1
00:00:21,720 --> 00:00:24,405
কলোম্বিয়াবাসী,
2
00:00:24,480 --> 00:00:29,850
আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি
নতুন প্রেসিডেন্ট, পাবলো এসকোবারকে!
3
00:00:36,000 --> 00:00:39,641
পাবলো! পাবলো! পাবলো!
4
00:00:41,080 --> 00:00:42,206
ধন্যবাদ।
5
00:00:43,520 --> 00:00:45,124
কেমন আছেন, স্যার?
6
00:00:51,960 --> 00:00:53,450
ধন্যবাদ।
7
00:00:57,040 --> 00:00:58,371
ধন্যবাদ।
8
00:01:03,280 --> 00:01:04,202
তারিফ করতেই হয়।
9
00:01:08,480 --> 00:01:09,925
ধন্যবাদ।
10
00:01:10,880 --> 00:01:12,405
ভেতরে যান, প্রেসিডেন্ট সাহেব।
11
00:01:37,640 --> 00:01:39,369
- আপনারই সব।
- ধন্যবাদ।
12
00:01:45,360 --> 00:01:49,365
♪ হ্যাপি বার্থডে টু ইউ ♪
13
00:01:49,440 --> 00:01:52,887
- ♪ হ্যাপি বার্থডে টু ইউ ♪
- কী এসব?
14
00:01:53,560 --> 00:01:57,167
♪ হ্যাপি বার্থডে, ডিয়ার পাবলো ♪
15
00:01:57,240 --> 00:02:00,687
♪ হ্যাপি বার্থডে টু ইউ ♪
16
00:02:02,240 --> 00:02:04,049
সাবাশ, পাবলিটো।
17
00:02:04,120 --> 00:02:07,567
তোকে অনেক ভালোবাসি, বাবু।
পুরো কেক খেয়ে ফেলিস না।
18
00:02:07,640 --> 00:02:10,405
মোমবাতি নেভাতে ভুলো না, বাবা।
19
00:02:10,480 --> 00:02:14,883
হ্যাপি বার্থডে, বাবা!
20
00:02:15,800 --> 00:02:17,723
পাবলো, তোমার কথা
অনেক মনে পড়ে।
21
00:02:17,800 --> 00:02:19,882
তোমার সাথে যদি
আমরা থাকতে পারতাম!
22
00:02:19,960 --> 00:02:21,644
জানি, জান।
23
00:02:22,440 --> 00:02:25,683
জলদিই এসব শেষ হবে।
24
00:02:26,880 --> 00:02:28,370
কথা দিচ্ছি।
25
00:02:35,459 --> 00:02:49,994
অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
26
00:02:50,370 --> 00:03:04,913
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
27
00:03:05,690 --> 00:03:15,830
ফেসবুক আইডিঃ
www.facebook.com/S.fahmidul.islam.7
28
00:03:16,190 --> 00:03:26,150
সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1021455
29
00:03:51,060 --> 00:03:55,140
NARCOS
30
00:04:10,360 --> 00:04:12,886
ডিকশনারিতে "জাদুকরী বাস্তবতা"
শব্দটা খুঁজলে,
31
00:04:12,960 --> 00:04:15,611
এর বেশ সাহিত্যিক অর্থ বের হবে...
32
00:04:15,680 --> 00:04:17,762
যে কাল্পনিক উপাদানকে
পৌরাণিক এবং...
33
00:04:17,840 --> 00:04:20,047
বাস্তবধর্মী কাহিনীতে রূপ দেওয়া।
34
00:04:20,840 --> 00:04:22,729
এর শুরু হয় কলোম্বিয়াতে।
35
00:04:23,360 --> 00:04:26,091
আর যে এখানে সময় কাটিয়েছে
সে ভালো করেই জানে কারণটা।
36
00:04:26,200 --> 00:04:29,409
এটা এমন এক জায়গা
যেখানে রোজ
37
00:04:29,480 --> 00:04:30,527
অদ্ভুত সব ব্যাপার ঘটে থাকে।
38
00:04:31,880 --> 00:04:35,168
কিন্তু গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের
উপন্যাসের মতো,
39
00:04:35,240 --> 00:04:39,370
অদ্ভুত ব্যাপারগুলো সব
সংকটপূর্ণ সময়েই বেরিয়ে আসে।
40
00:04:40,680 --> 00:04:42,444
যখন চারিদিকে টান টান উত্তেজনা।
41
00:04:44,560 --> 00:04:46,881
যখন সবকিছু বদলাতে যাচ্ছে।
42
00:04:49,120 --> 00:04:53,808
পাবলোকে ধরার জন্য
যারা উৎসুক ছিল,
43
00:04:53,880 --> 00:04:56,645
তাদের মধ্যে হাভার পেনিয়ার অধিকার
সবচেয়ে বেশি ছিল সেখানে উপস্থিত থাকার।
44
00:04:57,760 --> 00:05:01,446
কোনো আমেরিকান
না এত দিয়েছিল, না করেছিল।
45
00:05:04,520 --> 00:05:06,204
বেশ...
46
00:05:07,160 --> 00:05:08,491
তো...
47
00:05:09,360 --> 00:05:11,408
ড্রাগ এনফোর্সমেন্ট
অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খাচ্ছ?
48
00:05:12,520 --> 00:05:14,522
খেতে পাচ্ছি যখন, খাই।
49
00:05:14,600 --> 00:05:16,329
তোমার খবর তো খারাপ, হাভি।
50
00:05:19,160 --> 00:05:24,963
বেশ, লস পেপেসের সাথে জড়িত
অভিজ্ঞ ডিইএ এজেন্ট কে হতে পারে
51
00:05:25,040 --> 00:05:27,088
সেটা বুঝতে কোনো
জিনিয়াসের দরকার পড়বে না।
52
00:05:27,160 --> 00:05:29,128
বেশ, বোর্ড অব প্রফেশনাল কন্ডাক্টে...
53
00:05:29,200 --> 00:05:31,567
কখনোই তেমন
জিনিয়াস ছিল না, তো...
54
00:05:31,640 --> 00:05:34,371
হ্যাঁ, আর মায়ামি হেরাল্ড
কেইবা পড়ে, তাই না?
55
00:05:40,880 --> 00:05:42,211
মর্ফি, শোনো।
56
00:05:43,440 --> 00:05:44,771
আমি কিন্তু কথাগুলো
সিরিয়াসলি বলেছিলাম।
57
00:05:46,680 --> 00:05:49,729
কেউ জিজ্ঞেস করলে, ওদের সেটাই বলবে
যেটা ওরা শুনতে চায়, ঠিক আছে?
58
00:05:49,800 --> 00:05:53,566
- শুরু থেকেই এসবের জন্য আমি দায়ী।
- মারা খাও, হাভি।
59
00:05:53,640 --> 00:05:55,802
আর যারা জিজ্ঞেস করতে আসবে
তারাও মারা খাক।
60
00:06:01,480 --> 00:06:03,323
বেশ, আমার একটা
উপকার কোরো। ওকে...
61
00:06:06,400 --> 00:06:07,845
ওকে ধরো।
62
00:06:10,040 --> 00:06:12,008
যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি।
63
00:06:12,080 --> 00:06:18,440
আমরা এবার দুই নম্বর গেটে ওয়াশিংটন ডি.সি. যাওয়া
ফ্লাইট ৪৬৪ এর বোর্ডিং শুরু করব।
64
00:06:18,520 --> 00:06:21,444
ঠিক আছে, তো, উঠি...
আমি শেষ করতে পারব না। এটা...
65
00:06:21,520 --> 00:06:22,567
আমাকে এবার যেতে হবে।
66
00:06:30,160 --> 00:06:31,400
নিজের খেয়াল রেখো।
67
00:06:39,720 --> 00:06:41,882
নির্বাসিত ড্রাগ কুইনের
মুখ থেকে বের হওয়া...
68
00:06:41,960 --> 00:06:44,122
একটু কেলেঙ্কারির হাওয়া...
69
00:06:44,200 --> 00:06:47,283
আর পেনিয়ার খেল খতম,
একদম জাদুর মতো।
70
00:07:29,760 --> 00:07:31,125
শুভ সকাল, বস।
71
00:07:32,280 --> 00:07:33,850
আমি ডিম রান্না করেছি।
72
00:07:34,760 --> 00:07:37,684
- ওখানে বাকি কেক আছে।
- জ্বি, স্যার।
73
00:07:38,280 --> 00:07:39,327
ধন্যবাদ।
74
00:07:42,840 --> 00:07:45,002
জরুরি সবকিছু নিয়ে এসেছি, বস।
75
00:07:46,000 --> 00:07:48,367
অন্য দোকানে গেছিলি তো?
76
00:07:48,440 --> 00:07:50,920
জ্বি, স্যার।
আমি প্রতিবারই ভিন্ন দোকানে যাই।
77
00:07:53,840 --> 00:07:57,925
তো, দোকানদারের মা,
একজন বৈদ্য।
78
00:08:00,040 --> 00:08:01,769
একটু দেখা করতে গেছিলাম।
79
00:08:03,240 --> 00:08:06,767
কারো সাথে কথা বলতে
মানা করেছিলাম।
80
00:08:07,720 --> 00:08:09,210
হ্যাঁ, বস, কিন্তু...
81
00:08:10,960 --> 00:08:16,251
ব্যাপার হচ্ছে, ছোট থাকতে,
আমি এসবে বিশ্বাস করতাম।
82
00:08:17,720 --> 00:08:18,881
দেখুন...
83
00:08:20,120 --> 00:08:23,488
আপনার রক্ষার জন্য কিছু এনেছি।
84
00:08:24,800 --> 00:08:27,041
সেইট মাইকেল শ্রেষ্ঠ
শ্রেণীর দেবদূতের তরবারি...
85
00:08:27,600 --> 00:08:30,285
- দ্য ভার্জিন...
- এবং আতোছার পবিত্র সন্তান।
86
00:08:35,200 --> 00:08:39,444
জানিস তো আমার মা আর আমি
দুজনে মিলে একটা চার্চ বানিয়েছিলাম?
87
00:08:40,760 --> 00:08:41,886
হ্যাঁ, স্যার।
88
00:08:43,200 --> 00:08:45,089
ব্যারিও পাবলো এসকোবারে।
89
00:08:45,160 --> 00:08:46,730
সেখানেই আমি বড় হয়েছি, বস।
90
00:08:48,640 --> 00:08:50,449
শুভ জন্মদিন, স্যার।
91
00:08:51,440 --> 00:08:53,249
ধন্যবাদ, লিমন।
92
00:08:54,920 --> 00:08:56,285
আসছি।
93
00:09:01,160 --> 00:09:04,642
♪ হ্যাপি বার্থডে টু ইউ ♪
94
00:09:04,720 --> 00:09:08,645
♪ হ্যাপি বার্থডে ডিয়ার পাবলো ♪
95
00:09:08,720 --> 00:09:10,609
♪ হ্যাপি বার্থডে... ♪
96
00:09:11,640 --> 00:09:13,881
সিগনালটা মেডেলিন থেকে আসছে।
97
00:09:13,960 --> 00:09:16,281
নির্দিষ্ট করে বললে,
কাসাব্ল্যাংকা এলাকা থেকে।
98
00:09:16,880 --> 00:09:19,281
- পাবলো বাসায় ফিরেছে।
- আমারও তাই মনে হয়।
99
00:09:19,360 --> 00:09:21,203
আশাকরি ও কাল আবারও
ওদের সাথে কথা বলবে।
100
00:09:21,280 --> 00:09:23,851
যদি বলে,
আমরা কথোপকথন শুনবো।
101
00:09:43,000 --> 00:09:45,480
কথাটা আমাদের মধ্যেই থাকবে,
বোঝা গেছে?
102
00:09:47,320 --> 00:09:52,042
আমরা কাসাব্ল্যাংকায়
একটা অস্থায়ী বেস গড়ব।
103
00:09:52,120 --> 00:09:56,284
এসকোবার দেখা দেয়া মাত্রই
আমাদের আক্রমণ করতে হবে, বোঝা গেছে?
104
00:09:56,360 --> 00:09:58,249
- জ্বি, কর্নেল।
- সাবাশ।
105
00:10:03,000 --> 00:10:04,684
লেফটেন্যান্ট মার্টিনেজ?
106
00:10:06,640 --> 00:10:10,531
এসকোবারের থেকে কিছু শুনোনি কতদিন হলো?
এক মাস? দেড় মাস?
107
00:10:11,040 --> 00:10:12,530
দেড় মাস, স্যার।
108
00:10:13,200 --> 00:10:16,488
আর পুরো সময়টা জুড়ে তুমি
ভ্যানে বসে ব্যস অপেক্ষা করে গেছ?
109
00:10:17,800 --> 00:10:20,280
জ্বি। করেছি।
110
00:10:21,320 --> 00:10:25,405
জেদ বোধহয় আমাদের পরিবারেই আছে।
আমাদের রক্তে বইছে এটা।
111
00:10:28,680 --> 00:10:29,841
আসি।
112
00:10:36,000 --> 00:10:37,240
ছয়।
113
00:10:47,400 --> 00:10:52,122
ভাবতে পারেন কোকেনকে
বৈধ করে দেওয়া হলে কী হতো?
114
00:10:54,640 --> 00:10:55,641
তোর পালা।
115
00:10:56,760 --> 00:11:00,321
আমার মনে হয় যদি কোকেনকে
বৈধ করে দেওয়া হতো, বস,
116
00:11:00,400 --> 00:11:05,167
আপনি পুরো দুনিয়ার বস হতেন
আর পুলিশ আপনাকে ছুঁতেও পারত না।
117
00:11:15,880 --> 00:11:17,006
জ্বি, স্যার।
118
00:11:18,040 --> 00:11:21,726
আমরা নিশ্চিত, ফোনটা মেডেলিনের
কাসাব্ল্যাংকা এলাকা থেকে এসেছে।
119
00:11:21,800 --> 00:11:24,246
কয়েক মাসের মধ্যে পাওয়া
এটা আমাদের সেরা তথ্য।
120
00:11:24,320 --> 00:11:28,120
ওকে কম ভাববেন না।
আমরা আগেও এমন ভুল করেছি।
121
00:11:28,880 --> 00:11:31,247
জেন্টেলম্যান, আমি
পরিষ্কার করে বলে দিতে চাই।
122
00:11:31,320 --> 00:11:33,891
যদি আপনার লোকজন
এসকোবারকে খুঁজতে সক্ষম হয়ে থাকে...
123
00:11:35,880 --> 00:11:37,450
আমি পরিণতির পরোয়া করি না।
124
00:11:40,280 --> 00:11:41,281
আমি ওর মৃত্যু চাই।
125
00:11:43,080 --> 00:11:44,923
আপনার কোনো সমস্যা আছে?
126
00:11:47,200 --> 00:11:52,969
সম্মানের সাথে বলছি, প্রেসিডেন্ট সাহেব,
যদি ও বাধা দেয়, তবে সেভাবেই এগোবে।
127
00:11:53,040 --> 00:11:55,281
নাহলে, আমরা ওকে গ্রেফতার করব।
128
00:11:56,760 --> 00:11:58,125
আমাকে খবর দিতে থাকবেন।
129
00:12:01,640 --> 00:12:02,971
জেন্টেলম্যান।
130
00:12:38,840 --> 00:12:40,001
মিসেস এসকোবার?
131
00:12:40,880 --> 00:12:42,928
অ্যাটোর্নি জেনারেল
সকালে ফোন দিয়েছিলেন।
132
00:12:43,000 --> 00:12:45,731
উনি আপনাদের প্রোটেকটিভ কাস্টাডি
শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
133
00:12:46,680 --> 00:12:49,889
তাই আমাদের সপ্তাহের শেষে
চলে যেতে হবে।
134
00:12:49,960 --> 00:12:53,646
না। না, আপনারা
এমন করতে পারেন না।
135
00:12:53,720 --> 00:12:57,042
ওরা আপনার স্বামীর সারেন্ডারের
অপেক্ষা করছিল, কিন্তু সে করেনি।
136
00:13:03,080 --> 00:13:05,082
ম্যাম? ম্যাম।
137
00:13:05,800 --> 00:13:07,882
আপনাকে একটা পরামর্শ দিব?
138
00:13:11,640 --> 00:13:15,486
সময় হয়েছে এবার নিজের এবং
আপনার বাচ্চাদের নিরাপত্তার কথা ভাবার।
139
00:13:15,560 --> 00:13:17,085
তার কথা ভুলে যান।
140
00:13:38,480 --> 00:13:41,962
বাচ্চারা তোমাকে অনেক মিস করছে।
হুয়ান পাবলোকে ডেকে দিব?
141
00:13:43,840 --> 00:13:47,287
সেটা এখন ভালো হবে না হয়তো, সোনা।
142
00:13:48,640 --> 00:13:51,530
তো... মনে হচ্ছে যেন
এক বছর পেরিয়ে গেছে?
143
00:13:53,560 --> 00:13:55,847
আরও বেশি
যেন চার বা পাঁচ বছর।
144
00:13:56,520 --> 00:13:58,522
তোমাকে অনেক মিস করছি, পাবলো।
145
00:13:59,120 --> 00:14:00,884
দিনগুলো অনেক লম্বা মনে হয়।
146
00:14:03,800 --> 00:14:05,370
আমারও।
147
00:14:07,560 --> 00:14:09,881
আমি এখনও বুঝছি না
তুমি মেডেলিনে কী করছ।
148
00:14:09,960 --> 00:14:12,167
জায়গাটা অনেক বিপজ্জনক, সোনা।
149
00:14:16,040 --> 00:14:19,681
সেজন্যই তো।
কেউ ভাববে না আমি এখানে আছি।
150
00:14:22,160 --> 00:14:23,047
পাবলো...
151
00:14:24,120 --> 00:14:27,841
আমার মনে হয় সময় এসে গেছে।
আমাদের হাতে আর কোনো উপায় নেই।
152
00:14:29,800 --> 00:14:32,849
তুমি সারেন্ডার করলে
সব শেষ হয়ে যাবে না, সোনা।
153
00:14:32,920 --> 00:14:34,206
তুমি জেলে বাঁচতে পারবে।
154
00:14:37,400 --> 00:14:40,449
আমরা দুজনেই জানি
এমনটা হবে না।
155
00:14:40,520 --> 00:14:42,807
দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও!
156
00:14:43,560 --> 00:14:45,961
- আমার কথা শোনো, পাবলো...
- ওরা কথা বলছে।
157
00:14:46,040 --> 00:14:48,964
- তুমি সবসময়ই পাবলো এসকোবার থাকবে।
- বস।
158
00:14:49,040 --> 00:14:52,328
তুমি সবসময়ই সেই মানুষটা থাকবে
যার তারিফ করেছে এবং অনুসরণ করেছে সবাই।
159
00:14:52,400 --> 00:14:53,925
আমার জানকে।
160
00:14:54,800 --> 00:14:57,451
সোনা, অনেক সাংবাদিক আছে
যারা তোমার সাথে কথা বলতে চায়।
161
00:14:57,520 --> 00:14:59,363
মানুষ তোমায় ভালোবাসে,
তোমায় অনুসরণ করে।
162
00:15:00,040 --> 00:15:02,407
টাটা, লিমন এবার
ফোনটা কাটতে বলছে।
163
00:15:02,480 --> 00:15:05,643
এটা এসকোবার। পশ্চিমে চলো!
পজিশন ঠিক করো, মোরালস।
164
00:15:07,400 --> 00:15:09,767
সোনা, নেলসন ম্যান্ডেলাকে দেখো।
165
00:15:11,360 --> 00:15:14,443
ওরা লোকটাকে জেলে দিয়েছিল,
তবুও জনগণ আস্থা হারায়নি।
166
00:15:14,520 --> 00:15:16,443
ওরা তাকে নোবেল পুরষ্কার দেয়।
167
00:15:16,560 --> 00:15:21,487
লোকে বলে সে প্রেসিডেন্ট হতেও পারে।
প্রেসিডেন্ট, পাবলো।
168
00:15:21,560 --> 00:15:23,483
সেই দেশ যে তাকে জেলে দেয়।
169
00:15:23,560 --> 00:15:25,562
ফোনটা এখন রাখতে হবে।
পরে কথা বলব।
170
00:15:25,640 --> 00:15:27,324
আলভারো, দাঁড়াও।
একটু দাঁড়াও।
171
00:15:27,400 --> 00:15:30,165
ঠিক আছে, পাবলো।
কিন্তু যা বললাম একটু ভেবে দেখো।
172
00:15:30,280 --> 00:15:32,169
বিষয়টা জরুরি।
173
00:15:32,240 --> 00:15:35,289
আমাদের বের হওয়ার
এটাই একমাত্র পথ।
174
00:15:36,000 --> 00:15:37,923
আলভারো, ধীরে ধীরে এগোও।
175
00:15:38,600 --> 00:15:40,807
কর্নেল!
কর্নেল, লেফটেন্যান্ট মার্টিনেজ বলছি।
176
00:15:40,880 --> 00:15:43,804
সারেন্ডারের চিন্তা করো, জান।
তোমার পরিবারের কথা ভাবো।
177
00:15:43,920 --> 00:15:45,285
আমি ভেবে দেখবো।
178
00:15:46,200 --> 00:15:47,486
ঠিক আছে?
179
00:15:50,280 --> 00:15:51,964
তোমাকে অনেক ভালোবাসি।
180
00:16:24,200 --> 00:16:25,440
কোথায় যাচ্ছেন?
181
00:16:26,040 --> 00:16:27,326
মেডেলিনে।
182
00:16:27,400 --> 00:16:31,962
কী? না, না, না, হারমিল্ডা।
আপনি যেতে পারেন না।
183
00:16:32,920 --> 00:16:34,843
আমার ছেলের আমাকে প্রয়োজন।
184
00:16:36,080 --> 00:16:37,206
মানে?
185
00:16:37,920 --> 00:16:39,285
তুমি তো চাও...
186
00:16:40,920 --> 00:16:44,163
ও ঐ রাক্ষসদের কাছে
সারেন্ডার করুক...
187
00:16:44,840 --> 00:16:46,001
আমি ওদের মারতে দিব না।
188
00:16:46,080 --> 00:16:48,242
ওরা এমনিতেও ওকে মেরে ফেলবে,
আর সেটা তুমিও জানো।
189
00:16:48,360 --> 00:16:49,930
যদি ও সারেন্ডার না করে
ওরা তাই করবে।
190
00:16:50,000 --> 00:16:52,890
- এটা ফাঁদ! টাটা, ওহ খোদা!
- আস্তে কথা বলুন।
191
00:16:52,960 --> 00:16:54,803
না! না, ম্যাডাম।
192
00:16:54,880 --> 00:17:01,331
আমি চুপ করে থাকব না... যখন দেখতে পাচ্ছি...
তুমি আমার ছেলেকে ধোকা দিচ্ছ!
193
00:17:01,400 --> 00:17:05,291
আমি কখনোই পাবলোকে ধোকা দিইনি।
এটা একদম পরিষ্কার করে দিচ্ছি।
194
00:17:05,960 --> 00:17:09,123
আমরা এই হোটেলে বন্দী আছি
কোনো জেলখানার মতো।
195
00:17:09,200 --> 00:17:11,248
এই দেশও ছাড়তে পারব না।
196
00:17:12,760 --> 00:17:17,243
আর আমার বাচ্চাদের এসব থেকে
জীবিত অবস্থায় বের করার একটাই সুযোগ...
197
00:17:18,360 --> 00:17:20,249
যদি পাবলো সারেন্ডার করে।
198
00:17:27,240 --> 00:17:28,651
আমার ছেলের...
199
00:17:30,000 --> 00:17:32,207
মায়ের প্রয়োজন।
200
00:17:39,800 --> 00:17:41,086
হারমিল্ডা।
201
00:17:50,160 --> 00:17:53,448
সাবধানে থাকবেন। প্লিজ।
202
00:17:54,440 --> 00:17:56,204
বাচ্চাদের বোলো...
203
00:17:59,120 --> 00:18:00,645
আমি বলব।
204
00:18:18,600 --> 00:18:21,570
আমাদের কাছে খবর আছে
যে এসকোবার এই বিল্ডিংয়ে অবস্থান করছে।
205
00:18:22,320 --> 00:18:26,166
সবাই শোনো। আমি চাই
তোমরা যেন ওকে জীবিত ধরো।
206
00:18:26,840 --> 00:18:29,764
কলোম্বিয়ার জনতার সামনে
তার বিচার করা হবে...
207
00:18:29,840 --> 00:18:33,640
এবং এ দেশের বিরুদ্ধে করা সকল
নৃশংস অপরাধের জবাব তাকে দিতে হবে।
208
00:18:34,360 --> 00:18:37,921
কিন্তু, ও যদি বাধা দেওয়ার চেষ্টা করে...
209
00:18:38,600 --> 00:18:41,763
বা আমাদের একটা লোকেরও
যদি কোনো ক্ষতি করে...
210
00:18:42,520 --> 00:18:44,409
ওকে প্রাণে মেরে ফেলবে।
বোঝা গেছে?
211
00:18:44,480 --> 00:18:46,244
- জ্বি, কর্নেল!
- চলো।
212
00:19:34,960 --> 00:19:36,724
সব ঠিক আছে, বস?
213
00:19:58,240 --> 00:20:00,004
টাটা চাচ্ছে
আমি যেন সারেন্ডার করি।
214
00:20:03,920 --> 00:20:07,322
বলে আমি নাকি
নেলসন ম্যান্ডেলার মতো হতে পারি।
215
00:20:08,440 --> 00:20:09,646
নেলসন ম্যান্ডেলা?
216
00:20:13,640 --> 00:20:15,529
সেটা আবার কে, বস?
217
00:21:06,600 --> 00:21:08,329
আর রোলিং পেপার কিনেছিলি?
218
00:21:08,920 --> 00:21:10,490
স্যরি, না, বস।
219
00:21:44,720 --> 00:21:48,281
এখানের এই চাইনিজ খাবারের গন্ধে
আমার মাথা কাজ করছে না।
220
00:22:09,640 --> 00:22:11,130
ও এখানে নেই।
221
00:22:16,320 --> 00:22:19,767
ভেতরে চলুন।
কেউ দেখে ফেলুক সেই ঝুঁকি নিতে পারেন না, বস।
222
00:22:22,680 --> 00:22:24,808
এটা আমার শহর, লিমন।
223
00:22:28,760 --> 00:22:30,524
এই লোকগুলো আমার।
224
00:22:34,160 --> 00:22:37,403
মেডেলিন কখনোই
আমাকে ধোকা দিবে না।
225
00:22:41,760 --> 00:22:44,161
কর্নেল।
226
00:22:44,680 --> 00:22:46,682
- আমরা আবারও ধোকা খেয়েছি, স্যার।
- ও এখানে নেই।
227
00:22:46,800 --> 00:22:49,610
মনে হচ্ছে তোমার ছোট মেশিনটা ভাঙা,
ঠিক, লেফটেন্যান্ট?
228
00:22:49,720 --> 00:22:51,768
যাও পুতুল নিয়ে খেলো গা। চলো।
229
00:22:53,120 --> 00:22:54,645
মাফ করবেন, কর্নেল।
230
00:22:58,880 --> 00:23:02,965
শোনো! সবাই কোয়ার্টার ফাঁকা করে
হোগিনে ফিরে চলো।
231
00:23:13,840 --> 00:23:17,208
হারামির বাচ্চাটা এই বিল্ডিং থেকে
কথা বলছিল না, কিন্তু আশেপাশেই ছিল।
232
00:23:22,000 --> 00:23:25,129
- একটা ঘোস্ট।
- সেটা কী?
233
00:23:25,880 --> 00:23:29,646
যখন কোনো সিগনাল প্রতিফলিত হয় এবং
আবির্ভূত হয় অন্য এক জায়গা থেকে তখন তাকে ঘোস্ট বলে।
234
00:23:29,760 --> 00:23:32,843
এসকোবারের সিগনালের ক্ষেত্রেও এটাই ঘটেছে।
এটা পানিতে প্রতিফলিত হয়েছে।
235
00:23:38,040 --> 00:23:41,726
রোলিং পেপার কিনতে আর
মাথাটা পরিষ্কার করতে যাচ্ছি।
236
00:23:42,840 --> 00:23:44,569
আমাকে চাবি দে!
237
00:23:44,640 --> 00:23:47,325
- চাইলে, আমি যাচ্ছি।
- সানগ্লাসেস কোথায়?
238
00:26:17,400 --> 00:26:20,688
- হ্যালো, স্যার।
- হ্যালো, কেমন আছেন?
239
00:26:20,760 --> 00:26:23,240
স্ট্রবেরির সাথে
ক্রিম পাওয়া যাবে কি?
240
00:26:23,320 --> 00:26:25,527
- অবশ্যই।
- ধন্যবাদ।
241
00:26:41,320 --> 00:26:44,881
- ধন্যবাদ। কত হয়েছে?
- মাত্র দুইশ পেসো।
242
00:26:48,040 --> 00:26:50,805
- এই নিন। ধন্যবাদ।
- ধন্যবাদ।
243
00:26:57,640 --> 00:27:01,361
- হ্যালো। একটা জুস দিন।
- হ্যালো, কেমন আছেন? অবশ্যই।
244
00:27:02,480 --> 00:27:03,811
স্যার।
245
00:27:04,920 --> 00:27:07,002
- ধন্যবাদ।
- এ আমার সৌভাগ্য।
246
00:28:05,480 --> 00:28:07,562
- এদিকে চালা!
- এই নে।
247
00:28:07,640 --> 00:28:10,723
হ্যাঁ!
248
00:28:41,240 --> 00:28:44,801
হয় তুই সত্যিই গাধা
আর নাহয় তোর হোগায় দম আছে...
249
00:28:44,880 --> 00:28:47,121
এভাবে বসে থাকার,
যেন কিছুই হয়নি।
250
00:28:49,080 --> 00:28:51,845
ওরা তোর মাথার বদলে
সাত মিলিয়ন ডলার দিচ্ছে,
251
00:28:51,920 --> 00:28:54,207
আর তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস।
252
00:28:57,640 --> 00:29:00,007
তোকে দেখতে
চে গেভারার মতো লাগছে।
253
00:29:00,080 --> 00:29:02,003
সুন্দর জিনিস
আজীবনই সুন্দর থাকে।
254
00:29:02,960 --> 00:29:04,883
তোকে দেখে তো মনে হচ্ছে
চে গেভারাকে গিলে ফেলেছিস।
255
00:29:13,960 --> 00:29:16,008
কী? আমার কথা
তোর মনে টনে পড়ে না?
256
00:29:19,800 --> 00:29:22,326
গতকাল, আমার বয়স ৪৪ হয়েছে।
257
00:29:23,320 --> 00:29:25,561
বানচোত, বুড়ো হয়েছিস, পাবলো।
258
00:29:26,240 --> 00:29:28,129
ধন্যবাদ, গুস্তাভ।
259
00:29:30,760 --> 00:29:35,163
জানিস, জুলিয়াস সিজার ৪৪ বছর বয়সে
ব্রিটেনে আক্রমণ করেছিল?
260
00:29:35,760 --> 00:29:39,321
সে অনেকবার ক্ষমতা হারিয়েছে,
কিন্তু প্রতিবারই সেটা ফিরিয়ে এনেছে।
261
00:29:39,400 --> 00:29:41,004
কোনোকিছুই তাকে দমাতে পারেনি।
262
00:29:42,080 --> 00:29:45,562
হ্যাঁ, কিন্তু মাদারচোদটার কাছে
একটা পুরো সেনাবাহিনী ছিল।
263
00:29:46,280 --> 00:29:50,410
মনে আছে পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে
আমরা প্রায়ই জঙ্গলে যাওয়ার কথা বলতাম?
264
00:29:51,600 --> 00:29:53,807
- হ্যাঁ, আর গিয়ে গেরিলাতে যোগ দিব।
- হুম।
265
00:29:56,160 --> 00:29:58,527
টাটা চাচ্ছে
আমি যেন সারেন্ডার করি।
266
00:30:01,000 --> 00:30:05,085
টাটা বুদ্ধিমতী মেয়ে, পাবলো।
ও তোকে অনেক ভালোবাসে।
267
00:30:05,720 --> 00:30:07,085
হয়তো এটাই ভালো বুদ্ধি।
268
00:30:09,560 --> 00:30:13,849
সারেন্ডার কর, জেলে গিয়ে
কিছুদিন বিশ্রাম নে, ভাব,
269
00:30:13,920 --> 00:30:18,323
কীভাবে ব্যবসাটা নতুন করে বসাবি,
আর যখন মন চাইবে পালিয়ে যাবি।
270
00:30:18,400 --> 00:30:19,765
এভাবেই কিংবদন্তিরা বেড়ে ওঠে।
271
00:30:20,440 --> 00:30:22,966
- টাটাও একই কথা বলেছে।
- হ্যাঁ।
272
00:30:25,400 --> 00:30:29,086
দুজনেই জানি ব্যাপারগুলো
আগের মতো অতটা সহজ হবে না, ভাই।
273
00:30:31,840 --> 00:30:33,808
এসব বালছাল বাদ দে।
274
00:30:35,640 --> 00:30:38,644
আমরা ডাকাত, পাবলো।
275
00:30:39,320 --> 00:30:40,481
ঠিক আছে?
276
00:30:47,000 --> 00:30:48,286
কী ভাবছিস?
277
00:30:50,680 --> 00:30:53,365
ভাবছি...
278
00:30:55,280 --> 00:31:00,002
তুই যাওয়ার পর থেকেই
সবকিছু ভেঙে পড়া শুরু করে।
279
00:31:04,600 --> 00:31:06,921
তো আমার কথা তোর মনে পড়ে, বানচোত।
280
00:31:16,360 --> 00:31:19,364
জীবনের প্রতিটা দিন, ভাই।
281
00:32:40,280 --> 00:32:43,727
বস? আর এমন করবেন না, স্যার।
282
00:32:43,800 --> 00:32:46,531
- আমি চিন্তা হচ্ছিল। এটা বিপজ্জনক।
- দেখ...
283
00:32:50,120 --> 00:32:52,168
এটা ঠিকঠাক কাজ করেছে।
284
00:32:58,080 --> 00:33:00,560
তুই অনেক ভালো মানুষ, লিমন।
285
00:33:03,640 --> 00:33:04,846
ধন্যবাদ।
286
00:33:06,400 --> 00:33:07,890
অনেক ধন্যবাদ।
287
00:33:08,440 --> 00:33:11,762
- আমরা কি এখন পাস্তা খাবো?
- জ্বি, স্যার।
288
00:33:11,840 --> 00:33:15,526
- ভালো করে লবণ দিস, শালার পুত।
- জ্বি, বস। আপনি যেমন চান।
289
00:33:15,600 --> 00:33:16,931
খুব খিদে পেয়েছে।
290
00:33:19,480 --> 00:33:21,448
টাটা?
291
00:33:25,560 --> 00:33:26,527
পাবলো?
292
00:33:26,600 --> 00:33:29,285
এই তো আমার ভালোবাসা।
293
00:33:30,800 --> 00:33:34,043
- তোমাকে অন্যরকম শোনাচ্ছে।
- আমি ঠিক আছি, জান।
294
00:33:35,000 --> 00:33:36,604
আমার এখন ভালো লাগছে।
295
00:33:39,160 --> 00:33:41,527
আর ঐ সাংবাদিকদের সাথে
কথা বলতে আমি প্রস্তুত।
296
00:33:43,520 --> 00:33:45,124
দারুণ, সোনা।
297
00:33:45,200 --> 00:33:47,282
তাহলে কি তুমি সারেন্ডার করছ?
298
00:33:51,240 --> 00:33:52,241
না, টাটা।
299
00:33:53,360 --> 00:33:55,362
আমি কখনোই সারেন্ডার করব না।
300
00:33:58,920 --> 00:34:01,207
ওরা আমাদের আর
প্রোটেকশন দিবে না, পাবলো।
301
00:34:02,720 --> 00:34:04,051
তোমাকে করতেই হবে।
302
00:34:08,440 --> 00:34:10,442
আমি কখনোই সারেন্ডার করব না, জান।
303
00:34:25,120 --> 00:34:26,565
জানি, পাবলো।
304
00:34:29,280 --> 00:34:30,930
কিন্তু তোমার প্ল্যান কী?
305
00:34:34,400 --> 00:34:35,561
ঠিক আছে।
306
00:34:36,120 --> 00:34:37,849
আমি জানি
আমরা কী করতে যাচ্ছি।
307
00:34:40,280 --> 00:34:44,205
আমরা ঐ সব বিদেশি
সাংবাদিকদের সাথে কথা বলব।
308
00:34:44,280 --> 00:34:46,248
এটাই করব আমরা।
309
00:34:51,840 --> 00:34:54,730
- বিদেশি সাংবাদিক...
- আলভারো, ধীরে চালাও!
310
00:34:54,800 --> 00:34:57,644
তাহলে পুরো পৃথিবী জানবে
যে হারামিগুলো কী করছে...
311
00:34:57,720 --> 00:35:00,371
- আশেপাশেই কোথাও আছে, মোরালেস।
- নিশ্চিত তো?
312
00:35:04,360 --> 00:35:08,490
আমরা ইন্টারন্যাশনাল প্রেস করব
কলোম্বিয়া সরকারের উপর চাপ দেওয়া জন্য।
313
00:35:10,040 --> 00:35:13,965
আর শোনো, আমরা সফল হবো, টাটা।
314
00:35:14,040 --> 00:35:17,806
আমরা সফল হবো।
আমরা লড়বো এবং জিতব।
315
00:35:17,880 --> 00:35:19,962
আমার উপর
আস্থা রাখতে হবে তোমায়।
316
00:35:20,760 --> 00:35:23,764
- আমরা জিতব।
- দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও!
317
00:35:25,200 --> 00:35:30,240
এমনটা করার পরেই, আমি জঙ্গলে গিয়ে,
গেরিলাদের সাথে যোগ দিব...
318
00:35:30,320 --> 00:35:32,448
এটা হারামির বাচ্চা এসকোবার।
319
00:35:32,520 --> 00:35:35,763
আমাদের এই দেশ থেকে
তোমাকে আর বাচ্চাদের বের করতে হবে।
320
00:35:36,520 --> 00:35:37,681
আর শোনো...
321
00:35:38,720 --> 00:35:43,362
এটা না ঘটা পর্যন্ত
আমি চুপ করে বসছি না।
322
00:35:43,440 --> 00:35:46,808
আলভারো, ধীরে চালাও।
সামনে গিয়ে পার্ক করো।
323
00:35:49,120 --> 00:35:52,602
আমার কাছে একটাই নোটবুক আছে।
দাঁড়াও সেটা নিয়ে আসি।
324
00:35:57,240 --> 00:35:59,322
হেলিকপ্টার জায়গাটা
ট্রায়াংগুলেট করছে, তাই না?
325
00:35:59,400 --> 00:36:00,890
জ্বি, কর্নেল, ব্যস এই জায়গায়।
326
00:36:00,960 --> 00:36:02,291
- খুব ভালো।
- মাফ করবেন, কর্নেল।
327
00:36:02,360 --> 00:36:05,045
চ্যানেল ফোরে
লেফটেন্যান্ট মার্টিনেজ আছে।
328
00:36:07,120 --> 00:36:09,327
ঠিক আছে, আমি আসছি।
ধন্যবাদ।
329
00:36:10,600 --> 00:36:12,682
বলো, লেফটেন্যান্ট।
330
00:36:12,760 --> 00:36:14,125
কর্নেল, ওকে খুঁজে পেয়েছি।
331
00:36:14,720 --> 00:36:16,131
কাকে? এসকোবার?
332
00:36:17,320 --> 00:36:18,685
জ্বি, কর্নেল।
333
00:36:18,760 --> 00:36:20,364
ও লস অলিভসে আছে।
334
00:36:22,480 --> 00:36:26,929
বাছা, তুমি নিশ্চিত তো?
আমরা আরেকটা ভুল করতে পারব না।
335
00:36:28,800 --> 00:36:30,245
আমি নিশ্চিত।
ওকে দেখেছি।
336
00:36:31,880 --> 00:36:33,689
ওকে দেখেছ মানে?
337
00:36:34,520 --> 00:36:37,922
হ্যাঁ, ও জানালার বাইরে দেখছিল।
মুখে দাড়ি আছে এখন, কিন্তু ও-ই।
338
00:36:39,240 --> 00:36:40,844
আর ও দেখেছে তোমাকে?
339
00:36:42,240 --> 00:36:43,605
না, মনে হয় না।
340
00:36:46,000 --> 00:36:47,445
শোনো, লেফটেন্যান্ট।
341
00:36:47,520 --> 00:36:50,046
সেই এলাকায় এখনও
কিছু লোক আছে।
342
00:36:50,120 --> 00:36:53,727
ওরা না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করবে।
বোঝা গেছে?
343
00:36:54,440 --> 00:36:55,965
কপি দ্যাট, কর্নেল।
344
00:36:56,040 --> 00:36:58,964
আরেকটা ব্যাপার।
সাবধানে থেকো। ওভার অ্যান্ড আউট।
345
00:37:01,440 --> 00:37:03,602
- পজিশন ঠিক করুন।
- এক্ষুনি করছি।
346
00:37:05,960 --> 00:37:06,847
হ্যালো, বাবা।
347
00:37:06,920 --> 00:37:08,763
কেমন যাচ্ছে, সোনা?
348
00:37:10,480 --> 00:37:12,403
আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও?
349
00:37:12,480 --> 00:37:13,720
জ্বি, স্যার।
350
00:37:14,280 --> 00:37:16,248
তোমার জন্মদিনে কী চেয়েছিলে?
351
00:37:16,320 --> 00:37:19,767
বলে দিলে তো আর
সত্যি হবে না। তাই না?
352
00:37:20,560 --> 00:37:22,927
বলো না! এমন কোরো না!
353
00:37:23,000 --> 00:37:25,401
বেশ, একটা জিনিসই বলতে পারি...
354
00:37:25,480 --> 00:37:27,926
যে, ভালো কিছু চেয়েছি।
355
00:37:28,000 --> 00:37:28,887
জানো তো,
356
00:37:28,960 --> 00:37:31,406
পৃথিবীর সবচেয়ে ভালো জন্মদিন
পাওয়ার যোগ্য তুমি।
357
00:37:43,600 --> 00:37:45,045
ধন্যবাদ, সোনা।
358
00:37:48,760 --> 00:37:49,727
ক্যাপ্টেন।
359
00:37:49,800 --> 00:37:52,451
- ক্যাপ্টেন, আমাকে শুনতে পাচ্ছ?
- জ্বি, কর্নেল?
360
00:37:52,520 --> 00:37:54,887
প্রভিশনাল বেসে
কয়জন লোক আছে?
361
00:37:55,000 --> 00:37:57,765
- আমাকে ধরে, প্রায় ১২ জন।
- শোনো।
362
00:37:58,960 --> 00:38:02,806
- লেফটেন্যান্ট মার্টিনেজ এসকোবারকে খুঁজে পেয়েছে।
- ওরে! চলো!
363
00:38:02,880 --> 00:38:05,360
সবাই লস অলিভসে চলো!
364
00:38:05,440 --> 00:38:07,090
হ্যালো।
365
00:38:07,160 --> 00:38:11,529
হ্যালো, আমার ছোট্ট রাজকন্যা।
আমার ছোট্ট মেয়েটা কেমন আছে?
366
00:38:11,640 --> 00:38:12,607
ভালো।
367
00:38:12,680 --> 00:38:16,480
আমার কাছে তোমার খরগোশটা আছে।
অনেক মোটা হয়ে গেছে।
368
00:38:27,200 --> 00:38:28,565
পেরেজ!
369
00:38:28,640 --> 00:38:32,406
সবাই শোনো! দুইটা গ্রুপ।
ক্যাপ্টেন, সার্জেন্ট পেছনে আর আমি সামনে দেখব।
370
00:38:32,480 --> 00:38:33,527
ঐ বাড়িটা।
371
00:38:35,840 --> 00:38:37,444
আম্মুকে ফোনটা দাও, আচ্ছা?
372
00:38:39,080 --> 00:38:40,206
পাবলো।
373
00:38:40,280 --> 00:38:42,647
- তোমার কাছে প্রশ্নগুলো আছে?
- হ্যাঁ, সোনা, আমার কাছে সবগুলো আছে।
374
00:38:43,440 --> 00:38:45,761
প্রথমটা এক স্প্যানিশ সাংবাদিকের।
375
00:38:47,000 --> 00:38:50,368
"এতগুলো দিন পালানোর পর
কেমন লাগছে?"
376
00:38:52,320 --> 00:38:53,685
উত্তরটা লেখো।
377
00:38:55,720 --> 00:38:58,041
"পরিবার থেকে দূরে থাকা কঠিন,
378
00:38:58,120 --> 00:39:01,044
পৃথিবীর মধ্যে যাকে আমি
সবচেয়ে বেশি ভালোবাসি।"
379
00:39:01,120 --> 00:39:04,567
- সার্জেন্ট, ঘুরে আসো।
- "কিন্তু আমার ভালো লাগছে।
380
00:39:04,640 --> 00:39:06,165
নিজেকে মজবুত মনে হচ্ছে।
381
00:39:06,280 --> 00:39:11,047
আর এই সব অন্যায়ের বিরুদ্ধে লড়ার
ইচ্ছাশক্তি রয়েছে আমার।
382
00:39:12,160 --> 00:39:15,767
সরকার আমাদের অধিকার নিয়ে
ঠাট্টা করেছে।
383
00:39:16,440 --> 00:39:22,891
সরকার আমাদের ন্যায় শৃঙ্খলাকে
খুনিদের হাতে দূষিত হতে প্রশ্রয় দিয়েছে।
384
00:39:23,920 --> 00:39:27,641
কলোম্বিয়ার জনগণ
এর থেকেও বেশি পায়।
385
00:39:31,840 --> 00:39:34,969
সরকার আমার পরিবারকে
জিম্মি করে রেখেছে।
386
00:39:36,120 --> 00:39:39,363
এটা সরকারকৃত
মানবাধিকার বিরোধী অপরাধ...
387
00:39:39,480 --> 00:39:42,609
যে সরকার নিজেকে
গণতান্ত্রিক দাবি করে।
388
00:39:43,400 --> 00:39:46,165
আমার বাচ্চারা নিরপরাধ...
389
00:39:46,240 --> 00:39:50,723
ওদের বাবার সমস্যার সাথে
ওদের কোনো সম্পর্ক নেই।
390
00:39:56,840 --> 00:39:59,491
সরকারের থেকে আমরা ব্যস চাই...
391
00:39:59,560 --> 00:40:02,484
ঐ খুনিদের, লস পেপেসের
যেন বিচার করে।
392
00:40:02,560 --> 00:40:08,681
কিন্তু এছাড়া, আমার পরিবারকে যেন
অবিলম্বে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়।
393
00:40:08,800 --> 00:40:10,962
নাহলে..."
394
00:40:14,400 --> 00:40:15,481
এক মিনিট।
395
00:40:15,600 --> 00:40:17,364
কী হচ্ছে, পাবলো?
396
00:40:21,320 --> 00:40:24,290
এখানে অদ্ভুত কিছু ঘটছে।
তোমাকে পরে ফোন করছি।
397
00:40:25,040 --> 00:40:26,929
পাবলো। পাবলো।
398
00:40:27,000 --> 00:40:30,129
পাবলো। পাবলো, ফোন কেটো না।
399
00:40:30,760 --> 00:40:32,205
পাবলো, কী হচ্ছে?
400
00:40:33,960 --> 00:40:35,530
কী হয়েছে, আম্মু?
401
00:40:39,480 --> 00:40:41,084
শুরু করো। ঠিক আছে।
402
00:40:50,120 --> 00:40:51,326
মারো! মারো!
403
00:40:52,760 --> 00:40:53,761
চল!
404
00:40:57,160 --> 00:41:00,164
চল! চল! চল!
405
00:41:00,240 --> 00:41:01,321
চল!
406
00:41:01,960 --> 00:41:03,325
চল! উঠ, উঠ, উঠ!
407
00:41:11,840 --> 00:41:13,285
চল, চল, চল!
408
00:41:21,600 --> 00:41:22,840
চলুন!
409
00:41:23,440 --> 00:41:24,487
চলুন!
410
00:41:25,040 --> 00:41:26,371
যেতে থাক!
411
00:42:01,680 --> 00:42:04,490
কেউ গুলি করবে না!
কেউ গুলি করবে না!
412
00:42:29,720 --> 00:42:31,484
সার্জেন্ট সারমেন্টো!
413
00:42:32,080 --> 00:42:34,367
তুমি এই মাত্র
পাবলো এসকোবারকে গুলি করেছ!
414
00:42:34,760 --> 00:42:36,250
বেঁচে আছে?
415
00:42:36,800 --> 00:42:38,290
এতদিন ওর পিছনে ছুটে চলেছিলাম...
416
00:42:39,000 --> 00:42:42,891
আর হঠাৎ করেই,
পাবলো এসকোবার আমার সামনে ছিল।
417
00:42:44,080 --> 00:42:47,527
এতগুলো বছর ধরে মাথার মধ্যে
হারামিটার ছবি এঁকে যাচ্ছিলাম।
418
00:42:47,600 --> 00:42:50,888
যে ও কেমন রাক্ষস হবে।
419
00:42:51,800 --> 00:42:53,245
কিন্তু ব্যাপার হচ্ছে...
420
00:42:53,320 --> 00:42:57,120
শেষমেশ যখন ওর চোখে চোখ রাখবে,
শয়তানটা তোমাকে হতাশ করবে।
421
00:42:57,760 --> 00:42:59,250
সে ব্যস একটা মানুষ।
422
00:42:59,320 --> 00:43:01,004
যার দাড়ি বড় হয়
না কাটলে।
423
00:43:01,920 --> 00:43:03,843
মোটা, পায়ে নেই জুতা।
424
00:43:03,920 --> 00:43:06,810
মন্দকে ভালো করে দেখলে,
তোমাকে মনে করিয়ে দেয়...
425
00:43:17,240 --> 00:43:18,844
কলোম্বিয়ার জয় হোক।
426
00:43:19,600 --> 00:43:21,443
- কলোম্বিয়ার জয় হোক!
- জয় হোক!
427
00:43:21,520 --> 00:43:23,488
আমরা পাবলো এসকোবারকে
মেরে ফেলেছি!
428
00:43:23,560 --> 00:43:26,404
- জয় হোক! জয় হোক!
- কলোম্বিয়ার জয় হোক!
429
00:43:26,480 --> 00:43:29,802
- কলোম্বিয়ার জয় হোক!
- কলোম্বিয়ার জয় হোক!
430
00:43:52,640 --> 00:43:54,051
বলুন।
431
00:44:00,240 --> 00:44:04,609
ওরা পাবলো এসকোবারকে
মেরে ফেলেছে!
432
00:45:31,240 --> 00:45:34,050
আমার ছেলে! আমার ছেলে...
433
00:46:38,280 --> 00:46:40,408
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি
কোনো মাকে যেন
434
00:46:40,480 --> 00:46:44,565
এই কষ্টটা ভোগ করতে না হয়
যে কষ্টটা আমি ভোগ করছি।
435
00:46:44,640 --> 00:46:47,530
আর আমি জানি আমার ছেলে
ততটা খারাপ নয় যতটা তারা দেখাচ্ছে।
436
00:46:47,600 --> 00:46:50,649
আমি জানি খারাপ কিছু ঘটেছে
যার জন্য তারা ওকে দোষারোপ করছে।
437
00:46:50,720 --> 00:46:52,848
আমি চাই ও যে সব ভালো কাজ করেছে
মানুষ সেগুলো মনে রাখুক,
438
00:46:52,920 --> 00:46:55,241
কারণ ও ততটা খারাপ কাজ করেনি
যতটা তারা বলছে।
439
00:46:55,320 --> 00:46:58,483
ও খেলার মাঠ বানিয়েছে।
গরীবদের জন্য থাকার জায়গা বানিয়েছে।
440
00:46:58,560 --> 00:47:00,528
কেউ সেদিকে নজর দেয় না।
441
00:47:00,600 --> 00:47:04,730
ছেলে হিসাবে,
ওর চেয়ে ভালো কেউ হবে না।
442
00:47:04,840 --> 00:47:08,447
ও অনেক আদর্শবান ছিল।
শুধু ছেলে হিসাবেই নয়...
443
00:47:37,200 --> 00:47:40,443
বসুন, ম্যাডাম। বসুন।
444
00:47:40,520 --> 00:47:41,931
ধন্যবাদ।
445
00:47:48,680 --> 00:47:49,920
বলুন।
446
00:47:52,840 --> 00:47:55,491
মরার আগে, আমার স্বামী বলেছিল
আপনার সাথে দেখা করতে।
447
00:47:57,200 --> 00:47:58,645
এমনটা বলেছিল?
448
00:48:01,680 --> 00:48:05,082
বলেছিল যদিও আপনারা শত্রু,
449
00:48:05,160 --> 00:48:07,208
কিন্তু একসময়
সহযোগী এবং বন্ধু ছিলেন।
450
00:48:14,520 --> 00:48:16,249
আপনি কিছু বলছিলেন।
451
00:48:17,880 --> 00:48:22,442
ও বলেছিল আপনি খুব ভালো মানুষ।
যে আপনি পরিস্থিতিটা বুঝবেন।
452
00:48:24,480 --> 00:48:26,084
আমাদের ক্ষমা করবেন।
453
00:48:27,520 --> 00:48:30,091
আর এই দেশ ছাড়তে
আমাদের সাহায্য করবেন।
454
00:48:32,840 --> 00:48:35,764
আপনার কাছে আর কতটুকু আছে,
মিসেস এসকোবার?
455
00:48:35,840 --> 00:48:38,411
সম্পত্তি? টাকা?
456
00:48:43,200 --> 00:48:44,486
আমি খুঁজে বের করব।
457
00:48:48,080 --> 00:48:49,650
ভালো।
458
00:48:50,440 --> 00:48:52,363
কারণ আমি সবটুকু চাই।
459
00:49:30,800 --> 00:49:32,882
স্যার, আমার কি
উকিলের দরকার পড়বে?
460
00:49:35,440 --> 00:49:37,283
আপনারা তো
রিভিউ বোর্ডের লোক, তাই না?
461
00:49:38,600 --> 00:49:42,082
প্রফেশনাল কন্ডাক্ট
বা কোনো ছাতার মাথা?
462
00:49:44,640 --> 00:49:46,130
আমরা রিভিউ বোর্ডের লোক নই।
463
00:49:49,880 --> 00:49:51,041
তাহলে কোথাকার?
464
00:49:53,760 --> 00:49:55,250
আমরা অপারেশনের লোক।
465
00:50:00,040 --> 00:50:01,565
আমার থেকে কী চান?
466
00:50:01,640 --> 00:50:04,962
ঠিক আছে, ভাইলোগ!
467
00:50:05,040 --> 00:50:06,644
ভাইলোগ!
468
00:50:06,720 --> 00:50:12,762
প্রতিটা ব্যবসার ইতিহাসে,
কিন্তু চূড়ান্ত মূহুর্ত থাকে।
469
00:50:12,840 --> 00:50:14,729
১৯৯২ সালে, জানেন কী পরিমাণ কোকেন...
470
00:50:14,800 --> 00:50:17,007
কলোম্বিয়া থেকে আমেরিকায় এসেছে?
471
00:50:18,480 --> 00:50:20,687
৩১১ মেট্রিক টন।
472
00:50:20,760 --> 00:50:26,005
প্রথম সেল। প্রথম মিলিয়ন।
প্রথম বিলিয়ন।
473
00:50:26,080 --> 00:50:30,005
যখন তোমার প্রতিদ্বন্দ্বীর
অস্তিত্বও নেই।
474
00:50:32,200 --> 00:50:38,048
আর ১৯৯৩ সালে, এসকোবারের
শিকার চলাকালীন, ৩৭২ মেট্রিক টন।
475
00:50:38,120 --> 00:50:40,566
ওর হিসাব শেষ।
476
00:50:40,680 --> 00:50:42,682
ওর প্রতিটা ল্যাব বন্ধ হয়ে গেছে।
477
00:50:42,760 --> 00:50:45,081
আর কোকেনের উৎপাদন
বাড়তেই আছে।
478
00:50:45,160 --> 00:50:48,243
গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইসব মুহুর্তে
কে কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা নয়,
479
00:50:48,320 --> 00:50:50,687
বরং কে কতটা প্রস্তুত
তাদের জন্য।
480
00:50:50,760 --> 00:50:55,084
ভাইলোগ, তোমাদের বলতে হচ্ছে
যে আমরা প্রস্তুত।
481
00:50:55,840 --> 00:50:57,842
আগামী বছর কত হবে ভাবতে পারেন?
482
00:50:58,600 --> 00:51:02,969
আর সফলতার জন্য আমাদের কোনো বোমা
বা কারো কিডন্যাপ করার দরকার পড়বে না।
483
00:51:03,080 --> 00:51:06,368
কাজটা করব আমরা গোপনে।
484
00:51:06,440 --> 00:51:09,250
আর যখন ওরা ঘুরে তাকাবে
কী হচ্ছে দেখার জন্য,
485
00:51:09,320 --> 00:51:10,651
সেখানে আর আমরা থাকব না।
486
00:51:10,720 --> 00:51:12,484
না, স্যার!
487
00:51:12,560 --> 00:51:14,927
- চিয়ার্স!
- চিয়ার্স!
488
00:51:16,040 --> 00:51:18,611
এজ রাজা মারা গেছে।
কিন্তু বাকি রাজাদের জয়জয়কার অবস্থা।
489
00:51:23,720 --> 00:51:27,725
এজেন্ট পেনিয়া,
ক্যালি কার্টেলের ব্যাপারে কতটুকু জানেন?
490
00:51:32,409 --> 00:51:41,994
অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
491
00:51:42,370 --> 00:51:51,913
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম