1
00:00:08,240 --> 00:00:09,435
ব্যাচটা কত বড়?
2
00:00:09,600 --> 00:00:11,831
৫০ পাউন্ডের মতো হবে।
3
00:00:12,000 --> 00:00:13,753
জ্যাক আঙ্কেল, ঐ মাস্কটা,
4
00:00:13,920 --> 00:00:15,912
আমার মনে হয় আপনার...
5
00:00:16,120 --> 00:00:18,715
মিস্টার হোয়াইট বলেছে, ধোঁয়াটা শরীরের জন্য খারাপ।
6
00:00:18,880 --> 00:00:20,758
আমার শ্বাস নিয়ে আমাকে মাথা ঘামাতে দাও, খোকা।
7
00:00:20,920 --> 00:00:24,800
তাড়াতাড়ি করো, সিগারেট খাবো।
8
00:01:01,960 --> 00:01:04,600
- ৭৬ শতাংশ।
- হ্যাঁ।
9
00:01:04,760 --> 00:01:06,956
- দারুণ হচ্ছে, ভাগ্নে।
- ঠিক আছে, জ্যাক আঙ্কেল।
10
00:01:07,120 --> 00:01:08,395
ব্লু কোথায়?
11
00:01:08,640 --> 00:01:11,200
- কীসের কথা বলছেন?
- ব্লু মেথের নীল রঙ।
12
00:01:11,360 --> 00:01:13,920
রংটা কি পরে আসে?
শক্ত হবার সময়ে?
13
00:01:14,080 --> 00:01:15,116
সেটা কোথায়?
14
00:01:17,040 --> 00:01:20,829
নাকি আমার ভুল হচ্ছে?
এটা কী ব্লু না?
15
00:01:21,000 --> 00:01:23,879
৭৬ শতাংশ খাঁটি বানিয়েছি,
সেটাই বড় কথা।
16
00:01:24,040 --> 00:01:25,997
হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো হয়
হয়েছে।
17
00:01:26,160 --> 00:01:28,880
উলভেরিনের মতো দেখতে লোকটা
৭০ শতাংশই আনতে পারে না
18
00:01:29,040 --> 00:01:33,398
ভালো, শতাংশ অনুযায়ী,
কিছুটা উন্নতি হয়েছে।
19
00:01:33,560 --> 00:01:35,040
আর অভিনন্দন, টড।
20
00:01:35,240 --> 00:01:37,755
কিন্তু ইউরোপজুড়ে আমাদের ব্র্যান্ড হলো নীল রঙের মেথ।
21
00:01:37,920 --> 00:01:40,151
এর জন্যই আমাদের ক্রেতারা এত দাম দেয়।
22
00:01:40,320 --> 00:01:43,040
হাইজেনবার্গের আমলের থেকে বিশুদ্ধতা কমে গেলে
23
00:01:43,200 --> 00:01:46,830
হয়তো ওরা অতোটা ধরবে না,
কিন্তু নীল না হলে সমস্যা হবে।
24
00:01:50,120 --> 00:01:51,554
কী জানি, আমার চোখে
25
00:01:51,720 --> 00:01:54,394
- এটাকে নীলই লাগছে।
- হ্যাঁ, কিছুটা।
26
00:01:54,560 --> 00:01:56,711
নীলচে এটা।
27
00:01:59,320 --> 00:02:02,040
টড, তুমি হলে শেফ।
তোমার কী মনে হয়।
28
00:02:06,600 --> 00:02:09,320
হ্যাঁ কিছুটা
29
00:02:09,520 --> 00:02:11,239
আলোটা ঠিকভাবে ধরলে,
30
00:02:11,440 --> 00:02:16,310
নীলচে ভাব দেখা যাচ্ছে।
31
00:02:16,480 --> 00:02:18,551
সবজে-নীল দেখা যাচ্ছে।
32
00:02:18,920 --> 00:02:19,956
সমুদ্র নীল।
33
00:02:20,200 --> 00:02:23,113
এর মাঝে খাবারের রঙ মেশালে
যেকোনো শেড পাওয়া যাবে।
34
00:02:23,280 --> 00:02:25,476
ফার্মে জন্মানো স্যামন মাছগুলোকে যেমন করে।
35
00:02:25,640 --> 00:02:28,678
মাছগুলোকে কেমন গোলাপি বানায়, দেখেছ?
36
00:02:28,840 --> 00:02:30,433
ফ্ল্যামিঙ্গো পাখির মতো।
37
00:02:31,320 --> 00:02:34,279
মাছগুলোর আসল রঙ মোটেই এমন না।
38
00:02:36,880 --> 00:02:40,112
বেশ, চলো টাকা বানানো যাক।
39
00:02:52,000 --> 00:02:55,755
- এই নিন মিস কোয়্যাল।
- লিডিয়া।
40
00:02:55,920 --> 00:02:57,752
ধন্যবাদ।
41
00:03:03,920 --> 00:03:06,071
চা ঠিক আছে? আপনার কথামতো বানিয়েছি।
42
00:03:06,280 --> 00:03:07,316
হুম
43
00:03:07,520 --> 00:03:11,355
ঠিক তো? লিকার পাতলা হলে আরেকটা ব্যাগ দেবো।
44
00:03:11,520 --> 00:03:13,239
না ঠিক আছে।
45
00:03:15,400 --> 00:03:17,869
প্রোডাক্টের অবস্থা দেখুন।
46
00:03:18,040 --> 00:03:20,760
রঙের ব্যাপারে আমি খুবই দুঃখিত।
47
00:03:20,920 --> 00:03:23,719
এক দুই মিনিটের জন্য
কেটলিটা কয়েক ডিগ্রি
48
00:03:23,880 --> 00:03:25,473
গরম হয়ে গেছিলো মনে হয়।
49
00:03:25,680 --> 00:03:28,752
গরমে রঙটা নষ্ট হয়ে গেছে।
50
00:03:29,120 --> 00:03:31,999
আপনারা পুড়িয়ে ফেলেছেন, কেকের মতো।
51
00:03:33,880 --> 00:03:36,111
হ্যাঁ, কিছুটা।
52
00:03:36,320 --> 00:03:38,118
কিন্তু মনে হয় এটা ঠিক করতে পারবো।
53
00:03:38,320 --> 00:03:41,631
বিশুদ্ধতাও বাড়ানো যাবে।
54
00:03:41,800 --> 00:03:46,795
মিস্টার হোয়াইট যেভাবে শিখিয়েছেন
সেভাবেই সবকিছু করেছি...
55
00:03:46,960 --> 00:03:50,351
ভালো তো হতেই হবে, তাই না?
56
00:03:50,520 --> 00:03:52,955
আপনাদের চেষ্টা দেখে ভালো লাগছে,
57
00:03:53,120 --> 00:03:57,239
কারণ আমার ক্রেতারা এই জিনিস চায়,
58
00:03:57,400 --> 00:03:58,629
আগের মতোই।
59
00:03:58,840 --> 00:04:01,071
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই।
60
00:04:07,920 --> 00:04:09,070
আপনার ক্রেতাদের ব্যাপারে একটা কথা,
61
00:04:10,560 --> 00:04:14,679
আংকেলকে বলে ওদেরকে ব্যাপারটা বোঝানো যায়।
62
00:04:17,120 --> 00:04:19,112
যদি আপনি চান।
63
00:04:21,200 --> 00:04:24,716
দরকার নেই, ধন্যবাদ।
64
00:04:26,000 --> 00:04:28,515
তোমার দক্ষতার ওপর অনেক বিশ্বাস রেখেছিলাম।
65
00:04:29,200 --> 00:04:31,431
তোমার ওপর বিশ্বাস আছে আমার।
66
00:04:31,600 --> 00:04:34,115
প্লিজ ভালোমতো বানিও।
67
00:04:34,280 --> 00:04:37,034
এটা আমার কাছে খুবই জরুরি।
68
00:04:42,040 --> 00:04:44,509
ফ্লাইট ধরতে হবে আমাকে।
69
00:05:15,040 --> 00:05:17,839
- হ্যালো।
- হেই, ওয়াল্ট বলছি।
70
00:05:18,040 --> 00:05:19,554
হেই মিস্টার হোয়াইট, কেমন আছেন?
71
00:05:19,720 --> 00:05:21,234
আছি ভালোই।
72
00:05:21,400 --> 00:05:23,039
আমি....
73
00:05:23,200 --> 00:05:27,991
টড, তোমার আঙ্কেলের জন্য সম্ভবত
আরেকটা কাজ পেয়েছি।
74
00:05:28,160 --> 00:05:30,914
আচ্ছা। আপনি দেখা করতে চান?
75
00:05:31,080 --> 00:05:34,312
আমি, হ্যাঁ প্লিজ, ব্যবস্থা করো।
76
00:05:34,520 --> 00:05:37,877
কোন জেল, কয়জন টার্গেট,
77
00:05:38,040 --> 00:05:41,636
এরকম কিছু ওনাকে আগে থেকে বলা লাগবে?
78
00:05:43,480 --> 00:05:45,233
- মিস্টার হোয়াইট?
শুধু একজন টার্গেট।
79
00:05:45,400 --> 00:05:47,596
এখন জেলে নেই সে।
80
00:05:48,160 --> 00:05:50,152
জেসি পিঙ্কম্যান।
81
00:05:50,400 --> 00:05:51,914
ঠিক আছে।
82
00:05:54,400 --> 00:06:00,914
অনুবাদে - কুদরতে জাহান
83
00:06:01,400 --> 00:06:05,914
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
84
00:06:49,320 --> 00:06:52,518
ওর গলা টিপে মারোনি দেখে অবাক হলাম।
এখন কী? জেলে ঢোকাবে ওকে?
85
00:06:52,720 --> 00:06:56,236
ওকে ওয়াল্টের বিরুদ্ধে ব্যবহার করার ক্ষেত্রে বিচার বিভাগের পরিকল্পনা আছে, আমি নিশ্চিত।
86
00:06:56,400 --> 00:06:59,359
যারা জেকে বসে মুখ খোলে, ওয়াল্ট তাদের কী হাল করেছে, মনে আছে?
87
00:06:59,560 --> 00:07:01,358
বখাটা ঘোরাঘুরি করলে মারা পড়বে,
88
00:07:01,560 --> 00:07:03,950
পুলিশের কাছেই নিরাপদে আছে।
89
00:07:05,480 --> 00:07:08,120
এর মানে কী?
কী বলতে চাইছ?
90
00:07:08,320 --> 00:07:09,674
ছেলেটার মাথায় একটা বুদ্ধি এসেছে।
91
00:07:09,840 --> 00:07:12,150
কোন ছেলে? ঐ ছেলে?
ঐ অপোগণ্ড উড়নচন্ডী?
92
00:07:12,320 --> 00:07:14,471
যে আমাদের অপারেশনের বারোটা বাজালো? বলো শুনি।
93
00:07:14,640 --> 00:07:17,235
ওর কথাটা শুনবে তুমি?
94
00:07:25,280 --> 00:07:27,317
বেশ জিনিয়াস, কী বলবে বলো।
95
00:07:27,880 --> 00:07:30,315
ওনাকে জেলে ভরতে আপনাদের প্রমাণ দরকার।
96
00:07:30,480 --> 00:07:32,995
কিন্তু ওনার মতো বুদ্ধিমান লোক তো প্রমাণ রাখেনি, তাই না?
97
00:07:33,160 --> 00:07:34,674
তুমি তো তাই বলেছ।
98
00:07:34,840 --> 00:07:36,160
কিছু জিনিস আছে, যা ঐ
99
00:07:36,320 --> 00:07:39,199
লোভী হারামি জীবনেও নষ্ট করবে না
100
00:07:40,320 --> 00:07:42,118
ওনার টাকা।
101
00:07:42,280 --> 00:07:44,636
- উনি কোথায় টাকা রাখে, জানো?
- না।
102
00:07:45,040 --> 00:07:47,555
কিন্তু এমন একজনকে চিনি যে জানতেও পারে।
103
00:07:53,880 --> 00:07:55,030
ওহ, হেই। কী অবস্থা?
104
00:07:55,240 --> 00:07:58,278
ওর পিছু নিয়ে ওয়াল্টের বাড়ি গিয়েছিলাম, ওকে সেখানেই ধরেছি।
105
00:07:58,440 --> 00:08:01,319
মনে হয় কাউকে খুঁজছে।
মনে অনেক প্রশ্ন।
106
00:08:01,520 --> 00:08:02,670
কাউকে ফোন করতে পারবে না তো?
107
00:08:02,840 --> 00:08:05,514
- ওর ফোন নিয়েছ?
- হ্যাঁ।
108
00:08:07,840 --> 00:08:10,753
- ওকে ভালো কোথাও রাখতে হবে?
- রিও ব্রাভোর সেফ হাউজে আছে।
109
00:08:10,920 --> 00:08:12,957
ভ্যান ওস্টার ওকে পাহারা দিচ্ছে।
110
00:08:13,120 --> 00:08:16,192
ভ্যান ওস্টারের খবর কী?
ওর মনে কোনো প্রশ্ন আছে?
111
00:08:16,360 --> 00:08:18,795
হয়তো, কিন্তু জিজ্ঞেস করলে কী পরিণতি হবে তা ও জানে।
112
00:08:18,960 --> 00:08:19,996
ভালো করেছ না বলে।
113
00:08:20,160 --> 00:08:22,231
তোমাকে এটা সোজাসুজি বলতে চাই, হ্যাঙ্ক।
114
00:08:22,400 --> 00:08:24,551
এ লোক যদি উকিল ডাকতে চায়,
115
00:08:24,720 --> 00:08:28,236
তুমি আমার বস হলেও কিছু যায় আসে না, আমি এসব থামাবোই।
116
00:08:28,440 --> 00:08:30,432
ও উকিল ডাকবে না।
117
00:08:45,840 --> 00:08:46,990
সমস্যা কী তোমার?
118
00:09:08,600 --> 00:09:09,920
এরপর তোমার পালা।
119
00:09:19,640 --> 00:09:21,950
হেই, বাইরে গিয়ে বলবে এগুলো?
120
00:09:22,160 --> 00:09:24,356
- না স্যার, ঠিক আছে।
- ঠিক আছে, ধন্যবাদ।
121
00:09:25,520 --> 00:09:27,671
হিউয়েল ব্যাবিনিউ।
122
00:09:28,880 --> 00:09:30,519
আমাকে চেনো?
123
00:09:32,480 --> 00:09:34,437
ধরে নিচ্ছি চেনো।
124
00:09:34,600 --> 00:09:36,478
তোমার ধৈর্যের জন্য ধন্যবাদ।
125
00:09:36,840 --> 00:09:41,357
এজেন্ট গোমেজ যেমনটা বলেছে,
তুমি গ্রেপ্তার হওনি।
126
00:09:42,160 --> 00:09:43,435
আমি এখানে কেন?
127
00:09:43,640 --> 00:09:46,792
নিজের নিরাপত্তার জন্য।
128
00:09:46,960 --> 00:09:48,030
কীভাবে জানলেন?
129
00:09:48,200 --> 00:09:51,989
আমরা দুইজনেই জানি আমার ভায়রা ভাই কতোটা বিপজ্জনক হতে পারে।
130
00:09:56,480 --> 00:09:58,233
মনের ভয় ভালোই লুকাতে পারেন।
131
00:09:58,400 --> 00:10:00,119
দ্যাখো, শান্ত হও।
132
00:10:00,280 --> 00:10:02,920
তুমি ওয়াল্টার হোয়াইটের ব্যাপারে নতুন কিছু বলতে পারবে না।
133
00:10:03,120 --> 00:10:04,918
বেশ কয়েকটা খুন,
134
00:10:05,120 --> 00:10:07,112
জেলের শ্বেরাঙ্গ সন্ত্রাসীদের সাথে আঁতাত,
135
00:10:07,280 --> 00:10:10,000
দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ মেথ অপারেশন চালানো।
136
00:10:10,160 --> 00:10:12,470
আমি জিজ্ঞেস করছি না,
তুমিও জবাব দিচ্ছ না,
137
00:10:12,640 --> 00:10:14,677
তাহলে আর কী।
আসল কথায় আসা যাক।
138
00:10:14,880 --> 00:10:16,872
ওয়াল্টের ফোন ওয়্যার করছি।
139
00:10:17,040 --> 00:10:21,671
ওর সাথে সউল গুডম্যানের কথোপকথন শুনতে পেয়েছি।
140
00:10:21,840 --> 00:10:24,400
মানে, তোমার বস আর কি।
141
00:10:24,600 --> 00:10:27,559
যা হোক, ওয়াল্ট ফোনে বলেছে:
142
00:10:27,720 --> 00:10:30,189
জেসি পিঙ্কম্যানের একটা ব্যবস্থা করতে।
143
00:10:30,400 --> 00:10:33,518
তারপরেই ও তোমাকে ডেকেছে।
সেজন্যই তুমি এখানে।
144
00:10:33,680 --> 00:10:35,751
এসব বালছাল কথার কোনো অর্থ নেই।
145
00:10:35,920 --> 00:10:38,310
রেকর্ডিং আছে আমার কাছে।
তোমাকে শোনাতে পারি।
146
00:10:38,480 --> 00:10:40,915
তোমার সহযোগী, গুডম্যানের ফিক্সার--
নাম কী তার?
147
00:10:41,080 --> 00:10:43,231
প্যাট্রিক কুবি নামের এক লালচুলো।
148
00:10:43,400 --> 00:10:45,869
বোস্টনের পুলিশ ওকে বছর কয়েক আগে গ্রেপ্তার করেছিল।
149
00:10:46,080 --> 00:10:47,514
এখানে এসেছে রোদ পোহাতে।
150
00:10:47,680 --> 00:10:50,718
ওয়াল্ট বলেছে তোমার মতো একেও খুন করবে।
151
00:10:50,920 --> 00:10:52,957
কুবি ইতিমধ্যেই নিখোঁজ।
152
00:10:53,120 --> 00:10:56,830
দুঃখের সাথে জানাচ্ছি, তোমার লালচুলো বন্ধুর ভবিষ্যৎ অন্ধকার।
153
00:10:57,160 --> 00:11:00,198
বিশ্বাস করলে করো, না করলে নেই।
154
00:11:00,360 --> 00:11:02,795
যা ইচ্ছে কোরো, তবে আমি হলে গুডম্যানকে ফোন করতাম না।
155
00:11:02,960 --> 00:11:04,838
উনি তোমাকে বেচে দিয়েছেন।
156
00:11:05,000 --> 00:11:06,070
কী বলছেন এসব?
157
00:11:06,280 --> 00:11:07,509
ব্যাপারটা ব্যক্তিগতভাবে নিও না।
158
00:11:07,680 --> 00:11:10,752
ওয়াল্টারের কথামতো না চললে
গুডম্যানেরও একই অবস্থা হবে।
159
00:11:10,920 --> 00:11:14,596
তোমার ভাঁড়মার্কা বস তোনাকে বাঁচানোর চেষ্টা করেছিল অবশ্য,
160
00:11:14,760 --> 00:11:16,558
১৫ সেকেন্ডের জন্য,
161
00:11:16,760 --> 00:11:18,991
তারপরেই ওয়াল্টের সাথে হাত মিলিয়েছে
তোমাকে মারার জন্য।
162
00:11:19,160 --> 00:11:21,914
গুডম্যান তোমার ফোন ট্র্যাক করছে।
163
00:11:22,080 --> 00:11:23,639
তুমি ওকে ফোন করার সাথে সাথে
164
00:11:23,800 --> 00:11:25,712
ওয়াল্ট তোমার অবস্থান জেনে যাবে।
165
00:11:25,880 --> 00:11:29,157
তার কিছু সময় বাদেই তোমার অবস্থা হবে এরকম।
166
00:11:31,440 --> 00:11:34,956
ওহ ম্যান, খোদার দোহাই দিয়ে বলছি,
ও ওকে মেরে ফেলবে, সেটা জানতাম না আমি।
167
00:11:35,120 --> 00:11:38,079
- ও ওকে মেরে ফেলবে, জানতাম না।
- শান্ত হও।
168
00:11:38,280 --> 00:11:40,397
তুমি ভেবেছ এটা প্রমাণিত হলে,
খুন পরিকল্পনার দায়ে
169
00:11:40,560 --> 00:11:43,473
জেল হবে তোমার। আমাদের কাছে
কোনো নিরাপত্তা পাবে না।
170
00:11:44,320 --> 00:11:46,994
ওরা তোমাকে ধরার আগেই যা যা জানো, সব বলে দাও।
171
00:11:47,160 --> 00:11:48,992
ও আমাকে খুন করতে চাইবে কেন?
172
00:11:49,160 --> 00:11:51,311
আমি তো কিছু করিনি।
এ লোকের কাজের পেছনে কারণ লাগে?
173
00:11:51,520 --> 00:11:53,477
ওর কথা থেকে যা বুঝলাম,
174
00:11:53,640 --> 00:11:57,839
ব্রক নামের একটা ছেলেকে বিষ খাওয়ানোর ব্যাপারে তুমি জানো বলে।
175
00:11:59,520 --> 00:12:02,080
কিংবা ওর টাকা কোথায় আছে, তা জানো বলে।
176
00:12:02,480 --> 00:12:04,039
ওর টাকা কোথায় আছে, তা জানি না আমি!
177
00:12:04,240 --> 00:12:05,515
আমরা তো শুনলাম তুমি নাকি জানো।
178
00:12:05,680 --> 00:12:07,831
যারা জানে তাদের কথা শুনছ না তুমি।
179
00:12:08,000 --> 00:12:09,957
আমি আর কুবি লোকটার জন্য একটা ভ্যান ভাড়া করেছি।
180
00:12:10,160 --> 00:12:12,834
তার টাকা পয়সা একটা সেল্ফ স্টোরেজ ইউনিটে ভরেছি।
181
00:12:13,040 --> 00:12:15,555
তারপর গুডম্যানের অফিসে বসে ওর চাবি ওকে দিয়ে দিয়েছি।
182
00:12:15,720 --> 00:12:17,951
ওখান থেকে ও কোথায় নিয়েছে কে জানে।
183
00:12:18,120 --> 00:12:20,760
ভ্যান, না? কী পরিমাণ টাকা?
184
00:12:21,360 --> 00:12:22,953
সাত ব্যারেল ভর্তি।
185
00:12:23,120 --> 00:12:24,474
সাত ব্যারেল?
186
00:12:26,360 --> 00:12:30,115
ব্যারেল মানে কী? আসল ব্যারেল?
187
00:12:30,280 --> 00:12:35,514
প্লাস্টিকের কালো ব্যারেল, ৫৫ গ্যালন তেল ধরে যাতে।
188
00:12:35,680 --> 00:12:37,000
হোম ডিপো থেকে কিনেছি।
189
00:12:37,160 --> 00:12:39,675
প্রত্যেকটাকে কানায় কানায় ভরেছি।
190
00:12:40,720 --> 00:12:42,951
ভ্যানটা কোথা থেকে ভাড়া করেছ?
191
00:12:43,120 --> 00:12:46,909
ক্যান্ডেলারিয়া আর মনরোর ল্যারিয়াট থেকে।
192
00:12:48,920 --> 00:12:51,719
- ক্যান্ডেলারিয়ার ল্যারিয়াট?
- হ্যাঁ।
193
00:12:51,880 --> 00:12:55,191
কুবি ভ্যানটা ভাড়া করেছে।
মিস্টার হোয়াইট জিনিস রেখে এসেছে।
194
00:12:55,360 --> 00:12:58,000
কুবিকে ফেরত দেবার আগে ওটা
ভালো করে ধুইয়েছে আমাদের দিয়ে।
195
00:12:58,160 --> 00:12:59,355
রেন্টাল গাড়ি কেন ধুইয়েছে?
196
00:12:59,520 --> 00:13:02,354
অনেক নোংরা ছিল, মনে হয়
অনেক দূরে গিয়েছিল।
197
00:13:02,520 --> 00:13:05,479
আমরা ধোবার পরে উনি
পেছন থেকে একটা কোদাল বের করে নিলো,
198
00:13:05,680 --> 00:13:08,354
তারপর আমাদের চাবিটা দিলো,
ব্যাস এটুকুই জানি।
199
00:13:08,520 --> 00:13:09,840
এটুকুই জানি।
200
00:13:13,200 --> 00:13:15,669
ঠিক আছে, মিস্টার ব্যাবিনিউ।
201
00:13:16,960 --> 00:13:21,034
এই কুত্তার বাচ্চাকে ধরার জন্য
এজেন্ট গোমেজ আর আমি
202
00:13:21,200 --> 00:13:22,759
যথাসাধ্য চেষ্টা করবো।
203
00:13:22,920 --> 00:13:24,400
যা কথা দিয়েছিলাম, তুমি এখন যেতে পারো।
204
00:13:24,560 --> 00:13:27,519
কিন্তু তোমার জায়গায় আমি হলে
দরজার বাইরে এক পাও দিতাম না।
205
00:13:27,960 --> 00:13:30,191
আর মনে রেখো, কাউকে ফোন করা যাবে না।
206
00:13:30,360 --> 00:13:31,919
ওহ, ভুলেই গিয়েছিলাম।
207
00:13:32,120 --> 00:13:34,157
ফোনের ব্যাটারিটা বের করে নিয়েছি,
208
00:13:34,320 --> 00:13:36,551
যাতে ওয়াল্ট তোমাকে ট্র্যাক করতে না পারে।
209
00:13:36,720 --> 00:13:39,519
আর ওটাকে ঢুকিও না।
210
00:13:39,680 --> 00:13:41,717
এজেন্ট ভ্যান ওস্টার তোমার সাথে থাকবে।
211
00:13:41,920 --> 00:13:44,230
তুমি নিরাপদেই থাকবে। পিস্তল চালাতে
ও সবচেয়ে পটু।
212
00:13:44,920 --> 00:13:49,039
কেসের ব্যাপারে আলোচনা করতে যেও না। ওকে যত কম বিরক্ত করবে,
213
00:13:49,200 --> 00:13:51,431
ও ততো ভালো করে পাহারা দিতে পারবে।
214
00:13:52,440 --> 00:13:54,033
কতক্ষণ লাগবে?
215
00:13:54,960 --> 00:13:57,429
তোমাকে নিরাপদ রাখতে যতক্ষণ লাগে।
216
00:14:09,640 --> 00:14:11,916
এবারে মাত্র একজন লোক।
217
00:14:12,120 --> 00:14:14,396
জেলেও না।
218
00:14:17,400 --> 00:14:20,279
টড বললো, পুরোনো পার্টনার নাকি?
219
00:14:22,680 --> 00:14:23,716
হ্যাঁ।
220
00:14:23,920 --> 00:14:25,991
র্যাট পেট্রলের কাজ?
221
00:14:28,080 --> 00:14:29,958
র্যাট পে-?
222
00:14:30,880 --> 00:14:32,439
না, না।
223
00:14:32,640 --> 00:14:35,917
না না, ও র্যাট না।
224
00:14:37,040 --> 00:14:39,157
ও...
225
00:14:40,640 --> 00:14:45,317
ও আসলে কথা শুনছিল না।
226
00:14:45,880 --> 00:14:47,599
- আচ্ছা।
- রেগে গিয়েছিল খুব।
227
00:14:47,760 --> 00:14:49,353
ও র্যাট(চর) নয়।
228
00:14:49,800 --> 00:14:51,519
ঠিক আছে।
229
00:14:52,680 --> 00:14:54,831
রাগী কিন্তু চর না, বুঝেছি।
230
00:14:55,000 --> 00:14:56,639
ঠিক কতোটা রাগী?
231
00:14:56,800 --> 00:14:58,553
হাল্কের মতো?
232
00:14:58,720 --> 00:15:02,919
র্যাম্বো বা জেমস বন্ডের মতো?
233
00:15:08,160 --> 00:15:10,436
তুমি নিজে করতে পারবে না, না?
234
00:15:11,840 --> 00:15:13,718
জেসি আমার নিজের ছেলের মতো।
235
00:15:15,400 --> 00:15:19,758
দ্যাখো, মৃত্যুটা ওথাসম্ভব ব্যথাহীন এবং দ্রুত হওয়া চাই।
236
00:15:19,920 --> 00:15:21,832
কষ্ট কিংবা ভয় যাতে না পায়।
237
00:15:22,000 --> 00:15:24,993
পেছন থেকে গুলি করে দেবে।
যাতে ও টের না পায়।
238
00:15:25,720 --> 00:15:26,949
ব্যাপারটাকে সম্মান করছি।
239
00:15:27,120 --> 00:15:30,397
অনেক বর্বর ওকে মারার জন্য খুঁজছে।
টাকার কথায় আসা যাক।
240
00:15:30,560 --> 00:15:32,791
আমরা তোমার টাকা চাই না।
241
00:15:34,520 --> 00:15:36,000
আমাদের হয়ে মেথ বানাবে, তাহলেই হবে।
242
00:15:45,560 --> 00:15:47,950
তোমরা জানো আমি আর এসবের মধ্যে নেই।
243
00:15:49,040 --> 00:15:51,600
শুধু আমার ভাগ্নেকে শেখানোর জন্য
কয়েকবার বানাবে।
244
00:15:52,160 --> 00:15:54,800
ওকে বিশুদ্ধতা বাড়ানোর কায়দাটা শিখিয়ে দেবে।
245
00:15:55,120 --> 00:15:57,316
রঙটায় ঠিক করে দিতে পারবে।
246
00:15:57,480 --> 00:16:00,314
তুমি যে নীল আভাটা আনো,
247
00:16:00,520 --> 00:16:02,751
দেখা যাচ্ছে, তার জন্য এও স্লাভিকেরা পাগল।
248
00:16:03,440 --> 00:16:04,920
- আমি তাই শুনলাম।
- না।
249
00:16:05,240 --> 00:16:06,993
মোটেই না।
250
00:16:07,160 --> 00:16:10,870
মাথাপ্রতি কত দেয়া লাগবে? তিনগুণ দেবো আমি।
251
00:16:11,040 --> 00:16:14,431
ঐ নীল জিনিস বেচে আমরা যা পাবো, তার তুলনায় কিছুই না।
252
00:16:14,760 --> 00:16:17,116
আমি সবসময়ে বলি, পরিবারের লোকদের বেলায় কার্পণ্য করতে নেই।
253
00:16:17,280 --> 00:16:18,680
আমাদের দিয়ে কাজটা করাতে চাও?
254
00:16:18,840 --> 00:16:21,833
কাজটা ঠিকমতো করাতে চাও?
এটাই ওর মাথার দাম।
255
00:16:33,920 --> 00:16:35,673
কাজটা করে দেবার পর
256
00:16:35,840 --> 00:16:38,309
একবার আমাদের হয়ে মেথ বানাবে।
257
00:16:57,760 --> 00:16:59,797
সময় খুবই মূল্যবান, বুঝতে পারছ?
258
00:16:59,960 --> 00:17:02,191
চাইলে আজকেই মারো ওকে।
259
00:17:02,760 --> 00:17:04,240
শুধু বলো ও কোথায় আছে।
260
00:17:04,880 --> 00:17:07,076
সেটা জানি না,
261
00:17:08,560 --> 00:17:11,280
কিন্তু ওকে কীভাবে বের করে আনা যাবে, সেটা জানি।
262
00:17:15,520 --> 00:17:18,911
পিনাট বাটার স্যান্ডউইচে চিজ নেবে নাকি ইয়োগার্ট?
263
00:17:19,080 --> 00:17:20,480
দুইটাই।
264
00:17:21,000 --> 00:17:23,799
- শুনতে পাইনি।
- দুইটাই, প্লিজ।
265
00:17:28,880 --> 00:17:30,758
দাঁড়াও, সোনা।
266
00:17:32,560 --> 00:17:36,031
হাই আন্দ্রেয়া।
আমাকে মনে আছে কিনা জানি না।
267
00:17:36,240 --> 00:17:38,152
আমি ওয়াল্টার হোয়াইট, জেসির বন্ধু।
268
00:17:38,320 --> 00:17:40,391
- হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হাই।
- হ্যাঁ। হ্যাঁ।
269
00:17:40,560 --> 00:17:41,880
ওহ, হাই।
270
00:17:42,080 --> 00:17:44,640
হঠাৎ করে আসার জন্য দুঃখিত।
271
00:17:44,800 --> 00:17:48,714
তোমার সাথে এক মুহূর্ত কথা বলতে পারলে ভালো হত।
272
00:17:48,920 --> 00:17:50,274
জেসির ব্যাপারে।
273
00:17:51,680 --> 00:17:53,672
এখন আসলে একটু তাড়ার মধ্যে আছি।
274
00:17:53,880 --> 00:17:55,837
ভেতরে আসবেন? আমার ছেলেকে রেডি করতে থাকি।
275
00:17:56,000 --> 00:17:59,357
- কোনো সমস্যা না থাকলে--
- হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
276
00:17:59,800 --> 00:18:01,678
ধন্যবাদ।
277
00:18:01,840 --> 00:18:06,756
- ব্রকের সাথে আগে দেখা হয়েছে না?
- হ্যাঁ, হ্যাঁ। জেসির বাসায়।
278
00:18:06,960 --> 00:18:08,076
কী অবস্থা, ব্রক?
279
00:18:11,360 --> 00:18:12,953
ব্রক, উনি একটা প্রশ্ন করেছেন তোমাকে।
280
00:18:13,600 --> 00:18:15,831
- ভালো অবস্থা।
- ভালো।
281
00:18:16,000 --> 00:18:17,639
ফ্রুট লুপস।
282
00:18:17,800 --> 00:18:19,553
ভালো জিনিস।
283
00:18:21,600 --> 00:18:22,795
তো জেসি...
284
00:18:22,960 --> 00:18:24,314
হ্যাঁ আমি...
285
00:18:24,480 --> 00:18:25,755
তোমাকে ভয় পাওয়াতে চাই না,
286
00:18:25,920 --> 00:18:28,480
ওকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না।
287
00:18:28,640 --> 00:18:29,960
ওর বাসায় গেছি,
288
00:18:30,120 --> 00:18:32,840
ওর ফোনে বহু মেসেজ দিয়েছি।
289
00:18:33,000 --> 00:18:36,152
ও আমার ফোন ধরেনি।
ওকে কোথাও খুঁজে পাচ্ছি না।
290
00:18:36,320 --> 00:18:37,800
ওর কোনো খবর আছে তোমার কাছে?
291
00:18:37,960 --> 00:18:40,555
না, শেষ একবার ব্রকের খবর নেবার জন্য ফোন করেছিল।
292
00:18:40,760 --> 00:18:42,114
সেটা মনে হয়,
293
00:18:42,320 --> 00:18:44,312
দুই সপ্তাহ আগে।
294
00:18:45,200 --> 00:18:46,793
আন্দ্রেয়া,
295
00:18:47,560 --> 00:18:51,918
জেসি আবার নেশা করা শুরু করেছে...
296
00:18:52,080 --> 00:18:54,640
আমার খুব খারাপ লাগছে বিষয়টা।
297
00:18:56,160 --> 00:18:58,356
পুলিশকে ফোন করেছেন?
298
00:19:01,200 --> 00:19:02,680
আরো ভালো বুদ্ধি আছে।
299
00:19:02,840 --> 00:19:06,072
ওর উকিলের নাম সউল গুডম্যান।
ওনার কার্ড আছে আমার কাছে।
300
00:19:06,240 --> 00:19:09,790
উনি নিশ্চয়ই ওকে কোনো বিপদে না ফেলে খুঁজে বের করে ফেলতে পারবেন।
301
00:19:10,000 --> 00:19:13,198
"বেটার কল সউল"
হ্যাঁ, করেছি কাজটা।
302
00:19:13,360 --> 00:19:15,670
জেসি জেলে নেই, এটা বলতে পেরেছেন উনি।
303
00:19:15,880 --> 00:19:20,033
তাছাড়া বেশি একটা সাহায্য করতে পারেননি।
304
00:19:21,600 --> 00:19:23,193
দ্যাখো, আসলে হয়েছে কী,
305
00:19:23,360 --> 00:19:26,478
জেসির সাথে আমার একটা ঝগড়া হয়েছে ইদানিং।
306
00:19:26,680 --> 00:19:31,914
খুলে বলতে গেলে রাত হয়ে যাবে...
307
00:19:32,080 --> 00:19:36,757
ও আমার ওপর খুব রেগে আছে...
308
00:19:36,920 --> 00:19:39,674
আশা করছি, সেজন্যই আমাকে ফোন করছে না ও,
309
00:19:39,840 --> 00:19:43,720
তা যদি না হয়, ওর যদি কোনোকিছু হয়ে যায়...
310
00:19:44,400 --> 00:19:46,517
আচ্ছা...
311
00:19:49,200 --> 00:19:51,078
ওকে এক্ষুণি ফোন করে দেখছি।
312
00:19:51,240 --> 00:19:54,233
মানে, ও যদি আপনার ওপর রাগই করে থাকে
313
00:19:54,400 --> 00:19:58,189
- যদি ওকে পাই।
- তাহলে খুব উপকার হয়।
314
00:19:58,360 --> 00:20:01,319
কী? ওকে কোন নম্বরে ফোন করছ?
315
00:20:01,480 --> 00:20:05,269
ওর ফোন, ইদানিং নতুন একটা কিনেছে।
316
00:20:05,440 --> 00:20:07,272
আর এটা--
317
00:20:07,440 --> 00:20:10,000
এই রঙ করাটা ওর নতুন নম্বর।
318
00:20:15,320 --> 00:20:17,710
জেসি, হেই, আন্দ্রেয়া বলছি।
319
00:20:17,880 --> 00:20:21,271
তোমার বন্ধু ওয়াল্টার এসেছে।
এ মুহূর্তে আমার কাছেই আছে।
320
00:20:21,600 --> 00:20:23,637
আমরা তোমার ব্যাপারে চিন্তিত।
321
00:20:23,800 --> 00:20:25,996
মেসেজ পাবার সাথে সাথে আমাকে ফোন কোরো।
322
00:20:26,200 --> 00:20:27,680
তোমার কাছ থেকে ফোন আশা করছি।
323
00:20:27,840 --> 00:20:29,877
খুবই জরুরি।
324
00:20:31,040 --> 00:20:32,759
ধন্যবাদ, আন্দ্রেয়া।
325
00:20:33,240 --> 00:20:35,072
খুব খুশি হলাম।
326
00:20:36,120 --> 00:20:37,998
আমাকে এখন যেতে হচ্ছে।
327
00:20:38,160 --> 00:20:41,073
চাইলে আরো কিছুক্ষণ থাকেন,
ও ফোন করে কিনা দেখেন।
328
00:20:41,240 --> 00:20:43,835
না না, তুমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ।
329
00:20:44,000 --> 00:20:46,515
ও ফোন করলে আমাকে জানাতে পারবে?
330
00:20:46,720 --> 00:20:50,316
ভালো হয়, আমিই তোমার ফোন নিলে।
আমিই ফোন করব না হয়?
331
00:20:50,480 --> 00:20:53,359
ধন্যবাদ।
332
00:20:55,160 --> 00:20:56,799
দেখা হবে, ব্রক।
333
00:21:25,920 --> 00:21:27,070
খেলা শুরু?
334
00:21:27,240 --> 00:21:29,880
হ্যাঁ, যেকোনো সময়ে।
335
00:21:30,040 --> 00:21:31,599
ঠিক আছে।
336
00:21:31,760 --> 00:21:35,310
মনে রেখো, দ্রুত আর যন্ত্রণামুক্ত।
আর ওকে এখান থেকে নিয়ে যাবে।
337
00:21:35,520 --> 00:21:38,319
এই মা আর তার ছেলে যাতে না জানে।
338
00:21:38,520 --> 00:21:40,352
ঠিক আছে।
339
00:21:45,880 --> 00:21:47,872
জেসি, হেই, আন্দ্রেয়া বলছি।
340
00:21:48,040 --> 00:21:51,920
তোমার বন্ধু ওয়াল্টার এসেছে।
এ মুহূর্তে আমার কাছেই আছে।
341
00:21:52,120 --> 00:21:54,157
আমরা তোমার ব্যাপারে চিন্তিত।
342
00:21:54,320 --> 00:21:56,437
মেসেজ পাবার সাথে সাথে আমাকে ফোন কোরো।
343
00:21:56,600 --> 00:21:58,159
তোমার কাছ থেকে ফোন আশা করছি।
344
00:21:58,320 --> 00:21:59,993
খুবই জরুরি।
345
00:22:03,320 --> 00:22:05,789
এসব করে লাভ হবে না, বাইঞ্চোদ।
346
00:22:22,720 --> 00:22:25,679
এটা রেন্টালের জায়গায় কীভাবে গেল?
ভ্যানের কাছে কি জিপিএস আছে?
347
00:22:25,840 --> 00:22:27,752
না কোনো জিপিএস নেই।
348
00:22:28,240 --> 00:22:30,709
ছয় মাস আগে পর্যন্ত জিপিএস ব্যবহার করত,
349
00:22:30,880 --> 00:22:33,270
তারপর এসিএলইউ ওদের বিরুদ্ধে মামলা ঠুকেছিল।
350
00:22:33,440 --> 00:22:35,272
তখন বাদ দিতে বাধ্য হয়।
351
00:22:39,800 --> 00:22:43,271
বেশ, তাহলে।
খেলা শেষ।
352
00:22:43,440 --> 00:22:46,319
এভাবে হাল ছেড়ে দিতে পারেন না।
353
00:22:46,480 --> 00:22:48,756
হাল ছেড়ে দিচ্ছি কে বললো?
তোমার কাছে কী আছে?
354
00:22:48,920 --> 00:22:51,071
ব্যাবিনিউর কথা ভাবছি,
355
00:22:51,240 --> 00:22:53,152
ও বলেছিল ভ্যানটা নোংরা,
356
00:22:53,320 --> 00:22:55,232
আর ওয়াল্টের কাছে কোদাল আছে,
357
00:22:55,760 --> 00:22:57,672
বাজি ধরে বলতে পারি,
ও টাকাগুলো মাটিতে পুঁতেছে।
358
00:22:57,840 --> 00:22:59,991
বেশ, তাতে কী?
359
00:23:00,160 --> 00:23:03,278
এখানে ধু ধু মরুভূমি,
জায়গাটা পাবো কীভাবে?
360
00:23:03,480 --> 00:23:05,676
ভ্যানে জিপিএস নেই,
তুমিই না বললে।
361
00:23:05,840 --> 00:23:09,356
কিন্তু ওয়াল্ট সেটা জানে না।
362
00:23:13,480 --> 00:23:15,199
ঠিক আছে।
363
00:23:16,040 --> 00:23:17,554
এই যে ভাঙতি।
364
00:23:17,720 --> 00:23:19,837
গুনে নাও প্লিজ।
এইযে।
365
00:23:20,040 --> 00:23:21,838
তিন মিলে হলো ১৫।
366
00:23:22,040 --> 00:23:24,635
আরো ৫টা, মানে ২০।
367
00:23:24,840 --> 00:23:27,992
- এটা কার ওয়াশ প্রফেশনালকে দেবেন প্লিজ।
- ধন্যবাদ।
368
00:23:28,160 --> 00:23:29,480
বলো।
369
00:23:29,640 --> 00:23:32,838
- আপনার দিনটা শুভ হোক।
- আপনারও।
370
00:23:33,520 --> 00:23:35,637
- ভালো।
- কেন? কেন আমি?
371
00:23:35,800 --> 00:23:37,837
এটা বলতে হবে কেন?
372
00:23:38,000 --> 00:23:40,037
এভাবে বললে ব্র্যান্ডের নামটা ওদের মাথায় ঢোকে।
373
00:23:40,200 --> 00:23:42,192
হাবভাব বুঝছ?
374
00:23:42,360 --> 00:23:45,558
ব্যাপারটা বেশ সোজা।
375
00:23:46,600 --> 00:23:48,398
মা আজকে শনিবার।
376
00:23:48,560 --> 00:23:49,960
আমি যেতে পারি?
377
00:23:50,120 --> 00:23:52,715
- কোথায়?
- বাসায়।
378
00:23:52,880 --> 00:23:55,349
কয়েকটা জিনিস নিতাম,
একটু আরাম করতাম।
379
00:23:55,760 --> 00:23:57,433
গন্ধ নিশ্চয়ই এতদিনে চলে গেছে।
380
00:23:57,600 --> 00:24:00,240
আর কিছুদিন এখানে থাকো না?
381
00:24:00,400 --> 00:24:02,357
- আমার তোমাকে দরকার।
- হাই।
382
00:24:02,520 --> 00:24:04,910
এটা কাকে দেবো..
383
00:24:05,160 --> 00:24:07,834
- আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা।
- এক্সকিউজ মি, খোকা।
384
00:24:08,000 --> 00:24:10,435
১৪ ডলার ৯৭ সেন্ট।
385
00:24:16,400 --> 00:24:17,550
হেই, কী অবস্থা?
386
00:24:18,800 --> 00:24:20,314
আপনার ছবি বিলবোর্ডে থাকে, আপনি--
387
00:24:20,520 --> 00:24:23,080
"বেটার কল সউল" এর সেই উকিল!
388
00:24:23,640 --> 00:24:25,040
হেহে।
389
00:24:28,160 --> 00:24:29,514
আচ্ছা।
390
00:24:29,680 --> 00:24:34,391
তিনে মিলে ১৫, তারপর ২০,২৫ আর ৩০।
391
00:24:34,560 --> 00:24:38,076
৩৫, ৪০ আর দশে মিলে ৫০।
ধন্যবাদ।
392
00:24:38,240 --> 00:24:39,720
আপনার বিজ্ঞাপনটা ভালো লাগে।
393
00:24:39,880 --> 00:24:41,519
কী? আপনার মুখে কী হয়েছে?
394
00:24:41,680 --> 00:24:44,559
ওহ, এটা..কাজ করতে গেলে ঝামেলা হবেই।
395
00:24:44,720 --> 00:24:47,554
ধন্যবাদ। প্লিজ এটা আপনার কার ওয়াশ প্রফেশনালকে দেবেন।
396
00:24:47,720 --> 00:24:49,996
খুব ভালো। অনেক ধন্যবাদ।
কথা বলে ভালো লাগলো।
397
00:24:50,160 --> 00:24:51,674
- হ্যাঁ।
- মদ খেয়ে চালাবে না।
398
00:24:51,880 --> 00:24:54,190
- আচ্ছা।
- তবে চালালে অবশ্যই আমাকে ফোন করবে।
399
00:24:54,360 --> 00:24:57,159
এহেম। আপনার দিনটা শুভ হোক।
400
00:24:57,320 --> 00:24:59,471
মা, তুমি বলতে ভুলে গেছ।
401
00:24:59,680 --> 00:25:02,195
হ্যাঁ হ্যাঁ, বুঝেছি।
402
00:25:03,640 --> 00:25:06,314
কুশনের মধ্যে ঢুকিও, ঠিক আছে?
403
00:25:06,520 --> 00:25:09,672
এইতো ঠিক আছে।
404
00:25:10,560 --> 00:25:12,199
আপনি এখানে কী করছেন?
405
00:25:12,400 --> 00:25:15,234
ছেলেটা আমার গাড়িতে এত কোকেন ফেলে এসেছে যে,
406
00:25:15,400 --> 00:25:17,198
আমার ক্যাডি পেলে পুলিশের খুশিতে অর্গাজম হয়ে যাবে।
407
00:25:17,360 --> 00:25:19,829
আপনার ফোন কি নষ্ট? ২০০ টাই?
408
00:25:20,160 --> 00:25:22,152
হিউয়েল আর নেই।
409
00:25:22,320 --> 00:25:23,754
কোথায় গেছে?
410
00:25:23,920 --> 00:25:27,596
জানি না, কেউ তাকে দেখেনি,
ফোনও ধরছে না।
411
00:25:27,760 --> 00:25:29,672
জেসির কী অবস্থা?
412
00:25:29,880 --> 00:25:31,997
এখনো দেখা দেয়নি।
413
00:25:32,160 --> 00:25:34,595
দেখা দেবে, সউল। নিশ্চয়ই নেশা করে পড়ে আছে।
414
00:25:34,800 --> 00:25:36,553
আমাদের মেসেজ এখনও পায়নি হয়তো।
415
00:25:36,760 --> 00:25:39,229
অথবা আমাদের প্ল্যান টের পেয়ে গেছে।
416
00:25:39,400 --> 00:25:42,199
যতোটা ভাবেন, ছেলেটা অতোটা বোকা না।
417
00:25:48,280 --> 00:25:50,954
আপনি কি বুলেটপ্রুফ ভেস্ট পরে আছেন?
418
00:25:51,120 --> 00:25:53,840
আমার বডিগার্ডকে পাচ্ছি না,
কয়বার বলা লাগবে?
419
00:25:54,880 --> 00:25:56,792
ওকে রেস্টুরেন্টে নজর রাখতে পাঠিয়েছিলাম,
420
00:25:56,960 --> 00:25:58,553
ভেবেছিলাম ছেলেটা সেখানে আসবে।
421
00:25:58,720 --> 00:26:00,712
তারপর ওর আর চু চারা নেই।
422
00:26:00,880 --> 00:26:03,349
আপনি তো গণিতে পটু।
দুই দুই যোগ করেন।
423
00:26:03,520 --> 00:26:06,274
জেসি খুনের নেশায় মাতেনি।
424
00:26:06,440 --> 00:26:08,671
ও আমাকে চায়।
425
00:26:08,840 --> 00:26:10,194
শুধু আমাকে।
426
00:26:10,360 --> 00:26:12,033
বেশ, তাহলে হিউয়েল গেলো কোথায়?
427
00:26:19,080 --> 00:26:22,198
- কোনো খবর আছে?
- এখনো না, কিন্তু তাড়াতাড়িই আসবে কথা দিচ্ছি।
428
00:26:22,600 --> 00:26:24,671
আপনার দিনটা শুভ হোক।
429
00:26:29,400 --> 00:26:31,437
এরপরে,
430
00:26:32,160 --> 00:26:33,640
ইনভেন্টরি লিস্ট।
431
00:26:37,160 --> 00:26:40,597
এগুলো ইনভেন্টরি লিস্ট।
প্রতিদিন ব্যবসার পরে,
432
00:26:40,760 --> 00:26:43,673
যা কিছু বিক্রি হয়েছে সব যোগ করে
433
00:26:43,840 --> 00:26:46,036
ঠিক ঠাক কলামে হিসাব রাখবে।
434
00:26:46,200 --> 00:26:50,399
ধরো, ১০টা পাইনের এয়ার ফ্রেশনার বিক্রি হয়েছে।
435
00:26:50,560 --> 00:26:52,711
তখন এই কলামে ১০ লিখবে
436
00:26:52,920 --> 00:26:55,196
আর স্টক কলাম থেকে ১০ বাদ দেবে।
437
00:26:55,360 --> 00:26:57,113
চেষ্টা করে দ্যাখো না?
438
00:27:08,520 --> 00:27:09,840
জেসি?
439
00:27:10,000 --> 00:27:11,195
কীরে কুত্তা, আমার ছবি পেয়েছিস?
440
00:27:11,400 --> 00:27:13,198
ব্যারেলটা চেনা চেনা লাগছে না?
441
00:27:13,400 --> 00:27:16,438
এরকম আরো ছয়টা ব্যারেল পেয়েছি আমি।
442
00:27:23,160 --> 00:27:25,277
গুডম্যানের হয়ে যে ভোটকাটা কাজ করে,
443
00:27:25,440 --> 00:27:27,671
ঐ হারামিটার মাথা পিস্তল দিয়ে ছেঁচে দিয়েছি,
444
00:27:27,840 --> 00:27:30,958
মার খেয়ে সব বলে দিয়েছে,
তোর রেন্টাল ভ্যানের কথাও,
445
00:27:31,120 --> 00:27:33,874
সেটায় জিপিএস বসানো ছিল।
446
00:27:34,040 --> 00:27:37,192
কেমন লাগে এখন? ভেবেছিলি ঐ টেকো মাথা দিয়ে সব ভেবে রেখেছিস?
447
00:27:37,360 --> 00:27:40,558
দ্যাখো জেসি, তুমি কী করতে চাচ্ছ জানি না-
448
00:27:40,760 --> 00:27:43,320
একটা হিন্ট দিচ্ছি, ওয়াল্ট।
449
00:27:43,480 --> 00:27:47,599
যা করতে যাচ্ছি, তার জন্য পাঁচ গ্যালন গ্যাসোলিন তেল আর একটা লাইটার লাগবে।
450
00:27:47,760 --> 00:27:49,831
না, না, না! জেসি প্লিজ, শোনো আমার কথা!
451
00:27:50,000 --> 00:27:51,559
না কুত্তা, তুই আগে শোন।
452
00:27:51,720 --> 00:27:54,110
যত তাড়াতাড়ি পারবি, এখানে আয়।
453
00:27:54,280 --> 00:27:55,919
আচ্ছা, আচ্ছা! আমি আসছি!
454
00:27:56,080 --> 00:27:59,630
কারো কাছে সাহায্য চাইবার কথা চিন্তাও করবি না!
455
00:27:59,800 --> 00:28:01,917
আমার ফোন কেটে দিলে, হোল্ডে রাখলে,
456
00:28:02,080 --> 00:28:03,878
কিংবা কোনোভাবে লাইন কেটে গেলে,
457
00:28:04,040 --> 00:28:06,760
সাথে সাথে সব পুড়িয়ে দেবো।
458
00:28:06,920 --> 00:28:09,674
বিশাল একটা দাবানল হবে, ভেবে রাখ।
459
00:28:09,840 --> 00:28:12,514
- বুঝেছি, বুঝেছি।
জলদি এখানে আয়,
460
00:28:12,680 --> 00:28:14,797
এখানে আসার আগ পর্যন্ত প্রতি মিনিটে
461
00:28:15,000 --> 00:28:16,912
দশ হাজার করে পোড়াবো।
462
00:28:17,080 --> 00:28:19,879
বললাম তো আসছি!
আমার টাকা ধরবে না!
463
00:28:20,040 --> 00:28:23,272
গর্তে আগুন দিয়ে দিলাম!
এই গেল দশ হাজার!
464
00:28:23,440 --> 00:28:26,911
- সুন্দর কমলা আগুন।
- না, না, না!
465
00:28:30,520 --> 00:28:32,000
জেসি-- জেসি, প্লিজ।
466
00:28:32,160 --> 00:28:35,119
আমি মরে যাচ্ছি, আমার ক্যান্সার ফিরে এসেছে।
467
00:28:35,280 --> 00:28:38,671
তুমি একাজ করে আমার পরিবারের ক্ষতিই করছ কেবল।
468
00:28:38,840 --> 00:28:40,877
আমি তো আর এসব উপভোগ করতে পারবো না।
469
00:28:41,040 --> 00:28:44,112
এসব আমার জন্য না। এতদিন আমি বাঁচবো না।
470
00:28:44,320 --> 00:28:45,800
এসব আমার বাচ্চাদের।
471
00:28:45,960 --> 00:28:48,634
বাচ্চার কথা মুখে আনার সাহস আছে এখনো?
472
00:28:48,800 --> 00:28:50,598
এতটুকু লজ্জা নেই?
473
00:28:52,440 --> 00:28:54,909
আমি ব্রকের ব্যাপারে দুঃখিত।
474
00:28:55,080 --> 00:28:56,434
মোটেই না।
475
00:28:56,600 --> 00:28:58,478
- সত্যি বলছি।
- দুঃখিত এখন হতে হবে তোকে।
476
00:28:58,640 --> 00:29:01,519
আমি সত্যিই দুঃখিত!
477
00:29:01,680 --> 00:29:03,319
কিন্তু ও তো বেঁচে আছে, তাই না?
478
00:29:03,480 --> 00:29:05,392
ও আমার প্ল্যানমতো বেঁচে আছে!
479
00:29:06,520 --> 00:29:09,115
কী ভেবেছ? আমি হিসাব করেই ওকে খাইয়েছি।
480
00:29:09,280 --> 00:29:11,317
সত্যি বলছি! আমার সব মাপা ছিল।
481
00:29:11,520 --> 00:29:14,911
- তুমি চেনো না আমাকে?
আমি জানি তুই একটা মিথ্যুক জোচ্চোর,
482
00:29:15,080 --> 00:29:16,150
এটুকু আমার ভালোভাবেই জানা।
483
00:29:16,320 --> 00:29:18,391
মানুষের মাথা ঘোরানো,
484
00:29:18,760 --> 00:29:21,116
মাথা খারাপ করে দেয়া।
চোখ খুলে দ্যাখো!
485
00:29:21,320 --> 00:29:24,996
গাসকে মারতে তোমাকে আমার দরকার ছিল, কেন বুঝছ না!
486
00:29:25,360 --> 00:29:27,192
আমি হারামি গুণ্ডাগুলোকে পিষে মেরেছিলাম!
487
00:29:27,360 --> 00:29:30,273
এমিলিও আর ক্রেজি এইটকে খহ্ন করেছিলাম।
488
00:29:30,440 --> 00:29:32,875
আমার জীবন বাঁচানোর সাথে সাথে
489
00:29:33,080 --> 00:29:34,560
তোমাকেও বাঁচাতে চেয়েছিলাম।
490
00:29:34,720 --> 00:29:36,791
কিন্তু তুমি বোকার মতো বুঝছিলে না সেটা!
491
00:29:41,480 --> 00:29:43,039
জেসি।
492
00:29:44,600 --> 00:29:46,557
জেসি!
493
00:29:46,960 --> 00:29:48,280
জেসি, কথা বলো।
494
00:29:49,960 --> 00:29:51,394
জেসি!
495
00:29:56,720 --> 00:29:59,280
জেসি, আমি ফোন ছাড়িনি! জেসি!
496
00:30:11,680 --> 00:30:13,399
জেসি?
497
00:30:16,000 --> 00:30:18,310
জেসি, আমি এসেছি। তুমি কোথায়?
498
00:31:06,360 --> 00:31:08,795
কুত্তার বাচ্চা।
499
00:31:09,960 --> 00:31:11,917
কুত্তার বাচ্চা।
500
00:31:16,800 --> 00:31:18,712
কুত্তার বাচ্চা!
501
00:32:03,120 --> 00:32:06,397
না, না, না, না, না।
502
00:32:42,880 --> 00:32:44,075
কোথায়!
503
00:32:44,240 --> 00:32:45,799
হ্যাঁ।
504
00:32:50,920 --> 00:32:51,956
হ্যাঁ?
505
00:32:52,120 --> 00:32:54,077
আমি বলছি, জেসিকে দেখেছি।
506
00:32:54,280 --> 00:32:55,919
ও এখন আমার কাছে আসছে।
507
00:32:56,560 --> 00:32:58,153
ও জানে আমি একা।
508
00:32:59,160 --> 00:33:01,231
- চলো ছেলে।
- ওর সাথে আরো কেউ আছে।
509
00:33:01,400 --> 00:33:04,279
- কয়জন?
জানি না।
510
00:33:04,440 --> 00:33:07,319
- তুমি কোথায়?
- তো'হাহিলি।
511
00:33:07,480 --> 00:33:09,437
শহরের পশ্চিমে ইন্ডিয়ানদের রিজার্ভেশনে।
512
00:33:09,600 --> 00:33:11,990
- কলম নাও।
- বলো।
513
00:33:13,560 --> 00:33:15,040
ঠিক আছে।
514
00:33:15,440 --> 00:33:16,760
ঠিক আছে।
515
00:33:17,920 --> 00:33:21,072
"৩৪, ৫৯, ২০।
516
00:33:21,240 --> 00:33:24,392
১০৬, ৩৬, ৫২।"
517
00:33:24,600 --> 00:33:25,829
এগুলো স্থানাঙ্ক।
518
00:33:27,520 --> 00:33:29,671
আমাকে দিয়ে মেথ বানাতে চাইলে,
519
00:33:29,840 --> 00:33:31,399
- এক্ষুণি এখানে আসো।
- ঠিক আছে।
520
00:33:31,560 --> 00:33:33,916
- যত তাড়াতাড়ি পারো।
- ঠিক আছে, ওয়াল্ট।
521
00:33:35,080 --> 00:33:36,594
ওরা আসছে।
522
00:33:37,400 --> 00:33:39,312
মনে হচ্ছে তিনজন।
523
00:33:44,560 --> 00:33:45,789
এক মিনিট।
524
00:33:46,000 --> 00:33:48,071
কী? কী হয়েছে?
525
00:33:48,920 --> 00:33:51,833
- গাড়িতে থাকো।
- ওহ খোদা।
526
00:33:52,320 --> 00:33:54,277
ওয়াল্টার, কী হয়েছে?
527
00:33:56,480 --> 00:33:58,437
ওয়াল্টার, শুনতে পাচ্ছ?
528
00:34:00,640 --> 00:34:02,393
ওয়াল্টার?
529
00:34:07,040 --> 00:34:09,555
ওয়াল্টার, ওকে দেখেছ?
530
00:34:14,600 --> 00:34:16,637
কী দেখছ?
531
00:34:20,400 --> 00:34:22,392
ওয়াল্টার, কথা বলো।
532
00:34:23,360 --> 00:34:24,919
ভুলে যাও।
533
00:34:26,840 --> 00:34:28,718
এসো না।
534
00:34:28,920 --> 00:34:30,400
"এসো না" মানে কী?
535
00:34:30,560 --> 00:34:31,710
একাজ করা লাগবে না।
536
00:34:33,240 --> 00:34:35,391
এসো না।
537
00:35:00,680 --> 00:35:02,319
ওয়াল্ট!
538
00:35:03,160 --> 00:35:04,958
বেরিয়ে এসো!
539
00:35:07,880 --> 00:35:09,519
ওয়াল্ট!
540
00:35:16,160 --> 00:35:18,072
ওয়াল্ট!
541
00:35:18,520 --> 00:35:20,751
জানি তুমি এখানে আছ!
542
00:35:25,840 --> 00:35:27,991
সব খেল খতম!
543
00:35:51,280 --> 00:35:53,237
ওয়াল্ট!
544
00:35:56,000 --> 00:35:58,196
বেরিয়ে এসো, ওয়াল্ট!
545
00:36:07,400 --> 00:36:08,959
ধরেছি ওকে।
546
00:36:27,760 --> 00:36:29,558
ফ্যালো ওটা!
547
00:36:38,800 --> 00:36:40,393
হাত ওপরে তোলো!
548
00:36:47,360 --> 00:36:50,034
আমার দিকে আস্তে আস্তে এসো!
549
00:37:22,760 --> 00:37:24,319
থামো।
550
00:37:25,040 --> 00:37:26,713
পেছনে ঘোরো।
551
00:37:32,160 --> 00:37:34,800
আঙুল মাথার পেছনে আনো।
552
00:37:37,760 --> 00:37:39,717
পিছিয়ে আমার কাছে এসো।
553
00:37:43,720 --> 00:37:45,200
থামো।
554
00:37:45,880 --> 00:37:47,599
হাঁটু গেঁড়ে বসো।
555
00:38:20,520 --> 00:38:23,080
আমার তোলা ব্যারেলের ছবিগুলো পছন্দ হয়েছে?
556
00:38:23,240 --> 00:38:25,550
উঠানে বারবিকিউ গ্রিলের পাশে তুলেছি।
557
00:38:25,720 --> 00:38:29,475
যেখানে আমরা সবার জন্য রান্না করতাম।
558
00:38:30,240 --> 00:38:32,436
গোমি বলছিল ধুলাটা মিলছে না।
559
00:38:32,600 --> 00:38:34,671
কিন্তু আমি জানতাম, তোমার লোভী মন
560
00:38:34,840 --> 00:38:36,832
টাকা হারাবার ভয়ে
561
00:38:37,040 --> 00:38:39,032
এসবের কিছুই খেয়াল করবে না।
562
00:38:40,280 --> 00:38:42,112
দ্যাখা যাচ্ছে, আমার অনুমানই ঠিক।
563
00:38:42,280 --> 00:38:44,237
ওর কাছে কিছু নেই।
564
00:38:45,600 --> 00:38:47,831
জায়গাটা চিনি আমি।
565
00:38:48,000 --> 00:38:51,391
আমরা প্রথমবার এখানেই মেথ বানিয়েছিলাম।
566
00:38:52,520 --> 00:38:55,319
তাই না?
567
00:38:56,400 --> 00:38:59,791
হেই ওয়াল্ট, আমাদের কষ্টটা কমিয়ে দিয়ে
568
00:38:59,960 --> 00:39:02,759
টাকাগুলো দেখিয়ে দাও না?
569
00:39:07,560 --> 00:39:09,040
না?
570
00:39:09,800 --> 00:39:11,314
ব্যাপার না।
571
00:39:11,480 --> 00:39:14,712
সার্চ টিম নিয়ে গিয়ে বের করে ফেলবো আমরা।
572
00:39:17,480 --> 00:39:20,120
কে কোন সম্মানটা নেবে, টস করে দেখবো নাকি?
573
00:39:20,280 --> 00:39:22,920
আরে না, সম্মান পুরোই তোমার।
574
00:39:24,880 --> 00:39:26,234
ওয়াল্টার হোয়াইট,
575
00:39:26,400 --> 00:39:28,631
আপনার এখন চুপ করে থাকাটাই ভালো হবে।
576
00:39:28,840 --> 00:39:32,960
এখন যা কিছু বলবেন তা আপনার বিরুদ্ধে ভবিষ্যতে
কোর্টে ব্যবহার করা হতে পারে।
577
00:39:33,120 --> 00:39:34,918
এখন আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলতে পারেন,
578
00:39:35,080 --> 00:39:36,833
জিজ্ঞাসাবাদের সময়ে একজন অ্যাটর্নিকে রাখতে পারবেন।
579
00:39:37,080 --> 00:39:38,719
কোনো অ্যাটর্নি রাখতে না পারলে,
580
00:39:38,880 --> 00:39:41,634
সরকার একজন অ্যাটর্নি দিয়ে দেবে।
581
00:39:41,960 --> 00:39:45,840
এতক্ষণ যা বলেছি, বুঝতে পেরেছেন?
582
00:39:47,080 --> 00:39:48,799
কাপুরুষ।
583
00:40:06,520 --> 00:40:08,000
- এদিকে এসো!
- এদিকে আনো!
584
00:40:08,320 --> 00:40:10,994
- ট্রাকে উঠবে, নাকি?
- যা করার কর, কুত্তা!
585
00:40:11,160 --> 00:40:12,992
- ওকে গাড়িতে ওঠাও!
- আয়! আয়!
586
00:40:13,160 --> 00:40:15,391
জলদি গাড়িতে ওঠো!
587
00:40:19,160 --> 00:40:21,152
গাড়িতে ওঠো, খোকা।
588
00:40:30,240 --> 00:40:32,709
ওকে বুকিং এর জন্য নিয়ে যেতে হবে, ঠিক আছে?
589
00:40:32,880 --> 00:40:35,156
তুমি এখানে থাকো, সার্চ টিম নিয়ে আসি আগে।
590
00:40:35,320 --> 00:40:38,313
ঠিক আছে,
আমি ছেলেটাকে আমার সাথে নিচ্ছি।
591
00:40:38,480 --> 00:40:41,439
কিন্তু ওরা মনে হয় একজন আরেকজনকে মেরেই ফেলবে।
592
00:40:41,600 --> 00:40:44,434
- অভিনন্দন বন্ধু।
- হেই।
593
00:40:49,120 --> 00:40:51,589
স্থানীয় পুলিশকে খবর দিয়ে জানাচ্ছি।
594
00:40:52,360 --> 00:40:54,397
ফোন করা লাগবে।
595
00:41:10,000 --> 00:41:14,358
হ্যাঙ্ক, আমাদের ময়লার বালতিতে ওটা কার মগজ?
596
00:41:14,840 --> 00:41:17,196
হেই সোনা, ওকে ধরেছি আমি।
597
00:41:17,360 --> 00:41:18,396
একদম হাতেনাতে।
598
00:41:19,760 --> 00:41:22,400
- ওয়াল্টকে ধরেছ?
হ্যাঁ।
599
00:41:22,560 --> 00:41:25,155
হ্যান্ডকাফ লাগিয়েছি।
600
00:41:25,520 --> 00:41:27,751
হাত নাড়াবে নাকি?
601
00:41:31,800 --> 00:41:34,759
হে হে, আসলে ও--
602
00:41:34,920 --> 00:41:36,752
খোশালাপে আগ্রহী না।
603
00:41:37,320 --> 00:41:39,710
ওহ খোদা।
604
00:41:39,880 --> 00:41:41,792
তুমি পেরেছ।
605
00:41:42,880 --> 00:41:44,872
খোদাকে ধন্যবাদ।
606
00:41:45,040 --> 00:41:47,919
সামনের কয়েক সপ্তাহ অবস্থা একটু খারাপ যাবে,
607
00:41:48,080 --> 00:41:49,400
কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
608
00:41:54,320 --> 00:41:55,834
সোনা তুমি ঠিক আছ তো?
609
00:41:58,400 --> 00:42:00,676
আমি এখন অনেক ভালো আছি।
610
00:42:03,200 --> 00:42:04,759
আমাকে ছাড়তে হচ্ছে।
611
00:42:05,440 --> 00:42:07,318
বাসায় ফিরতে হয়তো একটু দেরি হবে।
612
00:42:11,600 --> 00:42:13,193
আমি তোমাকে ভালোবাসি।
613
00:42:14,360 --> 00:42:16,511
আমিও তোমাকে ভালোবাসি।
614
00:42:46,520 --> 00:42:47,556
এরা আবার কারা?
615
00:42:47,720 --> 00:42:49,712
স্থানীয় পুলিশ?
616
00:42:52,040 --> 00:42:55,317
হ্যাঙ্ক! হ্যাঙ্ক! হ্যাঙ্ক!
617
00:43:12,640 --> 00:43:13,676
না--
618
00:43:22,440 --> 00:43:24,875
পুলিশ! অস্ত্র ফেলো!
619
00:43:25,080 --> 00:43:26,230
জ্যাক, একাজ কোরো না!
620
00:43:28,440 --> 00:43:29,840
জ্যাক!
621
00:43:32,680 --> 00:43:35,639
অস্ত্র ফেলো!
622
00:43:35,840 --> 00:43:37,797
সবাই শুনেছ তো! ওগুলো নামাও!
623
00:43:37,960 --> 00:43:40,156
তোমরা যে পুলিশ তা কীভাবে জানবো?
624
00:43:40,440 --> 00:43:42,432
আইডি দেখাও!
625
00:43:43,200 --> 00:43:46,034
ঠিক!
ব্যাজ দেখাও!
626
00:43:46,560 --> 00:43:47,994
জ্যাক!
627
00:43:48,840 --> 00:43:50,832
জ্যাক,একাজ কোরো না!
628
00:43:51,040 --> 00:43:52,520
জ্যাক!
629
00:43:52,880 --> 00:43:56,556
না জ্যাক, একাজ করা লাগবে না! জ্যাক!
630
00:43:57,280 --> 00:43:59,670
আমরা দেখাবো, আগে তোমরা দেখাও!
631
00:44:02,480 --> 00:44:04,358
সোজা ব্যাপার!
632
00:44:06,160 --> 00:44:07,799
করলে কেমন হয়?
633
00:44:08,480 --> 00:44:09,675
না!
634
00:44:10,840 --> 00:44:14,311
জ্যাক!
635
00:44:16,480 --> 00:44:19,279
জ্যাক, এসব ভুলে চলে যাও!
636
00:44:20,960 --> 00:44:22,553
জ্যাক!
637
00:44:25,960 --> 00:44:31,553
অনুবাদে - কুদরতে জাহান
638
00:44:25,960 --> 00:44:31,553
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।