1
00:01:14,680 --> 00:01:27,000
অনুবাদ ও সম্পাদনা
Arman AL Mahamud
2
00:03:07,755 --> 00:03:11,338
এটা কি অদ্ভুত নয় যে
মানুষ সর্বাধিক ঘৃণা তাদেরই করে
3
00:03:12,005 --> 00:03:15,421
যাদের সাথে
নিজের সবচেয়ে বেশি মিল রয়েছে?
4
00:03:17,796 --> 00:03:19,921
কীভাবে বাড়ি ফিরবো বলুন।
5
00:03:34,880 --> 00:03:36,380
তৈরি হয়ে নাও।
6
00:04:00,755 --> 00:04:02,755
[ ২৫শে জুন, ২০২০ ]
7
00:04:02,838 --> 00:04:06,421
[ মহাপ্রলয়ের দুইদিন পূর্বে ]
8
00:04:37,921 --> 00:04:39,255
দাঁড়াও।
9
00:04:47,296 --> 00:04:49,463
তোমাদের কিছু দেখানো দরকার।
10
00:04:49,546 --> 00:04:51,005
আমাদের যেতে হবে।
11
00:04:51,755 --> 00:04:53,213
একটু বসলে বোধহয় ভালো হতো।
12
00:04:53,296 --> 00:04:56,338
অন্যকোনো সময় দেখি?
সত্যিই যেতে হবে।
13
00:04:57,838 --> 00:04:59,255
আসলে... আমার...
14
00:04:59,963 --> 00:05:01,421
তোমাদের কিছু বলা দরকার।
15
00:05:01,963 --> 00:05:05,338
ব্যাপারটা পাগলাটে, তবুও এ ব্যাপারে
তোমাদের মতামত জানা দরকার।
16
00:05:05,421 --> 00:05:06,963
কী এসব?
17
00:05:07,546 --> 00:05:11,421
গত কয়েকমাস আমাদের সাথে ঠিকমতো কথাও বলোনি,
আর এখন আমাদের মতামত জানতে চাচ্ছো?
18
00:05:12,338 --> 00:05:13,630
একটু তাকিয়ে দেখো।
19
00:05:14,713 --> 00:05:18,421
বাচ্চা আমরা, অথচ গত কয়েকমাস ধরে
তুমিই বাচ্চাদের মতো আচরণ করছো।
20
00:05:18,505 --> 00:05:21,880
যেন মা,
তুমিই শুধু ওদের হারিয়েছো।
21
00:05:23,963 --> 00:05:25,880
কিন্তু আমরাও ওদের হারিয়েছি।
22
00:05:32,546 --> 00:05:33,546
না।
23
00:05:34,588 --> 00:05:36,880
তুমি কথা বলতে চাইলেও,
আমরা চাই না!
24
00:05:48,796 --> 00:05:51,588
পাওয়ার প্ল্যান্টে
তার এত আগ্রহ কেন?
25
00:05:53,380 --> 00:05:56,880
ক্লাউসেনের পরিচিত কেউ
ফেডারেল পুলিশে আছে কিনা দেখো।
26
00:05:56,963 --> 00:05:58,796
এখানে কেন এসেছে খুঁজে বের করো।
27
00:06:00,505 --> 00:06:02,755
কিছু পেলেই জানাবে আমাকে।
28
00:06:07,796 --> 00:06:09,463
বারটোশ বাসায় নেই।
29
00:06:13,255 --> 00:06:16,880
ওর বিছানা পরিপাটি।
রাত থেকেই ও নেই।
30
00:06:18,338 --> 00:06:21,463
- মার্থার বাসায় হয়তো।
- ওদের সম্পর্ক শেষ।
31
00:06:22,421 --> 00:06:25,130
আবার হয়তো ঠিক হয়ে গেছে।
কল দিয়েছিলে?
32
00:06:25,213 --> 00:06:26,963
ধরছে না কেউ।
33
00:06:29,630 --> 00:06:31,296
চিন্তার কিছু নেই।
34
00:06:33,213 --> 00:06:34,921
বলো সব ঠিক আছে।
35
00:06:44,463 --> 00:06:45,838
সব ঠিক আছে।
36
00:07:10,463 --> 00:07:11,963
ভালো আছেন, ইন্সপেক্টর?
37
00:07:24,255 --> 00:07:27,755
উইন্ডেনের প্রাক্তন চিফ ইন্সপেক্টর ইগোন টিডামানকে
১৯৮৭ এর ২৬শে জুন মৃত উদ্ধার করা হয়েছে
38
00:07:30,546 --> 00:07:33,463
মৃত্যুর পারিপার্শ্বিক কারণ এখনো অস্পষ্ট
39
00:07:37,796 --> 00:07:39,088
মিস. টিডামান?
40
00:07:40,130 --> 00:07:41,880
ফ্রেঞ্চ প্রতিনিধিদল।
41
00:07:42,963 --> 00:07:45,880
ওনারা সবাই অপেক্ষা করছেন।
আপনার বোধহয় যাওয়া উচিত।
42
00:07:49,046 --> 00:07:50,171
নতুন ডেট দাও।
43
00:07:50,671 --> 00:07:51,671
কী?
44
00:08:00,463 --> 00:08:01,546
নতুন ডেট দাও।
45
00:08:02,380 --> 00:08:04,005
কিন্তু এভাবে তো...
46
00:08:26,963 --> 00:08:28,421
আমি এখানে কেন?
47
00:08:33,296 --> 00:08:36,463
মানুষ তিনটি জীবন অতিবাহিত করে।
48
00:08:37,296 --> 00:08:40,296
প্রথমটা শেষ হয় সরলতা হারানোর মাধ্যমে,
49
00:08:40,755 --> 00:08:43,421
দ্বিতীয়টা নিষ্কলুষতা হারানোর মাধ্যমে,
50
00:08:44,130 --> 00:08:48,130
আর তৃতীয়টা জীবনটাই হারানোর মাধ্যমে।
51
00:08:50,088 --> 00:08:53,921
এটা অনিবার্য যে আমাদেরকে
এই তিন ধাপের মধ্য দিয়ে যেতে হবে।
52
00:08:55,588 --> 00:08:58,421
তুমি তোমার বয়স্ক রূপে পরিণত হবে,
53
00:08:59,046 --> 00:09:00,713
আর তোমার বয়স্ক রূপ...
54
00:09:01,380 --> 00:09:03,755
যেমনটা দেখছো তেমনটায়।
55
00:09:04,088 --> 00:09:05,963
এসব বাজে কথা শোনার
সময় নেই আমার।
56
00:09:06,963 --> 00:09:09,005
আমাকে বাড়ি ফিরতে হবে।
আমার সময়ে ফিরতে হবে!
57
00:09:09,796 --> 00:09:12,421
আমি জানি কী ঘটবে।
সবার কবর দেখেছি আমি।
58
00:09:13,755 --> 00:09:15,380
তোমার হাতে এখনো
প্রচুর সময় আছে।
59
00:09:16,755 --> 00:09:19,213
এখন ১৯২১ সাল চলছে।
60
00:09:20,963 --> 00:09:24,713
ভুল না বললে,
এখনো তোমার হাতে ৯৯ বছর আছে।
61
00:09:33,713 --> 00:09:36,088
চলে এলো, গরম গরম নাস্তা।
62
00:09:40,463 --> 00:09:42,046
মানুষ যা ইচ্ছা বলুক,
63
00:09:43,005 --> 00:09:45,838
রেগান কিন্তু ভালো লোক।
64
00:09:47,713 --> 00:09:49,546
বার্লিনের উভয় পার্শ্বে
অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে।
65
00:09:50,630 --> 00:09:52,296
একে তো আমি স্বপ্ন বলবো।
66
00:09:52,838 --> 00:09:55,130
ওনার বক্তৃতা পুরোটা রেকর্ড করেছি।
67
00:10:23,588 --> 00:10:25,671
অনেকদিন পর এলে।
68
00:10:29,588 --> 00:10:31,838
ভাবলাম তোমাকে একবার দেখে যাই।
69
00:10:35,130 --> 00:10:36,380
ভালো করেছো।
70
00:10:43,546 --> 00:10:44,838
ক্লডিয়া।
71
00:10:49,130 --> 00:10:51,171
তুমি জানো আমি গর্বিত।
72
00:10:54,588 --> 00:10:56,630
তোমার সব অর্জনে।
73
00:11:00,796 --> 00:11:03,130
তোমার মাও হতো।
74
00:11:07,880 --> 00:11:09,421
যেতে হচ্ছে।
75
00:11:16,213 --> 00:11:18,130
আসলে যেজন্য আসলাম...
76
00:11:20,255 --> 00:11:21,963
তুমি বরং আমাদের কাছে
চলে আসো।
77
00:11:24,380 --> 00:11:25,921
একা একা থাকতে হবে না।
78
00:11:26,338 --> 00:11:28,796
তোমাকে আরও কাছে পেয়ে
রেজিনাও খুশি হবে।
79
00:11:31,088 --> 00:11:32,630
কালকেই আসতে পারো।
80
00:11:34,838 --> 00:11:36,255
কালকেই?
81
00:11:37,421 --> 00:11:40,921
তোমার কথা শুনে মনে হচ্ছে
আমি মৃত্যুশয্যায়।
82
00:11:45,255 --> 00:11:46,755
ভেবে দেখো একটু।
83
00:11:48,671 --> 00:11:49,755
কেমন?
84
00:12:19,505 --> 00:12:20,713
ক্যাথারিনা?
85
00:12:21,380 --> 00:12:22,713
কী ব্যাপার?
86
00:12:25,380 --> 00:12:26,630
ও আছে?
87
00:12:28,255 --> 00:12:29,380
জোনাস?
88
00:12:29,880 --> 00:12:32,713
নেই।
জানি না কোথায় গেছে।
89
00:12:35,296 --> 00:12:36,713
তুমি তো মিকেলকে দেখেছো।
90
00:12:37,963 --> 00:12:40,838
অতীতে গিয়েছিলে।
কীভাবে যাওয়া যায়?
91
00:12:47,046 --> 00:12:49,213
ওর কাছে একটা...
92
00:12:49,296 --> 00:12:50,380
যন্ত্র আছে।
93
00:12:51,546 --> 00:12:53,171
ওটাকে বোধহয়...
94
00:12:54,171 --> 00:12:55,588
টাইম মেশিন বলে।
95
00:12:58,838 --> 00:13:00,130
টাইম মেশিন।
96
00:13:01,463 --> 00:13:03,130
ওটা চালাতে জানো?
97
00:13:04,255 --> 00:13:06,255
জানলেও, লাভ নেই।
98
00:13:07,296 --> 00:13:08,380
ওটাও নিয়ে গেছে।
99
00:13:20,921 --> 00:13:22,380
এখানেই ছিল।
100
00:13:24,338 --> 00:13:25,921
আমার চোখের সামনে।
101
00:13:31,338 --> 00:13:35,338
বিশ্বাসই হচ্ছে না আমার ছেলে-স্বামী
দু'জনের সাথেই তুমি শুয়েছো।
102
00:13:37,130 --> 00:13:40,046
বরাবরই তুমি
আমার জিনিসে নজর দিয়েছো।
103
00:13:41,421 --> 00:13:43,088
তুমি পরজীবীর মতো।
104
00:13:45,671 --> 00:13:48,255
উলরিখ আদৌও কখনো তোমাকে
ভালোবাসে বলেছিল?
105
00:13:50,421 --> 00:13:53,296
দিনশেষে,
আমাদেরই ভালোবাসতো।
106
00:14:06,796 --> 00:14:07,796
হ্যালো।
107
00:14:08,296 --> 00:14:09,296
হ্যালো।
108
00:14:09,380 --> 00:14:11,338
গতকাল আসেননি আপনি।
109
00:14:12,463 --> 00:14:14,380
ওহ্, দুঃখিত...
110
00:14:14,463 --> 00:14:16,421
ভুলে গিয়েছিলাম আসলে।
111
00:14:16,505 --> 00:14:19,838
ছেলে নিখোঁজ অথচ ভুলে গেছেন,
বিশ্বাস হয় না।
112
00:14:20,880 --> 00:14:22,088
মিসেস. নিয়েলসেন।
113
00:14:23,463 --> 00:14:26,046
আপনার সাথেই
দেখা করা বাকি ছিল।
114
00:14:28,005 --> 00:14:29,588
তবে দেখা যেহেতু হয়েই গেল...
115
00:14:33,838 --> 00:14:35,296
এই লোককে দেখেছেন কখনো?
116
00:14:37,296 --> 00:14:38,463
না, দেখিনি।
117
00:14:59,005 --> 00:15:00,213
আর আপনি?
118
00:15:07,463 --> 00:15:08,963
একে দেখেছেন কখনো?
119
00:15:14,005 --> 00:15:15,046
না।
120
00:16:39,505 --> 00:16:41,380
যা ঘটতে যাচ্ছে
সবটা আপনি জানেন?
121
00:16:42,963 --> 00:16:45,421
আমি জানি
যুদ্ধের সূচনা ও সমাপ্তি কখন,
122
00:16:47,171 --> 00:16:50,546
সামনের বছরগুলোতে
কী কী আবিষ্কার হবে,
123
00:16:52,088 --> 00:16:54,005
কোন শেয়ারে
ইনভেস্ট করলে ভালো হবে,
124
00:16:55,963 --> 00:16:58,588
কিন্তু আমার মতো দেখতে
অন্যজন কী করবে জানি না,
125
00:16:59,755 --> 00:17:02,338
যেহেতু তার ভবিষ্যৎ আমি দেখিনি।
126
00:17:02,880 --> 00:17:05,755
কিন্তু আমার ভবিষ্যৎ তো দেখেছেন।
আমি কী করবো জানেন।
127
00:17:07,296 --> 00:17:09,213
আমিই তোমার ভবিষ্যৎ।
128
00:17:12,380 --> 00:17:16,255
সবকিছু বদলানোর কোনো উপায় তো আছে।
যাতে সব নতুনভাবে ঘটতে পারে।
129
00:17:17,088 --> 00:17:18,296
লুপহোল।
130
00:17:20,421 --> 00:17:24,338
আমার ৬৬টা বছর লেগেছে
এসব থেকে বের হবার পথ খুঁজতে,
131
00:17:25,255 --> 00:17:27,880
এই নরক থেকে বের হবার পথ।
132
00:17:33,463 --> 00:17:34,921
এক সপ্তাহ যাবত এখানে আছি।
133
00:17:36,130 --> 00:17:38,755
আর এতদিনে এটা বুঝেছি
কেউ সত্য বলছে না।
134
00:17:40,671 --> 00:17:42,671
সবাই কিছু লোকাচ্ছে।
135
00:17:44,296 --> 00:17:47,380
যদিও জানি না
সবাই একই জিনিস লোকাচ্ছে
136
00:17:47,463 --> 00:17:51,296
নাকি নিজ নিজ সত্য গোপনে ব্যস্ত।
137
00:17:57,921 --> 00:17:58,921
আপনাকে টাকা দেয়?
138
00:18:03,838 --> 00:18:05,171
আলেকজান্ডার টিডামান।
139
00:18:07,213 --> 00:18:08,796
বুঝতে পারছি না আপনার কথা।
140
00:18:09,796 --> 00:18:14,046
আপনি ওনার ফিজিওথেরাপিস্ট ছিলেন।
এখন তো আর নেই, তাই না?
141
00:18:17,296 --> 00:18:20,713
তবুও উনি প্রতিমাসে আপনাকে
একই পরিমাণ টাকা পাঠান।
142
00:18:21,713 --> 00:18:25,505
এর বদলে কোনো কাজ করার কথা।
তো সেই কাজটা কী?
143
00:18:35,380 --> 00:18:37,671
আপনি বুঝতে পারেননি
আমরা এখানে মিলেমিশে থাকি।
144
00:18:39,296 --> 00:18:40,755
একে অন্যকে সহায়তা করি।
145
00:18:44,296 --> 00:18:45,755
আমার ছেলে নিখোঁজ।
146
00:18:47,296 --> 00:18:49,255
আলেকজান্ডার আমাকে
টাকা দিয়ে সাহায্য করছে।
147
00:18:50,963 --> 00:18:52,130
ব্যস, এটাই।
148
00:18:55,046 --> 00:18:57,296
প্রতিবেশীদের মধ্যে মিলমিশের চেয়ে
ভালো কিছু আর নেই।
149
00:19:00,005 --> 00:19:04,255
ব্যাপারটা অসাধারণ যে
মিসেস. নিয়েলসেনও একই চিন্তাধারার মানুষ।
150
00:19:06,671 --> 00:19:09,588
হ্যাঁ, সম্ভবত এই ছোট্ট শহরের
বৈশিষ্ট্যই এমন।
151
00:19:10,630 --> 00:19:12,630
আপনারা শুধু সিক্রেটই নয়,
152
00:19:15,588 --> 00:19:17,046
টাকা আর বিছানাও ভাগ করে নেন।
153
00:19:53,963 --> 00:19:56,546
- তুমি যা জানো আমাকে বলো।
- বেশ।
154
00:19:57,380 --> 00:19:59,088
নোয়াহ কে?
155
00:19:59,880 --> 00:20:01,296
তাদের একজন।
156
00:20:02,671 --> 00:20:03,880
ভ্রমণকারী।
157
00:20:05,755 --> 00:20:07,338
অ্যাডামের পুতুল।
158
00:20:09,296 --> 00:20:10,505
বাচ্চাদের ও-ই মেরেছে।
159
00:20:12,088 --> 00:20:14,130
ম্যাডস, এরিক, ইয়াসিন।
160
00:20:22,005 --> 00:20:23,046
আমার সাথে
161
00:20:23,630 --> 00:20:26,046
এসবের কোনো সম্পর্ক আছে বোধহয়।
162
00:20:29,671 --> 00:20:31,630
আমার মা-বাবা কে জানো?
163
00:20:34,838 --> 00:20:35,880
না।
164
00:20:38,755 --> 00:20:40,546
তবে আপনার দাদাকে চিনতাম।
165
00:20:42,046 --> 00:20:44,088
উনি আমার আপন দাদা নন।
166
00:20:44,755 --> 00:20:46,463
আমাকে কেবল মানুষ করেছেন।
167
00:20:50,338 --> 00:20:51,671
উনি এসব জানতেন?
168
00:20:54,380 --> 00:20:55,963
উনিও ওদের একজন?
169
00:20:57,463 --> 00:20:58,463
ভ্রমণকারী?
170
00:20:59,463 --> 00:21:01,880
উনিও আমাদের বেশিরভাগের মতো
গুটি ছিলেন।
171
00:21:04,380 --> 00:21:06,088
ক্লডিয়া...
172
00:21:06,171 --> 00:21:07,588
ওনাকে ব্যবহার করেছিল।
173
00:21:08,213 --> 00:21:10,671
ঠিক যেভাবে আমাকে, পিটারকে,
আর বাকিদের করেছিল।
174
00:21:13,171 --> 00:21:15,130
ওনাকে দিয়ে সে এটা বানিয়েছিল।
175
00:21:35,255 --> 00:21:36,838
তুমি জানো কী ঘটতে যাচ্ছে?
176
00:21:37,588 --> 00:21:38,838
ভবিষ্যতে।
177
00:21:39,213 --> 00:21:40,255
হ্যাঁ।
178
00:22:03,713 --> 00:22:04,963
কী এটা?
179
00:22:08,880 --> 00:22:10,338
আরেকটা রাত থাকবে নাকি?
180
00:22:11,630 --> 00:22:14,171
আরে বারটশ, দেখো একটু।
এখানে কী করছি আমরা?
181
00:22:15,880 --> 00:22:17,838
কিছু বলছো না কেন?
182
00:22:17,921 --> 00:22:19,921
পারলে বলতাম।
183
00:22:21,588 --> 00:22:23,213
বলার অনুমতি নেই।
184
00:22:23,296 --> 00:22:26,755
বললেও,
তোমরা বিশ্বাস করবে না।
185
00:22:26,838 --> 00:22:28,338
কেন করবো না?
186
00:22:29,671 --> 00:22:33,088
জল-খাবার ছাড়াই মানুষ
দিব্যি তিনদিন বাঁচতে পারে।
187
00:22:41,255 --> 00:22:43,630
পাগল হয়ে গেছো তোমরা।
এরকম করতে পারো না!
188
00:22:45,505 --> 00:22:47,921
আমাকে এখানে
মরার জন্য ফেলে যাবে?
189
00:22:48,796 --> 00:22:49,880
এই, মার্থা।
190
00:22:49,963 --> 00:22:52,755
মার্থা, যেও না, প্লিজ।
এভাবে যেতে পারো না, মার্থা!
191
00:22:52,838 --> 00:22:53,921
মার্থা!
192
00:22:54,505 --> 00:22:55,630
বলছি।
193
00:22:56,630 --> 00:22:58,421
ওটা টাইম মেশিন।
194
00:23:06,380 --> 00:23:07,505
কী?
195
00:23:10,713 --> 00:23:12,296
ফাজলামো করছো?
196
00:23:13,505 --> 00:23:15,630
বললাম না বিশ্বাস করবে না।
197
00:23:17,838 --> 00:23:19,796
অনেক হয়েছে। চলো সবাই।
198
00:23:20,130 --> 00:23:21,338
না। দাঁড়াও।
199
00:23:26,046 --> 00:23:27,546
তাহলে চালিয়ে দেখাও।
200
00:23:42,963 --> 00:23:44,130
একটা ফোন লাগবে।
201
00:23:45,338 --> 00:23:48,296
- এখানে নেটওয়ার্ক নেই।
- তার দরকার নেই।
202
00:23:49,588 --> 00:23:51,963
ফোনটা সিগন্যাল খুঁজতে
লাগবে ব্যস।
203
00:24:01,130 --> 00:24:03,213
ARIADNE
204
00:24:18,880 --> 00:24:20,463
সবাই কাছে আসো।
205
00:24:35,421 --> 00:24:37,005
গত গ্রীষ্মের দুর্ঘটনাটা...
206
00:24:38,255 --> 00:24:42,296
বলেছিলেন ভলিউম কন্ট্রোল সিস্টেমে
বিক্রিয়ার ফলে হয়েছিল।
207
00:24:43,921 --> 00:24:45,505
ডাটা চেক করে দেখলাম।
208
00:24:45,588 --> 00:24:47,296
সব তো স্বাভাবিকই ছিল।
209
00:24:48,546 --> 00:24:49,546
তাহলে...
210
00:24:51,630 --> 00:24:53,421
হয়েছিল কী আসলে?
211
00:24:58,671 --> 00:25:02,130
জানতাম বিষয়টা তুমি
এত সহজে ভুলবে না।
212
00:25:05,213 --> 00:25:09,463
দুর্ঘটনার পর আমি
নমুনা নিয়ে পরীক্ষা করাই।
213
00:25:09,546 --> 00:25:12,005
ফলাফল তোমার সামনে।
214
00:25:18,588 --> 00:25:21,130
এরকম মান তো সম্ভব নয়।
215
00:25:21,213 --> 00:25:23,213
প্রথমে আমিও সেটা ভেবেছিলাম।
216
00:25:23,630 --> 00:25:26,213
তাই আবার পরীক্ষা করাই।
217
00:25:26,296 --> 00:25:28,088
ফলাফল একই আসে।
218
00:25:29,088 --> 00:25:30,755
এই তথ্য সঠিক হলে...
219
00:25:31,630 --> 00:25:33,796
- যেটা ভাবছি সেটাই কি?
- হয়তো।
220
00:25:34,380 --> 00:25:37,171
বেশকিছু মানের দিক দিয়ে
১৯৬৪ তে এটা
221
00:25:37,255 --> 00:25:40,088
এংলার্ট, ব্রাউট আর হিগসের
হিসাবের সাথে মিলে গিয়েছিল।
222
00:25:40,880 --> 00:25:42,671
তবে সম্পূর্ণরূপে নয়।
223
00:25:43,630 --> 00:25:45,088
ঈশ্বর কণা।
224
00:25:47,588 --> 00:25:50,755
যে কণা সকল বস্তুতে
ভরের যোগান দেয়।
225
00:25:51,880 --> 00:25:53,630
এটা তো অসাধারণ।
226
00:25:57,755 --> 00:26:00,171
এই তথ্য সঠিক হলে,
এটা জনসম্মুখে আনা দরকার।
227
00:26:01,546 --> 00:26:03,171
যেমনটা বললাম,
228
00:26:04,338 --> 00:26:07,380
কিছু কাদা না ঘাঁটাই শ্রেয়।
229
00:26:10,213 --> 00:26:14,046
এটা জনসম্মুখে আনলে
মানুষ জানতে চাইবে কীভাবে পেলাম।
230
00:26:16,963 --> 00:26:18,338
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট
231
00:26:19,088 --> 00:26:21,130
আমার ঐতিহ্য।
232
00:26:22,838 --> 00:26:25,005
এটা নিয়ে যা ইচ্ছা করতে পারো,
233
00:26:26,005 --> 00:26:28,255
তবে আমার নাম আর
234
00:26:28,880 --> 00:26:30,671
পাওয়ার প্ল্যান্টকে এতে জড়াবে না।
235
00:26:31,755 --> 00:26:33,796
অন্তত আমি যতদিন বেঁচে আছি।
236
00:27:04,338 --> 00:27:05,796
কোনো সাহায্য করতে পারি?
237
00:27:09,921 --> 00:27:11,338
আপনার শরীর খারাপ লাগছে?
238
00:27:46,088 --> 00:27:47,713
- হ্যালো, ইনেস।
- ইনা!
239
00:27:47,796 --> 00:27:48,963
হ্যালো।
240
00:27:49,880 --> 00:27:51,838
আবার আয়োডিন শেষ হয়ে গেছে।
241
00:27:53,630 --> 00:27:55,130
শুনেছো?
242
00:27:56,171 --> 00:27:57,921
পাগলাগারদ থেকে
এক রোগী পালিয়েছে।
243
00:27:58,505 --> 00:28:02,130
সে নাকি ১৯৫০ এ দুইটা বাচ্চাকে খুন,
আরেকটা বাচ্চাকে পিটিয়ে আধমরা করেছিল।
244
00:28:02,796 --> 00:28:06,755
তার এক পা এখন কবরে,
তবুও সাবধানে থাকতে বলেছে।
245
00:28:25,921 --> 00:28:26,921
ধন্যবাদ।
246
00:28:48,921 --> 00:28:51,130
কেন জানি আপনাকে
চেনা চেনা লাগছে।
247
00:29:03,838 --> 00:29:07,046
এই মুহূর্তটার জন্য আমি
৩৩টা বছর অপেক্ষা করেছি।
248
00:29:22,505 --> 00:29:24,338
প্রশ্নটা "কীভাবে" নয়,
249
00:29:25,713 --> 00:29:26,713
প্রশ্নটা "কখন"।
250
00:29:29,088 --> 00:29:30,505
তুমি বলেছিলে এটা।
251
00:29:32,963 --> 00:29:33,963
মনে আছে?
252
00:29:44,921 --> 00:29:46,005
বাবা।
253
00:29:50,421 --> 00:29:53,088
ভবিষ্যতে এক নতুন পৃথিবীর
ভবিষ্যদ্বাণী রয়েছে।
254
00:29:54,505 --> 00:29:56,921
সেটা হলো সিক মুন্ডোস
মানুষকে স্বর্গের পথ দেখাবে।
255
00:29:59,421 --> 00:30:00,713
এটাই কি সেটা?
256
00:30:02,505 --> 00:30:03,713
ধর্ম?
257
00:30:04,838 --> 00:30:07,088
আমরা সেটার ঠিক উল্টো।
258
00:30:08,463 --> 00:30:10,713
আমরা সময়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।
259
00:30:11,505 --> 00:30:13,755
যুদ্ধ ঘোষণা করেছি ঈশ্বরের বিরুদ্ধে।
260
00:30:15,505 --> 00:30:17,546
নতুন এক পৃথিবী গড়ছি আমরা,
261
00:30:18,338 --> 00:30:19,546
সময় ছাড়া,
262
00:30:20,255 --> 00:30:21,380
ঈশ্বর ছাড়া।
263
00:30:23,213 --> 00:30:24,296
এর মানে কী?
264
00:30:25,546 --> 00:30:29,963
সংক্ষেপে, সহস্র বৎসর ধরে মানুষ
যে ঈশ্বরের আরাধনা করেছে,
265
00:30:30,046 --> 00:30:32,338
যে ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করে,
266
00:30:32,421 --> 00:30:36,046
সেই ঈশ্বর স্বয়ং সময় ছাড়া
আর কিছুই নয়।
267
00:30:37,005 --> 00:30:39,630
সময় মনন নয়, বরং সত্তা।
268
00:30:39,713 --> 00:30:42,088
সময় একটি ভৌত নীতি,
269
00:30:42,171 --> 00:30:45,963
যার সাথে আপসে যাওয়া যায় না
যেমনটা নিজের নিয়তির সাথে যায়।
270
00:30:47,505 --> 00:30:48,505
ঈশ্বর হলো
271
00:30:49,338 --> 00:30:50,588
সময়।
272
00:30:52,713 --> 00:30:54,671
আর সময় দয়ালু নয়।
273
00:30:55,963 --> 00:30:59,880
জন্মানোর মুহূর্ত থেকে
আমাদের জীবনের সময় ঝরে যাচ্ছে,
274
00:30:59,963 --> 00:31:01,630
এই বালিঘড়ির বালির মতো।
275
00:31:01,713 --> 00:31:04,088
মৃত্যু অবধারিতভাবে
আমাদের তাড়া করে বেড়ায়।
276
00:31:04,713 --> 00:31:05,796
আমাদের নিয়তি...
277
00:31:06,505 --> 00:31:10,088
আমাদের কর্ম ও কর্মফলের
সমষ্টি ছাড়া কিছুই নয়।
278
00:31:11,713 --> 00:31:12,838
আলোতে,
279
00:31:13,755 --> 00:31:15,046
ছায়াতে।
280
00:32:15,046 --> 00:32:16,255
শার্লট।
281
00:32:23,963 --> 00:32:25,088
কী চাই?
282
00:32:32,005 --> 00:32:34,505
- আমি নোয়াহ।
- জানি আপনি কে।
283
00:32:39,088 --> 00:32:40,713
বাচ্চাদের আপনিই মেরেছেন।
284
00:32:47,046 --> 00:32:49,921
আমাকে নিয়ে তোমার ধারণা
আর বদলাতে পারবো না।
285
00:32:51,005 --> 00:32:52,005
তবে...
286
00:32:53,880 --> 00:32:56,421
হয়তো তুমি একদিন বুঝবে
287
00:32:56,505 --> 00:33:00,755
আমার এসব করার কারণ
যাতে সবকিছু একদিন চিরতরে বন্ধ হয়।
288
00:33:05,546 --> 00:33:07,880
যাতে আমার কাছ থেকে
তোমাকে আবার কেড়ে না নেয়া হয়।
289
00:33:09,880 --> 00:33:11,588
আর তোমার মাকেও।
290
00:33:21,713 --> 00:33:24,880
তোমার জন্মের পর কেউ ভাবেনি
তোমার বাঁচার সম্ভাবনা আছে।
291
00:33:26,213 --> 00:33:28,588
তুমি ছিলে অকালপক্ব, খুব ছোট।
292
00:33:30,296 --> 00:33:32,838
কিন্তু চেয়েছিলে বাঁচতে।
ছিলে খুব তেজী।
293
00:33:35,338 --> 00:33:38,463
ছোট্ট হাতে আমার আঙুল
আঁকড়ে ধরে রেখেছিলে।
294
00:33:38,546 --> 00:33:39,630
চুপ করুন!
295
00:33:42,046 --> 00:33:43,713
এ অসম্ভব।
296
00:33:51,296 --> 00:33:53,130
ছবিটা তোমার মা তুলেছিল।
297
00:33:56,671 --> 00:33:59,046
তাকে কথা দিয়েছিলাম
তোমাকে ফিরিয়ে নেবো।
298
00:34:01,421 --> 00:34:03,255
এতবছর তোমাকে খুঁজেছি।
299
00:34:04,796 --> 00:34:07,421
কিন্তু পুরোটা সময় তুমি এখানেই ছিলে।
300
00:34:10,921 --> 00:34:12,963
অ্যাডাম সেটা জানতো।
301
00:34:15,463 --> 00:34:17,421
সবসময়ই জানতো।
302
00:34:18,713 --> 00:34:21,046
সে আসন্ন ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে।
303
00:34:22,546 --> 00:34:24,630
শেষের পৃষ্ঠাগুলো পড়েছি আমি।
304
00:34:25,921 --> 00:34:28,088
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট,
জোনাস।
305
00:34:28,171 --> 00:34:30,130
সব আবার হবে,
মহাপ্রলয় আবার হবে।
306
00:34:31,338 --> 00:34:32,463
দুইদিনের মধ্যে।
307
00:34:33,213 --> 00:34:34,630
কিন্তু এখন আমি জানি,
308
00:34:36,005 --> 00:34:37,463
আমার কী করণীয়।
309
00:34:42,005 --> 00:34:43,546
অ্যাডামকে আমার মারতে হবে।
310
00:34:43,630 --> 00:34:44,880
তাহলে সবাই বেঁচে যাবে।
311
00:34:48,171 --> 00:34:49,838
বাঙ্কারের ওরা ছাড়াও।
312
00:34:56,005 --> 00:34:57,546
আমার মা কে?
313
00:35:07,671 --> 00:35:09,338
সে তোমাকে খুব ভালোবাসতো।
314
00:35:13,255 --> 00:35:14,963
এখনো বাসে।
315
00:35:53,463 --> 00:35:54,880
কী হয়েছে এখানে?
316
00:36:05,213 --> 00:36:06,671
আর্মচেয়ারটা নেই।
317
00:36:07,505 --> 00:36:10,755
- হচ্ছে কী এসব?
- আমিও প্রথমে বিশ্বাস করিনি।
318
00:36:11,380 --> 00:36:14,088
কিন্তু তারপর সে
যা যা হতে যাচ্ছে সব বলে।
319
00:36:15,671 --> 00:36:17,671
আর সেসব হয়ও।
320
00:36:20,380 --> 00:36:21,380
বলেছিল...
321
00:36:22,713 --> 00:36:24,421
তুমি আর জোনাস কিস করবে।
322
00:36:25,630 --> 00:36:28,088
তোমরা করার আগেই
সে বলেছিল এটা।
323
00:36:29,046 --> 00:36:30,630
বলেছিল আমার মায়ের
ক্যান্সার হবে।
324
00:36:32,630 --> 00:36:34,088
জোনাস নিখোঁজ হবে।
325
00:36:35,255 --> 00:36:36,880
কে বলেছিল?
326
00:36:39,630 --> 00:36:40,630
নোয়াহ।
327
00:36:40,796 --> 00:36:41,796
নোয়াহ?
328
00:36:42,546 --> 00:36:44,380
লম্বা দেখতে
নীল চোখওয়ালা পাদ্রীটা?
329
00:36:45,005 --> 00:36:46,713
- চেনো ওকে?
- আমি না।
330
00:36:46,796 --> 00:36:47,963
এলিজাবেথ চেনে।
331
00:36:48,380 --> 00:36:50,630
ওকে, হচ্ছে কী বলো তো?
332
00:36:51,338 --> 00:36:53,130
নোয়াহ বলেছে এটা একটা যুদ্ধ।
333
00:36:54,421 --> 00:36:56,213
সময়কে জয় করার যুদ্ধ।
334
00:36:57,338 --> 00:37:01,130
এতে আমার নানীও জড়িত আছে,
জোনাস ফিরে আসবে আর...
335
00:37:01,213 --> 00:37:02,213
জোনাস?
336
00:37:04,380 --> 00:37:05,713
জোনাস ফিরে আসবে?
337
00:37:06,755 --> 00:37:08,171
হ্যাঁ।
338
00:37:08,255 --> 00:37:09,713
ও এই যুদ্ধের অংশ।
339
00:37:13,046 --> 00:37:14,630
বাড়ি যাচ্ছি আমি।
340
00:37:19,088 --> 00:37:20,421
তুমি অন্তত বিশ্বাস করো।
341
00:37:33,588 --> 00:37:34,796
মাইকেল?
342
00:37:36,630 --> 00:37:37,796
মাইকেল?
343
00:37:49,463 --> 00:37:50,505
মাইকেল?
344
00:37:58,963 --> 00:38:01,046
ইগোন, ইনেস বলছি।
345
00:38:01,130 --> 00:38:03,588
জানি শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু...
346
00:38:03,671 --> 00:38:06,921
বাসায় ফিরে দেখলাম
মাইকেল নেই আর...
347
00:38:08,421 --> 00:38:11,338
যে লোকটা মানসিক হাসপাতাল
থেকে পালিয়েছে...
348
00:38:12,130 --> 00:38:13,838
কোন লোক মানসিক
হাসপাতাল থেকে পালিয়েছে?
349
00:38:13,921 --> 00:38:16,005
আজকে রেডিওতে শুনলাম।
350
00:38:16,713 --> 00:38:17,963
আপনার মনে আছে
351
00:38:18,713 --> 00:38:21,671
১৯৫৩ তে কনস্ট্রাকশন সাইটে
পাওয়া বাচ্চাগুলোর কথা?
352
00:38:22,421 --> 00:38:24,213
সেই লোকটাই পালিয়েছে।
353
00:38:25,171 --> 00:38:27,546
এক্ষুণি থানায় ফোন করছি।
354
00:38:27,630 --> 00:38:29,463
ওরা কোথায় যাচ্ছে
আমি জানি বোধহয়।
355
00:38:30,171 --> 00:38:31,588
তোমাকে নিতে আসছি।
356
00:39:01,046 --> 00:39:02,880
দাঁড়াও! নড়বে না!
357
00:39:02,963 --> 00:39:04,921
- মাইকেল!
- ছেলেটাকে ছেড়ে দাও!
358
00:39:05,421 --> 00:39:06,921
- না!
- বসে পড়ো!
359
00:39:07,005 --> 00:39:07,880
মাইকেল!
360
00:39:07,963 --> 00:39:10,088
- আপনারা বুঝতে পারছেন না!
- বসে পড়ো!
361
00:39:10,171 --> 00:39:12,338
- ও আমার ছেলে।
- বসতে বললাম!
362
00:39:16,130 --> 00:39:18,005
- মিকেল।
- মাইকেল! মাইকেল।
363
00:39:18,088 --> 00:39:21,671
মিকেল, আমি আবার আসবো।
তোমাকে বাড়ি নিয়ে যাবো।
364
00:39:22,171 --> 00:39:23,588
কথা দিচ্ছি!
365
00:39:23,671 --> 00:39:24,671
কথা দিচ্ছি।
366
00:39:25,880 --> 00:39:29,130
সব তোমার দোষ।
সবসময়ই ছিল।
367
00:39:29,213 --> 00:39:32,296
ঈশ্বরের নামে বলছি,
পরেরবার বাঁচতে পারবে না।
368
00:39:33,005 --> 00:39:34,296
চলো!
369
00:39:34,880 --> 00:39:36,130
মিকেল!
370
00:39:41,963 --> 00:39:42,963
মিকেল।
371
00:39:43,588 --> 00:39:44,880
মাইকেল।
372
00:39:44,963 --> 00:39:46,005
আমাদের বাবা,
373
00:39:46,421 --> 00:39:48,880
একটি গিঁটের ছোট এক অংশ,
374
00:39:49,463 --> 00:39:52,921
যে গিঁট বহু গুণে বিশাল
এবং আরও বেশি জট পাকানো।
375
00:39:54,255 --> 00:39:55,921
গোটা মহাবিশ্ব...
376
00:39:56,005 --> 00:39:59,838
স্রেফ একটি সুবিশাল গিঁট,
যা থেকে বেরুনোর পথ নেই।
377
00:40:01,130 --> 00:40:02,421
তা-ই যদি হয়,
378
00:40:03,630 --> 00:40:06,046
সব যদি এই গিঁটেই আটকা পড়ে,
379
00:40:06,546 --> 00:40:08,088
কিছুই বদলাবার না হলে,
380
00:40:09,838 --> 00:40:11,838
এই কথোপকথন আগেও
করেছেন তাহলে?
381
00:40:11,921 --> 00:40:14,421
এই প্রশ্নটাও করেছি।
382
00:40:16,171 --> 00:40:18,713
জীবনভর চেয়ে এসেছি
383
00:40:19,838 --> 00:40:21,421
আজকের এই মুহূর্তটার
384
00:40:22,005 --> 00:40:24,671
এভাবে যেন পুনরাবৃত্তি না হয়।
385
00:40:25,630 --> 00:40:27,755
সেই কথাগুলো যেন না বলি
386
00:40:28,546 --> 00:40:31,671
যে কথাগুলো আমার বয়স্ক রূপ
অতীতে আমাকে বলেছিল।
387
00:40:34,671 --> 00:40:36,671
কারণ তখন বুঝতে পারিনি
388
00:40:37,463 --> 00:40:41,921
তার চাওয়া আর আমার চাওয়া
কীভাবে একই সুতোয় গাঁথা।
389
00:40:45,546 --> 00:40:46,546
এখন,
390
00:40:47,755 --> 00:40:50,505
৬৬ বছর পর, বুঝতে পারছি।
391
00:40:52,921 --> 00:40:55,505
কিছু মুহূর্ত আমাদের
চিরতরে বদলে দেয়।
392
00:41:01,713 --> 00:41:03,796
কিছু ব্যথা ভোলা যায় না।
393
00:41:09,296 --> 00:41:11,171
তবে পথও একটা আছে,
394
00:41:13,046 --> 00:41:17,630
যা আমাদের এই সমস্ত নির্মম
নিষ্ফলতা থেকে বের করতে পারে।
395
00:41:19,796 --> 00:41:22,921
তা-ই যদি হয়, থাকেই যদি পথ,
396
00:41:23,963 --> 00:41:27,296
তাহলে সব আবার আগের মতোই হচ্ছে কেন,
আপনি কিছু বদলাননি কেন?
397
00:41:46,380 --> 00:41:49,671
সকল ক্রমবিকাশই
পূর্ববর্তী বস্তুর ভিত্তিতে হয়।
398
00:41:50,588 --> 00:41:53,171
প্রথমে চাকা, তারপর গাড়ি।
399
00:41:53,630 --> 00:41:56,796
আমি আজকের আমি হতাম না
যদি না পূর্বে তুমি হতাম।
400
00:41:58,505 --> 00:42:01,338
তুমি প্যাসেজ দেখেছ, বাঙ্কার দেখেছ,
401
00:42:02,130 --> 00:42:04,380
চেয়ার দেখেছ, যন্ত্র দেখেছ,
402
00:42:05,380 --> 00:42:06,963
ভবিষ্যতের হালহকিকত দেখেছ।
403
00:42:08,255 --> 00:42:10,421
কিন্তু এতেই চক্রের সমাপ্তি নয়।
404
00:42:17,046 --> 00:42:18,630
আসার জন্য ধন্যবাদ।
405
00:42:23,921 --> 00:42:24,921
এটা একটু...
406
00:42:27,713 --> 00:42:29,338
পরীক্ষা করতে হবে।
407
00:42:30,421 --> 00:42:31,421
কাউকে,
408
00:42:32,588 --> 00:42:33,755
বলবেন না।
409
00:42:40,630 --> 00:42:41,755
কী এটা?
410
00:42:43,421 --> 00:42:45,296
আমি যেটা ভাবছি সেটা হলে,
411
00:42:46,671 --> 00:42:49,755
পৃথিবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিতে
আমূল পরিবর্তন আনবে এটা।
412
00:43:25,130 --> 00:43:27,421
MODERN TALKING
ALBUM TOUR, 1987
413
00:43:27,505 --> 00:43:29,921
উদ্ভাবনের ধারা বজায় রাখুন
ভবিষ্যতকে সমৃদ্ধ করুন
414
00:43:48,463 --> 00:43:50,588
এই! এই, গাড়ি থামান!
415
00:43:51,005 --> 00:43:52,671
ওরা আমার ছেলে-মেয়ে!
416
00:43:52,755 --> 00:43:55,130
ম্যাগনাস! মার্থা!
417
00:43:59,421 --> 00:44:00,755
এবার বিশ্বাস হলো তো?
418
00:44:29,130 --> 00:44:30,463
এসেছো!
419
00:44:31,421 --> 00:44:32,963
কোথায় গিয়েছিলে?
420
00:44:47,255 --> 00:44:49,338
তোমার কাছে কখনো
এসবের কোনো দাম ছিল?
421
00:44:53,546 --> 00:44:55,630
বাবাকে আদৌও কখনো
ভালোবেসেছিলে?
422
00:45:00,713 --> 00:45:02,630
জানি উলরিখের সাথে
তোমার সম্পর্ক ছিল।
423
00:45:05,338 --> 00:45:08,213
বাবা আর উলরিখের মাঝে
কাউকে যদি বেছে নিতে...
424
00:45:17,630 --> 00:45:20,880
এরকম পরিস্থিতিতে পড়ে ভেবেছিলাম
তোমাকেই কেবল বিশ্বাস করা যায়।
425
00:45:44,505 --> 00:45:45,963
আমি সব ভেস্তে দিয়েছি।
426
00:45:46,796 --> 00:45:47,796
জানি সেটা।
427
00:45:49,088 --> 00:45:50,630
হয়তো সবসময়ই দিয়েছো।
428
00:45:57,505 --> 00:45:58,546
জোনাস।
429
00:46:02,713 --> 00:46:04,213
কাউকে দরকার নেই তোমার।
430
00:46:05,796 --> 00:46:07,130
শুধু নিজেকেই দরকার।
431
00:49:04,796 --> 00:49:08,171
ভবিষ্যতের ওটার মতো না এটা।
432
00:49:08,755 --> 00:49:12,046
এটাকে ওটার যমজ বলা যায়।
433
00:49:14,838 --> 00:49:17,171
এটা অসীমের অংশবিশেষ।
434
00:49:20,005 --> 00:49:21,671
সবকিছু স্থানান্তর করে।
435
00:49:22,463 --> 00:49:26,963
মানুষ এটাকে শতাব্দীর পর শতাব্দী ধরে
অসংখ্য নামে ডেকে এসেছে।
436
00:49:27,421 --> 00:49:31,088
ইথার, ডার্ক ম্যাটার, হিগস ফিল্ড।
437
00:49:31,421 --> 00:49:32,796
এটা তৈরি হয়েছে কীভাবে?
438
00:49:33,046 --> 00:49:38,963
ভবিষ্যতেরটা, ২ দিনের মধ্যে ঘটতে যাওয়া
বিপর্যয়ের মাধ্যমে যেটা প্রাণপণে থামাতে চাচ্ছো।
439
00:49:40,338 --> 00:49:43,713
আর এটা, আমরা তৈরি করেছি।
440
00:49:44,963 --> 00:49:47,838
এটাই প্রযুক্তিগত ক্রমবিকাশের সমাপ্তি।
441
00:49:48,921 --> 00:49:49,921
আর...
442
00:49:50,588 --> 00:49:53,088
এই গিঁটেরও সমাপ্তি হবে।
443
00:49:55,005 --> 00:49:58,546
এটা তোমাকে
ঠিক সেই দিনে পৌঁছে দিবে
444
00:49:59,421 --> 00:50:01,213
যেই দিনে যেতে চাও।
445
00:50:03,130 --> 00:50:06,463
৩৩ বছরের চক্র
ভেঙে ফেলেছে এটা।
446
00:50:09,088 --> 00:50:10,546
সেজন্যই এখানে পৌঁছে গেছি।
447
00:50:11,546 --> 00:50:13,046
আমার কাছেও এটাই চান।
448
00:50:13,505 --> 00:50:17,296
এসব থামানোর একটাই উপায়,
আমাকে শুরুটা থামাতে হবে।
449
00:50:18,296 --> 00:50:19,630
সেটাই।
450
00:50:20,963 --> 00:50:23,713
এখন প্রশ্ন হলো, শুরুটা কবে?
451
00:50:25,255 --> 00:50:28,463
আর আমাদেরকে
কী ত্যাগ স্বীকার করতে হবে?
452
00:50:31,880 --> 00:50:34,046
২০শে জুন ২০১৯ -এ।
453
00:50:35,838 --> 00:50:37,880
এসব ঘটার আগেরদিন।
454
00:50:39,463 --> 00:50:41,921
বাবা আত্মহত্যা করার আগে।
455
00:50:45,921 --> 00:50:47,838
বিশৃঙ্খলা সৃষ্টি হবার আগে।
456
00:50:49,838 --> 00:50:53,171
ওনাকে আত্মহত্যা করা থেকে
আটকাতে পারলে,
457
00:50:55,338 --> 00:50:58,338
পরবর্তীতে ওসব আর ঘটবে না।
458
00:51:00,088 --> 00:51:02,963
মিকেল অতীতে ভ্রমণ করবে না।
459
00:51:05,796 --> 00:51:06,796
তুমি...
460
00:51:07,463 --> 00:51:08,463
আমি...
461
00:51:09,755 --> 00:51:11,255
জন্ম নেবো না।
462
00:51:14,338 --> 00:51:16,213
তবে সবাই বেঁচে যাবে।
463
00:51:20,255 --> 00:51:22,630
মার্থা বেঁচে যাবে।
464
00:52:00,588 --> 00:52:02,130
তুমি সফল হলে
465
00:52:03,171 --> 00:52:05,338
পৃথিবীতে শৃঙ্খলা ফিরে আসবে।
466
00:52:39,671 --> 00:52:49,088
অনুবাদ ও সম্পাদনা
Arman AL Mahamud