1
00:04:09,000 --> 00:04:14,000
:.:.: Messiah Season 01 Episode 07 :.:.:
অনুবাদে: নূরুল্লাহ মাশহুর │ রাতুল তালুকদার
সম্পাদনায়: নূরুল্লাহ মাশহুর
1
00:00:13,722 --> 00:00:18,893
সুনিয়ন্ত্রিত নজরদারীর অধীনে এরকম একটি তথাকথিত
মিরাকল প্রদর্শনের জন্য আমি তাকে স্বাগত জানাব,
2
00:00:18,977 --> 00:00:21,479
কিন্তু সে তা করবে না,
কারণ এটা একটা ইল্যুশন।
3
00:00:21,563 --> 00:00:25,942
নতুন কিছুও না।
অনেক লোকই আগে পানির ওপর দিয়ে হেঁটেছে।
4
00:00:27,444 --> 00:00:29,696
জানতে চাইতে পারেন
"পার্থক্য কী?"
5
00:00:30,947 --> 00:00:34,159
একজন জাদুকর সৎ।
6
00:00:37,620 --> 00:00:43,126
ভ্যাটিকান নিশ্চিত করছে যে
তদন্তকার্য চলছে।
7
00:00:44,210 --> 00:00:46,087
Congregation
for the Causes of Saints
(কার্ডিনালদের নিয়ে গঠিত স্থায়ী কমিটি)
8
00:00:46,171 --> 00:00:49,424
কেসটি পর্যবেক্ষণ করছে,
9
00:00:49,507 --> 00:00:51,176
এবং আমরা এর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
10
00:00:51,259 --> 00:00:53,928
প্রায় দেড় লক্ষাধিক বিশ্বাসী লোকজন
11
00:00:54,012 --> 00:00:55,889
পোপ আলেক্সান্ডারের পক্ষ থেকে বিবৃতির আশায়
12
00:00:55,972 --> 00:00:58,558
আজ সকালে সেইন্ট পিটারস স্কয়ারে জমা হয়েছেন ।
13
00:00:58,641 --> 00:01:02,062
ডিসির রাস্তাসমূহ আজ সকালেও ছিল ভরপুর,
এয়ারপোর্টে তিল ধারণের ঠাই নেই,
14
00:01:02,145 --> 00:01:04,898
রাজধানীতে লোকের ঢল ক্রমাগত বাড়ছে।
15
00:01:04,981 --> 00:01:07,251
কিছু কিছু লোক এই ঘটনাকে বিটলম্যানিয়ার সাথে তুলনা দিচ্ছেন।
(ষাটের দশকে জনপ্রিয় রক ব্যান্ড "Beatles" কে ঘিরে লোকের উন্মাদনা)
16
00:01:07,275 --> 00:01:10,320
ডিসি এবং বাল্টিমোর এলাকায় লুটপাট এবং ভাঙচুর
17
00:01:10,403 --> 00:01:11,988
চতুর্থদিনেও অব্যাহত রয়েছে,
18
00:01:12,072 --> 00:01:15,450
এসব এলাকার সমন্বিত
আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আজ বিকালে
19
00:01:15,533 --> 00:01:17,702
কিছু নির্দিষ্ট এলাকায় কারফিউ
জারির ব্যাপারে আলোচনায় বসেছেন।
20
00:01:17,786 --> 00:01:20,497
পর্যবেক্ষকরা "মসীহ এর পুনরাবির্ভাব" নামে একে আখ্যায়িত করছেন,
21
00:01:20,580 --> 00:01:24,292
আল-মাসীহ নামে পরিচিত শরনার্থী এই পরিস্থিতির
প্রভাবক হিসেবে আবির্ভুত হয়েছেন,
22
00:01:24,375 --> 00:01:25,919
শুধু ওয়েস্ট ব্যাংকে নয়,
23
00:01:26,002 --> 00:01:30,006
ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন যেখানে চরম মাত্রায় পৌঁছেছে,
24
00:01:30,090 --> 00:01:32,092
বরং ওয়াশিংটনেও।
25
00:01:32,175 --> 00:01:37,597
প্রশ্ন এখন, এই নতুন আন্দোলন,
এই পুনরাবির্ভাব কতদূর গড়াবে?
26
00:01:49,818 --> 00:01:51,194
বিশ্বাস হয়?
27
00:01:51,694 --> 00:01:53,071
প্রথমে আমাদের রুম...
28
00:01:53,738 --> 00:01:55,156
এখন এসব?
29
00:01:55,615 --> 00:01:57,659
সবাই এত উদারতা প্রদর্শন করছে।
30
00:01:59,327 --> 00:02:00,327
কী ব্যাপার?
31
00:02:01,788 --> 00:02:04,749
অ্যানা।
আমরা সবাই যা দেখেছি তুমিও তা দেখেছ।
32
00:02:06,126 --> 00:02:07,418
হ্যাঁ, দেখেছি।
33
00:02:08,169 --> 00:02:09,504
আর কী চাই তোমার?
34
00:02:13,466 --> 00:02:15,051
আমরা একটা মিরাকলের সাক্ষী হয়েছি।
35
00:02:16,010 --> 00:02:17,720
এটা দেখে মিরাকলের মতোই মনে হচ্ছিল।
36
00:02:20,640 --> 00:02:22,517
আসলে এতসব একসাথে সহ্য হচ্ছে না।
37
00:02:22,600 --> 00:02:25,645
জানি এটা একটু বাড়াবাড়ি,
কিন্তু পৃথিবীটা বদলে গেছে, অ্যানা,
38
00:02:25,728 --> 00:02:27,564
আর আমরা সবাই এখন এর অংশ।
39
00:02:34,279 --> 00:02:36,156
এসব দিয়ে কী করব আমরা?
40
00:02:38,074 --> 00:02:39,450
তাঁর চার্চ নির্মান করব।
41
00:02:57,969 --> 00:03:00,305
স্বাগতম, ভাই।
42
00:03:00,805 --> 00:03:02,765
ত্রাণকর্তা!
43
00:03:02,849 --> 00:03:04,601
আমাদের বীর!
44
00:04:18,758 --> 00:04:20,426
স্বাগতম, নওজোয়ানেরা।
45
00:04:20,927 --> 00:04:22,512
আহলান ওয়া সাহলান।
(স্বাগত)
46
00:04:23,179 --> 00:04:24,179
চলো...
47
00:04:24,722 --> 00:04:26,057
ভয়ের কিছু নেই।
48
00:04:26,140 --> 00:04:28,059
এদিক দিয়ে ভেতরে যাও।
49
00:04:34,983 --> 00:04:38,820
যায়েদ ভাই ভালো মানুষ।
একজন শিক্ষক।
50
00:04:38,903 --> 00:04:40,405
আমরা একসাথে পড়ালেখা করেছি।
51
00:04:40,863 --> 00:04:44,200
উনি তোমাদের খাবার এবং আশ্রয় দিবেন,
52
00:04:44,284 --> 00:04:45,326
তোমাদের যতদিন প্রয়োজন।
53
00:04:45,410 --> 00:04:47,620
কোনোকিছুর কমতি হবে না।
54
00:04:47,704 --> 00:04:48,705
শেখ যায়েদ!
55
00:04:55,795 --> 00:04:57,046
ভেতরে এসো।
56
00:04:59,674 --> 00:05:00,758
এখানে অপেক্ষা করো।
57
00:05:01,092 --> 00:05:02,885
শেখ শীঘ্রই দেখা করতে আসবেন।
58
00:05:02,969 --> 00:05:04,262
আমি কোথাও যেতে পারব না?
59
00:05:05,054 --> 00:05:07,974
এটা তোমার নিরাপত্তার জন্য।
তোমার জীবন ঝুঁকিতে আছে।
60
00:05:08,433 --> 00:05:11,602
শুধু ইজরায়েলিরা না,
মুসলিম ভাইদের মধ্যেও অনেকে
61
00:05:11,686 --> 00:05:13,313
তোমার "আল-মাসীহ"কে পছন্দ করে না।
62
00:05:14,605 --> 00:05:17,191
সবদিকেই বিপদ আছে।
আমি দুঃখিত।
63
00:05:17,734 --> 00:05:19,152
তবে এখানে তুমি নিরাপদ থাকবে।
64
00:05:19,235 --> 00:05:20,570
বাকিদের কী হবে?
65
00:05:22,113 --> 00:05:23,156
ওরা তোমার মতো নয়।
66
00:05:30,121 --> 00:05:32,841
ক্যাম্পের কেউই তাকে
কোনো ধরণের নেতা মনে করেনি।
67
00:05:32,915 --> 00:05:35,710
তো এটা ছিল স্রেফ ছেলেটার মরিয়া ভাব।
68
00:05:35,793 --> 00:05:38,296
তেমনই মনে হচ্ছে।
কিন্তু সে আরেকটা আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে।
69
00:05:38,379 --> 00:05:40,381
দাঙ্গা এখন ওয়েস্ট ব্যাংক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
70
00:05:40,465 --> 00:05:41,799
তুমি ফিরবে কখন?
71
00:05:42,216 --> 00:05:44,719
আহ, বলতে পারছি না।
এখানে কিছু কাজ আছে আমার।
72
00:05:44,802 --> 00:05:46,846
ইভা, তোমাকে এখন ইজরায়েলে দরকার।
73
00:05:47,472 --> 00:05:49,349
আমি আরও অন্তত একদিন ইরানে আছি।
74
00:05:49,432 --> 00:05:51,309
তাহলে তোমার শীঘ্রই ফিরে আসা দরকার।
75
00:05:51,392 --> 00:05:52,518
খবর জানিও আমাকে।
76
00:05:57,690 --> 00:06:01,319
পায়াম গোলশিরি এখানে যাযাবর ধর্মীয় ব্যক্তি হিসেবে অভিনয় করছে,
77
00:06:01,402 --> 00:06:02,820
তবে সে একা নয়।
78
00:06:03,571 --> 00:06:04,989
তার রিসোর্স আছে।
79
00:06:05,448 --> 00:06:09,243
গোয়েন্দা তথ্য অনুযায়ী যে প্রাইভেট প্লেনে করে
সে জর্দান থেকে মেক্সিকো গিয়েছে
80
00:06:09,327 --> 00:06:12,372
তা রাশিয়ার একটা শেল কোম্পানি ভাড়া করেছিল।
81
00:06:12,455 --> 00:06:14,248
আর রাশিয়ান লিংকটা আরও গভীর।
82
00:06:14,332 --> 00:06:17,085
অস্কার ওয়ালেস প্রফেসর থাকাকালীন
83
00:06:17,168 --> 00:06:19,712
গোলশিরি উইলিয়ামস কলেজে
এক সেমিস্টার অধ্যয়ন করেছিল।
84
00:06:19,796 --> 00:06:22,882
তো, যেমনটা জানেন,
স্টক এক্সচেঞ্জ হ্যাক করার পর থেকে
85
00:06:22,965 --> 00:06:26,552
সে ক্রেমলিনের আশ্রয়ে মস্কোর বাইরে লুকিয়ে আছে।
86
00:06:26,636 --> 00:06:29,472
বর্তমানে, তার অনলাইন পোস্টগুলো তার ভক্তদের
87
00:06:29,555 --> 00:06:32,892
সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে উৎসাহিত করছে।
88
00:06:32,975 --> 00:06:36,771
উইলিয়ামসে থাকাকালীন যদি ওয়ালেস
গোলশিরির সাথে সম্পর্ক পাকিয়ে
89
00:06:36,854 --> 00:06:37,939
তাকে নিযুক্ত করে থাকে?
90
00:06:38,523 --> 00:06:39,982
তার আইডিয়ার অনুসারী করে ফেলে।
91
00:06:40,066 --> 00:06:44,278
অরাজকতা সৃষ্টির জন্য নতুন একজন মসীহের চেয়ে
ভালো আর কী হতে পারে?
92
00:06:45,905 --> 00:06:47,323
তারা একই সময়ে একই স্থানে ছিল বিধায়
93
00:06:47,407 --> 00:06:49,992
তুমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছ?
94
00:06:50,076 --> 00:06:52,495
শুধু তা-ই না, তাদের মতাদর্শগত মিল রয়েছে।
95
00:06:52,578 --> 00:06:55,748
মতাদর্শ?
অভিযোগ আরোপের মতো কিছু আছে?
96
00:06:58,251 --> 00:07:01,796
আমরা ২৪/৭ গোলশিরির ওপর নজরদারি করছি,
তার ভাই ইরানে আছে।
97
00:07:01,879 --> 00:07:04,924
আমরা তার সাথে কথা বলছি।
হয়তো সে আমাদের কিছু জানাবে।
98
00:07:05,425 --> 00:07:08,553
খবর দেখেছ?
99
00:07:09,637 --> 00:07:13,891
ওয়েস্ট ব্যাংকের অবস্থা আরব বসন্তের মতো
আর ডিসিকে মনে হচ্ছে উডস্টক।
(১৯৭৯ এ অনুষ্ঠিত মিউজিক ফেস্টিভ্যাল, যাতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আনুমানিক ৪ লাখ)
100
00:07:13,975 --> 00:07:18,020
তো তার একটা ভাই আছে,
সে এক সেমিস্টার বাইরে কাটিয়েছে। তো কী হয়েছে?
101
00:07:18,729 --> 00:07:21,357
আমাদের এই হারামীকে এখনই থামাতে হবে,
102
00:07:21,441 --> 00:07:24,444
আর আমি পাকাপোক্ত কোনো তথ্য শুনতে পাচ্ছি না।
103
00:07:24,527 --> 00:07:25,528
- স্যার...
- না।
104
00:07:25,611 --> 00:07:28,614
গোলশিরি একজন সন্ত্রাসী, বোমা বানাচ্ছে,
105
00:07:28,698 --> 00:07:32,076
- কারো শিরচ্ছেদ করছে এরকম প্রমাণ আমাকে দাও।
- এরকম কিছু খুঁজে পাওয়া যাবে না।
106
00:07:32,618 --> 00:07:35,663
ক্যামেরন। আমরা এখানে
অন্য কোনো বিষয়ে আলোচনা করছি।
107
00:07:35,746 --> 00:07:37,331
সে কোনো ভবন বোমা মেরে উড়িয়ে দেয়নি।
108
00:07:38,166 --> 00:07:39,208
সে পানির ওপর হেঁটেছে।
109
00:07:39,292 --> 00:07:41,836
প্রতিবার আমরা সন্ত্রাসবাদের একটা শাখা বন্ধ করতেই
110
00:07:41,919 --> 00:07:43,796
সে জায়গায় আরেকটার উদ্ভব হয়।
111
00:07:43,880 --> 00:07:46,299
আল-কায়েদা, আইএসআইএল, স্রেফ বিবর্তিত হয়।
112
00:07:46,382 --> 00:07:49,677
আমরা এখন যা দেখছি তা
রাষ্ট্রীয় দুর্বলতার ফলে সৃষ্ট সামাজিক বিশৃঙ্খলা।
113
00:07:49,760 --> 00:07:52,388
এটা একটা নতুন বিশ্ব।
এটা শুধু একটা লোকের ব্যাপার না।
114
00:07:52,472 --> 00:07:54,223
এটা মতাদর্শের যুদ্ধ।
115
00:07:55,391 --> 00:07:58,978
যে যুদ্ধ-ই বলো না কেন,
আপাতদৃষ্টিতে আমরা তাতে হারছি।
116
00:07:59,479 --> 00:08:04,025
প্রেসিডেন্ট তোমার এসব
অগোছালো ষড়যন্ত্র তত্ত্বের পরোয়া করেন না।
117
00:08:05,526 --> 00:08:07,069
শক্ত প্রমাণ হাজির করো।
118
00:08:23,961 --> 00:08:24,962
ভাইজান।
119
00:08:26,797 --> 00:08:27,965
আপনাকে চিন্তিত মনে হচ্ছে।
120
00:08:28,424 --> 00:08:30,009
কিছু না।
121
00:08:33,012 --> 00:08:34,514
আপনি দাঁড়ি কামিয়ে ফেলেছেন।
122
00:08:39,101 --> 00:08:41,479
আমরা দুজনই হয়তো বদলে গেছি।
123
00:08:44,774 --> 00:08:47,985
এই ছেলেগুলোও আমাদের
মতো পড়ালেখা করে শিক্ষিত হবে।
124
00:08:49,570 --> 00:08:51,489
জীবনের লক্ষ্য খুঁজে পাবে, ইনশাআল্লাহ।
125
00:08:51,572 --> 00:08:52,615
উম্ম-হুম।
126
00:09:03,960 --> 00:09:05,836
এখানে নিয়ে এসে ভালো করেছেন।
127
00:10:09,817 --> 00:10:11,527
ঠিক আছে। তো...
128
00:10:13,988 --> 00:10:16,907
বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের অনুভূতি কেমন...
129
00:10:16,991 --> 00:10:20,119
সে ব্যাপারে আলোচনা করবে?
130
00:10:21,579 --> 00:10:25,207
- বলো।
- এত সব নাটকীয়তা, সব ভাঁওতাবাজি, তাই না?
131
00:10:25,958 --> 00:10:27,752
কেউ এই লোককে বিশ্বাস করে না।
132
00:10:27,835 --> 00:10:32,840
লোকজন স্রেফ ক্লাস ফাঁকি দেওয়া
বা অরাজকতা সৃষ্টির একটা উসিলা খোঁজে।
133
00:10:32,923 --> 00:10:33,923
উম্ম-হুম।
134
00:10:34,800 --> 00:10:37,803
জানি না। আমি...
আমার মতে লোকজন আন্তরিক হচ্ছে।
135
00:10:39,221 --> 00:10:42,683
মানে, আমার মনে হচ্ছে
তার দাবি হয়তো সত্য।
136
00:10:45,227 --> 00:10:47,063
কেন মনে হচ্ছে, ক্যাসি?
137
00:10:47,938 --> 00:10:51,692
ভেবে দেখুন। সে যদি সত্য হয়ে থাকে,
আমরা কী করব?
138
00:10:51,776 --> 00:10:54,779
সবকিছু ছেড়েছুড়ে তার উপাসনা শুরু করব?
139
00:10:58,491 --> 00:11:01,911
এই লোক সত্য হলেই তার তাৎপর্য কী?
140
00:11:01,994 --> 00:11:05,414
বেশ, ইসলাম ধর্মানুসারে, মসীহের আগমনের অর্থ
141
00:11:06,082 --> 00:11:08,584
সভ্যতা-সমাপ্তকারী এক যুদ্ধ।
142
00:11:09,251 --> 00:11:10,878
তো, এই লোকটা যদি সত্যি হয়ে থাকে...
143
00:11:12,254 --> 00:11:14,256
আমরা রক্তক্ষয়ী এক যুদ্ধের সম্মুখীন।
144
00:11:14,840 --> 00:11:17,134
বেশ, সে যদি খ্রিস্টান হয়ে থাকে?
145
00:11:18,636 --> 00:11:20,346
তাহলে এই কোর্সটা ভিত্তিহীন।
146
00:11:27,603 --> 00:11:28,938
না, আমি চেক করে দেখতে চাই...
147
00:11:51,293 --> 00:11:54,547
আমাদের সাথে প্রার্থন করো। আমাদের সাথে প্রার্থনা করো।
এসো আমাদের সাথে প্রার্থনা করো!
148
00:11:54,630 --> 00:11:56,424
- আমাদের সাথে যোগ দাও।
- ♪ You can't help ♪
149
00:11:56,507 --> 00:11:58,634
- এসো আমাদের সাথে প্রার্থনায় যোগ দাও।
- ♪ Me, not you guys ♪
150
00:11:58,718 --> 00:12:01,971
♪ And all you sweet girls
With all your sweet talk ♪
151
00:12:02,054 --> 00:12:03,305
♪ And I guess ♪
152
00:12:04,306 --> 00:12:05,725
♪ I don't know ♪
153
00:12:05,808 --> 00:12:08,978
♪ And I guess I just don't know ♪
154
00:12:42,303 --> 00:12:44,930
- আল-মাসীহ! আল-মাসীহ!
- এসো, সোনা।
155
00:12:45,306 --> 00:12:46,766
- আল-মাসীহ!
- মাফ করবেন।
156
00:12:47,224 --> 00:12:49,393
এটা হোয়াইট জোন।
বাকি সবাই, পিছিয়ে যান।
157
00:12:49,477 --> 00:12:50,478
আমরা দেখতে পাচ্ছি...
158
00:12:50,561 --> 00:12:51,854
ফক্স নিউজ...
159
00:12:55,232 --> 00:12:57,610
আল-মাসীহ! আল-মাসীহ!
160
00:13:04,867 --> 00:13:07,077
- আমরা আপনাকে বিশ্বাস করি!
- ধন্যবাদ!
161
00:13:07,161 --> 00:13:08,329
উনি এখানে!
162
00:13:12,708 --> 00:13:13,959
রাস্তা করে দিন, প্লিজ।
163
00:13:20,257 --> 00:13:21,467
মাফ করবেন।
164
00:13:44,907 --> 00:13:46,992
হ্যাঁ আছে। আমি...
165
00:14:06,095 --> 00:14:07,137
সবাইকে স্বাগতম।
166
00:14:08,305 --> 00:14:10,266
আমাদের প্রার্থনা সভায়
আগমনের জন্য আপনাদের ধন্যবাদ।
167
00:14:10,933 --> 00:14:14,103
আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন,
আমি রিভারেন্ড ফেলিক্স ইগুয়েরো।
168
00:14:14,186 --> 00:14:16,355
- আল-মাসীহ কোথায়?
- উনি এখানে আছেন?
169
00:14:16,438 --> 00:14:19,358
উনি নিজের সময়মতো
আপনাদের সামনে বক্তব্য রাখবেন।
170
00:14:19,441 --> 00:14:22,152
এখন, আমরা প্রার্থনার জন্য সমবেত হয়েছি।
171
00:14:22,236 --> 00:14:24,381
- আপনি কি উনার মুখপাত্র?
- ঠিক কী কারণে...
172
00:14:24,405 --> 00:14:25,406
না।
173
00:14:25,489 --> 00:14:26,532
না, আমি নই।
174
00:14:27,157 --> 00:14:29,577
আমি, আহ...
আমি ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই।
175
00:14:30,202 --> 00:14:33,122
আমি স্রেফ টেক্সাসের একটা ছোট্ট চার্চের যাজক।
176
00:14:33,205 --> 00:14:36,625
আর আমাদের হয়তো বেশি কিছু ছিল না,
177
00:14:37,126 --> 00:14:38,836
তবে আমাদের যা ছিল তা হচ্ছে...
178
00:14:40,588 --> 00:14:41,755
অগাধ বিশ্বাস।
179
00:14:43,257 --> 00:14:45,217
আর হয়তো সে কারণেই আমরা পুরষ্কৃত হয়েছি।
180
00:14:47,052 --> 00:14:49,513
হয়তো সে কারণেই আমাদের শহর ঈশ্বরের ছোঁয়া পেয়েছে।
181
00:14:51,307 --> 00:14:55,769
আমরা সবাই একটা মিরাকল প্রত্যক্ষ করেছি।
182
00:14:56,645 --> 00:14:58,939
আমরা ঈশ্বরের মনোনীত প্রজন্ম।
183
00:14:59,773 --> 00:15:03,319
আর আমাদের তার কারণটা ভাবতে হবে।
184
00:15:06,530 --> 00:15:08,157
কেন তিনি আমাদের বেছে নিলেন।
185
00:15:09,575 --> 00:15:11,160
তাঁর ডাকে আমাদের সাড়া দিতে হবে।
186
00:15:11,660 --> 00:15:12,786
উম্ম।
187
00:15:17,333 --> 00:15:18,375
চলুন প্রার্থনা করি।
188
00:15:26,091 --> 00:15:28,093
আহ, ডেভ, স্টিভ বলছি।
189
00:15:28,177 --> 00:15:30,888
আট নম্বর লোডিং ডকে কাউকে পাঠাতে পারবে?
190
00:15:32,139 --> 00:15:33,307
আপনাকে সাহায্য করতে পারি?
191
00:15:33,390 --> 00:15:34,516
আমাদের উনার সাথে দেখা করতে হবে।
192
00:15:35,100 --> 00:15:37,811
- আপনি হোটেলে ঢুকলেন কীভাবে?
- আমার মেয়ে অসুস্থ।
193
00:15:38,354 --> 00:15:42,024
- দেখুন, মিস...
- আমরা কলোরাডো থেকে টেক্সাস হয়ে এখানে এসেছি।
194
00:15:42,775 --> 00:15:44,234
উনাদের কথামতো আমরা অপেক্ষা করেছি।
195
00:15:44,318 --> 00:15:46,904
কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারব না।
আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে।
196
00:15:46,987 --> 00:15:48,280
আপনি বুঝতে পারছেন?
197
00:15:49,156 --> 00:15:50,157
ওর দিকে তাকান।
198
00:15:50,699 --> 00:15:53,202
আমার মেয়েকে উনি
না দেখা পর্যন্ত আমি ঘরে ফিরছি না।
199
00:16:02,294 --> 00:16:04,296
আমি আপনার মেয়েকে দেখব
তবে শুধু ও একা থাকবে।
200
00:16:09,343 --> 00:16:10,343
যাও, সোনা।
201
00:16:11,512 --> 00:16:12,512
যাও।
202
00:16:35,619 --> 00:16:37,913
শুরু থেকেই এই ক্যামেরাগুলো ওখানে ছিল?
203
00:16:39,707 --> 00:16:41,875
তাদের পুরো ফ্লোরের খরচ কে দিয়েছে বলে মনে করো?
204
00:16:44,378 --> 00:16:45,378
কিছুই পেলে না?
205
00:16:47,172 --> 00:16:48,799
এটাই তার প্রথম সাক্ষাৎ।
206
00:16:51,468 --> 00:16:53,095
ও কি বাচ্চাটার সাথে কথা বলছে?
207
00:16:56,932 --> 00:16:59,393
আমি... আমি কিছুই বুঝতে পারছি নাহ।
208
00:17:07,317 --> 00:17:08,317
মেয়েটা কে?
209
00:17:10,696 --> 00:17:12,823
তার মা অলৌকিক কিছুর খোঁজ করছে।
210
00:17:17,661 --> 00:17:19,663
এসব হেঁয়ালি কর্মকান্ড নিয়ে ও মাথা ঘামাচ্ছে কেন?
211
00:17:24,543 --> 00:17:27,183
- অনেক ধন্যবাদ। বিদায়।
- আপনাকেও অনেক ধন্যবাদ, রিভারেন্ড। ভালো থাকবেন।
212
00:17:29,256 --> 00:17:32,259
- অভিনন্দন, ফেলিক্স!
- এড। ভেবেছিলাম তুমি হয়তো শহরে আছ।
213
00:17:32,342 --> 00:17:34,011
তোমাকে টক শোতে দেখেছিলাম।
214
00:17:34,094 --> 00:17:37,306
বেশ, সবাই যেভাবে হোক
ভেতরের খবর পাওয়ার চেষ্টা করছে।
215
00:17:38,390 --> 00:17:41,143
বেশ ভালো বক্তৃতা দিয়েছ।
আমি মুগ্ধ হয়েছি।
216
00:17:41,226 --> 00:17:43,645
সবাই এ ধরনের পরিস্থিতি
সামাল দিতে পারে না।
217
00:17:43,729 --> 00:17:45,147
ধন্যবাদ। এটা আমার জন্য অনেক কিছু।
218
00:17:45,230 --> 00:17:47,399
তবে তুমি যদি সত্যিই এসব কাজে লাগাতে চাও,
219
00:17:47,483 --> 00:17:49,026
বড়সড় কোনো কার্যক্রম দরকার হবে।
220
00:17:49,109 --> 00:17:50,486
"কাজে লাগানো " বলতে কী বুঝাতে চাচ্ছ?
221
00:17:50,569 --> 00:17:51,612
বেশ...
222
00:17:51,695 --> 00:17:53,363
তুমি জানো, আমার একটা প্লাটফর্ম আছে।
223
00:17:54,114 --> 00:17:55,407
সম্প্রচার চুক্তি।
224
00:17:55,491 --> 00:18:00,120
তুমি চাইলে, এই বার্তা সকলের কাছে পৌঁছে
দেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি।
225
00:18:02,372 --> 00:18:04,291
সেটা কেমন হবে একবার ভেবে দেখো?
226
00:18:05,334 --> 00:18:07,187
সেটা ঈশ্বরের হাতেই ছেড়ে দিচ্ছি।
227
00:18:07,211 --> 00:18:08,796
ওহ,আমাকে যেতে হবে।
228
00:18:10,297 --> 00:18:11,507
ঠিক আছে।
229
00:18:12,341 --> 00:18:13,550
আচ্ছা, তাহলে।
230
00:18:14,051 --> 00:18:15,135
পরে কথা হবে।
231
00:19:15,821 --> 00:19:17,739
তোমরা খুব সাহসী, ছেলেরা।
232
00:19:19,366 --> 00:19:21,535
ওই অভিশপ্ত লোককে প্রতিহত করাটা সহজ ছিল না...
233
00:19:23,620 --> 00:19:24,788
ওই প্রতারককে।
234
00:19:26,623 --> 00:19:28,959
সে আল মাসীহ আদ-দাজ্জাল হতে পারে।
(ইসলামি মতে, False Messiah বা ভন্ড মসীহ)
235
00:19:30,460 --> 00:19:31,587
আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।
236
00:19:32,546 --> 00:19:34,006
তার অনুসারীরা ধ্বংসপ্রাপ্ত হবে,,,,,,
237
00:19:34,256 --> 00:19:36,383
ইহকালে এবং পরকালে।
238
00:19:37,092 --> 00:19:39,303
তবে তোমরা শক্তিশালী, তাই না?
239
00:19:39,386 --> 00:19:40,386
হ্যাঁ!
240
00:19:42,639 --> 00:19:43,724
ঠিক।
241
00:19:47,269 --> 00:19:48,520
তোমরা শক্তিশালী।
242
00:20:30,604 --> 00:20:32,064
আসসালামু আলাইকুম।
243
00:20:34,942 --> 00:20:36,568
আসসালামু আলাইকুম, শেখ।
244
00:20:37,569 --> 00:20:38,695
কেমন আছ, বেটা?
245
00:20:40,364 --> 00:20:42,074
আমাকে বেটা বলে সম্বোধন করছেন কেন?
246
00:20:42,824 --> 00:20:44,826
তাই যদি হতে, জিবরিল।
247
00:20:45,494 --> 00:20:47,621
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমাকে সম্মানিত করেছেন।
248
00:20:48,705 --> 00:20:52,084
আর তুমি অল্প বয়স হওয়া স্বত্বেও অনেক দুর্দান্ত কাজ করেছ।
249
00:20:53,001 --> 00:20:57,047
নিজের জাতির জন্য তুমি যা যা করেছ... বিস্ময়কর।
250
00:20:58,674 --> 00:20:59,841
শুধু আমি ছিলাম না।
251
00:21:00,509 --> 00:21:03,762
সেটাও শুনেছি।
যা-ই হোক, ব্যাপার না।
252
00:21:06,473 --> 00:21:07,641
তো...
253
00:21:09,518 --> 00:21:10,727
বসো।
254
00:21:20,028 --> 00:21:24,032
তোমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে?
255
00:21:27,327 --> 00:21:29,329
আমি আল-মাসীহ এর পরিকল্পনামতো কাজ করব...
256
00:21:30,038 --> 00:21:31,039
সেটা যা-ই হোক না কেন।
257
00:21:32,291 --> 00:21:36,086
বেটা, আমি তার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করিনি।
তোমার কথা জিজ্ঞাসা করেছি।
258
00:21:37,462 --> 00:21:39,089
তোমার লক্ষ্য কী, জিবরিল?
259
00:21:42,634 --> 00:21:43,719
আমার লক্ষ্য?
260
00:21:55,147 --> 00:21:56,148
হেই।
261
00:21:56,815 --> 00:21:58,817
লাইসেন্স প্লেট গেম টা খেলবে?
262
00:21:58,900 --> 00:22:00,068
- হাহ?
- না।
263
00:22:02,696 --> 00:22:04,448
তাঁর সাথে যখন রুমে ছিলে...
264
00:22:04,948 --> 00:22:06,033
সে কী করেছিল?
265
00:22:07,117 --> 00:22:08,327
জানি না।
266
00:22:10,454 --> 00:22:12,998
- আমাকে বলো, সোনা?
- আমরা শুধু বসে ছিলাম।
267
00:22:17,127 --> 00:22:18,211
এখন কেমন বোধ করছ?
268
00:22:20,964 --> 00:22:23,091
আমি বাসায় যেতে চাই। বাবাকে মিস করছি।
269
00:22:32,726 --> 00:22:36,646
...রিপোর্ট। আমরা শুধু জনসাধারণকে
আমাদের সাথে থাকার আহবান জানাচ্ছি...
270
00:22:36,730 --> 00:22:39,399
এখানে প্রচুর লোকসমাগম ঘটেছে...
271
00:22:44,237 --> 00:22:46,365
...স্পষ্টতই এলাকাগুলোয় অতিমাত্রায় ট্রাফিক দেখা যাচ্ছে...
272
00:22:47,240 --> 00:22:49,451
আহ...হ্যাঁ,দুটো!
273
00:22:54,706 --> 00:22:55,874
তুমিও এখন পান করো?
274
00:22:55,957 --> 00:22:57,793
কখনও বাদ দেওয়াই উচিত হয়নি।
275
00:23:01,129 --> 00:23:02,129
ল'খাইম।
(টোস্ট এর জন্য হিব্রুতে ব্যবহৃত শব্দ)
276
00:23:14,476 --> 00:23:16,645
পানির ওপর দিয়ে হাঁটা...
277
00:23:18,105 --> 00:23:21,817
- বেশ গতানুগতিক, তাই না?
- তবু আমাদের অবাক করে দিয়েছে।
278
00:23:24,027 --> 00:23:25,946
কেবল ঈশ্বরই জানেন সে পরবর্তীতে কী করবে।
279
00:23:26,613 --> 00:23:27,614
উম্ম।
280
00:23:29,241 --> 00:23:30,617
ঈশ্বর জানেন। ঠিক তাই।
281
00:23:31,785 --> 00:23:34,079
আমাকে বলো প্লিজ এটা একটা জোক ছিল।
282
00:23:36,623 --> 00:23:39,418
সে যদি ঈশ্বরই হতো,
তার এসব সস্তা কারসাজির দরকার পড়ত না।
283
00:23:39,501 --> 00:23:40,501
আহ...
284
00:23:42,045 --> 00:23:44,089
যিশুও তো এসব করতেন।
285
00:23:45,048 --> 00:23:47,259
তাই না? ঘুরে বেড়াতেন,
অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতেন।
286
00:23:47,342 --> 00:23:48,677
এভাবেই ভক্ত জুটে যেত।
287
00:23:50,470 --> 00:23:52,180
যিশু আসলে কী ছিলেন?
288
00:23:52,264 --> 00:23:56,393
স্রেফ রোমান সম্রাজের বিরুদ্ধে প্রতিবাদী
একজন জনপ্রিয় রাজনীতিবিদ।
289
00:23:58,478 --> 00:23:59,521
বাহ, দারুণ!
290
00:24:00,105 --> 00:24:01,731
একদম সত্যিকারের ইহুদিদের মতো কথাবার্তা।
291
00:24:12,200 --> 00:24:13,869
রাশিয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে।
292
00:24:18,665 --> 00:24:19,708
তুমি এটা জানো?
293
00:24:20,542 --> 00:24:21,960
এটা কেবল একটা থিউরি।
294
00:24:24,421 --> 00:24:26,173
তোমার কাছে প্রচুর থিউরি আছে, তাই না?
295
00:24:26,673 --> 00:24:27,924
এতটা নিশ্চিত তুমি।
296
00:24:31,178 --> 00:24:34,181
আমার মেন্টর বলতেন
সন্দেহের কোনো অবকাশ নেই।
297
00:24:34,848 --> 00:24:36,099
সময়ক্ষেপনের সুযোগ নেই।
298
00:24:37,350 --> 00:24:41,396
জীবন ঝুঁকির সম্মুখীন।
তোমাকে শুধু ভালো আর মন্দ বিচার করতে হবে। অথবা...
299
00:24:42,814 --> 00:24:43,814
সাদা আর কালো।
300
00:24:46,401 --> 00:24:47,652
আর তুমি এসব বিশ্বাস করো?
301
00:24:49,654 --> 00:24:50,655
হ্যাঁ।
302
00:24:56,119 --> 00:24:57,119
তো,আমি কী?
303
00:24:58,288 --> 00:25:00,081
আমি কি ভালো মানুষ না-কি খারাপ মানুষ?
304
00:25:04,127 --> 00:25:07,172
আমার মতে, তুমি খারাপ মানুষ হওয়ার ভয়ে ভীত।
305
00:25:08,840 --> 00:25:09,883
আমার সবাই কি তা-ই না?
306
00:25:12,594 --> 00:25:14,554
তো, তোমার মেন্টর এত কিছু
নিয়ে কীভাবে বেঁচে আছেন?
307
00:25:15,430 --> 00:25:16,515
উনি মারা গেছেন।
308
00:25:18,016 --> 00:25:20,060
গত বছরের তুর্কি হামলায়।
309
00:25:21,811 --> 00:25:22,811
কেউ কালক্ষেপন করেছিল।
310
00:25:25,732 --> 00:25:27,943
আমি প্রতিনিয়ত তার ভাইপোর খোঁজ-খবর নেই।
311
00:25:28,527 --> 00:25:31,696
ছেলেটা একটা হোটেলে কাজে করে,
জানেও না আমি কে, বা...
312
00:25:32,739 --> 00:25:34,449
তার চাচা আমার কাছে কী ছিল।
313
00:25:39,829 --> 00:25:41,414
তুমি আমার থেকে ভালো মানুষ।
314
00:25:46,044 --> 00:25:47,128
তুমি আমাকে চেনো না।
315
00:26:35,594 --> 00:26:38,096
অফিসার লুইস এবং জোন্স,
৯০৩ নাম্বার রুমে রিপোর্ট করুন।
316
00:26:38,179 --> 00:26:39,806
কপি দ্যাট। আসছি।
317
00:27:00,243 --> 00:27:01,243
হাই।
318
00:27:02,078 --> 00:27:05,165
দুঃখিত, এত রাতে আপনাকে বিরক্ত করতে চাইনি।
আমি কেবল...
319
00:27:06,708 --> 00:27:08,710
শুনেছি আজ আপনি একটি
ছোট মেয়েকে সাহায্য করছেন।
320
00:27:09,753 --> 00:27:11,046
আপনি তাকে সুস্থ করে তুলেছেন?
321
00:27:14,257 --> 00:27:15,508
আমি অসুস্থ।
322
00:27:17,427 --> 00:27:19,012
আমি খুবই অসুস্থ।
323
00:27:36,821 --> 00:27:38,573
এটা সত্যিই বিশেষ কিছু।
324
00:27:43,662 --> 00:27:45,163
তুমি এখানকার বাসিন্দা নও।
325
00:27:45,455 --> 00:27:46,623
ডিসির?
326
00:27:47,165 --> 00:27:48,375
কে-ই বা এখানকার?
327
00:27:54,589 --> 00:27:56,508
আপনি কি সত্যিই
ছোট মেয়েটিকে সুস্থ করে তুলেছেন?
328
00:27:56,591 --> 00:27:58,176
তুমি বিশ্বাস করো, আমি করেছি?
329
00:28:01,346 --> 00:28:02,346
হ্যাঁ।
330
00:28:06,643 --> 00:28:07,727
আমি সেখানে ছিলাম।
331
00:28:08,853 --> 00:28:09,979
শপিংমলে।
332
00:28:11,856 --> 00:28:13,483
আমি দেখেছি আপনি কী করেছেন।
333
00:28:15,860 --> 00:28:17,570
আপনাকে যখন দেখছিলাম...
334
00:28:18,738 --> 00:28:21,282
আমার ভেতর কেমন যেন অনুভূত হলো।
335
00:28:22,867 --> 00:28:24,744
এখানে, যেন কোনো...
336
00:28:26,746 --> 00:28:28,081
উষ্ণতা...
337
00:28:29,207 --> 00:28:31,042
আমরা ধারণা আরও
অনেক মানুষ এটা অনুভব করেছে।
338
00:28:33,294 --> 00:28:35,004
আপনি আমাদের সবার হৃদয় ছুঁয়ে দিয়েছেন।
339
00:28:36,464 --> 00:28:38,133
আপনি আমার মন ছুঁয়ে দিয়েছেন।
340
00:28:40,719 --> 00:28:43,012
এখানে আসতে খুব নার্ভাস লাগছিল, কিন্তু...
341
00:28:45,014 --> 00:28:48,518
এখন এখানে এসে মনে হচ্ছে
এই রুম পুরোটা আপনার দ্বারা পরিপূর্ণ।
342
00:28:50,895 --> 00:28:52,480
আপনার শক্তিতে পূর্ণ।
343
00:29:09,122 --> 00:29:10,582
আপনার ঘ্রাণটা মোহনীয়।
344
00:29:17,714 --> 00:29:19,883
এখন কী হবে ভাবছ?
345
00:29:21,760 --> 00:29:23,762
আমি চাই আপনি আমাকে সুস্থ করে তুলুন।
346
00:29:24,387 --> 00:29:25,430
কীভাবে?
347
00:29:27,474 --> 00:29:29,058
সেটা তো আপনি জানেন, তাই না?
348
00:29:32,771 --> 00:29:35,064
তোমার ধারণা আমরা সেক্স করব?
349
00:29:36,816 --> 00:29:38,318
আমি তা-ই চাই।
350
00:29:38,818 --> 00:29:39,818
হ্যাঁ।
351
00:29:40,987 --> 00:29:43,114
আর এটা কীভাবে তোমাকে সুস্থ করে তুলবে?
352
00:29:45,825 --> 00:29:49,537
- আমি কেবল আপনার সান্নিধ্যে আসতে চাই।
- কীভাবে সান্নিধ্যে আসতে হয় তা তুমি জানো না।
353
00:29:52,999 --> 00:29:54,584
হেই।
354
00:29:55,335 --> 00:29:56,795
ভেবেছিলাম আপনি রাজি হবেন।
355
00:29:58,588 --> 00:30:00,715
তোমার ভেতরটা লজ্জায় ভরপুর।
356
00:30:03,968 --> 00:30:05,053
কী?
357
00:30:05,136 --> 00:30:07,180
তোমার কাজটা খুব কঠিন।
358
00:30:08,640 --> 00:30:11,643
পুরুষদের সামলানো,
তাদের গোপনীয়তা বজায় রাখা,
359
00:30:11,726 --> 00:30:14,896
তাদের মনোরঞ্জনের জন্য মিষ্টি কথা বলা,
তাদের চাহিদা পূরণ করা।
360
00:30:16,648 --> 00:30:20,944
নিজেকে তুমি বোঝানোর চেষ্টা করো,
কিন্তু তোমার আত্মা দিন দিন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে।
361
00:30:21,027 --> 00:30:22,320
প্রতিনিয়ত...
362
00:30:23,112 --> 00:30:25,031
তুমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ।
363
00:30:30,328 --> 00:30:33,623
আমার শরীর দিয়ে
আমি কী করব তা আমার ব্যাপার।
364
00:30:35,917 --> 00:30:38,461
এটা কারো মাথাব্যথা না।
আপনার তো অবশ্যই না।
365
00:30:38,545 --> 00:30:40,046
এখানে কি নিজের ইচ্ছায় এসেছ?
366
00:30:44,425 --> 00:30:46,261
তাই এই অভিনয় বন্ধ করো।
367
00:30:46,719 --> 00:30:49,180
কেউ তোমাকে টাকা দিয়েছে
বলেই আজ রাতে এখানে এসেছ।
368
00:30:49,848 --> 00:30:51,975
তবে তুমি চাইলে সেটা ফিরিয়ে দিতে পারতে।
369
00:30:52,475 --> 00:30:54,811
এখানে আসার এটাই একমাত্র কারণ নয়।
370
00:30:55,854 --> 00:30:56,854
তাই না?
371
00:31:06,531 --> 00:31:08,825
এইতো... এই তো।
372
00:31:09,868 --> 00:31:11,244
এইতো তোমাকে দেখতে পাচ্ছি।
373
00:31:13,746 --> 00:31:18,585
ঈশ্বরের মনের মতো মানুষ কীভাবে হবে
যদি তুমি নিজের ব্যাপারেই সৎ না হও?
374
00:31:27,844 --> 00:31:28,928
তোমার নাম বলো।
375
00:31:31,180 --> 00:31:32,765
তোমার আসল নাম।
376
00:31:37,478 --> 00:31:38,605
ইলিয়ানা।
377
00:31:42,150 --> 00:31:43,276
আমি তোমাকে ভালোবাসি।
378
00:31:45,236 --> 00:31:47,113
আমি তোমাকে ভালোবাসি, ইলিয়ানা।
379
00:31:50,033 --> 00:31:52,285
তোমার ভেতরের সত্ত্বাকে ভালোবাসি।
380
00:32:01,127 --> 00:32:02,962
- ওরা আমাকে টাকা দিয়েছে।
- জানি।
381
00:32:04,047 --> 00:32:05,214
আমি দুঃখিত।
382
00:32:06,925 --> 00:32:08,301
- আমি এরকম কিছু করতে চাইনি...
- জানি।
383
00:32:14,265 --> 00:32:16,392
আমার মনে হয়
এই মুহূর্তে কেউ আমাদের দেখছে।
384
00:32:18,436 --> 00:32:20,897
দুঃখিত। আমি আসি।
385
00:32:30,323 --> 00:32:31,532
ঈশ্বর তোমাকে ভালোবাসেন।
386
00:32:54,597 --> 00:32:57,642
এই, এদিকে আয়।
আরে আয়।
387
00:33:00,895 --> 00:33:03,690
হেই,আমাদেরকে পালাতে হবে, চল।
আরে বাদ দে, তাড়াতাড়ি চল!
388
00:33:04,691 --> 00:33:05,691
হ্যাঁ।
389
00:34:03,875 --> 00:34:04,876
কোন জগতে আছ?
390
00:34:09,297 --> 00:34:10,381
এখানেই।
391
00:34:14,594 --> 00:34:15,594
তোমার সাথে।
392
00:34:16,763 --> 00:34:17,847
আমি আনন্দিত।
393
00:34:49,212 --> 00:34:51,631
- ♪ Rejoice
- ♪ Rejoice ♪
394
00:34:51,714 --> 00:34:53,424
♪ Put your hand in mine ♪
395
00:34:55,676 --> 00:34:57,261
- ♪ Rejoice
- ♪ Rejoice ♪
396
00:34:57,345 --> 00:35:02,391
- ♪ Rejoice ♪
- ♪ Rejoice, salvation's close at hand ♪
397
00:35:02,475 --> 00:35:04,310
- ♪ Rejoice
- ♪ Live your joy ♪
398
00:35:04,393 --> 00:35:05,978
- ♪ Rejoice
- ♪ Raise your voice ♪
399
00:35:06,062 --> 00:35:09,357
♪ Spread the word throughout the land ♪
400
00:35:09,440 --> 00:35:11,192
- ♪ Rejoice
- ♪ Rejoice ♪
401
00:35:11,275 --> 00:35:12,485
♪ Rejoice ♪
402
00:35:12,568 --> 00:35:15,029
- ♪ Rejoice, salvation's close at hand ♪
- লজ্জা পেও না।
403
00:35:15,113 --> 00:35:17,031
- এসো, আমাদের সাথে।
- ♪ Rejoice ♪
404
00:35:17,573 --> 00:35:19,617
- উনি প্রত্যাবর্তন করেছেন।
- ♪ Rejoice ♪
405
00:35:19,700 --> 00:35:21,202
সেই দিন অবশেষে এসেছে।
406
00:35:21,786 --> 00:35:23,466
- ♪ Throughout the land
- ♪ Live your joy ♪
407
00:35:23,496 --> 00:35:24,622
♪ Rejoice ♪
408
00:35:24,705 --> 00:35:26,582
- ♪ Rejoice ♪
- ঈশ্বর তোমার মঙ্গল করুক, বাছা।
409
00:35:26,666 --> 00:35:30,211
♪ Rejoice, salvation's close at hand ♪
410
00:35:30,294 --> 00:35:32,046
- ♪ Rejoice
- ♪ Live your joy ♪
411
00:35:32,130 --> 00:35:33,440
- ♪ Rejoice
- ♪ Raise your voice ♪
412
00:35:33,464 --> 00:35:37,009
♪ Spread the word throughout the land ♪
413
00:35:37,468 --> 00:35:39,095
- ♪ Rejoice
- ♪ Rejoice ♪
414
00:35:39,178 --> 00:35:42,640
- ♪ Rejoice
- ♪ Rejoice, salvation's close ♪
415
00:36:01,951 --> 00:36:03,327
আমি পুলিশ ডাকছি।
416
00:36:10,334 --> 00:36:11,627
আমাকে অনুসরণ করছেন কেন?
417
00:36:12,753 --> 00:36:14,881
আমরা একই গন্তব্যে যাচ্ছি।
418
00:36:16,799 --> 00:36:20,178
জানেন, মাঝেমাঝে আপনার উত্তরগুলো বিরক্তিকর।
লোকজন এসব পছন্দ করে না।
419
00:36:20,678 --> 00:36:24,015
তাছাড়া, আমি নির্দিষ্ট কোথাও যাচ্ছি না।
এটা হচ্ছে আসল কথা।
420
00:36:24,390 --> 00:36:26,642
হোটেলে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না।
421
00:36:26,726 --> 00:36:29,937
কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারো।
422
00:36:32,732 --> 00:36:34,692
হোটেলের ওই মহিলাটা কে ছিল?
423
00:36:36,152 --> 00:36:37,361
একজন পতিত আত্মা।
424
00:36:38,154 --> 00:36:40,198
দেখে মনে হচ্ছিল সে আপনাকে বেশ ভালোভাবে চেনে।
425
00:36:41,866 --> 00:36:44,660
যা কিছু ঘটে সব তুমি বুঝতে পারবে না।
426
00:36:45,244 --> 00:36:48,539
তোমাকে বিশ্বাস রাখতে হবে,
তোমার জন্য আমার মনে বিশেষ জায়গা রয়েছে, রেবেকা।
427
00:37:09,393 --> 00:37:11,520
মনে হচ্ছে আমরা বিরাট কোনো ঘটনার দ্বারপ্রান্তে।
428
00:37:13,397 --> 00:37:15,441
কিছুই আর আগের মতো থাকবে না।
429
00:37:17,777 --> 00:37:19,153
খুব একটা খারাপ হবে না।
430
00:37:22,240 --> 00:37:23,366
মাঝে মাঝে...
431
00:37:27,078 --> 00:37:30,206
এ সবকিছুর সমাপ্তির কথা ভাবি।
432
00:37:33,251 --> 00:37:35,253
কিন্তু এগুলো ভাবনার চেয়েও বেশি কিছু।
433
00:37:37,672 --> 00:37:38,881
একদম বাস্তব মনে হয়।
434
00:37:42,677 --> 00:37:43,678
বাস্তবই।
435
00:38:03,239 --> 00:38:04,865
ভন্ড নবী।
436
00:38:14,458 --> 00:38:17,920
তোমাকে অসম্ভব কোনো কাজ করতে বললে, করবে?
437
00:38:23,509 --> 00:38:24,509
হ্যাঁ।
438
00:38:25,928 --> 00:38:28,055
তাহলে নিজের বোঝাগুলো ঝেড়ে ফেলো।
439
00:38:28,973 --> 00:38:30,975
ব্যথা, লজ্জা।
440
00:38:32,351 --> 00:38:35,062
সব পেছনে ছুড়ে ফেলো।
441
00:38:36,105 --> 00:38:38,024
তবেই কেবল সত্য বলতে পারবে।
442
00:38:40,484 --> 00:38:41,694
বুঝতে পেরেছ?
443
00:38:42,278 --> 00:38:43,278
হ্যাঁ।
444
00:38:43,738 --> 00:38:45,197
এটা সহজ হবে না।
445
00:38:45,281 --> 00:38:46,449
না, আমি পারব।
446
00:39:19,231 --> 00:39:21,484
আমার ভাই সবসময় গল্প বলতে পছন্দ করত।
447
00:39:21,984 --> 00:39:23,527
সে সময়ই মিথ্যাবাদী ছিল।
448
00:39:26,447 --> 00:39:27,447
পায়াম।
449
00:39:30,368 --> 00:39:32,578
সবসময় মানুষের নজরে থাকতে চাইত।
450
00:39:33,913 --> 00:39:35,748
এখন তো সে পুরো বিশ্বের নজরে।
451
00:39:39,043 --> 00:39:41,420
সে সবসময় তাহলে এটাই চাইত?
452
00:39:41,504 --> 00:39:43,214
আপনারা যখন ছোট ছিলেন তখনও?
453
00:39:43,297 --> 00:39:45,341
এটা আসলে আমাদের লালন-পালনের সাথে সম্পর্কিত।
454
00:39:46,550 --> 00:39:48,761
আপনাদের বাবা-মায়ের কোনো সঠিক দলিলাদি নেই।
455
00:39:50,388 --> 00:39:52,932
ইরাক থেকে পালানোর সময়, উনারা মারা গিয়েছিলেন।
456
00:39:53,724 --> 00:39:56,602
আমরা তখন বাচ্চা ছিলাম।
১৯৯০ সাল...
457
00:39:57,728 --> 00:39:58,771
১৯৯১।
458
00:40:00,022 --> 00:40:02,525
আমাদের বাবা ছিল ইহুদি।
মা, খ্রিস্টান।
459
00:40:04,610 --> 00:40:07,947
কুয়েতের "স্বাধীনতা"র সময়
পরিস্থিতি আমাদের জন্য নিরাপদ ছিল না।
460
00:40:09,240 --> 00:40:12,493
পায়াম কি তার বাবা-মায়ের মৃত্যুর
জন্য আমেরিকাকে দোষী মনে করে?
461
00:40:13,494 --> 00:40:16,122
এটা তো আপনার ওকেই জিজ্ঞাসা করতে হবে।
462
00:40:17,248 --> 00:40:19,667
উনারা মারা যাওয়ার পর,
আপনাদের কী হলো?
463
00:40:20,626 --> 00:40:22,753
এখানে ইরানে আমাদের চাচা
আমাদের লালন-পালন করেন।
464
00:40:23,212 --> 00:40:24,212
তেহরানে?
465
00:40:25,131 --> 00:40:26,674
চাচা আমাদেরকে সব জায়গায় সাথে নিয়ে ঘুরেছেন।
466
00:40:27,675 --> 00:40:28,801
উনি ছিলেন একজন...
467
00:40:29,969 --> 00:40:31,095
কী বলেন আপনারা?
468
00:40:31,595 --> 00:40:32,721
ভ্যাগাবন্ড, তাই না?
(ভবঘুরে)
469
00:40:33,597 --> 00:40:34,597
জাদুকর।
470
00:40:35,057 --> 00:40:38,185
কখনো কখনো, গ্রীষ্মকালে
আমরা সার্কাসের সাথে নানা জায়গায় যেতাম।
471
00:40:38,727 --> 00:40:43,566
অন্য সময়, মার্কেটে ঘোরাঘুরি করতাম,
ধান্দাবাজি করতাম। পকেট মারতাম।
472
00:40:44,608 --> 00:40:46,068
আমরা রাস্তায় ঘুমাতাম।
473
00:40:47,611 --> 00:40:50,406
পিঠে ছালা নিয়ে আমরা
সবসময় পালানোর জন্য প্রস্তুত থাকতাম।
474
00:40:52,074 --> 00:40:56,287
উনি নিজেকে বলতেন "ইউসুফ দ্যা ম্যাগনিফিসেন্ট"।
475
00:40:58,414 --> 00:41:01,459
আহ! ভাবতে পারেন? ম্যাগনিফিসেন্ট!
476
00:41:03,711 --> 00:41:05,254
উনি ছিলেন অহংকারী আর নিষ্ঠুর।
477
00:41:06,505 --> 00:41:09,675
ভোরবেলা থেকে আমাদের কাজে নামিয়ে দিতেন।
স্কুলে যেতে দিতেন না।
478
00:41:09,758 --> 00:41:10,758
আমাদেরকে প্রহার করতেন।
479
00:41:12,219 --> 00:41:14,305
তবে আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছিলেন।
480
00:41:15,639 --> 00:41:16,724
ইংরেজি।
481
00:41:17,391 --> 00:41:18,434
বই-পত্র।
482
00:41:20,311 --> 00:41:22,062
জাদু বিদ্যা।
483
00:41:29,570 --> 00:41:31,780
ইউসুফ চাচা ছিলেন একজন জাদুকর।
484
00:41:32,907 --> 00:41:34,033
একজন ওস্তাদ।
485
00:41:35,534 --> 00:41:36,994
আর আমরা ছিলাম তার শিষ্য।
486
00:41:40,915 --> 00:41:43,959
জাদু... এতে আসলে তেমন কৌশল নেই।
487
00:41:44,793 --> 00:41:47,254
স্রেফ অনুশীলনের ব্যাপার।
488
00:41:48,255 --> 00:41:49,507
আসল কৌশল হচ্ছে...
489
00:41:55,513 --> 00:41:56,931
আপনাকে বিশ্বাস করানো।
490
00:42:56,407 --> 00:42:59,660
এখন আর গাড়িতে ঘুমাও না?
491
00:42:59,743 --> 00:43:00,619
না।
492
00:43:00,703 --> 00:43:02,121
না, একটা রুমের ব্যবস্থা হয়েছে।
493
00:43:02,580 --> 00:43:04,039
- হোটেলে?
- হ্যাঁ।
494
00:43:04,123 --> 00:43:06,166
- পানি সরবরাহ সহ?
- হ্যাঁ।
495
00:43:06,959 --> 00:43:09,878
হ্যাঁ। বললে বিশ্বাস করবে না।
এই হোটেলেই।
496
00:43:10,921 --> 00:43:11,921
সত্যি?
497
00:43:20,931 --> 00:43:22,391
আহ, কী পেলে?