1 00:06:15,179 --> 00:06:19,700 :.:.: Messiah Season 1 Episode 1 :.:.: অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 1 00:00:13,179 --> 00:00:14,459 মা? 2 00:00:19,519 --> 00:00:20,519 মা? 3 00:00:21,646 --> 00:00:22,731 দুঃস্বপ্ন দেখেছি। 4 00:00:24,774 --> 00:00:26,943 স্বপ্নে দেখলাম ওরা বাবাকে গুলি করছে। 5 00:00:36,119 --> 00:00:37,787 মা, বাবা মারা গেলেন কেন? 6 00:00:43,918 --> 00:00:46,212 কারণ কোরআনে তাই বলা আছে- 7 00:00:47,922 --> 00:00:51,301 "আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তা ব্যতীত কিছুই ঘটবে না।" [সূরা তওবা : আয়াত ৫১] 8 00:00:52,719 --> 00:00:54,679 আল্লাহ কি উনাকে ভালোবাসতেন না? 9 00:00:56,014 --> 00:00:57,682 আল্লাহ উনাকে এতটাই ভালোবাসতেন যে... 10 00:00:58,933 --> 00:01:03,021 উনাকে খুব দ্রুত নিজের কাছে নিয়ে গেছেন। 11 00:01:05,315 --> 00:01:06,691 আল্লাহ কি আমাকেও এরকম ভালোবাসেন? 12 00:01:08,860 --> 00:01:10,195 হ্যাঁ... 13 00:01:12,072 --> 00:01:14,115 কিন্তু তোমার জন্য আল্লাহর ভিন্ন পরিকল্পনা আছে। 14 00:01:24,459 --> 00:01:25,752 আমি কী করে জানবো? 15 00:01:31,674 --> 00:01:34,803 তুমি প্রস্তুত হলেই তিনি তোমার সামনে তা প্রকাশ করবেন। 16 00:02:00,870 --> 00:02:01,871 মা। 17 00:02:09,254 --> 00:02:12,674 সিরিয়ায় ISIL এর পুনরুত্থানে, যুক্ত্ররাষ্ট্রের পররাষ্ট্র নীতি 18 00:02:12,757 --> 00:02:14,717 আরো একবার কড়া সমালোচনার মুখে পড়েছে। 19 00:02:15,135 --> 00:02:18,304 ২০১৯ এ মিত্রবাহিনী এলাকাটি ত্যাগ করার পর থেকে, 20 00:02:18,388 --> 00:02:21,808 দক্ষিণ দিকে পর্যায়ক্রমে বেশকিছু শহর 21 00:02:21,891 --> 00:02:23,810 খেলাফত এর দখলে চলে গিয়েছে। 22 00:02:23,893 --> 00:02:27,272 কয়েক মাস ধরে দামেস্ক শহর অবরুদ্ধ থাকায় 23 00:02:27,355 --> 00:02:29,274 উদ্বাস্তু সংকট আরো ঘনীভূত হয়েছে। 24 00:02:29,357 --> 00:02:31,442 অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই প্রাচীন শহর খেলাফতের দখলে যাওয়া থেকে 25 00:02:31,526 --> 00:02:34,737 শুধুমাত্র ঈশ্বরই রক্ষা করতে পারেন। 26 00:02:43,746 --> 00:02:46,249 আজ, আল্লাহ আমাদেরকে দামেস্ক দান করবেন! 27 00:03:01,556 --> 00:03:03,224 দামেস্ক, সিরিয়া বিদ্রোহীদের অবরোধ এর ৮৫তম দিন 28 00:03:03,308 --> 00:03:04,475 সাহায্য করুন! 29 00:03:06,728 --> 00:03:08,271 আমরা আটকে আছি! 30 00:03:09,939 --> 00:03:11,524 দয়া করে আমাদের বের হতে দিন! 31 00:03:12,775 --> 00:03:14,235 আমরা এখানে মারা যাবো! 32 00:03:23,786 --> 00:03:25,163 সাহায্য করুন! 33 00:03:27,916 --> 00:03:29,125 আমাদের বের হতে দিন! 34 00:03:32,295 --> 00:03:34,631 জিবরিল? তুমি কখন পালালে? 35 00:03:36,841 --> 00:03:37,884 সামের? 36 00:03:39,177 --> 00:03:41,054 ওরা বলছিল তুমি বিদ্রোহীদের সাথে যোগ দিয়েছ। 37 00:03:41,888 --> 00:03:43,598 তোমার পরিবার তোমাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। . 38 00:03:45,225 --> 00:03:46,226 তোমার পরিবার কোথায়? 39 00:03:59,822 --> 00:04:01,074 আমার কথা শোনো! 40 00:04:02,116 --> 00:04:04,035 ভাই ও বোনেরা, আমার কথা শোনো। 41 00:04:05,787 --> 00:04:09,457 ওরা আল্লাহর বাণীর দাওয়াত দেওয়ার ভান ধরে, 42 00:04:10,375 --> 00:04:13,753 কিন্তু আসলে ওরা তার অর্থ বিকৃত করে। 43 00:04:14,671 --> 00:04:16,381 পবিত্র কিতাবে এ ব্যাপারে উল্লেখ আছে। 44 00:04:16,464 --> 00:04:18,466 "এদের জন্য ইহকালে রয়েছে লাঞ্চনা... [সূরা বাক্বারা : আয়াত ১১৪] 45 00:04:18,549 --> 00:04:22,095 অতএব, তারা (আল্লাহর) ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে... 46 00:04:22,178 --> 00:04:24,305 আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।" [সূরা বাক্বারা : আয়াত ৯০] 47 00:04:24,389 --> 00:04:25,974 তোর জন্য শাস্তি অপেক্ষা করছে! 48 00:04:26,057 --> 00:04:28,393 শয়তান তোকে গ্রাস করে নিক! 49 00:04:28,476 --> 00:04:30,812 আমি তোমার চোখে শয়তান দেখতে পাচ্ছি। 50 00:04:31,646 --> 00:04:33,189 সে আমাকে গ্রাস করতে পারবে না। 51 00:04:34,899 --> 00:04:37,169 "আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, 52 00:04:37,193 --> 00:04:38,569 তা ব্যতীত কিছুই ঘটবে না।" [সূরা তওবা : আয়াত ৫১] 53 00:04:41,155 --> 00:04:42,699 বলা হয়েছে, "আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, 54 00:04:42,782 --> 00:04:44,701 তা ব্যতীত কিছুই ঘটবে না।" 55 00:04:47,912 --> 00:04:50,707 আল্লাহর কিতাব ভুলভাবে উদ্ধৃত করা পাপ! 56 00:04:50,790 --> 00:04:52,333 নিজেদের দিকে তাকাও। 57 00:04:52,417 --> 00:04:56,421 তোমরা পৃথিবীতে বাকী সবার চেয়ে বেশি দুর্ভোগ সহ্য করেছ। 58 00:04:57,839 --> 00:05:01,926 তোমাদের চারপাশে ঘিরে রয়েছে শত্রুরা যারা তোমাদের নিশ্চিহ্ন করে দিতে চায়। 59 00:05:03,303 --> 00:05:05,096 গোলা লোড করো! দ্রুত! 60 00:05:05,888 --> 00:05:07,390 ধূলিঝড় আসছে! 61 00:05:09,475 --> 00:05:14,689 বিশ্বাস করো আমি বলছি, আল্লাহ তোমাদের শত্রুদের পরাজিত করবেন! 62 00:05:14,772 --> 00:05:17,275 কারণ আল্লাহ তোমাদের বাঁচাতে চান। 63 00:05:17,358 --> 00:05:19,819 আমার কথা শুনে রাখো! 64 00:05:19,902 --> 00:05:21,321 আজকের দিনেই, আমার কথা শুনে রাখো! 65 00:05:23,031 --> 00:05:25,491 আল্লাহ নিজ হাতে ওদের পরাজিত করবেন! 66 00:05:26,909 --> 00:05:28,619 মুক্তি খুব সন্নিকটে! 67 00:05:31,080 --> 00:05:32,248 সবাই, ভেতরে ঢোকো! 68 00:05:36,544 --> 00:05:37,920 মুক্তি সন্নিকটে! 69 00:05:42,550 --> 00:05:44,469 ভয় পাওয়ার কিছু নেই! 70 00:05:48,598 --> 00:05:49,599 আমার কথা শোনো! 71 00:05:50,725 --> 00:05:52,560 এটাই তাদের শেষ মুহূর্ত... 72 00:05:53,311 --> 00:05:54,687 ...তাদের শেষ নিঃশ্বাস। 73 00:05:54,771 --> 00:05:55,851 জিবরিল... 74 00:05:55,897 --> 00:05:57,607 আমার কথা শুনে রাখো... 75 00:06:00,318 --> 00:06:01,819 হিসাবের পাল্লা স্থাপিত হয়েছে! 76 00:06:02,820 --> 00:06:03,988 ইতিহাসের সমাপ্তি ঘটেছে! 77 00:06:21,130 --> 00:06:23,549 বাইবেলীয় ইতিহাসের মতো, 78 00:06:23,633 --> 00:06:25,385 রেকর্ড ৪৩ দিন যাবত অব্যাহত এই বিধ্বংসী ধূলিঝড় 79 00:06:25,468 --> 00:06:28,262 দামেস্ক শহরকে ধূলার চাদরে মুড়িয়ে দিয়েছে। 80 00:06:28,721 --> 00:06:30,556 ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অপরিমেয়। 81 00:06:31,015 --> 00:06:33,017 রাস্তাঘাট অচল হয়ে গিয়েছে, 82 00:06:33,518 --> 00:06:36,020 কয়েক সপ্তাহ ধরে বন্ধ আছে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর, 83 00:06:36,104 --> 00:06:37,647 শহরজুড়ে স্থবিরতা নেমে আসায়, 84 00:06:37,730 --> 00:06:40,066 শত শত ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। 85 00:06:40,149 --> 00:06:42,193 কিন্তু এই ভয়াবহ দুর্যোগ স্বত্বেও, 86 00:06:42,276 --> 00:06:44,904 দামেস্ক জুড়ে উৎসবের আমেজ দেখা গিয়েছে। 87 00:06:44,987 --> 00:06:46,823 প্রাচীন শহরটির বাহিরে তাদের বহুদিনের দখল করে রাখা অবস্থান থেকে, 88 00:06:46,906 --> 00:06:49,742 আইসিস মিলিশিয়া অবশেষে নিজেদের সৈন্য প্রত্যাহার করায়। 89 00:06:49,826 --> 00:06:53,913 মাস জুড়ে চলা ধূলিঝড়ে রসদ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় , 90 00:06:53,996 --> 00:06:56,249 তাদের স্থল বাহিনী আক্ষরিক অর্থেই বালুচাপা পড়েছে। 91 00:06:56,958 --> 00:06:58,251 হোয়াইট হাউজ আজ 92 00:06:58,334 --> 00:07:00,670 মধ্যপ্রাচ্যে আইএসআইএস হুমকির সমাপ্তি ঘোষণা করেছে। 93 00:07:00,753 --> 00:07:05,216 ২০১৯ এ পুনরুত্থানের পর এটাই ছিল সিরিয়াতে আইএসআইএল এর শেষ ঘাঁটি, 94 00:07:05,591 --> 00:07:06,968 আর এর মাধ্যমে অবশেষে তাদের সমাপ্তি ঘটলো। 95 00:07:07,510 --> 00:07:09,429 তো, হ্যাঁ, আমরা আবহাওয়ার প্রতি কৃতজ্ঞ। 96 00:07:09,512 --> 00:07:12,890 প্রেসিডেন্ট বলেছেন তিনি আশাবাদী যে এর মাধ্যমে... 97 00:07:12,974 --> 00:07:14,684 ঠিক আছে, এবার উঠে বসতে 98 00:07:14,767 --> 00:07:16,412 আর কাপড় পরে নিতে পারেন, মিস গেলার। 99 00:07:16,436 --> 00:07:18,396 ডাক্তার সবকিছু পরীক্ষা করেছেন? 100 00:07:18,479 --> 00:07:19,647 আহ, হ্যাঁ। 101 00:07:19,730 --> 00:07:21,750 প্রথম কিছুদিন হয়তো অন্যরকম লাগবে... 102 00:07:21,774 --> 00:07:23,568 জানি। এটা আমার প্রথমবার না। 103 00:07:23,651 --> 00:07:27,321 আমরা... এটা অন্যতম একটা... 104 00:07:27,405 --> 00:07:29,866 ...দক্ষিণ ক্যালিফোর্নিয়া, চেনাই দায়... 105 00:08:20,291 --> 00:08:22,686 - তুমি দর্শনশাস্ত্রে পড়াশোনা করেছ। - জি, ম্যাম। 106 00:08:22,710 --> 00:08:24,754 তো, তুমি সিআইএতে কাজ করতে চাও কেন? 107 00:08:24,837 --> 00:08:28,007 আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম। 108 00:08:28,633 --> 00:08:30,176 নিজেদের দেশকে নিরাপদ রাখা। 109 00:08:30,635 --> 00:08:32,011 এর সম্মান বজায় রাখা। 110 00:08:34,931 --> 00:08:38,100 লোকজন তোমার ব্যাপারে কোন বিরূপ ধারণাটি পোষণ করে? 111 00:08:38,851 --> 00:08:40,186 আমি সমালোচক। 112 00:08:41,103 --> 00:08:42,939 - তো, তুমি তা নও? - মোটেও না। 113 00:08:43,022 --> 00:08:44,774 আমি সবধরণের লোককেই মেনে নিতে পারি। 114 00:08:44,857 --> 00:08:46,275 তুমি কি একজন অপরাধীকে মেনে নিবে? 115 00:08:47,068 --> 00:08:49,946 সে যদি শাস্তি ভোগ করে আর নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। 116 00:08:50,029 --> 00:08:51,989 - তুমি তাকে বিশ্বাস করবে? - না। 117 00:08:52,823 --> 00:08:54,450 সবকিছুতে...না। 118 00:08:55,576 --> 00:08:57,286 কোন ব্যাপারে তাকে বিশ্বাস করবে না? 119 00:08:57,370 --> 00:08:58,579 আমার পরিবার। 120 00:09:00,039 --> 00:09:01,541 কোনো গোপন তথ্য। 121 00:09:04,293 --> 00:09:05,503 সত্যের ব্যাপারে? 122 00:09:07,046 --> 00:09:09,131 সে তোমাকে সত্য বলবে বলে বিশ্বাস করবে? 123 00:09:10,675 --> 00:09:13,553 বেশ, সত্যের অনেক ভিন্ন ভিন্ন রূপ আছে। 124 00:09:13,636 --> 00:09:15,096 তাই এটা বলা কঠিন। 125 00:09:15,555 --> 00:09:17,390 সত্যের অনেক রূপ আছে? 126 00:09:18,057 --> 00:09:19,642 সত্য বেশ ধুসর। 127 00:09:22,436 --> 00:09:24,105 আমি এখানেই ইন্টারভিউ শেষ করছি। 128 00:09:24,897 --> 00:09:28,442 জানি তোমাকে এটা বলাটা উচিত নয়, তবে আমি তোমাকে রিকমেন্ড করবো না। 129 00:09:30,111 --> 00:09:31,279 আহ, কেন? 130 00:09:31,362 --> 00:09:33,614 সিআইএ একটা পবিত্র বিধানের মতো। 131 00:09:34,782 --> 00:09:36,826 এটার ওপর ভিত্তি করেই তোমার চলতে হবে। 132 00:09:36,909 --> 00:09:39,829 আমাদের নেওয়া সিদ্ধান্ত, আমাদের নেওয়া পদক্ষেপ এর ওপর, 133 00:09:39,912 --> 00:09:41,956 জনগণের জীবন নির্ভর করে। 134 00:09:43,207 --> 00:09:46,085 পরিখায় থাকাকালীন জানতে হবে, তোমার শত্রুরা কোথায় আছে। 135 00:09:46,168 --> 00:09:48,546 সত্যকে ধুসর মনে হতে পারে, তবে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এটা আসলে ধুসর না। 136 00:09:50,089 --> 00:09:51,089 দুঃখিত। 137 00:10:17,074 --> 00:10:19,535 আল-মাসীহ! 138 00:10:24,248 --> 00:10:27,168 আল-মাসীহ! আল-মাসীহ! আল-মাসীহ! 139 00:10:36,344 --> 00:10:38,721 আল-মাসীহ! আল-মাসীহ! আল-মাসীহ! 140 00:10:46,937 --> 00:10:48,939 আল-মাসীহ! আল-মাসীহ! 141 00:10:50,941 --> 00:10:52,943 আল-মাসীহ! আল-মাসীহ! 142 00:11:01,535 --> 00:11:04,288 আল-মাসীহ! আল-মাসীহ! 143 00:11:15,591 --> 00:11:16,634 ইমাম? 144 00:11:18,552 --> 00:11:20,012 আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন, ইমাম? 145 00:11:21,555 --> 00:11:22,848 আমাদের নিয়তির দিকে। 146 00:11:26,852 --> 00:11:29,897 আল-মাসীহ! আল-মাসীহ! আল-মাসীহ! 147 00:12:37,465 --> 00:12:40,634 বাবা, "আমি কাজ করছি" এ কথাটা তুমি কেন বুঝছ না? 148 00:12:42,094 --> 00:12:44,638 আসলে ভাবছিলাম আজ ক্লিনিকে তোর কেমন গেল। 149 00:12:44,722 --> 00:12:47,558 ভালো। ঠিক...গতবারের মতোই। 150 00:12:48,684 --> 00:12:51,228 - এখনও কাজ করছিস? - প্লিজ, বাবা। 151 00:12:51,604 --> 00:12:53,063 না, তোর বিশ্রাম নেওয়া দরকার। 152 00:12:53,606 --> 00:12:55,399 তুই এটা সিরিয়াসলি নিচ্ছিস না। 153 00:12:55,483 --> 00:12:57,443 অবশ্যই আমি সিরিয়াসলি নিচ্ছি। 154 00:12:59,862 --> 00:13:01,655 - আমার যেতে হবে। - ঠিক আছে। 155 00:13:03,699 --> 00:13:04,700 একটু ঘুমিয়ে নে। 156 00:13:06,160 --> 00:13:07,369 শুভ রাত্রি। 157 00:13:07,953 --> 00:13:08,954 আই লাভ ইউ। 158 00:13:22,676 --> 00:13:23,676 কী পেলে? 159 00:13:24,762 --> 00:13:26,222 গুজব শোনা যাচ্ছে সে মিশর থেকে এসেছে। 160 00:13:26,889 --> 00:13:30,476 আমি অন্য ফাইলগুলো শুনেছি। আমার কাছে ভাষার টান একটু অন্যরকম মনে হলো। 161 00:13:30,559 --> 00:13:33,187 সম্ভবত ইরানি, যার অর্থ সে শিয়া। 162 00:13:34,605 --> 00:13:37,858 সে ২,০০০ সিরীয় ফিলিস্তিনিকে মরুভূমিতে নিয়ে যাচ্ছে। 163 00:13:38,818 --> 00:13:41,362 একজন শিয়া একদল সুন্নীকে নেতৃত্ব দিয়ে কী করছে? 164 00:13:41,862 --> 00:13:43,989 হুম, গোলমেলে মনে হচ্ছে। 165 00:13:44,073 --> 00:13:47,117 ওকে আমাদের ওয়াচলিস্টে রাখব আর সকালেই ওর ওপর নজরদারির ব্যবস্থা করব। 166 00:13:47,201 --> 00:13:49,036 - ধন্যবাদ, কিউ। - আচ্ছা। 167 00:15:00,983 --> 00:15:05,696 "যদি সত্যের সন্ধান করো, শান্তি খুঁজে পেতে পারো। 168 00:15:07,281 --> 00:15:11,118 যদি শান্তির সন্ধান করো, তাহলে কখনোই সত্যকে খুঁজে পাবে না।" 169 00:15:14,455 --> 00:15:16,081 একজন কাফের এর উদ্ধৃতি কেন দিচ্ছেন? 170 00:15:17,249 --> 00:15:20,336 কাউকে কাফের বলার তুমি কে? 171 00:15:21,962 --> 00:15:24,632 - লোকজন ক্ষুধার্ত, ইমাম। - কথার মাঝে কথা বলিস না, ব্যাটা। 172 00:15:26,342 --> 00:15:27,676 আমাকে ইমাম বলো কেন? 173 00:15:29,595 --> 00:15:31,013 কারণ আপনি সম্ভ্রান্ত। 174 00:15:32,431 --> 00:15:33,557 তোমার চেয়ে সম্ভ্রান্ত নই। 175 00:15:34,600 --> 00:15:36,101 "লা-ইলাহা ইল্লাল্লাহ" (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) 176 00:15:38,437 --> 00:15:40,856 কিন্তু আপনি শত্রুদের তাড়িয়ে দিয়েছেন। 177 00:15:40,940 --> 00:15:42,483 উনি শত্রুদের তাড়িয়েছেন। 178 00:15:46,028 --> 00:15:48,238 কিন্তু উনি আপনার মাধ্যমে কাজ করেন। 179 00:15:49,156 --> 00:15:52,576 "তোমরা কি ধারণা করো যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি?" [সূরা আল মু'মিনুন : আয়াত ১১৫] 180 00:15:54,578 --> 00:15:57,206 মুচির ছেলে আল্লাহর কালাম জানবে কী করে? 181 00:15:59,708 --> 00:16:01,168 তুমি আল্লাহর ইবাদত করো? 182 00:16:02,628 --> 00:16:03,462 জি। 183 00:16:03,545 --> 00:16:06,131 তাহলে উনি তোমার মাধ্যমেও কাজ করেন। 184 00:16:07,466 --> 00:16:09,510 উনি সবার মাধ্যমে কাজ করেন। 185 00:16:12,554 --> 00:16:17,559 তুমি বলতে চাইছ যারা ইসলামের পথ অনুসরণ করে তাদের সবার মাধ্যমেই উনি কাজ করেন। 186 00:16:19,979 --> 00:16:21,397 আমি কী বুঝিয়েছি তা বলতে হবে না। 187 00:16:31,949 --> 00:16:33,701 এখানে কোনো নারী নেই কেন? 188 00:16:39,373 --> 00:16:41,750 তুমি নিশ্চয়ই মজা করছ না। 189 00:16:49,675 --> 00:16:50,884 যাও একটা নারী খুঁজে এনে... 190 00:16:51,593 --> 00:16:52,928 তাকে তোমার জায়গায় বসাও। 191 00:17:00,936 --> 00:17:02,062 এই লোক শয়তান। 192 00:17:02,771 --> 00:17:04,857 সে আমাদের খাবারহীন অবস্থায় মরুভূমিতে নিয়ে এসেছে। 193 00:17:06,191 --> 00:17:08,485 আর আমাকে ছেড়ে যাওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া। 194 00:17:19,830 --> 00:17:23,333 আমি আপনাদের এটা বলতে এসেছি যে, আল্লাহর ব্যাপারে আপনারা যে ধারণা পোষণ করেন তা ছুড়ে ফেলুন। 195 00:17:24,626 --> 00:17:27,838 আপনারা যা জানেন তা আঁকড়ে ধরে থাকা বন্ধ করুন। 196 00:17:29,757 --> 00:17:32,509 এই মুহূর্তে, মানবজাতি মাঝিবিহীন নৌকার মতো। 197 00:17:34,553 --> 00:17:35,846 আমাকে অনুসরণ করুন। 198 00:18:29,900 --> 00:18:32,361 - হেই, ২০ মিনিটের মধ্যে দোকান বন্ধ হবে। - এখনই? 199 00:18:32,778 --> 00:18:33,821 রাত তিনটা বাজে। 200 00:18:36,323 --> 00:18:37,491 দুঃখিত। 201 00:18:38,659 --> 00:18:40,494 আমি তোমার বাড়ি যাওয়া আটকে রেখেছি? 202 00:18:41,036 --> 00:18:43,038 এটা আমার চাকরী। এখানেই থাকতে হবে। 203 00:18:56,802 --> 00:18:58,929 দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস। 204 00:18:59,346 --> 00:19:01,306 স্যামুয়েল পি. হান্টিংটন। 205 00:19:02,307 --> 00:19:03,600 কেমন লাগছে? 206 00:19:05,144 --> 00:19:06,186 রসকষহীন। 207 00:19:08,063 --> 00:19:09,148 রাষ্ট্রবিজ্ঞান? 208 00:19:10,190 --> 00:19:11,608 - হুম। - সিনিয়র ইয়ার? 209 00:19:12,192 --> 00:19:13,192 আহ-হাহ। 210 00:19:15,529 --> 00:19:16,697 পেপার জমা দিতে হবে কবে? 211 00:19:17,281 --> 00:19:18,281 আগামীকাল। 212 00:19:22,911 --> 00:19:25,414 একটা ব্যাপার শুধু মাথায় রাখবে যে তার কথা সঠিক ছিল। 213 00:19:25,497 --> 00:19:29,418 হান্টিংটন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কোল্ড ওয়ারের পর বিশ্বজুড়ে দ্বন্দ্ব-সংঘর্ষের 214 00:19:29,501 --> 00:19:31,221 প্রধান কারণ হবে ধর্মীয় এবং সাংস্কৃতিক। 215 00:19:31,253 --> 00:19:33,797 বর্তমান বিশ্বে ঠিক এটাই ঘটছে, 216 00:19:33,881 --> 00:19:36,717 তাই... তোমার পেপার শুধু এই যুক্তিকে কেন্দ্র করে সাজালেই হবে। 217 00:19:38,719 --> 00:19:40,429 - আহ... তুমি শিক্ষক? - না। 218 00:19:40,971 --> 00:19:42,181 বই এর পোকা। 219 00:19:49,396 --> 00:19:51,231 বস আপনাকে মিস নাইট আউল ডাকেন। [রাতের পেঁচা] 220 00:19:53,650 --> 00:19:54,735 আমার ডাকনামও আছে? 221 00:19:55,611 --> 00:19:56,987 আমার ধারণা উনি আপনাকে পছন্দ করেন। 222 00:20:04,786 --> 00:20:05,829 আমি ইভা। 223 00:20:06,914 --> 00:20:07,914 কিওন। 224 00:20:08,665 --> 00:20:10,042 দেখা হয়ে ভালো লাগল, কিওন। 225 00:20:13,712 --> 00:20:15,214 তো, আপনি যদি শিক্ষকতা না-ই করেন... 226 00:20:16,048 --> 00:20:17,341 তাহলে কী করেন? 227 00:20:18,425 --> 00:20:20,594 আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করি। 228 00:20:23,055 --> 00:20:24,890 আমার আঙ্কেলও এটাই বলতেন। 229 00:20:26,767 --> 00:20:27,893 উনি সিআইএতে কাজ করতেন। 230 00:20:34,858 --> 00:20:37,569 - আপনি কি ফিল্ড এজেন্ট? - আমি কখনো বলিনি আমি সিআইএর হয়ে কাজ করি। 231 00:20:40,364 --> 00:20:41,365 উনি মারা গিয়েছেন। 232 00:20:42,783 --> 00:20:45,035 আমার আঙ্কেল। তুর্কিতে। 233 00:20:45,118 --> 00:20:46,828 গত বছর। 234 00:20:49,706 --> 00:20:50,706 বোমা হামলায়। 235 00:20:53,210 --> 00:20:54,419 দুঃখজনক। 236 00:20:57,965 --> 00:20:59,174 শুনে খারাপ লাগলো। 237 00:21:00,467 --> 00:21:02,344 উনি উনার...পছন্দের কাজ করছিলেন। 238 00:21:56,315 --> 00:21:57,816 কী করছেন উনি? 239 00:22:00,193 --> 00:22:01,193 হুম? 240 00:22:02,321 --> 00:22:03,822 প্রভুর সাথে কথা বলছেন। 241 00:22:06,533 --> 00:22:07,534 উনাকে পাগল মনে হয়। H 242 00:22:08,535 --> 00:22:10,829 উনি 'বাব তুমা'য় ৩০ দিন দাঁড়িয়ে ছিলেন 243 00:22:10,912 --> 00:22:14,916 আর খাবার-পানি ছাড়া ধুলিঝড় এর মাঝেও মানুষকে দাওয়াত দিয়েছেন 244 00:22:15,000 --> 00:22:19,296 যখন আমরা প্রাণের ভয়ে ঘরে লুকিয়ে ছিলাম। 245 00:22:20,839 --> 00:22:23,842 উনি এমন করেছেন, তুমি নিশ্চয়ই এটা বিশ্বাস করো না? 246 00:22:27,554 --> 00:22:29,014 উনিই পুনরাগত ঈসা। 247 00:22:32,184 --> 00:22:33,185 আল-মাসীহ। 248 00:22:34,186 --> 00:22:35,270 জিবরিল! 249 00:22:56,083 --> 00:22:57,292 পাশে বসো। 250 00:23:07,010 --> 00:23:09,137 প্রতিটা আত্নার জন্য যে একটা করে নক্ষত্র আছে জানো? 251 00:23:11,515 --> 00:23:12,849 তুমি আমাকে বিশ্বাস করো? 252 00:23:16,019 --> 00:23:17,019 জি। 253 00:23:20,899 --> 00:23:23,985 ইমাম... আমার মা কি ভালো জায়গায় আছেন? 254 00:23:24,820 --> 00:23:26,822 আল্লাহ যেখানে চান উনি সেখানে আছেন। 255 00:23:28,073 --> 00:23:29,074 উনি তাঁর সাথে আছেন? 256 00:23:32,661 --> 00:23:34,162 তোমার কি মনে হয়... 257 00:23:35,497 --> 00:23:38,417 উনার মতো একজন ভালো মানুষকে উনি পরিত্যাগ করবেন? 258 00:23:39,418 --> 00:23:40,419 উনার কথা খুব মনে করে। 259 00:23:42,421 --> 00:23:43,505 আমি উনাকে দেখতে চাই। 260 00:23:43,588 --> 00:23:46,883 এটা ভালো যে তুমি আখিরাতের কথা চিন্তা করছ। 261 00:23:47,592 --> 00:23:49,136 আপনি এখন এসেছেন কেন? 262 00:23:49,678 --> 00:23:52,347 এসব জিজ্ঞাসা করা অর্থহীন। 263 00:23:53,098 --> 00:23:54,099 আমি এখানে... 264 00:23:54,808 --> 00:23:58,145 এই সময়ে আছি কারণ এখানেই আমার থাকার কথা ছিল... 265 00:23:58,603 --> 00:24:00,105 সেই সাথে তোমারও। 266 00:24:09,448 --> 00:24:11,450 তোমার ভেতর নূর আছে, জিবরিল... 267 00:24:15,370 --> 00:24:17,873 কিন্তু আল্লাহ কঠিন কাজের মাধ্যমে তোমার পরীক্ষা নেবেন। 268 00:24:19,875 --> 00:24:21,418 আমি প্রস্তুত। 269 00:24:26,006 --> 00:24:28,008 তাঁবু গুটাও। আমরা যাত্রা শুরু করবো। 270 00:24:36,516 --> 00:24:38,185 আল-মাসীহ! 271 00:24:38,268 --> 00:24:40,604 আরমী "মাসীহ" শব্দের অর্থ হচ্ছে "মসীহ"। 272 00:24:40,687 --> 00:24:42,564 আল-মাসীহ! আল-মাসীহ! 273 00:24:43,356 --> 00:24:44,441 তো, এটা কোনো ধর্মবিশ্বাস? 274 00:24:45,150 --> 00:24:49,404 সম্ভবত। আইএসআইএল সবসময় এ ধরণের রহস্যময় প্রচারণা চালায়, 275 00:24:49,488 --> 00:24:50,906 আর এটা কার্যকর। 276 00:24:51,031 --> 00:24:53,158 এই লোকটা ব্যাপারটাকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। 277 00:24:53,325 --> 00:24:55,994 তো, সে কি কোনো বিদ্রোহী গোষ্ঠী? আল-কায়েদা? 278 00:24:56,077 --> 00:24:58,838 - সে কার সাথে সম্পৃক্ত তা আমরা জানি না। - তার ব্যাপারে কী জানি আমরা? 279 00:24:58,914 --> 00:25:00,081 এটাই উদ্বেগ এর বিষয়। 280 00:25:00,165 --> 00:25:03,376 সে হুট করে হাজির হয়েছে আর অসহায় লোকদের মরুভূমিতে নিয়ে যাচ্ছে। 281 00:25:03,835 --> 00:25:04,753 কী উদ্দেশ্যে? 282 00:25:04,836 --> 00:25:07,672 এটা যদি ধর্মীয় কিছু হয়, হয়তো সে তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। 283 00:25:08,256 --> 00:25:09,758 অথবা সে সেনাবাহিনী প্রস্তুত করছে। 284 00:25:10,634 --> 00:25:13,136 অসুস্থ ক্ষুধার্ত বাস্তহারাদের নিয়ে সেনাবাহিনী? 285 00:25:13,220 --> 00:25:16,389 সে একটা কারণ সৃষ্টি করছে, এই আশায় যে আরও লোক তার সাথে যোগদান করবে। 286 00:25:17,849 --> 00:25:21,228 - অনেক দূরদর্শী চিন্তা-ভাবনা করে ফেলছ, ইভা। - চিন্তা-ভাবনা করাই আমার কাজ, ম্যাম। 287 00:25:22,229 --> 00:25:23,855 তার ২,০০০ এর ওপরে অনুসারী রয়েছে। 288 00:25:23,939 --> 00:25:26,316 সে যদি আরেকজন আল-বাগদাদীতে পরিণত হয়? 289 00:25:30,278 --> 00:25:32,030 আমি তার ওপর নজর রাখতে চাই। 290 00:25:36,993 --> 00:25:37,994 যথাসম্ভব সীমিত রিসোস ব্যবহার করবে। 291 00:25:40,247 --> 00:25:41,289 ধন্যবাদ, ম্যাম। 292 00:26:05,021 --> 00:26:06,648 সিরিয়ার কী খবর? 293 00:26:57,365 --> 00:27:00,577 আনুমানিক ৪ মিনিটের মধ্যে আমরা রেঞ্জ হারাবো। আমরা আসলে কী খুঁজছি? 294 00:27:01,119 --> 00:27:02,120 ওখানে জুম করো তো? 295 00:27:06,207 --> 00:27:07,207 আরও কাছে? 296 00:27:15,175 --> 00:27:16,593 এইতো। 297 00:27:19,679 --> 00:27:21,222 ওরা তো দামেস্কের আশেপাশে নেই। 298 00:27:22,724 --> 00:27:23,933 আমরা কোথায় আছি? 299 00:27:25,060 --> 00:27:26,728 এই তো দামেস্ক। 300 00:27:27,937 --> 00:27:29,189 - আর এটা... - ইজরায়েল। 301 00:27:32,317 --> 00:27:33,985 সে আমাদের মৃত্যুর দিকে ধাবিত করেছে। 302 00:27:34,069 --> 00:27:35,737 সে আমাদেরকে যুদ্ধের পথে ধাবিত করেছে! 303 00:27:45,914 --> 00:27:47,123 সমস্ত অস্ত্র জড়ো করো। 304 00:27:53,588 --> 00:27:55,173 ডিরেক্টর বেইলির সাথে আমাকে কথা বলাও। 305 00:27:55,840 --> 00:27:58,677 ইজরায়েল এর ওই সিকিউরিটি পোস্টে আমাদের মেসেজ পাঠাতে হবে। 306 00:28:10,021 --> 00:28:12,107 ইমাম, আমাদেরকে কী করতে বলেন? 307 00:28:15,527 --> 00:28:17,237 একটা গর্ত করে এগুলো পুঁতে দাও। 308 00:28:17,862 --> 00:28:19,364 তাহলে আমরা যুদ্ধ করব কীভাবে? 309 00:29:10,999 --> 00:29:12,000 ধ্যাৎ। 310 00:29:12,083 --> 00:29:13,168 কী? 311 00:29:15,587 --> 00:29:17,589 এক পাগলকে দেখতে পাচ্ছি। 312 00:29:26,848 --> 00:29:29,976 হায়রে, পাগল। 313 00:29:47,911 --> 00:29:50,288 ওহ, শিট। ওহ, শিট, শিট, শিট, শিট। 314 00:29:51,998 --> 00:29:52,998 ধুর। 315 00:30:14,187 --> 00:30:16,898 প্যাট্রল হাউজ ২৮৩আইপি। আবারও বলছি, ২৮৩আইপি। 316 00:30:16,981 --> 00:30:19,567 জরুরী সাহায্য পাঠানোর অনুরোধ করছি। 317 00:30:28,660 --> 00:30:29,828 - ধ্যাৎ! - না! 318 00:30:32,205 --> 00:30:33,957 না, না, না! 319 00:31:16,916 --> 00:31:18,376 শক্ত হও। 320 00:31:19,168 --> 00:31:20,378 আল্লাহ তোমাদের সাথে আছেন। 321 00:31:26,134 --> 00:31:28,803 হাত ওপরে তোলো! 322 00:31:28,887 --> 00:31:30,263 কাপড় থেকে হাত সরাও! 323 00:31:30,346 --> 00:31:32,640 নীচু হও! 324 00:31:32,724 --> 00:31:34,994 - গুলি কোরো না! - সাহায্যকারী দল কোথায়? 325 00:31:35,018 --> 00:31:36,418 এই লোকদের খাবার দরকার। 326 00:31:36,477 --> 00:31:38,354 লেবানন ওই দিকে। 327 00:31:38,938 --> 00:31:41,649 মাটিতে বসে পড়ো। বসে পড়ো বলছি! 328 00:31:41,733 --> 00:31:43,151 হাত ওপরে তোলো! 329 00:31:46,112 --> 00:31:47,280 নীচু হও। 330 00:32:00,835 --> 00:32:01,835 ওকে গ্রেফতার করো। 331 00:32:02,629 --> 00:32:05,673 ইজরায়েলি সীমান্তে একটি নাটকীয় গ্রেফতারের ঘটনা ঘটেছে... 332 00:32:05,757 --> 00:32:07,592 আল-মাসীহ নামের এক ব্যক্তির নেতৃত্বে আগত ফিলিস্তিনি শরনার্থীদের... 333 00:32:07,675 --> 00:32:10,178 তাদের মাটিতে প্রবেশ করার 334 00:32:10,261 --> 00:32:11,763 অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে দখলদার বাহিনী। 335 00:32:11,846 --> 00:32:14,158 - ...জনগণ এ সিদ্ধান্তে উত্তেজিত... - ...লেবানন থেকে লোক... 336 00:32:14,182 --> 00:32:17,310 - ...ইজরায়েলিরা সিরীয় সীমান্তে... - ...এখন পর্যন্ত শরনার্থীদের প্রবেশের অনুমতি দেয়নি, 337 00:32:17,393 --> 00:32:21,522 - বিশ্বজুড়ে মুসলিমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছে... - ...একদল আশ্রয়প্রার্থী... 338 00:32:21,606 --> 00:32:24,776 বাস্তচ্যুত ফিলিস্তিনিদের দাবী তারা ওয়েস্ট ব্যাংক এর ন্যায়সঙ্গত নাগরিক হিসেবে 339 00:32:24,859 --> 00:32:26,861 প্রবেশাধিকার পাওয়ার ন্যায্য দাবীদার। 340 00:32:26,945 --> 00:32:28,321 ওকে, আমরা আবার যাব। 341 00:32:28,404 --> 00:32:30,949 আর কেউ একজন আমার চুলটা ঠিক করো। ফিল স্পেক্টর এর মতো দেখাচ্ছে। (আমেরিকান সংগীতশিল্পী) 342 00:33:03,815 --> 00:33:04,815 ধ্যাৎ। 343 00:33:14,367 --> 00:33:17,328 - কী করছ তুমি? - দেখে কী মনে হচ্ছে? 344 00:33:17,412 --> 00:33:19,247 তুমি মন চাইলেই ঘরে ঢুকে যেতে পারো না। 345 00:33:20,206 --> 00:33:21,374 এই জায়গার ভাড়া আমি দেই। 346 00:33:22,083 --> 00:33:24,043 এইতো আমার লক্ষ্মীসোনা। 347 00:33:24,127 --> 00:33:25,420 বাবা! 348 00:33:25,503 --> 00:33:27,005 দেখি দেখি! 349 00:33:27,088 --> 00:33:28,214 আমি ঘেমে আছি। 350 00:33:28,297 --> 00:33:29,297 আহ! 351 00:33:29,340 --> 00:33:31,509 তোমার কল করে আমাকে জানানোর কথা যে তুমি আসছ। 352 00:33:32,260 --> 00:33:33,260 এগুলো রুলস। 353 00:33:35,221 --> 00:33:36,389 রুলসের গুল্লি মারি। 354 00:33:36,472 --> 00:33:38,512 নিজের মেয়ের সামনে এই তোমার কথা বলার ধরণ! 355 00:33:38,558 --> 00:33:40,393 ওহ, তোমার মুখে কখনো এমনটা শোনেনি মনে হয়? 356 00:33:42,687 --> 00:33:45,106 - কোথায় যাচ্ছ? - আমার গোসল করতে হবে। 357 00:33:45,189 --> 00:33:46,566 এটা কোনো হোটেল না। 358 00:33:46,941 --> 00:33:48,526 কখনো একটু গোছগাছ করো? 359 00:33:48,609 --> 00:33:50,570 তুমি এখানে আমাকে বিচার করতে এসেছ? 360 00:33:50,987 --> 00:33:52,587 তুমি এখান থেকে যাবে কখন? 361 00:33:52,613 --> 00:33:55,366 ...আজ সকালে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে গ্রেফতার করা হয়। 362 00:33:55,450 --> 00:33:56,784 - তাকে বর্তমানে বন্দী করে রাখা হয়েছে... - হেই। 363 00:33:56,868 --> 00:33:58,327 - হেই। - এখানে কী করছ? 364 00:33:58,411 --> 00:34:00,163 এলিকে দেখতে এসেছি। 365 00:34:00,246 --> 00:34:02,790 ওহ, তো এই সপ্তাহে তোমার মনে পড়ল? 366 00:34:02,874 --> 00:34:05,001 একটা চাকরী জোটাতে পেরেছ এখনও? 367 00:34:05,084 --> 00:34:08,164 আমাদের মেয়েকে দেখেশুনে রাখাই আমার কাজ। তোমারও মাঝেমাঝে এটা করা উচিত। 368 00:34:08,838 --> 00:34:11,758 যাও তোমার কোট নিয়ে আসো, লক্ষ্মী। 369 00:34:13,843 --> 00:34:14,843 হ্যালো। 370 00:34:17,096 --> 00:34:18,264 হুম? আজ আমার ছুটি। 371 00:34:19,974 --> 00:34:21,017 কখন? 372 00:34:24,145 --> 00:34:25,145 আচ্ছা। 373 00:34:28,107 --> 00:34:30,147 তুমি আবারও ওর মন ভাঙবে? 374 00:34:35,448 --> 00:34:36,824 শরনার্থী নেতা আটক 375 00:34:36,908 --> 00:34:40,912 ওর ব্যাপারে কিছু না কিছু অবশ্যই জানতে পারব, কিন্তু তাতে সময় আর লোকবল লাগবে। 376 00:34:40,995 --> 00:34:43,498 তার ব্যাপারে জানার সবচেয়ে দ্রুত উপায় হচ্ছে তার সাথে দেখা করা। 377 00:34:45,917 --> 00:34:49,087 সে আমাদের বন্দী নয়, তাই, এই মুহূর্তে সে আমাদের চিন্তার বিষয় নয়। 378 00:34:49,170 --> 00:34:50,880 ইজরায়েল এটা সামলাচ্ছে। 379 00:34:52,256 --> 00:34:54,342 আমি হলে লোকটাকে খাটো করে দেখতাম না, স্যার। 380 00:34:54,425 --> 00:34:55,843 এটার লক্ষ্য শুধু ইজরায়েল ছিল না। 381 00:34:55,927 --> 00:34:58,471 সে জানে আমেরিকাকে ইজরায়েলের অবস্থান অক্ষুণ্ন রাখতে হবে, 382 00:34:58,554 --> 00:35:01,808 আর যতক্ষণ অনাহারী জনগণ তাদের সীমান্তে বসে থাকবে, 383 00:35:01,891 --> 00:35:04,227 সেই অবস্থান অক্ষুণ্ণ রাখাটা তত বেশি কঠিন হয়ে যাবে। 384 00:35:05,436 --> 00:35:07,313 আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যাপারে জড়িয়ে যাব। 385 00:35:07,396 --> 00:35:09,732 রাজনীতিবিদরাই নাহয় এটা নিয়ে ভাবুক? 386 00:35:13,152 --> 00:35:14,904 এটা কোনো ভদ্র আচরণ ছিল না। 387 00:35:14,987 --> 00:35:16,322 কিন্তু এটাই সত্যি। 388 00:35:17,573 --> 00:35:19,283 হায় ঈশ্বর, তুমি তোমার বাবার মতোই। 389 00:35:59,532 --> 00:36:01,159 আজ আমার ছুটির দিন। 390 00:36:02,410 --> 00:36:03,911 আমি চাই না তুমি আমার সময় নষ্ট করো, 391 00:36:03,995 --> 00:36:06,289 তাই আমার প্রশ্নের সোজাসুজি জবার দিলেই ভালো হবে। 392 00:36:11,085 --> 00:36:12,378 এখানে কেন এসেছ? 393 00:36:15,840 --> 00:36:17,550 পবিত্র ভূমি দেখার জন্য। 394 00:36:20,636 --> 00:36:22,305 পবিত্র ভূমিতে স্বাগতম। 395 00:36:25,183 --> 00:36:27,602 - তো, এবার আমি যেতে পারি? - এখানে শুধু আমি প্রশ্ন করব। 396 00:36:28,227 --> 00:36:29,353 কে তুমি? 397 00:36:31,689 --> 00:36:32,857 দ্য ওয়ার্ড। [মহান বাণী] 398 00:36:33,691 --> 00:36:35,193 দ্য ওয়ার্ড? 399 00:36:36,152 --> 00:36:37,987 এর অর্থ কী আদৌ জানো? 400 00:36:38,779 --> 00:36:40,031 - হ্যাঁ। - হ্যাঁ? 401 00:36:40,948 --> 00:36:42,325 তো, তুমি "দ্য ওয়ার্ড"? 402 00:36:44,702 --> 00:36:47,914 আচ্ছা, মি. দ্য ওয়ার্ড, তুমি এখানে পঁচে মরলেও আমার কিছু যায় আসে না। 403 00:36:47,997 --> 00:36:50,333 আমি শুধু চাই তুমি যাতে আমার সময় নষ্ট না করো। 404 00:36:52,168 --> 00:36:53,836 তো, হিব্রু কোথায় শিখেছ? 405 00:36:54,295 --> 00:36:55,338 এখানে। 406 00:36:55,796 --> 00:36:56,923 তো, তুমি এখানকার বাসিন্দা? 407 00:36:57,006 --> 00:36:58,006 খাঁটি বাসিন্দা। 408 00:36:58,716 --> 00:37:01,010 কোথাকার? রামাত গ্যান? জেরুজালেম? কোথাকার? 409 00:37:01,093 --> 00:37:03,554 - তুমি কেন ধরে নিচ্ছ যে আমি ফিলিস্তিনি? - ওহ, তুমি তা নও? 410 00:37:03,638 --> 00:37:05,306 - তো, তুমি ইহুদি? - মূলত। 411 00:37:05,389 --> 00:37:06,515 মূলত। 412 00:37:07,225 --> 00:37:08,976 আর এখন, তুমি কী? 413 00:37:09,060 --> 00:37:10,353 আমি ঈশ্বরের সঙ্গে আছি। 414 00:37:13,231 --> 00:37:14,232 ঈশ্বর। 415 00:37:22,240 --> 00:37:23,532 তাকে তো দেখছি না। 416 00:37:25,326 --> 00:37:26,452 দেখতে পাবে। 417 00:37:27,036 --> 00:37:28,036 তাই নাকি? 418 00:37:32,124 --> 00:37:35,378 ঈশ্বরকে তাহলে সাথে নিয়ে ঘোরো না কেন? 419 00:37:39,090 --> 00:37:40,841 সিরিয়াতে তুমি কী করছিলে? 420 00:37:41,259 --> 00:37:42,593 বাণী পৌঁছে দিচ্ছিলাম। 421 00:37:42,677 --> 00:37:45,388 - কার বাণী? - আমার পিতার। 422 00:37:46,264 --> 00:37:47,765 আর তোমার পিতা কে? 423 00:37:47,848 --> 00:37:50,142 সেটা সময় হলেই প্রকাশিত হবে। 424 00:37:51,185 --> 00:37:53,938 এত জলঘোলা না করে সরাসরি এখন বলে দিলে কী হয়? 425 00:37:54,355 --> 00:37:55,815 কারণ, অভিরাম, 426 00:37:56,148 --> 00:37:57,400 এখন সময় হয়নি। 427 00:38:01,988 --> 00:38:03,406 তোমাকে আমার নাম কে বলেছে? 428 00:38:06,117 --> 00:38:08,619 তোমার নাম কারো আমাকে বলার প্রয়োজন পড়েনি। 429 00:38:09,287 --> 00:38:11,289 তুমি আমার পিতার গ্রন্থে আছ। 430 00:38:13,749 --> 00:38:15,584 আমার সাথে মশকরা করবে না। 431 00:38:15,668 --> 00:38:18,045 তুমি ভুল জিনিস নিয়ে রাগ করছ। 432 00:38:18,129 --> 00:38:20,256 তুমি আমার রাগের ব্যাপারে কিছুই জানো না। 433 00:38:22,633 --> 00:38:25,970 যখন কষ্ট পাও, 434 00:38:27,596 --> 00:38:30,349 তুমি মনের ভেতর তীব্র ঘৃণা পুষে রাখো। 435 00:38:37,023 --> 00:38:38,566 তুমি আমাকে কষ্ট দিতে চাও... 436 00:38:42,445 --> 00:38:43,863 যেভাবে ওরা তোমাকে কষ্ট দিয়েছে। 437 00:38:47,950 --> 00:38:49,327 হয়েছে, অনেক ফালতু কথা বলেছ। 438 00:38:50,995 --> 00:38:52,705 তুমি অনেক লোককে কষ্ট দিয়েছ। 439 00:38:53,247 --> 00:38:54,915 হ্যাঁ দিয়েছি, এটা আমার কাজের অংশ। 440 00:38:56,709 --> 00:38:58,044 তুমি এটা উপভোগ করো। 441 00:38:58,919 --> 00:39:00,629 আমি আমার কাজের জন্য গর্বিত। 442 00:39:05,676 --> 00:39:06,969 শুধু ওই ছেলের ব্যাপারটা বাদে। 443 00:39:10,848 --> 00:39:11,891 কোন ছেলে? 444 00:39:14,643 --> 00:39:16,312 মেগিডোর ওই ছেলেটা। 445 00:39:21,150 --> 00:39:23,152 সেদিন থেকেই কি তুমি বিশ্বাস হারিয়ে ফেললে? 446 00:39:27,156 --> 00:39:28,574 এখানে আমি প্রশ্ন করব। 447 00:39:28,657 --> 00:39:30,743 উনি তোমার জন্য অপেক্ষা করছেন, অভিরাম... 448 00:39:32,953 --> 00:39:34,538 যখন তুমি প্রস্তুত হবে। 449 00:39:57,395 --> 00:39:58,437 ডিলিট ফাইল 450 00:39:58,521 --> 00:39:59,355 এই! 451 00:39:59,438 --> 00:40:00,940 ওকে সেলে ঢোকাও। 452 00:40:21,794 --> 00:40:23,379 তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে। 453 00:40:26,382 --> 00:40:27,967 ওমর এর সাথে দেখা করেছ? 454 00:40:29,844 --> 00:40:31,220 কেন দেখা করব? 455 00:40:32,179 --> 00:40:33,806 কারণ সে তোমার ভাই। 456 00:40:36,767 --> 00:40:40,438 সে বোকামি করেছে, আমি তার প্রতি কোনো দরদ দেখাব না। 457 00:40:40,521 --> 00:40:42,690 তোমার অনুভূতিকে আমি সম্মান করি। 458 00:40:45,693 --> 00:40:48,863 দেশের এই শোচনীয় পরিস্থিতিতে সে কি না দোকানে ডাকাতি করতে গেল। 459 00:40:49,238 --> 00:40:51,115 সে এটা প্রাপ্য ছিল। 460 00:40:53,742 --> 00:40:54,910 কী ব্যাপার? 461 00:40:56,662 --> 00:40:59,290 তোমাকে স্বাভাবিক এর চেয়ে বেশি রাগান্বিত লাগছে। 462 00:41:13,721 --> 00:41:15,014 তুমি... 463 00:41:19,477 --> 00:41:21,770 তুমি মেগিডোর ব্যাপারে কাউকে কখনো কিছু বলোনি তো? 464 00:41:26,650 --> 00:41:28,319 আমি কেন বলতে যাব? 465 00:41:30,196 --> 00:41:31,906 এই প্রশ্ন উঠছে কেন? 466 00:41:37,578 --> 00:41:38,996 কিছু না। 467 00:42:11,070 --> 00:42:12,279 ০% ম্যাচ। 468 00:42:16,909 --> 00:42:19,745 এই, চোর। ফিরিয়ে দে। 469 00:42:20,579 --> 00:42:21,747 শুভ রাত্রি। 470 00:43:08,627 --> 00:43:11,672 এই হুড এর বিপরীতে কতবার বসেছি জানো? 471 00:43:12,339 --> 00:43:13,966 ২২৭। 472 00:43:16,343 --> 00:43:18,220 আর প্রতিবারই, আমিই ছিলাম। 473 00:43:21,348 --> 00:43:24,476 আমরা এটা আজীবন চালিয়ে যেতে পারব, জানো? 474 00:43:25,561 --> 00:43:26,604 এটা নির্ভর করছে তোমার ওপর। 475 00:43:28,522 --> 00:43:30,190 এটা কোনো সমাধান নয়। 476 00:43:32,359 --> 00:43:33,402 কে তুমি? 477 00:43:34,278 --> 00:43:36,113 এর চেয়ে ভালো প্রশ্ন হচ্ছে, 478 00:43:37,114 --> 00:43:38,532 কে তুমি, 479 00:43:38,616 --> 00:43:40,075 অভিরাম দহন? 480 00:43:43,537 --> 00:43:45,456 আমি এখানে জিজ্ঞাসাবাদ করছি। 481 00:43:47,041 --> 00:43:48,208 তাই নাকি? 481 00:44:55,500 --> 00:44:59,208 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগ করার জন্য ধন্যবাদ।