1
00:00:00,001 --> 00:01:05,000
পূর্বে যা ঘটেছে...
2
00:01:06,817 --> 00:01:08,484
গুলি করো!
3
00:01:08,944 --> 00:01:10,194
আচ্ছা!
4
00:01:27,838 --> 00:01:29,922
ছাদের উপর, পূর্ব পাশে!
5
00:02:31,151 --> 00:02:32,443
ক্রিস্টিনা কোথায়?
6
00:02:32,611 --> 00:02:33,736
ক্রিস্টিনা কোথায়?
7
00:02:34,905 --> 00:02:36,285
কেউ পুলিশের কাছে কল দাও!
8
00:02:47,960 --> 00:02:49,836
হে ঈশ্বর! হে ঈশ্বর!
9
00:02:50,003 --> 00:02:51,462
গাড়িতেই থাকুন!
10
00:02:55,968 --> 00:02:57,009
সে কোথায়?
11
00:02:57,719 --> 00:03:00,304
সে কোথায়? কোথায় সে?
12
00:03:00,472 --> 00:03:01,722
ওর মোবাইলটা পেয়েছি!
এখান থেকে চলো।
13
00:03:03,267 --> 00:03:05,685
- আমাদের যেতে হবে!
- চলো!
14
00:03:12,943 --> 00:03:14,777
ও শুধু শীতকালে বাসাটা ব্যবহার করে...
15
00:03:16,071 --> 00:03:19,156
...তাই আমরা বেশ কয়েকদিন
এখানে আরামসে থাকতে পারব।
16
00:03:20,909 --> 00:03:22,910
আর এটা হলো ডেব!
17
00:03:24,454 --> 00:03:27,164
তোমরা কী কলেজেও একসাথে পড়েছিলে?
18
00:03:28,250 --> 00:03:29,375
না!
19
00:03:29,543 --> 00:03:32,628
শুধু মেডিকেল স্কুলে!
সে নিউইয়র্কে একটা...
20
00:03:34,006 --> 00:03:38,050
...কাজ পেয়ে যায় এবং বছরে একবার
একটা সেমিনারে যোগ দিতে এখানে আসে।
21
00:03:41,930 --> 00:03:43,180
খোদা, কী সুন্দর!
22
00:03:51,940 --> 00:03:54,150
সুন্দর ফ্যামিলি ফটো!
23
00:03:54,276 --> 00:03:55,776
বালি...
24
00:03:55,944 --> 00:03:58,487
...সূর্য, ফিটফাট ম্যাচিং জামাকাপড়!
25
00:04:00,782 --> 00:04:02,617
চাইলে আমরাও এরকম করতে পারি!
26
00:04:02,784 --> 00:04:04,160
কোন একদিন!
27
00:05:00,000 --> 00:05:40,000
অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল।
28
00:05:42,968 --> 00:05:44,593
স্টুয়ার্ট!
29
00:05:44,761 --> 00:05:46,595
বসো!
30
00:05:51,518 --> 00:05:53,561
সিলা মায়ামিতেই আছে!
31
00:05:53,729 --> 00:05:55,938
যেটা বলেছিলাম, আমাদের লোকেরা
পুরো শহরে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
32
00:05:56,106 --> 00:05:57,440
হ্যাঁ, আমি শুনেছি!
33
00:05:57,607 --> 00:06:00,443
কেউ একজন কোম্পানিকে
নিজের আয়ত্তে নিতে চাচ্ছে।
34
00:06:01,028 --> 00:06:04,655
সিলা যার কাছে আছে সে কার্ডধারীদেরকে
আমার বিপক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
35
00:06:04,823 --> 00:06:07,575
- অরেন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল।
- জোনাথন, তুমি...
36
00:06:07,743 --> 00:06:10,036
আমরা তোমার সেলফোন চেক করেছি।
37
00:06:10,203 --> 00:06:14,490
আমরা ইতোমধ্যে একজন অজ্ঞাত ব্যক্তির সাথে
তোমার বেশ কয়েকটা ফোন কলের সন্ধান পেয়েছি।
38
00:06:17,085 --> 00:06:18,836
স্টুয়ার্ট...
39
00:06:19,087 --> 00:06:21,380
...সিলা কার কাছে?
40
00:06:21,548 --> 00:06:23,382
আমি জানি না!
41
00:06:24,009 --> 00:06:25,468
ভেবে বলুন!
42
00:06:26,678 --> 00:06:29,889
- ভেবে বলুন!
- কসম করে বলছি, আমি কিছুই জানি না!
43
00:06:30,057 --> 00:06:33,934
তুমি চাইলেই এটা যন্ত্রণাহীন হতে পারে।
44
00:06:36,188 --> 00:06:38,189
সিলা কার কাছে?
45
00:06:40,692 --> 00:06:43,778
তুমি একদম উন্মাদ হয়ে গেছ।
46
00:06:44,613 --> 00:06:46,906
আমি তো এখনো শুরুই করিনি!
47
00:06:54,998 --> 00:06:58,334
লোকটা তোমার ক্ষতি করতে চায় নি,
আসলে তোমার ট্যাটুটা তার পছন্দ হয় নি।
48
00:06:59,086 --> 00:07:00,336
সেল্ফ, তুমি তো দেখছি মিস্টার বিন!
49
00:07:00,462 --> 00:07:03,380
একটা ব্লক নাম্বার থেকে স্নাইপারের
ফোনে অনেকগুলো কল এসেছে।
50
00:07:03,548 --> 00:07:05,424
নাম্বারটা কার খুঁজে বের করার জন্য
কোম্পানীর সাহায্য লাগবে আমাদের।
51
00:07:05,801 --> 00:07:07,593
লিংক, এটা যদি তোমার মায়ের নাম্বার হয়?
52
00:07:07,761 --> 00:07:10,137
আমাদের দেখা করতে হতে পারে।
সেই সাহস আছে তোমার?
53
00:07:18,021 --> 00:07:19,105
বলো!
54
00:07:19,272 --> 00:07:22,733
লিংকন, এতবার কল করতে
ভাল লাগছে না আমার।
55
00:07:22,901 --> 00:07:24,902
তাহলে কোরো না! ওটা পাওয়ার পর
আমরা তোমাকে কল করবো।
56
00:07:26,154 --> 00:07:27,863
সিলা কার কাছে আছে?
57
00:07:28,031 --> 00:07:30,324
আমরা জানি না! কিন্তু আমরা
একটা স্নাইপারের মুখোমুখি হয়েছিলাম।
58
00:07:31,326 --> 00:07:34,954
তোমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করছ, তাই না?
59
00:07:35,705 --> 00:07:37,331
- সে মারা গেছে!
- লিংকন...
60
00:07:37,457 --> 00:07:40,960
...এই কাজের মূল উদ্দেশ্য
শুধু মানুষ খুন করা নয়।
61
00:07:42,796 --> 00:07:46,382
তোমার কাজের ধরণ দেখে মনে প্রশ্ন জাগছে যে,
তুমি কী আসলেই...
62
00:07:46,508 --> 00:07:48,342
...এরকম একটা ময়দানে
কাজ করার উপযুক্ত কিনা।
63
00:07:48,468 --> 00:07:49,635
আমরা সিলা উদ্ধার করবোই!
64
00:07:49,803 --> 00:07:52,763
আমি আজকের মধ্যে উত্তর চাই।
65
00:07:56,101 --> 00:07:59,145
তুমি মনে হয় গুরুত্বপূর্ণ কিছু একটা বাদ দিচ্ছ।
66
00:07:59,312 --> 00:08:01,772
সম্ভবত সিলা তোমার মায়ের কাছেই আছে।
হুম?
67
00:08:02,190 --> 00:08:03,399
এত বেশি ভেবো না!
68
00:08:03,525 --> 00:08:05,693
তাহলে বেশি ভাবাভাবি নিয়েই কথা বলা যাক।
69
00:08:05,861 --> 00:08:08,696
তুমি কী দলের ভালর জন্যই
জেনারেলের সাথে ভাল ব্যাবহার করছ?
70
00:08:08,864 --> 00:08:11,824
নাকি যে মহিলা তোমাকে বহুবছর আগে ছেড়ে
চলে গিয়েছিল, তাকে বাঁচানোর চেষ্টা করছ?
71
00:08:11,992 --> 00:08:15,161
কার্ন্টজ তোকে দলে না ঢুকালে,
আমি তোকে মেরে ফেলতাম।
72
00:08:15,328 --> 00:08:17,288
ঠিক আছে!
73
00:08:17,664 --> 00:08:20,875
- এটাই আমার উত্তর! - আমরা যদি
কার্ন্টজকে বলি যে, সিলা ক্রিস্টিনার কাছে আছে...
74
00:08:21,042 --> 00:08:24,128
...হয় সে আমাদেরকে সাহায্য করবে অথবা
সে বুঝতে পারবে যে আমরা আর কোন কাজে আসব না।
75
00:08:24,629 --> 00:08:26,880
সবাই ব্যাপারটা বুঝতে পেরেছ?
76
00:08:27,048 --> 00:08:29,008
আমরা এখানে সিলার জন্য এসেছি।
আমাদের দরকার সিলা।
77
00:08:29,176 --> 00:08:31,260
আর তার জন্য আমাদেরকে প্ল্যান
অনুযায়ী লেগে থাকতে হবে...
78
00:08:31,428 --> 00:08:32,761
...এবং সেই সাথে মুখে তালা দিতে হবে।
79
00:08:42,355 --> 00:08:43,522
হেই, এটা দেখো!
80
00:08:43,690 --> 00:08:46,233
গতকাল সে আমাদেরকে
১০ নাম্বার আন্তঃরাজ্যে পেয়েছিল...
81
00:08:46,526 --> 00:08:48,235
...৪ নাম্বার রুটের কাছে...
82
00:08:48,403 --> 00:08:50,279
...আরিজোনায়!
83
00:08:50,447 --> 00:08:52,656
আর "MS" হলো তোমার নামের আদ্যক্ষর।
84
00:08:52,824 --> 00:08:55,409
হ্যাঁ, কিন্তু বাকি অংশটার অর্থ
যেকোন কিছু হতে পারে।
85
00:08:55,535 --> 00:08:57,786
আমি রকওয়েলে সার্চ দিয়ে
সেটা খুঁজে বের করব।
86
00:08:57,954 --> 00:08:59,788
ধরে নিচ্ছি লিংকন এখনও জানে না।
87
00:09:00,832 --> 00:09:04,251
সে ওখানে তিন দিন ধরে আছে এবং
কোম্পানীর জিনিসপত্র ব্যবহার করতে পারছে।
88
00:09:05,420 --> 00:09:07,922
আর একবার সে কিছু একটা
মনস্থির করল সেটা করেই ছাড়ে।
89
00:09:08,715 --> 00:09:11,300
এমনকি সে যদি বুঝতেও পারে যে সে ভুল!
90
00:09:12,302 --> 00:09:15,596
সবকিছু মিলিয়ে যা বুঝলাম,
তার মতে সে ভুল কিছু করছে না।
91
00:09:21,770 --> 00:09:23,520
আচ্ছা, আমি যদি "MS" হই...
92
00:09:25,357 --> 00:09:27,691
...তাহলে "VS"-টা কে?
93
00:09:41,957 --> 00:09:46,085
নমস্কার! নমস্কার!
94
00:09:47,671 --> 00:09:50,464
বাংলায় ১৪টা স্বরবর্ণ রয়েছে।
95
00:09:50,590 --> 00:09:53,300
- এগুলো উচ্চারণ করতে দাঁত ভেঙ্গে যায়।
- লিংকন পালিয়ে গেছে।
96
00:10:04,771 --> 00:10:07,564
কখনও সুপারনোভার ছবি দেখেছ?
97
00:10:09,651 --> 00:10:11,277
দেখেছি!
98
00:10:11,444 --> 00:10:13,404
এগুলো খুব সুন্দর, তাই না?
99
00:10:14,656 --> 00:10:17,491
এগুলো খুবই বিরল,
প্রতি ৫০ বছরে মাত্র একবার...
100
00:10:17,617 --> 00:10:19,868
...এদেরকে দেখা যায়।
101
00:10:20,662 --> 00:10:24,290
সেরকম একটা সুপারনোভা থেকে
আমাদের দূরত্ব আর মাত্র একটা দিন।
102
00:10:27,919 --> 00:10:32,381
এমন একটা মহাশক্তিশালী মুহূর্ত
যেটা সবকিছুকে গ্রাস করে নিবে।
103
00:10:33,341 --> 00:10:36,051
এবং কেউই আমাকে থামাতে পারবে না।
104
00:10:49,024 --> 00:10:50,357
পাও নি?
105
00:10:50,525 --> 00:10:53,110
- তারা এখনও পায় নি।
- আমি ইতোমধ্যে দুইবার পাঠিয়েছি।
106
00:10:53,278 --> 00:10:55,321
পেয়েছে, পেয়েছে! আচ্ছা,
স্নাইপারের ফোনে কে কল করেছে...
107
00:10:55,488 --> 00:10:59,074
...এবং সে মায়ামির কোথায় আছে
সেটা আমাদেরকে জানান।
108
00:10:59,242 --> 00:11:00,701
আচ্ছা, কখন?
109
00:11:00,869 --> 00:11:02,786
না! একদম না! আমাদের এখনি লাগবে!
110
00:11:05,790 --> 00:11:07,624
- অন্তত ১ ঘন্টা লাগবে।
- ১ ঘন্টা লাগবে মানে?
111
00:11:07,792 --> 00:11:09,752
তাকে খুঁজে পাওয়া মানে
ক্রিস্টিনাকে খুঁজে পাওয়া।
112
00:11:09,919 --> 00:11:11,754
এগুলো আনতে গিয়ে প্রায় মরতে বসেছিলাম।
113
00:11:11,921 --> 00:11:14,465
জানতে চাও, তোমার মা কী করতে চাচ্ছে?
এটা দিয়ে শুরু করো।
114
00:11:14,632 --> 00:11:17,217
এটা আগামীকালের জন্য,
আমি সিলা আজকের মধ্যেই চাই।
115
00:11:17,677 --> 00:11:20,346
স্যরি, ভায়া! আমি একটু বেশিই
চিন্তা করছি! ভুলটা আমারই।
116
00:11:37,322 --> 00:11:38,822
কেন এসেছ?
117
00:11:39,115 --> 00:11:41,283
আমি তোমাকে এখান বের করে নিয়ে যাব।
118
00:11:47,624 --> 00:11:48,957
- কী হয়েছে?
- মাইকেল মেসেজ দিয়েছে।
119
00:11:49,125 --> 00:11:50,667
সে মায়ামিতে আছে! দেখা করতে চায়।
120
00:11:52,170 --> 00:11:53,545
কখন?
121
00:11:55,298 --> 00:11:57,049
কখনোই না!
122
00:11:57,550 --> 00:11:59,301
আমি তাকে আসতে নিষেধ করেছিলাম।
123
00:12:02,138 --> 00:12:03,597
ওহ!
124
00:12:22,450 --> 00:12:24,493
- হ্যালো, এলেক্স!
- তোমাদের দু'জনকে একসাথে দেখে ভাল লাগছে।
125
00:12:24,661 --> 00:12:26,120
আমার ভাই কোথায়?
126
00:12:26,287 --> 00:12:27,830
সে আসবে না।
127
00:12:27,997 --> 00:12:31,250
তো তুমি এখন তার সাথে কাজ করছ?
মানে তুমি কোম্পানীর জন্য কাজ করছ?
128
00:12:33,920 --> 00:12:35,421
হ্যাঁ! ঠিক আছে!
129
00:12:35,588 --> 00:12:37,464
- তুমি এখানে কেন এসেছ?
- তোমাকে সাবধান করার জন্য।
130
00:12:37,632 --> 00:12:41,005
আমরা তোমাকে বাঁধা দিতে পারতাম।
অবস্থা কোনদিকে যাচ্ছে আমরা জানি।
131
00:12:41,386 --> 00:12:42,553
কী জানো তুমি?
132
00:12:42,720 --> 00:12:45,180
- কীসের মধ্যে জড়াচ্ছ বলে মনে হয় তোমার?
- তুমিই বলো।
133
00:12:48,101 --> 00:12:49,726
তোমার মা!
134
00:12:50,061 --> 00:12:51,186
সিলা তার কাছে আছে।
135
00:12:51,646 --> 00:12:53,814
ওটা পেতে হলে, তার মুখোমুখি হতে হবে।
136
00:12:54,566 --> 00:12:56,942
-আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই।
-সে আসবে না।
137
00:12:57,110 --> 00:12:59,903
সে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে,
কারণ তোমার...
138
00:13:00,071 --> 00:13:03,657
...মা তাকে মেরে ফেলতে চেয়েছিল আর তুমিও যদি
কোন ফালতু পরিকল্পনা নিয়ে এখানে এসে থাকো...
139
00:13:03,783 --> 00:13:05,617
...সে তোমাকেও মারার চেষ্টা করবে।
140
00:13:06,369 --> 00:13:09,121
- তুমি এখানে কী করছ, এলেক্স?
- কিছু তথ্য জানার চেষ্টা করছি।
141
00:13:09,289 --> 00:13:10,581
কাজে লাগার মতো যেকোনো কিছু!
142
00:13:10,748 --> 00:13:11,957
আমাকে তোমাদের বিশ্বাস করতে হবে।
143
00:13:12,125 --> 00:13:14,501
যাতে তুমি জেনারেলকে গিয়ে সেটা জানাতে পারো?
144
00:13:14,669 --> 00:13:17,838
প্রত্যেকেই নিজেদের চাওয়া পূরণ করতে পারবে।
আমাদেরকে নিজেদের পরিবার বাঁচানো কিংবা...
145
00:13:18,006 --> 00:13:20,799
...কোম্পানীকে ধ্বংস করার মাঝে
যেকোনো একটা বেছে নিতে হবে না।
আমরা দুইটাই করতে পারব।
146
00:13:21,217 --> 00:13:22,801
কীভাবে?
147
00:13:24,345 --> 00:13:26,430
আমরা ওখানে যাওয়ার পর সেটা জানতে পারব।
148
00:13:26,598 --> 00:13:29,475
সেজন্যই তোমাদেরকে বলছি!
প্লিজ, আমাকে বিশ্বাস করো।
149
00:13:32,270 --> 00:13:35,355
এখন বলো, তোমরা কী কিছু জানো?
তোমাদের কাছে কোন কিছু আছে?
150
00:13:35,523 --> 00:13:37,733
তোমাকে আমার একটা কথাই বলার আছে,
আর সেটা হলো...
151
00:13:37,859 --> 00:13:41,778
...তোমরা আমাদের সাথে থাকো বা না থাকো,
আমরা কোম্পানীকে ধ্বংস করবোই।
152
00:13:47,327 --> 00:13:50,204
তোমার মায়ের জন্য খুব খারাপ লাগছে, মাইকেল।
153
00:13:56,336 --> 00:13:59,796
তাহলে গতকাল পুলিশের ভান ধরা লোকটা...
154
00:13:59,923 --> 00:14:02,591
...নিশ্চয়ই আমার মায়ের হয়ে কাজ করছিল।
155
00:14:03,676 --> 00:14:06,136
হ্যাঁ! হ্যাঁ! ঠিক বলেছ!
156
00:14:06,304 --> 00:14:09,723
কিন্তু সে যদি তার নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে,
তার মানে হলো...
157
00:14:09,849 --> 00:14:12,726
...সম্ভবত সে আমাদের দু'জনকে
কোথাও নিয়ে যেতে চেয়েছিল।
158
00:14:16,523 --> 00:14:19,733
অন্তত সে আমাদেরকে মারতে চায় নি,
এর জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
159
00:14:21,945 --> 00:14:23,946
এতে কী কিছু বদলাবে?
160
00:14:24,113 --> 00:14:25,239
না!
161
00:14:26,199 --> 00:14:30,285
সত্যিটা হলো, সে তার পরিবারের বিনিময়ে
কোম্পানির সাথে থেকে...
162
00:14:30,453 --> 00:14:31,870
...সফলতা অর্জন করতে চেয়েছিল।
163
00:14:35,750 --> 00:14:37,834
ওদেরকে ধ্বংস করার ইচ্ছা আরও বেড়ে গেল।
164
00:14:40,255 --> 00:14:41,922
আচ্ছা!
165
00:14:42,090 --> 00:14:44,132
রকওয়েল এভিনিউ, দক্ষিন মায়ামি।
166
00:14:46,427 --> 00:14:48,053
চলো!
167
00:14:55,395 --> 00:14:59,565
কোম্পানী সিমের যে তথ্য দিয়েছে সে মোতাবেক
লোকটা দুই ব্লক সামনেই থাকার কথা।
168
00:15:00,108 --> 00:15:03,860
লিংক, ওইখানে যাইয়া ঐ শালারে পাইলেই হয়।
পিজ্জাহাটের কোন পোলারে না।
169
00:15:04,028 --> 00:15:06,025
- তোমার মুখটা বন্ধ করছ না কেন?
- আচ্ছা, ও মুখ বন্ধ করছে।
170
00:15:06,197 --> 00:15:08,156
লিংকন, হালকা সামনে গিয়ে ডানে মোড় নাও।
171
00:15:08,324 --> 00:15:11,034
- লোকেশন বলো?
- জানি না, জায়গাটা অনেক বড়।
172
00:15:35,351 --> 00:15:36,810
এটা কাদের সীল?
173
00:15:36,936 --> 00:15:39,062
ইন্ডিয়া! এটা ইন্ডিয়ান দূতাবাস।
174
00:15:39,439 --> 00:15:40,856
ঐতো সে!
175
00:15:43,401 --> 00:15:44,651
সাথে কে আছে দেখো!
176
00:15:45,570 --> 00:15:46,820
সিলা তার কাছেই আছে।
177
00:15:46,946 --> 00:15:48,989
- আমাদের ভিতরে যেতে হবে।
- একদম না!
178
00:15:49,157 --> 00:15:53,285
যদি সে ভিতরে যায়, সে আবার বেরিয়ে আসবে।
যখন সে বেরিয়ে আসবে, তখন আমরা চেষ্টা চালাব।
179
00:15:53,453 --> 00:15:56,913
ফক্স রিভার থেকে আমি একটা জিনিসই শিখেছি,
কোন কিছু ভিতরে গেলে সেটা সবসময় বেরিয়ে আসে না।
180
00:15:57,040 --> 00:15:59,207
- ও ঠিক বলেছে!
- কী বললা তুমি? আরেকবার বলতো?
181
00:15:59,375 --> 00:16:01,710
তার সাথে জিনিসটা আছে,
আমাদের এখনি যেতে হবে।
182
00:16:01,878 --> 00:16:04,212
গার্ডদেরকে ব্যস্ত রাখতে হবে।
183
00:16:14,349 --> 00:16:15,599
তুমি যাওয়ার জন্য প্রস্তুত, টি-ব্যাগ?
184
00:16:15,767 --> 00:16:18,185
না, না, না! দাঁড়াও!
আমি ওদেরকে কী বলবো?
185
00:16:19,270 --> 00:16:21,521
খালি বকতে থাকবে!
কীভাবে করবা সেটা তো তুমি জানোই।
186
00:16:21,689 --> 00:16:25,025
আমরা ভিতরে গেলে তোমাকে জানাবো।
সে পর্যন্ত ওদেরকে ব্যস্ত রাখো।
187
00:16:25,193 --> 00:16:26,943
ভাবতে থাকো!
188
00:16:27,111 --> 00:16:28,779
আরে, ডন! আমি এ ব্যাপারে কিছুই জানি না।
189
00:16:28,946 --> 00:16:30,364
তোমার কিছু হবে না, ভাবতে থাকো।
190
00:16:33,868 --> 00:16:37,079
এই যে একটু শুনুন! আমি আপনাদের
প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাচ্ছিলাম, স্যার।
191
00:16:37,580 --> 00:16:41,208
- আমার আসার খবর উনাকে একটু জানাবেন?
- স্যার, প্রেসিডেন্ট আমেরিকায় থাকেন না।
192
00:16:41,376 --> 00:16:44,294
- ম্যাডাম কাশ্মিরে থাকেন।
- ম্যাডাম?
193
00:16:44,587 --> 00:16:46,296
হা! অনেক কিছুই স্পষ্ট হয়ে গেল, তাই না?
194
00:16:46,464 --> 00:16:48,674
শুনুন, মিয়াভাই! আপনার বিরুদ্ধে
আমার কোন অভিযোগ নেই, বুঝলেন?
195
00:16:48,841 --> 00:16:52,386
একটা সময় আসে যখন একজন
বিজ্ঞ ব্যক্তিকে রুখে দাঁড়াতে হয়।
196
00:16:52,553 --> 00:16:54,805
আর কে এটা ভাবে জানেন? হাতি!
197
00:16:54,972 --> 00:16:56,348
ঠিক শুনেছেন! হাতি!
198
00:16:57,558 --> 00:17:01,395
সমগ্র প্রাণিজগৎ-এ তারাই সবচেয়ে বড়
মস্তিষ্কের অধিকারী। জানেন নাকি এটা?
199
00:17:09,362 --> 00:17:10,946
চালিয়ে যাও, ব্যাগওয়েল!
200
00:17:11,072 --> 00:17:12,948
- স্যার...
- যুগ যুগ ধরে আপনারা...
201
00:17:13,074 --> 00:17:15,367
...এই বোবা প্রাণিগুলোর
সাথে খারাপ ব্যবহার করে আসছেন।
202
00:17:15,535 --> 00:17:17,953
আজ পর্যন্ত, কেউ এটা বিরুদ্ধে প্রতিবাদ করেনি।
203
00:17:18,079 --> 00:17:20,789
স্যার, এটা ব্যক্তিগত সম্পত্তি।
আমি আপনাকে এখান থেকে চলে যেতে বলব।
204
00:17:20,957 --> 00:17:22,541
আমি কোথাও যাচ্ছি না।
205
00:17:25,086 --> 00:17:27,337
এটা এক্ষুনি খুলুন!
206
00:17:27,505 --> 00:17:29,548
স্টেশন ৪ বলছি! এখানে ঝামেলা হয়েছে।
207
00:17:29,716 --> 00:17:30,799
চেষ্টা চালিয়ে যান!
208
00:17:31,884 --> 00:17:34,970
-সিকিউরিটি ক্যামেরা ঠিকঠাক আছে!
- ঠিক আছে, এইতো!
209
00:17:36,389 --> 00:17:38,098
চলো!
210
00:18:05,376 --> 00:18:07,040
স্যার, স্যার!
211
00:18:07,170 --> 00:18:10,714
আমেরিকা ফুটপাতের অপর পাশে!
আপনি এখন আন্তর্জাতিক ভূমিতে আছেন।
212
00:18:11,591 --> 00:18:13,467
আশা করছি আপনি এটার চাবি নিয়ে এসেছেন।
213
00:18:13,634 --> 00:18:16,136
আপনার সাথে আমার কোন ঝামেলা নেই, ঠিক আছে?
214
00:18:16,304 --> 00:18:19,806
আমি আমার স্ট্যাটের প্রতিনিধিকে ডাকছি।
আমি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য লিখছি।
215
00:18:19,974 --> 00:18:22,434
- তাতে আমার কিছু আসে যায় না।
- আপনি কী এটা জানেন, একটা হাতি...
216
00:18:22,602 --> 00:18:24,936
...প্রতিদিন ৫০০ পাউন্ডের উপরে খাবার খায়?
217
00:18:25,354 --> 00:18:29,983
আর তাদের গোবর দিয়ে
কাগজও তৈরি করা সম্ভব।
218
00:18:30,109 --> 00:18:31,902
আপনাকে এটার জন্য ভুগতে হবে, স্যার।
219
00:18:32,069 --> 00:18:34,404
- হাতি! হাতি!
- সামনের গেইটে আসো।
220
00:18:35,782 --> 00:18:37,199
যাও!
221
00:18:44,248 --> 00:18:45,499
ঠিক আছে, খোলা যাক!
222
00:18:45,666 --> 00:18:47,834
আমাদের ভিতরে ঢুকার খবরটা
ব্যাগওয়েলকে মেসেজ করে জানাচ্ছি।
223
00:18:48,002 --> 00:18:51,546
৯/১১ এর পর, ডিএইচএস কিছু
নতুন নিয়ম বাস্তবায়ন করে।
224
00:18:51,714 --> 00:18:52,839
তাড়াতাড়ি করো!
225
00:18:53,007 --> 00:18:56,510
এটা একটা জঘন্যতম কাজ!
হ্যাঁ, এটা একটা জঘন্যতম কাজ।
226
00:18:57,011 --> 00:18:59,095
কেন...
শিম্পাঞ্জিদের পড়ে হাতিদেরই...
227
00:18:59,555 --> 00:19:01,598
...মানুষের কাছাকাছি ডিএনএ...
228
00:19:01,766 --> 00:19:04,351
-...সিকুয়েন্স রয়েছে।
- স্যার, এটা সত্যি না।
229
00:19:06,020 --> 00:19:07,437
এক মিনিট দাঁড়ান!
230
00:19:13,277 --> 00:19:15,278
আপনাদেরকে ঝামেলায় ফেলার জন্য দুঃখিত।
231
00:19:19,367 --> 00:19:20,992
আপনার গাড়ি চলে এসেছে!
232
00:19:24,789 --> 00:19:26,206
একটু দাঁড়ান!
233
00:19:26,374 --> 00:19:28,875
আপনাকে আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ
করানোর জন্য চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে।
234
00:19:29,043 --> 00:19:31,211
- ব্যাগওয়েল ঝামেলায় পড়েছে।
- আমাদেরকে দেখা যাচ্ছে?
235
00:19:31,379 --> 00:19:34,047
সেটা জানার জন্য আমরা এখানে
অপেক্ষা করব না, চলো।
236
00:19:34,173 --> 00:19:37,676
আমাদেরকে ক্যামেরায় দেখা যাওয়ার আগে
আমাদের হাতে আর ১০ সেকেন্ড সময় আছে।
237
00:19:40,555 --> 00:19:42,097
হয়ে গেছে, চলো।
238
00:19:54,902 --> 00:19:57,404
- মনে হচ্ছে এদিকটা ক্লিয়ার!
- এদিকটাও ক্লিয়ার!
239
00:20:00,449 --> 00:20:01,783
আমাদের তাড়াতাড়ি করতে হবে।
240
00:20:05,371 --> 00:20:07,289
কখনও তাজমহল দেখেছ?
241
00:20:09,000 --> 00:20:11,042
শুধু ছবিতে দেখেছি!
242
00:20:11,419 --> 00:20:12,544
তুমি?
243
00:20:13,337 --> 00:20:14,838
কয়েকবার দেখেছি!
244
00:20:15,172 --> 00:20:18,133
শাহজাহান তার প্রিয়তমা
স্ত্রীর জন্য এটা তৈরি করেছিলেন।
245
00:20:18,718 --> 00:20:20,927
আমার প্রাক্তন স্বামীকে কথাটা বলেছিলাম।
246
00:20:21,095 --> 00:20:23,638
তার উত্তর কী ছিল জানো?
247
00:20:24,807 --> 00:20:27,100
নমস্কার!
248
00:20:27,226 --> 00:20:29,603
খুব ভাল লাগল, ক্রিস্টিনা!
আমি ভালো আছি, ধন্যবাদ।
249
00:20:29,770 --> 00:20:31,563
-প্লিজ!
-ধন্যবাদ!
250
00:20:31,939 --> 00:20:35,901
বাড়তি নিরাপত্তার জন্য আমি দুঃখিত,
কিন্তু আমি নিশ্চিত আপনি বুঝতে পারছেন যে...
251
00:20:36,068 --> 00:20:39,613
...অনেকেই এটা নিজের
কব্জায় নেয়ার চেষ্টা করছে।
252
00:20:42,867 --> 00:20:46,870
এটা সোলার সেল প্রোটোটাইপের একটা সাধারণ চিত্র।
253
00:20:47,371 --> 00:20:49,581
এটার খেল সবে তো শুরু।
254
00:20:49,749 --> 00:20:53,418
এটা একটা নির্লবণীকরণ প্রক্রিয়া,
যেটা সেকেন্ডের মধ্যে...
255
00:20:54,295 --> 00:20:55,545
...পানযোগ্য পানি উৎপন্ন করবে।
256
00:20:55,880 --> 00:20:57,213
হুম!
257
00:20:57,381 --> 00:20:59,132
বায়ো-ইঞ্জিনিয়ারড শস্য...
258
00:20:59,258 --> 00:21:02,969
...যেগুলো প্রতিকূল আবহাওয়াতেও বেঁচে থাকবে।
259
00:21:03,846 --> 00:21:06,473
বৈপ্লবিক ভ্যাক্সিন!
260
00:21:08,392 --> 00:21:11,353
আসলে, আপনিও জানেন যে,
একটা গুঞ্জন শোনা যাচ্ছে...
261
00:21:11,520 --> 00:21:15,273
...যে এটার প্রকৃত মালিক জেনারেল ক্রান্টজ!
262
00:21:17,318 --> 00:21:22,113
আপনার স্ত্রী আট ক্যারেটের বেগুনি রঙের
যে ডায়মন্ডের আংটিটা হাতে পরে...
263
00:21:22,990 --> 00:21:27,202
কখনও কী ভেবেছেন যে, ওটা দক্ষিণ
আফ্রিকার কোন দেশ থেকে আনা হয়েছে?
264
00:21:27,745 --> 00:21:30,956
লাভের টাকা ভাগ করা হবে।
৫০-৫০!
265
00:21:31,123 --> 00:21:34,834
আপনার দেশ উৎপাদন এবং
বিতরনের দিকটা সামলাবে...
266
00:21:35,002 --> 00:21:37,379
...আমি আপনার নীরব সহযোগী হিসেবে থাকব।
267
00:21:42,093 --> 00:21:44,427
প্লিজ, বসুন!
268
00:21:56,107 --> 00:21:57,565
শেষ সম্বল, বোঝা গেছে?
269
00:21:59,527 --> 00:22:00,694
না, সে বোঝেনি।
270
00:22:01,070 --> 00:22:03,071
যদি আমরা গোলাগুলি করি...
271
00:22:03,239 --> 00:22:04,823
...আমরা এখান থেকে বেরুতে পারব না।
272
00:22:04,991 --> 00:22:07,701
- বুঝেছ?
- বুঝেছি!
273
00:22:08,160 --> 00:22:10,453
কেন জানি মনে হচ্ছে, আপনি
আমাকে কিছু একটা বলছেন না।
274
00:22:10,621 --> 00:22:12,622
আপনাকে শুধু আগামীকালের...
275
00:22:12,790 --> 00:22:15,291
..."প্রোগ্রেসিভ এনার্জিস কনফারেন্সে"
গিয়ে উপস্থিত থাকতে হবে।
276
00:22:15,418 --> 00:22:18,712
মঞ্চে যাবেন আর নিজের মতো করে
প্রযুক্তিটা সবার সামনে তুলে ধরবেন।
277
00:22:18,879 --> 00:22:22,007
যদি এটা ব্যর্থ হয় তখন তাহলে
আমাকেই মুরগি হতে হবে, তাই না?
278
00:22:22,174 --> 00:22:26,553
বিশ্বের বড় বড় নেতারা আগামীকালকের
কনফারেন্সে উপস্থিত থাকবে...
279
00:22:26,721 --> 00:22:31,182
...আমাদের গ্রহটা যে সঙ্কটে আছে সেটা
মোকাবেলায় একসাথে কাজ করার জন্য।
280
00:22:31,600 --> 00:22:34,227
আপনার কাছে সেটার সমাধান থাকবে।
281
00:22:34,854 --> 00:22:36,938
আপনি হবেন একজন স্বপ্নদ্রষ্টা।
282
00:22:37,732 --> 00:22:39,482
ডক্টর ভিনসেন্ট স্যান্ডিস্কি...
283
00:22:39,650 --> 00:22:42,527
...চুক্তির সিদ্ধান্তের ব্যাপারে
বিশদ গবেষণা চালিয়েছেন।
284
00:22:42,695 --> 00:22:45,113
তিনি বলেছেন যে, এর ব্যবহারিক
প্রয়োগের প্রামাণিক তথ্যাবলি...
285
00:22:45,281 --> 00:22:47,323
...বেশ নড়বড়ে!
286
00:22:47,491 --> 00:22:49,993
তিনি আগামীকাল কনফারেন্সে ভাষণ দিবেন।
287
00:22:50,161 --> 00:22:52,328
আর আমি নিশ্চিত হতে চাই যে,
তার আবিষ্কার যেন...
288
00:22:52,496 --> 00:22:55,540
..আমাদের প্রকল্প শুরু করার আগেই...
289
00:22:55,708 --> 00:22:57,584
...থামিয়ে না দেয়।
290
00:22:57,752 --> 00:23:03,339
নাভীন, আমি আপনাকে যে প্রযুক্তি
অফার করছি, সেটা আপনার দেশকে...
291
00:23:03,466 --> 00:23:06,092
...সময়ের চেয়ে ৫০ বছর আগে নিয়ে যাবে।
292
00:23:07,094 --> 00:23:10,513
স্বাভাবিকভাবেই, আরো কিছু দেশ
এটার প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে।
293
00:23:10,681 --> 00:23:13,558
আমি নিশ্চিত আগামী কয়েক বছর পর
তারা এই তথ্য আপনার কাছে...
294
00:23:13,726 --> 00:23:16,102
...আরও তিন গুণ বেশি দামে বিক্রি করতে চাইবে।
295
00:23:16,270 --> 00:23:17,437
এটা একদম অপ্রত্যাশিত!
296
00:23:17,605 --> 00:23:21,149
যেমনটা বলেছিলাম,
আমি এটা সম্প্রতি জানতে পেরেছি।
297
00:23:21,817 --> 00:23:25,195
আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এটা বিক্রি হবেই।
298
00:23:25,362 --> 00:23:28,406
আপনার বাবাকে শ্রদ্ধা করি বলেই
সবার আগে আপনার কাছে এসেছিলাম।
299
00:23:34,663 --> 00:23:37,791
আমি শুধু আরেকটা কথা বলব...
300
00:23:37,958 --> 00:23:39,626
...তারপর আপনার ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেবেন।
301
00:23:41,587 --> 00:23:45,090
আপনার বাবা এই অফারটির
ব্যাপারে কী সিদ্ধান্ত নিতেন?
302
00:23:58,145 --> 00:24:00,105
আমাকে একটু ভাবতে হবে।
303
00:24:01,982 --> 00:24:04,275
আর স্যান্ডিস্কিকে নিয়ে চিন্তা করবেন না।
304
00:24:05,611 --> 00:24:07,237
তার জন্য কোন সমস্যা হবে না।
305
00:24:14,203 --> 00:24:16,704
এটা ৪৮ রকওয়েল!
306
00:24:17,665 --> 00:24:19,499
আমাদের দরকার B23!
307
00:24:19,667 --> 00:24:20,875
D সারি!
308
00:24:22,044 --> 00:24:23,461
B.
309
00:24:24,421 --> 00:24:27,006
B23! এটাই!
310
00:24:46,402 --> 00:24:48,278
ফার্নান্দোর সাথে থেকে বেশ লাভই হয়েছে তোমার।
311
00:24:48,487 --> 00:24:50,488
তারও লাভ হয়েছে!
312
00:25:07,590 --> 00:25:09,090
এইতো!
313
00:25:15,514 --> 00:25:17,432
গাড়ির চাবি!
314
00:25:21,395 --> 00:25:22,812
কোন ভ্রমণবৃত্তান্ত নেই তাহলে।
315
00:25:22,980 --> 00:25:26,149
কিন্তু আমাদের কাছে ইভারগ্লেড
মেমোরিয়াল এয়ারপোর্টের একটা ম্যাপ আছে।
316
00:25:26,442 --> 00:25:28,484
সাথে আছে একটা পিস্তল!
317
00:25:31,655 --> 00:25:35,825
আমি এটা নিয়ে ভাবছি!
'V' এবং 'S' কারো নামের আদ্যক্ষর!
318
00:25:35,993 --> 00:25:38,620
১৬৩০ হলো বিকাল ৪:৩০!
মিলিটারী টাইম অনুযায়ী।
319
00:25:38,787 --> 00:25:41,080
আমরা যাকে খুঁজছি সে যদি বিমানে না চড়ে?
320
00:25:41,248 --> 00:25:43,791
তার জায়গায় যদি
"VS" নামের একজন বিমানে চড়ে?
321
00:25:54,303 --> 00:25:56,971
- ওদের একজন লোককে পেয়েছি।
- ভাল! সে আমাদেরকে ক্রিস্টিনার কাছে নিয়ে যাবে।
322
00:25:57,139 --> 00:26:00,558
-তুমি কোথায়?
- ২য় তলায়, প্রবেশকক্ষের কাছে।
323
00:26:14,907 --> 00:26:17,575
একদম নড়বে না!
324
00:26:17,743 --> 00:26:21,913
২৩ নাম্বার বলছি! লিংকন বোরোস এবং
সন্দেহভাজন দু'জন পুরুষ আমার জিম্মায় আছে।
325
00:26:30,422 --> 00:26:31,798
আমাদের যেতে হবে।
326
00:26:32,883 --> 00:26:34,759
এক্সকিউজ মি?
327
00:26:34,927 --> 00:26:36,261
লিংকন এখানে ঢুকেছে!
328
00:26:36,428 --> 00:26:38,388
আমি চুক্তিটা সম্পন্ন করতে চাই।
329
00:26:38,555 --> 00:26:41,057
কোনরকম অপেশাদার আচরণ করা যাবে না।
330
00:26:41,225 --> 00:26:42,392
সামলে নাও!
331
00:26:45,521 --> 00:26:47,021
এখানে ঢুকো।
332
00:26:47,189 --> 00:26:48,940
যাও!
333
00:26:49,775 --> 00:26:52,151
হাটুগেড়ে বসে হাত মাথার পিছনে নাও।
334
00:26:52,319 --> 00:26:53,653
বসো!
335
00:26:56,407 --> 00:26:57,824
৩-১৮!
336
00:26:58,409 --> 00:27:00,118
বুঝেছি!
337
00:27:01,036 --> 00:27:04,580
এক ইঞ্চি নড়লেও, আমি তোমাদেরকে
মেরে ফেলতে দ্বিধাবোধ করব না।
338
00:27:11,588 --> 00:27:13,089
আমার মনে হয়, আমরা একটা
সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি।
339
00:27:13,841 --> 00:27:17,343
আপনি আপনার শর্তগুলো মেনে চললে,
আমি আগামীকাল এটা সবার সামনে তুলে ধরব।
340
00:27:17,511 --> 00:27:19,095
খুবই খুশির খবর, নাভীন!
341
00:27:19,680 --> 00:27:21,806
-ধন্যবাদ!
-ধন্যবাদ!
342
00:27:24,685 --> 00:27:26,477
চলো!
343
00:27:36,613 --> 00:27:38,614
এখান থেকে বের হওয়ার অন্যকোনো রাস্তা আছে?
344
00:27:40,117 --> 00:27:42,535
হুহ? সে দরজার কাছে যেতে নিষেধ করেছে।
345
00:27:43,037 --> 00:27:47,290
এটা একটা দূতাবাস! আমাদের মতো ক্রিস্টিনাও
এখানে কোন ঝামেলায় জড়াতে চাইবে না।
346
00:27:48,250 --> 00:27:49,667
আমাদেরকে কেউ মারবে না।
347
00:27:51,462 --> 00:27:53,212
চলো!
348
00:27:55,966 --> 00:27:58,176
বুঝতে পারছি না,
ওরা আমাদেরকে কীভাবে খুঁজে পেল।
349
00:27:58,344 --> 00:28:01,054
আমি শুধু স্যান্ডিস্কির ব্যাপারে ভাবছি।
350
00:28:01,221 --> 00:28:02,305
মরিস কী আসছে?
351
00:28:02,473 --> 00:28:03,931
এখনও তার কোন খবর পাই নি।
352
00:28:04,099 --> 00:28:05,183
আমি তার অবস্থা চেক করছি।
353
00:28:07,436 --> 00:28:09,437
ওটা আমাকে দাও!
354
00:28:15,694 --> 00:28:17,195
আপনারা কার সাথে এসেছেন?
355
00:28:20,908 --> 00:28:22,367
ক্রিস্টিনা!
356
00:28:22,534 --> 00:28:24,327
এই নিন, উনি এটা ফেলে গিয়েছেন।
357
00:28:32,211 --> 00:28:33,961
আমরা এক মাইল দূরে আছি।
358
00:28:36,507 --> 00:28:39,300
-তোমার ফোন?
- মনে হয় কলটা ব্রিফকেসের ভিতরে বাজছে।
359
00:28:44,473 --> 00:28:47,058
প্রাইভেট নাম্বার!
ওরা কী আমাদেরকে ট্র্যাক করতে পারবে?
360
00:28:48,435 --> 00:28:50,728
লাউডস্পিকার দাও!
361
00:28:53,190 --> 00:28:54,524
হ্যালো!
362
00:28:56,860 --> 00:28:58,403
মাইকেল?
363
00:29:09,623 --> 00:29:11,207
তোমার মা?
364
00:29:18,632 --> 00:29:19,920
ওহ, মাইকেল! আমি অত্যন্ত দুঃখিত!
365
00:29:23,762 --> 00:29:25,847
কী বলব বুঝতে পারছি না।
366
00:29:26,014 --> 00:29:28,266
কিছুই বলার নেই!
367
00:29:31,353 --> 00:29:33,187
কিছুই না!
368
00:29:45,033 --> 00:29:46,409
খোদা রে, কী হয়েছে তোমার?
369
00:29:46,577 --> 00:29:48,077
সিলা কোথায়?
370
00:29:49,538 --> 00:29:51,914
আমরা ওটা নেয়ার আগেই ওরা চলে গেছে।
371
00:29:52,916 --> 00:29:56,878
আমি এদিকে জন্মের মার খেয়ে আসলাম
আর তোমরা খালি হাতে ফিরে এসেছ?
372
00:29:57,212 --> 00:29:58,963
এটা পেয়েছি!
373
00:29:59,131 --> 00:30:00,923
সামান্য একটা কাগজের টুকরো?
374
00:30:01,091 --> 00:30:02,133
শুধু এটাই পেয়েছ তোমরা?
375
00:30:03,385 --> 00:30:04,552
সাথে একটা সুপার-গ্লু নিয়ে আসোনি কেন?
376
00:30:05,095 --> 00:30:08,014
শান্ত হও তুমি!
এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
377
00:30:08,348 --> 00:30:10,141
আমরা যদি জেনারেলকে বলতাম!
378
00:30:10,309 --> 00:30:11,476
যদি জেনারেলকে বলতাম!
379
00:30:11,643 --> 00:30:13,186
শুধু আরেকবার!
380
00:30:14,188 --> 00:30:16,189
এই লোক যদি ক্রিস্টিনার জন্য গুরুত্বপূর্ণ হয়...
381
00:30:17,774 --> 00:30:18,941
...তাহলে সে আমাদের জন্যও গুরুত্বপূর্ণ।
382
00:30:19,276 --> 00:30:22,445
- কোম্পানিকে জানাও! ওর সম্পর্কে খবর নাও!
- আমি জানাচ্ছি।
383
00:30:49,890 --> 00:30:52,850
-তুমি ঠিক আছ?
-হ্যাঁ, ঠিক আছি! বেরুচ্ছি!
384
00:31:07,574 --> 00:31:11,661
'VS' যেই হোক না কেন, তাদের প্লেন
৩০ মিনিটের মধ্যে এখানে পৌঁছাবে।
385
00:31:12,079 --> 00:31:15,206
আমাদেরকে ফ্লাইট লগটা দেখতে হবে।
386
00:31:15,541 --> 00:31:16,707
আচ্ছা!
387
00:31:24,341 --> 00:31:25,758
হাই!
388
00:31:26,510 --> 00:31:30,054
দুঃখিত, আপনাদের সাইনটা খেয়াল করলাম,
এখানে নাকি উড়াউড়ির প্রশিক্ষণ নেয়া যায়!
389
00:31:30,222 --> 00:31:31,639
আপনাদের কাছে কোন গাইডবই আছে?
390
00:31:31,807 --> 00:31:33,266
আমি আপনাকে পরে কল করছি।
391
00:31:33,433 --> 00:31:35,601
অবশ্যই! এখানে একটা থাকার কথা।
392
00:31:35,769 --> 00:31:36,894
ধন্যবাদ! কষ্ট দিলাম!
393
00:31:42,234 --> 00:31:43,317
এই নিন!
394
00:31:43,485 --> 00:31:46,654
আচ্ছা! "আকাশে উড়া শিখুন"! পারফেক্ট!
395
00:31:58,500 --> 00:32:00,084
মাইকেল!
396
00:32:06,091 --> 00:32:08,342
- বাথরুমের ওখান দিয়ে বের হওয়া যাবে।
- আমার ৩০ সেকেন্ড লাগবে।
397
00:32:08,510 --> 00:32:11,345
- খুঁজে পেলে ওরা আমাদেরকে মেরে ফেলবে।
- "ভিনসেন্ট স্যান্ডিস্কি"! " VS"!
398
00:32:11,513 --> 00:32:13,681
"N727MG."
399
00:32:15,058 --> 00:32:16,434
চলো!
400
00:32:21,940 --> 00:32:23,024
বুঝেছি!
401
00:32:23,191 --> 00:32:25,484
ভিনসেন্ট স্যান্ডিস্কি এখন একটা প্লেনে আছে।
402
00:32:25,652 --> 00:32:29,655
সে ইভারগ্লেড মেমোরিয়ালের দিকে যাচ্ছে।
১৫ মিনিটের মধ্যে আমাদেরকে লডারডেল দুর্গে যেতে হবে।
403
00:32:29,823 --> 00:32:32,116
যেই ট্রাফিক! আমরা কোনভাবেই
ওখানে পৌঁছাতে পারব না।
404
00:32:32,534 --> 00:32:33,576
এখানেই থাকো!
405
00:32:39,666 --> 00:32:40,916
মাফ করবেন, কীভাবে সাহায্য করতে পারি?
406
00:32:41,084 --> 00:32:42,460
জিজ্ঞেস করে ভালোই করেছ।
407
00:32:42,628 --> 00:32:47,548
আমি চাই তুমি N727MG এর জন্য
টাওয়ারে একটা বার্তা পাঠাও।
408
00:32:49,176 --> 00:32:52,553
N727MG, ইভারগ্লেড মেমোরিয়াল টাওয়ার থেকে বলছি।
409
00:32:52,721 --> 00:32:57,266
অন্য আরেকটি বিমান থেকে খবর পেয়েছি যে,
আপনাদের বামপাশের টারবাইনটি আস্তে ঘুরছে।
410
00:33:00,020 --> 00:33:02,605
টাওয়ার, সব ঠিকঠাকই আছে।
আমি কী অবতরণ করতে পারব?
411
00:33:03,023 --> 00:33:07,276
জরুরি অবস্থার জন্য তাদেরকে পার্কিং লটের
উত্তর পাশে অবতরণ করতে বলো।
412
00:33:07,444 --> 00:33:09,111
-কিন্তু এতে...
- বলো!
413
00:33:10,280 --> 00:33:11,739
শুনতে পাচ্ছেন?
414
00:33:13,492 --> 00:33:15,284
টাওয়ার, কন্ট্রোল রুম বলছি।
415
00:33:15,786 --> 00:33:21,082
দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা
"নভেম্বর ৭২৭ মাইকেল গফ" অবতরণ করতে যাচ্ছে।
416
00:33:21,958 --> 00:33:25,044
আমরা কোন ঝুঁকি নিতে চাই না।
আমরা তাদের কাছে সাহায্যকারী দল পাঠাচ্ছি।
417
00:33:25,212 --> 00:33:27,963
যাত্রীদেরকে ল্যান্ড করার সাথে সাথে
প্লেন ত্যাগ করার জন্য বলুন।
418
00:33:28,090 --> 00:33:29,340
ঠিক আছে!
419
00:33:29,508 --> 00:33:31,258
এবার সিকিউরিটির কাছে কল দাও।
420
00:33:31,426 --> 00:33:34,261
তাদেরকে বলো, ডাক্তার সারা টেনক্রেডিকে
পার্কিং লটে নিয়ে যেতে হবে।
421
00:33:34,846 --> 00:33:37,765
তোমাদের একজন যাত্রীর হার্ট-এট্যাক হয়েছে।
422
00:33:37,933 --> 00:33:39,684
তার দ্রুত চিকিৎসা প্রয়োজন।
423
00:33:41,853 --> 00:33:43,479
সিকিউরিটি, কন্ট্রোল রুম বলছি।
424
00:34:07,587 --> 00:34:10,923
ওকে! আর শুধু একটা মিনিট,
তারপর তোমাকে আর বিরক্ত করব না।
425
00:34:13,552 --> 00:34:16,971
এটার জন্য আপনি অনেক বড়
ঝামেলায় পড়তে পারেন।
426
00:34:17,097 --> 00:34:18,639
আপনাকে জেলেও যেতে হতে পারে।
427
00:34:19,141 --> 00:34:20,641
কোনটাতে?
428
00:34:45,751 --> 00:34:47,877
কিছু একটা গড়বড় মনে হচ্ছে।
429
00:35:01,516 --> 00:35:02,558
ভিনসেন্ট স্যান্ডিস্কি?
430
00:35:03,602 --> 00:35:05,644
-হ্যাঁ?
-হাই! আমি ডাক্তার ট্যানক্রেডি।
431
00:35:05,812 --> 00:35:08,022
- আপনাকে আমার সাথে যেতে হবে।
- কোন সমস্যা?
432
00:35:08,148 --> 00:35:12,651
ভ্রমণকালে আপনি কিছু শারীরিক সমস্যার
সম্মুখীন হয়ছেন বলে আমাদের চিন্তা হচ্ছে।
433
00:35:12,986 --> 00:35:14,153
-দুঃখিত, আমি কিছু...
-চলুন!
434
00:35:14,321 --> 00:35:16,155
মাইকেল স্কোফিল্ড, ইনি ভিনসেন্ট স্যান্ডিস্কি।
435
00:35:16,323 --> 00:35:17,990
গাড়িতে উঠুন।
436
00:35:19,576 --> 00:35:21,076
-কী...?
-পিছনের সিটে!
437
00:35:21,244 --> 00:35:23,037
জলদি উঠুন!
438
00:35:32,255 --> 00:35:34,089
প্লিজ, আমাকে মেরো না।
439
00:35:34,466 --> 00:35:36,091
আমরা মারব না।
440
00:35:37,886 --> 00:35:39,303
কিন্তু ওরা মারবে!
441
00:35:47,020 --> 00:35:50,564
আমার থেকে সব কিছু নিয়ে যাও,
শুধু আমাকে ছেড়ে দাও।
442
00:35:54,778 --> 00:35:56,654
আপনি ক্রিস্টিনা স্কোফিল্ডকে চেনেন?
443
00:35:57,280 --> 00:35:59,323
কে? না!
444
00:36:03,662 --> 00:36:06,956
- মাইকেল, সামনে আর রাস্তা নেই।
- গ্যারেজগুলোর দিকে যাও।
445
00:36:17,551 --> 00:36:18,759
হে ঈশ্বর!
446
00:36:18,927 --> 00:36:20,177
হে ঈশ্বর!
447
00:36:20,345 --> 00:36:21,971
হে ঈশ্বর! কী হচ্ছে এসব?
448
00:36:22,138 --> 00:36:23,389
গাড়ি থেকে বের হও!
449
00:36:23,557 --> 00:36:24,849
এক্ষুনি!
450
00:36:25,016 --> 00:36:26,433
-মাইকেল?
-গাড়ি থেকে বের হও!
451
00:36:26,601 --> 00:36:28,143
-হে ঈশ্বর!
-জলদি!
452
00:36:28,854 --> 00:36:30,771
-জলদি বের হও!
-ওরা আমাদেরকে মেরে ফেলবে।
453
00:36:30,939 --> 00:36:34,233
ওরা আমাদের মেরে ফেলার আগে
ওরা যেটা চায় সেটা করো।
454
00:36:34,401 --> 00:36:35,734
প্লিজ!
455
00:36:37,863 --> 00:36:39,905
নামো! এক্ষুনি নামো!
456
00:36:41,157 --> 00:36:42,241
এক্ষুনি!
457
00:36:44,035 --> 00:36:45,619
ওকে গাড়িতে উঠাও!
458
00:36:46,872 --> 00:36:48,747
ওদেরকে কী করব?
459
00:36:49,249 --> 00:36:50,441
মেরে ফেলো!
460
00:37:17,611 --> 00:37:19,737
-ঠিক আছিস?
- হ্যাঁ!
461
00:37:19,905 --> 00:37:21,572
ধন্যবাদ তোমাদেরকে! হেই?
462
00:37:22,198 --> 00:37:24,074
-বের হও! তাড়াতাড়ি!
-কী হচ্ছে এসব?
463
00:37:24,618 --> 00:37:26,785
- তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
- যাও, জলদি!
464
00:37:26,953 --> 00:37:28,370
তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
465
00:37:29,247 --> 00:37:30,748
তোমরা আমাকে দিয়ে কী করবে?
466
00:37:30,916 --> 00:37:33,208
কথা না বলে দ্রুত হাটতে থাকো।
467
00:37:33,335 --> 00:37:36,003
- অনেক বড় ভুল করছ।
- লিংকন, তোমার কী মাথা খারাপ হয়ে গেছে?
468
00:37:36,171 --> 00:37:38,005
কী? কী হচ্ছে এসব?
469
00:37:38,173 --> 00:37:39,548
কথা না বলে গাড়িতে উঠো! এক্ষুনি!
470
00:37:40,800 --> 00:37:42,760
কী করবে তুমি?
471
00:37:42,928 --> 00:37:44,470
আমাকে গুলি করবে?
472
00:37:44,888 --> 00:37:46,722
আমি তোকে আসতে নিষেধ করেছিলাম, মাইকেল।
473
00:37:46,890 --> 00:37:49,433
আমি এসব আমাদের জন্য করছি,
আমাদের পরিবারের জন্য।
474
00:37:50,018 --> 00:37:52,144
এই খেলা এখনও শেষ হয় নি।
475
00:37:52,437 --> 00:37:54,188
একদমই না!
476
00:38:42,320 --> 00:38:45,906
- কী?
- আপনার জন্য গরম খবর আছে।
477
00:38:46,366 --> 00:38:51,245
এখন, আমাদের মধ্যে যা কথা হয়েছিল
আমি তার ব্যাপারে নিশ্চয়তা চাই।
478
00:38:51,371 --> 00:38:53,872
গাড়ি, অফিস এবং বাড়ি!
479
00:38:54,040 --> 00:38:55,874
ব্যাগওয়েল, তুমি যদি কোন চালাকি করো...
480
00:38:56,835 --> 00:38:59,461
আপনি আমাকে কথাটা বলতে নিষেধ করছেন?
481
00:38:59,629 --> 00:39:01,839
বলে ফেলো!
482
00:39:09,305 --> 00:39:13,684
'সিলা' লিংক এবং মাইকেলের মায়ের কাছে আছে।
483
00:39:14,227 --> 00:39:16,020
এবং সেটা মায়ামিতেই!
484
00:39:16,688 --> 00:39:18,230
আর, জেনারেল...
485
00:39:18,356 --> 00:39:20,065
বিমানে তেল ভরো!
486
00:39:20,233 --> 00:39:22,443
আমরা মায়ামি যাচ্ছি।
487
00:39:23,778 --> 00:39:26,530
ক্রিস্টিনা রোস স্কোফিল্ড!
এই নামটা কী তোমার পরিচিত?
488
00:39:27,323 --> 00:39:28,490
না!
489
00:39:28,658 --> 00:39:31,410
তাহলে সে তোমার ফ্লাইটের
সময়সূচি নিয়ে ঘুরছে কেন?
490
00:39:32,120 --> 00:39:33,328
আমি জানি না!
491
00:39:33,455 --> 00:39:35,330
-কখনও কোম্পানীর ব্যাপারে শুনেছ?
- না!
492
00:39:35,457 --> 00:39:38,500
- দ্যা কোম্পানী!
-কখনও না? কখনও সিলার ব্যাপারে শুনেছ?
493
00:39:40,628 --> 00:39:42,671
তোমার পেশা কী?
494
00:39:43,131 --> 00:39:44,923
আমি ডার্থমাউথের একজন প্রফেসর।
495
00:39:45,675 --> 00:39:47,760
তাহলে মায়ামিতে কী করছ?
496
00:39:48,678 --> 00:39:52,181
আমি কিছুদিনের জন্য নিউ হ্যাম্পশায়ারের
বাইরে সময় কাটাতে চেয়েছিলাম।
497
00:39:52,724 --> 00:39:55,100
সত্যি বলতে, এখন মনে হচ্ছে...
498
00:39:55,268 --> 00:39:57,019
...এটা না চাইলেই ভাল হতো।
499
00:39:57,771 --> 00:39:59,646
শান্ত হও!
500
00:39:59,814 --> 00:40:01,982
আমি আগামীকাল এখানে অনুষ্ঠিতব্য
প্রোগ্রেসিভ এনার্জিস কনফারেন্সের...
501
00:40:02,150 --> 00:40:06,361
উদ্যোক্তাদের কাছ থেকে একটা কল পেয়েছিলাম।
তারা বলেছিল, তারা আমাকে এখানে এনে...
502
00:40:06,529 --> 00:40:10,824
...একটা হোটেলে রাখবে, যদি আমি
তাদের হয়ে একটা প্রেজেন্টেশন করে দেই।
503
00:40:11,618 --> 00:40:13,410
তোমার ফোন কোথায়?
504
00:40:16,247 --> 00:40:18,624
আমার জ্যাকেটে!
505
00:40:26,925 --> 00:40:28,592
আমার সাথে মিথ্যা বলছ কেন?
506
00:40:28,760 --> 00:40:31,261
কসম করে বলছি, প্লেন থেকে
নামার সময়ও ওটা আমার পকেটে ছিল।
507
00:40:34,682 --> 00:40:37,392
মাইকেল, সে বলেছিল সে তোমার মাকে চিনেনা,
কিন্তু তাদের মধ্যে...
508
00:40:37,769 --> 00:40:40,979
...প্রায় বিশটার মতো
ই-মেইল আদান-প্রদান হয়েছে।
509
00:40:41,940 --> 00:40:44,733
তারা শুধু একে অপরকে চিনেই না,
তারা দু'জনে একসাথে কাজ করে।
510
00:40:44,901 --> 00:40:46,860
প্রশ্নটা হলো, কাজটা কী।
511
00:40:51,699 --> 00:40:53,325
লিংক!
512
00:40:59,332 --> 00:41:00,833
ভিনসেন্ট স্যান্ডিস্কি!
513
00:41:07,090 --> 00:41:09,049
ডায়াল লিস্টের শেষ নাম্বারটা দেখো তো।
514
00:41:09,217 --> 00:41:11,176
এই নাম্বার থেকে অনেকবার কল এসেছে।
515
00:41:14,180 --> 00:41:15,889
আমি একটু আসছি!
516
00:42:10,236 --> 00:42:12,821
-কোন খবর পেলে?
- না!
517
00:42:15,658 --> 00:42:17,618
ভাল, ভাল, ভাল!
518
00:42:21,331 --> 00:42:22,581
বলো?
519
00:42:22,749 --> 00:42:25,042
মা, তাকে তোমার কতটা প্রয়োজন?
520
00:42:27,045 --> 00:42:29,338
মাইকেল, আমার কথা শোনো।
521
00:42:29,505 --> 00:42:31,632
এটা কোন উত্তর নয়।
522
00:42:31,799 --> 00:42:33,717
আমি অপেক্ষায় থাকব।
523
00:42:41,142 --> 00:42:42,601
ওর ইতিহাস চেক করা হয়েছে।
524
00:42:43,519 --> 00:42:45,604
শোনো, কয়েকটা ব্যপারে আমাদের
আরও ভালভাবে নিশ্চিত হতে হবে।
525
00:42:45,772 --> 00:42:48,523
আমাদের কাজ শেষ হলেই,
তোমাকে ছেড়ে দিবো।
526
00:42:48,650 --> 00:42:50,317
ধন্যবাদ!
527
00:43:00,000 --> 00:43:30,000
অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল।