2
00:00:13,097 --> 00:00:14,138
আরো।
3
00:00:23,065 --> 00:00:24,190
আরেকবার।
4
00:00:26,402 --> 00:00:27,735
সাবধানে, স্যার।
5
00:00:28,237 --> 00:00:30,321
এমন গরম দিনে...
6
00:00:30,489 --> 00:00:32,657
মেশিনে তেল বেশি দিলে...
7
00:00:33,409 --> 00:00:36,368
- গণ্ডগোল হয়ে যেতে পারে।
- শোনো...
8
00:00:37,121 --> 00:00:40,415
পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে।
9
00:00:41,125 --> 00:00:42,250
যারা ড্রিংক করে...
10
00:00:42,418 --> 00:00:44,335
আর যারা ঢেলে দেয়।
11
00:00:45,546 --> 00:00:47,505
চুপচাপ গ্লাস ভরে দাও।
12
00:00:57,558 --> 00:00:59,934
হেই, তোমরা।
13
00:01:00,519 --> 00:01:01,561
হ্যাঁ, তুমি।
14
00:01:02,521 --> 00:01:04,272
একসময় আমিও তোমার মত ছিলাম।
15
00:01:04,648 --> 00:01:07,859
হাত রক্তাক্ত না হওয়া পর্যন্ত
মানুষের নোংরা কাজ করতাম।
16
00:01:08,610 --> 00:01:09,736
তবে আর না।
17
00:01:10,279 --> 00:01:14,365
কারণ আমি বুঝে গেছি একজন মানুষ
কখনো ইচ্ছামতো ড্রিংক করতে পারে না...
18
00:01:14,750 --> 00:01:16,617
ছিপি খোলার জন্য লাইন ধরে থাকলে।
19
00:01:17,286 --> 00:01:18,369
ওর কথা শোনো।
20
00:01:19,913 --> 00:01:21,289
কিছু একটা শিখতে পারবে!
21
00:01:24,460 --> 00:01:26,961
হেই বস, কী অবস্থা?
22
00:01:30,048 --> 00:01:33,134
দেখে ভালো লাগলো, বন্ধু আমার।
23
00:01:33,802 --> 00:01:37,472
জানো, আমি কখনো বুঝতে পারিনি
তুমি এতো গভীর চিন্তাভাবনার লোক।
24
00:01:37,973 --> 00:01:39,807
ভাবছি আমার একটা বই লেখা উচিৎ।
25
00:01:39,975 --> 00:01:42,059
হয়তো, হয়তো...
26
00:01:44,938 --> 00:01:49,317
তো, এই ফালতু মার্কা শহরে হঠাৎ কি জন্যে?
27
00:01:49,651 --> 00:01:51,778
জানতাম যে তোমাকে এখানেই পাবো।
28
00:01:53,406 --> 00:01:56,756
যাইহোক...
তোমার না একটা জিনিস পৌঁছাতে হবে?
29
00:01:57,409 --> 00:01:58,910
শেষ মূহুর্তে দেবে, তাই না?
30
00:02:00,454 --> 00:02:02,663
আরো বহু সময় আছে।
31
00:02:03,332 --> 00:02:08,169
তর্তুগা (কচ্ছপ) ধীরগতির হতে পারে,
তবে সে...
32
00:02:08,337 --> 00:02:09,629
সবসময় প্রথম হয়।
33
00:02:09,963 --> 00:02:12,089
হ্যাঁ, জানি।
তোমার নামের মতন।
34
00:02:12,508 --> 00:02:15,593
তোমার কথা বলার ধরণ আমার পছন্দ, তর্তুগা।
35
00:02:15,761 --> 00:02:17,512
- তাই?
- হ্যাঁ।
36
00:02:17,679 --> 00:02:20,181
এমনভাবে কথা বলো যেনো মনে হয়,
37
00:02:20,599 --> 00:02:24,519
মুখ দিয়ে ঝর্ণার ধারা বইছে।
38
00:02:25,103 --> 00:02:26,437
তোমার এই ব্যাপারটা ভালো লাগে।
38
00:02:27,103 --> 00:02:28,437
সালুদ (চিয়ার্স)।
39
00:02:31,985 --> 00:02:36,656
একটা নির্বোধ আমি।
তোমার বার্থডে কিনা মিস করে ফেলেছি!
40
00:02:37,324 --> 00:02:38,783
ভীষণ খারাপ লেগেছে।
41
00:02:38,951 --> 00:02:42,495
এতোটাই যে এই ফালতু জায়গা পর্যন্ত চলে এসেছি...
42
00:02:42,704 --> 00:02:44,288
তোমাকে উপহার দিতে।
43
00:02:44,498 --> 00:02:45,540
উপহার?
44
00:02:45,707 --> 00:02:48,626
আরে, বস।
এসবের কোন দরকার ছিল না।
45
00:02:48,836 --> 00:02:51,045
আরে রাখো, আমি দিতে চেয়েছি।
46
00:02:52,548 --> 00:02:54,131
পেছনের রুমে রেখে এসেছি।
47
00:02:56,718 --> 00:02:59,053
- পেছনে?
- হ্যাঁ, আমার পেছনে এসো।
48
00:03:13,360 --> 00:03:15,152
অসাধারণ তো!
49
00:03:15,696 --> 00:03:17,071
সত্যি ভালো লেগেছে?
50
00:03:19,157 --> 00:03:21,033
প্রেমে পড়ে গেছি!
51
00:03:21,201 --> 00:03:23,411
কী অসাধারণ একটা পোষা প্রাণী হবে।
52
00:03:23,579 --> 00:03:24,912
ধন্যবাদ, বস!
53
00:03:25,163 --> 00:03:26,539
চমৎকার।
54
00:03:27,040 --> 00:03:29,166
তোমার জন্য সাইন করে দেই।
55
00:03:29,751 --> 00:03:30,877
সাইন করে দেই...
56
00:03:33,088 --> 00:03:38,092
"বাচালটার জন্য"।
57
00:04:19,270 --> 00:04:25,237
সম্পাদনায়:
メ AsadujJaman メ
57
00:04:38,070 --> 00:04:40,237
সে এখনো বেঁচে আছে।
58
00:04:40,781 --> 00:04:43,950
না, দেখে মনে হচ্ছে তার কোন ধারনাই নেই
সে মৃত্যুর কত কাছে ছিল।
59
00:04:45,369 --> 00:04:48,955
মনে হয় সল গুডম্যানের জানার প্রয়োজন নেই।
60
00:04:49,957 --> 00:04:52,166
কথাটা গোপন রাখবে।
61
00:05:31,540 --> 00:05:34,208
মাদারটোস্ট।
62
00:05:48,557 --> 00:05:50,474
আরেকটু, মামুনি।
63
00:06:02,195 --> 00:06:03,654
হ্যালো।
64
00:06:04,031 --> 00:06:05,740
ওয়াল্ট? তুমি কি ঘরের ভেতর?
65
00:06:08,076 --> 00:06:11,328
ওহ, হেই স্কাইলার, হ্যাঁ আমিই।
66
00:06:13,165 --> 00:06:15,708
কি? ঘরের ভেতরে কি করছো তুমি?
67
00:06:16,334 --> 00:06:17,418
ফিরে এসেছি।
68
00:06:17,586 --> 00:06:20,212
না, না, ফিরে আসনি।
69
00:06:20,380 --> 00:06:23,090
ওয়াল্ট, তুমি ফিরে আসনি।
চলে... চলে যাও এখান থেকে।
70
00:06:23,258 --> 00:06:25,551
- এটা... এটা আমারও বাড়ি, স্কাইলার।
- না...
71
00:06:25,719 --> 00:06:28,596
আমি থাকছি, কথা শেষ।
72
00:06:29,056 --> 00:06:32,224
- আমাদের চুক্তি হয়েছিল।
- আমি কোন কিছুতে রাজি হইনি।
73
00:06:32,392 --> 00:06:35,561
আচ্ছা দেখো, ভেতরে এসো
আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে?
74
00:06:35,729 --> 00:06:38,606
না না, এখানে বলার কিছু নেই।
75
00:06:38,774 --> 00:06:43,277
তুমি বেরিয়ে না আসা পর্যন্ত আমি ঢুকছি না।
76
00:06:44,112 --> 00:06:47,907
বেশ, বসে থাকো।
77
00:06:48,283 --> 00:06:49,784
ওয়াল্ট।
78
00:06:49,951 --> 00:06:51,452
ওয়াল্ট?
79
00:07:16,144 --> 00:07:18,646
তোমার সমস্যাটা কি?
80
00:07:18,814 --> 00:07:23,234
- স্কাইলার, এখানে থাকার পুরো অধিকার আছে আমার।
- না, নেই।
81
00:07:23,401 --> 00:07:26,654
তুমি আর এখানে থাকো না।
আমরা ডিভোর্স নিচ্ছি।
82
00:07:26,822 --> 00:07:29,773
- আমি কোন ডিভোর্সে রাজি হইনি।
- ওয়েল, এটা তোমার সিদ্ধান্ত না।
83
00:07:32,327 --> 00:07:35,955
যদি এ মুহূর্তে এখান থেকে চলে না যাও,
আমি পুলিশ ডাকবো...
84
00:07:36,123 --> 00:07:39,750
আর ওদেরকে সবকিছু বলে দেব।
85
00:07:39,918 --> 00:07:42,586
সত্যি বলছি, ওয়াল্ট।
86
00:07:45,757 --> 00:07:47,675
ওই যে ফোন।
87
00:08:06,153 --> 00:08:07,862
রিং হচ্ছে।
88
00:08:12,576 --> 00:08:14,118
আলবাকার্কি পুলিশ ডিপার্টমেন্ট।
89
00:08:14,286 --> 00:08:17,538
অপারেটর নাম্বার ৩১৪বি।
কিভাবে সাহায্য করতে পারি?
90
00:08:19,040 --> 00:08:22,710
আলবাকার্কি পুলিশ ডিপার্টমেন্ট।
আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
91
00:08:23,086 --> 00:08:27,548
হ্যাঁ, আমি... আমি একটা ঝামেলার
অভিযোগ করতে চাই প্লীজ।
92
00:08:28,508 --> 00:08:32,595
না, না, এটা আসলে...
ঠিক তা না, এটা...
93
00:08:33,680 --> 00:08:36,473
এটা একটা পারিবারিক সমস্যা।
94
00:08:37,100 --> 00:08:38,601
আচ্ছা।
95
00:08:42,230 --> 00:08:43,731
ওরা আমাকে যোগাযোগ করিয়ে দিচ্ছে।
96
00:08:45,734 --> 00:08:48,319
ঈশ্বরের শপথ, আমি ওদের বলে দেবো।
97
00:08:48,486 --> 00:08:51,030
যা মনে চায় করো, স্কাইলার।
98
00:08:52,073 --> 00:08:55,576
এই পরিবার আমার কাছে সবকিছু।
99
00:08:55,827 --> 00:09:00,414
- এটা ছাড়া, আমার হারাবার কিছু নেই।
- ঠিক আছে।
100
00:09:03,418 --> 00:09:05,753
জ্বী, আমার নাম স্কাইলার হোয়াইট।
101
00:09:05,921 --> 00:09:08,923
অবিলম্বে আমার ঘরে পুলিশি সহায়তা দরকার।
102
00:09:09,090 --> 00:09:14,762
আমার শীঘ্রই প্রাক্তন হতে চলা স্বামী,
আমার ঘরে ঢুকে পড়েছে...
103
00:09:14,930 --> 00:09:18,557
আর তাকে বের করার জন্য
আমার একজন অফিসার দরকার।
104
00:09:20,268 --> 00:09:23,562
এটা ৩০৮ নেগ্রা অরেয় লেন।
105
00:09:25,148 --> 00:09:28,776
আচ্ছা, আচ্ছা।
106
00:09:30,946 --> 00:09:32,613
ধন্যবাদ।
107
00:09:38,286 --> 00:09:40,037
ওরা আসছে।
108
00:10:29,671 --> 00:10:31,171
- ড্যাড এসেছে?
- গ্রেট, এসে পড়েছো।
109
00:10:31,339 --> 00:10:33,507
- ড্যাড।
- হেই, বাবা।
110
00:10:33,842 --> 00:10:35,467
কেমন আছো?
111
00:10:35,969 --> 00:10:38,637
তুমি... তুমি কি একেবারে চলে এসেছো?
112
00:10:38,805 --> 00:10:43,475
- তুমি এত জলদি চলে আসলে যে?
- কই না তো।
113
00:10:44,853 --> 00:10:47,604
হেই, আমার ক্ষুধা লেগেছে।
ভাজা পনির চলবে?
114
00:10:47,772 --> 00:10:49,023
- হ্যাঁ, অবশ্যই।
- তুমিও খাবে?
115
00:10:49,232 --> 00:10:52,359
ওয়াল্টার, তোমার... তোমার বাবার সাথে
আমার কিছু আলোচনা আছে।
116
00:10:52,527 --> 00:10:56,030
স্যান্ডউইচ যখন রেডি হবে,
আমি তোমার রুমে দিয়ে আসবো।
117
00:10:56,281 --> 00:11:01,368
মা, পরে করা যায় না?
বাবাকে কতদিন ধরে দেখি না।
118
00:11:01,536 --> 00:11:03,120
- ওয়াল্টার?
- স্কুল কেমন চলছে?
119
00:11:03,288 --> 00:11:05,039
- ভালো।
- তাই? হোমওয়ার্ক?
120
00:11:05,248 --> 00:11:08,500
- না, তেমন না।
- তেমন না? তার মানে কি?
121
00:11:18,303 --> 00:11:20,679
তো তুমি আগামীকাল কাজে ফিরবে?
122
00:11:20,847 --> 00:11:23,057
হ্যাঁ, সেটাই খেয়াল।
123
00:11:37,364 --> 00:11:39,698
হ্যালো, ম্যাম।
একটা ঝামেলার ব্যাপারে কল করা হয়েছিল?
124
00:11:39,866 --> 00:11:44,078
এটা অনেকটা অনধিকারপ্রবেশ বলা যায়,
আসলে, তবে...
125
00:11:45,205 --> 00:11:46,705
হ্যাঁ, আমিই ফোন করেছিলাম।
126
00:11:47,665 --> 00:11:51,335
তুমি বাবার জন্য পুলিশ ডেকেছো?
127
00:11:55,049 --> 00:11:58,258
আমি... আমি কাজ থেকে ফিরে আসি
আর দেখি ও ফিরে এসেছে।
128
00:11:58,426 --> 00:12:00,761
আবার ঘরে এসে উঠেছে।
129
00:12:00,929 --> 00:12:07,226
আর ওকে চলে যেতে বললাম,
কিন্তু ও শুনলো না, আমি চাই...
130
00:12:07,602 --> 00:12:11,471
আমি চাই ও চলে যাক।
আমি চাই ও ঘর থেকে বেড়িয়ে যাক।
131
00:12:11,539 --> 00:12:14,942
আচ্ছা, মিসেস হোয়াইট,
আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা প্রয়োজন।
132
00:12:15,110 --> 00:12:16,944
উত্তরগুলো সঠিকভাবে দেয়া খুবই গুরুত্বপূর্ণ।
133
00:12:17,195 --> 00:12:20,114
- সে কি আপনার গায়ে হাত তুলেছে?
- না।
134
00:12:20,281 --> 00:12:24,451
- আগে কখনো হাত তুলেছে?
- না, এটা ভায়োলেন্সের বিষয় নয়।
135
00:12:24,619 --> 00:12:26,787
এটা অনধিকারপ্রবেশের বিষয়।
136
00:12:26,955 --> 00:12:31,750
- আমার ইচ্ছার বিরুদ্ধে ওর এখানে ওঠার।
- আচ্ছা, অনধিকারপ্রবেশ।
137
00:12:31,918 --> 00:12:35,546
- আপনারা তাহলে তালাকপ্রাপ্ত?
- না, প্রক্রিয়া চলছে।
138
00:12:36,339 --> 00:12:39,383
- আপাতত আমরা আলাদা আছি।
- আইনগতভাবে আলাদা?
139
00:12:39,551 --> 00:12:41,969
আদালতের কোন আদেশ নেই,
যদি সেটা বুঝিয়ে থাকেন।
140
00:12:42,137 --> 00:12:46,056
তবে আমরা দুই সপ্তাহ ধরে পৃথক আছি,
কম বা বেশি।
141
00:12:46,224 --> 00:12:49,810
আমি তালা পরিবর্তন করে দিয়েছিলাম।
এটা কি অনধিকারপ্রবেশ নয়?
142
00:12:49,978 --> 00:12:51,812
বাড়িটা কার নামে আছে?
143
00:12:51,980 --> 00:12:55,315
দু'জনেরই, এটা যৌথ মালিকানাধীন।
144
00:12:55,483 --> 00:12:58,110
নিজ বাড়িতে ঢোকার অপরাধে
আমরা কাউকে গ্রেপ্তার করতে পারি না।
145
00:12:58,278 --> 00:13:00,779
আদালত তাকে সেটা থেকে
দূরে রাখার নির্দেশ না দিলে।
146
00:13:00,947 --> 00:13:02,823
যদি না সে আপনাকে বা বাচ্চাদের
কোনরকম হুমকি দিয়ে থাকে।
147
00:13:02,991 --> 00:13:08,996
না, শারীরিকভাবে না।
কিন্তু ওর বাড়িতে থাকা মানে আসলে...
148
00:13:09,664 --> 00:13:14,084
খুব একটা ভালো বিষয় নয়,
একটু দাঁড়ান।
149
00:13:15,670 --> 00:13:20,674
আমি নিচ্ছি, ডার্লিং।
আসো, এই যে।
150
00:13:20,884 --> 00:13:25,512
ক্ষুধা লেগেছে? ক্ষুধা লেগেছে?
এই যে নাও।
151
00:13:26,806 --> 00:13:28,098
এইতো।
152
00:13:28,892 --> 00:13:32,811
- দুঃখিত, অফিসার, কোথায় যেন ছিলাম?
- মতবিরোধ।
153
00:13:32,979 --> 00:13:36,648
হ্যাঁ, বেশ, আমাদের কিছু মত ভিন্নতা ছিল।
154
00:13:37,609 --> 00:13:42,596
আমি... আমি সম্প্রতি স্বামী হিসেবে
খুব একটা যত্নবান ছিলাম না।
155
00:13:44,699 --> 00:13:49,161
মিসেস হোয়াইট, কিছুক্ষণের জন্য
বাইরে গিয়ে কথা বললে সহজ হয় না?
156
00:13:51,956 --> 00:13:58,837
না, না।
আমি এখানেই ঠিক আছি।
157
00:13:59,005 --> 00:14:00,547
আপনাকে সরাসরি বলছি, ম্যাম।
158
00:14:00,715 --> 00:14:03,425
যদি ওনাকে ঘর থেকে বের করতে চান,
আমাকে সাহায্য করতে হবে।
159
00:14:04,219 --> 00:14:07,179
এটা কি সম্ভব যে উনি কোন বেআইনি কাজ করেছেন,
যা আপনি জানেন?
160
00:14:07,347 --> 00:14:11,558
যেকোন কিছু, যেটার দ্বারা আমরা কিছু করতে পারি,
শুধু বলুন।
161
00:14:11,726 --> 00:14:14,311
এমনকি যদি সেটা শুধু সন্দেহও হয়, চলবে।
162
00:14:14,479 --> 00:14:16,730
আপনার জন্য ওনাকে ঘর থেকে বের করবো।
163
00:14:17,065 --> 00:14:18,899
এ ব্যাপারে তোমার মতামত কী?
164
00:14:19,067 --> 00:14:21,944
সব... সব আমার মায়ের দোষ।
164
00:14:22,067 --> 00:14:23,044
আমি...
165
00:14:23,655 --> 00:14:29,743
সে এমনকি বলছেও না আমার বাবা কি করেছে,
এর কারণ আমার বাবা কিছুই করেনি।
166
00:14:29,911 --> 00:14:32,412
আমি জানিনা সে এমন কেন করছে।
167
00:14:32,580 --> 00:14:37,876
আমার বাবা, একজন অসাধারণ ব্যক্তি।
168
00:14:38,044 --> 00:14:41,755
বাবা, এটা তোমার মায়ের দোষ নয়।
169
00:14:42,215 --> 00:14:44,049
মিসেস হোয়াইট।
170
00:14:46,970 --> 00:14:52,516
দুঃখিত, ম্যাম। আপনার স্বামীকে
বের করার মতো কোন আইনগত ভিত্তি নেই।
172
00:14:54,018 --> 00:14:56,603
পরে যদি কখনো অবস্থা
নিয়ন্ত্রণের বাইরে চলে যায়...
173
00:14:56,771 --> 00:15:00,357
এই নম্বরে ফোন করবেন।
এটা ফ্যামিলি হটলাইন।
174
00:15:00,525 --> 00:15:02,776
পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।
175
00:15:04,571 --> 00:15:06,029
আপনাদের জন্য শুভ কামনা রইলো।
176
00:15:06,197 --> 00:15:08,865
শুনুন, ধন্যবাদ, অফিসার।
আমরা দুঃখিত।
177
00:15:16,708 --> 00:15:19,459
কেন তোমার এম...?
কেন তোমার বাবার সাথে এমন করতে হবে?
178
00:15:19,627 --> 00:15:23,714
জুনিয়র, দাঁড়াও, শোনো।
এর জন্য তোমার মাকে দোষ দিয়ো না।
179
00:15:28,136 --> 00:15:29,720
দুঃখিত।
180
00:15:47,071 --> 00:15:48,989
বাড়িতে স্বাগতম।
181
00:16:32,283 --> 00:16:36,036
সে বেঁচে আছে।
নতুন ঘরে স্বাগতম, বাছা।
182
00:16:36,204 --> 00:16:38,922
- মনে হচ্ছে না আমাকে দেখে খুশি হয়েছ।
- ধন্যবাদ।
183
00:16:39,374 --> 00:16:42,668
আজব সাজসজ্জা, একদম সাদাসিধা।
184
00:16:42,835 --> 00:16:46,171
এসব অল্পস্বল্প জিনিসে কখনো আমার মন ভরে না,
তবে হেই।
185
00:16:47,215 --> 00:16:51,885
তো দিনকাল কেমন যাচ্ছে?
পরিষ্কার থাকছো?
186
00:16:53,388 --> 00:16:56,923
ভালো, আমি একটু চিন্তায় পড়েছিলাম যে
আবার পুরোনো অভ্যাসে ফিরলে কিনা...
187
00:16:56,991 --> 00:16:59,184
যেহেতু আর কোন খবর পাইনি,
বুঝেছো?
188
00:16:59,602 --> 00:17:02,929
উকিলের ফোন কেটে দেওয়া কতটা বোকামি
বুঝতে পারছো?
189
00:17:02,997 --> 00:17:04,564
কি হতো যদি সতর্ক করার চেষ্টা করতাম...
190
00:17:04,732 --> 00:17:08,235
যে ডিইএ তোমার দরজা ভাঙতে আসছে?
মানে, কি হতো?
191
00:17:08,403 --> 00:17:11,488
অযথা বয়ান বাদ দিয়ে
কেন এসেছেন সেটা বলবেন?
192
00:17:11,656 --> 00:17:13,940
যুক্তিসঙ্গত,
মনে আছে সেদিন...
193
00:17:14,008 --> 00:17:18,011
যখন আমি তোমাকে তোমার পার্টনারের সাথে
কথা বলার বুদ্ধিটা বের করেছিলাম?
194
00:17:18,121 --> 00:17:20,580
ওয়েল, আমি আসলে আবার নৌকাটা
চালু করতে চাইছিলাম।
195
00:17:20,748 --> 00:17:23,633
আমি বলছি না যে
তুমিও আবার রান্নায় ফেরো।
196
00:17:23,701 --> 00:17:25,435
মানে, যেহেতু তুমি পুনর্বাসনে আছো।
197
00:17:25,603 --> 00:17:29,314
আমি শুধু চাই তুমি মাস্টার শেফকে
তার কাজে ফিরতে রাজি করাও।
198
00:17:29,382 --> 00:17:32,426
তো, কি বলো?
199
00:17:33,177 --> 00:17:36,087
- নিশ্চয়ই, ম্যান। যাইহোক।
- আচ্ছা, যাইহোক কি?
200
00:17:36,155 --> 00:17:38,615
মানে, তাকে ফোন করবে?
201
00:17:38,683 --> 00:17:42,953
বললাম তো দেখবো।
ভাগেন, ঠিক আছে? প্লীজ?
202
00:17:43,020 --> 00:17:44,896
শেষ কথা।
203
00:17:46,107 --> 00:17:50,060
জায়গাটা দেখো, বাড়ির পেছনে সব ঢেলে দিয়েছো,
ব্যাংকে কিছু জমা নেই।
204
00:17:50,127 --> 00:17:54,281
যদি বসকে আবার রান্নায় ফেরাতে পারো,
আমি তোমার ভাগ্য খুলে দেবো।
205
00:17:55,783 --> 00:17:56,867
ফোন দাও।
206
00:18:43,581 --> 00:18:46,792
যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো,
তাহলে চারটি শব্দ বলার আছে:
207
00:18:46,959 --> 00:18:48,001
"ভুলেও আর কল করবেনা।"
208
00:18:48,211 --> 00:18:50,796
আর যদি, জোশ পাবলিক হও,
বিপ শেষে মেসেজ ছাড়তে পারো।
209
00:19:13,528 --> 00:19:15,111
শ্রেডার।
210
00:19:15,363 --> 00:19:17,614
জ্বী স্যার, হ্যাঁ, কি খবর?
211
00:19:19,826 --> 00:19:21,284
হ্যাঁ?
212
00:19:23,022 --> 00:19:24,341
ওয়াও।
212
00:19:25,122 --> 00:19:27,541
এটাতো অসাধারণ খবর, স্যার।
ধন্যবাদ।
213
00:19:28,167 --> 00:19:31,169
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই,
বাজি ধরতে পারেন।
214
00:19:31,546 --> 00:19:33,371
হেই, শুনুন,
আবারো ধন্যবাদ, স্যার...
215
00:19:33,439 --> 00:19:36,675
সুযোগ দেওয়ার জন্য সত্যি ভালো লাগলো।
ধন্যবাদ।
216
00:19:40,179 --> 00:19:43,181
তো কি টেনশনেই ফেলে রাখার ইচ্ছে নাকি?
সুখবরটা কী?
217
00:19:43,349 --> 00:19:47,644
মারকার্ট কিছু সাহায্য চেয়ে পাঠিয়েছে,
এল পাসো আমাকে ফেরত চায়।
218
00:19:47,812 --> 00:19:50,981
হেই, ম্যান, অভিনন্দন, ম্যান।
একদম ফাটাফাটি।
219
00:19:51,148 --> 00:19:52,566
ধন্যবাদ।
220
00:20:36,611 --> 00:20:38,361
হ্যালো।
220
00:21:39,311 --> 00:21:40,161
সালামাঙ্কা।
221
00:22:08,035 --> 00:22:10,870
জেন্টলম্যান, স্বাগতম।
222
00:22:11,622 --> 00:22:13,206
আসার জন্য ধন্যবাদ।
223
00:22:13,874 --> 00:22:15,709
সীমান্তে কোন অসুবিধা হয়েছে?
224
00:22:15,918 --> 00:22:19,212
যেদিন আমি সীমান্ত পেরোতে পারব না
সেদিনই অবসরে চলে যাবো।
225
00:22:20,631 --> 00:22:22,132
প্লীজ, ভেতরে আসুন।
226
00:22:22,299 --> 00:22:26,052
হুইলচেয়ার নিয়ে প্রবেশযোগ্য নয় বলে ক্ষমাপ্রার্থী।
227
00:22:37,940 --> 00:22:39,024
আমি দুঃখিত, গুস্তাভো।
228
00:22:40,359 --> 00:22:42,485
অবশ্যই,
তোমাকে জানানো উচিত ছিল।
229
00:22:42,653 --> 00:22:45,739
এলাকাটা তোমার,
তোমার অধিকার আছে আদেশ দেয়ার।
230
00:22:45,948 --> 00:22:47,240
তবে...
231
00:22:47,408 --> 00:22:51,369
আমাদের কাছে কোন বিশ্বাসযোগ্য ভিত্তি ছিল না
যে লোকটা তোমার সাথে সম্পর্কিত।
232
00:22:51,579 --> 00:22:54,039
অবশ্যই, সে জড়িত।
233
00:22:54,749 --> 00:22:57,417
তো তুমি হাইজেনবার্গের সাথে ব্যবসা করছো।
234
00:22:57,835 --> 00:23:00,253
আমি এই নামে তাকে চিনি না,
তবে হ্যাঁ।
235
00:23:00,546 --> 00:23:02,422
আমি কখনোই ব্যাপারটা লুকোইনি যে...
236
00:23:02,590 --> 00:23:06,968
আমি শুধু সবসময় বিশেষ কিছু
স্থানীয় উৎপাদকের সাথেই ব্যবসা করি।
237
00:23:07,219 --> 00:23:11,848
আপনি আর আমি,
এখনো একসাথে টাকা আয় করছি।
238
00:23:12,850 --> 00:23:17,103
এটা কখনোই আমাদের সম্পর্কে প্রভাব ফেলেনি।
239
00:23:18,564 --> 00:23:21,608
ডন সালামাঙ্কার তুকো নামে এক ভাইপো ছিল।
240
00:23:21,776 --> 00:23:24,235
হ্যাঁ, আমি তাকে চিনতাম।
241
00:23:24,528 --> 00:23:28,531
তাহলে সম্ভবত এটাও জানো যে
ডন সালামাঙ্কাই তুকোকে এ ব্যবসায় এনেছিল।
242
00:23:29,200 --> 00:23:31,785
তুকোকে নিজের ছেলে ভাবতো।
243
00:23:32,119 --> 00:23:37,248
যখন ডন সালামাঙ্কা আর পারছিল না,
তুকো তার চাচার জায়গা নিয়েছিল।
244
00:23:37,458 --> 00:23:40,627
উত্তর সীমান্তে সে আমাদের সংগঠনের
গুরুত্বপূর্ণ সদস্য ছিল।
245
00:23:41,587 --> 00:23:42,962
সে বিশ্বস্ত ছিল।
246
00:23:43,798 --> 00:23:45,799
এই হাইজেনবার্গ, ওয়াল্টার হোয়াইট...
247
00:23:46,050 --> 00:23:48,551
সে তুকোর স্থানীয় সাপ্লায়ারদের একজন ছিল।
248
00:23:48,969 --> 00:23:50,804
তুকোর সাথে বিশ্বাসঘাতকতা করার আগ পর্যন্ত।
249
00:23:51,722 --> 00:23:56,226
তাই বুঝতেই পারছো,
রক্তের বদলে রক্ত দিতে হবে।
250
00:23:57,436 --> 00:23:59,145
তুকোর এই কাজিনদের...
251
00:23:59,313 --> 00:24:01,022
উপযুক্ত প্রতিশোধ নেয়ার অধিকার আছে।
252
00:24:01,398 --> 00:24:03,817
সালামাঙ্কা পরিবার, কার্টেল...
253
00:24:03,984 --> 00:24:06,903
সবাই এ ব্যাপারে একমত।
254
00:24:09,907 --> 00:24:10,949
ডন সালামাঙ্কা।
255
00:24:11,742 --> 00:24:13,118
জেন্টলম্যান।
256
00:24:13,285 --> 00:24:15,620
আমি আপনাদের হারানোর দুঃখটা বুঝতে পারছি।
257
00:24:16,080 --> 00:24:19,332
প্লীজ, আমার সমবেদনা গ্রহণ করবেন।
258
00:24:21,127 --> 00:24:25,839
আপনাদের প্রতিশোধ নেওয়ার অধিকারে
আমার কোন সমস্যা নেই।
259
00:24:26,590 --> 00:24:31,803
তবে বর্তমানে আমি এই লোকের সাথে ব্যবসায় জড়িত।
260
00:24:32,429 --> 00:24:35,181
যখন আমাদের কাজ সম্পন্ন হবে...
261
00:24:35,641 --> 00:24:40,186
সে আর আমার মাথাব্যথা থাকবে না।
262
00:24:42,565 --> 00:24:44,774
ততক্ষণ পর্যন্ত...
263
00:24:46,819 --> 00:24:49,195
তাকে আমার জীবিত প্রয়োজন।
264
00:24:55,035 --> 00:24:56,995
একটু অপেক্ষা করো সবাই।
265
00:25:12,511 --> 00:25:15,054
মুরগি কিভাবে ভাজতে হয়
সেটা তোমাকে বলবো না, গুস্তাভো।
266
00:25:15,347 --> 00:25:18,725
তোমার উচিৎ আমার সংগঠনের মারপ্যাঁচ
আমার উপরই ছেড়ে দেয়া।
267
00:25:18,976 --> 00:25:22,353
আমি কি আমার এলাকা চালাই না?
268
00:25:22,521 --> 00:25:23,897
অবশ্যই চালাও।
269
00:25:24,356 --> 00:25:26,149
আর আমি ওদের ধৈর্য ধরতে বলবো।
270
00:25:26,317 --> 00:25:29,652
তবে আমার পরামর্শ হবে
যত দ্রুত পারো লোকটার সাথে বিজনেস শেষ করো।
271
00:25:29,904 --> 00:25:32,655
নতুবা কার্টেলের সাথে বন্ধুত্বটা হারানোর ঝুঁকি নেবে।
272
00:25:33,157 --> 00:25:34,908
সেটা বুদ্ধিমানের কাজ হবেনা।
273
00:25:38,120 --> 00:25:40,538
আর ভেতরের ওই ছেলেগুলো...
274
00:25:41,081 --> 00:25:43,333
আমি গ্যারান্টি দিতে পারছি না
যে ওরা কথা শুনবে।
275
00:25:44,210 --> 00:25:46,920
ওরা তোমার আমার মত নয়।
276
00:26:11,695 --> 00:26:14,906
যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো,
তাহলে চারটি শব্দ বলার আছে:
277
00:26:15,074 --> 00:26:16,115
"ভুলেও আর কল করবেনা।"
278
00:26:16,283 --> 00:26:18,743
আর যদি, জোশ পাবলিক হও,
বিপ শেষে মেসেজ ছাড়তে পারো।
279
00:26:30,297 --> 00:26:33,466
যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো,
তাহলে চারটি শব্দ বলার আছে:
280
00:26:33,676 --> 00:26:34,717
"ভুলেও আর কল করবেনা।"
281
00:26:34,885 --> 00:26:37,595
আর যদি, জোশ পাবলিক হও,
বিপ শেষে মেসেজ ছাড়তে পারো।
282
00:26:40,182 --> 00:26:42,934
যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো,
তাহলে চারটি শব্দ বলার আছে:
283
00:27:24,351 --> 00:27:27,979
ওহ মামুনি, আমি দুঃখিত, আমি দুঃখিত।
284
00:27:28,147 --> 00:27:32,525
কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সোনা আমার।
285
00:27:32,693 --> 00:27:37,989
এই যে আম্মু এসে গেছে।
286
00:27:38,824 --> 00:27:43,745
আম্মু তোমাকে কোলে নিয়েছে।
287
00:27:46,040 --> 00:27:48,458
স্কাইলার? কোন সাহায্য লাগবে?
288
00:27:59,470 --> 00:28:02,764
স্কাইলার, বাথরুমটা ব্যবহার করতে পারি?
289
00:28:15,861 --> 00:28:17,487
মরার...
290
00:28:35,923 --> 00:28:38,549
- মানে কি? আপনার অমতে?
- হ্যাঁ।
291
00:28:38,717 --> 00:28:42,428
একদম আমার অমতে।
ও শুধু... ও হঠাৎ ফিরে এলো।
292
00:28:42,596 --> 00:28:46,766
আর ও... ও ডিভোর্স চায় না,
চাওয়ার চিন্তাও করছে না।
293
00:28:47,267 --> 00:28:50,895
আমি ওর জন্য পুলিশ ডেকেছিলাম।
294
00:28:51,063 --> 00:28:53,439
আমি...
আমি খুব কাছাকাছি...
295
00:28:54,817 --> 00:28:57,944
- কীসের কাছকাছি ছিলেন?
- কিছু না, বাদ দিন।
296
00:28:59,279 --> 00:29:03,574
স্কাইলার, সবকিছু খুলে না বললে
আমি আপনাকে যথাযথ পরামর্শ দিতে পারবো না।
297
00:29:04,243 --> 00:29:09,455
জেনে রাখুন, উকিল-মক্কেল সম্পর্কের প্রেক্ষিতে
আপনি যা বলবেন আমি তা গোপন রাখতে বাধ্য।
299
00:29:09,623 --> 00:29:12,917
আপনি অনুমতি না দিলে
আমি কাউকেই বলতে পারবো না।
300
00:29:13,293 --> 00:29:15,711
যদি সেটা বেআইনি কিছু হয়?
301
00:29:16,296 --> 00:29:18,589
বিশেষত যদি সেটা বেআইনি হয়।
302
00:29:18,757 --> 00:29:23,344
আমি আপনার আইনজীবী, পুলিশ নই।
আমার কাজ আপনাকে রক্ষা করা।
303
00:29:32,855 --> 00:29:35,440
আমার স্বামী মেথ বানায়।
304
00:29:37,359 --> 00:29:39,569
মেথাম্ফেটামিন।
305
00:29:42,448 --> 00:29:45,575
- আপনার স্বামী একজন ড্রাগ ডিলার?
- একজন প্রস্তুতকারক, আসলে।
306
00:29:45,742 --> 00:29:50,746
ওরা... ওরা তাদেরকে রন্ধনবিদ বলে।
307
00:29:51,373 --> 00:29:53,249
ইন্টারনেট ঘেটে দেখেছিলাম।
308
00:29:53,834 --> 00:29:57,295
এটা আমার পরামর্শ,
আর আপনার এটা নেয়া উচিত:
309
00:29:57,463 --> 00:30:00,173
অবিলম্বে ডিভোর্সের জন্য আবেদন করুন।
310
00:30:00,382 --> 00:30:03,968
আমাকে পুলিশের কাছে গিয়ে এই মাত্র
যা বললেন, তা বলতে দিন।
311
00:30:04,136 --> 00:30:07,797
আমি আপনার পক্ষে আজই
আদালত থেকে নিয়ন্ত্রণ আদেশ জোগাড় করবো।
312
00:30:07,864 --> 00:30:11,350
যদি সে আপনার আর বাচ্চাদের ধারেকাছেও আসে,
সোজা জেলে চলে যাবে।
313
00:30:11,518 --> 00:30:14,470
বিনা বাক্য ব্যয়ে।
একদমই জোর খাটাতে হবে না।
314
00:30:14,538 --> 00:30:17,523
এটাই আপনার এবং আপনার পরিবারের
জন্য সেরা উপায়।
315
00:30:20,027 --> 00:30:21,694
পারবো না।
316
00:30:24,364 --> 00:30:25,406
আমি এটা করতে পারবো না।
317
00:30:26,867 --> 00:30:32,413
আমি চাইনা আমার ছেলে জানুক যে
ওর বাবা একজন অপরাধী।
318
00:30:33,040 --> 00:30:35,041
আমি শুধু...
319
00:30:35,292 --> 00:30:40,796
- আমি ওর সাথে এমন করতে পারবো না।
- শেষমেশ, এটা আপনার হাতে নাও থাকতে পারে।
320
00:30:41,715 --> 00:30:43,841
ড্রাগ ডিলারদের ধরা পড়ার একটা পদ্ধতি আছে।
321
00:30:46,512 --> 00:30:49,013
ওয়াল্টের ফুসফুসের ক্যান্সার আছে।
322
00:30:50,057 --> 00:30:51,824
চিকিৎসা ওকে কিছু সময় এনে দিয়েছে।
323
00:30:51,934 --> 00:30:55,061
কিন্তু ডাক্তাররা,
সবাই বলেছে যে আগেপরে...
324
00:30:56,522 --> 00:31:01,817
বুঝতে পারছি না কেন আমি
আমার পরিবারের সাথে এমন করবো...
325
00:31:02,194 --> 00:31:04,153
যখন ব্যাপারগুলা হয়তো...
326
00:31:06,073 --> 00:31:10,243
আপনাআপনি সমাধান হয়ে যেতে পারে...
327
00:31:10,869 --> 00:31:14,830
অন্যকেউ জানার আগে।
অসম্ভব।
328
00:31:20,754 --> 00:31:23,256
ম্যান, কোন বাজিটাজি হেরে গেলাম নাকি?
329
00:31:24,883 --> 00:31:27,693
- এই ফালতু জায়গায় কী করছি?
- শান্ত হও, ঠিক আছে?
330
00:31:27,761 --> 00:31:30,296
শান্ত?
এসব জায়গাতেই লোকজন ছুরিমারা খায়।
331
00:31:30,364 --> 00:31:33,766
- আমাদের চিলিস'এ যাওয়া উচিত ছিল, ম্যান।
- আচ্ছা হয়েছে, থামবে।
332
00:31:33,934 --> 00:31:38,354
আউটব্যাক স্টেকহাউজ (দোকানের নাম), এখনো
বেশি দেরি হয়নি। ওদের ওখানে পেঁয়াজ ভুনা আছে।
333
00:31:38,772 --> 00:31:40,940
একটু জমিয়ে খেলে কি সমস্যা, হাহ?
334
00:31:41,108 --> 00:31:45,111
দেখে মনে হচ্ছে এই জমানো জিনিস
বহু লোকের প্লেট ঘুরে এসেছে।
335
00:31:45,862 --> 00:31:48,531
তো এল পাসোতে কখন ফিরছো?
336
00:31:48,907 --> 00:31:52,952
জানো তো, প্যাকিং-ট্যাকিং,
রেডি-টেডি হয়ে ঘুছিয়ে উঠতে...
337
00:31:53,120 --> 00:31:56,581
- সপ্তাহ দুয়েক লাগবে।
- সপ্তাহ দুয়েক?
338
00:31:56,748 --> 00:31:59,250
ধুর, ম্যান।
আমি হলে যাওয়ার জন্য মরিয়া হয়ে যেতাম।
339
00:31:59,418 --> 00:32:01,727
হ্যাঁ, ওয়েল,
এমন তো না যে এখানে কিছুই হচ্ছে না।
340
00:32:01,895 --> 00:32:03,129
কি বলছো যা তা?
341
00:32:03,297 --> 00:32:07,425
এখানে চুলটাও হচ্ছে না।
পুরো নরকের মত ঠান্ডা।
342
00:32:08,135 --> 00:32:10,052
একটু বাথরুমে যাচ্ছি।
343
00:32:41,793 --> 00:32:46,130
আমার ধারনা ওই দুজনের কাছে আছে (ড্রাগ)।
344
00:32:47,966 --> 00:32:51,344
ম্যান, এমন জায়গায়,
সম্ভবত বার্টেন্ডারের কাছেও আছে।
345
00:32:56,016 --> 00:32:57,850
- ঠিক আছে।
- কি করছো তুমি?
346
00:32:58,018 --> 00:32:59,685
এ.পি.ডি'তে কল করছি, কি মনে হয়?
347
00:32:59,853 --> 00:33:02,146
কবে থেকে কয়েকটা গুন্ডাকে সামলাতে পারি না?
348
00:33:02,314 --> 00:33:03,689
ধুর ম্যান, নিয়ম রক্ষার কল।
349
00:33:04,066 --> 00:33:06,567
যদি ভাইস আবার গুপ্তচর লাগিয়ে থাকে?
350
00:33:10,530 --> 00:33:13,783
বাদ দাও, এবার তোমার বিল দেবার পালা।
351
00:33:48,860 --> 00:33:50,653
- কোথায় যাচ্ছ?
- একটু প্রস্রাব করতে হবে।
352
00:33:50,821 --> 00:33:53,364
আজব, ওষুধ খাওয়া ধরো।
353
00:34:04,751 --> 00:34:06,168
দাঁড়া।
354
00:34:13,927 --> 00:34:17,430
আমাদের সাথে কোন সমস্যা, শালা?
355
00:34:17,764 --> 00:34:19,598
তোর পালা।
356
00:34:47,294 --> 00:34:49,462
ডিইএ, নড়বি না।
357
00:34:55,802 --> 00:34:58,804
বাইরে গিয়ে আমার পার্টনারকে এখানে আসতে বল।
358
00:35:33,632 --> 00:35:36,842
যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো,
তাহলে চারটি শব্দ বলার আছে:
359
00:35:37,010 --> 00:35:38,010
"ভুলেও আর কল করবেনা।"
360
00:35:38,220 --> 00:35:40,596
আর যদি, জোশ পাবলিক হও,
বিপ শেষে মেসেজ ছাড়তে পারো।
361
00:35:52,108 --> 00:35:55,319
যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো,
তাহলে চারটি শব্দ বলার আছে:
362
00:35:55,487 --> 00:35:57,154
"ভুলেও আর কল কর..."
363
00:36:09,376 --> 00:36:13,295
যে নাম্বারে ডায়াল করেছেন,
১৪৯-৪৯৮৫...
364
00:36:13,463 --> 00:36:17,258
এরিয়া কোড ৫০৫ এ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না...
365
00:37:56,650 --> 00:37:58,400
স্কাইলার।
366
00:38:00,737 --> 00:38:02,863
কথা বলতে পারি?
367
00:38:18,171 --> 00:38:20,506
এসাক তোমাকে দেখতে চায়।
368
00:38:22,342 --> 00:38:23,842
আর?
369
00:38:24,010 --> 00:38:26,470
আমরা আড্ডা মারছিলাম,
দেখলাম একটা লেনদেন চলছে।
370
00:38:26,638 --> 00:38:28,347
আমি বাইরে গিয়েছিলাম খবর দিতে।
371
00:38:28,515 --> 00:38:30,516
তুমি ভেতরে সন্দেহভাজনের
ওপর চোখ রাখছিলে।
372
00:38:30,684 --> 00:38:32,935
তখনি ওরা তোমার ওপর হামলা করেছিল।
373
00:38:39,025 --> 00:38:42,494
তাদেরকে যেটা বলিনি তা হচ্ছে যে
তুমি সিটের নিচে বন্দুক ফেলে গিয়েছিলে...
374
00:38:42,562 --> 00:38:45,030
ভেতরে ঢোকার আগে।
375
00:39:00,839 --> 00:39:05,968
আমি জঘন্য একটা কাজ করেছি।
কিন্তু সেটা করেছি উপযুক্ত কারণে।
376
00:39:07,846 --> 00:39:09,930
আমাদের জন্য করেছি।
377
00:39:11,975 --> 00:39:17,813
এটা ওয়াল্টার জুনিয়রের কলেজ ফি...
378
00:39:17,981 --> 00:39:22,192
আর হলির ১৮ বছরের দেখভাল খরচ।
379
00:39:25,321 --> 00:39:28,490
এটা তোমার এবং বাচ্চাদের স্বাস্থ্যবীমা।
380
00:39:29,492 --> 00:39:35,456
জুনিয়রের ফিজিক্যাল থেরাপির জন্য,
ওর শিক্ষকের জন্য।
381
00:39:37,083 --> 00:39:39,334
এই টাকাগুলো খাবার-দাবারের...
382
00:39:40,670 --> 00:39:42,379
গ্যাসের...
383
00:39:42,881 --> 00:39:47,551
জন্মদিন আর গ্রাজুয়েশন পার্টির জন্য।
384
00:39:50,764 --> 00:39:54,725
স্কাইলার, এই টাকা তোমার মাথার
ওপর ওই ছাদটার জন্য...
385
00:39:54,893 --> 00:39:57,394
যেটার বন্ধকের টাকা পোষাতে পারবে না...
386
00:39:57,562 --> 00:40:00,272
তোমার ওই পার্টটাইম জবের বেতন দিয়ে,
আমি চলে গেলে।
387
00:40:00,482 --> 00:40:04,359
- ওয়াল্ট, আম...
- প্লীজ, প্লীজ।
388
00:40:09,616 --> 00:40:14,286
এই টাকা, আমি চুরি করিনি।
389
00:40:14,454 --> 00:40:17,372
এটা আর অন্য কারো টাকা নয়।
390
00:40:18,208 --> 00:40:19,625
আমি এটা উপার্জন করেছি।
391
00:40:21,294 --> 00:40:25,798
এটা উপার্জনের জন্য যা করেছি...
391
00:40:28,294 --> 00:40:28,798
যা...
392
00:40:33,431 --> 00:40:37,518
যা আমাকে করতে হয়েছে...
393
00:40:38,520 --> 00:40:42,815
আমার সেসব নিয়েই বেঁচে থাকতে হবে।
394
00:40:48,947 --> 00:40:50,531
স্কাইলার...
395
00:40:53,618 --> 00:40:55,828
আমি যা কিছু করেছি...
396
00:40:55,995 --> 00:41:01,458
যা কিছু বিসর্জন দিয়েছি,
এই পরিবারের জন্য...
397
00:41:01,626 --> 00:41:07,589
সব ধূলিসাৎ হয়ে যাবে,
যদি তুমি আমার উপার্জন গ্রহণ না কর।
398
00:41:08,842 --> 00:41:10,592
প্লীজ।
399
00:41:14,764 --> 00:41:17,599
আমি কাজ শেষে তোমার
ফেরার অপেক্ষায় থাকবো।
400
00:41:19,686 --> 00:41:22,187
তখন তোমার উত্তর দিতে পারো।
401
00:41:44,460 --> 00:41:46,128
হেই, স্কাই।
402
00:42:44,437 --> 00:42:49,024
- হেই, কফি চলবে?
- হ্যাঁ।
403
00:42:49,609 --> 00:42:53,563
রিপোর্টগুলো বেশ ভালো দেখাচ্ছে।
পরিবেশনাটা ভাল লেগেছে।
404
00:42:53,613 --> 00:42:55,155
ভালো।
405
00:43:03,414 --> 00:43:05,582
তোমার বাচ্চারা ঘরে?
407
00:43:51,421 --> 00:43:53,463
হেই, মিসেস হোয়াইট।
408
00:43:55,425 --> 00:43:56,466
হেই, লুইজ।
409
00:43:56,634 --> 00:43:59,720
হেই, ডিনারে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ।
410
00:44:00,847 --> 00:44:02,097
অবশ্যই।
411
00:44:02,265 --> 00:44:07,811
হেই, স্কাইলার,
আমি ডিনার বানাচ্ছি।
412
00:44:08,229 --> 00:44:12,816
মুরগীর রোস্ট, আসবে...?
413
00:44:31,961 --> 00:44:35,130
তো দিন কেমন গেছে?
414
00:44:36,507 --> 00:44:39,551
- ভাল।
- ভাল।
415
00:44:39,719 --> 00:44:40,761
চমৎকার।
416
00:44:41,304 --> 00:44:46,391
আশা করি কিছু মনে করনি,
আমি লুইজকে ডিনারে দাওয়াত দিয়েছি।
417
00:44:46,559 --> 00:44:50,979
মানে, ধন্যবাদ হিসেবে,
আমাদের হয়ে ওয়াল্টারকে স্কুলে পৌঁছে দেয়ার জন্যে।
418
00:44:51,397 --> 00:44:54,066
আমরা কিছুটা অন্যমনস্ক ছিলাম...
419
00:44:54,233 --> 00:44:59,029
তবে বলতেই হচ্ছে,
লুইজ খুবই সাহায্য করেছে।
420
00:45:05,078 --> 00:45:10,282
দেখো, আমি শুধু বলতে চাই যে আমি...
আজ সকালের আলাপের ব্যাপারে আমি উচ্ছ্বসিত।
421
00:45:10,349 --> 00:45:13,710
আর আমি মুখিয়ে আছি
তুমি কী ভাবছো তা শুনতে...
422
00:45:13,878 --> 00:45:15,754
আমাদের আলাপের ব্যাপারে।
423
00:45:15,922 --> 00:45:18,815
তবে, মানে,
অবশ্যই যখন তোমার ইচ্ছে হবে।
424
00:45:25,056 --> 00:45:30,227
ন্যায়পরায়ণতা ভালো, ঠিক না?
425
00:45:52,875 --> 00:45:55,043
আমি টেডের সাথে শুয়েছি।
426
00:46:03,845 --> 00:46:06,138
ছেলেরা, ডিনার।
427
00:46:08,391 --> 00:46:09,808
- ঠাণ্ডা চা?
- হ্যাঁ।
428
00:46:09,976 --> 00:46:11,393
- আচ্ছা।
- ধন্যবাদ।
429
00:46:11,561 --> 00:46:12,978
- লুইজ?
- হ্যাঁ, প্লীজ।
430
00:46:13,146 --> 00:46:14,646
ঠিক আছে।
431
00:46:16,774 --> 00:46:19,609
দু'জনকেই কিন্তু সালাদ খেতে হবে,
ঠিক আছে?
432
00:46:19,777 --> 00:46:23,905
- আচ্ছা।
- জানি কেউ সালাদ পছন্দ করে না...
433
00:46:24,449 --> 00:46:25,824
কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভাল।
434
00:46:25,992 --> 00:46:27,993
- ধন্যবাদ, বাবা।
- ধন্যবাদ।
435
00:46:29,500 --> 00:46:49,088
অনুবাদে:
メ Hamid uddin Abubakar メ
436
00:46:50,500 --> 00:47:03,088
সম্পাদনায়:
メ AsadujJaman メ