1 00:00:31,600 --> 00:00:33,512 এখন বেরিয়ে আসতে পারো। 2 00:00:47,080 --> 00:00:50,232 এ তো দেখি আসলেই দোকান! 3 00:00:50,440 --> 00:00:55,071 "ভ্যাকুয়াম ক্লিনার রিপেয়ার" তো মনে হয় সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো হয়েছে। 4 00:00:59,960 --> 00:01:02,555 নীল পর্দার সামনে এসে দাঁড়ালে ভালো হয়। 5 00:01:02,720 --> 00:01:05,599 লাগেজটা কিছু সময়ের জন্য ওইখানেই রাখো। 6 00:01:17,680 --> 00:01:19,433 চলে? 7 00:01:19,640 --> 00:01:21,233 - সিউর। - এটার কী হবে? 8 00:01:21,400 --> 00:01:23,995 ফটোশপ দিয়ে মুছে দিব। 9 00:01:32,320 --> 00:01:34,755 নেব্রাস্কা, এটা আবার কী জিনিস? 10 00:01:34,920 --> 00:01:37,754 তুমি। এখন থেকে তোমার পরিচয় । 11 00:01:38,520 --> 00:01:41,672 তোমার এই নতুন পরিস্থিতি সামাল দিতে কিছু সময় লাগবে। 12 00:01:41,840 --> 00:01:46,153 ততক্ষণ পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। নিচ তলায় একটা রুম ঠিক করেছি। 13 00:01:46,320 --> 00:01:50,553 হয়ত এটা বিলাসবহুল হোটেল নয়, কিন্তু কিছু সময়ের জন্য আরামসে থাকতে পারবে। 14 00:01:50,720 --> 00:01:52,040 কিছু সময় বলতে? 15 00:01:52,200 --> 00:01:56,114 সারা শহরের বিলবোর্ড আর বাসে যে নিজের মুখখানা ছড়িয়ে রেখেছ... 16 00:01:56,280 --> 00:02:00,559 মনে হয়, দুই দিনের মতো লাগবে। 17 00:02:00,760 --> 00:02:02,433 তিন দিনও হতে পারে। 18 00:02:03,840 --> 00:02:05,638 যদিও আমি এরকমটা পছন্দ করি না... 19 00:02:05,800 --> 00:02:07,712 কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেছে... 20 00:02:07,880 --> 00:02:11,351 তা হলো, ওই ঘরে তোমার সাথে আরেকজন থাকবে। 21 00:02:11,520 --> 00:02:14,558 আসলেই? সে এখনো আছে এখানে? 22 00:02:14,720 --> 00:02:16,154 কিছুক্ষণ আগে এসেছে। 23 00:02:16,360 --> 00:02:19,910 ওরটা স্পেশাল কেস। একটু বুঝে-শুনে দান ফেলতে হবে। 24 00:02:22,440 --> 00:02:24,318 সে এখানে আসলো কীভাবে? 25 00:02:26,760 --> 00:02:28,752 নিজেই দেখে নাও। 26 00:03:04,960 --> 00:03:07,191 আমরা হ্যাংককে খুঁজে বের করব। 27 00:03:07,640 --> 00:03:09,359 স্টিভকেও। 28 00:03:09,800 --> 00:03:12,235 ওরা এই শহরেই আছে। যেভাবেই হোক ওদেরকে খুঁজে বের করব। 29 00:03:12,400 --> 00:03:14,437 কথা দিলাম। 30 00:03:18,840 --> 00:03:20,240 স্যার। 31 00:03:27,120 --> 00:03:29,954 উনাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, দ্রুত। 32 00:03:41,600 --> 00:03:44,752 উনার দরজার কাছে দাঁড়ানোর পর, 33 00:03:45,240 --> 00:03:47,357 ভিতরে তখন মিউজিক শুনতে পেলাম। 34 00:03:47,520 --> 00:03:49,876 যেন উচ্চস্বরে কেউ চিল্লাচ্ছে। 35 00:03:50,080 --> 00:03:53,596 আর তখন আমি সাত-পাঁচ না ভেবে... 36 00:03:55,200 --> 00:03:57,510 উনার দরজায় নক করলাম। 37 00:03:58,040 --> 00:04:01,078 মিউজিক বন্ধ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তিনি তখনো ওইখানেই ছিলেন। 38 00:04:01,240 --> 00:04:04,995 বন্দুক দেখার পর তিনি ভাবলেন... 39 00:04:05,160 --> 00:04:06,594 হেই, কেনি। 40 00:04:06,760 --> 00:04:09,355 বালটা কি পুরো ভিডিওতে মেয়েদের মতো কান্না করে নাকি? 41 00:04:12,680 --> 00:04:14,194 আরে দেখতে থাকো। 42 00:04:14,360 --> 00:04:17,910 তিনি তখন বললেন, "তোমায় এ-কাজ করতে হবে না।" 43 00:04:18,080 --> 00:04:19,639 বড় বড় চোখ করে তাকাচ্ছিলেন আমার দিকে। 44 00:04:22,320 --> 00:04:25,677 -প্ল্যান সফল হওয়ার ফলে ওরা হাত মিলিয়েছিল। - হারামজাদায় বালছাল বলা থামাবে না। 45 00:04:25,840 --> 00:04:27,957 তখন পিছন ফিরে তাকিয়ে দেখলাম... 46 00:04:28,160 --> 00:04:33,280 ওইখানে ডার্ট বাইক নিয়ে একটা ছোকরা... 47 00:04:33,440 --> 00:04:35,193 আমাদের দিকে তাকিয়ে আছে। 48 00:04:36,000 --> 00:04:37,753 নাম ড্রিও শার্প। 49 00:04:37,960 --> 00:04:40,873 হোয়াইট হর্সের নিখোঁজ হওয়া সে ছোকরাটা। 50 00:04:41,040 --> 00:04:42,520 এটাই ছিল ওই ছোকরা। 51 00:04:43,560 --> 00:04:46,359 কোনোকিছু না ভেবেই, 52 00:04:46,520 --> 00:04:50,594 শুয়োর-মুখো চেহারার টড নামের সেই খবিশটা, 53 00:04:50,760 --> 00:04:54,993 বন্দুক বের করে ছেলেটাকে গুলি করল। 54 00:04:55,160 --> 00:04:57,516 এটা কি ওই টড অ্যালকুইস্ট? 55 00:04:57,680 --> 00:04:59,478 সে ড্রিউ শার্পকে মেরেছে? 56 00:05:00,160 --> 00:05:03,597 এমনভাবে মারল, যেন কিছুই হয়নি। 57 00:05:13,560 --> 00:05:16,553 হেই, আঙ্কল জ্যাক, দাঁড়াও। 58 00:05:19,040 --> 00:05:22,636 ওকে বাঁচিয়ে রাখলে আরও কয়েকটা ব্যাচ রাঁধা যাবে। 59 00:05:22,840 --> 00:05:25,514 তুই ওই শুয়োরছানার হয়ে সাফাই গাইছিস? 60 00:05:25,720 --> 00:05:29,350 - দেখলি না, তোর বিরুদ্ধে সাক্ষ্য দিলো। - আমাদের কাছে এখনো ৬০০ গ্যালন মেথালমিন আছে। 61 00:05:29,520 --> 00:05:32,638 মেথ? ওইগুলো দিয়ে বালটা হবে শুনি? আমরা তো লটারি জিতেছি। 62 00:05:32,800 --> 00:05:37,636 দুনিয়ার সব টাকা এখন আমাদের হাতে। আর তুই কাঁচের টুকরা বেচার কথা বলছিস? 63 00:05:37,800 --> 00:05:39,792 রাঁধলে আরও লাখ টাকা কামানো যাবে, আঙ্কল জ্যাক। 64 00:05:39,960 --> 00:05:43,192 এখন হাতে তো টাকা আছেই, আরও কামালে সমস্যা কী? 65 00:05:47,360 --> 00:05:51,240 তুই আসলে... 66 00:05:51,400 --> 00:05:53,551 ছোটখাটো ধরনের হারামজাদা। 67 00:05:58,600 --> 00:05:59,920 এত নাটক সাজাচ্ছিস ওই লিডিয়ার জন্য! 68 00:06:00,080 --> 00:06:02,959 তুই ওর প্রেমে পড়েছিস, তাই না ভাতিজা? 69 00:06:03,320 --> 00:06:06,916 সবকিছু তো শুধু এই জিনিসটার জন্য। তাই না? 70 00:06:10,800 --> 00:06:12,598 আরে বাদ দে। 71 00:06:13,240 --> 00:06:14,276 তুই আরও ভালো মাল পাবি। 72 00:06:14,920 --> 00:06:17,913 এই শালীর মেজাজ অনেক চড়া, ঠাপাইয়া মজা পাবি না। 73 00:06:18,840 --> 00:06:21,958 অন্য মাল খুঁজে দিব, মজা পাবি বেশি। 74 00:06:24,240 --> 00:06:26,436 ও, এটাই লাগবে? 75 00:06:26,600 --> 00:06:29,069 আচ্ছা, মন যা চায়, তাই করবি। বুঝেছিস? 76 00:06:32,360 --> 00:06:36,070 ওই ছিঁচকাঁদুনে ইঁদুরটার কাছ থেকে চক্কর মেরে আসি। 77 00:07:31,840 --> 00:07:34,036 কতটুকু পুরো এটা? 78 00:07:35,600 --> 00:07:38,354 কাঁচা লোহা নাকি? 80 00:07:41,400 --> 00:07:43,631 না, ক্যাশ হতে পারে। 81 00:07:58,440 --> 00:07:59,794 কী হলো? 82 00:08:00,680 --> 00:08:01,796 কিছু না। 84 00:08:05,920 --> 00:08:07,479 কাজের কাজ কিছু একটা করো। 85 00:08:07,640 --> 00:08:09,677 কিছু ভাড়াটে গুণ্ডার একটা লিস্ট দাও। 86 00:08:09,880 --> 00:08:12,714 ওহ, তুমি তো আবার সবকিছুতেই 'সতর্ক' হয়ে গেছ। 87 00:08:12,880 --> 00:08:16,157 চিন্তা করো না। বেছে শুনেই যাচাই করব। 88 00:08:16,320 --> 00:08:19,552 ওদের সাথে কোনো গুপ্তচর না থাকার বিষয়টাও নিশ্চিত করব। 89 00:08:20,840 --> 00:08:24,959 জন-পাঁচেক। অভিজ্ঞ লোকদের দিয়ে কাজটা করাতে হবে। 90 00:08:26,440 --> 00:08:31,276 আচ্ছা আগে সেটা তো বলুন, ঘায়েল করব কাদের? 91 00:08:33,480 --> 00:08:35,472 জ্যাক ওয়েলকার আর তাঁর সাঙ্গুপাঙ্গু। 92 00:08:37,480 --> 00:08:40,439 ওরা হ্যাঙ্ককে খুন করেছে। লুটে নিয়েছে আমার সারাজীবনের কামাই। 93 00:08:41,040 --> 00:08:43,157 আমি এমন কোনো হিট-ম্যানকে চিনি না। 94 00:08:43,320 --> 00:08:45,710 লাইন-টাইন ধরে যেভাবেই পারো বের করে দাও। 95 00:08:45,920 --> 00:08:49,038 বিশ্বের যে কেউ হোক, আমায় শুধু ঠিকানাটা বলো। 96 00:08:49,200 --> 00:08:51,999 যেহেতু টাকা-পয়সার সমস্যা নেই, তাই বের করাটাও ব্যাপার নয়। 97 00:08:54,080 --> 00:08:56,675 কিছু মনে না করলে, ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। 98 00:08:56,840 --> 00:08:58,991 ধরুন পুরনো খাতিরেই বলছি, 99 00:08:59,160 --> 00:09:01,550 যদি বিবি-বাচ্চা নিয়ে আপনার দুশ্চিন্তা থাকে... 100 00:09:01,720 --> 00:09:02,949 তাহলে না যাওয়াই উত্তম। 101 00:09:03,120 --> 00:09:06,033 সমাজে এমন কিছু আজব কিসিমের লোক আছে, যারা বলবে... 102 00:09:06,200 --> 00:09:09,034 আপনি আপনার বউয়ের গলায় কাঁটা বিধিয়ে চিরতরে কেটে পড়েছেন। 103 00:09:09,680 --> 00:09:13,469 ওই লোকগুলো কোনো ঘোড়ার ডিম জানে? 104 00:09:13,640 --> 00:09:17,793 পুলিশ-টুলিশ যে অনবরত পিছনে লেগে আছে, এটা কি লোকজন জানে? 105 00:09:17,960 --> 00:09:20,794 অপরাধ না করেও স্কাইলার আসামী হয়ে আছে। 106 00:09:23,440 --> 00:09:25,193 না, না, না। থামলে কেন? 107 00:09:25,360 --> 00:09:27,397 মুখ দিয়ে আরও খই ফুটাও। 108 00:09:27,560 --> 00:09:29,313 বলো না! 109 00:09:29,480 --> 00:09:32,075 ফোন কলের চালটা দারুণ ছিল। আপনাকে বোকা বানিয়েছে পুরা। 110 00:09:32,240 --> 00:09:35,074 এটা রেকর্ড করা ছিল বলে ঝামেলা পাকিয়েছে। জুরিতে এটা ভালো মতোই খেলে দিবে। 111 00:09:35,240 --> 00:09:37,118 এটা তাকে মিস-ট্রায়ালের দিকেও টেনে নিতে পারে। [মিস ট্রায়াল= ভুল বিচার] 112 00:09:37,560 --> 00:09:41,600 এক-দেড় বছর পর আপনাকে ওরা খুঁজে না পেলে, আপনার স্ত্রীর পিছনে লাগবে। 113 00:09:41,760 --> 00:09:46,596 - তাকে টানবে কেন? সে কিছু জানে না। - আমিও জানি, সে এসবের আগে-পাছে নেই। 114 00:09:46,760 --> 00:09:48,114 এখানে লুকিয়ে থাকতে আমারও ভালো লাগছে না, 115 00:09:48,280 --> 00:09:51,239 কিন্তু ওইদিকে দু'জন ডিইএ এজেন্ট লাপাত্তা, হতে পারে মৃত। 116 00:09:51,440 --> 00:09:54,831 এভাবে গা ঢাকা দিলেই বুঝি বাকি এজেন্টরা আপনাকে ছেড়ে দিবে? 117 00:09:55,000 --> 00:09:59,279 প্রথমে ওরা আপনার বউয়ের ১২ টা বাজাবে, তারপর সন্তানদের করবে ঘরছাড়া। 118 00:09:59,440 --> 00:10:01,159 যুগ্ম-মালিকানার কোনো অস্তিত্ব থাকবে না। 119 00:10:01,320 --> 00:10:03,152 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে নিষ্ক্রিয়। 120 00:10:03,320 --> 00:10:07,234 তাঁর ছবি হয়ত সব চ্যানেলে দেখাচ্ছে। এরপর দেখাবে আপনারটা। কোন উকিল নিয়োগ দেবেন উনি? 121 00:10:07,400 --> 00:10:10,871 - টাকা নিয়ে কোনো সমস্যা নেই। - আপনার বিরুদ্ধে গিয়ে কিছু বলিনি... 122 00:10:11,040 --> 00:10:13,191 কিন্তু তাঁর কাছে গেলে ব্যাপারটা ভজঘট পাকিয়ে যাবে। 123 00:10:13,360 --> 00:10:15,795 কখন যোগাযোগ করবেন, সে অপেক্ষায় এজেন্টরা উৎ পেতে আছে। 124 00:10:15,960 --> 00:10:18,270 ইন্টারনেট, ফোন সবকিছু ট্যাপ করা হয়েছে। 125 00:10:18,440 --> 00:10:20,716 মাইক কিন্তু ততোটা ভোদাই ছিলেন না। 126 00:10:20,880 --> 00:10:24,590 প্রত্যেকবারই তিনি তাঁর নাতনিকে কিছু দেয়ার চেষ্টা করলে... 127 00:10:24,760 --> 00:10:26,877 তা আঙ্কল স্যামের মাধ্যমেই দিতেন। 128 00:10:28,040 --> 00:10:30,714 তো কী করা যায় বলো! 129 00:10:32,040 --> 00:10:34,874 এখানেই থাকুন। সবকিছু সাহসিকতার সাথে মোকাবেলা করুন। 130 00:10:35,040 --> 00:10:41,196 বাঁচবেনই আর কয়দিন? যে-কয়টা দিন আছেন, মেট্রোপলিশান ডেটেনশন সেন্টারের... 131 00:10:41,360 --> 00:10:44,876 জন ডিলিঞ্জারের মতো মাথা উঁচু করে বাঁচুন। তাতেই বা মন্দ কী? 132 00:10:45,080 --> 00:10:47,117 আপনার কাছে কাড়ি কাড়ি টাকা আছেই। 133 00:10:47,280 --> 00:10:49,556 ওইগুলো দিয়ে হয়ত জীবনের জঞ্জাল সাফে কাজে লাগবে। 134 00:10:49,720 --> 00:10:52,440 ওইগুলো সাথে থাকলে আপনার পরিবার ঘরছাড়া নাও হতে পারে। 135 00:10:52,600 --> 00:10:55,832 সব ঝামেলা চুকিয়ে বাড়িটায় সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন। 136 00:10:56,000 --> 00:10:57,957 তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে পালাচ্ছি? 137 00:10:58,120 --> 00:11:00,680 আর কোনো পথ খোলা নেই বলে, এটা বেছে নিতে হচ্ছে। 138 00:11:01,080 --> 00:11:02,833 এতে কাজের কাজ কিচ্ছু হবে না। 139 00:11:03,000 --> 00:11:06,630 আমি যা করি, তা শুধু আমার পরিবারের জন্য। 140 00:11:06,800 --> 00:11:08,917 আমার উপার্জিত টাকাগুলো থাকবে আমার সন্তানদের হাতে। 141 00:11:09,080 --> 00:11:11,151 ওই ব্যারেলের মধ্যে নয়! 142 00:11:13,640 --> 00:11:16,917 আমি জ্যাক আর তাঁর চামচাদের ঘায়েল করতে যাচ্ছি, 143 00:11:17,080 --> 00:11:20,596 আমার হিসাব কড়ায়-গণ্ডায় চুকিয়ে তা সন্তানদের হাতে তুলে দিব। 144 00:11:20,760 --> 00:11:23,400 এটাই একমাত্র, একমাত্র... 145 00:11:24,280 --> 00:11:25,839 আমার লক্ষ্য। 146 00:11:26,000 --> 00:11:28,037 বুঝেছ? 147 00:11:30,840 --> 00:11:31,956 সবকিছু ঠিক আছে? 148 00:11:32,960 --> 00:11:34,713 ঠিকঠাক বলতে? 149 00:11:35,400 --> 00:11:37,676 তোমার যাওয়ার সময় হয়েছে। 150 00:11:37,880 --> 00:11:40,190 তোমাকে এখানে আরেকটু থাকতে হবে। 151 00:11:40,360 --> 00:11:42,397 গাড়ি-টাড়ি এখনো ঠিক করা হয়নি। 152 00:11:42,560 --> 00:11:43,960 সিদ্ধান্ত পরিবর্তন করেছি। 153 00:11:44,120 --> 00:11:45,236 সে আমার সাথে যাবে। 154 00:11:45,400 --> 00:11:50,031 - না, না, আমি যাচ্ছি না। - আমরা একসাথে যাচ্ছি। তোমাকে দরকার আছে। 155 00:11:52,200 --> 00:11:54,510 দুই মিনিট সময় দিলাম। 156 00:11:55,480 --> 00:11:58,359 আমি এখন সাধারণ একজন লোক। আপনার উকিল নই। 157 00:11:58,520 --> 00:12:03,311 কারও উকিল নই আর। হাসি-ঠাট্টা বহুত হয়েছে। আমি এখন সাধারণ একজন আমজনতা। 158 00:12:03,480 --> 00:12:05,915 তিন জোড়া ডোকারস আর একটা ডচ ব্যাগই আমার সম্পদ। 159 00:12:06,120 --> 00:12:08,589 ভাগ্য ভালো হলে, এই মাস থেকেই... 160 00:12:08,760 --> 00:12:11,832 - আমি ওমাহার এক বেকারি চাকরি পেতে যাচ্ছি। - তুমি এখনো এই ঝামেলার একটা অংশ... 161 00:12:12,040 --> 00:12:15,477 - তোমার মতামতে কিছু যায় আসে না। - কিন্তু আমার তা মনে হয় না। 162 00:12:21,320 --> 00:12:23,915 মনে আছে আমি কী বলেছিলাম? 163 00:12:25,880 --> 00:12:28,839 কেবল মাত্র সব ল্যাঠা চুকে গেলেই... 164 00:12:48,800 --> 00:12:50,473 আমি গেলাম। 169 00:13:34,360 --> 00:13:35,794 তিনি আমাদের কথা আদৌ শুনছেন? 170 00:13:37,840 --> 00:13:39,559 মিসেস হোয়াইট! 171 00:13:40,880 --> 00:13:42,678 আপনি কি নিয়ম-নীতি মানছেন সব? 172 00:13:42,880 --> 00:13:44,951 এখানে কী ঘটছে, বুঝতে পারছেন? 173 00:13:46,800 --> 00:13:48,234 হ্যাঁ। 174 00:13:49,320 --> 00:13:51,198 বুঝতে পারছি। 175 00:13:53,000 --> 00:13:56,118 এক ভয়ানক বিপদের মধ্যে যে আছি, ভালো করেই বুঝতে পারছি। 176 00:13:57,080 --> 00:14:01,154 এটাও বুঝতে পারছি, আপনারা আমার আর বাচ্চাদের উপর... 177 00:14:01,360 --> 00:14:04,876 ক্ষমতার সর্বোচ্চটা ব্যবহার করবেন... 178 00:14:05,040 --> 00:14:07,236 যদি আপনাদের হাতে ওয়াল্টকে না তুলে দিই। 179 00:14:07,400 --> 00:14:10,711 কিন্তু সত্যটা হলো, আপনারা যা চাচ্ছেন, তা দিতে পারব না। 180 00:14:12,240 --> 00:14:14,550 আমি জানি না সে কোথায়! 181 00:14:21,360 --> 00:14:25,149 ঠিক আছে, আপনার উকিলের সাথে আলাপ-আলোচনা করুন। 182 00:14:26,080 --> 00:14:28,037 মস্তিষ্ককে ধার দিন। 183 00:14:29,080 --> 00:14:32,278 আশা করি, এমন তথ্য দিতে পারবেন, যেগুলো কাজে আসবে। 184 00:14:44,960 --> 00:14:46,872 ফোর-সেভেনটিন? 185 00:14:49,640 --> 00:14:51,791 ফোর-সেভেনটিন। নো এক্টিভিটি। 186 00:15:37,800 --> 00:15:40,440 ম্যাম, বাড়িতে আর কেউ আছে? 187 00:15:41,960 --> 00:15:43,280 আপনার ছেলে কোথায়? 188 00:15:43,440 --> 00:15:46,638 ওর রুমে গেলে, দেখতে পাবো ওকে? 189 00:15:47,520 --> 00:15:50,354 সারপ্রাইজ-টারপ্রাইজ দিয়ে বসবে না তো? 190 00:15:51,240 --> 00:15:54,916 মুখ থেকে হাত সরিয়ে নিলে চেঁচাবেন না তো? 191 00:15:59,600 --> 00:16:01,512 আমার ছেলে তার বন্ধুর বাসায়। 192 00:16:01,680 --> 00:16:03,512 এক সপ্তাহ ধরে আছে ওইখানে। 193 00:16:03,680 --> 00:16:06,514 প্লীজ, প্লীজ, আমার বাচ্চাটাকে কিছু করো না। 194 00:16:06,680 --> 00:16:09,479 - প্লীজ, প্লীজ! - ম্যাম। 195 00:16:10,160 --> 00:16:13,119 আমরা আপনার স্বামীকে অনেক সম্মান করি। 196 00:16:13,320 --> 00:16:16,438 আমরা এখানে কিছু কাজ সারতে এসেছি। 197 00:16:17,160 --> 00:16:19,959 আমরা খবর পেয়েছি, পুলিশ আপনাকে জেরা করেছে। 198 00:16:20,200 --> 00:16:23,034 সমস্যা নেই, তা করতেই পারে। 199 00:16:23,200 --> 00:16:25,999 কিন্তু আপনি কিছু লোককে দেখেছেন। 200 00:16:26,880 --> 00:16:29,156 যেমন কার ওয়াশে আসা ওই মহিলা। 201 00:16:31,320 --> 00:16:33,551 কালো চুল-ওয়ালা মহিলাটা আরকি! 202 00:16:34,720 --> 00:16:37,110 ওর বিষয়ে কিছু বলেছেন? 203 00:16:38,760 --> 00:16:39,989 না। 204 00:16:40,600 --> 00:16:42,353 নিশ্চিত তো? 205 00:16:44,320 --> 00:16:45,993 হ্যাঁ, কিছু বলিনি। 206 00:16:46,720 --> 00:16:50,316 পুলিশকে ওর ব্যাপারে কিচ্ছু জানানোর দরকার নেই। 207 00:16:56,400 --> 00:16:58,790 ম্যাম, আপনার মুখ থেকে কথাটা শুনতে চাই। 208 00:16:59,760 --> 00:17:02,798 আমি ওর ব্যাপারে... 209 00:17:03,000 --> 00:17:07,233 পুলিশকে কখনো কিছু বলব না। 210 00:17:08,280 --> 00:17:09,680 কসম কেটে বলছি। 211 00:17:16,400 --> 00:17:17,959 আচ্ছা। 212 00:17:19,760 --> 00:17:24,789 আমরা চলে গেলে আবার পুলিশে খবর দেবেন না তো? 213 00:17:26,480 --> 00:17:27,834 না। 214 00:17:32,960 --> 00:17:34,440 আচ্ছা। 216 00:17:39,720 --> 00:17:42,952 কারণ আপনি নিজেও চান না, আমরা আবার ফিরে আসি। 218 00:18:31,520 --> 00:18:35,070 উঠবে না। যেখানে আছ, সেখানেই থাকো। 219 00:18:35,240 --> 00:18:37,038 আমরা এভাবেই কথা বলব। 220 00:18:40,040 --> 00:18:41,360 আচ্ছা। 221 00:18:44,840 --> 00:18:48,151 যেটা বলতে চাচ্ছিলাম, মিসেস হোয়াইটের বাড়িতে গিয়েছিলাম গতরাতে... 222 00:18:48,320 --> 00:18:52,439 এভাবে নাম বলার দরকার নেই। 223 00:18:54,400 --> 00:18:56,392 অবশ্যই। সবকিছু ঠিকঠাক মতোই সেরে এসেছি। 224 00:18:56,560 --> 00:19:00,634 মানে মেসেজটা ওদেরকে পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি এসেছি। 225 00:19:01,880 --> 00:19:05,271 - মেসেজ? - হ্যাঁ। 226 00:19:05,440 --> 00:19:08,114 দেখো, জানি তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেছ। আমি শুধু... 227 00:19:08,280 --> 00:19:10,112 হাই। আপনার জন্য কী করতে পারি? 228 00:19:10,280 --> 00:19:12,590 সোয়ে মিল্ক দিয়ে ক্যামোমাইল টি, প্লীজ। 229 00:19:12,760 --> 00:19:15,229 - আর বাড়তি কিছু স্টেভিয়া দিবেন। - সিউর। 230 00:19:19,880 --> 00:19:23,510 আমরা যার কথা বলছি, সে তো আমার চেহারা দেখে ফেলেছে। 231 00:19:23,720 --> 00:19:25,040 এটা কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন নয়। 232 00:19:25,200 --> 00:19:28,193 এখানে মেসেজের মাধ্যমে কাজ হাসিল হয় না। 233 00:19:30,400 --> 00:19:33,552 আপনি ওইখানে থাকলে, অন্যকিছুও ঘটতে পারত। 234 00:19:33,720 --> 00:19:35,598 আমরা তাঁর ভিতরে চরম ভয় ঢুকিয়ে দিয়েছি। 235 00:19:35,760 --> 00:19:39,834 দেখে মনে হলো, বাচ্চাদের বেশ খাতির-যত্ন করা বেশ সুন্দরী এক মহিলা তিনি। 236 00:19:40,840 --> 00:19:43,309 তাই স্বাভাবিকভাবেই আপনি তাঁর সাথে গ্যাঞ্জাম বাঁধাতে চাইবেন না। 237 00:19:43,480 --> 00:19:46,791 - গ্যারান্টি দিয়ে বলতে পারি। - খাতিরদারির স্বভাব আমারও আছে... 238 00:19:46,960 --> 00:19:52,513 কিন্তু তোমাদের মতো এত ঝুঁকি নিয়ে কাজ করতে অভ্যস্ত নই আমি। 239 00:19:52,680 --> 00:19:54,990 আমাদেরকে একটা বিরতি নিতে হবে। 240 00:19:58,560 --> 00:20:01,075 আমি তো আপনাকে দেবো বলে ৫০ পাউন্ড রেডি করে রেখেছি। 241 00:20:01,240 --> 00:20:04,517 দুনিয়ার সকল সৌভাগ্য তোমার ওই ৫০ পাউন্ডে এসে ভর করুক। 242 00:20:05,480 --> 00:20:07,233 ৯২%। 243 00:20:09,920 --> 00:20:11,513 দুঃখিত। 244 00:20:12,960 --> 00:20:15,270 বিরানব্বই শতাংশ। 245 00:20:17,000 --> 00:20:19,754 - সত্যি? - দুইবার টেস্ট করেছি। 246 00:20:19,920 --> 00:20:23,391 সাথে নীলও। ঠিক আগের মতো। 247 00:20:23,560 --> 00:20:28,430 ৯২! এটা তো হাইজেনবার্গ লেভেলের। 248 00:20:29,920 --> 00:20:31,912 সে তোমার সাথে নাকি? 249 00:20:32,120 --> 00:20:34,954 উনার শিষ্য, পিংকম্যান। 250 00:20:35,560 --> 00:20:38,075 ওরা পিংকম্যানকে খুঁজছে। 251 00:20:38,520 --> 00:20:42,594 খুঁজে পাবে না। কারণ, সে আমাদের সাথে। আর তাঁকে কোথাও যেতে দিচ্ছি না। 252 00:20:48,120 --> 00:20:52,558 মিস কোয়েল, এই জিনিসটার চাহিদাই তো ইউরোপে বেশি। তাই না? 253 00:20:58,040 --> 00:21:02,910 আমরা একসাথে কাজ করলে দারুণ হবে। 254 00:21:04,240 --> 00:21:06,391 ভালো একটা টিম হবে। 255 00:21:07,720 --> 00:21:11,316 এতে করে আমাদের দুজনেরই... 256 00:21:11,480 --> 00:21:13,711 আঙুল ফুলে কলাগাছ হবে। 257 00:21:16,760 --> 00:21:18,911 ৯২% 260 00:21:52,280 --> 00:21:57,071 মি. ল্যাম্বার্ট, নিউ হ্যাম্পশায়ারে স্বাগতম। 261 00:22:16,000 --> 00:22:17,673 ঠিক আছে। 262 00:22:17,840 --> 00:22:20,275 চারপাশটা একটু দেখে আসি। 263 00:22:20,920 --> 00:22:24,072 তোমার হাতে এক মাসের খাবার মজুদ আছে। 264 00:22:24,280 --> 00:22:28,240 অধিকাংশই ডিব্বায় ভরা, ফ্রিজেও কিছু মাছ, মাংস রাখা আছে। 265 00:22:28,400 --> 00:22:31,996 বাইরে একটা জেনারেটর আছে, এলপি গ্যাসে চলে। 266 00:22:32,200 --> 00:22:34,760 যে পরিমাণ জ্বালানি আছে, শীতটা আরামসে চলে যাবে। 267 00:22:34,920 --> 00:22:40,473 মাত্র ১৫ এম্পিয়ারের হলেও, লাইট, টিভি, ফ্রিজ অনায়াসে চালাতে পারবে। 268 00:22:40,640 --> 00:22:41,915 এটা হলো কাঠ-চুল্লি। 269 00:22:42,080 --> 00:22:44,356 ঘরকে গরম রাখতে জব্বর কাজে দেবে। 270 00:22:44,520 --> 00:22:46,830 রান্নাও করতে পারবে এটা দিয়ে। 271 00:22:47,720 --> 00:22:50,792 টিভি আছে সামনে, যদিও চ্যানেল কম। 272 00:22:50,960 --> 00:22:53,520 রাস্তায় কিছু পর্বত আছে। 273 00:22:53,720 --> 00:22:56,554 আবহাওয়াও যুতসই, মন্ট্রিয়ালে প্রকৃতি উপভোগ করতে পারবে... 274 00:22:56,720 --> 00:22:59,315 কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডিভিডিতেই সীমাবদ্ধ থাকতে হবে। 275 00:22:59,520 --> 00:23:02,991 Mr. Magorium's Wonder Emporium. 276 00:23:04,040 --> 00:23:05,793 দুই কপি মাত্র। 277 00:23:06,320 --> 00:23:08,789 আমি মুভি-টুভি দেখি না তেমন। 278 00:23:10,280 --> 00:23:13,352 পরের মাসে ডিভিডির বস্তা এনে দিয়ে যাব। 279 00:23:13,680 --> 00:23:16,878 যা যা দেখতে চাও, লিস্ট করে রেখো। 280 00:23:17,120 --> 00:23:19,316 ডিভিডির বস্তা! হেহ! 281 00:23:19,480 --> 00:23:22,314 কস্টকোর মতো একটা জায়গার জন্য ৫০ হাজার ডলার দিতে হলো। 282 00:23:22,480 --> 00:23:23,800 এটা ঝুঁকির কাজ। 283 00:23:24,520 --> 00:23:27,911 ঝুঁকির ফলেই বেশি টাকা নিতে হয়, টয়লেট পেপার নয়। 284 00:23:28,080 --> 00:23:31,756 ৪৪০০ মাইলের লম্বা ভ্রমণটাও একটা ঝুঁকি। 285 00:23:32,440 --> 00:23:34,238 মি. ল্যাম্বার্ট। 286 00:23:34,920 --> 00:23:38,516 আমি সাধারণত আমার মক্কেলদের সাথে দীর্ঘস্থায়ী কোনো সম্পর্ক রাখি না। 287 00:23:38,680 --> 00:23:41,957 যদিও আমরা দুজন দুজনের পথ বেছে নিয়েছি... 288 00:23:42,120 --> 00:23:44,680 তাও তোমার ভালোটা তোমাকেই বুঝতে হবে। 289 00:23:47,600 --> 00:23:50,513 - ফোন কোথায়? - কোনো ফোন নেই। 290 00:23:50,680 --> 00:23:57,120 কল করলেই ধরা খেয়ে ১৪ শিকের ঘানি টানতে হবে। 291 00:23:57,480 --> 00:23:59,836 - ইন্টারনেট? - একই অবস্থা। 292 00:24:00,040 --> 00:24:04,478 স্যাটেলাইট, ক্যাবল টিভি, ড্রপ ফোন, গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম। 293 00:24:05,000 --> 00:24:08,072 খবর পড়তে চাও তো, তোমাকে আলবাকার্কির পেপার এনে দিব। 294 00:24:08,240 --> 00:24:11,995 - যা লাগবে, একটা ফর্দে লিখে রেখো। - একটা ফর্দে লিখে রেখো! 295 00:24:12,160 --> 00:24:14,720 দেখো, আমাকে একটা বিজনেস পরিচালনা করতে হবে। 296 00:24:17,200 --> 00:24:20,159 ভাই, তোমার বিজনেস তোমার কাছে রাখো। 297 00:24:20,320 --> 00:24:23,199 আমার বিজনেস হলো তোমায় হেফাজতে রাখা। 298 00:24:23,360 --> 00:24:26,353 তোমাকে পুরো শহর এখন হন্যে হয়ে খুঁজছে। 299 00:24:26,520 --> 00:24:28,557 টিভি জুড়ে শুধু তোমারই ছবি। 300 00:24:28,720 --> 00:24:33,317 তুমি আমার জীবনে দেখা সবচেয়ে কড়া একজন খদ্দের। 301 00:24:33,840 --> 00:24:38,517 এজন্যই তোমাকে লোকচক্ষুর আড়ালে রাখতে গুরুত্ব দিতে হবে বেশি। 302 00:24:39,880 --> 00:24:42,952 ওই গেটটার কাছে যেতে হলে কোনো সমস্যা পোহাতে হবে? 303 00:24:43,120 --> 00:24:44,600 না। 304 00:24:45,440 --> 00:24:48,717 পাহাড় থেকে আট মাইল নিচে নামলেই ছোট্ট এক শহর! 305 00:24:48,920 --> 00:24:51,116 খোদাতায়ালার এই পৃথিবীতে এমন কিছুর অস্তিত্ব নেই... 306 00:24:51,280 --> 00:24:53,795 যা দিয়ে তোমাকে ওই নিচে যাওয়া থেকে আটকানো যাবে। 307 00:24:53,960 --> 00:24:55,440 তাই আবারও বলছি... 308 00:24:56,200 --> 00:25:00,114 এ-জায়গা ছেড়ে গেলে, ধরা পড়বে নিশ্চিত। 309 00:25:01,800 --> 00:25:03,393 আর কান খুলে শুনে রাখো, 310 00:25:03,600 --> 00:25:07,230 পরেরবার যদি এসে দেখি, এখান থেকে চলে গেছো... 311 00:25:07,920 --> 00:25:09,718 তাহলে আমাকে আর পাবে না কখনো। 312 00:25:09,880 --> 00:25:13,590 এটা আমার নিজের নিরাপত্তার জন্যেই। বুঝেছ? 313 00:25:16,080 --> 00:25:17,594 সিউর। 314 00:25:19,040 --> 00:25:20,474 স্টোভ কীভাবে চালু করতে হয় জানো তো? 315 00:25:20,640 --> 00:25:23,474 - চিমনিটা কিন্তু একটু... - হ্যাঁ, জানি জানি। 316 00:25:28,440 --> 00:25:30,432 জায়গাটার জন্য কিন্তু বেশ টাকা খুইয়েছ। 317 00:25:30,600 --> 00:25:34,150 বিনিময়ে পেলে, দুই একর জমি, মণ কয়েক লাকড়ি, আর উষ্ণ জায়গা। 318 00:25:34,880 --> 00:25:40,274 একজন মানুষের খেয়ে-পড়ে থাকার মতো যথেষ্ট। 319 00:25:41,320 --> 00:25:45,837 চারদিকে তাকালে দেখবে, কী অপরূপ দৃশ্য! 320 00:25:46,600 --> 00:25:49,513 বহুত উপকার করলে। ধন্যবাদ। 321 00:25:49,840 --> 00:25:51,479 একমাস পর দেখা হচ্ছে। 322 00:27:28,600 --> 00:27:30,193 আগামীকাল। 323 00:27:33,800 --> 00:27:35,439 আগামীকাল। 328 00:28:34,560 --> 00:28:37,075 এটা তো আমার ওই চকলেট চিপস! তাই না? 330 00:28:44,080 --> 00:28:45,799 হেই, জেগে আছ? 331 00:28:45,960 --> 00:28:47,792 হ্যাঁ, আছি। 332 00:28:49,320 --> 00:28:51,789 বেন এন্ড জেরিতে গিয়েছিলাম। 333 00:28:52,080 --> 00:28:57,439 সাথে করে কিছু পিনাট বাটার কাপ আর আমেরিকন ড্রিম নিয়ে এসেছি। 334 00:28:57,600 --> 00:29:00,513 কী খেতে পছন্দ করো জানতাম না, তাই প্রত্যেকটা থেকেই কয়েক-পদ এনেছি। 335 00:29:04,320 --> 00:29:05,993 এই যে নাও। 336 00:29:17,600 --> 00:29:22,038 যে ব্যাচটা রেঁধেছ, ওইটা ৯৬% বিশুদ্ধ ছিল। 337 00:29:22,520 --> 00:29:25,672 সেজন্য ভালো কিছু অবশ্যই তোমার প্রাপ্য। 338 00:29:27,400 --> 00:29:28,914 ধন্যবাদ। 339 00:29:44,480 --> 00:29:47,200 আচ্ছা, এখন ঘুমিয়ে যাও। 340 00:29:47,360 --> 00:29:49,317 কালকে অনেক ঝক্কি-ঝামেলা পার করতে হবে। 341 00:29:50,440 --> 00:29:51,954 পুরো নতুন একটা ব্যাচ। 342 00:29:52,120 --> 00:29:55,716 - হেই টড। - হ্যাঁ? 343 00:29:55,880 --> 00:29:59,794 সামিয়ানাটা একটু খুলে রাখা যায়? 344 00:30:00,560 --> 00:30:02,074 রাতে ঠাণ্ডা লাগতে পারে! 345 00:30:02,240 --> 00:30:04,630 না, সমস্যা নেই। আমি শুধু... 346 00:30:04,800 --> 00:30:07,076 শুধু আকাশের তারা দেখতে চাই। 347 00:30:10,520 --> 00:30:13,319 আচ্ছা। দিলাম খুলে। 348 00:30:13,480 --> 00:30:14,994 ধন্যবাদ। 349 00:30:17,520 --> 00:30:19,557 শুভ রাত্রি, জেসি। 350 00:30:20,680 --> 00:30:22,194 শুভরাত্রি। 354 00:32:48,440 --> 00:32:51,080 করো গুলি! 355 00:32:52,520 --> 00:32:55,479 আমাকে এখন মেরে ফেলে মামলা ডিসমিস করে দাও... 356 00:32:55,640 --> 00:32:59,156 এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। 357 00:33:18,800 --> 00:33:21,634 - হ্যাঁ? - হাই, ম্যাম। কেমন কাটছে দিনকাল? 358 00:33:21,800 --> 00:33:23,280 আপনি আন্দ্রিয়া, তাই না? 359 00:33:24,160 --> 00:33:25,594 কীভাবে সাহায্য করতে পারি? 360 00:33:25,760 --> 00:33:28,639 জেসি পিংকম্যানকে চিনেন? 361 00:33:28,800 --> 00:33:31,998 আমি জেসির বন্ধু। আমার নাম হলো টড। 362 00:33:32,160 --> 00:33:37,872 এতো রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আপনাকে দেখে ভালোই লাগছে। 363 00:33:42,480 --> 00:33:44,312 জেসি কেমন আছে? সে ঠিক আছে তো? 364 00:33:44,480 --> 00:33:45,834 হ্যাঁ, সে ঠিকই আছে। 365 00:33:46,040 --> 00:33:48,157 আসলে, আমি সাথে করে জেসিকে নিয়ে এসেছি। 366 00:33:48,320 --> 00:33:49,595 জেসি এখানে এসেছে? 367 00:33:49,760 --> 00:33:54,039 হ্যাঁ, ওই ট্রাকের মধ্যে সে। 368 00:34:05,880 --> 00:34:07,075 কোথায়? 369 00:34:08,920 --> 00:34:10,639 না! 370 00:34:15,360 --> 00:34:17,352 তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। 372 00:34:40,720 --> 00:34:44,191 চুপ কর শালা। 373 00:34:45,120 --> 00:34:46,713 শান্ত হ। 374 00:34:48,040 --> 00:34:49,554 হেই, মনে রেখো... 375 00:34:49,720 --> 00:34:51,712 বাচ্চাটা কিন্তু এখনো আছে। 376 00:35:56,120 --> 00:36:00,114 তোমায় নিয়ে হালকা-পাতলা কিছু লিখা দেখলাম পত্রিকায়। 377 00:36:00,280 --> 00:36:01,509 খোদা! 378 00:36:01,720 --> 00:36:03,234 পড়তে সমস্যা হচ্ছে। 379 00:36:03,400 --> 00:36:05,471 ভুলেই গিয়েছিলাম। 380 00:36:05,680 --> 00:36:09,390 প্রেসকিপশন ছাড়াই, আন্দাজের উপর ভর করে এগুলো নিয়ে এসেছি। 381 00:36:09,600 --> 00:36:12,069 দেখো কোনটা ব্যবহার করা যায়। 382 00:36:15,480 --> 00:36:17,392 চ্যাক করে এনেছ নাকি? 383 00:36:17,560 --> 00:36:19,199 স্কাইলারের অবস্থার কোনো উন্নতি হয়েছে? 384 00:36:19,400 --> 00:36:22,632 না, সে এখনো ইউব্যাংকের সে জায়গাতেই পড়ে আছে। 385 00:36:22,800 --> 00:36:25,156 বাচ্চারা ওর সাথেই থাকে এখন। 386 00:36:26,040 --> 00:36:27,793 কোর্ট এখনো কোনো তারিখ ঘোষণা করেনি। 387 00:36:27,960 --> 00:36:32,512 খবরে গ্র‍্যান্ড জুরি নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু সময় এখনো নির্ধারণ করা হয়নি। 388 00:36:32,680 --> 00:36:36,117 আমি ওর পাবলিক ডিফেন্ডারকে টিভিতে দেখেছি। 389 00:36:36,280 --> 00:36:38,556 যেন হেডলাইটের সামনে একটা হরিণ লাফিয়ে চলে এসেছে। 391 00:36:43,360 --> 00:36:45,716 ভরণপোষণ যোগাচ্ছে কীভাবে? 392 00:36:45,880 --> 00:36:47,917 পার্ট-টাইম ট্যাক্সি ডিসপ্যাচ জব করে। 393 00:36:48,480 --> 00:36:51,632 কাজে যাওয়ার সময় বাচ্চাটাকে প্রতিবেশীর কাছে রেখে যায়। 394 00:36:52,920 --> 00:36:54,877 বাচ্চাটাকে সাথে নিয়ে একবার শপিং করতে দেখেছি। 395 00:36:55,040 --> 00:36:56,474 অনেক সুন্দর লাগছিলো মেয়েটাকে। 396 00:36:56,640 --> 00:36:59,075 এখন সে তাঁর নিজের নাম ব্যবহার করে। 397 00:36:59,240 --> 00:37:02,836 ঘোলাটে পরিস্থিতিতে এসব নিয়ে নাড়াচাড়া করতে চাইনি। 398 00:37:03,000 --> 00:37:05,151 চশমাগুলো ঠিক আছে? 399 00:37:05,320 --> 00:37:06,993 হ্যাঁ, হ্যাঁ। 400 00:37:07,560 --> 00:37:09,950 তোমার পুরনো বাড়িটায় একটা চক্কর দিয়ে এসেছিলাম। 401 00:37:10,160 --> 00:37:11,435 বাড়ির নিলাম এখনো মুলতবি রাখা হয়েছে। 402 00:37:11,600 --> 00:37:13,478 ওরা বাড়ির চারপাশে বেড়া দিয়ে দিয়েছে। 403 00:37:13,640 --> 00:37:14,756 বেড়া দিয়ে দিয়েছে? 404 00:37:14,960 --> 00:37:19,079 দেখে মনে হচ্ছে কোনো পর্যটন কেন্দ্র। বাচ্চারা সারাক্ষণ ছুটাছুটি করে। 405 00:37:19,240 --> 00:37:23,359 প্রতিবেশীদের অভিযোগের পর, ব্যাংক দিয়েছে এই বেড়া। 406 00:37:28,280 --> 00:37:30,715 তুমি রেডি? 407 00:37:34,800 --> 00:37:36,154 হ্যাঁ। 408 00:37:39,800 --> 00:37:42,395 গতবারের জন্য দুঃখিত। 409 00:37:43,280 --> 00:37:48,400 ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। এবার অন্তত ভালো হওয়া উচিত। 410 00:37:48,560 --> 00:37:51,473 শিরাটা খুঁজে পেলেই হয়। 411 00:37:52,080 --> 00:37:55,391 আমার কাছে দাও, আমি লাগাচ্ছি। 412 00:38:09,640 --> 00:38:12,633 না, তুমিই লাগাও। 413 00:38:14,680 --> 00:38:18,151 হাতটা শক্ত করে মুষ্টিবদ্ধ করো। 414 00:38:18,320 --> 00:38:21,233 শুধু একটু... 415 00:38:22,400 --> 00:38:23,800 শক্ত করে ধরো। 416 00:38:23,960 --> 00:38:26,031 এই তো। হয়ে গেছে। 417 00:38:26,240 --> 00:38:28,596 দারুণ। হয়ে গেছে প্রায়। 418 00:38:30,920 --> 00:38:34,391 শেষ বারের থেকে অনেক ভালো হয়েছে। 419 00:38:37,600 --> 00:38:40,069 আবার দেখা হচ্ছে তাহলে... 420 00:38:40,240 --> 00:38:41,276 আসার ইচ্ছা আছে... 421 00:38:42,680 --> 00:38:45,036 ১৫ তারিখ দুপুরে। 422 00:38:47,120 --> 00:38:49,396 আরেকটু থাকা যায় না? 423 00:38:49,960 --> 00:38:54,273 সামনে লম্বা জার্নি পড়ে আছে। 424 00:38:55,800 --> 00:38:57,553 দুই ঘণ্টা থাকো? 425 00:38:58,600 --> 00:39:02,037 আরও ১০ হাজার ডলার দেবো। 426 00:39:08,360 --> 00:39:09,760 প্লীজ। 427 00:39:13,320 --> 00:39:15,039 ১০ হাজার। 428 00:39:17,200 --> 00:39:18,998 ১ ঘণ্টা। 429 00:39:23,040 --> 00:39:24,554 তাস আছে? 430 00:39:30,600 --> 00:39:32,637 ঠিক আছে... 431 00:39:33,640 --> 00:39:35,757 সেভেন-কার্ড খেলব তাহলে। 432 00:39:38,240 --> 00:39:44,396 আচ্ছা, আমিই সাফল করে দিচ্ছি। 433 00:39:52,080 --> 00:39:54,959 একদিন হয়ত এসে দেখবে, 434 00:39:55,920 --> 00:39:57,832 আমি মরে পড়ে আছি। 435 00:40:00,960 --> 00:40:03,031 টাকাগুলো পড়ে আছে ওইখানে। 436 00:40:04,760 --> 00:40:07,036 ওইগুলোকে কী করবে তখন? 437 00:40:08,560 --> 00:40:13,191 আমার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবে? 438 00:40:19,880 --> 00:40:21,519 পারবে না? 439 00:40:26,360 --> 00:40:28,591 যদি 'হ্যাঁ' বলি... 440 00:40:30,360 --> 00:40:32,352 আমার উপর বিশ্বাস রাখবে? 441 00:40:42,560 --> 00:40:44,517 বাটতে চাও? 442 00:40:47,360 --> 00:40:48,840 না। 443 00:40:55,920 --> 00:40:57,673 কিং পড়েছে একটা। 444 00:40:57,840 --> 00:40:59,354 দুইটা কিং! 445 00:43:42,040 --> 00:43:45,431 ফ্লিন হোয়াইটকে প্রিন্সিপাল অফিসে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। 446 00:43:54,520 --> 00:43:56,671 ক্লাসে ব্যাঘাত ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। 447 00:43:56,840 --> 00:43:58,194 আন্ট মেরি ফোন দিয়েছে। 448 00:43:58,400 --> 00:44:00,039 মনে হলো জরুরি কল। 449 00:44:00,720 --> 00:44:03,838 - কথা শেষ করে রেখে দিবে, বুঝলে? - আচ্ছা। 450 00:44:04,000 --> 00:44:05,639 এই যে, সে এখানে। 451 00:44:06,680 --> 00:44:08,080 ধন্যবাদ। 452 00:44:09,240 --> 00:44:11,038 হেই, আন্ট মেরি। 453 00:44:11,200 --> 00:44:12,839 কী অবস্থা? কেমন চলছে সব? 454 00:44:13,040 --> 00:44:15,032 এক সেকেন্ড দাঁড়াও, সোনা। 457 00:44:21,240 --> 00:44:23,960 বাছা, এটা আমি। প্লীজ ফোনটা রেখে দিও না প্লীজ। 458 00:44:24,120 --> 00:44:27,079 কারমেন আশেপাশে আছে? সে কিছু বুঝতে পারবে না। 459 00:44:27,240 --> 00:44:30,677 বাবা, তুমি আছ? 460 00:44:30,840 --> 00:44:32,115 হ্যাঁ। 461 00:44:33,440 --> 00:44:35,955 তোমার কণ্ঠটা শুনে কী যে শান্তি লাগছে! 462 00:44:39,320 --> 00:44:42,597 আমি... 463 00:44:44,400 --> 00:44:49,350 বাবা, ওরা আমার ব্যাপারে যা যা... 464 00:44:49,520 --> 00:44:51,591 বলাবলি করছে। 465 00:44:51,760 --> 00:44:56,073 আমি ভুল পথে হেঁটেছি। কিছু ভয়ানক ভুল করে ফেলেছি। 466 00:44:56,240 --> 00:45:00,473 কিন্তু এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ ছিল... 467 00:45:04,240 --> 00:45:10,316 এরকম কিছু হবে, তা কখনো ভাবিনি! 468 00:45:10,520 --> 00:45:13,274 এরকম কোনো ইচ্ছাই আমার ছিল না... 469 00:45:18,200 --> 00:45:21,796 শোনো, ছেলে, আমাদের হাতে বেশি সময় নেই। 470 00:45:21,960 --> 00:45:26,477 লুইসদের পরিবার কি এখনো ৪৮৪৮ নিউকম্বে থাকে? 471 00:45:26,640 --> 00:45:30,077 তোমার বন্ধু, লুইস করবেট, 472 00:45:30,240 --> 00:45:34,200 ওদের পরিবার কি আগের জায়গাতেই থাকে? 473 00:45:34,640 --> 00:45:36,154 - হ্যাঁ - যাক, ভালো হয়েছে। 474 00:45:36,320 --> 00:45:40,599 ছেলেটা অনেক ভালো। তোমায় অনেক পছন্দ করে। ও বুঝবে সবকিছু। 475 00:45:40,800 --> 00:45:43,554 আমি লুইসের কাছে একটা প্যাকেট পাঠাচ্ছি। 476 00:45:43,760 --> 00:45:47,754 লুইসের ঠিকানায় পাঠালেও, জিনিসটা মূলত তোমার জন্য, 477 00:45:47,920 --> 00:45:50,594 তোমার মা আর তোমার বোনের জন্য। 478 00:45:52,040 --> 00:45:55,078 এর ভিতরে অর্থ আছে। 479 00:45:55,240 --> 00:46:00,793 প্রায় ১ লাখ ডলার, বুঝেছ? 480 00:46:00,960 --> 00:46:02,679 এর কাছাকাছি হবে। 481 00:46:02,840 --> 00:46:06,038 পুরোটা বক্স ভরে দিয়েছি একদম। 482 00:46:06,240 --> 00:46:07,754 জিনিসটা কিন্তু গোপন থাকতে হবে। 483 00:46:07,920 --> 00:46:11,391 কিছু জানাজানি হলেই, এটা পুলিশের হাতে চলে যাবে। 484 00:46:21,960 --> 00:46:24,839 তোমাদেরকে আরও বেশি দিতে চেয়েছিলাম। 485 00:46:25,440 --> 00:46:27,477 কিন্তু এখন এর চেয়ে আর বেশি আর দিতে পারলাম না। 486 00:46:27,680 --> 00:46:29,751 বুঝতে পেরেছ? 487 00:46:34,280 --> 00:46:35,794 বাবা? 488 00:46:36,760 --> 00:46:39,673 শুনতে পাচ্ছ? বুঝেছ আমার কথা? 489 00:46:43,160 --> 00:46:45,629 তুমি টাকা পাঠাতে চাও? 490 00:46:45,800 --> 00:46:47,632 হ্যাঁ। 491 00:46:47,800 --> 00:46:49,757 এই তো, বুঝতে পেরেছ। 492 00:46:50,960 --> 00:46:53,429 তাই তুমি লুইসের সাথে কথা বলে নিবে। বুঝেছ? 493 00:46:53,600 --> 00:46:55,990 তুমি আংকেল হ্যাঙ্ককে খুন করেছ। 494 00:46:56,160 --> 00:46:59,278 - খুন করেছ আংকেলকে! - আচ্ছা বাবা, শোনো, শোনো। 495 00:46:59,440 --> 00:47:02,831 না। তুমি এক নম্বরের একটা কালপ্রিট। - প্লীজ.. 496 00:47:03,000 --> 00:47:04,320 তুমি আংকেল হ্যাঙ্ককে খুন করেছ। 497 00:47:04,480 --> 00:47:09,032 - আরে, আমার কথাটা শোনো। - চুপ, কথা বলবে না একদম। 498 00:47:09,200 --> 00:47:11,271 তোমার থেকে কিচ্ছু চাই না আমি। 499 00:47:11,440 --> 00:47:13,352 তোমার টাকায় আমি মুতিও না। 500 00:47:13,520 --> 00:47:15,591 - এই টাকাগুলো তোমার লাগবে। - তুমি আংকেল হ্যাঙ্ককে খুন করেছ। 501 00:47:15,760 --> 00:47:17,956 - খুন করেছ তাঁকে! - তোমার মায়ের এই টাকাগুলো লাগবে। 502 00:47:18,120 --> 00:47:20,430 - আমি এভাবে হেরে যেতে পারি না। - তুমি যা করেছ... 503 00:47:20,600 --> 00:47:23,035 - প্লীজ, প্লীজ। - চুপ করো, মুখটা বন্ধ রাখো। 504 00:47:23,200 --> 00:47:25,396 আমাদেরকে একটু একা থাকতে দাও। 506 00:47:27,880 --> 00:47:30,395 এখনো বেঁচে আছ কোন দুঃখে? 507 00:47:30,560 --> 00:47:33,394 - মরে যাচ্ছ না কেন? - প্লীজ... 508 00:47:33,560 --> 00:47:34,710 মরে যাও তুমি! 518 00:48:16,640 --> 00:48:18,677 ডিইএ, আলবাকার্কি ডিসট্রিক্ট অফিস। 519 00:48:18,840 --> 00:48:20,559 আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? 520 00:48:20,720 --> 00:48:25,272 যে এজেন্ট ওয়াল্টার হোয়াইটের কেসটা নিয়ে অনুসন্ধান করছেন... 521 00:48:25,440 --> 00:48:28,911 আমি তাঁর সাথে একটু কথা বলতে চাই। 522 00:48:29,760 --> 00:48:31,831 আপনার পরিচয়টা একটু বলবেন? 523 00:48:32,880 --> 00:48:34,553 ওয়াল্টার হোয়াইট। 524 00:48:36,600 --> 00:48:39,991 হ্যালো? হ্যালো? 525 00:48:40,160 --> 00:48:44,632 স্যার? আপনি আছেন স্যার? 528 00:48:50,640 --> 00:48:52,836 ওই ড্রিংকটার জন্য প্রস্তুত তো? 529 00:48:54,960 --> 00:48:58,590 ডিম্পল পিঞ্চ। নিট। [ওয়াল্টারের জীবনের শেষ ড্রিংক] 530 00:48:59,040 --> 00:49:00,315 আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। 542 00:49:36,000 --> 00:49:38,037 দাঁড়ান, চ্যানেলটা একটু...? একটু...? 543 00:49:38,680 --> 00:49:40,831 কষ্ট করে একটু পিছনে নিতে পারবেন? 545 00:49:42,920 --> 00:49:43,990 এটাই। একদম ঠিক আছে। 546 00:49:44,160 --> 00:49:46,675 - এটা নাকি? - হ্যাঁ। 547 00:49:46,840 --> 00:49:48,797 গতকালকেই আপনার দাতব্য সংস্থা, 548 00:49:49,000 --> 00:49:51,560 গ্রেচেন এন্ড ইলিয়ট ফাউন্ডেশন, 549 00:49:51,720 --> 00:49:55,191 পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের মাদক নিরাময় কেন্দ্রগুলোর জন্য... 550 00:49:55,360 --> 00:49:59,354 পুরো ২৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। 551 00:49:59,520 --> 00:50:01,477 চার্লি, আমরা হলাম দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দা। 552 00:50:01,680 --> 00:50:05,560 নিজের বাড়ির সামনে ময়লা পড়ে থাকলে সেটাকে তো অবজ্ঞা করতে পারি না। 553 00:50:05,720 --> 00:50:09,157 কিন্তু আপনারা এও জানেন, কিছু মানুষ অন্য ইঙ্গিত দিচ্ছে। 554 00:50:09,360 --> 00:50:12,717 নিউ ইয়র্ক টাইমসের আন্দ্রে রস সরকিন... 555 00:50:12,880 --> 00:50:15,031 একটা কলামে উল্লেখ করেছেন... 556 00:50:15,240 --> 00:50:19,553 আপনারা ওয়াল্টার হোয়াইটের সাথে যুক্ত ছিলেন বলে... 557 00:50:19,720 --> 00:50:23,191 এই অনুদানটা নাকি গ্রে ম্যাটার টেকনোলজিসের... 558 00:50:23,360 --> 00:50:28,116 স্টক প্রাইজ বৃদ্ধি করার এক প্রকার প্রচার কৌশল। 559 00:50:28,280 --> 00:50:29,999 আপনাদের কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা... 560 00:50:30,160 --> 00:50:32,152 মাদক সম্রাট হওয়ায়, 561 00:50:32,320 --> 00:50:37,679 নিজেদের শুদ্ধিকরণের যে পথ বেছে নিয়েছেন, তা কিন্তু ঠিক নয়। 562 00:50:37,840 --> 00:50:40,036 চার্লি, প্রসঙ্গটা তোলার জন্য ধন্যবাদ। 563 00:50:40,200 --> 00:50:43,352 অনুসন্ধানী আমজনতার এটা বুঝা দরকার... 564 00:50:43,560 --> 00:50:46,792 আমরা এমন একজনের কথা বলছি, শুরুতে কোম্পানির সাথে খানিক ওঠাবসা থাকলেও... 565 00:50:46,960 --> 00:50:49,953 কোম্পানি তৈরির পিছনে তাঁর কোনো হাত ছিল না... 566 00:50:50,120 --> 00:50:52,589 আর এতদূর পর্যন্ত টেনে আনা তো নয়ই। 567 00:50:52,760 --> 00:50:56,310 তাহলে এখানে ওয়াল্টারের অবদানটা কী ছিল? 568 00:50:56,480 --> 00:51:00,030 যদি একদম সত্য কথা বলি... 569 00:51:00,240 --> 00:51:02,391 - তাহলে তা হলো কোম্পানির নাম। - কোম্পানির নাম। 570 00:51:02,560 --> 00:51:05,280 আমরা এই কোম্পানির সাথে আমাদের নাম জুড়ে দিয়েছি। 571 00:51:05,440 --> 00:51:06,635 "স্কাওয়ার্টজ" মানে "কালো" 572 00:51:06,800 --> 00:51:10,237 - সাদা আর কালো মিলে গ্রে[ধূসর]। - তাই গ্রে ম্যাটার টেকনোলজিস। 573 00:51:10,400 --> 00:51:14,189 যতটুকু মনে পড়ে, তাঁর অবদানটা এটুকুতেই সীমাবদ্ধ। 574 00:51:14,360 --> 00:51:17,273 উনার বানানো প্রোডাক্ট, ব্লু মেথকে নিয়ে ধারণা করা হচ্ছে, 575 00:51:17,440 --> 00:51:21,070 ওইগুলো দক্ষিণ-পূর্বাঞ্চলের গণ্ডি পেরিয়ে.. 576 00:51:21,240 --> 00:51:24,597 ইউরোপের বাজারেও নাকি সয়লাব। 577 00:51:24,760 --> 00:51:29,277 তো আমার প্রশ্নটা হলো, ওয়াল্টার হোয়াইটের কি এখনো অস্তিত্ব আছে? 578 00:51:29,480 --> 00:51:31,472 না, নেই। 579 00:51:31,640 --> 00:51:35,031 খুব নিশ্চিত হয়ে বললেন যে! 580 00:51:35,200 --> 00:51:36,475 তা তো বটেই! 581 00:51:37,280 --> 00:51:41,991 মানুষ যে হাইজেনবার্গের কথা বলছে, 582 00:51:42,200 --> 00:51:45,511 তার ব্যাপারে কিছু জানি না। 583 00:51:45,680 --> 00:51:48,593 কিন্তু আমার ওই বুদ্ধিমান, দয়ালু, মিষ্টভাষী লোকটা... 584 00:51:48,760 --> 00:51:53,039 তিনি অনেক আগেই বিলীন হয়ে গেছেন। 585 00:51:53,200 --> 00:51:55,669 কিন্তু ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত হতে হলে... 586 00:52:22,600 --> 00:52:25,115 পুলিশ! হাত উপরে তুলুন! 00:02:39,080 --> 00:02:55,799 অনুবাদ ও সম্পাদনায়ঃ MoHasin Alam RoNi 00:52:40,080 --> 00:53:20,232 অনুবাদ ও সম্পাদনায়ঃ MoHasin Alam RoNi