1 00:01:52,088 --> 00:01:54,546 শুরুই শেষ। 2 00:01:56,046 --> 00:01:58,046 শেষই শুরু। 3 00:02:00,380 --> 00:02:02,713 সবকিছু পরস্পরের সাথে সংযুক্ত। 4 00:02:05,546 --> 00:02:06,880 ভবিষ্যৎ, 5 00:02:07,505 --> 00:02:08,838 অতীত, 6 00:02:09,713 --> 00:02:11,213 আর বর্তমান। 7 00:02:13,755 --> 00:02:16,338 ওকে বলতে পারিনি ওর মা কে। 8 00:02:20,005 --> 00:02:22,880 যেমন বলতে পারি না... 9 00:02:23,880 --> 00:02:25,880 তোমার বিধান কী। 10 00:02:28,546 --> 00:02:30,755 আর আজ কী করতে হবে আমায়। 11 00:02:32,630 --> 00:02:35,380 এই সময়টার জন্য অনেক বছর ধরে ভেবেছি। 12 00:02:36,463 --> 00:02:38,671 আমার বয়স্ক রূপ আমাকে 13 00:02:38,755 --> 00:02:40,421 কিছু বলতে চেয়েছিল, 14 00:02:40,963 --> 00:02:42,546 কিন্তু পারেনি। 15 00:02:49,463 --> 00:02:52,421 যদি তুমি জানতে যা আমি এখন জানি, 16 00:02:54,088 --> 00:02:58,421 তবে তা করবে না যা আবশ্যক যার জন্য আমি আজ এখানে। 17 00:02:59,630 --> 00:03:03,463 আমি, যেমনটা এখানে উপস্থিত, তার থাকবে না কোনো অস্তিত্ব... 18 00:03:03,546 --> 00:03:06,171 যদি একই পথে না চলো যেমনটা আমি চলেছিলাম। 19 00:03:10,838 --> 00:03:12,421 আমরা... 20 00:03:13,921 --> 00:03:15,546 মুক্ত নই, 21 00:03:17,005 --> 00:03:19,505 কারণ আমাদের বাসনা মুক্ত নয়। 22 00:03:27,880 --> 00:03:29,588 সব প্রস্তুত। 23 00:03:32,421 --> 00:03:34,005 তোমাকে এবার যেতে হবে। 24 00:04:06,000 --> 00:04:16,000 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 25 00:04:17,000 --> 00:04:27,000 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 26 00:04:28,000 --> 00:04:35,000 ফেসবুক আইডিঃ www.facebook.com/S.fahmidul.islam.7 27 00:04:35,702 --> 00:04:42,333 সাবসিন আইডিঃ https://subscene.com/u/1021455 28 00:05:24,300 --> 00:05:28,800 DARK 29 00:05:33,713 --> 00:05:36,130 [ ২৭ জুন, ২০২০ ] 30 00:05:36,213 --> 00:05:40,088 [ মহাপ্রলয়ের দিন ] 31 00:05:50,421 --> 00:05:52,463 [ যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র জার্মানি পাসপোর্ট ] 32 00:06:06,213 --> 00:06:08,421 আমার ভবিষ্যৎ রূপ ফাটলটা বন্ধ করার চেষ্টা করেছিল। 33 00:06:10,338 --> 00:06:11,921 সবকিছু বদলানোর জন্য। 34 00:06:14,713 --> 00:06:17,838 সে রাস্তাটা তো বন্ধ করেছে, কিন্তু লুপটা ভাঙতে পারেনি। 35 00:06:18,796 --> 00:06:22,713 কিন্তু আপনি বলেছিলেন আমরা সমীকরণে ছোট্ট একটা অংশ পরিবর্তন করতে পারি, তো সে... 36 00:06:26,630 --> 00:06:28,421 তো আমি পরের বার সফল হবো। 37 00:06:29,880 --> 00:06:32,588 তারপর আর এসব জগাখিচুড়ি পাকবে না। 38 00:06:33,213 --> 00:06:34,838 মিকেল উধাও হবে না। 39 00:06:36,338 --> 00:06:37,880 মাইকেল মরবে না। 40 00:06:41,921 --> 00:06:43,296 আপনার বাবা মরবে না। 41 00:06:55,671 --> 00:06:58,338 বড় আর ছোট ব্যাপারগুলো একই নিয়ম মানে না। 42 00:06:59,921 --> 00:07:02,005 হয়তো বড় কিছু বদলানো যাবে না... 43 00:07:08,088 --> 00:07:09,338 কিন্তু ছোট কিছু বদলানো সম্ভব। 44 00:07:13,630 --> 00:07:15,463 আমরা একটা বালুকণা পরিবর্তন করতে যাচ্ছি। 45 00:07:18,296 --> 00:07:20,338 আর সাথে, এই পুরো দুনিয়া। 46 00:07:28,630 --> 00:07:30,296 নানীমা কেমন ছিল? 47 00:07:30,838 --> 00:07:32,505 মানে, মা হিসেবে। 48 00:07:33,338 --> 00:07:35,505 হঠাৎ এসব জিজ্ঞেস করছ যে? 49 00:07:39,338 --> 00:07:41,171 জানো তো, সে এখনও মরেনি? 50 00:07:42,171 --> 00:07:43,796 কী বলতে চাচ্ছ? 51 00:07:44,505 --> 00:07:45,838 সে ছিল এখানে। 52 00:07:46,588 --> 00:07:48,005 শেষ শরতে। 53 00:07:49,588 --> 00:07:51,505 মিকেল উধাও হওয়ার পর। 54 00:07:53,963 --> 00:07:55,213 সে... 55 00:07:56,380 --> 00:07:58,880 কিছু দিয়ে গেছিল। 56 00:08:01,588 --> 00:08:02,755 তোমার জন্য। 57 00:08:17,796 --> 00:08:20,046 ক্ষমা চাচ্ছিল। 58 00:08:22,338 --> 00:08:24,921 আর বলেছিল সময়কে ফিরিয়ে আনতে পারলে, 59 00:08:27,130 --> 00:08:29,463 অনেক কিছুই ভিন্নভাবে করতো। 60 00:08:47,796 --> 00:08:49,213 আমি ফিরব। 61 00:08:51,171 --> 00:08:52,505 কথা দিচ্ছি। 62 00:08:56,463 --> 00:08:58,130 কোথায় যাচ্ছ? 63 00:09:20,130 --> 00:09:21,755 জানেন এটা কী? 64 00:09:27,005 --> 00:09:29,213 পাওয়ার প্লান্টের তল্লাশি পরোয়ানা। 65 00:09:31,130 --> 00:09:33,130 প্লান্টের কিছু বিশেষ ব্যাপার আছে। 66 00:09:33,213 --> 00:09:35,546 বিচারক তৎক্ষণাৎ তল্লাশি পরোয়ানা জারি করে দেন। 67 00:09:36,921 --> 00:09:38,171 বোধহয়, 68 00:09:38,838 --> 00:09:42,380 আপনার উপর চলা তদন্তের কারণে, 69 00:09:43,713 --> 00:09:45,921 ওখানে কী আছে তা খুঁজে দেখার জন্য ওনার মনোযোগ আকর্ষণ করেছে। 70 00:09:51,005 --> 00:09:53,338 [ তল্লাশি পরোয়ানা ] 71 00:09:55,755 --> 00:09:58,630 প্রমাণ করতে পারব না হয়তো যে আপনি আমার ভাইয়ের খুন করেছেন, 72 00:10:01,796 --> 00:10:03,963 কিন্তু এখানে যা চলছে সেটা খুঁজে বের করবই। 73 00:10:12,421 --> 00:10:14,463 আমাকে এখান থেকে বের করুন। 74 00:10:14,546 --> 00:10:15,838 এটা অসম্ভব। 75 00:10:16,796 --> 00:10:18,213 আমি পারব না। 76 00:10:20,088 --> 00:10:22,130 ওনাকে ঐ জায়গায় যেতে দিতে পারেন না! 77 00:10:24,338 --> 00:10:25,796 হয়তো এটাই ভালো হবে। 78 00:10:26,588 --> 00:10:28,921 ভালো হবে শেষমেশ সবকিছু বেরিয়ে আসলে। 79 00:10:49,963 --> 00:10:53,255 মার্থা, আমি এসব কিছুই চাইনি, আমায় বিশ্বাস করো। 80 00:10:53,963 --> 00:10:56,171 - আমার কথা শোনো... - এখানে কী করছ? 81 00:10:56,838 --> 00:10:58,046 ভেতরে আসো! 82 00:10:59,671 --> 00:11:01,921 এখানে কেন এসেছ? 83 00:11:03,588 --> 00:11:04,796 কী চাও? 84 00:11:06,088 --> 00:11:08,005 তোমাকে আমার সাথে যেতে হবে। প্লিজ। 85 00:11:09,921 --> 00:11:11,921 আমার ভুলে সবাই মরছে। 86 00:11:12,005 --> 00:11:14,255 - কী? - কয়েক ঘন্টার মধ্যে সব খতম হয়ে যাবে। 87 00:11:15,546 --> 00:11:19,921 সবকিছু আবার শুরু হবে। ভবিষ্যৎ শুরু হবে। একটা নতুন চক্র। 88 00:11:20,005 --> 00:11:21,380 কী বলছ এসব? 89 00:11:23,796 --> 00:11:25,505 প্লিজ আমায় বিশ্বাস করো। 90 00:11:30,963 --> 00:11:32,796 তোমাকে বিশ্বাস করতেই হবে। 91 00:11:49,546 --> 00:11:50,921 এটা ঠিক না। 92 00:11:52,963 --> 00:11:54,338 আমরা ঠিক করছি না। 93 00:11:57,463 --> 00:11:58,963 প্লিজ এবার যাও। 94 00:12:02,130 --> 00:12:03,255 না। 95 00:12:08,088 --> 00:12:09,088 এবারে তোমাকে যেতে দিতে পারি না। 96 00:12:09,171 --> 00:12:10,505 আমার ব্যথা করছে। 97 00:12:10,588 --> 00:12:13,546 তোমাকে একবার মরতে দেখেছি। তেমনটা আবার হতে দিব না। 98 00:12:14,755 --> 00:12:15,755 ছাড়ো আমাকে। 99 00:12:15,838 --> 00:12:16,838 পারব না। 100 00:12:23,005 --> 00:12:24,838 আমি কথা দিয়েছিলাম যে সব ঠিক করে দিব। 101 00:12:25,880 --> 00:12:27,380 আমি সব ঠিক করছি। 102 00:12:32,671 --> 00:12:36,796 [ মহাপ্রলয়ের ছয় ঘন্টা পূর্বে ] 103 00:12:45,505 --> 00:12:46,755 ডিভাইস কোথায়? 104 00:12:50,296 --> 00:12:51,963 ডিভাইসটা কোথায়? 105 00:12:53,171 --> 00:12:54,380 আমার মা নিয়ে গেছে। 106 00:12:57,505 --> 00:12:58,921 এটা ঠিক না। 107 00:13:00,880 --> 00:13:02,838 এভাবে ঘটতে পারে না। 108 00:13:03,880 --> 00:13:05,296 সব আমার ভুল। 109 00:13:06,213 --> 00:13:08,296 নোয়াহ আমাকে বলেনি কেন কী করতে হবে? 110 00:13:09,213 --> 00:13:10,755 আমাকে এসব কেন বলতে গেল? 111 00:13:11,963 --> 00:13:15,755 ডিভাইসটার কাজ বোঝানোর পর কেন বললো না এর কী করতে হবে? 112 00:13:17,713 --> 00:13:20,005 হয়তো তুমি তাই করেছ যা তোমার করতে হতো। 113 00:13:21,380 --> 00:13:23,046 এটা কীভাবে কাজ করে সেটা দেখিয়েছ আমাদের। 114 00:13:23,421 --> 00:13:25,463 হয়তো এটাই তোমার একমাত্র কাজ ছিল। 115 00:13:27,213 --> 00:13:28,296 বাল! 116 00:13:30,213 --> 00:13:31,463 বাল! 117 00:13:32,005 --> 00:13:33,296 কোথায় যাচ্ছ? 118 00:13:33,380 --> 00:13:34,713 ডিভাইস খুঁজতে! 119 00:13:43,921 --> 00:13:45,088 হ্যালো? 120 00:13:52,546 --> 00:13:53,630 জোনাস? 121 00:14:01,963 --> 00:14:03,255 জোনাস? 122 00:15:03,755 --> 00:15:06,421 [ সংকেত অনুসরণ করুন ] 123 00:15:14,755 --> 00:15:16,255 কী এটা? 124 00:15:16,630 --> 00:15:17,880 রাস্তা। 125 00:15:18,921 --> 00:15:20,588 আমরা এটাকে আবার খুলছি। 126 00:15:20,671 --> 00:15:22,546 তুমিই তো দরজাটা বন্ধ করতে চেয়েছিলে। 127 00:15:22,963 --> 00:15:24,838 ভবিষ্যতে। 128 00:15:24,921 --> 00:15:27,255 বা অতীতে। তোমার ভবিষ্যত! 129 00:15:30,963 --> 00:15:35,171 আমার এটা মেনে নিতে অনেক সময় লেগেছে যে আমি সেই বিপর্যয়ের অংশ হব যেটা থামাতে চেয়েছিলাম। 130 00:15:36,630 --> 00:15:38,088 তুমি এসব কীভাবে জানো? 131 00:15:38,171 --> 00:15:39,296 বিগত এক বছরে... 132 00:15:40,255 --> 00:15:41,921 আপনি আমাকে সব শিখিয়েছেন। 133 00:15:43,005 --> 00:15:44,671 ভবিষ্যত ও অতীতের ব্যাপারে। 134 00:15:45,630 --> 00:15:47,213 যা কিছু ঘটেছে। 135 00:15:47,880 --> 00:15:49,588 যা কিছু ঘটবে। 136 00:15:51,338 --> 00:15:52,880 এখানে দুইটা পক্ষ আছে। 137 00:15:53,546 --> 00:15:55,671 অ্যাডাম আর সিক মুন্ডোস নতুন একটা পৃথিবী গড়তে চায়। 138 00:15:56,046 --> 00:15:58,005 আর আমরা চাই এটাকে বাঁচাতে। 139 00:15:59,963 --> 00:16:01,255 অ্যাডাম কে? 140 00:16:57,255 --> 00:16:58,546 কী এসব? 141 00:16:58,630 --> 00:17:00,380 এটাই একমাত্র নিরাপদ জায়গা। 142 00:17:03,213 --> 00:17:04,380 প্লিজ না। 143 00:17:05,088 --> 00:17:06,338 প্লিজ। 144 00:17:07,213 --> 00:17:08,838 কেন এসব করছ? 145 00:17:09,630 --> 00:17:11,338 কারণ আমি জানি আজ কী হবে। 146 00:17:16,463 --> 00:17:17,921 মিকেলের কাহিনী কি... 147 00:17:20,380 --> 00:17:21,546 সত্যি? 148 00:17:31,421 --> 00:17:32,671 তার মানে... 149 00:17:35,713 --> 00:17:37,505 আমি এসব চাইনি, মার্থা। 150 00:17:38,171 --> 00:17:39,880 তুমিই আমাকে বাঁচিয়ে রেখেছ। 151 00:17:40,546 --> 00:17:42,588 শুধু তোমার কারণেই আজ আমি এখানে। 152 00:17:43,963 --> 00:17:47,421 জোনাস ফিরবে। সেই সবকিছু ঘটবে যা সবসময় ঘটে এসেছে। 153 00:17:48,088 --> 00:17:50,921 কিন্তু আমি যে কিছু বদলাতে পারি সেই আশা করা তো বন্ধ করতে পারি না। 154 00:17:51,713 --> 00:17:52,880 আমাকে চেষ্টা করতেই হবে। 155 00:17:54,421 --> 00:17:56,130 জোনাস ফিরবে? 156 00:17:58,963 --> 00:18:01,255 কথা দাও এই বাংকার থেকে বের হবে না। 157 00:18:02,713 --> 00:18:04,130 তাতে যাই ঘটুক না কেন। 158 00:18:08,963 --> 00:18:10,380 আমায় ক্ষমা কোরো। 159 00:18:46,463 --> 00:18:48,255 [ পুলিশ ] 160 00:18:53,130 --> 00:18:56,130 [ নিখোঁজ ] 161 00:18:58,755 --> 00:18:59,755 শার্লট? 162 00:19:00,838 --> 00:19:03,796 - আমি তো ভেবেছিলাম আপনি অসুস্থ। - ক্লাউসেন আছে? 163 00:19:03,880 --> 00:19:05,505 না ক্লাউসেন আলেকজান্ডারকে গ্রেফতার করেছিল। 164 00:19:05,921 --> 00:19:08,171 পরে পাওয়ার প্লান্টের তল্লাশি পরোয়ানা হাতে পায়। 165 00:19:08,255 --> 00:19:09,713 ও সেখানেই গেছে। 166 00:19:10,880 --> 00:19:12,088 শার্লট! 167 00:19:16,088 --> 00:19:18,505 আপনাকে... আমার কিছু বলার আছে। 168 00:19:33,671 --> 00:19:35,838 নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের নিচে, 169 00:19:37,421 --> 00:19:39,838 আলেকজান্ডার কিছু জিনিস চাপা দিয়েছিলেন। 170 00:19:42,171 --> 00:19:43,171 তেজস্ক্রিয় বর্জ্য। 171 00:19:45,338 --> 00:19:46,921 আর আমি ওনার সাহায্য করেছিলাম। 172 00:19:49,046 --> 00:19:50,380 আমায় ক্ষমা করবেন। 173 00:19:51,671 --> 00:19:52,921 তো এটাই কারণ। 174 00:19:53,546 --> 00:19:55,255 - কী? - সবকিছুই পরস্পরের সাথে সংযুক্ত। 175 00:19:55,338 --> 00:19:58,338 সে বলেছিল সবকিছু পাওয়ার প্লান্টের সাথে সম্পর্কিত। 176 00:19:59,130 --> 00:20:01,505 - জোনাস জানতো। - জোনাসকে খুঁজে পেয়েছেন? 177 00:20:01,588 --> 00:20:03,588 না, সে ভবিষ্যৎ থেকে ফিরেছে। 178 00:20:05,005 --> 00:20:06,421 আমাদের যেতে হবে। 179 00:20:09,088 --> 00:20:10,130 ভোলার! 180 00:20:11,088 --> 00:20:12,338 চলো। 181 00:20:15,255 --> 00:20:16,255 [ শার্লটের জন্য ] 182 00:20:16,338 --> 00:20:19,213 শার্লট, কোথায় তুমি? ফ্রান্সিসকা কি তোমার সাথে? 183 00:20:20,255 --> 00:20:22,255 মেসেজ পাওয়া মাত্র ফোন কোরো। 184 00:20:43,046 --> 00:20:44,338 আমাদের এখন যেতে হবে। 185 00:20:45,005 --> 00:20:46,255 কোথায়? 186 00:20:46,755 --> 00:20:48,505 আমি ঠিক জানি না... 187 00:20:49,046 --> 00:20:50,713 এখন কী বিশ্বাস করা উচিত। 188 00:20:51,005 --> 00:20:52,838 কিন্তু নোয়াহ বলেছিল 189 00:20:52,921 --> 00:20:56,296 শুধুমাত্র বাংকারে থাকা মানুষগুলো 190 00:20:58,338 --> 00:20:59,630 বাঁচবে। 191 00:21:04,088 --> 00:21:06,171 মা আর ফ্রান্সিসকার কী হবে? 192 00:21:09,671 --> 00:21:12,838 সব ঠিক হয়ে যাবে। 193 00:21:22,880 --> 00:21:24,671 [ মহাপ্রলয়ের চার ঘন্টা পূর্বে ] 194 00:21:24,755 --> 00:21:28,005 আমি ঠিক বুঝছি না এখানে কী আশা নিয়ে এসেছেন। 195 00:21:28,838 --> 00:21:32,588 জায়গাটা বিশাল। কাল থেকে নিয়ন্ত্রিত শাটডাউন শুরু হবে। 196 00:21:32,671 --> 00:21:36,171 আমার মা সবসময় বলতো, "সমস্যা দেখে বিশাল মনে হলেই এই নয় যে... 197 00:21:36,255 --> 00:21:38,046 তার সমাধান করা অসম্ভব।" 198 00:21:40,130 --> 00:21:42,046 এই দরজার পেছনে কী আছে? 199 00:21:42,130 --> 00:21:43,255 ভেতরে... 200 00:21:43,338 --> 00:21:46,588 পুরানো রিয়্যাক্টরের জন্য কুলার পুল আছে। 201 00:21:46,671 --> 00:21:48,921 যা ৯০ এর দশকের পর থেকে আর ব্যবহার হয়নি। 202 00:21:49,005 --> 00:21:50,671 আমি একটু দেখতে চাই। 203 00:21:52,755 --> 00:21:56,171 ব্যস এমনিই ভেতরে গিয়ে দেখতে পারবেন না। রেডিয়েশন রয়েছে। 204 00:21:56,880 --> 00:22:00,838 যাইহোক, আমার মনে না সেখানে তেমন কিছু খুঁজে পাবেন। 205 00:22:26,171 --> 00:22:28,796 [ ফটো অ্যালবাম মাইকেল ] 206 00:23:11,213 --> 00:23:13,796 [ হাই স্কুল গ্র্যাজুয়েশনের ব্যস কয়েকদিন পরে ] 207 00:23:17,505 --> 00:23:19,130 ক্যাথারিনা? 208 00:23:26,046 --> 00:23:27,546 এই মেশিন কীভাবে কাজ করে? 209 00:23:34,880 --> 00:23:36,421 এটা কোত্থেকে পেয়েছেন? 210 00:23:39,130 --> 00:23:40,755 আমি মিকেলকে কীভাবে ফিরিয়ে আনতে পারি? 211 00:23:42,546 --> 00:23:45,505 এখন বললেও, এটা সম্ভব না। 212 00:23:46,588 --> 00:23:48,588 তুমি ওকে ফিরিয়ে আনতে চাও না। 213 00:23:49,421 --> 00:23:53,088 - কারণ ও ফিরে আসলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। - ব্যাপারটা এত সহজ হলে ভালোই হতো। 214 00:23:54,921 --> 00:23:57,296 অতীতের কিছু বদলানো সম্ভব না। 215 00:23:57,963 --> 00:24:00,338 মিকেলকে ফিরিয়ে আনা যাবে না কারণ ইতোমধ্যেই আমার অস্তিত্ব রয়েছে। 216 00:24:01,755 --> 00:24:04,088 এখানে থাকার কথা মিকেলের, তোমার নয়! 217 00:24:04,671 --> 00:24:06,421 তোমার কোনো অস্তিত্ব থাকাই উচিত না। 218 00:24:07,963 --> 00:24:09,005 হ্যাঁ। 219 00:24:11,546 --> 00:24:13,630 পারলে যেকোনো সময়ই তার জন্য নিজের জীবন দিয়ে দিতাম। 220 00:24:15,255 --> 00:24:18,255 কিন্তু আমি মরতে পারি না, কারণ আমার ভবিষ্যতের অস্তিত্ব ইতোমধ্যেই রয়েছে। 221 00:24:20,046 --> 00:24:22,880 আপনিও মিকেলকে ফিরিয়ে আনতে ততটাই অসমর্থ হবেন। 222 00:24:25,088 --> 00:24:26,796 তাহলে ফিরে এলে কেন? 223 00:24:28,046 --> 00:24:30,171 ভেবেছিলাম উৎসটা থামাতে পারব। 224 00:24:31,796 --> 00:24:33,588 কিন্তু এটা অসম্ভব। আমি পারি না। 225 00:24:34,296 --> 00:24:35,921 অ্যাডাম এর শেষপ্রান্ত। 226 00:24:36,546 --> 00:24:39,755 হয়তো নিজেকে তার মতো হওয়া থেকে থামাতে পারবো না। 227 00:24:40,463 --> 00:24:42,588 কিন্তু আমার থেকে যা হবে তা থামাতে পারবো। 228 00:25:05,588 --> 00:25:07,588 আমি জানি আপনি আমাকে মিথ্যা বলেছেন। 229 00:25:11,088 --> 00:25:13,380 আপনি তাদের কখনোই বাঁচাতে চাননি। 230 00:25:14,005 --> 00:25:15,421 কাউকেই না। 231 00:25:20,421 --> 00:25:23,088 আমাদের নিয়তি থেকে আমরা পালাতে পারি না। 232 00:25:23,880 --> 00:25:25,838 না তুমি পারো, না আমি। 233 00:25:31,421 --> 00:25:33,921 আপনি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি। 234 00:25:36,130 --> 00:25:38,130 করেছেন মানবজাতির বিরুদ্ধে। 235 00:25:42,880 --> 00:25:44,546 এই নিন শেষ পৃষ্ঠাগুলো। 236 00:25:45,963 --> 00:25:47,463 আপনি আমাকে ব্যবহার করেছেন। 237 00:25:48,921 --> 00:25:50,838 আপনি আমাকে দিয়ে সব করিয়েছেন, 238 00:25:52,421 --> 00:25:54,213 কিন্তু আমি জানি এখন আমার কী করতে হবে। 239 00:25:57,463 --> 00:25:58,880 ক্লডিয়া ঠিক বলেছিল। 240 00:26:00,046 --> 00:26:02,713 তুমি এখনও বুঝতে পারোনি এই খেলাটা কীভাবে খেলে। 241 00:26:06,255 --> 00:26:07,838 কীসের অপেক্ষা করছ? 242 00:26:14,630 --> 00:26:16,921 সময় আমাদের সাথে তার নিষ্ঠুর খেলা খেলছে। 243 00:26:17,463 --> 00:26:20,046 তোমার বিশ্বাস যে আমাকে খুন করাই তোমার নিয়তি। 244 00:26:20,838 --> 00:26:25,338 কিন্তু এটা তোমার নিয়তি নয়, যেমনটা এখানে এই মূহুর্তে মরা আমার নিয়তি নয়। 245 00:26:31,838 --> 00:26:35,546 যখন নিজেদের সব আবেগ থেকে মুক্ত করতে পারি কেবল তখনই আমরা সত্যিকারে মুক্ত হবো। 246 00:26:36,880 --> 00:26:41,671 কেবল তখনই যখন নিজের সবচেয়ে প্রিয় জিনিসটার বিসর্জন দিতে প্রস্তুত থাকবো। 247 00:26:43,505 --> 00:26:45,255 শার্লট তোমার মেয়ে। 248 00:26:46,171 --> 00:26:48,088 সে এলিজাবেথের মেয়ে... 249 00:26:48,505 --> 00:26:50,005 এবং তার মা। 250 00:26:54,130 --> 00:26:55,796 দোষ ছাড়া কোনো মানুষ নেই। 251 00:26:57,505 --> 00:27:01,255 তাদের কেউই তোমার স্বর্গে জায়গা পায়নি। 252 00:27:13,921 --> 00:27:15,255 অ্যাগনেস? 253 00:27:18,713 --> 00:27:19,963 পুরোপুরি নষ্ট করেই... 254 00:27:20,755 --> 00:27:23,046 কেবল... 255 00:27:23,130 --> 00:27:26,255 এই গিঁট খোলা যাবে। 256 00:27:29,713 --> 00:27:33,838 আমাদের নিয়তি থেকে আমরা পালাতে পারি না। 257 00:28:49,380 --> 00:28:50,838 কী হচ্ছে? 258 00:28:50,921 --> 00:28:52,588 এটা সময়। 259 00:28:56,421 --> 00:28:59,088 আমরা অতীত ও ভবিষ্যতকে যুক্ত করছি। 260 00:29:50,880 --> 00:29:52,213 কী হচ্ছে? 261 00:29:52,546 --> 00:29:55,588 এটা জোনাসের কাজ। সে পথটা আবারও খুলেছে। 262 00:29:56,338 --> 00:29:58,421 যেটা দিয়ে মিকেল পার হয়েছিল? 263 00:29:59,421 --> 00:30:00,796 হ্যাঁ। 264 00:30:19,880 --> 00:30:21,213 মার্থা। 265 00:30:21,838 --> 00:30:24,921 সব ঠিক আছে? তোমাকে এখানে কে বন্দী করেছিল? 266 00:30:25,921 --> 00:30:28,296 এই, দাঁড়াও! মার্থা, তুমি বাইরে যেতে পারো না! 267 00:30:28,380 --> 00:30:29,505 মার্থা! 268 00:30:41,130 --> 00:30:42,630 - এটা কী ছিল? - সেরেছে। 269 00:30:42,713 --> 00:30:45,380 একই রকম শব্দ। গুহাটার মতো। 270 00:30:45,463 --> 00:30:47,380 - সেরেছে। - ডিভাইসটা পেয়েছ? 271 00:30:48,921 --> 00:30:50,880 উপরে নেই। 272 00:30:50,963 --> 00:30:53,296 আর বাসায় মা নেই। মার্থাও নেই। 273 00:30:55,713 --> 00:30:57,296 কী মনে হয় সে তার সাথে আছে? 274 00:30:58,255 --> 00:30:59,463 জোনাস? 275 00:31:00,630 --> 00:31:03,505 নোয়াহ ঠিক বলেছিল। সে সবকিছুর ব্যাপারে ঠিক ছিল। 276 00:31:03,796 --> 00:31:05,421 তোমাদের বলেছিলাম। 277 00:31:05,505 --> 00:31:08,005 এসবের জন্য জোনাস দায়ী। 278 00:31:19,963 --> 00:31:21,630 আমরা কোথায় যাচ্ছি? 279 00:31:34,755 --> 00:31:37,880 মেশিনটা বাংকারে নিয়ে যান। হেলগার ক্যাবিনের কাছে। 280 00:31:38,921 --> 00:31:40,505 আপনার হাতে বেশি সময় নেই। 281 00:31:42,671 --> 00:31:44,088 আর তুমি? 282 00:31:47,671 --> 00:31:49,338 আমার মাকে খুঁজতে হবে। 283 00:31:50,130 --> 00:31:51,380 আর মার্থাকেও। 284 00:31:55,963 --> 00:31:57,046 জোনাস! 285 00:32:03,671 --> 00:32:08,421 [ মহাপ্রলয়ের দুই ঘন্টা পূর্বে ] 286 00:32:09,005 --> 00:32:11,463 এই, মার্থা! ফোন ব্যাক কোরো। 287 00:32:14,130 --> 00:32:15,630 কেউ ফোন ধরছে না। 288 00:32:26,630 --> 00:32:29,005 বাবা এলিজাবেথের সাথে বাংকারে আছে। 289 00:32:30,088 --> 00:32:32,505 - আমাকে সেখানে আসতে বলছে। - বাংকারে? 290 00:32:33,755 --> 00:32:34,755 সেরেছে। 291 00:32:35,880 --> 00:32:37,463 কিছু একটা তো হচ্ছে। 292 00:32:39,380 --> 00:32:41,005 আমাকে ওখানে যেতে হবে। 293 00:32:43,838 --> 00:32:47,338 ৩০ মিনিটের মধ্যে যদি তারা না আসে, আমরা তোমার বাবার কাছে যাবো। 294 00:32:57,630 --> 00:32:59,921 মা আর ফ্রান্সিসকা কোথায়? 295 00:33:02,046 --> 00:33:03,796 জানি না। 296 00:33:07,963 --> 00:33:10,921 তো নোয়াহ বলেছে সে তোমার বাবা আর সে ভবিষ্যৎ থেকে এসেছে। 297 00:33:11,005 --> 00:33:12,963 না, অতীত থেকে। 298 00:33:13,046 --> 00:33:16,255 আর উইন্ডেনে আজ মহাপ্রলয় শুরু হবে? 299 00:33:16,338 --> 00:33:17,421 আজ! 300 00:33:17,505 --> 00:33:20,796 আর তোমার মনে হয়, সবকিছু ওখানকার ব্যারেলগুলোর সাথে সম্পর্কিত। 301 00:33:49,463 --> 00:33:52,546 - ওটা কী? - পুরানো রিয়্যাক্টরের কুলিং পুল। 302 00:33:53,005 --> 00:33:56,463 এটাকে সীল করে দেওয়া হয়েছে আর এখন এটা গ্রীন ফিল্ডের অংশ। 303 00:33:56,546 --> 00:33:57,671 কখন? 304 00:33:58,296 --> 00:33:59,588 আসলে... 305 00:34:00,505 --> 00:34:01,671 আমি ঠিক জানি না। 306 00:34:02,421 --> 00:34:04,255 কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়। 307 00:34:04,338 --> 00:34:06,088 পুরানো রিয়্যাক্টরকে সীল করা... 308 00:34:06,588 --> 00:34:08,755 ডিসম্যান্টলিং প্রসেসের একটা ধাপ। 309 00:34:09,796 --> 00:34:11,588 এটা ভেঙে খুলে ফেলুন। 310 00:34:13,046 --> 00:34:14,546 এখন? 311 00:34:15,213 --> 00:34:16,296 এখন। 312 00:34:17,713 --> 00:34:21,380 ওকে আর একটা রাতও আটকে রাখতে পারেন না। ও কোনো ভুল করেনি। 313 00:34:21,838 --> 00:34:23,588 সব ফালতু কথা। 314 00:34:29,171 --> 00:34:31,130 আলেকজান্ডারের সাথে কবে দেখা করতে পারি? 315 00:34:35,046 --> 00:34:36,421 বুঝেছি। 316 00:34:42,088 --> 00:34:43,505 রেজিনা? 317 00:35:02,630 --> 00:35:04,380 প্লিজ ভয় পেও না। 318 00:35:07,380 --> 00:35:08,838 সত্যিই আমি এসেছি। 319 00:35:20,338 --> 00:35:22,005 আমায় ক্ষমা কোরো। 320 00:35:24,213 --> 00:35:26,088 আমি ওভাবে ছেড়ে চলে যেতে চাইনি। 321 00:35:27,963 --> 00:35:29,463 তোমাকে সব বুঝিয়ে বলবো। 322 00:35:32,838 --> 00:35:34,713 কিন্তু তোমাকে এখন আমার সাথে আসতে হবে। 323 00:35:43,755 --> 00:35:45,171 রেজিনা। 324 00:35:49,171 --> 00:35:50,880 আমায় ক্ষমা কোরো। 325 00:36:20,880 --> 00:36:22,130 নোয়াহ? 326 00:36:22,588 --> 00:36:24,213 তোমাকে অন্য রকম লাগছে। 327 00:36:26,463 --> 00:36:28,546 শেষবার যেমন দেখেছিলাম তার চেয়ে আলাদা। 328 00:36:30,005 --> 00:36:31,421 সে পাঠিয়েছে তোমায়। 329 00:36:32,546 --> 00:36:33,630 অ্যাডাম। 330 00:36:34,380 --> 00:36:37,421 আমি সবসময় ভেবেছি কখন তুমি অ্যাডামে পরিণত হবে। 331 00:36:37,505 --> 00:36:39,213 হবো না। 332 00:36:39,296 --> 00:36:41,630 সে যা করেছে আমি কখনোই তা করব না। 333 00:36:43,213 --> 00:36:45,421 উনি বলেছিলেন তুমি এমন কিছুই বলবে। 334 00:36:47,838 --> 00:36:49,921 এও বলেছিলেন যে আমরা বন্ধু হবো। 335 00:36:52,046 --> 00:36:53,630 তুমি ধোকা দেওয়ার আগে। 336 00:36:56,963 --> 00:36:58,796 কেন তাকে অনুসরণ করছ? 337 00:36:59,463 --> 00:37:01,171 কেন তুমি অনুসরণ করেছিলে? 338 00:37:02,630 --> 00:37:03,671 ক্লডিয়াকে। 339 00:37:04,880 --> 00:37:06,505 কারণ আমরা বিশ্বাস করতে চাই। 340 00:37:06,588 --> 00:37:09,838 কারণ আমরা ধরে রাখতে চাই যে মুক্তির প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছিল। 341 00:37:13,380 --> 00:37:14,713 যদি ওনাকে খুন করো... 342 00:37:18,380 --> 00:37:20,630 তবে খুন করবে মুক্তির সকল প্রত্যাশা। 343 00:37:22,421 --> 00:37:24,046 উনিই রক্ষক। 344 00:37:29,088 --> 00:37:30,630 তুমিই হবে রক্ষক। 345 00:37:40,171 --> 00:37:42,755 - কী এটা? - পড়ো। 346 00:37:44,213 --> 00:37:45,671 মার্থা পাঠিয়েছে। 347 00:38:05,880 --> 00:38:07,338 এটা অসম্ভব। 348 00:38:08,505 --> 00:38:10,005 তোমাকে তাদের বাঁচাতেই হবে। 349 00:38:11,505 --> 00:38:14,713 বারটোশ, ম্যাগনাস আর ফ্রান্সিসকাকে। 350 00:38:16,046 --> 00:38:17,588 পরে আমাকে আর অ্যাগনেসকে। 351 00:38:19,755 --> 00:38:23,088 এই লুপটা শেষ হতে হবে যাতে পরবর্তী চক্র শুরু হতে পারে। 352 00:38:24,796 --> 00:38:26,713 ভবিষ্যদ্বাণীর নির্দেশনা অনুযায়ী। 353 00:38:27,546 --> 00:38:29,296 আর যাতে মার্থা বেঁচে থাকতে পারে। 354 00:38:34,880 --> 00:38:36,588 না, এটা ঠিক না। 355 00:38:38,296 --> 00:38:39,463 মার্থা! 356 00:40:37,046 --> 00:40:38,046 রেজিনা। 357 00:40:48,546 --> 00:40:49,838 এটা আপনি। 358 00:40:53,505 --> 00:40:54,588 আপনি ক্লডিয়া। 359 00:41:16,171 --> 00:41:18,130 [ সংকেত অনুসরণ করুন ] 360 00:41:43,380 --> 00:41:45,088 আপনাদের কলিগ পুরানো রিয়্যাক্টরের ওখানে আছেন। 361 00:42:24,171 --> 00:42:25,296 মা? 362 00:42:31,713 --> 00:42:32,921 জোনাস? 363 00:42:47,963 --> 00:42:49,546 তুমি ফিরেছ। 364 00:42:53,005 --> 00:42:54,588 সত্যিই ফিরেছ। 365 00:42:58,671 --> 00:43:00,338 তোমাকে কত খুঁজেছি! 366 00:43:03,171 --> 00:43:05,171 - তোমাকে আমার কিছু বলার আছে। - আমি জানি। 367 00:43:05,921 --> 00:43:07,130 সবকিছু। 368 00:43:08,213 --> 00:43:10,338 আমি জানি তখন বৃষ্টিতে কেন সেই কথা বলেছিলে। 369 00:43:11,130 --> 00:43:12,421 মিকেল... 370 00:43:12,505 --> 00:43:14,005 আমি সব জানি। 371 00:43:16,796 --> 00:43:18,463 লেকে সেদিন তুমি ছিলে। 372 00:43:48,171 --> 00:43:50,046 আমরা একে অপরের জন্য আদর্শ। 373 00:43:51,130 --> 00:43:52,713 এছাড়া অন্যকিছু কখনো বিশ্বাস করবে না। 374 00:44:17,171 --> 00:44:19,005 তো চক্র সম্পূর্ণ। 375 00:44:22,213 --> 00:44:23,630 জোনাস, কে এই লোক? 376 00:44:25,963 --> 00:44:27,838 তাকে বলো আমি কে। 377 00:44:35,296 --> 00:44:38,755 বলেছিলাম তোমাকে খেলার প্রত্যেকটা অংশ নিজ নিজ জায়গায় আছে। 378 00:44:39,671 --> 00:44:41,671 ব্যস একটা ছোট্ট ধাক্কার প্রয়োজন। 379 00:44:41,755 --> 00:44:43,255 আমাকে মিথ্যা বলেছিলেন! 380 00:44:45,005 --> 00:44:46,880 আপনি চেয়েছিলেন এসব আবার ঘটুক। 381 00:44:47,505 --> 00:44:48,796 আপনিই সেই ট্রিগার। 382 00:44:49,380 --> 00:44:51,255 আমরা সকলেই ট্রিগার। 383 00:44:52,130 --> 00:44:54,088 আমাদের প্রত্যেকেই। 384 00:44:54,963 --> 00:44:56,463 কেন চান এমনটা? 385 00:44:57,546 --> 00:45:00,005 কেন এমন ভবিষ্যতের পুনরাবৃত্তি চান? 386 00:45:01,505 --> 00:45:05,671 কারণ আজ যা তৈরি হবে তা সমাপ্তির প্রারম্ভ। 387 00:45:06,713 --> 00:45:08,380 ঐ কালো বস্তুটাকে, 388 00:45:08,463 --> 00:45:12,505 তৈরি হতেই হবে যাতে ভবিষ্যতে আমি একে এর নতুন উদ্দেশ্যে পরিচালনা করতে পারি। 389 00:45:13,921 --> 00:45:15,380 এই দুনিয়ার সমাপ্তির। 390 00:45:18,296 --> 00:45:19,921 আমিই সেই ট্রিগার। 391 00:45:22,213 --> 00:45:24,088 শুধু যা ভাবছ তার জন্য নয়। 392 00:45:28,671 --> 00:45:30,713 আমিই সেই ট্রিগার... 393 00:45:31,838 --> 00:45:35,213 যা তোমায় আমিতে পরিণত করবে। 394 00:45:54,838 --> 00:45:55,838 সব ঠিক হয়ে যাবে। 395 00:45:56,630 --> 00:45:58,505 সব ঠিক হয়ে যাবে। 396 00:45:58,588 --> 00:46:00,963 কিছু বেদনা অবিস্মরণীয়। 397 00:46:03,838 --> 00:46:06,255 এই বেদনা তুমি পুরোটা জীবন বয়ে বেড়াবে। 398 00:46:06,338 --> 00:46:07,921 আমার দিকে তাকাও। 399 00:46:09,713 --> 00:46:11,963 যতক্ষণ পর্যন্ত না... 400 00:46:13,671 --> 00:46:15,130 যেতে দিচ্ছ। 401 00:46:19,755 --> 00:46:21,380 তাকে। 402 00:46:31,755 --> 00:46:33,088 তুমি আমাকে থামাতে পারো। 403 00:46:35,963 --> 00:46:37,755 বা তাকে বাঁচানোর চেষ্টা করতে পারো। 404 00:46:45,463 --> 00:46:47,421 কী করতে হবে তুমি জানবে। 405 00:46:54,671 --> 00:46:56,421 প্লিজ, আমাকে ছেড়ে যেও না। 406 00:46:57,630 --> 00:46:58,755 মার্থা! 407 00:47:00,046 --> 00:47:01,505 প্লিজ যেও না। 408 00:47:04,213 --> 00:47:05,213 প্লিজ না। 409 00:47:18,005 --> 00:47:19,380 খুলবেন না! 410 00:47:20,005 --> 00:47:23,255 থামুন! এটা খুলবেন না! আপনি ভুল করছেন। 411 00:47:24,255 --> 00:47:27,005 না, মিসেস ডপলার। এটাই আমাদের সেই হাতি। 412 00:47:27,088 --> 00:47:29,130 আপনার ধারণাও নেই এটা আসলে কোন ব্যাপারে। 413 00:47:30,505 --> 00:47:33,380 - তো শুনি কোন ব্যাপারে? - এটা নিখোঁজ মানুষগুলোর ব্যাপারে নয়। 414 00:47:33,838 --> 00:47:35,380 ভবিষ্যতের ব্যাপারে, 415 00:47:35,463 --> 00:47:37,005 আর এটা কীভাবে... 416 00:47:37,088 --> 00:47:38,921 অতীতের সাথে সম্পর্কিত সেই ব্যাপারে। 417 00:47:41,213 --> 00:47:42,421 - খুলুন। - প্লিজ না! 418 00:47:42,505 --> 00:47:44,630 - খুলুন। - না, ভুল করছেন! 419 00:47:55,796 --> 00:47:58,005 ম্যাগনাস! দরজা খুলো! 420 00:47:58,088 --> 00:47:59,171 ম্যাগনাস! 421 00:47:59,255 --> 00:48:00,588 দরজা খুলো! 422 00:48:00,671 --> 00:48:01,713 জলদি! 423 00:48:02,505 --> 00:48:03,671 ম্যাগনাস! 424 00:48:05,046 --> 00:48:07,588 হচ্ছেটা কী? কে আপনি? এই! 425 00:48:10,963 --> 00:48:13,463 এটাই সে। এটা তুমি। 426 00:48:14,213 --> 00:48:15,296 তুমি জোনাস। 427 00:48:16,171 --> 00:48:17,630 এসব তোমার দোষ। 428 00:48:17,713 --> 00:48:19,630 হ্যাঁ, দোষটা আমার, সবটাই। 429 00:48:19,713 --> 00:48:22,005 - কিন্তু আমি এখানে তোমাদের বাঁচাতে এসেছি। - কী থেকে? 430 00:48:22,796 --> 00:48:25,171 - মহাপ্রলয়। - কীসের মহাপ্রলয়? 431 00:48:26,171 --> 00:48:27,796 মার্থার কী হবে? 432 00:48:29,630 --> 00:48:31,046 মার্থার কী হবে? 433 00:49:36,755 --> 00:49:38,505 [ শার্লটের জন্য ] 434 00:51:32,296 --> 00:51:33,755 মা। 435 00:51:36,005 --> 00:51:37,338 এলিজাবেথ। 436 00:51:51,755 --> 00:51:53,338 এটা শুরু হচ্ছে। 437 00:51:59,338 --> 00:52:00,963 কোথায় যাচ্ছি আমরা? 438 00:52:39,588 --> 00:52:40,838 আমি কথা দিচ্ছি। 439 00:52:42,338 --> 00:52:43,630 আমি সব ঠিক করে দিব। 440 00:53:17,171 --> 00:53:19,255 আমাকে যা ভাবছ আমি তা নই। 441 00:53:24,755 --> 00:53:28,296 - দাঁড়াও। মার্থা, এটা সম্ভব না, আমি... - আমাদের হাতে সময় নেই। 442 00:53:35,921 --> 00:53:39,046 পরে সব বুঝিয়ে বলব। এখন সময় নেই। 443 00:53:49,671 --> 00:53:51,005 তুমি কোন সময় থেকে এসেছ? 444 00:53:53,296 --> 00:53:55,505 প্রশ্নটা কোন সময় থেকে নয়, 445 00:53:56,463 --> 00:53:57,880 বরং কোন দুনিয়া থেকে হবে। 446 00:54:10,000 --> 00:54:18,000 অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 447 00:54:19,000 --> 00:54:27,000 সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম