1 00:00:23,400 --> 00:00:25,004 শুভ সকাল। 2 00:00:25,640 --> 00:00:26,880 শুভ সকাল, মা। 3 00:00:28,760 --> 00:00:31,161 - তোমার বিড়াল আমাকে আবার কামড়েছে। - তুমি আমার পেন্সিল চুরি করেছিলে। 4 00:00:31,240 --> 00:00:33,811 - তোমরা ঝগড়া করছ কেন? - কারণ ও আমার পেন্সিল চুরি করেছে! 5 00:00:33,880 --> 00:00:35,325 - মিথ্যা বলছে। - ঝগড়া বন্ধ করো। 6 00:00:35,400 --> 00:00:39,166 - দেখি। - চলো, সোনা। কয়টা বাজে? 7 00:00:39,240 --> 00:00:42,050 - ৬টা ৪০। - ঈশ্বর, আমার আবার দেরি হয়ে গেল। 8 00:00:42,120 --> 00:00:44,964 আমাদের যে ব্যাপারে কথা হয়েছে তোমার ভাইকে বলতে ভুলো না যেন। 9 00:00:45,600 --> 00:00:49,127 - ওকে বোলো আগামী সপ্তাহ থেকে স্কুল শুরু হবে। - হ্যাঁ। বলব, ঠিক আছে? 10 00:00:49,200 --> 00:00:52,090 আমাকে বই আর বাকি সব কিনতে হবে। 11 00:00:52,160 --> 00:00:54,527 বললাম তো বলবো, সোনা, ঠিক আছে? 12 00:00:54,600 --> 00:00:59,367 এখনও জুতা বাধোনি? তো, যেমনটা আমি শিখিয়েছিলাম, তাই না? 13 00:00:59,440 --> 00:01:02,842 আমাদের কাছে আছে খরগোশের কান, গাছের চারিদিকে ঘুরিয়ে, আর...? 14 00:01:02,920 --> 00:01:04,285 আর ঢুকে যাবে গর্তের ভেতর। 15 00:01:08,720 --> 00:01:11,485 শব্দটা বেশ জোরালো ছিল। 16 00:01:15,440 --> 00:01:19,650 কোনো মানুষ কীসের তৈরি, জানতে হলে তার পরিবারকে হুমকি দিয়ে দেখো। 17 00:01:20,600 --> 00:01:24,764 পাবলো এসকোবার ছিল ক্রোধ, প্রতিশোধ এবং আতঙ্কের তৈরি। 18 00:01:26,800 --> 00:01:30,486 ক্যালিতে ওর শত্রুদের উপর সরাসরি আক্রমণ করতে না পারায়, 19 00:01:30,560 --> 00:01:33,370 তাদের মূল্যবান বৈধ ব্যবসায় আক্রমণ করে, 20 00:01:33,440 --> 00:01:37,843 তাদের প্রিয় ওষুধের দোকানের চেইন। 21 00:01:38,480 --> 00:01:43,407 আর ও দোকানগুলো উড়িয়ে দেয় সাথে আশেপাশে থাকা দুর্ভাগা মানুষগুলোকেও। 22 00:01:43,480 --> 00:01:46,086 আমরা কথা বলছি কয়েক ডজন বোমার। 23 00:01:46,560 --> 00:01:51,441 ও বোগোটা শহরকে চাপের মুখে ফেলে দেয় সাথে কলোম্বিয়ান সরকারকেও সতর্ক করে। 24 00:01:51,520 --> 00:01:56,560 লস পেপেসকে উপেক্ষা করতে থাকলে, ওদের অপরাধ আমলে না নিলে, পরের নিশানা হবে তুমি। 25 00:01:56,720 --> 00:01:59,166 "লুইস লনডোনো হোয়াইট, পাবলো এসকোবারের লোকজনের কিডন্যাপার" 26 00:01:59,240 --> 00:02:00,924 কিন্তু আতঙ্ক আরও আতঙ্ক বয়ে আনে, 27 00:02:01,000 --> 00:02:04,641 আর লস পেপেস নিজেদের তরিকায় প্রতিক্রিয়া জানায়। 28 00:02:04,720 --> 00:02:06,927 আমরা ওদের প্রদর্শনকে একটা নাম দিই। 29 00:02:07,000 --> 00:02:09,810 - ওখানে বসা। - কলোম্বীয় লোক প্রদর্শন। 30 00:02:09,880 --> 00:02:11,120 এখানে। 31 00:02:11,200 --> 00:02:14,124 যেমনটা বলেছিলাম, এসব বানোয়াট নয়। 32 00:02:15,280 --> 00:02:19,683 এসবের মানে? সাইকোপ্যাথগুলো একটা মেসেজ দিচ্ছিল... 33 00:02:20,920 --> 00:02:22,888 যতদূরই যাও না কেন... 34 00:02:23,560 --> 00:02:25,449 এই খানকির পোলাটাকে দেখ একবার। 35 00:02:25,520 --> 00:02:27,648 আমরা এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবো। 36 00:02:29,360 --> 00:02:31,727 নরকের দরজা শেষমেশ খুলেছিল। 37 00:02:31,800 --> 00:02:34,883 এক... দুই... তিন। 38 00:02:34,960 --> 00:02:38,521 আর সবাই আগুন থেকে বাঁচার জন্য ঠেলাঠেলি শুরু করেছিল। 39 00:02:38,600 --> 00:02:40,728 বা এতে ডুবার জন্য। 40 00:02:41,209 --> 00:02:55,994 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 41 00:02:56,370 --> 00:03:10,913 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 42 00:03:11,690 --> 00:03:20,830 ফেসবুক আইডিঃ www.facebook.com/S.fahmidul.islam.7 43 00:03:21,190 --> 00:03:31,150 সাবসিন আইডিঃ https://subscene.com/u/1021455 44 00:03:57,060 --> 00:04:01,140 NARCOS 45 00:04:10,880 --> 00:04:13,963 আমি শুধুই এই পরিবারের পরোয়া করি। 46 00:04:14,040 --> 00:04:17,203 - তুমিই একমাত্র... - আমি? আমি, অ্যাঁ? আমি? 47 00:04:17,280 --> 00:04:20,887 - আমাদের এখান ছেড়ে যাওয়া উচিত না, টাটা। - সব আপনার ভুলে হয়েছে। 48 00:04:20,960 --> 00:04:23,850 যদি পাবলোর কথা শুনতেন, তবে আজ আমার ভাই বেঁচে থাকতো। 49 00:04:25,280 --> 00:04:29,729 তুমি মনে হচ্ছে খুব শোনো? ওর কথা শোনো তুমি? 50 00:04:29,800 --> 00:04:35,762 যখন তুমি ওকে সারাক্ষণ কথা শোনাও, ওর উপর সন্দেহ করো, চিন্তা করো। 51 00:04:37,640 --> 00:04:38,971 টাটা। 52 00:04:44,120 --> 00:04:48,364 আমি কখনোই এই পরিবারকে বিপদের মুখে ঠেলতে পারি না। 53 00:04:49,400 --> 00:04:51,050 ওকে বল, পাবলো। 54 00:04:51,640 --> 00:04:54,246 ওকে বল এতে আমার দোষ নেই, পাবলো। 55 00:04:55,800 --> 00:04:58,849 - জানি, মা। - আমার দোষ নেই। ওকে বল, পাবলো। 56 00:04:58,920 --> 00:05:03,482 তোমার দোষ নেই। জানি। তোমার দোষ নেই। 57 00:05:06,400 --> 00:05:08,448 সব ঠিক আছে, মা। 58 00:05:09,760 --> 00:05:11,364 তোমার কোনো ভুল ছিল না। 59 00:06:17,800 --> 00:06:21,691 এই হাসি মুখগুলো দেখো। 60 00:06:21,760 --> 00:06:24,001 আমরা তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাইনি, জুডি। 61 00:06:24,080 --> 00:06:29,086 ওহ কত বুঝদার! তো এই জন্য কেউ আমাকে ফোন দেয়নি? 62 00:06:30,480 --> 00:06:33,370 কারণ এই ল্যাব মেনকাডাদের। হুম? 63 00:06:33,960 --> 00:06:37,726 ল্যাব ফিরে পাওয়ার পর আমাকে জানানোর কথা ছিলো। 64 00:06:37,800 --> 00:06:41,964 - ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার ছিল না। - আমি পরিষ্কার করছি এখন, কার্লোস। 65 00:06:43,320 --> 00:06:46,881 - এগুলোর কী করব তাহলে? - কোকেন সব ক্যালিতে যাচ্ছে। 66 00:06:46,960 --> 00:06:49,122 এই কোকেন আমার। 67 00:06:49,800 --> 00:06:54,727 দেখো, জুডি, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পাবলো এসকোবার না মরা পর্যন্ত... 68 00:06:54,800 --> 00:06:57,610 এক কিলো কোকেনও মেডিলিনে যাবে না। 69 00:06:57,680 --> 00:07:01,048 এটাই আমাদের রণকৌশল। ওকে কোনঠাসা করার। 70 00:07:01,120 --> 00:07:05,011 এটা ক্যালি কার্টেলের কৌশল? 71 00:07:05,080 --> 00:07:07,651 পয়সা ছাপাতে থাকা যেখানে বাকিরা না খেয়ে মরছি? 72 00:07:07,720 --> 00:07:12,487 - জানো তো আমরা ওদের বিশ্বাস করতে পারি না। - না। না ওদের না তোমাদের কাউকে। 73 00:07:13,400 --> 00:07:17,371 আমরা কোনো ড্রাগ কারবারিকে বিশ্বাস করি না। 74 00:07:20,040 --> 00:07:24,728 বেশ, এটা ব্যক্তিগতভাবে না নেওয়া যাক, কার্লোস। ঠিক আছে? 75 00:07:25,400 --> 00:07:27,164 আমাদের সবারই বন্ধু প্রয়োজন। 76 00:07:37,400 --> 00:07:38,890 স্যার, নিবেন? 77 00:07:57,880 --> 00:07:59,848 চল, চল, চল, চল, চল! 78 00:08:06,760 --> 00:08:07,966 স্যার? 79 00:08:12,440 --> 00:08:13,771 ঠিক আছেন? 80 00:08:43,200 --> 00:08:44,850 আপনি ঠিক আছেন? 81 00:09:12,040 --> 00:09:15,328 - আমরা আর একসাথে কাজ করছি না। - কী সমস্যা? 82 00:09:15,400 --> 00:09:19,246 একটা সিপাহীর জন্য, নিরপরাধ নাগরিকের প্রাণ নিয়েছ। 83 00:09:19,920 --> 00:09:23,367 ওরা নিরপরাধী নাকি অপরাধী, আমি সেই সিদ্ধান্ত নিব না। 84 00:09:23,440 --> 00:09:25,204 সেটা যাজকদের কাজ, তাই না? 85 00:09:32,520 --> 00:09:36,161 কাস্তানিয়োরা আরও পাগল হয়ে উঠেছে, আর সেটা প্ল্যানের অংশ ছিল না। 86 00:09:37,560 --> 00:09:39,244 কিন্তু এতে কাজ হচ্ছে। 87 00:09:40,200 --> 00:09:42,646 হবে না যদি আমি ইনফর্মেশন দেওয়া বন্ধ করে দিই। 88 00:09:44,040 --> 00:09:48,409 যেমনটা তুমি জানো, আমি তোমার সঙ্গে আছি। 89 00:09:48,480 --> 00:09:50,369 যা কিছু ঘটছে আমার পছন্দ না। 90 00:09:50,440 --> 00:09:52,886 মেডিলিন আমার বাড়ি আর আমি একে অনেক ভালোবাসি। 91 00:09:54,880 --> 00:09:57,087 আর থাকলো কাস্তানিয়োদের কাজের ধরণ... 92 00:09:58,080 --> 00:10:03,769 বেশ, ওগুলোর কারণেই পাবলোর লোকজন ইঁদুরের মতো লুকিয়ে আছে। 93 00:10:03,840 --> 00:10:07,561 সাথে উকিল নামের কলঙ্ক, ফেরনানডো দুকেও। 94 00:10:07,640 --> 00:10:12,202 আমাদের ছেলেরা ওর উপর পুরো একটা ক্লিপ গুলি চালিয়েছে, পয়েন্ট ব্ল্যাংক থেকে। 95 00:10:12,280 --> 00:10:16,490 শালা একটাও ওর গায়ে লাগেনি ভাবতে পারো? 96 00:10:17,120 --> 00:10:19,122 ওকে খুঁজতে তোমার সাহায্য দরকার। 97 00:10:21,720 --> 00:10:24,690 ও পাবলোর মাউথপিস আর সরকারের সাথে যোগাযোগের মাধ্যম। 98 00:10:24,760 --> 00:10:28,685 আমরা এই ইঁদুরটাকে ভোগে পাঠাতে চাই। 99 00:10:28,760 --> 00:10:34,529 এই উপায়ে, আমরা পাবলোকে ধরতে পারব আর এই পাগলামি খতম করতে পারব, পেনিয়া। 100 00:10:48,560 --> 00:10:51,404 তোমাকে বলেছিলাম! তোমাকে... 101 00:10:51,480 --> 00:10:55,849 কী করছ? তোমাকে পাসপোর্ট আনতে হবে। 102 00:10:55,920 --> 00:11:00,005 ইউলিয়ানা... ওরা আমাকে মারার চেষ্টা করছে। আমাদের এখান থেকে যেতে হবে। 103 00:11:00,080 --> 00:11:03,050 আমার তো মনে হয় যাওয়া দরকার তোমার। 104 00:11:04,160 --> 00:11:06,891 কমপক্ষে সিমনকে দেখতে পারি? 105 00:11:06,960 --> 00:11:09,725 - কোথায়... সিমন! - দাঁড়াও, ফেরনানডো! 106 00:11:09,800 --> 00:11:11,723 সিমন স্কুলে। 107 00:11:12,840 --> 00:11:18,210 তাছাড়া, এটা তোমার সপ্তাহও না। তো, প্লিজ... যাও। 108 00:11:54,400 --> 00:11:56,846 - ওহ, কী ব্যাপার? - কেমন আছ? 109 00:11:56,920 --> 00:11:58,410 - বাই। আন্দা! - বাই! 110 00:11:58,480 --> 00:12:01,370 মা কোথায়? তুমি মায়ের গাড়ি এনেছ কেন? 111 00:12:02,120 --> 00:12:03,326 উঠো। 112 00:12:10,440 --> 00:12:13,046 এই, এই নামটা ট্রেস করো। 113 00:12:13,120 --> 00:12:14,690 - আচ্ছা। - লোকটাকে খুঁজো। 114 00:12:15,720 --> 00:12:17,563 ঠিক আছে? তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। 115 00:12:22,960 --> 00:12:24,007 আসো। 116 00:12:27,960 --> 00:12:29,769 আসো, বাছা। বসো। 117 00:12:31,640 --> 00:12:34,291 তো, তোমাকে বদলি করা হচ্ছে... 118 00:12:35,320 --> 00:12:39,211 ইন্টেল ইউনিটে যা কয়েক মাস আগে গঠন করা হয়েছে। 119 00:12:42,240 --> 00:12:43,844 সেখানে তুমি ঠিক থাকবে। 120 00:12:45,880 --> 00:12:48,281 আমি ভুল করেছি বলে আমাকে একটা অফিসে পাঠাচ্ছেন? 121 00:12:51,520 --> 00:12:52,601 আর কিছু? 122 00:13:00,560 --> 00:13:02,085 না, কর্নেল। 123 00:13:22,480 --> 00:13:24,130 কেমন আছ, বাবা? 124 00:13:28,840 --> 00:13:30,330 আর তুমি? 125 00:13:30,400 --> 00:13:34,450 - ওখানে আমরা কতদিন থাকব? - বেশিদিন না। 126 00:13:35,960 --> 00:13:39,681 ব্যস এখানের কাজ শেষ করতে যতদিন লাগে। 127 00:13:44,760 --> 00:13:47,525 মনে আছে আমরা যখন আমেরিকায় গেছিলাম? 128 00:13:49,400 --> 00:13:51,926 এটা একটা অভিযান হবে, সেটার মতো। 129 00:13:52,000 --> 00:13:53,650 ওখানে কি ডিজনি ওয়ার্ল্ড হবে? 130 00:13:57,000 --> 00:13:59,207 মনে হয় না। 131 00:14:14,920 --> 00:14:19,209 তোমার মা আর দাদীর কথা শুনবে। ঠিক আছে? 132 00:14:22,240 --> 00:14:25,801 আমি একাধিক রিজার্ভেশন করেছি যাতে কেউ জানতে না পারে তোমরা কোন ফ্লাইটে আছ। 133 00:14:26,640 --> 00:14:29,610 আমি ফেরনানডোর সাথে কথা বলেছি আর ও বলেছে এটা একদমই বৈধ। 134 00:14:29,720 --> 00:14:33,691 দেশ ছাড়ার পুরোপুরি অধিকার আছে তোমার। 135 00:14:33,760 --> 00:14:37,242 - এটা সাধারণ কোনো ট্রিপের মতো। - সাধারণ ট্রিপ? 136 00:14:44,840 --> 00:14:48,970 বলো৷ তোমার কি আফসোস হয়? 137 00:14:49,040 --> 00:14:51,361 আমাকে বিয়ে করার জন্য? 138 00:14:52,640 --> 00:14:53,687 এক সেকেন্ডের জন্যও না। 139 00:15:05,960 --> 00:15:07,962 ওরা আমাদের আলাদা করতে পারে... 140 00:15:10,160 --> 00:15:13,482 কিন্তু ধ্বংস করতে পারবে না। 141 00:15:22,600 --> 00:15:23,886 যাও। 142 00:15:34,760 --> 00:15:37,889 ছোট্ট খরগোশ। ছোট্ট খরগোশ। 143 00:15:37,960 --> 00:15:40,167 আমি ওর খেয়াল রাখব, ঠিক আছে? 144 00:15:41,000 --> 00:15:42,445 আমাকে একটা কিস দাও। 145 00:16:35,280 --> 00:16:40,047 পাবলো ঠিক ছিল। সরকার ওর পরিবারকে আটকাতে পারেনি। 146 00:16:40,680 --> 00:16:44,924 কিন্তু যদি মনে থাকে, তবে অ্যাভিয়ানকা এয়ারলাইন্সের সাথে পাবলোর সম্পর্ক তেমন ভালো ছিল না। 147 00:16:47,680 --> 00:16:50,081 আর ওরা ভালোমতো নিশ্চিত করেছিল যাতে সবাই জানতে পারে 148 00:16:50,160 --> 00:16:52,640 যে এসকোবাররা পালানোর চেষ্টা করছে। 149 00:16:55,240 --> 00:16:59,768 আমরা জানি যে এসকোবার ওর পরিবারের জন্য টিকেট কিনেছে 150 00:16:59,840 --> 00:17:03,287 বোগোটা থেকে যাওয়া আট জায়গার ফ্লাইট। 151 00:17:03,360 --> 00:17:06,967 বার্সেলোনা থেকে টরেন্টো পর্যন্ত। 152 00:17:07,040 --> 00:17:09,520 প্রেসিডেন্ট সাহেব, আমাদের এটা থামানো প্রয়োজন। 153 00:17:09,600 --> 00:17:13,241 ওর পরিবারকে আমাদের হাতে রাখতে হবে। যদি ওরা কলোম্বিয়া ছেড়ে চলে যায়, 154 00:17:13,320 --> 00:17:15,243 তবে এসকোবার শিকারে আমরা একটা সুযোগ হাত ছাড়া করব। 155 00:17:15,320 --> 00:17:18,767 আইনত, ওদের দেশ ছাড়া থেকে আটকানোর কোনো উপায় নেই। 156 00:17:18,840 --> 00:17:20,251 বাইরে থেকে চাপ দিয়ে, 157 00:17:20,320 --> 00:17:22,448 আমরা ওর পরিবারকে অন্য দেশে ঢুকতে বাধা দিতে পারি। 158 00:17:22,560 --> 00:17:27,088 আর যদি ওরা কলোম্বিয়ায় থাকে, তবে ওদের নিরাপত্তার জন্য এসকোবারের চিন্তা হবে। 159 00:17:27,160 --> 00:17:33,327 ফোন কন্ট্যাক্টের চেষ্টা করবে, হয়তো... ভুলও করে বসবে। 160 00:17:33,400 --> 00:17:37,689 বা হয়তো ওরা লস পেপেসের ভিক্টিমে পরিণত হবে। 161 00:17:43,320 --> 00:17:47,689 প্রেসিডেন্ট সাহেব... যদি ওর পরিবার নিরাপত্তা পেয়ে যায়, তবে বলা মুশকিল সামনে কী আসতে চলেছে। 162 00:17:47,760 --> 00:17:51,924 হয়তো এসকোবার সারেন্ডার করবে, হয়তো যুদ্ধে নামবে। 163 00:17:53,000 --> 00:17:56,800 ওর পরিবার আমাদের জন্য একটা সুযোগ। আমাদের সেটা ব্যবহার করতে হবে। 164 00:18:06,800 --> 00:18:07,687 আমি রাজি। 165 00:18:10,520 --> 00:18:14,923 তোমার একটা লোক ওদের পিছনে পাঠাও যে আমাদের আপডেট দিবে, ওদের খবর রাখবে, 166 00:18:15,000 --> 00:18:18,049 আর দেখবে ওরা কোথায় যাচ্ছে। সারাক্ষণ যেন ওদের উপরেই নজর রাখে। 167 00:18:32,880 --> 00:18:34,484 - মর্ফি। - হেই, মেসিনা বলছি। 168 00:18:34,560 --> 00:18:37,609 তোমার পাসপোর্ট নিয়ে বোগোটা ইন্টারন্যাশনালের জন্য বেরিয়ে পড়ো। 169 00:18:37,720 --> 00:18:38,528 কোথায়? 170 00:18:38,600 --> 00:18:41,968 এসকোবারের পরিবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। যেখানেই যাক, ওদের পিছে পিছে যাবে। 171 00:18:42,040 --> 00:18:45,328 - হ্যাঁ। কখন? - এক্ষুনি। ওদের খুঁজে পেলেই, চেক ইন করবে। 172 00:18:45,400 --> 00:18:48,324 - আর মর্ফি, কেউ যেন না জানে। - জ্বি, ম্যাম। 173 00:18:49,280 --> 00:18:50,850 কে ছিল? 174 00:18:50,920 --> 00:18:52,206 মেসিনা। 175 00:18:54,720 --> 00:18:57,371 - কোথায় যাচ্ছ? - বাইরে। 176 00:18:58,080 --> 00:19:00,481 - পাসপোর্টের সাথে? - হ্যাঁ। 177 00:19:00,560 --> 00:19:02,722 - ওহ, ব্যস এটুকুই জানাবে? - হ্যাঁ। 178 00:19:13,040 --> 00:19:16,567 - উহ, কিছু টিকেট দিবেন, প্লিজ। - কোন... ফ্লাইটের জন্য, স্যার? 179 00:19:16,640 --> 00:19:18,642 দেখি। মাদ্রিদ, লন্ডন... 180 00:19:33,000 --> 00:19:35,480 মর্ফি বলছি। মেসিনাকে লাইনে দাও। 181 00:19:35,560 --> 00:19:39,087 - মেসিনা বলছি। - হেই, আমি। ওরা ফ্রাংকফুর্ট ফ্লাইটে চড়ছে। 182 00:19:39,160 --> 00:19:40,889 জার্মানি। ধ্যাত। 183 00:19:41,520 --> 00:19:44,922 জ্বি, ফরেন মিনিস্টার সাহেব, কিন্তু আমি তুর্কি থেকে আসা কোনো চাষির বলছি না 184 00:19:45,000 --> 00:19:48,721 যে বার্লিনে ট্যাক্সি চালাতে এসেছে। আমি কথা বলছি পাবলো এসকোবারের পরিবারের। 185 00:19:51,200 --> 00:19:54,647 না। না, তারা কোনো অপরাধ করেনি। 186 00:19:54,720 --> 00:19:57,963 সম্প্রতি কিছু ঘটনার কারণে, 187 00:19:58,040 --> 00:20:01,647 ইউরোপে জার্মানির ইমিগ্রেশন স্ট্যান্ডার্ড খুব নরম ছিল। 188 00:20:02,680 --> 00:20:06,082 দেহে প্রাণ থাকলেই ওরা তোমাকে ঢুকতে দিয়ে দিত। 189 00:20:06,160 --> 00:20:09,050 হয়তো সেটা মানব জাতির জন্য ভালো, 190 00:20:09,120 --> 00:20:12,283 এবং ভালো ছিল এসকোবারদের জন্য। 191 00:20:12,360 --> 00:20:14,442 কিন্তু খারাপ ছিল আমাদের জন্য। 192 00:20:23,120 --> 00:20:26,203 সার্জেন্ট। প্রাইভেট হুগো মার্টিনেজ জুনিয়র আপনার সেবায় নিয়জিত, স্যার। 193 00:20:33,480 --> 00:20:34,811 কর্নেলের ছেলে। 194 00:20:37,880 --> 00:20:39,962 উনি বলেছিলেন তোমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। 195 00:20:41,960 --> 00:20:44,531 আমি বেশ কিছু ইঞ্জিনিয়ারিং ক্লাস করেছি, স্যার। 196 00:20:45,080 --> 00:20:48,209 আর আমার বাবা-মার বাসায় একটা হ্যাম তৈরি করেছি। 197 00:20:49,240 --> 00:20:53,325 দারুণ। আরডিএফের ব্যাপারে কী জানো? 198 00:20:56,880 --> 00:20:58,291 বেসিক কনসেপ্ট, স্যার। 199 00:20:59,720 --> 00:21:01,131 বেসিক কনসেপ্ট। 200 00:21:04,960 --> 00:21:06,086 ঠিক আছে। 201 00:21:07,560 --> 00:21:10,962 জেনে নাও। আমরা কাল বিকেলে বের হবো। 202 00:21:11,080 --> 00:21:12,605 চিন্তা কোরো না। 203 00:21:12,680 --> 00:21:16,730 কার্লোস কাস্তানিয়োর মতো, এটা তোমায় পাল্টা আক্রমণ করবে না। 204 00:21:32,080 --> 00:21:34,890 কী করছিলি? আমি এখানে ঠান্ডায় মরে যাচ্ছি। 205 00:21:34,960 --> 00:21:36,450 এটা বোগোটা। কী ভেবেছিলে? 206 00:21:36,520 --> 00:21:40,844 এই! তোদের সমস্যাটা কী? কাজ করছিস না কেন? 207 00:21:40,920 --> 00:21:43,161 কাজ কর। তোদের লজেন্স দিয়ে কাজ করাচ্ছি না। 208 00:21:43,280 --> 00:21:45,931 - আচ্ছা, আচ্ছা। - আমাকে ফোনটা দে, বাছা। 209 00:21:46,000 --> 00:21:49,641 গিয়ে বোমা বানা। বুঝেছিস? 210 00:21:49,720 --> 00:21:54,601 জলদি, বাছা! তুইও কাজ কর! 211 00:21:54,680 --> 00:21:56,648 আর গান পাউডারের কাছে বিড়ি টানবি না। 212 00:22:02,840 --> 00:22:06,083 বস। এক্ষুনি এয়ারপোর্ট থেকে এলাম। 213 00:22:06,160 --> 00:22:09,960 মিস টাটা, বাচ্চারা আর আপনার মা এখন প্লেনে, বস। 214 00:22:10,040 --> 00:22:11,644 খোদার লাখ লাখ শুকরিয়া। 215 00:22:13,320 --> 00:22:16,722 এটাই সবচেয়ে জরুরি। ওরা এখন প্লেনে। 216 00:22:16,800 --> 00:22:18,290 আরেকটা ব্যাপার। 217 00:22:18,360 --> 00:22:21,284 ওষুধের দোকানগুলো উড়িয়ে দিয়েছি। 218 00:22:21,400 --> 00:22:24,006 আপনি বলেছিলেন। আমরা কি বাসায় ফিরব নাকি... 219 00:22:24,080 --> 00:22:27,971 না। ওখানেই থাক। কাজ এখনও শেষ হয়নি। 220 00:22:28,040 --> 00:22:30,441 - তোকে আমার আবারও দরকার পড়তে পারে। - হুম। 221 00:22:30,520 --> 00:22:32,249 ঠিক আছে, বস। 222 00:22:32,320 --> 00:22:33,560 ধন্যবাদ, ব্ল্যাকি। 223 00:22:46,880 --> 00:22:51,204 দেখ... এখন... এখন জার্মানিতে কয়টা বাজে। 224 00:22:52,760 --> 00:22:54,205 আচ্ছা, বস। 225 00:23:05,760 --> 00:23:07,205 বস! বস! 226 00:23:11,960 --> 00:23:13,371 বস! 227 00:23:45,120 --> 00:23:47,566 তোমার লোকের একটা খবর হাতে লেগেছে। এক ঘন্টা আগেই। 228 00:23:47,640 --> 00:23:52,646 ফেরনানডো দুকের নামে কার্ড। দুইবার ব্যবহার হয়েছে, রেস্টুরেন্টে। 229 00:23:52,720 --> 00:23:55,451 এখানে, এখানে, কয়েকটা রাস্তা ছেড়ে। 230 00:23:56,400 --> 00:24:00,121 এইটা দেখো। সিএনপি ডাটাবেজে ওর নাম পেলাম। 231 00:24:00,200 --> 00:24:03,044 একটা কমপ্লেন ফাইল হয়েছে আজ সকালে। তোমার বান্দা এখন ওয়ান্টেড। 232 00:24:03,120 --> 00:24:06,044 - কীসের জন্য? - অপহরণ আর গাড়ি চুরির দায়ে। 233 00:24:06,640 --> 00:24:09,644 ফাইলটা ওর প্রাক্তন স্ত্রী করেছে। গাড়ি ছিল নীল রঙের ভলভো। 234 00:24:10,920 --> 00:24:14,049 ও পালাচ্ছে। সাথে ওর ছেলেকে নিয়ে। 235 00:24:14,120 --> 00:24:15,884 বয়স মাত্র ১৪। বাল। 236 00:24:24,680 --> 00:24:25,681 পেনিয়া। 237 00:24:26,280 --> 00:24:28,726 আমাদের বন্ধুর কোনো খবর? 238 00:24:28,800 --> 00:24:30,404 পেয়েছ ওকে খুঁজে? 239 00:24:33,600 --> 00:24:36,410 - পেনিয়া? - এখনও না। 240 00:24:57,800 --> 00:24:59,643 - মেসিনা বলছি। - হেই, বস। 241 00:24:59,720 --> 00:25:03,691 মনে হয় ফেরনানডো দুকে পালাচ্ছে। সাথে ওর ছেলেও আছে। 242 00:25:03,760 --> 00:25:06,684 মনে এতই ভয় যখন, হয়তো আমাদের সাথে সমঝোতা করতে চাইবে। 243 00:25:06,760 --> 00:25:08,569 হ্যাঁ, আমিও এটাই ভাবছি। আমি... 244 00:25:10,040 --> 00:25:12,122 আমি হয়তো জানি ওকে কোথায় পাওয়া যাবে। 245 00:25:12,200 --> 00:25:15,329 যদি আমাদের সাথে হাত মেলায়, কী মনে হয় ওকে দেশ ছাড়তে আমরা সাহায্য করতে পারব? 246 00:25:15,400 --> 00:25:18,722 - যদি সমঝোতা করে, হ্যাঁ। অবশ্যই। - ঠিক আছে। 247 00:25:18,800 --> 00:25:20,450 - আর পেনিয়া। - হ্যাঁ। 248 00:25:20,520 --> 00:25:22,090 এসব খবর কোত্থেকে পেলে? 249 00:25:23,880 --> 00:25:27,441 আমার সিএল একটা মেয়েকে জানে। সেখান থেকেই জানা গেছে। 250 00:25:27,520 --> 00:25:31,127 - উম-হুম। ব্যবস্থা নাও। - জ্বি, বস। 251 00:25:34,640 --> 00:25:36,529 কী খবর, পেনিয়া? 252 00:25:37,400 --> 00:25:39,050 বিয়ার খাওয়া হবে নাকি? 253 00:25:41,280 --> 00:25:42,805 অন্যদিন রে, ভাই। 254 00:25:44,360 --> 00:25:45,771 কাল দেখা হবে। 255 00:25:45,840 --> 00:25:46,921 আচ্ছা। 256 00:26:00,040 --> 00:26:01,565 না, না, না। কী করছ, সিমন? 257 00:26:01,640 --> 00:26:05,087 যেটা চলছিল সেটা দাও। আমি খবর শুনছি। 258 00:26:06,280 --> 00:26:08,408 আমরা এখানে কী করছি? 259 00:26:08,480 --> 00:26:10,960 বলেছিলাম তো। আমরা একটা ট্রিপে যাচ্ছি। 260 00:26:11,440 --> 00:26:13,488 হচ্ছেটা কী? মা কোথায়? 261 00:26:14,760 --> 00:26:18,003 সিমন... শান্ত হও। তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে। 262 00:26:18,080 --> 00:26:20,401 তুমি ঝামেলায় পড়েছ, তাই না? 263 00:26:22,240 --> 00:26:24,004 পাবলো এসকোবারের জন্য কাজ করার কারণে। 264 00:26:26,520 --> 00:26:28,124 সেজন্য এসব হচ্ছে। 265 00:26:33,040 --> 00:26:34,451 তুমি ওর উকিল। 266 00:26:37,320 --> 00:26:39,129 এখন কী করব আমরা? 267 00:26:41,160 --> 00:26:43,527 আমার কাছে একটা প্ল্যান আছে। শান্ত হও। 268 00:26:44,400 --> 00:26:48,724 তোমার কাছে কোনো প্ল্যান নেই, বাবা। তুমি একটা বোকাচোদা। একটা চোর। 269 00:26:49,760 --> 00:26:53,162 আমাকে "বোকাচোদা" বললে? "চোর"? 270 00:26:54,200 --> 00:26:58,000 আমি একজন উকিল। খুব ভালো উকিল। 271 00:26:59,360 --> 00:27:03,365 এই পরিবারে, আমাদের যা টাকা পয়সা আছে সব আমার ভালো উকিল হওয়ার বদৌলতে। 272 00:27:03,440 --> 00:27:06,569 - আমি আমার কাজ করি। - মাকে ফোন করব। 273 00:27:06,640 --> 00:27:08,722 মাকে ফোন করবে? 274 00:27:08,800 --> 00:27:12,202 মাকে ফোন করবে, নাকি সত্যিকারের পুরুষের মতো আচরণ করবে? 275 00:27:12,280 --> 00:27:16,046 ভীতুর ডিম সেজে তোমার মাকে ফোন করতে চাও? খুব ভালো বুদ্ধি। 276 00:27:16,120 --> 00:27:19,647 করো ফোন যাতে ও বলতে পারে তোমার খেলনার জন্য টাকা কোত্থেকে আসে। 277 00:27:19,720 --> 00:27:23,441 তোমার ঘরভর্তি খেলনা। কী মনে হয় সেসব কোত্থেকে আসে? 278 00:27:24,280 --> 00:27:27,648 হুম? ক্রিসমাস বা জন্মদিনের সময় বা যখন মোটরসাইকেল কিনে দিয়েছি... 279 00:27:27,720 --> 00:27:30,007 তখন তো কোনো অভিযোগ করোনি। 280 00:27:30,080 --> 00:27:33,641 কিন্তু এখন করছ। ভালো। খুব ভালো। এখন শেষ। 281 00:27:34,760 --> 00:27:38,481 সব শেষে! এখন ওরা আমাকে মেরে ফেলবে, সব শেষ হয়ে যাবে। 282 00:27:49,800 --> 00:27:52,246 স্যরি... সিমন। 283 00:27:54,280 --> 00:27:56,248 আমি ওভাবে বলতে চাইনি। 284 00:27:56,360 --> 00:27:57,566 ক্ষমা করে দাও। 285 00:27:58,840 --> 00:28:01,810 সব ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও। 286 00:28:18,200 --> 00:28:20,168 হার্ট অ্যাটাক ছিল না কি? 287 00:28:20,240 --> 00:28:21,730 অজ্ঞান হয়ে গেছিলে, পাবলো। 288 00:28:25,560 --> 00:28:27,767 ওগুলো কয়টা নিয়েছ? 289 00:28:29,800 --> 00:28:32,565 মাথাটা খুব ব্যথা করছিল। 290 00:28:32,640 --> 00:28:35,450 ওগুলো ভালো না, পাবলো। 291 00:28:35,520 --> 00:28:38,046 ওসব বেশি নিও না। 292 00:28:40,400 --> 00:28:45,611 তুমি বরং... এই ড্রপগুলো নাও। এগুলো হোমিওপ্যাথিক। 293 00:28:45,680 --> 00:28:48,968 সকালে তিন ফোঁটা আর রাতে দুই ফোঁটা। 294 00:28:58,640 --> 00:29:00,688 ডিজনি ওয়ার্ল্ডে গেছ কখনও? 295 00:29:01,960 --> 00:29:03,246 না। 296 00:29:05,440 --> 00:29:07,169 জায়গাটা খুব সুন্দর। 297 00:29:09,040 --> 00:29:12,203 গোছানো। পরিষ্কার। 298 00:29:16,320 --> 00:29:18,368 আমার কী হয়েছে, রিকার্ডো? 299 00:29:19,560 --> 00:29:21,289 স্ট্রেস। 300 00:29:22,960 --> 00:29:24,530 স্ট্রেস বিপজ্জনক। 301 00:29:25,200 --> 00:29:27,089 গাঁজা কেমন কাজ করছে? 302 00:29:28,480 --> 00:29:31,086 আমি খুবই কম খায়। 303 00:29:32,640 --> 00:29:37,646 সর্বপ্রথম যে মারিজুয়ানা খেয়েছিল সে ছিল একজন চীনা সম্রাট। 304 00:29:37,720 --> 00:29:41,884 সে চারা গাছটা পোড়ায় কারণ এর গন্ধ তাকে আকৃষ্ট করেছিল। 305 00:29:41,960 --> 00:29:45,521 কিন্তু যখন এর ধোঁয়া ভেতরে নেয়, সে দেখতে পায় একটা নীল পাখি। 306 00:29:47,680 --> 00:29:52,402 আর সেই পাখি তাকে পার্শ্ববর্তী সাম্রাজ্যগুলো জয় করতে বলে। 307 00:29:52,480 --> 00:29:54,084 আর সে সেটাই করেছিল। 308 00:29:58,520 --> 00:29:59,567 ঠিক আছে। 309 00:30:01,520 --> 00:30:03,841 মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আছি, ডন পাবলো। 310 00:30:04,960 --> 00:30:06,325 ধন্যবাদ। 311 00:30:08,280 --> 00:30:11,602 আমি এখানে থেকে তোমাকে পাহারা দিতে চাই। 312 00:30:16,120 --> 00:30:19,010 ঠিক আছে। ধন্যবাদ। 313 00:30:34,120 --> 00:30:37,886 দেখি, সোনা। লাইনের ভেতরে রঙ করো। 314 00:30:39,480 --> 00:30:40,891 এই তো। 315 00:31:06,200 --> 00:31:08,407 লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, সবার মনোযোগ আকর্ষণ করছি। 316 00:31:08,480 --> 00:31:11,848 আপনাদের ইমিগ্রেশন কার্ড দেওয়া হবে। 317 00:31:21,400 --> 00:31:23,641 এটাই আমাদের স্টপ। 318 00:31:28,480 --> 00:31:30,562 ফরেন মিনিস্ট্রি সাহায্য করছে না। আমাদের আরও সময় লাগবে। 319 00:31:30,640 --> 00:31:32,688 ওদের এয়ারপোর্ট থেকে বের হতে দিও না। 320 00:31:33,280 --> 00:31:36,727 - বের হলে, সব শেষ। - আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জলদি জানাচ্ছি। 321 00:31:47,880 --> 00:31:49,928 স্যার, আমি ইউনাইটেড স্টেটস ডিইএ এর লোক। 322 00:31:50,000 --> 00:31:52,571 ফ্লাইটে কিছু যাত্রী আছে যাদের এই দেশে ঢুকতে দেওয়া যাবে না। 323 00:31:52,680 --> 00:31:56,765 পাবলো এসকোবারের নাম শুনেছেন? কোকেন? এটা ওর পরিবার। ওদের দেশে ঢুকতে দিতে পারেন না। 324 00:31:56,840 --> 00:32:00,686 ওদের পাসপোর্টে কোনো সমস্যা বা কোনো অপরাধ করে না থাকলে, 325 00:32:00,760 --> 00:32:01,886 ওরা জার্মানিতে ঢুকতে পারবে। 326 00:32:04,720 --> 00:32:08,486 আর যদি ওরা বড় অংকের বিদেশি টাকা নিয়ে পরিবহন করে? 327 00:32:08,560 --> 00:32:11,962 - আপনি এত নিশ্চিত হলেন কীভাবে? - আমি দেখেছি। নিজ চোখে দেখেছি। 328 00:32:12,040 --> 00:32:15,044 আমি ডিইএতে কাজ করি, আমরা ওর পরিবারের উপর নজর রাখছি, আমি এসকোবারকে... 329 00:32:15,160 --> 00:32:18,084 অনেক সময় ধরে ট্র‍্যাক করছি। ঐ ব্যাগেই টাকা আছে। 330 00:32:18,160 --> 00:32:20,481 - কোন ব্যাগে? - মারুন রঙের ব্যাগটায়। 331 00:32:20,560 --> 00:32:22,562 মাফ করবেন? 332 00:32:22,640 --> 00:32:25,120 - ইংরেজি বলতে পারেন? - না। 333 00:32:25,200 --> 00:32:28,249 আমি একশ পারসেন্ট নিশ্চিত। ঐ বার্গুন্ডি ব্যাগে আছে। 334 00:32:29,160 --> 00:32:30,161 ধুর শালা। 335 00:32:34,000 --> 00:32:37,721 - হ্যালো। পাবলো এসকোবার? এসকোবারের পরিবার? - জ্বি। 336 00:32:38,840 --> 00:32:41,525 - ইংরেজি বলতে পারেন? জার্মান? - না। 337 00:32:42,920 --> 00:32:44,490 - কী ব্যাপার? - কী হচ্ছে? 338 00:32:44,560 --> 00:32:45,846 আমাদের সঙ্গে আসুন। 339 00:32:45,920 --> 00:32:48,207 - হচ্ছেটা কী? - আমার পাসপোর্ট ফেরত দিবেন কি? 340 00:32:48,320 --> 00:32:52,484 সত্যি বলতে, আমি ব্যাগে কোনো টাকাই দেখিনি। 341 00:32:54,840 --> 00:32:56,410 এই টাকা আমাদের। 342 00:32:56,480 --> 00:32:59,370 কিন্তু আমি জানতাম পাবলো ওর বউকে বিশাল পরিমাণ টাকা ছাড়া 343 00:32:59,440 --> 00:33:01,841 কোথায় যেতে দিবে না। 344 00:33:01,920 --> 00:33:05,527 - পাবলো, ওরা আমাদের ঢুকতে দিচ্ছে না। - না, না! ওরা এমন করতে পারে না। 345 00:33:05,600 --> 00:33:08,285 - ওরা এমনটাই করছে। - এটা পারে না... 346 00:33:08,360 --> 00:33:12,524 শোনো, টাটা, এটা বেআইনী। বেআইনী। চিন্তা কোরো না। 347 00:33:12,600 --> 00:33:13,886 চিন্তা কোরো না, কারণ... 348 00:33:13,960 --> 00:33:17,965 জার্মানিতে আমাদের ঢোকানোর জন্য তোমার যা করা লাগে করো। আমি ফোন রাখছি। 349 00:33:18,040 --> 00:33:20,725 গায়ে হাত দিবেন না! 350 00:33:20,800 --> 00:33:23,007 - প্লিজ চলুন। - চলুন! 351 00:34:09,160 --> 00:34:11,162 না, না, না! না! 352 00:34:17,280 --> 00:34:18,850 ফেরনানডো দুকে। 353 00:34:20,400 --> 00:34:21,367 হাভার পেনিয়া। 354 00:34:23,440 --> 00:34:25,283 আপনাকে খুঁজতে পুরো একদিন সময় লেগেছে আমার। 355 00:34:25,360 --> 00:34:29,126 যদি ওদের হাতে মরতে না চান, তবে আপনাকে কিছু জিনিস ঠিক করতে হবে। 356 00:34:32,440 --> 00:34:35,842 প্লিজ... আমাকে এখান থেকে বের করুন। 357 00:34:36,440 --> 00:34:39,842 প্লিজ আমাকে কলোম্বিয়ার বাইরে নিয়ে যান। জানেন তো আমি কার জন্য কাজ করি? কার জন্য? 358 00:34:40,440 --> 00:34:42,602 বেশ, আমরা কাউকে মাগনায় সাহায্য করি না। 359 00:34:44,360 --> 00:34:47,330 আপনাকে পুরোপুরি সহযোগিতা করতে হবে। 360 00:34:48,640 --> 00:34:49,880 বাবা! 361 00:34:50,760 --> 00:34:53,240 এই, সিমন, সব ঠিক আছে। 362 00:34:53,360 --> 00:34:57,160 সব ঠিক আছে। তুমি ভেতরে যাও। আমি এক্ষুনি আসছি। 363 00:35:00,280 --> 00:35:04,922 আমার ছেলে। ও... ও খুব ভয়ে আছে। 364 00:35:06,520 --> 00:35:08,841 প্রথমে, আপনাদের হোগিনে নিয়ে যেতে হবে। সেখানে নিরাপদ থাকবেন... 365 00:35:08,960 --> 00:35:12,601 না, না, না! না। না, না। না, আমরা এখানেই থাকব। 366 00:35:12,680 --> 00:35:16,890 লস পেপেসের হয়ে কাজ করা পুলিশ সব জায়গায় রয়েছে। 367 00:35:18,440 --> 00:35:22,445 সবচেয়ে ভালো হবে আপনি যদি আমাদের একদম আমেরিকায় নিয়ে যান। 368 00:35:24,480 --> 00:35:27,324 আমি সাহায্য করব। যা বলবেন করব। 369 00:35:27,400 --> 00:35:30,051 আপনাদের সাহায্য করব। প্লিজ আমাদের কলোম্বিয়ার বাইরে নিয়ে যান। 370 00:35:31,040 --> 00:35:32,451 কথা রইলো? 371 00:35:38,400 --> 00:35:39,686 তাহলে যেমনটা বলি করুন। 372 00:35:40,400 --> 00:35:44,246 শুরুটা আপনার স্ত্রীর গাড়ি লুকানো দিয়ে করা যাক। 373 00:35:50,760 --> 00:35:54,401 যেখানে কর্তৃপক্ষ এসকোবারের পরিবারকে হাতে রাখার জন্য 374 00:35:54,480 --> 00:35:56,881 নিজেদের পূর্ণ রাজনৈতিক চাপ প্রয়োগ করছিল, 375 00:35:56,960 --> 00:36:00,760 সেখানে পাবলো নিজের কূটনৈতিক কৌশল অবলম্বন করে। 376 00:36:01,920 --> 00:36:04,366 প্রথমে, বোগোটায় জার্মান অ্যাম্বেসিতে 377 00:36:04,440 --> 00:36:05,601 ফোন করে। 378 00:36:06,760 --> 00:36:09,286 হ্যালো, জার্মান অ্যাম্বেসি। 379 00:36:09,360 --> 00:36:14,810 প্রথমে, কলোম্বিয়ায় থাকা প্রত্যেকটা জার্মান মাদারচোদকে খুন করব। 380 00:36:14,880 --> 00:36:19,010 তারপর বোম লাগাবো ফ্রাংকফুর্ট, মিউনিখ... 381 00:36:19,080 --> 00:36:22,084 তারপর ও কিছু লফথানসা প্লেনে বোমা আক্রমণের হুমকি দেয়। 382 00:36:22,200 --> 00:36:27,001 তারপর তোদের পাছায় বোমা ঢুকাবো, মাদারচোদের বাচ্চা। 383 00:36:27,120 --> 00:36:31,887 শালা নাৎসি, বর্ণবাদী। তোদের সবক'টাকে উপরে পাঠাবো। কথা গেছে কানে? 384 00:36:32,000 --> 00:36:33,843 তোদের সবক'টাকে উপরে পাঠাবো! 385 00:36:34,880 --> 00:36:37,451 তারপর ও প্রেসিডেন্ট গাভেরিয়াকে ফোন করে। 386 00:36:37,520 --> 00:36:39,488 উনি ফোন উঠাতে পারেননি। 387 00:36:39,560 --> 00:36:43,007 কারণ তখন উনি জার্মান এম্বাসেডরের সাথে ফোনে ব্যস্ত ছিলেন। 388 00:36:46,920 --> 00:36:51,847 আর তারপর, পাবলো এমন কিছু করে যা জীবনে কখনও করেনি। 389 00:36:52,480 --> 00:36:55,689 ও একটা পুলিশকে ফোন করে সাহায্য চায়। 390 00:36:55,760 --> 00:36:59,810 সাধারণ কোনো পুলিশ নয়, বরং দেশের শীর্ষ পর্যায়ের পুলিশ। 391 00:36:59,880 --> 00:37:01,928 অ্যাটোর্নি জেনারেল দে গ্রিফ। 392 00:37:02,000 --> 00:37:08,042 শুনেছিলাম আপনি কখনও বলেছিলেন আমার নাকি কলোম্বিয়ার অন্য সব নাগরিকের মতোই অধিকার রয়েছে। 393 00:37:09,760 --> 00:37:12,764 সেই হিসেবে আমার পরিবারেরও রয়েছে, তাই না? 394 00:37:13,480 --> 00:37:17,246 লস পেপেসকে থামানোর জন্য সরকার কিছুই করেনি, 395 00:37:17,320 --> 00:37:22,008 ঐ সন্ত্রাসীগুলো আমার পরিবার আর সঙ্গীদের উপর আক্রমণ করেছে। 396 00:37:22,080 --> 00:37:27,291 কলোম্বিয়ার সরকার এভাবে সব নাগরিকের অধিকার নিশ্চিত করছে? 397 00:37:27,360 --> 00:37:31,888 প্রেসিডেন্ট আমার পরিবারকে জার্মানিতে ঢুকতে বাধা দিচ্ছে 398 00:37:31,960 --> 00:37:33,530 আর আপনি এ ব্যাপারে এখনও কিছু করছেন না। 399 00:37:33,600 --> 00:37:38,970 লোকটা আমার পরিবারকে লস পেপেসের সামনে লেলিয়ে দিতে চায়, আমার বাচ্চাদের টোপ হিসেবে ব্যবহার করতে চায়, 400 00:37:39,040 --> 00:37:42,761 আর আপনি, যে নিজেকে এত ন্যায়বান মানে, কিছুই করছেন না। 401 00:37:59,760 --> 00:38:02,650 ইন্টারফেয়ারেন্স অনেক বেশি। 402 00:38:03,120 --> 00:38:06,363 হ্যাঁ। মেডেলিনে অনেক ইলেকট্রিক্যাল তার, ফোনের তার, অ্যান্টিনা আছে। 403 00:38:06,440 --> 00:38:09,444 - সেজন্যই হয়তো। - আপনার সাকসেস রেট কত? 404 00:38:10,320 --> 00:38:12,891 সত্যি বলতে, আমরা এখন পর্যন্ত কোনো সিগন্যাল চিহ্নিত করতে পারিনি। 405 00:38:12,960 --> 00:38:14,724 একটাও না? 406 00:38:15,560 --> 00:38:16,800 না। 407 00:38:24,080 --> 00:38:26,003 তো কাজ শুরু করা যাক, মোরালেস। 408 00:38:26,080 --> 00:38:31,769 এল৯.৩২৯. 409 00:38:33,320 --> 00:38:34,526 এই তো। 410 00:38:41,920 --> 00:38:48,565 আমার পুলিশ কন্ট্যাক্টের থেকে খোঁজ নিলাম আর বিশ্বাস করবে না এই উকিলকে কে বাঁচাচ্ছে। 411 00:38:49,880 --> 00:38:53,601 এই খানকির পোলা, পেনিয়া। কী মনে হয়? 412 00:38:54,920 --> 00:38:56,843 তোমার কনট্যাক্ট কে? 413 00:38:56,920 --> 00:39:01,687 সেটা জরুরি না। জরুরি হলো আমি তাকে বিশ্বাস করি। 414 00:39:02,360 --> 00:39:04,886 আর সবচেয়ে খারাপ ব্যাপার কী জানো? 415 00:39:04,960 --> 00:39:07,042 আমরা পেনিয়াকে আর বিশ্বাস করতে পারি না। 416 00:39:07,760 --> 00:39:10,001 তাহলে উপরের টিকেট ধরিয়ে দিতে হবে। 417 00:39:11,720 --> 00:39:13,290 না। 418 00:39:14,160 --> 00:39:17,050 আমরা ডিইএ এজেন্টদের মারতে পারি না। 419 00:39:17,120 --> 00:39:19,088 ওহ, পারি না? কেন? 420 00:39:22,120 --> 00:39:24,726 আমার হাতে থাকলে, মালটাকে কুমিরের পেটে দিয়ে দিতাম। 421 00:39:26,560 --> 00:39:28,722 বেরনা, দেখো... 422 00:39:35,320 --> 00:39:40,565 বরাবরের মতো, পেনিয়ার সাথে একটা মিটিং ঠিক করো। 423 00:39:41,960 --> 00:39:43,405 বাকিটা আমরা দেখে নিব। 424 00:40:46,000 --> 00:40:47,490 এজেন্ট পেনিয়া। 425 00:40:50,600 --> 00:40:52,967 মনে হয় না আজ রাতে ডন বেরনা আসবে। 426 00:41:05,400 --> 00:41:07,004 কী এসব? 427 00:41:07,080 --> 00:41:08,730 হালকা পাতলা কথাবর্তা বলব। 428 00:41:11,440 --> 00:41:15,206 তুমি কিছু ভয়ংকর মানুষকে নার্ভাস করে তুলেছ, হাভার। 429 00:41:17,000 --> 00:41:19,401 যা আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, কারণ... 430 00:41:19,480 --> 00:41:22,450 প্রথমে আমিই ওদের বলেছিলাম তোমাকে প্রস্তাব দিতে। 431 00:41:23,280 --> 00:41:28,320 কারণ, আমি জানি না তুমি জানো কি না আমার কাজের ব্যাপারে, 432 00:41:28,400 --> 00:41:30,323 কিন্তু এটা বুঝে নাও। 433 00:41:30,400 --> 00:41:33,882 আমার উদ্দেশ্য হচ্ছে দেশের জন্য দীর্ঘস্থায়ী সুবিধা দেখা। 434 00:41:33,960 --> 00:41:35,962 আমি সেই পথেই এগোচ্ছি। 435 00:41:36,040 --> 00:41:39,442 আর আজরাতে এখানে বসে আছি, যার মানে এসকোবার মরার সময়... 436 00:41:39,520 --> 00:41:42,888 যেন সেখানে ঠিক মানুষ থাকে। 437 00:41:46,560 --> 00:41:48,642 তাই আমেরিকার জন্য একটা উপকার করো। 438 00:41:50,560 --> 00:41:52,403 ব্যাপারটাকে আর জটিল কোরো না। 439 00:42:00,840 --> 00:42:04,049 এই লোকেরা আবেগের বশে সিদ্ধান্ত নেয়। 440 00:42:04,840 --> 00:42:10,165 যার জের ধরে উল্টাপাল্টা কাজ করে বসতে পারে, যেমন... কোনো ফেডারেল এজেন্টের খুন। 441 00:42:13,120 --> 00:42:14,849 যাইহোক, ওরা উকিলকে খুঁজে পেয়েছে। 442 00:42:15,640 --> 00:42:17,449 তোমার সাহায্য ছাড়াই, তাই... 443 00:43:35,920 --> 00:43:38,491 "লস পেপেসের তরফ থেকে" 444 00:43:42,000 --> 00:43:45,482 কোরদোবা রিকভার করবে, আর জায়গা মতো থাকবে আমাদের গোলকিপার। 445 00:43:45,600 --> 00:43:49,889 লিওনেল আলভারেজ তার কাজ করে বলটা লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ওহ-ই! 446 00:43:49,960 --> 00:43:52,770 ত্রুহিয়ো! হোটেল পর্যন্ত আমাকে ফলো করেছিলি? 447 00:43:52,840 --> 00:43:53,887 হুহ? 448 00:43:54,880 --> 00:43:58,407 আমাকে ফলো করেছিলি? ডন বেরনাকে তুই বলেছিস? 449 00:43:59,680 --> 00:44:00,886 ছাড়ো। 450 00:44:00,960 --> 00:44:02,769 বল, চোদনা। 451 00:44:03,480 --> 00:44:05,369 - ছাড়ো! সব ঠিক আছে। - কী সমস্যা? 452 00:44:05,440 --> 00:44:08,171 আমি আসছি। সব ঠিক আছে। 453 00:44:09,760 --> 00:44:11,250 কী হচ্ছে, পেনিয়া? 454 00:44:13,640 --> 00:44:15,324 আমেরিকানদের সাথে খেলতে চাও? 455 00:44:17,080 --> 00:44:19,208 দেখেছ তারা ওর ছেলের সাথে কী করেছে? 456 00:44:21,200 --> 00:44:24,921 পাবলো এসকোবার কতজনের পরিবার ধ্বংস করেছে জানো, পেনিয়া? জানো? 457 00:44:27,640 --> 00:44:30,086 কে বাঁচবে কে মরবে সেই সিদ্ধান্ত তুমি নিবে না। 458 00:44:30,160 --> 00:44:34,290 বোকা বোকা কথা বোলো না। আমরা এভাবেই এতদিন কাজ করেছি। 459 00:45:01,280 --> 00:45:06,923 আমি বুঝছি এসকোবারের পরিবারকে আপনি জার্মানিতে ঢুকতে 460 00:45:07,000 --> 00:45:08,126 বাধা দেওয়ার চেষ্টা করছেন। 461 00:45:08,200 --> 00:45:09,964 একটা জিনিস পরিষ্কার করে দিই। 462 00:45:10,040 --> 00:45:14,648 যদি কোনো চুক্তির অংশ হিসেবে ওদের হয়ে ওকালতি করতে এসে থাকেন, তবে... 463 00:45:14,720 --> 00:45:16,484 না, প্রেসিডেন্ট সাহেব। 464 00:45:17,400 --> 00:45:24,363 আমি ওদের হয়ে ওকালতি করতে আসিনি। আপনার হয়ে করতে এসেছি। 465 00:45:26,440 --> 00:45:28,647 আমার হয়ে? কেন? 466 00:45:28,720 --> 00:45:32,884 আমি জানি আপনি এসকোবারের মৃত্যু চান। 467 00:45:33,000 --> 00:45:37,369 আর যেহেতু আমি একমত নই, আমি বুঝি। 468 00:45:38,360 --> 00:45:42,604 কিন্তু এটা... এটা আমার বোধগম্য হচ্ছে না। 469 00:45:43,480 --> 00:45:46,723 এটা শুধু অন্যায়ই নয়। 470 00:45:46,800 --> 00:45:53,604 এর কারণে আপনি, কলোম্বিয়ার প্রেসিডেন্ট, ডেথ স্কোয়াডের তালিকায় এসে যেতে পারেন। 471 00:45:55,000 --> 00:46:01,201 জার্মান চ্যান্সেলরকে ফোন করুন। ফোন করে বলুন যেন ওর পরিবারকে ঢুকতে দেওয়া হয়। 472 00:46:20,480 --> 00:46:24,530 অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, জার্মানিতে আপনাদের প্রবেশ বাতিল করা হয়েছে। 473 00:46:27,840 --> 00:46:30,446 আমি আমার অধিকার জানি, স্যার। কিন্তু আপনি বুঝছেন না। 474 00:46:30,520 --> 00:46:32,807 আমার বাচ্চারা বিপদে আছে। কলোম্বিয়া ছাড়া আমাদের অন্য যেকোনো জায়গায় পাঠিয়ে দিন। 475 00:46:34,800 --> 00:46:40,125 ওনাকে বলুন বাচ্চারা নাবালক। আমরা ব্যস শান্তিতে বাঁচতে চাই। 476 00:46:40,200 --> 00:46:41,531 আমরা ব্যস শান্তিতে... 477 00:46:41,600 --> 00:46:47,323 না, না, না। ওনাকে বলুন আমরা ব্যস এটাই চাই। 478 00:46:47,400 --> 00:46:49,562 শান্তিতে বাঁচতে। 479 00:46:50,480 --> 00:46:54,041 আপনার বাচ্চা আর জিনিসপত্র নিয়ে নিন। 480 00:46:54,120 --> 00:46:55,201 প্লিজ। 481 00:46:59,920 --> 00:47:03,481 দেশ থেকে বের করে দিলো, টাকাও নিয়ে নিলো। 482 00:47:03,560 --> 00:47:06,484 জানি। যাচ্ছি। 483 00:47:06,560 --> 00:47:09,689 কী এসব? কেন আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে? 484 00:47:09,760 --> 00:47:11,888 আপনারা আমাদের সাথে অপরাধীর মতো আচরণ করতে পারেন না। 485 00:47:11,960 --> 00:47:13,200 চলুন। 486 00:48:55,160 --> 00:48:56,571 মাফ করবেন। 487 00:48:58,000 --> 00:48:59,809 আশাকরি জার্মানিতে ভালো সময় কাটিয়েছেন। 488 00:49:21,920 --> 00:49:24,366 - দাম কত? - দুইশ পেসো। 489 00:49:26,760 --> 00:49:28,046 ধন্যবাদ। 490 00:50:04,680 --> 00:50:06,364 লেডিস। 491 00:50:11,560 --> 00:50:13,801 থামুন! ন্যাশনাল পুলিশ! 492 00:50:13,880 --> 00:50:15,405 - ডিইএ! - মেঝেতে শুয়ে পড়ুন! 493 00:50:17,200 --> 00:50:19,965 সব ঠিক আছে, ম্যাম, আমরা ন্যাশনাল পুলিশের লোক। আমাদের সাথে চলুন। 494 00:50:20,040 --> 00:50:22,725 অ্যাটোর্নি জেনারেল আপনাদের প্রোটেকটিভ কাস্টাডিতে নিতে বলেছেন। 495 00:50:22,800 --> 00:50:26,646 চিন্তা করবেন না। সব ঠিক আছে। আমাদের সাথে চলুন। আপনারা নিরাপদ থাকবেন। চলুন। 496 00:50:26,720 --> 00:50:30,691 - আমাদের সাথে চলুন। - চলুন। জলদি। চলুন! 497 00:50:56,080 --> 00:50:57,286 কীভাবে সাহায্য করতে পারি, বস? 498 00:50:59,600 --> 00:51:03,446 আমি হিজড়া প্রেসিডেন্টটাকে জানাতে চাই যে... 499 00:51:03,520 --> 00:51:07,320 ঐ মাদারচোদ লস পেপেসের পক্ষ নিলে কী হবে। 500 00:51:09,440 --> 00:51:13,604 আমি রক্ত দেখতে চাই। 501 00:51:15,400 --> 00:51:18,643 আকাশটাকে গানপাউডার দিয়ে পুড়িয়ে ফেলেতে চাই। 502 00:51:20,280 --> 00:51:23,727 তোর কাছে থাকা সবচেয়ে বড় বোমটা... 503 00:51:23,800 --> 00:51:27,202 রাষ্ট্রপতি ভবনের যত কাছে লাগাতে পারিস লাগাবি। বুঝা গেছে? 504 00:51:28,160 --> 00:51:30,731 যেমন আপনার মর্জি, বস। 505 00:53:00,840 --> 00:53:03,491 সোনা, চলো। চলো। 506 00:53:07,600 --> 00:53:11,161 নিবে? অ্যাঁ? দাম কত? 507 00:53:11,240 --> 00:53:12,480 একশো পেসো। 508 00:53:14,280 --> 00:53:16,282 - এই যে। - ধন্যবাদ। 509 00:53:18,600 --> 00:53:21,251 - আমরা এইদিকে যাবো? - এইদিকে, সোনা। 510 00:53:22,200 --> 00:53:26,046 বড় হয়ে তোমার বরং ডাক্তার হওয়া উচিত। এটা অনেক দামী। 511 00:53:26,120 --> 00:53:28,646 এলেনা! এলেনা, চলো! 512 00:53:43,000 --> 00:53:46,243 ২২০ পাউন্ড সি-৪। 513 00:53:47,280 --> 00:53:49,726 কোনো এফ-১৬ বোমার মতো। 514 00:53:51,640 --> 00:53:53,369 ডজনখানেক লোক মারা যায়। 515 00:53:54,160 --> 00:53:58,245 হাজারো আহত হয়, তাদের অনেকেই ছিল বাচ্চা। 516 00:53:59,480 --> 00:54:01,926 পাবলো কখনোই বোমার দায় নেয়নি। 517 00:54:03,880 --> 00:54:05,370 নিতেই হয়নি। 518 00:54:20,440 --> 00:54:22,169 এলেনা? 519 00:54:27,040 --> 00:54:28,201 এলেনা! 520 00:54:30,600 --> 00:54:31,931 এলেনা! 521 00:54:33,480 --> 00:54:35,721 সাবধানে উঠাও! 522 00:55:00,659 --> 00:55:09,994 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 523 00:55:10,370 --> 00:55:25,913 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম