --> 00:09:07,088
অনেক কিছুই সহজ।
144
00:09:08,422 --> 00:09:10,174
আমরা শুধু আমাদের পথ তৈরির চেষ্টা করছি।
145
00:09:11,342 --> 00:09:12,342
তুমি আর আমি।
146
00:09:13,678 --> 00:09:15,513
এটা সবকিছুর উত্তর নয়।
147
00:09:16,847 --> 00:09:18,891
এমন তো কখনো বলিনি।
148
00:09:21,477 --> 00:09:22,770
আমাদের চেয়ে অনেক বড় জিনিস।
149
00:09:24,021 --> 00:09:25,021
হাহ।
150
00:09:25,815 --> 00:09:27,275
ভুলে গিয়েছিলাম।
151
00:09:28,818 --> 00:09:30,027
তুমি ঠিক আছ তো?
152
00:09:32,196 --> 00:09:33,614
হ্যাঁ, আমার শুধু কথা বলা দরকার ছিল।
153
00:09:37,535 --> 00:09:38,828
আমার যেতে হবে।
154
00:09:40,162 --> 00:09:41,289
আচ্ছা, ভালো লাগল।
155
00:09:42,623 --> 00:09:43,916
আই লাভ ইউ।
156
00:09:45,501 --> 00:09:46,836
আই লাভ ইউ টু।
157
00:09:48,879 --> 00:09:49,879
বাই।
158
00:09:57,763 --> 00:09:59,765
সে কি সত্যিই পানির উপর দিয়ে হেঁটেছিল?
159
00:10:00,600 --> 00:10:02,935
এটা অনেক দুরে ঘটেছিল।
জানা মুশকিল।
160
00:10:07,148 --> 00:10:08,649
আমরা এখন এখানে আছি,তাই না?
161
00:10:09,942 --> 00:10:12,153
এর আমাদের সামনে
অনেক সমস্যা অপেক্ষা করছে।
162
00:10:14,322 --> 00:10:18,200
অন্যান্য শরনার্থী, যাদেরকে তোমরা নেতৃত্ব দিয়েছিলে...
ফিলিস্তিনের বাকিরা...
163
00:10:20,286 --> 00:10:24,290
এই বিবৃতিটা তুমি জনসম্মুখে পড়বে।
164
00:10:25,791 --> 00:10:27,251
তুমি একজন বীর, জিবরিল...
165
00:10:34,675 --> 00:10:37,178
আর তোমার কন্ঠ শক্তিশালী
এবং প্রভাবসম্পন্ন হতে পারে।
166
00:10:40,056 --> 00:10:42,391
আপনি চান আমি এগুলো জনসম্মুখে বলি?
167
00:10:43,643 --> 00:10:45,645
ভালো করে দেখে নাও।
168
00:10:50,024 --> 00:10:53,361
আমরা বিশ্বাস করি আমাদের সার্বভৌমত্বের...
169
00:10:53,444 --> 00:10:56,322
এবং দখলদারদের কবল থেকে মুক্তির অধিকার রয়েছে।
170
00:10:56,739 --> 00:11:02,912
সারাজীবন ইয়ারমুকে কাটানোর পর...
171
00:11:03,663 --> 00:11:06,499
এটা নিশ্চয়ই অনুধাবন করেছ।
172
00:11:07,917 --> 00:11:10,503
আমাদেরকে জাতি হিসেবে স্বীকৃতি পাওয়া দরকার।
173
00:11:20,429 --> 00:11:21,429
হুম?
174
00:11:22,807 --> 00:11:23,807
কোনো সমস্যা?
175
00:11:25,601 --> 00:11:26,727
তুমি রাজি না?
176
00:11:29,522 --> 00:11:30,856
আমি পড়তে জানি না।
177
00:12:07,393 --> 00:12:08,894
কিতাব কেবল একটাই।
178
00:12:22,366 --> 00:12:24,368
বাচ্চাদের জিনিস ত্যাগ করার সময় এসেছে।
179
00:12:40,426 --> 00:12:43,596
শোনো, আমি জানি গতরাতে গোয়েন্দা
সংস্থার লোকজন হোটেলে ছিল।
180
00:12:43,679 --> 00:12:46,324
তাই, হয় আমাদের একটা বিবৃতি দাও
যাতে আমি খবর প্রকাশ করতে পারি...
181
00:12:46,348 --> 00:12:47,558
আল-মাসীহ!
182
00:12:48,184 --> 00:12:49,977
- গাইজ,গাইজ...
- আল-মাসীহ...
183
00:12:51,562 --> 00:12:54,148
- আল-মাসীহ।
- আমাদের কিছু প্রশ্ন আছে।
184
00:12:54,231 --> 00:12:56,317
- আল-মাসীহ!
- চলো।
185
00:13:02,865 --> 00:13:04,760
আমি শুনেছি আপনাদের কিছু প্রশ্ন আছে।
186
00:13:04,784 --> 00:13:06,970
- আপনি ওয়াশিংটনে কেন এসেছেন?
- আপনি কার প্রতিনিধিত্ব করেন?
187
00:13:06,994 --> 00:13:08,287
আপনি কি সত্যিই পানির উপর দিয়ে হেঁটেছিলেন?
188
00:13:09,330 --> 00:13:10,748
নিজের চোখকে বিশ্বাস করেন না?
189
00:13:11,165 --> 00:13:12,291
আপনি কী দেখেছিলেন?
190
00:13:12,374 --> 00:13:15,503
অনেক লোক আপনাকে ধাপ্পাবাজ বলছে।
এ ব্যাপারে আপনার বক্তব্য কী?
191
00:13:17,129 --> 00:13:20,007
আমি একদম বাস্তব,
যদি আপনাদের প্রশ্ন সেটাই হয়ে থাকে।
192
00:13:24,011 --> 00:13:25,721
প্রমাণ দরকার হলে
আমাকে স্পর্শ করে দেখতে পারেন।
193
00:13:32,812 --> 00:13:35,481
আমি নিশ্চিত করছি তিনি বাস্তব।
194
00:13:35,564 --> 00:13:37,483
আপনি কি ডেমোক্র্যাট না-কি রিপাবলিকান?
195
00:13:38,025 --> 00:13:39,443
আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।
196
00:13:39,527 --> 00:13:41,153
লোকজন আপনাকে "আল-মাসীহ" বলে ডাকে কেন?
197
00:13:42,446 --> 00:13:44,166
কারণ তারা আমাকে ডাকার জন্য এই নাম বেছে নিয়েছে।
198
00:13:44,240 --> 00:13:46,680
- আপনি কেন পছন্দ করেছেন...
- আপনি কী মসীহ?
199
00:13:50,663 --> 00:13:52,248
আমি একজন বার্তাবহক।
200
00:13:52,957 --> 00:13:54,458
না, প্রশ্নের উত্তর দিন।
201
00:13:55,960 --> 00:13:57,378
আপনি কি মসীহ?
202
00:13:59,463 --> 00:14:02,216
আমি পৃথিবীর কল্যাণের জন্য এসেছি।
203
00:14:02,299 --> 00:14:04,459
- ডিসি কেমন লাগছে আপনার?
- এটা তো অস্পষ্ট উত্তর।
204
00:14:28,367 --> 00:14:30,452
আপনি বলেছিলেন আপনি এক
নতুন জাতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।
205
00:14:30,536 --> 00:14:32,955
এটা কি কোনো উপমা ছিল নাকি যুদ্ধের আহবান?
206
00:14:33,038 --> 00:14:34,331
এটা কোনো উপমা নয়।
207
00:14:35,416 --> 00:14:38,502
এজন্যই কি আপনি এত লোককে
এখানে নিয়ে এসেছেন, বিপ্লবের জন্য?
208
00:14:39,378 --> 00:14:40,378
আমি...
209
00:14:41,714 --> 00:14:43,591
আমি তাদেরকে নিয়ে আসিনি।
তারাই আমার অনুসরণ করেছে।
210
00:14:43,674 --> 00:14:45,634
এটা অর্থহীন। তারা এখন এখানে।
211
00:14:45,718 --> 00:14:48,971
ডিসিতে কেন এসেছেন?
এখানে কী করতে যাচ্ছেন?
212
00:14:50,556 --> 00:14:53,183
গত রাতে প্রেসিডেন্ট ইয়াংয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে।
213
00:14:53,267 --> 00:14:54,935
বাহ...
214
00:14:55,019 --> 00:14:57,646
কীভাবে বিশ্ব-শান্তি অর্জন করা যায়
সে বিষয়ে আমরা আলোচনা করেছি।
215
00:14:57,730 --> 00:14:59,958
- আপনারা কোথায় সাক্ষাৎ করেছেন?
- আপনার বক্তব্য কী ছিল?
216
00:14:59,982 --> 00:15:02,318
- একান্তে?
- প্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি কেন?
217
00:15:04,445 --> 00:15:07,072
গঠনমূলক আলোচনা হয়েছে।
218
00:15:07,656 --> 00:15:10,159
বিস্তারিত জানতে চাইলে আপনাদের
প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে হবে।
219
00:15:10,242 --> 00:15:11,118
না, কেন...
220
00:15:11,201 --> 00:15:13,203
এই মিটিং গোপনে হওয়ার কারণ কী?
221
00:15:13,996 --> 00:15:15,748
বলুন যে এটা সত্যি নয়।
222
00:15:17,124 --> 00:15:19,668
- ভেবেছিলাম সে এগুলো প্রকাশ করবে না।
- আপনি আমার সাথে পরামর্শ করেননি কেন?
223
00:15:20,252 --> 00:15:22,129
কারণ আমি জানতাম তুমি কী বলবে।
224
00:15:22,630 --> 00:15:24,381
আমাদের একটা বিবৃতি দিতে হবে।
225
00:15:24,465 --> 00:15:27,176
ক্ষতি নিয়ন্ত্রণ করতে হলে
এই উন্মাদের থেকে নিজেকে দুরে রাখুন।
226
00:15:27,259 --> 00:15:30,012
আমরা জানি না সে কী চায়।
জানি না কে পাঠিয়েছে তাকে।
227
00:15:30,554 --> 00:15:33,265
- জনগণের প্রতিক্রিয়া কী হবে ভাবুন।
- প্রতিক্রিয়া দিয়ে আমার কিছু যায় আসে না।
228
00:15:34,141 --> 00:15:35,768
পরিস্থিতি এখন আমাদের অনুকূলে।
229
00:15:36,977 --> 00:15:39,730
প্রতিক্রিয়া জানানোর জন্য আমার
কিছু সময় নিয়ে চিন্তা করা লাগবে।
230
00:15:41,523 --> 00:15:43,651
হতে পারে আমরা এর থেকে ফায়দা পেতে পারি।
231
00:15:43,734 --> 00:15:45,444
আপনি মজা করছেন?
"ফায়দা"?
232
00:15:45,527 --> 00:15:48,364
কী, সে কি আপনাকে মাটি খুঁড়ে পাওয়া
সোনার কলস উপহার দিয়েছে নাকি?
233
00:15:48,447 --> 00:15:50,532
মুখ সামলে কথা বলুন।
234
00:15:51,867 --> 00:15:53,202
দুঃখিত, মিঃ প্রেসিডেন্ট।
235
00:15:54,244 --> 00:15:55,996
আপনি জানেন যে আমি আপনার
বিশ্বাসকে সম্মান করি।
236
00:15:56,080 --> 00:15:57,498
মাফ করে দিয়েছি।
237
00:15:59,458 --> 00:16:01,377
- আমি একটা...
- আমার আরও কিছুটা সময় প্রয়োজন।
238
00:16:03,504 --> 00:16:05,231
- আপনি যেতে পারেন।
- হোয়াইট হাউজ,
239
00:16:05,255 --> 00:16:06,966
অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন,
240
00:16:07,049 --> 00:16:10,135
প্রেস সেক্রেটারি আজ সকাল
পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।
241
00:16:10,219 --> 00:16:13,889
এটা প্রেসিডেন্ট এর সাধারণ প্রটোকলের ব্যতিক্রম। সত্যি বলতে...
242
00:16:14,765 --> 00:16:16,475
এসব কীভাবে হলো?
243
00:16:17,351 --> 00:16:19,436
- কে তুমি?
- এজেন্ট রাইমার।
244
00:16:19,979 --> 00:16:21,855
-ম্যাদারস কোথায়?
- চলে গেছে।
245
00:16:23,357 --> 00:16:25,484
- তো তুমি গোলশিরির উপর নজর রাখছিলে?
- হ্যাঁ।
246
00:16:25,567 --> 00:16:28,237
তো বলো, এটা কীভাবে সম্ভব যে
সে প্রেসিডেন্ট এর সাথে দেখা করেছে?
247
00:16:29,321 --> 00:16:31,573
সে গত রাতে প্রচুর ঘোরাফেরা করছিল।
হঠাৎ করে হোটেল থেকে বের হয়ে গেল।
248
00:16:31,657 --> 00:16:34,368
সিক্রেট সার্ভিস তাকে কয়েক ঘণ্টার জন্য নিয়ে যাওয়ার আগ পর্যন্ত
আমরা ওর ওপর নজর রাখছিলাম।
249
00:16:34,451 --> 00:16:36,453
- আমাকে জানানো হয়নি কেন?
- আপনাকে জানানোর প্রয়োজন মনে হয়নি।
250
00:16:36,537 --> 00:16:38,580
বেশ, এখন এটা গোটা বিশ্ব জানে।
251
00:16:44,086 --> 00:16:46,380
আপনি আমাকে বলেননি
আপনি প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাৎ করেছেন! i>
252
00:16:46,463 --> 00:16:47,589
জানি।
253
00:16:47,673 --> 00:16:48,799
মানে, আমি, আমি...
254
00:16:49,466 --> 00:16:52,344
আমি অন্তত আপনার জন্য একটা
প্রেস কনফারেন্সের আয়োজন করতে পারতাম।
255
00:16:52,428 --> 00:16:54,698
সেখানে আরও সাংবাদিক,
আরও বেশি দর্শক থাকত।
256
00:16:54,722 --> 00:16:56,724
ঈশ্বরের বার্তা সমগ্র বিশ্বে পৌঁছে যাচ্ছে।
257
00:17:00,019 --> 00:17:02,604
আপনি আমাকে টেক্সাস থেকে গাইড করতে বলেছিলেন,
258
00:17:02,688 --> 00:17:04,356
এবং আমরা ওয়াশিংটনে এসে পৌঁছালাম।
259
00:17:04,440 --> 00:17:06,200
আমার ধারণা এটা সঠিক পদক্ষেপ ছিল, তাই না?
260
00:17:06,233 --> 00:17:09,403
- হ্যাঁ ছিল।
- তো আপনি আমার উপর আস্থা রেখেছিলেন, কিন্তু এখন,,
261
00:17:09,945 --> 00:17:11,530
আমি কি বিবেচনার বাইরে?
262
00:17:13,073 --> 00:17:14,450
এর জন্য আপনাকে দরকার ছিল না।
263
00:17:14,992 --> 00:17:15,992
কেন?
264
00:17:17,911 --> 00:17:19,121
আপনি কী বলতে চান?
265
00:17:19,204 --> 00:17:21,790
- এর মধ্যে আমার ভূমিকা কী?
- তা তো কেবল আপনিই জানেন।
266
00:17:21,874 --> 00:17:23,375
-আর আমি সেটা কীভাবে জানব?
- প্রার্থনার মাধ্যমে।
267
00:17:23,459 --> 00:17:26,378
প্রার্থনা? কার কাছে?
আপনিই কি ঈশ্বর না?
268
00:17:27,796 --> 00:17:29,214
আপনি এটা বিশ্বাস করেন?
269
00:17:31,759 --> 00:17:33,135
তাহলে হাঁটু গেড়ে বসুন, ফেলিক্স।
270
00:18:04,374 --> 00:18:05,709
কী করছ তুমি?
271
00:18:07,461 --> 00:18:08,629
টেক্সাসে ফিরে যাচ্ছি।
272
00:18:09,379 --> 00:18:11,256
কেন? তোমাকে ফিরে যেতে বলেছে?
273
00:18:11,340 --> 00:18:13,175
না। আমার ইচ্ছে হলো তাই।
274
00:18:13,258 --> 00:18:16,970
- স্রেফ... আমার দ্বারা এখানে যা করা সম্ভব ছিল সব করেছি।
- না। তোমাকে এখানে থাকতে হবে ।
275
00:18:17,054 --> 00:18:20,224
তুমি গোলশিরির ওপর নজর রাখছিলে,
তুমি জানো আমরা কী নিয়ে ঘাঁটছি।
276
00:18:20,891 --> 00:18:22,017
হ্যাঁ, জানি।
277
00:18:23,519 --> 00:18:24,520
আর আমি তাকে বিশ্বাস করি।
278
00:18:46,333 --> 00:18:48,252
- ম্যাদারস কী খুঁজে পেয়েছে?
- কিছুই না।
279
00:18:48,335 --> 00:18:49,335
কিছুই না?
280
00:18:49,378 --> 00:18:50,838
সে কীসের উপর কাজ করছিল?
281
00:18:52,798 --> 00:18:53,799
কী এটা?
282
00:18:54,299 --> 00:18:58,137
টেক্সাস থেকে ডিসিতে সমস্ত ফোন বুথের
ইনকামিং এবং আউটগোয়িং কল লগ।
283
00:18:58,220 --> 00:19:00,639
-আপনি এগুলো চেয়েছিলেন।
-আমি কি এগুলোর ডিজিটাল কপি পেতে পারি?
284
00:19:01,140 --> 00:19:02,808
আমাকে ওরা এটাই দিয়েছে।
285
00:19:06,145 --> 00:19:07,980
আপনি এই তদন্তের স্রেফ একজন অথিতিমাত্র।
286
00:19:08,730 --> 00:19:10,399
এই আমন্ত্রণ বাতিলও করা যেতে পারে।
287
00:19:21,410 --> 00:19:22,411
ব্যাপারটা সত্যি?
288
00:19:23,036 --> 00:19:25,664
হ্যাঁ, সত্যি।
আপনার কী মনে হয় আপনাকে কেন কল করেছি ?
289
00:19:25,747 --> 00:19:27,708
এটা একটা কুটনৈতিক জটিলাবস্থা।
290
00:19:27,791 --> 00:19:29,543
আমি প্রেসিডেন্টকে এর বিরুদ্ধে পরামর্শ দিয়েছি,
291
00:19:29,626 --> 00:19:31,628
তবে তিনি নিজের মনমতো চলেন, জানেনই তো।
292
00:19:31,712 --> 00:19:33,380
আপনি আমাকে সতর্ক করতে পারতেন।
293
00:19:33,463 --> 00:19:34,798
যাক, এটা ইতোমধ্যে ঘটে গেছে।
294
00:19:35,340 --> 00:19:37,759
এখন এটা আমাদের দুজনকে সামলাতে হবে।
295
00:19:37,843 --> 00:19:39,261
এর মানে কী?
296
00:19:39,344 --> 00:19:41,471
তুমি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাও, তাই না ড্যানি?
297
00:19:42,097 --> 00:19:43,097
তুমি জানো আমি চাই।
298
00:19:44,349 --> 00:19:46,935
তাহলে তোমাকে ইজরায়েলে একটা ব্যাক চ্যানেল সেটাপ করতে হবে।
299
00:20:05,746 --> 00:20:06,746
সিগারেট খান?
300
00:20:08,415 --> 00:20:10,042
এটা এখানে খুবই ব্যয়বহুল।
301
00:20:11,251 --> 00:20:12,294
না, ধন্যবাদ।
302
00:20:20,260 --> 00:20:22,221
তুমি বলোনি
যে তোমার একটা ভাই আছে।
303
00:20:24,723 --> 00:20:25,723
অ্যাডার?
304
00:20:29,519 --> 00:20:30,520
হুম?
305
00:20:32,314 --> 00:20:35,025
কী হলো, সবার সামনে
তুমি বক্তৃতা দিতে পছন্দ করো
306
00:20:35,108 --> 00:20:36,485
অথচ এখন একদম খামোশ হয়ে গেলে?
307
00:20:38,737 --> 00:20:41,073
ভাই থাকাটা কোনো অপরাধ নয়।
308
00:20:41,949 --> 00:20:44,326
তো তুমি ভাই আর পরিবারকে...
309
00:20:45,327 --> 00:20:46,161
স্বীকার করে নিচ্ছ?
310
00:20:46,245 --> 00:20:47,788
না।
311
00:20:49,289 --> 00:20:50,289
তো, কী...
312
00:20:51,667 --> 00:20:53,543
তো তুমি নিজেকে যা দাবি করছেন তা নও?
313
00:20:53,627 --> 00:20:55,921
আমি নিজেকে কোনোকিছু দাবি করছি না।
314
00:21:01,385 --> 00:21:02,385
আচ্ছা।
315
00:21:06,348 --> 00:21:08,100
তুমি কি পায়াম গোলশিরি?
316
00:21:11,478 --> 00:21:13,146
আমি সেই নামেই পরিচিত।
317
00:21:15,357 --> 00:21:17,401
"আমি সেই নামেই পরিচিত "
318
00:21:18,944 --> 00:21:20,487
এটাই তোমার আসল নাম।
319
00:21:22,531 --> 00:21:24,616
হায় ইশ্বর, তুমি একজন ফালতু লোক।
320
00:21:26,326 --> 00:21:27,327
না?
321
00:21:27,411 --> 00:21:28,662
চলো, এর ওপর দিয়ে হাঁটো।
322
00:21:30,664 --> 00:21:32,666
অলৌকিক কিছু দেখাও।
নিজেকে প্রমাণ করো।
323
00:21:32,749 --> 00:21:34,710
চাইলে এটাকে দুভাগও করতে পারো।
324
00:21:38,297 --> 00:21:39,297
না?
325
00:21:41,258 --> 00:21:42,258
বাহ!
326
00:21:50,350 --> 00:21:52,352
অষ্টম আশ্চর্য!
327
00:21:55,689 --> 00:21:57,899
তুমি এখনও এখানে রয়েছ কেন, অভিরাম?
328
00:21:58,608 --> 00:21:59,693
আমেরিকাতে?
329
00:22:03,447 --> 00:22:04,656
আমি দর্শনীয় জিনিস উপভোগ করছি।
330
00:22:05,699 --> 00:22:07,743
দেখা শেষ হলে আমাকে জানিও।
331
00:22:10,078 --> 00:22:11,955
আর আপনার মেয়ের সাথে
আপনার যোগাযোগ করা উচিত।
332
00:22:23,467 --> 00:22:25,260
ভেবেছিলাম আমাদের
333
00:22:25,344 --> 00:22:27,471
মিটিংয়ের কথা
আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
334
00:22:28,847 --> 00:22:30,599
এটা আমার উদ্দেশ্যের সাথে খাপ খাচ্ছিল না।
335
00:22:32,059 --> 00:22:33,810
আপনি আমার সাথে
আবার দেখা করতে চাইলেন কেন?
336
00:22:36,271 --> 00:22:38,273
দেবদূত আপনার কাছে আসেনি?
337
00:22:39,441 --> 00:22:41,193
আমি কোনও দেবদূত দেখিনি।
338
00:22:41,860 --> 00:22:45,030
তিনি কি আপনাকে
এক মহান এবং সর্বশক্তিমানের সম্পর্কে বলেননি?
339
00:22:47,866 --> 00:22:49,242
আমি...
আমি... বুঝতে পারছি না।
340
00:22:50,786 --> 00:22:52,788
আপনি মনস্থির করে ফেলেছেন, জন?
341
00:22:54,706 --> 00:22:56,625
ভাবার জন্য আমার আরও কিছু সময় দরকার,
342
00:22:56,708 --> 00:22:58,460
সময় প্রয়োজন,,,,
- আর সময় নেই।
343
00:23:26,196 --> 00:23:28,615
অভূতপূর্ব বিশাল জলোচ্ছ্বাস, i>
344
00:23:28,698 --> 00:23:30,951
এবং এখন পর্যন্ত ব্যাখ্যাতীত,
345
00:23:31,034 --> 00:23:33,995
আবহাওয়াবিদরা চিন্তায় গলদঘর্ম।
346
00:23:34,079 --> 00:23:36,873
জাতীয় আবহাওয়া অধিদপ্তর এর ধারণা
347
00:23:36,957 --> 00:23:39,459
নিম্নচাপ সিস্টেম এর সাথে এর কোনো সম্পর্ক রয়েছে
348
00:23:39,543 --> 00:23:43,422
যা টর্নেডোর রুপ নিয়ে উপকূলীয়
সমতল অঞ্চলে আঘাত হেনেছে।
349
00:23:43,505 --> 00:23:45,257
আজ সকাল থেকে বন্যা শুরু হয়েছে,
350
00:23:45,340 --> 00:23:48,343
কয়েক হাজার উপকূলীয় বাসিন্দা কোনোরকম আগাম সতর্কবার্তা ছাড়া
351
00:23:48,427 --> 00:23:50,470
নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন,
352
00:23:50,554 --> 00:23:53,056
ব্যক্তিগত জিনিসপত্র প্যাক করার সময়ও পাননি।
353
00:23:53,140 --> 00:23:56,017
সঠিক ক্ষতির পরিমাণ এই মুহূর্তে অনির্ণেয়।
354
00:23:56,560 --> 00:24:00,856
তবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ
আনুমানিক ২৫ বিলিয়ন ডলার।
355
00:24:41,021 --> 00:24:42,355
কী হয়েছে?
356
00:24:42,439 --> 00:24:43,523
একটা ফুলদানি ভেঙে গেছে।
357
00:24:44,441 --> 00:24:45,984
কীভাবে?
358
00:24:47,402 --> 00:24:48,862
কোথায় ছিলে সারা সকাল?
359
00:24:49,321 --> 00:24:50,739
চিন্তা করছিলাম।
360
00:24:50,822 --> 00:24:52,824
বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই।
361
00:24:53,200 --> 00:24:54,910
- এটা গুরুত্বপূর্ণ।
- কী?
362
00:24:55,911 --> 00:24:58,413
তোমার মনে আছে মা আর আমি গত বছর
অস্টিনে ঘুরতে গিয়েছিলাম?
363
00:24:58,497 --> 00:25:00,040
রেবেকা। না।
364
00:25:00,832 --> 00:25:02,792
আমি গর্ভপাত করানোর জন্য অস্টিন গিয়েছিলাম।
365
00:25:05,712 --> 00:25:06,712
কী?
366
00:25:07,380 --> 00:25:08,798
কী বলছ এসব?
367
00:25:08,882 --> 00:25:10,258
আমি অন্তঃস্বত্বা হয়েছিলাম।
368
00:25:11,176 --> 00:25:14,429
আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর মাকে বলেছিলাম,
তারপর উনি আমাকে একটা ক্লিনিকে নিয়ে যান।
369
00:25:14,513 --> 00:25:15,722
এটা কি সত্য?
370
00:25:16,473 --> 00:25:18,433
- সত্য?
- হ্যাঁ।
371
00:25:18,975 --> 00:25:19,976
তুমি জানতে?
372
00:25:20,977 --> 00:25:22,103
তবু মিথ্যা বলেছ।
373
00:25:22,604 --> 00:25:25,273
- তুমি আমার থেকে গোপন করেছ।
- ভেবেছিলাম এতে আমাদের সবারই মঙ্গল।
374
00:25:25,357 --> 00:25:27,817
- বাচ্চাটার বাবা কে ছিল?
- সেটা গুরুত্বপূর্ণ না, বাবা।
375
00:25:30,320 --> 00:25:31,571
এটা কীভাবে পারলে?
376
00:25:33,198 --> 00:25:35,408
আমি আর লজ্জা পেতে চাই না।
377
00:25:35,700 --> 00:25:37,410
তাহলে এখন বলছ কেন?
378
00:25:37,494 --> 00:25:39,579
- ফেলিক্স।
- না, আমাকে বোঝানোর চেষ্টা করো না।
379
00:25:39,663 --> 00:25:41,623
এখন বলছ?
380
00:25:42,415 --> 00:25:45,460
আমি এখন উনার পাশে কীভাবে দাঁড়াব...
381
00:25:45,544 --> 00:25:47,837
এতকিছু হয়ে যাওয়ার পরও?
382
00:25:49,631 --> 00:25:51,049
আমার নিজের পরিবার...
383
00:25:55,345 --> 00:25:56,846
কী করব আমি?
384
00:26:03,853 --> 00:26:04,980
সমস্যা নেই, বাবা।
385
00:26:06,898 --> 00:26:08,441
এর উপর তোমার কোনো হাত নেই।
386
00:26:09,943 --> 00:26:11,444
মানে কী?
387
00:26:12,862 --> 00:26:14,239
উনি তোমার জন্য আসেননি।
388
00:26:16,700 --> 00:26:17,701
আমার জন্য এসেছেন।
389
00:26:27,085 --> 00:26:29,129
জেলমান কাটজ এর নিকট পৌঁছেছেন।
390
00:26:29,212 --> 00:26:31,381
বিপ শব্দের পর মেসেজ রেখে যান।
391
00:26:32,382 --> 00:26:35,760
বাবা, কোথায় তুমি? তোমাকে কল করেই যাচ্ছি।
দ্রুত কল ব্যাক করো।
392
00:26:35,844 --> 00:26:38,430
উদ্বাসন তালিকায় এজওয়াটারের নামও দেখলাম।
393
00:26:39,139 --> 00:26:41,933
ঈশ্বর, আশা করি...
আশা করি তুমি নিরাপদে আছ।
394
00:26:42,017 --> 00:26:43,777
দেখো, আমি পুলিশকে ফোন করব
যদি না ...
395
00:26:43,852 --> 00:26:47,355
মেইলবক্স পূর্ণ এবং এই মুহুর্তে আর
কোনো মেসেজ গ্রহণ করা সম্ভব নয়। গুডবাই।
396
00:26:47,439 --> 00:26:48,732
ধ্যাত্তেরি।
397
00:26:59,701 --> 00:27:01,911
আপনি এটা স্বীকার করছেন?
398
00:27:03,663 --> 00:27:04,664
হ্যাঁ।
399
00:27:09,377 --> 00:27:10,377
কেন?
400
00:27:10,795 --> 00:27:11,796
এমনটা কেন করলেন?
401
00:27:11,880 --> 00:27:13,340
কে তাকে যেতে দিলেন?
402
00:27:15,342 --> 00:27:16,801
কারণ তিনি মসীহ।
403
00:27:37,822 --> 00:27:38,822
হ্যালো।
404
00:27:40,700 --> 00:27:42,160
আমি এলির সাথে কথা বলতে চাই।
405
00:27:43,036 --> 00:27:44,579
এতদিন কোথায় ছিলে?
406
00:27:45,747 --> 00:27:46,873
সেটা বড় কথা নয়।
407
00:27:47,540 --> 00:27:48,708
দূরে। কাজে।
408
00:27:49,709 --> 00:27:50,709
কাজে?
409
00:27:51,044 --> 00:27:52,253
আমি তো অন্য কিছু শুনেছি।
410
00:27:52,837 --> 00:27:54,506
তুমি কী শুনেছ না শুনেছ সেটা দেখার বিষয় নয়।
411
00:27:55,048 --> 00:27:56,925
তো তুমি সাসপেন্ড হওনি?
412
00:27:59,427 --> 00:28:02,597
তোমার সাথে ঝগড়া করার জন্য ফোন দেইনি।
আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই।
413
00:28:03,515 --> 00:28:05,975
তোমার গাড়ি পুলিশের লোক
রাস্তার পাশে আটকে রেখেছে।
414
00:28:13,525 --> 00:28:14,525
হ্যালো।
415
00:28:14,567 --> 00:28:16,152
এহ-হেই-হেই!
416
00:28:16,611 --> 00:28:17,779
আমার সোনাটা কেমন আছে?
417
00:28:17,862 --> 00:28:18,697
ড্যাডি!
418
00:28:18,780 --> 00:28:21,032
তো স্কুলে অনেক কিছু শিখছ?
419
00:28:21,866 --> 00:28:24,035
স্কুলে যাই না।
420
00:28:24,119 --> 00:28:25,245
কেন যাও না?
421
00:28:25,328 --> 00:28:28,331
We're doing emergency drills.
আমরা ইমার্জেন্সি ড্রিল করছি।
422
00:28:28,915 --> 00:28:30,458
তাই নাকি?
423
00:28:31,042 --> 00:28:35,547
তবে ইডো আমাকে বিড়াল আঁকা শিখিয়েছে।
424
00:28:36,548 --> 00:28:37,549
ইডো?
425
00:28:39,843 --> 00:28:41,094
ওকে এই নামে ডাকো?
426
00:28:41,803 --> 00:28:43,805
হ্যাঁ... সে এটাই পছন্দ করে।
427
00:28:48,893 --> 00:28:51,896
আমি বাজি ধরে বলতে পারি
তুমি খুব ভালো বিড়াল আঁকো।
428
00:28:53,940 --> 00:28:55,525
আমাকে দেখাতে হবে কিন্তু।
429
00:28:55,942 --> 00:28:58,278
তুমি এখন আসতে পারবে?
430
00:28:59,112 --> 00:29:01,197
আজকে না। আমি দুঃখিত।
431
00:29:03,450 --> 00:29:06,494
তুমি বাসায় আসবে কবে?
432
00:29:07,829 --> 00:29:10,498
আমি খুব শীঘ্রই ফিরে আসব...
433
00:29:11,166 --> 00:29:14,169
কয়েকটা কাজ শেষ করেই।
434
00:29:14,252 --> 00:29:15,795
প্রমিজ?
435
00:29:23,636 --> 00:29:25,346
আই লাভ ইউ, রাজকুমারী।
436
00:29:25,930 --> 00:29:28,725
আই লাভ ইউ টু, ড্যাডি।
437
00:29:58,379 --> 00:30:01,966
হ্যাঁ... আমি তার কথোপকথন শুনতে পেয়েছি।
438
00:30:04,177 --> 00:30:05,261
মম-হুম।
439
00:30:42,549 --> 00:30:44,008
আরেকবার গোসল করতে এসেছ এখানে?
440
00:31:03,695 --> 00:31:04,695
কী?
441
00:31:05,029 --> 00:31:06,322
তুমি কি বিবাহিত?
442
00:31:09,117 --> 00:31:10,451
কিচ্ছু জানি না।
443
00:31:12,412 --> 00:31:14,330
তাহলে সম্ভবত জানা উচিত।
444
00:31:19,002 --> 00:31:21,629
- আর তুমি?
- এটা সম্ভব না।
445
00:31:21,713 --> 00:31:22,797
কেন না?
446
00:31:24,549 --> 00:31:25,758
এটা অসম্ভব।
447
00:31:33,933 --> 00:31:35,935
তুমিও আমার মতোই দিশেহারা।
448
00:32:41,250 --> 00:32:42,502
কে আপনি?
449
00:32:45,171 --> 00:32:46,839
আমি তোমার স্ত্রী হবো।
450
00:32:58,643 --> 00:33:00,269
তো...তোমার কী চাই?
451
00:33:02,397 --> 00:33:03,314
এটা নিন।
452
00:33:03,398 --> 00:33:04,524
আমার এটা লাগবে না।
453
00:33:07,986 --> 00:33:09,278
পুরোটা আছে।
454
00:33:14,117 --> 00:33:15,117
বাহ।
455
00:33:16,035 --> 00:33:17,954
কারণ তুমি তোমার কাজ করোনি।
456
00:33:18,997 --> 00:33:21,791
আমাকে আর কখনও কল করবেন না।
457
00:33:29,465 --> 00:33:31,801
তুমি এতটাই বোকা যে ওকে বিশ্বাস করছ?
458
00:33:33,720 --> 00:33:36,431
ভন্ড লোকের প্রতারণাও তোমরা ধরতে পারো না?
459
00:33:38,725 --> 00:33:40,393
সে আসল না-কি নকল তাতে কিছু আসে যায় না।
460
00:33:42,020 --> 00:33:43,020
সে ভালো মানুষ।
461
00:33:48,026 --> 00:33:50,111
ভালো মানুষ সম্পর্কে তুমি কী বালটা জানো?
462
00:34:45,333 --> 00:34:48,169
বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি।
463
00:34:49,045 --> 00:34:51,672
অবকাঠামোগত ক্ষতি ছাড়াও,
464
00:34:51,756 --> 00:34:53,216
ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য...
465
00:34:54,842 --> 00:34:57,678
এবং মানুষের জীবনের মূল্যও চুকাতে হচ্ছে।
466
00:34:58,930 --> 00:35:03,226
তহবিল গঠনের লক্ষ্যে, আমি
রাজ্যে জরুরি অবস্থা জারি করেছি।
467
00:35:03,309 --> 00:35:06,437
আমরা আমদের সাধ্যমতো কাজ করছি।
আপনার সবাই প্রার্থনা করুন,
468
00:35:06,521 --> 00:35:07,730
এবং ঈশ্বরের কাছে আর্জি জানান...
469
00:35:09,148 --> 00:35:10,274
যেন...
470
00:35:10,900 --> 00:35:12,110
আহ...
471
00:35:12,819 --> 00:35:13,820
যেন, আহ...
472
00:35:16,739 --> 00:35:20,284
এই বিপদগ্রস্থদের জন্য
আমার সাথে সবাই প্রার্থনায় শরীক হোন।
473
00:35:21,452 --> 00:35:24,956
ঈশ্বর যেন এই কঠিন সময়ে
আমাদের পথ দেখান এবং নিরাপদ রাখেন।
474
00:35:38,845 --> 00:35:40,513
আপনি আমার সাথে কথা বলতে চেয়েছিলেন?
475
00:35:44,100 --> 00:35:45,852
আমি জানতে চাই আপনি আসলে কে।
476
00:35:47,645 --> 00:35:49,105
আপনি জানেন না আমি কে?
477
00:35:49,647 --> 00:35:50,982
সত্যি বলতে, না।
478
00:35:52,316 --> 00:35:54,986
আর এটা সত্যিই সমস্যা মনে হচ্ছে।
479
00:36:01,951 --> 00:36:03,911
আপনি কী নিয়ে ভয় পাচ্ছেন ?
480
00:36:09,041 --> 00:36:11,002
আপনি আমার পরিবারকে বেছে নিয়েছেন কেন?
481
00:36:12,879 --> 00:36:14,630
আমরা আপনার সাথে কেন?
482
00:36:15,506 --> 00:36:16,591
আপনাদের বিশ্বাস।
483
00:36:17,216 --> 00:36:18,217
বিশ্বাস?
484
00:36:19,385 --> 00:36:21,262
হয়তো আমরা আপনাকে বোকা বানিয়েছি।
485
00:36:22,847 --> 00:36:25,975
অপ্রত্যাশিত জায়গায়ই বিশ্বাসের দেখা মেলে।
486
00:36:28,769 --> 00:36:30,855
আমার মেয়ের মধ্যে এটাই দেখতে পাচ্ছেন?
487
00:36:32,148 --> 00:36:33,191
বিশ্বাস?
488
00:36:34,734 --> 00:36:35,985
রেবেকা...
489
00:36:36,903 --> 00:36:40,323
- একটা দীর্ঘ পথের প্রারম্ভে রয়েছে।
- এটা বললে তো হবে না।
490
00:36:40,781 --> 00:36:42,742
আমি জানোট চাই
আপনি তার থেকে কী চান।
491
00:36:43,993 --> 00:36:45,578
ও এখনো বাচ্চা মেয়ে, আপনি জানেন।
492
00:36:46,913 --> 00:36:49,832
আপনি একজন সিংহ মাতা, অ্যানা।
493
00:36:51,667 --> 00:36:54,962
আপনি তাকে নিজের কাছে রেখে
নিরাপদে রাখতে চান, আমি বুঝতে পারছি।
494
00:36:55,838 --> 00:36:58,507
তবে সে শীঘ্রই স্বনির্ভর ব্যক্তিতে পরিণত হবে,
495
00:36:59,217 --> 00:37:01,219
আর তখন আপনার তাকে সেই স্বাধীনতা দিতে হবে।
496
00:37:03,471 --> 00:37:05,056
আপনি তার থেকে কী চান?
497
00:37:07,683 --> 00:37:11,187
আপনি কি আপনার মেয়েকে নিয়ে চিন্তিত?
নাকি নিজেকে নিয়ে চিন্তিত?
498
00:37:11,729 --> 00:37:13,773
আমি আপনাকে নিয়ে উদ্বিগ্ন ।
499
00:37:13,856 --> 00:37:15,316
আপনি কী চান সে ব্যাপারে।
500
00:37:17,818 --> 00:37:20,571
ঈশ্বর যা চান আমি কেবল তাই চাই।
501
00:37:29,538 --> 00:37:31,499
আর ঈশ্বর কী চান?
502
00:37:32,458 --> 00:37:34,460
আল-মাসীহ! আল-মাসীহ!
503
00:37:35,920 --> 00:37:37,421
তিনি বন্যা চান।